BNG – CQ Q – Sonar Tori

01
Question 01

“আমায় নহে গো- ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান।
বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান।।

চাঁদেরে কে চায়- জোছনা সবাই যাচে

গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি-মাঝে;”

Dhaka · 2025

a
‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?

b
‘চারি দিকে বাঁকা জল’- এর মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন?

c
‘সোনার তরী’ কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা কর।

d
“উদ্দীপকের শেষ চরণ দুটি যেন ‘সোনার তরী’ কবিতার জীবনদর্শনের প্রতিচ্ছবি।”- ‘সোনার তরী’ কবিতার আলোকে মূল্যায়ন কর।

02
Question 02

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী প্রথম নারী নবাব। নারীশিক্ষা, স্বাস্থ্য এবং জনহিতকর কাজের জন্য তিনি ইতিহাসে পরিচিত হয়ে আছেন। তিনি ওয়াকফনামা দলিলে উল্লেখ করেছেন- “ক্ষণভঙ্গুর মানবদেহ কখন যে ধ্বংসপ্রাপ্ত হয় তাহার নিশ্চয়তা নাই। সুতরাং আমার অবশিষ্ট জীবন ঈশ্বরের উপাসনায় পর্যবসিত ও আমার সম্পত্তির উপস্বত্ব ধর্ম ও সৎকার্যে ব্যয় হয় ইহাই কায়মনোবাক্যে সংকল্প ও কর্তব্য মনে করিয়াছি।” তিনি আজ দেহগতভাবে আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের হৃদয়ে তিনি আছেন তাঁর কর্মের মধ্য দিয়ে।

Chittagong · 2025

a
‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত মাঝি কীসের প্রতীক?

b
“বারেক ভিড়াও তরী কূলেতে এসে।”- পঙ্ক্তিতে যে আকুলতা প্রকাশ পেয়েছে, তা ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর ‘দেহগতভাবে’ বেঁচে না থাকা ‘সোনার তরী’ কবিতার কোন বিশেষ দিককে ইঙ্গিত করে? বর্ণনা কর।

d
“পরিস্থিতির ভিন্নতা থাকলেও উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার মূলভাব অভিন্ন।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

03
Question 03

মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের দ্বারা নয়। এমনই একজন অমর শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তাঁর আঁকা অনেকগুলো চিত্রকর্মের মধ্যে একটি মোনালিসা, যা আজও শিল্পপ্রেমীদের মুগ্ধ করে রাখে। ১৫১৯ সালে লিওনার্দো দা ভিঞ্চি মারা গেলেও আজও আমাদের মাঝে বেঁচে আছেন। তাঁর আঁকা মোনালিসার ভুবনমোহিনী অবিনশ্বর হাসি আজও তাঁর সৃষ্টির এক বিরাট রহস্য।

Sylhet · 2025

a
‘খরপরশা’ শব্দের অর্থ কী?

b
“সকলি দিলাম তুলে থরে-বিথরে।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে লিওনার্দো দা ভিঞ্চির ব্যক্তিজীবনের মধ্য দিয়ে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা কর।

d
“মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের দ্বারা নয়’- উদ্দীপকের এই উক্তিতে ‘সোনার তরী’ কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে।”- উক্তিটি মূল্যায়ন কর।

04
Question 04

“নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে

ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
বাদলের ধারা ঝরে ঝরঝর
আউশের খেত জলে ভরভর
কালি-মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে।”

Dinajpur · 2025

a
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

b
“আমারি সোনার ধানে গিয়েছে ভরি।”- বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার বর্ষা প্রকৃতির তুলনামূলক চিত্র অঙ্কন কর।

d
“উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে না।”- মন্তব্যটি বিচার কর।

05
Question 05

এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে,

সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।

তোমার টাকা কড়ি সুন্দর বাড়ি সবই পড়ে রবে,

তোমার কর্মসাধন সৃজন পূজন তোমায় স্মরণ নেবে

তুমি আর থাকবে না এই জনাকীর্ণ ভবে।

Dinajpur · 2024

a
সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?

b
“চারদিকে বাঁকা জল করিছে খেলা।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? আলোচনা কর।

d
“ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোটো সে তরী”- ‘সোনার তরী’ কবিতার উক্ত চরণ ও উদ্দীপকের ভাবসত্য অভিন্ন।”- বিশ্লেষণ কর।

06
Question 06

নানা: আমার বন্ধু বিদ্যানন্দ এ বিখ্যাত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের অনেকেই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে তখন ভালো চোখে দেখেননি; সহযোগিতাও করেননি। তবে তিনি দমে যাননি, তিলে তিলে গড়ে তোলেন এ বিদ্যালয়টি। কিন্তু সুনামের সবটুকু সম্মান তাঁর কপালে জুটলো না।

নাতি: তিনি কোথায়?

নানা: তিনি নেই। অথচ তাঁর কর্ম পথ পেয়েছে, তাঁরই অবর্তমানে আমাদের মাঝে ।

নাতি: কী নিষ্ঠুর পৃথিবীর নিয়ম!

Dhaka · 2023

a
রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা?

b
“কুলে একা বসে আছি, নাহি ভরসা” – কবির এমন অনুভূতির কারণ কী?

c
উদ্দীপকের বিদ্যানন্দ “সোনার তরী’ কবিতার কার সাথে, কীভাবে সম্পর্কিত?

d
“তাঁর কর্ম পথ পেয়েছে, তাঁরই অবর্তমানে আমাদের মাঝে” – উদ্দীপকের এ উক্তির আলোকে ‘সোনার তরী’ কবিতার মূলভাব বিশ্লেষণ কর।

07
Question 07

“আমায় নহে গো ভালোবাস শুধু ভালোবাস মোর গান

বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান।

চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে

গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি-মাঝে।”

Jessore · 2023

a
‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?

b
“আমারি সোনার ধানে গিয়েছে ভরি ” – বলতে কী বুঝানো হয়েছে?

c
উদ্দীপকের গান ‘সোনার তরী’ কবিতার কোন বিষয়টিকে ইঙ্গিত করে। ব্যাখ্যা কর।

d
উদ্দীপকটিতে “সোনার তরী” কবিতার মূলভাব ফুটে উঠেছে – মন্তব্যটির যথার্থতা বিচার কর।

08
Question 08

মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তিনি। তাঁর কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। ১৯৫০ সালে তিনি কলকাতায়। মিশনারিজ অব চ্যারিটি হোমে সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের জন্য কাজ করেন। এই কাজের জন্য ১৯৭৯ সালে তাঁকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন। ১৯৯৭ সালে তিনি মারা যান। কিন্তু পৃথিবীর মানুষ আজও তাঁর নাম শ্রদ্ধাভরে স্মরণ করে।

Mymensingh · 2023

a
‘সোনার ধান’ কীসের প্রতীক?

b
সোনার তরী’ কবিতায় করিব যে জীবনদর্শনের ইঙ্গিত করা হয়েছে তা আলোচনা কর ।

c
“সোনার তরী’ কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“মাদার তেরেসার জীবনের পরিণতিই ‘সোনার তরী’ কবিতার মূল উপজীব্য”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

09
Question 09

আমায় নহে গো ভালোবাস, শুধু ভালোবাস মোর গান।

বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান ।

চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে

গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে।

Rajshahi · 2023

a
চারিদিকে বাঁকা জল কী করছে?

b
“ যাহা ছিল নিয়ে গেল সোনার তরী”—ব্যাখ্যা কর ।

c
সোনার তরী’ কবিতার কৃষকের সঙ্গে উদ্দীপকের বনের পাখির তুলনামূলক আলোচনা কর ।

d
“সোনার তরী’ কবিতার মূল বক্তব্য উদ্দীপকের শেষ চরণের মধ্যে নিহিত।”- তোমার মতামত দাও।

10
Question 10

শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ অবলম্বনে অঙ্কন করেন উপরের চিত্রটিসহ অসংখ্য চিত্র যেগুলো ‘দুর্ভিক্ষের চিত্রমালা’ নামে দেশ-বিদেশে সাড়া জাগায় এবং তাঁকে অমর করে তোলে।

Sylhet · 2023

a
কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়?

b
“ সকলি দিলাম তুলে থরে বিথরে”-ব্যাখ্যা কর।

c
চিত্রটি ‘সোনার তরী’র সঙ্গে কীভাবে সঙ্গতিপূর্ণ তা বর্ণনা কর।

d
“মানুষ বাঁচে তাঁর কর্মে, বয়সে নয়।”—উদ্দীপকের চিত্র ও ‘সোনার তরী’ কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

11
Question 11

“আমায় নহে গো

ভালোবাস শুধু ভালোবাস মোর গান।

বনের পাখিরে কে চিনে রাখে

গান হলে অবসান।

…..…………………………

চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে

গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে

তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না

আলো দিতে কত পোড়ে

কত প্রদীপের প্রাণ ।

ভালোবাস মোর গান।”

Dinajpur · 2023

a
‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে?

b
‘দেখে যেন মনে হয় চিনি উহারে।’—চরণটি বুঝিয়ে লেখ।

c
উদ্দীপকের প্রথমাংশের ভাববস্তু ‘সোনার তরী’ কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার মূলভাবকে সম্পূর্ণ ধারণ করে কি?”— তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

12
Question 12

মহেশচন্দ্র ভট্টাচার্য ছিলেন বাঙালি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব। নিজের ঐকান্তিক চেষ্টায় বিপুল ধনসম্পদের অধিকারী হন। কিন্তু নিজে কৃষ্ণসাধন করে জনহিতকর কাজে। লিপ্ত হন। তিনি শিক্ষা বিস্তারের জন্য টোল, পাঠশালা, গ্রন্থাগার, হোস্টেল, নারী শিক্ষার জন্য বিদ্যা নিকেতন, ছাত্রীনিবাস এবং দরিদ্রের জন্য আশ্রম, ধর্মশালা প্রতিষ্ঠা করেন। তিনি আজও সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন।

Chittagong · 2023

a
‘সোনার তরী’ কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে?

b
‘চারিদিকে বাঁকা জল করিছে খেলা।’- ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্যের ব্যক্তিজীবনের মধ্য দিয়ে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।

d
‘মানুষ বাঁচে কর্মের মধ্যে।’- উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

13
Question 13

একটা সময় সব অকেজো হয়ে যায়

শরীর, মন ও বুদ্ধি।

থেমে যায় বৃদ্ধি কেউ আর রাখে না মনে তায়।

যৌবন থেকে মৃত্যু-

অনেক সফল কাজ,

কাজগুলো রেখে দাও, শুধু তুমি চলে যাও।

Dhaka · 2022

a
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

b
“ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী” বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে উল্লিখিত ‘কাজগুলো’ ‘সোনার তরী’ কবিতায় বর্ণিত কীসের সাথে তুলনীয়? বুঝিয়ে দাও।

d
‘সোনার তরী’ কবিতার অন্তর্নিহিত তাৎপর্য উদ্দীপকে ধরা পড়েছে।” উক্তিটি সত্যতা বিচার কর।

14
Question 14

আমায় নহে গো ভালোবাস শুধু ভালোবাস মোর গান,

বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান;

চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে

গীত-শেষে বীণা পড়ে তাকে ধূলি-মাঝ।.

Mymensingh · 2022

a
‘সোনার তরী’ কবিতায় কবি ক্ষণিক হেসে কী নিয়ে যেতে বলেছেন?

b
‘ঠাঁই নাই, ঠাঁই নাই-ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি’- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের বনের পাখির সাথে ‘সোনার তরী’ কবিতায় কার সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।

d
‘সোনার তরী’ কবিতার মূল বক্তব্য যেন ‘গীত-শেষে বীণা পড়ে থাকে ধূলি-মাঝে’ কথাটির মধ্য নিহিত।-মন্তব্যটি বিশ্লেষণ কর।

15
Question 15

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ৬৫০ খ্রি. থেকে চর্যাপদের কাল ধরেছেন। হাজার বছরেরও অধিক সময় পূর্বে রচিত হওয়ায় পদকর্তাদের জীবন ইতিহাস বিস্তারিত জানা সম্ভব হয় না। রচয়িতাদের পরিচিতি কালের প্রবাহে ধূসর হয়ে গেলেও তাঁদের রচনাগুলোর ভাষা ও বিষয় নিয়ে গবেষণার অন্ত নেই। ‘চর্যাপদ’ বাংলা ভাষা ও সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত।

Rajshahi · 2022

a
‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?

b
‘ভরা নদী ক্ষুরধারা’ বলতে কবি কী বুঝিয়েছেন?

c
“উদ্দীপকের বিভিন্ন পদকর্তার রচনা ‘সোনার তরী’ কবিতার সোনার

ধানের মতোই।”- মন্তব্যটি ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের পদরচয়িতাগণ এবং ‘সোনার তরী’ কবিতার কৃষক যেন

একই নিয়তির শিকার।”- তোমার মতামতসহ আলোচনা কর।

16
Question 16

প্রীতিলতা-সূর্যসেন নেই তাঁরা আর

এমনই সহস্র এসে গেছে বারবার

শাজাহান আর তাঁর মহারাজ্যপাট

অশোকের সাম্রাজ্যের যত ঠাটবাট

কিছুই নাহিকো মহাকালের গ্রাসে

নিঃশেষ সকলেই সময়ের স্রোতে

সময় পারে নি তবু নাম মুছে দিতে

মানুষের মন আজও সে নাম স্মরিছে।

নাম হয় মৃত্যুহীন যদি থাকে কর্ম

কর্ম হল বেঁচে থাকার অক্ষয় বর্ম।

Dinajpur · 2022

a
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ ‘বনফুল’ প্রকাশিত হয় কত সালে?

b
“চারিদিকে বাঁকা জল করিছে খেলা।”-এখানে ‘বাঁকা জল’ দ্বারা কী বুঝানো হয়েছে?

c
‘সোনার তরী’ কবিতার কৃষকের সাথে উদ্দীপকের ঐতিহাসিক চরিত্রগুলোর তুলনামূলক আলোচনা কর।

d
“উদ্দীপকের মূল সুর ‘সোনার তরী’ কবিতারই প্রতিধ্বনি।”- উক্তিটির পক্ষে যুক্তি দাও।

17
Question 17

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তাঁর লেখায় ফুটে উঠেছে প্রেম ও দ্রোহের বার্তা সমানভাবে। বঞ্চিত মানুষরা তাঁর লেখায় খুঁজে পান উজ্জীবনের মন্ত্র। তিনি আজ আমাদের মাঝে নেই। অথচ তাঁর কবিতা ও গান আজও প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। তাই তো তিনি মরেও অমর হয়ে আছেন আপামর জনসাধারণের মাঝে।

Sylhet · 2022

a
‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?

b
“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

c
‘সোনার তরী’ কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।

d
“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

18
Question 18

ওরে মোর মূঢ় মেয়ে।

কে রে তুই, কোথা হতে কী শক্তি পেয়ে

কহিলি এমন কথা, এত স্পর্ধা ভরে-

“যেতে আমি দিব না তোমায়।” চরাচরে

কাহারে রাখিবি ধরে’ দুটি ছোট হাতে,

গরবিনী সংগ্রাম করিবি কার সাথে

বসি গৃহদ্বার প্রান্তে প্রান্ত ক্ষুদ্র দেহ

শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ!

Barisal · 2022

a
‘আমি একেলা’- এখানে ‘আমি’ কে?

b
“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

c
উদ্দীপকটিতে ‘সোনার তরী’ কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আলোচনা কর।

d
‘সোনার তরী’ কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।

19
Question 19

এক সময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার

শীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ

করেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে

রয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ-খবর নেওয়ার সময় নেই তাঁদের কারও। বার্ধক্যের

এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে।

এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা।

Chittagong · 2022

a
‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?

b
‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি।’- উক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে ‘সোনার তরী’ কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আলোচনা কর।

d
‘সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়’- উদ্দীপক ও ‘সোনার তরী’ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।