BNG – CQ Q – Bivishon

01
Question 01

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার কোষারানিগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দীন। ‘৭১-এ তিনি দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজের একাদশের ছাত্র ছিলেন। ভারতের বিভিন্ন শিবিরে প্রশিক্ষণ নিয়ে তিনি বীরদর্পে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের একপর্যায়ে রাজাকার বাহিনীর একজন তার বাবার মিথ্যা মৃত্যু সংবাদ দিয়ে রণাঙ্গন থেকে বাড়িতে আনে। তারপর সেখান থেকে ধরে নিয়ে পাকিস্তানি বাহিনী তার কাছ থেকে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানতে চায়। শত নির্যাতনের পরও কোনো তথ্য বের করতে না পেরে শেষ পর্যন্ত এ মুক্তিযোদ্ধাকে ক্ষুধার্ত বাঘের খাঁচায় ছুড়ে ফেলে হত্যা করা হয়।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

a
মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে মারা যান?

b
‘লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।’ উক্তিটি কার? এর মাধ্যমে তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? বুঝিয়ে লেখো।

c
উদ্দীপকের রাজাকার বাহিনীর কর্মের সাথে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের মিল আছে? ব্যাখ্যা করো।

d
দেশপ্রেম, আত্মমর্যাদা ও স্বাজাত্যবোধ বীরের বৈশিষ্ট্য। উদ্দীপক ও ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।

02
Question 02

একসময় ঈশা খাঁর সঙ্গে মানসিংহের যুদ্ধ হয়। রণনিপুণ ঈশা খাঁর তরবারির আঘাতে মানসিংহের তরবারি দ্বিখণ্ডিত হয়ে যায়। মানসিংহ অসহায় হয়ে পড়েন। ঈশা খাঁ চাইলে এই অবস্থায় মানসিংহকে হত্যা করতে পারতেন। কিন্তু বীরযোদ্ধা ঈশা খাঁ তা না করে নিজের কোষ থেকে একখানি ভালো তলোয়ার বের করে মানসিংহকে উপহার দিয়ে পুনরায় যুদ্ধে আহ্বান জানালেন। মানসিংহ ঈশা খাঁর এই মহানুভবতা, ঔদার্য ও বীরধর্মের আদর্শ দেখে মুগ্ধ হলেন এবং যুদ্ধের পরিবর্তে সন্ধি স্থাপনে এগিয়ে এলেন।

নটরডেম কলেজ · 2026

a
মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কী?

b
“গতি যার নীচসহ, নীচ সে দুর্মতি।”- বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের ঈশা খাঁর সাথে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের আদর্শগত বৈসাদৃশ্য লক্ষ করা যায়? আলোচনা করো।

d
“উদ্দীপক ও ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মূলভাব এক ১৫ নয়।”- মন্তব্যটি সমর্থন করো কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

03
Question 03

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনী বাংলার নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে দখলদার পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এ দেশীয় দোসর, ঘরের শত্রু রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী। যদিও যুদ্ধের নীতিতে নিরস্ত্র মানুষ হত্যা কাপুরুষোচিত।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026

a
সৌমিত্রি কে?

b
“চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে।”- উক্তিটি ব্যাখ্যা করো।

c
উদ্দীপকে বর্ণিত রাজাকার-আল-বদর বাহিনী এবং কবিতায় বর্ণিত বিভীষণের ভূমিকার সাদৃশ্য ব্যাখ্যা করো।

d
‘নিরস্ত্র মানুষ হত্যা কাপুরুষোচিত’ উদ্দীপক ও ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার আলোকে উক্তিটি বিচার করো।

04
Question 04

মানুষের যতগুলো অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা। আর এ পৃথিবীতে যা কিছু ভালোবাসা সম্ভব তার মাঝে সবচেয়ে তীব্র ভালোবাসাটুকু হতে পারে শুধু স্বদেশের জন্য। যারা কখনো নিজের মাতৃভূমির জন্য ভালোবাসাটুকু অনুভব করেনি তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। স্বদেশের প্রতি মানুষের আবেগ বিভিন্নভাবে মূর্ত হয়ে ওঠে। কেউ কথায়, কেউ গানে, আবার কেউ কেউ সাহিত্যের মাধ্যমে প্রকাশ করে। একজন দেশপ্রেমিকের কাছে তার দেশের মানুষ, প্রকৃতি, প্রাণিকূল, প্রতিটি ধূলিকণা পরম পবিত্র ও শ্রদ্ধার বস্তু। দেশের মানুষের সুখ-শান্তির জন্য, অধিকারের জন্য, প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পিছ পা হয় না দেশপ্রেমিক।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026

a
‘ধীমান’ শব্দের অর্থ কী?

b
“নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?”- ব্যাখ্যা করো।

c
উদ্দীপকটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

d
“উদ্দীপকটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার সমগ্র ভাবকে ধারণ করে না।”- মন্তব্যটির সত্যতা যাচাই করো।

05
Question 05

পলাশির প্রান্তরে হাজার হাজার সৈন্য পুতুলের মতো দাঁড়িয়ে থাকল।মোহনলাল ও মিরমর্দান প্রাণপণে যুদ্ধ করেও মিরজাফরের বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হয়। ব্রিটিশ সৈন্যরা অনায়াসেই বাংলা দখল করে নেয়। এভাবেই ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার স্বাধীনতার অবসান ঘটে।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026

a
সৌমিত্রি কে?

b
“হায়, তাত, উচিত কি তব এ কাজ?”- কে, কেন এ উক্তিটি করেছিল?

c
উদ্দীপকে মিরজাফর ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তুলনামূলক আলোচনা করো।

d
“উদ্দীপকের মূলভাব ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মূলভাবের সাথে আংশিক সামঞ্জস্যপূর্ণ।” উক্তিটির যথার্থতা বিচার করো।

06
Question 06

আরিফ ও সোহেলের জন্ম ও বেড়ে ওঠা মাহমুদপুর গ্রামে। পার্শ্ববর্তী কাশিপুর গ্রামের মানুষের সাথে মাহমুদপুরবাসীদের দ্বন্দ্ব চিরকালের। কাশিপুরের এক মেয়ের সঙ্গে সোহেলের হৃদয় দেওয়া-নেওয়া। ধান কাটাকে কেন্দ্র করে উভয় গ্রামবাসীর মধ্যে মারামারি লাগার উপক্রম হলে আরিফ গ্রামের সকলকে ডেকে আনা, লাঠিসোঁটা জোগাড় করা, জীবনের তোয়াক্কা না করে গ্রামের ইজ্জত রক্ষায় যখন কাশিপুরবাসীদের প্রতিহত করার পরিকল্পনা করে তখন শুধুই প্রেমের টানে পরিবার, সমাজ ও এলাকার স্বার্থ জলাঞ্জলি দিয়ে সোহেল কাশিপুরবাসীদের কাছে মাহমুদপুর গ্রামের সকল প্রস্তুতি ও কৌশলের কথা ফাঁস করে দেয়।

Chittagong · 2019

a
রাবণের মধ্যম সহোদর কে ?

b
“তব বাক্যে ইচ্ছি মরিবারে!” – বুঝিয়ে বলো।

c
উদ্দীপকে বর্ণিত সোহেলের সঙ্গে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের মিল পাওয়া যায় ? কীভাবে ?

d
উদ্দীপকের আরিফের মধ্যে এলাকার জন্য যে মমত্ববোধ প্রকাশ পেয়েছে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় তা ব্যাপকতা লাভ করেছে।— বিচার করো।

07
Question 07

একসময় ঈশা খাঁর সঙ্গে মানসিংহের যুদ্ধ হয়। রণনিপুণ ঈশা খাঁর তরবারির আঘাতে মানসিংহের তরবারি দ্বিখণ্ডিত হয়ে যায়। মানসিংহ অসহায় হয়ে পড়েন। ঈশা খাঁ চাইলে এই অবস্থায় মানসিংহকে হত্যা করতে পারতেন। কিন্তু, বীরযোদ্ধা ঈশা খাঁ তা না করে নিজের কোষ থেকে একখানি ভালো তলোয়ার বের করে মানসিংহকে উপহার দিয়ে পুনরায় যুদ্ধে আহবান জানালেন । মানসিংহ ঈশা খাঁর এই মহানুভবতা, ঔদার্য ও বীরধর্মের আদর্শ দেখে মুগ্ধ হলেন এবং যুদ্ধের পরিবর্তে সন্ধি স্থাপনে এগিয়ে এলেন ।

Rajshahi · 2019

a
মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কী ?

b
“স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে”— কবিতার এই চরণ দ্বারা কী বোঝানো হয়েছে ?

c
উদ্দীপকের ঈশা খাঁ ও ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার লক্ষ্মণের আদর্শগত বৈসাদৃশ্য নির্ণয় করো ।

d
উদ্দীপক ও ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মূলভাবনা এক নয়।’- মন্তব্যটি বিচার করো।

08
Question 08

হাজার হাজার সৈন্য যুদ্ধক্ষেত্রে পুতুলের মত দাঁড়িয়ে থাকে, মোহনলাল ও মীরমর্দান প্রাণপণে যুদ্ধ করেও মীরজাফরের বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হয়। ব্রিটিশ সৈন্যরা অনায়াসেই বাংলা দখল করে নেয়। এভাবেই ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার স্বাধীনতার অবসান ঘটে।

Rajshahi · 2018

a
সৌমিত্রি কে?

b
‘হায় তাত, উচিত কি তব এ কাজ?’- কে, কেন এ উক্তিটি করেছিল?

c
“উদ্দীপকের মূলভাব ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তুলনামূলক আলোচনা করো।

d
“উদ্দীপকের মূলভাব ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মূলভাবের সাথে আংশিক সামঞ্জস্যপূর্ণ”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

09
Question 09

১৭৫৭ সালে পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল যাদের বিশ্বাসঘাতকতায় তাদের মধ্যে অন্যতম প্রধান সেনাপতি মিরজাফর! প্রধান সেনাপতি হয়েও তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেননি। শুধু মিরজাফরই নয়- রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎশেঠও যুদ্ধে চরম অসহযোগিতা করেছে। কিন্তু মোহনলাল ও মিরমর্দান বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেননি। দেশের জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়েছেন। পক্ষান্তরে মিরজাফর এবং তার দোসররা বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বাঙালি জাতিকে প্রায় ২০০ বছর ইংরেজদের গোলামি করতে বাধ্য করেছে।

Barisal · 2017

a
‘বিধু’ শব্দের অর্থ কী?

b
“চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে” পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে বর্ণিত বিশ্বাসঘাতকতা ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার বিষয়বস্তুতে কীভাবে প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।

d
“উদ্দীপকটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার আংশিক রূপায়ণ মাত্র।”- তোমার মতামতসহ উক্তিটি বিচার কর।

10
Question 10

বাবার ব্যবসায়ে দুর্দিন দেখা দিলে, বড় ছেলে বাবার ব্যবসায়িক প্রতিপক্ষের সাথে হাত মেলায় ভবিষ্যতের আশায়। ছোট ছেলে বাবার ব্যবসায়িক দুর্দিন ‘কাটানোর চেষ্টার অংশ হিসেবে বড় ভাইকে বাবার পাশে থাকার অনুরোধ করে, কিন্তু বড় ছেলের অভিযোগ- বাধার একগুঁয়ে মনোভাব আর ভুল সিদ্ধান্তের কারণে পারিবারিক ব্যবসায়. ডুবতে বসেছে। তাঁর ব্যর্থতার দায়ভার আমি নেব কেন? বড় ভাইয়ের সমর্থন না পেয়ে বাবার সুদিন ফিরিয়ে আনতে একা সংগ্রাম চালিয়ে যায় ছোট ছেলে।

Sylhet · 2017

a
বাসবত্রাস কে?

b
“লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।”- দ্বারা কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের ছোট ছেলে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের অনুরূপ? কীভাবে?

d
“উদ্দীপকের বড় ছেলে এবং ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার বিভীষণের আচরণ ভিন্ন উদ্দেশ্যপ্রসূত।”- মন্তব্যটি বিবেচনা কর।

11
Question 11

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনী বাংলার নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে দখলদার পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এ দেশীয় দোসর, ঘরের শত্রু রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী। যদিও যুদ্ধের নীতিতে নিরস্ত্র মানুষ হত্যা কাপুরুষোচিত।

ঢাকা বোর্ড ২০১৬

a
‘অরিন্দম’ কে?

b
‘স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে।’ কথাটি বুঝিয়ে দাও।

c
উদ্দীপকে বর্ণিত রাজাকার-আল-বদর বাহিনী, এবং কবিতায় বর্ণিত বিভীষণের ভূমিকার সাদৃশ্য ব্যাখ্যা কর।

d
‘নিরস্ত্র মানুষ হত্যা কাপুরুষোচিত’ উদ্দীপক ও ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার আলোকে উক্তিটি বিচার কর।

12
Question 12

সাদ্দাম হোসেন ইরাকের লৌহমানব- ছিলেন। ইরাককে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা করেছেন। ‘তিনি ন্যাটো বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করেননি। যদিও যুদ্ধে হেরেছেন। তারপরও সামনের দিকে এগিয়ে গেছেন। তাঁর যুদ্ধ নিয়ে মতভেদ থাকলেও তিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গিয়েছেন মাতৃভূমি রক্ষার জন্য শত্রুর সঙ্গে কোনো আপস নয়।

রাজশাহী বোর্ড ২০১৬

a
বিভীষণের মায়ের নাম কী?

b
“শাস্ত্রে বলে, গুণবান যদি

পরজন, গুণহীন স্বজন, তথাপি

নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা!”- বুঝিয়ে দাও।

c
‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার সাথে উদ্দীপকের কোন দিকটির সাদৃশ্য রয়েছে তা আলোচনা কর।

d
উদ্দীপকের সাদ্দাম হোসেনের মাঝে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মেঘনাদের চরিত্রটি প্রতিফলিত হয়েছে- স্বীকার কর কি? আলোচনা কর।

13
Question 13

স্বাধীনতার অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এ দেশের আপামর জনতা। মুক্তিযুদ্ধের বীর সেনানীদের শৌর্য, বীর্য, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। মুক্তিযুদ্ধে শহিদ বীর যোদ্ধারা জীবনের বিনিময়ে আমাদের দিয়ে গেলেন লাল-সবুজের পতাকা।

যশোর বোর্ড ২০১৬

a
লক্ষ্মণের মায়ের নাম কী?

b
“প্রফুল্ল কমলে কীটবাস?”- বুঝিয়ে দাও।

c
উদ্দীপকের মুক্তিযোদ্ধাদের কোন কোন বৈশিষ্ট্য ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মেঘনাদের চরিত্রের সঙ্গে তুলনীয়?- আলোচনা কর।

d
“দেশপ্রেম প্রকৃত বীরের ধর্ম”- উদ্দীপক ও ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতা অনুসরণে বিশ্লেষণ কর।

14
Question 14

“স্বধর্ম যদি গুণহীনও হয়

তবু তা উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্মের চেয়ে শ্রেয়;

স্বধর্মে নিধনও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ।”

বরিশাল বোর্ড ২০১৬

a
‘নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা!” উক্তিটি কার?

b
গুণবান পরজন অপেক্ষা নির্গুণ স্বজন শ্রেয় কেন? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের বক্তব্যের সাথে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার বক্তব্যের কী মিল পাওয়া যায়? লেখ।

d
“উদ্দীপকের মূলভাব ও ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মূলভাব একসূত্রে গাঁথা।” উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

15
Question 15

নূরলদীনের কথা মনে পড়ে যায়

যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়;

নূরলদীনের কথা মনে পড়ে যায়

যখন আমাদের দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়;

নূরলদীনের কথা মনে পড়ে যায়

দিনাজপুর বোর্ড ২০১৬

a
‘স্থাণু’ অর্থ কী?

b
মেঘনাদ যজ্ঞাগারে বিষাদ অনুভব করেছিল কেন? বুঝিয়ে দাও।

c
উদ্দীপকের চতুর্থ পঙ্ক্তির সাথে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার সম্পর্ক নির্ণয় কর।

d
“নূরলদীন ও মেঘনাদ উভয়ের মধ্যে দেশপ্রেমিকের নিদর্শন রয়েছে।”- বিশ্লেষণ কর।