Psychology 1st – A B S – CH 7

01

বয়ঃসন্ধিকালের বয়সসীমা কত?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

বয়ঃসন্ধিকাল ছেলেদের ক্ষেত্রে সাধারণত ১২-১৬ বছর; অপরদিকে মেয়েদের ক্ষেত্রে ১১-১৫ বছর পর্যন্ত বিস্তৃত যাকে।

02

মানসিক স্বাস্থ্য আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করো।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

ক্লিফোর্ড বিয়ার্সের মানসিক স্বাস্থ্য আন্দোলনের ৩টি প্রধান উদ্দেশ্য নিম্নে ব্যাখ্যা করা হলো:
১. মানসিক রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে ভ্রান্ত ধারণার অবসান ঘটিয়ে মানসিক ব্যাধিতে আক্রান্ত লোকদের প্রতি সমাজের লোকের বিরূপ মনোভাব দূর করা।
২. মানসিক রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং মানসিক রোগের যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা।
৩. বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখা এবং রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা।

03

বয়োসন্ধিকাল কী?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

বয়োসন্ধিকাল হলো যৌন প্রাক-তারুণ্যের সময়কাল, যা দ্রুত শারীরিক বৃদ্ধি ও যৌন পরিপক্বতার বিকাশকে চিহ্নিত করে।

04

বয়োসন্ধিকালে শিশুদের সঙ্গে বাবা-মায়ের প্রত্যাশিত আচরণগুলো কী হওয়া উচিত?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

যা বয়োসন্ধিকালে শিশুদের সঙ্গে বাবা-মায়ের প্রত্যাশিত আচরণগুলো নিম্নলিখিত ৩ ধরনের হওয়া উচিত-

১. সন্তানদের রক্ষণাবেক্ষণ ও সমর্থন। এ পর্যায়ে মা-বাবা তাদের সন্তানের খাওয়া-দাওয়া ও শারীরিক মঙ্গলের দিকে নজর দেবেন।

২. দ্বিতীয় পর্যায়ে তারা সন্তানের প্রতি আবেগপ্রবণ হবেন। তারা সন্তানকে ভালবাসবেন এবং তাদের বিপদে এগিয়ে আসবেন।

৩. এ পর্যায়ে তারা সন্তানকে সামাজিক শিক্ষা দিবেন, উপযুক্ত সময়ে স্কুলে পাঠাবেন।

এ সকল দায়িত্ব ও কর্তব্য ছাড়াও মা সন্তানকে ভালবাসেন এবং সেজন্য তাকে তার ইতিবাচক অনুভূতিগুলোকে প্রকাশ করেন।

05

বয়ঃসন্ধিকাল কী?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

বয়ঃসন্ধিকাল হলো এক-তারুণ্যের সময়কাল যা দ্রুত শারীরিক বৃদ্ধি ও যৌন পরিপক্কতার বিকাশকে চিহ্নিত করে।

06

মানসিক স্বাস্থ্য আন্দোলনে ক্লিফোর্ড বিয়ার্সের অবদান কী?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

মানসিক স্বাস্থ্য আন্দোলনের সূচনা ও প্রসারে ক্লিফোর্ড বিয়ার্সের অবদান অনস্বীকার্য এজন্য তাকে আধুনিক মানসিক স্বাস্থ্য আন্দোলনের পথিকৃৎ বলা হয়।
ক্লিফোর্ড বিয়ার্স ১৯০৮ সালে তার বিখ্যাত গ্রন্থ “A Mind That Found Itself” প্রকাশের মাধ্যমে মানসিক রোগীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ডাক দেন। তিনি কানেকটিকাট সোসাইটি ফর মেন্টাল হাইজিন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং এই বিষয়ে সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

07

মানসিক স্বাস্থ্য কী?[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2026]

উত্তর

শারীরিক মানসিক ও নৈতিক এই তিনটি গুরুত্বপূর্ণ অবস্থার মিথস্ক্রিয়ায় অবস্থিত অসংগতি দূর করা এবং সন্তষ্টিপূর্ণ সহজ ও স্বাচ্ছন্দ্যময় জীবনের প্রতিশ্রুতি প্রদানকেই মানসিক স্বাস্থ্য বলে।

08

বয়ঃসন্ধিকালকে বিরূপ মনোভাব পোষণের পর্যায় বলা হয় কেন? ব্যাখ্যা করো।[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2026]

উত্তর

বয়ঃসন্ধিকালে দ্রুত শারীরিক পরিবর্তনের সাথে মানসিক পরিবর্তনের অসামঞ্জস্যতাজনিত কারণে ছেলেমেয়েদের মধ্যে নানা ধরনের অসঙ্গত মনোভাব ও আচরণ পরিলক্ষিত হয়। তাই একে অনেকেই জীবনের বিরূপ মনোভাব পোষণের পর্যায় বা নেতিবাচক পর্যায় (Negative Phase) হিসেবে চিহ্নিত করে থাকেন। যৌন বৈশিষ্ট্যের পূর্ণতার সাথে সাথে নেতিবাচকতা কমে আসে। ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এ সময়ে অধিক নেতিবাচক মনোভাব ও আচরণ পরিলক্ষিত হয়। যৌন বৈশিষ্ট্যের পূর্ণতার সাথে সাথে নেতিবাচকতা কমে আসে।

09

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়?[বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

২০১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়।

10

বেকারত্ব মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায় কীভাবে?[বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

বেকারত্ব হীনম্মন্যতা ও হতাশা সৃষ্টি করে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। যুব সমাজই দেশের প্রকৃত শক্তি। কিন্তু বেকারত্বের দরুন এ শক্তির অপচয় ঘটে। বেকার হওয়ার দরুন তাদের কোনো কাজ থাকে না। যা তাদের মধ্যে হতাশা ও হীনম্মন্যতার সৃষ্টি করে। অনেক সময় তারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। সুতরাং বেকারত্ব মানসিক স্বাস্থ্য বিকাশে ঝুঁকিপূর্ণ ভূমিকা পালন করে।

11

মেয়ে ও ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধির সময়কাল কত?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল ১১-১৫ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ১২-১৬ বছর।

12

বেকারত্ব মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়- ব্যাখ্যা করো।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

বেকারত্ব ব্যক্তির মনে অনিশ্চয়তা ও চরম আর্থিক দুশ্চিন্তার সৃষ্টি করে যা মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়।

সাম্প্রতিক সময়ে সাক্ষরতার হার বাড়লেও শিক্ষিত বেকারের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এমতবস্থায়। শিক্ষিত বেকারদের মধ্যে হতাশা, বিষণ্ণতা আত্মহত্যার প্রবণতা সহ বিভিন্ন মানসিক সমস্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে যা মানসিক স্বাস্থ্যর অন্যতম প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করা যায়।

13

উপাত্ত কী?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

কোনো গবেষণায় ব্যবহৃত কোনো বৈশিষ্ট্যের সংখ্যাত্মক প্রকাশই উপাত্ত।

14

কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি উত্তম?- ব্যাখ্যা করো।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর মধ্যে গাণিতিক গড় সবচেয়ে উত্তম।

গাণিতিক গড় সহজেবোধ্য সর্বজনগ্রাহ্য এবং সবচেয়ে বহুল ব্যবহৃত কেন্দ্রমুখী অংক। এটি উপাত্তের প্রতিটি মানের ওপর ভিত্তি করে নিখুঁতভাবে নির্ণয় করা হয় এবং উচ্চতর গাণিতিক বিশ্লেষণে এটি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ও স্থিতিশীল। উপাত্তের প্রতিটি তথ্যের গুরুত্ব নিশ্চিত করে বলে একে আদর্শ পরিমাপ হিসেবে গণ্য করা হয়।

15

মানসিক স্বাস্থ্য আন্দোলনের প্রবক্তা কে?[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মানসিক স্বাস্থ্য আন্দোলনের প্রবক্তা হলেন ক্লিফোর্ড বিয়ার্স।

16

বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝাকাল বলা হয় কেন?[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝাকাল বলা হয় কারণ এ সময় কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাপক শারীরিক, মানসিক ও আবেগীয় পরিবর্তন ঘটে।

মনোবিজ্ঞানী জি. স্ট্যানলি হল এই সময়টিকে ঝড়ঝঞ্ঝাকাল হিসেবে অভিহিত করেছেন। এই পর্যায়ে হরমোনের পরিবর্তনের ফলে কিশোর-কিশোরীদের মেজাজ দ্রুত পরিবর্তিত হয়, তারা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। একদিকে শৈশবের নির্ভরশীলতা ত্যাগ করা এবং অন্যদিকে প্রাপ্তবয়স্কদের মতো দায়িত্ব গ্রহণের প্রস্তুতির মধ্যবর্তী এই সময়ে তারা তীব্র মানসিক দ্বন্দ্ব ও উত্তেজনার মধ্য দিয়ে যায় বলে একে ঝড়ঝঞ্ঝাকাল বলা হয়।

17

বয়ঃসন্ধিকাল কী?[আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা · 2026]

উত্তর

বয়ঃসন্ধিকাল হলো প্রাক-তারুণ্যের সময়কাল যা দ্রুত শারীরিক বৃদ্ধি ও যৌন পরিপক্কতার বিকাশকে চিহ্নিত করে।

18

মানসিক স্বাস্থ্য আন্দোলনের উদ্দেশ্য লেখো।[আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা · 2026]

উত্তর

ক্লিফোর্ড বিয়ার্সের মানসিক স্বাস্থ্য আন্দোলনের ৩টি প্রধান উদ্দেশ্য নিম্নে ব্যাখ্যা করা হলো:

১. মানসিক রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে ভ্রান্ত ধারণার অবসান ঘটিয়ে মানসিক ব্যাধিতে আক্রান্ত লোকদের প্রতি সমাজের লোকের বিরূপ মনোভাব দূর করা।

২. মানসিক রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং মানসিক রোগের যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা।

৩. বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখা এবং রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা।

19

বয়োসন্ধিকাল কী?[Dhaka · 2019]

উত্তর

বয়োসন্ধিকাল হলো যৌন প্রাক-তারুণ্যের সময়কাল, যা দ্রুত শারীরিক বৃদ্ধি ও যৌন পরিপক্বতার বিকাশকে চিহ্নিত করে।

20

বয়োসন্ধিকালে শিশুদের সঙ্গে বাবা-মায়ের প্রত্যাশিত আচরণগুলো কী হওয়া উচিত?[Dhaka · 2019]

উত্তর

যা বয়োসন্ধিকালে শিশুদের সঙ্গে বাবা-মায়ের প্রত্যাশিত আচরণগুলো নিম্নলিখিত ৩ ধরনের হওয়া উচিত-

১. সন্তানদের রক্ষণাবেক্ষণ ও সমর্থন। এ পর্যায়ে মা-বাবা তাদের সন্তানের খাওয়া-দাওয়া ও শারীরিক মঙ্গলের দিকে নজর দেবেন।

২. দ্বিতীয় পর্যায়ে তারা সন্তানের প্রতি আবেগপ্রবণ হবেন। তারা সন্তানকে ভালবাসবেন এবং তাদের বিপদে এগিয়ে আসবেন।

৩. এ পর্যায়ে তারা সন্তানকে সামাজিক শিক্ষা দিবেন, উপযুক্ত সময়ে স্কুলে পাঠাবেন।

এ সকল দায়িত্ব ও কর্তব্য ছাড়াও মা সন্তানকে ভালবাসেন এবং সেজন্য তাকে তার ইতিবাচক অনুভূতিগুলোকে প্রকাশ করেন।

21

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়?[Rajshahi · 2019]

উত্তর

২০১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়।

22

বেকারত্ব মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায় কীভাবে?[Rajshahi · 2019]

উত্তর

বেকারত্ব হীনম্মন্যতা ও হতাশা সৃষ্টি করে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। যুব সমাজই দেশের প্রকৃত শক্তি। কিন্তু বেকারত্বের দরুন এ শক্তির অপচয় ঘটে। বেকার হওয়ার দরুন তাদের কোনো কাজ থাকে না। যা তাদের মধ্যে হতাশা ও হীনম্মন্যতার সৃষ্টি করে। অনেক সময় তারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। সুতরাং বেকারত্ব মানসিক স্বাস্থ্য বিকাশে ঝুঁকিপূর্ণ ভূমিকা পালন করে।

23

মানসিক স্বাস্থ্য কী ?[Dhaka · 2018]

উত্তর

জ্ঞানের যে শাখায় মনোরোগ মুক্ত সুস্থ জীবনযাপন ও আত্মোন্নয়নের জন্য প্রয়োজনীয় বিধি-নিষেধ ও নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনা করে তাকে মানসিক স্বাস্থ্য বলে।

24

বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন ? [Dhaka · 2018]

উত্তর

বয়োসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝারকাল বলা হয়, কারণ- বয়োসন্ধিকালে ছেলেমেয়েদের দেহের দ্রুত ও অসামঞ্জস্যপূর্ণ বিকাশের। জন্য আচরণ বিশৃঙ্খলাময় ও অদ্ভুদ মনে হয়। এ সময় দৈহিক বৃদ্ধির ফলে ছেলেমেয়েরা অস্বস্তি অনুভব করে। দৈহিক বৃদ্ধির গতি কমে এলে তাদের আচরণ সামাঞ্জস্যপূর্ণ হয়। বয়োসন্ধিকালে অভিমান, প্রভাবপ্রবণতা, রাগে ফেটে পড়া, সামান্য কারণেই কেঁদে ফেলা ইত্যাদির ফলে তাদের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা ও অস্থিরতা বাসা বাধে। তাছাড়া মাসিক শুরু হলে মেয়েরা অস্থিরতা ও বিষণ্ণতায় ভোগে এবং কারো কথা না শোনার মনোভাব দেখায়। এসব কারণে বয়োসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝারকাল বলা হয়।

25

মানসিক স্বাস্থ্য কী ?[Rajshahi · 2018]

উত্তর

জ্ঞানের যে শাখায় মনোরোগ মুক্ত সুস্থ জীবনযাপন ও আত্মোন্নয়নের জন্য প্রয়োজনীয় বিধি-নিষেধ ও নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনা করে তাই মানসিক স্বাস্থ্য।

26

বয়ঃসন্ধির সময়কাল স্বল্পস্থায়ী — ব্যাখ্যা কর।[Rajshahi · 2018]

উত্তর

‘বয়োসন্ধির সময়কাল’ স্বল্পস্থায়ী কারণ, এ সময় শরীরের বাইরে এবং ভিতরে যে পরিবর্তন ঘটে তা লক্ষ করলে দেখা যায় যে, পরিবর্তনগুলো মাত্র দু থেকে চার বছরের সংক্ষিপ্ত পরিসরে সংঘটিত হয়। যেসব কিশোর-কিশোরীর এ জাতীয় পরিবর্তনগুলো দু বা কম সময়ের মধ্যে সম্পন্ন হয় তাদের পরিপক্বতা দ্রুত হয়েছে এবং যাদের এ পরিবর্তনগুলো চার বা তার বেশি সময়ের প্রয়োজন সম্পন্ন হয় তাদের পরিপক্বতা দেরিতে হয়েছে বলা যায়। যদিও মেয়েরা ছেলেদের তুলনায় আগে পরিপক্কতা অর্জন করলেও এ ব্যতিক্রম দেখা যায়।

27

জীবন প্রসারের কোন সময়কে “সংকট কাল” বলে ?[Dhaka · 2017]

উত্তর

জীবন প্রসারের বয়োসন্ধিকাল সময়কে “সংকটকাল” বলে।

28

মানসিক স্বাস্থ্য আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা কর।[Dhaka · 2017]

উত্তর

মানসিক স্বাস্থ্য আন্দোলনের উদ্দেশ্য হলো-

১. মানসিক রোগ সম্পর্কে জনসাধারণের ভ্রান্ত ধারণার অবসান ঘটান এবং মানসিক ব্যাধিতে আক্রান্ত লোকদের প্রতি সমাজের লোকের বিরূপ মনোভাব দূর করা।

২. মানসিক রোগে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং। তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা।

৩. বিজ্ঞানভিত্তিক পদ্ধতি প্রয়োগের পাশাপাশি হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখা এবং রোগীদের জন্য খেলাধুলা ও প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। যারা রোগীদের দেখাশুনা করবেন তারা। যেন সহনশীল হন এবং নিজেদের কাজে যেন দক্ষ হন সে ব্যাপারে নজর দিতে হবে।

29

বয়ঃসন্ধিকাল কী ?[Barisal · 2017]

উত্তর

বয়োসন্ধিকাল হলো যৌন প্রাক-তারুণ্যের সময়কাল, যা দ্রুত শারীরিক বৃদ্ধি ও যৌন পরিপক্কতার বিকাশকে চিহ্নিত করে।

30

বয়ঃসন্ধিকাল স্বল্পস্থায়ী কেন ? ব্যাখ্যা কর ।[Barisal · 2017]

উত্তর

বয়োসন্ধিকাল স্বল্পস্থায়ী কারণ, এ সময় শরীরের বাইরে এবং ভিতরে যে পরিবর্তন ঘটে তা লক্ষ করলে দেখা যায় যে, পরিবর্তনগুলো মাত্র দু থেকে চার বছরের সংক্ষিপ্ত পরিসরে সংঘটিত হয়। যেসব কিশোর-কিশোরীর এ জাতীয় পরিবর্তনগুলো দু বা কম সময়ের মধ্যে সম্পন্ন হয় তাদের পরিপক্কতা দ্রুত হয়েছে এবং যাদের এ পরিবর্তনগুলো চার বা তার বেশি সময়ের প্রয়োজন সম্পন্ন হয় তাদের পরিপক্বতা দেরিতে হয়েছে বলা যায়। যদিও মেয়েরা ছেলেদের তুলনায় আগে পরিপক্কতা অর্জন করলেও এ ব্যতিক্রম দেখা যায়।

31

হরমোন কী?

উত্তর

হরমোন এক ধরনের রাসায়নিক পদার্থ।যার কারণে বয়োসন্ধিকালের পরিবর্তন ঘটে।

32

বয়োসন্ধিকালে কিশোরদের কী কী শারীরিক পরিবর্তন ঘটে

উত্তর

বয়োসন্ধিকালে কিশোরদের শারীরিক পরিবর্তন নিচে উল্লেখ করা হলো-

১ . উচ্চতা ও ওজন বাড়ে।

২. শরীরে দৃঢ়তা আসে, বুক ও কাঁধ চওড়া হয়।

৩. শরীরের বিভিন্ন অংশে লোম গজায়।

৪. ১৬/১৭ বছর বয়সে দাড়ি গোঁপ ওঠে।

৫. স্বরভঙ্গ হয় ও গলার স্বর মোটা হয়।

৬. প্রজনন অঙ্গ বড় হয়ে ওঠে।

৭. বীর্যপাত হয়।

33

বয়োসন্ধিকালের মেয়েদের সময়সীমা কত?

উত্তর

বয়োসন্ধিকালের মেয়েদের সময়সীমা ১১-১৫ বছর।

34

মানসিক স্বাস্থ্য বলতে কী বুঝায়?

উত্তর

জ্ঞানের যে শাখায় মনোরোগ মুক্ত সুস্থ জীবনযাপন ও আত্মোন্নয়নের জন্য প্রয়োজনীয় বিধি-নিষেধ ও নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনা করে তাকে মানসিক স্বাস্থ্য বলে। মানসিক স্বাস্থ্য পূর্ণাঙ্গ শাস্ত্ররূপ গড়ে উঠেছে অতি সাম্প্রতিককালে। মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের প্রধান কাজ হলো সব রকম মানসিক অসুস্থতার প্রতিষেধক ব্যবস্থার উদ্ভাবন করা এবং যাতে মানসিক ব্যাধির কার্যকরী চিকিৎসা হয় তার আয়োজন করা। অস্বভাবী মনোবিজ্ঞানের উন্নয়ন ও সামাজিক বিকাশের সাথে সাথে মানসিক স্বাস্থ্য সংরক্ষণ সংক্রান্ত একটি সামাজিক আন্দোলন গড়ে উঠেছে।

35

মিফতা জীবন প্রসরের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?

উত্তর

উদ্দীপকে মিফতা জীবন প্রসরের বয়োসন্ধিকাল পর্যায়ের অন্তর্ভুক্ত।

36

বয়োসন্ধির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

উত্তর

নিচে বয়োসন্ধির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হলো-

১. বয়োসন্ধি শৈশবের শেষ এবং যৌবনের সূচনা নির্দেশক।

২. বয়োসন্ধিকাল স্বল্পস্থায়ী।

৩. বয়োসন্ধি বিভিন্ন পর্যায়ে বিভক্ত। যেমন- (i) প্রাক-তারুণ্য, (ii) তারুণ্য, (iii) বয়োসন্ধি পরবর্তী।

৪. বয়োসন্ধিকাল দ্রুত বর্ধন ও পরিবর্তনশীল।

৫. বয়োসন্ধিকাল বিরূপ মনোভাব পোষণের পর্যায়।

৬. বয়োসন্ধির পরিবর্তন যেকোনো বয়সে হতে পারে।

37

বয়োসন্ধিকাল কী?

উত্তর

বয়োসন্ধিকাল হলো যৌন পরিপক্কতার এমন সময়কাল, যেখানে প্রথম একজন সন্তান উৎপাদনের সক্ষমতা অর্জন করে।

38

মানসিক স্বাস্থ্য আন্দোলনে WHO-এর ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?

উত্তর

মানসিক স্বাস্থ্য আন্দোলনে নেতৃত্বদানকারী আন্তর্জাতিক সংস্থা। হলো WHO বা World Health Organization। যা মানসিক স্বাস্থ্য আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সংস্থা জনগণকে মানসিক রোগ সম্পর্কে শিক্ষাদান করে এবং মানসিক রোগী সম্পর্কে বিভ্রান্তমূলক ধারণাসমূহ দূর করে তাদের প্রতি সেবামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করে। এছাড়া প্রাথমিক পর্যায়ে মানসিক রোগী শনাক্ত করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে মানসিক রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।

39

মানসিক স্বাস্থ্য কী?

উত্তর

মানসিক স্বাস্থ্য হলো এমন এক ধরনের মানসিক অবস্থা, যার দ্বারা ব্যক্তি তার পরিবেশগত চাহিদা এবং পীড়নসমূহের সাথে অভিযোজনমূলক আচরণ করতে সক্ষম হয়।

40

বয়োসন্ধিকালকে বিরূপ মনোভাবের বয়স বলা হয় কেন?

উত্তর

বয়োসন্ধিকাল জীবনচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়। এ সময় ছেলে মেয়েদের দেহ ও মনে অনেকগুলো পরিবর্তন ঘটে থাকে। অনেকক্ষেত্রে সমাজ ও পরিবেশের সাথে তাদের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এ কারণে বয়োসন্ধিকালকে বিরূপ মনোভাবের বয়স বলা হয়।

41

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর

জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।

42

বেকারত্ব কীভাবে মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি- ব্যাখ্যা কর

উত্তর

বেকারত্ব মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি। নিচে ব্যাখ্যা করা হলো- যুব সমাজই দেশের প্রকৃত শক্তি। কিন্তু বেকারত্বের দরুন এ শক্তির অপচয় ঘটে। বেকার হওয়ার দরুন তাদের কোনো কাজ থাকে না। যা তাদের মধ্যে হতাশা ও হীনম্মন্যতার সৃষ্টি করে। অনেক সময় তারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। সুতরাং বেকারত্ব মানসিক স্বাস্থ্য বিকাশে ঝুঁকিপূর্ণ ভূমিকা পালন করে।

43

বয়োসন্ধিকাল কী?

উত্তর

বয়োসন্ধিকাল হলো যৌন পরিপক্বতার এমন সময় কাল, যেখানে প্রথম একজন সন্তান উৎপাদনের সক্ষমতা অর্জন করে।

44

বয়োসন্ধিকালে ছেলেমেয়েরা অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে কেন?

উত্তর

বয়োসন্ধিকালে ছেলেমেয়েরা অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে কারণ এ সময় দৈহিক বৃদ্ধির ফলে ছেলেমেয়েরা অস্বস্তি অনুভব করে। দৈহিক বৃদ্ধির গতি কমে এলে তাদের আচরণ সামঞ্জস্যপূর্ণ হয়। বয়োসন্ধিকালে অভিমান, প্রভাবপ্রবণতা, রাগে ফেটে পড়া, সামান্য কারণেই কেঁদে ফেলা ইত্যাদির ফলে তাদের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা ও অস্থিরতা বাসা বাধে। তাছাড়া মাসিক শুরু হলে মেয়েরা অস্থিরতা ও বিষন্নতায় ভোগে এবং কারো কথা না শোনার মনোভাব দেখায়। এসব কারণে বয়োসন্ধিকালে ছেলেমেয়েরা অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে।

45

বয়োসন্ধিকালের বয়সসীমা কত?

উত্তর

বয়োসন্ধিকালের বয়সসীমা ছেলে ও মেয়েদের ক্ষেত্রে ভিন্ন হয়। সাধারণত ছেলেদের ক্ষেত্রে ১১/১২ বছর বয়সে বয়োসন্ধিকাল শুরু হয় এবং ব্যাপ্তি ১২-১৬ বছর পর্যন্ত হয়।

46

বয়োসন্ধিকালকে স্বল্পস্থায়ী বলা হয় কেন?

উত্তর

বয়োসন্ধিকাল স্বল্পস্থায়ী কারণ, এ সময় শরীরের বাইরে এবং ভিতরে যে পরিবর্তন ঘটে তা লক্ষ করলে দেখা যায় যে, পরিবর্তনগুলো মাত্র দু থেকে চার বছরের সংক্ষিপ্ত পরিসরে সংঘটিত হয়। যেসব কিশোর-কিশোরীর এ জাতীয় পরিবর্তনগুলো দু বা কম সময়ের মধ্যে সম্পন্ন হয় তাদের পরিপক্কতা দ্রুত হয়েছে এবং যাদের এ পরিবর্তনগুলো চার বা তার বেশি সময়ের প্রয়োজন সম্পন্ন হয় তাদের পরিপক্বতা দেরিতে হয়েছে বলা যায়। যদিও মেয়েরা ছেলেদের তুলনায় আগে পরিপক্বতা অর্জন করলেও এ ব্যতিক্রম দেখা যায়।

অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে ১০/১১ বছর বয়সে বয়োসন্ধিকাল শুরু হয় এবং ব্যাপ্তি ১১-১৫ বছর পর্যন্ত হয়।

47

মানসিক স্বাস্থ্য কী?

উত্তর

জ্ঞানের যে শাখায় মনোরোগ মুক্ত সুদ্ধ জীবনযাপন ও আত্মোন্নয়নের জন্য প্রয়োজনীয় বিধি-নিষেধ ও নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনা করে তাকে মানসিক স্বাস্থ্য বলে।

48

মানসিক স্বাস্থ্য আন্দোলন কীভাবে গড়ে উঠল?

উত্তর

Cliford Bears মানসিক স্বাস্থ্য আন্দোলনের প্রবর্তক। তিনি ১৯০৯ সালে ‘National Association of Mental Hygiene’ নামক একটি কল্যাণধর্মী প্রতিষ্ঠান স্থাপন করেন। Cliford Bears এর এ প্রতিষ্ঠানটি পরবর্তীতে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য আন্দোলনের অগ্রদূত হিসেবে কাজ করছিল। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জনগণের মানসিক রোগ সম্পর্কে শিক্ষাদান করা এবং মানসিক রোগী সম্পর্কে বিভ্রান্তিমূলক ধারণাসমূহ দূর করে তাদের প্রতি সেবামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা।

49

বয়োসন্ধিকাল কী?

উত্তর

বয়োসন্ধিকাল হলো যৌন পরিপক্কতার এমন সময়কাল, যেখানে প্রথম একজন সন্তান উৎপাদনের সক্ষমতা অর্জন করে।

50

বয়োসন্ধিকালকে সংঙ্কটকাল বলা হয় কেন?

উত্তর

বয়োসন্ধিকালকে সংকটকাল বলা হয়, কারণ- বয়োসন্ধিকালে ছেলেমেয়েদের দেহের দ্রুত ও অসামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য আচরণ বিশৃঙ্খলাময় ও অদ্ভুদ মনে হয়।

এ সময় দৈহিক বৃদ্ধির ফলে ছেলেমেয়েরা অস্বস্তি অনুভব করে। দৈহিক বৃদ্ধির গতি কমে এলে তাদের আচরণ সামাঞ্জস্যপূর্ণ হয় বয়োসন্ধিকালে অভিমান, প্রভাবপ্রবণতা, রাগে ফেটে পড়া, সামান্য কারণেই কেঁদে ফেলা ইত্যাদির ফলে তাদের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা ও অস্থিরতা বাসা বাধে। তাছাড়া মাসিক শুরু হলে মেয়েরা অস্থিরতা ও বিষণ্নতায় ভোগে এবং কারো কথা না শোনার মনোভাব দেখায়।

51

বয়োসন্ধির সময় কাল কত?

উত্তর

বয়োসন্ধির সময়কাল মেয়েদের ক্ষেত্রে ১১-১৫ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ১২ থেকে ১৬ বছর।

52

বয়োসন্ধিকাল স্বল্পস্থায়ী কেন? ব্যাখ্যা কর।

উত্তর

বয়োসন্ধিকাল স্বল্পস্থায়ী কারণ, এ সময় শরীরের বাইরে এবং ভিতরে যে পরিবর্তন ঘটে তা লক্ষ করলে দেখা যায় যে, পরিবর্তনগুলো মাত্র দু থেকে চার বছরের সংক্ষিপ্ত পরিসরে সংঘটিত হয়। যেসব কিশোর-কিশোরীর এ জাতীয় পরিবর্তনগুলো দু বা কম সময়ের মধ্যে সম্পন্ন হয় তাদের পরিপক্কতা দ্রুত হয়েছে এবং যাদের এ পরিবর্তনগুলো চার বা তার বেশি সময়ের প্রয়োজন সম্পন্ন হয় তাদের পরিপক্বতা দেরিতে হয়েছে বলা যায়। যদিও মেয়েরা ছেলেদের তুলনায় আগে পরিপক্কতা অর্জন করলেও এ ব্যতিক্রম দেখা যায়।

53

বয়োসন্ধিতে ছেলেদের বয়সসীমা কত?

উত্তর

বয়োসন্ধিতে ছেলেদের বয়সসীমা ১২ থেকে ১৬ বছর।

54

বয়োসন্ধি দ্রুত পরিবর্তনশীল কেন?

উত্তর

বয়োসন্ধি জীবন বিকাশের এমন একটি পর্যায় যখন একজন মানুষের সবচেয়ে বেশি শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন ঘটে। আর এ পরিবর্তনগুলো অল্প সময়ের ব্যবধানে দ্রুততার সাথে ঘটতে থাকে। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন (ছেলেদের ক্ষেত্রে) এবং ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন (মেয়েদের ক্ষেত্রে) এ পরিবর্তনের জন্য দায়ী।

55

মানসিক স্বাস্থ্য কী?

উত্তর

জ্ঞানের যে শাখায় মনোরোগ মুক্ত সুস্থ জীবনযাপন ও আত্মোন্নয়নের জন্য প্রয়োজনীয় বিধি-নিষেধ ও নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনা করে তাকে মানসিক স্বাস্থ্য বলা হয়।

56

মানসিক স্বাস্থ্য আন্দোলনে WHO-এর ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?

উত্তর

মানসিক স্বাস্থ্য আন্দোলনে নেতৃত্বদানকারী আন্তর্জাতিক সংস্থা হলো WHO বা World Health Organization। যা মানসিক স্বাস্থ্য আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সংস্থা জনগণকে মানসিক রোগ সম্পর্কে শিক্ষাদান করে এবং মানসিক রোগী সম্পর্কে বিভ্রান্তমূলক ধারণাসমূহ দূর করে তাদের প্রতি সেবামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করে। এছাড়া প্রাথমিক পর্যায়ে মানসিক রোগী শনাক্ত করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে মানসিক রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।