01
Question 01
তৌহিদুল ইসলাম সাহেব তাঁর বাড়ির চারপাশে অনেক বৃক্ষ রোপণ করেছেন। প্রতিদিন তিনি নিজ হাতে গাছের পরিচর্যা করেন, পানি ঢালেন, আগাছা উপড়ে দেন। তিনি একজন বৃক্ষপ্রেমী মানুষ। বিভিন্ন গাছে যখন ফুল ফোটে, ফল হয়, তখন তিনি আনন্দ খুঁজে পান। সেই আনন্দকে জগতের অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তিনি প্রকৃতির মধ্যেই জীবনের সার্থকতা খুঁজে পান।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
a
কীসের দিকে তাকালে জীবনের সার্থকতা উপলব্ধি করা যায়?
b
বৃক্ষের ইতিহাসকে লেখক বৃদ্ধির ইতিহাস বলেছেন কেন?-ব্যাখ্যা করো।
c
‘জীবন ও বৃক্ষ’ গদ্যের কোন দিকটি তৌহিদুল ইসলাম সাহেবের মধ্যে প্রতিফলিত হয়েছে?
d
তৌহিদুল ইসলাম সাহেব একজন প্রকৃতিপ্রেমী মানুষ-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
02
Question 02
ভারতের জনৈক ক্যান্সার রোগী চিকিৎসার জন্য কাছাড় হাসপাতালে আসেন। চিকিৎসক তাকে আবার সাক্ষাতের তারিখ দিলে রোগীটি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার আর আসা হবে না ডাক্তারবাবু। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সবকিছু বিক্রি করেছি, এবার ছোটো ছেলেটাকে পাঁচ হাজার টাকায় বন্ধক রেখে আসলাম। ওকে ছাড়াতে না পারলে বাঁচব না।’ সে মুহূর্তে ডা. রবি কান্নান-এর চোখও অশ্রুসিক্ত হয়। অত্যন্ত আবেগতাড়িত হয়ে তিনি রোগীটির ছেলেকে মুক্ত করার টাকা, তার এবং তার মতো আরও অনেক মানুষের সমস্ত চিকিৎসা ব্যয় নিজে বহনের সিদ্ধান্ত নিলেন। সেদিন তিনি বুঝেছেন চিকিৎসা শুধু শরীরের নয়, এটা সমাজেরও একটি দায়িত্ব। এখন পর্যন্ত তিনি ৭,০০০ দরিদ্র ক্যানসার রোগীর বিনা পারিশ্রমিকে অস্ত্রোপচার করছেন।
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
a
কোনটি স্রষ্টার উপভোগ্য?
b
বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় কেন? বুঝিয়ে লেখো।
c
সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না-বিষয়টি উদ্দীপকে কীভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো।
d
উদ্দীপকের ডা. রবি কান্নান ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের মূলকথা পরিপূর্ণভাবে ধারণ করেছেন। কীভাবে? বিশ্লেষণ করো।
03
Question 03
কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক… দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কাটে না কিন্তু যত্নও করে না। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না, মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল শুধু।
নটরডেম কলেজ · 2026
a
‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
b
“সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড়ো জিনিস।”- ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের নিমগাছটি ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
d
“জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সারবক্তব্য উদ্দীপকের মূলবক্তব্যের থেকে আরও গভীর ও বিস্তৃত।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
04
Question 04
হাজী মুহাম্মদ মহসিন একজন দানশীল ব্যক্তি ছিলেন। বাংলার সাধারণ মানুষদের মঙ্গল ও কল্যাণ সাধনের জন্য নিজের সমস্ত সম্পত্তি মানবকল্যাণের জন্য ব্যয় করেছেন। দানশীলতার জন্য লোকে তাকে দানবীর বলে। তৎকালীন বাংলার বিখ্যাত সমাজসেবক ছিলেন তিনি। জনহিতকর নানা কাজে জীবন সমর্পণ করেছিলেন তিনি।
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026
a
‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
b
আমাদের বারবার বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন কেন?-বুঝিয়ে লেখো।
c
উদ্দীপকে বর্ণিত বিষয়টি ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন দিকটির প্রতিনিধিত্ব করে?- আলোচনা করো।
d
“উদ্দীপকের মূলভাব ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের ত্যাগের মহিমাকেই প্রকাশ করেছে।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
05
Question 05
“অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান
প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদি প্রাণ;
ঊর্ধ্বশীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা
ছন্দোহীন পাষাণের বক্ষ-‘পরে; আনিলে বেদনা
নিঃসাড় নিষ্ঠুর মরুস্থলে।”
সিলেট এমসি কলেজ · 2026
a
‘জীবন ও বৃক্ষ’ কোন ধরনের রচনা?
b
“মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।”- ব্যাখ্যা করো।
c
উদ্দীপকে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
d
উদ্দীপকটি ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সমগ্র ভাবার্থের দর্পণ নয়-বিশ্লেষণ করো।
06
Question 06
নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল।
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত,
বংশী করে নিজ সুরে অপরে মোহিত।
শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে,
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026
a
সাধনার ব্যাপারে বড়ো জিনিস কী?
b
“যা তার প্রাপ্তি তা-ই তার দান।” ব্যাখ্যা করো।
c
উদ্দীপকের মর্মার্থ ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের বক্তব্যের সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ করো।
d
উদ্দীপকের বক্তব্য ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সামগ্রিক ভাবের সংক্ষিপ্তসার। এ মন্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
07
Question 07
শহীদুল দশম শ্রেণির বিজ্ঞানের শিক্ষার্থী। বৃক্ষের অক্সিজেন প্রদান, প্রাণিকুলের খাদ্যের জোগান ইত্যাদি শহীদুলের মনে দাগ কাটে। শহীদুল প্রতিজ্ঞা করে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে শহীদুল চলে আসে নিজ গ্রামে। এলাকায় প্রতিষ্ঠা করে দাতব্য চিকিৎসালয়। শহরের চাকচিক্য ও উচ্চ রোজগারের পথ পরিহার করে নিজ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে শহীদুল জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে। অপরদিকে তার বড়ো ভাই ডাক্তার মনিরুল চিকিৎসাকে ব্রত হিসেবে না নিয়ে ব্যাবসা হিসেবে গ্রহণ করে অঢেল সম্পদের মালিক হয়ে যায় ।
Comilla · 2019
a
সাধনার ব্যাপারে বড়ো জিনিস কী ?
b
মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।’— ব্যাখ্যা করো ।
c
উদ্দীপকের ডাক্তার মনিরুলের চেতনার সাথে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন দিকটি বৈসাদৃশ্যপূর্ণ ? আলোচনা করো ।
d
“উদ্দীপকের শহীদুলের ‘ব্রত’ এবং ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের ‘বৃক্ষের সাধনা’ একই সূত্রে গাঁথা।”— তোমার মতের পক্ষে যুক্তি দাও ।
08
Question 08
নদী কভু পান নাহি, করে নিজ জল,
তরুগণ নাহি খায়, নিজ নিজ ফল।
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান
কাষ্ঠ দগ্ধ হয়ে করে, পরে অন্নদান।
স্বর্ণ করে নিজ রূপে, অপরে শোভিত
বংশী করে নিজ স্বরে অপরে মোহিত।
Rajshahi · 2018
a
‘তপোবন’ প্রেমিক কে?
b
বৃক্ষ কীভাবে নীরব ভাষায় আমাদের সার্থকতার গান শোনায়?
c
উদ্দীপকের মূলভাব কোন বিচারে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের মূলভাবকে ধারণ করে, তোমার দৃষ্টিকোণ থেকে বিচার করো।
d
“উদ্দীপকের চেতনা ও ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের চেতনা সামগ্রিক দৃষ্টিতে এক নয়”- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
09
Question 09
নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল।
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত,
বংশী করে নিজ সুরে অপরে মোহিত।
শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে,
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।
Dhaka · 2018
a
নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন কে?
b
“যা তার প্রাপ্তি তাই তার দান।”- ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের মর্মার্থ ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের বক্তব্যের সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ কর।
d
“উদ্দীপকের বক্তব্য ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সামগ্রিক ভাবের সংক্ষিপ্তসার।”- এ মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
10
Question 10
কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক….. দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বলেন- নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু।
Dhaka · 2017
a
বৃক্ষের গান শুনতে হবে কীভাবে?
b
“মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও”- ব্যাখ্যা কর।
c
উদ্দীপকের নিমগাছটি ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক? আলোচনা কর।
d
উদ্দীপকের মূল বক্তব্য ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
11
Question 11
ধন-রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই,
সুখ পর-উপকারে, তারি মাঝে খোঁজ ভাই।
‘আমিত্ব’কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি,
পরের হিতের জন্য ভাব যদি নিরবধি।
নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,
তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি।
Jessore · 2017
a
‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘তপোবন প্রেমিক’ কাকে বলা হয়েছে?
b
“সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস।”- বর্ণনা কর।
c
উদ্দীপক এবং ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সাদৃশ্য বর্ণনা কর।
d
‘পরের হিতের জন্য ভাব যদি নিরবধি’- এ উক্তিতে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে- উক্তিটি মূল্যায়ন কর।
12
Question 12
[মাইলস্টোন কলেজ, ঢাকা]
a
মোতাহের হোসেন চৌধুরীর ‘সুখ’ গ্রন্থটি কোন গ্রন্থের অনুবাদ?
b
রবীন্দ্রনাথ ঠাকুর কেন নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন?
c
উদ্দীপকে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন দিকটি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
d
‘যা তার প্রাপ্তি, তাই তার দান’ উক্তিটি উদ্দীপক ও ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর।
13
Question 13
মানুষ হচ্ছে বিবেকবোধসম্পন্ন মনুষ্যত্বপূর্ণ এক ধরনের প্রাণী। মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর পার্থক্য হলো, মানুষের চিতা-ভাবন মালার বিলে শিকেমতা রয়েছে, যা অন্যান্য প্রাণীর নেই। শিক্ষা অভিজ্ঞতা মানুষের জীবনবোধকে সমৃদ্ধ করে থাকে। শিক্ষা মানুষর প্রকৃত মানুষ হিসেবে পরিণত করে তোলে।
[উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
a
কারা মাঝে মাঝে মানবপ্রেমের কথা বলে?
b
প্রাবন্ধিক জীবনের সাথে বৃক্ষের তুলনা করেছেন কেন?
c
উদ্দীপকে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন দিকটি। ফুটে উঠেছে?- ব্যাখ্যা কর।
d
“আত্মার উন্নতি, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ করার মোক্ষম হাতিয়ার শিক্ষা”- উদ্দীপক এবং ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
14
Question 14
২০০৬ সালের ২৯ ডিসেম্বর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে পলান সরকারে প্রথম পরিচয় পাওয়া যায়। তিনি বিনা পয়সায়, পায়ে হেঁটে বই বিলি করতেন মানুষের কাছে। তিনি চেয়েছিলেন সমাজের পুষ্টীকৃত অন্দকার দুকিয়ে যায়। তিনি বিনা পয়সায়। পেজন্য ‘দৈনিক প্রাথম আলো’ পত্রিকা তাঁকে ‘আলোর ফেরিওয়ালা অভিধায় অভিষিক্ত করেছে।
[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ]
a
নীরব ভাষায় বৃক্ষ আমাদের কী শোনায়?
b
রবীন্দ্রনাথ ঠাকুর কেন। নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন?
c
উদ্দীপকে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন দিকটি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
d
‘যা তার প্রাপ্তি, তাই তার দান’ উক্তিটি উদ্দীপক ও ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর।
15
Question 15
নিঃস্বার্থ সেবা ও ভালোবাসার বিরল উদাহরণ আব্বাস উদ্দীন। জনপ্রতিনিধি না হয়েও নিঃস্বার্থভাবে জনগণকে কীভাবে সেবা করতে হয় তা তিনি দেখিয়েছেন। বন্যা, দুর্যোগ, খরা ইত্যাদি দুর্যোগে তিনি গরিব, এতিম, রোহিঙ্গাসহ সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় সবসময় কাছে ছুটে গেছেন। যতটুকু সামর্থ্য আছে, সাধোর সবটুকু দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। সাথে সাথে তিনি তরুণদেরকেও উদবুদ্ধ করেছেন সামাজিক কাজের প্রতি।
a
রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে কীসের প্রতীক করতে চেয়েছেন?
b
“তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়”- লেখক এই কথাটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
c
উদ্দীপকের আব্বাস উদ্দীনের কর্মকান্ড ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
d
উদ্দীপকের মূলভাব ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের সম্পূর্ণ ভাবের পরিচায়ক নয়- বিশ্লেষণ কর।
16
Question 16
আকাশে মেঘ ডাকছে ভয়ঙ্করভাবে। বজ্রবৃষ্টি হতে পারে। তবুও বেতাগী ঘাটের বৃদ্ধ মাঝি বসির মিয়া নৌকা নিয়ে বসে আছে যাত্রীর আশায়। তার আজ আরও ১২৫ টাকা উপার্জন করতে হবে। কারণ আগামীকাল মামুনের স্কুলের পরীক্ষার ফি দেওয়ার তারিখ। না, মামুন তার রক্তের কেউ নয়। উত্তর পাড়ার দরিদ্র ফজর আলীর ছেলে। এই নিয়ে একে একে পাঁচজনকে নিঃসন্তান বসির মিয়া ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনার খরচ জুগিয়েছেন। এতেই তার শান্তি।
a
বস্তুজগৎ সম্পর্কে জানার আগ্রহকে কী বলে?
b
“তারই চরণে এরা নিবেদিতপ্রাণ।” কথাটি কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? ব্যাখ্যা কর।
c
উদ্দীপকটি ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
d
উদ্দীপকের বসির মিয়া যেন ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের মূল চেতনাকে ধারণ করেছেন- মন্তব্যটি বিশ্লেষণ কর।
