Psychology 2nd – A B S – CH 2

01

ব্যক্তিত্বের সংজ্ঞা দাও।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যর সামগ্রিক রূপ, যার ভেতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র্য ভাব।

02

ক্রেৎসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

জার্মান মনোরোগ বিশারদ আর্নেস্ট ক্রেৎস্নার লক্ষ করেন যে, শরীরের গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে।
তিনি শারীরিক গড়নের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন। তার মতে, শারীরিক গড়নের ভিত্তিতে মানসিক রোগীদের ক্ষেত্রে ব্যক্তিত্ব দুই ধরনের। যথা- সাইক্লোয়েড এবং সিজোয়েড। আবার সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এগুলো হলো- (১) পিকনিক (২) এ্যাসথেনিক (৩) এ্যাথলেটিক (৪) ডিসপ্লাস্টিক (৫) হাইপোপ্লাস্টিক।

03

সংলক্ষণ কী?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর

সংলক্ষণ বলতে ব্যক্তির এমন গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায় যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করি।

04

ক্রেৎসমার মেজাজকে কয়ভাগে ভাগ করেছেন? ব্যাখ্যা করো।[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর

ক্রেৎসমার মেজাজকে সাইক্লোয়েড ও সিজোয়েড এ দুভাগে ভাগ করেছেন।
সাইক্লোয়েড বা খেদোন্মওরূপ শ্রেণির লোকেরা খুব সহজেই উৎফুল্ল হয় আবার সহজেই বিষাদগ্রস্থ হয়ে পড়ে। এ টাইপের লোকেরা আবেগকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে। আবার সিজোয়েড বা চিত্তভ্রংশীরূপ শ্রেণির লোকেরা অন্তর্মুখী এবং সামাজিক সম্পর্ক বিমুখ হয়। এরা চরম বিপর্যয়ে সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে ভোগে।

05

মৌলিক সংলক্ষণ কী?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

মৌলিক সংলক্ষণ ব্যক্তির এমন প্রধান গুণাবলি যার মাধ্যমে ব্যক্তি বিশেষভাবে পরিচিত হন। এ সংলক্ষণকে বিশেষ/বিখ্যাত বৈশিষ্ট্যও বলা যায়।

06

অন্তর্মুখী ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কেন?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

যেসব ব্যক্তি সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে অন্তর্মুখী ব্যক্তিত্ব বলে। অন্তর্মুখী ব্যক্তিত্ব ব্যক্তিজীবনে খু:ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরা একা থাকতে পছন্দ করে। এরা চুপচাপ থাকতে পছন্দ করে ও স্বল্পভাষী হয়। নির্জনতা পছন্দ করে, আত্মকেন্দ্রিক হয়। এরা খুব চিন্তাশীল, আবেগ প্রবণ ও সংবেদনশীল হয়। এরা কাজ করা অপেক্ষা চিন্তা করতে বেশি পছন্দ করে। এরা সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। যেমন, বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক-এ শ্রেণির অন্তর্ভুক্ত। তাই অন্তর্মুখী ব্যক্তিত্বের গুরুত্ব অনেক।

07

ব্যক্তিত্বের সংজ্ঞা দাও।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যর সামগ্রিক রূপ, যার ভেতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র্য ভাব।

08

ক্রেৎসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

জার্মান মনোরোগ বিশারদ আর্নেস্ট ক্রেৎস্নার লক্ষ করেন যে, শরীরের গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে।
তিনি শারীরিক গড়নের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন। তার মতে, শারীরিক গড়নের ভিত্তিতে মানসিক রোগীদের ক্ষেত্রে ব্যক্তিত্ব দুই ধরনের। যথা- সাইক্লোয়েড এবং সিজোয়েড। আবার সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এগুলো হলো- (১) পিকনিক (২) এ্যাসথেনিক (৩) এ্যাথলেটিক (৪) ডিসপ্লাস্টিক (৫) হাইপোপ্লাস্টিক।

09

ব্যক্তিত্বের সংজ্ঞা দাও।[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ, যার ভেতর দিয়ে তার স্বাতন্ত্র্য ভাব প্রকাশ পায়।

10

প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বুঝায়?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]

উত্তর

প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির কাছে একটি অস্পষ্ট, দ্ব্যর্থবোধক ও অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তাকে উদ্দীপকটির প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়।
অস্পষ্ট বা অসংগঠিত বস্তু এখানে পর্দা হিসেবে কাজ করে এবং ব্যক্তি তার ব্যক্তিত্ব বিভিন্নভাবে এর ওপর প্রক্ষেপণ (প্রতিক্রিয়া) করে। সে জন্য এ অভীক্ষাকে প্রক্ষেপণমূলক অভীক্ষা বলা হয়। প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব নিরূপণ করা হয়। ব্যক্তির প্রতিক্রিয়ায় সে নিজের চিন্তাধারা, মূল্যবোধ, বিশ্বাস, বুদ্ধিমত্তা ইত্যাদির প্রতিফলন ঘটায়।

11

ব্যক্তিত্ব কী?[রাজশাহী কলেজ · 2026]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ, যার ভেতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র ভাব।

12

ক্রেৎসমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?[রাজশাহী কলেজ · 2026]

উত্তর

ক্রেৎসমারের শারীরিক গঠন মতবাদটিতে তিনি বর্ণনা করেন যে, শারীরিক গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। তার গবেষণায় তিনি দেখতে পান যে, হালকা পাতলা গড়নের ব্যক্তিদের মধ্যে সিজোফ্রেনিয়া বেশি হয় এবং যারা মোটা ও গোলগাল ধরনের তাদের মধ্যে ম্যানিক ডিপ্রেসিভ নামক মানসিক ব্যাধি বেশি হয়।

ক্রেৎসস্মার মতবাদের বড় ত্রুটি হলো যে, তিনি বয়সের সঙ্গে সঙ্গে যে শারীরিক পরিবর্তন হয়, সে বিষয়টি এড়িয়ে গেছেন। সেদিক বিবেচনা করলে ক্রেৎস্মারের টাইপ তত্ত্বটি বিজ্ঞানসম্মত নয়।

13

প্রক্ষেপণমূলক অভীক্ষা কী?[চট্টগ্রাম কলেজ · 2026]

উত্তর

ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য যে অভীক্ষায় কোনো ব্যক্তিকে অস্পষ্ট, দ্ব্যর্থবোধক বা অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে এর প্রতি প্রতিক্রিয়া প্রকাশ করতে বলা হয় তাই প্রক্ষেপণমূলক অভীক্ষা।

14

ব্যক্তিত্বকে কেন ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিকরূপ বলে আখ্যায়িত করা হয়?[চট্টগ্রাম কলেজ · 2026]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যার মাধ্যমে প্রকাশ পায় তার স্বাতন্ত্র্য ভাব।
ব্যকিন্তু কথাটির ইংরেজি প্রতিশব্দ ‘Personality’ ল্যাটিন শব্দ ‘Persona’ থেকে উদ্ভূত। ব্যক্তিত্ব বলতে ব্যক্তির বাহ্যিক রূপ বা প্রতীয়মান রূপ বোঝায়। ব্যক্তিত্ব হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার এক অনবদ্য ধরন। অর্থাৎ ব্যক্তিত্বের মাধ্যমে একজন ব্যক্তি তার নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করে। তাই ব্যক্তিত্বকে ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিকরূপ বলে আখ্যায়িত করা হয়।

15

মৌলিক সংলক্ষণ কী?[ঢাকা সিটি কলেজ · 2026]

উত্তর

মৌলিক সংলক্ষণ হলো কোনো ব্যক্তির এমন প্রধান গুণাবলি যার মাধ্যমে তিনি বিশেষভাবে পরিচিত হন।

16

কবি, সাহিত্যিক, বিজ্ঞানী অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হয় কেন?[ঢাকা সিটি কলেজ · 2026]

উত্তর

আত্মকেন্দ্রিক এবং চিন্তাশীল হওয়ায় কবি, সাহিত্যিক, বিজ্ঞানী অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হয়।
অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। বাইরের জগতের প্রতি এদের আকর্ষণ খুবই কম। এ জাতীয় লোকেরা উদাসীন, আত্মসচেতন এবং স্বার্থপর। এরা চিন্তার রাজ্যে বিচরণ করতে ভালোবাসে। এদের মধ্যে সামাজিকতাবোধের একান্ত অভাব। এ ধরনের ব্যক্তিরা খুব চিন্তাশীল এবং সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। যেমন- কবি, সাহিত্যিক, বিজ্ঞানী।

17

ব্যক্তিত্ব কী?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যার ভিতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র্য ভাব।

18

কার্ল ইয়ং ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ কীভাবে করেছেন?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

কার্ল ইয়ুং মানসিক সংলক্ষণের উপর ভিত্তি করে ব্যক্তিত্বকে অন্তর্মুখী ও বহির্মুখী দুইভাগে ভাগ করেছেন।
অন্তর্মুখী লোকেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। এরা খুব আত্মকেন্দ্রিক, উদাসীন, আত্মসচেতন এবং স্বার্থপর। অপরদিকে, বহির্মুখী ব্যক্তিত্বের লোকেরা বাইরের জগতের প্রতি দুর্বার। এরা অন্যের সাথে মিশতে এবং প্রাণ খুলে আনন্দ প্রকাশে আগ্রহী। সমাজসেবা, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্যে এরা খুবই আগ্রহী।

19

প্রক্ষেপণমূলক অভীক্ষা কী?[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে এমন এক অভীক্ষাকে বোঝায়, যেখানে ব্যক্তির কাছে একটি অস্পষ্ট, দ্ব্যর্থবোধক ও অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তাকে উদ্দীপকটির প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়।

20

ক্রেৎসমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

ক্রেৎসমারের শারীরিক গঠন মতবাদটিতে তিনি বর্ণনা করেন যে, শারীরিক গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। তার গবেষণায় তিনি দেখতে পান যে, হালকা পাতলা গড়নের ব্যক্তিদের মধ্যে সিজোফ্রেনিয়া বেশি হয় এবং যারা মোটা ও গোলগাল ধরনের তাদের মধ্যে ম্যানিক ডিপ্রেসিভ নামক মানসিক ব্যাধি বেশি হয়।
ক্রেৎস্নার মতবাদের বড় ত্রুটি হলো যে, তিনি বয়সের সঙ্গে সঙ্গে যে শারীরিক পরিবর্তন হয়, সে বিষয়টি এড়িয়ে গেছেন। সেদিক বিবেচনা করলে ক্রেৎস্মারের টাইপ তত্ত্বটি বিজ্ঞানসম্মত নয়।

21

ব্যক্তিত্বের সংলক্ষণ কী?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর

সংলক্ষণ হলো ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি।

22

উভয়মুখী ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কেন?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর

কার্ল ইয়ং-এর মনোবৈজ্ঞানিক মতবাদে ব্যক্তিত্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- (ক) অর্ন্তমুখী ব্যক্তিত্ব, (খ) বর্হিমুখী ব্যক্তিত্ব। আধুনিক মনোবিজ্ঞানীগণ ইয়ুংয়ের মতবাদের সাথে একমত নয়। ব্যক্তিত্বকে তারা শুধু দুটি ভাগে ভাগ করতে রাজি নয়। কারণ একই ব্যক্তির ব্যক্তিত্ব কখনো অর্ন্তমুখী আবার কখনও বর্হিমুখীও হতে পারে। যেমন- কেউ আত্মকেন্দ্রিক, আবার সামাজিকও বটে। এ ধরনের ব্যক্তিত্বকে বলা হয় উভয়মুখী ব্যক্তিত্ব। অর্ন্তমুখিতা ও বর্হিমুখিতা সম্বন্ধীয় অভীক্ষা বহু লোকের উপর প্রয়োগ করে দেখা গেছে যে, বেশিরভাগ ব্যক্তি পরিমাপকের মাঝামাঝিতে পরে। তারা সম্পূর্ণ অন্তর্মুখীও নয় আবার বর্হিমুখীও নয়। তাই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে সঠিক অনুধারণ করতে হলে, উভয়মুখী ব্যক্তিত্ব সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এজন্যেই উভয়মুখী ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ।

23

ব্যক্তিত্ব কী?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায়।

24

ক্রেৎসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর

জার্মান মনোচিকিৎসক অর্ণাষ্ট ক্রেৎসমার মানসিক বিকারগ্রস্ত রোগীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। তিনি লক্ষ করেন, শরীরের গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের গুণাবলির সম্পর্ক রয়েছে। ব্যক্তিত্বের গুণাবলি যেমন- মেজাজ, যাকে তিনি দুই ভাগে ভাগ করেন। যথা-
১. সাইক্লোয়েড এবং ২. সিজোয়েড।
আবার, ক্রেৎসমার সুস্থ ও স্বাভাবিক ব্যক্তিদের শারীরিক গঠনের ভিত্তিতে তিনভাগে ভাগ করেন। যথা-
১. পিকনিক, ২. এ্যাসথেনিক এবং ৩. এ্যাথলেটিক।
ক্রেৎসমার আরও একটি শ্রেণির কথা উল্লেখ করেন। যারা মিশ্র গঠনের হয় তাদেরকে তিনি ডিসপ্লাস্টিক শ্রেণির অন্তর্ভুক্ত করেন।

25

ব্যক্তিত্বের সংজ্ঞা দাও।[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায়।

26

পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার বলতে কি বুঝায়?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025]

উত্তর

ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য সাক্ষাৎকার পদ্ধতি বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী এবং সাক্ষাৎকার প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারী ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। সাক্ষাৎকার পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে যার মধ্যে একটি হলো পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার। এ ধরনের সাক্ষাৎকারে কি কি প্রশ্ন করা হবে তা আগে থেকে নির্ধারণ করা থাকে। অর্থাৎ সাক্ষাৎকার প্রদানকারী সকলকে একটা নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রশ্ন করা হয়। এক্ষেত্রে আলোচনার ধারা একটি নির্দিষ্ট গতিতে অগ্রসর হয়। অর্থাৎ এ ধরনের সাক্ষাৎকার পদ্ধতিতে পূর্ব নির্ধারিত প্রশ্নের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়।

27

“বাস্তবমুখী’ মৌলিক সংলক্ষণ হলে এর বিপরীত সংলক্ষণ কী হবে?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025]

উত্তর

‘বাস্তবমুখী মৌলিক সংলক্ষণ হলে এর বিপরীত সংলক্ষণ হবে ‘কল্পনা প্রবণ’।

28

গুরুত্বের দিক দিয়ে আলপোর্টের ব্যক্তিত্বের সংলক্ষণের শ্রেণিবিভাগ লেখ।[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025]

উত্তর

গুরুত্বের দিক থেকে আলর্পোটের ব্যক্তিত্বের সংলক্ষণগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. মৌলিক সংলক্ষণ, ২. কেন্দ্রীয় সংলক্ষণ, ৩. গৌণ সংলক্ষণ।

29

ব্যক্তিত্ব কী?[হলিক্রস কলেজ · 2025]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায়।

30

পরিস্থিতিমূলক অভীক্ষায় কী করা হয়?[হলিক্রস কলেজ · 2025]

উত্তর

পরিস্থিতিমূলক অভীক্ষাতে ব্যক্তিকে কোনো বিশেষ পরিস্থিতিতে ফেলে তার ব্যক্তিত্ব যাচাই করা হয়। ব্যক্তিত্বের গুণাবলি বাস্তব পরিস্থিতির নিরীক্ষে যাচাই করে ব্যক্তিত্বের মূল্যায়ন করাই এ অভীক্ষার উদ্দেশ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে লোক নিয়োগের জন্য এ অভীক্ষার ব্যবহার লক্ষণীয়ভাবে বেড়ে গিয়েছিল। পরিস্থিতিমূলক অভীক্ষার পরীক্ষণে পরীক্ষক একটি নিরিবিলি কক্ষে একটি ছেলেকে একাকী প্রবেশ করতে দেওয়া হয়, সেখানে পূর্বে থেকেই ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকার নোট ভর্তি একটি বস্তা রাখা ছিল। পরীক্ষক দেখতে চান বালকটি টাকা বস্তা থেকে নোট সরিয়ে রাখে কি না? এ ধরনের পরিস্থিতিতে পরীক্ষক বালকটির সৎ বা অসৎ ও লোভী মনোবৃত্তির পরিচয় খোঁজার চেষ্টা করে থাকে।

31

ব্যক্তিত্ব কী?[রাজশাহী কলেজ · 2025]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায়।

32

পৃথিবীর সকল মানুষই পরস্পর আলাদা কীভাবে?[রাজশাহী কলেজ · 2025]

উত্তর

পৃথিবীর সকল মানুষই ব্যক্তিত্বের জন্য পরস্পর আলাদা। কারণ ব্যক্তিত্ব হলো একটি একক অভিব্যক্তি। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব অন্য ব্যক্তির সাথে হুবহু মিলে না। শারীরিক গঠনের ভিত্তিত্তে ব্যক্তিত্বের তারতম্য পরিলক্ষিত হয়। ব্যক্তিত্বের উপর মনস্তাত্ত্বিক প্রভাবও পরিলক্ষিত হয়। ব্যক্তিত্বের উপর মনস্তাত্ত্বিক প্রভাবও পরিলক্ষিত হয়। এছাড়া কেউ আবার অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী। কেউ কেউ আবার উভয়ই ব্যক্তিত্বের অধিকারী। তাই বলা যায় যে পৃথিবীর সকল মানুষ পরস্পর আলাদা।

33

সংলক্ষণ কী?[রাজশাহী কলেজ · 2025]

উত্তর

সংলক্ষণ হলো ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি।

34

ক্রেৎসমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?[রাজশাহী কলেজ · 2025]

উত্তর

ক্রেৎস্মারের শারীরিক গঠন মতবাদটিতে তিনি বর্ণনা করেন যে, শারীরিক গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। তার গবেষণায় তিনি দেখতে পান যে, হালকা পাতলা গড়নের ব্যক্তিদের মধ্যে সিজোফ্রেনিয়া বেশি হয় এবং যারা মোটা ও গোলগাল ধরনের তাদের মধ্যে ম্যানিক ডিপ্রেসিভ নামক মানসিক ব্যাধি বেশি হয়। ক্রেৎস্মার মতবাদের বড় ত্রুটি হলো যে, তিনি বয়সের সঙ্গে যে শারীরিক পরিবর্তন হয়, সে বিষয়টি এড়িয়ে গেছেন। সেদিক বিবেচনা করলে ক্রেৎসস্মারের টাইপ তত্ত্বটি বিজ্ঞানসম্মত নয়।

35

ব্যক্তিত্ব কাকে বলে?[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায়।

36

ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বুঝায়?[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025]

উত্তর

ব্যক্তিত্বের সংলক্ষণ হলো ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি। সংলক্ষণ ব্যক্তির আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। সাধারণত সংলক্ষণগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন-প্রফুল্ল, উদার, মিশুক, লাজুক ইত্যাদি। এসব বৈশিষ্ট্য বা গুণসম্পন্ন ব্যক্তিদের অন্যান্য ব্যক্তি থেকে খুব সহজেই পৃথক করা যায়। এ কারণেই ব্যক্তিত্বের সংলক্ষণ গুরুত্বপূর্ণ।

37

পেপার পেন্সিল অভীক্ষা কী?[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025]

উত্তর

যে অভীক্ষায় ব্যক্তি কাগজ, কলম, পেন্সিল, প্রশ্নমালা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর সত্য, মিথ্যা, হ্যাঁ, না টিক () চিহ্ন ব্যবহার করে থাকে তাকে পেপার-পেন্সিল অভীক্ষা বলা হয়।

38

ক্রেৎসমারের শারীরিক মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?[সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025]

উত্তর

ক্রেৎস্নারের শারীরিক গঠন মতবাদটিতে তিনি বর্ণনা করেন যে, শারীরিক গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। তার গবেষণায় তিনি দেখতে পান যে, হালকা পাতলা গড়নের ব্যক্তিদের মধ্যে সিজোফ্রেনিয়া বেশি হয় এবং যারা মোটা ও গোলগাল ধরনের তাদের মধ্যে ম্যানিক ডিপ্রেসিভ নামক মানসিক ব্যাধি বৈশি হয়। ক্রেৎস্নার মতবাদের বড় ত্রুটি হলো যে, তিনি বয়সের সঙ্গে যে শারীরিক পরিবর্তন হয়, সে বিষয়টি এড়িয়ে গেছেন। সেদিক বিবেচনা করলে ক্রেৎস্যারের শারীরিক মতবাদটি বিজ্ঞানসম্মত নয়।

39

সংলক্ষণ কী?[চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃকলেজ · 2025]

উত্তর

সংলক্ষণ হলো ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি।

40

ক্রেৎসমারের শারীরিক মতবাদটি কেন বিজ্ঞানসম্মত নয়?[চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃকলেজ · 2025]

উত্তর

ক্রেৎসস্মারের শারীরিক গঠন মতবাদটিতে তিনি বর্ণনা করেন যে, শারীরিক গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। তার গবেষণায় তিনি দেখতে পান যে, হালকা পাতলা গড়নের ব্যক্তিদের মধ্যে সিজোফ্রেনিয়া বেশি হয় এবং যারা মোটা ও গোলগাল ধরনের তাদের মধ্যে ম্যানিক ডিপ্রেসিভ নামক মানসিক ব্যাধি বেশি হয়।
ক্রেৎস্নার মতবাদের বড় ত্রুটি হলো যে, তিনি বয়সের সঙ্গে যে শারীরিক পরিবর্তন হয়, সে বিষয়টি এড়িয়ে গেছেন। সেদিক বিবেচনা করলে ক্রেৎস্যারের শারীরিক মতবাদটি বিজ্ঞানসম্মত নয়।

41

MMPI অভীক্ষায় মোট কয়টি প্রশ্ন থাকে?[ঢাকা সিটি কলেজ · 2025]

উত্তর

MMPI অভীক্ষায় মোট ৫৫০টি প্রশ্ন থাকে।

42

বাহ্যিক সংলক্ষণ গুরুত্বপূর্ণ কেন?[ঢাকা সিটি কলেজ · 2025]

উত্তর

ব্যাটেলের মতে, বাহ্যিক সংলক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। তাঁর মতে, ব্যক্তিত্বের এমন কতগুলো সংলক্ষণ আছে সেগুলোর একটি কোনো ব্যক্তির মধ্যে বর্তমান থাকলে অন্যগুলোও বর্তমান থাকে। যে সংলক্ষণগুলো একত্রে অবস্থান করে সেগুলোকে তিনি একটি গুচ্ছ বা ঝাঁকে সংঘবদ্ধ করেন এবং এ সংলক্ষণগুলোকে একত্রে বাহ্যিক সংলক্ষণ বলে অভিহিত করেন। যেহেতু ব্যক্তির আচরণে সরাসরি এগুলো প্রকাশ পায়। তাই বাহ্যিক সংলক্ষণ গুরুত্বপূর্ণ। উদাহরণসরূপ বলা যায়– আবেগশীলতা এক ধরনের বাহ্যিক সংলক্ষণ, যা ব্যক্তির আচরণে প্রকাশ পায়।

43

ব্যক্তিত্ব কী?[ঢাকা সিটি কলেজ · 2025]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায়।

44

শেলডনের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?[ঢাকা সিটি কলেজ · 2025]

উত্তর

শেলডন তার শারীরিক গঠন মতবাদটিতে বর্ণনা করেন যে, শারীরিক গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। শেলডনের শারীরিক গড়ন মতবাদে গোলগাল, মেদবদুল ব্যক্তিদের এনডোমরফিক এবং হালকা, পাতলা গড়নের ব্যক্তিদের একটোমরফিক বলেছেন। অর্থাৎ মেদ ও মেদহীন শরীরের পার্থ্যকের কারণে আচরণের পার্থক্যের কথা বলেছেন, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। অন্যদিকে বয়সের সঙ্গে যে শারীরিক পরিবর্তন হয়, সে বিষয়টি তার মতবাদে এড়িয়ে যাওয়া হয়। এসব দিক বিবেচনায় বলা যায়, শেলডনের শারীরিক গড়ন মতবাদটি বিজ্ঞান সম্মত নয়।

45

বুদ্ধি কাকে বলে?[রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025]

উত্তর

বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যা দ্বারা সে বাস্তব জগৎ সম্বন্ধে অবগত হতে পারে। বিভিন্ন ঘটনার সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়।

46

বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।[রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025]

উত্তর

বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো-
১. বুদ্ধি প্রতিবন্ধিরা বুদ্ধি সম্পর্কিত কার্যাবলিতে যথেষ্ট নিম্নমুখী হয়। এদের বুদ্ধ্যঙ্ক ৭০ এর নিচে হয়। যাদের বুদ্ধ্যঙ্ক ৩৫ এর নিচে তাদের সহজেই চেনা যায়।
২. অনেকে নিজের দৈনন্দিন কার্যকলাপ নিজে সম্পন্ন করতে পারে না।
৩. দীর্ঘমেয়াদি স্মৃতির তুলনায় স্বল্প মেয়াদি স্মৃতিশক্তি দুর্বল।
৪. সম বয়সীদের তুলনায় ভাষাগত দক্ষতায় পিছিয়ে থাকে।
৫. অনেক সময় নিজেদের ভালোমন্দ বুঝতে পারে না।

47

গর্ডন ডব্লিট আলপোর্ট- এর ব্যক্তিত্বের সংজ্ঞা দাও।[রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025]

উত্তর

গর্ডন আলপোর্ট এর মতে- “ব্যক্তিত্ব ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়াসমূহের এক গতিময় সংগঠন যা পরিবেশের সঙ্গে তার অনবদ্য অভিযোজন নির্ধারণ করে।”

48

অতি অহম (Super-ego) এর দুইটি বৈশিষ্ট্য লেখ।[রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025]

উত্তর

পিতা-মাতা এবং সমাজ থেকে যে নৈতিকতা ও মূল্যবোধ আমরা অর্জন করি তার ধারক ও বাহক হলো অতি অহম। অতি অহমের ২টি বৈশিষ্ট্য হলো-
১. কতগুলো আচরণের বিরুদ্ধে নৈতিক বাধা প্রদান করে বিশেষত যেগুলো আদিসত্ত্বার যৌন ও আক্রমণাত্মক তাড়না প্রকাশ করে।
২. একজন ব্যক্তি আদর্শগতভাবে কি হতে পারে এবং কেমন আচরণ করা উচিত তা নির্দেশ করে।

49

Sigmund Freud এর মতে ব্যক্তিত্বের উপাদন কয়টি ও কী কী?[রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025]

উত্তর

Sigmund Freud এর মতে ব্যক্তিত্বের উপাদান ৩ টি, যথা: আদিসত্ত্বা, অহম ও অতি অহম।

50

প্রাকচেতন স্তর (Preconscious Level) কী?[রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025]

উত্তর

ব্যক্তিত্বের কাঠামো আলোচনা করতে গিয়ে Sigmund Freud মানব মনের তিনটি স্তরের কথা বলেছেন, চেতন, প্রাকচেতন এবং অচেতন। মনের প্রাক চেতন স্তরে রয়েছে চিন্তন, স্মৃতি এবং অন্যান্য ধরনের তথ্য যা চেতন নয় কিন্তু সহজে চেতন স্তরে আনা যায়। ফ্রয়েডের মতে একখন্ড বরফ পানির পাত্রে রাখলে বরফের যে অংশ একবার পানিতে ডুবে আবার ভেসে ওঠে এটি হলো মনের প্রাক চেতন স্তর।

51

ব্যক্তিত্ব কী?[চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ · 2025]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায়।

52

ব্যক্তিত্ব মূল্যায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।[চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ · 2025]

উত্তর

ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যায়নের প্রয়োজনীয়তা অনেক। ব্যক্তির ব্যক্তিত্ব P পরিমাপের প্রচেষ্টা অতীতকাল থেকেই চলে আসছে। আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিত্বের মূল্যায়ন পরিমাপ করে থাকি। সঠিক কাজের জন্য সঠিক লোক বাছাই করার জন্য, বিভিন্ন পেশায় উপযুক্ত কর্মী নিয়োগের জন্য, মানসিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যক্তিত্বের মূল্যায়নের প্রয়োজন রয়েছে। আমাদের দেশের লোকপ্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রভৃতি ক্ষেত্রে অফিসার নির্বাচনের জন্য মনোবৈজ্ঞানিক অভীক্ষা বিশেষত ব্যক্তিত্বের অভীক্ষা এক বিশেষ ভূমিকা পালন করে আসছে।

53

ব্যক্তিত্ব কী?[Dhaka · 2025]

উত্তর

ক্রাইডার ও তার সহযোগীদের মতে, “ব্যক্তিত্বকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার অনবদ্য ধরন হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা ব্যক্তিকে এবং ব্যক্তির সাথে পরিবেশের সম্পর্ককে চিহ্নিত করে।”

54

ব্যক্তিত্ব মূল্যায়নের প্রশ্নমালা গুরুত্বপূর্ণ কেন?[Dhaka · 2025]

উত্তর

ব্যক্তিত্বের মূল্যায়নে সবচেয়ে বেশি ব্যবহৃত অভীক্ষা হলো ব্যক্তিত্ব প্রশ্নমালা। ব্যক্তিত্ব প্রশ্নমালার সাহায্যে ব্যক্তির বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণাবলির মূল্যায়ন করা হয়। ব্যক্তির আত্মবিশ্বাস, অনুভূতি, উদ্বেগ, মানসিক স্বাস্থ্য ও উপযোগ, মূল্যবোধ, সামাজিকতা প্রভৃতি গুণাবলি এই অভীক্ষার সাহায্যে পরিমাপ করা যায়। ব্যক্তিত্ব নির্ণায়ক বহু সংখ্যক প্রশ্ন করার সমন্বয়ে এ অভীক্ষা গঠিত। সাধারণত হ্যাঁ-না বা সত্য-মিথ্যার সাহায্যে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়।

55

প্রক্ষেপণমূলক অভীক্ষা কী?[Dhaka · 2025]

উত্তর

যে অভীক্ষায় ব্যক্তির কাছে একটি অস্পষ্ট, দ্ব্যর্থবোধক ও অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তার ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়, সে ধরনের অভীক্ষাগুলোকে প্রক্ষেপণমূলক অভীক্ষা বলা হয়।

56

অধিকাংশ মানুষই উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী কেন?[Dhaka · 2025]

উত্তর

কার্ল ইয়ং ব্যক্তিত্বকে দুই ভাগে ভাগ করেছেন- অন্তর্মুখী এবং বহির্মুখী। কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীগণ ইয়ং এর মতবাদ এর সাথে একমত নন। ব্যক্তিত্বকে তারা শুধু দুটি ভাগে ভাগ করতে রাজি নন। কারণ একই ব্যক্তির ব্যক্তিত্ব কখনো অন্তর্মুখী আবার কখনো বহির্মুখীও হতে পারে। যেমন- কেউ আত্মকেন্দ্রিক আবার সামাজিকও বটে। এ ধরনের ব্যক্তিত্বকে বলা হয় উভয়মুখী ব্যক্তিত্ব। অর্ন্তমুখিতা ও বহির্মুখিতা সম্বন্ধীয় অভীক্ষা বহু লোকের উপর প্রয়োগ করে দেখা গিয়েছে যে বেশিরভাগ লোক পরিমাপকের মাঝামাঝিতে পড়ে। তারা সম্পূর্ণভাবে অন্তর্মুখীও নয় আবার বহির্মুখীও নয়। অর্থাৎ তারা উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী। এজন্য অধিকাংশ মানুষই উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী। 

57

ব্যক্তিত্ব কী?[Jessore · 2025]

উত্তর

ক্রাইডার ও তার সহযোগীদের মতে, “ব্যক্তিত্বকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার অনবদ্য ধরন হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা ব্যক্তিকে এবং ব্যক্তির সাথে পরিবেশের সম্পর্ককে চিহ্নিত করে।”

58

ব্যক্তিত্বের সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন?[Jessore · 2025]

উত্তর

আমরা যদি বিভিন্ন ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করতে চাই সেক্ষেত্রে ব্যক্তিত্বের সংলক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত সংলক্ষণ হলো ব্যক্তির কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে সহজেই আলাদা করতে পারি। ব্যক্তির আচরণ সংলক্ষণ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকে। সংলক্ষণসমূহ সাধারণত বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আত্মনির্ভরশীলতা, প্রফুল্লতা, উদারতা প্রভৃতি সংলক্ষণের উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। এসব বৈশিষ্ট্য বা গুণসম্পন্ন ব্যক্তিদের এসব সংলক্ষণের ভিত্তিতে সহজে অন্য ব্যক্তি থেকে আলাদা করা সম্ভব হয়। এজন্য ব্যক্তিত্বের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

59

‘Persona’ শব্দের আভিধানিক অর্থ কী?[Jessore · 2025]

উত্তর

Persona শব্দের আভিধানিক অর্থ মুখোশ।

60

ক্রেৎসমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?[Jessore · 2025]

উত্তর

আর্নেষ্ট ক্রেৎসমার শারীরিক গঠনের উপর ভিত্তি করে ব্যক্তিত্বকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেছেন। কিন্তু তার শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয়। তার এ মতবাটি বিজ্ঞানসম্মত না হওয়ার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো বয়সের সাথে সাথে ব্যক্তির শারীরিক পরিবর্তন হওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া। তিনি শরীরের গঠনের সাথে ব্যক্তিত্বের সম্পর্ক নির্ণয় করেছেন, তবে বয়সের সাথে যদি শারীরিক পরিবর্তন হয় সে ক্ষেত্রে ব্যক্তিত্বের কি প্রিবর্তন ঘটতে পারে বা পারে কিনা সে সকল বিষয়ে কোনো ধারণা প্রদান করেননি। তাছাড়াও মতবাদটি বিজ্ঞানসম্মত ভাবে প্রমাণিত নয়।

61

ব্যক্তিত্ব কী?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]

উত্তর

ব্যক্তিত্ব হল ব্যক্তির সকল বৈশিষ্ট্যের মানসিক রূপ যার ভিতর দিয়ে তার স্বাতন্ত্র্য ভাব প্রকাশ পায়।

62

প্রবণতা অভীক্ষা ব্যাখ্যা কর।[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]

উত্তর

যে  অভীক্ষার  দ্বারা ব্যক্তির প্রবণতা বা ঝো্ঁক পরিমাপ করা হয় তাকে প্রবনতা অভিক্ষা বলে প্রবণতা অভীক্ষার মাধ্যমে ব্যক্তির শিখন সম্পর্কে ভবিষ্যদ্বানী করা যায়, ব্যক্তির বর্তমান কর্মকাণ্ড তুলে ধরা যায়। কতগুলো প্রশ্নের সমষ্টির মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয়ে  কারো জ্ঞান, দক্ষতা, সামর্থ্য অর্থাৎ প্রবণতা যাচাই করাই প্রবনতা অভীক্ষার মূল উদ্দেশ্য।

63

ব্যক্তিত্বের সংজ্ঞা দাও।[ঢাকা কলেজ · 2024]

উত্তর

ব্যক্তিত্ব হলো সময় ও পরিবেশের মধ্য দিয়ে অতিক্রান্ত আচরণ ও চিন্তার এক বিশেষ ধরন যা এক ব্যক্তিকে অপর ব্যক্তি থেকে পৃথক করে ।

64

ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝায়?[ঢাকা কলেজ · 2024]

উত্তর

ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে বোঝায়, ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে সহজে পৃথক করতে পারি।

সংলক্ষণ ব্যক্তির আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। প্রফুল্লতা, আত্মনির্ভরতা, উদারতা প্রভৃতি সংলক্ষণের উল্লেখযোগ্য উদারহণ। এসব বৈশিষ্ট্য বা গুণসম্পন্ন ব্যক্তিদের অন্যান্য ব্যক্তি থেকে খুব সহজে পৃথক করা যায় বলে বলেই ব্যক্তিত্বের সংলক্ষন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

65

অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্ব সর্বপ্রথম কে বর্ণনা করেন ।[ঢাকা কলেজ · 2024]

উত্তর

অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্ব সর্বপ্রথম কার্ল ইয়ং বর্ণনা করেন ।

66

ফ্রয়েড (Freud) এর মতে চেতনার স্তরগুলোর নাম লিখ। [ঢাকা কলেজ · 2024]

উত্তর

ফ্রয়েড (Freud)- এর মতে চেতনার স্তর তিনটি।

১। চেতন স্তর

২। প্রাক চেতন স্তর 

৩। অচেতন স্তর  

67

ব্যক্তিত্ব কী?[হলিক্রস কলেজ · 2024]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ, যার ভেতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র্য ভাব। 

68

ব্যক্তিত্বের মনোবৈজ্ঞানিক প্রকারভেদ কী?[হলিক্রস কলেজ · 2024]

উত্তর

বহু শতাব্দী ধরে মানুষ ব্যক্তিত্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করছে। বর্তমানে মনোবিজ্ঞানীগণ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তিত্বকে ব্যাখ্যা করেছেন।

ব্যক্তিত্বের আধুনিক মনোবৈজ্ঞানিক অনুধ্যানকে ৫টি প্রধান দৃষ্টিভঙ্গির নিরীখে ব্যাখ্যা করা হয়। এগুলো হলো- ১. জৈবিক দৃষ্টিভঙ্গি, ২. মনোগতীয় দৃষ্টিভঙ্গি, ৩. সংলক্ষণ দৃষ্টিভঙ্গি, ৪. আচরণগত দৃষ্টিভঙ্গি এবং ৫, মানবিক দৃষ্টিভঙ্গি। 

69

মৌলিক সংলক্ষণ কী?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024]

উত্তর

মৌলিক সংলক্ষণ ব্যক্তির এমন প্রধান গুণাবলি যার মাধ্যমে ব্যক্তি বিশেষভাবে পরিচিত হন। এ সংলক্ষণকে বিশেষ/বিখ্যাত বৈশিষ্ট্যও বলা যায়।

70

অন্তর্মুখী ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কেন?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024]

উত্তর

যেসব ব্যক্তি সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে অন্তর্মুখী ব্যক্তিত্ব বলে। অন্তর্মুখী ব্যক্তিত্ব ব্যক্তিজীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরা একা থাকতে পছন্দ করে। এরা চুপচাপ থাকতে পছন্দ করে ও স্বল্পভাষী হয়। নির্জনতা পছন্দ করে, আত্মকেন্দ্রিক হয়। এরা খুব চিন্তাশীল, আবেগ প্রবণ ও সংবেদনশীল হয়। এরা কাজ করা অপেক্ষা চিন্তা করতে বেশি পছন্দ করে। এরা সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। যেমন, বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক-এ শ্রেণির অন্তর্ভুক্ত। তাই অন্তর্মুখী ব্যক্তিত্বের গুরুত্ব অনেক ।

71

পেপার পেন্সিল অভীক্ষা কী?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024]

উত্তর

যে অভীক্ষায় ব্যক্তি কাগজ, কলম, পেন্সিল, প্রশ্নমালা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর সত্য, মিথ্যা, হ্যাঁ, না টিক (/) চিহ্ন ব্যবহার করে থাকে তাকে পেপার-পেন্সিল অভীক্ষা বলা হয় ।

72

CPI কী? – ব্যাখ্যা কর।[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024]

উত্তর

CPI হলো হলো California Psychological Inventory, ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক প্রশ্নমালা অভীক্ষাটির গঠন অনেকটা MMPI-এর মতো। এই অভীক্ষার সাহায্যে ব্যক্তির সাধারণ সংরক্ষণ পরিমাপ করা যায়, মানসিক রোগপ্রবণতা নয়। এতে ৪০০টি বাক্য আছে। এগুলো সত্য না মিথ্যা তা উল্লেখ করতে হয়। এই অভীক্ষার সাহায্যে প্রাধান্য বিস্তারের আকাঙ্ক্ষা, সামাজিকতা, দায়িত্ব, সহিষ্ণুতা প্রভৃতি ১৮টি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ করা হয়, ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক প্রশ্নমালার সাহায্যে ১৮টি বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করা হয়।

73

সংলক্ষণ কী?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024]

উত্তর

সংলক্ষণ হলো ব্যক্তির এমন কতকগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি ।

74

কোন ধরনের সাক্ষাৎকারের মাধ্যমে ব্যক্তি ক্লান্ত ও অবসন্ন হলে তার মানসিক প্রতিরোধ ব্যবস্থাসমূহ ভেঙে পড়বে এবং কেন ? ব্যাখ্যা কর।[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024]

উত্তর

যে ধরনের সাক্ষাৎকারে সাক্ষাৎকার প্রদানকারীকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ব্যতিব্যস্ত এবং ক্লান্ত করা হয় তাকে ‘ক্লান্তিমূলক সাক্ষাৎকার’ বলে। ক্লান্তিমূলক সাক্ষাৎকার বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়ে থাকে। কেননা, ব্যক্তি ক্লান্ত ও অবসন্ন হলে তার মানসিক প্রতিরোধ ব্যবস্থাসমূহ ভেঙে যায় এবং অসংগতিগুলো ধরা পড়ে । এভাবে ব্যক্তির বাহ্যিক আচরণের আড়ালে লুকায়িত তার প্রেষণা বা দৃষ্টিভঙ্গি অথবা মানসিক দুর্বলতা নির্ণয় করা যায় ।

75

পেপার পেনসিল অভীক্ষা কী?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024]

উত্তর

যে অভীক্ষায় সাধারণত কাগজ ও পেনসিল ব্যবহার করা হয় তাকে পেপার পেনসিল অভীক্ষা বলে ।

76

ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার পদ্ধতি গুরুত্বপূর্ণ কেন?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024]

উত্তর

ব্যক্তিত্ব পরিমাপের প্রাচীনতম ও সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হলো সাক্ষাৎকার পদ্ধতি ।

সাক্ষাৎকার পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী এবং সাক্ষাৎকার প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। সাক্ষাৎকার গ্রহণকারী সাক্ষাৎকার প্রদানকারীকে সামনাসামনি বসিয়ে তার সাথে সরাসরি কথা বলেন এবং তার ব্যক্তিগত বিষয়ের উপর নানা ধরনের আলোচনা করেন। নিরপেক্ষতা বজায় রেখে সাক্ষাৎকার গ্রহণ করতে পারলে প্রাপ্ত তথ্য অনেক বেশি নির্ভরযোগ্য হয়। তাই সাক্ষাৎকার পদ্ধতি গুরুত্বপূর্ণ।

77

ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ।[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর

ব্যক্তিত্ব হলো সময় ও পরিবেশের মধ্য দিয়ে অতিক্রান্ত আচরণ ও চিন্তার এক বিশেষ ধরন যা এক ব্যক্তিকে অপর ব্যক্তি থেকে পৃথক করে ।

78

ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝায়?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর

ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে বোঝায় ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে সহজে পৃথক করতে পারি ।

সংলক্ষণ ব্যক্তির আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। প্রফুল্লতা, আত্মনির্ভরতা, উদারতা প্রভৃতি সংলক্ষণের উল্লেখযোগ্য উদারহণ। এসব বৈশিষ্ট্য বা গুণসম্পন্ন ব্যক্তিদের অন্যান্য ব্যক্তি থেকে খুব সহজে পৃথক করা যায় বলে বলেই ব্যক্তিত্বের সংলক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

79

ব্যক্তিত্ব কী ?[ঢাকা সিটি কলেজ · 2024]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ, যার ভেতর দিয়ে প্রকাশ পায় তার স্বাতন্ত্র্য ভাব ।

80

বাহ্যিক সংলক্ষণ গুরুত্বপূর্ণ কেন ?[ঢাকা সিটি কলেজ · 2024]

উত্তর

ক্যাটেলের মতে ১৬টি বাহ্যিক সংলক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে । এ কারণে বাহ্যিক সংলক্ষণ গুরুত্বপূর্ণ।

ব্যক্তিত্বের এমন কতগুলো সংলক্ষণ আছে যেগুলোর একটি কোনো ব্যক্তির মধ্যে বর্তমান থাকলে অন্যগুলোও বর্তমান থাকে। যে সংলক্ষণগুলো একত্রে অবস্থান করে সেগুলোকে তিনি একটি গুচ্ছ বা ঝাঁকে (Cluster) সংঘবদ্ধ করেন এবং এ সংলক্ষণগুলোকে একত্রে বাহ্যিক সংলক্ষণ বলে অভিহিত করেন। এগুলো ব্যক্তির আচরণে সরাসরি প্রকাশ পায় ৷ যেমন, আবেগশীলতা একটি বাহ্যিক সংলক্ষণ। কোনো ব্যক্তি যদি এ সংলক্ষণটির অধিকারী হয়, তাহলে সেটি তার বাহ্যিক আচরণে প্রকাশ পাবে ।

81

EPPS কী ?[ঢাকা সিটি কলেজ · 2024]

উত্তর

EPPS বা Edwards Personal Preference Schedule হলো এক ধরনের অভীক্ষা যার সাহায্যে ব্যক্তিত্বের ১৫টি সংলক্ষণ পরিমাপ করা যায় ।

82

ক্রেসমার কীসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন ?[ঢাকা সিটি কলেজ · 2024]

উত্তর

জার্মান মনোরোগ বিশারদ আর্নেস্ট ক্রেমার লক্ষ করেন যে, শরীরের গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে।

তিনি শারীরিক গড়নের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন। তার মতে, শারীরিক গড়নের ভিত্তিতে মানসিক রোগীদের ক্ষেত্রে ব্যক্তিত্ব দুই ধরনের। যথা- সাইক্লোয়েড এবং সিজোয়েড। আবার সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এগুলো হলো— (১) পিকনিক (২) এ্যাসথেনিক (৩) এ্যাথলেটিক (৪) ডিসপ্লাস্টিক (৫) হাইপোপ্লাস্টিক।

83

ব্যক্তিত্ব কী?[রাজশাহী কলেজ · 2024]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায় ।

84

পৃথিবীর সকল মানুষই পরস্পর আলাদা কীভাবে?[রাজশাহী কলেজ · 2024]

উত্তর

পৃথিবীর সকল মানুষই ব্যক্তিত্বের জন্য পরস্পর আলাদা। কারণ ব্যক্তিত্ব হলো একটি একক অভিব্যক্তি। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব অন্য ব্যক্তির সাথে হুবহু মিলে না। শারীরিক গঠনের ভিত্তিতে ব্যক্তিত্বের তারতম্য পরিলক্ষিত হয়। ব্যক্তিত্বের উপর মনস্তাত্ত্বিক প্রভাবও পরিলক্ষিত হয়। ব্যক্তিত্বের উপর মনস্তাত্ত্বিক প্রভাবও পরিলক্ষিত হয়। এছাড়া কেউ আবার অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী। কেউ কেউ আবার উভয়ই ব্যক্তিত্বের অধিকারী। তাই বলা যায় যে পৃথিবীর সকল মানুষ পরস্পর আলাদা ।

85

সংলক্ষণ কী?[রাজশাহী কলেজ · 2024]

উত্তর

সংলক্ষণ হলো ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি ।

86

অন্তর্মুখী ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কেন?[রাজশাহী কলেজ · 2024]

উত্তর

যেসব ব্যক্তি সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে অন্তর্মুখী ব্যক্তিত্ব বলে। অন্তর্মুখী ব্যক্তিত্ব ব্যক্তিজীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরা একা থাকতে পছন্দ করে। এরা চুপচাপ থাকতে পছন্দ করে ও স্বল্পভাষী হয়। নির্জনতা পছন্দ করে, আত্মকেন্দ্রিক হয়। এরা খুব চিন্তাশীল, আবেগ প্রবণ ও সংবেদনশীল হয়। এরা কাজ করা অপেক্ষা চিন্তা করতে বেশি পছন্দ করে। এরা সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। যেমন, বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক-এ শ্রেণির অন্তর্ভুক্ত। তাই অন্তর্মুখী ব্যক্তিত্বের গুরুত্ব অনেক।

87

সাইক্লোয়েড ব্যক্তিত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।[চট্টগ্রাম কলেজ · 2024]

উত্তর

সাইক্লোয়েড ব্যক্তিত্বের লোকেরা খুব সহজেই উৎফুল্ল হয় আবার সহজেই বিষাদগ্রস্ত হয়ে পড়ে এবং এরা সামাজিক ও উত্তেজনাপ্রবণ। 

88

ব্যক্তিত্বের সংলক্ষণ গুরুত্বপূর্ণ কেন ?[চট্টগ্রাম কলেজ · 2024]

উত্তর

বিভিন্ন ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য ব্যক্তিত্বের সংলক্ষণ খুবই গুরুত্বপূর্ণ

ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে বোঝায় ব্যক্তির এমন কতকগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে সহজে পৃথক করতে পারি। সংলক্ষণ ব্যক্তির আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। সংলক্ষণসমূহ সাধারণত বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে । প্রফুল্লতা, আত্মনির্ভরতা, উদারতা প্রভৃতি সংলক্ষণের উল্লেখযোগ্য উদাহরণ । এসব বৈশিষ্ট্য বা গুণসম্পন্ন ব্যক্তিদের অন্যান্য ব্যক্তি থেকে খুব সহজে পৃথক করা যায় বলেই ব্যক্তিত্বের সংলক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

89

ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ।[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায় ।

90

সামাজিক ও উত্তেজনাপ্রবণ ব্যক্তিদেরকে সাইক্লয়েড বলা হয় কেন?[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024]

উত্তর

সামাজিক ও উত্তেজনা, প্রবণ ব্যক্তিরা নিজের আবেগকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে থাকে। এ শ্রেণির ব্যক্তিরা খুব সহজেই উৎফুল্ল হয়, আবার সহজেই বিষাদগ্রস্ত হয়ে পড়ে। এরা হলো সামাজিক, উত্তেজনাপ্রবণ, বাস্তববাদী ও সহিষ্ণু। সাইক্লয়েড ব্যক্তিরা খাট, গোলগাল, মেদবহুল দেহের অধিকারী হয়। চরম পর্যায়ে এসে এদের ম্যানিক -ডিপ্রেসিভ বাতুলতার লক্ষণ দেখা দেয়। এ কারণেই সামাজিক ও উত্তেজনাপ্রবণ ব্যক্তিদের সাইক্লয়েড বলে ।

91

মৌলিক সংলক্ষণ কী?[Dhaka · 2023]

উত্তর

মৌলিক সংলক্ষণ ব্যক্তির এমন প্রধান গুণাবলি যার মাধ্যমে ব্যক্তি বিশেষভাবে পরিচিত হন। এ সংলক্ষণকে বিশেষ/বিখ্যাত বৈশিষ্ট্যও বলা যায়।

92

অন্তর্মুখী ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কেন?[Dhaka · 2023]

উত্তর

যেসব ব্যক্তি সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে অন্তর্মুখী ব্যক্তিত্ব বলে। অন্তর্মুখী ব্যক্তিত্ব ব্যক্তিজীবনে খু:ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরা একা থাকতে পছন্দ করে। এরা চুপচাপ থাকতে পছন্দ করে ও স্বল্পভাষী হয়। নির্জনতা পছন্দ করে, আত্মকেন্দ্রিক হয়। এরা খুব চিন্তাশীল, আবেগ প্রবণ ও সংবেদনশীল হয়। এরা কাজ করা অপেক্ষা চিন্তা করতে বেশি পছন্দ করে। এরা সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। যেমন, বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক-এ শ্রেণির অন্তর্ভুক্ত। তাই অন্তর্মুখী ব্যক্তিত্বের গুরুত্ব অনেক।

93

সমস্যা কী?[Sylhet · 2023]

উত্তর

সমস্যা হলো একটি প্রস্তাবিত প্রশ্ন যার সমাধান প্রয়োজন ।

94

পরীক্ষণে ‘নিয়ন্ত্রিত দল’ গুরুত্বপূর্ণ কেন?[Sylhet · 2023]

উত্তর

পরীক্ষণে নিয়ন্ত্রিত দল গুরুত্বপূর্ণ কারণ— নিয়ন্ত্রিত দল একই ধরনের পরীক্ষণ পাত্র নিয়ে গঠিত। তবে পরীক্ষণ দলের মতো বিশেষ ব্যবস্থা তারা পায় না। অর্থাৎ এ দলে অনির্ভরশীল চলের প্রভাব লক্ষ্য করা হয় না। যেমন— পরীক্ষণ দলে কোন বিষয় শিখতে পারলে পুরস্কার প্রদানের কথা বলা হয় কিন্তু নিয়ন্ত্রিত দলের পুরস্কারের কথা বলা হয়নি । তাই বলা যায় পরীক্ষণে নিয়ন্ত্রিত দল গুরুত্বপূর্ণ ।

95

ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতি কয়টি?[Sylhet · 2023]

উত্তর

ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতি দুটি।

96

 প্রক্ষেপণমূলক অভীক্ষাকে প্রতিফলনমূলক অভীক্ষা কেন বলে?[Sylhet · 2023]

উত্তর

প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির কাছে একটি অস্পষ্ট, দ্ব্যর্থবোধক ও অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তাকে এর প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়। এ প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব নিরূপণ করা হয়। প্রক্ষেপণমূলক অভীক্ষার দুটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষণীয়। প্রথমত, ব্যক্তিকে এক অস্পষ্ট ও দুর্বোধ্য পরিস্থিতির সম্মুখীন করা হয়, 

যে পরিস্থিতি সকলের পক্ষে সমান কিন্তু তা বিভিন্ন ধরনের একাধিক প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। দ্বিতীয়ত, ব্যক্তিকে আত্মপ্রকাশের জন্য প্রণোদিত করা হয়, যা সে নিজেও টের পায় না। প্রক্ষেপণমূলক অভীক্ষাতে দ্ব্যর্থবোধক বা অস্পষ্ট বস্তু বা ঘটনাকে সুস্পষ্ট বা সংগঠিত করতে গিয়ে ব্যক্তি তার নিজের চিন্তাধারা, মনোভাব, বুদ্ধিমত্তা, আশা- আকাঙ্ক্ষা, মূল্যবোধ ইত্যাদির প্রতিফলন ঘটায়। তাই প্রক্ষেপণমূলক অভীক্ষাকে প্রতিফলনমূলক অভীক্ষা বলা হয় ।

97

ব্যক্তিত্ব কী?[Sylhet · 2023]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায় ।

98

কবি সাহিত্যিক, বিজ্ঞানী অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হয় কেন?[Sylhet · 2023]

উত্তর

কবি, সাহিত্যিক, বিজ্ঞানী অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হয়। কারণ এ শ্রেণির ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিরা একা ও আলাদা থাকতে পছন্দ করে। এরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। বাইরের জগতের প্রতি এদের আকর্ষণ খুবই কম। অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকেরা অত্যন্ত চিন্তাশীল, আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়। তাই কবি- সাহিত্যিক, বিজ্ঞানীরা অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে।

99

ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ।[Dhaka · 2022]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্টোর সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায় ।

100

ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার পদ্ধতি গুরুত্বপূর্ণ কেন?[Dhaka · 2022]

উত্তর

ব্যক্তিত্ব মূল্যায়নের প্রাচীনতম ও সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি হলো সাক্ষাৎকার গ্রহণ। সাক্ষাৎকারের মাধ্যমে ব্যক্তিকে সামগ্রিকভাবে মূল্যায়ন করা হয় এবং ব্যক্তির গুণাবলি বা বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা প্রদান করা হয় বা বিচারপ্রসূত মতামত দেখা হয়। এ পদ্ধতিতে অভীক্ষক ব্যক্তিকে সামনাসামনি বসিয়ে তার সাথে কথা বলেন এবং তার ব্যক্তিগত বিষয়ের ওপর নানা ধরনের আলোচনা করেন। এর মাধ্যমে সহজেই কারো ব্যক্তিত্ব সঠিকভাবে পরিমাপ করা যায়। এ কারণেই ব্যক্তিত্ব পরিমাণে সাক্ষাৎকার পদ্ধতি গুরুত্বপূর্ণ।

101

দ্বন্দ্ব কাকে বলে?[Dhaka · 2022]

উত্তর

পরস্পর বিরোধী দুই বা দুইয়ের অধিক প্রেষণা একই সাথে উপস্থিত হলে ব্যক্তির মধ্যে উভয়মুখী যে মানসিক অস্থিরতার সৃষ্টি হয় তাকে দ্বন্দ্ব বলে।

102

 ‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’ কে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের উদাহরণ বলা হয় কেন?[Dhaka · 2022]

উত্তর

 বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বকে ‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’ বলা হয়। এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো-

এ ধরনের দ্বন্দ্বে একজন ব্যক্তি একই সময়ে প্রায় সমশক্তিসম্পন্ন দুটি বিকর্ষণমূলক বা ঋণাত্মক (—) বৈশিষ্ট্যসম্পন্ন লক্ষ্যের দ্বারা তাড়িত হয়। দুটি অপছন্দনীয় লক্ষ্যের মধ্যে থেকে তাকে বাধ্য হয়ে যেকোনো একটিকে বেছে নিতে হবে। অর্থাৎ “জলে কুমির ডাঙ্গায় বাঘ” প্রবাদটি এক্ষেত্রে প্রযোজ্য।

উদাহরণস্বরূপ : একটি শিশু স্কুলে যেতে চায় না; কারণ তার পড়া তৈরি হয়নি, সেজন্য শিক্ষক তাকে শাস্তি দিবেন, অথচ বাড়িতে থাকলেও মা-বাবার বকুনি বা শাস্তি পেতে হবে। এক্ষেত্রে শিশুটি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন।

103

সংলক্ষণ কী?[Rajshahi · 2022]

উত্তর

সংলক্ষণ হলো ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি ।

104

ক্রেৎসমারের শারীরিক মতবাদটি কেন বিজ্ঞানসম্মত নয়?[Rajshahi · 2022]

উত্তর

ক্রেৎস্যারের শারীরিক গঠন মতবাদটিতে তিনি বর্ণনা করেন যে, শারীরিক গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। তার গবেষণায় তিনি দেখতে পান যে, হালকা পাতলা গড়নের ব্যক্তিদের মধ্যে সিজোফ্রেনিয়া বেশি হয় এবং যারা মোটা ও গোলগাল ধরনের তাদের মধ্যে ম্যানিক ডিপ্রেসিভ নামক মানসিক ব্যাধি বেশি হয় ।

ক্রেৎসমার মতবাদের বড় ত্রুটি হলো যে, তিনি বয়সের সঙ্গে যে শারীরিক পরিবর্তন হয়, সে বিষয়টি এড়িয়ে গেছেন। সেদিক বিবেচনা করলে ক্রেমারের শারীরিক মতবাদটি বিজ্ঞানসম্মত নয়।

105

ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ।[Rajshahi · 2022]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায় ।

106

ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার পদ্ধতি গুরুত্বপূর্ণ কেন?[Rajshahi · 2022]

উত্তর

ব্যক্তিত্ব মূল্যায়নের প্রাচীনতম ও সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি হলো সাক্ষাৎকার গ্রহণ। সাক্ষাৎকারের মাধ্যমে ব্যক্তিকে সামগ্রিকভাবে মূল্যায়ন করা হয় এবং ব্যক্তির গুণাবলি বা বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা প্রদান করা হয় বা বিচারপ্রসূত মতামত দেখা হয়। এ পদ্ধতিতে অভীক্ষক ব্যক্তিকে সামনাসামনি বসিয়ে তার সাথে কথা বলেন। এবং তার ব্যক্তিগত বিষয়ের ওপর নানা ধরনের আলোচনা করেন। এর মাধ্যমে সহজেই কারো ব্যক্তিত্ব সঠিকভাবে পরিমাপ কা যায়। এ কারণেই ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার পদ্ধতি গুরুত্বপূর্ণ ।

107

পেপার পেন্সিল অভীক্ষা কী?[Rajshahi · 2022]

উত্তর

যে অভীক্ষায় ব্যক্তি কাগজ, কলম, পেন্সিল, প্রশ্নমালা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর সত্য, মিথ্যা, হ্যাঁ, না টিক(/) চিহ্ন ব্যবহার করে থাকে তাকে পেপার-পেন্সিল অভীক্ষা বলা হয় ।

108

সংলক্ষণ ব্যক্তির আচরণকে কীভাবে প্রভাবিত করে?[Rajshahi · 2022]

উত্তর

সংলক্ষণ হচ্ছে ব্যক্তিত্বের কিছু মৌলিক উপাদান যার সাহায্যে এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করা যায়। ব্যক্তিত্বের এক একটি সংলক্ষণ একজন লোকের কাজকর্ম ও শক্তি সম্ভাবনার সামগ্রিকরূপের একটি বিশেষ দিকের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এক এক মানুষের ক্ষেত্রে সংলক্ষণের এক এক রকম বিন্যাস ঘটে বলে সকলে একইরকম ব্যক্তিত্বের অধিকারী হয় না। সাধারণত সংলক্ষণগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন- প্রফুল্ল, উদার, মিশুক, লাজুক ইত্যাদি। সংলক্ষণ ব্যক্তির আচরণের ধর্ম বা বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকে বিশিষ্টতা দান করে । এভাবেই সংলক্ষণ ব্যক্তির আচরণকে প্রভাবিত করে।

109

প্রকল্প কী?[Dhaka · 2019]

উত্তর

বিজ্ঞানসম্মত অনুসন্ধানের সূচনা হয় একটি সমাধানযোগ্য সমস্যার পরিপেক্ষিতে। এ সমস্যা সমাধানের জন্য মনোবিজ্ঞানী পরীক্ষণ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। পরীক্ষণের রূপরেখা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমে সমস্যার একটি সম্ভাব্য। সমাধান কল্পনা করে নিতে হয়। এ কল্পিত সমাধানটি আসলেই সত্যি কিনা তা যাচাই করার জন্যেই পরীক্ষণটি করা হয়ে থাকে। এ কল্পিত বা প্রস্তাবিত সমাধানই হলো প্রকল্প।

110

জ্ঞানের অভাবকে সমস্যার উৎস বলা হয় কেন?[Dhaka · 2019]

উত্তর

জ্ঞানের অভাব বা শূন্যতা থেকে সমস্যার উদ্ভব হতে পারে। কোনো ঘটনা সম্পর্কে হয়তো বহু তথ্যই উৎঘাটিত হয়েছে। কিন্তু একটি বিশেষ তথ্য সম্পর্কে এখনও আমাদের জ্ঞানের শূন্যতা রয়েছে। এ জ্ঞানের শূন্যতা আমাদের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। আর এ প্রশ্নকেই সমস্যার রূপ দিয়ে তা সমাধানের জন্য পরীক্ষণ কার্য পরিচালনা করা হয়। যেমন-আমরা দেখতে চাই শিক্ষাদানের ক্ষেত্রে সকল পদ্ধতি কোনটি বক্তৃতা দান পদ্ধতি না আলোচনা পদ্ধতি অথবা স্মৃতি সংরক্ষণে কোনো পদ্ধতি বেশি ফলপ্রসূ প্রত্যাহবান পদ্ধতি না প্রত্যাভিজ্ঞা পদ্ধতি? এ ধরনের হাজারো সমস্যা নিয়ে গবেষক গবেষণা করে থাকেন। এর সঠিক উত্তর না জানা পর্যন্ত এসব ক্ষেত্রে • আমাদের সমস্যা হচ্ছে জ্ঞানের শূন্যতা। এ সমস্যার সমাধানের জন্যই গবেষণার দরকার হয়।

111

ব্যক্তিত্ব কী?[Rajshahi · 2019]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায়।

112

ব্যক্তিত্বের সংলক্ষণ গুরুত্বপূর্ণ কেন?[Rajshahi · 2019]

উত্তর

ব্যক্তিত্বের সংলক্ষণ হলো ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি।। সংলক্ষণ ব্যক্তির আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। সাধারণত সংলক্ষণগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন-প্রফুল্ল, উদার, মিশুক, লাজুক ইত্যাদি। এসব বৈশিষ্ট্য বা গুণসম্পন্ন ব্যক্তিদের অন্যান্য ব্যক্তি থেকে খুব সহজেই পৃথক করা যায়। এ কারণেই ব্যক্তিত্বের সংলক্ষণ গুরুত্বপূর্ণ।

113

ব্যক্তিত্ব কী?[Jessore · 2018]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যার ভেতর দিয়ে তার স্বাতন্ত্র্য ভাবপ্রকাশ পায়। 

114

ক্রেমারের শারীরিক গঠন মতবাদটি বিজ্ঞানসম্মত নয় কেন?[Jessore · 2018]

উত্তর

ক্রেমারের শারীরিক গঠন মতবাদটিতে তিনি বর্ণনা করেন যে, শারীরিক গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। তার গবেষণায় তিনি দেখতে পান যে, হালকা পাতলা গড়নের ব্যক্তিদের মধ্যে সিজোফ্রেনিয়া বেশি হয় এবং যারা মোটা ও গোলগাল ধরনের তাদের মধ্যে ম্যানিক ডিপ্রেসিভ নামক মানসিক ব্যাধি বেশি হয়। ক্রেমার মতবাদের বড় ত্রুটি হলো যে, তিনি বয়সের সঙ্গে সঙ্গে যে শারীরিক পরিবর্তন হয়, সে বিষয়টি এড়িয়ে গেছেন। সেদিক বিবেচনা করলে ক্রেমারের টাইপ তত্ত্বটি বিজ্ঞানসম্মত নয়।

115

ব্যক্তিত্বের সংলক্ষণ কী ?[Dhaka · 2017]

উত্তর

সংলক্ষণ হলো ব্যক্তির এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি ।

116

প্রক্ষেপণমূলক অভীক্ষা বলতে কী বোঝায় ?[Dhaka · 2017]

উত্তর

ব্যক্তিত্বের মূল্যায়নের একটি পদ্ধতি হলো প্রক্ষেপণমূলক অভীক্ষা। প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তির কাছে একটি অস্পষ্ট দ্ব্যর্থবোধক ও অসংঘটিত উদ্দীপক উপস্থাপন করে তাকে এর প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়। এ প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব নিরূপণ করা হয়। প্রক্ষেপণমূলক অভীক্ষায় ব্যক্তিত্বকে পরোক্ষভাবে পরিমাপ করা হয়। সুতরাং এতে ব্যক্তি মিথ্যা উত্তর দিতে পারে না। সব রকমের প্রক্ষেপণমূলক সাধারণ বৈশিষ্ট্য হলো ব্যক্তিকে একটি অনির্দিষ্ট, অস্পষ্ট ও অসংঘটিত উদ্দীপকের সম্মুখীন করা।

117

ব্যক্তিত্ব কী?[Jessore · 2017]

উত্তর

ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায় ৷

118

ক্রেসমার কিসের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?[Jessore · 2017]

উত্তর

জার্মান মনোচিকিৎসক অর্ণাষ্ট ক্রেৎসমার মানসিক বিকারগ্রস্ত রোগীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। তিনি লক্ষ করেন, শরীরের গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের গুণাবলির সম্পর্ক রয়েছে। ব্যক্তিত্বের গুণাবলি যেমন— মেজাজ, যাকে তিনি দুই ভাগে ভাগ

করেন । যথা—

১. সাইক্লোয়েড এবং ২. সিজোয়েড ।

আবার, ক্রেসমার সুস্থ ও স্বাভাবিক ব্যক্তিদের শারীরিক গঠনের ভিত্তিতে তিনভাগে ভাগ করেন । যথা-

১। পিকনিক, ২। এ্যাসথেনি, ৩। এ্যাথলেটিক।

ক্রেৎসমার আরও একটি শ্রেণির কথা উল্লেখ করেন। যারা মিশ্র গঠনের’ হয় তাদেরকে তিনি ডিসপ্লাস্টিক শ্রেণির অন্তর্ভুক্ত করেন