Islamic History 1st – A,B S – CH 3

01 ইসলামের প্রথম খলিফার নাম কী? [Dhaka · 2025]

উত্তর ইসলামের প্রথম খলিফার নাম হযরত আবু বকর (রা.)।

02 খোলাফায়ে রাশেদিন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর মহানবি (সা.)-এর মৃত্যুর পর যে চারজন খলিফা খিলাফত পরিচালনা করেন তাদের খোলাফায়ে রাশেদিন বলা হয়। খলিফা শব্দের বহুবচন খোলাফা। যার অর্থ প্রতিনিধিগণ। আর রাশেদিন অর্থ সত্য ও ন্যায়পথগামীগণ। সুতরাং খোলাফায়ে রাশেদিন অর্থ সত্য ও ন্যায়পথগামী প্রতিনিধিগণ। মহানবি (সা.)-এর মৃত্যুর পর ৬৩২ খ্রিষ্টাব্দ থেকে ৬৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত শাসনকারী হযরত আবু বকর, উমর, উসমান ও আলী (রা.)-কে খোলাফায়ে রাশেদিন বলা হয়।

03 হযরত উসমান (রা.)-এর শাসনকাল লেখ। [Dhaka · 2025]

উত্তর হযরত উসমান (রা.)-এর শাসনকাল ৬৪৪-৬৫৬ খ্রিস্টাব্দ।

04 ‘যুন্নুরাইন’ উপাধি কাকে এবং কেন দেওয়া হয়েছিল? [Dhaka · 2025]

উত্তর ‘যুন্নুরাইন’ উপাধি হযরত উসমান (রা.) কে দেওয়া হয়েছিল।

‘যু’ অর্থ মালিক বা অধিকারী আর ‘নুরাইন’ অর্থ দুই রশ্মি-বা জ্যোতি। সুতরাং ‘যুন্নুরাইন’ অর্থ দুই জ্যোতির মালিক বা অধিকারী। হযরত মুহাম্মদ (সা.) তাঁর মেয়ে রুকাইয়া (রা.)-কে হযরত উসমান (রা.)-এর সাথে বিয়ে দেন। রুকাইয়ার মৃত্যুর পর দ্বিতীয় কন্যা হযরত উম্মে কুলসুম (রা.)-কেও তাঁর সাথে বিয়ে দেন। হযরত মুহাম্মদ (সা.)-এর দুই মেয়েকে বিয়ে করায় হযরত উসমান (রা.)-কে যুন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী বলা হয়। ফিরেশতাগণ এ উপাধি প্রদান করেন।

05 খোলাফায়ে রাশেদুনের সময়কাল লেখ।

[Rajshahi · 2025] উত্তর

খোলাফায়ে রাশেদুনের সময়কাল ৬৩২-৬৬১ খ্রিষ্টাব্দ।

06 ‘রিদ্দা আন্দোলন’ কী? ব্যাখ্যা কর।

[Rajshahi · 2025] উত্তর

‘রিদ্দা’ আরবি শব্দ, যার অর্থ হলো স্বধর্ম ত্যাগ বা প্রত্যাবর্তন। রাসুলে করিম (সা.)-এর ওফাতের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে একশ্রেণির লোক ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের ধর্মে প্রত্যাবর্তন করেছিল। যা রিদ্দা আন্দোলন নামে পরিচিত। তাছাড়া একমাত্র হিজাজ ছাড়া প্রায় সমগ্র আরব দেশে নবগঠিত মুসলিম রাষ্ট্রও ইসলাম ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কতিপয় ভন্ডনবির উদ্ভব হয়। এসব ভন্ডনবি ও বিদ্রোহী গোত্রের বিরুদ্ধে হযরত আবু বকর (রা.) যে যুদ্ধ ঘোষণা করেন, তাকে রিদ্দার যুদ্ধ বলা হয়।

07 সেতুর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

[Rajshahi · 2025] উত্তর

সেতুর যুদ্ধ ৬৩৪ সালে সংঘটিত হয়েছিল।

08 জেরুজালেম জয়ে খলিফা উমর (রা.)-এর মহত্ত্ব প্রকাশ পেয়েছিল- ব্যাখ্যা কর।

[Rajshahi · 2025] উত্তর

জেরুজালেম জয়ে ভৃত্যের প্রতি মহানুভবতার মাধ্যমে খলিফা উমর (রা.)-এর মহত্ত্ব প্রকাশ পেয়েছিল। উমর (রা.) সময়ে মুসলমানরা জেরুজালেম দখল করলে তিনি নিজে ভৃত্যসহকারে – সেখানে গমন করেন। তিনি সাধারণভাবে একটি উটে আরোহণ করে এ যাত্রা করেন। তিনি নিজে একবার উটের রশি ধরে টানেন ভৃত্য উটের পিঠে ওঠে আবার ভৃত্য রশি টানে তিনি উটের পিঠে উঠেন। এভাবে পালাক্রমে যখন জেরুজালেম পৌঁছান তখন ভৃত্য উটের পিঠে ছিল। সবাই ভৃত্যকে খলিফা ভেবে সাদরে গ্রহণ করেন। কিন্তু খলিফার আসল পরিচয় জেনে সবাই খলিফার মহত্ত্বে মোহিত হন।

09 খলিফা উমর (রা.) তার সাম্রাজ্যকে কতটি প্রদেশে বিভক্ত করেছিলেন?

[Rajshahi · 2025] উত্তর

খলিফা হযরত উমর (রা.) তার সাম্রাজ্যকে ১৪টি ভাগে ভাগ করেন।

10 বায়তুল মাল কী? ব্যাখ্যা কর।

[Rajshahi · 2025] উত্তর

ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বায়তুল মাল বলা হয়। ইসলামি শাসনব্যবস্থায় রাষ্ট্রের সরকারি কোষাগারকে বায়তুল মাল বলা হয়। হযরত মুহাম্মদ (সা.)-এর সময়ে রাষ্ট্রীয় কোষাগার থাকলেও তা বায়তুল মাল হিসেবে অভিহিত হতো না। পরবর্তীতে হযরত আবু বকর (রা)-এর সময় আংশিক ও হযরত উমর (রা)-এর সময় পূর্ণাঙ্গ বায়তুল মাল গঠন করা হয়। হযরত উমর (রা.) ওয়ালিদ ইবনে হিশামের পরামর্শে আব্দুল্লাহ বিন আল কামকে বায়তুল মালের কোষাধ্যক্ষ নিযুক্ত করেন। বায়তুল মালের সঠিক হিসাব রাখার জন্য তিনি দিওয়ান নামে পৃথক বিভাগ গঠন করে একে আয় ও ব্যয় বিভাগ নামক দুটি বিভাগে বিভক্ত করেন। 11

হযরত উসমান (রা.)-এর শাসনকাল লেখ। [Rajshahi · 2025]

উত্তর হযরত উসমান (রা.)-এর শাসনকাল ৬৪৪-৬৫৬ খ্রিস্টাব্দ। 12

‘যুন্নুরাইন’ উপাধি কাকে এবং কেন দেওয়া হয়েছিল? [Rajshahi · 2025]

উত্তর ‘যুন্নুরাইন’ উপাধি হযরত উসমান (রা.) কে দেওয়া হয়েছিল। ‘যু’ অর্থ মালিক বা অধিকারী আর ‘নুরাইন’ অর্থ দুই রশ্মি-বা জ্যোতি। সুতরাং ‘যুন্নুরাইন’ অর্থ দুই জ্যোতির মালিক বা অধিকারী। হযরত মুহাম্মদ (সা.) তাঁর মেয়ে রুকাইয়া (রা.)-কে হযরত উসমান (রা.)-এর সাথে বিয়ে দেন। রুকাইয়ার মৃত্যুর পর দ্বিতীয় কন্যা হযরত উম্মে কুলসুম (রা.)-কেও তাঁর সাথে বিয়ে দেন। হযরত মুহাম্মদ (সা.)-এর দুই মেয়েকে বিয়ে করায় হযরত উসমান (রা.)-কে যুন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী বলা হয়। ফিরেশতাগণ এ উপাধি প্রদান করেন।

13 বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?

[Dhaka · 2023] উত্তর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) বায়তুল মাল প্রতিষ্ঠা করেন।

14 মজলিস-উশ-শূরা গঠনের উদ্দেশ্য কী ছিল? ব্যাখ্যা কর।

[Dhaka · 2023] উত্তর মজলিস-উশ-শূরা গঠনের উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সকল কাজে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা।

হযরত উমর (রা.) ঘোষণা করেন পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না। তাই তিনি মজলিস- উশ-শূরা গঠন করেন। এর সদস্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল কাজে খলিফাকে তাদের দূরদর্শিতা ও বিচারবুদ্ধিতা দ্বারা বিভিন্ন পরামর্শ প্রদান করতেন। ফলে রাষ্ট্রীয় কাজ সম্পাদন করা সহজ ও নির্ভুল ছিল। তাই দেখা যায়, পরামর্শের ভিত্তিতে সুষ্ঠুভাবে শাসন পরিচালনার জন্য মজলিস-উশ-শূরা গঠন করা হয়। 15

উষ্ট্রের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? [Dhaka · 2023] উত্তর

৬৫৬ খ্রিষ্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়। 16

কোন খলিফাকে যুন্নুরাইন বলা হয় এবং কেন? ব্যাখ্যা কর। [Dhaka · 2023] উত্তর

হযরত উসমান (রা.)-কে যুন্নুরাইন বলা হয়। যুন্নুরাইন অর্থ দুই জ্যোতিষ্কের অধিকারী। হযরত উসমান (রা.) মহানবি (সা.)-এর দু কন্যা, রুকাইয়া ও কুলসুমকে বিয়ে করেছিলেন বলে ফেরেশতাগণ। তাঁকে যুন্নুরাইন উপাধি দান করেন।

17 মান মন্দির কী? [Dhaka · 2023]

উত্তর যে স্থান থেকে চন্দ্র-সূর্যের ও নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করা হয় তাকে মান মন্দির বলে।

18 নহরে জুবাইদার বিবরণ দাও। [Dhaka · 2023]

উত্তর মক্কায় প্রতিবছর হজ মৌসুমে পবিত্র হজব্রত পালন করতে লক্ষ লক্ষ মুসলিমের আগমন ঘটে। কিন্তু এ বিপুল সংখ্যক লোকের অজু, গোসল কিংবা পানীয় জলের কোনো সুষ্ঠু ব্যবস্থা ছিল না। ফলে দূরদূরান্ত থেকে আসা হাজিদের অসহনীয় দুর্ভোগের সম্মুখীন হতে হতো। তাই ৮০২ খ্রিষ্টাব্দে হারুন অর রশিদের মহীয়সী স্ত্রী জুবাইদা মক্কাবাসীদের পানির কষ্ট দেখে ১,৫০,০০০ দিনার ব্যয় করে যেখানে একটি খাল খনন করেন। সেই খাল ইসলামের ইতিহাসে নহরে জুবাইদা নামে সুপরিচিত।

19 গনিমত কী? [Chittagong · 2023]

উত্তর গণিমত হলো যুদ্ধলব্ধ সম্পদ।

20 ‘মজলিস-উশ-শূরা’ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর। [Chittagong · 2023]

উত্তর ইসলামি রাষ্ট্রের মন্ত্রণা পরিষদকে মজলিস-উশ-শূরা বলা হয়। প্রাক-ইসলামি আরবের মালার মতো মহানবি (সা.) এবং আবু বকর (রা.)-এর সময়ে পরামর্শসভা থাকলেও হযরত উমর (রা.) শাসন কার্যাদি সঠিকভাবে পরিচালনার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি মন্ত্রণা পরিষদ গঠন করেন যা মজলিস-উশ-শূরা নামে পরিচিত। বিখ্যাত সাহাবি, বিশিষ্ট নাগরিক ও বেদুইন নেতাদের নিয়ে গঠিত এ সভা দুভাগে বিভক্ত ছিল। যথা: মজলিস উল-খাস ও মজলিস উল আম।

21 ‘আসাদুল্লাহ’ শব্দের অর্থ কী? [Chittagong · 2023]

উত্তর আসাদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সিংহ।

22 খারেজি কারা? ব্যাখ্যা কর। [Chittagong · 2023]

উত্তর হযরত আলী (রা)-এর শাসনামলে, দুমাতুল জন্দলের রায়কে করতে পরামর্শ দেয়। হযরত আলী তাদের পরামর্শ অগ্রাহ্য করলে তারা তার দল ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করে। ইতিহাসে এরা খারেজি নামে পরিচিত। তারা উগ্র ধর্মীয় ও রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। তারা নাহরায়নের যুদ্ধে আলী (রা)-এর কাছে পরাজিত হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ে এবং তাদের মতবাদ প্রচার করে। তারা কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পেরে পরবর্তীতে ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হয়।

23 বয়স্ক পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেন? [Dhaka · 2022]

উত্তর বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর (রা.) ইসলাম গ্রহণ করে।

24 গ্রন্থাকারে কুরআন লিপিবদ্ধ করার কারণ কি? ব্যাখ্যা কর। [Dhaka · 2022]

উত্তর কোরআন বিলুপ্তির আশঙ্কার কারণে এটি গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়।

রাসূল (সাঃ) এর যুগে আল-কোরআন বই আকারে সংরক্ষণ করা সম্ভব ছিল না। নাজিলের প্রথম দিকে লেখা চেয়ে কোরআন মুখস্থ করার উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছিল। রাসূল (সাঃ) এর জীবদ্দশায়ই সাহাবায়ে কেরামের একটি বড় অংশ হাফেজে কোরআন হয়েছিলেন। ইয়ামামার যুগে এই হাফেজগণের অনেকেই শহীদ হন। এ অবস্থায় হযরত ওমর (রা.) মনে করলেন, এভাবে হাফেজগণ মৃত্যুবরণ করলে কুরআনের একটি বড় অংশ হারিয়ে যাবে। এ কারণে তার পরামর্শ হজরত আবু বকর (রা.) আল-কোরআন গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন। 25 আসাদুল্লাহ কার উপাধি?

[Dhaka · 2022] উত্তর

আসাদুল্লাহ হযরত আলী (রাঃ)এর উপাধি। 26 শিয়া শব্দের অর্থ ব্যাখ্যাসহ লেখ?

[Dhaka · 2022] উত্তর

ইসলামের ইতিহাসে শিয়া শব্দটি মহানবী (সাঃ) এর জামাতা হযরত আলী (রাঃ) এর অনুসারীদের সমন্বয়ে গঠিত দলকে বোঝায়। এ দল দাবি করে যে একমাত্র হযরত মুহাম্মদ (সাঃ) এর গোত্রভুক্ত, বিশেষ করে তার মেয়ে ফাতেমা এবং তার স্বামী আলী (রাঃ) এর বংশধরেরাই শিয়া।আর তাদের মতামতেই সত্য। প্রকৃতপক্ষে, খিলাফতের প্রশ্নে ইসলামের প্রাথমিক যুগে সৃষ্টি বিভক্তির ফলে গড়ে ওঠা দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর একটি হল শিয়া। 27 রিদ্দার যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?

[Comilla · 2022] উত্তর

রিদ্দার যুদ্ধ ৬৩২-৬৩৩ সাল পর্যন্ত সংঘটিত হয়। 28 মজলিস-উস-শূরা’ বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।

[Comilla · 2022] উত্তর

মজলিস -উস-শুরা ইসলামি রাষ্ট্রের একটি মন্ত্রণাপরিষদ। প্রাক ইসলামী যুগের দারুন নাদওয়ার বয়োজ্যেষ্ঠ পরিষদে এ রাসূল (সঃ) একটি পরামর্শব্যবস্থা চালু রাখেন। যা পরবর্তী সময়ে আবু বকর (রাঃ) ও অনুসরণ করেন। হযরত ওমর (রাঃ) এ আধুনিকীকরণের উদ্যােগ গ্রহণ করেন। কারণ তিনি সবসময় পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না। এ গণতান্ত্রিক চেতনায় তিনি জনগণের সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছ ভাবে পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন এ মজলিস -উস-শুরা নামে পরিচিত। 29

উষ্ট্রের যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়? [Comilla · 2022]

উত্তর ৬৫৬ খ্রিস্টাব্দে শেষের দিকে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়। 30

‘বায়তুল মাল’ বলতে কি বুঝ? ব্যাখ্যা কর। [Comilla · 2022]

উত্তর বায়তুল মাল বলতে ইসলামী রাষ্ট্রের সরকারি কোষাগারকে বুঝায়। ইসলামী রাষ্ট্রের সমস্ত অর্থ এক স্থানে জমা থাকে। রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনায় এই অর্থ ব্যয় করা হয়। রাষ্ট্রের বাৎসরিক ব্যয়ভাবে নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ গরিবদের মধ্যে বন্টন করা হয়। সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা এর সম্পদের উপর নির্ভর করে। এ ধরনের রাষ্ট্রীয় কোষাগারে বায়তুল মাল নামে পরিচিত। 31

মহানবী (সা) কাকে ‘সাইফুল্লাহ’ উপাধিতে ভূষিত করেছিলেন? [Comilla · 2022]

উত্তর মহানবী (সাঃ) খালিদ ইবনে ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন। 32

হযরত আবুজর গিফারী (রা) কে নির্বাসন দেয়া হয়েছিল কেন?ব্যাখ্যা কর। [Comilla · 2022]

উত্তর রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তির জন্য হযরত ওসমান (রাঃ) আবুজর গিফারিকে রাবাদারে নির্বাসনে পাঠিয়েছিলেন। আবুজর গিফারি মুসলমানদের জাঁকজমক ও বিলাসবহুল জীবনযাপন পছন্দ করতেন না। তার মতে যারা সম্পদ জমা করবে তারা দোযখে যাবে। ধনসম্পদ জমা করার জন্য নয় এইগুলা জনকল্যাণে ব্যয় করা উচিত। প্রথমে তিনি সিরিয়াতে এ মতামত প্রচার করে জনগণকে উত্তেজিত করে তোলেন। হযরত ওসমান (রাঃ) তাকে বুঝাতে চেষ্টা করেন যে যাকাত প্রদানের পর ধন-সম্পদ সঞ্চয় করা বৈধ। কিন্তু তিনি মদিনাতে ও মতবাদ প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ফলে ওসমান (রাঃ) রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তির কথা চিন্তা করে তাকে প্রয়োজনীয় জিনিসপত্রসহ রাবাদায় পাঠিয়ে দেন।

33 ‘খলিফা’ শব্দের অর্থ কি?

[Dhaka · 2021] উত্তর খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।

34 ‘খোলাফায়ে রাশেদিন’ কাদের বলা হয়? ব্যাখ্যা কর।

[Dhaka · 2021] উত্তর খুলাফায়ে রাশেদিন বলতে বোঝায় হযরত মুহাম্মদ (সাঃ) এর ইন্তেকালের পর যে চারজন সাহাবী তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে গেছেন তারাই ইসলামের ইতিহাসে খুলাফায়ে রাশেদিন নামে পরিচিত। আর খুলাফায়ে রাশিদিনের চারজন খলিফা হলেন হযরত আবু বকর (রাঃ), হযরত ওমর (রাঃ), হযরত ওসমান (রাঃ) এবং হযরত আলী (রাঃ)। এ চারজন খলিফা আল্লাহ ও রাসূল (সাঃ) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাদের খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়।

35 ‘ফারুক’ শব্দের অর্থ কি?

[Dhaka · 2021] উত্তর ফারুক শব্দের অর্থ সত্য-মিথ্যার পার্থক্যকারী।

36 মজলিস উশ শূরা বলতে কি বোঝ? ব্যাখ্যা কর।

[Dhaka · 2021] উত্তর মজলিশ-উস-শুরা হল ইসলামী রাষ্ট্রের একটি মন্ত্রণাপরিষদ। প্রাক ইসলামিক যুগের দারুন নাদওয়ান বায়োজ্যেষ্ঠ পরিষদ এর রাসূল (সাঃ) একটি পরামর্শ ব্যবস্থা চালু রাখেন যা পরবর্তী সময়ে আবু বকর (রাঃ) অনুসরণ করেন। হযরত ওমর (রাঃ) এর জন্য আধুনিকরণের উদ্যোগ গ্রহণ করেন। কারণ রাসূল (সাঃ) পরামর্শ চারা খিলাফত চলতে পারে না। এ গণতান্ত্রিক চেতনার উপর তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণালপরিষদ গঠন করেন। আর এই মন্ত্রণালপরিষদটি মজলিস-উশ-শূরা নামে পরিচিত ছিল।

37 ‘খিলাফত’ শব্দটির অর্থ কি?

[Sylhet · 2021] উত্তর খিলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব বা স্থলাভিষিক্ত।

38 মজলিস-উশ-শুরা কী? ব্যাখ্যা কর।

[Sylhet · 2021] উত্তর মজলিশ-উস-শুরা হল ইসলামী রাষ্ট্রের একটি মন্ত্রণাপরিষদ। প্রাক ইসলামিক যুগের দারুন নাদওয়ান বায়োজ্যেষ্ঠ পরিষদ এর রাসূল (সাঃ) একটি পরামর্শ ব্যবস্থা চালু রাখেন যা পরবর্তী সময়ে আবু বকর (রাঃ) অনুসরণ করেন। হযরত ওমর (রাঃ) এর জন্য আধুনিকরণের উদ্যোগ গ্রহণ করেন। কারণ রাসূল (সাঃ) পরামর্শ চারা খিলাফত চলতে পারে না। এ গণতান্ত্রিক চেতনার উপর তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণালপরিষদ গঠন করেন। আর এই মন্ত্রণালপরিষদটি মজলিস-উশ-শূরা নামে পরিচিত ছিল।

39 ইসলামের প্রথম খলিফার নাম কি?

[Sylhet · 2021] উত্তর ইসলামের প্রথম খলিফার নাম হল হযরত আবু বকর (রাঃ)।

40 ‘খুলাফায়ে রাশেদি’ বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর।

[Sylhet · 2021] উত্তর খুলাফায়ে রাশেদিন বলতে বোঝায় হযরত মুহাম্মদ (সাঃ) এর ইন্তেকালের পর যে চারজন সাহাবী তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে গেছেন তারাই ইসলামের ইতিহাসে খুলাফায়ে রাশেদিন নামে পরিচিত। আর খুলাফায়ে রাশিদিনের চারজন খলিফা হলেন হযরত আবু বকর (রাঃ), হযরত ওমর (রাঃ), হযরত ওসমান (রাঃ) এবং হযরত আলী (রাঃ)। এ চারজন খলিফা আল্লাহ ও রাসূল (সাঃ) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাদের খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়।

41 কাকে ‘যুন্নুরাইন’ বলা হয়?

[Sylhet · 2021] উত্তর হযরত ওসমান (রাঃ) কে ‘যুন্নুরাইন’ বলা হয়।

42 বায়তুল মাল কি? ব্যাখ্যা কর।

[Sylhet · 2021] উত্তর বায়তুল মাল বলতে ইসলামী রাষ্ট্রের সরকারি কোষাগারকে বোঝায়। ইসলামী রাষ্ট্রের সমস্ত অর্থ একস্থানে জমা থাকে। রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনায় এ অর্থ ব্যয় করা হয়। রাষ্ট্রের বাৎসরিক ব্যয়ভার নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ গরিবদের মধ্যে বন্টন করা হয়। রাষ্ট্রের সমগ্র অর্থনৈতিক ব্যবস্থায় এর সম্পদের উপর নির্ভর করে। এ ধরনের রাষ্ট্রীয় কোষাগারই বায়তুল মাল নামে পরিচিত।

43 কত খ্রিস্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়?

[Sylhet · 2021] উত্তর ৬৫৬ খ্রিস্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়।

44 খারেজি কারা? ব্যাখ্যা কর।

[Sylhet · 2021] উত্তর ৬৫৭ খ্রিস্টাব্দে হযরত আলী (রাঃ) ও হযরত মুয়াবিয়ারা( রাঃ) এর মধ্যে সংঘটিত সিফফিনের যুদ্ধের মাধ্যমে আবির্ভূত সম্প্রদায় খারেজি নামে পরিচিত। খারেজি শব্দের অর্থ দলত্যাগী। হযরত আলি (রাঃ) ও মুয়াবিয়া (রাঃ) এর মধ্যকার গৃহযুদ্ধকে কেন্দ্র করে বনু তামিম গোত্রের একদল লোক খিলাফতে বিশ্বাস ও ধর্মের যৌক্তিকতায় প্রশ্ন তুলে। এরপর এরা হযরত আলী (রাঃ)এর দলত্যাগ করে। এর জন্য ইতিহাসে এরা খারেজি নামে পরিচিত।

45 কত খ্রিষ্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয় ?

[Rajshahi · 2019] উত্তর ৬৫৬ খ্রিষ্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয় ।

46 ভণ্ড নবি কারা ? ব্যাখ্যা করো।

[Rajshahi · 2019] উত্তর বিশ্বমানবতার উত্তম আদর্শ হযরত মুহাম্মদ (স)-এর জীবনের শেষ পর্যায়ে এবং মৃত্যুর (৬৩২ খ্রি.) পর কিছু লোক হীনস্বার্থ উদ্ধারের জন্য নিজেদেরকে নবি হিসেবে দাবি করে। এরাই ভণ্ড নবি নামে পরিচিত।

আসওয়াদ আনসি, মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ ছিল ভণ্ড নবিদের অন্যতম। এরা নিজেদের নবি হিসেবে ঘোষণা করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি এবং গোটা মুসলিম জাহানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। রিদ্দার যুদ্ধে হযরত আবু বকর (রা) এদের কঠোরভাবে দমন করেন । 47

‘যুন্নুরাইন’ কার উপাধি ? [Dhaka · 2019] উত্তর

‘যুন্নুরাইন’ তৃতীয় খলিফা হযরত ওসমান (রা)-এর উপাধি যার অর্থ দুই নুর বা জ্যোতিষ্কের অধিকারী। 48

খুলাফায়ে রাশেদিন বলতে কী বোঝ ? [Dhaka · 2019] উত্তর

হযরত মুহাম্মদ (স)-এর ইন্তেকালের পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে গেছেন, তারাই ইসলামের ইতিহাসে ‘খুলাফায়ে রাশেদিন’ নামে পরিচিত। খুলাফায়ে রাশেদিনের চার জন খলিফা হলেন— হযরত আবু বকর (রা), হযরত ওমর (রা), হযরত ওসমান (রা) এবং হযরত আলি (রা)। এ চারজন খলিফা আল্লাহ ও রাসুল (স) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাদের খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়।

49 আতিক শব্দের অর্থ কী ? [Dhaka · 2019]

উত্তর আতিক শব্দের অর্থ দানশীল ।

50 ‘যুন্নুরাইন’ বলতে কী বোঝ ? [Dhaka · 2019]

উত্তর যুন্নুরাইন বলতে দুই নুর বা জ্যোতিষ্কের অধিকারীকে বোঝায় ।

মহানবি (স) ছিলেন মানবজাতির জন্য নুরস্বরূপ। হযরত ওসমান (রা) মহানবি (স)-এর দুই মেয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন বলে তাকে যুন্নুরাইন বলা হয়। বিবাহ সূত্রে ওসমান (রা) মহানবি (স)- এর দুই কন্যার ‘অধিকার’ লাভ করেন। এজন্যই তাকে দুই জ্যোতিষ্কের অধিকারী বা যুন্নুরাইন বলা হয় । 51 বয়স্ক পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন?

[Dhaka · 2018] উত্তর

বয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর (রা) প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। 52 খুলাফায়ে রাশেদিন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

[Dhaka · 2018] উত্তর

হযরত মুহাম্মদ (স) এর ইন্তেকালের পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে গেছেন, তারাই ইসলামের ইতিহাসে ‘খুলাফায়ে রাশেদিন’ নামে পরিচিত। খুলাফায়ে রাশেদিনের চার জন খলিফা হলেন- হযরত আবু বকর (রা), হযরত ওমর (রা), হযরত ওসমান (রা) এবং হযরত আলী (রা)। আল্লাহ ও রাসুল (স) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাঁদের খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়। 53

ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ কোনটি? [Dhaka · 2018]

উত্তর ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ হলো উষ্ট্রের যুদ্ধ (৬৫৬ খ্রি.)। 54

হযরত ওসমান (রা) কীভাবে মদিনার পানীয় জলের অভাব দূর করেন? ব্যাখ্যা করো। [Dhaka · 2018]

উত্তর হযরত ওসমান (রা) বীর রুমা কৃপ ক্রয় করে মদিনার পানীয় জলের অভাব দূর করেন। হযরত ওসমান (রা) ছিলেন তৎকালীন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী। ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও জনকল্যাণে অকাতরে তার সম্পদ ব্যয় করেন। ৬২২ খ্রিষ্টাব্দে রাসুল (স) এর মদিনায় হিজরতের পর সেখানে পানীয় জলের অভাব দেখা দেয়। মদিনার পানির কূপ গুলোর মধ্যে রুমা কূপে সুপেয় পানি পাওয়া যেত। কিন্তু এই কূপের মালিক বিনিময় ছাড়া কাউকে পানি পান করতে দিত না। তখন ওসমান (রা) ১৮,০০০ (আঠারো হাজার) দিনার দিয়ে ঐ ব্যক্তির কাছ থেকে কূপটি কিনে সর্বসাধারণের ব্যবহারের জন্য সেটি ওয়াকফ (দান) করেন।

55 হযরত আলীর (রা) পিতার নাম কী ?

[Dhaka · 2018] উত্তর হযরত আলী (রা) এর পিতার নাম আবু তালিব।

56 মুয়াবিয়াকে (রা) আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

[Dhaka · 2018] উত্তর মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রচলন করেন বলে তাকে আরবদের প্রথম রাজা বলা হয়।

মহানবি (স) ইন্তেকালের আগে কাউকে তাঁর উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন দেননি। খুলাফায়ে রাশো দিন হিসেবে পরিচিত “তাঁর প্রথম চারজন উত্তরাধিকারী [আবু বকর, ওমর, ওসমান এবং আলী (রা)] গণতান্ত্রিক রীতিতে নির্বাচিত হয়েছিলেন। তাদের শাসনকালের অবসান  ঘটলে মুয়াবিয়া ৬৬১ খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন। তিনি বসরার শাসনকর্তা মুগিরার প্ররোচনায় ৬৭৯ খ্রিষ্টাব্দে তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা করেন। তার এই মনোনয়ন নীতি পরবর্তী খলিফারাও অনুসরণ করেন। এজন্য মুয়াবিয়াকে আরবের প্রথম রাজা বলা হয়। 57

আসাদুল্লাহ’ কার উপাধি? [Rajshahi · 2018] উত্তর

‘আসাদুল্লাহ’ হযরত আলী (রা)-এর উপাধি। 58

কাকে, কেন যুন্নুরাইন বলা হয়? ব্যাখ্যা করো। [Rajshahi · 2018] উত্তর

হযরত ওসমান (রা) মহানবি (স) এর দুই মেয়ে, রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন বলে তাকে যুন্নুরাইন বলা হয়। ‘যুন্নুরাইন’ শব্দের অর্থ দুই জ্যোতিষ্কের অধিকারী। হযরত মুহাম্মদ (স) এর মেয়েরা ছিলেন জ্যোতিষ্কের সাথে তুলনীয়। বিবাহ সূত্রে ওসমান (রা) তাদের অধিকার লাভ করেন। এজন্য তাকে দুই জ্যোতিষ্কের অধিকারী বা যুন্নুরাইন বলা হয়।

59 হযরত ওমর (রা) কত খ্রিষ্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন? [Dhaka · 2017]

উত্তর হযরত ওমর (রা) ৬৩৪ খ্রিস্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন।

60 খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যাসহ লেখো। [Dhaka · 2017]

উত্তর দক্ষ ও সুকৌশলী বীর সেনাপতি হিসেবে খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।

প্রাথমিক জীবনে কুরাইশদের সেনাপতি হিসেবে যুদ্ধ করলেও (উহুদের যুদ্ধ) মক্কা বিজয়ের পর (৬৩০) রাসুল (স)-এর ক্ষমা ও উদারতায় মুগ্ধ হয়ে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন। এরপর রাসুল (স)-এর সময়ে হুনায়ুনের যুদ্ধ, তায়েফ বিজয়, তাবুক অভিযানে দক্ষতার সাথে যুদ্ধ করে তিনি ইসলামের বিজয় ত্বরান্বিত করেন। তাছাড়া রাসুল (স)- এর মৃত্যুর পর ইয়ামামার যুদ্ধে বীরবিক্রমে যুদ্ধ করে তিনি ভন্ড নবিদের শায়েস্তা করেন। এরপর জীবিত থাকা পর্যন্ত তিনি ইসলামের সকল যুদ্ধে অংশগ্রহণ করে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছেন। ইসলামের খেদমতে বীরত্বপূর্ণ অবদানের জন্যই তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। 61 ‘যুন্নুরাইন’ অর্থ কী?

[Dhaka · 2017] উত্তর

‘যুন্নুরাইন’ অর্থ দুই জ্যোতি বা নূরের অধিকারী। 62 হযরত ওসমান (রা) কীভাবে খলিফা নির্বাচিত হন? ব্যাখ্যা করো।

[Dhaka · 2017] উত্তর

সাহাবিদের দ্বারা গণতান্ত্রিক পদ্ধতিতে ওসমান (রা) খিলাফত লাভ করেন। খলিফা নির্বাচনের জটিলতা এড়াতে হযরত ওমর (রা) মৃত্যুর পূর্বে একটি নির্বাচনি পরিষদ গঠন করেন। যার সদস্য ছিলেন হযরত ওসমান (রা), হযরত আলী (রা), তালহা, যুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস ও আবদুর রহমান। হযরত ওমর (রা)-এর মৃত্যুর পর (৬৪৪ খ্রি.) খলিফা নির্বাচন নিয়ে একটি বৈঠক বসে। তালহা এ সময় মদিনায় উপস্থিত ছিলেন না এবং আব্দুর রহমান খিলাফতের গুরুভার নিতে সম্মত ছিলেন না। আব্দুর রহমান, যুবাইর, ওসমান ও আলীকে সমর্থন করেন। অন্যদিকে, সাদ ওসমানকে, ওসমান আলীকে এবং আলী ওসমানকে সমর্থন করেন। ফলে এক ভোট বেশি পেয়ে হযরত ওসমান ৬৪৪ খ্রিষ্টাব্দে মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা নির্বাচিত হন। 63

ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী? [Rajshahi · 2017]

উত্তর ধর্মত্যাগী ভন্ড নবিদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম রিদ্দার যুদ্ধ। 64

হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন? [Rajshahi · 2017]

উত্তর ৬২৮ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ ও রাসুল (স)-এর মধ্যে সম্পাদিত হুদায়বিয়ার সন্ধিতে পরোক্ষভাবে মুসলমানদের বিজয় নিহিত ছিল। তাই পবিত্র কুরআনে একে প্রকাশ্য বিজয় হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ইসলাম ও বিশ্বের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি এক যুগান্তকারী ঘটনা। কারণ এটি সর্বতোভাবে মুসলিম স্বার্থের অনুকূলে ছিল। এ সন্ধির দ্বারা কুরাইশরা মহানবি (স) কে একজন মহান নেতা এবং মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। মুসলমানরা যে একটি স্বতন্ত্র শক্তি তার বহিঃপ্রকাশ ঘটে এ সন্ধির মাধ্যমে। মোট কথা, এ সন্ধি মুসলমানদের একটি স্থায়ী রাজনৈতিক মর্যাদা দান করে। এ কারণে হুদায়বিয়ার সন্ধিকে ‘ফাতহুম মুবীন’ বা শ্রেষ্ঠ বিজয় বলা হয়।

65 হযরত ওমর (রা)-এর উপাধি কী ছিল?

[Rajshahi · 2017] উত্তর হযরত ওমর (রা)-এর উপাধি ছিল ‘ফারুক’ বা সত্য-মিথ্যার প্রভেদকারী।

66 দিওয়ান বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

[Rajshahi · 2017] উত্তর হযরত ওমর (রা)-এর কেন্দ্রীয় প্রশাসনের একটি অন্যতম দফতর ছিল দিওয়ান বা রাজস্ব বিভাগ।

সাম্রাজ্যের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য হযরত ওমর (রা) দিওয়ান নামক একটি স্থায়ী বিভাগ প্রতিষ্ঠা করেন। প্রশাসনিক সুবিধার্থে একে দুভাগে বিন্যস্ত করা হয়। এর প্রথম ভাগে আয় এবং দ্বিতীয় ভাগে ব্যয়ের হিসাব সংরক্ষিত হয়। রাজস্ব আদায়ের উৎসগুলো ছিল- গনিমত, যাকাত, উশর, জিজিয়া, আল খারাজ (ভূমিকর), উশুর, ফাই (রাষ্ট্রীয় ভূমির আয়), আল হিসা। এসব উৎস থেকে আয়কৃত অর্থ বায়তুল মালের মাধ্যমে জনকল্যাণে ব্যয় করা হতো। বিজিত এলাকার জমির সুষ্ঠু বণ্টন, রাজস্ব নির্ধারণ ও তা আদায়, কৃষি ও কৃষকের উন্নয়নেরও দায়িত্ব ছিল এ বিভাগের ওপর।