CQ Question Bom 2 CH 1

Question 01

জনাব শিহাব এনবয় টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার। তিনি স্বীয়কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব নাবিলের নিকট দায়বদ্ধ থাকেন। সম্প্রতি জনাব নাবিল এর বস জনাব আকাশ, জনাব শিহাবকে বিভিন্ন পর্যায়ে নির্দেশ দিচ্ছেন। ফলে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গরমিল থাকায় কাজ করতে সমস্যা হচ্ছে। জনাব শিহাব দীর্ঘ পাঁচ বছর যাবত একই প্রতিষ্ঠানে কাজ করলেও তার বেতন বাড়ানো হয়নি। এজন্য তিনি কাজে মনোনিবেশ করতে পারছেন না। ফলে কাজ করতে যেয়ে প্রায়ই ভুল করছেন।

[ রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা, 2025]

a.

ব্যবস্থাপনা চক্র কী?

b.

ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কী? ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে ব্যবস্থাপনার কোন নীতির অভাবে জনাব শিহাবের কাজ করতে সমস্যা হচ্ছে? বর্ণনা কর।

d.

উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে জনাব শিহাবের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার উপযুক্ত কাজটি বিশ্লেষণ কর।

Question 02

জনাব রহিম ‘রহিম সু লিমিটেডের’ চেয়ারম্যান। তিনি কোম্পানির নীতিনির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়ন কাজের সাথে জড়িত। কর্তৃপক্ষ ২০২৩ সালে ১০ লক্ষ ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। প্রতিষ্ঠানের কর্মীরা রাত-দিন পরিশ্রম করে ভালো ফলাফল করার পরও ৮ লক্ষ ৫০ হাজার ইউনিট সু উৎপাদন করতে সক্ষম হয়। মি. রহিম ও পরিচালনা পরিষদ তদন্ত করেও বাস্তবায়নকারী কর্মকর্তা শ্রমিকদের কোনো গাফিলতি প্রমাণ পায়নি।

[ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, 2025]

a.

ব্যবস্থাপনা চক্র কী?

b.

“ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া” ব্যাখ্যা কর।

c.

মি. রহিম কোম্পানিটির ব্যবস্থাপনায় কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম ও নিম্নস্তরের নয় বরং উচ্চ স্তরের কাজের ভুল ছিল- যুক্তিসংগত তোমার মতামত ব্যাখ্যা কর।

Question 03

মিস আলিফা একটি পোশাক তৈরি কারখানার মালিক। কারখানা পরিদর্শনে গেলে তিনি সর্বদা কর্মীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে সাহস ও অনুপ্রেরণা যোগায়। এতে কর্মীরা সন্তুষ্ট। কিন্তু প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তিবর্গের দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট না থাকায় সেখানে সর্বদাই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে।

[ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, 2025]

a.

বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কী?

b.

“ব্যবস্থাপনার কাজগুলো একে অন্যের উপর নির্ভরশীল”-ব্যাখ্যা কর।

c.

মিস আলিফা কারখানা প্রদর্শনকালে যা করেন তা ব্যবস্থাপনার কোন কাজের সাথে সংগতিপূর্ণ-ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকে বর্ণিত বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যবস্থাপনার কোন কাজটি সঠিকভাবে করা উচিত বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

Question 04

জনাব, আমজাদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি “সুবাস্তু কোম্পানি লি.” নামক একটি বৃহদায়তন প্রতিষ্ঠানে অনেক দিন কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটিতে ভালো সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও তিনি চাকরি ছেড়ে বন্ধুদের সহযোগিতায় একটি আধুনিকমানের টেক্সটাইল মিল স্থাপন করেন। বন্ধুরা পরিচালক হলেও তিনিই নির্বাহী পরিচালক। তার ধারণা উন্নত প্রযুক্তি বসানো গেলে এ খাতে সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এখন দেখছেন উন্নত যন্ত্রপাতির চাইতে আরেকটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ, যা এই যন্ত্রপাতিকে চালনা করে। তাই তিনি এর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছেন।

[ হলিক্রস কলেজ, 2025]

a.

কোন সময়কে শিল্পবিপ্লবকাল বলা হয়?

b.

ব্যবস্থাপনার কাজগুলো পরস্পর নির্ভরশীল কেন? ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব আমজাদ কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকে উন্নত যন্ত্রপাতির চাইতে কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে? এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।

Question 05

উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান জনাব আসাদ তার অধীনে কর্মরত সকল কর্মীর সুযোগ-সুবিধা বিবেচনা করেন এবং কর্মীদের কাছ থেকে তাদের সামর্থ্যের সর্বোচ্চ কাজ আদায় করার জন্য অদক্ষ কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এছাড়াও তিনি বার্ষিক বনভোজনের ব্যবস্থাও করেন। তিনি তার বিভাগে সফল। কিন্তু ক্রয়, বিক্রয়, বিপণন ইত্যাদি বিভাগের সাথে এবং অন্যান্য উপদলের সাথে সঠিক যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হওয়ায় কাজের সামঞ্জস্য রক্ষা করা সম্ভব হয়নি।

[ রাজশাহী কলেজ, 2025]

a.

শিল্পবিপ্লব কী?

b.

হেনরি ফেয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে উল্লিখিত জনাব আসাদ তার বিভাগে ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।

d.

ব্যবস্থাপনার কোন কাজটি সঠিকভাবে করা হলে জনাব আসাদ উদ্দেশ্য অর্জনে সফল হতে পারেন বলে তুমি মনে কর? যুক্তি দাও।

Question 06

জনাব হাফিজ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের QC হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকে তিনি লক্ষ করলেন এখানে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দেয়া হয় না। কাজের পরিবেশ তেমন উন্নত নয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার।

[ রাজশাহী কলেজ, 2025]

a.

ব্যবস্থাপনা চক্র কী?

b.

নির্দেশনার ঐক্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।

c.

জনাব হাফিজ ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? ব্যাখ্যা কর।

d.

জনাব হাফিজ ব্যবস্থাপনার কোন মৌলিক কার্যের অনুপস্থিতিতে চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? বিশ্লেষণ কর।

Question 07

জনাব জাহিদ হাসান বনলতা লি.-এর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। অন্যদিকে জনাব তাসনিম আলম উক্ত প্রতিষ্ঠানের কর্মীদের কাজ তদারক করেন। জনাব তাসনিম প্রতিষ্ঠানের জন্য গৃহীত পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকেন।

[ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, 2025]

a.

শিল্পবিপ্লব কী?

b.

পারিবারিক জীবনে ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা কর।

c.

জনাব জাহিদ ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকের প্রতিষ্ঠানের উল্লিখিত দুইজন ব্যবস্থাপকের মধ্যে কার মানসিক শ্রম অপেক্ষাকৃত বেশি? পাঠ্যপুস্তকের আলোকে যুক্তিসহ মতামত দাও।

Question 08

আল জালাল গ্রুপের চেয়ারম্যান জালাল ইউসুফ নিজ প্রতিষ্ঠানের জন্য মানসিক ও বুদ্ধিভিত্তিক কাজ বেশিমাত্রায় করে থাকেন। সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানে নতুন কিছু মার্কেটিং অফিসার নিয়োগ দেবেন। এজন্য প্রত্রিকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তির আলোকে আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানে আবেদন করেছেন।

[ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট, 2025]

a.

দক্ষতা কী?

b.

ব্যবস্থাপনাকে জ্ঞানের একটি বিশেষ শাখা বলা হয় কেন?

c.

জালাল ইউসুফ ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।

d.

‘প্রতিষ্ঠানটির পরবর্তী কাজ হলো কর্মী নির্বাচন’- উক্তিটির যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

Question 09

জনতা লি. এর ব্যবস্থাপক মি. জামান। তিনি তাঁর প্রতিষ্ঠানের কাজগুলোকে ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। কর্মীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন বিভাগে নিয়োজিত করেন। তিনি প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ করেন। ভোক্তাদের বুচি ও চাহিদার কথা বিবেচনা করে তিনি উৎপাদনে নিত্যনতুন কলাকৌশল ও প্রযুক্তির ব্যবহার করেন। ফলে তাঁর প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

[ রংপুর সরকারি কলেজ, 2025]

a.

শিল্পবিপ্লব সর্বপ্রথম কোথায় সংঘটিত হয়?

b.

‘ব্যবস্থাপনা সর্বজনীন’- ব্যাখ্যা কর।

c.

মি. জামান কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

d.

“দক্ষ ব্যবস্থাপনাই প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ”- তুমি কি একমত? যুক্তিসহ তোমার মতামত দাও।

Question 10

রংপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা গ্রুপের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাওয়ার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করে। অধ্যক্ষ মহোদয় কবে, কোথায়, কখন ও কীভাবে যাওয়া হবে তা ঠিক করে চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেন। পরবর্তীতে করণীয় কাজগুলোকে কতকগুলো ভাগে ভাগ করে তার দায়িত্ব বিভিন্ন শিক্ষককে অর্পণ করেন। অতঃপর একজন সিনিয়র শিক্ষককে সার্বিক দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা হয়। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করায় বনভোজন সফল হয়েছে।

[ রংপুর সরকারি কলেজ, 2025]

a.

ব্যবস্থাপনা চক্র কী?

b.

ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যাখ্যা কর।

c.

অধ্যক্ষ মহোদয় প্রথমে যে কাজ করেছেন তা ব্যবস্থাপনার কোন কাজের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।

d.

সুষ্ঠু ব্যবস্থাপনাই উদ্দীপকের সফরকে সফল করেছে বিশ্লেষণ কর।

Question 11

[ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, 2025]

a.

ব্যবস্থাপনা কী?

b.

‘ব্যবস্থাপনা সর্বজনীন’- ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে ২ নং ও ৪ নং স্থানে ব্যবস্থাপনার কোন কোন কাজ করতে হয়? ব্যাখ্যা কর।

d.

৭ নং স্থানের কাজ সম্পন্ন হলে ব্যবস্থাপনার কী সম্পন্ন হয় এবং ব্যবস্থাপনার কী ভূমিকা রাখে তা উপস্থাপন কর।

Question 12

জনাব রবিউল একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতিনির্ধারণী এবং পরিকল্পনা প্রণয়ন কাজের সাথে জড়িত। কর্তৃপক্ষ ২০২৪ সালে ৫ লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কর্মীরা রাতদিন পরিশ্রম করে ভালো ফলনের পরও ৪ লক্ষ ৫০ হাজার কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। জনাব রবিউল ও পরিচালনা পর্ষদ তদন্ত করেও বাস্তবায়নকারী কর্মকর্তা শ্রমিকদের কোনো গাফিলতির প্রমাণ পায়নি।

[ সরকারি বরিশাল কলেজ, 2025]

a.

ব্যবস্থাপনা কী?

b.

ব্যবস্থাপনা সর্বজনীন’- ব্যাখ্যা কর।

c.

জনাব রবিউল ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম ও নিম্নস্তরে নয়; বরং উচ্চস্তরের কাজে ভুল ছিল- যুক্তিসঙ্গত মতামত দাও।

Question 13

[ সরকারি বরিশাল কলেজ, 2025]

a.

ব্যবস্থাপক কে?

b.

‘ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া’- ব্যাখ্যা কর।

c.

চিত্রিত উদ্দীপকে ‘খ’ এর স্থানে ব্যবস্থাপনা কোন কাজটি সম্প করে? ব্যাখ্যা কর।

d.

‘ক’ এর স্থানে সম্পাদিত কাজের দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে- এ উক্তিটির সাথে তুমি কী একমত? যুক্তি দাও।

Question 14

মি. রিয়াজ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। অন্যদিকে মি. মালেক উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার। তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকেন।

[ যশোর সরকারি মহিলা কলেজ, 2025]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

b.

ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায়?

c.

মি. রিয়াজ কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকে দুইজন ব্যক্তির মধ্যে কার মানসিক পরিশ্রম অপেক্ষাকৃত বেশি? যুক্তি দাও।

Question 15

স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। জনাব রায়হান অন্যতম পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ ও পলিসি প্রণয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। অপরদিকে জনাব রাজিন প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা ও নীতি-কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকে।

[ যশোর সরকারি মহিলা কলেজ, 2025]

a.

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

b.

প্রেষণা বলতে কী বোঝায়?

c.

জনাব রায়হান কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

d.

জনাব রায়হান ও রাজিনের মধ্যে ব্যবস্থাপনায় ধারণাগত এবং কারিগরি দক্ষতার মিশ্রণ কেমন হওয়া উচিত? তোমার মতামত দাও।

Question 16

ABC কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব হায়দার ব্যবসায়ের পরিধি বাড়ানোর জন্য ২টি নতুন জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নেন। এজন্য একজন মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগদানের জন্য বিভাগীয় ব্যবস্থাপক জনাব সোহেলকে নির্দেশ দেন। জনাব সোহেল নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।

[ ঢাকা সিটি কলেজ, 2025]

a.

ব্যবস্থাপনা কাকে বলে?

b.

‘ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া’- ব্যাখ্যা কর।

c.

জনাব হায়দার কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

d.

জনাব সোহেল ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেছেন প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে তার গুরুত্ব আলোচনা কর।

Question 17

জনাব হাসিবুর করিম জুট মিলের মহাব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণী কাজের সাথে জড়িত। জনাব হাসিন মহাব্যবস্থাপক কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনাব হাসমতকে নির্দেশ দেন। জনাব হাসমত শ্রমিক-কর্মীদের মাধ্যমে উক্ত পরিকল্পনা বাস্তবায়ন করে থাকেন।

[ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা, 2025]

a.

ব্যবস্থাপক কে?

b.

ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয় কেন? ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে বর্ণিত জনাব হাসিবুর ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।

d.

প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নে জনাব হাসমতের ভূমিকা সর্বাধিক এ প্রসঙ্গে তোমার মতামত দাও।

Question 18

খান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার জনাব সায়মন প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। অতঃপর তিনি তা যোগ্যতা অনুযায়ী কর্মীদের মধ্যে বণ্টন করেন। এতে প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে। এছাড়াও জনাব সায়মন কর্মীদের যথাসময়ে বেতন, বোনাস ও উত্তম কার্যপরিবেশ দিয়ে কাজ আদায় করার চেষ্টা করেন।

[ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা, 2025]

a.

শিল্পবিপ্লব কী?

b.

ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব সায়মন প্রথমত ব্যবস্থাপনার কোন কাজটি করেন? ব্যাখ্যা কর।

d.

ব্যবস্থাপনার যে কাজের মাধ্যমে জনাব সায়মন কাজ আদায়ের চেষ্টা করেন, এর যথার্থতা মূল্যায়ন কর।

Question 19

জনাব আয়ান একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত। ব্যবস্থাপক কর্তৃক গৃহীত পরিকল্পনা তিনি সুপারভাইজার দিয়ে বাস্তবায়ন করেন। অপর পক্ষে মি. সুজন কোম্পানির গৃহীত পরিকল্পনা নিজেই বাস্তবায়ন করে থাকেন। ফলে কোম্পানির মুনাফা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

[ অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল, 2025]

a.

ব্যবস্থাপনা কী?

b.

ব্যবস্থাপনা কী একটি পেশা? ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব আয়ান ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।

d.

“কোম্পানির মুনাফা বৃদ্ধিতে মি. সুজনের অবদান বেশি”-উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।

Question 20

জনাব x একটি গার্মেন্টসের জেনারেল ম্যানেজার। প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তথ্য ও উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, কার্যসম্পাদনের বিকল্প নির্ধারণ এবং সর্বোত্তম বিকল্পটি গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

[ অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল, 2025]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

b.

ব্যবস্থাপনার চক্রটি ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব X ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।

d.

প্রতিষ্ঠানটি সফলতায় জনাব X ব্যবস্থাপনার কোন কাজটির প্রতি গুরুত্ব প্রদান করেছেন? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

Question 21

জনাব অর্ণব চৌধুরী ‘অর্শা জুট মিলের’ পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণ করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নের জন্য সঠিক নির্দেশনা প্রদান করেন। কর্মীরা যাতে কর্মে।। উৎসাহ পান সে ব্যবস্থাও তিনি করেন। অন্যদিকে জনা মাহিম উক্ত। পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে সচেষ্ট। তিনি ফোরম্যান ও সুপারভাইজারদের নির্দেশ দেন এবং আদর্শমান অনুযায়ী কার্য সম্পাদন করেন। উভয়ের দক্ষতা ও কর্মকাণ্ডের ওপর অর্শা জুট মিলের সাফল্য নির্ভর করে।

[Dhaka , 2025]

a.

ব্যবস্থাপনা চক্র কী?

b.

‘ব্যবস্থাপনা কি একটি পেশা’- ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব অর্ণব চৌধুরী ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে উভয়ের অবদান কি সমান গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

Question 22

[Dhaka , 2025]

a.

ব্যবস্থাপনা কী?

b.

“ব্যবস্থাপনার সর্বজনীনতা”- ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকের ‘ক’ স্থানে ব্যবস্থাপনার কোন কাজ করতে হয়? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকে ব্যস্থাপনার ‘খ’ স্থানের কাজের সাথে পরিকল্পনার তুলনামূলক বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।

Question 23

জনাব সাব্বির একটি বৃহদায়তন কোম্পানির উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও কৌশল নির্ধারণের সাথে জড়িত। অন্যদিকে, জনাব আবির প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কর্মীদের পরিচালনার দায়িত্ব পালন করেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মীরা সন্তুষ্ট।

[Rajshahi , 2025]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

b.

‘ব্যবস্থাপনা একটি পেশা’- ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব সাব্বির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? ব্যাখ্যা কর।

d.

কোম্পানিতে জনাব আবিরের কর্মকাণ্ড সম্পাদনে যে ব্যবস্থাপকীয় দক্ষতা পরিলক্ষিত হয়- উদ্দীপকের প্রেক্ষাপটে তার গুরুত্ব বিশ্লেষণ কর।

Question 24

‘কখগ’ কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেট যাওয়ার সিদ্ধান্ত নিলো। বিভাগীয় প্রধান এ ব্যাপারে কবে, কোথা থেকে যাত্রা শুরু করবে এবং কোন কোন স্থান পরিদর্শন করবে তা আগেই ঠিক করেন। বিভাগীয় প্রধান শিক্ষা সফর সফলভাবে সম্পাদনের লক্ষ্যে করণীয় কাজগুলো বিভাগের সকল শিক্ষকের মধ্যে বণ্টন করেন। শিক্ষা সফর সফলভাবে সম্পাদনের জন্য বিভাগীয় প্রধান, অধ্যক্ষ মহোদয়ের প্রশংসা পেলেন।

[Rajshahi , 2025]

a.

ব্যবস্থাপনার স্তর কী?

b.

ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে শিক্ষা সফরে যাওয়ার আগে বিভাগীয় প্রধানের কর্মকাণ্ড ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

d.

শিক্ষাসফর সফল হওয়ার ক্ষেত্রে পরবর্তীতে ‘ব্যবস্থাপনার যে কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উদ্দীপকের প্রেক্ষাপটে তা বিশ্লেষণ কর।

Question 25

জনাব শিমুল তার প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ করেন এবং বাইরের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রক্ষা করেন। জনাব প্রদীপ একজন হিসাব শাখার ব্যবস্থাপক। তিনি অধীনস্থদের দিয়ে হিসাব রক্ষাসংক্রান্ত কাজ সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

[Jessore , 2025]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

b.

ব্যবস্থাপনা একটি পেশা। – ব্যাখ্যা কর।

c.

জনাব শিমুল কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।

d.

জনাব প্রদীপের দক্ষতার স্বরূপ বিশ্লেষণ কর।

Question 26

[Jessore , 2025]

a.

ব্যবস্থাপনা কী?

b.

ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয় কেন? ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকের চিত্রে ‘?’ চিহ্নের কোন কাজটি বাদ পড়েছে? ব্যাখ্যা কর।

d.

“উদ্দীপকের ‘P’ ছাড়া ব্যবস্থাপনাকার্য অর্থহীন ও বিশৃঙ্খল হতে বাধ্য?- তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।

Question 27

মো: রাসেল বিক্রয় বিভাগের একজন কর্মকর্তা। প্রাতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য তিনি কঠোর পরিশ্রম করেন। সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য তাকে বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করে চলতে হয়। পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ তার অধস্তনদের মাধ্যমে বাস্তবায়ন করেন। তিনি মনে করেন শুধু সিদ্ধান্ত গ্রহণ করা নয় তা বাস্তবায়ন করাই আসল কাজ।

[Comilla , 2025]

a.

ব্যবস্থাপনা কী?

b.

ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝ?

c.

জনাব রাসেল উক্ত প্রতিষ্ঠানের কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।

d.

“শুধু সিদ্ধান্ত গ্রহণ করা নয় তা বাস্তবায়ন করাই আসল কাজ”-উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

Question 28

[Comilla , 2025]

a.

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

b.

পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?

c.

উদ্দীপকে উল্লিখিত চক্রে F স্তরের কাজ কী? ব্যাখ্যা কর।

d.


উদ্দীপকে A স্তরের কাজ খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা কর।

Question 29

চক্রটি খেয়াল কর –

[Chittagong , 2025]

a.

প্রেষণা কী?

b.

“প্রশাসন ব্যবস্থাপনার মস্তিষ্কস্বরূপ” – ব্যাখ্যা কর।

c.

চিহ্নিত উদ্দীপকে ‘ক’ স্থানে ব্যবস্থাপনার কোন কাজটি করতে হয়? ব্যাখ্যা কর।

d.

‘খ’ স্থানের কাজটির অনুপস্থিতি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করবে- তুমি কি একমত? বিশ্লেষণ কর।

Question 30

‘সুরমা সিমেন্ট’ একটা বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। সিমেন্ট ফ্যাক্টরিটি মুন্সীগঞ্জের মেঘনা ঘাটে অবস্থিত। জনাব রফিক অন্যতম পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ ও নীতি প্রণয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। অপরদিকে জনাব কবির প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা ও নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকেন।

[Chittagong , 2025]

a.

কার্য বিভাজন কী?

b.

‘ব্যবস্থাপনা একটি অর্থনৈতিক সম্পদ’- ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব রফিক কোন স্তরের ব্যবস্থাপক?- ব্যাখ্যা কর।

d.

“লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানে জনার কবিরের ভূমিকা গুরুত্বপূর্ণ?”-উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

Question 31

মি. A একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার। পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মি, B উৎপাদন ব্যবস্থাপক ও মি. C বিপণন ব্যবস্থাপক হিসেবে ঐ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। উৎপাদনের কাজে ২ জন সুপারভাইজার সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

[Sylhet , 2025]

a.

শিল্পবিপ্লব কী?

b.

ব্যবস্থাপনার সর্বজনীনতা ধারণাটি ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে বর্ণিত সুপারভাইজার ব্যবস্থাপনার কোন পর্যায়ে কর্মরত রয়েছেন? ব্যাখ্যা কর।

d.

‘উদ্দীপকের A ও B প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করলেও উভয়ের কাজের ধরন ভিন্ন’- মতামত দাও।

Question 32

সাহেদ চৌধুরী বিক্রয় বিভাগের ব্যবস্থাপক। আগে থেকে সবকিছু ঠিকঠাক করে তিনি বিক্রয় কাজ পরিচালনা করেন। প্রয়োজনীয় তদারকির অভাবে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। ভবিষ্যতে এরূপ অবস্থার সম্মুখীন না হওয়ার জন্য তিনি প্রয়োজনীয় তদারকির ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে বিক্রয় কাজে গতিশীলতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।

[Sylhet , 2025]

a.

পেশা কী?

b.

ব্যবস্থাপনা চক্রটি ব্যাখ্যা কর।

c.

ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন কাজের মাধ্যমে সাহেদ চৌধুরী বিক্রয়কার্য শুরু করেন? ব্যাখ্যা কর।

d.

জনাব সাহেদ চৌধুরী ভবিষ্যতে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।

Question 33

জনাব রাশেদ আকবর শ্রমিকদের নিকট থেকে সর্বোচ্চ কাজ আদায় করতে চান। চলতি বছরের মুনাফার ৫% শ্রমিকদের মধ্যে বণ্টনের উদ্যোগ নিয়েছেন। এছাড়া শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি শ্রমিক-কর্মীদের নিকট শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

[Barisal , 2025]

a.

ব্যবস্থাপনা চক্র কী?

b.

‘ব্যবস্থাপনা সর্বজনীন’- ব্যাখ্যা কর।

c.

জনাব রাশেদ আকবর ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।

d.

শ্রমিক-কর্মীদের নিকট গ্রহণযোগ্যতার পেছনে রাশেদ আকবর সাহেবের যে দক্ষতাটি বিশেষভাবে ভূমিকা রেখেছে- তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

Question 34

ঢাকা ইলেট্রনিক্স কোম্পানির চেয়ারম্যান জনাব ওমর ফারুক, তাঁর নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আবাসন নীতিমালা প্রণয়ন করেছেন। নতুন নীতিমালা অনুসারে প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা আধুনিক সুবিধাসম্পন্ন বাসস্থান পাবেন। এছাড়াও জনাব ওমর ফারুকের উদ্যোগে এই কোম্পানিতে পেনশন, চিকিৎসা সুবিধা, পরিবার নিরাপত্তা ইত্যাদি রয়েছে। এসব সুবিধা ভোগ করে কর্মীরা উচ্চ মনোবল নিয়ে প্রতিষ্ঠানে কাজ করছেন।

[Barisal , 2025]

a.

ব্যবস্থাপনার স্তর কাকে বলে?

b.

ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব ওমর ফারুক কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

d.

জনাব ওমর ফারুকের আন্তঃব্যক্তিক দক্ষতাটি বিশ্লেষণ কর।

Question 35

জনাব আমির নরসিংদীতে একটি ঔষধের কারখানা চালু করেন। তিনি – এই কারখানার সকল প্রকার নীতি ও কর্মকৌশল ঠিক করেন এরং সে অনুযায়ী কারখানা চলছে কিনা তিনি নিজেই তদারকি করেন। বর্তমানে তিনি সমাজের বিভিন্ন সেবামূলক কাজে জড়িত আছেন। তিনি সবাইকে বলেন, ব্যবস্থাপনার কাজ শুধু কারখানার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। ব্যক্তি থেকে শুরু করে সকল ক্ষেত্রে এর প্রয়োগ করলে প্রতিষ্ঠান ভালো চলবে।

[Dinajpur , 2025]

a.

ব্যবস্থাপনা কী?



b.

ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব আমির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত আছেন? ব্যাখ্যা কর।

d.

গ্রিক দার্শনিক সক্রেটিস ব্যবস্থাপনা সম্পর্কে যে উক্তি করেছিলেন- উদ্দীপকের শেষাংশে জনাব আমিরের কথাটি তারই প্রতিফলন। উদ্দীপকের আলোকে জনাব আমিরের মতামতের যথার্থতা বিশ্লেষণ কর।

Question 36

জনাব শিহান একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে জটিল পরিস্থিতিতে কৌশলগত পরিকল্পনা ও নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত। অপরপক্ষে, জনাব মালিহা গৃহীত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে ফ্লোর-ইনচার্জ কর্মীদের যথাযথ নির্দেশনা ও পরামর্শ দেন। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সম্মিলিত প্রয়াস ও দক্ষতায় প্রতিষ্ঠানটির মুনাফা ও ভাবমূর্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

[Mymensingh , 2025]

a.

ব্যবস্থাপনা কী?

b.

সুপারভাইজারকে ব্যবস্থাপনার নিম্নস্তরের ব্যবস্থাপক বলা হয় কেন?

c.

উদ্দীপকে জনাব মালিহা ব্যবস্থাপনার কোন্ স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকের জনাব শিহান ও জনাব মালিহার কাজের মধ্যে ব্যবস্থাপকীয় দক্ষতার কোনো পার্থক্য নেই – মতামত দাও। 

Question 37

নিচের চিত্রটি লক্ষ করে প্রাসঙ্গিক প্রশ্নগুলোর উত্তর দাও :

[Mymensingh , 2025]

a.

“ব্যবস্থাপনা সর্বজনীন”- উক্তিটি কার?

b.

লক্ষ্যার্জনে ‘একতাই বল’ কেন গুরুত্বপূর্ণ?

c.

চিত্রে ‘A’ এর কাজ ব্যবস্থাপকীয় স্তরের ভিত্তিতে ব্যাখ্যা কর।

d.

“চিত্রের ‘A’, ‘B’ ও ‘C’ এর দক্ষতার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই” – যুক্তিসহ তোমার মতামত দাও।

Question 38

নিচের চিত্রটি লক্ষ্য করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও:

[ ঢাকা কমার্স কলেজ, 2024]

a.

ব্যবস্থাপনা কি?

b.

ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যাখ্যা কর।

c.

চিত্রের উদ্দীপকে “খ” চিহ্নিত স্থানে ব্যবস্থাপনা কোন কাজটি রয়েছে? ব্যাখ্যা কর।

d.

“ক” চিহ্নিত স্থানের কাজ হল ব্যবস্থাপনার মূল ভিত্তি। ব্যাখ্যা কর।

Question 39

সম্প্রতি জাপানের চন্দ্রযান “ল্যান্ডার স্ট্রিম” চাঁদে সফলভাবে অবতরণ করেছে। গবেষণাটিতে যৌথভাবে যোগসূত্র স্থাপন করে কাজ করে খেলনা নির্মাণকারী প্রতিষ্ঠান তাকারা তোমি ও জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (JAXA)। প্রতিষ্ঠান দুইটির মধ্যে (JAXA) মৌলিক নীতি প্রণয়ন করে এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন খেলনা নির্মাণকারী প্রতিষ্ঠান।

[ ঢাকা কমার্স কলেজ, 2024]

a.

ব্যবস্থাপনা চক্র কি?

b.

ব্যবস্থাপনা বিজ্ঞান না কলা? ব্যাখ্যা কর ।

c.

উদ্দীপকে উল্লেখিত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুটি ব্যবস্থাপনার কোন কাজটি অনুসরণ করেছে?

d.

উদ্দীপকের প্রতিষ্ঠান দুটি সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে গৃহীত ব্যবস্থা হেনরি ফেয়লার নীতির আলোকে মূল্যায়ন কর।

Question 40

নিচের চিত্রটি লক্ষ কর:

[ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, 2024]

a.

ব্যবস্থাপনা কি?

b.

ব্যবস্থাপনার সর্বজনীন- ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে ১নং ও ৩নং ফাকা স্থানের নাম উল্লেখ করে বর্ণনা দাও।

d.

উদ্দীপকে ৪ নং ও ৭ নং ফাঁকা স্থান পূর্ণ হলে মধ্য খানের ফাঁকা স্থানে কোন কার্য সম্পন্ন হবে তা উপস্থাপন কর।

Question 41

ডেল্টা কোম্পানির পদস্থ কর্মকর্তা মি. জামিল ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য একটি নতুন মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেন। এজন্য একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা মি. আকাশকে নির্দেশ দেন। মি. আকাশ নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।

[ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, 2024]

a.

প্রশাসন কি?

b.

ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কী বোঝায়?

c.

উদ্দীপকে মি. আকাশ কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকে মি. আকাশ ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করেন তা বিশ্লেষণ কর।

Question 42

“স্কয়ার  ফার্মাসিটিক্যালস” একটি বৃহৎ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। জনাব রায়হান অন্যতম পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ ও নীতি প্রণয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। অপরদিকে জনাব রাজিন প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা ও নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকেন।

[ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা, 2024]

a.

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

b.

প্রেষণা বলতে কী বোঝায়?

c.

উদ্দীপকের জনাব রায়হান কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

d.

জনাব রায়হান ও জনাব রাজিনের  মধ্যে ব্যবস্থাপনার ধারণা এবং কারিগরি দক্ষতার মিশ্রণ কেমন হওয়া উচিত? ব্যাখ্যা কর।

Question 43

মিস প্রীতি  “TS কোম্পানির” নীতি নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নের কাছে নিয়োজিত। জনাব রিফাত  উৎপাদন এবং বিক্রয় বিভাগের প্রধান। তিনি প্রতিষ্ঠানে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন। মি. রাজু উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের ফোরম্যান। তিনি শ্রমিক কর্মীদের তত্ত্বাবধান করেন এবং সর্বদা শ্রমিকদের উৎসাহিত করেন। ফলে, প্রতিষ্ঠানের সাফল্য ক্রমাগত বেড়ে যাচ্ছে।

[ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, 2024]

a.

নির্দেশনা কি?

b.

আনুষ্ঠানিক সংগঠন কাঠামো বলতে কী বোঝায়?

c.

মিস প্রীতি কোন স্তরের ব্যবস্থাপক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

d.

উৎপাদন বেড়ে যাওয়ার ক্ষেত্রে জনাব রিফাত ও রাজুর মধ্যে কার অবদান বেশি? ব্যাখ্যা কর।

Question 44

জনাব ইউসুফ স্টার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মহাপরিচালক হিসেবে যোগদানের পর কাজের উপর ভিত্তি করে ৫টি বিভাগ স্থাপন করেন। প্রত্যেক কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেন। একই প্রতিষ্ঠানে কর্মরত জনাব মোজাম্মেল কর্মীদের প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করেন । তার নির্দেশনা অনুযায়ী কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

[ ঢাকা সিটি কলেজ, 2024]

a.

ব্যবস্থাপনার চক্র কি?

b.

ব্যবস্থাপনা কি পেশা?- ব্যাখ্যা কর।

c.

জনাব ইউসুফ ব্যবস্থাপনা কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর।

d.

“জনাব মোজাম্মেলের কর্মকাণ্ড প্রতিষ্ঠানিক সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ “- ব্যবস্থাপনার স্তর বিবেচনায় উক্তিটি বিশ্লেষণ কর 

Question 45

জনাব আব্দুল হালিম একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেন। জনাব মিজানকে সম্প্রসারিত কারখানার ফোরম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হল। জনাব মিজানের তত্ত্বাবধানে শ্রমিকরা চাহিদা অনুযায়ী পন্য উৎপাদন করতে লাগলো।

[ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, 2024]

a.

ব্যবস্থাপনার চক্র কি?

b.

ব্যবস্থাপনাকে কেন সামাজিক প্রক্রিয়া বলা হয়?

c.

জনাব মিজান ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? ব্যাখ্যা কর।

d.

জনাব আব্দুল হালিম নীতি নির্ধারণী কাজের সাথে সম্পৃক্ত- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর। 

Question 46

মি. সাইফুল একটি বহুমুখী ব্যবসায়ের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি পূর্ব সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কাজ যথাসময়ে সম্পাদন করার চেষ্টা করেন। প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হওয়ায় প্রায় তিনি নির্ধারিত লক্ষ্য অর্জনে পৌঁছাতে পারেন না। এই অবস্থা মোকাবেলায় তিনি ব্যবস্থাপনার প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধির চেষ্টা করেছেন।

[ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, 2024]

a.

পেশা কি?

b.

ফোরম্যানকে ব্যবস্থাপনার নিম্ন স্তরের ব্যবস্থাপক বলা হয় কেন?

c.

কোন প্রক্রিয়া বাস্তবায়নের ত্রুটির কারণে মি. সাইফুল যথাসময়ে কার্য সম্পাদনে ব্যর্থ হয়? ব্যাখ্যা কর।

d.

কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে মি. সাইফুল কি পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে তুমি মনে করো? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

Question 47

XYZ কোম্পানি লিমিটেডের প্রধান কর্মকর্তা মি. শিহাব তার ব্যবসার পরিধি বাড়াতে চান। তাই তিনি তার প্রতিষ্ঠানের জন্য নতুন একটি জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নেন। এজন্য একজন মেশিন ইঞ্জিনিয়ার নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তা মি. রফিককে নির্দেশনা দেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মি. রফিক নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। 

[ হলিক্রস কলেজ, 2024]

a.

প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কে? 

b.

ব্যবস্থাপনার সর্বজনীন বলতে কী বোঝায়? 

c.

উদ্দীপকে মি. শিহাব ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করেছেন – ব্যাখ্যা কর। 

d.

উদ্দীপকের মি. রফিক ব্যবস্থাপনার যে কাজটির দায়িত্ব পালন করছেন তা বিশ্লেষণ কর। 

Question 48

আমিন জুট মিলের এমডি মি. রবি প্রতিষ্ঠানের নীতি কৌশল নির্ধারণ করেন। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তার বাস্তবায়নের প্রয়োজনীয় উৎপনদি সংগ্রহ করেন। সঠিক নির্দেশনা প্রদান করেন। আবার কর্মীরা যাতে কর্মে উৎসাহ পান সে ব্যবস্থাও করেন। সর্বোপরি আদর্শ মান অনুযায়ী বাস্তবায়নের ব্যবস্থা করেন। তাই এ বছর আমিন জুট মিলে লক্ষের থেকে ২৫% মুনাফা বেশি হয়। 

[ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম, 2024]

a.

শিল্প বিপ্লব কাল উল্লেখ কর? 

b.

বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা কেন প্রয়োজন? 

c.

উদ্দীপকে মি. রবি ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর। 

d.

কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। 

Question 49

মি. নাহিদ এবং মি. আসাদ একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দুজনের সঠিক দায়িত্ব পালন এবং কর্ম সম্পাদনের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। মি. নাহিদ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ করেন। এছাড়াও তিনি পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পৃক্ত। অন্যদিকে মি. আসাদ পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। উভয়ের সমন্বিত প্রয়াস ও নৈপুন্য নিয়ে প্রতিষ্ঠানের সুনাম ও সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

[Dhaka , 2023]

a.

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? 

b.

ব্যবস্থাপনা কে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা কর। 

c.

মি. আসাদ ব্যবস্থাপক হিসেবে কোন স্তরের দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।

d.

মি. নাহিদ ও মি. আসাদের ব্যবস্থাপকীয় দক্ষতার সংমিশ্রণের কারণে উল্লেখিত প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাচ্ছে”- তুমি কি এ বিষয়ে একমত? যুক্তিসহ ব্যাখ্যা কর। 

Question 50

মি. মারুফ গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবত সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল। তিনি এক্ষেত্রে বেশ পারদর্শিতা অর্জন করেন। তার বসবাসরত এলাকায় এ ধরনের ফ্যাক্টরি না থাকায় তিনি এটিকে লাভজনক ব্যবসায় বলে মনে করলেন। তিনি নিজের সঞ্চিত অর্থ এবং ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করলেন। তিনি প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দেন। তাছাড়া এক্ষেত্রে তিনি মিতব্যায়িতার নীতি অবলম্বন করেন। ফলে অল্প দিনের মধ্যে তার প্রতিষ্ঠান লাভজনক হয়ে ওঠে। 

[Dhaka , 2023]

a.

আদেশের ঐক্য কি? 

b.

ব্যবস্থাপনার নীতি কেন প্রয়োজন? ব্যাখ্যা কর। 

c.

মি. মারুফের কার্যক্রম ব্যবস্থাপনার কোন কাজের বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যাখ্যা কর। 

d.

উদ্দীপকে বর্ণিত মি. মারুফের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর। 

Question 51

ব্যবস্থাপনা বিভাগের জনৈক অধ্যাপক এর বাসায় জমিলা নামে একজন মহিলা গৃহ পরিচারিকার কাজ করেন। তিনি একদিন কৌতুহলবশত জমিলাকে জিজ্ঞেস করেন তার স্বামী কোথায়, কি কাজ করেন। জমিলা অত্যন্ত সহজ ভাবে জানালো যে, তার স্বামী একজন ব্যবস্থাপক। জমিলার উত্তরটি তার কাছে প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয়নি। এজন্য তিনি জমিলার নিকট থেকে বিষয়টি ব্যাখ্যা সহ জানতে চাইলেন। জমিলা সহজভাবে ব্যাখ্যা করল যে, তার স্বামী একটি বেকারি কারখানায় কাজ করেন এবং তার অধীনে ৬জন শ্রমিক কাজ করে। এজন্য তার স্বামীকে অবশ্যই ব্যবস্থাপক বলা যায়।

[Dhaka , 2023]

a.

শিল্প বিপ্লবের সময়কাল উল্লেখ কর। 

b.

ব্যবস্থাপনার কাজগুলো পরস্পর নির্ভরশীল কেন? ব্যাখ্যা কর। 

c.

উদ্দীপকে বর্ণিত জমিলার স্বামী কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর। 

d.

উদ্দীপকে বর্ণিত জমিলার স্বামী কেন ব্যবস্থাপক হিসেবে আখ্যায়িত হবেন? তোমার মতামত দাও। 

Question 52

মি. শাহেদ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি উৎপাদন বিভাগের কিছুসংখ্যক কর্মীর মান উন্নয়নের জন্য একটি বিভাগের প্রধান কর্মকর্তা মি. রফিককে নির্দেশ প্রদান করেন। মি. রফিক নির্দেশ অনুযায়ী কর্মীদের মান উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। মি. রাশেদ প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের শ্রমিকদের কাজ তদারকি করেন। 

[Rajshahi , 2023]

a.

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

b.

ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? 

c.

উদ্দীপকের মি. রফিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? ব্যাখ্যা কর। 

d.

উদ্দীপকের মি. রাশেদ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার যে স্তরের কর্মী হিসেবে কর্মরত সেই স্তরের মানসিক পরিশ্রমের কার্যকারিতা মূল্যায়ন করে। 

Question 53

মিসেস শায়লা একটি বিপণন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেন। এবছরের শুরুতে ২৫% বিক্রয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করেন। তিনি প্রতিষ্ঠানে কিছু দক্ষ কর্মী নিয়োগ দেন। কর্মীরা যাতে উৎসাহ নিয়ে কাজ করে, সে দিক বিবেচনায় নিয়ে প্রতিদিনের বিক্রয় পরিমাণ নির্দিষ্ট করে দেন। মিসেস শায়লা বিক্রয় কর্মীদের নিকট হতে প্রতিদিনের হিসাব নেন এবং পরবর্তী করণীয় নির্ধারণ করেন। বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়। 

[Rajshahi , 2023]

a.

কার্য বিভাজন কি?

b.

জোড়া-মই-শিকল নীতি বলতে কী বোঝায়?

c.

উদ্দীপকের মিসেস শায়লা কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর। 

d.

“মিসেস শায়লার ব্যবস্থাপনার কার্যসমূহ ব্যবহারের ফলে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে-” উক্তিটি মূল্যায়ন কর। 

Question 54

মি. সুব্রত “অভ্র লিমিটেডের” এমডি হিসেবে একটি লক্ষ্য নির্ধারণ করে দেন। উক্ত লক্ষ্য অর্জনের জন্য কাজ কে,কখন, কোথায় করবে এবং কাজটির সম্পাদন করতে কত সময় লাগবে তা তিনি পূর্বেই নির্ধারণ করে দেন। যার ফলে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হয়। 

[Comilla , 2023]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে? 

b.

ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা বলতে কি বোঝো? 

c.

মি. সুব্রত কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ব্যাখ্যা কর। 

d.

কাঙ্খিত লক্ষ্য অর্জনে মি. সুব্রত গৃহীত ব্যবস্থাপনার কাজের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কর? 

Question 55

জনাব সাজ্জাদ স্বপ্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস এরিয়া ম্যানেজার হিসেবে দশজন সুপারভাইজার কে পরিচালনা করেন। তিনি তাদের প্রভাবিত করে দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ অর্জন করে থাকেন। জনার তানভীর তার অধীনে কর্মরত একজন সুপারভাইজার। তিনি জনাব সাজ্জাদ কর্তৃক গৃহীত পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে ভালো ফল পাচ্ছেন। 

[Comilla , 2023]

a.

ব্যবস্থাপনার চক্রে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি? 

b.

ব্যবস্থাপনাকে সার্বজনীন বলা হয় কেন? 

c.

জনাব তানভীর ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা দাও। 

d.

দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটি লক্ষ্য অর্জনের জনাব সাজ্জাদ গৃহীত ব্যবস্থাপনার কাজটির ভূমিকার বিশ্লেষণ কর। 

Question 56

“বীকন ফার্মাসিটিক্যালস” একটি বৃহৎ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। জনাব মতিন অন্যতম পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ ও নীতি প্রণয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। অপরদিকে জনাব রাতিন প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা ও নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকেন। 

[Dinajpur , 2023]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে? 

b.

ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কী বোঝো?

c.

উদ্দীপকের জনাব মতিন কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

d.

“পরিকল্পনা বাস্তবায়নের প্রতিষ্ঠানের জনাব রাতিনের ভূমিকা গুরুত্বপূর্ণ”- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর। 

Question 57

জনাব সুজন একটি তৈরি পোশাক কোম্পানির নির্বাহী।তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে ও বিভাগের কর্মকর্তাদের আদেশ ও নির্দেশ দেন। তিনি লক্ষ্য করলেন তার প্রতিষ্ঠানে কাপড়ের টুকরাগুলো ফেলে দেওয়া হয়। তাই তিনি টুকরাগুলো দিয়ে তুলা তৈরি করেন এবং সেই তুলা ব্যবহার করে পুনরায় কাপড় তৈরির জন্য কারখানা স্থাপন করেন। এতে প্রতিষ্ঠানটি তার পূর্বের তুলনায় লাভবান হচ্ছে। 

[Mymensingh , 2023]

a.

নির্দেশনা কি? 

b.

মেট্রোরেল প্রকল্প কেন একার্থক পরিকল্পনা? ব্যাখ্যা কর। 

c.

কাজের দৃষ্টিকোণ থেকে জনাব সুজনের ব্যবস্থাপনার আওতাটি কোন ধরনের? ব্যাখ্যা কর। 

d.

জনাব সুজনের প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার কোন বিষয় গুরুত্ব আরোপের কারণে সফল হয়েছে? মতামত দাও। 

Question 58

মিসেস মমতাজ মিসেস শাহনাজ দুই বান্ধবী এবং তারা একই প্রতিষ্ঠানে কাজ করেন। মমতাজ প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী অধস্থনদের নির্দেশনা দেন। অন্যদিকে শাহনাজ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনের জন্য কর্মীদের নির্দেশনা দেন এবং তত্ত্বাবধান করেন। ফলে প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা পাচ্ছে। 

[Mymensingh , 2023]

a.

বাজেট কি? 

b.

কমিটি কেন করা হয়? ব্যাখ্যা কর। 

c.

মিসেস মমতাজ এর কাজটি কোন ধরনের? ব্যাখ্যা কর।

d.

নিম্নস্তরের কর্মীদের পরিচালনার ক্ষেত্রে বান্ধবীদের মধ্যে কার কাজ অতি গুরুত্বপূর্ণ? তোমার মতামত দাও। 

Question 59

[Chittagong , 2023]

a.

ব্যবস্থাপনা চক্র কি? 

b.

সাক্ষাৎকার কেন গ্রহণ করা হয়? 

c.

উদ্দীপকের “ক” স্থানের ব্যবস্থাপনার কোন কাজ করতে হয়? ব্যাখ্যা কর। 

d.

উদ্দীপকের “খ” স্থানের কাজটি ইঞ্জিন সাদৃশ- তুমি কি একমত? তোমার মতামত বিশ্লেষণ কর। 

Question 60

[Jessore , 2023]

a.

শিল্প বিপ্লব কি?

b.

আদেশের ঐক্য নীতির প্রয়োজনীয়তা কি? 

c.

চিত্রে ব্যবস্থাপনা কার্যক্রমের কোন কার্যটি বাদ পড়েছে? ব্যাখ্যা কর। 

d.

ব্যবস্থাপনাকে একটি অবিরাম প্রক্রিয়া বলা হয় কেন? চিত্রের আলোকে ব্যাখ্যা কর। 

Question 61

বৃষ্টি লিমিটেড এর ব্যবস্থাপক মি. শাকিল। তিনি তার প্রতিষ্ঠানের কাজগুলোকে ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। কর্মীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন বিভাগে নিয়োজিত করেন। তিনি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। ভোক্তদের রুচি ও চাহিদার কথা বিবেচনা করে তিনি উৎপাদনের নিত্য নতুন কলা কৌশল ও প্রযুক্তির ব্যবহার করেন। ফলে তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

[Sylhet , 2023]

a.

শিল্প বিপ্লবের সূত্রপাত সর্বপ্রথম কোথায় ঘটে? 

b.

মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থাপনা কিভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর। 

c.

মি. শাকিল কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর। 

d.

“ব্যবস্থাপনা কর্তৃক গবেষণা ও উন্নয়নী প্রতিষ্ঠানটি সফলতার মূল কারণ”- তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও। 

Question 62

[Sylhet , 2023]

a.

ব্যবস্থাপক কে? 

b.

ব্যবস্থাপনার সর্বজনীন ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকের চিত্রটি কোন চক্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। 

d.

“যথাযথ “Q” ছাড়া ব্যবস্থাপনা কার্য অর্থহীন ও বিশৃঙ্খল হতে পারে”- তুমি কি এ বিষয়ে একমত যুক্তিসহ মতামত দাও। 

Question 63

[Barisal , 2023]

a.

ব্যবস্থাপনা কাকে বলে? 

b.

ব্যবস্থাপনার চক্র বলতে কী বোঝায়? 

c.

চিহ্নিত উদ্দীপকে “ক”চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার কোন কাজটি করে? ব্যাখ্যা কর। 

d.

উদ্দীপকের “ক” চিহ্নিত কাজের সাথে “খ” চিহ্নিত কাজের সম্পর্ক কি? বিশ্লেষণ কর। 

Question 64

জনাব রহমান একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেন। জনাব শফিককে সম্প্রসারিত কারখানার ফোরম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো। জনাব শফিকের তত্ত্বাবধানে শ্রমিকেরা চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে লাগলো। 

[Barisal , 2023]

a.

পেশা কি?

b.

ব্যবস্থাপনা কিভাবে একটি সামাজিক প্রক্রিয়া? ব্যাখ্যা কর। 

c.

জনাব শফিক ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? ব্যাখ্যা কর। 

d.

“জনাব রহমান নীতিনির্ধারনী কাজের সাথে সম্পৃক্ত”- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর। 

Question 65

মি কাশেম একটি কলেজের অধ্যক্ষ। তিনি শিক্ষাসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য বিভাগীয় প্রধানদের নির্দেশনা দেন। মি. শাহীন ব্যবস্থাপনা বিভাগের প্রধান। অধ্যক্ষের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি প্রয়োজন মোতাবেক শিক্ষকদের মধ্যে কোর্স বষ্টন করেন। ইদানীং পাওয়ার পয়েন্টে ক্লাস নিতে শিক্ষকদের সমস্যা হচ্ছে। তাই অধ্যক্ষ ইন-হাউজ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ফলে পাঠদানের মান বৃদ্ধি পায়।

[Chittagong , 2022]

a.

ব্যবস্থাপনা কী?

b.

ব্যবস্থাপনা চক্র একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা কর।

c.

মি. শাহীন কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকে বর্ণিত প্রশিক্ষণের কার্যকারিতার যথার্থতা মূল্যায়ন কর।

Question 66

মি. ব্যানার্জি ‘XYZ’ কো. লি. এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণের সাথে জড়িত। অপরদিকে মি. মুখার্জী ঐ কোম্পানিরই একজন কর্মকর্তা। তিনি কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। উভয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত।

[Barisal , 2022]

a.

প্রশাসন কী? 

b.

আদেশের ঐক্য বলতে কী বোঝ? 

c.

উদ্দীপকে মি. মুখার্জী কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।

d.

“মি. ব্যানার্জি ও মি. মুখার্জীর সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্ঠিত।”তুমি কি একমত? মতামত দাও।

Question 67

মি. শিহাব একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার প্রতিষ্ঠানে সনাতন পদ্ধতির যন্ত্রপাতি ব্যবহার করা হতো। বর্তমানে তিনি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু করেন। এতে সময় ও শ্রম উভয়ই বাঁচে। তিনি শ্রমিকদের খুব কাছাকাছি থেকে তাদের উৎসাহ যোগান। তিনি প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনাসমূহ শ্রমিকদের কাছে পৌঁছে দেন।

[Barisal , 2022]

a.

ব্যবস্থাপনা কী? 

b.

বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কী বোঝ? 

c.

মি. শিহাবের কাজটি ব্যবসার ক্ষেত্রে কোন বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।

d.

মি. শিহাব কোন স্তরের কর্মকর্তা? উদ্দীপকের আলোকে বিস্তারিত বর্ণনা কর।

Question 68

জনাব চৌধুরী এস আর কোম্পানি লি.-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি কোম্পানির পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের সাথে জড়িত। অপরদিকে জনাব খান ঐ কোম্পানিরই একজন কর্মকর্তা। তিনি কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত। উভয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ প্রতিষ্ঠিত।

[Comilla , 2022]

a.

প্রশাসন কী?

b.

আদেশের ঐক্য বলতে কী বোঝ?

c.

উদ্দীপকে জনাব খান কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর

d.

জনাব চৌধুরী ও জনাব খানের সমন্বিত পরিশ্রমের ফলে কোম্পানিটি প্রতিষ্ঠিত । তুমি কি একমত? মতামত দাও ।

Question 69

মি. সাবের চৌধুরী একটি চা উৎপাদানকারী কোম্পানির নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ২০২১ সালে ১০ লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। অতঃপর চা শ্রমিকদের কঠোর পরিশ্রম ও ভালো ফলনের পরও ৮ লক্ষ কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও মি. চৌধুরীর সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি ও বাস্তবায়নকারী কর্মকর্তা শ্রমিকদের কাজে গাফিলতির প্রমাণ পায় নি ।

[Comilla , 2022]

a.

ব্যবস্থাপনা কী?

b.

ব্যবস্থাপনা একটি পেশা- ব্যাখ্যা কর।

c.

মি. সাবের চৌধুরী কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর

d.

উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কোন স্তরের কর্মকর্তাদের কাজে ভুল ছিল? যুক্তিসহ ব্যাখ্যা কর।

Question 70

ব্যবস্থাপনার কাজকে প্রকৃতিগতভাবে চিন্তা করা ও কাজ করা এ দুই ভাগে ভাগ করা হয় এবং জনাব রাকিন অধিক মাত্রায় কাজের সাথে সম্পৃক্ত। অপরদিকে, জনাব আহসান ঐ প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে শুধু চিন্তনীয় কাজের সাথে জড়িত।

[Mymensingh , 2022]

a.

ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি?

b.

‘ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া’ ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব রাকিন কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

d.

প্রতিষ্ঠানটির সফলতায় জনাব আহসান ও জনাব রাকিনের অবদান কি সমানভাবে গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।

Question 71

জনাব রফিক একটি স্বনামধন্য কোম্পানিতে কর্মরত। তিনি পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সুপারভাইজার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়িত করেন। অপরদিকে মি. কিরণ কোম্পানির গৃহীত পরিকল্পনা কায়িক শ্রমের মাধ্যমে সরাসরি বাস্তবায়ন করেন। ফলে কোম্পানির মুনাফা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

[Rajshahi , 2022]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

b.

ব্যবস্থাপনা কীভাবে উদ্দেশ্য অর্জনে সহায়তা করে?

c.

উদ্দীপকের জনাব রফিক ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।

d.

কোম্পানির মুনাফা বৃদ্ধিতে মি. কিরণের অবদান বেশি”তুমি কি একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।

Question 72

মি. সাইফুর রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা দেওয়ার ফলে কাজের পরিবেশ উন্নত হয়েছে। কিন্তু সুষ্ঠু তদারকির অভাবে বিভিন্ন বিভাগের কাজের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। এ অবস্থা মোকাবিলায় তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।

[Dhaka , 2021]

a.

ব্যবস্থাপনা চক্র কী?

b.

ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয় কেন? ব্যাখ্যা কর।

c.

 উদ্দীপকে মি. সাইফুর রহমান কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা দেওয়ার সাথে ব্যবস্থাপনার কোন কাজের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।

d.

ব্যবস্থাপনার কোন স্তরের কাজের গাফিলতির কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়েছে- বিশ্লেষণ কর।

Question 73

স্টার গ্রুপ নতুন একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী জমি কিনে ফ্যাক্টরি স্থাপন করল। কর্মী নিয়োগ, যন্ত্রপাতি ও কাঁচামাল সংগ্রহের পর ফ্যাক্টরি চালু করল। পরিকল্পনামাফিক কার্যাবলি সম্পাদনের ফলে প্রথম বছরে প্রতিষ্ঠানটি সফলতা অর্জনে সক্ষম হলো।

[Dhaka , 2021]

a.

একার্থক পরিকল্পনা কী?

b.

শিল্পপ্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?

c.

উদ্দীপকের স্টার গ্রুপ-এর নেওয়া পরিকল্পনায় উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? – ব্যাখ্যা কর।

d.

 উত্তম পরিকল্পনা লক্ষ্যার্জনে সহায়ক “– উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

Question 74

জনাব বিপ্লব মোরী নিটওয়ার লি. এ কারখানা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি বিভাগীয় পরিকল্পনা তৈরি করে অধীনস্থ ইউনিটসমূহকে বাস্তবায়নের নির্দশনা দেন। কর্মীদের দাবি-দাওয়া ও সমস্যার প্রতি তিনি খুবই সহানুভূি অন্যদিকে জনাব বকুল তাঁর অধীনে থেকে শ্রমিক-কর্মীদের কাজে করেন এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়ন করেন। জন 2/9 তাঁকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জনাব বকুলকে মাঝে মাঝে নিজস্ব পরিকল্পনাও তৈরি করতে হয়। প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে তাঁদের উভয়ের কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

[Rajshahi , 2021]

a.

কর্মী নির্বাচন কী?

b.

সুপারভাইজার ব্যবস্থাপনার কোন স্তরে কাজ করে? 

c.

উদ্দীপকে বর্ণিত জনাব বিপ্লব কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।

d.

“জনাব বিপ্লব ও জনাব বকুলের ব্যবস্থাপকীয় দক্ষতা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে সহায়ক। ”—উদ্দীপকে আলোকে মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

Question 75

[Comilla , 2021]

a.

ব্যবস্থাপনা কী?

b.

ব্যবস্থাপনাকে সার্বজনীন বলার কারণ কী?

c.

উদ্দীপকে ? স্থানে ব্যবস্থাপনার কোন কাজটি বাদ পড়েছে? ব্যাখ্যা কর ।

d.

চক্রাকার চিত্রটির প্রত্যেক কাজের নিরবছিন্নতা আলোচনা কর 

Question 76

নিচের চিত্রটি লক্ষ কর এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও :

[Chittagong , 2021]

a.

ব্যবস্থাপনা কী?

b.

 ব্যবস্থাপনা সর্বজনীন- ব্যাখ্যা কর।

c.

চিত্রিত উদ্দীপকের ‘খ’ স্থানে ব্যবস্থাপনার কোন কাজ রয়েছে? এ কাজটিকে ব্যবস্থাপনার ভিত্তি বলা হয় কেন? – ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকের চক্রটিই কি একটি প্রতিষ্ঠানের সাফল্যের চাবিকাঠি? তোমার মতামত বিশ্লেষণ কর।

Question 77

পদ্মা লি. এর প্রধান কার্যালয়ের মহা-ব্যবস্থাপক জনাব জাওয়াদ উৎপাদন বিভাগ, মানব সম্পদ বিভাগ এবং অর্থ বিভাগের যাবতীয় কাজকে চিহ্নিতকরণপূর্বক কর্মীদের কাজের দায়-দায়িত্ব, কর্তৃত্ব ও পারস্পরিক সম্পর্ক ঠিক করে দেন। জনাব জাওয়াদ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিজে নেন এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিম্নস্তরে এবং শাখা অফিসের ওপর অর্পণ করেন। এতে কর্মীরাও নিশ্চিন্তে নিজ নিজ কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা সহজে অর্জিত হয়।

[Sylhet , 2021]

a.

ব্যবস্থাপক কে?

b.

ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায়?

c.

উদ্দীপকে বর্ণিত জনাব জাওয়াদের প্রথম দিকের সম্পাদিত কার্যক্রম ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? বুঝিয়ে লেখ ।

d.

ব্যবস্থাপনার বিশেষ নীতির প্রতিফলনই জনাব জাওয়াদের কোম্পানির লক্ষ্য অর্জন সহজতর হয়েছে। ” উদ্দীপকের আলোকে এর যথার্থতা যাচাই কর।

Question 78

চিত্রটি পর্যবেক্ষণ কর :

[Dinajpur , 2021]

a.

ব্যবস্থাপনা চক্র কী?

b.

 “ব্যবস্থাপনা সার্বজনীন” বলতে কী বোঝায়? 

c.

চিত্রিত উদ্দীপকে ‘খ’ স্থানে ব্যবস্থাপনাকে কোন কাজটি করতে হয়? ব্যাখ্যা কর।

d.

‘ক’ স্থানের কাজটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ভূমিকা রাখে? তোমার মতামত বিশ্লেষণ কর।

Question 79

জনাব আবির একটি প্রতিষ্ঠানের নীতিমালা নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট। একই প্রতিষ্ঠানে জনাব হাসান ও কর্মরত। জনাব হাসান শ্রমিকরা যাতে স্বাচ্ছন্দে কাজ করতে পারে সেদিকে লক্ষ্য রাখেন এবং তারা যথাযথভাবে কাজ করছে কিনা তা পর্যবেক্ষণ করেন।

[Barisal , 2019]

a.

ব্যবস্থাপনা চক্র কি?

b.

“ব্যবস্থাপনা সার্বজনীন।”- ব্যাখ্যা কর।

c.

উদ্দীপকে জনাব আবির ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।

d.

জনাব আবির ও জনাব হাসানের মধ্যে আন্তঃ ব্যক্তিক দক্ষতা কার অধিক থাকা প্রয়োজন? উত্তরের স্ব-পক্ষে যুক্তি দাও।

Question 80

উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা জারির প্রেক্ষিতে উৎপাদন বিভাগের ব্যবস্থাপক জনাব আতিক আরও সতর্কতার সাথে প্রত্যেক কর্মীর কাজ সুনির্দিষ্ট করে দিয়ে তাদের জবাবদিহিতার ব্যবস্থাও করেন। উৎপাদন বৃদ্ধির জন্য তার অধীনস্থ চল্লিশ জনের মাঝে পনেরো জনকে নির্দিষ্ট পরিমাণে মোবাইল বিল এর ব্যবস্থা করেন। এর জন্য বাকি ২৫ জনের মনে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন নির্বাহীগণ অবগত হলেন এবং তারা ক্ষোভ নিরসণ এর জন্য উদ্যোগ গ্রহণ করেন।

[Barisal , 2019]

a.

ব্যবস্থাপনার নীতি কি?

b.

এফ ডব্লিউ টেইলর কে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন?

c.

উদ্দীপকে হেনরি ফেয়ল এর কোন নীতি লঙ্ঘনের ফলে প্রতিষ্ঠানটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।

d.

জনাব আতিক একজন প্রশাসক না ব্যবস্থাপক? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও।

Question 81

মি. রিয়াজ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিনড়ব ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। অন্যদিকে মি. মালেক উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার। তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকেন।

[Dhaka , 2019]

a.

আধুনিক ব্যবস্থপনার জনক কে? 

b.

ব্যবস্থাপনার চক্র বলতে কী বোঝায়?

c.

মি. রিয়াজ কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ব্যাখ্যা কর। 

d.

উদ্দীপকে দুইজন ব্যক্তির মধ্যে কার মানসিক পরিশ্রম অপেক্ষাকৃত বেশি? যুক্তি দাও। 

Question 82

মিস জ্যোতিকে প্রতিষ্ঠানের নীতিমালা ও কৌশল প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। অন্যদিকে ফোরম্যানকে একই সাথে উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপকের আদেশ পালন করতে হয়। ফলে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না, যা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে।

[Rajshahi , 2019]

a.

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? 

b.

‘ব্যবস্থাপনা সর্বজনীন’ ব্যাখ্যা কর। 

c.

উদ্দীপকের মিস জ্যোতি ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর। 

d.

‘আদেশের ঐক্য’ নীতি লঙ্ঘিত হওয়ায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্লেষণ কর।

Question 83

জনাব রিমন ‘শক্তি সিমেন্ট লি’ এর কারখানা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি নিজস্ব বিভাগীয় পরিকল্পনা তৈরি করে অধীনস্থ ইউনিটসমূহকে বাস্তবায়নের নির্দেশ দেন। কর্মীদের দাবি-দাওয়া ও সমস্যার প্রতি তিনি খুবই সহানুভূতিশীল। অন্যদিকে, জনাব করিম, জনাব রিমনের অধীনে থেকে শ্রমিক-কর্মীদের কাজের তদারক করেন এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়ন করেন। জনাব রিমনও জনাব করিমকে বিভিনড়ব কাজে আন্তরিক সহযোগিতা করেন। অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি জনাব করিমকে মাঝে মাঝে নিজস্ব পরিকল্পনাও তৈরি করতে হয়। প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে তাঁরে উভয়ের কর্মকান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

[Jessore , 2019]

a.

প্রশাসন কী? 

b.

ব্যবস্থাপনাকে প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় কেন? 

c.

জনাব রিমনের কাজের সাথে ব্যবস্থাপনার কোন স্তরের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর। 

Question 84

জনাব সিকদার প্রতিষ্ঠানের সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। অধীনস্থদের মতামতের কোনো গুরুত্ব দেন না। ভয়ভীতি প্রদর্শন করে অধীনস্থদের দ্বারা কাজ করিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করেন। জনাব সিকদার ভবিষ্যৎ উপলব্ধি ও অনুমান করার সামর্থ্য প্রবল হওয়ায় সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন। ফলে উল্লিখিত সীমাবদ্ধতা থাকা সত্তেও অনেক ক্ষেত্রে তিনি যোগ্য ও সফল ব্যবস্থাপক হিসেবে বিবেচিত।

[Dinajpur , 2019]

a.

কর্মীকেন্দ্রিক নেতৃত্ব কী?

b.

পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ?

c.

জনাব সিকদারের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন গুণটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

d.

জনাব সিকদারের নেতৃত্বকে অধীনস্থদের একাংশের অপছন্দ করার কারণ বিশ্লেষণ কর।

Question 85

পুর্ণতার বাবা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠান জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ছাড়াও বিভিন্ন ধরনের নীতি ও কৌশল নির্ধারণ করেন। অন্যদিকে জনাব শফিক উক্ত প্রতিষ্ঠানের সুপারভাইজার। তিনি প্রতিষ্ঠান পরিকল্পনা গুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত থাকেন।

[Sylhet , 2019]

a.

ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ কি?

b.

ব্যবস্থাপনায় সর্বজনীনতা বলতে কি বুঝ?

c.

জনাব শফিক কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ব্যাখ্যা কর।

d.

উদ্দীপকে কার মানসিক পরিশ্রম অপেক্ষাকৃত বেশি? যুক্তি দাও।

Question 86

জনাব প্রিতম ‘Y’ লি.-এর নীতি নির্ধারণ ও পরিকল্পনার কাজে নিয়োজিত। জনাব রাজ্জাক উৎপাদন ও বিক্রয় বিভাগের প্রধান। তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন। রাজু উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের ফোরম্যান। তিনি শ্রমিক-কর্মীদের তত্ত্বাবধান করেন এবং সর্বদা কর্মীদের উৎসাহিত করেন। ফলে প্রতিষ্ঠানের সাফল্য ক্রমাগত বাড়ছে।

[Comilla , 2019]

a.

ব্যবস্থাপনা কী?

b.

“ব্যবস্থাপনা একটি অর্থনৈতিক সম্পদ”-ব্যাখ্যা করো।

c.

জনাব প্রিতম কোন স্তরের ব্যবস্থাপক? বিশ্লেষণ করো।

d.

উৎপাদন বাড়াতে জনাব রাজ্জাক ও রাজুর মধ্যে কার অবদান বেশি? মতামত দাও।

Question 87

নিচের ডায়াগ্রামটি লক্ষ করো:

[Jessore , 2019]

a.

ফলাবর্তন কী?

b.

সর্বজনীনতা বলতে কী বোঝ?

c.

উদ্দীপকে চিহ্নিত তিন নম্বর বক্সটি ব্যবস্থাপনার বিবর্তনের কোন কালকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।

d.

“ব্যবস্থাপনার উন্নয়নে উদ্দীপকে নির্দেশিত চতুর্থ বক্সটির অবদান সব চেয়ে বেশি”-বিশ্লেষণ করো।

Question 88

জনাব কবীর ‘ঐতিহ্য পরিবহন’ নামে একটি যাত্রী পরিবহন ব্যবসায়ের সাথে জড়িত। তিনি সিদ্ধান্ত নিলেন যে, এ বছর ঢাকা- ময়মনসিংহ রোডে ২০টি নতুন বাস নামাবেন। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি কর্মী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেন। তিনি কর্মীদের জন্য উদ্দীপনামূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি সবদিক বিবেচনায় নিয়ে তাদের নির্দেশনা দেন। এছাড়াও সঠিকভাবে কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এর ফলে ঐতিহ্য পরিবহনের কর্মীরা যাত্রী ও মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ‘ঐতিহ্য পরিবহন’ অল্পদিনেই সুনাম অর্জন করে।

[Chittagong , 2019]

a.

‘ব্যবস্থাপনা’ কী?

b.

‘ব্যবস্থাপনা চক্র’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

c.

উদ্দীপকের আলোকে ‘ব্যবস্থাপনা চক্র’ ব্যাখ্যা করো। 

d.

“ব্যবস্থাপনার কাজগুলো সফল প্রয়োগের ফলে ‘ঐতিহ্য পরিবহন’ সুনাম অর্জন করেছে”-তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও।

Question 89

জনাব মুছাব্বির চৌধুরী একটি চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। তিনি পরিকল্পনা তৈরি কাজের সাথে জড়িত। কর্তৃপক্ষ ২০১৬ সালে ৫ লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে। কর্মীরা রাতদিন পরিশ্রম করে ভালো ফলনের পরও ৪ লক্ষ ৫০ হাজার কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। জনাব চৌধুরী ও পরিচালনা পর্ষদ তদন্ত করেও বাস্তবায়নকারী কর্মকর্তা ও শ্রমিকদের কোনো গাফিলতির প্রমাণ পায়নি।

[Dhaka , 2018]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

b.

“ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া”- ব্যাখ্যা করো।

c.

জনাব মুছাব্বির চৌধুরী ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা করো।

d.

উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম ও নিম্নস্তরে নয়, বরং উচ্চস্তরের কাজে ভুল ছিল- যুক্তিসঙ্গত মতামত দাও।

Question 90

[Rajshahi , 2018]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

b.

নির্দেশনার ঐক্য নীতি বলতে কী বোঝায়?

c.

চিত্রিত উদ্দীপকে ‘খ’-এর স্থানে ব্যবস্থাপনা কোন কাজটি করে? ব্যাখ্যা করো।

d.

‘ক’-এর স্থানে সম্পাদিত কাজের দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে-এ উক্তির সাথে তুমি কি একমত? যুক্তি দাও।

Question 91

স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। জনাব রায়হান অন্যতম পরিচালক হিসেবে উক্ত প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ ও নীতি তৈরির প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। অন্যদিকে, জনাব রাজিন প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা, নীতি ও কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকেন।

[Rajshahi , 2018]

a.

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

b.

প্রেষণা বলতে কী বোঝায়?

c.

জনাব রায়হান কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো।

d.

জনাব রায়হান ও জনাব রাজিনের মধ্যে ব্যবস্থাপনার ধারণাগত এবং কারিগরি দক্ষতার মিশ্রণ কেমন হওয়া উচিত? তোমার মতামত দাও।

Question 92

সালেহা জুট মিলের এম.ডি মি. রবি প্রতিষ্ঠানের নীতি ও কৌশল নির্ধারণ করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহ করেন। সঠিক নির্দেশনা প্রদান করেন। আবার কর্মীরা যাতে কর্মে উৎসাহ পায় সে ব্যবস্থাও করেন। সর্বোপরি আদর্শমান অনুযায়ী কাজ বাস্তবায়নের ব্যবস্থা করেন। তাই এ বছর সালেহা জুট মিল লক্ষ্যের থেকে ২৫% মুনাফা বেশি হয়।

[Dhaka , 2017]

a.

শিল্প বিপ্লব কাল উল্লেখ করো।

b.

বাজেটারী নিয়ন্ত্রণ ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ?

c.

উদ্দীপকের মি. রবি ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা করো। 

d.

‘কার্যকর ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি’- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

Question 93

জনাব মাহতাব কোম্পানির উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রণয়ন কৌশল নির্ধারণ ও অর্থসংস্থানের মতো সিদ্ধান্তের সাথে জড়িত। জনাব রায়হান সিদ্ধান্তগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সমন্বয়সাধন করে থাকেন। জনাব কাদের শ্রমিকদের কাছাকাছি থেকে কারখানার কার্য তদারকি করেন। কোম্পানির উদ্দেশ্য অর্জনে সবাই সমন্বিতভাবে কাজ করে। ফলে ব্যবস্থাপকীয় উদ্দেশ্য অর্জন সহজতর হয়।

[Rajshahi , 2017]

a.

ব্যবস্থাপনা কী?

b.

‘ব্যবস্থাপনা সর্বজনীন’- ব্যাখ্যা করো।

c.

জনাব মাহতাব, জনাব রায়হান ও জনাব কাদের ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত রয়েছেন? ব্যাখ্যা করো।

d.

‘ব্যবস্থাপনা স্তরসমূহে নিয়োজিত ব্যক্তিদের সমন্বিত কাজ প্রতিষ্ঠানের সফলতার বড় কারণ’- উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।

Question 94

[Dinajpur , 2017]

a.

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

b.

আদেশের ঐক্য নীতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

c.

চিত্রিত উদ্দীপকে ‘খ’ স্থানে ব্যবস্থাপনাকে কোন কাজটি করতে হয়? ব্যাখ্যা করো।

d.

‘ক’ স্থানের কাজটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।

Question 95

মি. X এবং Y একই প্রতিষ্ঠানে কর্মরত। উভয়ের কর্মকাণ্ডের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। মি. X প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করেন। অন্যদিকে মি. Y প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের তত্ত্বাবধানের সাথে জড়িত। বর্তমানে মি. X এর সঠিক নেতৃত্বে প্রতিষ্ঠানটি সফলভাবে এগিয়ে চলছে।

[Comilla , 2017]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

b.

ব্যবস্থাপনা একটি পেশা- ব্যাখ্যা করো।

c.

মি. Y ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।

d.

মি. X-এর সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছে- উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।

Question 96

জনাব সিদ্দিক একটি প্রতিষ্ঠানে কর্মরত। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেতন- ভাতাদি কম হওয়ায় তার অধীনস্থ শ্রমিক-কর্মীরা জনাব সিদ্দিকের নিকট বেতন বৃদ্ধির আবেদন করেন। জনাব সিদ্দিক বিষয়টি বিক্রয় ব্যবস্থাপক জনাব সামীকে জানান। জনাব সামী বিষয়টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈনকে জানালে তিনি হিসাব ও অর্থ বিভাগের প্রধানসহ ৪ সদস্যের একটি দল গঠন করেন যাদের দায়িত্ব হলো প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরূপণ করে বেতন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি ও পেশ করা।

[Sylhet , 2017]

a.

ব্যবস্থাপক কে?

b.

ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি? ব্যাখ্যা করো।

c.

জনাব সিদ্দিক ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা করো।

d.

যে ধরনের সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে বেতন সংক্রান্ত প্রতিবেদন তৈরি ও পেশ করা হয়েছে তা চিহ্নিত করে এর যৌক্তিকতা বিশ্লেষণ করো।

Question 97

নাইন-স্টার গ্রুপের ব্যবস্থাপক সাইফুর রহমান কার্যের প্রকৃতি অনুযায়ী কার্যবিভাজন করেন। তিনি যোগ্য কর্মী নির্বাচন করে উপযুক্ত কর্মে নিয়োজিত করেন। সাইফুর রহমান কর্মীদেরকে কেবল দায়িত্বই প্রদান করেন না সাথে সাথে যথাযথ কর্তৃত্বও প্রদান করেন। প্রতিষ্ঠানের বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ একত্রিত করে একেক কর্মীদের ওপর অর্পিত দায়িত্বের খোঁজ- খবর নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করেন। এতে প্রতিষ্ঠানটি সফলতা অর্জনের পথে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।

[Barisal , 2017]

a.

আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

b.

উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?

c.

সাইফুর রহমান ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? ব্যাখ্যা করো। 

d.

নাইন-স্টার গ্রুপের সফলতায় কর্মীদের জবাবদিহিতার ভূমিকা কতটুকু তা মূল্যায়ন করো।