ICT – CQ S – CH 2

Question 01

জনাব মামুন LTE স্ট্যান্ডার্ডে কাজ করে এমন মোবাইল ফোন ব্যবহার করেন। তিনি তার দুটি অফিসে র জন্য IEEE 802.11 এবং IEEE 802.16 স্টান্ডার্ড ব্যবহার করেন। তিনি হেড অফিস হতে 60 km দূরে একটি নতুন অফিস স্থাপন করেন।  Dhaka · 2025

a রোমিং কী?

b আসিনক্রোনাস ট্রান্সমিশনে Start bù ও Stop bit ব্যবহারের কারণ কী? 

c জনাব মামুন যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন তার বৈশিষ্ট্য বর্ণনা কর। 

উত্তর জনাব মামুন যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন তা হলো চতুর্থ প্রজন্মের (4G)। নিচে 4G মোবাইলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
১. ইন্টারনেট প্রোটোকলভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার।
২. ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 1 Gbps |
৩. HD মোবাইল টিভি ও ত্রি-মাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা।
৪. টেলি কমিউনিকেশনের ক্ষেত্রে সেলুলার ওয়‍্যারলেস স্ট্যান্ডার্ড।
৫. উচ্চ গতির ফ্রিকোয়েন্সি।
৬. 4G এর গতি 3G এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি।

৭. গেমিং সেবা ও টেলিভিশনে অপেক্ষাকৃত উন্নতমানের ছবি এবং ভিডিও লিঙ্ক প্রদান।
৮. মোবাইল ওয়েব সেবা আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমে কাজ করে।
৯. সেলুলার স্ট্যান্ডার্ড ভিত্তিক LTE (Long Term Evolution) সিস্টেমের ফলে দ্রুত গতিতে ডেটা, ভয়েস ও মাল্টিমিডিয়া আদান-প্রদান।

d হেড অফিস ও নতুন অফিসের মধ্যে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে IEEE 802.11 ও IEEE 802.16 এর মধ্যে কোনটি উপযুক্ত হবে? বিশ্লেষণ কর। 

Question 02

জালাল সাহেব মূল অফিসের ২০টি কম্পিউটারকে EMI প্রভাবমুক্ত মাধ্যম ব্যবহার করে নেটওয়ার্ক গঠন করেন। তিনি ২০ কি. মি. দূরে শাখা অফিসের ১০টি কম্পিউটারকে IEEE 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কভুক্ত করেন। আবার উভয় অফিসের নেটওয়ার্ককে যুক্ত করতে তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করেন। Rajshahi · 2025

a রিপিটার কী?

b প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস ব্যবহৃত হয়- ব্যাখ্যা কর।

c মূল অফিসে ব্যবহৃত মাধ্যমটির গঠন বর্ণনা কর।

উত্তর মূল অফিসে ব্যবহৃত মাধ্যম হলো অপটিক্যাল ফাইবার ক্যাবল।
নিচে এর গঠন বর্ণনা করা হলো-
বিশেষভাবে পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে। অপটিক্যাল ফাইবার ক্যাবল তিনটি অংশের – সমন্বয়ে গঠিত। অংশ তিনটি হলো- ১. কোর, ২. ক্লাডিং এবং ৩. জ্যাকেট। ‘

১. কোর: অপটিক্যাল ফাইবার ক্যাবলের সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর, যা কাচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস ৪ থেকে 100 মাইক্রোমিটার (µm) পর্যন্ত হয়ে থাকে। 

২. ক্লাডিং: কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং। ক্লাডিং-এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লাডিং কাচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্লাডিং-এর বহিঃস্থ বাফার-এর ব্যাস 250 মাইক্রোমিটার। 

৩. জ্যাকেট: অপটিক্যাল ফাইবার ক্যাবলের বাইরের অংশটি হলো জ্যাকেট, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেট-এর ব্যাস 400 মাইক্রোমিটার। 

d উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ড দুইটির দ্বারা নির্দেশিত প্রযুক্তিদ্বয়ের তুলনামূলক আলোচনা কর।

Question 03

রহিমের শাখা অফিসের ১০টি কম্পিউটার একটি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত এবং তাঁর মূল অফিসে ৫০টি কম্পিউটার ৫টি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত।  Rajshahi · 2025

a পিকোনেট কী?

b মোবাইল ফোনকে সেলুলার ফোনও বলে- ব্যাখ্যা কর।, 

c উদ্দীপকে শাখা অফিসের নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।

উত্তর উদ্দীপকে শাখা অফিসের নেটওয়ার্কটি একটি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত। আমরা জানি, যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস বা সার্ভার কম্পিউটার দ্বারা অন্যান্য কম্পিউটার বা পেরিফোরালসমূহকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তা হলো স্টার টপোলজি বলে। নিচে স্টার টপোলজি ব্যাখ্যা করা হলো- 

স্টার টপোলজি হলো একটি নেটওয়ার্ক কনফিগারেশন যেখানে প্রত্যেকটি ডিভাইস (যেমন-কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি) একটি কেন্দ্রীয় ডিভাইসের (যেমন- হাব বা সুইচ) সাথে সংযুক্ত থাকে। এই টপোলজিতে; কেন্দ্রীয় ডিভাইসটি নেওয়ার্কের সকল ডেটা আদান-প্রদনে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। সহজ ভাষায়, এটি দেখতে অনেকটা তারার মতো, যেখানে একটি কেন্দ্রীয় বিন্দু থেকে বিভিন্ন দিকে শাখা বের হয়। সংকেত আদান-প্রদানে কম সময় প্রয়োজন হয় এবং সংকেত সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। হার বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়। এই টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয় এবং সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যেকোনো সময়ে নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে। 

d সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী উদ্দীপকের নেটওয়ার্কের ধরন উল্লেখপূর্বক তুলনামূলক আলোচনা কর।

Question 04

কলেজের পাঁচটি কম্পিউটারকে একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে যুক্ত করে একটি নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয়। এটি দেখে একজন আইসিটি বিশেষজ্ঞ কেন্দ্রীয় ডিভাইসটির পরিবর্তে নতুন একটি ডিভাইস ব্যবহারের সুবিধা ব্যক্ত করলেন। Jessore · 2025

a ব্যান্ডউইথ কী?

b “স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান সম্ভব”- ব্যাখ্যা কর। 

c উদ্দীপকে কলেজটির নেটওয়ার্ক টপোলজি বর্ণনা কর। 

উত্তর উদ্দীপকে কলেজের পাঁচটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের: মাধ্যমে যুক্ত। সুতরাং উদ্দীপকে বর্ণিত কলেজে ব্যবহৃত টপোলজিটি হলো স্টার টপোলজি। 

স্টার টপোলজি হলো একটি নেটওয়ার্ক কনফিগারেশন যেখানে প্রত্যেকটি ডিভাইস (যেমন-কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি) একটি কেন্দ্রীয় ডিভাইসের (যেমন- হাব বা সুইচ) সাথে সংযুক্ত থাকে। এই টপোলজিতে, কেন্দ্রীয় ডিভাইসটি নেওয়ার্কের সকল ডেটা আদান-প্রদনে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। সহজ ভাষায়, এটি দেখতে অনেকটা তারার মতো, যেখানে একটি কেন্দ্রীয় বিন্দু থেকে বিভিন্ন দিকে  শাখা বের হয়। সংকেত আদান-প্রদানে কম সময় প্রয়োজন হয় এবং সংকেত সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। হাব বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়। এই টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয় এবং সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যেকোনো সময়ে নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে। 

d আইসিটি বিশেষজ্ঞ উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজির জন্য পূর্বের ডিভাইসের তুলনায় নতুন একটি ডিভাইস ব্যবহারের কী কী সুবিধা ব্যক্ত করলেন- ব্যাখ্যা কর। 

Question 05

‘ক’ একটি ল্যাপটপ কিনল, সে মোবাইল ও ল্যাপটপের মধ্যে তারবিহীন সংযোগ স্থাপন করল। একটা দুর্ঘটনার সংবাদ শুনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বন্ধুর কাছে সংবাদটি সম্পর্কে জানতে চাইলো।  Jessore · 2025

a কম্পিউটার নেটওয়ার্ক কী?

b সুইচের বুদ্ধিমত্তা রয়েছে”- বুঝিয়ে লিখ।

c উদ্দীপকে তারবিহীন সংযোগ বর্ণনা কর।

উত্তর উদ্দীপকের তথ্যানুসারে তারবিহীন সংযোগটি হচ্ছে ব্লুটুথ।
ওয়‍্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি প্রযুক্তি যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে। ব্লুটুথ নেটওয়ার্কটির ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্ট ফোনে ব্লুটুথ প্রযুক্তিসহ আগে থেকে দেওয়া থাকে। এছাড়া ইদানীং মাউস, কীবোর্ড, হেডফোন সেট, স্পীকার ইত্যাদিতে ও ব্লুটুথ ব্যবহৃত হয়। এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক-প্যান (PAN), 2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে। হাফ-ডুপ্লেক্সে মোডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় । Mbps বা তারচেয়ে বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়। 

d উদ্দীপকে ‘ক’ এর বন্ধুর সাথে যোগাযোগের উপযুক্ত পদ্ধতি যুক্তিসহ বিশ্লেষণ কর।

Question 06

Comilla · 2025

a বিট সিনক্রোনাইজেশন কী? 

b ভিন্নধর্মী প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইসটি ব্যাখ্যা কর।

c চিত্র-১ এর টপোলজির বর্ণনা দাও। 

উত্তর চিত্র-১ নেটওয়ার্ক টপোলজিটি হলো রিং টপোলজি। রিং টপোলজি হলো নেটওয়ার্ক টপোলজির একটি প্রকার যেখানে প্রতিটি কম্পিউটার বা ডিভাইস একটি বৃত্তাকার পথে একে অপরের সাথে সংযুক্ত। এখানে দুটি ডিভাইস তার দুপাশের দুটি ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। একটি ডেটা গ্রহণের জন্য এবং অন্যটি ডেটা প্রেরণের জন্য। 

এই বৃত্তাকার নেটওয়ার্কে প্রথম ও সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এতে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। তারের পরিমাণ 

কম প্রয়োজন হয় বলে এর বাস্তবায়ন খরচ কম লাগে। তবে রিং টপোলজিতে কোনো একটি কম্পিউটার অকেজো হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কই অকেজো হয়ে যায় এবং এদের পরস্পরের মাঝে ডেটা আদান-প্রদান ব্যাহত হয়। এতে করে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়। 

d চিত্র-২ এবং চিত্র-৩ এর মধ্যে কোন টপোলজির ব্যবহার? 

Question 07

সারাদেশে বাসা-বাড়িসহ অফিস আদালতে EMI প্রভাবমুক্ত ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট’ সংযোগ নিয়ে 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। তবে পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকাতে টাওয়ার বসিয়ে তারবিহীন মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।  Comilla · 2025

a প্রাইভেট নেটওয়ার্ক কী?

b সর্বোচ্চ ৮টি ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা কর। 

c উদ্দীপকে উল্লিখিত ক্যাবলটির গঠন বর্ণনা কর।। 

উত্তর উদ্দীপকে উল্লিখিত EMI বা বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি হলো অপটিক্যাল ফাইবার ক্যাবল। নিচে অপটিক্যাল ফাইবার ক্যাবলের গঠন বর্ণনা করা হলো-
বিশেষভাবে পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে। অপটিক্যাল ফাইবার ক্যাবল তিনটি অংশের সমন্বয়ে গঠিত। অংশ তিনটি হলো- ১. কোর, ২. ক্লাডিং এবং ৩. জ্যাকেট।
পার্ট-১১ সাপ্রিমেন্ট
১. কোর: অপটিক্যাল ফাইবার ক্যাবলের সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর, যা কাচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস ৪ থেকে 100 মাইক্রোমিটার (µm) পর্যন্ত হয়ে থাকে।
২. ক্লাডিং: কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং। ক্লাডিং-এর
ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লাডিং কাচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্লাডিং-এর বহিঃস্থ বাফার-এর ব্যাস 250 মাইক্রোমিটার।

৩. জ্যাকেট: অপটিক্যাল ফাইবার ক্যাবলের বাইরের অংশটি হলো জ্যাকেট, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেট-এর ব্যাস 400 মাইক্রোমিটার। 

d উদ্দীপকে উল্লিখিত মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের প্রযুক্তির সাথে পার্বত্য অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদানে ব্যবহৃত প্রযুক্তির তুলনামূলক আলোচনা কর।.. 

Question 08

Chittagong · 2025

a ব্লুটুথ কী?

b রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা কর।

c উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতির বর্ণনা দাও।

উত্তর উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসটি হলো মডেম (Modem)। মডেম হলো একটি বিশেষ ধরনের কমিউনিকেশন ডিভাইস যা কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করার মাধ্যমে দুইটি দূরবর্তী কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান সম্ভব করে তোলে। এর মূল কার্যপদ্ধতিতে দুটি ধাপ রয়েছে – মডুলেশন এবং ডিমডুলেশন। যখন কম্পিউটার থেকে কোনো ডেটা পাঠানো হয়, তখন সেই ডেটা ডিজিটাল সংকেত আকারে থাকে। কিন্তু টেলিফোন লাইন বা অনুরূপ অ্যানালগ মাধ্যম ডিজিটাল সংকেত সরাসরি গ্রহণ করতে পারে না। এই সমস্যা সমাধানে, প্রেরকের মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, যা মডুলেশন নামে পরিচিত। এই অ্যানালগ সংকেতকে নির্দিষ্ট মাধ্যম ব্যবহার করে গন্তব্যে পাঠানো হয়। গন্তব্যে পৌঁছালে প্রাপক কম্পিউটারের সাথে যুক্ত মডেম সেই অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করে, যা ডিমডুলেশন নামে পরিচিত। এভাবে ডেটা প্রেরণ ও গ্রহণে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মডেমকে একটি সিগনাল কনভার্টার হিসেবেও বিবেচনা করা হয় যা কো-এক্সিয়াল কেবল অথবা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন সম্পন্ন করে। 

d নিরাপত্তার সাথে ডেটা ট্রান্সমিশনে উদ্দীপকে উল্লিখিত মাধ্যমটির গুরত্ব বিশ্লেষণ কর।

Question 09

একটি কল সেন্টারে আট পোর্টের তিনটি নেটওয়ার্ক ডিভাইসের সাহায্যে কম্পিউটারগুলোকে যুক্ত করে গঠিত তিনটি LAN নেটওয়ার্ককে ফাইবার – অপটিক ক্যাবল দিয়ে একটি নেটওয়ার্ক টপোলজির আওতায় আনা হয়। যেখানে ‘একটি বিশেষ অনলাইন সেবামূলক প্রযুক্তির সাহায্যে ক্লায়েন্টদেরকে 24 × 7 ঘণ্টা On Demand সার্ভিস দেওয়া হয় এবং ক্লায়েন্টরা Pay as You go পদ্ধতিতে বিভিন্ন কাজের মূল্য পরিশোধ করতে পারে।  Chittagong · 2025

a NIC কী?

b গেটওয়েকে প্রটোকল কনভার্টার বলা হয়- ব্যাখ্যা কর।

c চিত্র অঙ্কনপূর্বক উদ্দীপকের উল্লিখিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর। 

উত্তর উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক টপোলজিটি হচ্ছে ট্রি টপোলজি।
নিচে এর, ব্যাখ্যা দেওয়া হলো:
ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার যুক্ত থাকে। এই রুট নোডের সাথে হায়ারারর্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এটিকে হায়ারারর্কিক্যাল টপোলজিও বলা হয়। মূলত, স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি। উদ্দীপকের ট্রি-টপোলজি চিত্রটি নিম্নরূপ হবে- 

উপরের চিত্রে কেন্দ্রীয় সুইচ থেকে তিনটি শাখা বের হয়ে প্রতিটি শাখায় একটি করে LAN-সুইচ যুক্ত আছে। প্রতিটি LAN-এ সুইচের সাথে একাধিক কম্পিউটার (বা ডিভাইস) সংযুক্ত, যা নিজে একটি স্টার টপোলজি তৈরি করে। অন্যদিকে, তিনটি সুইচকে একটি কেন্দ্রীয় নোডের সাথে ফাইবার ক্যাবলে যুক্ত করার ফলে স্তরক্রমিক গাছের মতো বিন্যাস গড়ে উঠেছে। এতে প্রতিটি LAN নিজস্বভাবে স্টার টপোলজিতে এবং সবগুলো একত্রে গাছের মতো হায়ারারর্কিক্যাল গঠনে যুক্ত থাকে। 

d “উদ্যোক্তাদের ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে উদ্দীপকের অনলাইন সেবামূলক প্রযুক্তিটি সহায়ক ভূমিকা পালন করবে” –বিশ্লেষণ করে মতামত দাও। 

Question 10

সেজুতি তার অফিসের অভ্যন্তরে ল্যাপটপগুলোকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করে ডেটা আদান-প্রদান করে। যা ব্যবহারে কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। কিন্তু সে অন্য তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জেলার শাখা অফিসের সাথে ডেটা আদান-প্রদান করে থাকে। Sylhet · 2025

a জিওস্টেশনারি স্যাটেলাইট কী?

b “ক্লাউড কম্পিউটিং এ গ্রাহকের তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে” – বুঝিয়ে লেখ

c উদ্দীপকে কোন নেটওয়ার্ক টপোলজিকে নির্দেশ করা হচ্ছে? ব্যাখ্যা কর।

উত্তর সেজুতি তার অফিসের অভ্যন্তরের ল্যাপটপগুলোকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করে ডেটা আদান-প্রদান করে। এ ধরনের নেটওয়ার্ক স্টার টপোলজিকে নির্দেশ করে। নিচে স্টার টপোলজি ব্যাখ্যা করা হলো-


স্টার টপোলজি হলো একটি নেটওয়ার্ক, কনফিগারেশন যেখানে প্রত্যেকটি ডিভাইস (যেমন-কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি) একটি কেন্দ্রীয় ডিভাইসের (যেমন- হাব বা সুইচ) সাথে সংযুক্ত থাকে। এই টপোলজিতে, কেন্দ্রীয় ডিভাইসটি নেওয়ার্কের সকল ডেটা আদান-প্রদনে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। সহজ ভাষায়, এটি দেখতে অনেকটা তারার মতো, যেখানে একটি কেন্দ্রীয় বিন্দু থেকে বিভিন্ন দিকে শাখা বের হয়। সংকেত আদান-প্রদানে কম সময় প্রয়োজন হয় এবং সংকেত সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ, দ্বিমুখী হয়। হাব বা সুইচ-বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়। এই টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয় এবং সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যেকোনো সময়ে নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে। 

d সেজুতির ব্যবহৃত প্রযুক্তি দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।

Question 11

আসাদ ও বাসার দুইটি নেটওয়ার্ক তৈরি করেন। আসাদের নেটওয়ার্ক কাঠামোটিতে ডিভাইসগুলো চক্রাকারে পর পর সংযুক্ত থাকে। বাসারেব নেটওয়ার্ক কাঠামোটিতে প্রতিটি ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে। Barisal · 2025

a মোবাইল প্রজন্ম কী? 

b ভিন্নধর্মী প্রটোকলভুক্ত নেটওয়ার্কে গেটওয়ের ভূমিকা অপরিসীম- ব্যাখ্যা কর। 

c উদ্দীপকে আসাদের নেটওয়ার্ক কাঠামোটি কোন ধরনের? ব্যাখ্যা কর। 

উত্তর উদ্দীপকের তথ্যানুসারে আসাদের নেটওয়ার্ক কাঠামোতে ডিভাইসগুলো চক্রাকারে পর পর সংযুক্ত। যা রিং টপোলজির বৈশিষ্ট্যকে সমর্থন করে, অর্থাৎ আসাদের নেটওয়ার্ক কাঠামোটি হচ্ছে রিং টপোলজি। নিচে এর ব্যাখ্যা দেওয়া হলো:
যে টপোলজিতে রিং-এর ন্যায় কম্পিউটার নোডগুলো চক্রাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে তাই রিং টপোলজি। সাধারণত কাছাকাছি বা একই ভবনের বিভিন্ন কম্পিউটারকে ক্যাবল দ্বারা সংযোগের ক্ষেত্রে রিং টপোলজি ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে কম্পিউটার নোডগুলো চক্রাকার পথে পরস্পরের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে। এই বৃত্তাকার নেটওয়ার্কে প্রথম ও সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এতে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় নেটওয়ার্কে যুক্ত প্রতিটি না। কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। 

তারের পরিমাণ কম প্রয়োজন হয় বলে এর বাস্তবায়ন খরচ কম লাগে। তবে রিং টপোলজিতে কোনো একটি কম্পিউটার অকেজো হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কই অকেজো হয়ে যায় এবং এদের পরস্পরের মাঝে ডেটা আদান-প্রদান ব্যাহত হয়। এতে করে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়। 

d উদ্দীপকে বাসারের নেটওয়ার্ক টপোলজির সাথে স্টার নেটওয়ার্ক টপোলজির তুলনামূলক বিশ্লেষণ কর। 

Question 12

দৃশ্যকল্প-১: সিয়াদ টেলিভিশনে T-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সে খেলার সর্বশেষ আপডেট জানার জন্য কিছুক্ষণ পর তার বন্ধুর কাছে মোবাইলে কল করল। 

দৃশ্যকল্প-২: 

Dinajpur · 2025

a WAN কী? 

b ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাসমূহ ব্যাখ্যা কর। 

c দৃশ্যকল্প-১ এ সিয়াদ কোন কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেছে ব্যাখ্যা কর। 

উত্তর উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সিয়াদ টেলিভিশন দেখছিল যেখানে শুধুমাত্র ডেটা একদিক থেকে প্রবাহিত হচ্ছে। তাই এটি সিমপ্লেক্স মোডের উদাহরণ। আবার, সিয়াদ মোবাইল ব্যবহার করে কথা বলছে ও শুনছে অর্থাৎ ডেটা দুইদিকে সমানভাবে আদান-প্রদান করা হচ্ছে। তাই এটি ফুল-ডুপ্লেক্স মোডের উদাহরণ। নিচে সিমপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডের ব্যাখ্যা দেওয়া হলো-‘


সিমপ্লেক্স মোড: যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এ পদ্ধতিতে শুধু একদিকে ডেটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে।
অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে, কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারবে না। উদাহরণ- রেডিও, টেলিভিশন। একইভাবে কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো সিমপ্লেক্স মোডের অন্তর্গত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়াও এ মোডের মধ্যে পড়ে।

ফুল-ডুপ্লেক্স মোড: যে পদ্ধতিতে ডেটা একই সাথে উভয়দিকে আদান-প্রদান করা যায় তাকে ফুল-ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়ই এক সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেগুলোর প্রায় সবগুলোই ফুল-ডুপ্লেক্স ডিভাইস। উদাহরণ-ল্যান্ড ফোন, মোবাইল ফোন। এসব প্রযুক্তি ব্যবহার করে প্রেরক ও গ্রাহক একই সাথে তথ্য আদান-প্রদান করতে পারে।

d দৃশ্যকল্প-২ এর টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি বেশি উপযোগী? বিশ্লেষণপূর্বক মতামত দাও। 

Question 13

Dinajpur · 2025

a আইপি অ্যাড্রেস কী? 

b বর্তমানে বেশির ভাগ ওয়েবসাইট ডায়নামিক ওয়েবসাইট”-কেন? ব্যাখ্যা কর। 

c চিত্র-২ এর ডাটা ট্রান্সমিশন মোডটি উদাহরণসহ বর্ণনা কর। 

উত্তর উদ্দীপকে চিত্র-২ এর ডেটা ট্রান্সমিশনে সিমপ্লেক্স মোড দেখানো
হয়েছে। যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এ পদ্ধতিতে শুধু একদিকে ডেটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে।
অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে, কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারবে না। উদাহরণ- রেডিও, টেলিভিশন। একইভাবে কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো সিমপ্লেক্স মোডের অন্তর্গত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়াও এ মোডের মধ্যে পড়ে। 

d শিক্ষা প্রতিষ্ঠানে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে চিত্র-১ ও চিত্র-২ এর কোনটি উত্তম- বিশ্লেষণ কর। 

Question 14

দৃশ্যকল্প-১: আইসিটি শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের সময় অসম বিরতিতে ডেটা ট্রান্সমিশনের কথা আলোচনা করলেন যেখানে ক্লক সমন্বয়ের জন্য স্টার্ট ও স্টপ বিট পাঠানো হয়। 
দৃশ্যকল্প-২:

Mymensingh · 2025

a NIC কী? 

b LTE স্ট্যান্ডার্ড সংবলিত মোবাইল ফোনের প্রজন্ম সম্পর্কে ব্যাখ্যা কর। 

c দৃশ্যকল্প-১ এর ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা কর। 

উত্তর দৃশ্যকল্প-১ এর ডেটা ট্রান্সমিশন মেথডটি হলো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। 

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী বিরতির সময় সমান না হয়ে ভিন্ন ভিন্নও হতে পারে। যেমন- কীবোর্ড দ্বারা ব্যবহারকারীর ডেটা এন্ট্রির গতি কখনো এক রকম হয় না। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। প্রেরক যেকোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা তাৎক্ষণিক গ্রহণ করতে পারবে। যেমন- যখন কীবোর্ডের কী-তে চাপ দেওয়া হয় তখন প্রসেসর তা গ্রহণ করে এবং মনিটরে প্রদর্শিত হয়। যখন প্রয়োজন তখন ডেটা প্রেরণ করা যায় বলে এই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। 

d দৃশ্যকল্প-২ এর ডিভাইসটির ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মোড ও ডেটা ডিস্ট্রিবিউশন মোড বিশ্লেষণ কর। 

Question 15

Mymensingh · 2025

a VSAT কী? 

b IEEE 802.11 ব্যাখ্যা কর। 

c উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর। 

উত্তর উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক টপোলজিটি হলো ট্রি টপোলজি।
ট্রি টপোলজিতে কম্পিটার বা নোডগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার ন্যায় বিন্যস্ত ও যুক্ত থাকে। এতে একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা সার্ভারের সাথে যুক্ত থাকে। এই হোস্ট কম্পিউটারের সাথে স্তর বিন্যাস বা হায়ারারর্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এজন্য এটিকে হায়ারারর্কিক্যাল টপোলজিও বলা হয়। এ ব্যবস্থাপনায় প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। যে কম্পিউটারের পরে আর কোনো কম্পিউটারে যুক্ত হয় না সেই কম্পিউটারকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। ট্রি টপোলজির নেটওয়ার্ক সহজেই সম্প্রসারণ করা যায়। এক্ষেত্রে ডেটা প্রবাহ হয় দ্বিমুখী। বড় ধরনের নেটওয়ার্ক গঠনে অন্যান্য টপোলজির তুলনায় ট্রি টপোলজিতে বেশি সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে ডেটা নিরাপত্তাও সবচেয়ে বেশি। 

d উদ্দীপকে Device-1 এরং Device-2 এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক- বিশ্লেষণ কর। 

Question 16

আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। মনির আইসিটি স্যারের কাছে ব্লক আকারে সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো। সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এমন ক্যাবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ নিয়ে ইউটিউব দেখে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করলো।

Dhaka · 2024

a ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক কী?

b “মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির হয়”- ব্যাখ্যা কর।

c সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন বর্ণনা কর।

উত্তর উদ্দীপকে সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত ক্যাবলটি হলো অপটিক্যাল ফাইবার । নিচে এর গঠন বর্ণনা করা হলো— বিশেষভাবে পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে। অপটিক্যাল ফাইবার ক্যাবল তিনটি অংশের সমন্বয়ে গঠিত । অংশ তিনটি হলো— ১. কোর, ২. ক্লাডিং এবং ৩. জ্যাকেট ।

১. কোর : অপটিক্যাল ফাইবার ক্যাবলের সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর, যা কাচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। কোরের প্রতিসরাংক ক্লাডিং-এর প্রতিসরাংকের তুলনায় বেশি। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার (um) পর্যন্ত হয়ে থাকে ।

২. ক্লাডিং কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং। ক্লাডিং-এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লাডিং কাচ বা প্লাস্টিকের তৈরি, কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্লাডিং-এর বহিঃস্থ বাফার-এর ব্যাস 250 মাইক্রোমিটার ।

৩. জ্যাকেট : অপটিক্যাল ফাইবার ক্যাবলের বাইরের অংশটি হলো জ্যাকেট, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেট-এর ব্যাস 400 মাইক্রোমিটার।

d উদ্দীপকে উল্লিখিত ট্রান্সমিশন মেথড দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ কর। ব্যবহারের সিদ্ধান্তটি ব্যয়বহুল নাকি সাশ্রয়ী? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

Question 17

Dhaka · 2024

a সুইচ কী?

b প্রটোকল বলতে কী বুঝায়?

c নেটওয়ার্ক-১ এর টপোলজিটি ব্যাখ্যা কর ।

উত্তর উদ্দীপকে নেটওয়ার্ক-১ এর টপোলজিটি হলো হাইব্রিড টপোলজি স্টার, রিং, মেশ, বাস প্রভৃতি টপোলজির সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। উদ্দীপকের নেটওয়ার্ক-১ এ বাস ও রিং টপোলজির সমন্বয়ে হাইব্রিড টপোলজি গঠিত হয়েছে। বিশেষ কোনো কোনো কাজের ক্ষেত্রে একটিমাত্র নেটওয়ার্ক টপোলজি স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে। এ জন্য এসব ক্ষেত্রে হাইব্রিড টপোলজি ব্যবহার করা হয়। এ ধরনের নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ। প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ককে বৃদ্ধি করা যায়। কোনো এক অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়ে যায়। তবে এ টপোলজির রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া জটিল এবং ব্যয় তুলনামূলকভাবে বেশি।

d সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিজাইন যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক-২ ও নেটওয়ার্ক-৩ এর টপোলজির মধ্যে কোনটি। অধিক উপযোগী? তুলনামূলক বিশ্লেষণপূর্বক মতামত দাও।

Question 18

শ্রেণিকক্ষে আইসিটি শিক্ষক এমন একটি টপোলজি সম্পর্কে ধারণা দেন যেখানে একটি কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয় যা নির্দিষ্ট ডিভাইসে ডেটা প্রেরণে সক্ষম। পরবর্তীতে তিনি আরেক ধরনের টপোলজির ধারণা দেন যেখানে ডিভাইসসমূহ পরস্পরের সাথে সরাসরি সংযুক্ত থাকে । Rajshahi · 2024

a ক্লাউড কম্পিউটিং কী?

b “ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল” – বুঝিয়ে লেখ ৷

c উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ডিভাইসের কার্যাবলি ব্যাখ্যা কর ।

উত্তর উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ডিভাইসটি হলো হাব। দুই এর অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয় যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে । এ ডিভাইসকে হাব বলে। হাবের মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। হাব সুনির্দিষ্ট কম্পিউটারে ডেটা না পাঠিয়ে সকল কম্পিউটারে পাঠায়। ফলে ডেটা পাঠাতে বেশি সময় লাগে। হাবের পোর্ট কম থাকে। হাবের ক্ষমতার উপর কম্পিউটারের সংযোগের সংখ্যা নির্ভর করে। নেটওয়ার্কে হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে । হাব সুইচ অপেক্ষা অনেক কম গতিতে কাজ করে।

d উদ্দীপকের টপোলজি দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক?

Question 19

নিচের চিত্র দুটি লক্ষ কর-

Rajshahi · 2024

a গেটওয়ে কী?

b মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয় – বুঝিয়ে লিখ।

c উদ্দীপকে চিত্র-১ এর ক্যাবলটির গঠন বর্ণনা কর

উত্তর উদ্দীপকে চিত্র-১ এর ক্যাবলটি হলো কো-এক্সিয়াল ক্যাবল । এর গঠন বর্ণনা করা হলো-

কো-এক্সিয়াল ক্যাবল তামা বা কপার নির্মিত মূলত তিনটি স্তরবিশিষ্ট তারের ক্যাবল, কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের কন্ডাক্টর, সেটিকে বৃত্তাকারে ঘিরে প্লাস্টিকের অপরিবাহী স্তর এবং এ স্তরকে ঘিরে তামার তারের একটি জাল বা শিশু (Braided Shield)। বাইরের শিল্ড এবং কেন্দ্রীয় তামার তারের অক্ষ একই থাকার দরুন এর নামকরণ কো- এক্সিয়াল করা হয়েছে। অনেক সময় শিল্ড এবং প্লাস্টিকের অপরিবাহী স্তরের মাঝে একটি মেটালিক ফয়েলও থাকে। সবশেষে রাবারের অপরিবাহী পুরু স্তর এ ক্যাবলটিকে আবৃত করে রাখে। তামার তারের জানি এবং মেটালিক ফয়েলটি একসাথে আউটার কন্ডাক্টর হিসেবে বাইরের সকল প্রকার বৈদ্যুতিক প্রভাব থেকে মুক্ত রাখে। বাইরের শিশু এবং কেন্দ্রীয় তামার তারের অক্ষ একই থাকার দরুন এর নামকরণ কো- এক্সিয়াল করা হয়েছে। এ ক্যাবল ব্যবহার করে এক কিলোমিটার পর্যন্ত ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়। এক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 10 Mbps পর্যন্ত হতে হতে পারে। Bayonet – Neil – Concelman ( BNC ) কানেক্টরের সাহায্যে এ নেটওয়ার্কে সংযোগ প্রদান করা হয় ।

d অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে উদ্দীপকের ক্যাবলদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? যুক্তিসহ মতামত বিশ্লেষণ কর।

Question 20

Jessore · 2024

a

 ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কী?

b

হাব ও সুইচের মধ্যে ভিন্নতা কী? ব্যাখ্যা কর ।

c

উদ্দীপকে চিত্র-১ এর টপোলজি কোনটি? ব্যাখ্যা কর।

উত্তর

চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজিটি হলো রিং টপোলজি । যে টপোলজিতে রিং-এর ন্যায় কম্পিউটার নোডগুলো চক্রাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে তাই রিং টপোলজি । সাধারণত কাছাকাছি বা একই ভবনের বিভিন্ন কম্পিউটারকে ক্যাবল দ্বারা সংযোগের ক্ষেত্রে রিং টপোলজি ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে কম্পিউটার নোডগুলো চক্রাকার পথে পরস্পরের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে। এই বৃত্তাকার নেটওয়ার্কে প্রথম ও সর্বশেষ কম্পিউটার•পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এতে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায় ।

তারের পরিমাণ কম প্রয়োজন হয় বলে এর বাস্তবায়ন খরচ কম লাগে। তবে রিং টপোলজিতে কোনো একটি কম্পিউটার অকেজো হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কই অকেজো হয়ে যায় এবং এদের পরস্পরের মাঝে ডেটা আদান-প্রদান ব্যাহত হয়। এতে করে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অসুরিধা সৃষ্টি হয়।

d

উদ্দীপকে চিত্র-২ ও চিত্র-৩ এর টপোলজি দুইটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

Question 21

মুগ্ধ তার অফিসে ১০টি কম্পিউটার ও ৫টি ল্যাপটপকে নেটওয়ার্কে এমনভাবে স্থাপন করতে চায় যেখানে একটি মাত্র কেন্দ্রীয় ডিভাইসের ওপর বাকি কম্পিউটারগুলো নির্ভরশীল। তবে সে বাসায় মাঝে মাঝে IEEE 802.11 স্ট্যান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্যে সকলের সাথে তথ্য আদান-প্রদান করে ।

Jessore · 2024

a

মডেম কী?

b

ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয়”- ব্যাখ্যা কর ।

c

উদ্দীপকে উল্লিখিত মুগ্ধ-এর বাসায় কোন ধরনের প্রযুক্তি – ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর ।

উত্তর

উদ্দীপকে মুগ্ধ-এর বাসায় ব্যবহৃত IEEE 802.11 স্ট্যান্ডার্ড-এর প্রযুক্তিটি হলো Wi-Fi Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity। তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে তাকে Wi-Fi বলে। কম্পিউটার ও ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হলো ওয়াই-ফাই (Wi-Fi)। এটি সাধারণত 2.4 থেকে 5 (illz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত। তাই বাসা-বাড়ি, হোটেল, ক্যাফে, বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, মার্কেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এর ব্যবহার দেখা যায়। এ ব্যবস্থায় Wi-Fi অ্যানাবন্ড ডিভাইস, যেমন- ল্যাপটপ, স্মার্টফোন, ভিডিওগেম কনসোল, ডিজিটাল অডিও প্লেয়ার প্রভৃতি একটি ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে। এক্ষেত্রে কোনো প্রকার লাইসেন্স বা অনুমোদনের প্রয়োজন পড়ে না ।

d

উদ্দীপকে উল্লিখিত মুগ্ধ-এর অফিসে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি স্থাপিত হচ্ছে? বিশ্লেষণপূর্বক মতামত দাও ।

Question 22

মিলির বাসায় ডিশ সংযোগ রয়েছে। তার বাসায় টেলিডিশনে কীভাবে ডেটা সম্প্রচার হয় তা তার বড় ভাই তুহিন মিলিকে বুঝিয়ে বললো। তুহিন মিলিকে নেটওয়ার্কিং এর জন্য এক ধরনের ক্যাবলের গুরুত্বের কথা বললো যার মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়।

Comilla · 2024

a ব্যান্ডউইথ কী?

b ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানন্তর হয়”- ব্যাখ্যা কর।

c মিলির বাসায় ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে মিলির বাসার টেলিভিশনে যে ট্রান্সমিশন মোড কাজ করে তার নাম ব্রডকাস্ট মোড। নেটওয়ার্কের কোনো একটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করে। যেমন— টেলিভিশন সম্প্রচার কেন্দ্র থেকে

কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তা সকলেই দেখতে পারে। এজন্য, একটি প্রেরক থেকে নেটওয়ার্কের অধীনে সকল প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। টেলিভিশন সম্প্রচার কেন্দ্র থেকে কোনো ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল টেলিভিশনেই দেখা যাবে।

d উদ্দীপকের আলোকে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন ও ব্যবহার বিশ্লেষণ কর।

Question 23

যুগ্ধ তার অফিসে ১০টি কম্পিউটার ও ৫টি ল্যাপটপকে নেটওয়ার্কে । এমনভাবে স্থাপন করতে চায় য় যেখানে একটি মাত্ৰ কেন্দ্ৰীয় ডিভাইসের ওপর বাকি কম্পিউটারগুলো নির্ভরশীল। তবে সে বাসায় মাঝে মাঝে IEEE 802.11 স্ট্যান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্যে সকলের সাথে তথ্য আদান-প্রদান করে ।

Comilla · 2024

a মডেম কী? 

b হাবের চেয়ে সুইচ সুবিধাজনক ব্যাখ্যা কর।

c উদ্দীপকে উল্লিখিত মুগ্ধ-এর বাসায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর ।

উত্তর

উদ্দীপকে মুগ্ধ-এর বাসায় ব্যবহৃত IEEE 802.11 স্ট্যান্ডার্ড-এর প্রযুক্তিটি হলো Wi-Fi Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity। তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে তাকে Wi-Fi বলে। কম্পিউটার ও ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হলো ওয়াই-ফাই (Wi-Fi)। এটি সাধারণত 2.4 থেকে 5 (illz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত। তাই বাসা-বাড়ি, হোটেল, ক্যাফে, বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, মার্কেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এর ব্যবহার দেখা যায়। এ ব্যবস্থায় Wi-Fi অ্যানাবন্ড ডিভাইস, যেমন- ল্যাপটপ, স্মার্টফোন, ভিডিওগেম কনসোল, ডিজিটাল অডিও প্লেয়ার প্রভৃতি একটি ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে। এক্ষেত্রে কোনো প্রকার লাইসেন্স বা অনুমোদনের প্রয়োজন পড়ে না ।

d উদ্দীপকে উল্লিখিত মুগ্ধ-এর অফিসে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি স্থাপিত হচ্ছে? বিশ্লেষণপূর্বক মতামত দাও ।

24

Question 24

‘ক’ প্রতিষ্ঠানের মালিক রাকিব সাহেব দেশের বাইরে অবস্থান করায় তিনি তার অফিসের কর্মচারীদের সাথে একটি ভিডিও কনফারেন্সের প্রয়োজন অনুভব করলেন। কিন্তু কর্মচারী শফিক সাহেবের কাছে ইন্টারনেটের সুবিধাসহ মোবাইল ফোন থাকলেও ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধা নেই। তাই তিনি ভিডিও কনফারেন্সিং সুবিধা সংবলিত একটি মোবাইল ফোন ক্রয় করলেন। তবে মোবাইল ফোন ক্রয়ের পর জানতে পারলেন যে, বর্তমানে বাজারে MIMO সুবিধা-সংবলিত আরও উচ্চ প্রযুক্তির মোবাইল ফোন রয়েছে।

Chittagong · 2024

a WMAN কী?

b স্টার টপোলজির সম্প্রসারিত টপোলজি ব্যাখ্যা কর।

c শফিক সাহেব যে ফোনটি ক্রয় করলেন তার প্রযুক্তিগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।

উত্তর

উদ্দীপকে শফিক সাহেব যে ফোনটি ক্রয় করলেন তা হলো চতুর্থ প্রজন্মের (4G) মোবাইল ফোন। নিচে 4G মোবাইলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
১. ইন্টারনেট প্রোটোকলভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার ।
২. ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 1 Gbps |
৩. HD মোবাইল টিভি ও ত্রি-মাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা ।
৪. টেলি কমিউনিকেশনের ক্ষেত্রে সেলুলার ওয়্যারলেস স্ট্যান্ডার্ড ।
৫. উচ্চ গতির ফ্রিকোয়েন্সি ।
৬. 4G এর গতি 3G এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি ।
৭. গেমিং সেবা ও টেলিভিশনে অপেক্ষাকৃত উন্নতমানের ছবি এবং ভিডিও লিঙ্ক প্রদান ।
৮. মোবাইল ওয়েব সেবা আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমে কাজ করে ।
৯. সেলুলার স্ট্যান্ডার্ড ভিত্তিক LTE (Long Term Evolution) সিস্টেমের ফলে দ্রুত গতিতে ডেটা, ভয়েস ও মাল্টিমিডিয়া
আদান-প্রদান ।d

শফিক সাহেব পূর্বে যে ফোনটি ব্যবহার করতেন এবং নতুন ফোনটি ক্রয়ের পরে বাজারে যে আরও উন্নত প্রযুক্তি-সংবলিত ফোন দেখতে পেলেন তাদের প্রযুক্তিগত পার্থক্য বিশ্লেষণ কর।

25

Question 25

আসাদ সাহেব তাঁর অফিসের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে এমন এক ধরনের তার ব্যবহার করলেন যা বাঁকালে ডেটা লস হয় । তিনি দুইটি শাখা অফিসের জন্য IEEE 802.11 এবং IEEE 802.16 স্টান্ডার্ড ব্যবহার করেন ।

Chittagong · 2024a

ক্লাউড কম্পিউটিং কী?b

হাব ও সুইচের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক? ব্যাখ্যা কর।c

উদ্দীপকে উল্লিখিত তারটির গঠন ব্যাখ্যা কর ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তারটি হলো অপটিক্যাল ফাইবার ক্যাবল, যা বাঁকালে ডেটা লস হয়। নিচে অপটিক্যাল ফাইবার ক্যাবলের গঠন ব্যাখ্যা করা হলো-

অপটিক্যাল ফাইবার ক্যাবল তিনটি অংশের সমন্বয়ে গঠিত। অংশ তিনটি হলো— ১. কোর, ২. ক্লাডিং এবং ৩. জ্যাকেট।

১. কোর ; অপটিক্যাল ফাইবার ক্যাবলের সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর, যা কাচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। কোরের প্রতিসরাংক ক্লাডিং-এর প্রতিসরাংকের তুলনায় বেশি। আলোক সিগন্যাল সতালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস ৪ থেকে 100 মাইক্রোমিটার (um) পর্যন্ত হয়ে থাকে।

২.ক্লাডিং : কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং। ক্লাডিং-এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লাডিং কাচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্লাডিং-এর বহিঃস্থ বাফার-এর ব্যাস 250 মাইক্রোমিটার ।

৩. জ্যাকেট : অপটিক্যাল ফাইবার ক্যাবলের বাইরের অংশটি হলো জ্যাকেট, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেট-এর ব্যাস 400 মাইক্রোমিটার ।d

 উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ড দুইটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর ।

26

Question 26

সুমন স্যার শ্রেণিকক্ষে ক্যারেক্টার বাই-ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিলেন। তার ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকমণ্ডলীকে অবগত করানোর জন্য তিনি ই-মেইল পাঠাতে IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট একটি প্রযুক্তি ব্যবহার করলেন ।

Sylhet · 2024a

WAN কী ?b

ডেটা আদান-প্রদান একই সাথে সম্ভব-ব্যাখ্যা কর ।c

উদ্দীপকে উল্লিখিত ডেটা ট্রান্সমিশন মেথডটি বর্ণনা কর।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ডেটা ট্রান্সমিশন মেথডটি হলো৷ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে ।

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী বিরতির সময় সমান না হয়ে ভিন্ন ভিন্নও হতে পারে। যেমন— কীবোর্ড দ্বারা ব্যবহারকারীর ডেটা এন্ট্রির গতি কখনো এক রকম হয় না। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। প্রেরক যেকোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা তাৎক্ষণিক গ্রহণ করতে পারবে। যেমন— যখন কীবোর্ডের কী-তে চাপ দেওয়া হয় তখন প্রসেসর তা গ্রহণ করে এবং মনিটরে প্রদর্শিত হয়। যখন প্রয়োজন তখন ডেটা প্রেরণ করা যায় বলে এই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না।d

উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ কর ।

27

Question 27

Sylhet · 2024a

ক্লাউড কম্পিউটিং কী?b

বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি ব্যাখ্যা কর ।c

চিত্র-১ এর টপোলজিটির বর্ণনা দাও ।

উত্তর

চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজিটি হচ্ছে বাস টপোলজি।

যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি যুক্ত থাকে তাই বাস টপোলজি। এতে প্রধান সংযোগ লাইনের দু’প্রান্তে দু’টি টার্মিনেটর থাকে । এই প্রধান সংযোগ লাইনকে বাস (Bus) বলা হয় ।

নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এ লাইনে ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক কে হবে সে তথ্যও থাকে। বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে। শুধুমাত্র প্রাপক | কম্পিউটারই ডেটা গ্রহণ করে, অন্যরা এই ডেটা গ্রহণ থেকে বিরত থাকে। কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। এক্ষেত্রে কোনো কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম।d

চিত্র-২ এবং চিত্র-৩ এর টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

28

Question 28

Barisal · 2024a

গেটওয়ে কী?b

ব্লক আকারে ডেটা আদান-প্রদান সম্ভব—ব্যাখ্যা কর।c

 চিত্র-১ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজিটি হলো বাস টপোলজি । যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি যুক্ত থাকে তাই বাস টপোলজি। এতে প্রধান সংযোগ লাইনের দু’প্রান্তে দু’টি টার্মিনেটর থাকে। এই প্রধান সংযোগ লাইনকে বাস (Bus) বলা হয়।

নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এ লাইনে ‘ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক কে হবে সে তথ্যও থাকে। বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে। শুধুমাত্র প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে, অনারা এই ডেটা গ্রহণ থেকে বিরত থাকে। কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। এক্ষেত্রে কোনো কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম । d

চিত্র-২ ও চিত্র-৩ এ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণ কর।

29

Question 29

জনার ‘ক’ এর মোবাইলটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে। জনাব ‘ক’ তাঁর মোবাইলে ধারণকৃত কিছু ছবি IEEE 802.15 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকল ব্যবহার করে তাঁর বন্ধু জনাব ‘খ’ এর মোবাইলে প্রেরণ করেন।

Barisal · 2024a

ডিমডুলেশন কী?b

হাব অপেক্ষা সুইচের দক্ষতা বেশি-ব্যাখ্যা কর।c

জনাব ‘ক’ এর মোবাইলটি কোন প্রজন্মের? এর বৈশিষ্ট্যগুলো লেখ। 

উত্তর

উদ্দীপক থেকে বোঝা যায় জনাব ‘ক’ এর মোবাইলটি হলো চতুর্থ প্রজন্মের। চতুর্থ প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ-

১. ইন্টারনেট প্রোটোকলভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার ।

২. ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ, প্রায় 1 Gbps।

৩. HD মোবাইল টিভি ও ত্রি-মাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা।

৪. টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সেলুলার ওয়্যারলেস স্ট্যান্ডার্ড। 

৫.উচ্চ গতির ফ্রিকোয়েন্সি ।

৬. 4G এর গতি 3G এর চেয়ে প্রায় ৫০ গুণ বেশি ।

৭. গেমিং সেবা ও টেলিভিশনে অপেক্ষাকৃত উন্নতমানের ছবি এবং ভিডিও লিঙ্ক প্রদান ।

৮. মোবাইল ওয়েব সেবা আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমে কাজ করে ।

৯. সেলুলার স্ট্যান্ডার্ড ভিত্তিক LTE (Long Term Evolution) সিস্টেমের ফলে দ্রুত গতিতে ডেটা, ভয়েস ও মাল্টিমিডিয়া … আদান-প্রদান ।d

উদ্দীপকে উল্লিখিত ছবি প্রেরণের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্কটি ব্যবহৃত হয়েছে তা স্বল্প দূরত্বে কার্যকরী হলেও অধিক দূরত্বের ক্ষেত্রে উপযোগী নয়-মতামত দাও।”

30

Question 30

Dinajpur · 2024a

মডুলেশন কী?b

ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নততর’- ব্যাখ্যা কর ।c

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর আলোকে সর্বশেষ প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা কর ।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ মোবাইল ফোনের প্রজন্মের ক্রমবিকাশের উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে সর্বশেষ প্রজন্ম হলো পঞ্চম প্রজা (SG)। নিচে 5G মোবাইলের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো-

১. 5G মোবাইল সিস্টেমে নেটওয়ার্ক হলো wwww (World Wide Wireless Web) I

২. এ ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে MIMO (Multiple Input – Multiple Output), 5G NR (New Radio Technology), RAT ( Radio Access Technology) অন্যতম ।

৩. MIMO প্রযুক্তি ব্যবহারের ফলে 4G এর তুলনায় প্রায় 10 গুণ বেশি কর্মদক্ষতা প্রদানে সক্ষম। 

৪. ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি সুবিধা প্রদান করে ।

৫. শিল্পক্ষেত্রে এটি IoT (ইন্টারনেট অব থিংকস), এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সুবিধা প্রদান করে। MAA Int asante arate was pront

৬. প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০ মিলিয়ন ব্যবহারকারী 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারে ।

৭. এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও (4000 × 2000 পিক্সেল) উপভোগ করা যায়।d

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসের সাথে নেটওয়ার্ক সুইচের তুলনামূলক সুবিধা ব্যাখ্যা কর ।

31

Question 31

Dinajpur · 2024a

নেটওয়ার্ক টপোলজি কী?b

Wi-Fi পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর ।c

উদ্দীপকের চিত্র : ১ এর কম্পিউটিং সার্ভিসটির সুবিধা বর্ণনা কর 

উত্তর

উদ্দীপকের চিত্র-১ এর কম্পিউটিং সার্ভিসটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। নিচে এর সুবিধা বর্ণনা করা হলো—

১.ক্লাউড ব্যবহার করে অপারেটিং খরচ যথেষ্ট পরিমাণ কমানো সম্ভব ।

২.ক্লাউডে স্টোরেজ নিয়ে কোনো চিন্তা নেই। যখন যত দরকার, সুলভ মূল্যে তখন তত স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। এখানে প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা রয়েছে।

৩.ক্লাউডে রেজিস্ট্রিকৃত গ্রাহকরা তার ডেটাবেজে ইন্টারনেটের মাধ্যমে যেকোনো অবস্থান থেকে যেকোনো সময় ডেটা একসেস -করতে পারে।

৪. ক্লাউড কম্পিউটিং-এর গ্রাহক সফটওয়্যার সার্ভিসসহ সার্ভিস নিলে প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারও সুলভে ব্যবহার করতে পারবে।

৫. ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি দক্ষতা, ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তাই কোনো ছোট প্রতিষ্ঠানের স্থাপিত নিজস্ব সেটআপের চেয়ে এগুলো বেশি নিরাপদ ।d

উদ্দীপকের চিত্র : ২ এর আলোকে কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।

32

Question 32

ভূ-পৃষ্ঠ থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে ২ কিলোমিটার (প্রায়) প্রস্থ ও ৭ কিলোমিটার দৈর্ঘ্যের একটি দ্বীপকে ব্যবসায়িক জোন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। ঐ দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। কিন্তু ভূ-পৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কটির সংযুক্তিতে EMI প্রভাবমুক্ত ফিজিক্যাল মাধ্যম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়।

Mymensingh · 2024a

রোমিং কী?b

উৎস ও গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্রটি বিপরীতধর্মী কাজ করে— ব্যাখ্যা কর ।c

উদ্দীপকে দ্বীপের নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা কর ।

উত্তর

উদ্দীপকের ভূ-পৃষ্ঠ থেকে দূরবর্তী ৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ২ কিলোমিটার প্রস্থের একটি দ্বীপে ব্যবসায়িক জোন তৈরির উদ্দেশ্যে ঐ দ্বীপের সকল ব্যবসায়ীদের একটি তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্বীপটিতে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের তারবিহীন সংযোগ অর্থাৎ WMAN ( Wireless Metropolitan Area Network) ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় বলে আমি মনে করি ।

বিভিন্ন প্রকার নেটওয়ার্কের মধ্যে অন্যতম WMAN নেটওয়ার্ক 1 ব্যবস্থা সীমিত এলাকায়, সাধারণত ৫০ কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক সুবিধা প্রদান করে । এটি দ্রুতগতির এবং খরচ তুলনামূলক কম। এছাড়া WMAN নেটওয়ার্ক সিস্টেমে WiMax নামক 1 ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহৃত হয়, যা মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ইন্টারনেট সুবিধা দেয়। এর কাভারেজ এরিয়া ১০ কি.মি. ৬০ কি.মি. । এই প্রযুক্তিতে একক বেজ স্টেশনের মাধ্যমে হাজার-হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা প্রদান করা যায়। নির্দিষ্ট এলাকা এমনকি উদ্দীপকের দ্বীপের মতো প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত সময়ে নেটওয়ার্ক বাস্তরায়ন সম্ভব হয়। এই ধরনের’ নেটওয়ার্কের জন্য কোনো প্রকার লাইসেন্স প্রয়োজন হয় না ।\

সুতরাং, উদ্দীপকের দ্বীপে ওয়্যারলেস MAN নেটওয়ার্ক ব্যবস্থায় WiMax প্রযুক্তি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় ।d

 দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম ও দ্বীপের সহিত ভূ-পৃষ্ঠের যোগাযোগের মাধ্যম দু’টির তুলনামূলক আলোচনা কর।

33

Question 33

‘ক’ কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান-প্রদান করতে পারে। অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলেন।

Dhaka · 2023a

পিকোনেট কী?b

‘ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয়ে থাকেন’। ব্যাখ্যা কর।c

উদ্দীপকে উল্লিখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে ‘ক’ কলেজটির বর্তমান নেটওয়ার্ক ব্যবস্থা হলো Local Area Network- LAN। এ ব্যবস্থায় অনেক ডিভাইস একসেস পাওয়া যায় এবং রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়। ‘ক’ কলেজটির বিস্তৃতি ১ কি.মি. এর মধ্যে বিদ্যমান থাকবে বলে ধরে নেওয়া যায়। তাই ব্যবস্থাটি LAN হিসেবে বিবেচনা করা যায়। ছোট অফিস-আদালত, ব্যবসায় প্রতিষ্ঠান, স্কুল কলেজ ক্যাম্পাস কিংবা একটি বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনে স্থাপিত অসংখ্য কম্পিউটারের মধ্যে এ নেটওয়ার্ক গড়ে তোলা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN তারের মাধ্যমে, তারবিহীন বা উভয়ের সংমিশ্রণে তৈরি করা যায়।d

অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনা সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়া উত্তম? যৌক্তিক ব্যাখ্যা কর।

34

Question 34

Dhaka · 2023a

ডি-মডুলেশন কী?b

মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কেরর ধরণ ব্যাখ্যা কর।c

উদ্দীপকের চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজিটি হলো বাস টপোলজি। যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি যুক্ত থাকে তাই বাস টপোলজি। এতে প্রধান সংযোগ লাইনের দু’প্রান্তে দু’টি টার্মিনেটর থাকে। এই প্রধান সংযোগ লাইনকে বাস বলা হয়।

নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এ লাইনে ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক কে হবে সে তথ্যও থাকে। বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে । শুধুমাত্র প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে, অন্যরা এই ডেটা গ্রহণ থেকে বিরত থাকে। কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। এক্ষেত্রে কোনো কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম।d

উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ এবং চিত্র-২ এর টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? উত্তরের সপেক্ষে যুক্তি দাও।

35

Question 35

দৃশ্যকল্প-১: শ্রেণিকক্ষে শিক্ষক এক ধরণের ক্যাবল দেখালেন যা স্বচ্ছ কাচ দিয়ে তৈরি।

দৃশ্যকল্প-২:

Rajshahi · 2023a

Wi-MAX কী?b

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগে কেন? ব্যাখ্যা কর।c

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা কর।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত তার মাধ্যমটি হলো অপটিক্যাল ফাইবার ক্যাবল। নিচে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আলোচনা করা হলো-

হাজার হাজার কাচের তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে। এ ক্যাবলের মধ্য দিয়ে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। ফাইবার অপটিক ক্যাবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু যদিও বিশেষায়িত কাজের জন্য প্লাস্টিক বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের তৈরি ফাইবার অপটিক ক্যাবলও পাওয়া যায়। ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভেতর অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেয়া যায়৷ ফাইবার অপটিক ক্যাবলের কেন্দ্রের অংশটুকুর প্রতিসরাঙ্ক বাইরের অংশের প্রতিসরাঙ্কের থেকে বেশি । যে অংশের প্রতিসরাঙ্ক বেশি তাকে কোর বলে এবং যে অংশের প্রতিসরাঙ্ক কম তাকে ক্ল্যাড বলে। প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের ভেতর দিয়ে আলো যেতে পারে। এখানে কোনো তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয় না। ফলে এর চারপাশ দিয়ে কোনো তড়িৎ চৌম্বকীয় আবেশ তৈরি হয় না।d

উদ্দীপবের দৃশ্যকল্প-২ এ ডেটা কমিউনিকেশনের মাধ্যম দুটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

36

Question 36

আইসিটি শিক্ষক ক্লাসে বললেন ডেটা ট্রান্সমিশনের একটি পদ্ধতিতে ডেটা একটি তারের মধ্য দিয়ে স্টার্ট ও স্টপ বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ফ্রেমের সাথে হেডার ও ট্রেইলার যুক্ত হয়ে ট্রান্সমিট হয়। এরপর শিক্ষক এমন একটি প্রযুক্তির কথা বললেন যার মাধ্যমে তারবিহীনভাবে বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করা যায়।

Comilla · 2023a

ফুল ডুপ্লেক্স কী?b

রিং টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত করলে কোন টপোলজি হয় – ব্যাখ্যা কর।c

উদ্দীপকে উল্লিখিত তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করার প্রযুক্তিটি বর্ণনা কর।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তারবিহীন প্রযুক্তিটি হলো WiMax. নিচে এ প্রযুক্তিটি বর্ণনা করা হলো-

WiMax হচ্ছে একটি ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি, যা মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে বিস্তৃত এলাকায় ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয়। এটি সাধারণত 2 থেকে 66 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং 80 Mbps থেকে 1 Gbps পর্যন্ত গতিতে ডেটা ট্রান্সফার প্রদানে সক্ষম। প্রতিটি বেস স্টেশনের কভারেজ এলাকা 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই প্রযুক্তিতে একটি একক বেস স্টেশনের মাধ্যমে বিশাল ভৌগোলিক এলাকায় হাজার হাজার ব্যবহারকারীকে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দেওয়া যায়। এর ডাউনলিংক গতি এবং আপলিংক গতি অপেক্ষাকৃত বেশি। এর নিরাপত্তা ব্যবস্থা অপেক্ষাকৃত ভালো। এর সিগন্যাল নয়েজ সর্বোচ্চ 7 ডেসিবল। এটি অপেক্ষাকৃত অধিক মানসম্মত ও অধিক নিরাপত্তা সুবিধা সংবলিত ওয়্যারলেস প্রটোকল। এ প্রটোকলের ডেটা ট্রান্সমেশন রেট 30 থেকে 70 মেগাবিট/সেকেন্ড তবে স্থির ক্ষেত্রে 1 গিগাবিট/সেকেন্ড পর্যন্ত হতে পারে।d

উদ্দীপকে উল্লিখিত ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি দুটোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।

37

Question 37

পৌরবাসী সুবিধার জন্য মেয়র মহোদয়ের আলোর গতিতে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে একটি নেটওয়ার্কের ব্যবস্থা করলেন। খরচ বেশি হওয়ায় প্রকৌশলীর তারবিহীন অন্য একটি নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করলেন।  

Dinajpur · 2023a

রোবটিক্স কী? b

নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সম্ভব ব্যাখ্যা কর। c

মেয়র মহোদয়ের বাস্তবায়িত নেটওয়ার্ক সিস্টেমটি বর্ণনা কর। 

উত্তর

মেয়র মহোদয়ের বাস্তবায়িত নেটওয়ার্ক সিস্টেম টি হল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN).

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে একটি শহর বা ছোট অঞ্চল জুড়ে বিস্তৃত এলাকাকে বোঝায়, এরকম একটি বড় এলাকায় বিভিন্ন স্থানে কতগুলো কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ক হলো (MAN). যেহেতু মেয়র সাহেব সমগ্র পৌরসভা কে নেটওয়ার্কে আওতায় এনেছেন সুতরাং তার দ্বারা বাস্তবায়িত নেটওয়ার্ক টি হল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। MAN এর বিস্তৃতি LAN এর চেয়ে বড় কিন্তু WAN এর চেয়ে ছোট হয়। প্রায় ৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত মেট্রোপলিটন এরিয়ার নেটওয়ার্ক থাকতে পারে। এ ধরনের নেটওয়ার্কের জন্য মাধ্যম হিসেবে ফাইবার অপটিক কেবল, টেলিফোন লাইন, মডেম, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ বা টেরিস্ট্রিয়াল মাইক্রো ওয়েব প্রয়োজন হয়। নেটওয়ার্ক ডিভাইস হিসেবে রাউটার, সুইচ, হাব, ব্রিজ ও গেট ওয়ে ইত্যাদি এই নেটওয়ার্কের ব্যবহৃত হয়। সাধারণত কোন বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান বা ব্যাংকের শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। একাধিক LAN এর সংযোগ স্থাপন করে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। d

প্রকৌশলীর পরামর্শকৃত নেটওয়ার্কটির যৌক্তিকতা বিশ্লেষণ কর। 

38

Question 38

নিচের চিত্র দুটি লক্ষ্য কর-

Dinajpur · 2023a

ব্যান্ড উইথ কি?b

ক্লাউড কম্পিউটারের সুবিধা লিখ। c

চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি বিশ্লেষণ কর। 

উত্তর

চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি টি হল রিং টপোলজি।যে টপোলজিতে রিং এর ন্যায় কম্পিউটার নোডগুলো চক্রাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে তাই রিং টপোলজি।

কাছাকাছি বা একই ভবনের বিভিন্ন কম্পিউটার কেবল দ্বারা সংযোগের ক্ষেত্রে রিং টপোলজি ব্যবহার হয়ে থাকে। ক্ষেত্রে কম্পিউটার নোডগুলো চক্রাকার পথে পরস্পরের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে। এই বৃত্তাকার নেটওয়ার্কের প্রথম ও সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এতে কেন্দ্রীয় কোন ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। তারের পরিমাণ কম প্রয়োজন হয় বলে এর বাস্তবায়ন খরচ কম লাগে। তবে রিং টপ রশিতে কোন কম্পিউটার অকেজো হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক কি অকেজো হয়ে যায় এবং তাদের পরস্পরের মাঠে যেটা আদান-প্রদান ব্যাহত হয়। এতে করে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। 

d

চিত্র-১ ও চিত্র -৩ টপোলজির মধ্যে কোনটি সুবিধা জনক? তোমার মতামত দাও। 

39

Question 39

“X” কলেজে মাল্টি কম্পনেন্ট কাচ দিয়ে তৈরি মাধ্যম ব্যবহার করে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। কলেজটির 40 KM দূরে অবস্থিত “Y” কলেজের সাথে IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন ডিভাইস দ্বারা যুক্ত। 

Mymensingh · 2023a

ব্যান্ডউইথ কি? b

ভিন্ন প্রটোকলের নেটওয়ার্ককে যুক্ত করতে কোন ডিভাইস প্রয়োজন? ব্যাখ্যা কর। c

“X” কলেজে নিজস্ব নেটওয়ার্কের ব্যবহৃত মাধ্যমটি ব্যাখ্যা কর। 

উত্তর

“X” কলেজের নিজস্ব নেটওয়ার্ক এ ব্যবহৃত মাল্টি কম্পনেন্ট কাজ দিয়ে তৈরি মাধ্যমটি হল ফাইবার অপটিক ক্যাবল। 

হাজার হাজার কাচের তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডাটা আদান প্রদান করা হয় তাকে ফাইবার অপটিক ক্যাবল বলে। এই ক্যাবলের মধ্য দিয়ে এটাই স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। ফাইবার অপটিক কেবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু, যদিও বিশেষায়িত কাজের জন্য প্লাস্টিক বা অন্য কোন স্বচ্ছ মাধ্যমের তৈরি ফাইবার অপটিক ক্যাবল ও পাওয়া যায়। ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভেতর (1300-1500nm) অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্ব নেওয়া যায়। এবার অপটিক ক্যাবলের কেন্দ্রের অংশটুকু প্রতিসরাঙ্ক বাইরের অংশের প্রতিসরাঙ্ক থেকে বেশি। যে অংশের প্রতিসরাঙ্ক বেশি তাকে কোর (Core) বলে এবং যে অংশের প্রতিসরাঙ্ক কম থাকে ক্লাড (Clad) বলে। প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে লস ছাড়াই কোরের ভেতর দিয়ে আলো যেতে পারে। এখানে কোন তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয় না ফলে এর চারপাশ দিয়ে কোন তড়িৎ চৌম্বকীয় আবেশ তৈরি হয় না। তাই মাধ্যম হিসেবে অপটিক্যাল ফাইবার ক্যাবল তড়িৎ চৌম্বক প্রভাব মুক্ত। d

“X” কলেজের সাথে “Y” কলেজের যুক্তের ক্ষেত্রে ব্যবহৃত কমিউনিকেশন ডিভাইসটির ব্যাখ্যা পূর্বক বিশ্লেষণ কর। 

40

Question 40

Mymensingh · 2023a

ক্লাউড কম্পিউটিং কি? b

সর্বোচ্চ গতির মাধ্যমটি ব্যাখা কর।c

চিত্র-৩ এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর। 

উত্তর

উদ্দীপকে চিত্র-৩ এর নেটওয়ার্ক টপোলজটি হলো ট্রি টপলোজি। ট্রি টপোলজিতে কম্পিউটার বা নোডগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার ন্যায় বিন্যস্ত ও যুক্ত থাকে। এতে একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা সার্ভার এর সাথে যুক্ত থাকে। এই হোস্ট কম্পিউটারের সাথে স্তরবিন্যাস বা হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা সুইচ এর মাধ্যমে যুক্ত থাকে। এজন্য এটিকে হায়ারার্কিকেল টপলোজিও বলা হয়। এ ব্যবস্থাপনায় প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। যে কম্পিউটারের পরে আর কোন কম্পিউটার যুক্ত হয় না সে কম্পিউটারকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। ট্রি টপোলজি নেটওয়ার্ক সহজেই সম্প্রসারণ করা যায়। এ ক্ষেত্রে ডাটা প্রবাহ দ্বিমুখী হয়। বড় ধরনের নেটওয়ার্ক গঠনে অন্যান্য টপলোজির তুলনায় ট্রি টপোলজি বেশি সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে ডেটা নিরাপত্তাও সবচেয়ে বেশি। d

সহজে ডাটা আদান-প্রদানের জন্য চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি বেশি উপযোগী বিশ্লেষণ কর। 

41

Question 41

মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত স্ট্যান্ডার্ড গুলো হল-

i. UMTS (Universal Mobile Telecommunication System)

ii. LTE (Long Term Evolution)

iii. MIMI (Multiple Input Multiple Output)

Sylhet · 2023a

NIC কী?b

কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা কর। c

উদ্দীপকে উল্লিখিত (i) স্ট্যান্ডার্ডটি কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো। 

উত্তর

উদ্দীপকে উল্লেখিত (i)নং স্ট্যান্ডারটি অর্থাৎ UMTS তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয়। তৃতীয় প্রজন্মের ব্যাখ্যা নিচে দেওয়া হল।

তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। সার্কিট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন অংশে বা পার্টে বিভক্ত হয়ে একটি সুনির্দিষ্ট পথে গন্তব্যে পৌঁছে, যার ফলে এর নিরাপত্তা ব্যবস্থা কম। প্যাকেট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্ক রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন প্যাকেটে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন পথে গন্তব্যে পৌঁছে এবং নিরাপত্তা ব্যবস্থার সুদৃঢ়।এতে অবশ্যই উপস্থিত পদ্ধতি চলে। পূর্বের তুলনায় উৎসব ব্যান্ডের সিগন্যাল ফ্রিকুয়েন্সির ব্যবহার শুরু হয় (ডাটা ট্রান্সফার রেট 2 mbps এর বেশি)। ভিডিও কল, ইন্টারনেট, ই কমার্স, মোবাইল ব্যাংকিং, FOMA ইত্যাদি সুবিধা নিয়ে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু হয়। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের মূলত চারটি স্ট্যান্ডার্ড চালু হয়। এগুলো হলো-

১. HSPA (High Speed Package Access)

২. WCDMA (White Band Code Division Multiple Access)

৩. 3GPP (Third Gen Partnership Project)

৪. UMTS (Universal Mobile telecommunication system) d

উদ্দীপকে উল্লেখিত (ii) ও (iii) স্ট্যান্ডার্ড গুলো যে যে প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয় তাদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর। 

42

Question 42

আফনান ওসাফনান দুই ভাই। আফনান তথ্য আদান-প্রদানের জন্য এক ধরনের কেবল ব্যবহার করে যার মধ্যে চারটি কমন রঙ্গের (সাদা) তার রয়েছে এবং সাফনান তথ্য স্থানান্তরের বিশেষভাবে তৈরি পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্ত্র বিশিষ্ট কেবল ব্যবহার করে। অন্যদিকে আফনানেরর বন্ধু রাফসান তথ্য আদান-প্রদানের জন্য এমন এক ধরনের কেবল ব্যবহার করে যার ডিজিটাল ও এনালক উভয় ধরনের ডেটা আদান-প্রদানের সক্ষম এবং টিভি নেটওয়ার্কের ব্যবহৃত হয়। 

Sylhet · 2023a

হাফ ডুপ্লেক্স মোড কি? b

ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল ব্যাখ্যা কর।c

তথ্য আদান-প্রদানে আফনানের ব্যবহৃত ক্যাবলটি ব্যাখ্যা কর। 

উত্তর

আদান-প্রদানে আফনানের ব্যবহৃত ক্যাবলটি হলো টুইস্টেড পেয়ার কেবল। নিচে টুইস্টেড পেয়ার ক্যাবলের ব্যাখ্যা করা হলো:

দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয়। টুইস্টেড পেয়ার ক্যাবল দু ধরনের হয়ে থাকে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল। সাধারণত কপার নির্মিত এসব ক্যাবলের মোট চার জোড়া তার প্রতিটি পৃথক অপরিবাহী পদার্থের আবরণে আবৃত থাকে। অতি জোড়া তারে একটি কমন রঙের (সাদা) আরেকটি ভিন্ন রঙের (যেমন: নীল, সবুজ, কমলা বা বাদামি) তারের সাথে পেঁচানো থাকে। প্রতি জোড়া তার পৃথক অপরিবাহী আবরণে আবৃত থাকে। এ ধরনের ক্যাবল ব্যবহার করে ১০০ মিটারের বেশি দূরত্বে কোন ডেটা প্রেরণ করা যায় না। ক্যাটাগরির ভিত্তিতে এর ব্যান্ডউইথ ১০ এমবিপিএস থেকে ১ এমবিপিএস পর্যন্ত হতে পারে, তবে দূরত্ব বাড়তে থাকলে ডেটা ট্রান্সফার রেট কমতে থাকে। বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহৃত হয়। d

তথ্য স্থানান্তরের সাফনান ও রাফসান এর ব্যবহৃত ক্যাবলের তুলনামূলক বিশ্লেষণ কর।

43

Question 43

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

Jessore · 2023a

ব্যান্ডউইথ কী?b

“ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়”- ব্যাখ্যা কর।c

উদ্দীপকের চিত্র-১ এ ব্যবহৃত D ডিভাইসটির ভূমিকা এই টপোলজির ক্ষেত্রে আলোচনা কর।

উত্তর

উদ্দীপকে চিত্র-১ এ উল্লেখিত টপোলজিটি হলো স্টার টপোলজি এবং D ডিভাইসটি হলো স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইস। স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব বা সুইচ ব্যবহার করা হয়। নিচে স্টার টপোলজির ক্ষেত্রে উক্ত ডিভাইসের ভূমিকা আলোচনা করা হলো:

১. এর সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে।

২. প্রেরক থেকে প্রাপ্ত ডাটা সকল পোর্টে প্রেরণ করে।

৩. উক্ত টপোলজিতে ডিভাইসটি LAN ডিভাইস হিসেবে কাজ করে।

৪. স্টার টপোলজিতে হাব নেটওয়ার্ক নেটওয়ার্কের পরিধি বাড়াতে পারে। d

চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে সংযোগের ক্ষেত্রে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসসমূহের তুলনামূলক আলোচনা করে উত্তমটি নির্বাচন কর।

44

Question 44

শ্রেণিকক্ষে শিক্ষক ক্যাবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করলেন। তিনি গত ক্লাসে ইন্টারনেটভিত্তিক এক ধরণের পরিসেবা সম্পর্কে আলোচনা করেছিলেন। উক্ত ব্যবস্থায় ব্যবহারকারী ছোট-বড় যেকোন চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারের পরিমাণের উপর বিল নির্ধারিত হয়।

Chittagong · 2023a

ডেটা চলাচলের মাধ্যম কী?b

“ডেটা উভয় দিকে প্রেরণ সম্ভব, কিন্তু একই সময়ে নয়”- ব্যাখ্যা কর।c

উদ্দীপকে উল্লিখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা কর।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মাধ্যমটি হলো কো-এক্সিয়াল ক্যাবল, যা দিয়ে ক্যাবল টিভির বা ডিস সংযোগ দেওয়া হয়। কো-এক্সিয়াল ক্যাবল টিভি বা ডিশ টিভি সংযোগ দেওয়া হয়। এই ক্যাবল তামা বা কপার নির্মিত মূলত তিনটি স্তরবিশিষ্ট তারের ক্যাবল, কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের কন্ডাক্টর, সেটিকে বৃত্তাকারে ঘিরে প্লাস্টিকের অপরিবাহী স্তর এবং এই স্তরকে ঘিরে তা আমার তারের অক্ষ একই থাকার দরুন এর নামকরণ কো-এক্সিয়াল করা হয়েছে। সবশেষে রাবারের অপরিবাহী পুরু স্তর এ ক্যাবলটিকে আবৃত করে রাখে। এ কেবল ব্যবহার করে ১ কিলোমিটার পর্যন্ত ডিজিটাল ডাটার প্রেরণ করা হয়। এক্ষেত্রে ডাটা ট্রান্সফার রেট ১০ এমবিপিএস পর্যন্ত হতে পারে। Bayonet-Neil-concelman (BNC) কানেক্টরের সাহায্যে এ নেটওয়ার্ক সংযোগ প্রদান করা হয়। ক্যাবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এর বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরীতে এ ক্যাবল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। d

উদ্দীপকে শিক্ষক যে পরিসেবার কথা উল্লেখ করেছেন তা বিশ্লেষণপূর্বক মতামত দাও।

45

Question 45

Barisal · 2023a

রাউটার কি?b

“ক্লাউড কম্পিউটারের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা কম”- ব্যাখ্যা কর। c

চিত্র-৩ এর টপোলজিটি ব্যাখ্যা কর। 

উত্তর

চিত্র-৩ যে টপোলজির কথা বলা হয়েছে সেটি একটি হাইব্রিড টপোলজি।

বিভিন্ন নেটওয়ার্ক যেমন: স্টার, রিং, বাস, ট্রি ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে টপোলজি গঠিত হয় তাকে হাইব্রিড টোপোলজি বলে। ইন্টারনেট হল হাইব্রিড টপোলজির একটি উদাহরণ কেননা এতে প্রায় সব ধরনের টপোলজি নেটওয়ার্ক যুক্ত হয়েছে।

এ ধরনের টপোলজি বড় আকারের নেটওয়ার্কের জন্য সুবিধাজনক এবং এ টপোলজিতে নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ। এ টপোলজিতে নেটওয়ার্ক স্থাপন করার জটিল ও ব্যয়বহুল। যেহেতু এটি মিশ্র টপোলজি তাই এতে ব্যবহৃত টপ কলেজে কোন সুবিধা ও অসুবিধা গুলো এতে অন্তর্নিহিত থাকে।d

চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন টপোলজি অধিক সুবিধাজনক? আলোচনা কর।  

46

Question 46

Barisal · 2023a

ডেটা ট্রান্সমিশন মেথড কি? b

“বিশেষ কোনো লস ছাড়াই ফাইবার অপটিক ক্যাবলের ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্ব নেওয়া সম্ভব”- ব্যাখ্যা কর। c

চিত্র-১ এর ডেটা ট্রান্সমিশন মোড উদাহরণসহ ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে চিত্র-১ এর ডেটা ট্রান্সমিশনের সিমপ্লেক্স মোডকে বুঝানো হয়েছে। যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এ পদ্ধতিতে শুধু একদিকে যেটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে।

অর্থাৎ, প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে কিন্তু প্রাপক প্রেরক এর কাছে ডেটা পাঠাতে পারবে না। উদাহরণ: রেডিও ও টেলিভিশন ইত্যাদি।

একইভাবে কি-বোর্ড থেকে কম্পিউটারের ডেটা পাঠানো সিমপ্লেক্স মোডের অন্তর্গত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়া এ মোডের মধ্যে পড়ে। d

চিত্র-২ এবং চিত্র -৩ এর ডাটা ট্রান্সমিশন মোড এর মধ্যে কোনটি বেশি উপযোগী? বিশ্লেষণপূর্বক মতামত দাও। 

47

Question 47

“X” কলেজ ঢাকা শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলায় তাদের আরো পাচটি শাখা আছে। অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসেই সবগুলো শাখা সুষ্ঠভাবে পরিচালনার জন্য একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন। পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এবং যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান এমন একটি পরিসেবার কথা ভাবছিলেন।

Dhaka · 2019a

ব্লুটুথ কী?b

ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক- ব্যাখ্যা কর। c

উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য কোন ধরণের নেটওয়ার্ক স্থাপন করেছিলেন? তার বর্ণনা দাও।

উত্তর

উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য স্থাপনকৃত নেটওয়ার্ক হলো WAN.

একটি দেশের গুরুত্বপূর্ণ এক শহরের সাথে অন্য শহর,এক দেশের সাথে অন্য দেশ, এক মহাদেশের সাথে অন্য মহাদেশের মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থাকে WAN বলে। ভৌগলিক এলাকায় অবস্থিত একাধিক LAN ও MAN কে নিয়ে WAN নেটওয়ার্ক গড়ে উঠে । বিস্তৃত এলাকা নিয়ে গড়ে উঠে বলে LAN ও MAN কে সংযুক্ত করার জন্য বিশেষ ডিভাইস ও টেকনোলোজি ব্যবহার করা হয়। এ ধরণের নেটওয়ার্কের জন্য মাধ্যম হিসেবে টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার ক্যাবল, মডেম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট ইত্যাদি ব্যাবহার করা হয়।

এক্ষেত্রে ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে দেশের বিভিন্ন জেলার পাচটি শাখার মধ্যে নেটওয়ার্কিং গড়ে তোলা হয়, ফলে মুহূর্তের মধ্যে নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়, ফলে মুহূর্তের মধ্যে মূল শাখার সাথে অন্য শাখাগুলোর শিক্ষা কার্যক্রম ভাগাভাগি করতে পারে। মোমোরি ব্যবস্থার মাধ্যমে ডেটা সংরক্ষণ ও প্রয়োজনে শিক্ষার্থীর সাথে অল্প সময়ের মধ্যে তথ্য পাঠানো যায়। এ নেটওয়ার্কে শিক্ষার্থীরা এক কলেজের শাখায় বসে অন্য শাখার শ্রেণি কক্ষের ক্লাসও অংশগ্রহণ করতে পারে। তাছাড়া কলেজে না গিয়েও শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবে। শিক্ষককে প্রশ্ন করতে ও উওর জানতে পারবে।d

উদ্দীপকের আলোকে অধ্যক্ষ সাহেব যে নতুন পরিসেবার কথা ভাবছিলেন তা বাস্তবায়ন সম্ভব কি না? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

48

Question 48

রহিম সাহেব তার ছয় বছরের ছেলের জন্য একটি খেলনা উড়োজাহাজ কিনে আনেন। তিনি রিমোট ব্যবহার করে উড়োজাহাজটির উড্ডয়ন দেখালেন। অন্যদিকে তার বড় ছেলে ল্যাপটপের সাথে ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। রহিম সাহেব তার স্মার্টফোনে রাউটারের মাধ্যমে তারবিহীন ইন্টারনেট ব্যবহার কবস্থা করবেন।

Rajshahi · 2019a

ডেটা ট্রান্সমিশন মোড কী?b

স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ ব্যাখ্যা কর।c

উদ্দীপকের উড়োজাহাজ উড্ডয়নের প্রযুক্তি ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের উড়োজাহাজটি উড্ডয়নের প্রযুক্তি হলো ইনফ্রারেড।
ডিভাইস থেকে ডিভাইসে তথ্য পাঠানোর জনপ্রিয় প্রযুক্তি হলো ইনফ্রারেড। এ প্রযুক্তিতে তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে তড়িচ্চুম্বকীয় পদ্ধতিতে তথ্য পাঠানো হয়ে থাকে। ইনফ্রারেড এর ফ্রিকোয়েন্সি 300GHz – 430 THz. এটি সাধারণত 0.7 µm – 300 µm দুরত্বের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারে। ইনফ্রারেডের ডেটা পারাপারের গতি ক্যাবল মাধ্যমের তুলনায় কম। তবে এটি স্বল্প বিদ্যুৎ খরচে যেকোনো ডিভাইসের সাথে সমন্বিতভাবে কাজ করতে পারে। এটি এক কক্ষ থেকে অন্য কক্ষে দেয়াল ভেদ করে চলাচল করতে পারে না। সূর্যালোক, কুয়াশা, বৃষ্টি, খারাপ আবহাওয়াতে ইনফ্রারেড প্রযুক্তিতে ডেটা প্রেরণে সমস্যা দেখা দেয়। এটি যেকোনো ডিভাইসের সাথে সমন্বিতভাবে কাজ করতে পারে। রাস্তায় ট্রাফিক সংকেতে, গৃহসামগ্রী ও বিভিন্ন ধরণের খেলনায় এর ব্যবহার রয়েছে।d

রহিম সাহেব ও তার বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত পদ্ধতি বিশ্লেষণ কর।

49

Question 49

হাবিব সাহেব তার অফিসে পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করেছিলেন।এমন সময়ে অফিসের ২য় তলায় এক সহকর্মী তাঁর কাছে ফাইলের তথ্য দেখতে চাইলে,তিনি নিচতলার রুমে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যাবস্থায় সহকর্মীরর কম্পিউটারে তা পাঠিয়ে দেন।পরবর্তীতে একজন বিদেশি ক্রেতা ফাইলটি চেয়ে পাঠালে তিনি সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেন

Chittagong · 2019a

রোমিং কি? b

নন মেটালিক ক্যাবল মাধ্যমটি ব্যাখা কর।c

বন্ধুর সাথে তথ্য শেয়ারিং -এর ক্ষেত্রে হাবিব সাহেবের ব্যাবহৃত প্রযুক্তির বর্ণনা দাও।

উত্তর

বন্ধুদের সাথে শেয়ারিং এর ক্ষেত্রে হাবিব সাহেবের ব্যবহৃত প্রযুক্তি হলো ব্লুটুথ। ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে। ব্লুটুথ নেটওয়ার্কটির ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত। যে সব ডিভাইসে এই পদ্ধতি রয়েছে,সেগুলোকে ব্লুটুথ ডিভাইস বলে। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ,স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি সহ আগে থেকে দেওয়া থাকে। এছাড়া ইদানীং মাউস, কীবোর্ড, হেডফোন সেট, স্পীকার ইত্যাদিতেও ব্লুটুথ ব্যবহৃত হয়।

এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক-প্যান, 2.45GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে। হাফ-ডুপ্লেক্স মোডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1Mbps বা তার বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগ্বে নেওয়া যায়d

ফাইলের তথ্য পাঠাতে হাবিব সাহেবের নেটওয়ার্কদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দেও।

50

Question 50

মিস্টার দিদারের অফিসের পত্রাদি অ্যাটাচমেন্ট হিসেবে ইমেইলের মাধ্যমে প্রাপক এর কাছে পাঠানো হয়। তার অফিসের সহকর্মীরা WCDMA স্ট্যান্ডার্ডের মোবাইলের মাধ্যমে ভিডিও চ্যাট করে থাকেন। 

Barisal · 2019a

কম্পিউটার নেটওয়ার্ক কি? b

কোন টপোলজিতে নোডসমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুত গতিতে ডাটা আনান প্রদান করতে পারে? ব্যাখ্যা কর।c

উদ্দীপকে পত্র পাঠানোর ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে পত্র পাঠানোর ট্রাসমিশন মোড হলো মাল্টিকাস্ট মোড।

মাল্টিকাস্ট মোড: নেটওয়ার্কের কোন একটি নোড থেকে ডাটা প্রেরণ করলে তা যদি শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে কিন্তু নেটওয়ার্কের অধীনস্থ সকল নোড গ্রহণ করতে পারেনা তাকে মাল্টিকাস্ট মোড বলে। অর্থাৎ মাল্টি কাস্ট মোড নেটওয়ার্কের কোন একটি নেড থেকে ডাটা প্রেম করলে তার নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করতে পারে না। শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সদস্যরা গ্রহণ করতে পারে। যেমন -ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র তাদের অনুমতি থাকবে যারা অংশগ্রহণ করতে পারবে।এটি হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স হয়ে থাকে ।

-ওয়াকি টকি, কম্পিউটারে টেক্স বা ভিডিও চ্যাটিং।d

উদ্দীপকে উল্লিখিত মোবাইলের প্রজন্মটি বিশ্লেষণ কর।

51

Question 51

মিস্টার আরিফ তার বহুৎ বিশিষ্ট ভবনে মাল্টি কম্পনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যম দিয়ে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১০ কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি ভবনের সাথে তথ্য আদান-প্রদানের জন্য তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেয়। 

Barisal · 2019a

মাল্টিকাস্ট ট্রান্সমিশন কি?b

ক্লাউড কম্পিউটিং এর নিরাপত্তা তুলনামূলকভাবে কম -ব্যাখ্যা কর।c

বহুতল ভবনের ব্যবহৃত মাধ্যম ব্যাখ্যা কর।

উত্তর

বহুতল ভবনে মাল্টিকম্পনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যমটি হল অপটিক্যাল ফাইবার ক্যবল। অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরির উপাদান গুলো হল সোডা বোরো সিলিকেট, সোডারলাইভ সিলিকেট, সোডা অ্যালুমিনিয়া সিলিকেট, মাল্টি কম্পনেন্ট কাজ ইত্যাদি। এটি প্লাস্টিক বা অন্যান্য পদার্থের সমন্বয়ে তৈরি একটি আবরণ, যা ফাইবারকে আদ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে অনেক দূরত্বে কোন সময়ে আলোর গতিতে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়। এ ব্যবস্থার তথ্য পরিবহনের তথ্য ক্ষয় কম হয়। অপটিক্যাল ফাইবার ক্যাবল সাধারণত টেলিযোগাযোগ এর ক্ষেত্রে বহুল ব্যবহৃত হচ্ছে।

এ ক্যাবলের মধ্য দিয়ে এটা স্থানান্তরের ক্ষেত্রর লেজার রশ্মি ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার কেবল আলুর রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যেটা পরিবহন করে থাকে। আলোক রসে সাধারণত একমাত্র থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলোর পুনঃ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অপটিক্যাল ফাইবার ক্যাবল অন্তরক পদার্থ দিয়ে তৈরি, ফলে এটি বৈদ্যুতিক চুম্বকীয় প্রভাব মুক্ত।d

মিস্টার আরিফ এর সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

52

Question 52

নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও

Barisal · 2019a

কোড কি? b

FF এরপর সংখ্যাটি 100-ব্যাখ্যা কর।c

উদ্দীপকের আউটপুট F-এর মান সত্তক সারণীতে দেখাও।

উত্তর

উদ্দীপকের আলোকে

d

আউটপুট F কে শুধুমাত্র “A” চিহ্নিত গেটটি দিয়ে বাস্তবায়ন করা সম্ভব -বিশ্লেষণ কর।

53

Question 53

ইলা ও আনজুম দুই বান্ধবী মিলে HTML দিয়ে first,last,next,previous লিংকবিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও নিয়মিত তথ্য আপডেট করতে সমস্যা হয় তারা PHP,MySQL ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। 

Barisal · 2019a

হাইপারলিংক কি? b

ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ -ব্যাখ্যা কর। c

ওয়েবসাইটের স্ট্রাকচার ব্যাখ্যা কর।

উত্তর

ইলা ও আনজুম দুই বান্ধবী মিলে HTML দিয়েছে ওয়েবসাইট তৈরি করে সেটা লিনিয়ার স্ট্রাকচার। নিচের লিনিয়ার স্ট্রাকচারটি ব্যাখ্যা করা হলো-

যে ওয়েবসাইটের পেজ গুলো একটি নির্দিষ্ট অনুক্রমে (একের পর এক) সাজানো থাকে এবং কোন পেজের পরও কোন কোন পেজ আসবে তার নির্দেশিত থাকে তাকে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল সংগঠন বলে। যখন কোন ওয়েবসাইটের পেজ গুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। পেজের সংখ্যা কম হলে এ ধরনের কাঠামো উপযোগী।

এ ধরনের কাঠামোতে মূল পেইজ থেকে শুরু হয়ে ডকুমেন্টের পরবর্তী ধাপগুলো সম্পর্কে বর্ণনা করে। এ ধরনের পেজগুলোতে সাধারণত Next,previous, fast,last ইত্যাদি লিংক ব্যবহার করা হয়ে থাকে। ফলের সহজে পেজ আপলোড করা যায় এবং দ্রুত পেজ ব্রাউজ করা যায়। উদাহরণ :www.youtube.comd

উদ্দীপকে উল্লেখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

54

Question 54

Comilla · 2019a

ক্লাউড কম্পিউটিং কি? b

‘হাবের চেয়ে সুইচ উত্তম’-ব্যাখ্যা কর। c

উদ্দীপকে ব্যবহৃত চিত্রের নেটওয়ার্ক টি দূরত্বের বিচারে কোন ধরনের ব্যাখ্যা কর?

উত্তর

আকার, দ্রুত ও ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্নভাবে ভাগ করা যায়। উদ্দীপকে ব্যবহৃত চিত্রের নেটওয়ার্কের দূরত্বের বিচারে ল্যান নেটওয়ার্ক।

LAN শব্দের পূর্ণ নাম Local area network. একই ভবনে একই তলায় বা বিভিন্ন তলায়, পাশাপাশি ভবন বা নির্দিষ্ট একটি ক্যাম্পাসে বিভিন্ন কম্পিউটার গুলোর সাথে সংযোগ স্থাপন করে LANকরা হয়।

১. সাধারণত ১০০ মিটার বাস সীমিত দূরত্বের মধ্যে এ ব্যবস্থা করে ওঠে।

২. ছোট অফিস আদালত, ব্যবসায় প্রতিষ্ঠানে কিংবা একটি ভবন বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনের স্থাপিত অসংখ্য কম্পিউটার মধ্যে এই নেটওয়ার্ক গড়ে তোলা যায়।

৩. এ তো অনেক ডিভাইস এক্সেস পাওয়া যায় এবং রিপিটার ব্যবহার করে এর সর্বোচ্চ 1 কিলোমিটার করা যায়।

৪. LAN টপোলজি সাধারণত বাস,স্টার,ট্রি ও রিং হয়ে থাকে।d

উদ্দীপকে ব্যবহৃত চিত্রে ১,২,৩নং কম্পিউটার এবং ২,৩,৪,৫নং কম্পিউটারের ডেটা শেয়ার নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি উত্তম? উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও

55

Question 55

শান্তা তার মোবাইল ফোনে টেলিটক এর সিম ব্যবহার করে। সে এ ফোনটির সাহায্যে ত্রিমাত্রিক পরিবেশের ডেটা স্থানান্তর করতে পারে ।

Sylhet · 2019a

ইনফ্রারেড কী?b

চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি বুঝিয়ে লেখো ।c

শান্তার মোবাইল ফোনটির প্রযুক্তি ব্যাখ্যা করো।

উত্তর

যেহেতু শান্তার মোবাইল ফোনে সিম ব্যবহার করে সুতরাং শান্তার মোবাইল ফোনের প্রযুক্তিটি হলো জিএসএম (GSM) । Global System for Mobile Communication এর সংক্ষিপ্ত রূপ হলো GSM । এটি FDMA (Frequency Division Multiple Access) TDMA (Time Division Multiple Access) এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি। ১৯৯১ সালে GSM কনসোর্টিয়ামের মাধ্যমে GSM প্রযুক্তি মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহার শুরু হয়। GSM প্রযুক্তি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক যা ২১৮টি দেশে ব্যবহৃত হয়। বাংলাদেশে টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল মোবাইল অপারেটর GSM প্রযুক্তি ব্যবহার করছে। এ প্রযুক্তিতে আন্তর্জাতিক রোমিং সুবিধা বেশি পাওয়া যায়। SIM সহজলভ্যতার কারণে ব্যবহারকারীগণ ইচ্ছামতো GSM নেটওয়ার্ক এবং হ্যান্ডসেট বা মোবাইল সেট পরিবর্তন করতে পারে। এর সেল কাভারেজ এরিয়া এখন পর্যন্ত কমবেশি ৩৫ কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ। এতে বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে বেশি যা গড়ে প্রায় ২ ওয়াট। এর ডেটা ট্রান্সফার রেট তুলনামূলক কম যা 56 kbps |d

 শান্তার মোবাইলের প্রজন্মের সাথে প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যের তুলনা করো।

56

Question 56

Sylhet · 2019a

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী?b

IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি বুঝিয়ে লেখো ।c

Fig-C নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করো ।

উত্তর

Fig-C নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি হলো বাস টপোলজি । সাধারণত বাস নেটওয়ার্কে সচরাচর একটি মাত্র ক্যাবল কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন রিপিটার বা অ্যামপ্লিফায়ার ছাড়া ব্যবহৃত হয় যাতে এক কম্পিউটারের সিগন্যাল আরেক কম্পিউটারে সরাসরি যেতে পারে। এই মূল ক্যাবলকে ব্যাকবোন বলে। কেননা প্রতিটি কম্পিউটার মূল ক্যাবলের সাথে যুক্ত থাকে। যখন একটি কম্পিউটার অন্য কোনো কম্পিউটারের উদ্দেশ্যে মেসেজ পাঠায় তখন সেই মেসেজ সিগন্যাল ক্যাবলের মাধ্যমে পরিবাহিত হয়ে সবগুলো কম্পিউটারের নিকট পৌঁছায় । যে কম্পিউটারের উদ্দেশ্যে সেটি পাঠানো হয় কেবল সেটিই সে মেসেজ গ্রহণ করে আর অন্যরা কেবল সেই প্যাকেটকে বাতিল করে দেয়। বাস টপোলজিতে একসাথে কেবল একটি কম্পিউটার মেসেজ পাঠাতে পারে । কোনো কম্পিউটার যখন মেসেজ পাঠাচ্ছে তখন অন্যদের অপেক্ষা করতে হয় তার পাঠানো শেষ না হওয়া পর্যন্ত। তার মেসেজ পাঠানো শেষ হলে অন্য কম্পিউটার মেসেজ পাঠাতে পারে। অন্যান্য টপোলজির তুলনায় বাস টপোলজি কম ব্যয়বহুল ।d

Fig- A ও Fig-B নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণ করো ।

57

Question 57

করিম সাহেবের গ্রামের বাড়ি নিজ শহর থেকে অনেক দূরে অবস্থিত। তিনি শহরে থাকার সময়ে বাসায় ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ডেটা স্থানান্তর করেন। কিন্তু গ্রামের বাড়িতে তিনি একটি বিশেষ কোম্পানির কাছে নির্ধারিত মাসিক ভাড়া প্রদান করে জোড়ায় জোড়ায় মোচড়ানো তার দ্বারা কম্পিউটার এর সাথে সংযোগ করে নেটওয়ার্কে সংযুক্ত থাকেন ।

Dinajpur · 2019a

ডেটা কমিউনিকেশন কী?b

নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম— ব্যাখ্যা করো ।c

উদ্দীপকে করিম সাহেব শহরে কোন প্রযুক্তি ব্যবহার করেছেন তা ব্যাখ্যা করো ।

উত্তর

উদ্দীপকে করিম সাহেব শহরে যে প্রযুক্তি ব্যবহার করেছে তাহলো ওয়াই-ফাই ।

Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ Wi-Fi হচ্ছে LAN (Local Area Network) এর ওয়্যারলেস ব্যবস্থা। এর সাহায্যে পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইসকে (ল্যাপটপ কম্পিউটার, মোবাইল ফোন) সহজে ইন্টারনেটের সাথে যুক্ত করা যায়। Wi-Fi এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11 যা একটি ওয়্যারলেস বা তারবিহীন LAN স্ট্যান্ডার্ড। বিভিন্ন পোর্টেবল ডিভাইস ও ফিক্সড ডিভাইসের মধ্যে নেটওয়ার্কের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। এর কাভারেজ এরিয়া কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে । তাই করিম সাহেব ওয়াইফাই ব্যবহার করে মোবাইল, ট্যাব এবং ল্যাপটপকে বাসার একই ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করতে পারবে।d

করিম সাহেব ইন্টারনেট ব্যবহারের জন্য শহর ও গ্রামে যে মাধ্যম ব্যবহার করেন তাদের তুলনামূলক বিশ্লেষণ করো।

58

Question 58

Dinajpur · 2019a

ব্যান্ডউইডথ কী?b

মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো ।c

চিত্র-ক এর PR এবং QS এর সংযোগ বিচ্ছিন্ন করলে নতুন টপোলজি ব্যাখ্যা করো ।

উত্তর

উদ্দীপকে চিত্র-ক এর PR এবং QS সংযোগ বিচ্ছিন্ন করলে নতুন টপোলজি হবে রিং টপোলজি ।

রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার নিকটবর্তী দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, তাকে রিং টপোলজি বলে । রিং টপোলজিকে আবার একটিভ টপোলজি বলে। এ টপোলজিটি দেখতে বৃত্তাকার বা চক্রাকারে আবদ্ধ থাকে । এ সংগঠনের কোনো কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরতে থাকে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহণ করে।

কেন্দ্রিয় ডিভাইস না থাকার কারণে ডেটা প্রেরণ ও গ্রহণে বেশি সময় লাগে। কেননা, এতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান । তাই প্রেরিত ডেটা সিগন্যালকে প্রত্যেক কম্পিউটারের মধ্য দিয়ে প্রবাহিত হতে হয়। অর্থাৎ- এ টপোলজিতে কোনো কম্পিউটার অন্য কোনো কম্পিউটারের নিকট মেসেজ পাঠাতে চাইলে সেটি এর নিকটবর্তী কম্পিউটারের নিকট যাবে ।d

উদ্দীপকের চিত্র-ক ও চিত্র-খ এ উল্লিখিত টপোলজির মধ্যে সুবিধাজনক কোনটি তুলনামূলক বিশ্লেষণ করো ।

59

Question 59

রাজ আইসিটি ক্লাসে শিক্ষকের আলোচনা হতে জানতে পারে যে, ডেটা কমিউনিকেশনে একটি পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়। ফলে সে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে। 

Jessore · 2019a

ক্লাউড কম্পিউটিং কী?b

আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো।c

উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি কী? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তিটি হলো Wi- Fi Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ Wi-Fi হচ্ছে LAN (Local Area Network)-এর ওয়‍্যারলেস ব্যবস্থা। এর সাহায্যে পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইসকে (ল্যাপটপ কম্পিউটার, মোবাইল ফোন) সহজে ইন্টারনেটের সাথে যুক্ত করা যায়। Wi-Fi এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11 যা একটি ওয়্যারলেস বা তারবিহীন LAN স্ট্যান্ডার্ড। বিভিন্ন পোর্টেবল ডিভাইস ও ফিক্সড ডিভাইসের মধ্যে নেটওয়ার্কের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। এর কাভারেজ এরিয়া কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। Wi-Fi নেটওয়ার্কভুক্ত এলাকা বা অঞ্চল Wi-Fi হটস্পট (Hotspot) নামে পরিচিত। নেটওয়ার্কের জন্য কোনো ধরনের ক্যাবলিংয়ের প্রয়োজন নেই। নেটওয়ার্কে সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়।d

উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দু’টির মধ্যে কোনটির দক্ষতা বেশি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

60

Question 60

সবুজ বাংলা ক্লাবের সদস্য মহন্তর মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত পরিবেশ বিপর্যয় কিছু ছবি IEEE 802.15 স্টান্ডার্ডের একটি বিশেষ প্রটোকলের মাধ্যমে ল্যাপটপের স্থানান্তর করেন।পরবর্তীতে মোহন ছবিগুলোকে SHARE it ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করেন।

Dhaka · 2018a

রাউটার কি? b

কি-বোর্ড থেকে কম্পিউটার ডাটা স্থানান্তরের বুঝে লেখ।c

উদ্দীপকে উল্লিখিত ল্যাপটপে ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয় তা ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ল্যাপটপের ছবি স্থানান্তরের ক্ষেত্রে IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর একটি বিশেষ প্রটোকল ব্যবহৃত হয়েছে। IEEE স্ট্যান্ডার্ড এর বিশেষ প্রটোকলটি হল ব্লুটুথ।

ওয়ারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তার বিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডাটা আদান- প্রদান করে থাকে। ব্লুটুথ নেটওয়ার্কটির ব্যবস্থাতুলনামূলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত। যেসব ডিভাইসে এ পদ্ধতি রয়েছে, এগুলোকে ব্লুটুথ ডিভাইস বলে।বর্তমানে ল্যাপটপ, ট্যাব,পিডি এ,স্মার্ট ফোনে ব্লুটুথ প্রযুক্তিসহ আগে থেকে দেওয়া থাকে।এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক-প্যান(PAN).2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩ থেকে ১০মিটার হয়ে থাকে। হাফ-ডুপ্লেক্স মোডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1Mbps বা তার চেয়ে বেশি।এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়।d

ক্লাবের অন্যান্য সদস্যদের নিকট ব্যবহৃত হটস্পট এর সাথে Wi-MAX এর তুলনা কর।

61

Question 61

Dhaka · 2018a

সিনক্রোনাস ট্রান্সমিশন কি? b

৩য় প্রজন্মের মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায় -বুঝিয়ে লেখ।c

চিত্র-১ এ নির্দেশিত নেটওয়ার্ক টোপলজি ব্যাখ্যা কর। 

উত্তর

চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি হচ্ছে বাস টপোলজি। এ ধরনের টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি সংযুক্ত থাকে।

১. বাস টপোলজির প্রধান সংযোগ লাইনকে বাস(bus) বলা হয়।

২. নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে।এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যাবস্থা হয় দ্বিমুখী। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এ লাইনে ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক শনাক্তের তথ্যও থাকে।

৩. বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে।শুধু প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে,অন্যগুলো এই ডেটা গ্রহণ থেকে বিরত থাকে।

৪. কম তার এবং সরল সংঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। ৫. কোন ককম্পিউটার বিচ্ছিন্ন করণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না৬. কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যায়ে ব্যাবহারের জন্য বাস টপোলজি উত্তম।।d

চিত্র-২ ও চিত্র-৩ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক তা বিশ্লেষণ করে মতামত দাও।

62

Question 62

“X” কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ৩টি আলাদা ভবন আছে। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসাবে ক্যাবল ব্যবহার সম্ভব হচ্ছে না।

Rajshahi · 2018a

ব্যান্ডউইডথ কী?b

স্বয়ংক্রিয়ভাবে সফটওয়‍্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে তা ব্যাখ্যা করো।c

উদ্দীপকে মানবিক বিভাগের নেটওয়ার্কের ধরন সম্পর্কে বর্ণনা দাও।

উত্তর

উদ্দীপকের মানবিক বিভাগের নেটওয়ার্ক হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান (Local Area Network-LAN)। একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধন ও গতি বৃদ্ধির জন্য একই ভবনে, পাশাপাশি ভবনে কিংবা একই ক্যাম্পাসের কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করাকে বলা হয় স্থানিক নেটওয়ার্ক বা Local Area Network সংক্ষেপে LAN। এর মূল উদ্দেশ্য থাকে ডিভাইসগুলোর মধ্যে তথ্য এবং রিসোর্স শেয়ার করা। ছোট-মাঝারি অফিসে ল্যান তৈরি করে প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদি ডিভাইসের জন্য সাশ্রয় করা যেতে পারে।d

উদ্দীপকের পরিস্থিতিতে কোন মাধ্যমটি নির্বাচন করা যেতে পারে বলে তোমার মনে হয় তা বিশ্লেষণ করো।

63

Question 63

Rajshahi · 2018a

মডুলেশন কী?b

ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো।c

উদ্দীপকে চিত্র-১ এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা চিত্রসহ আলোচনা করো।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত করলে যে টপোলজি তৈরি হবে তাহলো মেশ টপোলজি। মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্ত প্রত্যেক কম্পিউটার অন্য সব কম্পিউটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। এতে প্রতিটি ওয়ার্কস্টেশনের মধ্যে আলাদা আলাদা লিংক বা বাস থাকে। তাই প্রতিটি ওয়ার্কস্টেশন সরাসরি যেকোনো ওয়ার্কস্টেশনের সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। সংযোগের সংখ্যা বেশি হওয়ায় বড় ধরনের নেটওয়ার্কে মেশ টপোলজির নেটওয়ার্ক গড়ে তোলা কষ্টকর হয়ে পড়ে। মেশ টপোলজি ইনস্টল ও ম্যানেজ করা- কঠিন। এতে অনেক সংযোগ তৈরি করতে হয়। নেটওয়ার্কে নোড বাড়ার সাথে সাথে সংযোগ সংখ্যাও বেড়ে যায়। যেকোনো দুইটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুতগতিতে সংকেত আদান-প্রদান করা যায়। কোনো কম্পিটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন কোনো অসুবিধা হয় না। অর্থাৎ সহজে নেটওয়ার্ক খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।d

উদ্দীপকেক উল্লিখিত ১ ও ৩ নং টপোলজিগুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে বলে তুমি মনে করো তা বিশ্লেষণ করো।

64

Question 64

নুসাইবা তার ফ্লাট এর তিনটি রুমের কম্পিউটারকে নেটওয়ার্ক স্থাপন করতে চাইল যাতে তার বাবার রুমের কম্পিউটার এর সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে।নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোন না কোন তার(ক্যাবল)মাধ্যম ব্যবহার করা এবং তার আম্মার পরামর্শ হলো কোন না কোন ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। তবে নুসাইবা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোন এর সাথে IEEE 802.15 স্টান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্য তথ্য আদান-প্রদান করে।

Dhaka · 2017a

NIC কি?b

9600bps স্পডটি ব্যাখা কর।c

নুসাইবা উদ্দীপকের যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান-প্রদান করে সেই পদ্ধতিতে ব্যাখা কর।

উত্তর

নুসাইবা উদ্দীপকে যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান-প্রদান করে সে পদ্ধতিটি হল ব্লুটুথ।

ওয়ারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তার বিহীনভাবে দুটি ডিভাইস এর মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। ব্লুটুথ নেটওয়ার্কের ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থা তোর আম্মুলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত। যেসব ডিভাইসে এই পদ্ধতি রয়েছে, সেগুলো কি ব্লুটুথ ডিভাইস বলে। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি সহ আগে থেকে দেয়া থাকে। এছাড়া ইদানিং মাউস, কিবোর্ড, হেডফোন সেট, স্পিকার ইত্যাদিতেও ব্লুটুথ ব্যবহৃত হয়।

এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক -(PAN),2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩থেকে ১০ মিটার হয়ে থাকে। হাফ ডুপ্লেক্স মোডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1 Mbps বা তার চেয়ে বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়।d

উদ্দীপকের নেটওয়ার্ক স্থাপনে নুসাইবার কার পরামর্শ গ্রহণ করা উচিৎ বলে তুমি মনে কর? উত্তরের সপেক্ষে যুক্তি দাও।

65

Question 65

সেতু একটি কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইস দিয়ে তাদের বাসার চারটি ডিজিটাল ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করার চিন্তা করল। কেন্দ্র ডিভাইস ব্যবহার করতে চাইলেও কারণ কোন একটি ডিভাইস নষ্ট হলে যেন পুরো নেটওয়ার্ক সিস্টেম অচল না হয়। কিন্তু তার ভাই শুধুমাত্র নেটওয়ার্ক ব্যাকবোন ক্যাবলের সাহায্যে নেটওয়ার্ক সাপোর্ট করতে চাইলেও যাতে নেটওয়ার্ক বাস্তবায়ন খরচ কম হয়।

Dhaka · 2017a

ধ্রুবক কি?b

সি (c) কে মধ্যমস্তরের ভাষা বলা হয় কেন? c

ভৌগলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্ক টি ব্যাখ্যা কর। 

উত্তর

ভৌগলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্কটি PAN.কোন ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস গুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN নামে পরিচিত। সেতু একটি কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইস দিয়ে তাদের বাসার চারটি ডিজিটাল ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক স্থাপনের চিন্তা করলো। সেতুর নেটওয়ার্কটি PAN যা একই কক্ষের মধ্যে অথবা একই বিল্ডিং এ গড়ে তোলা যায়। এ নেটওয়ার্কের বিস্তৃতি 10 মিটার পর্যন্ত হয়ে থাকে। USB, Fireware bus বা Wireless medium দিয়ে প্যানেল ডিভাইস গুলো সংযুক্ত থাকতে পারে। প্যানেল ডিভাইস গুলোর মধ্যে ডেস্কটপ, ল্যাপটপ,ওয়েব ক্যামেরা, পিডিএ,মোবাইল, প্রিন্টার ইত্যাদি উল্লেখযোগ্য। PAN নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান করা যায়,নয়েজ দ্বারা প্রবাহিত হয় না এবং খরচ তুলনামূলকভাবে কম।d

উদ্দীপকে নেটওয়ার্ক সংগঠন বাস্তবায়নে ভাই বোনের চিন্তার ক্ষেত্রে কোনটিকে তুমি বেশি যুক্তিযুক্ত বলে মনে করো? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।

66

Question 66

মি. “X” কম্পিউটারে বসে একটি ব্রাউজারে সফটওয়্যার ওপেন করে প্রথমে তার অ্যাড্রেস বারে একটি অ্যাডেস লিখে এন্টার চাপলো। ফলে একটি মেইল সার্ভিস ওপেন হলো। তারপর সে মেইল সার্ভিস থেকে একটা অ্যাটাচমেন্ট ফাইল ডাউনলোড করল।া হয়।

Rajshahi · 2017a

টপোলজি কী?b

ফাইবার অপটিক ক্যাবল ইএমআই মুক্ত কেন?c

মি. ‘X’-এর ব্যবহৃত সেবাটি তোমার পঠিত পাঠ্যসূচির আলোকে বর্ণনা কর।

উত্তর

মি. ‘X’ এর ব্যবহৃত সেবাটি হলো ক্লাউড কম্পিউটিং। নিচে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ব্যাখ্যা করা হলো:

বিভিন্ন ধরণের কম্পিউটার রিসোর্স যেমন- নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ও সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতার সুবিধা অনুসারে, চাহিবামাত্র ও চাহিদা অনুসারে সহজে ব্যবহার করার সুযোগ প্রদান ও ভাড়া দেওয়ার সিস্টেম হলো ক্লাউড কম্পিউটিং। এটি অবকাঠামোগত, প্লাটফর্ম ও সফটওয়্যার সেবা প্রদান করে থাকে। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কোন ধরণের সফটওয়্যার বসানো হবে, কীভাবে কাজ চালানো হবে, কম্পিউটার গুলো কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করবে, সবকিছু ব্যবহারকারী নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে। এ পরিসেবায় ইন্টারনেট ও ওয়েব ব্রাউজার ব্যবহার করে Google docs দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজ করা যায়। এ ব্যবস্থায় ব্যবহারকারীর যত সুবিধা প্রয়োজন হয় সেবাদাতা তত পরিমাণ সেবা দিতে পারে, এতে ক্রেতার আগে থেকেই কোনো সেবা সংরক্ষণ করতে হয় না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে ততটুকুর মূল্য পরিশোধ করবে। এছাড়া এটি সবসময় ব্যবহার করা যায়। এটি মূলত ব্যবসায়িক মডেল, যার দ্বারা ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয়েই উপকৃত হন। ফলে মি. ‘X’ সহজেই নতুন পরিসেবাটি অর্থাৎ ক্লাউড কম্পিউটিং বাস্তবায়ন করতে পারবে।d

মি. ‘X’ এর কোন কোন কাজে কী কী ধরণের ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড ব্যবহৃত হয়েছে তা বিশ্লেষণ কর।

67

Question 67

টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাহাত তার বন্ধুর বাড়িতে যায়। খেলাশেষে ফেরার পথে সে দেখল রাস্তায় একটি ট্রাক এক্সিডেন্ট করেছে। ট্রাকের সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে মোবাইল সদৃশ একটি ডিভাইস ব্যবহার করে থেমে থেমে কথা বলছেন। এমন সময় রাহাতেরর বন্ধু রেজা মোবাইল ফোনে জানতে চাইলো খেলায় কোন দেশ জিতেছে? রাহাত উত্তর দিল জার্মানহয়।

Chittagong · 2017a

কম্পিউটার নেটওয়ার্ক কী?b

ডেটা চলাচলরর দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও।c

উদ্দীপকের পুলিশ অফিসারের ডিভাইসটি ডেটা আদান প্রদানের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার কোন পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছিল- বিশ্লেষণ কর।

উত্তর

উদ্দীপকের পুলিশ অফিসারের ডিভাইসটিতে ডেটা আদান-প্রদানের জন্য যে পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছিল তা হলো হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড।

হাফ-ডুপ্লেক্স হলো একটি একমুখী ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। অর্থাৎ এ পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকেই ডেটা প্রেরণ করা যায়, তবে একই সময়ে সম্ভব নয়। এক্ষেত্রে প্রেরক ও প্রাপকের কোনো প্রান্ত একই সময়ে শুধু ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু ডেটা গ্রহণ ও প্রেরণ একই সময় করতে পারে না।

উদ্দীপকের পুলিশ যে ডিভাইসটি দিয়ে থেমে কথা বলছিল তা হলো ওয়াকিটকির উদাহরণ এবং ওয়াকিটকি-তে হাফ-ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়।d

রাহাতের টেলিভিশনে খেলা দেখা এবং খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিভাইস দুটিতে ডেটা ট্রান্সমিশন পদ্ধতির কি কোনো বৈসাদৃশ্য আছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

68

Question 68

Chittagong · 2017a

মডেম কী? b

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ বুঝিয়ে লিখ।c

উদ্দীপকের টপোলজি E ডিভাইসটি নষ্ট হলে ডেটা চলাচলের ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হবে তা ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের টপোলজির E ডিভাইসটি নষ্ট হলে টপোলজিতে আর ডেটা ট্রান্সমিট করা যাবে না। অর্থাৎ সম্পূর্ণ নেটওয়ার্কেই অচল হয়ে পড়বে।

উদ্দীপকে যে টপোলজি উল্লেখ করা হয়েছে সেটি হলো একটি হাইব্রিড টপোলজি। স্টার, রিং, বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক টপোলজি গঠিত হয়, তাকে হাইব্রিড টপোলজি বলে। ইন্টারনেট হলো হাইব্রিড টপোলজির একটি উদাহরণ। কেননা ইন্টারনেট হলো একটি বৃহৎ পরিসরের নেটওয়ার্ক যেখানে সব ধরনের টপোলজির মিশ্রন দেখা যায়। এ পদ্ধতিতে একটি কেন্দ্রীয় কন্ডাক্টরের সাথে দুই বা ততোধিক টপোলজি যুক্ত করা হয়। কিন্তু কেন্দ্রীয় কন্ডাক্টরটি নষ্ট হয়ে গেলে ডেটা চলাচল বন্ধ থাকবে।

উদ্দীপকে একটি কেন্দ্রীয় কন্ডাক্টরের সাহায্যে রিং এবং স্টার টপোলজি সংযুক্ত করে একটি হাইব্রিড টপোলজি তৈরি করা হয়েছে। তাই এই কেন্দ্রীয় কন্ডাক্টর তথা E ডিভাইসটি নষ্ট হয়ে গেলে টপোলজির ডেটা ট্রান্সমিশন বন্ধ থাকবে।d

উদ্দীপকের শুধুমাত্র A, B, C ও D এই চারটি ডিভাইসের মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করলে ডেটা চলাচলের গতি সবচেয়ে বেশি হবে বিশ্লেষণ কর।

69

Question 69

জারিফ ও জায়ান একাদশ শ্রেণির ছাত্র। তাদের শিক্ষার মান উন্নয়নে ICT শিক্ষকের পরামর্শে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ নেয়। বাড়িতে টেলিভিশন না থাকায় মাঝে মাঝে বাড়ির সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠান ও ক্রিকেট খেলা দেখে। কিছুদিন পর দেখা গেল ইন্টারনেট সংযোগ থাকার কারণে জারিফের রেজাল্ট বেশ ভালো হয় কিন্তু জায়ান পিছিয়ে পড়ে।

Dinajpur · 2017

a ক্লাউড কম্পিউটিং কী?

b “অপটিক্যাল ফাইবার ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়”- ব্যাখ্যা কর।

c উদ্দীপকের আলোকে অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় ব্যবহৃত ডেটা আদান-প্রদান মোড ব্যাখ্যা কর।

উত্তর উদ্দীপকের অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় ব্যবহৃত ডেটা আদান-প্রদানের মোড হলো সিমপ্লেক্স। সিমপ্লেক্স হলো একমুখী ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। অর্থাৎ ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একদিকে ডেটার প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে। এ পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠাতে পারে এবং প্রাপক ডেটা গ্রহণ করতে পারে। কিন্তু প্রাপক কম্পিউটার কখনোই প্রেরক কম্পিউটারে ডেটা পাঠাতে পারে না। উদাহরণস্বরূপ, রেডিও, টিভি ইত্যাদি।

অনুরুপভাবে, উদ্দীপকের ক্ষেত্রেও একই ঘটনা পরিলক্ষিত। সার্ভার কম্পিউটার যেসব অনুষ্ঠান ও খেলা সম্প্রচার করে তা জারিফ ও জায়ান দেখতে পারে। কিন্তু সেই সার্ভারে কোনো প্রকার ডেটা প্রেরণ করার ক্ষমতা জারিফ বা জায়ানের পয়েন্ট ল্যাপটপের নেই। তাই একথা স্পষ্ট যে, উদ্দীপকে ব্যবহৃত মোডটি হলো সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড।

d জারিফ ও জায়ানের রেজাল্টে কী ধরণের প্রভাব পরিলক্ষিত হয় উদ্দীপকের আলোকে বিশ্লেষণপূর্বক মতামত দাও।

Question 70

নিচের চিত্রটি লক্ষ কর

Sylhet · 2017

a ডেটা ট্রান্সমিশন মিশন মোড কি? 

b “সর্ব দূরত্বে বিনা খরচে যেটা স্থানান্তর সম্ভব”-ব্যাখ্যা কর।

c চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর। 

উত্তর চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি হচ্ছে বাস টোপোলজি।

বাস টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস সংযুক্ত থাকে।

১. বাস স্টপোলজি প্রধান সংযোগ লাইনকে বাস (Bus)বলা হয়। এর লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে।

২. নেটওয়ার্ক প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার লাইনে ডেটা পাঠিয়ে দেয়।প্রেরিত ডাটার সাথে প্রাপক শনাক্তের তথ্য ও থাকে।

৩. বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে। শুধু প্রাপক কম্পিউটারই ডাটা গ্রহণ করে। অন্যগুলো ডাটা গ্রহণ থেকে বিরত থাকে।

৪. কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী।

৫. কোন কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে ন৬. কম্পিউটার ল্যাবের স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম।া।

d সল্পব্যয়ে ল্যাবরেটরীতে ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টপোলজি টি অধিকতর উপযোগী? তুলনামূলক বিশ্লেষণ পূর্বক মতামত দাও।

Question 71

সুপর্ণার অফিসে একটি নেটওয়ার্ক চালু আছে যেখানে একটি মূল ক্যাবলের সাথে ১০টি কম্পিউটার সরাসরি যুক্ত রয়েছে। সম্প্রতি তিনি বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণের কাজ পান। কিন্তু তার অফিসে উক্ত কাজের উপযোগী ক্ষমতাসম্পন্ন কম্পিউটার নেই। আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়্যার সংগ্রহ করতে না পারায় তিনি কাজটি যথা সময়ে সম্পন্ন করা নিয়ে চিন্তিত। তাই তিনি অনলাইন ভিত্তিক সেবাগ্রহণের চিন্তা নিলেন । Sylhet · 2017

a মডেম কী? 

b অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বুঝিয়ে লিখ।

c সুপর্ণার অফিসের কম্পিটার নেটওয়ার্কের টপোলজি ব্যাখ্যা কর।

উত্তর

সুপর্নার অফিসের কম্পিউটার নেটওয়ার্কের টপোলজিটি হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবধরণের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস সংযুক্ত থাকে।

১. বাস টপোলজি প্রধান সংযোগ লাইনকে বাস বলা হয়। এর লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে।

২. নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এ লাইনে ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক শনাক্তের তথ্যও থাকে।

৩. বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে। শুধু প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে, অন্যগুলো এই ডেটা গ্রহন থেকে বিরত থাকে।

৪. কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী।

৫. কোনো কম্পিউটার নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না।

৬. কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম।

d সুপর্ণার গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

Question 72

তারেকের বাসার ডেক্সটপ কম্পিউটারটি টেলিফোন লাইনের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযুক্ত। মোবাইল কোম্পানিগুলো ইন্টারনেট ডাটা চার্জ বেশি হওয়ায় সে তার মোবাইল, ট্যাব এবং ল্যাপটপকে বাসার একই ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযুক্ত করতে চায়, যাতে সে তার মোবাইলের মাধ্যমে বিদেশে অবস্থানরত পিতার সাথে ভিডিও কল করতে পারে।  Jessore · 2017

a ক্লাউড কম্পিউটিং কি? 

b মোবাইল ফোনের ডাটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর। 

c তারেকের ব্যবহৃত মোবাইল ফোনটি কোন প্রজন্মের? এই প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। 

উত্তর উদ্দীপকে উল্লেখিত তারিখের ব্যবহৃত মোবাইল ফোনটি চতুর্থ প্রজন্মের। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের দুটি বৈশিষ্ট্য নিচে দেয়া হলো –

১. এ প্রজন্মের প্যাকেট- সুইচিং বা সার্কিট সুইচিং -এর পরিবর্তে ইন্টারনেট প্রটোকল নির্ভর নেটওয়ার্ক ব্যবহার হয়।

২. উচ্চগতির ফ্রিকোয়েন্সি এবং ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা আছে।

d তারেকের সকল ডিভাইসের ব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে গৃহীত সম্ভাব্য ব্যবস্থাটি বিশ্লেষণ কর।

Question 73

আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। আরিফ ICT বিষয়ে পড়াশুনা করে এমন একটি যোগাযোগ মাধ্যম সম্পর্কে জানতে পারল যেখানে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায়। তবে এ মাধ্যমে ডেটা বাকা পথে চলাচল করতে পারে না বিধায় উচু ভবনের উপর টাওয়ার বসানোর প্রয়োজন হয় যার ফ্রিকোয়েন্সি 300MHz হতে 300 GHz। পরবর্তীতে নতুন উদ্ভাবিত একটি প্রযুক্তির সাথে সম্মিলন ঘটানো হয় যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেসের সাথে যুক্ত করেছে। Barisal · 2017

a ব্রিজ কী?

b ওয়াকি-টকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর।

c উদ্দীপকের ১ম মাধ্যমটি ব্যাখ্যা কর।

উত্তর উদ্দীপকে উল্লেখিত ১ম মাধ্যমটি হলো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের গিগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে থাকে। এর ফ্রিকোয়েন্সি রেন্ঞ্জ 300MHz – 300GHz। রেডিও ফ্রিকোয়েন্সি থেকে এর দুরত্ব বেশি হওয়ায় এর দক্ষতা ও গতা অনেক বেশি। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করে। দুটি ট্রান্সসিভার এর মাঝে মাইক্রোওয়েভের এন্টিনা থাকে। যাতে সিগন্যাল বেশি দুরত্ব অতিক্রম করে এবং পথিমধ্যে কোনো বস্তু প্রতিবন্ধতা সৃষ্টি করতে না পারে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ এর সাহায্যে যেকোন প্রান্তে খুব তাড়াতাড়ি কম খরচে যোগাযোগ করা যায়। মাইক্রোওয়েভ সিস্টেমে ব্যবহৃত অ্যান্টিনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বাধাহীনভাবে বেশি দূরত্বে পাঠানো যায়। বিশ্বব্যাপী টেলিভিশন চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার, প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান এবং আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তির ব্যবহার করা হয়।

d “দ্বিতীয় মাধ্যম অপেক্ষাকৃত সুবিধাজনক”-যুক্তিসহ মূল্যায়ন কর।

Question 74

একটি ভিডিও এডিটিং ফর্মে পূর্বে কম সংখ্যক কম্পিউটার থাকায় যে নেটওয়ার্ক কেবল ব্যবহার করত বর্তমানে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি এবং দ্রুত গতি নিশ্চিত করতে কেবলটি পরিবর্তন করতে হয়েছে। অপরদিকে সল্প খরচে কম্পিউটার গুলোর মধ্যে নেটওয়ার্ক এমন ভাবে স্থাপন করেছে যেন একটি কম্পিউটার নষ্ট হলেও অন্য কম্পিউটারে কাজ বন্ধ থাকে না। Comilla · 2017

a ডেটা কমিউনিকেশন কি?

b ডেটা আদান প্রদান একই সময় সম্ভব’-ব্যাখ্যা কর। 

c উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর। 

উত্তর উদ্দীপকের স্বল্প খরচে যে নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করা হয়েছে তা বাস টপোলজি। বাস টপোলজি তে একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস সংযুক্ত থাকে।

১. বাস টপোলজি প্রধান সংযোগ লাইনকে বাস(bus) বলা হয়। এ লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে।

২. নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্র ভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডাটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী, ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটারে লাইনে যেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডাটার সাথে প্রাপক শনাক্তের তথ্য থাকে।

৩. বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডাটা পরীক্ষা করে দেখে। শুধু প্রাপক কম্পিউটারে ডেটা গ্রহণ করে, অন্যগুলো এই ডাটা গ্রহণ থেকে বিরত থাকে।

৪. কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী।

৫. কোন কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না।

৬. কম্পিউটার ল্যাবের স্বল্প ব্যয় ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম

d উদ্দীপকে ব্যবহৃত ফার্মে বর্তমান কোন ধরনের নেটওয়ার্ক ক্যাবল ব্যবহার হয়েছে এবং কেন? তার তুলনামূলক বিশ্লেষণ কর।