Psychology 1st – A B S – CH 6

01

মনোযোগ কাকে বলে?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

কোনো বিষয়ের প্রতি ইন্দ্রিয় সমূহকে নিয়োজিত করাকে মনোযোগ বলে।

02

সংবেদনে উদ্দীপকের স্থায়িত্ব গুরুত্বপূর্ণ কেন?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

উদ্দীপকের কার্যকরী স্থায়িত্ব সংবেদনের স্থায়িত্ব নির্ধারণ করে থাকে। তাই সংবেদনে উদ্দীপকের স্থায়িত্ব গুরুত্বপূর্ণ।
কোনো সংবেদন কতটুকু স্থায়ী হবে তা উদ্দীপকের স্থায়িত্বের ওপর নির্ভর করে। কোনো উদ্দীপক ইন্দ্রিয়ে যত সময় ধরে কার্যরত থাকে এর সংবেদন সাধারণত ঠিক তত সময় ধরেই সম্পন্ন হয়। ফলে উদ্দীপকের কার্যকরী উপস্থিতি ছাড়া সংবেদন সম্পন্ন হতে পারে না। যেমন-স্কুল/কলেজ ছুটির ঘণ্টা একটু বেশি সময় ধরে এক নাগাড়ে বাজানো হয়। ফলে সংবেদনের স্থায়িত্ব বৃদ্ধি পায়।

03

মনোযোগ কী ?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

ইন্দ্রিয়সমূহকে কোনো একটি বা একগুচ্ছ উদ্দীপকের প্রতি নিবিষ্ট করার প্রক্রিয়াই হলো মনোযোগ ।

04

অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।[ঢাকা কলেজ · 2026]

উত্তর

অলীক বীক্ষণ হলো এমন প্রত্যক্ষণীয় অভিজ্ঞতা যা একই সংবেদীয় পরিস্থিতিতে অন্যরা যেভাবে অভিজ্ঞতা লাভ করে তা থেকে সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ, আবছা অন্ধকারে একজন দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় ডাকছে । অথচ বাস্তবে সেখানে কোনো মহিলার অস্তিত্ব নেই ।

মস্তিষ্কের বিকৃতি ও মানসিক অস্বাভাবিকতাই অলীক বা বীক্ষণের জন্য দায়ী। যেমন- সিজোফ্রেনিয়া (Schizophrenia) নামক মানসিক রোগের অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে অলীক বীক্ষণ। অতিরিক্ত ঔষধাসক্ত (Drug addicted) বা মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে অলীক বীক্ষণ দেখা যায় ।

05

সংবেদন কী?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র, যেমন- চক্ষু ও কর্ণ পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

06

প্রস্তুতি ও প্রত্যাশা মনোযোগকে কীভাবে প্রভাবিত করে?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

প্রস্তুতি ও প্রত্যাশা মনোযোগের ব্যক্তিগত শর্ত হিসেবে কাজ করে যা ব্যক্তিকে নির্দিষ্ট উদ্দীপকের প্রতি ধাবিত করে।
কোনো বিষয়ে আগে থেকে মানসিক প্রস্তুতি বা প্রত্যাশা থাকলে ব্যক্তি সেই বিষয়ের প্রতি দ্রুত মনোযোগী হয়। যেমন- কোনো মা যদি তার সন্তানের ফেরার আপেক্ষায় থাকেন, তবে দরজায় সামান্য শব্দ হলেই তিনি সেদিকে মনোযোগী হন। অর্থাৎ প্রত্যাশিত বিষয়টি ব্যক্তির চেতনার কেন্দ্রে দ্রুত চলে আসে।

07

মনোযোগ কী?[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2026]

উত্তর

কোনো বিষয়ের প্রতি ইন্দ্রিয়সমূহকে নিয়োজিত করার নামই মনোযোগ।

08

বস্তুর আকার কীভাবে মনোযোগ আকর্ষণে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2026]

উত্তর

বস্তুর আকার মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত হওয়ায় মনোযোগ আকর্ষণে বস্তুর আকার ভূমিকা রাখে।
মনোযোগ আকর্ষণ করার এক গুরুত্বপূর্ণ শর্ত হলো উদ্দীপকের আকার। সাধারণত ক্ষুদ্রাকারে বস্তুর তুলনায় বিরাট বস্তু সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। একদল বানরের মধ্যে এক বড় গরিলা থাকলে তা সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করে।

09

অধ্যাস কী?[বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে অধ্যাস ।

10

প্রত্যক্ষণে প্রেষণা কীভাবে ভূমিকা পালন করে?[বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

উদ্দীপক থেকে প্রাপ্ত বার্তাকে ব্যাখ্যা করে তাকে বিশেষভাবে চিহ্নিত করাই হলো প্রত্যক্ষণ। ব্যক্তির চাহিদা, প্রয়োজন, ইচ্ছা, প্রেষণা এ সকল বিষয় তার প্রত্যক্ষণকে প্রভাবিত করে। জৈবিক প্রেষণা যেমন ব্যক্তির প্রত্যক্ষণ নিয়ন্ত্রণ করে তেমনি বিভিন্ন সামাজিক প্রেষণাও প্রত্যক্ষণ সংগঠনকে প্রভাবিত করে। যেমন- গ্রীষ্মের খরতাপে একজন তৃষ্ণার্ত ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রেস্টুরেন্টের বিভিন্ন মুখরোচক খাবার যতটানা চোখে পড়বে তার চেয়ে বেশি তার দৃষ্টি আকর্ষণ করবে দোকানে সাজানো বিভিন্ন কোমল পানীয় বা জুস জাতীয় খাদ্যদ্রব্যের দিকে।

11

মনোযোগের সংজ্ঞা দাও।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

কোনো বিষয়ের প্রতি ইন্দ্রিয়সমূহকে নিয়োজিত ‘করাকে মনোযোগ বলে।

12

মনোযোগ একটি ইচ্ছামূলক প্রক্রিয়া ব্যাখ্যা করো।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মনোযোগের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে ইচ্ছামূলক প্রক্রিয়া একটি। একই সঙ্গে শত শত উদ্দীপক আমাদের ইন্দ্রিয়কে উত্তেজিত করে। কিন্তু সবগুলো উদ্দীপকই চেতনার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পারে না। সেই উদ্দীপকটিই আমাদের সচেতন অভিজ্ঞতায় পৌঁছতে সক্ষম হয় যেটি আমাদের প্রেষণাকে পরিতৃপ্ত করে, যেটির প্রতি আমাদের ইচ্ছা প্রকাশ পায়। অর্থাৎ যে বিষয়টির প্রতি আমরা মনোযোগ দিতে চাই, অন্যান্য বিষয় বাদ দিয়ে সে বিষয়টিই আমরা প্রত্যক্ষণ করি।

13

অলীক প্রত্যক্ষণ কী?[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

অবাস্তব উদ্দীপকের প্রত্যক্ষণই হচ্ছে অলীক প্রত্যক্ষণ।

14

‘ধারাবাহিকতা’ প্রত্যক্ষণীয় সংগঠনের গুরুত্বপূর্ণ উপাদান কেন? ব্যাখ্যা করো।[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

উদ্দীপকগুলো যদি একটি নির্দিষ্ট দিক বা ধারায় সাজানো থাকে, তবে সেগুলোকে একটি একক বা দল হিসেবে প্রত্যক্ষ করার প্রবণতাকে ধারাবাহিকতা বলে।

প্রত্যক্ষণের সংগঠনের ক্ষেত্রে ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন এটি আমাদের মস্তিষ্ককে বিচ্ছিন্ন উদ্দীপকগুলো থেকে একটি অর্থপূর্ণ রেখা বা বক্ররেখা হিসেবে গ্রহণ করতে সাহায্য করে। যখন কোনো উদ্দীপক একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে, তখন আমরা সেটিকে বিচ্ছিন্নভাবে না দেখে একটি অবিচ্ছিন্ন ধারা হিসেবে দেখি। এটি আমাদের চারপাশের জগতকে সহজ ও সুশৃঙ্খলভাবে প্রত্যক্ষণে সহায়তা করে।

15

সংবেদন কী?[আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা · 2026]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয়যন্ত্র, যেমন-চক্ষু ও কর্ণ পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

16

আবেগ প্রত্যক্ষণকে প্রভাবিত করে কেন?[আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা · 2026]

উত্তর

আবেগ ব্যক্তির অভ্যন্তরীণ কারণে সৃষ্টি হয় বলে অর্থাৎ জৈবিক উপাদান হিসেবে প্রত্যক্ষণকে গভীরভাবে প্রভাবিত করে। ব্যক্তির প্রত্যক্ষণ তার আবেগ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আবেগের দ্বারা প্রভাবিত হলে ব্যক্তি পক্ষপাতদোষে দুষ্ট হতে পারে। ভাবাবেগের দ্বারা পরিচালিত হলে কালো কুৎসিত রমণীও আকর্ষণীয় বলে মনে হয়। আবার, আবেগের কারণেই সুন্দরী ও গুণবতী রমণীকেও অসুন্দর বলে মনে হতে পারে এবং ঐ রমণীর সাথে সম্পর্কযুক্ত সকলকেই খারাপ বলে মনে হবে। আবেগের সময় যা ভালো মনে হয়, আবেগ প্রশমিত হলে তা ভালো নাও লাগতে পারে। এভাবে আবেগ প্রত্যক্ষণকে প্রভাবিত করে থাকে।

17

মনোযোগ কী?[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি ইন্দ্রিয়সমূহকে নিয়োজিত করার নামই হলো মনোযোগ।

18

সংবেদন প্রান্তীয় ও প্রত্যক্ষণ কেন্দ্রীয় ঘটনা কেন? ব্যাখ্যা করো।[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

সংবেদন হলো একটি প্রান্তীয় প্রক্রিয়া এবং প্রত্যক্ষণ হলো একটি কেন্দ্রীয় প্রক্রিয়া। সংবেদনের কাজ হলো উদ্দীপকের থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ এবং তা মস্তিষ্কে তা প্রেরণ। কিন্তু প্রত্যক্ষণের কাজ পূর্ণভাবে বিকশিত হয় মস্তিষ্কের সংযোগ এলাকার সক্রিয় ভূমিকার কারণে। এই কারণে দুটি প্রক্রিয়াই আলাদা, তবে একে অপরের সাথে সম্পর্কিত।

19

সংবেদন কী?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র যেমন চক্ষু ও কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

20

প্রতীক ও পটভূমির মধ্যে ২টি পার্থক্য লেখ।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর

আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষণ করি তখন এক বিশেষ পটভূমির সঙ্গে তাকে যুক্ত করে প্রত্যক্ষণ করে থাকি। অর্থাৎ তাকে কোনো একটি বিশেষ পটভূমিতে একটি প্রতীক বা চিত্র হিসেবে প্রত্যক্ষণ করি।
প্রতীক ও পটভূমির মধ্যে দুটি পার্থক্য নিম্নে দেয়া হলো-
১. প্রতীকের নির্দিষ্ট আকার ও সীমারেখা আছে, কিন্তু পটভূমি নির্দিষ্ট আকার ও সীমারেখা নেই।
২. প্রতীক একটি একক হিসাবে প্রত্যক্ষিত হয়, কিন্তু পটভূমি একক হিসেবে প্রত্যক্ষিত হয় না।

21

প্রত্যক্ষণ কী?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর

প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধক বা ব্যাখ্যা।

22

মনোযোগের কেন্দ্র ও প্রান্ত বলতে কী বুঝ?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর

মনোযোগ এক প্রকার মানসিক প্রক্রিয়া,।
কোন একটি নির্দিষ্ট সময়ে যে বিষয়ের ওপর মনোযোগ নিবিষ্ট করা হয় তাই হলো মনোযোগের কেন্দ্র। অর্থাৎ যে বস্তুটি আমাদের মনোযোগ আকর্ষণ করে সেটির অবস্থান মনোযোগের কেন্দ্রে এবং অবশিষ্ট সকল উদ্দীপকের অবস্থান মনোযোগের প্রান্তে। মনোযোগের প্রান্তের উদ্দীপকগুলোর প্রতি আমরা তেমন মনোযোগ দেই না এবং দূরবর্তী প্রান্তে অবস্থিত উদ্দীপক সম্বন্ধে আমরা মোটেই সচেতন নই।

23

প্রত্যক্ষণ কী?[হলিক্রস কলেজ · 2025]

উত্তর

প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধক বা ব্যাখ্যা।

24

উদ্দীপকের অবস্থান ও পুনরাবৃত্তি কীভাবে মনোযোগ আকর্ষণ করে?[হলিক্রস কলেজ · 2025]

উত্তর

উদ্দীপকের অবস্থান ও পুনরাবৃত্তি মনোযোগকে প্রভাবিত করে। উদ্দীপকের বিশেষ অবস্থান আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে।
যেমন- ম্যাগাজিনের ভিতরে পৃষ্ঠার বিজ্ঞাপনের চেয়ে কভার পৃষ্ঠা বা বাইরের পৃষ্ঠার বিজ্ঞাপন বেশি আকর্ষণীয়।
আবার কোনো উদ্দীপকে যদি বারবার উপস্থাপন করা যায় তাহলে তা মনোযোগ আকর্ষণ করে থাকে। যেমন- ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য বিজ্ঞাপনদাতা একই পণ্যের প্রচার বারবার চালিয়ে থাকেন।

25

সংবেদন কী?[হলিক্রস কলেজ · 2025]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র যেমন চক্ষু ও কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

26

প্রেষণা কীভাবে প্রত্যক্ষণে প্রভাব বিস্তার করে?[হলিক্রস কলেজ · 2025]

উত্তর

উদ্দীপক থেকে প্রাপ্ত বার্তাকে ব্যাখ্যা করে তাকে বিশেষভাবে চিহ্নিত করাই হলো প্রত্যক্ষণ। ব্যক্তির চাহিদা, প্রয়োজন, ইচ্ছা, প্রেষণা এ সকল বিষয় তার প্রত্যক্ষণকে প্রভাবিত করে। জৈবিক প্রেষণা যেমন ব্যক্তির প্রত্যক্ষণ নিয়ন্ত্রণ করে তেমনি বিভিন্ন সামাজিক প্রেষণাও প্রত্যক্ষণ সংগঠনকে প্রভাবিত করে। যেমন- গ্রীষ্মের খরতাপে একজন তৃষ্ণার্ত ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রেস্টুরেন্টের বিভিন্ন মুখরোচক খাবার যতটানা চোখে পড়বে তার চেয়ে বেশি তার দৃষ্টি আকর্ষণ করবে দোকানে সাজানো বিভিন্ন কোমল পানীয় বা জুস জাতীয় খাদ্যদ্রব্যের দিকে।

27

মনোযোগের সংজ্ঞা দাও।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025]

উত্তর

ইন্দ্রিয়সমূহকে কোনো একটি বা একগুচ্ছ উদ্দীপকের প্রতি নিবিষ্ট করার প্রক্রিয়াই হলো মনোযোগ।

28

মনোযোগ একটি ইচ্ছামূলক প্রক্রিয়া ব্যাখ্যা কর।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025]

উত্তর

মনোযোগ একটি ইচ্ছামূলক প্রক্রিয়া। আমরা যে বিষয়ের উপর ইচ্ছা পোষণ করি সে বিষয়ের উপর মনোযোগ দিতে পারি।

আমরা একই সাথে অনেকগুলো উদ্দীপক দ্বারা তাড়িত হই কিন্তু
সবগুলো উদ্দীপক আমাদের চেতনার কেন্দ্রবিন্দুতে পৌছাতে পারে না। সেই উদ্দীপকটি আমাদের সচেতন অভিজ্ঞতায় পৌছাতে পারে যেটি আমাদের প্রেষণাকে পরিতৃপ্তি করে, যেটির প্রতি আমাদের ইচ্ছা প্রকাশ পায়। অর্থাৎ যে বিষয়টির প্রতি আমরা মনোযোগ দিতে চাই অন্যান্য বিষয় বাদ দিয়ে সে বিষয়টি আমরা প্রত্যক্ষণ করি।

29

প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণ কী?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025]

উত্তর

বিভিন্ন বস্তু থেকে আগত বিভিন্ন উদ্দীপনা এলোমেলোভাবে আমাদের মস্তিষ্কে পৌছালে মস্তিষ্ক সেগুলোকে সংঘবদ্ধরূপে বা সুশৃঙ্খলভাবে প্রত্যক্ষণ করে, একেই প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণ বলে।

30

সংবেদন সমতা বা অভিযোজন ব্যাখ্যা কর।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025]

উত্তর

ওয়াইনি ওয়াইটেন এর মতে- “দীর্ঘ উদ্দীপনার প্রতি সংবেদনশীলতার পর্যায়ক্রমিক ক্রমাবনতি হলো সংবেদন সমতা।”
Adaptation এর বাংলা প্রতিশব্দ হলো সমতা বা অভিযোজন। সমতা বা অভিযোজন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে যার বেশিরভাগই অবস্থা বা পরিবেশগত কারণে আচরণের পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। আর এই আচরণের এই পরিবর্তনকেই বলা হয় সংবেদন সমতা। সংবেদন সমতা বিভিন্ন রকম হতে পারে, যেমন- অন্ধকার অভিযোজন, আলো অভিযোজন, শব্দ অভিযোজন, গন্ধ অভিযোজন, তাপ ও শৈত্য অভিযোজন প্রভৃতি।

31

মনোযোগ কী?[বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025]

উত্তর

ইন্দ্রিয়সমূহকে কোনো একটি বা একগুচ্ছ উদ্দীপকের প্রতি নিবিষ্ট করার প্রক্রিয়াই হলো মনোযোগ।

32

অলীকবীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে? ব্যাখ্যা কর।[বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025]

উত্তর

অলীক বীক্ষণ হলো এমন প্রত্যক্ষণীয় অভিজ্ঞতা যা একই সংবেদীয় পরিস্থিতিতে অন্যরা যেভাবে অভিজ্ঞতা লাভ করে তা থেকে সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ, আবছা অন্ধকারে একজন দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় ডাকছে। অথচ বাস্তবে সেখানে কোনো মহিলার অস্তিত্ব নেই।
মস্তিষ্কের বিকৃতি ও মানসিক অস্বাভাবিকতাই অলীক বা বীক্ষণের জন্য দায়ী। যেমন- সিজোফ্রেনিয়া (Schizophrenia) নামক মানসিক রোগের অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে অলীক বীক্ষণ। অতিরিক্ত ঔষধাসক্ত (Drug addicted) বা মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে অলীক বীক্ষণ দেখা যায়।

33

মনোযোগ কী?[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025]

উত্তর

ইন্দ্রিয়সমূহকে কোনো একটি বা একগুচ্ছ উদ্দীপকের প্রতি নিবিষ্ট করার প্রক্রিয়াই হলো মনোযোগ।

34

নৈকট্য কীভাবে প্রত্যক্ষণ সংগঠনে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025]

উত্তর

নৈকট্য প্রত্যক্ষণ সংগঠনের অন্যতম একটি উপাদান। প্রত্যক্ষণ সংগঠনের বস্তুনিষ্ট উপাদানের মধ্যে নৈকট্য প্রধান উপাদান। যে সকল বস্তু কাছাকাছি বা পাশাপাশি অবস্থান করে সেগুলোকে আমরা একত্রে প্রত্যক্ষণ করি। যদি আমাদের সামনে কতকগুলো বস্তু রাখা হয়। তাহলে এদের মধ্যে কাছাকাছি বস্তুসমূহ একত্রে প্রত্যাশিত হয়। তাই নৈকট্যকে প্রত্যক্ষণ সংগঠনের উপাদান বলা হয়।

35

সংবেদন কী?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র যেমন চক্ষু ও কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

36

প্রতীক পটভূমি প্রত্যক্ষণ বলতে কী বুঝ?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025]

উত্তর

প্রত্যক্ষণের সবচেয়ে মৌলিক সংগঠন প্রবণতা হলো প্রতীক পটভূমি প্রত্যক্ষণ। আমরা দৈনন্দিন জীবনে যেসব বস্তু প্রত্যক্ষণ করি সেগুলোকে আমাদের অভিজ্ঞতার সাধারণ পটভূমি থেকে পৃথকভাবে সুস্পষ্ট অবয়ব নিয়ে ফুটে উঠতে দেখি।
দেওয়ালে টাঙানো ছবিটি যখন দেখছি, তখন দেওয়ালের সাধারণ পটভূমি থেকে ছবিটিকে পৃথকভাবে দেখছি। বইয়ের একটি পাতার উপরে শব্দগুলোকে যখন দেখছি তখন বইয়ের পাতাটিকে পটভূমি হিসেবে এবং শব্দগুলোকে প্রতীক হিসেবে দেখছি।
আমরা পটভূমিকে প্রতীক এবং প্রতীকটিকে পটভূমি হিসেবে ব্যবহার করতে পারি।

37

কতকগুলো, মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে কী বলে?[চট্টগ্রাম কলেজ · 2025]

উত্তর

কতকগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলা হয়।

38

কীভাবে মূল্যবোধ গড়ে ওঠে? ব্যাখ্যা কর।[চট্টগ্রাম কলেজ · 2025]

উত্তর

দীর্ঘদিন সমাজ জীবনে একত্রে বসবাস করার ফলে নিজস্ব মূল্যবোধ গড়ে ওঠে। সংস্কৃতি, ধর্ম, দর্শন, দীর্ঘদিনের লালিত আচরণ ও বিশ্বাস, স্থানীয় রেওয়াজ-প্রথার আলোকে নির্মিত হয় কোনো সমাজে নিজস্ব মূল্যবোধ। এভাবে প্রতিটি সমাজে গড়ে ওঠে ভালো-মন্দ, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত, আচার-আচরণের মান, সমাজীকৃত পন্থা এবং আচরণ মূল্যায়নের মাপকাঠি। এভাবে দীর্ঘদিন সমাজে বসবাস করার মাধ্যমে পরিবার, বিদ্যালয়, সমবয়সী দল, কমিউনিটির প্রভাবে একজন ব্যক্তির মধ্যে ধীরে ধীরে মূল্যবোধ গড়ে ওঠে।

39

তাত্ত্বিক মূল্যবোধ কী?[চট্টগ্রাম কলেজ · 2025]

উত্তর

যেসব মূল্যবোধের মাধ্যমে এ বিশ্বজগতে বাস্তব প্রয়োগ, সত্য উদঘাটন ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে ব্যক্তি নিজেকে মানসিকভাবে প্রতিষ্ঠিত করে তাই তাত্ত্বিক মূল্যবোধ।

40

মূল্যবোধ সমাজের চালিকাশক্তি কেন?[চট্টগ্রাম কলেজ · 2025]

উত্তর

মূল্যবোধ হলো মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড। যার দ্বারা মানুষের আচার-ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজের মানুষের কাজের ভালো ও মন্দ বিচার হয়। একটি জনগোষ্ঠী সামাজিক আচরণগুলোর কোনটি ভালো কোনটি মন্দ’ সে সম্পর্কে এক অভিনব ধারণা পোষণ করে। প্রতিটি সমাজের নিজস্ব মূল্যবোধ রয়েছে। আর এ মূল্যবোধের ওপর ভিত্তি করেই সমাজ পরিচালিত হয়। তাই মূল্যবোধকে সমাজের চালিকা শক্তি বলা হয়।

41

অধ্যাস কী?[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025]

উত্তর

কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে অধ্যাস।

42

আবেগে প্রত্যক্ষণকে প্রভাবিত করে কেন?[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025]

উত্তর

ব্যক্তির প্রত্যক্ষণতার আবেগ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আবেগের দ্বারা প্রভাবিত হলে ব্যক্তি পক্ষপাতদোষে দুষ্ট হতে পারে। ভাবাবেগের দ্বারা পরিচালিত হলে কালো কুৎসিত রমণীও আকর্ষণীয় বলে মনে হয়। আবার আবেগের কারণেই সুন্দরী ও গুণবতী রমণীকেও অসুন্দর বলে মনে হতে পারে এবং রমণীর সাথে সম্পর্কযুক্ত সকলকেই খারাপ বলে মনে হবে। আবেগের সময় যা ভালো বলে মনে হয়, আবেগ প্রশমিত হলে তা ভালো নাও লাগতে পারে। তাই দেখা যাচ্ছে যে, আবেগ দ্বারা প্রত্যক্ষণ প্রভাবিত হয়ে থাকে।

43

সংবেদন কী?[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র যেমন চক্ষু, কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

44

প্রত্যক্ষণ কীভাবে সংঘটিত হয়?[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025]

উত্তর

পারিপার্শ্বিক অবস্থাদি সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা লাভ করে তাকে প্রত্যক্ষণ বলে। উত্তেজক পারিপার্শ্বিক বস্তু বা ঘটনার বার্তা বয়ে মস্তিষ্কে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে শুরু হয় এর বিশ্লেষণ, সমন্বয়সাধন ও একীকরণ। মস্তিষ্কে এর বিশ্লেষণ, সমন্বয়সাধন ও একীকরণের পর অতীত অভিজ্ঞতার আলোকে উক্ত বস্তু বা ঘটনার একটা পরিচয় পাওয়া যায় এবং তখনই সৃষ্টি হয় প্রত্যক্ষণ। উদাহরণস্বরূপ, রাস্তায় চলতে চলতে হঠাৎ এক ঝলক আলো চোখে এসে পড়ল। আলোর প্রতি এই প্রাথমিক অনুভূতি হলো সংবেদন। পরে যখন বোঝা গেল যে, সেটা মটর গাড়ির হেড লাইটের আলো, তখন তা প্রত্যক্ষণে পরিণত হলো।

45

সংবেদন কী?[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র যেমন চক্ষু ও কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

46

আবেগ প্রত্যক্ষণকে কীভাবে প্রবাহিত করে?[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]

উত্তর

ব্যক্তির প্রত্যক্ষণতার আবেগ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আবেগের দ্বারা প্রভাবিত হলে ব্যক্তি পক্ষপাতদোষে দুষ্ট হতে পারে। ভাবাবেগের দ্বারা পরিচালিত হলে কালো কুৎসিত রমণীও আকর্ষণীয় বলে মনে হয়। আবার আবেগের কারণেই সুন্দরী ও গুণবতী রমণীকেও অসুন্দর বলে মনে হতে পারে এবং রমণীর সাথে সম্পর্কযুক্ত সকলকেই খারাপ বলে মনে হবে। আবেগের সময় যা ভালো বলে মনে হয়, আবেগ প্রশমিত হলে তা ভালো নাও লাগতে পারে। তাই দেখা যাচ্ছে যে, আবেগ দ্বারা প্রত্যক্ষণ প্রভাবিত হয়ে থাকে।

47

মনোযোগ কী?[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]

উত্তর

ইন্দ্রিয়সমূহকে কোনো একটি বা একগুচ্ছ উদ্দীপকের প্রতি নিবিষ্ট করার প্রক্রিয়াই হলো মনোযোগ।

48

অলীকবীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে?[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]

উত্তর

অলীক বীক্ষণ হলো এমন প্রত্যক্ষণীয় অভিজ্ঞতা যা একই সংবেদীয় পরিস্থিতিতে অন্যরা যেভাবে অভিজ্ঞতা লাভ করে তা থেকে সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ, আবছা অন্ধকারে একজন দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় ডাকছে। অথচ বাস্তবে সেখানে কোনো মহিলার অস্তিত্ব নেই।
মস্তিষ্কের বিকৃতি ও মানসিক অস্বাভাবিকতাই অলীক বা বীক্ষণের জন্য দায়ী। যেমন- সিজোফ্রেনিয়া (Schizophrenia) নামক মানসিক রোগের অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে অলীক বীক্ষণ। অতিরিক্ত ঔষধাসক্ত (Drug addicted) বা মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে অলীক বীক্ষণ দেখা যায়।

49

অধ্যাস কী?[শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025]

উত্তর

কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে অধ্যাস।

50

পরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলতে কী বুঝ?[শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025]

উত্তর

পরিবর্তনশীল প্রতীক-পটভূমির ক্ষেত্রে প্রতীক-পটভূমি প্রত্যক্ষণে জটিলতার সৃষ্টি হয়। এক্ষেত্রে কোনটি প্রতীক এবং কোনটি পটভূমি তা সহজে বোঝা যায় না। অর্থাৎ পরিবর্তনশীল প্রতীক-পটভূমি প্রত্যক্ষণে প্রতীক কখনো পটভূমি হিসেবে এবং পটভূমি কখনো প্রতীক হিসেবে প্রত্যক্ষিত হতে পারে। নিচে এরূপ একটি ছবি দেওয়া হলো-

উপরের চিত্রে যখন আমরা সাদা রঙের ছবিটিকে কালো পটভূমিতে দেখি তখন একে একটি ফুলদানী হিসেবে প্রত্যক্ষণ করি। আবার যখন কালো রংটি প্রতীক হিসেবে এবং সাদা অংশটুকু পটভূমি হিসেবে দেখি তখন আমরা দুটি মুখাবয়বের প্রতীক দেখব।

51

আলো অভিযোজন কাকে বলে?[শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025]

উত্তর

তীব্র আলোতে সংবেদনশীলতার ক্রমাবনতিকে আলো অভিযোজন বলে।

52

সংবেদনের উচ্চসীমা ও নিম্নসীমা বলতে কী বুঝ?[শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025]

উত্তর

চেতনায় আঘাত করার জন্য একটি নিম্নতম মাত্রার প্রয়োজন। উদ্দীপকের যে নিম্নশক্তি ব্যক্তির মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে নিম্নসীমা বলে। সংবেদনের একটি সর্বোচ্চ সীমা আছে যা অতিক্রম করলেও কোনো সংবেদন হয় না- একে সংবেদনের উচ্চসীমা বলা হয়। বন্ধ টেলিভিশন চালু করার জন্য ‘নব’টি (চালু করার চাবি) ধীরে ধীরে ঘুরালে প্রথম যে বিন্দুতে এলে শব্দ হচ্ছে বলে মনে হয় তাই হলো নিম্নসীমা। শব্দ বাড়ানোর জন্য ‘নব’টি ঘুরাতে ঘুরাতে শেষ পর্যায়ে নিয়ে এলে শব্দ এতো বেশি হবে যে কি শব্দ হচ্ছে তা বুঝা যাবে না এবং কানে তীব্র ব্যথা অনুভূত হবে। সংবেদনের উচ্চসীমা অতিক্রম করার জন্য এরকমটি হয়।

53

প্রত্যক্ষণ কী?[Dhaka · 2025]

উত্তর

রেডিজার ও তার সহযোগী গণের মতে- “সংবেদন বলতে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণকে বোঝায় অন্যদিকে প্রত্যক্ষণ সেই উদ্দীপনার ব্যাখ্যা ও অর্থবোধের বর্ণনা দান করে।”

54

সংবেদনে উদ্দীপকের তীব্রতা গুরুত্বপূর্ণ কেন?[Dhaka · 2025]

উত্তর

কোন বিষয় বা বস্তু সম্বন্ধে প্রাথমিক চেতনাই হলো সংবেদন। সংবেদনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে উদ্দীপকে তীব্রতা।

সংবেদনের তীব্রতা নির্ভর করে মূলত উদ্দীপকের তীব্রতার উপর। সাধারণত উদ্দীপকের তীব্রতা বাড়ালে বা কমালে সংবেদনের তীব্রতাও বাড়বে বা কমবে। মুখ দিয়ে শিস দেওয়া শব্দের চেয়ে রেলগাড়ির হুইসেলের শব্দ অনেক বেশি তীব্র। হুইসেলের ঐ তীব্র শব্দ কানের গভীরে প্রবেশ করলে ব্যথার সংবেদন অনুভূত হয়।

55

সংবেদনের সংজ্ঞা দাও।[Dhaka · 2025]

উত্তর

কোনো বিষয় বা বস্তু সম্বন্ধে প্রাথমিক চেতনাই হলো সংবেদন।

56

আবেগ কীভাবে প্রত্যক্ষণকে প্রভাবিত করে?[Dhaka · 2025]

উত্তর

আবেগ মনোযোগের একটি ব্যক্তিনিষ্ঠ শর্ত। মনোযোগ নির্ধারণ করার ব্যাপারে আবেগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন- যাকে আমরা ভালোবাসি তার সৎ গুণের প্রতি আমাদের মনোযোগ ধাবিত হয় আর যাকে আমরা অপছন্দ করি তার দোষ ত্রুটি গুলোই আমাদের মনোযোগ আকর্ষণ করে।

57

সংবেদন কাকে বলে?[Chittagong · 2025]

উত্তর

সংবেদন হলো উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বোধ।

58

সংবেদনে উদ্দীপকের স্থায়িত্ব গুরুত্বপূর্ণ কেন?[Chittagong · 2025]

উত্তর

সংবেদনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে উদ্দীপকের স্থায়িত্ব। কোন সংবেদন কতটুকু স্থায়ী হবে তা নির্ভর করছে উদ্দীপকের স্থায়িত্বের উপর। সাধারণত কোনো উদ্দীপক যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়কে উত্তেজিত রাখে ততক্ষণ পর্যন্ত সংবেদন স্থায়িত্ব লাভ করে। যেমন-কলেজ ছুটির ঘন্টা একটু বেশি সময় ধরে এক নাগাড়ে বাজানো হয়। ফলে সংবেদনের স্থায়িত্ব বৃদ্ধি পায়।

59

মনোযোগ কী?[Chittagong · 2025]

উত্তর

যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে চেতনাকে একাধিক বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে একটি নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ করা হয় তাকে মনোযোগ বলে।

60

মূল্যবোধ কীভাবে মনোযোগকে প্রভাবিত করে?[Chittagong · 2025]

উত্তর

মনোযোগ নির্ধারণ করার জন্য বিভিন্ন প্রকারের নির্ধারক বা শর্ত বা কারণ রয়েছে। এ সকল শর্ত সমুহকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে, বস্তুনিষ্ঠ বা ব্যক্তি নিরপেক্ষ শর্ত এবং ব্যক্তিনিষ্ঠ বা অভ্যন্তরীণ শর্তাবলি। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ বা অভ্যন্তরীণ শর্তাবলিগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শর্তাবলি হচ্ছে মূল্যবোধ। সমাজকর্মী সামাজিক কর্মকাণ্ড সংক্রান্ত, ধর্মবেত্তাগণ ধর্ম সংক্রান্ত কথা শুনলে সেদিকে মনোযোগ দেন। অর্থাৎ যার যেরকম মূল্যবোধ সে তৎসংক্রান্ত বস্তু বা ঘটনার প্রতি অতি সহজেই মনোযোগী হয়ে পড়েন। তাই মূল্যবোধ মনোযোগের সাথে জড়িত এবং একটি গুরুত্বপূর্ণ শর্ত।

61

মনোযোগ কী ?[হলিক্রস কলেজ · 2024]

উত্তর

কোনো বিষয়ের প্রতি ইন্দ্ৰিয়সমূহকে নিয়োজিত করাকে মনোযোগ বলে। 

62

প্রস্তুতি ও প্রত্যাশা কীভাবে মনোযোগ নির্ধারণ করে ?[হলিক্রস কলেজ · 2024]

উত্তর

প্রযুক্তি ও প্রত্যাশার দ্বারা মনোযোগ নির্ধারিত হয়ে থাকে ।

আমরা যা কিছু দেখতে বা শুনতে প্রস্তুত বা আমরা যা প্রত্যশা করি যে বিষয়ে আমরা বেশি মনোযোগী হই। উদাহরণস্বরূপ, নিদ্রিত অবস্থায় রোগীর টেলিফোন এলে ডাক্তার সহজেই জেগে উঠেন; কিন্তু অনেক সময় ডাক্তার পত্নীর তাতে নিদ্রার ব্যাঘাত হয় না। আবার ছোট শিশু কেঁদে উঠলে ডাক্তার পত্মী সহজেই জেগে ওঠেন। কিন্তু অনেক সময় ডাক্তারের ঘুমের ব্যাঘাত হয় না। এভাবে প্রস্তুতি ও প্রত্যাশা মনোযোগ নির্ধারণ করে।

63

সংবেদন সমতা কী ?[হলিক্রস কলেজ · 2024]

উত্তর

দীর্ঘ উদ্দীপনার প্রতি সংবেদনশীলতার পর্যায়ক্রমিক ক্রমাবনতি হলো সংবেদন সমতা ।

64

প্রতীক ও পটভূমির মধ্যে দুটি পার্থক্য লেখ।[হলিক্রস কলেজ · 2024]

উত্তর

আমরা যখন কোন কিছুকে প্রত্যক্ষণ করি তখন এক বিশেষ পটভূমির সঙ্গে তাকে যুক্ত করে প্রত্যক্ষণ করে থাকি। প্রতীক ও পটভূমির মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান ।

প্রতীকপটভূমি
১. প্রতীকের নির্দিষ্ট আকার ও  সীমারেখা আছে।পটভূমির নির্দিষ্ট আকার ও সীমারেখা নেই ।
২. প্রতীক পটভূমির চেয়ে কাছে  দৃষ্ট হয় ।২. পটভূমি দূরে দৃষ্ট হয়। ।

65

প্রত্যক্ষণ কী ?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]

উত্তর

দৃশ্যকল্প-২ এ চিত্র-ক ও চিত্র-খ প্রতীক পটভূমি প্রত্যক্ষণের সাহায্যে ব্যাখ্যা কর।

66

প্রতীক পটভূমি প্রত্যক্ষণ বলতে কী বোঝ ?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]

উত্তর

প্রত্যক্ষণের সবচেয়ে মৌলিক সংগঠন প্রবণতা হলো প্রতীক পটভূমি প্রত্যক্ষণ। আমরা দৈনন্দিন জীবনে যেসব বস্তু প্রত্যক্ষণ করি সেগুলোকে আমাদের অভিজ্ঞতার সাধারণ পটভূমি থেকে পৃথকভাবে সুস্পষ্ট অবয়ব নিয়ে ফুটে উঠতে দেখি ।

দেওয়ালে টাঙানো ছবিটি যখন দেখছি, তখন দেওয়ালের সাধারণ পটভূমি থেকে ছবিটিকে পৃথকভাবে দেখছি। বইয়ের একটি পাতার উপরে শব্দগুলোকে যখন দেখছি তখন বইয়ের পাতাটিকে পটভূমি হিসেবে এবং শব্দগুলোকে প্রতীক হিসেবে দেখছি। আমরা পটভূমিকে প্রতীক এবং প্রতীকটিকে পটভূমি হিসেবে ব্যবহার করতে পারি ।

67

সংবেদন কী ?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র যেমন চক্ষু, কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে ।

68

প্রত্যক্ষণ কীভাবে সংঘটিত হয় ?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]

উত্তর

পারিপার্শ্বিক অবস্থাদি সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা লাভ করে তাকে প্রত্যক্ষণ বলে । উত্তেজক পারিপার্শ্বিক বস্তু বা ঘটনার বার্তা বয়ে মস্তিষ্কে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে শুরু হয় এর বিশ্লেষণ, সমন্বয়সাধন ও একীকরণ। মস্তিষ্কে এর বিশ্লেষণ, সমন্বয়সাধন ও একীকরণের পর অতীত অভিজ্ঞতার আলোকে উক্ত বস্তু বা ঘটনার একটা পরিচয় পাওয়া যায় এবং তখনই সৃষ্টি হয় প্রত্যক্ষণ উদাহরণস্বরূপ, রাস্তায় চলতে চলতে হঠাৎ এক ঝলক আলো চোখে এসে পড়ল। আলোর প্রতি এই প্রাথমিক অনুভূতি হলো সংবেদন । পরে যখন বোঝা গেল যে, সেটা মটর গাড়ির হেড লাইটের আলো, তখন তা প্রত্যক্ষণে পরিণত হলো ।

69

সংবেদন কী ?[ঢাকা সিটি কলেজ · 2024]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয়যন্ত্র (চক্ষু ও কর্ণ) পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

70

প্রত্যক্ষণ নির্বাচনমুখী — ব্যাখ্যা করো।[ঢাকা সিটি কলেজ · 2024]

উত্তর

উদ্দীপক নির্বাচন প্রত্যক্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য।

আমরা যা কিছু প্রত্যক্ষণ করি তা বাছাই করে বা নির্বাচন করে প্রত্যক্ষণ করি। প্রতি মুহূর্তে অসংখ্য উদ্দীপক আমাদের ইন্দ্রিয়ে আঘাত করলেও আমরা এগুলো থেকে দু’একটি উদ্দীপক নির্বাচন করে প্রত্যক্ষণ করি । অসংখ্য উদ্দীপক থেকে এই দু’একটিতে মনোযোগ দেওয়াই প্রত্যক্ষণের নির্বাচনমুখিতা

71

মনোযোগ কী ?[ঢাকা সিটি কলেজ · 2024]

উত্তর

কোনো বিষয়ের প্রতি ইন্দ্রিয়সমূহকে নিয়োজিত করার নামই মনোযোগ ।

72

অলীক প্রত্যক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা করো ।[ঢাকা সিটি কলেজ · 2024]

উত্তর

মস্তিষ্কের বিকৃতি ও অস্বাভাবিক মানসিকতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে অলীক প্রত্যক্ষণ ঘটে । নেশাগ্রস্ত ও মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের বেলায় এটা ঘটে থাকে ।

বাস্তবে কোনো উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যক্ষণ করা হয় এরূপ প্রত্যক্ষণই অলীক প্রত্যক্ষণ। অলীক প্রত্যক্ষণ আমাদের পঞ্চইন্দ্রিয়ের যেকোনো ইন্দ্রিয়ের মাধ্যমে ঘটতে পারে। এখানে কোনো উদ্দীপক বর্তমান থাকে না এবং এটা স্বল্পমেয়াদি প্রক্রিয়া। এর পুনরাবৃত্তি সম্ভব নয়। এটা শুধু দর্শনের বেলায় ঘটে তা নয়; বিভিন্ন শ্রবণ, স্পর্শ, গন্ধ ইত্যাদি ইন্দ্রিয়ের বেলাতেও ঘটে থাকে। তাছাড়া বিভিন্ন মাদকদ্রব্য সেবনের ফলেও অলীক প্রত্যক্ষণ ঘটে থাকে ।

73

মনোযোগের সংজ্ঞা দাও ।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024]

উত্তর

সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি ইন্দ্রিয়সমূহকে নিয়োজিত করার নাম হলো মনোযোগ ।

74

প্রত্যক্ষণে প্রতীক পটভূমির পার্থক্য দেখাও।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024]

উত্তর

বাইরের জগৎ থেকে যে খণ্ডখণ্ড ও এলোমেলো উদ্দীপনা আমাদের ইন্দ্রিয়ে ধরা পড়ে তার সুসংগঠিত ও সামগ্রিক রূপ আমরা প্রত্যক্ষণ করি। এ সামগ্রিকতার কিছু অংশ চিত্র এবং কিছু অংশ পটভূমি হিসেবে প্রত্যক্ষণ করি।

যখন কোনো কিছু প্রত্যক্ষণ করি তখন তা বিশেষ পটভূমির সাথে যুক্ত করে প্রত্যক্ষণ করি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যেসব বস্তু বা ঘটনা প্রত্যক্ষণ করি সেগুলোকে আমাদের অভিজ্ঞতার সাধারণ পটভূমি থেকে পৃথকভাবে সুস্পষ্ট অবয়ব মূর্তি নিয়ে ফুটে উঠতে দেখি। উদাহরণস্বরূপ— যখন নীল আকাশে কোনো বিমানকে প্রত্যক্ষণ করি তখন বিমানকে প্রতীক এবং নীল আকাশকে পটভূমি হিসেবে প্রত্যক্ষণ করি ।

75

অধ্যাস কী ?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024]

উত্তর

কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে অধ্যাস ।

76

মনোযোগের ‘প্রান্ত’ ও ‘কেন্দ্র’ গুরুত্বপূর্ণ কেন ?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024]

উত্তর

মনোযোগ এক প্রকার মানসিক প্রক্রিয়া ।

কোন একটি নির্দিষ্ট সময়ে যে বিষয়ের ওপর মনোযোগ নিবিষ্ট করা হয় তাই হলো মনোযোগের কেন্দ্র। অর্থাৎ যে বস্তুটি আমাদের মনোযোগ আকর্ষণ করে সেটির অবস্থান মনোযোগের কেন্দ্রে এবং অবশিষ্ট সকল উদ্দীপকের অবস্থান মনোযোগের প্রান্তে। মনোযোগের প্রান্তের উদ্দীপকগুলোর প্রতি আমরা তেমন মনোযোগ দেই না এবং দূরবর্তী প্রান্তে অবস্থিত উদ্দীপক সম্বন্ধে আমরা মোটেই সচেতন নই ।

77

সংবেদন কী?[ঢাকা কলেজ · 2024]

উত্তর

সংবেদন হলো উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বোধ।

78

অন্ধকার অভিযোজন গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।[ঢাকা কলেজ · 2024]

উত্তর

অন্ধকারে চোখের অভ্যস্থ বা অভিযোজিত হওয়ার নাম অন্ধকার অভিযোজন । 

খুব কম আলোতে কারো দর্শনশক্তির পর্যায়ক্রমিক বৃদ্ধি বা উন্নতি ঘটলে অন্ধকার অভিযোজন সংঘটিত হয়। অন্ধকার অভিযোজন ঘটতে ত্রিশ (৩০) মিনিট সময় লাগে। তবে অভিযোজনের পূর্বে যে পরিমাণ আলোতে কারো চোখ অভ্যস্থ হয়েছিল তার ওপর নির্ভর করে এ অভিযোজন কত তাড়াতাড়ি বা দেরিতে হবে। নিক্ষিপ্ত আলোর তীব্রতার মাত্রা বেশি হলে অন্ধকার অভিযোজন ঘটতে বেশি সময় লাগে। যেমন— কোনো হলরুমে নাটক মঞ্চায়নের ক্ষেত্রে আলো নিভিয়ে দেওয়া হলে প্রথমে কিছুই দেখা যায় না। অল্প সময় পর সবকিছুই আমাদের দৃষ্টিগোচর হয়, যদিও তখন আলোর মাত্রার কোনো পরিবর্তন হয়নি।

তাই বলা যায়, দর্শনের ক্ষেত্রে অন্ধকার অভিযোজনের ভূমিকা গুরুত্বপূর্ণ ।

79

মনোযোগ কী?[ঢাকা কলেজ · 2024]

উত্তর

সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি ইন্দ্রিয়সমূহকে নিয়োজিত করার নামই হলো মনোযোগ ।

80

অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে? ব্যাখ্যা করো।[ঢাকা কলেজ · 2024]

উত্তর

অলীক বীক্ষণ বিকৃত মস্তিষ্ক ও অস্বাভাবিক মানসিকতাসম্পন্ন লোকদের ক্ষেত্রে ঘটে থাকে। 

অলীক বীক্ষণ হলো এমন প্রত্যক্ষণীয় অভিজ্ঞতা যা একই সংবেদীয় পরিস্থিতিতে অন্যরা যেভাবে অভিজ্ঞতা লাভ করে তা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। উদাহরণস্বরূপ- আবছা অন্ধকারে একজন দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় ডাকছে। অথচ বাস্তবে সেখানে কোনো মহিলার অস্তিত্ব নেই।

81

মনোযোগ কী ?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024]

উত্তর

সাধারণত কোন বিষয়ের প্রতি ইন্দ্রিয়সমূহকে নিয়োজিত করার নামই মনোযোগ ।

82

প্রত্যক্ষণে প্রেষণা কিভাবে ভূমিকা পালন করে ?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024]

উত্তর

প্ৰত্যক্ষণ প্রেষণা ইচ্ছা এবং অনিচ্ছার দ্বারা প্রভাবিত হয়।

প্রত্যক্ষণ এমন একটি সক্রিয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় অভিজ্ঞতার প্রভাব রয়েছে। আর অভিজ্ঞতার সাথে রয়েছে আমাদের ভালো লাগা, না লাগার সম্পর্ক। একটি মুদ্রাকে একজন ধনী ব্যক্তি যেভাবে প্রত্যক্ষণ করে দরিদ্র ব্যক্তি সেভাবে প্রত্যক্ষ করে না। তাই বলা যায়, প্রত্যক্ষণ প্রেষণা দ্বারা প্রভাবিত হয় ।

83

প্রত্যক্ষণের সংজ্ঞা দাও ।[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর

প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধক বা ব্যাখ্যা ।

84

পটভূমি বলতে কী বুঝায় ?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর

যখন কোনো কিছু প্রত্যক্ষণ করা হয় তখন তার কিছু অংশ অন্যান্য অংশ অপেক্ষা অধিক স্পষ্ট দেখায়। এ স্পষ্ট অংশকে বলা হয় চিত্র এবং অন্য অংশকে বলা হয় পটভূমি।

বাইরের জগৎ থেকে যে এলোমেলো ও খণ্ড খণ্ড উদ্দীপনা আমাদের ইন্দ্রিয়ে ধরা পড়ে তার সুসংগঠিত ও সামগ্রিক রূপ আমরা প্রত্যক্ষণ করে থাকি। এই সামগ্রিকতার কিছু অংশ প্রতীক এবং কিছু অংশ পটভূমি রূপে ফুটে ওঠে । আমরা যখন কোন-কিছু প্রত্যক্ষণ করি তখন এক বিশেষ পটভূমির সাথে তাকে যুক্ত করে প্রত্যক্ষণ করে থাকি।

85

সংবেদন কাকে বলে ?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্ৰিয় যন্ত্র যেমন চক্ষু ও কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

86

মনোযোগের নির্বাচনমুখিতা বলতে কী বুঝায় ?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর

মনোযোগ নির্বাচনমুখিতা, কারণ উদ্দীপকের নির্বাচন মনোযোগের একটি অন্যতম বৈশিষ্ট্য। একটি বিষয় নির্বাচন করা ও অপরগুলোকে বর্জন বা চেতনার ক্ষেত্র থেকে অপসারিত করাই হলো মনোযোগের ধর্ম। যেমন, ছাত্র যখন পাঠ্যবিষয়ের উপর চেতনাকে নিবন্ধ করে তখন সে অন্যান্য বিষয়, যেমন- গাড়ির শব্দ, পাখির ডাক, নানা রকম গোলমালের শব্দকে চেতনার ক্ষেত্র থেকে বর্জন করে।

87

 প্রত্যক্ষণ কী?[Dhaka · 2023]

উত্তর

প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধক বা ব্যাখ্যা ।

88

 সাদৃশ্যকে প্রত্যক্ষণ সংগঠনের উপাদান বলা হয় কেন?[Dhaka · 2023]

উত্তর

সাদৃশ্য প্রত্যক্ষণ সংগঠনের অন্যতম একটি উপাদান। একই বৈশিষ্ট্যসম্পন্ন বস্তুসমূহের মধ্যে সাদৃশ্যের ভিত্তিতে একত্রে প্রত্যক্ষণ করার প্রবণতা দেখা যায়। যদি আমাদের সামনে কতকগুলো বস্তু রাখা হয় তাহলে এদের মধ্যে মিলযুক্ত বস্তুসমূহ একত্রে প্রত্যক্ষিত হয়, সাদৃশ্যকে প্রত্যক্ষণ সংগঠনের উপাদান বলা হয় ।

89

বিস্মৃতি কী?[Rajshahi · 2023]

উত্তর

বিস্মৃতি হলো এমন এক ধরনের মানসিক অক্ষমতা, যাতে ব্যক্তি পূর্বের অভিজ্ঞতা ও শিক্ষালব্ধ কোনো বিষয়কে সংরক্ষণ ও পরবর্তীতে পুনরুৎপাদন করতে পারে না ।

90

স্মৃতির জন্য শিক্ষণ অত্যাবশ্যক কেন?[Rajshahi · 2023]

উত্তর

স্মৃতির প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষণ। কোনো বিষয়ের শিক্ষণ ছাড়া সেই বিষয়ের স্মৃতি অসম্ভব। শিক্ষণের পর তা স্মৃতি হয় কিংবা বিস্মৃতি হয়। প্রথমে কোনো বিষয়বস্তুর শিক্ষণ হয়, অতঃপর সেই শিক্ষণীয় বিষয়বস্তু স্মৃতি ভাণ্ডারে সংরক্ষণ হয়, কাজেই শিক্ষণ ছাড়া কোনো বিষয়ের স্মৃতি কিংবা স্মৃতির সংরক্ষণ এর প্রশ্ন উঠে না । এ জন্যই স্মৃতির জন্য শিক্ষণই হলো প্রধান বা মূল উপাদান। বি যেমন, একজন শিক্ষার্থীকে একটি কবিতা তার স্মৃতিতে সংরক্ষণের জন্য তা প্রথমেই শিক্ষা লাভ করতে হবে, অতঃপর তা মস্তিষ্কের স্মৃতি ভাণ্ডারে সংরক্ষণ করতে হবে।

91

সংবেদন কী?[Rajshahi · 2023]

উত্তর

 সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র যেমন চক্ষু ও কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

92

ক্লান্তি কীভাবে মনোযোগকে ‍ব্যাহত করে?[Rajshahi · 2023]

উত্তর

ক্লান্তি মনোযোগকে প্রভাবিত করে থাকে। ক্লান্তি এবং অবসাদ যখন আমাদের আচ্ছন্ন করে ফেলে, তখন কোনো কিছুতে মনোনিবেশ করা খুব কঠিন হয়ে পড়ে। যেমন, একজন ছাত্র গভীর মনোযোগ সহকারে পড়তে পড়তে যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন তার মনোযোগ সৃষ্টি হয় বিশ্রামের প্রতি। আবার একজন ব্যক্তি অতিরিক্ত পরিশ্রমের ফলে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, অবসাদগ্রস্ত হয় তখন সে 1 বিছানার প্রতি মনোযোগী হয় ।

93

মনোযোগ কী?[Rajshahi · 2023]

উত্তর

ইন্দ্রিয়সমূহকে কোনো একটি বা একগুচ্ছ উদ্দীপকের প্রতি নিবিষ্ট করার প্রক্রিয়াই হলো মনোযোগ।

94

প্রত্যক্ষণকে শিক্ষার্জিত প্রক্রিয়া বলা হয় কেন?[Rajshahi · 2023]

উত্তর

 প্রত্যক্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষালব্ধ। আমরা প্রতিটি বিশেষভাবে প্রত্যক্ষণ করতে শিখি। রাইজেন (Riesen 1966) অন্যান্য বিজ্ঞানী ইদুর ও অন্যান্য প্রাণীর বাচ্চাদের অন্ধকার কক্ষে প্রতিপালন করে দেখেন যে, তাদের দূরত্ব প্রত্যক্ষণ ত্রুটিপূর্ণ হয়। সিনডার এবং প্রক্কো (Synder and Pronko, 1952) দেখেছেন যে, দৃশ্যবস্তুকে উল্টোভাবে দেখা যায় এমন চশমা ব্যবহার করে। পরীক্ষণপাত্রদের কার্ড সর্ট করতে দিলে প্রথমে তাদের অসুবিধা হ কিন্তু ক্রমে তারা অভ্যন্ত হয়ে উঠে এবং কাজে কোনো অসুবিধা হয় না। এতে প্রমাণিত হয় যে, তারা নতুনভাবে প্রত্যক্ষণ করতে শিখে। তাই বলা যায়, প্রত্যক্ষণ একটি শিক্ষার্জিত প্রক্রিয়া।

95

 সংবেদন কী?[Dhaka · 2022]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র যেমন চক্ষু ও কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে । 

96

 চাহিদা প্রত্যক্ষণের ব্যক্তিনিষ্ঠ শর্ত কেন ?[Dhaka · 2022]

উত্তর

পৃথিবীকে যেভাবে দেখা, শোনা, অনুভব করা, স্বাদ ও গন্ধ নেওয়া হয় তাকে প্রত্যক্ষণ বলে। প্রত্যক্ষণের অনেকগুলো ব্যক্তিনিষ্ঠ শর্ত রয়েছে যা প্রত্যক্ষণকে প্রভাবিত করে। ব্যক্তির চাহিদা, প্রয়োজন, ইচ্ছা, প্রেষণা এ সকল বিষয় তার প্রত্যক্ষণকে প্রভাবিত করে। জৈবিক প্রেষণা যেমন ব্যক্তির প্রত্যক্ষণ নিয়ন্ত্রণ করে তেমনি বিভিন্ন সামাজিক প্রেষণাও প্রত্যক্ষণ সংগঠনকে প্রভাবিত করে। যেমন— গ্রীষ্মের খরতাপে একজন তৃষ্ণার্ত ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রেস্টুরেন্টের বিভিন্ন মুখরোচক খাবার যতটানা চোখে পড়বে তার চেয়ে বেশি তার দৃষ্টি আকর্ষণ করবে দোকানে সাজানো বিভিন্ন কোমল পানীয় বা জুস জাতীয় খাদ্যদ্রব্যের দিকে।

97

মস্তিষ্ক কী?[Dhaka · 2022]

উত্তর

মেরুরজ্জুর বা সুষুম্মাকাণ্ডের শীর্ষে কেন্দ্রিয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির (মাথার খুলি) মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে ।

98

থ্যালামাসকে কেন সংবাদ প্রেরক যন্ত্র বলা হয়?[Dhaka · 2022]

উত্তর

থ্যালামাস হলো মস্তিষ্ক শাখার উপর অবস্থিত দুই অংশ বিশিষ্ট স্ফীত সম্মুখ মস্তিষ্কের একটি অংশ। এটি একটি সংযোগ স্থাপনকারী কেন্দ্র। এটি বিভিন্ন ইন্দ্রিয় এবং শরীরের বিভিন্ন স্থান থেকে সংবেদন গ্রহণ করে এবং উর্দ্ধতন কেন্দ্রসমূহে তা প্রেরণ করে। তাই একে সংবাদ প্রেরক যন্ত্র বা Relay Station বলা হয়।

99

 স্মৃতির সংজ্ঞা দাও।[Rajshahi · 2022]

উত্তর

স্মৃতি হলো এমন এক ধরনের মানসিক প্রক্রিয়া, যার দ্বারা ব্যক্তি তার অভিজ্ঞতা ও শিক্ষালব্ধ কোনো বিষয়কে একটি মনোদৈহিক প্রক্রিয়ায় যথাযথভাবে সংরক্ষণ ও পরবর্তীতে তা পুনরুৎপাদন করতে পারে ।

100

 সংরক্ষণকে স্মৃতির উপাদান বলা হয় কেন? [Rajshahi · 2022]

উত্তর

সংরক্ষণকে স্মৃতির উপাদান বলা হয়, কারণ—

কোনো কিছু শিক্ষা করলেই স্মৃতি হয় না, শিক্ষার পর একে যথাযথভাবে সংরক্ষণ করতে হয়। সংরক্ষণ ক্ষমতার ওপর স্মৃতি অনেকাংশে নির্ভর করে। সব মানুষের স্মৃতিশক্তি সমান নয়, কারণ সবার সংরক্ষণ ক্ষমতা সমান নয়। তাই এই সংরক্ষণ প্রক্রিয়া স্মৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান ।

101

অধ্যাস কী?[Dhaka · 2019]

উত্তর

কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে অধ্যাস।

102

আবেগ প্রত্যক্ষণকে প্রভাবিত করে কেন?[Dhaka · 2019]

উত্তর

ব্যক্তির প্রত্যক্ষণতার আবেগ দ্বারা প্রভাবিত হয়ে থাকে । আবেগের দ্বারা প্রভাবিত হলে ব্যক্তি পক্ষপাতদোষে দুষ্ট হতে পারে। ভাবাবেগের দ্বারা পরিচালিত হলে কালো কুৎসিত রমণীও আকর্ষণীয় বলে মনে হয়। আবার আবেগের কারণেই সুন্দরী ও গুণবতী রমণীকেও অসুন্দর বলে মনে হতে পারে এবং রমণীর সাথে সম্পর্কযুক্ত সকলকেই খারাপ বলে মনে হবে। আবেগের সময় যা ভালো বলে মনে হয়, আবেগ প্রশমিত হলে তা ভালো নাও লাগতে পারে। তাই দেখা যাচ্ছে যে, আবেগ দ্বারা প্রত্যক্ষণ প্রভাবিত হয়ে থাকে ।

103

 সংবেদন কী?[Rajshahi · 2019]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র যেমন চক্ষু, কর্ণ, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

104

প্রত্যক্ষণ কীভাবে সংঘটিত হয়?[Rajshahi · 2019]

উত্তর

পারিপার্শ্বিক অবস্থাদি সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা, এবং অভিজ্ঞতা লাভ করে তাকে প্রত্যক্ষণ বলে। উত্তেজক পারিপার্শ্বিক 1 বস্তু বা ঘটনার বার্তা বয়ে মস্তিষ্কে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে শুরু হয় এর বিশ্লেষণ, সমন্বয়সাধন ও একীকরণ। মস্তিষ্কে এর বিশ্লেষণ, সমন্বয়সাধন ও একীকরণের পর অতীত অভিজ্ঞতার আলোকে উক্ত বস্তু বা ঘটনার একটা পরিচয় পাওয়া যায় এবং তখনই সৃষ্টি হয় প্রত্যক্ষণ। উদাহরণস্বরূপ, রাস্তায় চলতে চলতে হঠাৎ এক ঝলক আলো চোখে, এসে পড়ল। আলোর প্রতি এই প্রাথমিক অনুভূতি হলো সংবেদন । পরে যখন বোঝা গেল যে, সেটা মটর গাড়ির হেড লাইটের আলো, তখন তা প্রত্যক্ষণে পরিণত হলো।

105

মনোযোগ কী ?[Dhaka · 2018]

উত্তর

ইন্দ্রিয়সমূহকে কোনো একটি বা একগুচ্ছ উদ্দীপকের প্রতি নিবিষ্ট করার প্রক্রিয়াই হলো মনোযোগ ।

106

অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।[Dhaka · 2018]

উত্তর

অলীক বীক্ষণ হলো এমন প্রত্যক্ষণীয় অভিজ্ঞতা যা একই সংবেদীয় পরিস্থিতিতে অন্যরা যেভাবে অভিজ্ঞতা লাভ করে তা থেকে সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ, আবছা অন্ধকারে একজন দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় ডাকছে । অথচ বাস্তবে সেখানে কোনো মহিলার অস্তিত্ব নেই ।

মস্তিষ্কের বিকৃতি ও মানসিক অস্বাভাবিকতাই অলীক বা বীক্ষণের জন্য দায়ী। যেমন- সিজোফ্রেনিয়া (Schizophrenia) নামক মানসিক রোগের অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে অলীক বীক্ষণ। অতিরিক্ত ঔষধাসক্ত (Drug addicted) বা মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে অলীক বীক্ষণ দেখা যায় ।

107

প্রত্যক্ষণ কী ?[Rajshahi · 2018]

উত্তর

প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধক বা ব্যাখ্যা ।

108

মনোযোগ নির্বাচনধর্মী কেন ?[Rajshahi · 2018]

উত্তর

মনোযোগ নির্বাচনধর্মী, কারণ উদ্দীপকের নির্বাচন মনোযোগের একটি অন্যতম বৈশিষ্ট্য। একটি বিষয় নির্বাচন করা ও অপরগুলোকে বর্জন বা চেতনার ক্ষেত্র থেকে অপসারিত করাই হলো মনোযোগের ধর্ম । যেমন, ছাত্র যখন পাঠ্যবিষয়ের উপর চেতনাকে নিবন্ধ করে তখন সে অন্যান্য বিষয়, যেমন— গাড়ির শব্দ, পাখির ডাক, নানা রকম গোলমালের শব্দকে চেতনার ক্ষেত্র থেকে বর্জন করে।

109

সংবেদন কী ?[Dhaka · 2017]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয়যন্ত্র যেমন— চক্ষু ও কর্ণ পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

110

পরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলতে কী বোঝায় ?[Dhaka · 2017]

উত্তর

পরিবর্তনশীল প্রতীক-পটভূমির ক্ষেত্রে প্রতীক-পটভূমি প্রত্যক্ষণে জটিলতার সৃষ্টি হয়। এক্ষেত্রে কোনটি প্রতীক এবং কোনটি পটভূমি তা সহজে বোঝা যায় না। অর্থাৎ পরিবর্তনশীল প্রতীক-পটভূমি প্রত্যক্ষণে প্রতীক কখনো পটভূমি হিসেবে এবং পটভূমি কখনো প্রতীক হিসেবে প্রত্যক্ষিত হতে পারে ।

নিচে এরূপ একটি ছবি দেওয়া হলো-

উপরের চিত্রে যখন আমরা সাদা রঙের ছবিটিকে কালো পটভূমিতে দেখি তখন একে একটি ফুলদানী হিসেবে প্রত্যক্ষণ করি। আবার যখন কালো রংটি প্রতীক হিসেবে এবং সাদা অংশটুকু পটভূমি হিসেবে দেখি তখন আমরা দুটি মুখাবয়বের প্রতীক দেখব

111

সংবেদন কী ?[Barisal · 2017]

উত্তর

সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয়যন্ত্র যেমন— চক্ষু ও কর্ণ পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে ।

112

অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।[Barisal · 2017]

উত্তর

অলীক বীক্ষণ হলো এমন প্রত্যক্ষণীয় অভিজ্ঞতা যা একই সংবেদীয় পরিস্থিতিতে অন্যরা যেভাবে অভিজ্ঞতা লাভ করে তা থেকে সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ, আবছা অন্ধকারে একজন দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় ডাকছে । অথচ বাস্তবে।খানে কোনো মহিলার অস্তিত্ব নেই ।

মস্তিষ্কের বিকৃতি ও মানসিক অস্বাভাবিকতাই অলীক বা বীক্ষণের জন্য দায়ী। যেমন- সিজোফ্রেনিয়া (Schizophrenia) নামক মানসিক রোগের অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে অলীক বীক্ষণ। অতিরিক্ত ঔষধাসক্ত (Drug addicted) বা মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে অলীক বীক্ষণ দেখা যায় ।