Psychology 1st – A B S – CH 1

01

Psychology শব্দটি কোন ২টি শব্দ থেকে এসেছে?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

গ্রিক শব্দ ‘Psyche’ এবং ‘Logos’ থেকে ‘Psychology’ শব্দটির উৎপত্তি হয়েছে

02

শিক্ষকের শ্রেণিতে পাঠদান একটি সামগ্রিক আচরণ- ব্যাখ্যা করো।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মানুষ বা প্রাণীর কোনো কার্যকলাপের একটি পূর্ণাঙ্গ অর্থপূর্ণ রূপই হলো সমাগ্রিক আচরণ।
মনোবিজ্ঞানীরা আচরণকে পূর্ণাঙ্গ অর্থপূর্ণ রূপে বর্ণনা করার পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিশ্লেষণ করেও বর্ণনা করে থাকেন। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বিত বা পূর্ণাঙ্গ রূপ হলো সামগ্রিক আচরণ। যেমন শিক্ষকের শ্রেণিকক্ষে আগমন, লেকচার টেবিলে দাঁড়ানো, কথা বলা, বোর্ডে লেখা, হাত নাড়ানো প্রতিটি এক একটি খণ্ডিত আচরণ। এ সবগুলোর সমন্বয়ে শিক্ষকের শ্রেণিতে পাঠদান একটি সামগ্রিক আচরণ।

03

মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।[ঢাকা কলেজ · 2026]

উত্তর

মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধ্যান এবং মানুষের সমস্যায় সেই জ্ঞানের প্রয়োগ।

04

মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

সমাজ মনোবিজ্ঞানের জ্ঞানকে বাস্তবজীবনে কাজে লাগিয়ে মানুষ সমাজে খাপ-খাইয়ে চলতে শেখে। সামাজিক জীব হিসেবে মানুষকে সমাজে বসবাস উপযোগী আচরণ করতে হয়। সমাজ মনোবিজ্ঞানী ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে দলের এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে সমাজের মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজের প্রচলিত রীতি-নীতি, আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক রীতি পদ্ধতি কীভাবে জীবনে প্রয়োগ করে সুন্দর সমাজ গঠন করা যায় তা মনোবিজ্ঞানের আলোচনা থেকে জানা যায়। আর মনোবিজ্ঞানের এই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ সমাজে খাপ-খাইয়ে চলতে শিখে।

05

মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

মনোবিজ্ঞান একটি জৈব-সামাজিক বিজ্ঞান।

06

চিন্তনকে মানসিক প্রক্রিয়া বলা হয় কেন?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব অনটন যেমন গরিবকে ভাগিয়ে তোলে প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা ছাত্রের চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তার নিত্য নতুন আবিষ্কারের সাধনায়। এমনই করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। অর্থাৎ মানসিক প্রক্রিয়া বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায় যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। চিন্তা বা চিন্তন প্রাণীর এমন মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই বলা যায়, চিন্তন একটি মানসিক প্রক্রিয়া’। 

07

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2026]

উত্তর

মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সমন্ধে অনুধ্যান করে।

08

প্রাণীর আচরণ মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্গত কেন? ব্যাখ্যা করো।[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2026]

উত্তর

মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্যতম হচ্ছে প্রাণীর আচরণ।.
মনোবিজ্ঞানে মূলত মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া সমন্ধে অনুধ্যান করা হয়। তবে যেসব ক্ষেত্রে মানুষের ওপর পরীক্ষণ করা সম্ভব হয় না, বরং ক্ষতির সম্ভাবনা থাকে, যেসব ক্ষেত্রে নিম্নতর প্রাণীর ওপর পরীক্ষণ পরিচালনা করে তথ্য সংগ্রহ করা হয়। এজন্যই প্রাণীর আচরণ মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত।

09

মনোবিজ্ঞানের আধনিক সংজ্ঞা দাও।[বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে থাকে।

10

চিকিৎসা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন?[বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মানসিক রোগের অনুধ্যান নির্ণয় ও চিকিৎসায় চিকিৎসা মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিকিৎসা মনোবজ্ঞিানের মূল আলোচ্য বিষয় হলো অস্বাভাবিক আচরণের গতি-প্রকৃতি ও তার ব্যাখ্যা, মানসিক রোগের লক্ষণ, কারণ ও তার চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা মনোবিজ্ঞানী প্রথমে রোগের লক্ষণ চিহ্নিত করে তার কারণ অনুসন্ধান করতে সচেষ্ট হন। তারপর রোগীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন অভীক্ষা প্রয়োগ করে থাকেন এমনকি রোগ প্রতিরোধের ব্যবস্থাও চিকিৎসা মনোবিজ্ঞানীরা গ্রহণ করে থাকেন। তাই মানসিক রোগী এবং তার চিকিৎসার জন্য চিকিৎসা মনোবিজ্ঞান অধ্যয়ন প্রয়োজনীয়।

11

মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া সমন্ধে বিজ্ঞানসম্মত অনুধ্যান করে।

12

শিক্ষকের শ্রেণিতে পাঠদান একটি সামগ্রিক আচরণ- ব্যাখ্যা করো।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

শিক্ষকের শ্রেণিতে পাটদান একটি সামগ্রিক আচরণ। কেননা, মানুষ বা প্রাণীর কোনো কার্যকলাপ বা আচরণের একটি পূর্ণাঙ্ক অর্থপূর্ণ রূপকে সামগ্রিক আচরণ বলে।

সামগ্রিক আচরণের ক্ষেত্রে মানুষ বা প্রাণীর কোনো আচরণ বা কার্যকলাপকে বিচ্ছিন্ন ছোট ছোট অংশ বিভক্ত না করে একটি পূর্ণাঙ্ক অর্থপূর্ণ আচরণ বিবেচনা বা পর্যবেক্ষণ করা হয়। উদাহরণস্বরূপ ক্লাসে এসে শিক্ষকের পূর্ণাঙ্ক পাঠদান কার্যকলাপ’- কে একটি সামগ্রিক আচরণ হিসেবে গণ্য করা হয়।

13

আধুনিক মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে থাকে।

14

“শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে শিল্প মনোবিজ্ঞানের ভূমিকা অপরিসীম”. ব্যাখ্যা করো।[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন করা শিল্প মনোবিজ্ঞানের অন্যতম লক্ষ্য।

শিল্প-কারখানার উৎপাদন বৃদ্ধিতে শিল্প মনোবিজ্ঞানের উদ্ভব ঘটেছে। শিল্প-কারখানায় শ্রমিক নিয়োগ কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ প্রভৃতি মনোবিজ্ঞানের বিষয়বস্তু। কারখানায় যদি শ্রমিক-মালিক সম্পর্ক যদি ব্যহত ঘটে তবে উৎপাদন হ্রাস পাবে। কেননা কর্মচারীদের কর্ম সন্তুষ্টি ও মনোবল বৃদ্ধিতে শ্রমিক-মালিক সম্পর্ক স্বাভাবিকীকরণ অবশ্যই দরকার। তাই শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে মনোবিজ্ঞানের ভূমিকা অপরিসীম। কেননা মনোবিজ্ঞানী শিল্প ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় আগ্রহ সৃষ্টি করতে কাজ করে।

15

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।[আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা · 2026]

উত্তর

মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে থাকে।

16

মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয় কেন?[আইডিয়াল কলেজ, ধানমন্ডি, ঢাকা · 2026]

উত্তর

মানব আচরণ ও কার্যাবলি নিয়ন্ত্রণে জৈবিক ঘটনাবলি ও সামাজিক রীতি-নীতি এবং কৃষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয়। মানুষ ও প্রাণীর আচরণ বিভিন্ন জৈবিক ঘটনাবলির পাশাপাশি তার পারিপার্শ্বিক পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়। প্রতিটি মানুষই তার নিজস্ব সামাজিক রীতি-নীতি, কৃষ্টি ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়। এসব রীতি-নীতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষ ও প্রাণীর আচরণের ওপর জৈবিক ঘটনাবলি ও সামাজিক পরিবেশের এরূপ প্রভাবের কারণেই মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয়।

17

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধ্যান এবং মানুষের সমস্যায় সেই জ্ঞানের প্রয়োগ।

18

মনোবিজ্ঞানের জ্ঞান কীভাবে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে? বুঝিয়ে লেখো।[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

সমাজ মনোবিজ্ঞানের জ্ঞানকে বাস্তবজীবনে কাজে লাগিয়ে মানুষ সমাজে খাপ-খাইয়ে চলতে শেখে। সামাজিক জীব হিসেবে মানুষকে সমাজে বসবাস উপযোগী আচরণ করতে হয়। সমাজ মনোবিজ্ঞানী ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে দলের এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে সমাজের মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজের প্রচলিত রীতি-নীতি, আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক রীতি পদ্ধতি কীভাবে জীবনে প্রয়োগ করে সুন্দর সমাজ গঠন করা যায় তা মনোবিজ্ঞানের আলোচনা থেকে জানা যায়। আর মনোবিজ্ঞানের এই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ সমাজে খাপ-খাইয়ে চলতে শিখে।

19

মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।[বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2026]

উত্তর

মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধ্যান এবং মানুষের সমস্যায় সেই জ্ঞানের প্রয়োগ।

20

ঐচ্ছিক ও অনৈচ্ছিক আচরণ কী?[বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2026]

উত্তর

আচরণ ২ ধরনের হয়ে থাকে। যথা: ঐচ্ছিক ও অনৈচ্ছিক আচরণ। যে সব আচরণ ব্যক্তি সচেতনভাবে করে বা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে সেগুলোকে ঐচ্ছিক আচরণ বলে। যেমন: কথা বলা, হাঁটা, খাবার খাওয়া ইত্যাদি। আর যেসকল আচরণ ব্যক্তির ঐচ্ছিক নিয়ন্ত্রণের বাইরে সেসব আচরণকে অনৈচ্ছিক আচরণ বলে। যেমন- হৃদপিন্ডের ক্রিয়া, শ্বাস-প্রশ্বাস, আগুনে হাত লাগামাত্র হাত সরিয়ে নেয়া প্রভৃতি।

21

মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা মতে, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান, যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে।

22

‘চিন্তন’ একটি মানসিক প্রক্রিয়া-ব্যাখ্যা কর।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025]

উত্তর

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা-ছাত্রীর চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তাঁর নিত্যনতুন আবিষ্কারের সাধনায়। এমনি করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। অর্থাৎ মানসিক প্রক্রিয়া বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায় যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। চিন্তা বা চিন্তন প্রাণীর এমন মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই বলা যায়, চিন্তন একটি মানসিক প্রক্রিয়া।

23

মনোবিজ্ঞান কী?[হলিক্রস কলেজ · 2025]

উত্তর

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা মতে, মনোবিজ্ঞান ‘হলো এমন একটি বিজ্ঞান, যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে।

24

আচরণের প্রকারভেদ বর্ণনা কর।[হলিক্রস কলেজ · 2025]

উত্তর

উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়াই হলো আচরণ। আচরণকে ‘প্রধানত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে-
১. সামগ্রিক আচরণ ও খন্ডিত আচরণ: সামগ্রিক আচরণের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ আচরণকে বিশ্লেষণের একক হিসেবে ধরা হয় অপরদিকে খণ্ডিত আচরণের ক্ষেত্রে আচরণকে খন্ড খন্ড বা সূক্ষ্ম উপাদানে বিশ্লেষণ করা হয়।
২. ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ: যেসব আচরণ ব্যক্তি সচেতনভাবে করে অর্থাৎ যে সকল আচরণ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে সেগুলোকে ঐচ্ছিক আচরণ বলে। আবার কতগুলো আচরণ আছে যেগুলো ব্যক্তির ঐচ্ছিক নিয়ন্ত্রণের বাইরে সেসব আচরণকে অনৈচ্ছিক আচরণ বলে।
৩. বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ: বাইরে থেকে যে সকল আচরণ পর্যবেক্ষণ করা যায় তাদেরকে বাহ্যিক আচরণ বলে। আবার যে সকল আচরণ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না সেগুলোকে অভ্যন্তরীণ আচরণ বলে।

25

মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025]

উত্তর

মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে অনুধ্যান করে।

26

মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025]

উত্তর

মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের নিবিড় সম্পর্ক বিদ্যমান।
সমাজবিজ্ঞানে মানব সমাজের পারস্পরিক ক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং এর অবস্থা ও পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়। সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্কের ধরন ও শ্রেণিবিভাগ এবং সমাজজীবনকে পরিচালনাকারী বিভিন্ন সামাজিক সূত্র আলোচনা করে। ব্যক্তির জন্য যে সমাজ সেটি সমাজবিজ্ঞানের মূল বিষয়। আর মনোবিজ্ঞানের মূল বিষয় সমাজের জন্য যে মানুষ। সমাজবিজ্ঞান সমাজকে নিয়ে আর মনোবিজ্ঞান সমাজের মানুষের আচরণকে নিয়ে আলোচনা করে।

27

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক কে?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025]

উত্তর

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড।

28

সামগ্রিক আচরণ বলতে কী বুঝায়?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025]

উত্তর

আচরণের ক্ষেত্রে আমরা যখন একটি পূর্ণাঙ্গ আচরণকে বিশ্লেষণের একক হিসেবে ধরি তখন তাকে সামগ্রিক আচরণ বলা হয়। উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া হলো আচরণ। আচরণকে বিভিন্নভাবে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো সামগ্রিক আচরণ ও খণ্ডিত অচরণ। আমরা আচরণকে সামগ্রিকভাবেও দেখে থাকি আবার খণ্ডিত বা বিচ্ছিন্নভাবেও দেখে থাকি। পূর্ণাঙ্গ আচরণকে বিশ্লেষণের একক হিসেবে ধরা হলে তা সামগ্রিক আচরণ। আর খণ্ডিত বা আণবিক আচরণের ক্ষেত্রে আচরণকে খন্ড খন্ড উপাদানে বিশ্লেষণ করা হয়। যেমন রাজনীতিবিদের ভাষণ সামগ্রিক আচরণ এবং তার মুখের পেশির সঞ্চালন, ঠোট নাড়ানো, চোখের পলক ফেলা ইত্যাদি খণ্ডিত আচরণ।

29

মানব প্রকৌশল কী?[বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025]

উত্তর

মানব প্রকৌশল হলো মনোবিজ্ঞান ও প্রকৌশল বিজ্ঞানের সমন্বিত কর্মক্ষেত্র, যার লক্ষ্য যন্ত্রকে মানুষের উপযোগী করে তৈরি করা।

30

মানসিক প্রক্রিয়া কীভাবে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে?[বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025]

উত্তর

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। এই মানসিক প্রক্রিয়াগুলো ব্যক্তির দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। বাহ্যিক আচরণের কারণে মানসিক ক্রিয়াকলাপের উদ্ভব হতে পারে। আবার মানসিক কার্যকলাপও বিভিন্ন আচরণের কারণ হতে পারে। ব্যক্তির আচরণ ও তার মানসিক প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত। সব অভ্যন্তরীণ আচরণই মানসিক প্রক্রিয়া।

31

মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?[বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025]

উত্তর

মনোবিজ্ঞান জৈব-সামাজিক বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্বন্ধে অনুধ্যান করে।

32

পরীক্ষণে নিয়ন্ত্রণের প্রয়োজন হয় কেন?[বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025]

উত্তর

মনোবৈজ্ঞানিক গবেষণায় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। গবেষণায় নিয়ন্ত্রণ বলতে বোঝায় অনির্ভরশীল চলের সঙ্গে নির্ভরশীল চলের সম্পর্ক। সুস্পষ্টভাবে অনুধ্যানের উদ্দেশ্যে সবরকম গবেষণায় নিয়ন্ত্রণ ছাড়া সুনির্দিষ্ট কোনো ফলাফল পাওয়া যায় না। এজন্যই মনোবৈজ্ঞানিক গবেষণায় নিয়ন্ত্রণ অধিক গুরুত্বপূর্ণ।

33

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025]

উত্তর

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা মতে, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান, যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে।

34

সামগ্রিক ও খন্ডিত আচরণের মধ্যে পার্থক্য কী?[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025]

উত্তর

আচরণ হলো উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। আচরণকে আমরা সামগ্রিকভাবে দেখে থাকি খাবার খণ্ডিতভাবেও দেখে থাকি। সামগ্রিক আচরণের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ আচরণকে বিশ্লেষণের একক হিসেবে ধরা হয়। যেমন ক্লাসরুমে শিক্ষকের পাঠদান একটি সামগ্রিক আচরণ বলা যায়। অন্যদিকে যখন আচরণকে খন্ড খন্ড বা সূক্ষ্ম উপাদানে বিশ্লেষণ করে প্রত্যক্ষ কাজ হয়, তখন তাকে খণ্ডিত আচরণ বলা হয়। যেমন ক্লাসরুমে শিক্ষকের পাঠদান প্রক্রিয়ায় তার পেশি সঞ্চালন, ঠোঁট নাড়া, চোখের পলক ফেলা প্রভৃতিকে খণ্ডিত বা আণবিক আচরণ বলা হয়।

35

বিজ্ঞান কী?[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025]

উত্তর

সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা যে জ্ঞান লাভ করি তাই বিজ্ঞান।

36

চিন্তনকে মানসিক প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা কর।[ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025]

উত্তর

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা-ছাত্রীর চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তাঁর নিত্যনতুন আবিষ্কারের সাধনায়। এমনি করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। অর্থাৎ মানসিক প্রক্রিয়া বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায় যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। চিন্তা বা চিন্তন প্রাণীর এমনই মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই বলা যায়, চিন্তন একটি মানসিক প্রক্রিয়া।

37

আধুনিক মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025]

উত্তর

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা মতে, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান, যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে।

38

আচরণ বলতে কী বুঝায়?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025]

উত্তর

সাধারণ অর্থে আচরণ হলো উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া, যা বহুলাংশে পর্যবেক্ষণ করা যায়। বাহ্যিক বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে স্নায়ুতন্ত্র উদ্দীপিত হয় এবং প্রাণী তার প্রতি বাহ্যিক ক্রিয়ার মাধ্যমে সাড়া দেয়। এ সাড়া দেওয়াকে প্রতিক্রিয়া বলে। আর এই প্রতিক্রিয়াই হলো আচরণ। ক্রাইডার এবং তাঁর সহযোগিগণ বলেন, আচরণ হলো যে কোনো কার্যকলাপ যা পর্যবেক্ষণ করা যায়, লিপিবদ্ধ করা যায় এবং পরিমাপ করা যায়। জীবন্ত প্রাণীরা বা জীব-জন্তুরা যা কিছু করে সবই এতে অন্তর্ভুক্ত- অর্থাৎ মুক্তাঙ্গনে তাদের সকল ‘গতিবিধিই আচরণের মধ্যে পড়ে।

39

Psyche শব্দের অর্থ কী?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025]

উত্তর

Psyche শব্দের অর্থ আত্মা।

40

শিক্ষা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025]

উত্তর

শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের এ শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এগুলোর সমাধানে মনোবিজ্ঞানের মূল নীতিসমূহ কিভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার সাথে সম্পর্কিত মানুষের সব ধরনের আরচণই শিক্ষা মনোবিজ্ঞানের অনুধ্যানের অন্তর্ভুক্ত। এ কারণেই শিক্ষা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ।

41

Psycology শব্দটি কোন দু’টি শব্দ থেকে এসেছে?[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025]

উত্তর

Psychology শব্দটি দুইটি গ্রিক শব্দ Psyche এবং Logos থেকে এসেছে।

42

চিন্তন একটি মানসিক প্রক্রিয়া ব্যাখ্যা কর।[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025]

উত্তর

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা-ছাত্রীর চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তাঁর নিত্যনতুন আবিষ্কারের সাধনায়। এমনি করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। অর্থাৎ মানসিক প্রক্রিয়া বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায় যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। চিন্তা বা চিন্তন প্রাণীর এমনই মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই বলা যায়, চিন্তন একটি মানসিক প্রক্রিয়া।

43

Psyche শব্দের অর্থ কী?[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025]

উত্তর

Psyche শব্দের অর্থ আত্মা।

44

শিক্ষা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন?[ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025]

উত্তর

শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের এ শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এগুলোর সমাধানে মনোবিজ্ঞানের মূল নীতিসমূহ কিভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার সাথে সম্পর্কিত মানুষের সব ধরনের আরচণই শিক্ষা মনোবিজ্ঞানের অনুধ্যানের অন্তর্ভুক্ত। এ কারণেই শিক্ষা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ।

45

মনোবিজ্ঞান কাকে বলে?[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]

উত্তর

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা মতে, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান, যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে।

46

মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয় কেন?[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025]

উত্তর

মানব আচরণ ও কার্যাবলি নিয়ন্ত্রণে জৈবিক ঘটনাবলি ও সামাজিক রীতিনীতি এবং কৃষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয়।
মানুষ ও প্রাণীর আচরণ বিভিন্ন জৈবিক ঘটনাবলির পাশাপাশি তার পারিপার্শ্বিক পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়। প্রতিটি মানুষই তার নিজস্ব সামাজিক রীতি-নীতি, কৃষ্টি ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়। এসব রীতি-নীতি প্রত্যক্ষ ও পরোক্ষভারে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষ ও প্রাণীর আচরণের ওপর জৈবিক ঘটনাবলি ও সামাজিক পরিবেশের এরূপ প্রভাবের কারণেই মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয়।

47

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।[শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025]

উত্তর

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা মতে, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান, যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে।

48

“চিন্তন একটি মানসিক প্রক্রিয়া”-ব্যাখ্যা কর।[শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025]

উত্তর

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব-অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা ছাত্র-ছাত্রীর চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তাঁর নিত্যনতুন আবিষ্কারের সাধনায়। এমনি করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। অর্থাৎ মানসিক প্রক্রিয়া: বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায়, যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। চিন্তা বা চিন্তন প্রাণীর এমন মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই বলা যায়, চিন্তন একটি মানসিক প্রক্রিয়া।

49

মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?[Dhaka · 2025]

উত্তর

মনোবিজ্ঞান একটি জৈব-সামাজিক বিজ্ঞান।

50

চিন্তনকে মানসিক প্রক্রিয়া বলা হয় কেন?[Dhaka · 2025]

উত্তর

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব অনটন যেমন গরিবকে ভাগিয়ে তোলে প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা ছাত্রের চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তার নিত্য নতুন আবিষ্কারের সাধনায়। এমনই করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। অর্থাৎ মানসিক প্রক্রিয়া বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায় যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। চিন্তা বা চিন্তন প্রাণীর এমন মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই বলা যায়, চিন্তন একটি মানসিক প্রক্রিয়া’। 

51

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক কে?[Dhaka · 2025]

উত্তর

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড।

52

সামগ্রিক আচরণ বলতে কী বোঝায়?[Dhaka · 2025]

উত্তর

স্বাভাবিকভাবে প্রাণী যা কিছু করে তাই আচরণ। অন্যভাবে বল যায় বাইরের পরিবেশ থেকে কোনো উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়ে আঘাত করে তখন আমরা ঐ উদ্দীপকের প্রতি একটি নির্দিষ্ট প্রতিক্রিয় করি, এ প্রতিক্রিয়াই হলো আচরণ। আচরণকে বিভিন্নভাবে ভাগ কর যেতে পারে যার মধ্যে একটি ভাগ হলো সামগ্রিক আচরণ। 

আচরণকে আমরা কখনো সামগ্রিকভাবে দেখে থাকি আবার কখনো বিচ্ছিন্নভাবেও দেখে থাকি। কোন আচরণকে যখন একটি পূর্ণাঙ্গ এককে বিশ্লেষণ করা হয়, তখন তাকে সামগ্রিক আচরণ বলা হয়। অপরদিকে সেই আচরণকে যখন খণ্ড খণ্ড আকারে বিশ্লেষণ করা হয় তখন আমরা তাকে খণ্ডিত আচরণ বলি। যেমন- নেতার ভাষণ একটি সামগ্রিক আচরণ। নেতার ভাষণকে যখন কথা বলা, ঠোঁটের অঙ্গভঙ্গি, নড়াচড়া, তাকানো, হাত নাড়ানো প্রভৃতি খণ্ডে খন্ডে বিভক্ত করি তখন সেগুলো হবে খণ্ডিত আচরণ।

53

আচরণ কাকে বলে?[Chittagong · 2025]

উত্তর

কোনো বস্তু বা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে মায়ুতন্ত্র উদ্দীপিত হয়, ফলে দেহে প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রতিক্রিয়াই হলো আচরণ।

54

আবেগ মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কেন?[Chittagong · 2025]

উত্তর

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব অনটন যেমন গরিবকে ভাগিয়ে তোলে প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা ছাত্রের চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তার নিত্য নতুন আবিষ্কারের সাধনায়। এমনই করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। অর্থাৎ মানসিক প্রক্রিয়া বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায় যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। আবেগ এমন মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই বলা যায়, আবেগ একটি মানসিক প্রক্রিয়া।

55

মনোবিজ্ঞান কী ?[হলিক্রস কলেজ · 2024]

উত্তর

মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান ।

56

মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক কী ?[হলিক্রস কলেজ · 2024]

উত্তর

মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিগুঢ় ।

সমাজে বসবাসকারী ব্যক্তির আচরণ সম্পর্কিত অনুধ্যানের জন্য মনোবিজ্ঞানকে সমাজবিজ্ঞানের শরণাপন্ন হতে হয়। ব্যক্তির জন্য . যে সমাজ সেটি সমাজবিজ্ঞানের মূল বিষয়। তার মনোবিজ্ঞানের মূল বিষয় হলো সমাজের জন্য যে ব্যক্তি। সামাজিক আচরণের ওপর গবেষণা করতে গিয়ে সমাজবিজ্ঞানের জ্ঞান মনোবিজ্ঞানে সম্পৃক্ত করতে হচ্ছে। মনোবিজ্ঞানের এরূপ শাখার নাম সমাজ মনোবিজ্ঞান। 

57

সামগ্রিক আচরণ কী ?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]

উত্তর

কোনো আচরণকে একটি পূর্ণাঙ্গ আচরণের বিশ্লেষণের একক হিসেবে ধরা হলে তাকে সামগ্রিক আচরণ বলে ।

58

মনোবিজ্ঞানকে কেন জৈব-সামাজিক মনোবিজ্ঞান বলা হয় ?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]

উত্তর

মানব আচরণ ও কার্যাবলি নিয়ন্ত্রণে জৈবিক ঘটনাবলি ও সামাজিক রীতিনীতি এবং কৃষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয় ।

মানুষ ও প্রাণীর আচরণ বিভিন্ন জৈবিক ঘটনাবলির পাশাপাশি তার পারিপার্শ্বিক পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়। প্রতিটি মানুষই তার নিজস্ব সামাজিক রীতি-নীতি, কৃষ্টি ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়। এসব রীতি-নীতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষ ও প্রাণীর আচরণের ওপর জৈবিক ঘটনাবলি ও সামাজিক পরিবেশের এরূপ প্রভাবের কারণেই মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয় ।

59

সমাজ মনোবিজ্ঞান কী ?[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]

উত্তর

সমাজ মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষের সমাজের উপযোগী আচরণ ও সমাজীকরণ প্রক্রিয়া নিয়ে গবেষণা করে।

60

কোনো একটি বিষয় বিজ্ঞান হওয়ার জন্য কতটি বিষয়ের উপর নির্ভর করে এবং বিষয়গুলো উল্লেখ কর।[সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024]

উত্তর

কোনো বিষয় বিজ্ঞান হবার জন্য ঐ বিষয়ের মধ্যে চারটি বিষয় থাকতে হয়, যথা-

ক. বিষয়বস্তু; খ. বৈজ্ঞানিক পদ্ধতি; গ. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও ঘ. প্রয়োগশীলতা।

61

বিজ্ঞান কী ?[ঢাকা সিটি কলেজ · 2024]

উত্তর

সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা যে জ্ঞান লাভ করি তাই বিজ্ঞান।

62

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ কেন ?[ঢাকা সিটি কলেজ · 2024]

উত্তর

পুরাতন মতবাদ বা প্রতিষ্ঠিত মতকে প্রয়োজনীয় সংস্কার ও নতুন মতকে গ্রহণ করার মানসিকতাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানকে গতিশীল রাখতে এবং সামনের দিকে এগিয়ে নিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যে কোনো বিষয়কে যথার্থ বিজ্ঞানের মর্যাদা দিতে হলে সে বিষয়ে অবশ্যই  বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে হবে। এজন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব অনস্বীকার্য।

63

বিজ্ঞান কী ?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024]

উত্তর

সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা যে জ্ঞান লাভ করি তাই বিজ্ঞান।

64

শিক্ষা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন ?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024]

উত্তর

শিক্ষার্থীর জীবনের সার্বিক ও সুষম বিকাশের জন্য শিক্ষা মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

শিক্ষা মনোবিজ্ঞানে মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়ে থাকে। মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এই শাখা ছাত্র-ছাত্রীদের মানসিকতার বিকাশ ঘটানো, ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নতিকরণ, লেখাপড়ার ব্যাপারে ছাত্র-ছাত্রীদের আগ্রহ ও মনোযোগ বাড়ানো, স্মৃতিশক্তি উন্নত করার কৌশল নির্ধারণ, কার্যকরী শিক্ষাদান প্ৰণালি প্রণয়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাই শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্যই শিক্ষা মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ।

65

মনোবিজ্ঞান বলতে কি বোঝ?[ঢাকা কলেজ · 2024]

উত্তর

মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধ্যান এবং মানুষের সমস্যায় সেই জ্ঞানের প্রয়োগ।

66

চিন্তন কেন মানসিক প্রক্রিয়ার অংশ?[ঢাকা কলেজ · 2024]

উত্তর

চিন্তন মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত । 

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্মৃতি, স্বপ্ন, বিশ্বাস, প্রত্যক্ষণ প্রভৃতিকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ব্যক্তি পত্রিকায় দেখতে পেল যে, সে চল্লিশ লক্ষ টাকার প্রথম পুরস্কারটি পেয়েছে। লটারি পাওয়ার প্রাথমিক আনন্দ প্রশমিত হবার পর ওই ব্যক্তি চিন্তা করছে সে চল্লিশ লক্ষ টাকা কীভাবে ব্যয় করবে। সে চিন্তা করছে গ্রামের দারিদ্র্যক্লিষ্ট সাধারণ . মানুষের চিকিৎসাসেবা প্রদানে একটি আধুনিক হাসপাতাল তৈরি করবে। এ ধরনের চিন্তার সাথে সাথে সে কল্পনায় একটি হাসপাতালের কাঠামো দাঁড় করালো। এই যে কল্পনার জগতে বিচরণ— এটিই হলো মানসিক কার্যকলাপ।

67

আচরণ কী?[ঢাকা কলেজ · 2024]

উত্তর

মানুষ বা প্রাণীর অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনো কার্যকলাপ যাকে পর্যবেক্ষণ, রেকর্ড ও পরিমাপ করা যায় তাকেই আচরণ বলে ।

68

মানসিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কেন?[ঢাকা কলেজ · 2024]

উত্তর

মানুষের দৈনন্দিন জীবনে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপের প্রভাব অপরিসীম।

মানসিক প্রক্রিয়া বলতে আচরণ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি বোঝায়। এ সবই মনোবিজ্ঞানের পরিধিভুক্ত বিষয়। আচরণ ও মানসিক প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত। তাই আচরণের বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানে মানসিক প্রক্রিয়া অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়।

69

আচরণ কী ?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024]

উত্তর

আচরণ হলো মানুষ বা প্রাণীর মধ্যে অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনো কার্যকলাপ, যাকে পর্যবেক্ষণ, রেকর্ড ও পরিমাপ করা যায় ।

70

‘চিন্তন’ একটি মানসিক প্রক্রিয়া – ব্যাখ্যা কর।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024]

উত্তর

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব-অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনই ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হওয়ার দুর্নিবার আকাঙ্ক্ষা ছাত্রীর চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া। খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তাঁর নিত্যনতুন আবিষ্কারের সাধনায়। এমনি করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। অর্থাৎ মানসিক প্রক্রিয়া বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায় যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। চিন্তা বা চিন্তন প্রাণীর এমনই মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয় ।

তাই বলা যায়, চিন্তন একটি মানসিক প্রক্রিয়া ।

71

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক কে ?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024]

উত্তর

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড ।

72

ব্যক্তি নিরপেক্ষতা – ব্যাখ্যা কর।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024]

উত্তর

মনোবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ এবং এই আচরণ ব্যক্তি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা যায়। প্রাণীর এই আচরণ কোনো গবেষক যেভাবে অনুসন্ধান করতে পারেন, অন্যরাও তদ্রুপ পারেন। এই ব্যক্তি নিরপেক্ষতার কারণেই ‘মন’-কে বাদ দিয়ে প্রাণীর আচরণকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু ঠিক করা হয়েছে ।

আনুষঙ্গিক নিয়মাবলি অভিন্ন থাকলে স্থান-কাল-পাত্র ও পরীক্ষণকারী ভেদে গবেষণালব্ধ ফল অভিন্ন রাখার দৃষ্টিভঙ্গি ও প্রয়াসের নামই ব্যক্তি নিরপেক্ষতা । অর্থাৎ, পরীক্ষণের পরিকল্পনা ও আয়োজন পরীক্ষণ ও পরীক্ষণকারী ভেদে অভিন্ন রেখে পরীক্ষণের ফলাফলকে পরীক্ষণকারীর প্রভাবমুক্ত রাখাই ব্যক্তি নিরপেক্ষতা ।

73

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক কে ?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024]

উত্তর

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড ।

74

ব্যক্তি নিরপেক্ষতা ব্যাখ্যা করো ।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024]

উত্তর

মনোবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ এবং এই আচরণ ব্যক্তিনিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা যায়। প্রাণীর এই আচরণ কোন গবেষক যেভাবে অনুসন্ধান করতে পারেন, অন্যরাও তদ্রুপ পারেন। এই ব্যক্তিনিরপেক্ষতার কারণেই ‘মন’-কে বাদ দিয়ে প্রাণীর আচরণকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু ঠিক করা হয়েছে।

আনুষঙ্গিক নিয়মাবলি অভিন্ন থাকলে স্থান-কাল-পাত্র ও পরীক্ষণকারী ভেদে গবেষণালব্ধ ফল অভিন্ন রাখার দৃষ্টিভঙ্গি ও প্রয়াসের নামই ব্যক্তিনিরপেক্ষতা। অর্থাৎ পরীক্ষণের পরিকল্পনা ও আয়োজন পরীক্ষণ ও পরীক্ষণকারী ভেদে অভিন্ন রেখে পরীক্ষণের ফলাফলকে পরীক্ষণকারীর প্রভাবমুক্ত রাখাই ব্যক্তি নিরপেক্ষতা ।

75

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও ।[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর

মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে থাকে।

76

চিন্তন কেন মানসিক প্রক্রিয়া ?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024]

উত্তর

চিন্তন মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্মৃতি, স্বপ্ন, বিশ্বাস, প্ৰত্যক্ষণ প্রভৃতিকে বোঝায় । উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ব্যক্তি পত্রিকায় দেখতে পেল যে, সে চল্লিশ লক্ষ টাকার প্রথম পুরস্কারটি পেয়েছে। লটারি পাওয়ার প্রাথমিক আনন্দ প্রশমিত হবার পর ওই ব্যক্তি চিন্তা করছে সে চল্লিশ লক্ষ টাকা কীভাবে ব্যয় করবে। সে চিন্তা করছে গ্রামের দারিদ্র্যক্লিষ্ট সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রদানে একটি আধুনিক হাসপাতাল তৈরি করবে। এ ধরনের চিন্তার সাথে সাথে সে কল্পনায় একটি হাসপাতালের কাঠামো দাঁড় করালো। এই যে কল্পনার জগতে বিচরণ— এটিই হলো মানসিক কার্যকলাপ।

77

‘Psychology’ শব্দটি কোন্ দুটি শব্দ হতে উৎপত্তি হয়েছে?[Dhaka · 2023]

উত্তর

Psychology শব্দটি দুইটি গ্রিক শব্দ Psyche এবং Logos থেকে এসেছে ।

78

শিক্ষা মনোবিজ্ঞান অধ্যয়ন প্রয়োজনীয় কেন?[Dhaka · 2023]

উত্তর

শিক্ষা মনোবিজ্ঞান হলো প্রাণীর বিশেষ করে মানুষের শিক্ষাসংক্রান্ত আচরণের বিজ্ঞান। এটি মনোবিজ্ঞানের এমন একটি ফলিত শাখা যাতে মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং সেগুলো সমাধানে মনোবিজ্ঞানের মূলনীতিসমূহ কিভাবে প্রয়োগ করা যায় সে সম্বন্ধে আলোচনা করে। শিক্ষা মনোবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে শিক্ষণের গতি-প্রকৃতি, ধরন, কলা-কৌশল শিক্ষণে পুরস্কার ও শাস্তির প্রভাব, শিক্ষক ও শিক্ষার্থীর বৈশিষ্ট্য, প্রভৃতি সম্পর্কে জানা যায় । তাই শিক্ষা মনোবিজ্ঞান অধ্যয়ন গুরুত্বপূর্ণ।

79

 কাউন্সেলিং মনোবিজ্ঞান কী?[Dhaka · 2023]

উত্তর

মনোবিজ্ঞানের যে শাখায় ব্যক্তিগত ও সামাজিক জীবনের নানা ধরনের সমস্যা এবং তা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন উপদেশ প্রদান ও পরামর্শ দান সম্পর্কিত আলোচনা করা হয় তাকে কাউন্সেলিং মনোবিজ্ঞান বা উপদেশনামূলক মনোবিজ্ঞান বলা হয় ৷

80

মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয় কেন?[Dhaka · 2023]

উত্তর

মানব আচরণ ও কার্যাবলি নিয়ন্ত্রণে ‘জৈবিক ঘটনাবলি ও সামাজিক রীতিনীতি এবং কৃষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয় ।

মানুষ ও প্রাণীর আচরণ বিভিন্ন জৈবিক ঘটনাবলির পাশাপাশি তার পারিপার্শ্বিক পরিবেশ দ্বারাও প্রভাবিত হয় । প্রতিটি মানুষই তার নিজস্ব সামাজিক রীতি-নীতি, কৃষ্টি ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়। এসব রীতি-নীতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষ ও প্রাণীর আচরণের ওপর জৈবিক ঘটনাবলি ও সামাজিক পরিবেশের এরূপ প্রভাবের কারণেই মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক- বিজ্ঞান বলা হয় ।

81

মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?[Rajshahi · 2023]

উত্তর

মনোবিজ্ঞান হলো এমন এক ধরনের বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্বন্ধে অনুধ্যান করে ।

82

পরীক্ষণে নিয়ন্ত্রণের প্রয়োজন হয় কেন?[Rajshahi · 2023]

উত্তর

মনোবৈজ্ঞানিক গবেষণায় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। গবেষণায় নিয়ন্ত্রণ বলতে বোঝায় অনির্ভরশীল চলের সঙ্গে নির্ভরশীল চলের সম্পর্ক। সুস্পষ্টভাবে অনুধ্যানের উদ্দেশ্যে সবরকম গবেষণায় নিয়ন্ত্রণ ছাড়া সুনির্দিষ্ট কোনো ফলাফল পাওয়া যায় না। এজন্যই মনোবৈজ্ঞানিক গবেষণায় নিয়ন্ত্রণ অধিক গুরুত্বপূর্ণ।

83

বিজ্ঞান কী?[Rajshahi · 2023]

উত্তর

সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা যে জ্ঞান লাভ করি তাই বিজ্ঞান ।

84

বৈজ্ঞানিক পদ্ধতিতে কার্যকরী সংজ্ঞার প্রয়োজন কেন?[Rajshahi · 2023]

উত্তর

যে বিষয়ের ওপর অনুধ্যান করা হচ্ছে তা সুস্পষ্টভাবে চিহ্নিত করে সহজে পর্যবেক্ষণ করে ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে কার্যকরী সংজ্ঞা প্রদান। বৈজ্ঞানিক যখন কোন বিষয়বস্তু সম্পর্কে গবেষণা করেন তখন তিনি উক্ত বিষয়ের একটি কার্যকরী সংজ্ঞা প্রদান করেন। কার্যকরী সংজ্ঞা ছাড়া গবেষণার বিষয়বস্তু অস্পষ্ট হয়ে পড়ে এবং উক্ত বিষয় সম্পর্কে কোন • দ্ব্যর্থহীন সিদ্ধান্ত পাওয়া যায় না। মনোবিজ্ঞানীর গবেষণার বিষয় হচ্ছে প্রাণীর আচরণ। তিনি প্রাণীর বহুবিধ আচরণের মধ্যে যে আচরণটি গবেষণার জন্য বেছে নেন, তা সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে বর্ণনা করেন। তাই বলা যায় যে, বৈজ্ঞানিক পদ্ধতিতে কার্যকরী সংজ্ঞার প্রয়োজন।

85

 আচরণ কী?[Dhaka · 2022]

উত্তর

আচরণ হলো মানুষ বা প্রাণীর মধ্যে অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনো কার্যকলাপ, যাকে পর্যবেক্ষণ, রেকর্ড ও পরিমাপ করা যায়।

86

কথা বলাকে ঐচ্ছিক আচরণ বলা হয় কেন?[Dhaka · 2022]

উত্তর

আচরণ বলতে একটি জীবের কোনো পর্যবেক্ষণযোগ্য প্রতিক্রিয়াকে বোঝায়। আচরণের বিভিন্ন প্রকারভেদের মধ্যে অন্যতম একটি হলো ঐচ্ছিক আচরণ। ঐচ্ছিক আচরণ হলো সেই আচরণ যা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। কথা বলা একপ্রকার ঐচ্ছিক আচরণ, কারণ ইচ্ছা ব্যতীত কথা বলা যায় না। তাই, কথা বলাকে ঐচ্ছিক আচরণ বলা হয়।

87

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক কে?[Dhaka · 2022]

উত্তর

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড।

88

সামগ্রিক আচরণ বলতে কী বোঝায়?[Dhaka · 2022]

উত্তর

মানুষ যা কিছু করে সেসব কাজই হলো আচরণ। অন্যভাবে, উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া করাই আচরণ। আচরণের বিভিন্ন প্রকারের মধ্যে অন্যতম হলো সামগ্রিক আচরণ। সামগ্রিক আচরণের -ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ আচরণকে বিশ্লেষণের একক হিসেবে ধরা হয়। যেমন— কোনো শিক্ষকের ভাষণকে সামগ্রিক আচরণ বলা যায় যেখানে তার মুখের পেশী সঞ্চালন, ঠোঁট নাড়া, চোখের পলক ফেলা প্রভৃতিকে খণ্ডিত আচরণ বলা যায় ।

89

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও ।[Rajshahi · 2022]

উত্তর

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা মতে, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান, যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে ।

90

হাই তোলাকে অনৈচ্ছিক আচরণ বলা হয় কেন?[Rajshahi · 2022]

উত্তর

আচরণ হলো মানুষ বা প্রাণীর মধ্যে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো কার্যকলাপ যাকে পর্যবেক্ষণ, রেকর্ড এবং পরিমাপ করা যায়। যেসব আচরণ সংগঠিত হওয়ার জন্য ব্যক্তির ইচ্ছাশক্তি দায়ী নয় এবং ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে থাকে সেগুলোকে অনৈচ্ছিক আচরণ বলে। যেমন— পরিপাক ক্রিয়া, হৃদস্পন্দন, রক্ত সঞ্চালন, শ্বাস-প্রশ্বাস, হাঁচি দেওয়া, হাই তোলা এগুলো সবই অনৈচ্ছিক আচরণ। হাই তোলার আচরণটি সংঘটিত হওয়ার ক্ষেত্রে আমাদের ইচ্ছাশক্তি দায়ী নয়। তাই হাই তোলাকে অনৈচ্ছিক আচরণ বলে ।

91

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনকের নাম কী?[Rajshahi · 2022]

উত্তর

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড।

92

 বুদ্ধিকে মানসিক প্রক্রিয়া বলা হয় কেন?[Rajshahi · 2022]

উত্তর

বুদ্ধি একটি মানসিক প্রক্রিয়া। মানুষের দৈনন্দিন জীবনে মানসিক কার্যকলাপে প্রভাব অপরিসীম। মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা-ছাত্রীর চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তাঁর নিত্য নতুন আবিষ্কারের সাধনায়। এমনি করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। মানসিক প্রক্রিয়া বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায় যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না । চিন্তা বা চিন্তন প্রাণীর এমন মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই বুদ্ধিকে মানসিক প্রক্রিয়া বলা হয়।

93

মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও ।[Dhaka · 2019]

উত্তর

মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ, ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে অনুধ্যান করে ।

94

মনোবিজ্ঞানের জ্ঞান কীভাবে মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে?[Dhaka · 2019]

উত্তর

প্রাত্যহিক জীবনে মনোবিজ্ঞানের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। সমাজে খাপ-খাইয়ে চলার ক্ষেত্রেও মনোবিজ্ঞানের জ্ঞান সহায়তা করে। সমাজে যৌথভাবে বসবাস করতে হলে কীভাবে সবার সাথে মিশতে হবে, কী আচরণ করতে হবে, কীভাবে সৌহার্দ্য বৃদ্ধি করা যায়, কীভাবে দলগত ঐক্য ও সংহতি বৃদ্ধি করা যায় প্রভৃতি ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। সমাজের প্রচলিত রীতি-নীতি, আচার-অনুষ্ঠান সম্পর্কে জানতে মনোবিজ্ঞান সহায়তা করে। এভাবেই মনোবিজ্ঞানের জ্ঞান মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে।

95

 Psyche শব্দের অর্থ কী?[Rajshahi · 2019]

উত্তর

Psyche শব্দের অর্থ আত্মা।

96

শিক্ষা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন?[Rajshahi · 2019]

উত্তর

শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের এ শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এগুলোর সমাধানে মনোবিজ্ঞানের মূল নীতিসমূহ কিভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার সাথে সম্পর্কিত মানুষের সব ধরনের আরচণই শিক্ষা মনোবিজ্ঞানের অনুধ্যানের অন্তর্ভুক্ত। এ কারণেই শিক্ষা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ।

97

Psychology শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে ?[Dhaka · 2018]

উত্তর

Psychology শব্দটি দুইটি গ্রিক শব্দ Psyche এবং Logos থেকে এসেছে।

98

চিন্তন একটি মানসিক প্রক্রিয়া- ব্যাখ্যা কর।[Dhaka · 2018]

উত্তর

মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। অভাব অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা -ছাত্রীর চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তাঁর নিত্যনতুন আবিষ্কারের সাধনায়। এমনি করে নিরন্তর চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ। অর্থাৎ মানসিক প্রক্রিয়া বলতে এরূপ সকল মানসিক কার্যকলাপকে বোঝায় যেগুলো সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। চিন্তা বা চিন্তন প্রাণীর এমনই মানসিক কার্যকলাপ যা বাইরে থেকে পর্যবেক্ষণ করা সম্ভব নয় । তাই বলা যায়, চিন্তন একটি মানসিক প্রক্রিয়া।

99

বিজ্ঞান কী ?[Rajshahi · 2018]

উত্তর

সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা যে জ্ঞান লাভ করি তাই বিজ্ঞান ৷

100

প্রাণীর আচরণ মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্গত কেন ?[Rajshahi · 2018]

উত্তর

প্রাণীর আচরণ মনোবিজ্ঞানের বিষয় বস্তুর অন্তর্গত কারণ— মানুষের আচরণের মধ্যেই মনোবিজ্ঞানের অনুধ্যান এবং গবেষণা সীমাবদ্ধ নয় । প্রাণীদের আচরণ ও মনোবিজ্ঞানের গবেষণার অন্যতম বিষয়বস্তু । মনোবিজ্ঞানের অনেক তথ্যই প্রাণীদের ওপর গবেষণা করে পাওয়া গেছে। তাই প্রাণীদের আচরণও মনোবিজ্ঞানের বিষয়বস্তুতে স্থান পেয়েছে ৷

101

নিউরন কী ?[Rajshahi · 2018]

উত্তর

নিউরন বা স্নায়ুকোষ হলো স্নায়ুতন্ত্রের মৌলিক একক, যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে তথ্যকে সঞ্চালিত করে।

102

অন্তঃক্ষরা গ্রন্থিকে কেন অনালি গ্রন্থি বলা হয় ?[Rajshahi · 2018]

উত্তর

অন্তঃক্ষরা গ্রন্থি হলো এক ধরনের নালিবিহীন বা অনালি গ্ৰন্থি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এক প্রকার জৈব-রাসায়নিক গ্রন্থিরস বা হরমোন নিঃসৃত হয়। এ গ্রন্থিরস বা হরমোন সরাসরি রক্ত প্রবাহে মিশে রক্তের প্রয়োজনীয় জৈব-রাসায়নিক উপাদান সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মানবদেহ ও আচরণের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। এ কারণেই অনালী গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় ।

103

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও ।[Dhaka · 2017]

উত্তর

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা মতে, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান, যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে ।

104

মানুষের শ্বাস-প্রশ্বাস কোন ধরনের আচরণ ? ব্যাখ্যা কর ।[Dhaka · 2017]

উত্তর

মানুষ বা প্রাণীর যে ক্রিয়া-প্রতিক্রিয়াসমূহ স্বয়ংক্রিয় অথবা অনেকটা স্বয়ংক্রিয়ভাবে বাহ্যিক বা তার দেহাভ্যন্তরে সংঘটিত হয়, যা সে সহজে বা, একেবারেই নিয়ন্ত্রণ করতে পারে না এমন সব কার্যকলাপকে অনৈচ্ছিক আচরণ বলে। যেমন— শ্বাস-প্রশ্বাস, হূৎপিণ্ডের গতি, চোখের পলক, মাথাব্যথা, পেট ব্যথা, রক্ত চলাচল ইত্যাদি। শ্বাস-প্রশ্বাস যেহেতু মানুষ ইচ্ছানুযায়ী করে না তাই এটি অনৈচ্ছিক আচরণ ।

105

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও।[Barisal · 2017]

উত্তর

মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা মতে, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান, যা বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করে।

106

শিশু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন ?[Barisal · 2017]

উত্তর

শিশু মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের এক স্বতন্ত্র শাখা। শিশু মনোবিজ্ঞান শিশুর বিকাশ ও বৃদ্ধি সম্পর্কে আলোচনা করে । গর্ভাবস্থা, আঁতুড়কাল, শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল শিশু মনোবিজ্ঞানের আওতাভুক্ত। বয়স বাড়ার সাথে শিশুর যে শারীরিক বৃদ্ধি ঘটে এবং এ শারীরিক বৃদ্ধির ফলে তার আচরণে যে পরিবর্তন ঘটে তা শিশু মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। শিশুর সামাজিক পরিবেশ বিশেষ করে তার পরিবার, খেলার সাথী, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি শিশুর ব্যক্তিত্ব বিকাশে প্রভাব বিস্তার করে। তাই শিশুর শারীরিক, মানসিক ও আবেগিক, সামাজিক, নৈতিক বিকাশ প্রভৃতি সম্পর্কে যথাযথ জ্ঞানার্জনের জন্য শিশু মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ।