BNG – CQ Q – Feb 1969

01
Question 01

লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের ফসল স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা অর্জন করতে গিয়ে নির্যাতিত হয়েছিল অনেক নারী-পুরুষ। দেশমাতৃকার জন্য যাঁরা অকাতরে জীবন বিসর্জন দিয়েছিলেন তাঁদের প্রত্যেকেরই রয়েছে এক-একটি বিজয়গাথা। দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের বিজয়গাথার চেতনায়-ই যুগ যুগ ধরে বাংলাদেশের বিজয়কেতনকে অনন্ত অক্ষয় রাখবে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2026

a
ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে?

b
ঘাতকের থাবার সম্মুখে বরকত বুক পাতে।

c
উদ্দীপকের শ্রেষ্ঠ সন্তানদের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কাদের তুলনা করা হয়েছে? বিশ্লেষণ কর।

d
“উদ্দীপক ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি একই চেতনায় সমুজ্জ্বল।”- আলোচনা কর।

02
Question 02

মায়ের ভাষার মান বাঁচাতে/প্রাণ দিল আজ যারা,

ওদের ভাষা প্রাণ পেল আজ/ওরা যে বাক্হারা।

নটরডেম কলেজ · 2025

a
ঘাতকের আস্তানায় ভূলুণ্ঠিত কারা?

b
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘মানবিক বাগান’ বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন দিকটিকে তুলে ধরেছে? ব্যাখ্যা কর।

d
উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার মূলভাবকে সম্পূর্ণরূপে ধারণ করেছে কি? মতামত দাও।

03
Question 03

তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই।

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনা খড়গের

শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস।

আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

a
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার প্রকাশ সাল কত?

b
“স্মৃতিগন্ধে ভরপুর” উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের আলোকে বাংলাদেশের ১৯৭১ পূর্ববর্তী ২৪ বছরের ইতিহাস সম্পর্কে লেখ।

d
উদ্দীপকের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার সাদৃশ্য আলোচনা কর।

04
Question 04

অমর একুশ বাঙালি জাতির ইতিহাসে কেবল একটি তারিখ নয়; একুশ হলো একটি চেতনার নাম। একুশকে কেন্দ্র করে ঐতিহাসিক ভাষা আন্দোলনের রক্তাক্ত পথ ধরে বাঙালি জাতিসত্তায় যে চেতনার জন্ম হয়েছিল, তা ছিল এক অবিনাশী চেতনা। এই চেতনার পথ ধরে ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও সত্তরের নির্বাচন এবং ১৯৭১-এ আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এই একুশ হয়েছে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার মর্যাদা রক্ষার রক্তাক্ত স্মৃতিচিহ্নিত এই দিনটি তাই বাঙালির সব সংগ্রামের অনুপ্রেরণা ও বিজয়ের দিন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

a
শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?

b
“সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা।”- বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের অবিনাশী চেতনা ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার সংগ্রামী চেতনা পরস্পর সমান্তরাল। আলোচনা কর।

d
‘বংলা ভাষার মর্যাদা রক্ষার রক্তাক্ত স্মৃতিচিহ্নিত একুশের পথ ধরে বাঙালি স্বাধীনতা অর্জন করেছে।’- উদ্দীপক ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার আলোকে তোমার মতামত দাও।

05
Question 05

“বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট,

ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে

ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে।

হাওয়ায় হাওয়ায় উড়ে, ঘোরে হাতে হাতে,

মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত শার্ট।

বিষম দামাল দিনগুলো ফিরে আসে বারবার,

বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম।”

ঢাকা কমার্স কলেজ · 2025

a
কখন আবার সালাম নামে রাজপথে?

b
“সেই ফুল আমাদেরই প্রাণ।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের রক্তাপ্লুত শার্ট ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন বিষয়টিকে নির্দেশ করে? বর্ণনা কর।

d
“উদ্দীপকে উল্লিখিত বিষয়বস্তু থেকে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার বিষয়বস্তু আরও বিস্তৃত।”- তোমার মতামত তুলে ধর।

06
Question 06

‘আমি যখন একুশের কথা ভাবি,

রফিক, শফিক, সালাম, বরকতের কথা মনে পড়ে।

আমি যখন একুশের কথা ভাবি,

নির্বিচারে গুলিবর্ষণের দৃশ্য ভেসে ওঠে।

আমি যখন একুশের কথা ভাবি,

রাষ্ট্রভাষা বাংলা চাই এর প্লাকার্ড ভেসে ওঠে চোখে,

আমার গণ-অভ্যুত্থানেও সে যে প্রেরণা যুগিয়েছে।’

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

a
ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?

b
“সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা”- চরণটিতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের বিষয়বস্তু ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার সাথে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।

d
উদ্দীপকের একুশের চেতনা সকল আন্দোলনের মতো গণ-অভ্যুত্থানেও প্রেরণা জুগিয়েছে- ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।

07
Question 07

শহিদের পুণ্য রক্তে সাত কোটি

বাঙালির প্রাণের আবেগ আজ

পুষ্পিত সৌরভ। বাংলার নগর, বন্দর

গঞ্জ, বাষট্টি হাজার গ্রাম

ধ্বংসস্তূপ থেকে সাত কোটি ফুল

হয়ে ফোটে। প্রাণময় মহৎ কবিতা

আর কোথাও দেখি না এর চেয়ে।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025

a
আমাদের চেতনার রং কী?

b
সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা’- কেন এ কথা বলা হয়েছে?

c
উদ্দীপকটির সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন চেতনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকটির কবি এবং ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবির চেতনা একসূত্রে গাঁথা।”- মন্তব্যটি যাচাই কর।

08
Question 08

বিদেশি সেনার কামানে-বুলেটে বিদ্ধ

নারী শিশু আর যুবক-জোয়ান বৃদ্ধ

শত্রুসেনারা হত্যার অভিযানে

মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে।

মুক্তির পথ যুদ্ধের রথ জেনে

ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

a
কবি শামসুর রাহমানের কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

b
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি ‘মানবিক বাগান’ বলতে কী বুঝিয়েছেন?

c
উদ্দীপকের শেষ তিন চরণ ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটির সাথে কীভাবে মেলবন্ধন রচনা করেছে- উপস্থাপন কর।

d
উদ্দীপকের বক্তব্য ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার খন্ডাংশ মাত্র-যৌক্তিকতা দেখাও।

09
Question 09

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়েছে- এমনটা ভাবা যুক্তিযুক্ত নয়। বস্তুত কোনো মুক্তিসংগ্রামই হঠাৎ করে শুরু হয় না। তার পেছনে একটা দীর্ঘ প্রস্তুতি থাকে, থাকে ইতিহাসের অনিবার্য ধারাবাহিকতা। আমাদের মুক্তিযুদ্ধের প্রথম সোপান ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে বাঙালির স্বাজাত্যবোধ ও মুক্তিচেতনা সুসংবদ্ধ হয়ে ওঠে।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025

a
‘কৃষ্ণচূড়া’ কীসের প্রতীক?

b
বিপরীত চেতনা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা কর।

d
বাঙালির প্রতিটি আন্দোলন-সংগ্রামের প্রেরণা ছিল বায়ান্নর ভাষা আন্দোলন’- যুক্তিটির যথার্থতা নিরূপণ কর।

10
Question 10

লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের ফসল স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা অর্জন করতে গিয়ে নির্যাতিত হয়েছিল অনেক নারী-পুরুষ। দেশমাতৃকার জন্য যাঁরা অকাতরে জীবন বিসর্জন দিয়েছিলেন তাঁদের প্রত্যেকেরই রয়েছে এক-একটি বিজয়গাথা। দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের বিজয়গাথার চেতনায়ই যুগ যুগ ধরে বাংলাদেশের বিজয়কেতনকে অনন্ত অক্ষয় রাখবে।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025

a
শহরের পথে থরে থরে কী ফুটেছে?

b
“দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল”- বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের শ্রেষ্ঠ সন্তানদের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কাদের তুলনা করা হয়েছে? বিশ্লেষণ কর।

d
“উদ্দীপক ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি একই চেতনায় সমুজ্জ্বল।”- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

11
Question 11

‘অন্তহীন মিছিলের দেশ,

সারি সারি মানুষের আকারে হলে মূর্তিময়ী

সমস্ত স্বদেশ আজ রাঙা, রাজপথে।

দিবালোক হয়ে ফোটে প্রাঞ্জল বিল্পব

সাত কোটি মুখ হাসে মৃত্যুর রঙিন তীর হাতে নিয়ে।

শ্রেণিবন্ধ এই ভিড়ে সকলেই সবার আগে

একবার শত্রুকে শেষ দেখা দেখে নিতে চায়।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

a
সেই ফুল আমাদেরই প্রাণ- ফুল বলতে কাকে বোঝানো হয়েছে?

b
একুশের কৃষ্ণচূড়া আমাদেরই চেতনার রং- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার সাদৃশ্য কোথায়? লেখ।

d
উদ্দীপক এবং ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য- বিশ্লেষণ কর।

12
Question 12

উড়ছে, উড়ছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র কলসিত প্রতিধ্বনিময় মাঠে আমাদের চৈতন্যের মোর্চায়।

আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

a
‘ফেব্রুয়ারি ১৯৯৯’ কবিতায় বরকত কোথায় বুক পাতে?

b
এবংশের কৃষ্ণচূড়া আমাদেরই চেওনার রং” বলতে কবি কী বুঝিয়েছেন?

c
উদ্দীপকের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার চেতনাগত সাদৃশ্য আলোচনা কর।

d
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা’–উদ্দীপকের এই চরণটির আলোকে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি বিশ্লেষণ কর।

13
Question 13

তুমি তরুণ, তুমি অরুণ, জাতির ভাগ্যাকাশে

তোমার তাজা প্রাণের ছোঁয়ায় বাংলা ভাষা হাসে

ঊনসত্তরের অভ্যুত্থানে তোমরাই বুক পাতা

তোমারই লাল রক্তে ভিজে এসেছে স্বাধীনতা।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

a
থরে থরে কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে ?

b
‘ফুল নয়, ওরা শহিদের কলকিত রক্তের বুদ্বুদ’- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার যে দিকটিকে নির্দেশ করে তা তুলে ধর।

d
‘বাঙালির মুক্তি সংগ্রামে তরুণদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ’- উদ্দীপক ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।

14
Question 14

গ্রামের মাতব্বর হলেও করিম আলী এলাকায় হঠাৎ আবির্ভূত হওয়া পির জামিলের দাপটের কাছে অসহায় বোধ করেন। নিজের মতের বিরুদ্ধে গেলেও তিনি অনেক কিছু মেনে নিতে বাধ্য হন। এমনকি জামিলের কথায় তিনি স্ত্রীকে তালাক দিতে বাধ্য হন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

a
‘লালসালু’ উপন্যাসে কাকে ‘শয়তানের খাম্বা’ বলা হয়েছে?।

b
‘সে-মুখ ফ্যাকাশে, রক্তশূন্য’- কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?

c
উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।

d
উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের সমগ্র ভাব ধারণ করেনি”- তোমার মতামতসহ আলোচনা কর।

15
Question 15

মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি,

লাখো বাঙালির কাতর চিত্তে করুণ

আহাজারি,

একুশ তুমি বাংলার মানুষের হৃদয়ভরা

আশা,

তোমার কারণে পেয়েছি আজ কাঙ্ক্ষিত

মাতৃভাষা,

রক্ত ঝরাল, সালাম, বরকত, রফিক, শফিক

জব্বার,

বায়ান্নর সেই করুণ কাহিনি মনে পড়ে

বরাবর,

স্মৃতির পাতায় ভেসে ওঠে সে বিষণ্ণ দিনের

কথা,

যত ভাবি ততই যেন মনে পাই বড়ো ব্যথা ।

হলিক্রস কলেজ · 2024

a
কার রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে?

b
‘সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা।’— বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার বৈসাদৃশ্য দেখাও।

d
“উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার মর্মবাণীকে পুরোপুরি ধারণ না করলেও আত্মত্যাগ ও অধিকার আদায়ের কথাই বলে।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।

16
Question 16

ক-অংশ

যুবকের বুকে নিয়ে বুলেটের অংশ

পড়িল মাটির পরে

ফোঁটায় ফোঁটায় লহুধারা

রাজপথে বিছাইল রক্ত জবা ফুল ।

শেষ নিশ্বাসের আগে তারা

গেয়ে গেল রাষ্ট্রভাষা বাংলা চাই ।

খ- অংশ

তোমাদের রক্তঋণ, অম্লান আহুতি

বেঁকে যাওয়া আমাদের মেরুদণ্ড

টান টান সোজা করে উদ্যত দাঁড়াতে

দরকারি ক্রোধ, প্রেম প্রকাশ, শক্তি দেয়।

ঢাকা সিটি কলেজ · 2024

a
ঘাতকের থাবার সম্মুখে কে বুক পেতে দেয়?

b
‘এ রক্তের বিপরীতে আছে অন্য রং’— বলতে কী বোঝো?

c
উদ্দীপকের ক-অংশ দ্বারা ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণিত কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।

d
‘বায়ান্নর শহিদরাই উনসত্তরের অভ্যুত্থানের চেতনাকে জাগিয়ে তুলেছিল।’— উদ্দীপকের খ-অংশ ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।

17
Question 17

রেডিওতে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুনে রূপনগর গ্রামের ছেলে রাসেল ও ফরিদ যুদ্ধে যাবার প্রস্তুতি নেয় । তারা বুঝতে পারে পাকিস্তানিদের দমন করতে না পারলে বাঙালির অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে না। মাতৃভূমিকে স্বৈরাচারী শাসকদের কবল থেকে রক্ষার জন্য রাতের আঁধারে তারা পাড়ি জমায় ভারতে। প্রশিক্ষণ নেয়। প্রাণপণে লড়াই করতে করতে দুজনেই মৃত্যুর মুখে ঢলে পড়ে শত্রুদের গুলির আঘাতে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

a
শামসুর রাহমান কর্মজীবন শুরু করেন কোন পত্রিকার মধ্য দিয়ে?

b
“এখন সে রঙে ছেয়ে গেছে পথ-ঘাট”— কোন রঙে, কেন? ব্যাখ্যা কর ।

c
উদ্দীপকে উল্লিখিত চরিত্রদ্বয় ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ?

d
উদ্দীপক এবং ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য— বিশ্লেষণ কর ।

18
Question 18

“ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর-শোভিত

মায়ের উঠোনে ছেড়ে এখন সে-শার্ট

শহরের প্রধান সড়কে

কারখানার চিমনি-চূড়োয়

গমগমে এভেন্যুর আনাচে কানাচে

উড়ছে উড়ছে, অবিরাম

আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,

চৈতন্যের প্রতিটি মোর্চায়।”

সিলেট এমসি কলেজ · 2024

a
‘হরিৎ উপত্যকা’ অর্থ কী?

b
‘সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা’- বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকটিতে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে বিশ্লেষণ কর ।

d
দেশের জন্য আত্মদানের প্রেরণা ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ এবং উদ্দীপকের চরণে সমানভাবে ফুটে ওঠেছে।- ব্যাখ্যা কর ।

19
Question 19

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:

বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর:

বাংলার লক্ষ লক্ষ আসাদ মতিউর আজ

বুকের শোণিতে উর্বর করেছে এই

প্রগাঢ় শ্যামল।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

a
কবি কার মুখকে তরুণ-শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করেছেন?

b
‘যে রঙ লাগে না ভালো চোখে, যে রঙ সন্ত্রাস আনে’- বুঝিয়ে দাও।

c
উদ্দীপকে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার গণমানুষকেই খুঁজে পাওয়া যায়। ব্যাখ্যা কর।

d
“বুকের শোণিতে উর্বর করেছে এই প্রগাঢ় শ্যামল’- উদ্দীপকের এই পঙক্তির মাধ্যমে একুশের মূল চেতনাকে ব্যাখ্যা করা যায়।” ‘ফেব্রুয়ারি ১৯৬৯’-এর আলোকে বিশ্লেষণ কর।

20
Question 20

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-

কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়গের!

শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;

অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;

একই হাসিমুখে বাজিয়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস:

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

a
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় আমাদের চেতনার রং কী?

b
“এ-রঙের বিপরীত আছে অন্য রং” বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকে বর্ণিত ভাবনার সঙ্গে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার ঐতিহ্য চেতনার সাদৃশ্য নির্ণয় করো।

d
“উদ্দীপক এবং ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা বাঙালির স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য।” বিশ্লেষণ করো।

21
Question 21

লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের ফসল স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা অর্জন করতে গিয়ে নির্যাতিত হয়েছিল অনেক নারী-পুরুষ। দেশমাতৃকার জন্য যাঁরা অকাতরে জীবন বিসর্জন দিয়েছিলেন তাঁদের প্রত্যেকেরই রয়েছে এক-একটি বিজয়গাথা। দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের বিজয়গাথার চেতনায়-ই যুগ যুগ ধরে বাংলাদেশের বিজয়কেতনকে অনন্ত অক্ষয় রাখবে।

Jessore · 2024

a
কার চোখে আলোচিত ঢাকা?

b
“সেই ফুল আমাদেরই প্রাণ।”- কীভাবে?

c
উদ্দীপকের শ্রেষ্ঠ সন্তানদের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কাদের তুলনা করা হয়েছে? বিশ্লেষণ কর।

d
“উদ্দীপক ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি একই চেতনায় সমুজ্জ্বল।”- আলোচনা কর।

22
Question 22

সাবাশ বাংলাদেশ

এ পৃথিবী অবাক তাকিয়ে রয়

জ্বলে পুড়ে মরে ছারখার

তুব মাথা নোয়াবার নয়।

Comilla · 2024

a
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

b
“চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের বক্তব্যের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার মূল বক্তব্যের সাদৃশ্য তুলে ধর।

d
“উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার মর্মার্থকে আংশিক ধারণ করেছে।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

23
Question 23

“ফেব্রুয়ারির একুশ তারিখ

দুপুর বেলার অক্ত

বৃষ্টি ঝরে, বৃষ্টি কোথায়

বরকতেরই রক্ত।”

Chittagong · 2024

a
শহরের পথে থরে থরে কী ফুটেছে?

b
‘সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা।’- উক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকটিতে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন প্রসঙ্গটি প্রকাশ পেয়েছে?- আলোচনা কর।

d
“উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার একটি খণ্ডচিত্র মাত্র।”- উক্তিটির পক্ষে তোমার যুক্তি দাও।

24
Question 24

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-

কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোন পরো

শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;

অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;

একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি গলায় পড়েছি ফাঁস

আপস করিনি কখনোই আমি—এই হলো ইতিহাস।

Jessore · 2023

a
ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে?

b
”দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল”- বলতে কী বুঝানো হয়েছে?

c
উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার ঐতিহ্য চেতনার সাদৃশ্য নির্ণয় কর।

d
উদ্দীপক এবং ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতা বাঙালির স্বতঃস্ফুর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য- বিশ্লেষণ কর।

25
Question 25

ব্রিটিশ শাসনামলে ইংরেজরা এদেশের চাষীদের দিয়ে জোর করে নীলচাষ করাতো। চাষীদেরকে নামেমাত্র দাদন দিয়ে নীলচাষ করানো হতো। নীলচাষে বাধ্য হওয়ায় চাষীরা তাদের প্রয়োজনীয় শস্য যেমন ধান, পাট, সরিষা ইত্যাদি উৎপাদন করতে পারতো না। নীলচাষ করতে অপারগ হলে চাষীদের ওপর নেমে আসতো নির্মম অত্যাচার। এ কারণে গড়ে ওঠে নীল বিদ্রোহ। নদীয়ার বিষ্ণুচরণ ও পাবনার কাদের মোল্লার মতো অসংখ্য মানুষ কৃষক- আন্দোলনে নেতৃত্ব দেন। ধীরে ধীরে এ আন্দোলন সারা বাংলায় ছড়িয়ে পড়ে।

Barisal · 2023

a
‘ফেব্রুয়ারি-১৯৬৯’ কবিতায় শহরের পথে থরে থরে কী ফুটেছে?

b
“এ রঙের বিপরীত আছে অন্য রং” -বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের বিষ্ণু ও কাদের মোল্লা ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কাদের কথা স্মরণ করিয়ে দেয়? এ সাদৃশ্যের কারণ ব্যাখ্যা কর।

d
“উদ্দীপক এবং ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য”–কবিতার আলোকে বক্তব্যের সপক্ষে যুক্তি দেখাও।

26
Question 26

শহিদের পুণ্য রক্তে সাত কোটি

বাঙালির প্রাণের আবেগ আজ

পুষ্পিত সৌরভ। বাংলার নগর, বন্দর

গঞ্জ, বাঘটি হাজার গ্রাম

ধ্বংসস্তূপ থেকে সাত কোটি ফুল

হয়ে ফোঁটে। প্রাণময় মহৎ কবিতা

আর কোথাও দেখি না এর চেয়ে।

Mymensingh · 2023

a
ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?

b
“নক্ষেত্রের মতো ঝরে অবিনাশী বর্ণমালা’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

c
উদ্দীপকটির সঙ্গে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন চেতনার মিল রয়েছে—ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের ভাবনা ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবির চেতনা এক সূত্রে গাঁথা”— মন্তব্যটি যাচাই কর।

27
Question 27

প্রতিদিন স্কুলে যাওয়ার পথেই রুমার নজর পড়ে আম গাছটির দিকে। ওদিকে তাকাতেই তার মনে পড়ে তার প্রতিবাদী বুবুর কথা। কেননা ঐ গাছটাতেই বুবু রীণার গলায় দড়ি দেয়া লাশ পাওয়া গিয়েছিল। কয়েকটা বখাটে যুবক তাকে প্রায়ই বিরক্ত করত। তাই একদিন সে প্রতিবাদ করেছিল এবং জুতা দেখিয়েছিল। সেই কারণে পরের দিনই তার প্রতিবাদী বুবু রীণার লাশ ঐ গাছটাতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

Rajshahi · 2023

a
শহরের পথে থরে থরে কী ফুটেছে?

b
‘সেই ফুল আমাদের প্রাণ’ – বুঝিয়ে দাও।

c
উদ্দীপকের চেতনা ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।

d
“উদ্দীপকের রীণা আর ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার শহিদরা একই প্রতিবাদের মূর্ত প্রতীক।” —উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

28
Question 28

সুন্দর সকাল। কুজনে মুখরিত চারপাশ। আকাশটা যেন আজ ধূপছায়া শাড়িতে নিজেকে জড়িয়েছে। এমনি মনোরম নৈসর্গিক নান্দনিকতা ভেদ করে চিৎকার করে উঠল ভিনদেশি যন্ত্রদানব। ছুটল গুলি! ঝরল রক্ত! বিনিময়ে বায়ান্নতে আমরা পেলাম কথা বলবার অধিকার। চুয়ান্ন, ছেষট্টি, ঊনসত্তর পেরিয়ে একাত্তরে আমরা পেলাম লাল-সবুজের পতাকা, পবিত্র মানচিত্র আর প্রিয় স্বদেশ।

Dinajpur · 2023

a
শহরের পথে কী ফুটেছে?

b
‘অবিনাশী বর্ণমালা’ বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার সঙ্গে কোন কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ—তুলে ধর।

d
“উদ্দীপকে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার পূর্ণ অনুরণন ঘটেনি।”— মন্তব্যটি যাথার্থ্য নির্ণয় কর।

29
Question 29

একটি পতাকার জন্য কত রক্ত চাই!

একটি মানচিত্রের জন্য কত অশ্রু চাই!

রক্তের বুদবুদ ওঠে বিষণ্ন বাতাসে

চির সবুজের দেশে আপ্লুত আমুদে!

জলপাই রঙের ট্যাংক বেড়ায় দাপিয়ে,

শহরে কী বন্দরে সময়-অসময়।

গর্জে উঠেছে সন্তান ভয়হীন সপ্রাণ,

বাহুতে কলিজা বেঁধে করেছে সংগ্রাম।

Dhaka · 2022

a
‘কমলবন’ শব্দটির অর্থ কী

b
“এ-রঙের বিপরীতে আছে অন্য রং” বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকটিতে ‘ফেব্রয়ারি ১৯৬৯’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।।

d
“উদ্দীপকের কবি ও ‘ফেব্রয়ারি ১৯৬৯’ কবিতার কবি একই মন্ত্রে দীক্ষিত।”

মন্তব্যটির সত্যতা বিচার কর।

30
Question 30

“কপালে কব্জিতে লাল সালু বেঁধে

এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক,

লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক

হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত,

নিম্মবিত্ত করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে

আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে।”

Comilla · 2022

a
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কোন কাব্যগ্রন্থের কবিতা?

b
‘সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা’-বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের বক্তব্যের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার বক্তব্যের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকে ‘ফেব্রয়ারি ১৯৬৯’ কবিতার খন্ডাংশ প্রতিফলিত হয়েছে।”মন্তব্যটির যথার্থতা বিচার কর।

31
Question 31

‘শাবাশ বাংলাদেশ

এ পৃথিবী অবাক তাকিয়ে রয়

জ্বলে পুড়ে মরে ছারখার

তবু মাথা নোয়াবার নয়।’

Dhaka · 2019

a
‘হরিৎ উপত্যকা’ অর্থ কী?

b
সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা’– ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন অংশের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।

d
“উদ্দীপকটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার মর্মবাণীকে পুরোপুরি ধারণ করে না”— মন্তব্যটি নিজের ভাষায় ব্যাখ্যা করো।