01 মহানবি (সা.) কত খ্রিষ্টাব্দে নবুয়তপ্রাপ্ত হন? [Dhaka · 2025]
উত্তর মহানবি (সা.) ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়তপ্রাপ্ত হন।
02 হযরত আলী (রা.) হযরত মুহাম্মদ (সা.)-এরও পরে হিজরত করেছিলেন কেন? ব্যাখ্যা কর। [Dhaka · 2025]
উত্তর মহানবি (সা.) যখন হিজরত করেন তখন তার কাছে মক্কাবাসীদের অনেক আমানত গচ্ছিত ছিল। এসব আমানত মক্কাবাসীদের ফিরিয়ে দেওয়ার জন্য মহানবি (সা.) হযরত আলী (রা.)-কে মক্কায় রেখে যান। মহানবি (সা.) হিজরতের রাতে নিজের -বিছানায় তাকে শুয়ে রেখে আবু বকর (রা.)-কে সাথে নিয়ে মদিনায় হিজরত করে। তাই মক্কাবাসীর গচ্ছিত রাখা আমানত ফিরিয়ে দিয়ে হযরত আলী (রা.) পরের দিন মদিনায় হিজরত করেন।
03 ‘ফাতহুম মুবিন’ অর্থ কী? [Dhaka · 2025]
উত্তর ফাতহুম মুবিন অর্থ সুস্পষ্ট বা প্রকাশ্য বিজয়।
04 খালিদ বিন ওয়ালিদ বিখ্যাত কেন? সংক্ষেপে লেখ। [Dhaka · 2025]
উত্তর খালিদ বিন ওয়ালিদ আরবের বিখ্যাত যোদ্ধা ও রণনিপুণ সেনাপতি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি, কাফিরদের পক্ষে উহুদ যুদ্ধে যোগদান করে মুসলমানদের জন্য বিপর্যয় তৈরি করেছিলেন। ইসলাম কবুলের পর তিনি সকল যুদ্ধেই অংশগ্রহণ করেছেন এবং তাঁর নেতৃত্বে সংঘটিত যুদ্ধগুলোর বিজয় ছিল সুনিশ্চিত। বীরত্বের জন্য তিনি সাইফুল্লাহ উপাধি লাভ করেন। তাই তিনি ইতিহাসে এত বিখ্যাত।
05 বদর যুদ্ধে কতজন মুসলমান শহিদ হয়েছিলেন? [Rajshahi · 2025]
উত্তর বদর যুদ্ধে ১৪ জন মুসলমান শহিদ হয়েছিলেন।
06 হুদাইবিয়ার সন্ধিকে ‘ফাতহুম মুবিন’ বলা হয় কেন? ব্যাখ্যা কর।। [Rajshahi · 2025]
উত্তর মক্কার কুরাইশদের সাথে হযরত মুহাম্মদ (সা.) ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে যে সন্ধি সম্পন্ন করেন তা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র মুসলমানদের প্রতিকূলে ছিল বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা ছিল মুসলমানদের অনুকূলে সুদূরপ্রসারী। এ চুক্তির ফলে মুসলমানদের সাথে কুরাইশদের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে। দলে দলে অমুসলমান কুরাইশরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। মূলত এ সন্ধির মাধ্যমে মহানবি (সা.)-এর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তাই হুদাইবিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলে কুরআন মজিদে উল্লেখ করা হয়েছে।
07 তাবুক অভিযান কত সালে প্রেরিত হয়েছিল? [Rajshahi · 2025]
উত্তর তাবুক অভিযান ৬৩০ সালে প্রেরিত হয়েছিল।
08 হুনাইনের যুদ্ধের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর। [Rajshahi · 2025]
উত্তর হুনাইনের যুদ্ধের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। অষ্টম হিজরিতে ৬৩০ খ্রিষ্টাব্দে হুনাইনে এক তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের প্রথমদিকে মুসলমানগণ দারুণ বিপর্যয়ের সম্মুখীন হলেও রাসুল (সা.)-এর দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে এবং সেনাপতি খালিদের (রা.) অসামান্য বীরত্বের জন্য মুসলিম বাহিনী জয়লাভ করেন। যুদ্ধে প্রায় ৭,০০০ শত্রু সৈন্য মুসলমানদের, নিকট বন্দি এবং বিপুল সংখ্যক গবাদি পশু, প্রচুর পরিমাণ রৌপ্য বা সমরাস্ত্র মুসলমানদের হস্তগত হয়। অপরদিকে মাত্র ৪/৫ জন মুসলিম সেনা শাহাদাতবরণ করেন। এ যুদ্ধের ফলে মুসলমানরা ব্যাপক অর্থনৈতিকভাবে লাভবান হয়।
09 ‘মোহাজেরিন’ শব্দের অর্থ কী? [Dhaka · 2023]
উত্তর ‘মোহাজেরিন’ শব্দের অর্থ দেশত্যাগকারীগণ।
10 The Public Register of the Arabs’ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর। [Dhaka · 2023]
উত্তর প্রাক-ইসলামি আরবের কবিদের কবিতাগুলোকে ‘The Public Register of the Arabs’ বলা হতো। প্রাক-ইসলামি যুগে কবিতাচর্চা বিশেষ আকর্ষণীয় ছিল। এ যুগের কবিতার বিষয়বস্তু ছিল যুদ্ধ, বংশ গৌরব, উটের ভূয়সী প্রশংসা, প্রেম, যৌন আবেদন ইত্যাদি। কিন্তু বিষয়বস্তু যাহোক তাদের উন্নত ভাষা জ্ঞানের প্রয়োগ দেখা যায় কবিতায়। এছাড়া তৎকালীন আরবের দৈনন্দিন জীবনের বর্ণনা পাওয়া যায় এসব কবিতায়। এজন্য এ যুগের কবিতাগুলোকে ‘The Public Register of the Arabs’ বলা হয়।
11 বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? [Dhaka · 2023]
উত্তর বদরের যুদ্ধ ৬২৪ সালে সংঘটিত হয়েছিল।
12 উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের মূল কারণ কী ছিল? ব্যাখ্যা কর। [Dhaka · 2023]
উত্তর উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের মূল কারণ ছিল নেতার আদেশ অমান্য করা।
উহুদের যুদ্ধে মহানবি (সা.) ৫০ জনের তীরন্দাজ একটি দলকে আইনাইন পাহাড়ের মধ্যবর্তী গিরিপথে নিযুক্ত করেন। যুদ্ধের একপর্যায়ে কাফিররা পরাজিত হয়ে পলায়ন করতে থাকে। এমন সময় তীরন্দাজ দলটি তাদের অবস্থান ত্যাগ করে। ফলে কাফিররা পিছন থেকে পুনরায় আক্রমণ করে মুসলমানদের পরাজিত করে। তাই দেখা যায়, নেতার আদেশ অমান্য করে তারা যদি পাহাড় ত্যাগ না করত তাহলে মুসলমানরা পরাজিত হতো না।
13 কত খ্রিষ্টাব্দে মক্কা বিজয় হয়েছিল?
[Dhaka · 2023] উত্তর
৬৩০ খ্রিষ্টাব্দে মক্কা বিজয় হয়েছিল।
14 হুদাইবিয়ার সন্ধিকে ‘ফাতহুম মুবিন’ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
[Dhaka · 2023] উত্তর
মক্কার কুরাইশদের সাথে হযরত মুহাম্মদ (সা.) ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে যে সন্ধি সম্পন্ন করেন তা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র মুসলমানদের প্রতিকূলে ছিল বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা ছিল মুসলমানদের অনুকূলে সুদূরপ্রসারী। এ চুক্তির ফলে মুসলমানদের সাথে কুরাইশদের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে। দলে দলে অমুসলমান কুরাইশরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। মূলত এ সন্ধির মাধ্যমে মহানবি (সা.)-এর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তাই হুদাইবিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলে কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে।
15
মিরাজ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়? [Chittagong · 2023]
উত্তর মিরাজ ৬২০ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।
16
মক্কা বিজয়কে ‘রক্তপাতহীন বিজয়’ বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Chittagong · 2023]
উত্তর কুরাইশ কর্তৃক হুদাইবিয়া সন্ধি ভঙ্গের দরুন ৬৩০ খ্রিষ্টাব্দে মহানবি (সা.) বিনা বাধায় প্রতিরোধহীনভাবে মক্কায় প্রবেশকে ইতিহাসে রক্তপাতহীন বিজয় বলা হয়। হুদাইবিয়া সন্ধির শর্ত ভাঙার কারণে মক্কা অভিযান অনিবার্য হয়ে পড়ে। হয়রত মুহাম্মদ (সা.) মক্কা বিজয়ের পরিকল্পনা করে ১০,০০০। সৈন্য নিয়ে অষ্টম হিজরিতে মক্কা অভিমুখে যাত্রা করেন। তবে রাসুল। (সা.) সকলকে নির্দেশ দিয়েছিলেড়াই অক্ষরে তোমাদের সাথে কেউ লড়াই না করবে কুরাইশরা সামান্য বাধা তৈরি করলেও মুসলমান সৈন্যবাহিনীর সামনে দীক্ষিত হওয়ার মধ্য দিয়ে কুরাইশরা যুদ্ধে বিরতি দেয়। তাদের মনোবল ভেঙে যায় এবং দলে দলে কুরাইশগণ ইসলামের পতাকাদের সমবেত হন। এজন্য মক্কা বিজয়কে ঐতিহাসিকগণ রক্তপাতহীন বিকল্প বলে আখ্যায়িত করেন।
17
মুহাম্মদ শব্দের অর্থ কী? [Chittagong · 2023]
উত্তর মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত।
18
‘নাখলার খণ্ডযুদ্ধ’ কী? ব্যাখ্যা কর। [Chittagong · 2023]
উত্তর মক্কার কুরাইশরা মদিনার সীমান্তবর্তী এলাকায় ব্যাপক লুটতরাজ করত। মদিনার রাষ্ট্রনায়ক হিসেবে নাগরিকদের ধন-মাল রক্ষার পবিত্র নীতিতে উদ্বুদ্ধ হয়ে হযরত মুহাম্মদ (সা.) ১২ সদস্যের একটি দলকে কুরাইশদের গতিবিধি নজরদারির জন্য পাঠান। উক্ত দলটি মক্কার নিকটবর্তী নাখলাতে অতর্কিতভাবে কুরাইশদের লুন্ঠনকারী একটি দলকে আক্রমণ করে এবং সে খণ্ডযুদ্ধে কুরাইশদের নেতা আমর বিন হাজরামি নিহত ও আরও দুই জন আহত হয়। ফলে মুসলমানদের সাথে কুরাইশদের শত্রুতা শতগুণে বৃদ্ধি পায় এবং খুনের প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবু জাহেলের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বদরের যুদ্ধে উপনীত হয়। এ কারণে নাখলায় একটি খণ্ডযুদ্ধ হয় যাকে নাখলার যুদ্ধ বলা হয়।
19
খন্দকের যুদ্ধ কত সালে হয়েছিল? [Dhaka · 2022]
উত্তর ৬২৭ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়।
20
ওমরাতুল কাজা বা মুলতবি হজ কি? [Dhaka · 2022]
উত্তর মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সপ্তম হিজরি সনের জিলহজ মাসের সাহাবীদের নিয়ে যে হজ পালন করেন তাকে মুলতবি হজ্জ বলা হয়। হুদায়বিয়ার সন্ধির শর্ত অনুযায়ী মদিনার মুসলমানরা মহানবী (সাঃ) এর সাথে সপ্তম হিজরী সনের জিলহজ মাসে হজ পালনের উদ্দেশ্যে সমবেত হন। এ সময় মহানবী (সাঃ) ২০০০ জন সাহাবীর এক বিশাল কাফেলাসহ মক্কায় গিয়ে হজ পালন করেন। উমরায় হুদায়বিয়ার কাযা হিসেবে আদায় হওয়ার কারণে এই হজ উমরায়ে কাযা নামে পরিচিত।
21 মদিনার পূর্ব নাম কি?
[Comilla · 2022] উত্তর মদিনার পূর্ব নাম ইয়াসরিব।
22 ‘হিলফুল ফুজুল’ বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
[Comilla · 2022] উত্তর হিলফুল ফুজুল বলতে কিশোর বয়সে মহানবী (সাঃ) প্রতিষ্ঠিত একটি শান্তিসংঘকে বোঝায়।
মহানবী (সাঃ) ছিলেন শান্তির দূত। বালক বয়সে তিনি পাঁচ বছর ধরে চলা হারবুল ফিজার যুদ্ধের ভয়াবহতা দেখেন। যুদ্ধের রক্তপাত ও মানুষের দুর্ভোগ দেখে কিশোর মুহাম্মদ (সাঃ) এর অন্তর কেঁদে উঠলো। এর পরিপ্রেক্ষিতেই তিনি সমমনা কয়েকজন উৎসাহী তরুণ-যুবক ও পিতৃব্য যুবাইরকে নিয়ে ৫৯০ খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল নামের শান্তিসংঘটি। এতে গোত্রীয় যুদ্ধের অবসান সহ সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা কাজ করতো।
23
‘মেরাজ’ শব্দের অর্থ কি? [Dhaka · 2021] উত্তর
মেরাজ শব্দের অর্থ উর্ধ্বগমন।
24
‘হানিফ সম্প্রদায়’ কারা? ব্যাখ্যা কর। [Dhaka · 2021] উত্তর
ইসলাম পূর্ব যুগে আরবের আল্লাহর একত্ববাদ এর বিশ্বাসীরা হলো হানিফ সম্প্রদায়। জাহেলিয়া যুগে আরব সমাজের মুষ্টিমের লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা দেব-দেবের পূজা থেকে বিরত থাকতো। এদের সংখ্যা ছিল খুবই কম। তারা শুধু মূর্তিপূজা নয় তৎকালীন আরবের অন্যায় অত্যাচার কুসংস্কার অনৈতিক জীবনযাপন ঘোরবিরোধী ছিল। এরা হযরত ইব্রাহিম (আঃ) এর প্রচারিত তাওহীদের অনুসারী ছিল। জাহেলিয়া যুগে এরাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল।
25
আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? [Dhaka · 2021] উত্তর
আরব দেশ এশিয়া মহাদেশে অবস্থিত।
26
মহানবী সাঃ কে আল আমিন বলা হতো কেন? [Dhaka · 2021] উত্তর
সততা ও বিশ্বস্ততার ধারক হওয়া হযরত মুহাম্মদ (সাঃ) কে আল আমিন বলা হয়। আল আমিন অর্থ বিশ্বাসী। মহানবী (সাঃ) ছোটবেলা থেকেই সততা গুণটির অধিকারই ছিলেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না । তাই মানুষ তাকে প্রচন্ড বিশ্বাস করতো এবং তার ওপর আস্থা রাখতো। তার এই সততা জন্য সবাই তাঁকে আল আমিন বলে ডাকত।
27 মদিনার পূর্ব নাম কি ছিল? [Dhaka · 2021]
উত্তর মদিনার পূর্বনাম ছিল ইয়াসরিব।
28 ‘আকাবার শপথ’ বলতে কি বোঝ? ব্যাখ্যা কর। [Dhaka · 2021]
উত্তর মদিনার আউস ও খাযরাজ গোত্রের কিছু লোক আকাবা পর্বতের পাদদেশে ইসলাম গ্রহণ করে ইসলাম রক্ষার্থে মহানবী (সাঃ)এর কাছে যে শপথ গ্রহণ করেন আকাবা শপথ নামে পরিচিত। হজের মৌসুমে ইসলামের সুমহান বানীতে আকৃষ্ট হয়ে আউস ও খাজরাজ গোত্রের লোকেরা আকাবায় ইসলাম রক্ষার শপথ গ্রহণ করেছিল। তিনটি পর্যায়ে তারা এই শপথ গ্রহণ করেছিল। আর এইসব শপথের ইসলাম গ্রহণকারীরা নিজেদের জান-মান উৎসর্গ করে আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) এর আনুগত্য করা শপথ গ্রহণ করেন।
29 ‘হিজরত’ শব্দের অর্থ কি ? [Dhaka · 2021]
উত্তর হিজরত শব্দের অর্থ দেশত্যাগ বা একস্থান থেকে অন্যস্থানে যাওয়া।
30 মহাজির ও আনসার কারা? ব্যাখ্যা কর। [Dhaka · 2021]
উত্তর জন্মভূমির মায়া ত্যাগ করে যারা হিজরত করেন তাদেরকে ইসলামী মহাজির এবং যারা হিজরতকারীদের সর্বত্তোভাবে সাহায্য ও সহযোগিতা করেন তাদেরকে আনসার বলা হয়। মক্কা ইসলাম প্রচারের কারণে মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এই কারণে আল্লাহর নির্দেশে মহানবী (সা) সহ আরো অনেকে জন্মভূমি ও আত্মীয়-স্বজনের মায়া কাটিয়ে মদিনায় গিয়ে হিজরত পালন করেন। এভাবে মদিনায় আশ্রয় নেওয়ার কারণে মুসলমানদের মহানবী (সাঃ) মহারিজ হিজরতকারী নামে অভিহিত করেন। আর যারা আশ্রয় দেন তাদেরকে তিনি আনসার সাহায্যকারী বলে ঘোষণা করেন।
31 কত সালে উহুদের যুদ্ধ সংঘটিত হয়? [Dhaka · 2021]
উত্তর ৬২৫ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে সংঘটিত হয়।
32 খন্দকের যুদ্ধে মহানবী (সাঃ) পরিখা খনন করেছিলেন কেন? ব্যাখ্যা কর। [Dhaka · 2021]
উত্তর শত্রুবাহিনী থেকে আত্মরক্ষার্থে খন্দকের যুদ্ধে কৌশল হিসেবে মহানবী (সাঃ) পরিখা খনন করেছিলেন। খন্দকের যুদ্ধে কুরাইশ ও তাদের মিত্রদের বিশাল সৈন্যবাহিনীকে মোকাবিলার জন্য মোহাম্মদ( সাঃ) পারসিক সাহাবী সালমান ফারসি ( রাঃ) এর পরামর্শ শহরের অরক্ষিত স্থানে গভীর পরিখা খননের ব্যবস্থা করেন। মহানবী (সা) ৩ হাজার সাহাবাকে সাথে নিয়ে রমজান মাসে মদিনার উত্তর ও পশ্চিম দিকে গভীর পরিখা খনন করেন। তাই কুরাইশ ও মিত্রবাহিনী মদিনার নগরী অবরোধ করল তারা মদিনায় প্রবেশ করতে না পারায় মুসলমানরা চরম ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
33 মহানবী কত সালে খায়বার জয় করেন? [Dhaka · 2021]
উত্তর ৬২৮ খ্রিস্টাব্দে মহানবী (সাঃ) খায়বার জয় করেন।
34 মুতার যুদ্ধে মহানবী (সা.) পর্যাক্রমে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেন কেন? ব্যাখ্যা কর। [Dhaka · 2021]
উত্তর মহানবী (সাঃ) বিরোধী রোমান বাহিনীর শক্তি সম্পর্কে মুসলমান বাহিনীকে সাবধান করার জন্য মুতার যুদ্ধে পর্যায়ক্রমে তিনজন সৈন্যর নাম ঘোষণা করেন। মুতার যুদ্ধের জন্য মহানবী (সাঃ) ৬২৯ খ্রিস্টাব্দে তার দত্তক পুত্র জায়েনের তিন হাজার সৈন্যের এক বাহিনী প্রেরণ করেন। এ সময় রোমা সম্রাট লক্ষ্যাধিক সৈন্য নিয়ে শামের বালাক্কা অঞ্চলে অবস্থান করেছিলেন। তার সাথে যোগ হয় লাখাম, জুখাম , ক্বাইন প্রবৃত্তিক গোত্র সমূহের আরো লাখ যোদ্ধা। দূরদর্শী মহানবী (সাঃ) বিরোধী পক্ষের এই বিশাল সৈন্য ও পারপাশ্বিক অবস্থা সম্পর্কে বুঝতে পেরেছিলেন। তিনি মুতার যুদ্ধের জন্য তিনজন সেনাপতির নাম ঘোষণা করেন। আর এ ৩ জন সেনাপতি শাহাদাত বরণ করল মুসলমানরা মুতার যুদ্ধে বিজয়ী চিনিয়ে এনেছিলেন।
35 কত সালে মহানবী (সাঃ) মক্কা বিজয় করেন? [Dhaka · 2021]
উত্তর ৬৩০ খ্রিস্টাব্দে মহানবি (সাঃ) মক্কা বিজয় করেন।
36 ভন্ডনবী কারা? ব্যাখ্যা করো। [Dhaka · 2021]
উত্তর মহানবী (সাঃ) এর জীবনের শেষ পর্যায়ে এবং মৃত্যুর পর কিছু লোক হিংস্বার্থ উদ্ধারের জন্য নিজেদেরকে নবী হিসেবে দাবি করে। আর এরাই ভন্ড নবী নামে পরিচিত। আসওয়াদ আনছি, মুসায়লামা, তোলায়হা, এবং সাজাহ ছিল ভন্ড নবীদের অন্যতম । এরা নিজেদের নবী হিসেবে ঘোষণা করে জনসাধারণের মধ্যে বিব্রত এবং গোটা মুসলিম জাহানের বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। রিদ্দার যুদ্ধে হযরত আবু বকর (রাঃ) এদের কঠোরভাবে দমন করেন।
37 কত খ্রিস্টাব্দে মহানবী (সাঃ) মৃত্যুবরণ করেন? [Sylhet · 2021]
উত্তর ৬৩২ খ্রিস্টাব্দে মহানবি (সাঃ) মৃত্যুবরণ করেন।
38 বায়তুর-রিজওয়ান কি? ব্যাখ্যা কর। [Sylhet · 2021]
উত্তর বায়াতুর রিদওয়ান হলো মুসলমানদের গ্রহণকৃত একটি শপথ। হুদায়বিয়ার সন্ধির আগে মহানবী (সাঃ) ওসমান (রাঃ) কে কুরাইশদের কাছে শান্তি আলোচনার জন্য পাঠান। এ সময় কোরাইশরা ওসমান (রাঃ) কে আটক করে রাখে। পরবর্তীকালে মুসলিম শিবিরে রব ওঠে কুরাইশরা ওসমান (রাঃ) কে হত্যা করেছে। এই সংবাদে মুসলমানরা দৃড় শপথ করে যে তারা জীবন বিসর্জন দিয়ে হলেও ওসমান (রাঃ) এর হত্যার প্রতিশোধ গ্রহণ করবে । এই শপথ কে ইসলামের ইতিহাসে বলা হয় বায়াতুর রিদওয়ান।
39 মদিনার পূর্ব নাম কি ছিল? [Sylhet · 2021]
উত্তর মদিনার পূর্ব নাম হল ইয়াসরিব।
40 হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কি? বুঝিয়ে লেখ। [Sylhet · 2021]
উত্তর হিজরত এবং দেশত্যাগের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। হিজরত ও দেশত্যাগ একই অর্থ ধারণ করে। এর অর্থ এক দেশ বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। কিন্তু উদ্দেশ্যের দিক দিয়ে দুটি ভিন্ন বিষয়। দেশত্যাগ যে কোনো বৈষয়িক বা পার্থির উদ্দেশ্যে সাধনে হতে পারে। কিন্তু হিজরত শব্দটির সাথে ইসলাম প্রচার বা প্রসারের বিষয়টি জড়িয়ে আছে। রাসূল (সাঃ) ইসলাম প্রচার করতে গিয়ে বিরোধীদের চরম নির্যাতনের শিকার হয়ে হিজরত করতে বাধ্য হয়েছিল। বর্তমান সময়ে যদি অনুরূপ পরিস্থিতিতে বা উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হয় তবে তা হিজরত বলে গণ্য হবে।
41 বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? [Sylhet · 2021]
উত্তর বদরের যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
42 বিদায় হজ কি? ব্যাখ্যা কর। [Sylhet · 2021]
উত্তর মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রথম পূর্ণাঙ্গ এবং সর্বশেষ হজ পালনকেইম হুজ্জাতুল বিদা বা বিদায় হজ বলা হয়। হিজরির দশম বছরের দলে দলে লোক ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া হযরত মুহাম্মদ (সাঃ) বুঝতে পারলেন তার উপর অর্পিত ইহলৌকিক কর্তব্য শেষ হয়েছে। এ উপলব্ধি থেকে তিনি হজ পালনে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ উদ্দেশ্য তিনি ১০ হিজরী সনের ২৫ জিলকদ (৬৩২ খ্রিস্টাব্দে ২৩ ফেব্রুয়ারি ) ১ লক্ষ ৪০ হাজার মুসলমান নিয়ে মক্কায় হজ করতে যান। এটি এ মহানবী (সাঃ) এর প্রথম পূর্ণাঙ্গ এবং সর্বশেষ হজ পালন।
43 ‘ফাতহুম মুবিন’ শব্দের অর্থ কি? [Sylhet · 2021]
উত্তর ‘ফাতহুম মুবিন’ শব্দের অর্থ সুস্পষ্ট বিজয়।
44 ‘মেরাজ’ কি? ব্যাখ্যা কর। [Sylhet · 2021]
উত্তর মেরাজ বলতে মোহাম্মদ (সাঃ) এর উর্ধ্বাকাশে গিয়ে আল্লাহর সাক্ষাৎ ঘটনাকে বোঝায়। মেরাজ অর্থ উর্ধ্বগমন। ৬২০ খ্রিস্টাব্দে আল্লাহ তায়ালা ২৭ রজব মহানবী (সাঃ) কে তার গৃহ থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্ত আকাশ করে স্বীয় আরশে আজিমে নিয়ে যান। সেখানে বেহেশত, দোজখ সৃষ্টির রহস্যাবলি দেখিয়ে ইসলামের কতিপয় মৌলিক বিষয়বলি বুঝিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে দিয়ে যান । এ সময় মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের বিধান করা হয়। এই উর্ধ্বগমন ইসলামী শরীয়তের পরিভাষায় মেরাজ নামে পরিচিত।
45 কত সালে মহানবি (স) নবুয়তপ্রাপ্ত হন ? [Rajshahi · 2019]
উত্তর মহানবি (স) ৬১০ সালে নবুয়তপ্রাপ্ত হন।
46 বায়তুল মাল কী ? ব্যাখ্যা করো । [Rajshahi · 2019]
উত্তর বায়তুল মাল বলতে ইসলামি রাষ্ট্রের সরকারি কোষাগারকে বোঝায় ।
ইসলামি রাষ্ট্রের সব অর্থ এক স্থানে জমা থাকে। রাষ্ট্রীয় কার্যাবলি পরিচালনায় এ অর্থ ব্যয় করা হয়। রাষ্ট্রের বাৎসরিক ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। রাষ্ট্রের সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাপনা এ সম্পদের ওপর নির্ভর করে । এ ধরনের রাষ্ট্রীয় কোষাগার ই বায়তুল মাল নামে পরিচিত। 47 মদিনার পূর্ব নাম কী ?
[Rajshahi · 2019] উত্তর
মদিনার পূর্ব নাম ইয়াসরিব। 48 মজলিশ-উস-শুরা বলতে কী বোঝায় ? ব্যাখ্যা করো ।
[Rajshahi · 2019] উত্তর
মজলিশ-উস-শুরা ইসলামি রাষ্ট্রের একটি মন্ত্রণাপরিষদ । প্রাক-ইসলামি যুগের দারুল নাদওয়ার বয়োজ্যেষ্ঠ পরিষদ এর অনুকরণে রাসুল (স) একটি পরামর্শব্যবস্থা চালু রাখেন, যা পরবর্তীতে হযরত আবু বকর (রা)-ও অনুসরণ করেন। হযরত ওমর (রা) এ ব্যবস্থার আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। কারণ তিনি সব সময় বলতেন, পরামর্শ ব্যতীত খিলাফত চলতে পারে না । এ গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিশ-উস-শুরা নামে পরিচিত। এটি মজলিশ-আল-আম ও মজলিশ-আল-খাস— এ দু ভাগে বিভক্ত ছিল । 49
আনসার শব্দের অর্থ কী ? [Dhaka · 2019]
উত্তর ‘আনসার’ শব্দের অর্থ সাহায্যকারী। 50
মুহাজির কারা ? ব্যাখ্যা করো । [Dhaka · 2019]
উত্তর ইসলামের প্রতি আনুগত্য ও ভালোবাসার জন্য যারা জন্মভূমির মায়া ত্যাগ করে হিজরত করেন (দেশত্যাগ/বিদেশ গমন) তাদেরকে মুহাজির বলা হয়। ‘মুহাজির’ আরবি শব্দ। এর অর্থ হিজরতকারী। মক্কায় ইসলাম প্রচারের কারণে কুরাইশরা মহানবি (স) এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের ওপর অমানবিক নির্যাতন চালালে আল্লাহর নির্দেশে তারা জন্মভূমি ও স্বজনদের মায়া কাটিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হন। মহানবি (স) এসব দেশত্যাগকারীকে মুহাজির নামে অভিহিত করেন ।
51 কত খ্রিষ্টাব্দে মহানবি (স) মদিনায় হিজরত করেন?
[Dhaka · 2018] উত্তর ৬২২ খ্রিষ্টাব্দে মহানবি (স) মদিনায় হিজরত করেন।
52 নাখলার খণ্ডযুদ্ধকে বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
[Dhaka · 2018] উত্তর নাখলার খণ্ডযুদ্ধের ফলে কুরাইশরা আক্রমণমুখী হয়ে পড়েছিল বলে এটিকে বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয়।
মক্কার কুরাইশ ও তাদের মিত্ররা প্রায়ই মদিনার প্রান্তসীমায় লুটতরাজ করত। তাদের ধ্বংসাত্মক কার্যাবলি থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষার জন্য হযরত মুহাম্মদ (স) আবদুল্লাহ ইবনে জাহসের নেতৃত্বে ১২ সদস্যের একটি গোয়েন্দা দল মক্কার উপকণ্ঠে পাঠান। কিন্তু আবদুল্লাহ ভুলক্রমে মক্কাগামী কুরাইশদের একটি কাফেলাকে নাখলা নামক স্থানে আক্রমণ করে। ফলে সেখানে একটি খণ্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে কুরাইশ নেতা আমর বিন হাজরামি নিহত ও অপর দুই ব্যক্তি বন্দি হন। আমর বিন হাজরামির মৃত্যু কুরাইশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং এটিই বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায়। 53
বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন? [Dhaka · 2018] উত্তর
বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি ছিলেন আবু জেহেল। 54
হুদায়বিয়ার সন্ধিকে ‘প্রকাশ্য বিজয়’ বলা হয় কেন? ব্যাখ্যা করো। [Dhaka · 2018] উত্তর
হুদায়বিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য বিশেষ সাফল্য বয়ে আনায় এটিকে ‘প্রকাশ্য বিজয়’ বলা হয়। ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি একটি যুগান্তকারী ঘটনা। আপাতদৃষ্টিতে এ সন্ধির শর্তগুলো মুসলমানদের স্বার্থের প্রতিকূলে বলে মনে হলেও বাস্তবে এর ফলাফল মুসলমানদের জন্য অনুকূল ছিল। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে কুরাইশরা মহানবি (স)কে মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে মেনে নেয়। ফলে মুসলমানরা একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। দশ বছরের জন্য যুদ্ধ বন্ধের চুক্তি হওয়ায় রাসুল (স) ইসলাম প্রচারে মনোযোগ দিতে পারেন। আবার হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের কারণেই মুসলমানরা মক্কায় অভিযান চালিয়ে তা জয় করে। এসব কারণে এ সন্ধিকে মুসলমানদের জন্য ‘ফাতহুম মুবিন’ বা প্রকাশ্য বিজয় বলা হয়।
55 মদিনার পূর্ব নাম কী? [Rajshahi · 2018]
উত্তর মদিনার পূর্ব নাম ইয়াসরিব।
56 ‘মেরাজ’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। [Rajshahi · 2018]
উত্তর মেরাজ বলতে মুহাম্মদ (স)- এর ঊর্ধ্বাকাশে গিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভের ঘটনাকে বোঝায়।
‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। ৬২০ খ্রিষ্টাব্দে আল্লাহ তায়ালা ২৭ রজব রাতে মহানবি (স)-কে তাঁর গৃহ থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্ত আকাশ ভেদ করে স্বীয় আরশে আজিমে নিয়ে বেহেশত, দোজখসহ সৃষ্টির রহস্যাবলি দেখিয়ে ইসলামের কতিপয় মৌলিক বিষয়াবলি প্রদান করে আবার পৃথিবীতে ফিরিয়ে দিয়ে যান। এই সময়েই মুসলমানদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের বিধান করা হয়। এই ঊর্ধ্ব গমনই ইসলামি শরিয়তের পরিভাষায় ‘মেরাজ’ নামে পরিচিত। 57 কত সালে মক্কা বিজয় হয়েছিল?
[Rajshahi · 2018] উত্তর
৬৩০ সালে মক্কা বিজয় হয়েছিল। 58 ‘বায়তুল মাল’ কী? ব্যাখ্যা করো।
[Rajshahi · 2018] উত্তর
বায়তুল মাল বলতে ইসলামি রাষ্ট্রের সরকারি কোষাগারকে বোঝায়। ইসলামি রাষ্ট্রের সব অর্থ এক স্থানে জমা থাকে। রাষ্ট্রীয় কার্যাবলি পরিচালনায় এ অর্থ ব্যয় করা হয়। রাষ্ট্রের বাৎসরিক ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। রাষ্ট্রের সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাপনা এ সম্পদের ওপর নির্ভর করে। এ ধরনের রাষ্ট্রীয় কোষাগারই বায়তুল মাল নামে পরিচিত। 59
মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন? [Dhaka · 2017]
উত্তর মহানবি (স) ৬৩২ খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন। 60
মুহাম্মদ (স)-কে ‘আল-আমিন’ বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Dhaka · 2017]
উত্তর সততা ও বিশ্বস্ততার ধারক হওয়ায় মহানবি (স)-কে আল আমিন বলা হয়। ‘আল আমিন’ শব্দের অর্থ বিশ্বাসী। মহানবি (স)- ছোটবেলা থেকেই এ গুণটির অধিকারী ছিলেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। তাই সবাই তাঁকে প্রচণ্ড বিশ্বাস করত এবং তাঁর ওপর আস্থা রাখত। এ মহান গুণের জন্য তাঁকে সবাই ‘আল আমিন’ বলে ডাকত।
61 হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
[Rajshahi · 2017] উত্তর হযরত মুহাম্মদ (স)-এর মাতার নাম আমিনা বেগম।
62 হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
[Rajshahi · 2017] উত্তর হিলফুল ফুজুল বলতে কিশোর বয়সে মহানবি (স) এর প্রতিষ্ঠিত একটি শান্তিসংঘকে বোঝায়।
মহানবি (স) ছিলেন শান্তির দূত। তাই বালক বয়সে যখন তিনি পাঁচ বছর স্থায়ী ‘হারবুল ফুজ্জার’ যুদ্ধের (৫৮৪-৫৮৮ খ্রি.) ভয়াবহতা দেখলেন তখন তাঁর অন্তর মানবতার জন্য কেঁদে উঠল। এ প্রেক্ষিতেই তিনি সমমনা কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবাইরকে নিয়ে গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল নামের শান্তিসংঘটি। সংগঠনটি গোত্রীয় যুদ্ধের অবসানসহ সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করত। এটি প্রায় ৫০ বছর স্থায়ী ছিল। 63
হিজরত অর্থ কী? [Rajshahi · 2017] উত্তর
‘হিজরত’ শব্দের অর্থ দেশত্যাগ, প্রস্থান এবং এক স্থান থেকে অন্য স্থানে গমন করা। 64
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ। [Rajshahi · 2017] উত্তর
হিজরত এবং দেশত্যাগের মধ্যে মৌলিক ও উদ্দেশ্যগত কিছু পার্থক্য রয়েছে। শাব্দিকভাবে হিজরত ও দেশত্যাগ একই অর্থ ধারণ করে। অর্থাৎ এগুলোর অর্থ এক দেশ বা একস্থান থেকে অন্য স্থানে প্রস্থান করা। কিন্তু উদ্দেশ্যগত দিক দিয়ে দুটি ভিন্ন বিষয়। দেশত্যাগ যে কোনো প্রয়োজনে, বৈষয়িক বা পার্থিব উদ্দেশ্য সাধনে হতে পারে। কিন্তু ‘হিজরত’ শব্দটির সাথে ইসলাম প্রচার বা প্রসারের বিষয়টি জড়িত। রাসুল (স) ইসলাম প্রচার করতে গিয়ে বিরোধীদের নির্যাতনের শিকার হয়ে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। বর্তমান সময়েও কেউ যদি অনুরূপ পরিস্থিতিতে বা উদ্দেশ্যে দেশত্যাগ করতে বাধ্য হয়, তবে তা হিজরত বলে পরিগণিত হবে।
