BNG – CQ Q – Oddhangini

01
Question 01

নারীকে আপন ভাগ্য জয় করিবার

কেন নাহি দিবে অধিকার

হে বিধাতা,

নত করি মাথা

পথপ্রান্তে কেন রব জাগি

দৈবাগত দিনে?

শুধু শূন্যে চেয়ে রব? কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ?

নটরডেম কলেজ · 2026

a
‘বোধোদয়’ গ্রন্থটির লেখক কে?

b
“প্রভুদের বিদ্যার গতির সীমা নাই।”- ব্যাখ্যা করো।

c
‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বক্তব্য কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।

d
“নারীশিক্ষার উন্নতিকল্পে পুরুষের পাশাপাশি নারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক।”- উদ্দীপক ও ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে উক্তিটির যথার্থতা বিচার করো।

02
Question 02

আফজাল সাহেব ক্লাসে তাঁর ছাত্রদের উদ্দেশ্যে প্রায়ই একটা কথা বলেন, “বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের বাদ দিয়ে উন্নতির কথা চিন্তা করাই যায় না। আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে নারী-পুরুষ হবে একে অপরের সহযোগী, সহকর্মী।” বস্তুত, নারী ও পুরুষের পারস্পরিক সাহায্য-সহযোগিতার যৌক্তিক ক্ষেত্রে মেনে নেওয়ার প্রবণতা থেকে আত্মসম্মানবোধ নিয়ে নারীদের বেরিয়ে আসা উচিত।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

a
‘নজম্-উল-ওলামা’ অর্থ কী?

b
“তাঁহারা সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন।”- উক্তিটির তাৎপর্য কী?

c
উদ্দীপকে বর্ণিত “যৌক্তিক ক্ষেত্রে মেনে নেওয়ার প্রবণতা থেকে আত্মসম্মানবোধ নিয়ে নারীদের বেরিয়ে আসা উচিত? মন্তব্যটি ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

d
“উদ্দীপকে উল্লিখিত আফজাল সাহেবের মানসিকতা ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের প্রাবন্ধিকের মানসিকতারই বাস্তব প্রতিফলন।”-বিশ্লেষণ করো।

03
Question 03

এ সংসারে এসেছিলাম ন’বছরের মেয়ে
তারপর এই দীর্ঘ জীবন বেয়ে
রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে বাঁধা
বাইশ বছর পরও এক চাকাতেই বাঁধা।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026

a
অর্ধাঙ্গী’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতাটি উদ্ধৃত হয়েছে?

b
“অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।”-ব্যাখ্যা করো।

c
উদ্দীপকে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? আলোচনা করো।

d
“উদ্দীপক ও ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বাঙালি নারীসমাজের পারিবারিক বঞ্চনার চিত্র প্রতিফলিত হয়েছে।”- তোমার – মতামত দাও।

04
Question 04

সামিয়া ও ফারিয়া দুই বোন। সামিয়া ছোটোবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী। অন্যদিকে ফারিয়া মনে করে মেয়েদের পড়ালেখা করে কী হবে? তাদের কাজ হচ্ছে স্বামীর সংসার করা। সামিয়া নিজের জন্য ভাবে না, তার দুশ্চিন্তা বোনকে নিয়ে। সে ভাবে, পড়ালেখা না করার কারণে সে স্বামীর সংসারে পদে পদে বঞ্চনার শিকার হবে, কখনোই মর্যাদার সঙ্গে জীবনযাপনে সক্ষম হবে না। ফারিয়ার এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026

a
‘স্ত্রীজাতির অবনতি’ কোন ধরনের রচনা?

b
‘স্বামীর’ স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দটি প্রচলিত হওয়ার যৌক্তিকতা বর্ণনা করো।

c
উদ্দীপকের সাথে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সাদৃশ্য চিহ্নিত করো।

d
নিজের বোন ফারিয়ার ভবিষ্যৎ সম্পর্কে সামিয়ার যে উদ্বেগ উদ্দীপকে প্রকাশ পেয়েছে, তার যৌক্তিকতা ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।

05
Question 05

নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে

আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে

যুগের ধর্ম এই-

পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।

শোন মর্তের জীব!

অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব।

স্বর্ণ-রৌপ্য অলঙ্কারে যক্ষপুরীতে নারী

করিল তোমায় বন্দিনী, বল, কোন সে অত্যাচারী?

আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা

আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা!

চোখে চোখে আজ চাহিতে পার না; হাতে বুলি পায়ে মল,

মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী ভেঙ্গে ফেল ও শিকল।

যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ

দূর করে দাও দাসীর চিহ্ন ঐ যত আভরণ!

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026

a
কলম্বাস কত সালে মৃত্যুবরণ করেন?

b
“যাহা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল”- উক্তিটি ব্যাখ্যা করো।

c
অর্ধাঙ্গী’ প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বক্তব্য কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

d
“নারীর উন্নতিকল্পে পুরুষে। পাশাপাশি নারীদেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক”- উদ্দীপক ও ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

06
Question 06

রেণু ও রাজু একই পিতা-মাতার সন্তান। কিন্তু তাদের পিতা-মাতা রাজুকে রেণু অপেক্ষা বেশি আদর-যত্ন করে। দুই ভাইবোন খেতে বসলে বড় ভাগটা রাজু পায়। রাজু কোনো অপরাধ করলে তাদের পিতা-মাতা বেটা ছেলে বলে আমলে নেয় না। রাজুর জন্য গৃহশিক্ষক থাকলেও রেণুর জন্য তা রাখা হয়নি। রেণু যতই বয়ঃপ্রাপ্ত হচ্ছে পিতা-মাতা তার বিয়ে দেওয়ার জন্য ততই ব্যাকুল হয়ে উঠেছে। এতে রেণু আপত্তি করলে তার মা বলেন, মেয়েদের এত লেখাপড়া শিখে কাজ নেই, বরং ঘর-দোর সাজানো গোছানো, সুয়েটার বুনন এবং রান্না করাটা শিখে নিলে তা কাজে আসবে।

[পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন]

a
‘শমস-উল-ওলামা’ অর্থ কী?

b
স্বামী’র স্থলে ‘অর্ধাক্কা’ শব্দটি প্রচলিত হওয়ার যৌক্তিকতা বর্ণনা কর।

c
অনুচ্ছেদে রেণুর পরিবারে নারীর যে অবস্থাটি ফুটে উঠেছে তা ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।

d
‘অনুচ্ছেদে রেণুর মায়ের মনোভাব সমকালীন প্রতিক্রিয়াশীল সমাজের মনোভাবেরই সমান্তরাল’ মন্তব্যটি ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।

07
Question 07

শিশির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। বালিকা বয়সে তার স্কুলে যাওয়ার খুব শখ থাকলেও সে পারিবারিক শাসন ভিডিয়ে স্কুলে যেতে পারেনি। মায়ের কাছে সে আরবি বর্ণমালা শিখেছে। এরপর কায়দা শিখে যখনই আমপারা শিখতে শুরু করে তখনই তার বিয়ের প্রস্তাব আসে। তার পিতা-মাতা কালবিলম্ব না করে মেয়ের বিয়ে দেয়। ভাগ্যগুণে শিশির ভালো স্বামী পেয়ে যায়। সে স্বামীর সংসারে থেকে নিজের প্রচেষ্টা ও স্বামীর উৎসাহে বিদ্যা অর্জন করে। তাতে সে সমাজে নারীর হীন অবস্থা বুঝতে পারে। নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য সে নারীশিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে তার এলাকার নারীদের শিক্ষিত করে তোলে।

[পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন]

a
‘অবরোধ প্রথা’ কী?

b
‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখক কোন প্রসঙ্গে রবীন্দ্রনাথের ‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতাংশটি ব্যবহার করেছেন? বর্ণনা কর।

c
উদ্দীপকে শিশিরের পিতৃ-পরিবারে ব্যস্ত নারীর প্রতি মনোভাব ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।

d
শিশিরের কাজের মধ্যে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের প্রাবন্ধিকের ইচ্ছার কি কোনো প্রতিফলন ঘটেছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

08
Question 08

শেকসপিয়রের বিস্ময়কর প্রতিভাধর বোনের নাম ডুডিথ। মা-বাবার উৎসাহে শেকসপিয়ার গ্রামার স্কুলে পড়েছিলেন। অনেক মহৎ সাহিত্য, যুক্তিবিদ্যা, ব্যাকরণের প্রাথমিক পাঠ শিখেছিলেন। বাল্যকালে দূরন্ত শেকসপিয়ার খরগোশ, হরিণ শিকার করতেন। জীবনের এসব অভিজ্ঞতা তাঁকে পরবর্তী জীবনে সাফল্য এনে দেয়। ডুডিথ ভাইয়ের মতোই সাহসী, কল্পনাপ্রবণ এবং বিশ্বজয়ে আগ্রহী ছিলেন। কিন্তু মেয়ে বলে মা তাকে স্কুলে পাঠালেন না। লুকিয়ে ভাইয়ের বই পড়তে দেখলে মা বকা দিয়ে রান্না করতে পাঠিয়ে দিতেন। কৈশোরের পূর্বেই তার বাগদান হয়ে গেল।

[এইচএসসি পরীক্ষা ২০১৩]

a
‘অবলা জাতি’ অর্থ কী?

b
অবরোধ প্রথা’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের ডুডিথের মায়ের মানসিকতাকে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের ‘মানসিক দাসত্বের’ সঙ্গে কীভাবে তুলনা করা যায় ব্যাখ্যা কর।

d
ডুডিথের প্রতিভা বিকাশের অন্তরায়সমূহ ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে আলোচিত হয়েছে।” মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।

09
Question 09

ডাক্তার হাবিবের বাসায় আরেক ডান্তার দম্পতি রোজি ও ইমরান বেড়াতে এসেছে। তিনজনে গল্পে মগ্ন। হাবিবের নির্দেশে স্ত্রী ডলি উঠে যায় চা-নাশতা আনার জন্য। একসময়ে নাশতা দিয়ে চলে যায় রান্নাঘরে। তখনও ওরা গল্প করছে। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে ডলির বেশি লেখাপড়া হয়নি। মেধাবী ডলি রান্নাঘরে কেমিস্ট্রি, সুতো গুণে সেলাই করার সময় অঙ্ক, বালিশের ওয়াড় সেলাই করার সময় জ্যামিতি এবং সংসারের অপরাপর কাজের মধ্যে বায়োলজি ও ফিজিক্সের দেখা পেলেও দুর্ভাগ্য তার ওদের মতো লেখাপড়া শিখে ডাস্তার হতে পারেনি দে। আজ তার নাম ‘হাউজ ওয়াইফ’। সারা দিন ধরে বাড়ির সব কাজ সামলাতে পারলেও স্বীকৃতিহীন জীবনে তার কোনো অনুভূতি নেই।

[ঢাকা বোর্ড ২০১৩]

a
কলম্বস কে?

b
“তাহারা সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন” বুঝিয়ে বল।

c
উদ্দীপকের ডলির মানসিকতা সম্পর্কে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন কী ইঙ্গিত করেছেন?

d
উদ্দীপকের ডলির জীবন বিকাশের অন্তরায় প্রচলিত সমাজব্যবস্থা- ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের বক্তব্যের আলোকে মন্তব্যটি যাচাই কর।

10
Question 10

শিক্ষিত ভদ্রলোক : আপনার মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন?

অশিক্ষিত চাষি : শিখাইছি, বাংলা পড়ে নাই, আরবিতে কোরআন পড়ছে। অর্ধেক প্রায় মুখস্ত হইয়া গেছে।

শিক্ষিত ভদ্রলোক : আরবি পড়িয়েছেন ভালো কথা, ধর্মীয় কার্যক্রম ঠিক রাখতে পারবে। বিজ্ঞান-নির্ভর শিক্ষা ছাড়া তো সে শিক্ষিত ভদ্রলোক বর্তমান পৃথিবীতে অচল।

অশিক্ষিত চাষি : বিয়া হইয়া গেলে জামাই যেইভাবে বলে সেইভাবেই চলবো।

[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

a
‘চোগা’ কী?

b
“তিনি কি মাতা অপেক্ষা অধিক করুণাময় নহেন?”- কার কথা বলা হয়েছে?

c
উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে ‘অর্থাঙ্গী’ প্রবন্ধের বক্তব্যের সাদৃশ্য ব্যাখ্যা কর।

d
“বিয়া হইয়া গেলে জামাই যেইভাবে বলে সেইভাবেই চলবো।” ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে চাষির উপর্যুক্ত উক্তিটি বিশ্লেষণ কর।

11
Question 11

হাসনা গরিবের মেয়ে। তার বাবা অন্যের জমিতে বর্গাচাষ করে সংসার চালায়। হাসনা স্কুলে যায়। পড়াশোনার প্রতি তার প্রচন্ড আগ্রহ। কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে নিষেধ করে। পড়ার খরচ জোগানের মতো আর্থিক সচ্ছলতা হাসনার বাবার নেই। তবু হাসনা হতাশ হয় না। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেকোনো মূল্যেই সে পড়াশোনা চালিয়ে যাবে। তাকে বড় হতে হবে। বাবার দারিদ্র্য সে দূর করবে।

[বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা]

a
‘স্বামী’র স্থলে কোন শব্দ প্রচলিত হবে?

b
শমস-উল-ওলামা’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের হাসনা চরিত্রে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

d
‘যেকোনো মূল্যেই সে পড়াশোনা চালিয়ে যাবে’- উক্তিটির মধ্যে হাসনার যে দৃঢ়তা প্রকাশ পেয়েছে, ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর।

12
Question 12

হুমায়ূন কবির সাহেব দুই পুত্র এক কন্যা রেখে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর কয়েক দিনের মাথায় তাঁর দুই পুত্র আলমগীর কবির ও আনসার কবির পিতার দোতলা বাড়ি এবং সহায় সম্পদ সমান দুই ভাগে ভাগ করে নেন। তাদের একমাত্র বোন নুসরাত কবিরকে পৈতৃক সম্পদের কিছুই দেওয়া হয়নি। কেবল দুই ভাই তাকে স্বামী-সন্তানসহ দাওয়াত করে খাইয়েছে এবং কিছু উপহার দিয়েছে।

[নোয়াখালী সরকারি মহিলা কলেজ]

a
‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতাটি উদ্ধৃত হয়েছে?

b
‘অর্থালী’ প্রবন্ধে অপার্থিব সম্পত্তি বলতে কী বোঝানো হয়েছে

c
উদ্দীপকের সঙ্গে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের বক্তব্যের সাদৃশ্য ব্যাখ্যা কর।

d
উদ্দীপক ও ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে বাঙালি মুসলিম নারীর পারিবারিক কল্পনার যে চিত্র প্রতিফলিত হয়েছে- সেই সম্পর্কে তোমার মতামত দাও।

13
Question 13

বিন্দু পাড়া গ্রামের আমজাদ আলী একজন সাধারণ ব্যবসায়ী। স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তান নিয়ে তার পরিবার। ছেলেটি সবার ছোট, সে স্কুলে পড়ে। তাকে নিয়ে আমজাদ আলীর অনেক স্বপ্ন। মেয়ে দুটি সকাল বেলা গ্রামের মক্তবে আরবি পড়তে যায়। আমজাদ আলী ভাবেন, যেকোনোভাবে মেয়ে দুটিকে বিয়ে দিতে পারলেই তিনি বেঁচে যান। ওদেরকে আর স্কুলে পড়িয়ে লাভ কী?

[রাণী ভবানী সরকারি মহিলা কলেজ, নাটোর]

a
‘নজম-উল-ওলামা’ শব্দের অর্থ কী?

b
প্রভুদের বিদ্যার গতির সীমা নেই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর ‘বোধোদয়’ পর্যন্ত। উক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে উল্লিখিত আমজাদ সাহেবের দৃষ্টিভঙ্গি ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সঙ্গে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।

d
‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের মূলভাবের একটি বিশেষ দিক উদ্দীপকে ফুটে উঠেছে- যথার্থতা মূল্যায়ন কর।

14
Question 14

‘এ সংসারে এসেছিলাম ন’বছরের মেয়ে

তারপর এই দীর্ঘ জীবন বেয়ে

রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা

বাইশ বছর পর এক চাকাতেই বাঁধা।’

[চাঁদপুর সরকারি কলেজ]

a
‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উল্লেখ রয়েছে?

b
‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে মানসিক দাসত্ব বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

d
‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের মূলভাবের সঙ্গে উদ্দীপকে বর্ণিত বক্তব্যের কতটুকু সংগতি লক্ষণীয়? তা বিশ্লেষণ কর।

15
Question 15

পুরুষ হৃদয়হীন,

মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ।ধরায় যাঁদের যশ ধরে না’ক অমর মহামানব,বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব,

খেয়ালের বশে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা। লব-কুশে বনে ত্যাজিয়াছে রাম, পালন করেছে সীতা: নারী সে শিখাল শিশু-পুরুষেরে স্নেহ, প্রেম, দয়া, মায়া, দীপ্ত নয়নে পরাল কাজল বেদনার ঘন ছায়া।

a
‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখক বলেছেন, ‘আমাদের একটি রোগ আছে’- রোগটি কী?

b
দাসত্বকে মানসিক রোগ বলার কারণ কী? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

d
“সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সম্পূর্ণ ভাব ধারণ করে না।” মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

16
Question 16

উদ্দীপক ১: আশা দেখিল, বিনোদিনী সর্বপ্রকার গৃহকর্মে সুনিপুণ- প্রভুত্ব যেন তাহার পক্ষে নিতান্ত সহজ স্বভাবসিদ্ধ- দাস- দাসীদিগকে কর্মে নিয়োগ করিতে, ভৎসনা করিতে ও আদেশ করিতে সে লেশমাত্র কুষ্ঠিত নহে। এই সমস্ত দেখিয়া আশা বিনোদিনীর কাছে নিজেকে নিতান্ত ক্ষুদ্র মনে করিল।

উদ্দীপক ২: মহেন্দ্র একদিন বিরক্ত হইয়া তাহার মাকে ডাকিয়া কহিল, “একি ভালো হইতেছে? পরের ঘরের যুবতি বিধবাকে আনিয়া একটা দায় ঘাড়ে করিবার দরকার কী। আমার তো ইহাতে মত নাই- কী জানি কখন কী সংকট ঘটিতে পারে।”

a
রামচন্দ্রের অর্ধাঙ্গীর নাম কী?

b
“রামচন্দ্র স্বামিত্বের ষোলো আনা পরিচয় দিয়াছেন।” ব্যাখ্যা কর।

c
উদ্দীপক ১-এর বিনোদিনীর সঙ্গে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের নারীদের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।

d
“উদ্দীপক ২-এ ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বর্ণিত নারীর প্রতি অবহেলার প্রতিফলন দেখা যায়।” মন্তব্যটি বিশ্লেষণ কর।

17
Question 17

জগতের কেউ-ই আপনার একার শক্তিতে স্বয়ংসম্পূর্ণ নয়। নিত্যদিনের চাহিদা পূরণ করে কোনো একক ব্যক্তি যদি সুখী হতে চান, তবে অনেকের কাছেই হাত পাততে হবে, অনেক সহযোগিতা গ্রহণ করতে হবে। যাদের সহযোগিতা গ্রহণ করবেন তারা ওই ব্যক্তির চেয়ে বেশি বা কম শক্তিশালী হয়ে থাকেন। অর্থাৎ শক্তি নয়, প্রয়োজন পূরণ করাই মুখ্য বিষয়। এক্ষেত্রে কোনো পুরুষ যদি আপনার শক্তির বিচারে নারীকে খাটো করে দেখেন, তবে তা হাস্যকর হবে। কারণ প্রয়োজনের বিচারে নারী-পুরুষ উভয়ে পরস্পরের মুখাপেক্ষী এবং এ প্রয়োজনীয়তা চিরন্তন।

a
ঈশ্বর কার অপেক্ষা অধিক করুণাময়?

b
প্রত্যেকেই প্রত্যেকের নিকট সাহায্য প্রার্থনা করে কেন?

c
উদ্দীপকের সঙ্গে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের কী ধরনের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।

d
” উদ্দীপক ও ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের লেখকের চেতনা ভাবগত দিক থেকে একই।” মন্তব্যটি বিশ্লেষণ কর।

18
Question 18

সানজিদা শিক্ষিত নারী। বিয়ে হয়েছে একজন শিক্ষিত ছেলের সঙ্গে। কিন্তু সানজিদার শ্বশুর-শাশুড়ি কিছুটা রক্ষণশীল স্বভাবের মানুষ, তাই সানজিদাকে চাকরি করতে বারণ করে। সানজিদাও চাকরি করতে তেমন একটা আগ্রহ দেখায় না, ফলে তার পরিবারের আশানুরূপ অগ্রগতিও হয় না। অন্যদিকে সানজিদার বান্ধবী ববিতার শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। ববিতা ও তার স্বামী উভয়েই চাকরি করে পরিবারের অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে।

a
‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতাটি কার লেখা?

b
লেখক অবরোধবাসিনীদের বেরিয়ে এসে উন্মুক্ত বিশ্বে পদার্পণের আহ্বান জানিয়েছেন কেন?- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সানজিদার মধ্যে যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা ‘অধালী’ প্রবন্ধের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা কর।

d
উদ্দীপকের ববিতার মধ্যে নারীসভার যে জাগরণ লক্ষ করা যায় তা-ই ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখক কামনা করেছেন।” মন্তব্যটি বিশ্লেষণ কর।

19
Question 19

৮ই মার্চ বিশ্ব নারী দিবস। সেই দিবসে বক্তৃতা দিতে গিয়ে নারীজাগরণে দীক্ষিত নাসিরা সিদ্দিকা বলেন, উনিশ শতকে বাংলামোদ নারীসমাজের অবস্থা ছিল খুবই ভয়াবহ। নারীর অধিকার বলতে কিছুই ছিল না তখন। খুশির সংবাদ হচ্ছে, বর্তমানে নারীর অবদা পূর্বের মতো ভয়াবহ নয়, তারা অনেকটাই জেগে উঠেছে, তবে ভারা এখনও পুরোপুরি জেগে উঠতে পারেনি, তাই তাদের জেগে উঠতে হবে। সমাজ ও দেশের স্বার্থে নারীকে তার অধিকার সচেতন হয়ে পুরুষের সমধর্মী হয়ে উঠতে হবে।

a
কলম্বাসকে লোকেরা কী বলেছিল?

b
“অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।” উক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের সঙ্গে কোন দিক থেকে সাদৃশাপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকে উল্লিখিত নারীর অধিকার সচেতন হয়ে জেগে ওঠার বিষয়টিই ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের মূল কথা।” মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।