01
Question 01
ষাটোর্ধ্ব বিধবা ফাতেমা বেগম। নিঃসন্তান এ বৃদ্ধার আপন বলতে কেউ নেই। একদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎ রাস্তায় একটি মেয়েকে কাঁদতে দেখেন। বৃত্তান্ত শুনে তিনি মেয়েটিকে বাড়ি নিয়ে আসেন এবং স্বামীর অত্যাচারে অতিষ্ঠ মেয়েটিকে মাতৃস্নেহে আশ্রয় দেন। স্বামীপক্ষ খবর পেয়ে তাকে নিয়ে যেতে চায়। মেয়েটি কোনোভাবেই যেতে ইচ্ছুক নয়। বৃদ্ধাও মেয়েটিকে যেতে দেননি। এতে তাকে অনেক ঝামেলা পোহাতে হয়। মৃত্যুর পূর্বে বৃদ্ধা মেয়েটিকে সমুদয় সম্পত্তি দান করে যান।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
a
ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়- উক্তিটি কার?
b
যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
c
উদ্দীপকের মেয়েটি ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির সাথে কীভাবে সংগতিপূর্ণ তা ব্যাখ্যা করো।
d
‘মাসি-পিসি’ গল্পের মাসিপিসি ও উদ্দীপকের বৃদ্ধা কি একসূত্রে গাঁথা? মতামত দাও।
02
Question 02
শৈশবে বাবা-মাকে হারিয়ে এক চাচার আশ্রয়ে থাকা ইভার জীবনে ঘটে যায় বাল্যবিবাহ, স্বামীর ঘরে অত্যাচার নির্যাতন, পরে তালাক। চাচার সহযোগিতা না পেলেও দমে যায়নি সে। টিউশন করে লেখাপড়া চালিয়ে যায় সে। অদম্য ইচ্ছাশক্তির জোরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লাভ করে ভালো ফল। ইভা এখন মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী।
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026
a
সালতি কী?
b
“বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে।”- কেন? বুঝিয়ে লেখো।
c
উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।
d
“উদ্দীপকের ইভা এবং ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদি উভয়েই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি।”- আলোচনা করো।
03
Question 03
কয়েকটি বাঘ একটি দলছুট হরিণশাবককে পেয়ে আনন্দভোজ করতে যাচ্ছিল। একটি সিংহী দূর থেকে তা দেখে ভোঁদৌড়ে ঝাঁপিয়ে পড়ে শাবকটিকে নিয়ে যায় এবং নিবিড় মমতায় এটিকে দুধ খাওয়ায়। সেদিন গভীর রাতে মা-হরিণী দূর থেকে ডেকে ডেকে শাবকের খোঁজ পেলে সিংহীর কাছে ভয়ে ভয়ে এসে শাবককে নিয়ে যেতে চাইলে সিংহী লেজ গুটিয়ে বসে থাকে। আর মা-হরিণী তার শাবককে নিয়ে নিরাপদে চলে যায়।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026
a
‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
b
“যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি”- কেন?
c
উদ্দীপকের হরিণশাবক ‘মাসি-পিসি’ গল্পের কার কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
d
“প্রেক্ষাপট ভিন্ন হলেও সিংহী ও মাসি-পিসির ভূমিকা সমার্থক”- উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের আলোকে মতামত দাও।
04
Question 04
মাস ছয়েক আগে স্বামী জাভেদের সঙ্গে রাগারাগি করে কল্পনা চলে আসে। নেশাখোর স্বামীর নেশার টাকা জোগাতে পারেনি বলে প্রায়ই মারধর করত তাকে। বলত ভাইয়ের কাছ থেকে টাকা এনে দিতে। মা-বাবা হারিয়ে ভাইয়ের কাছেই তো সে মানুষ। সেই ভাইকে আর নতুন করে কোনো কষ্ট দিতে চায়নি কল্পনা। বেঁচে থাকার জন্য উপার্জনের কোনো না কোনো পথ তাকে খুঁজে নিতেই হবে। বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে হলেও নিজের পথ সে নিজেই করে নেবে। তবু ফিরে যাবে না অমন স্বামীর সংসারে।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
a
মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
b
ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি’- কেন?
c
উদ্দীপকে বর্ণিত জাভেদ চরিত্রের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে- আলোচনা কর।
d
উদ্দীপকের কল্পনা চরিত্রে ‘মাসি-পিসি’ গল্পের কোন কোন চরিত্রের মানসিকতা প্রতিফলিত হয়েছে- কীভাবে, বিশ্লেষণ কর।
05
Question 05
দৈনিক সংবাদপত্রের শিরোনাম
“যৌতুকের কারণে মানিকগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন”
“যৌতুক একটি সামাজিক ব্যাধি”
“নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে এগিয়ে আসুন”
“নারী উদ্যোক্তাদের প্রতি সরকারের আরও সহযোগিতার আশ্বাস”
আন্তর্জাতিক নারী দিবসে ৪ নারী উদ্যোক্তার সফলতার গল্প
হলিক্রস কলেজ · 2025
a
মাসি-পিসির গলার আওয়াজ কেমন?
b
“বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো!”- বক্তব্যটি ব্যাখ্যা কর।
c
উদ্দীপকে বর্ণিত সংবাদ শিরোনামগুলো ‘মাসি-পিসি’ গল্পে কীভাবে প্রকাশিত হয়েছে?
d
‘মাসি-পিসি’ গল্পটি নারীশক্তি উদ্বোধনের অনুপ্রেরণা- উদ্দীপক ও গল্প অনুসারে তোমার শিখনফল লেখ।
06
Question 06
সুদীপা একজন স্বামী পরিত্যক্তা নারী। প্রত্যন্ত গ্রামের সমাজ কাঠামোতে তার জীবন গড়ে ওঠে। শিক্ষাহীন অল্প বয়সে বিয়ে এবং মাদকাসক্ত স্বামীর সাথে তার যৌতুকের বিনিময়ে বিয়ে হওয়াতে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজ সে ঢাকায় একটি কারখানায় চাকরি পেয়ে নিজের ও পরিবারের দেখভাল করার দায়িত্ব গ্রহণ করেছে। সে স্বপ্ন দেখে, যে জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছে তা যেন পরবর্তী প্রজন্মকে গ্রাস না করে।
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
a
কৈলেশের সাথে জগুর কোথায় দেখা হয়?
b
“কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা।” উক্তিটি কী উপলক্ষ্যে করা হয়েছে?
c
উদ্দীপকের আলোকে মাসি-পিসির জীবনসংগ্রামের ধারণা দাও।
d
উদ্দীপকের সাথে ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্য তুলে ধর।
07
Question 07
মা-বাবা হারা সায়মা বেড়ে ওঠে দূরসম্পর্কের এক চাচির কাছে। সায়মা বড়ো হলে পাশের গ্রামেই তার বিয়ে হয়। কিন্তু মাতাল স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে সে চাচির কাছে চলে আসে। চাচি নিজের মেয়ের মতো সায়মাকে আগলে রাখে। সমাজের কুদৃষ্টি থেকে সায়মাকে রক্ষা করার জন্য সে রাতের বেলায় রামদা হাতে প্রহরীর মতো জেগে থাকে।
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
a
‘মাসি-পিসি’ গল্পে আহ্লাদির বাবা কী রোগে মারা গিয়েছিল?
b
“নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।”- উক্তিটি ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের সায়মার সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
d
উদ্দীপকের চাচিই যেন ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসি।-মন্তব্যটি বিশ্লষণ কর।
08
Question 08
দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে, যদি না চাহে
ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে
বুক ফুলিয়ে দাঁড়াস
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে
ঊর্ধ্বে দুহাত বাড়াস।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
a
কী উপলক্ষ্যে মাসি-পিসি উপোস ছিল?
b
“যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
c
উদ্দীপকের সাথে ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্য তুলে ধর।
d
‘জীবনে যদি দুঃখ-দৈন্য নেমে আসে, মাথা উঁচু করে তার মোকাবিলা করা উচিত।’- উক্তিটি উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের আলোকে বিচার কর।
09
Question 09
শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার বাড়িতে এসেছে অঞ্জলি। নানি ছাড়া আপন বলতে কেউ নেই তার। শ্বশুরবাড়ি থেকে তাগাদা এলে যেতে দেয়নি নানি। পিতা-মাতা বেঁচে থাকলে অঞ্জলিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো। তখন কিছু বলত না নানি। যেহেতু তারা নেই, সেহেতু চারপাশের বখাটেদের কবল থেকে অঞ্জলিকে আগলে রাখে নানি। অঞ্জলির দিকে সব সময় সতর্ক দৃষ্টি রাখে নানি।
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
a
“খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার।”- উক্তিটি কার?
b
মেয়ে যদি স্বামীর ঘরে না যেতে চায় খুন হওয়ার ভয়ে?- ব্যাখ্যা কর।
c
উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?-ব্যাখ্যা কর।
d
‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসি ও উদ্দীপকের নানি একই সূত্রে গাঁথা- বিশ্লেষণ কর।
10
Question 10
সাহারা বানুর বিয়ে হয় উনিশ বছর বয়সে পাশের গ্রামের মোহন আলীর সাথে। মোহন আলী ছিল নেশায় আসক্ত এবং স্ত্রীর প্রতি উদাসীন। এদিকে বিয়ের পর থেকেই সাহারা বানুর শ্বশুর-শাশুড়ি যৌতুকের জন্য তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে না পেরে সাহারা বানু বাবার বাড়িতে চলে আসে, বাবার বাড়িতেও তার নিস্তার নেই। গ্রামের গুন্ডা-বদমাশরা তাকে স্বামীর বিষয় নিয়ে কটাক্ষ করে এবং কুদৃষ্টিতে তাকায়।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
a
মাসি-পিসি’ গল্পের চৌকিদারের নাম কী?
b
“সে-ই এখানকার কর্তা, সে-ই সর্বেসর্বা।” কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে?
c
উদ্দীপকের সাহারা বানুর স্বামীর সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
d
“সামাজিকভাবে সোচ্চার না হলে যৌতুক এবং নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয়।” উদ্দীপক এবং ‘মাসি-পিসি’ গল্পের আলোকে এ উক্তির যথার্থতা বিশ্লেষণ কর।
11
Question 11
কৃষ্ণা নামের এক সাহসী নারী বাঙালি গ্রামাঞ্চলের ইতিহাসে অমর হয়ে আছেন। বিপ্লবী আন্দোলনের সময় তিনি একদল নারীকে নেতৃত্ব দিয়েছিলেন। সাধারণ কৃষক পরিবারের মেয়ে কৃষ্ণা মাত্র ১৬ বছর বয়সে স্থানীয় জমিদারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। নিজের সাহসিকতা ও নেতৃত্বগুণে তিনি গ্রামের মেয়েদের একত্রিত করে অত্যাচারী জমিদারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। তার নেতৃত্বে গ্রামবাসী এক অসম যুদ্ধে জমিদারের বাহিনীকে পরাজিত করে। কৃষ্ণার এই সংগ্রাম গ্রামের নারীদের মধ্যে নতুন আশা ও শক্তি সঞ্চার করে।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
a
‘মাসি-পিসি’ গল্পে কোন লোকটা মাসি-পিসির অচেনা?
b
“ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি”- কেন?
c
উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের কোন দিকটি উদ্ভাসিত?- ব্যাখ্যা কর।
d
“সাদৃশ্য থাকলেও উদ্দীপকের কৃষ্ণা এবং ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসি এক নয়।”- মন্তব্যটির সত্যতা যাচাই কর।
12
Question 12
পুরুষতান্ত্রিক সমাজে নারীরা শারীরিক মানসিক নানান নির্যাতনের শিকার হয় প্রতিনিয়ত। কিন্তু সচেতনতার অভাবে নারীরা কোনো প্রতিবাদ করে না, আইনের আশ্রয়ও নেয় না, আবার অনেক সময় চাইলেও তারা আইনের আশ্রয় নিতে পারে না সমাজ সন্তানের কথা ভেবে। নারীর ওপর পুরুষের একচেটিয়া ক্ষমতার ফলে সাম্প্রতিক সময়ে এ ধরনের নির্যাতন আরো বেড়ে চলেছে। নারীর প্রতি সহিংসতা সভ্য সমাজের অভিশাপ। তাই যেকোনো মূল্যে এ অভিশাপ থেকে আমাদের মুক্ত হতে হবে।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
a
আহ্লাদির স্বামীর নাম কী?
b
মাসির ওপর পিসির একটা অবজ্ঞার ভাব ছিল কেন?
c
উদ্দীপকের নির্যাতনের চিত্র’ ‘মাসি-পিসি’ গল্পে কীভাবে প্রতিফলিত হয়েছে- নির্ণয় কর।
d
উদ্দীপকের শেষ উক্তিটির সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের তুলনামূলক আলোচনা কর।
13
Question 13
পিতৃহীন রাশেদার স্বামীর সংসারে মোটেই সুখ নেই। অর্থের জন্য শ্বশুর-শাশুড়ি তাকে মানসিক নির্যাতন করে। গর্ভবতী হওয়া সত্ত্বেও নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। স্বামীর নির্মম অত্যাচারে প্রায়ই সে অজ্ঞান হয়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে একসময় রাশেদার প্রতিবাদী নারীসত্তা জেগে ওঠে। নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে আইনের আশ্রয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়িকে জেলে পাঠায়।
Chittagong · 2025
a
বাজারের তোলা নিয়ে মাসি-পিসির কার সঙ্গে ঝগড়া হয়?
b
“হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ।”- উক্তিটি বুঝিয়ে লেখ।
c
উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? বর্ণনা কর।
d
উদ্দীপকের সামাজিক’ সংকট ‘মাসি-পিসি’ গল্পের সমাজ বাস্তবতার অনুরূপ।”- মন্তব্যটির সত্যতা নিরূপণ কর।
14
Question 14
চারিদিকে যখন আকালের ভয়াবহতা তখন জয়গুন তার সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করে। সন্তানদের কথা ভেবে সমস্ত সংকোচ ও লোকলজ্জা পেছনে ফেলে কাজ খুঁজতে থাকে জয়গুন। গ্রামে কোনো কাজ না পেয়ে সে শহরে একটি খাবার হোটেলে কাজ নেয়। দিন-রাত পরিশ্রম করে যা পায়, তা দিয়ে সে সন্তানদের লেখাপড়ার খরচ চালায়। সন্তানদের উচ্চশিক্ষা ও নিরাপদ জীবনে পৌঁছে দেওয়ার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। কাজ শেষে অনেক রাতে সে বাড়িতে ফেরে। নানা লোকের নানা কথা, তাদের হাসি-তামাশা, তুচ্ছ-তাচ্ছিল্য আর অপমান কিছুই তাকে তার সংকল্প থেকে সরাতে পারেনি।
Sylhet · 2025
a
‘সালতি’ কী?
b
“মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি”- উক্তিটি ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের জয়গুনের উপার্জনের পথ ও ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসির উপার্জনের পথ ভিন্নতর কেন? আলোচনা কর।
d
“উদ্দীপকের জয়গুনের সংগ্রামী জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্তান আর মাসি-পিসির জীবন-সংগ্রামের কেন্দ্রবিন্দু হলো আহ্লাদি।”- উক্তিটি মূল্যায়ন কর।
15
Question 15
সানজিদা অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার বাবা-মা ক্যানসারে আক্রান্ত হয়ে লোকান্তরিত হন। অসহায় সানজিদা এবং তার ছোটো ভাই সাজ্জাদ তাদের ছোট চাচা সালামের কাছে আশ্রয় নেয়। কিন্তু তাদেরকে প্রতিপালন করার সামর্থ্য তার নেই। তাদের চাচা অপারগ, হয়ে ছয় মাসের মধ্যে প্রতিবেশী এক গরিব ও নিরক্ষর ছেলের সাথে সানজিদাকে বিয়ে দেয়। সেখানে শ্বশুরবাড়ির সবাই সানজিদার ওপর অমানুষিক অত্যাচার-নির্যাতন করে। তারা সানজিদার জীবনকে বিভীষিকাময় করে তোলে। একটু স্বস্তির আশায় সানজিদা তার স্বামীকে তালাক দেয়। নেমে যায় জীবনসংগ্রামে। সে নিজের বাড়িতে থেকে টিউশনি করে নিজের ও ছোট ভাইয়ের পড়ালেখা চালিয়ে যায়। বর্তমানে সে বিচারক এবং তার ছোট ভাই ডাক্তার।
Barisal · 2025
a
সালতি কী?
b
“যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি”-সপ্রসঙ্গ ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের সানজিদা এবং ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির মধ্যকার সাদৃশ্য-বৈসাদৃশ্য তুলে ধর।
d
“সানজিদার জীবনচেতনা ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির চেয়ে আধুনিক”- মন্তব্যটির যথার্থতা নির্ণয় কর।
16
Question 16
গ্রামের প্রভাবশালী ব্যক্তি জহির মাতব্বর দরিদ্র ঘরের মেয়ে স্কুলপড়ুয়া রহিমাকে জোরপূর্বক পুত্রবধূ বানাতে চায়। এমনকি তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এই পরিস্থিতিতে রহিমার বান্ধবীরা পাশে এসে দাঁড়ায়। বান্ধীবরা বিষয়টি স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের জানায়। এতে দমে যায় মাতব্বর। সম্মিলিত প্রচেষ্টায় রক্ষা পায় রহিমা।
Mymensingh · 2025
a
মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
b
“বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে।”- ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের রহিমার সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির অবস্থার তুলনা কর।
d
“সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার দ্বারাই নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব।”- উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের আলোকে মন্তব্যটি বিচার কর।
17
Question 17
এতিম ডলি বড় হয়েছে মামা-মামির কাছে। ডলির মামাও দরিদ্র মানুষ। বড় হওয়ার পর ডলির বিয়ে হয়। মামা বিয়ের সময়ের যৌতুকের দাবি মেটাতে পারে না। ফলে তার ওপর চলে নিষ্ঠুর নির্যাতন। নির্যাতন সইতে না পেরে ডলি একদিন নির্যাতক স্বামীর সংসার ফেলে আবার মামার বাড়িতে আশ্রয় নেয়।
Jessore · 2025
a
বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে?
b
“যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।”- কেন?
c
উদ্দীপকের ডলির সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের কার সাদৃশ্য রয়েছে? কেন?
d
“উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের সম্পূর্ণ বিষয় ফুটে ওঠেনি।”-মন্তব্যটির পক্ষে অথবা বিপক্ষে তোমার যুক্তি পেশ কর।
18
Question 18
এই যে গাং, গাংপাড়ের মানুষ
ছিদাম মালোর টোপর মাথায়
সাতপাকে বাঁধা
হরিলুট দেওয়ার প্রিয়তমা সাথী
মালতী মালো
কেরোসিন পুড়বে তাই
অভ্যাসে অন্ধকারে
নির্ভুল জাল বুনে, আর রাতভর অপেক্ষায় থাকে
কখনো-বা হানা দেয় শেয়াল কখনো-বা মনুষ্যরূপী নেকড়ে
রণচণ্ডী কালমূর্তি তার
ধারালো বঁটি হাতে
সাহসের আলো জ্বালে
শ্বশুরের ভিটায়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
a
কানাই আর গোকুলের পেয়াদায়া যেদিন মাসিপিসির বাড়িতে আসছিল সেদিন চান্দ্র মাসের কত তারিখ ছিল?
b
‘ ভাঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব।’-উক্তিটির কারণ ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের মালতী মায়লা ‘মাসি-পিসি’ গল্পের কে হতে পারে? যুক্তি দাও।
d
‘উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত নারীর সংমান, সাহসিকতা ও সম্ভ্রম রক্ষার প্রয়াস সবই রয়েছে’-মন্তব্যটি বিশ্লেষণ করো।
19
Question 19
নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই মানবসভ্যতা আজ এতদূর প্রসারিত। নারীকে উপেক্ষা করে কোন সভ্যতা সৃষ্টি হতে পারে না। নারীকে তার আপন মর্যাদায় অধিষ্ঠিত করতে দরকার পুরুষের সহযোগিতা। কিন্তু এই পুরুষের হীন মানসিকতার কারণেই কখনো কখনো নারীকে টিকে থাকার সংগ্রামে লিপ্ত হতে হয়। বেঁচে নিতে হয় কঠিন জীবন, হতে হয় সাহসী ও প্রতিবাদী।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
a
মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
b
‘নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দু’জনেরই এখন আহ্লাদি আছে”-উক্তিটি ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের হীন মানসিকতার পুরুষের সঙ্গে ‘মাসিপিসি’ গল্পে কার বা কাদের সাদৃশ্য রয়েছে? নির্ণয় করো।
d
উদ্দীপকের শেষ বাক্যটি ‘মাসি-পিসি’ গল্পে কীভাবে প্রতিফলিত হয়েছে? আলোচনা করো।
20
Question 20
আমার বিশ্ব ভ্রমণ কেবলি তোমার কাছে যাওয়া সকল নিসর্গ ছুঁয়ে তোমাকে খুঁজে পাওয়া। পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে দেখেছি তোমার মুখ আরম্ভ বিন্দুতে দাঁড়ানো আমি সেই বিস্মিত, উজবুক।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
a
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
b
“মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে”-উক্তিটি ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের বিশ্বভ্রমণের সঙ্গে শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনকে তুমি কীভাবে তুলনা করবে?
d
“উদ্দীপক ও ‘বায়ান্নর দিনগুলো’ স্বদেশ চেতনার ধারক।”-উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
21
Question 21
নিজের সহায় সম্পদ না থাকলেও অকালপ্রয়াত বড় বোনের মেয়ে রিনাকে সযত্নে আগলে রাখে রাহেলা। অন্যের বাসায় কাজ করে রাহেলা মিনার ভরণ-পোষণের ব্যবস্থা করে। মিনার নিরাপত্তার কথা ভেবে রাহেলা মিনাকে সঙ্গে নিয়ে অন্যের বাসায় কাজ করতে যায়।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
a
কে বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল?
b
‘যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি-কেন?
c
উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের কোন প্রসঙ্গটি উঠে এসেছে? আলোচনা কর।
d
উদ্দীপকটি ‘মাসি-পিসি’ গল্পের সমগ্র ভাব ধারণ করতে পেরেছে কি? তোমার মতামতসহ আলোচনা কর।
22
Question 22
শফিক মিয়ার মেয়ে আমেনাকে বিয়ে দেয় অপেক্ষাকৃত দরিদ্র জমিরের সাথে । জমির সৎ, হৃদয়বান এবং স্ত্রীকে সে প্রাণধিক ভালোবাসে কিন্তু আমেনা দরিদ্র জমিদারের ঘর করতে অস্বীকৃতি জানিয়ে বাবার বাড়ি চলে আসে ।
ঢাকা কলেজ · 2024
a
‘জেলে নয় গেলাম কৈলেশ’— উক্তিটি কার?
b
‘তাতেই জগুর প্রবল লোভ’ কীসের প্রতি জগুর লোভের কথা বলা হয়েছে?
c
উদ্দীপকের জামিরের সাথে ‘মাসি-পিসি’ গল্পের জগুর বৈসাদৃশ্য নিরূপণ করো ।
d
“উদ্দীপকের আমেনা এবং ‘মাসি পিসি’ গল্পের আহ্লাদির স্বামীর ঘর ছাড়ার কারণ এক নয়।”— মন্তব্যটি মূল্যায়ন করো।
23
Question 23
আবুল মিয়া জমি বিক্রি করা টাকায় কন্যার বিয়ে দিলেন। নতুন সংসারে পুতুল-খেলা কন্যা দিশেহারা। অমানবিক নির্যাতনের শিকার হয়ে এক সময় রক্তবমি করতে করতে মারা যায়। কিন্তু এসব বিশ্বাস করতে পারেন না কন্যার বাবা। পুতুল খেলার বয়েসি কন্যা দেখলে তাই এখনো তিনি তাকিয়ে থাকেন।
সিলেট এমসি কলেজ · 2024
a
বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে?
b
রহমান কেন আহ্লাদির দিকে তাকিয়ে থাকে?- ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের কন্যার বাবার সাথে ‘মাসি-পিসি’ গল্পের বুড়ো রহমানের সাদৃশ্য দেখাও ৷
d
“উদ্দীপকের পুতুল-খেলা ও ‘মাসি-পিসি’ গল্পের রহমানের ছোট মেয়ে নির্মমতার শিকার।”- উক্তিটি বিচার কর ।
24
Question 24
মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি কোনো রক্তপাত চাননি। অথচ ব্রিটিশ সরকার সাধারণ মানুষের উপর । অত্যাচার চালায় ও নির্বচারে গ্রেফতার করে। মহাত্মা গান্ধী এতে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ।
সিলেট এমসি কলেজ · 2024
a
‘বায়ান্নোর দিনগুলো’ রচনায় কোন পার্কের উল্লেখ রয়েছে?
b
শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ অনশন করেছিলেন কেন?
c
উদ্দীপকটি কীভাবে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার ইঙ্গিত দেয়?— ব্যাখ্যা কর।
d
মহাত্মা গান্ধী ও শেখ মুজিবুর রহমান গণমানুষের প্রতিনিধি ।’ উদ্দীপক ও ‘বায়ান্নর দিনগুলো’ রচনার আলোকে উক্তিটি বিচার কর।
25
Question 25
আমিই সেই মেয়ে।
বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন। যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন।
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
a
হোগলা গাঁথা কী?
b
“নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।”-ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের বিষয়ভাবনা ‘মাসি-পিসি’ গল্পের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্য তার বর্ণনা দাও।
d
“উদ্দীপকটি ‘মাসি-পিসি’ গল্পের আংশিক রূপায়ণ।”-উক্তিটির যথার্থতা বর্ণনা করো।
26
Question 26
পিতৃহীন রাশেদার স্বামীর সংসারে মোটেই সুখ নেই। অর্থের জন্য শ্বশুর-শাশুড়ি তাকে মানসিক নির্যাতন করে। গর্ভবতী হওয়া সত্ত্বেও নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। স্বামীর নির্মম অত্যাচারে প্রায়ই সে অজ্ঞান হয়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে একসময় রাশেদার প্রতিবাদী নারীসত্তা জেগে ওঠে। নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে আইনের আশ্রয় নিয়ে স্বামী-শাশুড়িকে জেলে পাঠায়।
Dhaka · 2024
a
বাজারের তোলা নিয়ে মাসি-পিসির সঙ্গে কার ঝগড়া হয়?
b
“ফের আসুক, আদরে রাখব যদ্দিন থাকে।”- ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
d
“নারীর প্রতি সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতার বিকল্প নেই।”- উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের আলোকে বিশ্লেষণ কর।
27
Question 27
স্বামী পরিত্যক্তা সাহেলা শহরের অলিগলিতে শাক-সবজি বিক্রি করে জীবন চালায়। অবস্থাসম্পন্ন ঘরে বিয়ে হলেও ভাগ্য তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। জীবনযুদ্ধে হার না মানা সাহেলা দুই সন্তানের লেখাপড়াও চালিয়ে যাচ্ছে। যখন ঘরের বাইরে থাকে, তখন তার চিন্তার শেষ থাকে না সোম ও মেয়ে ময়নার জন্য। আবার রাতেও নির্বিঘ্নে ঘুমাতে পারে না গুন্ডা-বদমাশদের অত্যাচারে।
Comilla · 2024
a
‘মাসি-পিসি’ গল্পে আহ্লাদির বাবা কী রোগে মারা গিয়েছিল?
b
“নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।”- উক্তিটি ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের সাহেলা ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? বিশ্লেষণ কর।
d
“উদ্দীপকের সাহেলার সংগ্রাম ও ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসির সংগ্রাম একই ধারায় প্রবাহিত।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
28
Question 28
স্বামীহারা তাহেরা বিবির নদী তীরের ছোট্ট বাড়িটা বন্যায় তলিয়ে গেলে আরো অনেকের মতো রাস্তার পাশের বাঁধে নতুন আশ্রয় গড়ে তুলেছে। সরকারি ত্রাণ আর জমানো কিছু টাকা নিয়ে অনিশ্চিত জীবনের প্রহর গুনছে সে। চার ছেলে-মেয়ে নিয়ে জীবন এখন তার কাছে একটা যুদ্ধের মতো। এর মধ্যে দুর্বৃত্তের দল রাতের আঁধারে নিরীহ মানুষের শেষ সম্বলও লুটে নিচ্ছে। তাহেরা জানে, এ যুদ্ধে তাকে জিততেই হবে। তাই সে রামদা হাতে প্রহরীর মতো জেগে থাকে।
Chittagong · 2024
a
‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত বুড়ো লোকটির নাম কী?
b
“মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি।”– উক্তিটির প্রাসঙ্গিকতা লেখ।
c
উদ্দীপকের তাহেরার সাথে ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসির মিল সন্ধান কর।
d
“উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের জীবনযুদ্ধ এক হলেও বাস্তবতা ভিন্ন।”– মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
29
Question 29
এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে,
বিয়ে দিয়েছিনু কাজিদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে।
এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে,
হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে।
Dinajpur · 2024
a
“ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়”- এখানে কার ছেলের কথা বলা হয়েছে?
b
“বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে”- কেন? বুঝিয়ে দাও।
c
উদ্দীপকের বুজির উপর নির্যাতনের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির উপর নির্যাতনের তুলনা কর।
d
“নারীর প্রতি পুরুষের অমানবিক আচরণের প্রামাণ্য দলিল উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের নারীদের উপর নির্যাতন”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
30
Question 30
এইখানে তোর বুজির কার, পরীর মতন মেয়ে,
বিয়ে নিয়েছিনু কাজিদের বাড়ি দিয়ানি ঘর পেরে।
এত আদরের দুলিতে ভাষারা ভালোবাসিত না মোটে,
হাতেতে মণি না মারিত কারে শত যে মারিত ঠোঁটে।
Jessore · 2023
a
মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি ?
b
“বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে।” ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের বুজির সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির অবস্থার তুলনা কর।
d
উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের মুলভাব কতটু প্রতিফলিত হয়েছে? তোমার মতামত দাও।
31
Question 31
সালমার বাবা হঠাৎ মারা যাওয়ায় তার মা অসহায় হয়ে পড়ে। একদিকে অর্থকষ্ট, অন্যদিকে ষোল বছর বয়সী সালমার সামাজিক নিরাপত্তা, সব মিলিয়ে সালমার মা দিশেহারা হয়ে পড়ে। এই অবস্থায় সালমার বিধবা খালা তাদের বাড়িতে এসে সালমার দেখাশুনার ভার নেয়। সালমার মা-খালা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজেদের খাওয়া পরা চালায়। এভাবেই তারা জীবনের সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করে।
Mymensingh · 2023
a
ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’—উক্তিটি কার?
b
আহ্লাদিকে দেখে বুড়ো রহমানের চোখ ছল ছল করে উঠে কেন?
c
উদ্দীপকের উপার্জনের পথ ‘মাসি-পিসি’ গল্পে মাসি-পিসির উপার্জনের পথ থেকে ভিন্নতর কেন?
d
উদ্দীপকের নারীর যে সংগ্রামী চিত্র তুলে ধরা হয়েছে, তা যেন ‘মাসি-পিসি’ গল্পের মূল ভাবকে ইঙ্গিত করে। মূল্যায়ন কর।
32
Question 32
সীমা শৈশবে মা-বাবাকে হারিয়ে চাচার আশ্রয়ে ছিল। সেখানে থাকাকালীন তার বাল্যবিবাহ হয়। স্বামীর ঘরে অত্যাচার-নির্যাতন, পরে তালাক। চাচার তেমন সহযোগিতা না পেলেও দমেনি সীমা। টিউশনি করে লেখাপড়া চালিয়ে যায় সে। সীমা এখন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।
Rajshahi · 2023
a
‘মাসি-পিসি’ গল্পটির লেখক কে?
b
আহ্লাদি স্বামীর বাড়ি যেতে চায় না কেন?
c
উদ্দীপকের চাচা ও ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসি চরিত্রের তুলনামূলক অলোচনা কর।
d
“উদ্দীপকের সীমা এবং ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদি উভয়েই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি।”—বিশ্লেষণ কর।
33
Question 33
১৯৭১ সাল। পাক বাহিনীর অত্যাচারে দিশেহারা, পর্যুদস্ত দেশ। মাঠ-ঘাট পেরিয়ে মিলিটারি-রাজাকারের চোখ এড়িয়ে ভারতের আশ্রয় শিবিরের উদ্দেশ্যে ছুটে চলার প্রাণান্তকর চেষ্টা বৃদ্ধা আদুরির। হঠাৎ ক্ষেতের মধ্যে গুলিবিদ্ধ মায়ের লাশের পাশে কান্নারত এক শিশুকে দেখে থমকে যায় আদুরি। নিঃস্ব কোলে তুলে নেয় অসহায় শিশুটিকে। আবারও ছুটতে থাকে আদুরি। শিশুটিকে যে বাঁচাতেই হবে-ভাবতে ভাবতে সুদৃঢ় হয় বৃদ্ধার পদক্ষেপ।।
Dinajpur · 2022
a
‘মাসি-পিসি’ গল্পে উল্লিখিত বাবুর নাম কী?
b
“মোরা নয় মরব।”-পিসির এ উক্তি কিসের ইঙ্গিত বহনকারী?-বুঝিয়ে দাও।
c
উদ্দীপকে বর্ণিত শিশুটির সাথে ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির মিল কোন দিক থেকে?-বুঝিয়ে দাও।
d
“ভাবতে ভাবতে সুদৃঢ় হয় বৃদ্ধার পদক্ষেপ।”-এ উক্তিটি দ্বারা ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসির চারিত্রিক দৃঢ়তা ব্যাখ্যা কর।
34
Question 34
দীপ শিখা গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকান্ডে নিহত হয় গার্মেন্টস কর্মী দম্পতি জলিল ও রাবেয়া। তাদের একমাত্র মেয়ে জোবাইদা অনাথ হয়ে আশ্রয় নেয় বৃদ্ধ নানা-নানির সংসারে। গরিব নানা-নানি তাদের সাধ্যমতো চেষ্টা করে তাকে বিয়ে দেয় পাশের গ্রামের আকিবের সাথে। কিন্তু সুখের মুখ দেখা হলো না জোবাইদার। আকিব তাকে মারধর করে এবং সারাদিন কিছু না খেতে দিয়ে ঘরে আটকে রাখে। স্বামীর এই শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সে আবার ফিরে আসে নানানানির কাছে। নানা-নানি এতে ভীষণ কষ্ট পায়, তবু পরম যত্নে আগলে রাখে অসহায় জোবাইদাকে।
Chittagong · 2022
a
হাতে দুটো পয়সা এলে কার স্বভাব বদলে যায়?
b
আহ্লাদির দিকে তাকিয়ে বৃদ্ধ রহমানের চোখে জল আসে কেন? বুঝিয়ে দাও।
c
উদ্দীপকের আকিব চরিত্রটি ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
d
“উদ্দীপকের নানা-নানির অবস্থা ‘মাসি-পিসি’ গল্পের মাসি ও পিসির মতোই হৃদয় বিদারক।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
35
Question 35
ছুটি রাণী বিধবা ও নিঃসন্তান। এ বিধবার নিকট-সম্পর্কের কেউ নেই । একদিন বাড়ির আঙিনার মন্দিরের পাশে বিশোর্ধ্ব একটি মেয়েকে কাঁদতে দেখেন । সমস্ত ঘটনা শুনে মেয়েটিকে ঘরে নিয়ে আসেন। স্বামীর নির্দয়তায় ক্ষত-বিক্ষত মেয়েটিকে মায়ের স্নেহে আশ্রয় দেন। মেয়েটির শ্বশুরবাড়ির লোক সংবাদ পেয়ে মেয়েটিকে নিয়ে যেতে চান। মেয়েটি কোনোভাবেই ফিরে যেতে রাজি নয়। ছুটি রাণীও মেয়েটিকে যেতে দেননি। এজন্য ছুটি রাণীকে সামাজিক নেতিবাচকতার মুখোমুখি হতে হয়। ছুটি রাণী মেয়েটিকে তার স্থাবর-অস্থাবর সমস্ত ধনসম্পত্তি উইল করে দেন।
Comilla · 2019
a
খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার।’— উক্তিটি কার ?
b
‘অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে।’- কাদের সম্পর্কে এবং কেন বলা হয়েছে ?
c
উদ্দীপকে উল্লিখিত মেয়েটি ‘মাসি-পিসি’ গল্পের ‘আহ্লাদি’র সাথে কীভাবে সংগতিপূর্ণ ? ব্যাখ্যা করো ।
d
“উদ্দীপকের ছুটি রাণী এবং ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসি একে অপরের পরিপূরক।”— বিশ্লেষণ করো।.
36
Question 36
দশম শ্রেণির ছাত্রী আসমা এক দরিদ্র পিতার সন্তান। গ্রামের প্রভাবশালী ব্যক্তি গওহর মণ্ডল জোরপূর্বক আসমাকে পুত্রবধূ বানাতে চায়। হুমকি দেয় তুলে নিয়ে যাওয়ার। এই পরিস্থিতিতে আসমার বান্ধবীরা পাশে এসে দাঁড়ায় ৷ মণ্ডলের বখাটে ছেলের হাতে পড়ে মেধাবী ছাত্রী আসমার লেখাপড়া ধ্বংস হোক তারা চায় না। বান্ধবীরা বিষয়টি স্থানীয় সাংবাদিক ও কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে জানায়। তারা দলবেঁধে স্কুলে যায় এবং পালা করে আসমার বাড়ি পাহারা দেয়। এতে দমে যায় গওহর মণ্ডল। জয় হয় সম্মিলিত প্রতিরোধের।
Sylhet · 2019
a
‘সালতি’ কী?
b
‘বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে।’- কেন? বুঝিয়ে দাও
c
উদ্দীপকের গওহর মণ্ডল ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতের পক্ষে যুক্তি দেখাও।
d
“জয় হয় সম্মিলিত প্রতিরোধের’— এ কথা ‘মাসি-পিসি’ গল্পের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য।” উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
37
Question 37
শৈশবে বাবা-মাকে হারিয়ে এক চাচার আশ্রয়ে থাকা আসমার জীবনে ঘটে যায় বাল্যবিবাহ, স্বামীর ঘরে অত্যাচার-নির্যাতন, পরে তালাক। চাচার সহযোগিতা না পেলেও দমে যায়নি সে। টিউশন করে লেখাপড়া চালিয়ে যায় সে। অদম্য ইচ্ছাশক্তির জোরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লাভ করে ভালো ফল । আসমা এখন মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী।
Dinajpur · 2019
a
‘মাসি-পিসি’ গল্পে চৌকিদারের নাম কী ?
b
আহ্লাদিকে দেখে বুড়ো রহমানের চোখ ছলছল করে ওঠে কেন ?
c
উদ্দীপকের চাচা ও ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসি চরিত্রের তুলনামূলক চিত্র উপস্থাপন করো ।
d
“উদ্দীপকের আসমা এবং ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদি উভয়েই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি।”— আলোচনা করো ।
38
Question 38
মীনার বাবা হঠাৎ মারা যাওয়ায় তার মা রানু তাকে নিয়ে অসহায় হয়ে পড়ে। সে তার স্বামীর রেখে যাওয়া সামান্য কৃষিজমিতে উৎপন্ন ফসল বিক্রি করে যা আয় করে তাতে মীনার লেখাপড়ার খরচ চালাতে পারে না । তাই অন্যের বাড়িতে ধান ভানা, মাড়াই দেওয়া ও গৃহপরিচারিকার কাজ করে মীনার লেখাপড়া ও সংসারের খরচ চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বাধা হয়ে দাঁড়াল মীনার বয়স। ষোড়শী মীনাকে গ্রাম্য মোড়লের কুদৃষ্টি থেকে রক্ষার জন্য সে তাকে বিয়ে দিলো। কিন্তু অর্থলোভী ও স্বার্থান্ধ পরিবারে মীনার ঠাই হলো না। সে মায়ের কাছে চলে আসল। শুরু হলো মা-মেয়ের নতুন করে বেঁচে থাকার লড়াই।
Barisal · 2019
a
পাতাশূন্য শুকনো গাছটায়’ কারা বসেছে?
b
‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়।’ – এখানে ‘পাষাণ’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
c
উদ্দীপকের সমাজচিত্রের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের সমাজচিত্রের সাদৃশ্য কতটুকু? আলোচনা করো।
d
‘বেঁচে থাকার লড়াই।’- কথাটি উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের আঙ্গিকে ব্যাখ্যা করো।
39
Question 39
বকুল যখন স্বামীহারা হয়, তখন তার মেয়ে পারুলের বয়স দুই বছর। একদিকে অর্থকষ্ট, অপরদিকে বদলোকের কুদৃষ্টি। লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, খেয়ে না খেয়ে মেয়েটাকে বড় করে বকুল। একসময় মেয়ের বিয়েও দেয়। কিন্তু বছর না ঘুরতেই অত্যাচারী স্বামীর সাথে সম্পর্ক ছেদ করে মায়ের কাছে ফিরে আসে পারুল। সম্মানের সাথে বেঁচে থাকার জন্য মেয়ে পারুল হয় বকুলের অবলম্বন। মায়ের জীবন- সংগ্রাম দেখে বড় হওয়া পারুল মায়ের চেয়ে সাহসী এবং আত্মমর্যাদাশীল। বাড়ির পাশে শাক-সবজি চাষ করে, ঘরে হাঁস-মুরগী পালন করে, ধান ভেনে, কাঁথা সেলাই করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে মা ও মেয়ে। যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে জীবন বলি রাখার দৃঢ় প্রত্যয় বকুল ও পারুলের চাল চলনে।
Sylhet · 2017
a
মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
b
‘নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে’- কার, কেন?
c
উদ্দীপকের পারুলের সাথে ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদির চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য দেখাও।
d
“উদ্দীপকটি অধিকাংশ ক্ষেত্রে ‘মাসি-পিসি’ গল্পের বক্তব্য ধারণ করে।”- তোমার মতামত দাও।
40
Question 40
বাপ-মা মরা অভাগী মেয়ে প্রতিমা দরিদ্র কাকা-কাকির কাছে বড় হয়েছে। দারিদ্র্যের সাথে সংগ্রাম করে অনেক কষ্টে ভাই-ঝিকে বিয়ে দেন কাকা। অভাগী প্রতিমা শ্বশুরবাড়িতেও সুখের নাগাল পায় না। কারণ, তার কাকার কাছ থেকে যৌতুকের টাকা আনার জন্য স্বামী-শাশুড়ি তার ওপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এমনকি অন্তঃসত্ত্বা জেনেও তার স্বামী একদিন মারধর করে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে আসলে, প্রতিমা কোনোরকমে পালিয়ে কাকা-কাকীর কাছে চলে আসে। ভাইঝির এমন পরিস্থিতি বিবেচনা করে কাকা-কাকী সিদ্ধান্ত নেয়, অমন শ্বশুরবাড়িতে তাকে আর পাঠাবে না তারা।
Comilla · 2017
a
মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
b
‘যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি’- ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের প্রতিমার সাথে ‘মাসি-পিসি’ গল্পের আহ্লাদি চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য নিরূপণ করো।
d
“অর্থলিপ্সা মানুষকে পরিপূর্ণ পশু করে তোলে- উদ্দীপকে ও ‘মাসি-পিসি’ গল্পে এ সত্যটি সন্দেহাতীতভাবে প্রকাশিত হয়েছে”- মন্তব্যটির যথার্থতা বিচার করো।
