Question 01
জনাব মামুন LTE স্ট্যান্ডার্ডে কাজ করে এমন মোবাইল ফোন ব্যবহার করেন। তিনি তার দুটি অফিসে র জন্য IEEE 802.11 এবং IEEE 802.16 স্টান্ডার্ড ব্যবহার করেন। তিনি হেড অফিস হতে 60 km দূরে একটি নতুন অফিস স্থাপন করেন। Dhaka· 2025
(a) রোমিং কী?
(b) আসিনক্রোনাস ট্রান্সমিশনে Start bit ও Stop bit ব্যবহারের কারণ কী?
(c) জনাব মামুন যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন তার বৈশিষ্ট্য বর্ণনা কর।
(d) হেড অফিস ও নতুন অফিসের মধ্যে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে IEEE 802.11 ও IEEE 802.16 এর মধ্যে কোনটি উপযুক্ত হবে? বিশ্লেষণ কর।
Question 02
জালাল সাহেব মূল অফিসের ২০টি কম্পিউটারকে EMI প্রভাবমুক্ত মাধ্যম ব্যবহার করে নেটওয়ার্ক গঠন করেন। তিনি ২০ কি. মি. দূরে শাখা অফিসের ১০টি কম্পিউটারকে IEEE 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কভুক্ত করেন। আবার উভয় অফিসের নেটওয়ার্ককে যুক্ত করতে তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করেন।
Rajshahi · 2025
(a) রিপিটার কী?
(b) প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস ব্যবহৃত হয়- ব্যাখ্যা কর।
(c) মূল অফিসে ব্যবহৃত মাধ্যমটির গঠন বর্ণনা কর।
(d) উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ড দুইটির দ্বারা নির্দেশিত প্রযুক্তিদ্বয়ের তুলনামূলক আলোচনা কর।
Question 03
রহিমের শাখা অফিসের ১০টি কম্পিউটার একটি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত এবং তাঁর মূল অফিসে ৫০টি কম্পিউটার ৫টি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত। Rajshahi · 2025
(a) পিকোনেট কী?
(b) মোবাইল ফোনকে সেলুলার ফোনও বলে- ব্যাখ্যা কর।,
(c) উদ্দীপকে শাখা অফিসের নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।
(d) সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী উদ্দীপকের নেটওয়ার্কের ধরন উল্লেখপূর্বক তুলনামূলক আলোচনা কর।
Question 04
কলেজের পাঁচটি কম্পিউটারকে একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে যুক্ত করে একটি নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয়। এটি দেখে একজন আইসিটি বিশেষজ্ঞ কেন্দ্রীয় ডিভাইসটির পরিবর্তে নতুন একটি ডিভাইস ব্যবহারের সুবিধা ব্যক্ত করলেন। Jessore · 2025
(a) ব্যান্ডউইথ কী?
(b) “স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান সম্ভব”- ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে কলেজটির নেটওয়ার্ক টপোলজি বর্ণনা কর।
(d) আইসিটি বিশেষজ্ঞ উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজির জন্য পূর্বের ডিভাইসের তুলনায় নতুন একটি ডিভাইস ব্যবহারের কী কী সুবিধা ব্যক্ত করলেন- ব্যাখ্যা কর।
Question 05
‘ক’ একটি ল্যাপটপ কিনল, সে মোবাইল ও ল্যাপটপের মধ্যে তারবিহীন সংযোগ স্থাপন করল। একটা দুর্ঘটনার সংবাদ শুনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বন্ধুর কাছে সংবাদটি সম্পর্কে জানতে চাইলো। Jessore · 2025
(a) কম্পিউটার নেটওয়ার্ক কী?
(b) সুইচের বুদ্ধিমত্তা রয়েছে”- বুঝিয়ে লিখ।
(c) উদ্দীপকে তারবিহীন সংযোগ বর্ণনা কর।
(d) উদ্দীপকে ‘ক’ এর বন্ধুর সাথে যোগাযোগের উপযুক্ত পদ্ধতি যুক্তিসহ বিশ্লেষণ কর।
Question 06
Comilla · 2025
(a) বিট সিনক্রোনাইজেশন কী?
(b) ভিন্নধর্মী প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইসটি ব্যাখ্যা কর।
(c) চিত্র-১ এর টপোলজির বর্ণনা দাও।
(d) চিত্র-২ এবং চিত্র-৩ এর মধ্যে কোন টপোলজির ব্যবহার?
Question 07
সারাদেশে বাসা-বাড়িসহ অফিস আদালতে EMI প্রভাবমুক্ত ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট’ সংযোগ নিয়ে 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। তবে পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকাতে টাওয়ার বসিয়ে তারবিহীন মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।
Comilla · 2025
(a) প্রাইভেট নেটওয়ার্ক কী?
(b) সর্বোচ্চ ৮টি ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে উল্লিখিত ক্যাবলটির গঠন বর্ণনা কর।।
(d) উদ্দীপকে উল্লিখিত মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের প্রযুক্তির সাথে পার্বত্য অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদানে ব্যবহৃত প্রযুক্তির তুলনামূলক আলোচনা কর।..
Question 08
Chittagong · 2025
(a) ব্লুটুথ কী?
(b) রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতির বর্ণনা দাও।
(d) নিরাপত্তার সাথে ডেটা ট্রান্সমিশনে উদ্দীপকে উল্লিখিত মাধ্যমটির গুরত্ব বিশ্লেষণ কর।
Question 09
একটি কল সেন্টারে আট পোর্টের তিনটি নেটওয়ার্ক ডিভাইসের সাহায্যে কম্পিউটারগুলোকে যুক্ত করে গঠিত তিনটি LAN নেটওয়ার্ককে ফাইবার – অপটিক ক্যাবল দিয়ে একটি নেটওয়ার্ক টপোলজির আওতায় আনা হয়। যেখানে ‘একটি বিশেষ অনলাইন সেবামূলক প্রযুক্তির সাহায্যে ক্লায়েন্টদেরকে 24 × 7 ঘণ্টা On Demand সার্ভিস দেওয়া হয় এবং ক্লায়েন্টরা Pay as You go পদ্ধতিতে বিভিন্ন কাজের মূল্য পরিশোধ করতে পারে।
Chittagong · 2025
(a) NIC কী?
(b) গেটওয়েকে প্রটোকল কনভার্টার বলা হয়- ব্যাখ্যা কর।
(c) চিত্র অঙ্কনপূর্বক উদ্দীপকের উল্লিখিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।
(d) “উদ্যোক্তাদের ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে উদ্দীপকের অনলাইন সেবামূলক প্রযুক্তিটি সহায়ক ভূমিকা পালন করবে” –বিশ্লেষণ করে মতামত দাও।
Question 10
সেজুতি তার অফিসের অভ্যন্তরে ল্যাপটপগুলোকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করে ডেটা আদান-প্রদান করে। যা ব্যবহারে কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। কিন্তু সে অন্য তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জেলার শাখা অফিসের সাথে ডেটা আদান-প্রদান করে থাকে। Sylhet · 2025
(a) জিওস্টেশনারি স্যাটেলাইট কী?
(b) “ক্লাউড কম্পিউটিং এ গ্রাহকের তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে” – বুঝিয়ে লেখ
(c) উদ্দীপকে কোন নেটওয়ার্ক টপোলজিকে নির্দেশ করা হচ্ছে? ব্যাখ্যা কর।
(d) সেজুতির ব্যবহৃত প্রযুক্তি দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
Question 11
আসাদ ও বাসার দুইটি নেটওয়ার্ক তৈরি করেন। আসাদের নেটওয়ার্ক কাঠামোটিতে ডিভাইসগুলো চক্রাকারে পর পর সংযুক্ত থাকে। বাসারেব নেটওয়ার্ক কাঠামোটিতে প্রতিটি ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে। Barisal · 2025
(a) মোবাইল প্রজন্ম কী?
(b) ভিন্নধর্মী প্রটোকলভুক্ত নেটওয়ার্কে গেটওয়ের ভূমিকা অপরিসীম- ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে আসাদের নেটওয়ার্ক কাঠামোটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
(d) উদ্দীপকে বাসারের নেটওয়ার্ক টপোলজির সাথে স্টার নেটওয়ার্ক টপোলজির তুলনামূলক বিশ্লেষণ কর।
Question 12
দৃশ্যকল্প-১: সিয়াদ টেলিভিশনে T-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সে খেলার সর্বশেষ আপডেট জানার জন্য কিছুক্ষণ পর তার বন্ধুর কাছে মোবাইলে কল করল।
দৃশ্যকল্প-২:
Dinajpur · 2025
(a) WAN কী?
(b) ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাসমূহ ব্যাখ্যা কর।
(c) দৃশ্যকল্প-১ এ সিয়াদ কোন কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেছে ব্যাখ্যা কর।
(d) দৃশ্যকল্প-২ এর টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি বেশি উপযোগী? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Question 13
Dinajpur · 2025
(a) আইপি অ্যাড্রেস কী?
(b) বর্তমানে বেশির ভাগ ওয়েবসাইট ডায়নামিক ওয়েবসাইট”-কেন? ব্যাখ্যা কর।
(c) চিত্র-২ এর ডাটা ট্রান্সমিশন মোডটি উদাহরণসহ বর্ণনা কর।
(d) শিক্ষা প্রতিষ্ঠানে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে চিত্র-১ ও চিত্র-২ এর কোনটি উত্তম- বিশ্লেষণ কর।
Question 14
দৃশ্যকল্প-১: আইসিটি শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের সময় অসম বিরতিতে ডেটা ট্রান্সমিশনের কথা আলোচনা করলেন যেখানে ক্লক সমন্বয়ের জন্য স্টার্ট ও স্টপ বিট পাঠানো হয়।
দৃশ্যকল্প-২:
Mymensingh · 2025
(a) NIC কী?
(b) LTE স্ট্যান্ডার্ড সংবলিত মোবাইল ফোনের প্রজন্ম সম্পর্কে ব্যাখ্যা কর।
(c) দৃশ্যকল্প-১ এর ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা কর।
(d) দৃশ্যকল্প-২ এর ডিভাইসটির ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মোড ও ডেটা ডিস্ট্রিবিউশন মোড বিশ্লেষণ কর।
Question 15
Mymensingh · 2025
(a) VSAT কী?
(b) IEEE 802.11 ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।
(d) উদ্দীপকে Device-1 এরং Device-2 এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক- বিশ্লেষণ কর।
Question 16
আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। মনির আইসিটি স্যারের কাছে ব্লক আকারে সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো। সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এমন ক্যাবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ নিয়ে ইউটিউব দেখে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করলো।
Dhaka · 2024
(a) ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক কী?
(b) “মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির হয়”- ব্যাখ্যা কর।
(c) সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন বর্ণনা কর।
(d) উদ্দীপকে উল্লিখিত ট্রান্সমিশন মেথড দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ কর। ব্যবহারের সিদ্ধান্তটি ব্যয়বহুল নাকি সাশ্রয়ী? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Question 17
Dhaka· 2024
(a) সুইচ কী?
(b) প্রটোকল বলতে কী বুঝায়?
(c) নেটওয়ার্ক-১ এর টপোলজিটি ব্যাখ্যা কর ।
(d) সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিজাইন যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক-২ ও নেটওয়ার্ক-৩ এর টপোলজির মধ্যে কোনটি। অধিক উপযোগী? তুলনামূলক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Question 18
শ্রেণিকক্ষে আইসিটি শিক্ষক এমন একটি টপোলজি সম্পর্কে ধারণা দেন যেখানে একটি কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয় যা নির্দিষ্ট ডিভাইসে ডেটা প্রেরণে সক্ষম। পরবর্তীতে তিনি আরেক ধরনের টপোলজির ধারণা দেন যেখানে ডিভাইসসমূহ পরস্পরের সাথে সরাসরি সংযুক্ত থাকে । Rajshahi · 2024
(a) ক্লাউড কম্পিউটিং কী?
(b) “ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল” – বুঝিয়ে লেখ ৷
(c) উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ডিভাইসের কার্যাবলি ব্যাখ্যা কর ।
(d) উদ্দীপকের টপোলজি দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক?
Question 19
নিচের চিত্র দুটি লক্ষ কর-
Rajshahi · 2024
(a) গেটওয়ে কী?
(b) মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয় – বুঝিয়ে লিখ।
(c) উদ্দীপকে চিত্র-১ এর ক্যাবলটির গঠন বর্ণনা কর
(d) অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে উদ্দীপকের ক্যাবলদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? যুক্তিসহ মতামত বিশ্লেষণ কর।
Question 20
Jessore · 2024
(a) ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কী?
(b) হাব ও সুইচের মধ্যে ভিন্নতা কী? ব্যাখ্যা কর ।
(c) উদ্দীপকে চিত্র-১ এর টপোলজি কোনটি? ব্যাখ্যা কর।
(d) উদ্দীপকে চিত্র-২ ও চিত্র-৩ এর টপোলজি দুইটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Question 21
মুগ্ধ তার অফিসে ১০টি কম্পিউটার ও ৫টি ল্যাপটপকে নেটওয়ার্কে এমনভাবে স্থাপন করতে চায় যেখানে একটি মাত্র কেন্দ্রীয় ডিভাইসের ওপর বাকি কম্পিউটারগুলো নির্ভরশীল। তবে সে বাসায় মাঝে মাঝে IEEE 802.11 স্ট্যান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্যে সকলের সাথে তথ্য আদান-প্রদান করে । Jessore · 2024
(a) মডেম কী?
(b) ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয়”- ব্যাখ্যা কর ।
(c) উদ্দীপকে উল্লিখিত মুগ্ধ-এর বাসায় কোন ধরনের প্রযুক্তি – ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর ।
(d) উদ্দীপকে উল্লিখিত মুগ্ধ-এর অফিসে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি স্থাপিত হচ্ছে? বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
Question 22
মিলির বাসায় ডিশ সংযোগ রয়েছে। তার বাসায় টেলিডিশনে কীভাবে ডেটা সম্প্রচার হয় তা তার বড় ভাই তুহিন মিলিকে বুঝিয়ে বললো। তুহিন মিলিকে নেটওয়ার্কিং এর জন্য এক ধরনের ক্যাবলের গুরুত্বের কথা বললো যার মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়।
Comilla · 2024
(a) ব্যান্ডউইথ কী?
(b) ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানন্তর হয়”- ব্যাখ্যা কর।
(c) মিলির বাসায় ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
(d) উদ্দীপকের আলোকে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন ও ব্যবহার বিশ্লেষণ কর।
Question 23
যুগ্ধ তার অফিসে ১০টি কম্পিউটার ও ৫টি ল্যাপটপকে নেটওয়ার্কে । এমনভাবে স্থাপন করতে চায় য় যেখানে একটি মাত্ৰ কেন্দ্ৰীয় ডিভাইসের ওপর বাকি কম্পিউটারগুলো নির্ভরশীল। তবে সে বাসায় মাঝে মাঝে IEEE 802.11 স্ট্যান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্যে সকলের সাথে তথ্য আদান-প্রদান করে ।
Comilla · 2024
(a) মডেম কী?
(b) হাবের চেয়ে সুইচ সুবিধাজনক ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে উল্লিখিত মুগ্ধ-এর বাসায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর ।
(d) উদ্দীপকে উল্লিখিত মুগ্ধ-এর অফিসে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি স্থাপিত হচ্ছে? বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
Question 24
‘ক’ প্রতিষ্ঠানের মালিক রাকিব সাহেব দেশের বাইরে অবস্থান করায় তিনি তার অফিসের কর্মচারীদের সাথে একটি ভিডিও কনফারেন্সের প্রয়োজন অনুভব করলেন। কিন্তু কর্মচারী শফিক সাহেবের কাছে ইন্টারনেটের সুবিধাসহ মোবাইল ফোন থাকলেও ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধা নেই। তাই তিনি ভিডিও কনফারেন্সিং সুবিধা সংবলিত একটি মোবাইল ফোন ক্রয় করলেন। তবে মোবাইল ফোন ক্রয়ের পর জানতে পারলেন যে, বর্তমানে বাজারে MIMO সুবিধা-সংবলিত আরও উচ্চ প্রযুক্তির মোবাইল ফোন রয়েছে।
Chittagong · 2024
(a) WMAN কী?
(b) স্টার টপোলজির সম্প্রসারিত টপোলজি ব্যাখ্যা কর।
(c) শফিক সাহেব যে ফোনটি ক্রয় করলেন তার প্রযুক্তিগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
(d) শফিক সাহেব পূর্বে যে ফোনটি ব্যবহার করতেন এবং নতুন ফোনটি ক্রয়ের পরে বাজারে যে আরও উন্নত প্রযুক্তি-সংবলিত ফোন দেখতে পেলেন তাদের প্রযুক্তিগত পার্থক্য বিশ্লেষণ কর।
Question 25
আসাদ সাহেব তাঁর অফিসের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে এমন এক ধরনের তার ব্যবহার করলেন যা বাঁকালে ডেটা লস হয় । তিনি দুইটি শাখা অফিসের জন্য IEEE 802.11 এবং IEEE 802.16 স্টান্ডার্ড ব্যবহার করেন ।
Chittagong · 2024
(a) ক্লাউড কম্পিউটিং কী?
(b) হাব ও সুইচের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক? ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে উল্লিখিত তারটির গঠন ব্যাখ্যা কর ।
(d) উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ড দুইটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর ।
Question 26
সুমন স্যার শ্রেণিকক্ষে ক্যারেক্টার বাই-ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিলেন। তার ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকমণ্ডলীকে অবগত করানোর জন্য তিনি ই-মেইল পাঠাতে IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট একটি প্রযুক্তি ব্যবহার করলেন । Sylhet · 2024
(a) WAN কী ?
(b) ডেটা আদান-প্রদান একই সাথে সম্ভব-ব্যাখ্যা কর ।
(c) উদ্দীপকে উল্লিখিত ডেটা ট্রান্সমিশন মেথডটি বর্ণনা কর।
(d) উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ কর ।
Question 27
Sylhet · 2024
(a) ক্লাউড কম্পিউটিং কী?
(b) বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি ব্যাখ্যা কর ।
(c) চিত্র-১ এর টপোলজিটির বর্ণনা দাও ।
(d) চিত্র-২ এবং চিত্র-৩ এর টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Question 28
Barisal · 2024
(a) গেটওয়ে কী?
(b) ব্লক আকারে ডেটা আদান-প্রদান সম্ভব—ব্যাখ্যা কর।
(c) চিত্র-১ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।
(d) চিত্র-২ ও চিত্র-৩ এ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণ কর।
Question 29
জনার ‘ক’ এর মোবাইলটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে। জনাব ‘ক’ তাঁর মোবাইলে ধারণকৃত কিছু ছবি IEEE 802.15 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকল ব্যবহার করে তাঁর বন্ধু জনাব ‘খ’ এর মোবাইলে প্রেরণ করেন। Barisal · 2024
(a) ডিমডুলেশন কী?
(b) হাব অপেক্ষা সুইচের দক্ষতা বেশি-ব্যাখ্যা কর।
(c) জনাব ‘ক’ এর মোবাইলটি কোন প্রজন্মের? এর বৈশিষ্ট্যগুলো লেখ।
(d) উদ্দীপকে উল্লিখিত ছবি প্রেরণের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্কটি ব্যবহৃত হয়েছে তা স্বল্প দূরত্বে কার্যকরী হলেও অধিক দূরত্বের ক্ষেত্রে উপযোগী নয়-মতামত দাও।”
Question 30
Dinajpur · 2024
(a) মডুলেশন কী?
(b) ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নততর’- ব্যাখ্যা কর ।
(c) উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর আলোকে সর্বশেষ প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা কর ।
(d) উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসের সাথে নেটওয়ার্ক সুইচের তুলনামূলক সুবিধা ব্যাখ্যা কর ।
Question 31
Dinajpur · 2024
(a) নেটওয়ার্ক টপোলজি কী?
(b) Wi-Fi পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর ।
(c) উদ্দীপকের চিত্র : ১ এর কম্পিউটিং সার্ভিসটির সুবিধা বর্ণনা কর
(d) উদ্দীপকের চিত্র : ২ এর আলোকে কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
Question 32
ভূ-পৃষ্ঠ থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে ২ কিলোমিটার (প্রায়) প্রস্থ ও ৭ কিলোমিটার দৈর্ঘ্যের একটি দ্বীপকে ব্যবসায়িক জোন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। ঐ দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। কিন্তু ভূ-পৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কটির সংযুক্তিতে EMI প্রভাবমুক্ত ফিজিক্যাল মাধ্যম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। Mymensingh · 2024
(a) রোমিং কী?
(b) উৎস ও গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্রটি বিপরীতধর্মী কাজ করে— ব্যাখ্যা কর ।
(c) উদ্দীপকে দ্বীপের নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা কর ।
(d) দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম ও দ্বীপের সহিত ভূ-পৃষ্ঠের যোগাযোগের মাধ্যম দু’টির তুলনামূলক আলোচনা কর।
Question 33
‘ক’ কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান-প্রদান করতে পারে। অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলেন।
Dhaka · 2023
(a) পিকোনেট কী?
(b) ‘ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয়ে থাকেন’। ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে উল্লিখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাখ্যা কর।
(d) অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনা সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়া উত্তম? যৌক্তিক ব্যাখ্যা কর।
Question 34
Dhaka · 2023
(a) ডি-মডুলেশন কী?
(b) মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কেরর ধরণ ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকের চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।
(d) উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ এবং চিত্র-২ এর টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? উত্তরের সপেক্ষে যুক্তি দাও।
Question 35
দৃশ্যকল্প-১: শ্রেণিকক্ষে শিক্ষক এক ধরণের ক্যাবল দেখালেন যা স্বচ্ছ কাচ দিয়ে তৈরি।
দৃশ্যকল্প-২:
Rajshahi · 2023
(a) Wi-MAX কী?
(b) অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগে কেন? ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা কর।
(d) উদ্দীপবের দৃশ্যকল্প-২ এ ডেটা কমিউনিকেশনের মাধ্যম দুটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Question 36
আইসিটি শিক্ষক ক্লাসে বললেন ডেটা ট্রান্সমিশনের একটি পদ্ধতিতে ডেটা একটি তারের মধ্য দিয়ে স্টার্ট ও স্টপ বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ফ্রেমের সাথে হেডার ও ট্রেইলার যুক্ত হয়ে ট্রান্সমিট হয়। এরপর শিক্ষক এমন একটি প্রযুক্তির কথা বললেন যার মাধ্যমে তারবিহীনভাবে বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করা যায়।
Comilla · 2023
(a) ফুল ডুপ্লেক্স কী?
(b) রিং টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত করলে কোন টপোলজি হয় – ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে উল্লিখিত তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করার প্রযুক্তিটি বর্ণনা কর।
(d) উদ্দীপকে উল্লিখিত ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি দুটোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
Question 37
পৌরবাসী সুবিধার জন্য মেয়র মহোদয়ের আলোর গতিতে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে একটি নেটওয়ার্কের ব্যবস্থা করলেন। খরচ বেশি হওয়ায় প্রকৌশলীর তারবিহীন অন্য একটি নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করলেন।
Dinajpur · 2023
(a) রোবটিক্স কী?
(b) নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সম্ভব ব্যাখ্যা কর।
(c) মেয়র মহোদয়ের বাস্তবায়িত নেটওয়ার্ক সিস্টেমটি বর্ণনা কর।
(d) প্রকৌশলীর পরামর্শকৃত নেটওয়ার্কটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
Question 38
নিচের চিত্র দুটি লক্ষ্য কর-
Dinajpur · 2023
(a) ব্যান্ড উইথ কি?
(b) ক্লাউড কম্পিউটারের সুবিধা লিখ।
(c) চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি বিশ্লেষণ কর।
(d) চিত্র-১ ও চিত্র -৩ টপোলজির মধ্যে কোনটি সুবিধা জনক? তোমার মতামত দাও।
Question 39
“X” কলেজে মাল্টি কম্পনেন্ট কাচ দিয়ে তৈরি মাধ্যম ব্যবহার করে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। কলেজটির 40 KM দূরে অবস্থিত “Y” কলেজের সাথে IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন ডিভাইস দ্বারা যুক্ত।
Mymensingh · 2023
(a) ব্যান্ডউইথ কি?
(b) ভিন্ন প্রটোকলের নেটওয়ার্ককে যুক্ত করতে কোন ডিভাইস প্রয়োজন? ব্যাখ্যা কর।
(c) “X” কলেজে নিজস্ব নেটওয়ার্কের ব্যবহৃত মাধ্যমটি ব্যাখ্যা কর।
(d) “X” কলেজের সাথে “Y” কলেজের যুক্তের ক্ষেত্রে ব্যবহৃত কমিউনিকেশন ডিভাইসটির ব্যাখ্যা পূর্বক বিশ্লেষণ কর।
Question 40
Mymensingh · 2023
(a) ক্লাউড কম্পিউটিং কি?
(b) সর্বোচ্চ গতির মাধ্যমটি ব্যাখা কর।
(c) চিত্র-৩ এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।
(d) সহজে ডাটা আদান-প্রদানের জন্য চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি বেশি উপযোগী বিশ্লেষণ কর।
Question 41
মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত স্ট্যান্ডার্ড গুলো হল-
i. UMTS (Universal Mobile Telecommunication System)
ii. LTE (Long Term Evolution)
iii. MIMI (Multiple Input Multiple Output)
Sylhet · 2023
(a) NIC কী?
(b) কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে উল্লিখিত (i) স্ট্যান্ডার্ডটি কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো।
(d) উদ্দীপকে উল্লেখিত (ii) ও (iii) স্ট্যান্ডার্ড গুলো যে যে প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয় তাদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
Question 42
আফনান ওসাফনান দুই ভাই। আফনান তথ্য আদান-প্রদানের জন্য এক ধরনের কেবল ব্যবহার করে যার মধ্যে চারটি কমন রঙ্গের (সাদা) তার রয়েছে এবং সাফনান তথ্য স্থানান্তরের বিশেষভাবে তৈরি পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্ত্র বিশিষ্ট কেবল ব্যবহার করে। অন্যদিকে আফনানেরর বন্ধু রাফসান তথ্য আদান-প্রদানের জন্য এমন এক ধরনের কেবল ব্যবহার করে যার ডিজিটাল ও এনালক উভয় ধরনের ডেটা আদান-প্রদানের সক্ষম এবং টিভি নেটওয়ার্কের ব্যবহৃত হয়।
Sylhet · 2023
(a) হাফ ডুপ্লেক্স মোড কি?
(b) ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল ব্যাখ্যা কর।
(c) তথ্য আদান-প্রদানে আফনানের ব্যবহৃত ক্যাবলটি ব্যাখ্যা কর।
(d) তথ্য স্থানান্তরের সাফনান ও রাফসান এর ব্যবহৃত ক্যাবলের তুলনামূলক বিশ্লেষণ কর।
Question 43
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
Jessore · 2023
(a) ব্যান্ডউইথ কী?
(b) “ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়”- ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকের চিত্র-১ এ ব্যবহৃত D ডিভাইসটির ভূমিকা এই টপোলজির ক্ষেত্রে আলোচনা কর।
(d) চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে সংযোগের ক্ষেত্রে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসসমূহের তুলনামূলক আলোচনা করে উত্তমটি নির্বাচন কর।
Question 44
শ্রেণিকক্ষে শিক্ষক ক্যাবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করলেন। তিনি গত ক্লাসে ইন্টারনেটভিত্তিক এক ধরণের পরিসেবা সম্পর্কে আলোচনা করেছিলেন। উক্ত ব্যবস্থায় ব্যবহারকারী ছোট-বড় যেকোন চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারের পরিমাণের উপর বিল নির্ধারিত হয়। Chittagong · 2023
(a) ডেটা চলাচলের মাধ্যম কী?
(b) “ডেটা উভয় দিকে প্রেরণ সম্ভব, কিন্তু একই সময়ে নয়”- ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে উল্লিখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা কর।
(d) উদ্দীপকে শিক্ষক যে পরিসেবার কথা উল্লেখ করেছেন তা বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Question 45
Barisal · 2023
(a) রাউটার কি?
(b) “ক্লাউড কম্পিউটারের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা কম”- ব্যাখ্যা কর।
(c) চিত্র-৩ এর টপোলজিটি ব্যাখ্যা কর।
(d) চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন টপোলজি অধিক সুবিধাজনক? আলোচনা কর।
Question 46
Barisal · 2023
(a) ডেটা ট্রান্সমিশন মেথড কি?
(b) “বিশেষ কোনো লস ছাড়াই ফাইবার অপটিক ক্যাবলের ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্ব নেওয়া সম্ভব”- ব্যাখ্যা কর।
(c) চিত্র-১ এর ডেটা ট্রান্সমিশন মোড উদাহরণসহ ব্যাখ্যা কর।
(d) চিত্র-২ এবং চিত্র -৩ এর ডাটা ট্রান্সমিশন মোড এর মধ্যে কোনটি বেশি উপযোগী? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Question 47
“X” কলেজ ঢাকা শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলায় তাদের আরো পাচটি শাখা আছে। অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসেই সবগুলো শাখা সুষ্ঠভাবে পরিচালনার জন্য একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন। পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এবং যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান এমন একটি পরিসেবার কথা ভাবছিলেন।
Dhaka · 2019
(a) ব্লুটুথ কী?
(b) ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক- ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য কোন ধরণের নেটওয়ার্ক স্থাপন করেছিলেন? তার বর্ণনা দাও।
(d) উদ্দীপকের আলোকে অধ্যক্ষ সাহেব যে নতুন পরিসেবার কথা ভাবছিলেন তা বাস্তবায়ন সম্ভব কি না? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Question 48
রহিম সাহেব তার ছয় বছরের ছেলের জন্য একটি খেলনা উড়োজাহাজ কিনে আনেন। তিনি রিমোট ব্যবহার করে উড়োজাহাজটির উড্ডয়ন দেখালেন। অন্যদিকে তার বড় ছেলে ল্যাপটপের সাথে ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। রহিম সাহেব তার স্মার্টফোনে রাউটারের মাধ্যমে তারবিহীন ইন্টারনেট ব্যবহার কবস্থা করবেন।
Rajshahi · 2019
(a) ডেটা ট্রান্সমিশন মোড কী?
(b) স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকের উড়োজাহাজ উড্ডয়নের প্রযুক্তি ব্যাখ্যা কর।
(d) রহিম সাহেব ও তার বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত পদ্ধতি বিশ্লেষণ কর।
Question 49
হাবিব সাহেব তার অফিসে পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করেছিলেন।এমন সময়ে অফিসের ২য় তলায় এক সহকর্মী তাঁর কাছে ফাইলের তথ্য দেখতে চাইলে,তিনি নিচতলার রুমে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যাবস্থায় সহকর্মীরর কম্পিউটারে তা পাঠিয়ে দেন।পরবর্তীতে একজন বিদেশি ক্রেতা ফাইলটি চেয়ে পাঠালে তিনি সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেন
Chittagong · 2019
(a) রোমিং কি?
(b) নন মেটালিক ক্যাবল মাধ্যমটি ব্যাখা কর।
(c) বন্ধুর সাথে তথ্য শেয়ারিং -এর ক্ষেত্রে হাবিব সাহেবের ব্যাবহৃত প্রযুক্তির বর্ণনা দাও।
(d) ফাইলের তথ্য পাঠাতে হাবিব সাহেবের নেটওয়ার্কদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দেও।
Question 50
মিস্টার দিদারের অফিসের পত্রাদি অ্যাটাচমেন্ট হিসেবে ইমেইলের মাধ্যমে প্রাপক এর কাছে পাঠানো হয়। তার অফিসের সহকর্মীরা WCDMA স্ট্যান্ডার্ডের মোবাইলের মাধ্যমে ভিডিও চ্যাট করে থাকেন।
Barisal · 2019
(a) কম্পিউটার নেটওয়ার্ক কি?
(b) কোন টপোলজিতে নোডসমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুত গতিতে ডাটা আনান প্রদান করতে পারে? ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে পত্র পাঠানোর ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
(d) উদ্দীপকে উল্লিখিত মোবাইলের প্রজন্মটি বিশ্লেষণ কর।
Question 51
মিস্টার আরিফ তার বহুৎ বিশিষ্ট ভবনে মাল্টি কম্পনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যম দিয়ে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১০ কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি ভবনের সাথে তথ্য আদান-প্রদানের জন্য তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
Barisal · 2019
(a) মাল্টিকাস্ট ট্রান্সমিশন কি?
(b) ক্লাউড কম্পিউটিং এর নিরাপত্তা তুলনামূলকভাবে কম -ব্যাখ্যা কর।
(c) বহুতল ভবনের ব্যবহৃত মাধ্যম ব্যাখ্যা কর।
(d) মিস্টার আরিফ এর সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
Question 52
নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও
Barisal · 2019
(a) কোড কি?
(b) FF এরপর সংখ্যাটি 100-ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকের আউটপুট F-এর মান সত্তক সারণীতে দেখাও।
(d) আউটপুট F কে শুধুমাত্র “A” চিহ্নিত গেটটি দিয়ে বাস্তবায়ন করা সম্ভব -বিশ্লেষণ কর।
Question 53
ইলা ও আনজুম দুই বান্ধবী মিলে HTML দিয়ে first,last,next,previous লিংকবিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও নিয়মিত তথ্য আপডেট করতে সমস্যা হয় তারা PHP,MySQL ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
Barisal · 2019
(a) হাইপারলিংক কি?
(b) ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ -ব্যাখ্যা কর।
(c) ওয়েবসাইটের স্ট্রাকচার ব্যাখ্যা কর।
(d) উদ্দীপকে উল্লেখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
Question 54
Comill
(a) · 2019
(a) ক্লাউড কম্পিউটিং কি?
(b) ‘হাবের চেয়ে সুইচ উত্তম’-ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে ব্যবহৃত চিত্রের নেটওয়ার্ক টি দূরত্বের বিচারে কোন ধরনের ব্যাখ্যা কর?
(d) উদ্দীপকে ব্যবহৃত চিত্রে ১,২,৩নং কম্পিউটার এবং ২,৩,৪,৫নং কম্পিউটারের ডেটা শেয়ার নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি উত্তম? উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও
Question 55
শান্তা তার মোবাইল ফোনে টেলিটক এর সিম ব্যবহার করে। সে এ ফোনটির সাহায্যে ত্রিমাত্রিক পরিবেশের ডেটা স্থানান্তর করতে পারে ।
Sylhet · 2019
(a) ইনফ্রারেড কী?
(b) চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি বুঝিয়ে লেখো ।
(c) শান্তার মোবাইল ফোনটির প্রযুক্তি ব্যাখ্যা করো।
(d) শান্তার মোবাইলের প্রজন্মের সাথে প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যের তুলনা করো।
Question 56
Sylhet · 2019
(a) পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী?
(b) IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি বুঝিয়ে লেখো ।
(c) Fig-C নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করো ।
(d) Fig- A ও Fig-B নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণ করো ।
Question 57
করিম সাহেবের গ্রামের বাড়ি নিজ শহর থেকে অনেক দূরে অবস্থিত। তিনি শহরে থাকার সময়ে বাসায় ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ডেটা স্থানান্তর করেন। কিন্তু গ্রামের বাড়িতে তিনি একটি বিশেষ কোম্পানির কাছে নির্ধারিত মাসিক ভাড়া প্রদান করে জোড়ায় জোড়ায় মোচড়ানো তার দ্বারা কম্পিউটার এর সাথে সংযোগ করে নেটওয়ার্কে সংযুক্ত থাকেন ।
Dinajpur · 2019
(a) ডেটা কমিউনিকেশন কী?
(b) নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম— ব্যাখ্যা করো ।
(c) উদ্দীপকে করিম সাহেব শহরে কোন প্রযুক্তি ব্যবহার করেছেন তা ব্যাখ্যা করো ।
(d) করিম সাহেব ইন্টারনেট ব্যবহারের জন্য শহর ও গ্রামে যে মাধ্যম ব্যবহার করেন তাদের তুলনামূলক বিশ্লেষণ করো।
Question 58
Dinajpur · 2019
(a) ব্যান্ডউইডথ কী?
(b) মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো ।
(c) চিত্র-ক এর PR এবং QS এর সংযোগ বিচ্ছিন্ন করলে নতুন টপোলজি ব্যাখ্যা করো ।
(d) উদ্দীপকের চিত্র-ক ও চিত্র-খ এ উল্লিখিত টপোলজির মধ্যে সুবিধাজনক কোনটি তুলনামূলক বিশ্লেষণ করো ।
Question 59
রাজ আইসিটি ক্লাসে শিক্ষকের আলোচনা হতে জানতে পারে যে, ডেটা কমিউনিকেশনে একটি পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়। ফলে সে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে। Jessore · 2019
(a) ক্লাউড কম্পিউটিং কী?
(b) আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো।
(c) উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি কী? ব্যাখ্যা করো।
(d) উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দু’টির মধ্যে কোনটির দক্ষতা বেশি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Question 60
সবুজ বাংলা ক্লাবের সদস্য মহন্তর মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত পরিবেশ বিপর্যয় কিছু ছবি IEEE 802.15 স্টান্ডার্ডের একটি বিশেষ প্রটোকলের মাধ্যমে ল্যাপটপের স্থানান্তর করেন।পরবর্তীতে মোহন ছবিগুলোকে SHARE it ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করেন।
Dhaka · 2018
(a) রাউটার কি?
(b) কি-বোর্ড থেকে কম্পিউটার ডাটা স্থানান্তরের বুঝে লেখ।
(c) উদ্দীপকে উল্লিখিত ল্যাপটপে ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয় তা ব্যাখ্যা কর।
(d) ক্লাবের অন্যান্য সদস্যদের নিকট ব্যবহৃত হটস্পট এর সাথে Wi-MAX এর তুলনা কর।
Question 61
Dhaka · 2018
(a) সিনক্রোনাস ট্রান্সমিশন কি?
(b) ৩য় প্রজন্মের মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায় -বুঝিয়ে লেখ।
(c) চিত্র-১ এ নির্দেশিত নেটওয়ার্ক টোপলজি ব্যাখ্যা কর।
(d) চিত্র-২ ও চিত্র-৩ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক তা বিশ্লেষণ করে মতামত দাও।
Question 62
“X” কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ৩টি আলাদা ভবন আছে। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসাবে ক্যাবল ব্যবহার সম্ভব হচ্ছে না।
Rajshahi · 2018
(a) ব্যান্ডউইডথ কী?
(b) স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে তা ব্যাখ্যা করো।
(c) উদ্দীপকে মানবিক বিভাগের নেটওয়ার্কের ধরন সম্পর্কে বর্ণনা দাও।
(d) উদ্দীপকের পরিস্থিতিতে কোন মাধ্যমটি নির্বাচন করা যেতে পারে বলে তোমার মনে হয় তা বিশ্লেষণ করো।
Question 63
Rajshahi · 2018
(a) মডুলেশন কী?
(b) ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো।
(c) উদ্দীপকে চিত্র-১ এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা চিত্রসহ আলোচনা করো।
(d) উদ্দীপকেক উল্লিখিত ১ ও ৩ নং টপোলজিগুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে বলে তুমি মনে করো তা বিশ্লেষণ করো।
Question 64
নুসাইবা তার ফ্লাট এর তিনটি রুমের কম্পিউটারকে নেটওয়ার্ক স্থাপন করতে চাইল যাতে তার বাবার রুমের কম্পিউটার এর সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে।নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোন না কোন তার(ক্যাবল)মাধ্যম ব্যবহার করা এবং তার আম্মার পরামর্শ হলো কোন না কোন ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। তবে নুসাইবা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোন এর সাথে IEEE 802.15 স্টান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্য তথ্য আদান-প্রদান করে।
Dhaka · 2017
(a) NIC কি?
(b) 9600bps স্পডটি ব্যাখা কর।
(c) নুসাইবা উদ্দীপকের যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান-প্রদান করে সেই পদ্ধতিতে ব্যাখা কর।
(d) উদ্দীপকের নেটওয়ার্ক স্থাপনে নুসাইবার কার পরামর্শ গ্রহণ করা উচিৎ বলে তুমি মনে কর? উত্তরের সপেক্ষে যুক্তি দাও।
Question 65
সেতু একটি কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইস দিয়ে তাদের বাসার চারটি ডিজিটাল ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করার চিন্তা করল। কেন্দ্র ডিভাইস ব্যবহার করতে চাইলেও কারণ কোন একটি ডিভাইস নষ্ট হলে যেন পুরো নেটওয়ার্ক সিস্টেম অচল না হয়। কিন্তু তার ভাই শুধুমাত্র নেটওয়ার্ক ব্যাকবোন ক্যাবলের সাহায্যে নেটওয়ার্ক সাপোর্ট করতে চাইলেও যাতে নেটওয়ার্ক বাস্তবায়ন খরচ কম হয়।
Dhaka · 2017
(a) ধ্রুবক কি?
(b) সি (c) কে মধ্যমস্তরের ভাষা বলা হয় কেন?
(c) ভৌগলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্ক টি ব্যাখ্যা কর।
(d) উদ্দীপকে নেটওয়ার্ক সংগঠন বাস্তবায়নে ভাই বোনের চিন্তার ক্ষেত্রে কোনটিকে তুমি বেশি যুক্তিযুক্ত বলে মনে করো? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
Question 66
মি. “X” কম্পিউটারে বসে একটি ব্রাউজারে সফটওয়্যার ওপেন করে প্রথমে তার অ্যাড্রেস বারে একটি অ্যাডেস লিখে এন্টার চাপলো। ফলে একটি মেইল সার্ভিস ওপেন হলো। তারপর সে মেইল সার্ভিস থেকে একটা অ্যাটাচমেন্ট ফাইল ডাউনলোড করল।া হয়।
Rajshahi · 2017
(a) টপোলজি কী?
(b) ফাইবার অপটিক ক্যাবল ইএমআই মুক্ত কেন?
(c) মি. ‘X’-এর ব্যবহৃত সেবাটি তোমার পঠিত পাঠ্যসূচির আলোকে বর্ণনা কর।
(d) মি. ‘X’ এর কোন কোন কাজে কী কী ধরণের ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড ব্যবহৃত হয়েছে তা বিশ্লেষণ কর।
Question 67
টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাহাত তার বন্ধুর বাড়িতে যায়। খেলাশেষে ফেরার পথে সে দেখল রাস্তায় একটি ট্রাক এক্সিডেন্ট করেছে। ট্রাকের সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে মোবাইল সদৃশ একটি ডিভাইস ব্যবহার করে থেমে থেমে কথা বলছেন। এমন সময় রাহাতেরর বন্ধু রেজা মোবাইল ফোনে জানতে চাইলো খেলায় কোন দেশ জিতেছে? রাহাত উত্তর দিল জার্মানহয়।
Chittagong · 2017
(a) কম্পিউটার নেটওয়ার্ক কী?
(b) ডেটা চলাচলরর দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও।
(c) উদ্দীপকের পুলিশ অফিসারের ডিভাইসটি ডেটা আদান প্রদানের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার কোন পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছিল- বিশ্লেষণ কর।
(d) রাহাতের টেলিভিশনে খেলা দেখা এবং খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিভাইস দুটিতে ডেটা ট্রান্সমিশন পদ্ধতির কি কোনো বৈসাদৃশ্য আছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
Question 68
Chittagong · 2017
(a) মডেম কী?
(b) অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ বুঝিয়ে লিখ।
(c) উদ্দীপকের টপোলজি E ডিভাইসটি নষ্ট হলে ডেটা চলাচলের ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হবে তা ব্যাখ্যা কর।
(d) উদ্দীপকের শুধুমাত্র A, B, C ও D এই চারটি ডিভাইসের মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করলে ডেটা চলাচলের গতি সবচেয়ে বেশি হবে বিশ্লেষণ কর।
Question 69
জারিফ ও জায়ান একাদশ শ্রেণির ছাত্র। তাদের শিক্ষার মান উন্নয়নে ICT শিক্ষকের পরামর্শে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ নেয়। বাড়িতে টেলিভিশন না থাকায় মাঝে মাঝে বাড়ির সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠান ও ক্রিকেট খেলা দেখে। কিছুদিন পর দেখা গেল ইন্টারনেট সংযোগ থাকার কারণে জারিফের রেজাল্ট বেশ ভালো হয় কিন্তু জায়ান পিছিয়ে পড়ে।
Dinajpur · 2017
(a) ক্লাউড কম্পিউটিং কী?
(b) “অপটিক্যাল ফাইবার ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়”- ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকের আলোকে অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় ব্যবহৃত ডেটা আদান-প্রদান মোড ব্যাখ্যা কর।
(d) জারিফ ও জায়ানের রেজাল্টে কী ধরণের প্রভাব পরিলক্ষিত হয় উদ্দীপকের আলোকে বিশ্লেষণপূর্বক মতামত দাও।
Question 70
নিচের চিত্রটি লক্ষ কর
Sylhet · 2017
(a) ডেটা ট্রান্সমিশন মিশন মোড কি?
(b) “সর্ব দূরত্বে বিনা খরচে যেটা স্থানান্তর সম্ভব”-ব্যাখ্যা কর।
(c) চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।
(d) সল্পব্যয়ে ল্যাবরেটরীতে ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টপোলজি টি অধিকতর উপযোগী? তুলনামূলক বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
Question 71
সুপর্ণার অফিসে একটি নেটওয়ার্ক চালু আছে যেখানে একটি মূল ক্যাবলের সাথে ১০টি কম্পিউটার সরাসরি যুক্ত রয়েছে। সম্প্রতি তিনি বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণের কাজ পান। কিন্তু তার অফিসে উক্ত কাজের উপযোগী ক্ষমতাসম্পন্ন কম্পিউটার নেই। আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়্যার সংগ্রহ করতে না পারায় তিনি কাজটি যথা সময়ে সম্পন্ন করা নিয়ে চিন্তিত। তাই তিনি অনলাইন ভিত্তিক সেবাগ্রহণের চিন্তা নিলেন ।
Sylhet · 2017
(a) মডেম কী?
(b) অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বুঝিয়ে লিখ।
(c) সুপর্ণার অফিসের কম্পিটার নেটওয়ার্কের টপোলজি ব্যাখ্যা কর।
(d) সুপর্ণার গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
Question 72
তারেকের বাসার ডেক্সটপ কম্পিউটারটি টেলিফোন লাইনের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযুক্ত। মোবাইল কোম্পানিগুলো ইন্টারনেট ডাটা চার্জ বেশি হওয়ায় সে তার মোবাইল, ট্যাব এবং ল্যাপটপকে বাসার একই ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযুক্ত করতে চায়, যাতে সে তার মোবাইলের মাধ্যমে বিদেশে অবস্থানরত পিতার সাথে ভিডিও কল করতে পারে। Jessore · 2017
(a) ক্লাউড কম্পিউটিং কি?
(b) মোবাইল ফোনের ডাটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
(c) তারেকের ব্যবহৃত মোবাইল ফোনটি কোন প্রজন্মের? এই প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
(d) তারেকের সকল ডিভাইসের ব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে গৃহীত সম্ভাব্য ব্যবস্থাটি বিশ্লেষণ কর।
Question 73
আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। আরিফ ICT বিষয়ে পড়াশুনা করে এমন একটি যোগাযোগ মাধ্যম সম্পর্কে জানতে পারল যেখানে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায়। তবে এ মাধ্যমে ডেটা বাকা পথে চলাচল করতে পারে না বিধায় উচু ভবনের উপর টাওয়ার বসানোর প্রয়োজন হয় যার ফ্রিকোয়েন্সি 300MHz হতে 300 GHz। পরবর্তীতে নতুন উদ্ভাবিত একটি প্রযুক্তির সাথে সম্মিলন ঘটানো হয় যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেসের সাথে যুক্ত করেছে।
Barisal · 2017
(a) ব্রিজ কী?
(b) ওয়াকি-টকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকের ১ম মাধ্যমটি ব্যাখ্যা কর।
(d) “দ্বিতীয় মাধ্যম অপেক্ষাকৃত সুবিধাজনক”-যুক্তিসহ মূল্যায়ন কর।
Question 74
একটি ভিডিও এডিটিং ফর্মে পূর্বে কম সংখ্যক কম্পিউটার থাকায় যে নেটওয়ার্ক কেবল ব্যবহার করত বর্তমানে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি এবং দ্রুত গতি নিশ্চিত করতে কেবলটি পরিবর্তন করতে হয়েছে। অপরদিকে সল্প খরচে কম্পিউটার গুলোর মধ্যে নেটওয়ার্ক এমন ভাবে স্থাপন করেছে যেন একটি কম্পিউটার নষ্ট হলেও অন্য কম্পিউটারে কাজ বন্ধ থাকে না।
Comilla · 2017
(a) ডেটা কমিউনিকেশন কি?
(b) ডেটা আদান প্রদান একই সময় সম্ভব’-ব্যাখ্যা কর।
(c) উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
(d) উদ্দীপকে ব্যবহৃত ফার্মে বর্তমান কোন ধরনের নেটওয়ার্ক ক্যাবল ব্যবহার হয়েছে এবং কেন? তার তুলনামূলক বিশ্লেষণ কর।
