Psychology 2nd – A B S – CH 3

01

মনোভাব কী?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, বিশেষ কোনো শ্রেণিভুক্ত ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক কোনো সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতি সম্পন্ন রীতিকেই মনোভাব বলে।

02

মনোভাবের উপাদান এর কাজ কি?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

মনোভাবের উপাদান তিনটি। যথা- ১। জ্ঞান বা অবহিতিমূলক, ২। অনুভূতিমূলক ও ৩। ক্রিয়ামূলক। কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। এ উপাদান মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত লক্ষণ প্রকাশ করে থাকে। মনোভাবের সাথে জড়িত আবেগকেই অনুভূতিমূলক উপাদান বলা হয়। এ উপাদানের উপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সম্বন্ধে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে উঠে। অর্থাৎ পছন্দ ও অপছন্দ গড়ে উঠার পিছনে মনোভাবের অনুভূতিমূলক উপাদানকেই মনোভাবের ক্রিয়ামূলক উপাদান বলে। এক্ষেত্রে কোনো বস্তু বা ব্যক্তির প্রতি ইতিবাচক মনোভাব হলে সে তাকে রক্ষা এবং তার মঙ্গল কামনার জন্য কাজ করে আর নেতিবাচক হলে সে তার ধ্বংস ও ক্ষতি সাধান করার ক্ষেত্রে কাজ করে।

03

বদ্ধমূল ধারণা কী?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি সর্ম্পকে কম তথ্যনির্ভর অবিশ্বাস্য রকমের সংক্ষিপ্ত ধারনাই হলো বদ্ধমূল ধারণা।

04

মনোভাব গঠনে পরিবার প্রধান মাধ্যম কেন?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মনোভাব গঠনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ। পিতামাতা তাদের নিজেদের পছন্দ-অপছন্দ, সংস্কার, উচ্চাকাঙ্ক্ষা, আগ্রহ ইত্যাদি তাদের শিশুসন্তানের মধ্যে সংক্রমিত করে। শিশু নিজেকে নিবিড়ভাবে তার পিতামাতার সাথে একাত্ম করে ফেলে এবং পিতামাতাকে অনুকরণীয় আদর্শ মনে করে। এসবের মধ্য দিয়ে শিশুর ইতিবাচক অথবা নেতিবাচক একটি প্রাথমিক মনোভাব গড়ে ওঠে।
শিশুর বিচার-বিবেচনা শক্তি কম থাকায় পরিবারে যেসব আচরণ ও মূল্যবোধ প্রচলিত, শিশু নির্বিচারে তাই গ্রহণ করে। এসব কারণে মনোভাব গঠনে পরিবারকে প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।

05

ভারসাম্য মতবাদের মূল বক্তব্য কী?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর

ভারসাম্য মতবাদের মূল বক্তব্য হলো- মানুষ তার অবহিতিমূলক কাঠামোর মধ্যে একটি ভারসাম্য খোঁজে এবং যখন সেই কাঠামোর মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয় তখনই মনোভাবের পরিবর্তন হয়।

06

মনোভাবের সাথে জড়িত আবেগকে মনোভাবের কোন উপাদানের অন্তর্ভুক্ত করা হয়? ব্যাখ্যা করো।[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর

মনোভাবের সাথে জড়িত আবেগকে মনোভাবের অনুভূতিমূলক উপাদানের অন্তভুক্ত বলা হয়।
অনুভূতিমূলক উপাদানের ওপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সমন্ধে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে উঠে। ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। তার অর্থ হলো উক্ত শিক্ষকের প্রতি ছাত্রের ভালো লাগা বা পছন্দের সম্পর্ক রয়েছে। উক্ত শিক্ষকের কাজকর্মের প্রতি ছাত্রের আবেগ কাজ করছে।

07

মনোভাবের সংজ্ঞা দাও।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মনোভাব হলো কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাবার পূর্বপ্রস্তুতি।

08

ব্যক্তির চাহিদা পুরণ কিভাবে মনোভাব গঠনে কাজ করে?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

চাহিদা পূরণ ব্যক্তির মনোভাব গঠনে বিশেষ প্রভাব বিস্তার করে।
যে ব্যক্তি বা বস্তু মনোভাব গঠনে সহায়তা করে তার প্রতি ব্যক্তির ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। আর যা ব্যক্তির মনোভাব গঠনে বাধার সৃষ্টি করে তার প্রতি প্রতিকূল মনোভাব গড়ে ওঠে। যেমন: ডাক্তারের প্রতি রোগীর অনুকূল মনোভাব পাওয়া যায় যদি ডাক্তারের পরামর্শে রোগটি সেরে যায়। কিন্তু যদি রোগটি না সারে তাহলে ডাক্তারের প্রতি রোগীর প্রতিকূল মনোভাব গড়ে ওঠে।

09

মনোভাবের সংজ্ঞা দাও।[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, বিশেষ কোনো শ্রেণিভুক্ত ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক কোনো সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতি সম্পন্ন রীতিকেই মনোভাব বলে।

10

অবহিতিমূলক উপাদান ব্যাখ্যা কর।[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]

উত্তর

কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত লক্ষণই হলো জ্ঞান বা অবহিতিমূলক উপাদান। উদাহরণস্বরূপ, ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতা, তার দক্ষতার প্রতি ঐ ছাত্রের ইতিবাচক ক্ষমতা রয়েছে।

11

মনোভাব কী?[রাজশাহী কলেজ · 2026]

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, বিশেষ কোনো শ্রেণিভুক্ত ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক কোনো সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতিসম্পন্ন রীতিকেই মনোভাব বলা হয়।

12

মনোভাবের অবহিতিমূলক উপাদান ব্যাখ্যা করো।[রাজশাহী কলেজ · 2026]

উত্তর

কোনো বিশেষ বিষয় সম্পর্কিত বিশেষ জ্ঞানই হলো মনোভাবের অবহিতিমূলক উপাদান।
মনোভাবের মধ্যে তিনটি প্রধান উপাদান রয়েছে। এর মধ্যে জ্ঞান বা অবহিতিমূলক উপাদান অন্যতম। মনোভাবের অবহিতিমূলক উপাদান প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক হতে পারে। প্রকৃতপক্ষে মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত লক্ষণই হলো অবহিতিমূলক উপাদান। উদাহরণস্বরূপ, শ্রেণিকক্ষে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতা, তার দক্ষতার প্রতি ওই ছাত্রের ইতিবাচক ধারণা রয়েছে। এ ধরনের বিশেষ জ্ঞানই হলো মনোভাবের অবহিতিমূলক উপাদান।

13

মনোভাব কী?[চট্টগ্রাম কলেজ · 2026]

উত্তর

মনোভাব হলো কোনো ব্যক্তি, বস্তু বা অবস্থার প্রতি অনুকূল বা প্রতিকূল প্রতিক্রিয়ার প্রবণতা।

14

মনোভাবের সাথে অনুভূতি ও আবেগ কেন জড়িত?[চট্টগ্রাম কলেজ · 2026]

উত্তর

মনোভাবের সাথে অনুভূতি ও আবেগ গভীর ভাবে সম্পর্কিত।
চিন্তা, বিশ্বাস, অনুভূতি ও প্রতিক্রিয়া করার প্রবণতা নিয়েই মনোভাব গঠিত হয়। আমরা সাধারণত বলে থাকি- অমুকের প্রতি আমার স্নেহের মনোভাব আছে, কিংবা বিদ্বেবের কিংবা ভয়ের মনোভাব আছে। আবেগ একটি বিক্ষুব্ধ অবস্থা, কিন্তু মনোভাব সর্বদা প্রচ্ছন্ন অবস্থা।
তাই বলা যায়, মনোভাবের সাথে অনুভূতি ও আবেগ গড়িত।

15

বদ্ধমূল ধারণা কী?[ঢাকা সিটি কলেজ · 2026]

উত্তর

বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি সম্পর্কে কম তথ্যনির্ভর অবিশ্বাস্য রকমের সংক্ষিপ্ত ধারনাই হলো বদ্ধমূল ধারণা।

16

অনুভূতিমূলক উপাদান মনোভাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন?[ঢাকা সিটি কলেজ · 2026]

উত্তর

অনুভূতিমূলক উপাদান মনোভাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ এই আবেগের ওপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সম্বন্ধে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে ওঠে।
মনোভাবের সাথে জড়িত আবেগকেই অনুভূতিমূলক উপাদান বলা যায়। ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। তার অর্থ হলো উক্ত শিক্ষকের প্রতি ছাত্রের ভালো লাগা বা পছন্দের সম্পর্ক রয়েছে।

17

মনোভাব কী?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

মনোভাব হলো কোনো ব্যক্তি, বস্তু বা অবস্থার প্রতি অনুকূল বা প্রতিকূল প্রতিক্রিয়ার প্রবণতা।

18

মনোভাব গঠনের ২টি উপাদান বর্ণনা করো।[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

মনোভাব গঠনের দুইটি উপাদান হলো অবহিতিমূলক উপাদান ও অনুভূতিমূলক উপাদান।
কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। মনোভাব সম্পর্কিত ভালো-মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত লক্ষণই হলো জ্ঞান বা অবহিতিমূলক উপাদান। অপরদিকে মনোভাবের সাথে জড়িত আবেগকেই অনুভূতিমূলক উপাদান বলা হয়। এ আবেগের ওপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সমন্ধে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে উঠে।

19

মনোভাব কাকে বলে?[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, বিশেষ কোনো শ্রেণিভুক্ত ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক কোনো সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতিসম্পন্ন রীতিকেই মনোভাব বলা হয়।

20

মনোভাবের ক্ষেত্রে অবহিতিমূলক উপাদান ব্যাখ্যা করো।[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

কোনো বিশেষ বিষয় সম্পর্কিত বিশেষ জ্ঞানই হলো মনোভাবের অবহিতিমূলক উপাদান।
মনোভাবের মধ্যে তিনটি প্রধান উপাদান রয়েছে। এর মধ্যে জ্ঞান বা অবহিতিমূলক উপাদান অন্যতম। মনোভাবের অবহিতিমূলক উপাদান প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক হতে পারে। প্রকৃতপক্ষে মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত লক্ষণই হলো অবহিতিমূলক উপাদান। উদাহরণস্বরূপ, শ্রেণিকক্ষে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতা, তার দক্ষতার প্রতি ওই ছাত্রের ইতিবাচক ধারণা রয়েছে। এ ধরনের বিশেষ জ্ঞানই হলো মনোভাবের অবহিতিমূলক উপাদান।

21

মনোভাবের সংজ্ঞা দাও।[Dhaka · 2019]

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, বিশেষ কোনো শ্রেণিভুক্ত ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক কোনো সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতি সম্পন্ন রীতিকেই মনোভাব বলে।

22

অবহিতিমূলক উপাদান ব্যাখ্যা কর।[Dhaka · 2019]

উত্তর

কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত লক্ষণই হলো জ্ঞান বা অবহিতিমূলক উপাদান। উদাহরণস্বরূপ, ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতা, তার দক্ষতার প্রতি ঐ ছাত্রের ইতিবাচক ক্ষমতা রয়েছে।

23

বদ্ধমূল ধারণা কী?[Rajshahi · 2019]

উত্তর

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর কেবল শ্রেণিভুক্তকরণের ভিত্তিতে গুণাবলি আরোপ করাকে বদ্ধমূল ধারণা বলা হয়।

24

পূর্বসংস্কার সহজাত নয় কেন?[Rajshahi · 2019]

উত্তর

পূর্বসংস্কার সহজাত নয়। কারণ অধিকাংশ পূর্বসংস্কার হলো শৈশবের গৃহ পরিবেশ থেকে অর্জিত। ব্যক্তি সম্পর্কে শিশুর পক্ষে অভিজ্ঞতা লাভের কোন সুযোগ থাকে না। অপর দিকে পূর্বসংস্কার সাথে আবেগীয় উপাদান যুক্ত থাকে। যেসব ব্যক্তি পূর্বসংস্কারাচ্ছন্ন তারা একে পূর্বসংস্কার মনে করে না। সচেতন ব্যক্তিরা এ সম্পর্কে বোঝাতে চেষ্টা করেও ফলপ্রসূ হয় না।

25

পূর্ব সংস্কার কী?[Dhaka · 2018]

উত্তর

জাতিগত, ধর্মগত বা সংখ্যাগতভাবে ভিন্ন কোনো সম্প্রদায়ের সদস্যদের প্রতি বিদ্বেষ বা পক্ষপাতমূলক মনোভাবই সাধারণত পূর্বসংস্কার।

26

মনোভাব গঠনে পরিবার প্রধান মাধ্যম কেন?[Dhaka · 2018]

উত্তর

মনোভাব গঠনে পরিবার প্রধান মাধ্যম, কারণ- সামাজিকীকরণে ‘মুখ্য উপাদানটিই মনোভাব গঠনের একটি প্রভাবশালী উপাদান, যা ব্যক্তির উপর সরাসরি প্রভাব বিস্তার করে। জন্ম থেকে বয়োসন্ধিকাল • পর্যন্ত শিশু কিশোররা পিতা-মাতার কাছে লালিত-পালিত হয় এবং তাদের আদর-স্নেহ ও পরিচর্যায় বড় হয়ে ওঠে। অতএব, পিতা-মাতার আদর্শ, মূল্যবোধ, মনোভাব ও জীবনযাত্রা প্রভৃতি শিশু অনুকরণ করে থাকে। এছাড়াও শিশুর বিচার-বুদ্ধি নিতান্তই সীমিত থাকে এবং স্বাভাবিকভাবে সে যা দেখে সেটাই আয়ত্ত করে নেয়। অর্থাৎ, পরিবারের নিয়ম-শৃঙ্খলার মধ্যে দিয়েই শিশু বড় হতে থাকে। সুতরাং মনোভাব প্রাথমিকভাবে পারিবারিক অভিজ্ঞতা থেকেই উদ্ভূত হয়।

27

মনোভাব কী?[Jessore · 2018]

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতিপূর্ণ রিতিই হলো মনোভাব।

28

প্রাসঙ্গিক আইন প্রণয়ন কীভাবে পূর্বসংস্কার হ্রাস করে?[Jessore · 2018]

উত্তর

পূর্বসংস্কার দূর করা বা অনেকাংশে হ্রাস করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উপায় হলো প্রাসঙ্গিক আইন প্রণয়ন করা। প্রাসঙ্গিক আইন প্রণয়নের মধ্য দিয়ে দুই বা ততোধিক সম্প্রদায়ের মধ্যকার সম্পর্কের উন্নয়নের পাশাপাশি পূর্বসংস্কার প্রশমন বা দূর করা যায়। এক্ষেত্রে ক্লার্ক উল্লেখ করেন যে, আমেরিকায় বর্ণবাদ বিরোধী আইন প্রণয়ন করে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যকার সম্পর্কের উন্নয়নের চেষ্টা করা হয়েছে, যার ফলে বর্তমানে কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে শ্বেতাঙ্গদের যে পূর্বসংস্কার তা অনেকাংশে হ্রাস পেয়েছে।

29

মনোভাবের উপাদানগুলোর নাম লিখ ।[Dhaka · 2017]

উত্তর

মনোভাবের উপাদানগুলোর নাম হলো-

১. অবহিতিমূলক উপাদান,

২. অনুভূতিমূলক উপাদান,

৩. ক্রিয়ামূলক উপাদান।

30

ব্যক্তির চাহিদাপূরণ মনোভাব গঠনে কীভাবে কাজ করে ?[Dhaka · 2017]

উত্তর

ব্যক্তির চাহিদা পূরণের সাথে মনোভাব গঠনের সম্পর্ক রয়েছে। যে ব্যক্তি বা বস্তু ব্যক্তির মনোভাব গঠনে সহায়তা করে তার প্রতি ব্যক্তির ইতিবাচক মনোভাব ও যা তার মনোভাব গঠনে বাধার সৃষ্টি করে তার প্রতি তার একটি প্রতিকূল মনোভাব গড়ে উঠে। ডাক্তারের প্রতি রোগীর অনুকূল মনোভাব পাওয়া যায় যদি ডাক্তারের পরামর্শে রোগটি সেরে যায়। কিন্তু যদি ডাক্তারের পরামর্শে বা ওষুধপত্রে কোনো কাজ কাজ না হয় তাহলে ডাক্তারের প্রতি প্রতিকূল মনোভাব গড়ে উঠে।

31

মনোভাবের সংজ্ঞা দাও।

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, বিশেষ কোনো শ্রেণিভুক্ত ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক কোনো সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতি সম্পন্ন রীতিকেই মনোভাব বলে।

32

মনোভাবের ৪টি বৈশিষ্ট্য লিখ।

উত্তর

মনোভাবের ৪টি বৈশিষ্ট্য হলো-

১. মনোভাব জন্মগত বা বংশগত নয়।

২. মনোভাব দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

৩. মনোভাব ব্যক্তি ও পরিবেশের মধ্যে একটি সম্পর্ক নির্দেশ করে।

৪. মনোভাবের সাথে অনেক সময় আবেগ জড়িত থাকে।

33

কয়টি মাত্রা নিয়ে লিকার্ট মানক তৈরি হয়েছে?

উত্তর

৫টি মাত্রা নিয়ে লিকার্ট মানক তৈরি হয়েছে।

34

মনোভাবের সাথে জড়িত আবেগকে মনোভাবের কোন উপাদানের অন্তর্ভুক্ত করা হয়? ব্যাখ্যা কর।

উত্তর

মনোভাবের সাথে জড়িত আবেগকেই অনুভূতিমূলক উপাদান বলা যায়। এ আবেগের ওপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সম্বন্ধে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে উঠে। ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। তার অর্থ হলো এই যে, উক্ত শিক্ষকের প্রতি ছাত্রের ভালো লাগা বা পছন্দের সম্পর্ক রয়েছে। উক্ত শিক্ষকের কাজকর্মের প্রতি ছাত্রের আবেগ কাজ করছে।

35

পূর্বসংস্কার কী?

উত্তর

জাতিগত, ধর্মগত বা সংখ্যাগতভাবে ভিন্ন কোনো সম্প্রদায়ের সদস্যদের প্রতি বিদ্বেষ বা পক্ষপাতমূলক মনোভাবকে সাধারণত পূর্ব সংস্কার বলা হয়।

36

বদ্ধমূল ধারণার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর

বদ্ধমূল ধারণার তিনটি বৈশিষ্ট্য রয়েছে। যথা-

১. ব্যক্তিকে শ্রেণিভুক্তিকরণ ব্যক্তির অনেক গুণাবলি থাকা সত্ত্বেও তাকে শনাক্ত করার জন্য সমাজ তার বিশেষ কতকগুলো গুণাবলিকে নির্বাচন করে এবং অন্য গুণাবলিকে অবজ্ঞা করে।

২. সেই শ্রেণির উপর বিশেষ গুণাবলি আরোপের ব্যাপারে মতৈক্য সৃষ্টি: শ্রেণিভুক্তকরণের পর প্রত্যক্ষণকারীদের মধ্যে একটি মতৈক্য গড়ে উঠে। যেমন- আমেরিকানরা উন্নত, বস্তুবাদী, বৃদ্ধরা, প্রাচীনপন্থি ও রক্ষণশীল ইত্যাদি সংলক্ষণের অধিকারী বলে ধারণা করা হয়।

৩. প্রকৃত ও আরোপিত গুণাবলির মধ্যে পার্থক্য: প্রায় সবসময়ই বদ্ধমূল ধারণা ভ্রান্ত হয়ে থাকে। কোনো জোলা বা তাঁতি বোকামি করেছে বলেই ঐ শ্রেণির সকলকে বোকা ভাবা ভুল।

37

মতামত কাকে বলে?

উত্তর

কোনো একটি বিতর্কমূলক বিষয় সম্পর্কে একাধিক বিশ্বাসকে মতামত বলে।

38

মনোভাব গঠনে অনুকরণ গুরুত্ব কেন?

উত্তর

মনোভাব গঠনে অনুকরণ গুরুত্বপূর্ণ কারণ মনোভাব গঠনের একটি প্রক্রিয়া হলো অনুকরণ। আশপাশের অনেক কিছু থেকেই শিশু অনুকরণ করতে শিখে। অল্পবয়সী ছেলেমেয়েরা তাদের বাবা-মা, বড় ভাই-বোন, শিক্ষক-শিক্ষিকা প্রভৃতি ব্যক্তি আচরণ অনুকরণ করে থাকে। শিশু তার বাবা-মা যাকে ভালো বলেন তাকে ভালো ভাবতে শিখে, যা খারাপ বলেন তা মন্দ ভাবতে শিখে। একইভাবে বন্ধু-বান্ধব, ভাই-বোন, শিক্ষক-শিক্ষিকার ব্যক্তি মনোভাবের অনুকরণে শিশুর মনোভাব গড়ে উঠে। আলবার্ট ব্যান্ডুরা (১৯৭১) এর মতে, শিশুরা সবচেয়ে বেশি অনুকরণ করে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকার মনোভাব। তাই বলা যায়, মনোভাব গঠনে অনুকরণ গুরুত্বপূর্ণ।

39

মনোভাবের সংজ্ঞা দাও।

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, ‘বিশেষ কোনো শ্রেণিভুক্ত ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক কোনো সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতি সম্পন্ন রীতিকেই মনোভাব বলে।

40

মনোভাবের ক্রিয়ামূলক উপাদান বলতে কী বুঝায়?

উত্তর

মনোভাবের বিষয় সম্পর্কে কোনো ব্যক্তির সব ধরনের আচরণ প্রবণতাই হলো ক্রিয়ামূলক উপাদান। কোনো বিষয়ে ব্যক্তির ইতিবাচক মনোভাব হলো যে সর্বাত্মকভাবে তার ভালো কামনা করে। ব্যক্তি যে বিষয়টিকে সমর্থন করে সেটিকে রক্ষা করতে চেষ্টা করে। পক্ষান্তরে, যদি মনোভাব নেতিবাচক হয় তবে ব্যক্তি তার অমঙ্গল ও ধ্বংস কামনা করে। যেমন- কোনো ব্যক্তির সামনে যদি তার প্রিয় নেতার সমালোচনা করা হয় তবে উক্ত ব্যক্তি যুক্তিতর্কের মাধ্যমে সমালোচনা খন্ডন করে। নেতা যদি কোনো বিপদে পড়ে তবে ব্যক্তি তার সাহায্যে এগিয়ে আসে। এগুলো হলো মনোভাবের ক্রিয়ামূলক দিক। একইভাবে ব্যক্তি কাউকে অপছন্দ করে তার সমালোচনা করে থাকে, তাকে এড়িয়ে চলে।

41

ইংরেজি Prejudice শব্দের আভিধানিক অর্থ কী?

উত্তর

ইংরেজি Prejudice শব্দের আভিধানিক অর্থ হলো তথ্যাদি ভালো করে পরীক্ষা না করে আগেভাগে একটি সিদ্ধান্ত করা।

42

মনোভাবের মধ্যে ৩টি প্রধান উপাদান আছে। একটি উদাহরণ দিয়ে বুঝাও।

উত্তর

মনোভাবের মধ্যে তিনটি প্রধান উপাদান রয়েছে। যথা: (১) জ্ঞান বা অবহিতিমূলক, (২) অনুভূতিমূলক, (৩) ক্রিয়ামূলক। নিচে একটি উদাহরণ দিয়ে উপস্থাপন করা হলো-

ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতা, তার দক্ষতার প্রতি ঐ ছাত্রের ইতিবাচক ক্ষমতা রয়েছে। যা অবহিত মূলক উপাদান। আবার, উক্ত শিক্ষকের প্রতি ছাত্রের ভালো লাগা বা পছন্দের সম্পর্ক রয়েছে। উক্ত শিক্ষকের কাজকর্মের প্রতি ছাত্রের আবেগ কাজ করছে। যা অনুভূতিমূলক উপাদান। আবার উক্ত শিক্ষকটির প্রতি কেউ বিরূপ সমালোচনা করলে ছাত্র তা খন্ডন করার চেষ্টা করবে অথবা শিক্ষক কোনো সমস্যায় পড়লে ছাত্রটি ঠিক শিক্ষকের পাশে গিয়ে দাঁড়াবে। এগুলোই হলো মনোভাবের ক্রিয়াগত দিক।

43

বদ্ধমূল ধারণা কী?

উত্তর

বন্ধমূল ধারণা হলো এমন এক ধরনের বিশ্বাস বা ধারণা, যেখানে পক্ষপাতমূলক একটি মনোভাব ফুঠে উঠে।

44

কিভাবে পূর্বসংস্কার তৈরি হয়?

উত্তর

নিম্নলিখিত উপায়ে পূর্বসংস্কার তৈরি হয়-

১. ছোট শিশু অনুকরণের মাধ্যমে প্রাথমিকভাবে পূর্বসংস্কার অর্জন করে।

২. প্রচলিত প্রথা ও জীবননির্বাহ পদ্ধতির পার্থক্যের জন্যও পক্ষপাতদুষ্ট ধারণার উদ্ভব হয়ে থাকে।

৩ . অনেক পূর্বসংস্কার জাতিকেন্দ্রিক মনোভাব থেকে উৎপন্ন হয়।

৪. গণমাধ্যম, পারস্পরিক যোগাযোগ প্রভৃতি ও পূর্বসংস্কারকে দৃঢ়বন্ধ করতে সহায়তা করে।

45

বদ্ধমূল ধারণার সংজ্ঞা দাও।

উত্তর

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর কেবলমাত্র শ্রেণিভুক্তিকরণের ভিত্তিতে গুণাবলি আরোপ করাকে বদ্ধমূল ধারণা বলা হয়।

46

সমিতি কীভাবে মনোভাব গঠনে সাহায্য করে?

উত্তর

কোনো ব্যক্তি যে সমিতির সদস্য হয় সে সেই সমিতির নিয়ম- নীতি মেনে চলে। প্রতিটি সমিতি বা সংঘের নিজস্ব কতগুলো রীতি- নীতি, বিশ্বাস, মূল্যবোধ থাকে। কোনো ব্যক্তি যে সংঘের সদস্য হয়, তাঁকে ঐ সংঘের নিয়ম-কানুন মেনে অন্যান্য সদস্যদের সাথে সঙ্গতিপূর্ণ মনোভাব গড়ে তোলে।

47

মনোভাব কী?

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতিপূর্ণ রিতিই হলো মনোভাব।

48

মনোভাবের অবহিতিমূলক উপাদান ব্যাখ্যা কর?

উত্তর

অবহিতিমূলক উপাদান বলতে যে সম্পর্কে জ্ঞান, বিশ্বাস, মতামত, মনোভাব এসবকে বোঝানো হয়। যেকোনো দুই বা ততোধিক অবহিতিমূলক উপাদানের মধ্যে সম্পর্ক প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক হতে পারে। প্রাসঙ্গিক উপাদানগুলোর সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ ও অসামঞ্জস্যপূর্ণ এ দুধরনের হয়। ফেস্টিঙ্গারের মতে, যখন দুটি প্রাসঙ্গিক উপাদানের মধ্যে অসঙ্গতি দেখা যায় তখনই অবহিতিমূলক সামঞ্জস্যহীনতার সৃষ্টি হয়।

49

মনোভাব কী?

উত্তর

কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, ব্যক্তি অথবা বিশেষ কোনো গোষ্ঠী, সামাজিক সমস্যা ইত্যাদি সম্পর্কে আমাদের চিন্তা, অনুভূতি এবং প্রতিক্রিয়ার পূর্বাপর সঙ্গতিপূর্ণ রিতিই হলো মনোভাব।

50

তথ্য পরিবেশন মনোভাব গঠনে কীভাবে সাহায্য করে?

উত্তর

ব্যক্তির নিকট যে তথ্য পরিবেশিত হয় তার ওপর ভিত্তি করে ঐ ব্যক্তির মনোভাব গড়ে উঠে। কোনো ব্যক্তির যুদ্ধ সম্পর্কে কোনো ধারণা নেই। কাজেই যুদ্ধ সম্পর্কে তার কোনো অনুকূল বা প্রতিকূল মনোবাব থাকার কথা নয়। যদি আধুনিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে টেলিভিশনে এমন তথ্য পরিবেশন করা হয় যাতে যুদ্ধের ভয়াবহতা ফুটে উঠে এবং যুদ্ধের ধ্বংসযজ্ঞ, যুদ্ধের আবহাওয়া, করুণ পরিণতি। প্রভৃতি সকল তথ্য পরিবেশন করা হয় তাহলে ঐ ব্যক্তির যুদ্ধ সম্পর্কে প্রতিকূল মনোভাব গড়ে উঠবে। এভাবে তথ্য পরিবেশন মনোভাব গঠনে সাহায্য করে থাকে।

51

মতামত কী?

উত্তর

কোনো একটি বিতর্কমূলক বিষয় সম্পর্কে একাধিক বিশ্বাসকে মতামত বলে।

52

“যুক্তির মাধ্যমে সমালোচনা খন্ডন”-মনোভাবের কোন উপাদান? ব্যাখ্যা কর।

উত্তর

“যুক্তির মাধ্যমে সমালোচনা খন্ডন”-মনোভাবের ক্রিয়াগত উপাদান। নিচে ব্যাখ্যা করা হলো-

মনোভাবের বিষয় সম্পর্কে কোনো ব্যক্তির সব ধরনের আচরণ প্রবণতাই হলো ক্রিয়াগত উপাদান। কোনো বিষয়ে ব্যক্তির ইতিবাচক মনোভাব হলো যে সর্বাত্মকভাবে তার ভালো কামনা করে। ব্যক্তি যে বিষয়টিকে সমর্থন করে সেটিকে রক্ষা করতে চেষ্টা করে। পক্ষান্তরে, যদি মনোভাব নেতিবাচক হয় তবে ব্যক্তি তার অমঙ্গল ও ধ্বংস কামনা করে। যেমন, কোনো ব্যক্তির সামনে যদি তার প্রিয় নেতার সমালোচনা করা হয় তবে উক্ত ব্যক্তি যুক্তিতর্কের মাধ্যমে সমালোচনা খণ্ডন করে। নেতা যদি কোনো বিপদে পড়ে তবে ব্যক্তি তার সাহায্যে এগিয়ে আসে। এগুলো হলো মনোভাবের ক্রিয়াগত দিক। একইভাবে ব্যক্তি কাউকে অপছন্দ করে তার সমালোচনা করে থাকে তাকে এড়িয়ে চলে।

53

মনোভাবের অনুভূতিমূলক উপাদান কী?

উত্তর

মনোভাবের বিষয়ের সাথে জড়িত ব্যক্তির আবেগীয় দিককেই মনোভাবের অনুভূতিমূলক উপাদান বলে।

54

নতুন তথ্য মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ কেন?

উত্তর

নতুন তথ্য মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ কারণ-

ব্যক্তিকে বিভিন্ন তথ্য পরিবেশনের মাধ্যমে তার মনের পরিবর্তন করা যায়। মিটনিক ও ম্যাকগিনিজ (১৯৫৮) এর পর্যালোচনায় দেখা যায় যে, তথ্য পরিবেশনের সময় কোনো একটি দল যদি সেই তথ্যের সমালোচনা করে তবে অন্যান্য শ্রোতার উপর ঐ তথ্যের ক্রিয়া অনেক দুর্বল হয়ে পড়ে। গবেষকদ্বয় গোষ্ঠী সহনশীলতার উপর ভিত্তি করে একটি ছবি তৈরি করেন এবং ছবিটি দু’দল ছাত্র-ছাত্রীদের দেখান। যেসব ছাত্র-ছাত্রী বেশি সংস্কারমনা ছিল তাদেরকে এককভাবে ছবি দেখতে দেওয়ার ফলে তাদের মনোভাবের অনেক পরিবর্তন হয়েছে এবং যারা কম সংস্কারমনা ছিল তাদেরকে ছবি দেখানোর সময় সমালোচনা করার সুযোগ দেওয়ার ফলে এদের মনোভাবের বেশি পরিবর্তন হয়নি। তাই বলা যায় নতুন তথ্য মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

55

মনোভাব কি?

উত্তর

মনোভাব হলো কোনো ব্যক্তি, বস্তু বা অবস্থার প্রতি অনুকূল বা প্রতিকূল প্রতিক্রিয়ার প্রবণতা।

56

মনোভাবের উপাদান এর কাজ কি?

উত্তর

মনোভাবের মধ্যে তিনটি প্রধান উপাদান রয়েছে। যথা: (১) জ্ঞান বা অবহিতিমূলক (২) অনুভূতিমূলক (৩) ক্রিয়ামূলক।
মনোভাবের ক্ষেত্রে কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হল অবহিতি বা জ্ঞানীয় উপাদান। মনোভাবের সাথে জড়িত আবেগই হল মনোভাবের অনুভূতি বা আবেগীয় উপাদান। মনোভাব সম্পর্কিত বিষয়ের প্রতি ব্যক্তির সকল প্রকার আচরণকেই মনোভাবের ক্রিয়ামূলক উপাদান বলে।