BNG – CQ Q – Potidaan

01
Question 01

পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ।
সদানন্দে পরিপূর্ণ স্বভাবের কোষ।
নাহি চায় আপনার পরিবার সুখ।
রাজ্যের কুশল কার্যে সদা হাস্যমুখ।
কেবল পরের হিতে প্রেম লাভ যার

মানুষ তারেই বলি, মানুষ কে আর?

স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত,

বংশী করে নিজ স্বরে অপরে মোহিত,

শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে

সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026

a
কবি জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে?

b
“যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ।” কবি তারে দিতে চান কী প্রতিদান? বুঝিয়ে লেখো।

c
উদ্দীপক ‘প্রতিদান’ কবিতার কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? আলোচনা করো।

d
“সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে- কথাটি সত্য হলে ‘প্রতিদান’ কবিতার মর্মার্থ বদলে যায়।”- মন্তব্যটি সম্পর্কে তোমার অভিমত কী?

02
Question 02

পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও।
তার মতো সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও!
পরের কারণে মরণেও সুখ
সুখ সুখ করি কেঁদো না আর;

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026

a
‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

b
“কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর”- কবি কেন একথা বলেছেন?

c
উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি অনুপস্থিত? ব্যাখ্যা করো।

d
“উদ্দীপকের এবং ‘প্রতিদান’ কবিতার মূলভাব এক ও অভিন্ন”-মন্তব্যটি বিশ্লেষণ করো।

03
Question 03

মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না
ও বন্ধু-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

a
কবি কাকে ‘বুকভরা গান’ উপহার দেন?

b
“মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘প্রতিদান’ কবিতার ভাবগত সাদৃশ্য আলোচনা কর।

d
‘মানুষ মানুষের জন্য’- উদ্দীপক ও ‘প্রতিদান’ কবিতার আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

04
Question 04

এক বুড়ি হজরত মুহম্মদ (স.)-এর চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। একদিন পথে কাঁটা না দেখে নবিজি চিন্তায় পড়ে গেলেন এবং বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ। নবিকে দেখে বুড়ি ভীত হলো। তিনি বুড়িকে ক্ষমা করে দিলেন এবং সেবাযত্ন করে সুস্থ করে তুললেন।

সিলেট এমসি কলেজ · 2025

a
কবি কাকে বুকভরা গান দেন?

b
“আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের ভাবের সাথে ‘প্রতিদান’ কবিতার মূলভাবের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

d
উদ্দীপকটি ‘প্রতিদান’ কবিতার ভাবার্থ ধারণ করলে একটি সুন্দর সমাজ নির্মাণ সম্ভব- মন্তব্যটি বিশ্লেষণ কর।

05
Question 05

সাহারবানু একজন স্কুল শিক্ষিকা। এর পাশাপাশি তিনি গ্রামের নানা উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত। গ্রামের মানুষের বিপদের দিনে তিনি সবসময় পাশে দাঁড়ান। কিন্তু প্রতিবেশী আফজাল হোসেন সাহারবানুকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে। তবে সাহারবানু তাকে শত্রু ভাবেন না। বরং হৃদযন্ত্রের গোলযোগে আফজাল অজ্ঞান হয়ে পড়লে সাহারবানুই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, সুচিকিৎসা নিশ্চিত করেন।

চট্টগ্রাম কলেজ · 2025

a
‘প্রতিদান’ কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

b
কবির পথে পথে ঘুরে বেড়ানোর কারণ ব্যাখ্যা কর।

c
অনুচ্ছেদের আফজালের আচরণের সাথে ‘প্রতিদান’ কবিতার কীসের সাদৃশ্য স্থাপন করা যায়? কীভাবে?

d
“অনুচ্ছেদের সাহারবানু ‘প্রতিদান’ কবিতার মূলভাবের যথার্থ ধারক”- বিচার কর।

06
Question 06

অনুজের হস্ত ধরিয়া নিকটে বসাইয়া হাসান বলিতে লাগিলেন, ভাই স্থির হও। আমি আমার বিষদাতাকে চিনি। … যাহা হউক ভাই, আমি তাহার নাম কখনোই মুখে আনিব না। তাহার প্রতি আমার রাগ, হিংসাদ্বেষ কিছুই নাই। ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি, আমার বিষদাতার মুক্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করিব।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

a
‘প্রতিদান’ কবিতায় কবি কার কূল বাঁধেন?

b
“কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর।”- চরণটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের হাসানের কর্মকাণ্ডে ‘প্রতিদান’ কবিতার কবির কোন গুণাবলি প্রকাশ পেয়েছে?

d
“উদ্দীপকের বিষদাতা ‘প্রতিদান’ কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি” – মন্তব্যটির সপক্ষে মতামত দাও।

07
Question 07

‘পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ।

সদানন্দে পরিপূর্ণ স্বভাবের কোষ।

নাহি চায় আপনার পরিবার সুখ।

রাজ্যের কুশলকার্যে সদা হাস্যমুখ।

কেবল পরের হিতে প্রেম লাভ যার।

মানুষ তারেই বলি, মানুষ কে আর?

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

a
‘প্রতিদান’ শব্দের অর্থ কী?

b
“কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর।”- চরণটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার প্রতিফলিত দিকসমূহ ব্যাখ্যা কর।

d
উদ্দীপকের কবির আকাঙ্ক্ষার মানুষই ‘প্রতিদান’ কবিতার কবি- মন্তব্যটি বিচার কর।

08
Question 08

রওশন আরা একজন কলেজ শিক্ষিকা। তাছাড়া গ্রামের নানা উন্নয়নমূলক কাজের সাথে তিনি যুক্ত। গ্রামের মানুষের বিপদের দিনে তিনি সব সময় পাশে দাঁড়ান। কিন্তু তার প্রতিবেশী জব্বার আলী তাঁকে সহ্য করতে পারেন না এবং নানাভাবে ক্ষতি করার চেষ্টা করেন। তবে রওশন আরা কখনই জব্বার আলীকে নিজের শত্রু ভাবেন না, বরং তার বিপদের দিনেও তিনি সবার আগে এগিয়ে আসেন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

a
কবি কাকে ‘বুকভরা গান’ দেন?

b
“কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর”- উক্তিটি বুঝিয়ে লেখ।

c
উদ্দীপকের জব্বার আলী চরিত্রের সাথে ‘প্রতিদান’ কবিতার বৈপরীত্য কোথায়? আলোচনা কর।

d
“রওশন আরা যেন কবি ভাবনার প্রতিচ্ছবি”- উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ কর।

09
Question 09

বজলু মতিন মণ্ডলের চায়ের দোকানে কাজ করে। একদিন বজলু চায়ের কাপ পরিষ্কার করতে গিয়ে অসতর্কতাবশত দুটি কাপ ভেঙে ফেলে। এতে মতিন মণ্ডল তাকে অনেক মারধর করে। কাজ শেষে যখন বজলু বাড়ি ফিরবে হঠাৎ সে দোকানের ক্যাশ বাক্সের পাশে কিছু টাকা দেখতে পায়। তার বুঝতে দেরি হয় না যে, দোকানের মালিক টাকা বাক্সে তুলতে ভুলে গেছে। পরদিন কাজে এসে বজলু মতিন মন্ডলকে টাকাগুলো ফেরত দেয়। তখন মতিন মণ্ডল বজলুকে শাস্তি দেওয়ার জন্য অনুতপ্ত হয় এবং বজলুর বেতন বাড়িয়ে দেয়।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025

a
‘নিরন্তর’ শব্দের অর্থ কী?.

b
“ফুল করি দান সারাটি জনম”- বুঝিয়ে লেখ।

c
উদ্দীপকটি সংশ্লিষ্ট কবিতার সঙ্গে কীভাবে বৈসাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর

d
“মতিন মণ্ডলের মানসিক পরিবর্তন যেন কবির ভালোবাসাপূর্ণ পৃথিবী নির্মাণের সহায়ক”- উক্তিটি বিশ্লেষণ কর।

10
Question 10

শফিক সাহেব, ছোট ভাই রফিককে লেখাপড়া শিখিয়ে মানুষ করেন। কিন্তু লোভী রফিক জাল দলিল করে পৈতৃক সম্পত্তির কিছু অংশ নিজের নামে করে নেয়। এতে দু’ভাইয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। একদিন রফিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে শফিক সাহেব সব ভুলে হাসপাতালে ছুটে যান এবং ভাইয়ের চিকিৎসায় সাধ্যমতো সাহায্য করলেন। রফিক অনুতপ্ত হয়ে ভাইয়ের কাছে ক্ষমা চাইল। আবার দু’ভাইয়ের মিলন হলো। অবসান হলো পারিবারিক দ্বন্দ্বের।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

a
কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?

b
“যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের শফিক সাহেবের আচরণের সাথে কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? ব্যাখ্যা কর।

d
‘প্রতিদান’ কবিতার কবির চাওয়ার পূর্ণ প্রতিফলন কি উদ্দীপকে রয়েছে? ব্যাখ্যা কর।

11
Question 11

বজলু মতিন মণ্ডলের চায়ের দোকানে কাজ করে। একদিন বজলু চায়ের কাপ পরিষ্কার করতে গিয়ে অসতর্কতাবশত দুটি কাপ ভেঙে ফেলে। এতে মতিন মণ্ডল তাকে অনেক মারধর করে। রাতের কাজ শেষে যখন বজলু বাড়ি ফিরবে হঠাৎ সে দোকানের ক্যাশ বাক্সের পাশে কিছু টাকা দেখতে পায়। তার বুঝতে দেরি হয় না যে, দোকানের মালিক টাকা বাক্সে তুলতে ভুলে গেছে। পরদিন কাজে এসে বজলু মতিন মণ্ডলকে টাকাগুলো ফেরত দেয়। তখন মতিন মিয়া বজলুকে শাস্তি দেওয়ার জন্য অনুতপ্ত হয় এবং বজলুর বেতন বাড়িয়ে দেয়।

সিলেট সরকারি কলেজ · 2025

a
‘নিরন্তর’ শব্দের অর্থ কী?

b
“ফুল করি দান সারাটি জনম-ভর” পঙ্ক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য আলোচনা কর।

d
“মতিন মণ্ডলের মানসিক পরিবর্তন যেন কবির ভালোবাসাপূর্ণ পৃথিবী নির্মাণের সহায়ক।”- উক্তিটি বিশ্লেষণ কর।

12
Question 12

মহানবি হযরত মুহাম্মদ (সা) তায়েফে ইসলাম প্রচার করতে গেলে তায়েফবাসী তাঁর ওপর পাথর নিক্ষেপ করে তাঁকে রক্তাক্ত করে। কিন্তু এত অত্যাচার সহ্য করেও নবিজি তাদের ওপর প্রতিশোধ নেননি বরং বলেছেন- “এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো।”

Dhaka · 2025

a
কবির বুকে যে কবর বেঁধেছে তার বুক তিনি কী দিয়ে ভরিয়ে দেন?

b
“আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”-ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘প্রতিদান’ কবিতার কোন বক্তব্যটি সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।

d
“একটি সুখী ও সুন্দর সমাজ গঠনে ‘প্রতিদান’ কবিতার ভাবার্থ ও উদ্দীপকের ভাবার্থের সমন্বয়সাধন অপরিহার্য।” – আলোচনা কর।

13
Question 13

বৈষ্ণব সেইজন পাশে থাকে আজীবন
পরের বেদন-ব্যথা জান রে

পরের তরে শত উপকারে

গর্ব থাকে না কোনোখানে রে

সকল লোকের বন্দনায় রত

নিন্দা কথা না জান রে
মিথ্যা বচন ভুলে, না দেখে চোখ তুলে
অন্যের সম্পদ পানে রে,
এ জীবন লোভ আর শঠতা রোহিত
কাম-ক্রোধ নিবারণ রে।

Rajshahi · 2025

a
‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

b
কবির বুকে যে কবর বেঁধেছেন কবি তার জন্য কী করেন?

c
“যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান”-

কবিতার এই পঙ্ক্তির সঙ্গে উদ্দীপকের কোন পঙ্ক্তির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

d
“ভাষা ভিন্ন হলেও উদ্দীপক ও ‘প্রতিদান’ কবিতার মূল বক্তব্য অভিন্ন।”- যুক্তিসহ মন্তব্যটি যাচাই কর।

14
Question 14

“”আমিত্ব’কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি,

পরের হিতের জন্য ভাব যদি নিরবধি!

নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,

মুছালে পরের অশ্রু- ঘুচালে পরের ব্যথা!

আপনাকে বিলাইয়া দীন-দুঃখীদের মাঝে,

বিদূরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে।

তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি,

যা রুপিবে- তাই পাবে, সংসার যে কর্মভূমি!”

Comilla · 2025

a
‘মালঞ্চ’ শব্দের অর্থ কী?

b
“কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর”-‘প্রতিদান’ কবিতার এই চরণটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের ‘আমিত্ব’কে বলি দেওয়া ‘প্রতিদান’ কবিতার কোন বিশেষ দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা কর।

d
“উদ্দীপকটি চেতনাগত দিক থেকে ‘প্রতিদান’ কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে।”- উক্তিটির যথার্থতা বিচার কর।

15
Question 15

আমানত কবির গরিব মানুষ। ঢাকা শহরের বিত্তশালী কাদির সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়। সে চাকরির জন্য কাদির সাহেবের কাছে সহযোগিতা চায়। কাদির সাহেব দয়াপরবশ হয়ে তাকে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাইয়ে দেন। পাশাপাশি বিনা ভাড়ায় তাকে নিজের বাসায় থাকার সুযোগ দেন। কিন্তু দুই বছর যেতে না যেতেই কাদির সাহেবের বাসাটিকে আমানত কবির নিজের বাসা বলে ঘোষণা দেয়। এর কয়েক দিন পর ঘুস খাওয়ার অপরাধে আমানত কবিরের চাকরি চলে যায়। কাদির সাহেব আবার দয়া করে ডাল-ভাত খেয়ে বাঁচার জন্য আমানত কবিরকে অন্য একটি কোম্পানিতে চাকরি পাইয়ে দেন।

Barisal · 2025

a
‘কবর’ কোন ধরনের রচনা?

b
“কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর”- কেন? বর্ণনা কর।

c
উদ্দীপকের সাথে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য বিশ্লেষণ কর।

d
“উদ্দীপক এবং ‘প্রতিদান’ কবিতার চেতনা একই সূত্রে গাঁথা”-মন্তব্যটি বিচার কর।

16
Question 16

আমিত্ব’-কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি,

পরের হিতের জন্য ভাব যদি নিরবধি!

নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,

মুছালে পরের অশ্রু- ঘুচালে পরের ব্যথা!

আপনাকে বিলাইয়া দীনদুঃখীদের মাঝে,

বিদূরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে!

তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি,

যা রুপিবে- তাই পাবে, সংসার যে কর্মভূমি!

Dinajpur · 2025

a
‘প্রতিদান’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

b
“কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের সঙ্গে ‘প্রতিদান’ কবিতার চেতনাগত সাদৃশ্য বর্ণনা কর।

d
উদ্দীপকটি ‘প্রতিদান’ কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।

17
Question 17

“নদী কভু পান নাহি করে নিজ জল

তরুগণ নাহি খায় নিজ নিজ ফল।
গাভি কভু নাহি করে নিজ দুগ্ধ পান
কাষ্ঠ-দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত

বংশী করে নিজ সুরে অপরে মোহিত।

Mymensingh · 2025

a
কবি জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে কোন কবিতা রচনা করে খ্যাতি লাভ করেন?

b
কবি নিরন্তর কী সাজান? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।

d
“উদ্দীপকের কবির চেতনা ‘প্রতিদান’ কবিতার কবির চেতনার সমান্তরাল।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

18
Question 18

প্রথম অংশ

কারো ক্ষতি না হলে আমার লাভ হবে কীভাবে? দখল করে দাঙ্গা লাগাতে না পারলে আশপাশ কীভাবে আমার হবে। আমি আমারটা

ষোলআনা চাই, তাতে কেউ পথের ভিখারি হলে হোক।

দ্বিতীয় অংশ

তেমনি করে মোরাও সবে

পরের ভাল করব ভবে

মোদের সেবায় উঠবে হেসে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

a
মাতুলালয় অর্থ কী?

b
‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।’-কবির বোধের কারণ কী?

c
উদ্দীপকের প্রথম অংশের আমি ‘প্রতিদান’ কবিতার কোন শ্রেণির মানুষের প্রতিনিধি? বুঝিয়ে লেখ।

d
‘উদ্দীপকের দ্বিতীয় অংশে ‘প্রতিদান’ কবিতার পরার্থপরতার সমর্থন রয়েছে।’-মন্তব্যটির সমর্থনের তোমার যুক্তি দাও।

19
Question 19

পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ। সদানন্দে পরিপূর্ণ স্বভাবের দোষ। নাহি চায় আপনার পরিবার সুখ। রাজ্যের কুশল কার্যে সদা হাস্যমুখ। কেল পরের হিতে প্রেম লাভ যার মানুষ তারেই বলি, মানুষ কে আর?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

a
‘প্রতিদান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

b
“কাঁটা পেয়ে তরে ফুল করি দান সারাটি জনমভর”-উক্তিটি দ্বারা কী বোঝানো হয়ে

c
উদ্দীপকটি ‘প্রতিদান’ কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? -ব্যাখ্যা করো।

d
“উদ্দীপকের কবির আকাঙ্ক্ষার মানুষই ‘প্রতিদান’ কবিতার কবি”-মন্তব্যটি বিশ্লেষন করো।

20
Question 20

“পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-

কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস; অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ; একই হাসিমুখে বাজিয়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস আপস করিনি কখনোই আমি-এই হলো ইতিহাস।”

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

a
‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?

b
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, বলতে কী বোঝানো হয়েছে?-ব্যাখ্যা করো।

c
উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ঐতিহ্যচেতন সাদৃশ্য নির্দেশ করো।

d
উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার ভাবসত্যের সংহতরূপ।” অভিমত মূল্যায়ন করো।

21
Question 21

মানুষ মানুষের জন্য

জীবন জীবনের জন্য

একটু সহানুভূতি কি

মানুষ পেতে পারে না

ও বন্ধু-

Rajshahi · 2024

a
কবি কাকে ‘বুকভরা গান’ দেন?

b
“মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে ‘প্রতিদান’ কবিতার ভাবগত সাদৃশ্য আলোচনা কর।

d
‘মানুষ মানুষের জন্য’- উদ্দীপক এবং ‘প্রতিদান’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।

22
Question 22

আপনারে লয়ে বিব্রত রহিতে

আসে নাই কেউ অবনী ‘পরে।

সকলের তরে সকলে আমরা,

প্রত্যেকে মোরা পরের তরে।

Dinajpur · 2024

a
‘প্রতিদান’ কবিতায় কবি ‘বিষে-ভরা বানে’র প্রতিদানে কী দেন?

b
‘প্রতিদান’ কবিতায় কবির পথে পথে ঘুরে বেড়ানোর কারণ ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সঙ্গে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য নির্ণয় কর।

d
উদ্দীপকটি ‘প্রতিদান’ কবিতার মূলভাব কতটুকু ধারণ করে? তোমার মতামত দাও।

23
Question 23

সোলেমান মাছ চুরির অপরাধে নিজ গ্রাম শিপপুর থেকে তাড়া খেয়ে কালুপুর গ্রামের লিয়াকত মাস্টারের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। লিয়াকত মাস্টার মানবদরদি। সোলেমানের চরিত্র শোধরানোর আশায় লিয়াকত মাস্টার নিজ বাড়িতে আশ্রয় দেন। ছয় মাস যেতে না যেতেই গভীর রাতে লিয়াকত মাস্টারের মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক সোলেমানকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এরপরও লিয়াকত মাস্টার থানায় গিয়ে সোলেমানকে ছাড়িয়ে এনে নিজ জায়গায় নিজ খরচে সোলেমানের বসবাসের জন্য একটা ঘর তৈরি করে দেন।

Mymensingh · 2024

a
‘নিঠুরিয়া বাণী’ কী?

b
‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।’- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সোলেমান ‘প্রতিদান’ কবিতার যে দিকটিকে উন্মোচন করেছে তা ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের লিয়াকত মাস্টারের ভাবাদর্শ ‘প্রতিদান’ কবিতায় কবির দর্শনকে সমর্থন করেছে।” মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।

24
Question 24

যে পথে গিয়েছে তারা কালিদাস, দান্তে ও হোমার

আজো রবীন্দ্রনাথ, বেদব্যাস, খৈয়াম, হাফিজ,

সুকান্ত-মিল্টন-শেলী অকাতরে ঢেলে মনসিজ

সেই পথে গেছে সেও। এই শান্তি আমার তোমার ।

হে মন, প্রফুল্ল হও। শোনো তার মৃত্যুহীন গান

মানুষ সকল সত্য। এই সত্যে আমি অনির্বাণ।

Comilla · 2023

a
‘নিরন্তর’ শব্দের অর্থ কী?

b
সে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান কেন?

c
উদ্দীপকের ভাবের সঙ্গে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য দেখাও।

d
“উদ্দীপকের ‘এই শান্তি তোমার আমার’ ও ‘মানুষ সকল সত্য’ অংশই ‘প্রতিদান’ কবিতার মূল বক্তব্য।” উদ্ধৃতিটুকু কতখানি যথার্থ? বিশ্লেষণ কর।

25
Question 25

অনুজের হস্ত ধরিয়া নিকটে বসাইয়া হাসান বলিতে লাগিলেন, ভাই স্থির হও। আমি আমার বিষ পাতাকে চিনি। যাহা হউক ভাই, তাহার নাম আমি কখনোই মুখে আনিব না। তাহার প্রতি আমার রাগ, হিংসাবে কিছুই নাই। ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি, আমার বিষদাতার মুক্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করিব।

Jessore · 2023

a
‘বান’ শব্দের অর্থ কী?

b
‘প্রতিদান’ কবিতায় কবির কণ্ঠে কোন আকাঙ্খা ব্যক্ত হয়েছে? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সঙ্গে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য রয়েছে কী? আলোচনা কর।

d
“উদ্দীপকের বিষদাতা ‘প্রতিদান’ কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি ।” – মন্তব্যটি বিশ্লেষণ কর।

26
Question 26

নদী কভু পান নাহি করে নিজ জল,

তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। ।গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান।

কাষ্ঠ-দগ্ধ হয়ে করে পরে অনুদান ।

স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত,

বংশী করে নিজ সুরে অপরে মোহিত।

শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে

সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Mymensingh · 2023

a
‘মালঞ্চ’ অর্থ কী?

b
কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন?

c
উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর ।

d
“উদ্দীপকের ‘সাধু’ ‘ প্রতিদান’ কবিতার কবির আদর্শ”- মন্তব্যটি মূল্যায়ন কর।

27
Question 27

মালেকের ঘর তালেব পুড়িয়ে দেয়। মালেক প্রতিশোধ নেয়ার জন্য তৎপর হয়। কিন্তু পরে তার এই স্পৃহা পরিবর্তিত হয়। তাকে ক্ষমা করে দেয়। এতে তালেব খুশি হয়ে মালেকের নতুন ঘর বেঁধে দেয়।

Rajshahi · 2023

a
‘প্রতিদান’ শব্দের অর্থ কী?

b
কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?

c
উদ্দীপকে মালেকের সঙ্গে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য কতটুকু? আলোচনা কর।

d
“উদ্দীপকের চেতনা এবং ‘প্রতিদান’ কবিতার মর্মকথা প্রায় একই।”—তুমি কি মনে কর? সপক্ষে যুক্তি দাও ।

28
Question 28

নদী কভু পান নাহি করে নিজ জল,

তরুগণ নাহি খায় নিজ নিজ ফল।

গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ,

দগ্ধ হয়ে করে পরে অন্ন দান।

স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত,

বংশী করে নিজ স্বরে অপরে মোহিত।

শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে,

সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Mymensingh · 2022

a
‘নকশী কাঁথার মাঠ’ কী ধরনের রচনা?

b
‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর’- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।

d
“উদ্দীপকের সাধুজন ‘প্রতিদান’ কবিতার কবির কাক্ষিত মানুষ”- উক্তিটির সত্যতা যাচাই কর।