“যে ‘পড়ার চাপ’ একদিন আমার বিরক্তির কারণ ছিল, আজ সেটাই আমাকে Jahangirnagar University-তে পৌঁছে দিয়েছে!” – Success Story of Fatema Mary (JU)

শুধু OEP-NS-এর ৪০% গাইডলাইন অনুসরণ করেই আমি ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই এবং আলহামদুলিল্লাহ, ২টিতে সুযোগ পাই। বর্তমানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (JU) Management Studies বিভাগে অধ্যয়ন করছি –

এসএসসি, এইচএসসি, ভর্তি—সবকিছুর যাত্রাই শুরু হয় OEP-NS-এর মাধ্যমে।

এসএসসি নিয়ে এখন বলছি না। এইচএসসি দিয়েই শুরু করি। এইচএসসির শুরু থেকেই আমি পড়াশোনার জন্য OEP-NS-এর সঙ্গে যুক্ত হই।

শুরুর দিকে ওদের দেওয়া পড়ার চাপ আমার খুব বিরক্তিকর লাগত। মনে হতো, মাত্র ইন্টারমিডিয়েট শুরু হলো, এত চাপ নেওয়ার কী আছে! কিন্তু সেই চাপের কারণেই প্রথম দুই মাসেই আমার পড়াশোনা অনেক এগিয়ে গিয়েছিল। যার ফলে কলেজের পরীক্ষাগুলোও ভালো করতে পেরেছিলাম।

তবে সেই চাপ নিতে না পারায় দুই মাস পর আমি OEP-NS ছেড়ে দিই এবং আর যোগ দিইনি। এরপর প্রি-টেস্টের পর যখন দেখলাম আমার পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, তখন মনে হলো OEP-NS-এর সেই চাপটাই আসলে আমার দরকার। তাই আবার যুক্ত হই এবং এইচএসসি পর্যন্ত OEP-NS-এর সাথেই পড়াশোনা করি। আলহামদুলিল্লাহ, এইচএসসিতে GPA 5.00 অর্জন করি।

এরপর ভর্তি প্রস্তুতির জন্যও OEP-NS-এ যুক্ত হই। OEP-NS যে গাইডলাইনগুলো দিয়েছিল, আমি সত্যি বলতে মাত্র ৪০% অনুসরণ করেছি, বাকি ৬০% অনুসরণ করিনি। আর একটা বিষয় হলো, আমি কিন্তু এসএসসি থেকেই কোনো অফলাইন কোচিং করিনি।

শুধু OEP-NS-এর ৪০% গাইডলাইন অনুসরণ করেই আমি ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই এবং আলহামদুলিল্লাহ, ২টিতে সুযোগ পাই। বর্তমানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (JU) Management Studies বিভাগে অধ্যয়ন করছি।

আমার পরামর্শ থাকবে—যারা পড়াশোনায় ধারাবাহিকতা (Consistency) ধরে রাখতে চাও, তারা OEP-NS-এর সঙ্গে থাকো। ইনশাআল্লাহ, ভালো কিছু অবশ্যই হবে।

— Fatema Mary
Management Studies, Jahangirnagar University (JU)