যখন আমি নিজেই বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, ঠিক তখনই আল্লাহ তায়ালা ভাইয়ার মাধ্যমে আমাকে আবার পথ দেখিয়েছেন। এত দীর্ঘ পথ, এত বাধা, এতবার হোঁচট খাওয়ার পরও আজ আমি আমার গন্তব্যে পৌঁছাতে পেরেছি। আলহামদুলিল্লাহ। OEP-NS না থাকলে আমার পক্ষে এই পথটা পার হওয়া কখনোই সম্ভব হতো না –
OEP-NS-এর সঙ্গে আমার যাত্রা শুরু হয় ইন্টার সেকেন্ড ইয়ার থেকে। সামনে এইচএসসি পরীক্ষা চলে আসছিল, কিন্তু আমার সিলেবাসের ৩০%ও শেষ হয়নি। অবস্থা ছিল একেবারেই নাজেহাল। তখন হঠাৎ এক বান্ধবীর মাধ্যমে OEP-NS-এর কথা জানতে পারি। অফলাইনে ভালোভাবে পড়ার তেমন সুযোগও ছিল না, তাই এখানেই যুক্ত হই।
শুরুর দিকে এত পড়ার চাপ নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। তারপরও কোনোভাবে টিকে ছিলাম। ভাইয়ার বকা আর নিয়মিত পড়ার চাপ—দুটোর কম্বিনেশনই ছিল একদম ভিন্ন রকম। এভাবেই এইচএসসি পরীক্ষা দিলাম।
এরপর শুরু হলো ভর্তি প্রস্তুতির যাত্রা। আবারও ভাইয়ার দিকনির্দেশনায় পড়াশোনা শুরু করলাম। কিন্তু বেশিদিন চালিয়ে যেতে পারিনি। পারিবারিক সমস্যা আর দীর্ঘদিনের অসুস্থতার কারণে মাঝপথেই থেমে যেতে হয়। প্রথমবার ভর্তি পরীক্ষাতেও সফল হতে পারিনি।
শেষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হই। কিন্তু মনে একটা আফসোস সবসময়ই ছিল। মনে হচ্ছিল, হয়তো আমার সব স্বপ্ন এখানেই শেষ।
ঠিক তখনই ভাইয়া আবার নতুন করে শুরু করার সাহস দিলেন। আবারও স্বপ্ন দেখতে শিখলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আবারও অসুস্থ হয়ে পড়ি। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু প্রতিবারই খুব অল্পের জন্য সুযোগ হাতছাড়া হয়।
যখন ভেবেছিলাম সব শেষ, তখন ভাইয়া শুধু একটি কথাই বলেছিলেন—“শেষবার চেষ্টা কর, হয় মর, না হয় বাঁচ।”
সেই কথাটাই আমাকে আবার দাঁড় করিয়েছিল। শেষবারের মতো চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU)-তে ভর্তি হওয়ার সুযোগ পাই।
যখন আমি নিজেই বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, ঠিক তখনই আল্লাহ তায়ালা ভাইয়ার মাধ্যমে আমাকে আবার পথ দেখিয়েছেন। এত দীর্ঘ পথ, এত বাধা, এতবার হোঁচট খাওয়ার পরও আজ আমি আমার গন্তব্যে পৌঁছাতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
আর এই পুরো যাত্রায় যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের মধ্যে OEP-NS অন্যতম। কোনো ধরনের অফলাইন কোচিং ছাড়াই এতদূর আসতে পেরেছি। সত্যি বলতে, OEP-NS না থাকলে আমার পক্ষে এই পথটা পার হওয়া কখনোই সম্ভব হতো না।
সবশেষে, আলহামদুলিল্লাহ।
Tajmina Akter Bonna
Dhaka Central University

