01Question 01
অনেকবার ভেবেছে মুক্তিযুদ্ধে যাই। কিন্তু একটি সন্তান কোলে, আরেকটি পৃথিবীতে আসি আসি করছে। তাই সালেহীনের যুদ্ধে যাওয়া হয়নি। রাজ্যের অশ্বস্তি নিয়ে সে ৯টা ৫টা সরকারি অফিস করে। তবে তার স্ত্রী লক্ষ করে সালেহীন সন্ধ্যায় কোথায় যেন যায়। একদিন রাতে পাকবাহিনী তার বাসায় হানা দিলে তার স্ত্রীর অনুমানই সত্যি হয়।
Rajshahi · 2025
a
‘রেইনকোট’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
b
“প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা।”- এ কথার তাৎপর্য লেখ।
c
উদ্দীপকের সালেহীন ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? কীভাবে?
d
উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের বিষয়বস্তু কতটুকু প্রতিফলিত হয়েছে? তোমার মতামত দাও।
Question 02
১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইনসহ ঢাকার বেশকিছু জায়গায় একযোগে হত্যাযজ্ঞ চালানোর পরদিন অর্থাৎ ২৬শে মার্চের ঢাকা ছিল স্তম্ভিত, শোকার্ত ও ভয়াল এক নগরী। কারফিউ থাকলেও তার মধ্যেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন অলিগলি পাড়ি দিয়ে শহর ছাড়তে শুরু করেছিল। শহরে কোনো ধরনের পরিবহণ ছিল না। মানুষ হতবুদ্ধি হয়ে পড়েছিল। কারও সাথে দেখা হলেও মুখ দিয়ে কথা বের হচ্ছিল না।
Comilla · 2025
a
‘রেইনকোট’ গল্পের কথকের নাম কী?
b
“রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।”- উক্তিটি ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের সাথে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর।
d
‘উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের সামগ্রিক চিত্র প্রকাশিত হয়নি।”- মন্তব্যটি বিচার কর।
03Question 03
মুক্তিযুদ্ধের সময় কিশোরী রাবেয়া মা ও ছোট ভাইকে নিয়ে একটি গ্রামে আশ্রয় নেয়। চারিদিকে পাকিস্তানি বাহিনীর তাণ্ডব, লুটপাট আর নারীদের উপর ভয়াবহ নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে। একদিন গ্রামে হানাদার বাহিনী হানা দেয়। রাবেয়ার মা তাকে বলে “তুই পালা, মা! তুই বাঁচতে পারলে আমাদের স্বাধীনতার স্বপ্ন বেঁচে থাকবে।” রাবেয়া পালিয়ে মুক্তিবাহিনীর সাথে যোগ দেয় এবং শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। মায়ের আত্মত্যাগ আর স্বাধীনতার স্বপ্ন তাকে বারবার সাহস যোগায়।
Sylhet · 2025
a
উর্দুর প্রফেসরের নাম কী?
b
‘রেইনকোট’ গল্পে ইসহাক মিয়ার দাপট বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
c
উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
d
“মুক্তিযুদ্ধে ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদার ভূমিকা উদ্দীপকের রাবেয়া চরিত্রে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।”- উক্তিটি মূল্যায়ন কর।
04Question 04
১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতের গণহত্যার জের ধরে ২৬ মার্চ দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন এলাকায় আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছিল। কারফিউয়ের মধ্যেও বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে পালাতে শুরু করে। অনেকে পরিচিতজনদের খোঁজ নেওয়ার চেষ্টা করছিলেন। পুরো ঢাকায় ছড়িয়ে ছিল ধ্বংসযজ্ঞের নমুনা। যেখানে সেখানে পড়ে ছিল মৃতদেহ।
Dinajpur · 2025
a
‘রেইনকোট’ গল্পের উর্দুর প্রফেসরের নাম কী?
b
“তারাও তাকে চেনে এবং তার ওপর তাদের আস্থাও কম নয়।”- কথাটি ব্যাখ্যা কর।
c
উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পে বর্ণিত ঢাকা শহরে মুক্তিযুদ্ধকালীন হত্যা ও ধ্বংসযজ্ঞের তুলনামূলক চিত্র বর্ণনা কর।
d
“উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের সমগ্র ভাব ধারণ করেনি।”-মন্তব্যটি প্রসঙ্গে তোমার মতামত দাও।
05Question 05
“তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙল,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিৎকার করতে করতে।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড় হলো।”
Mymensingh · 2025
a
‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের পিওনের নাম কী?
b
“এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।”- কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?
c
উদ্দীপকের সঙ্গে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্য কোথায়? আলোচনা কর।
d
“বাঙালিদের আত্মত্যাগই উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের মূল উপজীব্য।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
06Question 06
বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কমবয়স্ক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না। মেম্বারগণও আত্মগোপন করেছেন। কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলার হুকুম আছে। কলিমদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে। খান সেনারা ওকেই ওদের সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম হয় তা পালন করে।….. কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।
Jessore · 2025
a
‘রেইনকোট’ গল্পে আসমা কে?
b
“রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।”- উক্তিটির তাৎপর্য লেখ।
c
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির সঙ্গে ‘রেইনকোট’ গল্পের পরিস্থিতি বর্ণনা কর।
d
“উদ্দীপকের কলিমদ্দি দফাদারে মতো ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদা শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
07Question 07
মুক্তিযুদ্ধের সময় দেশের সকল শিক্ষিত ব্যক্তি ও বুদ্ধিজীবী যে দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন এমনটি নয়। এমন একজন বুদ্ধিজীবী শরিফ সাহেব। যুদ্ধের সময় তিনি কলেজ শিক্ষক ছিলেন। তার প্রত্যক্ষ সহযোগিতায় কলেজে সেনাক্যাম্প প্রতিষ্ঠিত হয়। পাকসেনাদের খুশি করতে তিনি উর্দুতে কথা বলতে শুরু করেন। এমন মানুষ-বুদ্ধিজীবী হলেও আমাদের ঘৃণার পাত্র।
Jessore · 2024
a
‘রেইনকোট’ গল্পে উল্লিখিত প্রিন্সিপালের নাম কী?
b
প্রিন্সিপাল মিসক্রিয়েন্টদের পতন কামনা করেন কেন?
c
উদ্দীপকের শরিফ সাহেব ও ‘রেইনকোট’ গল্পের প্রিন্সিপাল চরিত্রের সাদৃশ্য আলোচনা কর।
d
“উদ্দীপকের শরিফ সাহেব আর ‘রেইনকোট’ গল্পের প্রিন্সিপাল আমাদের স্বাধীনতাকে বিলম্বিত ও রক্তাক্ত করেছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
Question 08
নিচের চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
Barisal · 2024
a
প্রিন্সিপালের মতে পাকিস্তানের শরীরের কাঁটা কী?
b
রেইনকোটের ওপর চাবুকের বাড়ি নুরুল হুদার কাছে স্রেফ উৎপাত মনে হচ্ছিল কেন?
c
উদ্দীপকের চিত্রটি ‘রেইনকোট’ গল্পের কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
d
“ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে ‘বাংলাদেশ’ আজ অনন্ত অক্ষত মূর্তিমান”- ‘রেইনকোট’ গল্প এবং উদ্দীপকের চিত্রের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
09Question 09
মুক্তিযুদ্ধ চলাকালে ভবানীপুর গ্রামের ফকির বাড়ি থেকে মিলিটারিরা দশম শ্রেণির ছাত্র মনিরকে তুলে নিয়ে যায়। শারীরিক নির্যাতন চালিয়ে তারা মনিরের মুক্তিযোদ্ধা পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও মনির নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, “জীবনের চেয়ে দেশ অনেক বড়।”- নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে।
Dinajpur · 2024
a
নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
b
“এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।”- বুঝিয়ে লেখ।
c
উদ্দীপকের ছাত্র মনির ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়? আলোচনা কর।
d
“উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে।”- তোমার মতের পক্ষে যুক্তি দাও।
10Question 10
গেরিলা বাহিনী যুদ্ধে জয়লাভ এবং সামরিক বাহিনীকে মোকাবিলা করার জন্য অনেক রকম সামরিক কৌশল ব্যবহার করে,’ যেমন- অতর্কিত আক্রমণ, অন্তর্ঘাত, হানা, ক্ষুদ্র যুদ্ধ, হিট এবং রান কৌশল ইত্যাদি।
Mymensingh · 2024
a
পাকিস্তানের শরীরের কাঁটা কী?
b
পাকিস্তানিরা সিচুয়েশন নরমাল বলে রেডিও-টিভিতে প্রচার চালাত কেন?
c
উদ্দীপকে গেরিলা যুদ্ধের অতর্কিত আক্রমণ ও হানা কীভাবে ‘রেইনকোট গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
d
“উদ্দীপকের অন্তর্ঘাত এবং ‘রেইনকোট’ গল্পে ‘কুলিদের সঙ্গে নুরুল হুদার আতাঁত তাকে স্বাতন্ত্র্য দিয়েছে।” মূল্যায়ন কর।
11Question 11
“বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কমবয়স্ক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না। মেম্বারগণও আত্মগোপন করেছেন। কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম জারি আছে। কলিমদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে। খান সেনারা ওকেই ওদের অভিযানে সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম তা পালন করে। সুতরাং সন্দেহের কারণ নেই।” তাই এ সুযোগকে কাজে লাগিয়ে পাক-ক্যাম্পের খবর মুক্তি বাহিনীর নিকট সরবরাহ করাসহ পাক হানাদারদের বিপথে চালিত করতে পারে কলিমদ্দি।
Dhaka · 2023
a
‘রেইনকোর্ট’ গল্পে আসমা কে?
b
‘ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না।’—কেন?
c
‘রেইনকোর্ট’ গল্পে বর্ণিত কলেজের পরিস্থিতির সাথে উদ্দীপকের বোর্ড অফিসের পরিস্থিতির তুলনা কর ।
d
“উদ্দীপকের কলিমদ্দি ও ‘রেইনকোর্ট’ গল্পের নূরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা”।—মন্তব্যটি যাচাই কর।
12Question 12
কলিমদ্দি দফাদার ষাটোর্ধ্ব। তিনি সরকারি চাকরি করেন; পাক-সেনাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়া তাঁর ডিউটি। তাই মানুষ তাকে রাজাকার ভাবে। মুক্তিসংগ্রামে যেতে না পারায় তাঁর মনে দুঃখ। কিন্তু সুযোগ পেয়ে একবার একদল পাক হানাদার বাহিনীকে ভুল পথ দেখিয়ে বিপদে ফেলেছিলেন। এটাও তাঁর মুক্তিসংগ্রামে অংশগ্রহণ, কলিমদ্দি স্বস্তি পায় দেশের পক্ষে কাজ করতে পেরে।
Comilla · 2023
a
অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল?
b
ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ কী?
c
কলিমদ্দি দফাদারের সাথে ‘রেইনকোট’ পক্ষের নুরুল হুদার বৈসাদৃশ্য তুলে ধর।
d
“ঘটনার বৈপরীত্য থাকলেও উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের চরিত্রগুলোর মধ্যে প্রবল দেশপ্রেম উজ্জীবিত ছিল।” — সপক্ষে যুক্তি দাও।
13Question 13
ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফেটেছে, আমরা তো সাত-আটদিন আগে এরকম বোমা। ফাটার কথা শুনেছিলাম, কিন্তু ঠিক বিশ্বাস করিনি। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ব্যাপারটা তাহলে সত্যি সত্যি সত্যি তাহলে ঢাকার আনাচে-কানাচে মুক্তিফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে? এতদিন জানতাম বর্ডারঘেঁষা অঞ্চলগুলোতেই গেরিলা তৎপরতা। এখন তাহলে খোদ ঢাকাতেও?
Jessore · 2023a
কার জন্য নুরুলহুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়?b
“মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে রেইনকোটের উপর” কোন প্রসঙ্গে বলা হয়েছে?c
উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।d
“মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ এক সময় দাবানলে রূপ নেয়।”—উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
14Question 14
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে রতনপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়টি পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে পরিণত হয়। স্কুলের প্রধান শিক্ষক হাতেম আলী হয়ে ওঠেন হানাদার বাহিনীর আশ্রয়দাতা ও সাহায্যকারী। তিনি এ কাজে সহকর্মীদেরও বাধ্য করেন এবং কেউ সম্মত না হলে তার সাথে চরম দুর্ব্যবহার করেন। অধিকাংশ শিক্ষক প্রধান শিক্ষকের এ ধরনের কাজকে ঘৃণার দৃষ্টিতে দেখেন কিন্তু ভয়ে প্রতিবাদ করার সাহস পান না। সহকারী প্রধান শিক্ষক বাছেদ মিয়া ভীরু প্রকৃতির মানুষ হলেও তিনি ছিলেন মনে-প্রাণে একজন দেশপ্রেমিক মানুষ। তিনি গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন। তাঁর পরামর্শে মুক্তিযোদ্ধারা রাতের অন্ধকারে হাতেম আলীকে ধরে নিয়ে বিচারের মুখোমুখি করেন।
Barisal · 2023a
‘রেইনকোট’ গল্পে পিয়নের নাম কী? b
‘ক্রাক-ডাউনের রাত’ বলতে কী বোঝায়? c
উদ্দীপকের হাতেম আলী ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয় এবং কেন? d
উদ্দীপকের ঘটনার পরিণতি প্রত্যাশিত কিন্তু ‘রেইনকোট’ গল্পের পরিণতি থেকে ভিন্ন।” -উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
15Question 15
শওকত ওসমানের ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসে দেখা যায়, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এ দেশকে বিভীষিকাময় নরককুণ্ডে পরিণত করেছে। মুক্তিযোদ্ধাদের গোপন তৎপরতার কথাও আছে। প্রবীণ স্কুলশিক্ষক গাজী রহমান স্বীয় প্রাণ সংশয়াপন্ন দেখে আত্মগোপনে চলে যান। কিন্তু এ পলাতক জীবন নিয়ে তিনি বিব্রত। তিনি যেন তাঁর নিজের কাছেই অপরিচিত জন। দেড় মাসের পলাতক জীবনে তাঁর সঙ্গে পরিচয় ঘটে কয়েকজন মুক্তিযোদ্ধার। অসীম সাহসী এ সকল মানুষের সাথে মিশে অনুপ্রাণিত হয়ে নির্ভীকচিত্তে তিনি পা রাখেন বাস্তবের কঠিন কর্তব্যভূমিতে।
Sylhet · 2023a
‘রেইনকোট’ গল্পে উল্লিখিত ঢাকা কলেজের প্রিন্সিপালের নাম কী?b
“যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর।”—উক্তিটি বুঝিয়ে লেখ।c
উদ্দীপকের গাজী রহমানের সাথে ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদার সাদৃশ্যপূর্ণ দিকটি আলোচনা কর।d
উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের বিষয়বস্তু কতটুকু প্রতিফলিত হয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
16Question 16
হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মতো বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে
আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা।
Dinajpur · 2023a
প্রিন্সিপাল কাকে তোয়াজ করতেন?b
ক্রাক ডাউনের রাত বলতে কী বোঝানো হয়েছে?c
উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর ।d
“উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের একটি বিশেষ দিক প্রকাশিত হয়েছে।”- মূল্যায়ন কর।
17Question 17
বৃত্তাকারে দাঁড়ানো মিলিটারির মাঝখানে হাত-পা বাঁধা কালামকে টানতে টানতে এনে দাঁড় করানো হলো। কালামের নাক-মুখ থেকে রক্ত ঝরছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, মুক্তিবাহিনী কোথায় পালিয়ে গেছে? তিনি ঠিক করলেন, কিছুই বলবেন না। বন্দুকের নলটা কপালের ঠিক মাঝখানটায় ধরা হলো। তিনি বললেন, ‘আমার মতো সাধারণ কালামের মৃত্যুতে কিছু এসে যায় না। কিন্তু মুক্তিফৌজদের জীবনের দাম আছে। মুক্তিফৌজ না বাঁচলে তোমাদের মারবে কে?’ গুলিটা কপাল ভেদ করে বেরিয়ে যায়।
Chittagong · 2023a
‘রেইনকোট’ গল্পে ইসহাক কে?b
‘রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।’- উক্তিটি বিশ্লেষণ করো।c
উদ্দীপকে বর্ণিত মিলিটারির নিপীড়নের দৃশ্যটি ‘রেইনকোট’ গল্পের সঙ্গে তুলনা করো।d
“উদ্দীপকের কালাম ও ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা।”- মন্তব্যটির যথার্থতা বিচার করো।
18Question 18
১০ মার্চ, ১৯৭১। রাস্তায় রাস্তায় পাকিস্তানি মিলিটারি। গুয়াতলী গ্রামের হিন্দু জনগোষ্ঠী ভয়ে
ভারতে পাড়ি জমায়। শুধু ভিটে আঁকড়ে পড়ে থাকে কেষ্ট বাবু। পাশের গ্রামে ছিল পাকিস্তানি
হানাদার বাহিনীর ক্যাম্প। স্থানীয় রাজাকার কাশেম মোড়ল কেষ্টবাবুকে সন্দেহের চোখে দেখে।
সে মনে করে কেষ্টবাবু মুক্তিবাহিনীর লোক। এক বৃষ্টিমুখর দিনে গুয়াতলী গ্রামে মিলিটারি প্রবেশ
করে এবং কাশেম মোড়লের ইশরায় হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী রাস্তার পাশে
জীবন্ত পুঁতে রেখে চলে যায়।
Dhaka · 2022a
‘রেইনকোট’ গল্পটি কত সালে প্রকাশিত হয়? b
“রাশিয়ার ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন।” ব্যাখ্যা কর।c
উদ্দীপকের কেষ্টবাবু ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? বুঝিয়ে দাও।d
“উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের একটি খণ্ডচিত্র মাত্র।”উক্তিটির সত্যতা যাচাই কর।
19Question 19
চারদিন ধরে বৃষ্টি। শনিবার রাতে কি মুষলধারেই যে হলো, রোববার তো দিনভর একটানা।
গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারাদিন আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে এক পশলা
বৃষ্টি। এখন সন্ধ্যার পর বৃষ্টি নেই। ঘন ঘন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। বসার ঘরের
জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম, আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন
হয়ে আসছে। এ রকম সময় করিম এসে ঢুকল ঘরে। সামনে সোফায় বসে বলল, ফুফুজান এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। আপনারা কোথাও যাবেন না? আরও একটা
কথা শুনেছেন ফুফুজান? নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে। পেছনে হাত বাঁধা, গুলিতে
মা লাশ।
Mymensingh · 2022a
‘মিসক্রিয়ান্ট’ শব্দের অর্থ কী?b
‘টুপির তেজ কি পানিতেও লাগল নাকি?’ ব্যাখ্যা কর।c
উদ্দীপকের প্রথমাংশে ‘রেইনকোট’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
আলোচনা কর।d
“উদ্দীপকের করিমের বক্তব্য এবং ‘রেইনকোট’ গল্পের প্রেক্ষাপট
অভিন্ন।” মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
20Question 20
মাস তিনেক পর শহরে গেরিলা অপারেশন করতে এসে রাজাকারের হাতে ধরা পড়ে
মিনহাজউদ্দিন। ওকে ক্যাম্পে এনে বকুল গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। উলঙ্গ। শাস্তি
সকালে দশ বেত। বিকেলে দশ বেত। এমন দৃশ্য রহমত আলীর জীবনের শ্রেষ্ঠ
আনন্দ। শুধু জানালায় বসে থাকলে এ দৃশ্য পুরোপুরি উপভোগ করা যায় না। বেতন
মারার আগেই বকুলতলায় এসে দাঁড়ায়। দু’কান ভরে মিনহাজউদ্দিনের গোঙ্গানি শোনে।
বেঈমানের এমন চরম শাস্তিই তো পাওয়া উচিত। যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য
ভিতু লোকটা সাহসী হয়ে গিয়েছিল। পালিয়ে ছিল বাড়ি থেকে ।
Rajshahi · 2022a
‘রেইনকোট’ গল্পের উর্দুর প্রফেসরের নাম কী b
“রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন”-
বাক্যটির তাৎপর্য বুঝিয়ে লেখ।c
“উদ্দীপকে বর্ণিত নির্যাতন চিত্র ‘রেইনকোট’ গল্পের মিলিটারির বর্বরোচিত
আচরণের সাথে সাদৃশ্যযুক্ত।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।d
‘রেইনকোট’ গল্পে মুক্তিযোদ্ধাদের যে গেরিলা আক্রমণের সার্থক চিত্র
পাই- তাই উদ্দীপকে নেই।”- মন্তব্যটির সাথে তুমি কি একমত? যুক্তি
দিয়ে বিচার কর।
21Question 21
মহাকাব্য ‘রামায়ণ’-এ বর্ণিত হয়েছে-রাবণ যখন রাম-ল²ণের আক্রমণ থেকে
লংকা রাজ্য রক্ষায় সবংশে প্রাণপাত করে চলেছেন, তখন তাঁরই সহোদর বিভীষণ
রামের পক্ষ অবলম্বন করে দেশের গোপন খবর ও নগরে প্রবেশের গোপন পথের
সন্ধান রামকে জানিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত রামের নিকট রাবণ পরাজিত হন।
Dinajpur · 2022a
“রাশিয়ার ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল ।”- শূন্যস্থানে কী হবে?b
“সত্যি বলেছে? আমার নাম বলেছে?”-নুরুল হুদার এ উত্তেজনার কারণ ব্যাখ্যা কর।c
উদ্দীপকের বিভীষণ ও ‘রেইনকোট’ গল্পের প্রিন্সিপ্যালের মধ্যে মিল আছে কি? বুঝিয়ে দাও।d
“পরিণতি বিচারে উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পে পার্থক্য বিদ্যমান।”-উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
22Question 22
“কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি
আক্রমণ করলে কোথায় হাওয়া যায়, খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে
না। কখনও কখনও খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়। হাট-বাজারের
লোকজন, মিল-ফ্যাক্টরির শ্রমিক, দোকানদার, স্কুল মাস্টার, ছাত্র সকলকে
কাতারবন্দি করে বন্দুকের নল উঁচিয়ে জিজ্ঞাসাবাদ করছে, ‘মুক্তি কিধার হ্যায়
বোলো।’ এক উত্তর, ওরা জানে না।”
Comilla · 2022a
‘রেইনকোট’ গল্পের পিয়নের নাম কী? b
“এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।” কথাটি বুঝিয়ে বল।c
উদ্দীপকের ঘটনা ‘রেইনকোট’ গল্পের সাথে কি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। d
“উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের খন্ডাংশ মাত্র।” এ মন্তব্যটি বিশ্লেষণ কর।
23Question 23
আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসে উল্লিখিত সুদীপ্ত শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতের ভয়াবহতায় আতঙ্কগ্রস্ত একজন মানুষ। তাঁর যাপিত জীবন আতঙ্ক আর ভয়ের মধ্য দিয়ে কাটে। কারণ সেই রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকার নিরস্ত্র মানুষের ওপর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। সেই হত্যাযজ্ঞ থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ এমনকি মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত রেহাই পায়নি। সুদীপ্ত শাহীন এর মাঝে বেঁচে আছেন এটা বিশ্বাস করতে তাঁর বিস্ময় লাগে। ২৬ মার্চের সূর্যোদয় দেখবার কথা তিনি ভাবতেও পারেন না।
Jessore · 2022a
‘রেইনকোট’ গল্পে পিয়নের নাম কী? b
“দেশে একটা কলেজে শহিদ মিনার আর অক্ষত নাই।”-কেন? আলোচনা কর।c
উদ্দীপকে বর্ণিত সুদীপ্ত শাহীন ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কীভাবে? বিচার কর। d
‘রেইনকোট’ গল্পের মূলভাব উদ্দীপকে অনেকটাই প্রতিফলিত হয়েছে।”-মন্তব্যটি মূল্যায়ন কর।
24Question 24
দেশমাতৃকার মুক্তির শপথ নিয়ে মুক্তিবাহিনীত যোগ দেয় হুমায়ুন সাহেবের পাঁচ ছেলে। রাজাকারের মাধ্যমে এই খবর জানতে পেরে পাক হানাদার বাহিনী হুমায়ুন সাহেবের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। অবশেষে ক্যাম্পে ধরেও নিয়ে যায় তাকে, বারবার জানতে চায় তাঁর ছেলেদের ঠিকানা। হুমায়ুন সাহেব চুপ করে থাকলে তাঁর পিঠের উপর প্রচন্ড জোরে চাবুকের আঘাত করে। যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি। রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত হয় তাঁর শরীর। তবু তিনি মুক্তিবাহিনীর কোনো খবর দেন না হানাদার বাহিনীকে।
Chittagong · 2022a
নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?b
“ভালোই হলো। তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। পায়েও বৃষ্টি লাগবে না।”- উক্তিটি ব্যাখ্যা কর। c
উদ্দীপকের হুমায়ুন সাহেবের সাথে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? আলোচনা কর।d
“দেশকে মুক্ত করার জন্য বাঙালি জনসাধারণের আত্মত্যাগই উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের মূল প্রতিপাদ্য।”-মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
25Question 25
অযুত প্রাণের অগ্নিশিখার সূর্য-কুঁড়ি
ফৌজের হাঁকে কাঁপে থরধর দস্যুপুরী
নিমেষে ছড়ায় তারই আওয়াজ দিগন্তরে
মনে কি পড়ে?
Barisal · 2022a
‘রেইনকোট’ গল্পের কলেজের পিওনের নাম কী?b
“ভোর রাত থেকে বৃষ্টি”- এই ‘বৃষ্টি’ সম্পর্কে নুরুল হুদার অভিব্যক্তি বর্ণনা কর।c
অযুত প্রাণের অগ্নিশিখার সূর্য-কুঁড়ি বলতে কী বোঝানো হয়েছে? ‘রেইনকোট’ গল্পের আঙ্গিকে আলোচনা কর।d
উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পে বাঙালিদের যে জাতীয় চেতনার স্ফুরণ ঘটেছে তা বিশ্লেষণ কর।
26Question 26
মমতাজ উদ্দীন আহমদ রচিত নাটক ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’। এ নাটকের উজ্জ্বল চরিত্র দারোগা নুর মোহাম্মদ। অর্থ পুরস্কারের লোভে তিনি আকৃষ্ট হননি। তাই তো ব্রিটিশ সরকার কর্তৃক পুরস্কার ঘোষিত আসামি স্বদেশি আন্দোলনের নেতাকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দিয়েছেন। এভাবেই দেশের স্বাধীনতার জন্য কাজ করে যাওয়া বিপ্লবী চেতনার সাথে একাত্ম হয়ে গেছেন তিনি।
Sylhet · 2022a
“আব্বুকে ছোটো মামার মতো দেখাচ্ছে”- উক্তিটি কার?b
উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপ্যাল আজকাল তোয়াজ করে কেন? ব্যাখ্যা কর।c
উদ্দীপকের দারোগা নুর মোহাম্মদের সাথে ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদা চরিত্রের কোন বৈশিষ্ট্যের মিল রয়েছে? বুঝিয়ে দাও।d
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের মূল লক্ষ্য একই।”- মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।
27Question 27
হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড়ো বড়ো লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না, তবু এই বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না।।
Sylhet · 2019a
‘রেইনকোট’ গল্পে পিয়নের নাম কী?b
‘ক্রাক-ডাউনের রাত’ বলতে কী বোঝায়?c
“উদ্দীপকের মুক্তিসেনা যেন ‘রেইনকোট’ গল্পের মিন্টুকে মনে করিয়ে দেয়।”— বর্ণনা করোd
“রেইনকোট’ গল্পের মূলভাব উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।”— মন্তব্যটি যাচাই করো।
28Question 28
কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করে কোথায় হাওয়া হয়ে যায়, খানসেনারা তার রহস্য ভেদ করতে পারে না। কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়। হাট-বাজারের লোকজন, মিল-ফ্যাক্টরির শ্রমিক, দোকানদার, স্কুলমাস্টার, ছাত্র— সকলকে কাতারবন্দি করে বন্দুকের নল উঁচিয়ে জিজ্ঞাসা করছে, “মুক্তি কিধার হ্যায় বোলো।” এক উত্তর— ওরা জানে না ।
Chittagong · 2019a
‘উও আপ হি কহ সকতা।’ উক্তিটি কার?b
‘টুপির তেজ কি পানিতেও লাগল নাকি ?’— বিশ্লেষণ করো।c
‘এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেনগানওয়ালা ছোকরার দল।’— ‘রেইনকোট’ গল্পের এ প্রসঙ্গটি উদ্দীপকের বিষয়ের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো ।d
“উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্প উভয় ক্ষেত্রেই গেরিলাযুদ্ধের গৌরবগাথা বর্ণিত হয়েছে।”— যথার্থতা যাচাই করো ৷
29Question 29
ধাঁ করে একটি ট্রাক যাচ্ছে ছুটে, আরোহী ক’জন
চোখ বাঁধা, হাত বাঁধা আবছা মানুষ
পাশে রাইফেলধারী পাঞ্জাবি সৈনিক ।
ছাত্র নই, মুক্তিসেনা নই কোনো, তবু
হঠাৎ হ্যান্ডস আপ বলে
স্টেনগান হাতে আর প্রশ্ন দেয় ছুঁড়ে ঘাড় ধরে-
বাঙালিহো তুম?
Barisal · 2019
a
মিলিটারি পান্ডা কোথায় বসে ছিল?
b
নুরুল হুদার কাছে কোন বিষয়টিকে ‘স্রেফ উৎপাত’ বলে মনে হয়? ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের ‘চোখ বাঁধা, হাত বাঁধা আবছা মানুষ’ বলতে ‘রেইনকোট গল্পে কাদের কথা বোঝানো হয়েছে? আলোচনা করো।
d
“উদ্দীপকে মিলিটারিদের বর্বরোচিত হত্যাযজ্ঞের ছবি যেন ‘রেইনকোট’ গল্পের প্রতিচ্ছবি।” ব্যাখ্যা করো।
30Question 30
মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা সাজ্জাদকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায় । ক্ষত-বিক্ষত হয়েও সাজ্জাদ নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, “জীবনের চেয়ে দেশ অনেক বড়ো।” নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে।
Jessore · 2019
a
‘সেই চোখ ভরা ভয়, কেবল ভয়।’— ‘রেইনকোট’ গল্পে কোন চোখের কথা বলা হয়েছে ?
b
‘ড্রেসিং টবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুনরূপে সে ভ্যাবাচ্যাকা খায়।’— কে, কেন ভ্যাবাচ্যাকা খায়?
c
উদ্দীপকের সাজ্জাদ ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয় ? তুলনার যৌক্তিকতা তুলে ধরো।
d
সাজ্জাদের চেতনা ‘রেইনকোট’ গল্পের মূলভাবকে কতখানি ধারণ করে বলে তুমি মনে করো? তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো ।
31Question 31
কলিমদ্দি দফাদারের বোর্ড অফিস শীতলক্ষ্যার তীরের বাজারে। নদীর এপারে-ওপারে বেশ কিছু বড়ো বড়ো কলকারখানা। এগুলো শাসনের সুবিধার্থে একদল খানসেনা বাজারসংলগ্ন হাই স্কুলটিকে ছাউনি করে নিয়েছে। কোনো কোনো রাতে গুলিবিনিময় হয়। কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খানসেনারা তার রহস্য ভেদ করতে পারে না।
Dhaka · 2019
a
‘বর্ষাকালেই তো জুৎ’— কথাটি কে বলেছিল?
b
‘রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। – ব্যাখ্যা করো।
c
উদ্দীপকটির শেষাংশের বক্তব্য ‘রেইনকোট’ গল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
d
“উদ্দীপকটিতে ‘রেইনকোট’ গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে।”— তোমার মতামতসহ আলোচনা করো।
32Question 32

Barisal · 2017
a
‘মিসক্রিয়ান্ট’ শব্দের অর্থ কী?
b
‘মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে রেইনকোটের ওপর’- উক্তিটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
c
চিত্রে ‘রেইনকোট’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
d
চিত্রিত দিকটি ‘রেইনকোট’ গল্পের বিষয়বস্তুকে আরও শানিত করেছে বলে তুমি মনে করো কি? স্বপক্ষে যুক্তি দেখাও।
33Question 33
বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ
নারী, শিশু আর যুবক-জোয়ান-বৃদ্ধ।
শত্রু সেনারা হত্যার অভিযানে
মুক্তিবাহিনী প্রতিরোধে উত্থানে।
মুক্তির পথ যুদ্ধেও রয় জেনে
ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে।
Jessore · 2017
a
‘রেইনকোট’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
b
‘যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর’- বাক্যটি বুঝিয়ে লেখ।
c
উদ্দীপকের ‘বিদেশি সেনা’ ‘রেইনকোট’ গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গল্পে তাদের তৎপরতার সাথে উদ্দীপকের বর্ণনার মিলগুলো তুলে ধরো।
d
“উদ্দীপকটির ‘মুক্তিবাহিনী’র সাথে ‘রেইনকোট’ গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তির বর্ণনা অনেকটা সাদৃশ্যযুক্ত হলেও বৈসাদৃশ্যও রয়েছে”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
34Question 34
বর্গি এল খাজনা নিতে
মারল মানুষ কত।
পুড়ল শহর পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত।
হানাদারের সঙ্গে জোরে
লড়ে মুক্তি সেনা
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না।
Comilla · 2017
a
‘রেইনকোট’ গল্পের কথকের নাম কী?
b
‘রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন’- ব্যাখ্যা করো।
c
উদ্দীপকটিতে ‘রেইনকোট’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
d
“হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো ‘রেইনকোট’ গল্পেও প্রতিরোধের চিত্র রয়েছে”- তোমার মতামতসহ আলোচনা করো।
Question 35
“চকচকে রোদ। সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা-পরা এক কিশোর তিন চারটে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে। তার মাথায় ছালা বোঝাই ঘাস। কাঁধে লাঙল-জোয়াল। সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে। ‘মুক্তি! মুক্তি!’ একজন সৈনিক চিৎকার করে ওঠে।
‘কাঁহা? কাঁহা?- অপরেরা প্রশ্ন করে।
‘ভাহনা তরফ দেখো।’
কলিমুদ্দি দফাদার সবিনয়ে বলতে চায়, ‘মুক্তি নেহি ক্যাপ্টেন সাব, উয়ো রাখাল হ্যায়, মেরা চেনাজানা হ্যায়। ‘চুপরাও সালে কাফের কা বাচ্চা কাফের। মুক্তি, আলবৎ মুক্তি।’ বলেই সকলে একসঙ্গে গুলি ছোঁড়ে। এলাকা কেঁপে ওঠে। ধ্বনি প্রতিধ্বনিত হয়ে দূরে ছড়িয়ে পড়ে।
Rajshahi · 2017
a
’রেইনকোট’ গল্পটি কার লেখা?
b
‘ক্রাক-ডাউনের’ রাতে কী ঘটেছিল?
c
উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
d
উদ্দীপক ও ‘রেইনকোট’ গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনা করো।
