“যে অভ্যাসটা আমার পুরো একাডেমিক জীবন বদলে দিয়েছে” & কীভাবে অসম্ভবকে সম্ভব করে—আমার অভিজ্ঞতা” – Success Story of Hajera (JKKNIU)

কেন OEP-NS-এ যুক্ত হবে?

প্রতিটি বিষয় অন্তত ৪–৫ বার রিভিশন করাবে, যদি তুমি শেষ পর্যন্ত OEP-NS-এর সঙ্গে থাকতে পারো। নিয়মিত পড়াশোনার ফলে আগে যে ৩০–৩৫ পৃষ্ঠার একটি অধ্যায় শেষ করতে অনেক সময় লাগত, এখন সেটি প্রায় ১০ দিনেই শেষ করতে পারছি –

অনেক শিক্ষার্থীই মনে করে, শুধু পড়লেই ভালো ফল করা যায়। কিন্তু বাস্তবে ভালো ফলের জন্য সবচেয়ে বেশি দরকার ধারাবাহিকতা, নিয়মিত মূল্যায়ন, সঠিক গাইডলাইন এবং পড়ার প্রতি জবাবদিহিতা। OEP-NS ঠিক এই বিষয়গুলোই নিশ্চিত করে। তাই যারা শুরু থেকে সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও এবং নিজের সেরাটা দিতে চাও, তাদের জন্য OEP-NS হতে পারে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

১) প্রথমে বইগুলো দেখে মনে হতে পারে, দুই বছরে কি সত্যিই সব শেষ করা সম্ভব?
কিন্তু OEP-NS তোমাকে প্রতিটি বিষয় অন্তত ৪–৫ বার রিভিশন করাবে, যদি তুমি শেষ পর্যন্ত OEP-NS-এর সঙ্গে থাকতে পারো।

২) সব বিষয়েই নিয়মিত MCQ ও CQ পরীক্ষা হয়। ফলে তুমি খুব ভালোভাবে নিজের প্রস্তুতি ও দুর্বলতা যাচাই করে নিতে পারবে।

৩) সব বিষয়ই নিয়মিত পড়ানো হয়, তাই কোনো বিষয় পিছিয়ে পড়ার সুযোগ থাকে না।

৪) নিয়মিত পড়াশোনার ফলে আগে যে ৩০–৩৫ পৃষ্ঠার একটি অধ্যায় শেষ করতে অনেক সময় লাগত, এখন সেটি প্রায় ১০ দিনেই শেষ করতে পারছি।

৫) নিয়মিত লেখার অনুশীলনের কারণে আগের তুলনায় হাতের লেখার গতি অনেক বেড়েছে।

৬) এখন সময় ব্যবস্থাপনা (Time Management) অনেক ভালোভাবে করতে পারছি।

৭) নিয়মিত ভাইভা দেওয়ার ফলে আমাদের কথা বলার জড়তা অনেকটাই কেটে গেছে এবং আত্মবিশ্বাসও বেড়েছে।

— হাজেরা আক্তার
History
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Picuture Info : আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২৬ এ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ২- ০ সেটে হারিয়ে সেমিফাইনালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস (ছাত্রী) দল।