BNG – CQ Q – Bidrohi

01
Question 01

কোম্পানির ইজারাদারি শোষণের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া ছিল ১৮৮৩ খ্রিষ্টাব্দের রংপুরের বিদ্রোহ। এই বিদ্রোহ হয়েছিল ইংরেজ আশীর্বাদপুষ্ট দেবী সিংয়ের বিরুদ্ধে। যিনি শ্রমজীবী মানুষের কাছে বছরে বারো মাসের পরিবর্তে সতেরো মাসের রাজস্ব আদায় করেন। কৃষকের অধীনে থাকা নিষ্কর সম্পত্তিও বাজেয়াপ্ত করেন। ঋণের বোঝার দায়ে কৃষকরা ভিটেমাটি ছাড়া হয়। একপর্যায়ে কৃষকদের প্রবল আন্দোলনের মুখে দেবী সিং অন্যায়ভাবে রাজস্ব আদায়ে ব্যর্থ হন। বাংলার হিন্দু-মুসলমানের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখেই দেবী সিংয়ের পতন হয়।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

a
বেদুইন কারা?

b
‘নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!’ কবির একথার তাৎপর্য কী?

c
উদ্দীপকের সাথে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।

d
“উদ্দীপকের কৃষক আন্দোলন ‘বিদ্রোহী’ কবিতায় কবির আন্দোলনের ব্যাপ্তির অতি ক্ষুদ্র অংশ।” মন্তব্যটির সার্থকতা বিচার করো।

02
Question 02

“চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ

প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি-

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”

নটরডেম কলেজ · 2026

a
‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

b
“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ-তূর্য।”-বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।

c
উদ্দীপক ও ‘বিদ্রোহী’ কবিতার ভাবগত মিল তুলে ধর।

d
“মানবমুক্তির আকাঙ্ক্ষাই ‘বিদ্রোহী’ কবিতা ও উদ্দীপকের মূল সুর।”- বিশ্লেষণ কর।

03
Question 03

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু

এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
সাত-সাতশ নরক-জ্বালা জ্বলে মম ললাটে,

মম ধূম-কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ম ঘন ঘোলাটে।
[সূত্র: ধূমকেতু- কাজী নজরুল ইসলাম]

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

a
‘নিদাঘ’ শব্দের অর্থ কী?

b
“আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি।”- এ কথার তাৎপর্য কী? ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের বিষয়ের সাথে ‘বিদ্রোহী’ কবিতার কোন বিষয়ের মিল রয়েছে? আলোচনা করো।

d
উদ্দীপকের বিষয়বস্তু ‘বিদ্রোহী’ কবিতার সামগ্রিক নয়, আংশিক প্রতিফলন মাত্র- ‘বিদ্রোহী’ কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন করো।

04
Question 04

কারার ঐ লৌহ কবাট
ভেঙে ফেল, কর রে লোপাট
রক্ত-জমাট
শিকল-পুজোর পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান।
বাজা তোর প্রলয় বিষাণ।
ধ্বংস-নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।

সিলেট এমসি কলেজ · 2026

a
‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

b
কবি ‘অনিয়ম উচ্ছৃঙ্খল’ কেন?

c
উদ্দীপকের সাথে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য বিচার করো।

d
“উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার সমগ্র ভাব ধারণ করে না।”-মন্তব্যটির যথার্থতা বিচার করো।

05
Question 05

নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি এত বড়ো একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না- অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথপ্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দন্ড নয়, অহংকার নয়। এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026

a
‘নেহারি’ শব্দের অর্থ কী?

b
“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ-তূর্য।” ব্যাখ্যা করো।

c
উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

d
উদ্দীপকে নিহিত দিকটি বিদ্রোহী সত্তা জাগরণের অন্যতম মূলমন্ত্র। কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।

06
Question 06

তিতুমীর ছিলেন একজন ব্রিটিশবিরোধী বিপ্লবী। তিনি অত্যাচারী জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে শহিদ হয়েছেন। তিতুমীর যুদ্ধের অভিজ্ঞতায় বুঝতে পারেন যে, শক্তিশালী ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন সমর প্রস্তুতি ও উপযুক্ত সেনা প্রশিক্ষণ। আর তাই সেনাবাহিনীর আত্মরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মাণের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন। সময় ও অর্থাভাবে তিনি আপাতত নারিকেলবাড়িয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। ইতিহাসে এ কেল্লাই নরিকেলবাড়িয়ার ‘বাঁশের কেল্লা’ নামে পরিচিত। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এখানেই তাঁর মৃত্যু হয়।

নটরডেম কলেজ · 2025

a
‘নিশাবসান’ অর্থ কী?

b
“নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সঙ্গে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের তিতুমীর যেন ‘বিদ্রোহী’ কবিতার কবির চেতনাকেই ধারণ করে আছেন।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

07
Question 07

অলকের জন্ম হলো পরাধীন ভূমিতে। স্বাধীনতার সুখ না পাওয়া অলকের বড় হতে হয়েছে শাসকের শাসন-শোষণ আর নিপীড়নের মধ্যে। এরই মধ্যে চারিদিকে বিদ্রোহ আর বিদ্রোহের বাজনা দেখে স্বাধীনতার দিন-পঞ্জিকা লেখা শুরু করল অলক। ভিনদেশিদের চোখ-রাঙানিকে উপেক্ষা করে স্বপ্ন দেখে এক স্বাধীন দেশের। পরাধীনতার গ্লানি মুছে ফেলে জেগে উঠবে নতুন সূর্য। সেই সূর্যের আলোয় লেখা হবে এক নতুন ইতিহাস, যার প্রচ্ছদ আঁকা হবে রক্তে রক্তে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

a
‘অগ্নিবীণা’ কত সালে প্রকাশিত হয়?

b
“আমি সেই দিন হব শান্ত”- কোন দিন? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকের ইঙ্গিত বহন করে? আলোচনা কর।

d
“উদ্দীপকের অলকের ভাবনা যেন ‘বিদ্রোহী’ কবিতার কবির ভাবনার নামান্তর।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

08
Question 08

রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার

বছরগুলো

আজকে যখন হাতের মুঠোর কণ্ঠনালীর

খুনপিয়াসী ছুরি,

কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে

কেউটে সাপে ঝাঁপি। আমার হাতেই

নিলাম আমার নির্ভরতার চাবি;

তুমি আমার আকাশ থেকে সরাও

তোমার ছায়া

তুমি বাঙলা ছাড়ো।

সিলেট এমসি কলেজ · 2025

a
কবি কী মানেন না?

b
কবি কখন শান্ত হওয়ার কথা বলেছেন? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“চেতনাগত মিল থাকলেও উদ্দীপকের মূলভাব এবং কবিতার মূলভাব পুরোপুরি এক নয়।”– মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

09
Question 09

“বাংলার সাহসী যুবক! পারবে এমনি করে তোমাদের সবুজ, কাঁচা, তরুণ জীবনগুলো জীবন্ত আগুনে আহুতি দিতে দেশের এতটুকু সুনামের জন্য? তবে, এস! ‘এস নবীন, এস! এস কাঁচা, এস!’ তোমরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ আশা, ভরসা, সব! বৃদ্ধদের মানা শুনো না। তারা দাঁড়িয়ে সুনাম কিনবার জন্য ওজস্বিনী ভাষায় বক্তৃতা দিয়ে তোমাদের উদ্বুদ্ধ করেন। আবার কোনো মুগ্ধ যুবক নিজকে ঐ রকম বলিদান দিতে আসলে আড়ালে গিয়ে হাসেন এবং পরোক্ষ অভিসম্পাৎ করেন। মনে করেন- ‘এই মাথা-গরম ছোকরাগুলো কী নির্বোধ!’ ভেঙ্গে ফেল, ভেঙ্গে ফেল ভাই, এদের এ সঙ্কীর্ণ স্বার্থ-বন্ধন।”

চট্টগ্রাম কলেজ · 2025

a
বিদ্রোহী’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়?

b
“আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।”- ব্যাখ্যা কর।

c
অনুচ্ছেদের কোন দিকটি ‘বিদ্রোহী’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।

d
“অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার চিন্তায় অনুচ্ছেদ ও. ‘বিদ্রোহী’ কবিতার মূলভাব একসূত্রে গাঁথা”- মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।

10
Question 10

“ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন বেদন।
আসছে নবীন-জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন!
তাই এমন কেশে বেশে!
প্রলয় বয়েও আসছে হেসে!
ভেঙ্গে আবার গড়তে জানে সে চির সুন্দর!”

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

a
‘নেহারি’ শব্দের অর্থ কী?

b
“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।” ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য নির্ণয় কর।

d
উদ্দীপকের চেতনা আর ‘বিদ্রোহী’ কবিতার মর্মকথা প্রায় একই।- বিশ্লেষণ কর।

11
Question 11

মানবো না বাধা, মানবো না ক্ষতি,

চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি

রুখবে কে আর এই অগ্রগতি,

সাধ্য কার?.

রুটি দেবে নাকো? দেবে না অন্ন?

এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন?

চোখ-রাঙানিকে করি না গণ্য

ধারি না ধার।

রাজশাহী কলেজ · 2025

a
‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?

b
“শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।

d
“চেতনার দিক থেকে উদ্দীপকের মূলভাব ‘বিদ্রোহী’ কবিতার মূলভাবের সাথে একসূত্রে গাঁথা।” মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।

12
Question 12

“যতই চাও না কেন, আমার কণ্ঠ তুমি থামাতে পারবে না,

যতই করবে রুদ্ধ ততই দেখবে আমি ধ্বনি প্রতিধ্বনিময়।

আমার কণ্ঠকে কেউ কোনোদিন থামাতে পারেনি যেমন পারেনি

কেউ কোনোকালে ঠেকাতে অরুণোদয়,

চাও বা না চাও নৈঃশব্দ্যেও যদি কান পাতো

শুনবে আমারই কণ্ঠস্বর।”

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

a
‘বিদ্রোহী’ কবিতায় কবি কী দলে যান?

b
“মম এক হাতে বাঁকা বাঁশরী আর হাতে রণ-তূর্য।”– চরণটি ব্যাখ্যা কর।

c
‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

d
“উদ্দীপক ও ‘বিদ্রোহী’ কবিতার মূলভাব একসূত্রে গাঁথা।”-মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।

13
Question 13

তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!

যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।

ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,

ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

a
‘মৃত্যুক্ষুধা’ কী জাতীয় রচনা?

b
“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য”-ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের অধিকারের সাথে ‘বিদ্রোহী’ কবিতার অধিকার কতটা সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়নি।”-মন্তব্যটির যথার্থতা বিচার কর।

14
Question 14

“চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ

প্রাণপণে পৃথিবী সরাব জঞ্জাল,

এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি-

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025

a
নটরাজ কী?

b
কবি ‘অনিয়ম-উচ্ছৃঙ্খল’ কেন?

c
উদ্দীপক ও ‘বিদ্রোহী’ কবিতার ভাবগত মিল তুলে ধর।

d
উদ্দীপকের মূল সুর যেন ‘বিদ্রোহী’ কবিতার মানবমুক্তির আকাঙ্ক্ষা- মন্তব্যটি বিশ্লেষণ কর।

15
Question 15

দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হাছিলে বৈশাখে,

হঠাৎ সে কার শুলে বেণু কদম্বের ঐ শাখে।

বজ্রে তোমার বাজল বাঁশি, বহ্নি হলো কান্না হাসি,

সুরের ব্যথায় প্রাণ উদাসী- মন সরে না কাজে।

তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে।’

সিলেট সরকারি কলেজ · 2025

a
কবি নিজেকে কার শিষ্য বলে ঘোষণা করেছেন।

b
“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।”-ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? আলোচনা কর।

d
উদ্দীপকের দুর্বাসা ‘বিদ্রোহী’ কবিতার ক্ষ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক কি? যৌক্তিক বিশ্লেষণ কর।

16
Question 16

সুকান্ত ভট্টাচার্য একজন তেজস্বী কবি। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক ‘শাসকদের বিরুদ্ধে তাঁর লেখনী ধারণ করেন। তাঁর কবিতায় আছে মানুষের মুক্তির বার্তা এবং স্বকীয়তা ও স্বাধীনতার স্বাদ। তাঁর দ্রোহচেতনা কবিতার মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সমাজে।

Dhaka · 2025

a
‘অগ্নিবীণা’ কাব্য কত সালে প্রকাশিত হয়?

b
কবি নিজেকে ‘বিদ্রোহী রণক্লান্ত’ বলেছেন কেন? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে? বুঝিয়ে লেখ।

d
উদ্দীপক এবং ‘বিদ্রোহী’ কবিতার আলোকে বিদ্রোহীসত্তার স্বরূপ উন্মোচন কর।

17
Question 17

কাজী নজরুল ইসলাম তাঁর ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে বলেন-“আমি শুধু রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য-তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। তার জন্য ঘরে-বাইরের বিদ্রুপ, অপমান, লাঞ্ছনা, – আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে।

Rajshahi · 2025

a
‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার ‘মরম বেদনা’ বলেছেন?

b
“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।”-উক্তিটির তাৎপর্য লেখ।

c
উদ্দীপকের সঙ্গে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার মূল সুরকে সর্বাংশে ধারণ করেনি।”- তোমার মতামত দাও।

18
Question 18

আমার এখন তৈরি হবার সময়।

… … …

বড়ো দীর্ঘকাল আমি অপেক্ষা করেছিলাম

উত্তাল উনসত্তর আমাকে ডেকে এনেছে রাস্তায়

প্রণয়ীর মতো মাটিকে আলিঙ্গনে বেঁধে রাখা চাষ।

তার ঔরসে আমার জন্ম

প্রতিটি কৃষক বিদ্রোহে আমি ছিলাম উলঙ্গ শড়কির হিংসা

পলাশীর আম্রকাননে আমি ছিলাম মীরমর্দনের তলোয়ার

১৮৫৭’র সিপাহী বিদ্রোহে বিদ্রোহীর কার্তুজ

আমি ছিলাম তীতুমীরের বাঁশের কেল্লা

… … …

আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে

এখন আমার আর ফেরার উপায় নেই।

Jessore · 2025

a
‘মহা-প্রলয়ের আমি’ কে?

b
“আমি সেই দিন হব শান্ত।”- কেন?

c
উদ্দীপকের ‘আমি’ ‘বিদ্রোহী’ কবিতার ‘আমি’র সঙ্গে কীভাবে তুলনীয়? ব্যাখ্যা কর।

d
“বিষয়ের ভিন্নতা সত্ত্বেও উদ্দীপক ও ‘বিদ্রোহী’ কবিতা চেতনাগতভাবে অভিন্ন।”- তুমি কি একমত? তোমার যুক্তি দাও।

19
Question 19

আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে,

আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব

শহরে, গঞ্জে, গ্রামে- দিগন্ত থেকে দিগন্তে।

আমরা বার বার জ্বলি, নিতান্ত অবহেলায়

তা তো তোমরা জানোই!

কিন্তু তোমরা তো জানো না;

কবে আমরা জ্বলে উঠব-

সবাই শেষবারের মতো!

Dinajpur · 2025

a
‘নিদাঘ’ শব্দের অর্থ কী?

b
কবি নিজেকে ‘পরশুরামের কুঠার’ বলেছেন কেন?

c
উদ্দীপকের সঙ্গে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য বিচার কর।

d
“উদ্দীপকের বক্তব্যে ‘বিদ্রোহী’ কবিতার দ্রোহই প্রকাশিত হয়েছে।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

20
Question 20

“তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো

অস্বীকার করো বশ্যতাকে।

চলো শুকনো হাড়ের বদলে

সন্ধান করি তাজা রক্তের।
তৈরি হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য

শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক

সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে।”

Mymensingh · 2025

a
‘বিদ্রোহী’ কবিতা কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

b
“আমি ক্ষ্যাপা দুর্বাসা-বিশ্বামিত্র-শিষ্য।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য আলোচনা কর।

d
“উদ্দীপকে প্রতিফলিত কবির মনোভাব যেন ‘বিদ্রোহী’ কবিতার ভাবসত্যেরই সংহত রূপ”- মন্তব্যটি বিচার কর।

21
Question 21

ভারতবর্ষের ইতিহাসে ক্ষুদিরাম, মাস্টার দা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত নাম। বৃটিশদের অত্যাচার থেকে সাধারণ মানুষকে রক্ষা করার মানসে নিজেদের বিপ্লবী হিসেবে গড়ে তোলেন। তাঁরা বৃটিশ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ও বিপ্লবের ঝাণ্ডা উড়িয়ে তাদের ভিত্তি প্রকম্পিত করেন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

a
‘হল বলরাম’ কে?

b
কবি নিজেকে একই সঙ্গে সৃষ্টি ও ধ্বংসের সাথে তুলনা করেছেন কেন?

c
উদ্দীপকের ঐতিহাসিক চরিত্রগুলোর সাথে ‘বিদ্রোহী’ কবিতার যে বিদ্রোহী মনোভাবের পরিচয় পাওয়া যায়- ব্যাখ্যা কর।

d
‘বিদ্রোহী’ কবিতায় কাজী নজরুল ইসলামের যে আমি সত্তার পরিচয় পাওয়া যায় তা উদ্দীপকে অনুপস্থিত। উক্তিটির যথার্থতা উদ্দীপক ও ‘বিদ্রোহী’ কবিতার আলোকে মূল্যায়ন কর।

22
Question 22

তুমুল তুঙ্গে তীর-তীরন্দাজ ছুটবে বিজয় রথে সত্য-শপথ সমুন্নত ন্যায়-সংগ্রাম-শান্তি পথে

শোষণ স্তব্ধ হবে, বিজয়-বলয় ছড়িয়ে যাবে দিকে দিকে মুক্তি এলেই প্রভাত ফেরি গাবে।

জয় জনতার লাল পতাকার, বিজয় রক্ত-পথে

শান্তি-সামা-মুক্তি আসে জাতীয় ঐক্য-ব্রতে।’

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

a
কবি নিজেকে কোন সময়ের এলোকেশে ঝড় বলেছেন?

b
‘আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে।’ ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি কীভাবে জাতীয় ঐক্যের চেতনাকে ‘বিদ্রোহী’ কবিতার আলোকে ধারণ করেছে? বিস্তারিত লেখ।

d
‘ঐক্যবদ্ধ জাতীয় চেতনাই যে কোনো জাতির মুক্তি ও সমৃদ্ধির পূর্বশর্ত’-‘বিদ্রোহী’ কবিতার এ ভাব উদ্দীপকে প্রতিফলিত হলে তা প্রমাণ কর।

23
Question 23

কলেজ প্রাঙ্গণে বর্ষবরণের প্রস্তুতি চলছে। কিন্তু শিমুল এ আনন্দ আয়োজনের অংশী হতে পারছে না। বাল্যবন্ধু পলাশের আকস্মিক মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন তার মন। গত বছরের মঙ্গল শোভাযাত্রা, রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো বারবার তার মানসপটে ভেসে উঠছে। প্রিয় বন্ধুর বিয়োগব্যথা এভাবেই তাকে বর্তমান আনন্দ থেকেও বিচ্ছিন্ন করে ফেলেছে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

a
কবিভক্ত কবির কাছে কী শুনতে চেয়েছেন?

b
“উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?” উক্তিটি দিয়ে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের শিমুলের অনুভূতি তোমার পঠিত কবিতার কোন চরিত্রের অনুভূতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ আলোচনা কর।

d
‘প্রিয়জনের বিয়োগব্যথা অন্য সব আনন্দ আয়োজনকে ম্লান করে দেয়।’- উদ্দীপক ও তোমার পঠিত কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন করো।

24
Question 24

বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,

আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে, এ

তো বিদ্রোহ কখনো দেখেনি কেউ,

দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ; স্বপ্ন-চূড়ার থেকে নেমে এলো সব—

শুনেছ? শুনছ উদ্দাম কলরব ?

নয়া ইতিহাস লিখছে ধর্মঘট;

রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট ।

প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত,

দেখো আজ তারা সবেগে সমুদ্যত;

হলিক্রস কলেজ · 2024

a
ইন্দ্রাণী-সুতের হাতে ও কপালে কী থাকে?

b
‘আমি বিদ্রোহী-সুত বিশ্ব বিধাতৃর!’— কথাটি ব্যাখ্যা করো ।

c
উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে কোন দিক থেকে সংগতিপূর্ণ?

d
“উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার স্মারক।”- বিচার করো।

25
Question 25

কামাল পাশা কোনো বিষয়ে অন্যায় দেখলে মেনে নিতে পারতেন না। জন্ম থেকে তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা। দেশের সুলতান অন্য দেশের কাছে অবজ্ঞার পাত্র। কামাল পাশা অন্তরে অনুভব করেন এই অবস্থার পরিবর্তন প্রয়োজন। শেষ পর্যন্ত তিনি এই পরিবর্তন করতে সক্ষম হন এবং তুরস্ককে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেন।

ঢাকা কলেজ · 2024

a
‘কুর্ণিশ’ শব্দটির অর্থ কী?

b
‘আমি সেই দিন হব শান্ত’ বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের সাথে ‘বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো ৷

d
“উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার সমগ্র ভাব ধারণ করে না।”— মন্তব্যটির যথাযথ বিচার করো ।

26
Question 26

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

দেশ চায়, সেই পুরুষ, যার ভালোবাসায় আঘাত আছে, বিদ্রোহ আছে। যে দেশকে ভালোবেসে শুধু চোখের জলই ফেলবে না, সে দরকার হলে আঘাতও করবে, প্রতিঘাতও বুক পেতে নেবে, বিদ্রোহ করবে। বিদ্রোহ করা আঘাত করার পশুত্ব বা পৈশাচিকতাকে যে অনুভূতি নিষ্ঠুরতা বলে দোষ দেয় বা সহ্য করতে পারে না, সেই অনুভূতিই হচ্ছে নারীর অনুভূতি, মানুষের ঐটুকুই হচ্ছে দেবত্ব। যারা পুরুষ হবে, যারা দেশ-সৈনিক হবে, তাদের বাইরে ঐ পশুত্বের বা অসুরত্বের বদনামটুকু সহ্য করে নিতে হবে। যে-ছেলের মনে সেবা করবার, বুকে জড়িয়ে ধরে ভালোবাসার ইচ্ছাটা জন্মগত প্রবল, তার সৈনিক না হওয়াই উচিত। আমি সৈনিক, কাজী নজরুল ইসলাম)।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

a
বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়?

b
“শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির।” পক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সৈনিকের ব্রত’র সঙ্গে ‘বিদ্রোহী’ কবিতার কবিকণ্ঠের কি কোনো সাদৃশ্য আছে?

d
“দ্রোহ ও প্রেমের যুগপৎ আনন্দে উদ্বেল কবি নজরুল নিজের মধ্যে এক অপ্রতিরোধ্য পৌরুষকে আবিষ্কার করেছেন।”- উদ্দীপকের আলোকে ‘বিদ্রোহী’ কবিতার মূল্যায়ন কর।

27
Question 27

“চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ

প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি-

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”

Dhaka · 2024

a
‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

b
“আমি সেই দিন হব শান্ত”- বলতে কবি কী বুঝিয়েছেন?

c
উদ্দীপক ও ‘বিদ্রোহী’ কবিতার ভাবগত মিল তুলে ধর।

d
“মানবমুক্তির আকাঙ্ক্ষাই ‘বিদ্রোহী’ কবিতা ও উদ্দীপকের মূল সুর।”- বিশ্লেষণ কর।

28
Question 28

ক্ষুদিরাম বসু স্বাধীনতাকামী একজন বিপ্লবী ছিলেন। দেশমাতৃত্কার মুক্তির জন্য অতি অল্প বয়সে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হন। তিনি স্বপ্ন দেখেন, ঔপনিবেশিক শাসনের হাত থেকে ভারতকে মুক্ত করার। মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন, তবু পরাধীনতার শৃঙ্খল মেনে নেননি।

Rajshahi · 2024

a
‘বিদ্রোহী’ কবিতা কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

b
“আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য আলোচনা কর।

d
“উদ্দীপকে প্রতিফলিত ক্ষুদিরামের সংগ্রামী চেতনা যেন ‘বিদ্রোহী’ কবিতার ভাবসত্যেরই সংহত রূপ”- মূল্যায়ন কর।

29
Question 29

শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র।

বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে

সংগ্রামী জনতা অতন্দ্র।
আমি করি না করি না’ করি না ভয়

জয় বাংলা বাংলার জয়।

Jessore · 2024

a
‘কুর্নিশ’ কথাটির মানে কী?

b
“শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটিকে নির্দেশ করেছে? বিশ্লেষণ কর।

d
উদ্দীপকটিতে ‘বিদ্রোহী’ কবিতার মূলভাবের পূর্ণ প্রতিফলন ঘটেছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

30
Question 30

তারুণ্য দেখিয়াছি আরবের বেদুঈনদের মাঝে। তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে, কালাপাহাড়ের অসিতে, কামাল-করিম- মুসোলিনি-সানইয়াৎ-লেলিনের শক্তিতে। যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে- যাহারা বৈমানিকরূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়, আবিষ্কারকরূপে নব পৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে না।

Barisal · 2024

a
নটরাজ কী?

b
“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য”- ব্যাখ্যা কর।

c
“উদ্দীপকের আলোকে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য বর্ণনা কর।

d
“উদ্দীপকের চেতনা এবং ‘বিদ্রোহী’ কবিতার মর্মকথা প্রায় একই।”- বিশ্লেষণ কর।

31
Question 31

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃমহাবিপ্লব হেতু

এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু।

সাত সাতশ নরকজ্বালা জ্বলে মম ললাটে।

মম ধূম কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে।

আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ-তাপ হাহাকার

আর মর্ত্যে সাহারা-গোবি ছাপ

আমি অশিব তিক্ত অভিশাপ।

Comilla · 2023

a
অর্ফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কী ছিল?

b
‘কবি অনিয়ম উচ্ছৃঙ্খল’ কেন?

c
উদ্দীপকের সঙ্গে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য তুলে ধর।

d
“উদ্দীপকের মতো ‘বিদ্রোহী’ কবিতায়ও দ্রোহের স্বাক্ষর নিহিত।” কথাটির মূল্যায়ন কর।

32
Question 32

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

যে মোরে করিল পথের বিরাগী-

পথে পথে আমি ফিরি তার লাগি,

দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর;

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।

Sylhet · 2022

a
‘বিদ্রোহী’ কবিতার কবিকে রুষে উঠতে দেখে কী ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়?

b
কবি নিজেকে বেদুঈন বলেছেন কেন? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের কবির বক্তব্য বিষয়ের সাথে ‘বিদ্রোহী’ কবিতার বৈসাদৃশ্যের দিকটি ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের কবিতাংশে প্রতিফলিত চেতনা ‘বিদ্রোহী’ কবিতার মর্মকথারই প্রতিরূপ।”- বিশ্লেষণ কর।