BNG – CQ Q – Kopildas Murmur

01
Question 01

উনিশ শতকে ব্রিটিশ ভারতে ‘সাঁওতাল বিদ্রোহ’ নামে সংগঠিত একটা ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন হয়েছিল। ১৮৫৫ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় এর সূত্রপাত হয়। এই আন্দোলনে নেতৃত্ব দেন চার মুরমু ভাই- সিধু, কানু, চাঁদ ও ভৈরব। তাঁদের এই নেতৃত্বে ইংরেজ আমলেই স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজদের প্রবর্তিত রাজস্ব ও কৃষিনীতির বিরুদ্ধে অনেক সাঁওতাল একত্রিত হয়ে কঠোর বিদ্রোহ গড়ে তুলেছিল।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

a
শওকত আলী কত খ্রিস্টাব্দে একুশে পদকে ভূষিত হন?

b
“শুধুই যথাস্থানে ফিরে যাওয়া, শুধুই মেনে নেওয়া”- কেন? ব্যাখ্যা করো।

c
উদ্দীপকে বর্ণিত চার ভাইয়ের মনোভাব ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কোন চরিত্রের চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ? কীভাবে? ব্যাখ্যা করো।

d
“নিজ জাতিসত্তার অস্তিত্ব রক্ষায় সংগ্রামী মানুষ চিরকালই আপসহীন”- উদ্দীপক ও ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের আলোকে মন্তব্যটি বিচার করো।

02
Question 02

পার্বত্য চট্টগ্রাম পাহাড়-পর্বতময় অঞ্চল। এই অঞ্চলের চাকমারা প্রকৃতির সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কঠোর সংগ্রাম করে জীবনধারণ করে। কিন্তু এই অঞ্চলটি ইংরেজ শাসনের অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে তাদের স্বাধীনভাবে জীবিকা নির্বাহের পুরানো ব্যবস্থা ধ্বংস হয়ে যায় এবং তারা শোষণের নাগপাশে আবদ্ধ হয়ে পড়ে। ফলে ১৭৭৬ সালে রামু খাঁ ও শের দৌলত চাকমা জাতির সকলকে এক করে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তুতি নেন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2026

a
‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?

b
“ঠিক শুনিছিস তুই, ঠিক শুনিছিস?”- উক্তিটি কোন প্রসঙ্গে বলা হয়েছে? ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের চাকমাদের সাথে ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কাদের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

d
“রামু খাঁ, শের দৌলত এবং কপিলদাস যেন অস্তিত্ব রক্ষার সংগ্রামে আপসহীন যোদ্ধা।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

03
Question 03

উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশবাসীর ওপর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়সহ নানা দিক থেকে শোষণ-বঞ্চনা চালাতে থাকে। দেশের মানুষ এ সকল শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রথম সোচ্চার হয় বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবি নিয়ে। এই দাবি আদায়ে ঝরাতে হয় রক্ত। পরবর্তীকালের প্রতিটি যৌক্তিক দাবির বিপরীতে পাকিস্তানিদের একের পর এক সীমাহীন দমন-পীড়ন ও অত্যাচার-বৈষম্যের বিরুদ্ধে দেশবাসী সংক্ষুব্ধ হয় এবং ফুঁসে ওঠে। তাদের উচ্চকিত স্লোগানে আন্দোলিত হয় শহর-বন্দর-গ্রাম।

[পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন]

a
মুর্মু কী?

b
‘কপিলদাস বুড়োর কাছে সবই একটার সাথে আরেকটা মেলানো মনে হয়।’- কেন?

c
উদ্দীপকের দেশবাসীর সাথে কপিলদাস মুর্মুর চেতনাগত সাদৃশ্য ব্যাখ্যা কর।

d
‘কপিলদাস মুর্মুর অতীত ও বর্তমানই তাঁকে উদ্দীপকের দেশবাসীর প্রতিনিধি হিসেবে দাঁড় করিয়ে দেয়।’- তোমার পঠিত গল্প অবলম্বনে মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

04
Question 04

সারা বন কুড়ালের শব্দে মুখর। হিন্ডাল, হোগলা আর উলুখড়ের বন নিঃশেষ হচ্ছে। বড়ো বড়ো গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ভাইড়ালেরর মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে। এগিয়ে চলেছে মানুষ। এগিয়ে চলেছে সভ্যতা। এখানে মোরেলদের আবাদ চলবে। ফসল ফলবে। গড়ে উঠবে মনুষ্য বসতি। মহারাজ গলার ঘণ্টার শব্দ ছড়িয়ে এগিয়ে চলেছে। আবাদি এলাকার কাজ পরিদর্শনে বেরিয়েছে সাহেব হেনরি। আগে-পিছে ঘোড়ায় চলছে মোহন খাঁ আর কালু বাওয়ালি। কালু বাওয়ালি নামকরা শিকারি। একবার বাঘের সঙ্গে খালি হাতে লড়াই করছিল সে। দুপাশে কয়েদিরা একজন ঠিকাদারের তত্ত্বাবধানে গাছ কাটছে। কুড়ালের একবার বাঘের সোনকান করে শব্দ তুলছে তাদের পায়ের শিকল। হেনরি হাতির ওপর বসে বলল- এই। আজকের মধ্যে এই এলাকাটা সাফ করতে হবে। বুঝলি?

a
দীনেশ কিস্কুর উঠোনে হুড়মুড় করে কী ঢুকে পড়বে?

b
“বস্তিটস্তি উঠে যাবে আর ট্রাকটর চলতে থাকবে ঘরবাড়ি-ভিটেমাটির উপর দিয়ে।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কোন দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?- ব্যাখ্যা কর।

d
উদ্দীপকের হেনরি এবং ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের পরিষ্কার জামা-কাপড় পরা লোকটার উদ্দেশ্য কি একসূত্রে গাঁথা? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

05
Question 05

আমাদের এই পতিত, চন্ডাল, ছোটলোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদের মতো দীন বসন পরিয়া, তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। এস, আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন-বাঁশিতে সুর দিই-

a
কোথায় নতুন ঘুন্টি বাঁধা হয়েছে?

b
“বুঢ়া দাদা তুমার বস্তিটা আর এইঠে থাকবে নাই, ইবছর এইঠে ধানের আবাদ হবে।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কাদের ভাবনার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ?- ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের মূলভাব ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের মূলভাবের সম্পূর্ণ বিপরীত নয়।”- মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।

06
Question 06

সুখীপুর গ্রামের খাস জমিতে অনেকদিন ধরে বাস করছে বেদে সম্প্রদায়। তাদের এখন আর আলাদা মনে হয় না। গ্রামের সকলের সাথে তারা মিলেমিশে বসবাস করে। বেশ কিছুদিন পর সরকারি জরিপ আসে- খাস জমিটি ফাঁকা করে সেখানে মার্কেট নির্মাণ করা হবে। তখন গ্রামের সকলে বাধা দেয়। তারা বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সরকারের কাছে আবেদন করে জমিটি পুনর্বহাল রাখে।

a
‘লেলিহান সাধ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

b
“ভারি ধীর নোয়ানো স্বর। শান্তভাবে পরামর্শ হচ্ছে যেন।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের সাথে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।

d
“উদ্দীপকের গ্রামবাসী আর ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের মোড়ল গুপীনাথ চেতনায় যেন বিপরীত।” মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

07
Question 07

ফসলের স্বাধন এলো টাংগুয়ার বুলোকে ভ্রমরের মতো। হাজারো মানুষের লাঙলে, হলো ফসলের উচ্ছ্বাস যৌবন এলো টাংগুয়ার বুকে। এরই মাঝে একদিন স্থানীয় জমিদার চ্যালা, কোদালে কর্ষিত হলো টাংগুয়া- ফসলের প্রাচুর্যে জমি দেওয়া তৰোৱাল কাউকে সেবার মাথায় যেন আসমান ভেঙে পড়লা। ভ্যাড়া পিটিয়ে জানিয়ে দিলে- বিনি ব্যবস্থায় টাংগুয়ায় বিশ্বাস করতেশো বলে জা হোতেয় তো নয়ই। কোন সুদূর জমানা থেকে প্রত্যেক বর্ষায় কেনার জমিদারের রেডিউ বৃত্য করে আসছে- হেমন্তে বনেজঙ্কালে বিচরণ করত বাঘ, মহিষ, হরিণ; অতি সাহসী শিকারি বাড়া টাংগুয়ার বুকে মাথকেরালাতে সাহস পেত না- এতদিন কোথায় ছিল এই জমিদার? কার কাছ থেকে আদায় করেছিল খাজারি ছাড়া কেউ এই বনে মাথা গলাতে সাহস পেদি সম্পত্তি, এতদিন নিজ থেকে চেষ্টা করেনি কেন আবাদ করবার? হাতেম সবাইকেনা? হাতেম প্রশ্ন করে নিজেকে- জমিদারেরই যদি আম্মার লাইগা রাখছে- আমরাই ভোগ করবাম।

a
বিচার সভার কোন দৃশ্যটা কপিলদাসের স্মরণে আসে না?

b
কপিলদাস ভাত খাওয়ার কথা ভুলে গিয়ে তার নাতিদের কোন গল্প বলে? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের স্থানীয় জমিদারের কর্মকান্ড ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কাদের কর্মকান্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“চেতনাগত দিক থেকে উদ্দীপকের মূলভাব এবং ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের মূলভাব একসূত্রে গাঁথা।”- বিশ্লেষণ কর।

08
Question 08

বসুন্ধরা কত ৰূপণা, এখানে এলে বোঝা যায়। দিগন্ত-বিস্তার কত ছোট হোয়ে গেছে। এক ফালি জায়গার বেশী ধরিত্রী তার শিশুদের আর কিছু ঋণ দিতে বিমুখ। ওভারসীয়ার সাহেব এসে বলেছিল, ‘ফরাজ আলি, বে-আইনী ঘর তুলছো’। ‘হুজুর নদীর লগে হব গ্যাছে গ্যা।’ তার মুখের কথা কেড়ে নিয়েছিলেন ওভারসীয়ার সাহেব, “জমিনটুকু শুধু বাকী। তা ঠিক কিছু দিতে হয় যে”। এই দেওয়া-নেয়ার খেলা চলছে দুনিয়ায়। দিবে আর নিবে, মিলিবে মিলাবে-।” ফরাজ আলির এক প্রতিবেশী প্রায়ই বলত, “চলেন মিয়া বাই, চইলা যাই এহান থেইক্যা।” – যামু কোথা?

a
কপিলদাস তার মনের ভেতরে স্পষ্ট কী দেখতে পায়?

b
“হ্যাঁ মড়ল তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না।” কথাটি বুঝিয়ে লেখ।

c
উদ্দীপকের বিষয়টি ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

d
উদ্দীপকের ওভারসীয়ার সাহেব এবং ফরাজ আলির প্রতিবেশী ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের যে যে চরিত্রকে নির্দেশ করে তা উল্লেখ করে তুলনামূলক আলোচনা কর।

09
Question 09

-এ. বেবাক মাইনষেরেই এমবায় ঠকাইছে। করিম গাজী বলে, আরে মিয়া এমুন কারবারডা অইল আর তুমি ফির‍্যা চলছো?

-কি করমু তয়?

-কি করবা! খেঁকিয়ে ওঠে করিম গাজী, চল আমাগ লগে। দেখি কি করতে পারি।

করিম গাজী তাড়া দেয়, কি মিয়া, চাইয়া রইছ ক্যান? আরে এমনেও মরছি অমনেও মরছি। একটা কিছু না কইর‍্যা ছাইড়্যা দিমু?

ওসমান তোতাকে ঠেলে দিয়ে বলে, তুই বাড়ী যা গা। থাকে কপালে!

তার ঝিমিয়ে-পড়া রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে সে বলে-হ, চল। রক্ত চুইখ্যা খাইছে। অজম করতে দিমু না, যা থাকে কপালে!

a
কপিলদাস গল্প বলার সময় কোন বিষয়টি প্রকাশ করতে ইতস্তত করে?

b
“কপিলদাসের ভারি অবাক লাগে গোটা ব্যাপারটা দেখে।”- কোন ব্যাপার? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

d
উদ্দীপকের ওসমানের প্রতিবাদী চেতনার সঙ্গে ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কপিলদাসের চেতনার কি 8 তুলনা করা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

10
Question 10

বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। সারাটা বিকেল বৃষ্টি হলো। সারা রাত চললো তার একটানা ঝপঝপ ঝনঝন শব্দ। সকালেও তার বিরাম নেই। প্রতি বছর এ সময়ে শ্রাবণ মাসের ‘ডাত্তর’। কেউ কেউ বলে বুড়ো বুড়ির ‘ডাত্তর’। এই ডাত্তরের আয়ুষ্কাল পনের দিন। এই পনের দিন একটানা ঝড় বৃষ্টি হবে। জোরে বাতাস বইবে। বাতাস যদি বেশি থাকে আর অমাবস্যা কি পূর্ণিমার জোয়ারের যদি নাগাল পায় তাহলে সর্বনাশ। নির্ঘাত বন্যা!

a
কপিলদাস মুর্মু শেষ পর্যন্ত কী হয়ে ওঠে?

b
“সেই ভাবটা টাঙনের স্রোতে আজকাল সব সময় ধরা থাকে।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কোন দিকটির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের মূল চেতনা নয়।” মন্তব্যটি যথার্থ।

11
Question 11

ইউরোপের জ্ঞানগুরু প্লেটো মিসর ভ্রমণকালে মাথায় করে তেল বেচে রাস্তা-খরচ যোগাড় করতেন। যে কুঁড়ে, আলসে, ঘুষখোর ও চোর, সেই হীন। ব্যাবসা বা ছোট স্বাধীন কাজে মানুষ হীন হয় না- হীন হয় মিথ্যা চতুরতা ও প্রবঞ্চনায়। পাছে জাত যায়, সম্মান নষ্ট হয়- এই ভয়ে পরের গলগ্রহ হয়ে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছ? সম্মান কোথায়, তা তুমি টের পাওনি? সৎ উপায়ে যে পয়সা উপায় করা যায় তাতে তোমার আত্মার পতন হবে না। তোমার আত্মার পতন হবে আলস্যে ও অসাধুতায়। তোমারই স্পর্শে কাজ গৌরবময় হবে।

a
কার কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয়?

b
“সেখানে কাঁপন নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
উদ্দীপকের মূলভাব এবং ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের মূলভাব কি এক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

12
Question 12

এই মানবিকতাকে যদি বাঙালি সংস্কৃতির একটা মুখ্য প্রকাশ বলে গণ্য করি, তাহলে উনিশ-বিশ শতকের বাংলা সংস্কৃতিতে সেই মানববাদের বিচিত্র রূপ প্রত্যক্ষ করি। পুরনো ধারার সংস্কৃতিতে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কিছু প্রতিবাদ আছে। একালের সংস্কৃতিতে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের কথা সরবে শোনা যায়। এই দিক দিয়ে দেখলে আমাদের সংস্কৃতির প্রবহমান ধারায় মানবকল্যাণ ও সামাজিক ন্যায়ের প্রতি সুস্পষ্ট পক্ষপাত ফুটে উঠেছে। আমাদের সংস্কৃতির বিচিত্র রূপ নিয়ে যেমন আমরা গর্ব করতে পারি, তেমনি তার এই ভাববস্তুও আমাদের গৌরবের বিষয়।

a
‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পে কাদের গলায় শানানো স্বরের কথা বলা হয়েছে?

b
“কপিলদাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি কোন দিক থেকে ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকে প্রতিফলিত মানবিক চেতনা এবং ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের মানবিক চেতনা একসূত্রে 8 গাঁথা।”- মন্তব্যক্টির যথার্থতা প্রমাণ কর।

13
Question 13

জমিদার, মহাজন এবং ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শোষণ, জমির অধিকার হারানো এবং সাংস্কৃতিক নিপীড়নের কারণে ১৮৫৫- ৫৬ সালে সাঁওতাল বিদ্রোহ হয়। সিধু, কানু, চাঁদ ও ভৈরব- এই চার ভাইয়ের নেতৃত্বে রুখে দাঁড়ায় সাঁওতাল সমাজ। এই যুদ্ধে সাঁওতালরা গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করেছিল এবং তারা ধনুক ও তিরের মতো ঐতিহ্যবাহী অস্ত্র ব্যবহার করেছিল। সাঁওতালদের তির-ধনুকের বিরুদ্ধে গর্জে উঠেছিল ইংরেজ বন্দুক-কামান। এতে শহিদ হন প্রায় দশ হাজার মানুষ।

a
কপিলদাসের ছেলের নাম কী?

b
“একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চলল।”- কোন কথা এবং কেন বলেই চলল?

c
উদ্দীপকের সিধু, কানু, চাঁদ ও ভৈরব ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়?

d
“নিপীড়িত, নির্যাতিত মানুষ দেয়ালে পিঠ ঠেকে গেলে বিদ্রোহে-সংগ্রামে রুখে দাঁড়ায়।”- উদ্দীপক ও ‘কপিলদাস 8 ৩ মুর্মুর শেষ কাজ’ গল্পের আলোকে সত্যতা যাচাই কর।