BNG – CQ Q – Gontobbo Kabul

01
Question 01

ইবনে বতুতা তাঁর সময়ে সর্বাধিক ভ্রমণ করা ব্যক্তিদের একজন। ১৩২৫ সালে মরক্কো থেকে ১৯ বছর বয়সে তিনি পবিত্র হজের উদ্দেশ্যে রওনা করেন। তিনি স্থলপথে মক্কা যান। তিনি উত্তর আফ্রিকার তটরেখা ধরে আবদ-আল ওয়াদিদ এবং হাফাসিদ-এর রাজ্য হয়ে যান। ১৩২৬ সালের বসন্তে প্রায় ৩৫০০ কি.মি. ভ্রমণ শেষে তিনি আলেকজান্দ্রিয়া বন্দরে আসেন।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026

a
ফিরিঙ্গি কী?

b
সর্দারজিকে লেখকের ভালো লাগার কারণ কী?- ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের বক্তব্য ‘গন্তব্য কাবুল’ শীর্ষক ভ্রমণকাহিনির সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ করো।

d
“লেখক যেন ইবনে বতুতার আধুনিক সংস্করণ।”- উদ্দীপক ও ‘গন্তব্য কাবুল’ রচনার আলোকে বিশ্লেষণ করো।

02
Question 02

মানুষ যে কেবল নিজেকেই জানিতে চায় তাহাই নহে, বাহিরের জগতের আহ্বান প্রতিনিয়তই তাহাকে টানিতেছে। এই আহ্বানে প্রলুব্ধ হইয়া অনেক লোক দেশভ্রমণে বহির্গত হয়। নানা দেশ, নানা জাতি, তাহাদের ঐতিহ্য ও সংস্কৃতি বিভিন্ন জনের নিকট বিভিন্ন রূপে ধরা দেয়। বাহিরের এই বস্তুসত্তাকে লেখক মানসরসে প্রত্যক্ষ করিয়া তথ্যসংবলিত গ্রন্থ প্রকাশ করেন। এই জাতীয় গ্রন্থে বস্তুসত্তার প্রাধান্য থাকিলেও উহার মধ্যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থাকিতে পারে।

[পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন]

a
ফিরিঙ্গি কী?

b
সর্দারজিকে লেখকের ভালো লাগার কারণ কী?

c
‘গন্তব্য কাবুল’ রচনায় উদ্দীপকের কোন সত্তাটি বিশেষভাবে ফুটে উঠেছে?- ব্যাখ্যা কর।

d
উপর্যুক্ত সত্তাটি ‘গন্তব্য কাবুল’ রচনার শেষ কথা নয়। বিশ্লেষণ কর।

03
Question 03

অনেকেই মনে করেন জ্ঞানের রাজ্যে বাংলা ভাষার সীমাবদ্ধতা আছে।আমি কিন্তু তা মনে করি না। কেননা বাংলা ভাষার গ্রহণ ক্ষমতা পৃথিবীর যেকোনো উন্নত ভাষার চেয়ে কম নয়। হাজার হাজার বিদেশি শব্দকে বাংলা ভাষা আত্মস্থ করেছে। ছোট ছোট কয়েকটি উদাহরণ দিই: ইংরেজি Round Table Conference বাংলায় হয়েছে গোল টেবিল বৈঠক। এই বাক্যে ইংরেজি বাংলা মিলিয়ে অবিকল ইংরেজির মতোই দ্যোতনার সৃষ্টি হয়েছে। ফাইনাল ফুটবল খেলা দেখতে যাব- এই বাক্যেও ইংরেজি বাংলায় কোনো গরমিল নেই। ১লা অক্টোবরের ইলেকশনে আমি ভোট দিয়েছি-এখানেও ইংরেজি ও বাংলা শব্দ ব্যবহারে একটি চমৎকার সমতা লক্ষ্য করা যায়।

a
কার ভ্রমণের আগ্রহ ক্রমেই চুপসে আসছিল?

b
‘গাঁক গাঁক করে ইংরেজি বলা’ বলতে লেখক কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘গন্তব্য কাবুল’ রচনার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকে ‘গন্তব্য কাবুল’ রচনার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে মাত্র, পুরো বিষয় নয়।” মন্তব্যটি বিশ্লেষণ কর।

04
Question 04

খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম, তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে, আমার ভৃত্য আগা আবদুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটখাটো একটা গামলাভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ-ঘিয়ের ঘন কাথে সেরখানেক দুম্বার মাংস- তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে, এক কোণে একটি আলু অপাড়ন্তেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আন্টেক ফুল বোম্বাই সাইজের শামী-কাবাব। বারকোশ থালায় এক ঝুড়ি কোফতা-পোলাও আর তার ওপরে বসে আছে একটি আস্ত মুর্গি-রোস্ট।

a
জলন্ধরে শিলওয়ার বানাতে কত গজ কাপড় লাগে?

b
“ব্রাদারলি ডিভিশন করে আলাকার্ত ভোজন” বলতে লেখক কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে ‘গন্তব্য কাবুল’ রচনার কোন অংশের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি ‘গন্তব্য কাবুল’ রচনার মূল বিষয় নয়।” মন্তব্যটি বিশ্লেষণ কর।

05
Question 05

করাচি হইতে উড়োজাহাজে করিয়া রওয়ানা হইলাম সুদূর আমেরিকার তেপান্তরের ভ্রমণে। সেই স্বপ্নের মার্কিন মুল্লুক, পাতালপুরীর দেশ, সেখানে যাইয়া কাঁটা-চামচে খানা খাইব, ইকিড়ি-মিকিড়ি কথা শুনিব, নব-বিজ্ঞানের চমক দেখিয়া আশ্চর্য হইব। কিন্তু কপালে যদি পুণ্য লেখা থাকে তবে তা ফিরাইবে কে? আরবদেশের বাহরিয়ানে আসিয়া আমাদের উড়োজাহাজ বিগড়াইয়া গেল। সুতরাং তিন-চারদিনের জন্য এখানে আটকা পড়িয়া গেলাম। আরবদেশের মাটিতে নামিয়া আমার দুই চোখ অশ্রুতে ভরিয়া গেল। এই সেই জাজিরাতুল আরব, আমার রসুলের দেশ। দুই ধারে খোরমা-খেজুরের গাছ। এই গাছের ছায়াতলে বসিয়া আমার রসুল তাঁর সাহাবাগণের কাছে কোরানের উপদেশ দিতেন। সামনে ধূ-ধূ করিতেছে বিস্তীর্ণ বালুকা-প্রান্তর। এই প্রান্তরেরই একস্থানে হয়তো বদরের যুদ্ধ হইয়াছিল।

a
“ইয়োম ইস সফর, নিসৃফ উস্ সফর” মানে কী?

b
‘আমি একা’, এখন মনে হলো ‘আমি ভয়ংকর একা’। ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘গন্তব্য কাবুল’ রচনার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকে ‘গন্তব্য কাবুল’ রচনার একটি বিশেষ দিকেরই প্রতিফলন ঘটেছে, পুরো বিষয়ের নয়।” মন্তব্যটি বিশ্লেষণ কর।

06
Question 06

মিয়ানমারের সবাই লুঙ্গি পরে। মেয়েদের পরনে লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি। চুলে ফুল গোঁজা, চিরুনি ও রিবন- ফিতে। ভিক্ষুদের পরিধেয় চীবর সেলাইবিহীন লুঙ্গির মতো। গায়ে আলাদা অন্য এক টুকরো চীবর থাকে। হাতকাটা ও এক কাঁধ কাটা একটা গেঞ্জি থাকে, কোমরে বেল্ট জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের কোমর বন্ধনী থাকে। ভিক্ষুদের চীবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়। এটিই নিয়ম। সাধারণত লাল ও লালের কাছাকাছি রঙে চীবরের রং করা হয়। বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। লুঙ্গি, শার্ট ও বর্মিকোট, মাথায় বর্মি টুপি, পায়ে দুই ফিতের মজবুত স্যান্ডেল বর্মিদের জাতীয় পোশাক।

a
লেখক কোন স্ট্রিট থেকে খাবার নিয়ে এসেছিলেন?

b
“সর্দারজিকে হারাবার উপায় নেই।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘গন্তব্য কাবুল’ রচনার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“সাদৃশ্য থাকলেও উদ্দীপকের সঙ্গে ‘গন্তব্য কাবুল’ রচনায় উল্লিখিত বিষয়টি পুরোপুরি এক নয়।” মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।

07
Question 07

আলেপ্পোর স্থানীয় নাম হলব। আত প্রাচীন শহর। এর বর্তমান লোকসংখ্যা প্রায় পাড়ে তিন লাখ। সর্তমান সিরিয়া রিপাবলিকের শতকরা ৬০ জন লেখাপড়া জানে। হলবে কোনো বিশ্ববিদ্যালয় নেই, তবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। লোকের আর্থিক অবস্থা ভালো। বৈরুতের মতো এখানে লোকের পোশাক-পরিচ্ছদের উপর পাশ্চাত্যের ছাপ অতি ব্যাপক নয়, তবে গতি এদিকেই। আমাদের অভ্যর্থনায় যাঁরা এলেন, খানার টেবিলে যাঁদের সাথে সাক্ষাৎ হলো, এঁদের সবারই পরনে কোর্ট-প্যান্ট। মাথা কারও খালি, কারও মাথায় ফেজ। গায়ের রং এদের সবারই ফর্সা। স্বাস্থ্য সবারই ভালো। মেজাজ সবারই দ্বিন্দ্ব, ব্যবহার অনিন্দনীয়।

a
লেখক কাদের দাড়ির হরেক রকম বাহারের কথা বলেছেন?

b
“এও তো তাজ্জবকি বাত- পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়?” ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘গন্তব্য কাবুল’ রচনার সঙ্গে কোন দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের শেষ লাইনের মূলভাবে ‘গন্তব্য কাবুল’ রচনার একটি বিশেষ দিক প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

08
Question 08

সন্ধ্যের আঁধার ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুষ্ক দফতর থেকে ছাড়া পেয়ে খাঁচা-ছাড়া পাখির মতো উড়াল দিলাম। এই পথে আসতে পেরে খুশি হয়েছি, পথে আরাকান পড়বে, আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী ম্রাউক-উ দেখতে পাব। এক সময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তয়ে ফেনী পদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল। সেখানে এসে পড়েছি এখন। আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী, আলাওল সাহিত্যচর্চা করেছেন।

a
লান্ডিকোটাল থেকে দক্কার দূরত্ব কয় মাইল?

b
“ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘গন্তব্য কাবুল’ ভ্রমণকাহিনির কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।

d
“মিল থাকলেও উদ্দীপকে ভ্রমণকারীর যাত্রাপথ এবং ‘গন্তব্য কাবুল’ ভ্রমণকাহিনির লেখকের যাত্রাপথ এক নয়।”- মন্তব্যটি ব্যাখ্যা কর।

09
Question 09

সে বলল, তার নাম মমতার। তার স্বামী আছে আর একটি ছেলে। স্বার্থীর চাকরি নেই চার মাসে লা রেষে দিয়ে যাবে কিসে তাই পদ সে বলল, তার নাম মমতারে অরছে। এই তার প্রথম চাকরি। মাইনে? সে তা জানে না। দুবেলা রেলে হয়ে উঠল। কিক খাবে না। ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এোই হয় টাকা বারো আশা করেছিল, কৃতজ্ঞতায় দুই চোখ সজল হয়ে উঠল। কিন্তু সমস্তটুক কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করল, কথা কইল না।

a
ভোরবেলায় কী শুনে লেখকের ঘুম ভাঙল?

b
“আমি তার কী জানি? সবাই খেয়েদেয়ে ফিরে আসবে যখন তখন।”- বুঝিয়ে লেখ।

c
উদ্দীপকের সঙ্গে ‘গন্তব্য কাবুল’ রচনার কোন দিকটি সম্পর্কিত? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের বিষয়টি ‘গন্তব্য কাবুল’ রচনার একটি বিশেষ দিককেই নির্দেশ করে, পুরো বিষয়কে নয়।”- মন্ত্রবাটি বিশ্লেষণ কর।

10
Question 10

ছেচল্লিশ ঘন্টা বিরতিহীন রেলভ্রমণের পর ‘জেএন্ডকে’ টুরিস্ট বাসের আরামদায়ক সিটে বসেই চোখ দুটো বুজে এলো ক্লান্তিতে। শনিবার সকাল এগারোটায় শিয়ালদা স্টেশন থেকে জম্বু-তাওয়াই এক্সপ্রেসে যখন উঠেছিলাম, দীর্ঘ ভ্রমণের আনন্দে মনটা ছিল খুশিতে ভরপুর। কিন্তু দিনের আলো নিতে যাওয়ার আগেই যখন বাঙালি বাবুরা হিন্দি জবানে কথা কইতে শুরু করল, তখনই নিঃসঙ্গতা পুরোপুরি জেগে উঠল। ট্রেন বর্ধমান ছেড়ে বিহারের জলময় ভূখন্ডে প্রবেশ করল এবং রাত্রি এক প্রহরের আগেই দেখা দিল পাহাড়। অনভিজ্ঞতার কারণে বড় বড় স্টেশনের সামান্য বিরতিতে আলুর দম ও লুচি কিনে খাওয়ার সুযোগ ঘটল না। রাত কাটালাম অমৃতবৎ চায়ের পেয়ালায় জিহ্বা আর পত্রিকার পাতায় চোখ বুলিয়ে।

a
পেশাওয়ার থেকে জালালাবাদের দূরত্ব কয় মাইল?

b
“বেলাবেলি কাবুল পৌঁছবার আর কোনো ভরসাই রইল না।” ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সঙ্গে ‘গন্তব্য কাবুল’ রচনার সাদৃশ্য ব্যাখ্যা কর।

d
উদ্দীপকটি ‘গন্তব্য কাবুল’ রচনার মূল বিষয়কে নির্দেশ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

11
Question 11

হাঁটতে হাঁটতে কাশ্মীরের চিরায়ত বিনয়ের ভাসমান বাগানের জন্য জগদ্বিখ্যাত। আরও পশ্চিমে নাগিন: ডালেরই কনিষ্ঠা ভগিনী। শানিনের পানি তত মধু নয়, কিন্তু দুটো লেকের সঙ্গমস্থলের দৃশ্য খুবই চমৎকার। শ্রীনগর বছরের অর্ধেকটা সময় মুখ লুকায় বরফের পর্দায়। তখন রাজধানী চলে যায় জম্মুতে। ডালের পানি শক্ত হয়ে ওঠে আর সাইকেল নিয়ে তার ওপর আনন্দে মেতে ওঠে বরয়েররাণ সেই ছ’মাস কাশ্মীরের জনগণ বন্দী থাকে নিজেদের ঘরে। কাংড়ির তাপে গরম হওয়া আর জানালার পাশে বসে তুষারপাত দেখা ছাড়া কোনো কাজই থাকে না।

a
পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের সবচেয়ে বড় শহরের নাম কী?

b
‘গন্তব্য কাবুল’ রচনায় উল্লিখিত খাইবার পাস কী? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘গন্তব্য কাবুল’ রচনার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d
“সাদৃশ্যপূর্ণ হলেও উদ্দীপকটি ‘গন্তব্য কাবুল’ রচনার পুরো বিষয়কে নির্দেশ করে না।”- বিশ্লেষণ কর।

12
Question 12

সারওয়ার সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। দেশ-বিদেশে ভ্রমণ করা তার শখ। কিছুদিন আগে সে বন্ধুদের সঙ্গে কাশ্মীর ভ্রমণে যায়। সেখানে পাহাড় এবং ঝরনার প্রাকৃতিক সৌন্দর্যে সে মুগ্ধ হয়। পাহাড়ি ফুলের গন্ধ ও ঝরনার মনোমুগ্ধকর শব্দ যেন মিলেমিশে একাকার হয়ে তাকে আকুল করে।

a
জালালাবাদ থেকে কাবুলের দূরত্ব কত মাইল?

b
“আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন।”- কে, কাকে, কেন বলেছে? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের দিকটি ‘গন্তব্য কাবুল’ রচনার কোন বিশেষ দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকটি ‘গন্তব্য কাবুল’ রচনার একটি খন্ডচিত্রকে ধারণ করে।”- মন্তব্যটির পক্ষে যুক্তি দাও।