BNG – CQ Q – Taharei Pore Mone

01
Question 01

যারে খুব বেসেছি ভালো

সে মোরে ছেড়ে চলে গেল

যে ছিল মোর জীবন ছায়া

রেখে গেছে শুধু মায়া

লাগে না ভালো অপরূপ প্রকৃতি

যতই করুক কেউ মিনতি

আমি এখন রিক্ত শূন্য

মন পড়ে রয়েছে তার জন্য

সে দিল মোরে কেমনে ফাঁকি

আমি এখন বড়ো একাকী

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026

a
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

b
উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?-উক্তিটি দিয়ে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো।

d
উদ্দীপকটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সুরকে প্রকাশ করতে পারেনি- তোমার মতের পক্ষে যুক্তি দাও।

02
Question 02

ব্রিটিশ শাসনামলে ইংরেজরা এদেশের চাষীদের দিয়ে জোর করে নীলচাষ করাতো। চাষীদেরকে নামেমাত্র দাদন দিয়ে নীলচাষ করানো হতো। নীলচাষে বাধ্য হওয়ায় চাষীরা তাদের প্রয়োজনীয় শস্য যেমন ধান, পাট, সরিষা ইত্যাদি উৎপাদন করতে পারতো না। নীলচাষ করতে অপারগ হলে চাষীদের ওপর নেমে আসতো নির্মম অত্যাচার। এ কারণে গড়ে ওঠে নীল বিদ্রোহ। নদীয়ার বিষ্ণুচরণ ও পাবনার কাদের মোল্লার মতো অসংখ্য মানুষ কৃষক- আন্দোলনে নেতৃত্ব দেন। ধীরে ধীরে এ আন্দোলন সারা বাংলায় ছড়িয়ে পড়ে।

নটরডেম কলেজ · 2026

a
কোন পত্রিকায় শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়?

b
“এ রঙের বিপরীত আছে অন্য রং” -বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের বিষ্ণু ও কাদের মোল্লা ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কাদের কথা স্মরণ করিয়ে দেয়? এ সাদৃশ্যের কারণ ব্যাখ্যা কর।

d
“উদ্দীপক এবং ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য”–কবিতার আলোকে বক্তব্যের সপক্ষে যুক্তি দেখাও।

03
Question 03

ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,
ওড়ে না পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক,
নদী জলের ঢেউগুলো নির্বাক,
ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026

a
‘অর্ঘ্য’ শব্দের অর্থ কী?

b
“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।”- উক্তিটি ব্যাখ্যা করো।

c
“উদ্দীপকের মূলভাবের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূলভাবের সাদৃশ্যমূলক আলোচনা করো।

d
উদ্দীপকের কবিতাংশটুকুর কবির দহন যেন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির অন্তদহন।”- উক্তটির মূল্যায়ন করো।

04
Question 04

রোদন ভরা এ বসন্ত
সখী কখনো আসেনি বুঝি আগে
মোর বিরহ বেদনা রাঙালো
কিংশুক রক্তিম রাগে।
দক্ষিণ সমীরে দূর গগনে
একেলা বিরহী গাহে বুঝি গো

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026

a
কবিভক্ত কবির কাছে কী শোনার মিনতি করে?

b
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিকে কেন নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়? ব্যাখ্যা করো।

c
উদ্দীপকটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।

d
উদ্দীপকটিতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সামগ্রিক ভাবনার সবটুকু ধরা পড়েছে বলে কি তুমি মনে করো? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

05
Question 05

২৪-এর গণ-অভ্যুত্থানে শহিদ হয়েছেন অসংখ্য ছাত্র-জনতা। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে শহিদদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলোতে শহিদ পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। অথচ এ অনুষ্ঠানগুলো নিয়ে তাদের মধ্যে কোনো ভাবনা, উত্তেজনা বা উচ্ছ্বাস নেই। এই অনুষ্ঠানগুলো তাদের কাছে প্রাণহীন, ছন্দহীন, রংহীন ও বিষণ্ণ। কারণ যাদের নিয়ে এই আয়োজন সেই প্রিয় মানুষগুলো আজ তাদের মধ্যে নেই।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026

a
কবি শীতকে কীরূপে কল্পনা করেছেন?

b
“তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।”- এ পঙ্ক্তিটিতে কবি কী বোঝাতে চেয়েছেন?

c
উদ্দীপকের শহিদ পরিবারের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মিল কোথায়? ব্যাখ্যা করো।

d
তুমি কি মনে করো যে উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির হাহাকার একই সূত্রে গাঁথা? পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাও।

06
Question 06

পুষ্প ফোটে কোন কুঞ্জবনে,
মাতিল আকুল দখিনা বায়ু সৌরভ চঞ্চল সঞ্চরণে।
বন্ধুহারা মম অন্ধ ঘরে
আছি বসে অবসন্ন ঘরে
উৎস রাজ কোথায় বিরাজে
কে লয়ে যাবে সে ভবনে।

হলিক্রস কলেজ · 2025

a
কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?

b
বসন্তের প্রতি কবির উদাসীনতা কেন?

c
উদ্দীপকের প্রথম তিন চরণে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন ভাবের প্রতিফলন ঘটেছে? আলোচনা কর।

d
উদ্দীপকটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রচ্ছন্ন রূপ”- এর সপক্ষে যুক্তি দাও।

07
Question 07

২৪-এর গণ-অভ্যুত্থানে শহিদ হয়েছেন অসংখ্য ছাত্র-জনতা। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে শহিদদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলোতে শহিদ পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। অথচ এ অনুষ্ঠানগুলো নিয়ে তাদের মধ্যে কোনো ভাবনা, উত্তেজনা বা উচ্ছ্বাস নেই। এই অনুষ্ঠানগুলো তাদের কাছে প্রাণহীন, ছন্দহীন, রংহীন ও বিষণ্ণ। কারণ যাদের নিয়ে এই আয়োজন সেই প্রিয় মানুষগুলো আজ তাদের মধ্যে নেই।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

a
কবি শীতকে কীরূপে কল্পনা করেছেন?

b
“তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।”- এ পঙ্ক্তিটিতে কবি কী বোঝাতে চেয়েছেন?

c
উদ্দীপকের শহিদ পরিবারের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মিল কোথায়? ব্যাখ্যা কর।

d
তুমি কি মনে কর যে উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির হাহাকার একই সূত্রে গাঁথা? পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাও।

08
Question 08

বীথি-সাথি যমজ দুই বোন। ছুটিতে সপরিবার কক্সবাজার বেড়াতে যায় তারা। সমুদ্রের ঢেউয়ে ভেসে যায় সাথি। তার মৃত্যুর দুবছর হয়ে গেলেও বীথির স্মৃতিতে সে উজ্জ্বল। আজ তাঁদের জন্মদিন। জন্মদিনের উৎসবে একগুচ্ছ দোলনচাঁপা নিয়ে এসেছে সহপাঠী শীলা। প্রিয় ফুল পেয়ে বীথি খুব খুশি। দিনটি আনন্দে কাটলেও রাতে ফুলদানিতে রাখা ফুলগুলোর দিকে তাকিয়ে তার মনে পড়ল সাথিরও খুব প্রিয় ছিল দোলনচাঁপা। বীথির মনটা বিষাদে শূন্যতায় ভরে গেল।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

a
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল?

b
“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।”- বলতে কবি কী বুঝিয়েছেন?

c
উদ্দীপকের বীথি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে? ব্যাখা কর।

d
‘প্রিয়জনের বিয়োগব্যথার কাছে গভীরতম আনন্দও ম্লান হয়ে যায়।’- উক্তিটির সত্যাসত্য বিচার কর।

09
Question 09

এই যে আসুন, তারপর কী খবর?

আছেন তো ভালো? ছেলেমেয়ে?

কিছু আলাপের পর, দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে

বললাম জিজ্ঞাসু অতিথিকে-

“এই আমার ছোট ছেলে, যে নেই এখন,

পাথরের টুকরোর মতন

ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে ব

ছর-তিনেক আগে, কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে।” ו”

কী সহজে হয়ে গেল বলা

কাঁপলো না গলা এতটুকু।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

a
‘তাহারেই পড়ে মনে’ কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কী?

b
তরী তার এসেছে কি?” এখানে কার তরীর কথা বলা হয়েছে? ২

c
উদ্দীপকের কবির সন্তান হারানোর বর্ণনার সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন দিকটির সাদৃশ্য আছে? আলোচনা কর।

d
“উদ্দীপকের ভাববস্তুতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূলভাব পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি।”- এ মতামত সমর্থন কর কি? তোমার মতের সপক্ষে যুক্তি তুলে ধর।

10
Question 10

ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,

ওড়ে না পাখি আঁকা বাঁকা সাদা ঝাঁক,

নদী জলের ঢেউগুলো নির্বাক,

ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড়।

Jessore · 2025

a
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমন ঘটেছে?

b
“ভুলিতে পারি না কোনো মতে।”- কেন কবি ভুলতে পারছেন না?

c
উদ্দীপকে বর্ণিত মানসিক পরিস্থিতির সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির মানসিক পরিস্থিতির তুলনা কর।

d
“উদ্দীপকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাবের আংশিক প্রতিফলন ঘটেছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

11
Question 11

প্রকৃতিপ্রেমী আরিবা কলেজ ছুটির সময় গ্রামে বেড়াতে এলেই বন্ধুদের সাথে ঘুরতে যায়। গ্রামীণ নিসর্গ-প্রকৃতি নিয়ে সে কবিতাও লেখে। কিন্তু মায়ের হঠাৎ মৃত্যুতে তার সবকিছুই ওলট-পালট হয়ে গেছে। এবার গ্রামে এলে মন ভালো করার জন্য বন্ধুরা তাকে জোর করে নৌকা ভ্রমণে নিয়ে যায়। কিন্তু আজ নদীর তীরের অপরূপ সৌন্দর্যও তার মনে পুলক জাগাতে ব্যর্থ হয়। চিরচেনা প্রকৃতিকেও আজ যেন অচেনা লাগে।

Comilla · 2025

a
‘পাথার’ শব্দের অর্থ কী?

b
“দক্ষিণ দুয়ার গেছে খুলি?”- চরণটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের আরিবার সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার করির মনোবেদনা কীভাবে সম্পর্কযুক্ত? বর্ণনা কর।

d
“উদ্দীপকটিতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূল সুর প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

12
Question 12

ভ্রমণবিলাসী ও প্রকৃতিপ্রেমিক তামিম সাহেব সুযোগ পেলেই পরিবারের সদস্যদের নিয়ে দেশ-বিদেশের দর্শনীয় স্থানে বেড়াতে যেতেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ে মাহজাবীন বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। একমাত্র মেয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মেয়েকে হারিয়ে তামিম সাহেব -আজ নির্বাক, নিথর। প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য তার মনকে এখন আর আকর্ষণ করে না। সবকিছুই যেন আজ বিষাদময়।

Chittagong · 2025

a
‘বরিয়া’ শব্দের অর্থ কী?

b
“দক্ষিণ দুয়ার গেছে খুলি?”- কবির এ জিজ্ঞাসার কারণ ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের তামিম সাহেবের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা কর।

d
উদ্দীপকটিতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূলভাব কতটুকু প্রকাশ পেয়েছে? মূল্যায়ন কর।

13
Question 13

মা’কে হারিয়ে মিজানের মন খুব খারাপ। প্রিয় বন্ধু জাহিন এসে বলল, “তুমি নৌকায় ঘুরতে খুব পছন্দ কর, চলো আমরা দুদিনের জন্য নৌকা-ভ্রমণে যাই। ভরা তিস্তায় ঘুরতে ভালো লাগবে। দুধারে কাশফুল, শুভ্র মেঘের আড়ালে নির্মল জ্যোৎস্নায় আমরা নৌকায় রাত্রিযাপন করব।” মিজান নির্বাক হয়ে তাকিয়ে থাকল জাহিনের দিকে। একটু থেমে বলল, “আকাশের চাঁদ, নদীর কুলুধ্বনি কিছুই ভাবতে পারি না বন্ধু! আমার সমস্ত ভালোলাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে।”

Sylhet · 2025

a
‘পুষ্পারতি’ অর্থ কী?

b
“ওগো কবি, অভিমান করেছ কি তাই”- ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের জাহিন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়? সাদৃশ্যের কারণ আলোচনা কর।

d
“উদ্দীপকের মিজানের কথায় ‘তাহারেই পড়ে মনে’, কবিতার কবির মনোভাব ব্যক্ত হয়েছে।”- উক্তিটি মূল্যায়ন কর।

14
Question 14

প্রায় দুই বছর আগে প্রকৌশলী সালামের সাথে ডাক্তার সোনিয়ার বিয়ে হয়। স্বামীর উৎসাহ-উদ্দীপনায় ডাক্তার সোনিয়া পরম মমতায় রোগীদের চিকিৎসা সেবা দেন। তাতে রোগীরা দ্রুত আরোগ্য লাভকরেন। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি ভালো চিকিৎসক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। একদিন কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সোনিয়ার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এ কারণে সোনিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। চিকিৎসা সেবা কিংবা ব্যক্তিগত কোনো কাজেই আর তার মন বসে না। বাস্তবতার চিন্তায় সোনিয়ার বাবা-মা তাকে পুনরায় এক ডাক্তারের সাথে বিয়ে দেন। কিন্তু কিছু দিন পর পরই তার স্বামীর স্মৃতি মনে পড়ে। ফলে প্রায়ই তিনি ভারাক্রান্ত মনে বাসার বারান্দায় বসে থাকেন।

Barisal · 2025

a
সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?

b
“উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”- উক্তিটির তাৎপর্য তুলে ধর।

c
উদ্দীপকের সোনিয়া এবং ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাব-চেতনার সাদৃশ্য-বৈসাদৃশ্য পর্যালোচনা কর।

d
উদ্দীপকের সোনিয়া এবং ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মর্মানুভূতিকে একই বৃত্তে বাঁধা যায় কি-না? বিশ্লেষণ কর।

15
Question 15

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, “কী হবে ছবি এঁকে!”

ঢাকা কমার্স কলেজ · 2024

a
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

b
“ওগো কবি, অভিমান করেছ কি তাই?”- কেন বলেছেন?

c
উদ্দীপকের কোন দিকটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

d
উদ্দীপকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

16
Question 16

দরিদ্র রিকশাচালক রাশেদুলের মেয়ে রেবেকা এইচএসসি পরীক্ষার্থী সে মেধাবী ছাত্রী। রাশেদুলের স্বপ্ন রেবেকা বড় ডাক্তার হবে। মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য সে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে। রেবেকাও স্বপ্ন পূরণের লক্ষ্যে দিনরাত এক করে নিজেকে প্রস্তুত করছে। কিন্তু হঠাৎ আসা কালবৈশাখী ঝড়ের মতো বাবার মৃত্যু রেবেকার জীবনকে এলোমেলো করে দেয়। রেবেকা তার লক্ষ্য থেকে ছিটতে পড়ে। বাবার মৃত্যুশোক তাকে আচ্ছন্ন করে রাখে। অতঃপর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলে ইট-পাথরের যান্ত্রিক জীবনের পথে ৷

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

a
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় কত সালে প্রকাশিত হয়?

b
‘পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?’— চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর ।

d
উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূলভাব একই সূত্রে গাঁথা— বিশ্লেষণ কর ।

17
Question 17

তিনটি বছর

কতো ঊর্ণাজাল বুনে

কেটেছে, অথচ এরই মধ্যে বাজখাঁই

কেউ যেন আমার শোকের নদীটিকে কতো দ্রুত রুক্ষ চর

করে দিলো । অতিথি বিদায় নিলে আবারো দাঁড়াই

এসে ফটোগ্রাফটির মুখোমুখি প্রশ্নাকুল চোখে,

ক্ষীয়মান শোকে ।

ফ্রেমের ভেতর থেকে আমার সন্তান

চেয়ে থাকে নিষ্পলক, তার চোখে নেই রাগ কিংবা অভিমান ।

সিলেট এমসি কলেজ · 2024

a
‘কুহেলি’ শব্দের অর্থ কী?

b
‘ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।’ – কবির এ উদাসীনতার প্রকৃত কারণ কী ?

c
‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাথে উদ্দীপকের বাবার অনুভূতির বৈসাদৃশ্য আলোচনা কর ।

d
তাহারেই পড়ে মনে’ কবিতার বিষয়বস্তুর সঙ্গে উদ্দীপকের কবিতাংশটির তুলনামূলক বিশ্লেষণ কর ।

18
Question 18

এই আমার ছোটো ছেলে, যে নেই এখন,

পাথরের টুকরার মতন

ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে…

অতিথি বিদায় নিলে আবারো দাঁড়াই

এসে ফটোগ্রাফটির মুখোমুখি প্রশ্নাকুল

চোখে, ক্ষীয়মান শোকে।

ফ্রেমের ফেতর থেকে আমার সন্তান

চেয়ে থাকে নিষ্পলক, তার চোখে নেই রাগ কিংবা অভিমান।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

a
গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ধরনের কবিতা?

b
“কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী”-বলতে কী বোঝানো হয়েছে?

c
উদ্দীপকের বিষয়ভাবনা ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাববস্তুর সাদৃশ্য বর্ণনা করো।

d
“উদ্দীপকে দুঃখবোধ আর ‘তাহারেই পড়ে মনে’ কবিতার অনুভূতি একইসূত্রে গাঁথা।” -মন্তব্যটি যাচাই করো।

19
Question 19

ঈশিতা বাংলা বিভাগের উচ্ছল প্রাণবন্ত মেয়ে। আড্ডার আসরকে সে মাতিয়ে রাখে। বাংলা বিভাগ প্রতিবারের মতো এবারও বসন্ত উৎসব পালনের উদ্যোগ নিয়েছে। ঈশিতা বরাবরই এই ধরনের আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে। উৎসবের দিন রূপময় প্রকৃতির নান্দনিকতা ও উৎসব প্রাঙ্গণের বর্ণিল বিন্যাস একাকার হয়ে অভূতপূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অথচ এই কোলাহলমুখর আনন্দঘন পরিবেশে প্রাণবন্ত ঈশিতা যেন প্রাণহীন, ছন্দহীন, গম্ভীর ও বিষণ্ণ। জানা গেল, তিন বছর আগে হারানো মায়ের স্মৃতিই আজ তার অন্তরকে বেদনাচ্ছন্ন করে রেখেছে।

Dhaka · 2024

a
গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কোন ধরনের কবিতা?

b
“পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?”- কবিতার এই চরণটির অর্থ বুঝিয়ে দাও।

c
উদ্দীপকের ঈশিতা ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবিসত্তার ঐক্য নির্ণয় কর।

d
“উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় একই জীবন-সত্যের পরিচয় উদ্‌ঘাটিত হয়েছে”- বিচার কর।

20
Question 20

ভুলিতে পারি না তারে, ভোলা যায় না

বারে বারে মনে পড়ে কেন জানি না।

ভেবে ভেবে ভোর হয়

স্মৃতি শুধু কথা কয়

আঁধারেতে বসে থেকে

আঁখি জলে ভিজ রয়

যত ভাবি ভুলে যাব মন বোঝে না

বারে বারে মনে পড়ে কেন জানি না।

Comilla · 2024

a
‘অলখ’ শব্দের অর্থ কী?

b
‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ উক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের মূল বক্তব্যের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাদৃশ্যপূর্ণ বিষয়ের পর্যালোচনা কর।

d
উদ্দীপকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাব কতটুকু প্রতিফলিত হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

21
Question 21

ঋতু পরিক্রমায় দেখা যায় নানা বৈচিত্র্য। যা উপভোগের বিষয়। এমন উপভোগ সমানভাবে সবার গ্রহণ করার সৌভাগ্য হয় না। কারণ ব্যক্তিজীবন সবার সব সময় সমান যায় না। কারও পৌষ মাস কারও সর্বনাশ- যা একান্তই ক্রিয়াশীল।

Barisal · 2024

a
অর্ঘ্য বিরচন কী?

b
মাঘের সন্ন্যাসী বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

c
‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাথে উদ্দীপকের যে সাদৃশ্য পাওয়া যায়, তা বর্ণনা কর।

d
“উদ্দীপকের মূলভাব ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আংশিক বা খণ্ডাংশ মাত্র”- বিশ্লেষণ কর।

22
Question 22

এ আমার ছোট ছেলে, যে নেই এখন

পাথরের টুকরোর মতন

ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে

বছর তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে।

Mymensingh · 2024

a
পুষ্পারতি কী?

b
কবির উদাসীনতা নিয়ে কবিভক্ত প্রশ্ন করেছেন কেন?

c
উদ্দীপকের ঋতুটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার যে ঋতুকে স্মরণ করিয়ে দেয় তা ব্যাখ্যা কর।

d
“উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা।”- উক্তিটির যথার্থতা বিচার কর।

23
Question 23

পুনর্মিলন অনুষ্ঠানের প্রস্তাবনা, পরিকল্পনা, প্রযোজনা ও কর্মপন্থা নির্ধারণে পাঁচ মাস ধরে নিরলসভাবে কাজ করে আয়োজন প্রায় সম্পন্ন করে রেখেছে রতন। বন্ধুদের মিলনমেলা আয়োজন তার জন্য যেমন কষ্টসাধ্য কাজ ছিল, তেমনি এতে স্বপ্নপূরণের আনন্দও ছিল অফুরান। অনুষ্ঠান নিয়ে কোনো ভাবনা, উত্তেজনা বা উচ্ছ্বাস নেই আজ তার মনে। কারণ অনুষ্ঠানের আগেই তার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। মা যেন দূর আকাশে মুখ রেখে বাতাসে ঘুরে বেড়াচ্ছেন।

Dhaka · 2023

a
‘ফুটেছে কী আমের মুকুল’? উক্তিটি কার?

b
“যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই” – কীভাবে?

c
উদ্দীপকের রতনের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির মিল কোথায়? যুক্তি দাও।

d
“প্রিয়জনের বিয়োগব্যথা আমাদের আনন্দ – আয়োজনের গতি ভিন্ন পথে ধাবিত করতে পারে। ” – “তাহারেই পড়ে মনে” কবিতা ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

24
Question 24

(i) তোমাকে যে ভালোবাসি এ কথা বাতাসেও জেনেছে

এই বার্তা মুখে করে প্রভাময়ী আলো নিয়ে যায় আমাদের প্রেমের রূপে নীলবর্ণ আকাশ টাঙ্গায়

দিকে দিকে জাগে ভোর, বনভূমে পাখিরা সেজেছে।

(ii) তুমি চলে গেছ কত যুগ কত বছর?

এইমাত্র সম্মুখে ছিলে, পাত্রে জল কাঁপছে এখনো

যেন কোনো এক স্বপ্নঘেরা বাগানে লুকানো

তোমার প্রেমের রূপ, প্রতিশ্রুতি, মিথ্যের শব্দবহর।

Comilla · 2023

a
‘অর্ঘ্য’ শব্দের অর্থ কী?

b
‘ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।’ কবির এই উদাসীনতার প্রকৃত কারণ কী?

c
উদ্দীপকের (i) অংশের সঙ্গে সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাদৃশ্য বিচার কর।

d
“উদ্দীপক দুটি যেন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূলকথা” মন্তব্যটি উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতা অবস্থানে বিচার কর।

25
Question 25

বাঙালি নারীর আত্ম জাগরণে যে নারীর অবদান বেশি, তিনি হলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। বিবাহের পর উদার মানসিকতার অধিকারী স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের পরম মমতায় ও সহযোগিতায় এবং নিজের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি স্বশিক্ষিত হয়ে উঠেন আত্মশুদ্ধি ও নিজের জানার জগৎকে পরিশুদ্ধ করার মধ্য দিয়ে তিনি সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। তার সাহিত্য সাধনায় বাঙালি মুসলিম নারী সমাজই মুখ্য হয়ে ওঠেন। সাহিত্য সাধনায় যখন তিনি নিয়োজিত তখন হঠাৎ করে তাঁর প্রাণপ্রিয় স্বামী পরপারে যাত্রা করেন। এতে তিনি মর্মাহত হন। বিষাদপূর্ণ অন্তরে আপন কর্ম সম্পাদনের জন্য কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গালর্স স্কুল প্রতিষ্ঠা করেন। ফলে আজ বাঙালি নারী সমাজ মুক্ত-স্বাধীনভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করছেন।

Barisal · 2023

a
উত্তরী শব্দের অর্থ কী?

b
“বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল”কবিতাংশে কবি কী বোঝাতে চেয়েছেন?

c
উদ্দীপকের বিষয়বস্তুর সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার বিষয়বস্তুর সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর।

d
তুমি কি মনে কর যে উদ্দীপকের স্বামী বিয়োগের হাহাকার এবং ‘তাহারেই পড়ে মনে কবিতায় কবির অন্তরের হাহাকার একই সূত্রে গাঁথা? পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাও ।

26
Question 26

রত্নার সন্তানটি বিশেষ চাহিদাসম্পন্ন ‘অটিস্টিক’। স্বামীর আকস্মিক মৃত্যুর পর সে গার্মেন্টস-এ কাজ নেয়। রত্নার মা ছেলের দেখাশোনা করে। হঠাৎ একদিন রত্নার বাশক্তিহীন ছেলেটি কোথাও চলে যায়। পাগলপ্রায় রত্না সবকিছু ছেড়ে তার হারানো ছেলেকে খুঁজে চলেছে।

Chittagong · 2023

a
সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?

b
এ বসন্তে কবির পুষ্পসাজ না থাকার কারণ কী?

c
উদ্দীপকের সঙ্গে কবিতার ভাবগত সাদৃশ্য তুলে ধরো।

d
‘প্রিয়জন হারানোর বেদনা কবিতা এবং উদ্দীপকে ভিন্নভাবে উপস্থাপিত।’- তোমার মত দাও।

27
Question 27

‘আজি এ অবেলায় মনে পড়ে তোমায়

হারানো দিনগুলি বারে বারে কাঁদায়।

তুমি ছাড়া এজীবন শূন্য মনে হয়

ভালো লাগা অনুভ‚তি আঁধারে ডুব রয়।’

Mymensingh · 2022

a
‘পুষ্পারতি’ শব্দটির অর্থ কী?

b
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির উদাসীনতার কারণ ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সাথে কবি সুফিয়া কামালের ব্যক্তিজীবনের মিল রয়েছে কীভাবে? উপস্থাপন কর।

d
“উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বর্ণিত দুঃখবোধের অনুভূতি এক সূত্রে গাঁথা।”- যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।

28
Question 28

চিত্রশিল্পী কাজী ইকবাল স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে বেড়াতে গিয়েছিলেন কক্সবাজার সমুদ্র

সৈকতে। হঠাৎ আসা সুনামির আঘাতে ভেসে গেল তার পরিবারের সবাই। নিজে বেঁচে

গেলেও বিয়োগান্তক এই ঘটনার শোকে ভীষণ ভেঙে পড়লেন। ছবি আঁকা নেশা ও

পেশা হলেও তিনি আর কখনই হাতে তুলে নেননি আঁকার তুলি কিংবা রং।

Rajshahi · 2022

a
“দক্ষিণ দুয়ার গেছে খুলি?”- প্রশ্নটি কার?

b
“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী”-পঙ্ক্তিটি বুঝিয়ে লেখ।

c
উদ্দীপকের ভাববস্তুর সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাববস্তুর

সাদৃশ্য আলোচনা কর।

d
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির প্রকৃতিঘনিষ্ঠ যে মনোবেদনা বর্ণিত

হয়েছে উদ্দীপকে তা অনুপস্থিত।”- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

29
Question 29

বষণ্ণ বিরহী বাতাস মনের জানালায় দেয় উঁকি। উš§না মন আজ মাধবীর। পড়ন্ত বিকেলে দখিনের

বারান্দায় বেদনার রাগিনী ওঠে তার। শোকের পাথার বেয়ে আসে বসন্ত। চৈত্রের খরায় শুকিয়ে গেছে

বুক। সেখানে শুধু ধু ধু বালুচর। নেই তাতে জল, আছে কষ্টের হলাহল। শীতের শুষ্কতা মুছে বসন্তের

শূন্যতা চেপে ধরেছে তারে। কারণ মাঘের শীতে প্রিয়জন তার গিয়েছে চলে না ফেরার দেশে।

Dhaka · 2022

a
কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কী?

b
‘বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি-এ মোর মিনতি।’-চরণটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।

d
উদ্দীপকের ‘মাধবী’ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির ব্যক্তি চরিত্রের

ছায়াচিত্র।”- উক্তিটি মূল্যায়ন কর।

30
Question 30

“ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি

করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।

………………………………………………..

কাল হতে আর ফুটবে না হায়, লতার বুকে মঞ্জরী

উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস মর্মরী।

গানের পাখি গ্যাছে উড়ে-শূন্য নীড়-

কণ্ঠে আমার নাই সে আগের কথার ভিড়।”

Dinajpur · 2022

a
‘উত্তরী’ শব্দের অর্থ কী?

b
“কহিল সে কাছে সরে আসি”-পঙ্ক্তিটি ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের কবি এবং ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির অন্তর্বেদনাকে এক সুতায় গাঁথা যায় কি?”-আলোচনা কর।

d
“কণ্ঠে আমার নাই সে আগের কথার ভিড়।”- ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আলোকে উক্তিটি ব্যাখ্যা কর।

31
Question 31

বাইক্কা বিলের বর্ষার সৌন্দর্য কতই না চমৎকার! কাকের চোখের মতো টলটলে জল, রঙিন শাপলা-শালুক, কলমি লতার মতো নানাবিধ ফুল, পানকৌড়ি বুনো হাঁসের মতো বিপুল সংখ্যক দেশি-বিদেশি পাখি কার না ভালো লাগে। কিন্তু এমন মনোলোভা সৌন্দর্যের কাছে এসেও সেজুতি জামান আজ বিষণ্ণ। কারণ কয়েক বছর আগে নৌকা করে এ বিল পার হতে গিয়েই তার দশ বছরের ছেলে আবির মারা যায়।

Comilla · 2022

a
‘তাহারেই পড়ে মনে’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

b
‘কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।

c
উদ্দীপকের সেজুতি জামানের মনোভাব ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর

d
উদ্দীপকটিতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সামগ্রিক ভাবনার সবটুকু ধরা পড়েছে বলে কি তুমি মনে কর? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

32
Question 32

ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,

ওড়ে না পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক,

নদী জলের ঢেউগুলো নির্বাক,

ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড় !

Jessore · 2022

a
কবিভক্ত কবির কাছে কী শোনার মিনতি করে?

b
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন?

c
উদ্দীপকের কবিতাংশটুকুর সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাদৃশ্য তুলে ধর।

d
“কবিতাংশটুকুর কবির দহন যেন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির অন্তর্দহন।”- মূল্যায়ন কর।

33
Question 33

কলেজ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজার গেল গালিবসহ তার বন্ধুরা। সাগরের

পানিতে নেমেছে সবাই, খুব হৈচৈ আর লাফালাফি করে গোসল করছে তারা। হিমছড়ি

পাহাড়ে উঠে আনন্দে আত্মহারা সবাই। কিন্তু গালিব এক কোণে বসে আছে, তার মনে

কোনো আনন্দ নেই, কারণ পাঁচ বছর আগে সে তার বাবার সাথে এখানে এসেছিল, অনেক

আনন্দ করেছিল সবাই মিলে। এখন তার বাবা নেই, কিন্তু বাবার রেখে যাওয়া সেই স্মৃতি

তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে সমস্ত আনন্দই তার কাছে ম্লান হয়ে আসে।

Chittagong · 2022

a
‘কুহেলি’ শব্দের অর্থ কী?

b
বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন? বুঝিয়ে দাও।

c
উদ্দীপকের গালিব ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন দিকটি ধারণ করেছে? আলোচনা কর।

d
“প্রেক্ষাপট ভিন্ন হলেও গালিব ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবি উভয়ের অন্তরে রয়েছে তীব্র বেদনা।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

34
Question 34

‘বহুদিন পরে মনে পড়ে আজি পল্লিমায়ের কোল,

ঝাউশাখে সেথা বনলতা বাঁধি, হরষে খেয়েছি দোল।

কুলের কাঁটার আঘাত সহিয়া কাঁচা-পাকা কুল খেয়ে,

অমৃতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালী মেয়ে।’

Comilla · 2019

a
‘পাথার’ শব্দের অর্থ কী ?

b
‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’— পক্তিটি বুঝিয়ে লেখো।

c
উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাববস্তুর বৈসাদৃশ্য আলোচনা করো।

d
উদ্দীপকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূলসুর প্রতিফলিত হয়েছে কি ? তোমার মতামত দাও।

35
Question 35

‘আজ তুমি নেই সাথে ভুলে থাকা ছলনাতে

মনে মনে ভাবি শুধু তোমারি কথা।

পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে,

সুরভিত বিরহের মরম ব্যথা।’

Sylhet · 2019

a
কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?

b
‘কোথা তব নব পুষ্প সাঙ্গ?’- উক্তিটি বুঝিয়ে লেখো।

c
উক্তিটিতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে।” মন্তব্যটি বিশ্লেষণ করো।

d
“উদ্দীপকের কথকের হৃদয় বেদনা যেন ‘তাহারেই পড়ে মনে কবিতার মূলসুর।”- যুক্তিসহ বিশ্লেষণ করো।

36
Question 36

একুশের বইমেলায় প্রতিবছর সবুজ সাহেবের কবিতার নতুন বই প্রকাশিত হয়। এ বছর তা হয়নি। গত ইদে গ্রামের বাড়ির পুকুরে ডুবে সবুজ সাহেবের একমাত্র পুত্র ফয়সাল মারা যান। কবি পুত্রশোকে শোকগ্রস্ত। বইমেলা উপলক্ষ্যে নতুন বই প্রকাশে কয়েকজন প্রকাশক কবি সবুজ সাহেবের কাছে পাণ্ডুলিপি চেয়েছেন। কিন্তু কবি কারো কথা রাখতে পারেননি ।

Dinajpur · 2019

a
‘পাথার’ শব্দের অর্থ কী ?

b
‘সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।’— উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো ।

c
উদ্দীপকের সবুজ সাহেবের সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির সাদৃশ্য দেখাও ।

d
“উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বিষণ্নতার সুর স্পষ্ট হয়েছে।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।

37
Question 37

অকালে বাবাকে হারিয়ে আবিদের মন ভীষণ খারাপ। বন্ধু বাতেন এসে বলল, ‘তুমি তো ঘুরতে খুব পছন্দ করো, চলো নৌকায় কোথাও ঘুরে আসি। শরতের শুভ্র জ্যোৎস্নায় দু’ধারে কাশবন, মৃদু বাতাসে নৌকার দোলা- তোমার মন ভালো হয়ে যাবে।’ জবাবে আবিদ বলল, নি জলে রূপালি চাঁদ কোনো কিছুতে আর মন নেই বন্ধু! আমার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে।

Jessore · 2019

a
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ কী ?

b
কবিতায় কবির ব্যক্তিজীবন কীভাবে ধরা পড়েছে ?

c
উদ্দীপকের বাতেন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কার কথা স্মরণ করিয়ে দেয় ? উভয়ের ভূমিকার তুলনা করো।

d
“আবিদের জবাবে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূলবক্তব্যই প্রতিধ্বনিত হয়েছে।”- উক্তিটির যথার্থতা বিচার করো।

38
Question 38

রত্না ও রতনের দাম্পত্য জীবন বেশ সুখে-শান্তিতেই কাটছিল। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের ন্যায় মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল রতন। কালের বিবর্তনে জীবন নামের একজন ভালো মানুষের সাথে রত্নার পুনরায় বিয়ে হলেও প্রথম স্বামীর স্মৃতি এক মুহূর্তের জন্যও ভুলতে পারেনি সে। কেননা, প্রথম স্বামী ছিল তার সকল কাজের সহযোগী ও প্রেরণাদাতা । প্রতি বসন্তে রত্না তাই প্রথম স্বামীর কথা বিশেষভাবে স্মরণ করে নীরবে কাঁদে। কারণ, তার ভালোবাসার মানুষটি বসন্তকালের পূর্বলগ্নেই, তাকে ছেড়ে চিরবিদায় নিয়েছে।

Dhaka · 2019

a
‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’– কার কথা বলা হয়েছে?

b
‘পুষ্পশূন্য দিগন্তের পথে’— বলতে কী বোঝানো হয়েছে?

c
“উদ্দীপকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার বিষয়বস্তু ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে ।”— বুঝিয়ে লেখো।

d
“উদ্দীপকের রত্না আর ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির কষ্ট একসূত্রে গাঁথা।”— বিশ্লেষণ করো

39
Question 39

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে অগণিত বাঙালিকে হত্যা করে। দেশে এমন অরাজকতা দেখে তরুণ যুবক রফিক আর চুপ থাকতে পারে না। অপরিসীম সাহস নিয়ে সে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জীবনের মায়া ত্যাগ করে দেশ ও দশের কল্যাণে সে নিজেকে উৎসর্গ করে।

Rajshahi · 2018

a
‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

b
কবি কেন যৌবনশক্তির জয়গান করেছেন?

c
উদ্দীপকের রফিক ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো।

d
‘আত্মত্যাগ ও মানব-কল্যাণ আঠারো বছর বয়সের একটি অন্যতম বৈশিষ্ট্য’- উদ্দীপক ও ‘আঠারো বছর বয়স’ কবিতার আলোকে উক্তিটির তাৎপর্য মূল্যায়ন করো।

40
Question 40

“চলে যায় মরি হায় বসন্তের দিন।

দূর শাখে পিক ডাকে বিরামবিহীন।।

অধীর সমীর-ভরে উচ্ছ্বসি বকুল ঝরে,

গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন।

পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে,

মধুকর গুঞ্জরনে ছায়াতল কাঁপে।

কেন আজি অকারণে সারা বেলা আনমনে

পরানে বাজায় বীণা কে গো উদাসীন।।”

Dhaka · 2017

a
‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’- কার কথা বলা হয়েছে?

b
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন?

c
উদ্দীপকের বসন্ত বর্ণনার সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার বসন্ত বর্ণনার সাদৃশ্য-বৈসাদৃশ্য আলোচনা করো।

d
উদ্দীপকের মূল সুর ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।

41
Question 41

সে চলে গেছে বলে কিগো স্মৃতি কি তার যায় ভোলা

আজো মনে হলে তার কথা, মর্মে যে মোর দেয় দোলা॥

ঐ প্রতিটি ধূলিকণায়, আছে তার ছোঁওয়া লেগে হেথায়

আজো তাহারি আসার আশায়, রাখি মোর ঘরের সব দ্বার খোলা।

হেথা সে এসেছিল যবে ঘর ভরে ছিল ফুল উৎসবে

মোর কাজ ছিল শুধু ভবে, তার হারগাঁথা আর ফুল তোলা॥

Jessore · 2017

a
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

b
পুষ্পশূন্য দিগন্তের পথে’- বলতে কী বোঝানো হয়েছে?

c
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির হাহাকারের দৃশ্য যেন উদ্দীপকে প্রকাশ পেয়েছে- ব্যাখ্যা করো।

d
“উদ্দীপকটির বিরহবেদনার বর্ণনার সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির মনোবেদনার প্রকৃতিঘনিষ্ঠ যে বর্ণনা, তার সাথে মিলের চেয়ে অমিলই বেশি”- মন্তব্যটি তোমার মতামতসহ যাচাই করো।

42
Question 42

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল
সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

a
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে লেখা?

b
‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ বলতে কবি কী বুঝিয়েছেন?

c
উদ্দীপকের জামিলের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।

d
“উদ্দীপকের সালমার মনের কষ্ট আর ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

43
Question 43

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

a
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

b
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

c
‘প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে’- উদ্দীপকের উক্তিটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।

d
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক’- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।