BNG – CQ Q – Nekles

01
Question 01

মেধাবী রুবিনার বাবা খুব সামান্য বেতনে চাকরি করেন। তার সহপাঠীরা সকলেই অবস্থাপন্ন পরিবারের। সহপাঠীদের পোশাক, জীবনাচরণের সঙ্গে রুবিনার কিছুতেই খাপ খায় না। তবু তা নিয়ে সে মোটেই হীনম্মন্যতায় ভোগে না। তার ধনী সহপাঠীরাও রুবিনার বাহ্যিক চাকচিক্যের চেয়ে তার মেধাকেই বেশি গুরুত্ব দেয়। নিজের কঠোর পরিশ্রমে রুবিনা পরীক্ষায় খুব ভালো ফল করে। আজ সে একজন বড়ো কর্মকর্তা।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026

a
বন্দুক কিনতে মসিঁয়ে কত ফ্রাঁ সঞ্চয় করেছিল?

b
মাদাম লোইসেল আমন্ত্রণপত্র টেবিলের ওপর নিক্ষেপ করেন কেন?

c
রুবিনার সঙ্গে মাদাম লোইসেলের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো।

d
পারস্পরিক সাদৃশ্য থাকা সত্ত্বেও জীবন পরিণতিতে দুজনের জীবন ভিন্ন ধারায় প্রবাহিত- উক্তিটি বিশ্লেষণ করো।

02
Question 02

‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান।

তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান

কণ্টক-মুকুট শোভা। দিয়াছ, তাপস,

অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস

উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,

বীণা মোর শাপে তব হ’ল তরবার!

দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,

অম্লান স্বর্গেরে মোর করিলে বিরস,

অকালে শুকালে মোর রূপ রস প্রাণ!’

রাজশাহী ক্যাডেট কলেজ · 2026

a
লোইসেলের বন্ধুরা কোন পাখি শিকারে গিয়েছিল?

b
‘মাদাম লোইসেলের জয়জয়কার।’ এ কথাটির ভাবার্থ বুঝিয়ে দাও?

c
উদ্দীপকের প্রথম চরণের সাথে ‘নেকলেস’ গল্পের মাদাম লোইসেলের ভাবনার বৈসাদৃশ্য নিরূপণ করা।

d
উদ্দীপকটি ‘নেকলেস’ গল্পের সমগ্রতা ধারণ করতে সক্ষম কি? এ প্রসঙ্গে যুক্তি উপস্থাপন করো।

03
Question 03

লিও টলস্টয়-এর বিখ্যাত ছোটোগল্প ‘How Much Land Does a Man Needed?’ যেখানে রশিয়ার এক লোভী কৃষক পাহমকে নিয়ে গল্পের কাহিনি। কোনো এলাকায় কম দামে জমি বিক্রি হলে তিনি তা কিনতে মরিয়া হয়ে পড়েন। একদিন তিনি এক উর্বর পাহাড়ি এলাকায় জমি কেনার প্রস্তাব পান, যেখানে মাত্র এক হাজার রুবল-এর বিনিময়ে সকাল থেকে সন্ধ্যার মধ্যে যতটুকু জমি ঘুরে আসতে পারবেন ততটুকুর মালিক হতে পারবেন। সকালে যাত্রা শুরু করে শর্তমতে পাখম একটি টুপিতে এক হাজার রুবল রেখে নিজের জন্য অনেক জমি দখল করে সূর্যাস্তের পূর্বেই নির্ধারিত স্থানে এসে মুখ থুবড়ে পড়ে মারা যান। তার অধিকৃত জমি সব পড়ে রইল, ভোগ করতে পারলেন মাত্র সাড়ে তিন হাত জমি।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

a
ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম কী?

b
বান্ধবীর হার হারানোর জন্য মাদাম লোইসেলের সংসারে যে ভয়াবহতা নেমে এসেছিল তার বর্ণনা দাও।

c
ঘটনাগত মিল না থাকলেও উদ্দীপকের পাখম এবং ‘নেকলেস’ গল্পের মাদাম লোইসেলের ভাবনায় কোনো মিল আছে কি? ব্যাখ্যা করো।

d
‘সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে পারে আবার বাঁচতেও পারে।’ ‘নেকলেস’ গল্পের এ লাইনটি উদ্দীপক ও ‘নেকলেস’ গল্পের আলোকে বিশ্লেষণ করো।

04
Question 04

চুরির দায়ে চাকরি হারানোর পর দুবছর পেরিয়েছে। তবুও কাজের অভাব হয়নি সাকিবের। মিথ্যে সাক্ষ্যের কারণে দুবছরে পাঁচ লক্ষ টাকা পরিশোধ করার রায় হয়েছে তার বিরুদ্ধে। অভাবের সংসার হলেও রাত-দিন পরিশ্রম করে সাকিব ও তার স্ত্রী উভয়ে মিলে এ অসাধ্যকে সাধন করেছে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026

a
‘নেকলেস’ গল্পের বাংলা অনুবাদক কে?

b
মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ থাকে কেন?- ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের সাকিবের সঙ্গে ‘নেকলেস’ গল্পের মি. লোইসেলের সাদৃশ্য নিরূপণ করো।

d
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের পাত্র-পাত্রী যেন মাদাম ও তার স্বামী লোইসেলের মানসিকতার প্রতিচ্ছবি।”- উক্তিটি বিশ্লেষণ করো।

05
Question 05

রাশেদা এক গরিব ঘরের সন্তান। পিতার অভাবের সংসারে অতি কষ্টে মানুষ হয়েছে সে। দারিদ্র্যের কারণে জীবনে অনেক চাওয়াকে সে নীরবেই বিসর্জন দিয়েছে। সুন্দর চেহারা এবং শিক্ষিত হওয়া সত্ত্বেও ভালো সংসার জোটেনি তার। কিন্তু নিজের অবস্থাকে সে অনিবার্য হিসেবেই মেনে নিয়েছে। স্বামীর সামান্য আয়েও সে সুন্দরভাবে সংসার পরিচালনা করছে। মেনে নিয়েছে বলেই তার এই জীবনে কোনো অশান্তি নেই।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026

a
লোইসেল ও তার স্ত্রী ঋণ পরিশোধের জন্য কত বছর কষ্ট করেছিলেন?

b
মাদাম লোইসেল দরিদ্র জীবনের ভয়াবহতা কীভাবে বুঝতে পারেন?

c
উদ্দীপকের রাশেদার সাথে ‘নেকলেস’ গল্পের মাতিলদার চরিত্রের তুলনামূলক আলোচনা করো।

d
“রাশেদার জীবন-ভাবনাই ‘নেকলেস’ গল্পের মূলভাবকে যেন ধারণ করে।”- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।

06
Question 06

বিলাসিতা ওরফে সভ্যতার সঙ্গে সঙ্গে ‘অনুকরণপ্রিয়তা’ নামক আর একটা ভূত তাহাদের স্কন্ধে চাপিয়া আছে। তাহাদের আর্থিক অবস্থা সামান্য একটু সচ্ছল হলেই তারা প্রতিবেশী বড়োলোকদের অনুকরণ করিয়া থাকে। তখন চাষার বউ ঝির যাতায়াতের জন্য সওয়ারি চাই, ধান ভানিবার জন্য ভারানি চাই ইত্যাদি।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026

a
মাতিলদা কার কাছ থেকে গয়না ধার করেছিলেন?

b
লোইসেলের দুঃখ হতো কেন?

c
উদ্দীপকে ‘নেকলেস’ গল্পের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো।

d
“উদ্দীপকটিতে গল্পের একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতিফলন ঘটেছে, তবে অন্যান্য আরও দিক আছে।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

07
Question 07

সাধ এবং সাধ্য জীবনের খুব গুরুত্বপূর্ণ দিক। নিজের সাধ পূরণ করতে লোকে কী না করে। কিন্তু সাধ্যকে অতিক্রম করে সাধ পূরণের মানসিকতাই মানুষকে বিড়ম্বনায় ফেলে। ফলে দুইটিতে সমন্বয় থাকা জরুরি।

সিলেট এমসি কলেজ · 2026

a
মাদাম লোইসেলের স্বামী কোথায় চাকরি করত?

b
“নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে।”- কার সম্পর্কে, কেন বলা হয়েছে?

c
উদ্দীপকের সঙ্গে ‘নেকলেস’ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।

d
“উদ্দীপকটি ‘নেকলেস’ গল্পের সামগ্রিক বিষয় ধারণ করতে পারেনি।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

08
Question 08

বাবুই হাসিয়া কহে, ‘সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।’

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026

a
প্যালেস রয়েল’ অর্থ কী?

b
“হায় বেচারি মাতিলদা”- কে, কোন প্রসঙ্গে বলেছিল?

c
উদ্দীপকের সঙ্গে ‘নেকলেস’ গল্পের বৈসাদৃশ্য নিরূপণ করো।

d
“উদ্দীপকের বাবুই চরিত্রের মধ্যে ‘নেকলেস’ গল্পের মসিঁয়ে লোইসেলের প্রতিফলন ঘটেছে।”- এ মন্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।

09
Question 09

পিতার অভাবের সংসারে রেবেকা অতিকষ্টে মানুষ হয়েছে। জীবনে কত ছোটোখাটো ইচ্ছাই তাকে নীরবে বিসর্জন দিতে হয়েছে! শিক্ষিত ও সুশ্রী হওয়া সত্ত্বেও বৈবাহিক জীবনে একটা ভালো সংসার জোটেনি। কিন্তু নিজের অবস্থাকে সে ভাগ্য হিসেবে মেনে নিয়েছে এবং গৃহ শিক্ষক স্বামীর সামান্য আয়ে সুন্দরভাবে সংসার পরিচালনা করছে। মেনে নেওয়া এই জীবনে তার কোনো বিড়ম্বনা নেই ।

Jessore · 2019

a
‘নেকলেস’ গল্পের বাংলা অনুবাদক কে ?

b
স্ত্রীর প্রতি লোইসেলের ভালোবাসা ও কর্তব্যপরায়ণতার দুটি দৃষ্টান্ত দাও ।

c
রেবেকার সাথে ‘নেকলেস’ গল্পের মাতিলদার তুলনা করো।

d
“মেনে নেওয়া এই জীবনে কোনো বিড়ম্বনা নেই’— রেবেকার এই জীবন সত্যই ‘নেকলেস’ গল্পের মূলভাব।”— এই মতের পক্ষে তোমার বক্তব্য উপস্থাপন করো।

10
Question 10

সালাম ও সালমার সংসারে সচ্ছলতা কিংবা বিলাসিতা না থাকলেও শান্তি এবং ভালোবাসার অভাব ছিল না। কিন্তু লোভে পড়ে বাড়তি পাওয়ার আশায় দুর্নীতির দায়ে অফিস সহকারীর চাকরিটা হারায় সালাম। তাদের সংসারে বাসা বাঁধে চরম দারিদ্র্য আর হতাশা। অগত্যা সালামের স্ত্রী সালমা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ নেয়। সকাল-সন্ধ্যায় বর্ণনাতীত পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘরে ফেরে সে । সালমার ক্লান্ত ও মলিন চেহারা দেখে সালাম মনে মনে খুব কষ্ট পায়। অথচ মুখ ফুটে সে কথা বলতে পারে না সে। কারণ সে ভালো করেই জানে যে, এই কষ্টের জন্য সে নিজেই দায়ী।

Dhaka · 2019

a
বন্দুক কিনতে মসিয়ে কত ফ্রাঁ সঞ্চয় করেছিল?

b
“এ রকম জীবন দশ বছর ধরে চলল”- ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের সালমার সাথে ‘নেকলেস’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? আলোচনা করো।

d
“উদ্দীপক ও ‘নেকলেস’ গল্পের বিষয়বস্তু একসূত্রে গাঁথা” – মূল্যায়ন করো।

11
Question 11

‘বিবর্তন’ সংস্কৃতিকেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে দুটো উপদেশ দিলেন-
i. উচ্চাভিলাষ ও বিলাসিতার কারণে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করো না। তা তোমাদের বিপদে ফেলবে এবং আজীবন তোমাকে অসুখী করবে।
ii. সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় করতে না পারলে পরিণামে দুঃখ পেতে হয়।

Dhaka · 2018

a
মি. লোইসেল ও তার স্ত্রী ঋণ শোধের জন্য কত বছর কষ্ট করেছিলেন?

b
লোইসেলের মনে সর্বদা দুঃখের ছায়া থাকে কেন?

c
উদ্দীপকের প্রথম উপদেশ ‘নেকলেস’ গল্পের কোন দিকের ইঙ্গিত নির্দেশ করে? বিশ্লেষণ কর।

d
“উদ্দীপকের উপদেশ দুটো ‘নেকলেস’ গল্পের জীবনদর্শনকে ধারণ করেছে।”- এ মন্তব্য কতটা যৌক্তিক? মূল্যায়ন কর।

12
Question 12

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বর্ষাযাপন’ কবিতায় বাংলা ছোটগল্পের গঠন-প্রকৃতি সম্বন্ধে পাওয়া যায়-‘

ছোটগল্পের এমন চমৎকার সংজ্ঞা আর কেউ দেননি।

Sylhet · 2017

a
মন্ত্রিসভার সব সদস্যের মাদাম লোইসেলের সঙ্গে কোন নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল?

b
মাদাম লোইসেল দরিদ্র জীবনের ভয়াবহতা কীভাবে বুঝতে পারে?

c
উদ্দীপকের ‘নাহি তত্ত্ব নাহি উপদেশ’ ‘নেকলেস’ গল্পে কীভাবে প্রতিফলিত হয়েছে?

d
“উদ্দীপকে বর্ণিত ছোটগল্পের বৈশিষ্ট্য ‘নেকলেস’ গল্পে কোথাও বিঘ্নিত হয়নি।”- মন্তব্যটি সম্পর্কে তোমার অভিমত যুক্তিসহকারে তুলে ধর।

13
Question 13

রফিকের সংসারে সচ্ছলতা না থাকলেও শান্তিতেই ছিল তারা। কিন্তু লোভে পড়ে উপরি পাওনার আশায় কোম্পানির মাল পাচারে সহযোগিতার দায়ে দারোয়ানের চাকরিটা চলে যায় তার। সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। বাধ্য হয়ে ‘রফিকের স্ত্রী কল্পনাকে পরের বাড়িতে ঝি-এর কাজ করতে হয়। রাত অবধি হাড়ভাঙ্গা পরিশ্রম করে সে ঘরে ফেরে। তার চেহারায় মলিনতার ছাপ দেখতে পেয়ে কষ্ট পায় রফিক। তবে মুখ ফুটে কিছুই বলতে পারে না। কারণ সে জানে, তার এ শাস্তি আত্মকৃত। কাউকে সে দোষ দিতে পারে না।

Dinajpur · 2017

a
মাদাম লোইসেলের স্বামী কোথায় চাকরি করত?

b
মাদাম লোইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয় কেন?

c
উদ্দীপকের কল্পনার সাথে ‘নেকলেস’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে? বিশ্লেষণ কর।

d
উদ্দীপক ও ‘নেকলেস’ গল্প একই বৃক্ষের দুটি ফল- মূল্যায়ন কর।

14
Question 14

আটপৌরে বাসা। সাধারণ আসবাবপত্র। দিন ভালোই কাটছিল। কিন্তু স্ত্রী তানিয়া মোটেই তৃপ্ত নয় এতে। ফলে মোটা অঙ্কের লোন নিয়ে রাসেলকে দামি আসবাবপত্র কিনতে হয়। কিন্তু লোনের কিস্তি শোধ করতে গিয়ে তাদের পরিবারে নেমে আসে বিপর্যয়। স্ত্রী তানিয়া তখন স্নানমুখে বলে- ঋণের কিস্তি দেওয়ার চেয়ে সাধারণ জীবনযাপনই শ্রেয়।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

a
বন্দুক কেনার জন্য লোইসেল কত অর্থ সঞ্চয় করেছিল?

b
‘নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে।’- কার সম্পর্কে, কেন বলা হয়েছে?

c
উদ্দীপকের সঙ্গে ‘নেকলেস’ গল্পের সাদৃশ্য কোথায়? আলোচনা কর।

d
‘ঋণের কিস্তি দেওয়ার চেয়ে সাধারণ জীবনযাপনই শ্রেয়’- ‘নেকলেস’ গল্পের আলোকে বিশ্লেষণ কর।

15
Question 15

আমি সেই জগতে হারিয়ে যেতে চাই

যেথায় গভীর নিশুত রাতে

জীর্ণ বেড়ার ঘরে

নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই

যেথায় লোকে সোনা রূপায়

পাহাড় জমায় না

বিত্ত সুখের দুর্ভাবনায়

আয়ু কমায় না,

যেথায় লোকে তুচ্ছ নিয়ে

তুষ্ট থাকে ভাই।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

a
হতাশ হয়ে লোইসেল দম্পতি কোন নদীর দিকে হাঁটতে থাকে?

b
‘কী অসাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য?’- উক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সঙ্গে ‘নেকলেস্ট’ গল্পের কোন চরিত্রের কিছুটা হলেও সাদৃশ্য আছে- নির্ণয় কর।

d
“উদ্দীপকের কবির মানসিকতা যদি ‘নেকলেস’ গল্পের মাদাম লোইসেলেরও হতো, তবে তাকে ভয়াবহ জীবন কাটাতে হতো না।”- মন্তব্যটি মূল্যায়ন কর।

16
Question 16

রূপার চামচ মুখে নিয়ে জন্মায় আর কয়জন লোক। শতকরা। নিরানব্বই জন মানুষকেই চেষ্টা করতে হয়, জয় করে জিততে হয় তার ভাগ্যকে। বাঁচে সেই- যে লড়াই করে প্রতিকূলতার সঙ্গে। পলাতকের স্থান জগতে নেই সমস্ত কিছুর জন্যই চেষ্টা দরকার। চেষ্টা ছাড়া বাঁচা অসম্ভব। সুখ চেষ্টারই ফল, দেবতার দান নয়। তা জয় করে নিতে হয়। আপনাআপনি এটা পাওয়া যায় না।

হলি ক্রস কলেজ, ঢাকা

a
‘প্যালেস রয়েল’ অর্থ কী?’

b
মাদাম লোইসেল অসুখী ছিলেন কেন?

c
উদ্দীপকের ভাবনার সাথে ‘নেকলেস’ গল্পের মাদাম-লোইসেলের ভাবনার বৈসাদৃশ্য নিরূপণ কর।

d
উদ্দীপকে ‘নেকলেস’ গল্পের অন্তর্নিহিত সত্য লুকায়িত আছে- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

17
Question 17

সুমনা দরিদ্র ঘরের মেধাবী শিক্ষার্থী। তার বান্ধবী টিনা উচ্চবিত্ত ঘরের মেয়ে। ধনী বান্ধবীর দামি জিনিসপত্র দেখে সুমনার মধ্যে হতাশা দেখা দেয়। কিন্তু সুমনা নিজেকে নিয়ন্ত্রণ করে ও লেখাপড়ায় মনোনিবেশ করে। সে উপলব্ধি করে অন্যের দামি জিনিসপত্র চেয়ে নিজের স্বল্পমূল্যের জিনিসই বেশি মূল্যবান।

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

a
মাদাম লোইসেলের স্বামীর পেশা কী?

b
মাদাম লোইসেল ও তার স্বামী কীভাবে ঋণ শোধ করেন?

c
উদ্দীপকের সুমনার সাথে ‘নেকলেস’ গল্পের লোইসেলের বৈসাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।।

d
“‘নেকলেস’ গল্পের মাদাম লোইসেলের মানসিকতা সুমনার মতো হলে গল্পের পরিণতি ভিন্ন হতে পারত।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

18
Question 18

ছোটো প্রাণ ছোটো ব্যথা

ছোটো ছোটো দুঃখ কথা

নিতান্তই সহজ সরল,

সহস্র বিস্মৃতি রাশি

প্রত্যহ যেতেছে ভাসি

তারি দু’চারিটি অশ্রুজল।

নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা।

নাহি তত্ত্ব নাহি উপদেশ,

অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে

শেষ হয়ে হইল না শেষ।”

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

a
কনভেন্ট কী?

b
বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে কাঁদত সে। কারণ বর্ণনা কর।

c
উদ্দীপকের ‘শেষ হয়ে হইল না শেষ’ চরণটির সঙ্গে ‘নেকলেস’ গল্পের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।

d
উদ্দীপকে বর্ণিত ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ ‘নেকলেস’ গল্পে বিঘ্নিত হয়েছে কি? তোমার যুক্তির সপক্ষে মতামত দাও।

19
Question 19

উচ্চাভিলাষ এমন এক বাহন যাতে আরোহণ করার পরিণাম সীমাহীন ক্লান্তি ছাড়া আর কিছুই নয়। লোভ-লালসা-অহংকার এবং পরশ্রীকাতরতা মানুষকে অসীম পাপের পথে ঠেলে দেয়। যারা জীবনে সাফল্য কামনা করে, তাদেরকে এই বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে।

[রাজশাহী ক্যাডেট কলেজ]

a
মি. লোইসেল তার স্ত্রীর চেয়ে কত বছরের বড় ছিলেন?

b
মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ থাকে কেন? ব্যাখ্যা কর

c
উদ্দীপকটি কোন দিক দিয়ে ‘নেকলেস’ গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ- আলোচনা করে বুঝিয়ে দাও।

d
উচ্চাভিলাষ অনেক সময় ভীষণ বিপদ ডেকে আনে- উদ্দীপক এবং ‘নেকলেস’ গল্পের আলোকে লেখ।

20
Question 20

একদা ছিল না জুতা চরণ যুগলে,

দহিল হৃদয় মন সেই ক্ষোভানলে।

ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,

গেলাম ভজনালয়ে ভজন কারণে

দেখি তথা একজন পদ নাহি তার,

অমনি জুতোর খেদ ঘুচিল আমার।

পরের দুঃখের কথা করিলে চিন্তন,

আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ?

[যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ]

a
ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম কী?

b
মসিয়ে লোইসেল নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল কেন?

c
উদ্দীপকের মধ্যে ‘নেকলেস’ গল্পের কোন শিক্ষণীয় দিকটি প্রকাশ পেয়েছে? আলোচনা কর।।

d
“উদ্দীপকের সাথে ‘নেকলেস’ গল্পের মূলভাব পুরোপুরি এক নয়”- মন্তব্যটি যাচাই কর।

21
Question 21

কি সাধনা প্রসাধনে। একটানা খেটে টানে সুবঙ্কিম ভুরু,

ঘড়ি ঘড়ি ঘসে মোছে, হয় না পছন্দ কিছু, নতুন উদ্যমে ফের শুরু,

নিপুণ বাবুর্চি রাঁধে, পেছন পেছন ফেরে ছায়া

হয়ে নিত্য এক গণ্ডা বাঁদী দাসী, পুরাতন জী হুজুর আয়া,

বাড়িময় বাড়বাড়ি প্রাচুর্যের, টানাপোড়েনে দেখে নাকো একবারও মুখ

সেটাই রিমির দুঃখ, ভুগছে বেচারী শুধু একটানা সুখের মুখ অসুখ।

a
ফ্রাঁ কী?

b
ফোরস্টিয়ার মাতিলদাকে চিনতে পারছিল না কেন? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের রিমির সঙ্গে ‘নেকলেস’ গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্য চিহ্নিত কর।

d
“উদ্দীপকের রিমি এবং ‘নেকলেস’ গল্পের মাদাম লোইসেলের দুঃখের কারণ ভিন্ন।”- মূল্যায়ন কর।

22
Question 22

মাখন যেন ভয়ে ভয়েই বলে ‘আজ অনেকগুলো টাকা জিতেছি।’ নলিনী সাড়া দেয় না। প্রায় সাতশ। নলিনী তবু সাড়া দেয় না। তোমায় একটা গয়না গড়িয়ে দেব- যা চাও।’ নলিনী চুপ করিয়া থাকে।… কে চায় তোমার গয়না: একবার কাছে ডাকতে পার না আমায়?

a
মসিয়ের বন্ধুরা ভরতপাখি শিকারে কোথায় গিয়েছিল?

b
‘তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে।’- কে, কেন এ কথা বলেছিল?

c
উদ্দীপকের নলিনীর সঙ্গে ‘নেকলেস’ গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের মাখন এবং ‘নেকলেস’ গল্পের লোইসেল দুজন বিপরীত মেরুর মানুষ।”- বিশ্লেষণ কর।

23
Question 23

বাবুই হাসিয়া কহে- “সন্দেহ কি তায়?

কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়;

পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,

নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

a
মাদাম লোইসেলের প্রকৃত নাম কী?

b
মাদাম লোইসেল কেন গর্বের ভাষে ও সরল আনন্দে একটু হেসেছিল?

c
উদ্দীপকের সঙ্গে ‘নেকলেস’ গল্পের বৈসাদৃশ্য নিরূপণ কর।

d
উদ্দীপকের বারই চরিত্রের মধ্যের নেকলেস’ গল্পের মসিয়ে লোইসেলের প্রতিফলন ঘটেছে।”- বিশ্লেষণ কর।