01 ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কত বঙ্গাব্দে হয়েছিল? [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026]
উত্তর ‘ছিয়াত্তরের মন্বন্তর’ ১৭৭০ বঙ্গাব্দে হয়েছিল
02 সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী? ব্যাখ্যা কর [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026]
উত্তর সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত। হিন্দু সম্প্রদায়ের ধারণা ছিল সমুদ্র পাড়ি দিলে ধর্ম নষ্ট হয়। কিন্তু হিন্দু সিপাহিদের সমুদ্র পাড়ি দিয়ে ভারতের বাইরে যেতে বাধ্য করা হয়। তাছাড়া হিন্দু-মুসলমান উভয় সিপাহিদের ‘এনফিল্ড’ রাইফেলের প্রচলন করা হয়। এ রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে রাইফেলে ঢোকাতে হতো। সৈনিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে এ টোটায় গরু ও শূকরের চর্বি আছে। ফলে সিপাহিরা ধর্ম নাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে ওঠে।
03 কত সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026]
উত্তর ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল।
04 খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ব্যাখ্যা কর। [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026]
উত্তর তুরস্কের খলিফার মর্যাদা ও তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য ভারতীয় মুসলিম সমাজ খিলাফত আন্দোলন গড়ে তোলে। প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারকেই সমর্থন দেয়, তবে শর্ত ছিল যে, এই সমর্থনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার তুরস্কের খলিফার কোনো ক্ষতি করবে না। কিন্তু যুদ্ধে জার্মানি হেরে গেলে তুরস্কের ভাগ্য বিপর্যয় ঘটে। এতে ভারতীয় মুসলমানরা মর্মাহত হয় এবং ভারতীয় মুসলমানরা খলিফার মর্যাদা ও তুরস্কের অখন্ডতা রক্ষার জন্য তুমুল আন্দোলন গড়ে তোলে।
05 বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? [ঢাকা কলেজ · 2026]
উত্তর বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।
06 ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলতে কী বোঝ? [ঢাকা কলেজ · 2026]
উত্তর ইংরেজি ১৭৭০ এবং বাংলা ১১৭৬ সালে উপমহাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এ দুর্ভিক্ষে দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ না খেয়ে মারা যায়। ক্ষুধার যন্ত্রণায় জীবিত মানুষ মৃত মানুষের মাংস ভক্ষণ করে। অনাহারজনিত মৃত্যুর সংখ্যা ছিল প্রতি ষোলজনের মধ্যে ছয়জন। যেখানে ১ টাকায় ১ মণ চাল পাওয়া যেত সেখানে দুর্ভিক্ষের সময় ১ টাকায় ৩ সের চাল পাওয়া ছিল দুষ্কর। বাংলা ১১৭৬ সালে ঘটে যাওয়া এ মহা দুর্ভিক্ষই ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
07 আরবি কোন শব্দ থেকে ‘ফরায়েজি শব্দের উৎপত্তি হয়েছে? [ঢাকা কলেজ · 2026]
উত্তর আরবি ‘ফরজ’ শব্দ থেকে ‘ফরায়েজি’ শব্দের উৎপত্তি হয়েছে।
08 ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয় কেন? [ঢাকা কলেজ · 2026]
উত্তর নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয়।
ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজি শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। দুদু মিয়ার মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলনের গতি স্তিমিত হয়ে পড়ে। এছাড়া সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং দুদু মিয়ার উত্তরাধিকারীদের অদূরদর্শিতা ও আন্দোলনের লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাবে ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয়। 09 ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রি. প্রতিষ্ঠিত হয়?
[সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2026] উত্তর
ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 10 দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে ধারণা দাও।
[সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2026] উত্তর
দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ১৯৪০ সালের ২২ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের ২৭তম অধিবেশনে তিনি দ্বিজাতি তত্ত্ব ঘোষণা দেন। নেহেরু রিপোর্টের প্রেক্ষাপটে তিনি এ ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, ভারতে হিন্দু-মুসলিম দুটি আলাদা জাতি। উভয়ের ধর্ম, সামাজিক রীতিনীতি এবং ইতিহাস-ঐতিহ্য সম্পূর্ণ পৃথক। তাই মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠন অপরিহার্য বলে প্রস্তাব দেন। এটিই ইতিহাসে বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। 11 ইংরেজরা সর্বপ্রথম কোথায় বাণিজ্যকুঠি স্থাপন করে?
[সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2026] উত্তর
ইংরেজরা সর্বপ্রথম সুরাটে বাণিজ্যকুঠি স্থাপন করে। 12 ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?
[সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2026] উত্তর
ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্যসমূহ হলো- ১. ইসলামের পাঁচটি মৌল আদর্শের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে তাওহিদে পরিপূর্ণ বিশ্বাস ও পূর্ণ অনুশীলনের ওপর জোর দেওয়া। ২. সকল প্রকার শিরক ও বিদআত হতে ইসলামকে রক্ষা করা।
৩. সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ৪. ব্রিটিশ শাসন হতে মুক্ত হয়ে মুসলমানদের রাজনৈতিক স্বাধীনতা ও কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা।
৫. সমাজের নিম্নশ্রেণির স্বার্থ সংরক্ষণ করা। ৬. কৃষক সমাজকে আত্মসচেতনে উজ্জীবিত করা। 13
দ্বৈতশাসনের প্রবর্তক কে? [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]
উত্তর দ্বৈতশাসনের প্রবর্তক লর্ড কার্জন। 14
কীভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে? [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]
উত্তর বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পনি বাংলার ক্ষমতা লাভকরেন। কিন্তু এ ক্ষমতা লাভের পক্ষে আইনগত কোনো ভিত্তি ছিল না। মুঘল সম্রাট শাহ আলম দুর্বল শাসক হলেও আইনগতভাবে তিনিই ছিলেন ভারতের সার্বভৌম ক্ষমতার অধিকারী। ১২ আগস্ট ১৭৬৫ খ্রিষ্টাব্দে মুঘল সম্রাটের নিকট হতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি সনদ লাভ করে। শর্ত হলো সুবা বাংলার রাজস্ব আয় থেকে কোম্পানি সম্রাটকে বার্ষিক ২৬ লক্ষ টাকা দিবে আর নিজামত শাসনের জন্য মুর্শিদাবাদের নবাবকে দিবে বাৎসরিক ৫৩ লক্ষ টাকা। 15
দ্বিজাতি তত্ত্বের মূলকথা কী? [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]
উত্তর দ্বিজাতি তত্ত্বের মূলকথা হলো মুসলমান ও হিন্দুদের জন্য আলাদা স্বাধীন আবাসভূমি। 16
‘মোহামেডান লিটারারি সোসাইটি’ গঠন করা হয় কেন? [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]
উত্তর নওয়াব আব্দুল লতিফ ১৮৬৩ সালে কলকাতায় ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ নামক একটি সংগঠন গড়ে তুলেছিলেন। নবাব আব্দুল লতিফের এ সংগঠন গড়ে তোলার উদ্দেশ্য ছিল- ১. মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা।
২. ইংরেজ সরকার ও মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে ইংরেজদের প্রতি মুসলমানদের আনুগত্য পোষণ করা। ৩. মুসলমানদের প্রতি ইংরেজ সরকারের সুনজর ফেরান এবং মুসলমানরা যে ইংরেজদের বিরুদ্ধে নয় তা ইংরেজদের বুঝানো।
৪. মুসলমানদের চাকরি প্রাপ্তিতে সহযোগিতা করা। 17 বেঙ্গল প্যাক্ট কী?
[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026] উত্তর
হিন্দু-মুসলিম সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে ১৯২৩ সালে দেশবন্ধু ব্যারিস্টার চিত্তরঞ্জন দাশ মুসলিম প্রতিনিধিদের সাথে যে চুক্তি সম্পাদন করেন তা-ই বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। 18 খেলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ব্যাখ্যা করো।
[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026] উত্তর
খেলাফত আন্দোলনের উদ্দেশ্য ছিল মুসলিম জাহানের খলিফার মর্যাদা এবং তুরস্কের অখণ্ডতা রক্ষা করা। ভারতীয় মুসলমানরা মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক তুরস্কের খেলাফতের প্রতি আনুগত্য ও সম্মান প্রদর্শন করতেন। প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৪) তুরস্কের সুলতান ব্রিটিশবিরোধী শক্তি জার্মানির পক্ষে যোগদান করে। তাই ভারতীয় মুসলমানরা ব্রিটিশদের এ শর্তে সমর্থন দেয় যে, ব্রিটিশ সরকার যুদ্ধ শেষে তুরস্কের খলিফার কোনো ক্ষতি করবে না। কিন্তু যুদ্ধে পরাজয়ের পর ব্রিটিশরা তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলে ভারতীয় মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে খলিফার মর্যাদা ও তুরস্কের অখণ্ডতা রক্ষার লক্ষ্যে খেলাফত আন্দোলন গড়ে তোলে। 19
নিখিল ভারত মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর নিখিল ভারত মুসলিম লীগ গঠিত হয় ১৯০৬ সালে। 20
দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি- কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহর উত্থাপিত এ তত্ত্বই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। ১৯৪০ সালের ২২-২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের ২৭তম অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। এ তত্ত্বের মূলকথা হলো হিন্দু-মুসলিম আলাদা জাতি। তাদের ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতি-প্রথা এবং ইতিহাস-ঐতিহ্য সম্পূর্ণ আলাদা। সুতরাং সাম্প্রদায়িক জটিলতা নিরসনে ভারতের দুই প্রধান সম্প্রদায়ের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠন অপরিহার্য বলে তিনি মনে করেন। এ মতামতই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিতি।
21 ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?
[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026] উত্তর ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত।
22 ‘দ্বৈত শাসন’ কী? বুঝিয়ে লিখ।
[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026] উত্তর ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভ বাংলা প্রদেশকে শাসন করার যে নীতি গ্রহণ করে, তা-ই ‘দ্বৈত শাসন’ নামে পরিচিত।
দ্বৈত শাসন হলো দুইজনের শাসন। এ ব্যবস্থায় বাংলার আইন-শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল নবাবের ওপর। অন্যদিকে বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমি-জমার বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। লর্ড ক্লাইভের বাংলা শাসনের এ অভিনব নীতিই ‘দ্বৈত শাসন’ নামে পরিচিত। 23
হাজি শরীয়তুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026] উত্তর
হাজি শরীয়তুল্লাহ মাদারীপুর জেলার শিবচর থানার শামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। 24
মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026] উত্তর
মৌলিক গণতন্ত্র বলতে আইয়ুব খান প্রবর্তিত একটি সীমিত ভোটাধিকারভিত্তিক পরোক্ষ নির্বাচন ব্যবস্থাকে বোঝায়। ১৯৫৯ সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করে এই ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে মোট ৮০,০০০ স্থানীয় প্রতিনিধি (মৌলিক গণতন্ত্রী) নির্বাচিত হতেন, যারা পরবর্তীতে প্রেসিডেন্ট, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নির্বাচন করতেন। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল জনগণের সরাসরি ভোটাধিকার হরণ করে আইয়ুব খানের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী ও বৈধ করা।
25 ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিষ্টাব্দে দেওয়ানি লাভ করে? [ঢাকা সিটি কলেজ · 2026]
উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ সালে দেওয়ানি লাভ করে।
26 মোহামেডান লিটারারি সোসাইটি কী? ব্যাখ্যা করো। [ঢাকা সিটি কলেজ · 2026]
উত্তর নবাব আবদুল লতিফ প্রতিষ্ঠিত সমাজ সংস্কারমূলক একটি প্রতিষ্ঠান হলো মোহামেডান লিটারারি সোসাইটি।
কলকাতায় ১৮৬৩ সালে মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ নামের একটি সমিতি প্রতিষ্ঠা করা হয়। আধুনিক শিক্ষা জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে মুসলমানদের মাঝে জনমত তৈরি ও তাদের সচেতন করা এ সমিতির উদ্দেশ্য ছিল। মোহামেডান লিটারারি সোসাইটি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না। 27 তিতুমীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন কে?
[ঢাকা সিটি কলেজ · 2026] উত্তর
তিতুমীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট। 28 তিতুমীরের বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন?
[ঢাকা সিটি কলেজ · 2026] উত্তর
আধুনিক যুদ্ধাস্ত্র ও লোকবলের অভাবসহ আরও কিছু কারণে তিতুমীরের বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। তিতুমীর ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যে গণবাহিনী গড়ে তুলেছিলেন সেখানে সবাই ছিল সাধারণ জনগণ। তাদের আধুনিক যুদ্ধাস্ত্র যেমন ছিল না, তেমনি যুদ্ধের জন্য উন্নত প্রশিক্ষণও ছিল না। তাছাড়া রাজনৈতিক চেতনাগত সীমাবদ্ধতা, অঞ্চলগত সীমাবদ্ধতা, যুদ্ধকৌশলগত সীমাবদ্ধতা প্রভৃতি কারণে তিতুমীর বাহিনী পরাজিত হয়েছিল। 29
নবাব আব্দুল লতিফ কত সালে ‘নবাব’ উপাধি পান ? [সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]
উত্তর নওয়াব আবদুল লতিফ ১৮৮০ সালে ‘নওয়াব’ উপাধি পান। 30
খেলাফত আন্দোলন কী ? ব্যাখ্যা করো । [সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]
উত্তর মুসলিম জাহান তুরস্কের খলিফার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ইংল্যান্ডের বিরুদ্ধে জার্মানির পক্ষে অংশ নেয়। আর ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থেকে জার্মানি ও তুরস্কের বিরুদ্ধে অস্ত্রধারণ করে। ব্রিটিশ সরকার মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছিল যে, যুদ্ধের পর তুরস্কের খলিফা পদ অক্ষুণ্ণ রাখা হবে। কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে তুরস্কের ওপর প্রচণ্ড আঘাত হানে। ফলে গোটা মুসলিম বিশ্বের সাথে ভারতের মুসলমানরাও ব্রিটিশ সরকারের প্রতি বিক্ষুব্ধ হয় এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। এ আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী ও মাওলানা আবুল কালাম আজাদ। ১৯২০ সালে মুসলিম জাহানের ‘খিলাফত’-এর মর্যাদা রক্ষার জন্য এ আন্দোলন শুরু হয় বলে এটি খিলাফত আন্দোলন নামে পরিচিত। 31
দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? [সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]
উত্তর দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক মোহাম্মদ আলী জিন্নাহ। 32
বঙ্গভঙ্গের কারণ সমূহ লেখো। [সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]
উত্তর বঙ্গভঙ্গের পেছনে একাধিক কারণ ছিল বলে ঐতিহাসিকেরা মনে করেন। ভাইসরয় লর্ড কার্জন, মেকলে, রিজলে, গডলেক প্রমুখ ব্রিটিশ কর্মকর্তার ভাষ্যমতে মুলত প্রশাসনিক কারণেই বঙ্গভঙ্গ করা হয়েছিল। তাদের যুক্তি, বাংলা ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ। তাই শাসনকাজের সুবিধার্থে বাংলা ভাজ করা হয়েছিল।
১৯০৫ সালের বঙ্গভঙ্গের পেছনে আর্থ-সামাজিক কারণও ক্রিয়াশীল ছিল বলে অনেক বিশ্লেষক মনে করেন। বঙ্গভঙ্গের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন। তাদের মতে, বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ সরকারের কুখ্যাত ‘ভাগ কর ও শাসন কর’ (Divide and Rule Policy) নীতির বহিঃপ্রকাশ। 33
নওয়াব আব্দুল লতিফ কত সালে ‘নওয়াব’ উপাধি পান? [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025] উত্তর
পাঠ্যসূচি বহির্ভূত 34
খেলাফত আন্দোলন কী? ব্যাখ্যা কর। [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025] উত্তর
পাঠ্যসূচি বহির্ভূত 35
নবাব আব্দুল লতিফ কত সালে ‘নবাব’ উপাধি পান ? [Combined · 2019] উত্তর
নওয়াব আবদুল লতিফ ১৮৮০ সালে ‘নওয়াব’ উপাধি পান। 36
খেলাফত আন্দোলন কী ? ব্যাখ্যা করো । [Combined · 2019] উত্তর
মুসলিম জাহান তুরস্কের খলিফার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ইংল্যান্ডের বিরুদ্ধে জার্মানির পক্ষে অংশ নেয়। আর ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থেকে জার্মানি ও তুরস্কের বিরুদ্ধে অস্ত্রধারণ করে। ব্রিটিশ সরকার মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছিল যে, যুদ্ধের পর তুরস্কের খলিফা পদ অক্ষুণ্ণ রাখা হবে। কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে তুরস্কের ওপর প্রচণ্ড আঘাত হানে। ফলে গোটা মুসলিম বিশ্বের সাথে ভারতের মুসলমানরাও ব্রিটিশ সরকারের প্রতি বিক্ষুব্ধ হয় এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। এ আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী ও মাওলানা আবুল কালাম আজাদ। ১৯২০ সালে মুসলিম জাহানের ‘খিলাফত’-এর মর্যাদা রক্ষার জন্য এ আন্দোলন শুরু হয় বলে এটি খিলাফত আন্দোলন নামে পরিচিত। 37
আরবি কোন শব্দ থেকে ‘ফরায়েজি শব্দের উৎপত্তি হয়েছে? [Combined · 2018] উত্তর
আরবি ‘ফরজ’ শব্দ থেকে ‘ফরায়েজি’ শব্দের উৎপত্তি হয়েছে। 38
ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয় কেন? [Combined · 2018] উত্তর
নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয়। ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজি শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। দুদু মিয়ার মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলনের গতি স্তিমিত হয়ে পড়ে। এছাড়া সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং দুদু মিয়ার উত্তরাধিকারীদের অদূরদর্শিতা ও আন্দোলনের লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাবে ফরায়েজি আন্দোলন ব্যর্থ হয়।
39 ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? [Combined · 2018]
উত্তর ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত।
40 নবাব আবদুল লতিফের সংস্কারের মূল লক্ষ্য কী? [Combined · 2018]
উত্তর নবাব আবদুল লতিফের সংস্কারের মূল লক্ষ্য ছিল বাংলার মুসলমানদের ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে অধিকার সচেতন করা।
বাংলার মুসলিম সমাজের জাগরণে যেসব মনীষী অবদান রেখেছেন নবাব আবদুল লতিফ তাদের অন্যতম। তিনি লক্ষ করেন ব্রিটিশ শাসনাধীন ভারতে ইংরেজি শিক্ষার প্রতি অনীহার কারণে মুসলমানরা রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তাই মুসলমানদের ইংরেজি তথা আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে নবাব আবদুল লতিফ ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ প্রতিষ্ঠা, কলকাতা মাদ্রাসায় এ্যাংলো-ফারসি বিভাগ চালুসহ নানা উদ্যোগ গ্রহণ করেন। তার এসব কার্যক্রমের মূল লক্ষ্য হলো মুসলিম সমাজে আধুনিক ধ্যান-ধারণা প্রসারের মাধ্যমে মুসলমানদের আত্মসচেতন করা। 41 দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে?
[Combined · 2018] উত্তর
দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক মোহাম্মদ আলী জিন্নাহ। 42 খেলাফত ও অসহযোগ আন্দোলন ব্যর্থ হয় কেন?
[Combined · 2018] উত্তর
খেলাফত ও অসহযোগ আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়ে ওঠা এবং যৌক্তিকতা হারানোর জন্য ব্যর্থ হয়। ১৯২০ সালে শুরু হওয়া খেলাফত ও অসহযোগ আন্দোলন শুরুর দিকে অহিংসভাবে পরিচালিত হচ্ছিল। কিন্তু ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর প্রদেশের চৌরি-চৌরায় বিক্ষুব্ধ জনতা থানা আক্রমণ করে ২১ জন সিপাহি ও একজন দারোগাকে পুড়িয়ে হত্যা করে। এ মারাত্মক সহিংস ঘটনায় অসহযোগ আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী মর্মাহত হয়ে আন্দোলনের কর্মসূচি বাতিল করেন। অপরদিকে খেলাফত আন্দোলনের উদ্দেশ্য ছিল তুরস্কের খিলাফত রক্ষা। কিন্তু আধুনিক তুরস্কের জনক মুস্তফা কামাল আতাতুর্ক ১৯২৪ সালে খেলাফত প্রথা বাতিল করেন। এর ফলে খেলাফত আন্দোলন যৌক্তিকতা হারিয়ে ফেলে। 43
ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? [Dhaka · 2017]
উত্তর ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত। 44
‘দ্বৈত শাসন’ কী? বুঝিয়ে লিখ। [Dhaka · 2017]
উত্তর ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভ বাংলা প্রদেশকে শাসন করার যে নীতি গ্রহণ করে, তা-ই ‘দ্বৈত শাসন’ নামে পরিচিত। দ্বৈত শাসন হলো দুইজনের শাসন। এ ব্যবস্থায় বাংলার আইন-শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল নবাবের ওপর। অন্যদিকে বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমি-জমার বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। লর্ড ক্লাইভের বাংলা শাসনের এ অভিনব নীতিই ‘দ্বৈত শাসন’ নামে পরিচিত।
45 ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে গঠিত হয়?
[Comilla · 2017] উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে গঠিত হয়।
46 দ্বৈত শাসন বলতে কী বুঝায়?
[Comilla · 2017] উত্তর ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভ বাংলা প্রদেশকে শাসন করার যে নীতি গ্রহণ করে, তা-ই ‘দ্বৈত শাসন’ নামে পরিচিত।
দ্বৈত শাসন হলো দুইজনের শাসন। এ ব্যবস্থায় বাংলার আইন-শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল নবাবের ওপর। অন্যদিকে বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমি-জমার বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। লর্ড ক্লাইভের বাংলা শাসনের এ অভিনব নীতিই ‘দ্বৈত শাসন’ নামে পরিচিত। 47
মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? [Comilla · 2017] উত্তর
মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। 48
মোহামেডান লিটারেরি সোসাইটি কেন গঠন করা হয়? [Comilla · 2017] উত্তর
আধুনিক শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে মুসলমানদের মধ্যে জনমত তৈরি এবং তাদেরকে পরিবর্তিত অবস্থা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ প্রতিষ্ঠা করা হয়। নবাব আবদুল লতিফ ১৮৬৩ খ্রিস্টাব্দে কলকাতায় ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ বা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে মুসলমানদের ন্যায়সংগত দাবি ও আশা-আকাঙ্ক্ষার কথা সরকারের কাছে তুলে ধরে তা পূরণের চেষ্টা করা হতো।
49 বেঙ্গল প্যাক্ট কী? উত্তর
বেঙ্গল প্যাক্ট হলো ১৯২৩ সালে সি.আর দাস ও মুসলিম নেতৃত্বদের মধ্যে সম্পাদিত একটি চুক্তি যাতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব বন্ধের চেষ্টা করা হয়। 50
খেলাফত আন্দোলনের উদ্দেশ্য কী ছিল ? ব্যাখ্যা কর উত্তর খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের রাজনৈতিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অধিকার আদায়ে সোচ্চার করে গড়ে তোলা। এটি ভারতীয় মুসলমানরা অটোমান খেলাফতকে সুসমন্নত রাখতেই এ আন্দোলন গড়ে তোলে। খেলাফতের মর্যাদা রক্ষাও এ আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল। ভারতীয় উপমহাদেশের জাতীয়তাবাদ বিকাশে এ আন্দোলনের গুরুত্ব অপরিসীম।
51 মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল লতিফ। 52
১৮৫৭ সালের সিপাহি বিপ্লব ব্যর্থ হয়েছিল কেন? ব্যাখ্যা উত্তর
সিপাহি বিপ্লব ব্যাপকতা লাভ করলেও শেষপর্যন্ত তা ব্যর্থতায় পর্যবসিত হয়। তদানীন্তন বড়লাট লর্ড ক্যানিং তা দমনের জন্য সেনাপতি নিকলসনকে দায়িত্ব প্রদান করেন। সেনাপতি নিকলসন অত্যন্ত দক্ষতার সাথে তা সামাল দেন। মূলত সুনির্দিষ্ট পরিকল্পনা ও সংগঠনের অভাব, উপযুক্ত নেতা ও সর্বভারতীয়দের সমর্থনের অভাব, সামরিক প্রশিক্ষণ ও রসদের অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত নৌ-বাহিনী ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাব এবং দেশীয় স্বার্থান্বেষী র জমিদারদের অসহযোগিতার জন্য এ মহাবিপ্লব ব্যর্থ হয়েছিল। 53 হাজি মুহাম্মদ মোহসিনের পূর্বপুরুষরা কোথাকার অধিবাসী ছিলেন?
উত্তর হাজি মুহাম্মদ মোহসিনের পুরুষরা পারস্যের অধিবাসী ছিলেন।
54 ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে শিক্ষা সংস্কার প্রয়োজন হয়েছিল কেন? ব্যাখ্যাসহ লেখ। উত্তর
ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে ধর্মীয় কুসংস্কার শক্ত ভিত স্থাপন করেছিল। তখন বাংলার মুসলমানরা আধুনিক শিক্ষাদীক্ষার বিরোধী ছিল এবং পাশ্চাত্য ইংরেজি শিক্ষার প্রতি মুসলমানদের মধ্যে ধর্মীয় ঘৃণা জন্মেছিল। তখন মুসলমানেরা পাশ্চ্যতা বিভিন্ন বিষয়কে নিজেদের জন্য ধর্মীয়ভাবে হারাম মনে করার পাশাপাশি ইংরেজি শিক্ষাকেও বিধর্মীদের শিক্ষা মনে করত। এ কারণে ঔপনিবেশিক যুগে মুসলিম সমাজ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে। যে কারণে ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে শিক্ষা সংস্কার প্রয়োজন হয়েছিল। 55
‘ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন’-এর প্রতিষ্ঠাতা কে? উত্তর ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ আমীর আলী।
56 ১৮৫৭ সালের মহাবিদ্রোহ ছিল জাতীয় অভ্যুত্থান- ব্যাখ্যা কর।
উত্তর ১৮৫৭ সালের মহাবিদ্রোহ ছিল ভারতবর্ষের জাতীয় অভ্যুত্থান। কেননা, ইতোপূর্বে আর কোনো বিপ্লবই ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তি কাঁপিয়ে তুলতে পারেনি। এই বিদ্রোহেই বাংলার সিপাহিরা ব্রিটিশ শাসনের অবাধ্য হয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য ঐক্যবন্ধ হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই আন্দোলন ভারতবর্ষে সর্বত্র ছড়িয়ে পড়ে। এই আন্দোলন কোম্পানি শাসনকে প্রশ্নবিদ্ধ করে। পরে ব্রিটিশ সরকার সরাসরি ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে। আর এসব তাৎপর্যের জন্যই ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে জাতীয় অভ্যুত্থান হিসেবে অভিহিত করা হয়। 57
ইংরেজরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে? উত্তর
ইংরেজরা সর্বপ্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। 58 খিলাফত আন্দোলনের সূত্রপাত হয়েছিল কেন?
উত্তর খিলাফত আন্দোলনের মূল কারণ হচ্ছে মুসলমানদের রাজনৈতিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অধিকার আদায়ে সোচ্চার করে গড়ে তোলা। এটি ভারতীয় মুসলমানরা অটোমান খিলাফতকে সমুন্নত রাখতেই এ আন্দোলন গড়ে তোলে। খিলাফতের মর্যাদা রক্ষা ও এ আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। ভারতীয় উপমহাদেশের জাতীয়তাবাদ বিকাশে এ আন্দোলনের গুরুত্ব অপরিসীম।
59 ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিষ্টাব্দে দেওয়ানি লাভ করে? উত্তর
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ খ্রিষ্টাব্দে দেওয়ানি লাভ করে। 60
ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রভাব কীরূপ ছিল? উত্তর বাংলার ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রভাব ছিল সুদূরপ্রসারী। এর ফলে বাংলার নবাবকে ক্ষমতাহীন শাসকে পরিণত করা হয় এবং দায়িত্বভারে জর্জরিত করা হয়। অপরদিকে, সিদ্ধান্ত গ্রহণ, রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে রেখে দেওয়া হয়। ফলে নিজেদের লাভের জন্য কোম্পানি কর্তৃপক্ষ মাত্রাতিরিক্ত রাজস্ব শোষণে মেতে ওঠে। করের বোঝা সাধারণ জনগণ বইতে না পেরে বসতভিটা ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে থাকে। কৃষি উৎপাদন ব্যাহত হয়। এর সাথে অনাবৃষ্টি দেশে চরম খাদ্যসংকট অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দেয়, যা বাংলার এক- তৃতীয়াংশ লোকের মৃত্যু ঘটায়।-
61 তিতুমীরের আসল নাম কী?
উত্তর তিতুমীরের আসল নাম মীর নিসার আলী। 62
দ্বৈতশাসন কী? উত্তর
পলাশীর যুদ্ধে বিজয়ের পর ইংরেজি বেনিয়ারা এদেশে আধিপত্য বিস্তারের যে প্রয়াস নেয়, দ্বৈতশাসন ব্যবস্থার মাধ্যমে তা পূর্ণতা লাভ করে। দিল্লির সম্রাট শাহ আলমের নিকট হতে দেওয়ানি লাভ করে ক্লাইভ বাংলার দ্বৈতশাসন প্রবর্তন করেন। অর্থাৎ কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থা চালু হয়। দেওয়ানি ও নিযামতি কাজের দায়-দায়িত্বের ভাগাভাগিকে দ্বৈতশাসন বলে। এ শাসনব্যবস্থায় ক্লাইভ নবাবের নিকট বিচার ও শাসন বিভাগ এবং কোম্পানির ওপর রাজস্ব ও প্রতিরক্ষার দায়িত্ব অর্পণ করেন। এ শাসনব্যবস্থায় নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলো আনা। ফলে বাংলায় অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। এ উদ্ধৃত শাসনব্যবস্থা ইতিহাসে দ্বৈতশাসন নামে পরিচিত। 63 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কত খ্রিষ্টাব্দে?
উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে ১৭৬৫ সালে
64 বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের কারণ উত্তর
১৭৬৪ খ্রিস্টাব্দে মীর কাশিম বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নিকট পরাজিত হন। এ পরাজয়ের কারণ ছিল বহুবিধ। যেমন- মীর জাফরের হঠকারী শাসনের দরুন বাংলার অর্থনীতি যখন বিপর্যন্ত এবং তিনি যখন ইংরেজদের দাবি-দাওয়া মেটাতে ব্যর্থ হন তখন তার অপসারিত জায়গায় বাংলার মসনদে অধিষ্ঠিত হন মীর কাশিম। তবে মীর জাফরের মতো তিনি অযোগ্য ও হীনচরিত্রের ছিলেন না। ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য বুঝতে পেরে যুদ্ধ প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন। প্রস্তুতি শেষ না হতেই ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। অপ্রস্তুত বাহিনী নিয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধে পরাজিত হওয়া তখন স্বাভাবিক হয়ে যায়। 65
দ্বৈতশাসন ব্যবস্থা প্রর্বতন করেন কে? উত্তর দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ।
66 বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?
উত্তর হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯২৩ সালে যে চুক্তি সম্পাদিত হয় তাই বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। মূলত খিলাফত ও অসহযোগ আন্দোলনের ফলে ভারতবর্ষে হিন্দু-মুসলিম ঐক্য চিরতরে বিনষ্ট হয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা মাথাচাড়া দিয়ে ওঠে। দিল্লি, এলাহাবাদ ও নাগপুরসহ বিভিন্ন স্থানে এ সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বরাজ পার্টির উদার ও অসাম্প্রদায়িক নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও সোহরাওয়ার্দীর উদ্যোগে ১৯২৩ সালে বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়। 67
পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। 68 ভারতবর্ষের ওপর ইংরেজদের লোলুপ দৃষ্টি পড়েছিল কেন?
উত্তর অফুরন্ত ধন-সম্পদ দেখে ভারতবর্ষের ওপর ইংরেজদের লোলুপ দৃষ্টি পড়েছিল। ভারত হচ্ছে রূপকথার সেই স্বর্ণের ডিম পাড়া রাজহাঁসের ন্যায়। এর ধনসম্পদ ছিল অফুরন্ত। ইউরোপের পরিব্রাজক মার্কোপোলো চীন ও ভারতে এসেছিলেন। দেশে ফিরে গিয়ে তিনি একটি বই লিখেন, যেখানে ভারতকে অফুরন্ত ধনসম্পদের ভান্ডার বলে উল্লেখ করেন। এর ফলে ইউরোপের বণিকগণ ভারতে আসে বাশিল্যের জন্য। ভারতের ধনসম্পদ দেখে তাদের চোখ ঝলসে যায়। তাই ভারতে তারা স্থায়ী হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং শেষপর্যন্ত ১৭৫৭ সালে তারা সফল হয়।
69 কে ফরায়েজি আন্দোলনের সূচনা করেছিলেন? উত্তর
হাজি শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলনের সূচনা করেছিলেন। 70
মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়? উত্তর মৌলিক গণতন্ত্র হচ্ছে সামরিক শাসক আইয়ুব খান প্রবর্তিত একটি অভিনব নির্বাচন পদ্ধতি। ১৯৫৯ সালে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করেন। মৌলিক গণতন্ত্রে চারটি স্তর ছিল। নিম্ন থেকে উচ্চ পর্যন্ত স্তরগুলো ছিল- ১. ইউনিয়ন পরিষদ (গ্রাম) এবং টাউন ও ইউনিয়ন রুমিটি (শহরে); ২. থানা পরিষদ (পূর্ব বাংলায়) ও তহসিল পরিষদ (পশ্চিম পাকিস্তানে); ৩. জেলা পরিষদ এবং ৪. বিভাগীয় পরিষদ। মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে ৪০,০০০ করে মোট ৮০,০০০ মৌলিক গণতন্ত্রী নিয়ে দেশের নির্বাচকমন্ডলী গঠিত হয়। এরাই প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচন করত। এই মৌলিক গণতন্ত্রীদের আস্থাভোটে আইয়ুব খান ১৯৬০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
71 পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষের কোন বন্দরে উপস্থিত হন?
উত্তর পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। 72
কাদের দিনেমার বলা হয়? বর্ণনা কর উত্তর
ডেনমার্কের অধিবাসীদের বলা হয় দিনেমার। ১৬২০ খ্রিস্টাব্দে দিনেমাররা ভারতবর্ষে বাণিজ্য করার জন্য ‘ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে এবং দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুরে এবং ১৬৭৬ খ্রিষ্টাব্দে বাংলার শ্রীরামপুরে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। কিন্তু এদেশে তারা বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি। তাই ১৮৪৫ খ্রিষ্টাব্দে ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে তারা ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় নেয়। 73 নবাব সিরাজউদ্দৌলা কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর নবাব সিরাজউদ্দৌলা ১৭৩৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
74 রবাট ক্লাইভের পরিচয় দাও। উত্তর
রবার্ট ক্লাইভ ১৭২৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কেরানি হিসেবে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল মাদ্রাজ। কিছুদিন পরে তিনি কেরানির চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির সৈনিক হিসেবে যোগদান করেন। ১৭৫১ খ্রিষ্টাব্দে তিনি কোম্পানির ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। তার রণকৌশলে ও নিপুণতায় কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজ বাহিনী ফরাসিদের বিপক্ষে জয় লাভ করে। ক্লাইভের রণনৈপুণ্য, সাহস ও বিচক্ষণতায় ইংরেজ কোম্পানি সুনাম, খ্যাতি অর্জন করে এবং ইংরেজ কোম্পানি রাজনৈতিক ক্ষমতা লাভ করে। 75
মীর কাশিম কে ছিলেন? উত্তর মীর কাশিম ছিলেন মীর জাফরের জামাতা। ১৭৬০ সালে তিনি বাংলার সিংহাসনে বসেন।
76 মীর কাশিমের সাথে ইংরেজদের বিরোধ বাধে কেন?
উত্তর শুল্ককে কেন্দ্র করে ইংরেজদের সাথে মীর কাশিমের মনোমালিন্য শুরু হয়। ব্যবসায় করার জন্য দেশীয় বণিকদের শুল্ক দিতে হতো কিন্তু ইংরেজদের ব্যবসায় করার জন্য কোনো শুল্ক দিতে হতো না। মীর কাশিম দেশীয় ব্যবসায়ীদের ওপর থেকে বাণিজ্য শুল্ক উঠিয়ে দেন। এ ব্যবস্থার ফলে ইংরেজরা ক্ষতিগ্রস্ত হয়। ফলে ইংরেজদের সাথে তার সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে 77
কত সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল? উত্তর
১৭৭০ সালে (বাংলা ১৭৭৬) ছিয়াত্তরের মন্বন্তর হয়। 78 বঙ্গভঙ্গের ঐতিহাসিক কারণ ব্যাখ্যা কর।
উত্তর ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল হতে বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাংলাকে ভাগ করার সুপারিশ করেন। ১৮৫৩ থেকে ১৯০৩ সাল পর্যন্ত বাংলা প্রদেশের সীমানা পুনর্বিন্যাসের বহু প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপিত হয়। কিন্তু বিভাগীয় নিময়নীতির নিগড়ে বাধা এতদসংক্রান্ত সচিব ও উপসচিবদের নোটগুলো আলোর মুখ দেখেনি। লর্ড কার্জন ১৮৯৮ সালে ভারতে ভাইসরয় হিসেবে আগমন করেন। তিনি পূর্বের রিপোর্টগুলোর ভিত্তিতে বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করেন।
79 হাজি শরীয়তউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর
হাজি শরীয়তউল্লাহ ১৭৮১ ফরিদপুর জেলায় মাদারীপুর মহকুমা (বর্তমান জেলা) জন্মগ্রহণ করেন। 80
বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ ব্যাখ্যা কর। উত্তর বঙ্গভঙ্গ ছিল মূলত একটি প্রশাসনিক সংস্কার। বাংলার আয়তন ছিল ১,৮৯,০০০ বর্গমাইল এবং ১৯০৩ থেকে এর লোকসংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ। এ বিশাল আয়তনের ফলে পূর্ব বাংলার অনেকগুলো জেলা কার্যত বিচ্ছিন্ন ছিল এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অবহেলিত ছিল। ব্যবসায়-বাণিজ্য ও শিক্ষা ছিল অবহেলিত। নদ-নদী ও খাঁড়িসমূহ দ্বারা অত্যধিক বিছিন্ন পূর্ব বাংলার গ্রামাঞ্চলে পুলিশি কাজ চালানো ছিল বেশ অসুবিধাজনক। জলপথে সংঘবদ্ধ জলদস্যুতা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রশাসনিক প্রতিবন্ধকতার পাশাপাশি, দুর্ভিক্ষ, প্রতিরক্ষা এবং ভাষাগত সমস্যা সরকারকে বঙ্গভঙ্গ করতে উৎসাহিত করে।
81 হাজি শরীয়তউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর হাজি শরীয়তউল্লাহ ১৭৮১ ফরিদপুর জেলায় মাদারীপুর মহকুমা (বর্তমান জেলা) জন্মগ্রহণ করেন। 82
বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ ব্যাখ্যা কর। উত্তর
বঙ্গভঙ্গ ছিল মূলত একটি প্রশাসনিক সংস্কার। বাংলার আয়তন ছিল ১,৮৯,০০০ বর্গমাইল এবং ১৯০৩ থেকে এর লোকসংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ। এ বিশাল আয়তনের ফলে পূর্ব বাংলার অনেকগুলো জেলা কার্যত বিচ্ছিন্ন ছিল এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অবহেলিত ছিল। ব্যবসায়-বাণিজ্য ও শিক্ষা ছিল অবহেলিত। নদ-নদী ও খাঁড়িসমূহ দ্বারা অত্যধিক বিছিন্ন পূর্ব বাংলার গ্রামাঞ্চলে পুলিশি কাজ চালানো ছিল বেশ অসুবিধাজনক। জলপথে সংঘবদ্ধ জলদস্যুতা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রশাসনিক প্রতিবন্ধকতার পাশাপাশি, দুর্ভিক্ষ, প্রতিরক্ষা এবং ভাষাগত সমস্যা সরকারকে বঙ্গভঙ্গ করতে উৎসাহিত করে। 83 হাজি শরীয়তউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর হাজি শরীয়তউল্লাহ ১৭৮১ ফরিদপুর জেলায় মাদারীপুর মহকুমা (বর্তমান জেলা) জন্মগ্রহণ করেন।
84 বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ ব্যাখ্যা কর। উত্তর
বঙ্গভঙ্গ ছিল মূলত একটি প্রশাসনিক সংস্কার। বাংলার আয়তন ছিল ১,৮৯,০০০ বর্গমাইল এবং ১৯০৩ থেকে এর লোকসংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ। এ বিশাল আয়তনের ফলে পূর্ব বাংলার অনেকগুলো জেলা কার্যত বিচ্ছিন্ন ছিল এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অবহেলিত ছিল। ব্যবসায়-বাণিজ্য ও শিক্ষা ছিল অবহেলিত। নদ-নদী ও খাঁড়িসমূহ দ্বারা অত্যধিক বিছিন্ন পূর্ব বাংলার গ্রামাঞ্চলে পুলিশি কাজ চালানো ছিল বেশ অসুবিধাজনক। জলপথে সংঘবদ্ধ জলদস্যুতা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রশাসনিক প্রতিবন্ধকতার পাশাপাশি, দুর্ভিক্ষ, প্রতিরক্ষা এবং ভাষাগত সমস্যা সরকারকে বঙ্গভঙ্গ করতে উৎসাহিত করে। 85
হাজি শরীয়তউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হাজি শরীয়তউল্লাহ ১৭৮১ ফরিদপুর জেলায় মাদারীপুর মহকুমা (বর্তমান জেলা) জন্মগ্রহণ করেন।
86 বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ ব্যাখ্যা কর।
উত্তর বঙ্গভঙ্গ ছিল মূলত একটি প্রশাসনিক সংস্কার। বাংলার আয়তন ছিল ১,৮৯,০০০ বর্গমাইল এবং ১৯০৩ থেকে এর লোকসংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ। এ বিশাল আয়তনের ফলে পূর্ব বাংলার অনেকগুলো জেলা কার্যত বিচ্ছিন্ন ছিল এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অবহেলিত ছিল। ব্যবসায়-বাণিজ্য ও শিক্ষা ছিল অবহেলিত। নদ-নদী ও খাঁড়িসমূহ দ্বারা অত্যধিক বিছিন্ন পূর্ব বাংলার গ্রামাঞ্চলে পুলিশি কাজ চালানো ছিল বেশ অসুবিধাজনক। জলপথে সংঘবদ্ধ জলদস্যুতা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রশাসনিক প্রতিবন্ধকতার পাশাপাশি, দুর্ভিক্ষ, প্রতিরক্ষা এবং ভাষাগত সমস্যা সরকারকে বঙ্গভঙ্গ করতে উৎসাহিত করে। 87
তিতুমীর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর
তিতুমীর ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন 88 বঙ্গভঙ্গের সামাজিক কারণ ব্যাখ্যা কর
উত্তর মুসলমানদের হাত হতে ইংরেজদের হাতে শাসনদণ্ড চলে যাওয়ার পর থেকে মুসলমানদের দুর্দিন নেমে আসে। প্রচলিত ফারসি ভাষার পরিবর্তে সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষা প্রবর্তনের পর মুসলিমরা প্রশাসনযন্ত্র হতে আরও দূরে চলে যায়। লাখেরাজ সম্পত্তিগুলো সরকারিকরণের ফলে মুসলমানগণ আরও সর্বস্বান্ত হয়। এককথায় সরকারি নীতি ও পৃষ্ঠপোষকতার অভাবে মুসলিমগণ হিন্দু সম্প্রদায়ের চেয়ে সামাজিকভাবে পিছিয়ে পড়ে। কলকাতাকে কেন্দ্র করে যে অভিজাত সম্প্রদায়ের উদ্ভব ঘটে তাতে মুসলমানদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল না বললেই চলে। পূর্ববাংলা কলকাতা হতে দূরবর্তী অঞ্চলের বহু জেলা কার্যত ছিল বিচ্ছিন্ন ও অবহেলিত। তাই পূর্ববাংলার সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে বঙ্গভঙ্গ করা হয়।
89 সিপাহি বিপ্লব কত সাথে সংঘটিত হয়? উত্তর
সিপাহি বিপ্লব ১৮৫৭ সালে সংঘটিত হয় 90
রবার্ট ক্লাইভের পরিচয় দাও। উত্তর রবার্ট ক্লাইভ ১৭২৫ খ্রি. জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কেরানি হিসেবে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল মাদ্রাজ। কিছুদিন পর তিনি কেরানির চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির সৈনিক হিসেবে যোগদান করেন। ১৭৫১ খ্রি. তিনি কোম্পানির ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। তার রণকৌশলে ও নিপুণতায় কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজ বাহিনী ফরাসিদের বিপক্ষে জয় লাভ করে। ক্লাইভের রণনৈপুণ্য, সাহস ও বিচক্ষণতায় ইংরেজ কোম্পানি সুনাম ও সুখ্যাতি অর্জন করে এবং ইংরেজ কোম্পানি রাজনৈতিক ক্ষমতা লাভ করে।
91 কত সাল হতে বঙ্গভঙ্গ কার্যকর হয়?
উত্তর ১৯০৫ সালের জানুয়ারি হতে বঙ্গভঙ্গ কার্যকর হয় 92
ফরায়েজি আন্দোলনের খিলাফত কাঠামোর ব্যাখ্যা দাও। উত্তর
ফরায়েজি আন্দোলনের খিলাফত কাঠামো তিনটি স্তরে বিন্যস্ত ছিল। এগুলো হলো-খলিফা (আধ্যাত্মিক প্রধান), তত্ত্বাবধায়ক খলিফা (সার্কেল প্রধান) এবং গাঁও বা ওয়ার্ড খলিফা। তত্ত্বাবধায়ক ও ওয়ার্ড খলিফা ছিল অসংখ্য। তবে একজন তত্ত্বাবধায়ক খলিফার অধীনে দশ বা তার কিছু বেশি ওয়ার্ড খলিফা থাকত। আবার একজন ওয়ার্ড খলিফার অধীনে সাধারণত ৩০০ থেকে ৫০০ পরিবার থাকত। 93 হাজি মুহাম্মদ মোহসিনের পিতার নাম কী ছিল?
উত্তর হাজি মুহাম্মদ মোহসিনের পিতার নাম ছিল হাজি ফয়জুল্লাহ।
94 শহিদ তিতুমীরের সংগ্রামের ব্যাখ্যা দাও। উত্তর
কৃষক সমাজে তিতুমীরের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার বিভিন্ন হিন্দু জমিদারেরা তিতুমীরের শক্তি নির্মূলের চেষ্টা করেন। পূর্ণিয়ার কৃষ্ণদেব রায়, গোবরডাঙ্গার কালিপ্রসন্ন মুখোপাধ্যায়, গোবরা গোবিন্দপুরের দেবনাথ রায় প্রমুখ ছিলেন তাদের মধ্যে অন্যতম। হিন্দু জমিদারেরা মুসলমানদের দাড়ি রাখার ওপর কর ধার্য করে। এতে সাধারণ মুসলিমগণ ক্ষিপ্ত হয়ে উঠে। শহিদ তিতুমীর দাড়িকর প্রদান করতে নিষেধ করেন। দাড়িকরের বিপক্ষে তিনি জনমত গঠন শুরু করেন। পূর্ণিয়ার জমিদার ও পুড়ার জমিদার দাড়িকর আদায়ের ব্যাপারে শক্ত অবস্থান নেয়। ফলে দুপক্ষ মুখোমুখি অবস্থান অনিবার্য হয়ে পড়ে। পূর্ণিয়ার জমিদার জোরপূর্বক দাড়িকর আদায় করতে তিতুমীর ও তার অনুসারীদের বিরুদ্ধে ৫০০ লাঠিয়াল ও বরকন্দাজ প্রেরণ করেন। 95
সৈয়দ আমীর আলী কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর সৈয়দ আমীর আলী হুগলি জেলায় জন্মগ্রহণ করেন।
96 খিলাফত আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর খিলাফত’ শব্দটি খলিফা হতে এসেছে। এর অর্থ উত্তরাধিকারী, প্রতিনিধি ইত্যাদি। তুরস্কের খলিফার মর্যাদা ও তুরস্কের অখন্ডতা রক্ষার জন্য ভারতীয় মুসলিম জাতি খিলাফত আন্দোলন গড়ে তোলে। ইসলামের প্রথম চার খলিফার যুগ শেষ হলেও খিলাফত থেকে যায়। ৬৬১-৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া এবং ৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত আব্বাসিগণ খিলাফত আন্দোলন পরিচালনা করেন। ১৯১৪ সালে বিশ্বযুদ্ধ শুরু হলে তুরস্ক নিজ স্বার্থে জার্মানির পক্ষ হয়ে মিত্রশক্তি ব্রিটিশ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর ফলে ভারতীয় মুসলমানগণ চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। কারণ তারা ধর্মীয় কারণে খলিফার প্রতি অনুগত, আবার রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকতে বাধ্য। তাই ভারতীয় মুসলমানগণ খলিফার মর্যাদা রক্ষা ও তুরস্কের অখন্ডতা রক্ষার জন্য খিলাফত আন্দোলন গড়ে তোলেন। 97
ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? উত্তর
ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ আমির আলী। 98 মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পরিচালিত একটি শক্তিশালী জাতীয়বাদী আন্দোলন হলো অসহযোগ আন্দোলন। এর আন্দোলনের মূলনীতি ছিল শান্তিপূর্ণভাবে ভারতীয় ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করা। মূলত অসহযোগ আন্দোলনের ভিত্তি ছিল খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনের গুরুত্ব অনুধাবন করে মহাত্মা গান্ধী দেশের স্বার্থে হিন্দু-মুসলিম মিলনের এক অপূর্ব সুযোগ হিসেবে এটিকে স্বরাজ লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।
99 শেরে বাংলা এ. কে. ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর
শেরে বাংলা এ. কে. ফজলুল হক বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। 100
খিলাফত ও অসহযোগ আন্দোলন বিলুপ্তির কারণ ব্যাখ্যা কর উত্তর খিলাফত ও অসহযোগ আন্দোলন কয়েকটি সুনির্দিষ্ট কারণে। বিলুপ্ত হয়। অসহযোগ আন্দোলন দমন করতে ব্রিটিশ সরকার ১০৮ ও ১৪৪ ধারা জারি করেন। প্রায় ৩০,০০০ আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। গান্ধী সমর্থক ৩,০০০ ব্যক্তির এক উচ্ছৃঙ্খল জনতা ২৫ জন পুলিশ ও একজন ইন্সপেক্টরকে হত্যা করে। গান্ধী আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ১৯২২ সালের ১২ ফেব্রুয়ারি আন্দোলন স্থগিত করেন। অপরদিকে ১৯২২ সালের নভেম্বরে তুরস্কের সুলতান চতুর্থ মুহাম্মদের ক্ষমতা ও পদচ্যুতির সাথে সাথে তুর্কি সালতানাতের পরিসমাপ্তি ঘটে। ১৯২৪ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে তুরস্কের খিলাফতের বিলুপ্তি ঘোষণা করা হয়। এর ফলে মুসলিম বিশ্ব হতে খিলাফতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়।
101 প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে সংঘটিত হয়। 102
১৮৫৭ সালের বিদ্রোহের ফলে ভারতবর্ষে শাসনতান্ত্রিক সংস্কার সূচিত হয়- ব্যাখ্যা কর। উত্তর
১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের পর ভারতীয়দের যোগ্যতা অনুযায়ী উচ্চপদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা অনুযায়ী ১৮৬১ সালে ভারতীয় সিভিল সার্ভিস (ICS) আইন পাস করা হয়। দেশীয় রাজন্যবর্গের সাথে স্বাক্ষরিত চুক্তি, দত্তক পুত্র গ্রহণের স্বীকৃতি, ধর্মরক্ষা এবং কুখ্যাত স্বত্ববিলোপ নীতি চিরতরে রহিত করা হয়। ১৮৩৩ সালের সনদ আইনের পরিবর্তন করে বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ করা হয়। ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন দ্বারা বোম্বাই ও মাদ্রাজ কাউন্সিলকে আইন প্রণয়নের ভার দেওয়া হয়। সুতরাং আমরা বলতে পারি যে, ১৮৫৭ সালের বিদ্রোহের ফলে ভারতবর্ষে শাসনতান্ত্রিক সংস্কার সূচিত হয়। 103 কত তারিখ হতে বঙ্গভঙ্গ কার্যকর হয়?
উত্তর আকরাম হোসেন হুমায়ুনের নেতৃত্বের দলটির কার্যাবলি বিশ্লেষণ কর
104 ভারতবর্ষে সৈয়দ আমীর আলীর অবদান ভুলার মতো নয়- ব্যাখ্যা কর। উত্তর
মুসলমানদের মধ্যে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সৈয়দ আমীর আলী আলাদা সুযোগ সুবিধা দাবি করেন। অত্যাধিক দারিদ্র্যের কারণে মুসলমানদের পক্ষে ব্যয়বহুল ইংরেজি শিক্ষা অর্জন সম্ভব ছিল না। এজন্য তিনি একাধারে মাদ্রাসাগুলোতে ইংরেজি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিদ্যালয় স্থাপন, মুসলিম শিক্ষক ও ইনসপেক্টর নিয়োগের দাবি করেন। হাজি মুহাম্মদ মোহসিন ফান্ডের ও অন্যান্য ওয়াকফ সম্পত্তির টাকা শুধু মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রদের জন্য ব্যয় করার অভিমত প্রকাশ করেন। তার বিভিন্ন উদ্যোগে ও হান্টার কমিশনের সুপারিশে ১৮৮৫ সালের ১৫ জুলাই লর্ড ডাফরিনের এক শিক্ষা প্রস্তাবে মুসলমানদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়। তাই ভারতবর্ষে সৈয়দ আমীর আলীর অবদান ভুলার মতো নয়। 105
ভারতের বড়লাট কে ছিলেন? উত্তর ভারতের বড়লাট ছিলেন লর্ড কার্জন।
106 কোন পরিস্থিতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের মূলে ছিলেন স্কটল্যান্ডের অধিবাসী ইংরেজ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম। সে সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে জনগণের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসন্তুষ্টি ক্রমেই বৃদ্ধি পেতে থাকলে হিউম ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিপদ অনুধাবন করেন। ভারতীয় জনগণের অর্থনৈতিক দুরবস্থা, শিক্ষিত সম্প্রদায়ের মনোভাব এবং ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা বিপন্ন করে তোলার সম্ভাবনা হিউমকে উদ্বিগ্ন করে তোলে। তখন হিউম ভারতীয়দের অসন্তোষ প্রশমিত করার প্রয়োজন অনুভব করেন। ১৮৮৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে একটি খোলাপত্র প্রকাশ করে তাদের রাজনৈতিক, সামাজিক, মানসিক উৎসাহ লাভের জন্য একটি স্থায়ী সংস্থা গঠনের উপদেশ দেন। অতঃপর ১৮৮৫ সালে লর্ড ডাফরিনের পৃষ্ঠপোষকতায় এবং হিউম ও ভারতীয় প্রভাবশালী নেতৃবৃন্দের প্রচেষ্টায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 107
চিত্তরঞ্জন দাস কোন দলের নেতা ছিলেন? উত্তর
চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের নেতা ছিলেন। 108 “সূর্যসেনের বিপ্লবী বাহিনীতে নারী যোদ্ধাও ছিলেন” কথাটি। বুঝিয়ে বল।
উত্তর সূর্যসেনের বিপ্লবী বাহিনীতে নারী যোদ্ধস্থাও ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার। অসম্ভব সাহসী নারী প্রীতিলতাকে তার যোগ্যতার জন্য চট্টগ্রাম ‘পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব’ আক্রমণের নেতৃত্ব দেওয়া হয়। সফল অভিযান শেষে তিনি তার সঙ্গীদের নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা করেন। কিন্তু ধরা পড়ার আগে প্রীতিলতা বিষপানে আত্মহত্যা করেন।
109 চিত্তরঞ্জন দাস কোন দলের নেতা ছিলেন? উত্তর
চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের নেতা ছিলেন। 110
“সূর্যসেনের বিপ্লবী বাহিনীতে নারী যোদ্ধাও ছিলেন” কথাটি। বুঝিয়ে বল। উত্তর সূর্যসেনের বিপ্লবী বাহিনীতে নারী যোদ্ধস্থাও ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার। অসম্ভব সাহসী নারী প্রীতিলতাকে তার যোগ্যতার জন্য চট্টগ্রাম ‘পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব’ আক্রমণের নেতৃত্ব দেওয়া হয়। সফল অভিযান শেষে তিনি তার সঙ্গীদের নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা করেন। কিন্তু ধরা পড়ার আগে প্রীতিলতা বিষপানে আত্মহত্যা করেন।
111 চিত্তরঞ্জন দাস কোন দলের নেতা ছিলেন?
উত্তর চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের নেতা ছিলেন। 112
“সূর্যসেনের বিপ্লবী বাহিনীতে নারী যোদ্ধাও ছিলেন” কথাটি। বুঝিয়ে বল। উত্তর
সূর্যসেনের বিপ্লবী বাহিনীতে নারী যোদ্ধস্থাও ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার। অসম্ভব সাহসী নারী প্রীতিলতাকে তার যোগ্যতার জন্য চট্টগ্রাম ‘পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব’ আক্রমণের নেতৃত্ব দেওয়া হয়। সফল অভিযান শেষে তিনি তার সঙ্গীদের নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা করেন। কিন্তু ধরা পড়ার আগে প্রীতিলতা বিষপানে আত্মহত্যা করেন। 113 সেভার্সের চুক্তি কত সালে সংঘটিত হয়?
উত্তর সেভার্সের চুক্তি ১৯২০ সালে সংঘটিত হয়।
114 লাহোর প্রস্তাবের গুরুত্ব ব্যাখ্যা কর। উত্তর
ভারতবর্ষের ইতিহাসে লাহোর প্রস্তাবের গুরুত্ব ছিল অপরিসীম ও সুদূরপ্রসারী। লাহোর প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে মুসলমানদের একটি জাতি হিসেবে পরিচিতি তুলে ধরা হয়। রাজনৈতিক বাস্তবতায় মুসলিমগণ নিজস্ব আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। লাহোর প্রস্তাব ঘোষিত হওয়ার ফলে ব্রিটিশ সরকার মুসলিম সম্প্রদায় তথা মুসলিম লীগকে সমীহের চোখে দেখতে শুরু করে। কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ বলেন ভুলবশত প্রায়ই বলা হয়, মুসলিমগণ সংখ্যালঘু সম্প্রদায়। কিন্তু আসলে তা নয়। লাহোর প্রস্তাবের বাস্তব পরিণতিতে ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। 115
ভারত কত তারিখে স্বাধীনতা লাভ করে? উত্তর ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে।
116 রবার্ট ক্লাইভের পরিচয় দাও।
উত্তর রবার্ট ক্লাইভ ১৭২৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কেরানি হিসেবে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল মাদ্রাজ। কিছুদিন পরে তিনি কেরানির চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির সৈনিক হিসেবে যোগদান করেন। ১৭৫৭ খ্রিস্টাব্দে তিনি কোম্পানির ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। তার রণনৈপুণ্য, সাহস ও বিচক্ষণতায় ইংরেজরা ভারতের রাজনৈতিক ক্ষমতা লাভ করেন। 117
বঙ্গভঙ্গ রদ আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়? উত্তর
বঙ্গভঙ্গ রদ আন্দোলনের কেন্দ্র ছিল কলকাতায়। 118 হিন্দুরা বঙ্গভঙ্গের বিরোধিতা করতে থাকে কেন?
উত্তর বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলিম কৃষক-শ্রমিক শ্রেণি অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মধ্যে শিক্ষা বিস্তার ও নবজাগরণ দেখা দেবে বলে হিন্দুরা এর বিরোধিতা করতে থাকে। ভারতবর্ষের হিন্দুরা কখনো চায়নি যে, মুসলমানরা শিক্ষিত হোক কিংবা তারা সুন্দর জীবনযাপনের সুযোগ পাক।
119 ১৮৫৭ সালে কত তারিখে সর্বপ্রথম প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করা হয়? উত্তর
১৮৫৭ সালে ২৯ মার্চ সর্বপ্রথম প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করা হয়। 120
১৮৫৭ সালের বিদ্রোহের সামরিক কারণ ব্যাখ্যা কর উত্তর ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যে আকাশ-পাতাল বৈষম্য ছিল।। আর এ বৈষম্যের কারণে দেশীয় সৈন্যদের মধ্যে অসন্তোষ বিরাজ করেছিল। যখন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক ক্ষেত্রে তীব্র আশঙ্কার সৃষ্টি হয়েছিল তখন সামরিক বাহিনীর অসন্তোষই বিদ্রোহের দাবালন সৃষ্টি করে।
