01
Question 01
কেস স্টাডি-১: হাজী মুহাম্মদ মহসিনের দানশীলতা ছিল কিংবদন্তিতুল্য; তিনি তাঁর বিশাল সম্পত্তি শিক্ষা ও জনকল্যাণে উৎসর্গ করেন, যা হুগলি মহসিন কলেজ, হুগলি ইমামবাড়া এবং মহসিন ফান্ড প্রতিষ্ঠায় ব্যয়িত হয়। এর মাধ্যমে সকল ধর্মাবলম্বীর জন্য শিক্ষা ও ভাতার ব্যবস্থা করে। যার কারণে তিনি ‘দানবীর’ হিসেবে পরিচিতি লাভ করেন।
কেস স্টাডি-২: ঔপনিবেশিক শাসনামলে কিছু জমিদার নিজের ভোগ-বিলাসের জন্য কৃষকদের ওপর অতিরিক্ত খাজনা চাপিয়ে দিত। কৃষকের দুঃখ-কষ্টের কথা না ভেবে নিজেদের সম্পদ বৃদ্ধিই ছিল তাদের মূল লক্ষ্য।
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
a
গানের পাখিকে তাড়া করে কে?
b
‘ইহাই হউক তরুণের সাধনা।’ এই সাধনার স্বরূপ ব্যাখ্যা করো।
c
কেস স্টাডি-১-এ ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে তা নিরূপণ করো।
d
কেস স্টাডি-১ এবং কেস স্টাডি-২-এ ‘যৌবনের গান’ প্রবন্ধের সামগ্রিক বক্তব্য আছে কি না সে প্রসঙ্গটি মূল্যায়ন করো।
02
Question 02
নিলয় শারীরিকভাবে অতটা শক্তিশালী না হলেও অটুট মনোবলের অধিকারী। কেবল মনের জোরেই সে সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সবার আগে। তার জমজ ভাই নিবিড় শারীরিকভাবে যেমন মানসিকভাবে তেমন শক্তিমত্তার অধিকারী নয়। যুবক বয়সেও যেকোনো অন্যায়-অসংগতি দেখলে এগিয়ে যাওয়ার পরিবর্তে সে পিছিয়ে পড়ে।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
a
সেন বংশের শেষ রাজা কে ছিলেন?
b
“দুঃখের তিমির-কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি।”-কেন? ব্যাখ্যা করো।
c
উদ্দীপকে উল্লিখিত নিলয় চরিত্রটি ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ? আলোচনা করো।
d
“বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না”- ‘যৌবনের গান’ প্রবন্ধের এ উক্তির আলোকে উদ্দীপকের বিষয়বস্তু বিশ্লেষণ করো।
03
Question 03
একটি দেশ দীর্ঘদিন ধরে নানা কুসংস্কার, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বোঝা বয়ে চলেছে। ধীরে ধীরে সমাজে নেমে এসেছে হতাশা, ভয় ও নিষ্ক্রিয়তা- যা মানুষের মনকে ক্রমশ গ্রাস করেছে। কিন্তু দেশের তরুণরা বুঝল, যৌবন কেবল বয়সের নাম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদম্য সাহস আর মানুষের পাশে দাঁড়ানোর তীব্র আকাঙ্ক্ষা। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে এই তারুণ্যশক্তি দেশের কল্যাণে আত্মনিয়োগ করল। তাদের কর্মস্পৃহা ও ত্যাগে সমাজে জাগরণ শুরু হলো, ভাঙতে লাগল পুরানো শৃঙ্খল আর পশ্চাৎপদতা। জন্ম নিল নতুন আশার আলো।
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026
a
মুসোলিনি কত সালে আবিসিনিয়া আক্রমণ করেন?
b
‘যৌবনের মাতৃরূপ’ বলতে লেখক কী বুঝিয়েছেন? বর্ণনা করো।
c
উদ্দীপকের তরুণদের ভূমিকার সঙ্গে ‘যৌবনের গান’ প্রবন্ধের সাদৃশ্য ব্যাখ্যা করো।
d
“যৌবনশক্তিই পারে জাতিকে পশ্চাৎপদতা আর শৃঙ্খলমুক্ত করে প্রগতির পথে পরিচালিত করতে”- উক্তিটি উদ্দীপক ও ‘যৌবনের গান’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।
04
Question 04
দ্রোহের প্রতীক, ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠস্বর ক্ষণজন্মা তরুণ বীর শহিদ ওসমান হাদি। স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত সদা হাস্যোজ্জ্বল মানুষটি চেয়েছিলেন শত্রুর সাথেও ইনসাফ করতে। আমাদের ওসমান হাদি আজ সারা বিশ্বের ওসমান হাদি। ন্যায় ও ইনসাফের প্রতীক। সত্য কথাগুলো চোখে চোখ রেখে নির্দ্বিধায় অকপটে বলতে পারা সাহসী বিরল মানুষদের একজন ছিলেন তিনি। আজ থেকে হাজার বছর পরেও বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে বলতে পারবে আমাদেরও একজন মহাকাব্যের মহানায়ক ছিলেন, যিনি ভীষণভাবে প্রত্যাশা করতেন অন্যায়ের বিরুদ্ধে মিছিলের সামনে নেতৃত্ব দিতে গিয়ে বুলেট বিদ্ধ হয়ে হাসতে হাসতে শহিদি মৃত্যুবরণ করবেন। তিনি বলতেন “বিপ্লবীর মৃত্যু ‘ঘরের মধ্যে হতে পারে না, তার মৃত্যু হবে রাজপথে গ্লোরির মৃত্যু।”
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026
a
কার হাসিতে, কান্নায় গান?
b
“আমি আজ তাঁহাদেরই দলে, যাঁহারা কর্মী নন ধ্যানী।” এখানে ধ্যানী বলতে কাদের বোঝানো হয়েছে এবং কেন?
c
উদ্দীপকের বীর শহিদ ওসমান হাদির চরিত্রের মধ্য দিয়ে ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন রূপটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
d
“উদ্দীপকে যৌবনের গান প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যৌক্তিক মূল্যায়ন করো।
05
Question 05
ওরে নবীন ওরে আমার কাঁচা
ওরে সবুজ ওরে অবুঝ
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
রক্ত আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে
সকল তর্ক হেলায় তুচ্ছ করে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা,
আয় দুরন্ত আয় রে আমার কাঁচা।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026
a
কালাপাহাড় কে?
b
“বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।”- ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের ‘আধমরারা’ ‘যৌবনের গান’ প্রবন্ধের কাদের সাথে তুল্য? বুঝিয়ে বলো।
d
“উদ্দীপকের নবীন ও সবুজরা যেন ‘যৌবনের গানে’ প্রবন্ধের তরুণদের মতোই পরিবর্তনশীল পৃথিবীর উজ্জ্বল প্রতিভূ।” সপক্ষে মতামত দাও।
06
Question 06
“এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার।” এই যুদ্ধ মানে কারো উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়, কোনো কিছুর নিয়ন্ত্রণ নেওয়া নয়। এই যুদ্ধ অন্যায়, অসভ্য, অবিচারের বিরুদ্ধে অধিকার আদায়ের, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তিলাভের সর্বোপরি ইতিবাচক পরিবর্তন। তারুণ্যের শক্তিই এই পরিবর্তনের মূল নিয়ামক। তারুণ্যই একটি সমাজ বা রাষ্ট্রের বড়ো হাতিয়ার। তারুণ্য সব অসম্ভবকে সম্ভব করে তোলে। তারুণ্যের শক্তি, সাহস, প্রত্যয় ও সম্ভাবনা অসীম।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026
a
কালাপাহাড় কে?
b
“দুঃখের তিমির-কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি।”-কেন? ব্যাখ্যা করো।
c
উদ্দীপকটিতে ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন বিষয়টি ফুটে উঠেছে? বুঝিয়ে লেখো।
d
“উদ্দীপকে ‘যৌবনের গান’ প্রবন্ধের সমগ্র বিষয়ের প্রতিফলন ঘটেনি।”– মন্তব্যটির সার্থকতা নিরূপণ করো।
07
Question 07
ভয় করেনি কার্ফ্যু জারি বারুদ ভরা নলকে
মিছিল সভায় গর্জে ওঠে ঝলকে।
রাষ্ট্রভাষা বাংলাকে চাই আমরা বাঙাল পুত্র
তাই পেয়ে যায় জিন্না দলে রক্ত খাবার সূত্র
মিছিল দেখে চালায় গুলি চালায় টিয়ার শেল
ছাত্র যুবক বন্দি করে ভরল ঢাকার জেল।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2026
a
বার্ধক্যকে সব সময় কীসে বাঁধা যায় না?
b
যৌবনের মাতৃরূপ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের সাথে ‘যৌবনের গান’ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি আলাচনা করো।
d
উদ্দীপকটি ‘যৌবনের গান’ প্রবন্ধের লেখকের মনোভাব তুলে ধরতে পেরেছে কি? বিশ্লেষণ করো।
08
Question 08
ইউরোপের জ্ঞানগুরু প্লেটো মিশর ভ্রমণকালে মাথায় করে তেল বেচে খরচ জোগাড় করতেন। যে কুঁড়ে, আলসে, ঘুসখোর ও চোর সেই হীন। ব্যাবসা বা ছোটো স্বাধীন কাজে মানুষ হীন হয় না- হীন হয় – মিথ্যা, চতুরতা ও প্রবঞ্চনায়। পাছে জাত যায়, সম্মান নষ্ট হয়- এই ভয়ে পরের গলগ্রহ হয়ে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছ? সম্মান কোথায় তা তুমি টের পাওনি।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2026
a
পাতাশূন্য শুকনো গাছটায় কারা বসেছে?
b
জগু কেন মামলা করতে চাইল?
c
উদ্দীপকের প্লেটোর মানসিকতা ‘মাসি-পিসি’ গল্পে কার সাথে কোন বিষয়ের সাদৃশ্যপূর্ণ? তুলনামূলক আলোচনা করো।
d
“মিল থাকলেও প্লেটোর তেল বিক্রি এবং মাসি-পিসির শাকসবজি বিক্রির উদ্দেশ্যগত ভিন্নতা রয়েছে।”- মন্তব্যটি যাচাই করো।
09
Question 09
অবসরপ্রাপ্ত ফারুক সাহেবের কাঁচাপাকা চুল, মুখে বয়সের ছাপ। দেখলে মনে হয় তার যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু রাস্তার দুই ধারে গাছ লাগানো, রাস্তার গর্ত ভরাট করা প্রভৃতি জনকল্যাণমূলক কাজে নিরবচ্ছিন্ন পরামর্শ প্রদানে তার কোনো ক্লান্তি নেই। এছাড়া পাড়ার ছেলেমেয়েদের নিয়ে বাল্যবিবাহ রোধ, স্কুলগামী মেয়েদের স্কুলে পাঠানো, অসুস্থ রোগীকে হাসপাতালে পাঠানো- এ সমস্ত মানবিক কাজে তিনি সহযোগিতা করে থাকেন। মাদকবিরোধী সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেন।
[পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন]
a
গানের পাখিকে তাড়া করে কে?
b
‘আমি আজ তাঁহাদেরই দলে, যাহারা কর্মী নন- ধ্যানী’ এখানে ‘ধ্যানী’ বলতে কাদের বোঝানো হয়েছে এবং কেন?
c
উদ্দীপকের ফারুক সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য ‘যৌবনের গান’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
d
‘বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না’- উক্তিটি উদ্দীপকের ফারুক সাহেবের প্রসঙ্গে ‘যৌবনের গান’ প্রবন্ধ অনুসরণে আলোচনা কর।
10
Question 10
যুবকেরা পাগল, বারুদের মতো সহজেই তাদের মনে প্রতিবাদী চেতনার সৃষ্টি হয়। কারাগারে ফাঁসিতে কিছুতেই তাদের দর্পিত প্রাণ কাবু হয় না। এদের স্থিরতা, বীরত্ব, গাম্ভীর্য, ধর্মভয়, বিনয় জ্ঞান বলতে কিছু নেই। ওরা সত্যিই পাগল, বাষ্পীয় ইঞ্জিনে আবদ্ধ শক্তি বলা যায়।
[পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন]
a
‘বনের পাখির মতো গান করা স্বভাব’- কার?
b
কবি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন কেন?
c
অনুচ্ছেদে ‘যৌবনের গান’ প্রবন্ধে বর্ণিত যুবকের কোন রূপটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
d
“অনুচ্ছেদে ‘যৌবনের গান’ প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে”- মন্তব্যটির যৌক্তিক মূল্যায়ন কর।
11
Question 11
সালাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিজেদের অধিকার নিয়ে সবাই যখন আন্দোলন করে তখন সে হলে বসে বসে ভাবে আর। মনে মনে বলে, যা ব্যাটা; তোরা আন্দোলন কর, ফল আমরাই ভোগ করব। কোনো সাহসী কাজে কখনই সালামকে দেখা যায় না। এমনকি তার সামনে কেউ অন্যায় করলেও সে না দেখার ভান করে চলে যায়। নিজের স্বার্থ ছাড়া সে কিছু বোঝে না। বন্ধুদের সঙ্গে যখন সে আড্ডা দিতে যায় তখনো ভাবে এতে তার কী কী লাভ হবে। অর্থনৈতিকভাবে বেশ দ্বাবলম্বী হলেও মানসিকভাবে সে খুবই দীন। তার বন্ধুরা তাকে কোনোদিন কোনো ফকিরকে ভিক্ষা দিতেও দেখেনি।
[রাজশাহী ক্যাডেট কলেজ]
a
মোহনিদ্রা শব্দের অর্থ কী?
b
‘যৌবনের গান’ প্রবন্ধে তারুণ্যের কী কী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে?
c
উদ্দীপকের সঙ্গে ‘যৌবনের গান’ প্রবন্ধের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
d
উদ্দীপক এবং ‘যৌবনের গান’ প্রবন্ধের আলোকে বার্ধকোর স্বরূপ বিশ্লেষণ কর।
12
Question 12
জাবেদ, জামসেদ, জাহেদ, জাকির জাফরান বিশ্ববিদ্যালয়ে আমার ভালো বন্ধু। জাবেদ সব সময় তার দাদা এবং নানার মতো পুরনো চিন্তা-চেতনার। জামসেদ ভ্রমণপিয়াসী এবং নতুনের প্রত্যাশী; পাহাড় ডিঙানো কিংবা সমুদ্রে সাঁতার কাটা তার শখ। সে একবার চোরাবালিতে আক্রান্তও হয়েছিল। জাহেদ কোমল মনের মানুষ, কারও অভাব-অভিযোগ দেখলে তার প্রাণ কাঁদে। জাকির জাফরান মূলত কবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মিছিলেও তাকে দেখা যেত। মনের অমিল থাকা সত্ত্বেও আমরা সকলেই ছিলাম ভালো বন্ধু।
[হলি ক্রস কলেজ, ঢাকা]
a
মুসোলিনি কোন দেশের একনায়ক ছিলেন?
b
“রঙের খেলা খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত” কথাটির অর্থ কী? ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের চরিত্রগুলোর সঙ্গে ‘যৌবনের গান’ প্রবন্ধের সাদৃশ্য ব্যাখ্যা কর।
d
উদ্দীপকের ভালো বন্ধুরা মূলত ‘যৌবনের গান’ প্রবন্ধের সকল বৈশিষ্ট্যের ধারক।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
13
Question 13
যুবকেরা পাগল, বাবুদের মতো সহজেই যুবক প্রাণে আগুন ধরে। তরবারি দেখে, কারাগারে ফাঁসিতে কিছুতেই তার দর্পিত প্রাণ কাবু হয় না। এদের মধ্যে স্থিরতা, ধীরতা, গাম্ভীর্য, ধর্মভয়, বিনয় জ্ঞান বলতে কিছু নেই। ওরা সত্যিই পাগল, বাষ্পীয় ইঞ্জিন আবন্দ শক্তি বলা যায়।
[এস ও এস হারম্যান মেইনার কলেজ, ঢাকা]
a
বনের পাখির মতো গান করা কার স্বভাব?
b
কবি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন কেন?
c
উদ্দীপকে ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
d
উদ্দীপকে ‘যৌবনের গান’ প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে, পুরো বিষয় নয়- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
14
Question 14
এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে
এ বয়সে তাই নেই কোনো সংশয়- এ
দেশের বুকে আঠারো আসুক নেমে।
[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর]
a
কালাপাহাড় কত খ্রিষ্টাব্দে পুরী আক্রমণ করে মন্দির ও দেবদেবীর মূর্তি ধধ্বংস করে?
b
যৌবনের মাতৃরূপ বলতে লেখক কী বুঝিয়েছেন?
c
উদ্দীপকের প্রথম দুই চরণে ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
d
“উদ্দীপকের শেষ চরণে ‘যৌবনের গান’ প্রবন্ধের মূল বক্তব্য ফুটে উঠেছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
15
Question 15
জাগো ফুলে ফলে, নব তণ দলে
তাপস লোচন মেলরে
জাগো মানবের আশায়, ভাষায়
নাচের চরণ ফেলরে।
[গুলশান কমার্স কলেজ, ঢাকা]
a
‘যৌবনের গান’ কোন জাতীয় রচনা?
b
‘আমরা মুরিদ যৌবনের’- উক্তিটির তাৎপর্য কী? ব্যাখ্যা কর।
c
উদ্দীপকটি ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
d
‘যৌবনের গান’ প্রবন্দের তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের বিষয়বস্তু কতটা সামঞ্জস্যপূর্ণ?- আলোচনা কর।
16
Question 16
বকুলের বয়স আঠারো বছর। তার শরীরে রয়েছে অফুরন্ত শক্তি। মনেও রয়েছে অপরিমেয় প্রাণশক্তি ও মকালাকাঙ্ক্ষা। সামাজিক কুসংস্কার, অন্ধত্ব, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে সে মাথা তুলে দাঁড়াতে সদা সচেষ্ট। তার সামনে অন্যায়-অত্যাচার ধরা পড়লে সে প্রতিবাদী হয়ে ওঠে। তাই পাড়া-প্রতিবেশীদের কাছে বকুল সুবোধ ছেলে নয়; বরং ডানপিটে উগ্র ছেলে হিসেবেই অধিক পরিচিত।
[ঠাকুরগাঁও সরকারি কলেজ]
a
লেনিন কে?
b
‘যৌবনের গান’ প্রবন্ধের লেখকের মতে কাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই?- ব্যাখ্যা কর।।
c
উদ্দীপকের বকুল ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন শক্তির প্রতীক?- ব্যাখ্যা কর।
d
“উদ্দীপকের বকুলের মতো তারুণ্যশক্তির জয়গানই ‘যৌবনের গান’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গেয়েছেন।” মন্তব্যটি বিশ্লেষণ কর।
17
Question 17
উষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
a
‘লক্ষ্মণ সেন’ কে ছিলেন?
b
“বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।” কেন? বুঝিয়ে দাও।
c
উদ্দীপকের শেষ দুই চরণের সঙ্গে ‘যৌবনের গান’ প্রবন্ধের কীসের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
d
উদ্দীপকের মূলভাবই সম্প্রসারিত হয়েছে ‘যৌবনের গান’ প্রবন্ধে।” মন্তব্যটি যাচাই কর।
18
Question 18
“ওই-যে দাঁড়ায়ে নতশির
মুক সবে, ম্লানমুখে লেখা শুধু শত শতাব্দীর
বেদনার করুণ কাহিনী, স্কন্দ্বে যত চাপে ভার
বহি চলে মন্দগতি যতক্ষণ থাকে প্রাণ তার-“
[তথ্যসূত্র: এবার ফিরাও ঘোরে- রবীন্দ্রনাথ ঠাকুরা]
a
‘যৌবনের গান’ প্রবন্ধে লেখকের গান করার স্বভাব কার মতো?
b
‘যৌবনের গান’ প্রবন্ধে ‘আমার একমাত্র সম্বল’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
c
উদ্দীপকটি ‘যৌবনের গান’ প্রবন্ধের সঙ্গে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
d
“উদ্দীপকে ‘যৌবনের গান’ প্রবন্ধে উল্লিখিত যৌবনের মাতৃরূপ প্রতিফলিত হয়েছে।”- যথার্থতা মূল্যায়ন কর
19
Question 19
একখন্ড পৈতৃক জমি আর নিজের গ্রাম ‘কাজলা’ থেকে তোলা সামান্য চাঁদা পুঁজি করে সবার সাহায্যে পঁয়ষটি বছর বয়স্ক লিয়াকত সাহেব দীর্ঘ আট বছরের অক্লান্ত পরিশ্রমে স্কুলটি গড়ে তুললেন। নিজের আর্থিক অবস্থা ভালো ছিল না তাঁর। গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে কেউই গ্রামে ফেরে না বলে শিক্ষকের অভাব হয়। সরকারি অধিভূক্তির আগের বছরগুলোতে কেবল তার মুখে দেওয়া আশ্বাসের ওপর নির্ভর করে গ্রামেরই কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয় ফেরত ছেলেমেয়ে বিনা বেতনে পাঠদান করেছে। অবশেষে তাঁর মৃত্যুর দশ মাস আগে স্কুলটি সরকারি অনুমোদন পায়। এখন সেখানে পাঁচশত ছাত্রছাত্রী, বিশজন শিক্ষক, সুন্দর খেলার মাঠ ও ফুলের বাগান সবই আছে- কেবল এই আদর্শ নিকেতনের স্বপ্নদ্রষ্টা লিয়াকত সাহেব নেই।
a
কালাপাহাড় কে?
b
‘যৌবনের মাতৃরূপ’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের লিয়াকত সাহেব ‘যৌবনের গান’ প্রবন্ধে বর্ণিত কোন দিকের ধারক? ব্যাখ্যা কর।
d
‘যৌবনের গান’ প্রবন্ধের বার্ধক্যের ধ্যানধারণা ‘আদর্শ নিকেতন’ গড়ে তোলার পথে অন্তরায়।” মন্তব্যটি বিশ্লেষণ কর।
20
Question 20
অনন্তের এবার একটা সাইকেল হলো। জমানো টাকায় কেনা সাইকেলটি দেখতে বেশ ভালোই। গতিও দারুণ। অনন্তর স্বপ্নটা আরও প্রখর হয়ে ওঠে। একদিন সে বেরিয়ে পড়ে রাস্তায়। তার পর অনেকদিন দেখা পাইনি। তিন মাস পরে অনন্ত এলো। তার মুখে হাসি। দেশের প্রায় সবকটা জেলা সে ভ্রমণ করেছে। অনন্তর পোশাকের দিকে তাকালাম। গায়ে সাদা গেঞ্জি, সামনে ও পেছনে লেখা- “বাল্যবিবাহ প্রতিরোধ করুন।” বুঝলাম অনন্তর দারুণ হাসির সার্থকতা। শ্রদ্ধায় মাথা নুয়ে এলো।
a
যৌবনের গান’ প্রবন্ধের লেখক কীসের পূজারি?
b
যৌবনের মাতৃরূপ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের অনন্ত ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
d
উদ্দীপকে প্রতিফলিত অনন্তর মনোভাব ‘যৌবনের গান’ প্রবন্ধের যৌবনের হার না-মানা মনোভাবের প্রতিরূপ।” মন্তব্যটি বিশ্লেষণ কর।
21
Question 21
তখন আমার একটি দৈনিক পত্রিকার অফিসে বেশ যাতায়াত ছিল। সুমি নামের একটি মেয়ে খুন হয় মিরপুরে। এটা নিয়ে সংবাদপত্রে আর সাংবাদিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। যে পত্রিকা অফিসে আমার যাতায়াত ছিল সেই পত্রিকাও ওই নিউজটা কাভার করত। এর দায়িত্বে ছিলেন একজন বৃদ্ধ সাংবাদিক। তিনি প্রায়ই সেখানে যেতেন আর এদিকে ওদিকে ক্যামেরা ঘুরিয়ে দু’একজনের কান্নার ভিডিও তুলে খবরটাকে মর্মান্তিক করে তুলতেন। তবে খুনির ব্যাপারে তার মাথাব্যথা ছিল না। অবশেষে এই খুনের তথ্য উদঘাটনের দায়িত্বে এলো এক তরুণ সাংবাদিক। খুনের ব্যাপারে বেশ তদন্ত চালাল ছেলেটি। তার মোবাইলে একাধিকবার হুমকি এলো। তবুও দমল না ছেলেটি। খুঁজে বের করল প্রকৃত খুনিকে।
a
আপন মনের আনন্দে কে গান করে?
b
“যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব।” ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চারিত্রিক গুণ ‘যৌবনের গান’ প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
d
“উদ্দীপকের দামাল ছেলেটিই ‘যৌবনের গান’ প্রবন্ধের যৌবনের প্রতীক।”- মন্তবাটি বিশ্লেষণ কর।
22
Question 22
তুষারশুভ্র পর্বতমালার দুর্নিবার আকর্ষণে মৃত্যুভয়কে উপেক্ষা করে পর্বতারোহীরা এগিয়ে চলেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন থাকে তাবৎ বিশ্বের সকল পর্বতারোহীর। বাংলাদেশের এমনই এক তরুণ অভিযাত্রী যিনি তারুণ্য দিয়ে, উৎসাহ ও উদ্দীপনা দিয়ে জয় করেছেন মাউন্ট এভারেস্ট। সেই চিরতরুণ, দুঃসাহসী অভিযাত্রীর নাম মুসা ইব্রাহিম। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই তার পর্বতারোহণের নেশা ধরে যায়। দু’তিনদিন কি এক সপ্তাহ ছুটি পেলেই তিনি চলে যেতেন কেওক্রাডং কিংবা তাজিং ডং-এ। তার অদম্য মনোবল ও স্পৃহাই তাকে পৌঁছে দিয়েছে এভারেস্ট চূড়ায়। মুসা ইব্রাহিম তারুণ্যের প্রতীক হয়ে থাকবেন।
a
মৃত্যুকালীন শ্বাসকষ্টকে কী বলে?
b
“যৌবন-সূর্য যেথায় অস্তমিত, দুঃখের তিমিরকুন্ডলা নিশীথিনীর সেই তো লীলাভূমি”- ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় ‘যৌবনের গান’ প্রবন্ধের সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
d
“মুসা ইব্রাহিম তারুণ্যের প্রতীক হয়ে থাকবেন”- ‘যৌবনের গান’ প্রবন্ধেও তরুণদের এমন প্রশংসা কীর্তিত হয়েছে।”- যথার্থতা নিরূপণ কর।
