Islamic History 2nd – A,B S – CH 5

01 ‘তমদ্দুন মজলিস’ কে প্রতিষ্ঠা করেন? [Dhaka · 2025]

উত্তর তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম।

02 ‘যুক্তফ্রন্ট’ কী? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যুক্তফ্রন্ট গঠন। বাংলায় মুসলিম লীগের বিমাতাসুলভ আচরণ ও শাসনক্ষেত্রে চরম ব্যর্থতার ফলে ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে ৫টি দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। যা যুক্তফ্রন্ট নামে পরিচিত। এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি, মওলানা আতাহার আলীর নেজাম-ই-ইসলাম এবং হাজী দানেশের বামপন্থি গণতন্ত্রী দল ও খেলাফতে রব্বানি-এ ৫টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা।

03 ছাত্র সংগ্রাম পরিষদ কয় দফা ঘোষণা করে? [Dhaka · 2025]

উত্তর ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা ঘোষণা করে।

04 উনসত্তরের গণঅভ্যুত্থান বলতে কী বোঝ? [Dhaka · 2025]

উত্তর প্রেসিডেন্ট আইয়ুব খানের গণবিরোধী কাজ ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৬৯ সালে পরিচালিত – আন্দোলনই ৬৯-এর গণঅভ্যুত্থান নামে পরিচিত। স্বৈরশাসক আইয়ুব খান পূর্ব পাকিস্তানিদের প্রতি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে শোষণ ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। বাঙালির ছয় দফা দাবিকে নস্যাৎ করে দিতে আইয়ুব সরকার ১৯৬৮ সালে আগরতলা মামলা দায়ের করে। এর বিরুদ্ধে আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের এগারো দফাভিত্তিক আন্দোলন গড়ে ওঠে। ১৯৬৯ সালে এ আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে এবং গণঅভ্যুত্থানে রূপ নেয়। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশে এ আন্দোলন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এ আন্দোলনে আইয়ুব খানের পতন ঘটে।

05 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়? [Dinajpur · 2025]

উত্তর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন করা হয়।

06 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। [Dinajpur · 2025]

উত্তর ভাষা আন্দোলনকে সাংগঠনিকভাবে পরিচালনার জন্য ১৯৪৮ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়। এ পরিষদ নিম্নলিখিত সংগঠনগুলোর প্রত্যেকটি থেকে ২ জন করে সদস্য নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যেমন- তমদ্দুন মজলিস, গণতান্ত্রিক যুবলীগ, গণআজাদী লীগ, সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক হলসহ অন্যান্য ছাত্রাবাস এবং পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এ সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন শামসুল আলম। পরবর্তীকালে ১৯৫২ সালের ৩০ জানুয়ারি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি করে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়েছিল এবং এ সংগঠনই ভাষা আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

07 বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে পালন করা হয়? [Dinajpur · 2025]

উত্তর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ পালন করা হয়।

08 ‘উনসত্তরের গণঅভ্যুত্থান’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। [Dinajpur · 2025]

উত্তর প্রেসিডেন্ট আইয়ুব খানের গণবিরোধী কাজ ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৬৯ সালে পরিচালিত আন্দোলনই ৬৯-এর গণঅভ্যুত্থান নামে পরিচিত। স্বৈরশাসক আইয়ুব খান পূর্ব পাকিস্তানিদের প্রতি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে শোষণ ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। বাঙালির ছয় দফা দাবিকে নস্যাৎ করে দিতে আইয়ুব সরকার ১৯৬৮ সালে আগরতলা মামলা দায়ের করে। এর বিরুদ্ধে আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্রদের এগারো দফাভিত্তিক আন্দোলন গড়ে ওঠে। ১৯৬৯ সালে এ আন্দোলন, চূড়ান্ত রূপ লাভ করে এবং গণঅভ্যুত্থানে রূপ নেয়। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশে এ আন্দোলন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। এ গণ-আন্দোলনের প্রেক্ষিতে আইয়ুব খানের পতন ঘটে।

09 আবুল বরকত কে ছিলেন? [Dhaka · 2023]

উত্তর আবুল বরকত একজন ভাষাশহিদ।

10 ‘তমদ্দুন মজলিস’ কী? ব্যাখ্যা কর। [Dhaka · 2023]

উত্তর তমদ্দুন মজলিস হলো ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।পাকিস্তান সৃষ্টির পর নতুন রাষ্ট্রটির রাষ্ট্রভাষা কী হবে, তা নিয়ে মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দু ভাষার পক্ষে মতামত দেন। তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, লেখকগণ এর প্রতিবাদ করেন। এরই পরিপ্রেক্ষিতে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা জোরদার করার জন্যই অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়।

11 ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের প্রথম শহিদ কে? [Dhaka · 2023]

উত্তর ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের প্রথম শহিদ ড. শামসুজ্জোহা।

12 পূর্ব পাকিস্তানের ওপর শিক্ষাক্ষেত্রে বৈষম্যের বর্ণনা দাও। [Dhaka · 2023]

উত্তর শিক্ষাখাতে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য ছিল অত্যন্ত মারাত্মক ও ভয়ংকর। পূর্ব পাকিস্তানিদের অশিক্ষিত রেখে শোষণ করাই ছিল পশ্চিম পাকিস্তানিদের মূল লক্ষ্য। এখানে সরকারের দৃষ্টিভঙ্গিও ছিল পশ্চিম পাকিস্তানিদের মতো। তাদের সুচিন্তিত, পরিকল্পিত দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র ছিল যে, পূর্ব পাকিস্তানিরা যেন মর্যাদায়, যোগ্যতায় ও ক্ষমতায় পশ্চিম পাকিস্তানিদের সমযোগ্য হতে না পারে। পূর্ব পাকিস্তান শিক্ষায় অনগ্রসর থাকার কারণে এখানেই সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ করা প্রয়োজন ছিল। অথচ তারা এর উল্টো করেছে।

13 বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন? [Dhaka · 2023]

উত্তর বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন।

14 আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল? ব্যাখ্যা কর। [Dhaka · 2023]

উত্তর পূর্ব পাকিস্তানের জাতীয়তাবাদী আন্দোলন ও ছয় দফা আন্দোলন দমনের জন্য আগরতলা মামলা করা হয়। আগরতলা মামলা দায়েরের সরকারের বিভিন্ন উদ্দেশ্য ছিল। যেমন- ১. পূর্ব পাকিস্তানে পরিচালিত ছয় দফাভিত্তিক গণআন্দোলনকে নস্যাৎ করা; ২. পাকিস্তান সেনাবাহিনীর ওপর বাঙালি জাতির বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখা; ৩. পাকিস্তানের রাজনীতিতে শেখ মুজিবুর রহমানকে নিষ্ক্রিয় ও নির্মূল করা; ৪. পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে বিভেদ তৈরি করা। সার্বিকভাবে বাঙালির অধিকার আন্দোলন দাবিয়ে রাখার জন্য বাঙালি নেতৃবৃন্দের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করা হয়েছিল

15 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? [Dhaka · 2023]

উত্তর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।

16 ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের কারণ ব্যাখ্যা কর। [Dhaka · 2023]

উত্তর ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগের জয়ের অন্যতম কারণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ইমেজ। স্বায়ত্তশাসন আন্দোলনের প্রেক্ষাপট, ঐতিহাসিক ছয় দফার বিপুল জনপ্রিয়তা এবং সর্বোপরি সাতচল্লিশ থেকে বঞ্চিত, নির্যাতিত বাঙালির মুক্তি আন্দোলনে শেখ মুজিবুর রহমান ওঠে এসেছেন বাঙালি জনগণের হৃদয়ে একান্ত বিশ্বাসযোগ্য বঙ্গবন্ধু হিসেবে। লক্ষ কোটি বাঙালির কণ্ঠই ছিল তার কণ্ঠ। তার ভাষণ জনগণকে আকৃষ্ট করত, বক্তা হিসেবে তার তুলনায় কেউ ছিলেন না। তার ব্যক্তিগত ভাবমূর্তিই ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে জয়ের পথ দেখায়।

17 যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়েছিল? [Mymensingh · 2023]

উত্তর যুক্তফ্রন্ট নির্বাচন ১৯৫৪ সালে হয়েছিল।

18 শহিদ মিনার নির্মাণের উদ্দেশ্য কী ছিল? ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]

উত্তর শহিদ মিনার নির্মাণের উদ্দেশ্য হলো ভাষাশহিদদের স্মরণ ও ভাষার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন। ১৯৫২ সালের ভাষার জন্য শহিদ হওয়া ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের স্মৃতি সংরক্ষণের জন্য ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিকেলের ছাত্ররা প্রথম শহিদ মিনার নির্মাণ শুরু করে এবং ২৪ ফেব্রুয়ারি শহিদ শফিউরের বাবা তা উদ্বোধন করেন। কিন্তু পুলিশ ও সেনাবাহিনী তা ভেঙে ফেললে ১৯৫৭ সালে বর্তমান স্থানে শহিদ মিনার স্থাপন শুরু হয় এবং ১৯৬৩ সালের ২০ ফেব্রুয়ারি নতুন শহিদ মিনারের উদ্বোধন করা হয়।

19 যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল? [Mymensingh · 2023]

উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা।

20 ‘তমদ্দুন মজলিস’ কী? ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]

উত্তর তমদ্দুন মজলিস হলো ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। পাকিস্তান সৃষ্টির পর নতুন রাষ্ট্রটির রাষ্ট্রভাষা কী হবে, তা নিয়ে মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দু ভাষার পক্ষে মতামত দেন। তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, লেখকগণ এর প্রতিবাদ করেন। এরই পরিপ্রেক্ষিতে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা জোরদার করার জন্যই অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়।

21 মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করেন কে? [Dhaka · 2022]

উত্তর আয়ুব খান মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করেন।

22 বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয় কোনটিকে? ব্যাখ্যা কর। [Dhaka · 2022]

উত্তর ছয় দফা দাবিতে বাঙালির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির দাবি ছিলো বলে একে বাঙালির জাতির মুক্তি সনদ বলা হয়।

পাকিস্তানি শাসকগোষ্ঠী বৈষম্যমূলক আচরনের বিরুদ্ধে ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ঘোষিত হয় ৬ দফা ছিলো প্রথম বলিষ্ঠ প্রতিবাদ। এতে বাঙালি চরম প্রত্যাশিত স্বায়ত্তশাসনের জোর দাবি উথাপন করা হয়। তাছাড়া ছয় দফা বাঙালির পৃথকঅর্থ এবং প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানানো হয়। এতে বাঙালি আত্মনিয়ন্ত্রণাধিকারে প্রত্যয় ব্যক্ত হয়। ছয় দফার মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন দেখে এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে। তাই এটি বাঙালির মুক্তির সনদ হিসাবে আখ্যায়িত। 23 একজন ভাষা শহীদের নাম লেখ।

[Dhaka · 2021] উত্তর

একজন ভাষঅ শহীদের নাম হল আবুল বরকত। 24 শহীদ মিনার নির্মাণের উদ্দেশ্য ব্যাখ্যা কর।

[Dhaka · 2021] উত্তর

১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার নির্মাণ করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার রাষ্ট্রভাষা হিসেবে বাংলার মর্যাদা লাভের প্রতীক। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে দেশের ভাষাসৈনিকরা বাংলা ভাষা মর্যাদা লাভের দাবিতে ১৪৪ ধারা উপেক্ষা করে ঢাকার রাজপথে মিচিল বাহির করে। এতে রফিক, বরকত, শফিক, জব্বার, সালাম প্রমুখ নিহত হন। তাদের স্মরণে ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলে ছাত্ররা প্রথম শহীদ মিনারের স্মৃতিসস্তম্ভ র্নিমান করে। বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভের পর শিল্পী হামিদুজ্জামানের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হয় । প্রতিবছর এ মিনারে ফুল দিয়ে এদেশের লাখো মানুষ ভাষা শহীদদের প্রতি সম্মান যানান। 25

যুক্ত ফ্রন্ট কি? [Dhaka · 2021]

উত্তর ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার জন্য পূর্ব পাকিস্তানের চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দলই যুক্তফ্রন্ট। 26

উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মূল উদ্দেশ্য কি ছিল? ব্যাখ্যা কর। [Dhaka · 2021]

উত্তর উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানিদের অর্থ-সামাজিক স্বার্থ হাসিল ও বাঙালিদের সাংস্কৃতিকভাবে পুঙ্গ করা । পাকিস্তানের অধিকাংশই ছিল উত্তর ভারত থেকে আসা উর্দুভাষী। নতুন রাষ্ট্রের প্রথম বণিকগোষ্টি ও ছিল উর্দুভাষী। পাকিস্তানের রাজনীতিবিদ, আমলা, ও ব্যবসায়ীরা নিজেদের রাজনৈতিক ও অর্থসামাজিক ক্ষমতার প্রাধান্য বজায় রাখতে পাকিস্তানের রাষ্ট্রভাষাকে উর্দুভাষা করতে চেয়েছিলেন।

27 যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?

[Dhaka · 2021] উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

28 ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয়। ব্যাখ্যা কর।

[Dhaka · 2021] উত্তর ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয।

১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচন নিয়ে ক্ষমতাসীন মুসলিম লীগের টালবাহানার বিরুদ্ধে তারা স্বেচ্ছার হয়ে ওঠে। জাতীয়তাবাদের চেতনায় পূর্ব বাংলার ছাত্রসমাজ ও প্রগতিশীল রাজনীতিবিদরা ক্ষমতাসীন মুসলিম লীগকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার উপর এবং সরকারের কাছে নির্বাচনের জোর দাবি জানাই। এরই ফলে যুক্তফ্রন্ট গঠিত হয়। পাকিস্তানি শোষণের কবল থেকে মুক্ত হওয়ার জন্য তারা যুক্তফ্রন্টকে ভোট দিয়ে বিজয়ী করে। 29

পাকিস্তানের সামরিক বাহিনীতে কোন অঞ্চলের প্রাধান্য ছিল ? [Dhaka · 2021] উত্তর

পাকিস্তানের সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তানের প্রাধান্য ছিল। 30

পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা লেখার পায়তারা করেছিল কেন? [Dhaka · 2021] উত্তর

পাকিস্তান সরকার আরবি হরফকে বাংলা লেখার পায়তারা করেছিল কারণ বাংলার নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করার জন্য। পাকিস্তান শাসকগোষ্ঠী বাংলার ভাষার অস্তিত্ব চিরতরে মুছে দিতে চেয়েছিল। এর জন্য বাঙালির প্রাণের ভাষার উপর আঘাত আনে। কোনো দেশের সাংস্কৃতিকের মূল হলো তার দেশের ভাষা। তাই পশ্চিম পাকিস্তানিরা ভাষা ধ্বংসের মাধ্যমে বাঙালির সংস্কৃতিক চেতনা ধ্বংস করতে চেয়েছিল। এজন্য আরবি হরফে বাংলা লেখার চেষ্টা চালায় ।

31 ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল বিজয়ী হয়? [Dhaka · 2021]

উত্তর ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়।

32 আগরতলা মামলা কেন করা হয়েছিল? ব্যাখ্যা কর। [Dhaka · 2021]

উত্তর ঐতিহাসিক আগরতলা মামলার মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানকে নেতৃত্বশূন্য করা।

১৯৬৮ সালের দায়ের করা আগরতলা মামলা প্রথম ও প্রধান উদ্দেশ্য ছিল – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সাহসী বাঙালি নেতা ও অফিসারকে দেশের জনগণের কাছে ভারতীয় চোর ও বিচ্ছিন্নবাদ হিসেবে চিহ্নিত করা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে পূর্ব পাকিস্তানকে নেতৃত্বশূন্য করে দিয়ে চলমান জাতীয়বাদী আন্দোলন কে স্তিমিত করে দেওয়ায়ই এর প্রধান উদ্দেশ্য ছিল। তাছাড়া পরবর্তী নির্বাচনে আইয়ুব খান ও তার কনভেকশন মুসলিম লীগের বিজয় সুনিশ্চিত করতে আগরতলা মামলা দায়ের করা হয়। 33 মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

[Sylhet · 2021] উত্তর

মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। 34 মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয় কেন? ব্যাখ্যা কর।

[Sylhet · 2021] উত্তর

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের পেছনে সবচেয়ে বেশি অবদান মুক্তিযোদ্ধাদের। তাই মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়। ১৯৭১ সালের ২৬ শে মার্চে প্রথম ফোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পরবর্তীতেই বিক্ষোভে ফেটে পড়ে বাংলার আপামর জনতা। প্রতিরোধ গড়ে তুলে বাঙ্গালীরা। তখন কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারীসহ বাংলার আপামর জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এবং মুক্তিবাহিনী গড়ে তোলে। আর এই মুক্তিবাহিনীর আক্রমণের ফলেই পাক হানাদার বাহিনীরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে ঘোষণা করে। তাই মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয় 35

যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কি ছিল? [Sylhet · 2021]

উত্তর যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। 36

যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল? ব্যাখ্যা কর। [Sylhet · 2021]

উত্তর পূর্ব পাকিস্তানের মানুষের রাজনৈতিক দাবি আদায়ের লক্ষ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়। পাকিস্তান রাষ্ট্রটি সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর বৈষম্য মূলক আচরণ শুরু করে। এজন্য ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কে পরাজিত করার জন্য বাঙালি নেতৃবৃন্দরা যুক্তফ্রন্ট গঠন করে। ১৯৫৩ সালের ৪ঠা ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।

37 শেখ মুজিবুর রহমানকে কত তারিখে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?

[Sylhet · 2021] উত্তর শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।

38 ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল কেন? ব্যাখ্যা কর।

[Sylhet · 2021] উত্তর বাঙ্গালীদের বাঙ্গালীদের বৈষম্যের হাত থেকে বাঁচাতে এবং অধিকার ফিরিয়ে দিতে ছয় দফা ঘোষণা করা হয়।

পাকিস্তান রাষ্ট্রটি সৃষ্টির পর থেকেই বাঙ্গালীরা বৈষম্যের শিকার হতে থাকে। পূর্ব বাংলা থেকে আয় করে সে আয় পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যবহার করতে থাকে। হলে দিন দিন আর্য অধিকার হারাতে থাকে বাঙালিরা। এরই ফলশ্রুতিতে বাঙ্গালীদের অধিকার ফিরিয়ে দিতে দিতে এবং সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক ও সাময়িক বৈষম্য থেকে মুক্তি দিতে ছয় দফা ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 39

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন? [Sylhet · 2021] উত্তর

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন ৩৫ জন। 40

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন? [Sylhet · 2021] উত্তর

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিকনির্দেশক। তাই এটি বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় ঘটনা। ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরদিন থেকে সমগ্র দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। তার নির্দেশেনা অনুযায়ী দেশের স্কুল -কলেজ, অফিস -আদালত,কল-কারখানা সব কিছু বন্ধ হয়ে যায়। সমগ্র জনতা দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর সদস্যদের প্রতিহত করতে থাকে। মূলত তার এ ভাষণে মুক্তিযুদ্ধাদের প্রস্তুতির আহ্বান জানানো হয়েছিল। তার আহ্বানে সাড়া দিয়েই মুক্তিকামী বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিলো। এজন্য বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষণ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরনীয়।

41 পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা কী ছিল ? [Combined · 2019]

উত্তর পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা ছিল বাংলা।

42 একুশে ফেব্রুয়ারি স্মরণীয় কেন ? [Combined · 2019]

উত্তর বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম বড় পদক্ষেপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে একুশে ফেব্রুয়ারি স্মরণীয় হয়ে আছে ।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি একটি উজ্জ্বল তারিখ। এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় বাঙালি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে রাস্তায় নেমে আসে। তাদের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, বরকত, জব্বারসহ কয়েকজন নিহত হন। তাদের রক্তের বিনিময়ে বাংলা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা পায়। শহিদ দিবস হিসেবে এ দিনটি স্মরণীয়। একুশে ফেব্রুয়ারিকে জাতিসংঘ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবেও স্বীকৃতি দিয়েছে। 43 তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে?

[Combined · 2018] উত্তর

তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা হলেন অধ্যাপক আবুল কাসেম। 44 বাঙালি জাতীয়তাবাদী চেতনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

[Combined · 2018] উত্তর

বাংলাভাষী জনগণ যে চেতনা লালন করে তাই বাঙালি জাতীয়তাবাদী চেতনা ৷ জাতীয়তাবাদ একটি রাজনৈতিক অভিব্যক্তি। জাতীয়তাবাদী চেতনার কারণে ব্যক্তি নিজেকে একটি নির্দিষ্ট জাতির অন্তর্ভুক্ত মনে করে এবং সেই জাতির ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক পরিবেশ, আর্থ- সামাজিক ও রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা প্রভৃতির সাথে একাত্মবোধ অনুভব করে। সুতরাং যে চেতনার কারণে বাংলাভাষীরা নিজেদের বাঙালি মনে করে এবং বাঙালি জাতির ঐতিহ্য ও সংস্কৃতি লালন করে তাই বাঙালি জাতীয়তাবাদী চেতনা। 45

‘মোহামেডান লিটারেরি সোসাইটির’ প্রতিষ্ঠাতা কে? [Dhaka · 2017]

উত্তর ‘মোহামেডান লিটারেরি সোসাইটির’ প্রতিষ্ঠাতা নবাব আবদুল লতিফ। 46

‘দ্বি-জাতি তত্ত্ব’ ব্যাখ্যা করো। [Dhaka · 2017]

উত্তর হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি- কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহর উত্থাপিত এ তত্ত্বই দ্বি-জাতি তত্ত্ব নামে পরিচিত। ১৯৪০ সালের ২২-২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের ২৭তম অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। এ তত্ত্বের মূলকথা হলো হিন্দু-মুসলিম আলাদা জাতি। তাদের ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতি-প্রথা এবং ইতিহাস-ঐতিহ্য সম্পূর্ণ আলাদা। সুতরাং সাম্প্রদায়িক জটিলতা নিরসনে ভারতের দুই প্রধান সম্প্রদায়ের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠন অপরিহার্য বলে তিনি মনে করেন। এ মতামতই দ্বি- জাতিতত্ত্ব নামে পরিচিতি।

47 জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দেয়?

[Dhaka · 2017] উত্তর জাতিসংঘের অন্যতম অঙ্গ সংগঠন ইউনেস্কো (UNESCO) একুশে ফেব্রুয়ারিকে আন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

48 ১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে ‘কালরাত’ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

[Dhaka · 2017] উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। তাই এ রাতটি
কালরাত হিসেবে পরিচিত।

এ হত্যাযজ্ঞের নীল নকশা তৈরি করেন মেজর জেনারেল টিক্কা খান, খাদিম হোসেন, রাও ফরমান আলী প্রমুখ। এ ঘৃণ্য অপারেশনে পাক হানাদার বাহিনী ঢাকা নগরীকে মৃত্যুপুরীতে পরিণত করে। রাতের অন্ধকারে শহরের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত নাগরিকদের সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর ও দেশের অন্যত্রও একইভাবে পাক বাহিনী গণহত্যায় মেতে ওঠে। তাই এ রাতটি ‘কালরাত’ নামে আখ্যা পেয়েছে। 49

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়? [Comilla · 2017] উত্তর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন করা হয়। 50

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়? [Comilla · 2017] উত্তর

বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনকে সাংগঠনিক রূপদানের জন্য ১৯৪৭ সালের ১ অক্টোবর যে পরিষদ গঠিত হয় তাই ‘রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ’। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার আন্দোলনের গতিকে বেগবান করতে তমদ্দুন মজলিসের উদ্যোগে ‘রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়। এ পরিষদের আহ্ববায়ক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা তরুণ অধ্যাপক ও শিক্ষাবিদ নুরুল হক ভূঁইয়া। ভাষা আনোলনকে সাংগঠনিক রূপদানের ক্ষেত্রে এ পরিষদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।