Islamic History 1st – A,B S – CH 1

01 মিসরকে কীসের দেশ বলা হয়। [Dhaka · 2025]

উত্তর মিসরকে পিরামিডের দেশ বলা হয়।

02 মিসরকে নীল নদের দান বলার কারণ ব্যাখ্যা কর। [Dhaka · 2025]

উত্তর মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা অগ্রগণ্য ছিল বলে মিসরকে নীল নদের দান বলা হয়।

মিসরীয় সভ্যতার সূচনাকারী লোকেরা পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশু পালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। প্রতিবছর গ্রীষ্মকালের বন্যায় নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে পলি জমা হতো এবং কৃষি উৎপাদনের মাধ্যমে মিসরীয় সভ্যতা সমৃদ্ধি লাভ করতে থাকে। তাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিসরের উৎকর্ষ দেখে মিসরকে ‘নীল নদের দান’ বলা ‘The Gift of the Nile’ বলে উল্লেখ করেছেন।

03 ‘আসসাবউল মুয়াল্লাকাত’ কী?

[Dhaka · 2025] উত্তর

উকাজ মেলায় নির্বাচিত যে সেরা ৭টি কবিতা কাব্যগৃহের গায়ে ঝুলিয়ে রাখা হতো তাই আসসাবউল মুয়াল্লাকাত।

04 ‘বেদুইন’ কারা? ব্যাখ্যা দাও।

[Dhaka · 2025] উত্তর

আরবের অল্প কিছু স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সব অধিবাসীকেই বেদুইন বলে অভিহিত করা যায়। মুহম্মদ রেজা-ই-করীমের মতে, “যাদের স্থায়ী বাসস্থান নেই তারাই বেদুইন বা যাযাবর।” সৈয়দ আমীর আলীর মতে, “মরুবাসী আরবদের বেদুইন বলা হয়। অর্থাৎ যে সমস্ত আরব মরুপ্রান্তরকে ভালোবেসে অস্থায়ীভাবে বসবাস করে তারাই বেদুইন। আরব অধিবাসীদের শতকরা ৮০% মরুভূমির বাসিন্দা (যাযাবর)। এজন্য তাদের ‘আহল-উল-বাদিয়া’ বা মরুবাসীও বলা হয়। মরুবাসী বেদুইনরা ছিল উদ্দাম ও বেপরোয়া।

05 কাকে ‘শেখ’ বলা হতো।

[Dhaka · 2023] উত্তর

প্রাক-ইসলামি আরবের গোত্রপতিকে শেখ বলা হতো।

06 উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর।

[Dhaka · 2023] উত্তর

আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই উটের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। উট ছিল আরবের যাযাবরদের ধাত্রীসম আর যাতায়াতের একমাত্র বাহন ও আদান-প্রদানের মাধ্যম। অর্থাৎ আরবে নৌ-চলাচলের উপযোগী কোনো নদনদী না থাকায় ব্যবসায় বাণিজ্যের প্রধান বাহন ছিল উট। তাই উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয়।

07 কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল?

[Dhaka · 2023] উত্তর

মেসোপটেমীয় অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল।

08 মেসোপটেমীয় অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন?

[Dhaka · 2023] উত্তর

মেসোপটেমীয় অঞ্চলে বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর বেশিরভাগ গড়ে উঠেছিল বিধায় একে সভ্যতার লীলাভূমি বলা হয়। আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে প্রাচীন মিশরীয় সভ্যতার সমকালীন টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে কয়েকটি বিচ্ছিন্ন সভ্যতা গড়ে ওঠে, যার সম্মিলিত নাম মেসোপটেমীয় সভ্যতা। গ্রিক ঐতিহাসিকেরা সর্বপ্রথম এ অঞ্চলের নাম দেন মেসোপটেমিয়া। এর অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী ভূখণ্ড আরব মরুভূমির উত্তরাঞ্চলকে এমনভাবে ঘিরে রেখেছে, এর আকৃতি দেখতে অনেকটা অর্ধচন্দ্রের মতো। এ কারণে ভূগোলবিদ ব্রেসটেড (Breasted) এ অঞ্চলের নাম দিয়েছেন উর্বর অর্ধচন্দ্রিকা (Fertilecresent)। প্রাচীন বেশিরভাগ সভ্যতা এ অঞ্চলে গড়ে ওঠে বলে একে সভ্যতার লীলাভূমি বলা হয়।

09 কাদের বেদুইন বলা হয়?

[Chittagong · 2023] উত্তর

প্রাক-ইসলামি আরবের মরবাসী যাযাবরদের বেদুইন বলা হয়।

10 আসাবিয়া বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

[Chittagong · 2023] উত্তর

প্রাক-ইসলামি আরবের গোত্রপ্রীতিকে আসাবিয়া বলা হয়। প্রাক ইসলামি আরবে কোনো কেন্দ্রীয় শাসনব্যবস্থা ছিল না। এসময় ইগাত্রভিত্তিক শাসনব্যবস্থা বিদ্যমান ছিল। সমগ্র আরব উপদ্বীপে ছোটবড় অনেক গোত্রের অস্তিত্ব ছিল। কয়েকটি বংশ বা বনু বা হায়া (Hayy) নিয়ে একটি গোত্র গঠিত হতো। গোত্রের প্রধানের পদবি ছিল শেখ। এসব গোত্রের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল একটি স্বাভাবিক ঘটনা। তবে গোত্রের প্রত্যেক সদস্য গোত্রের প্রতি আনুগত্যশীল ছিল। আনুগত্যের এ ধারণাকে গোত্রপ্রথা এবং গোত্রপ্রীতিকে আসাবিয়া বলা হয়।

11 ফারাও’ কোন রাজাদের উপাধি ছিল?

[Chittagong · 2023] উত্তর

ফারাও মিশরের রাজাদের উপাধি।

12 হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা কর।

[Chittagong · 2023] উত্তর

মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হলো হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স শব্দের অর্থ হলো পবিত্র লিপি। সম্ভবত ধর্ম মন্দির, পিরামিড, রাজার আদেশ প্রভৃতি রূপচিত্র এ লিপিগুলোতে পাওয়া গেছে বলেই এর নামকরণ করা হয়েছে হায়ারোগ্লিফিক্স। প্রাচীন রাজবংশের যুগে মিশরীয়রা ২৪টি হারারোগ্লিফিক্স চিহ্ন বা বর্ণমালা ব্যবহার শুরু করে। এ বর্ণমালাগুলো প্রথম পর্যায়ে চিত্রভিত্তিক, দ্বিতীয় পর্যায়ে অক্ষরভিত্তিক এবং শেষ পর্যায়ে বর্ণভিত্তিক ছিল। এ লিপি সাধারণত ডান দিক থেকে বাঁয়ে লেখা হতো। প্রথমদিকে পাথর আর কাঠের গায়ে এ লিপি খোদাই করা হতো ।

13 প্রাচীন আরবে গোত্রপ্রধানদের কী বলা হতো?

[Chittagong · 2023] উত্তর

প্রাচীন আরবে গোত্রপ্রধানদের শেখ বলা হতো।

14 ‘আইয়াম-এ-জাহিলিয়া’ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

[Chittagong · 2023] উত্তর

‘আইয়াম’ শব্দটি আরবি ইয়াওমুন শব্দের বহুবচন। এর অর্থ দিন, সময়, কাল ও যুগ। জাহিলিয়া অর্থ অন্ধকার ও বর্বরতা। সুতরাং আইয়ামে জাহিলিয়া অর্থ হলো অন্ধকার যুগ। ইসলামের আবির্ভাবের পূর্বে প্রায় এক শতাব্দীকাল গোটা আরব উপত্যকা ছিল অজ্ঞতা, অপসংস্কৃতি ও ধর্মীয় কুসংস্কারের তিমির অমানিশায় আচ্ছন্ন। তাই সে যুগকে ঐতিহাসিকদের পরিভাষায় ‘আইয়ামে জাহিলিয়া’ বা অজ্ঞতার যুগ বলা হয়।

15 জাহেলিয়া শব্দের অর্থ কি?

[Dhaka · 2022] উত্তর

জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা, তমসা, বর্বরতা বা কুসংস্কার।

16 জাজিরাতুল আরব বলতে কী বোঝো? ব্যাখ্যা কর।

[Dhaka · 2022] উত্তর

জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বুঝায়। জাজিরা আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ। আরব একটি ভূখণ্ডের নাম। সাধারণত তিনদিক পানি এবং একদিকে স্থল পরিবেষ্টিত ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয়। এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এই রকম ত্রিভুজাকৃতির ভৌগলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়।

17

মিশরীয় লিখন পদ্ধতির নাম কি? [Dhaka · 2022]

উত্তর মিশরীয় লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক।

18

প্যাপিরাস কি? ব্যাখ্যা কর। [Dhaka · 2022]

উত্তর প্যাপিরাস বলতে এক ধরনের নলখাগড়া জাতীয় ঘাস বা উদ্ভিদকে বোঝার যার মাধ্যমে মিশরীয়রা কাগজ আবিষ্কার করে। নীলনদের তীরে নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস জন্মাতো। তারা এগুলা দিয়ে বিশেষ পদ্ধতিতে এক উন্নত মানের কাগজ আবিষ্কার করত। এক্ষেত্রে প্যাপিরাস গাছের কান্ডের ছাল ছাড়িয়ে পাশাপাশি রাখা হতো। একটির ওপর আরেকটির ফালি রেখে রোদে শুকানো হতো। এরপর ফালিগুলোকে চাপ দিয়ে বানানো হতো প্যাপিরাসের কাগজ।

19

প্রাক ইসলামি আরবের একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম কি? [Dhaka · 2022]

উত্তর প্রাক-ইসলামি আরবের একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম হানিফ সম্প্রদায়।

20

কিউনিফর্ম বলতে কী বোঝায়? [Dhaka · 2022]

উত্তর কিউনিফর্ম হল সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতি। সভ্যতার প্রথম দিকে সুমেরীয় লিপি ছিল মিশরীয়দের মত চিত্রলিপি ভিত্তিক। পরবর্তীকালে নিজেদের লেখার গতিশীল করতে তারা নতুন লিখন পদ্ধতি কিউনিফর্ম উদ্ভাবন করে। কিউনিফর্মকে বলা হয় অক্ষর ভিত্তিক চিত্রলিপি। এই লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। 21

প্যাপিরাস কি? [Comilla · 2022]

উত্তর প্যাপিরাস হলো নীল নদের তীরে জন্মানো নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস বা উদ্ভিদ। 22

মিশরীয় লিখন পদ্ধতির সম্পর্কে ব্যাখ্যা কর। [Comilla · 2022]

উত্তর মিশরীয়দের লিখন পদ্ধতি কে বলা হয় হায়ারোগ্লিফিক। এটি ছিল একটি লিখিত ভাষা। এ ভাষায় নানা প্রকার দব্য প্রকৃতির বিষয় প্রভৃতি ছবি আঁকা থাকতো যার মাধ্যমে জিনিসগুলো পরিচয় বা নাম জানা সম্ভব হতো। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে তৈজসপত্রে এবং কবরে মৃতের পরিচয়ের পলক আকারে খোদাই করা হতো। মিশরে প্যাপিরাস কাগজ আবিষ্কৃত হলে এতে এ লিপি উত্তীর্ণ করা হয়। এই লিখন পদ্ধতি তিনটি রূপে বিকাশ লাভ করেছে। প্রায় ৭৫০ টি চিত্রলিপির চিহ্ন দিয়ে প্রাচীন মিশরীয়রা লিপি পদ্ধতির তৈরি করা হয়েছিল। 23

‘ইয়েমেন’ শব্দের অর্থ কি ? [Comilla · 2022]

উত্তর ইয়েমেন শব্দের অর্থ সুখী। 24

উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Comilla · 2022]

উত্তর মরু অঞ্চলের যাতায়াতের প্রধান বাহন হওয়ার উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আরবের অধিকাংশ অঞ্চলে মরুভূমি। আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। উট একবার পানি পান করে দীর্ঘদিন ধরে রাখতে পারে। তাই মরুবাসীরা খাদ্য, পানীয় সংগ্রহ ও যোগাযোগ প্রদান বহন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যম হসাবে উটকে ব্যবহার করে। তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

25 ইতিহাসের জনক কে?

[Dhaka · 2021] উত্তর ইতিহাসের জনক হলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

26 উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় কেন ?

[Dhaka · 2021] উত্তর মরু অঞ্চলের যাতায়াতের প্রধান বাহন হওয়ার উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আরবের অধিকাংশ অঞ্চলে মরুভূমি। আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। উট একবার পানি পান করে দীর্ঘদিন ধরে রাখতে পারে। তাই মরুবাসীরা খাদ্য, পানীয় সংগ্রহ ও যোগাযোগ প্রদান বহন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যম হসাবে উটকে ব্যবহার করে। তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

27 আল মালা কি?

[Dhaka · 2021] উত্তর আল মালা হল ইসলাম পূর্ব আরবের একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা।

28 আরব দেশকে ‘জাজিরাতুল আরব’ বলা হয় কেন? ব্যাখ্যা কর।

[Dhaka · 2021] উত্তর জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বুঝায়।

জাজিরা আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ। আরব একটি ভূখণ্ডের নাম। সাধারণত তিনদিক পানি এবং একদিকে স্থল পরিবেষ্টিত ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয়। এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এই রকম ত্রিভুজাকৃতির ভৌগলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়। 29

‘জাজিরাতুল আরব’ অর্থ কি? [Sylhet · 2021] উত্তর

‘জাজিরাতুল আরব’ অর্থ হল উপদ্বীপ। 30

উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় কেন?ব্যাখ্যা কর। [Sylhet · 2021] উত্তর

মরু অঞ্চলের যাতায়াতের প্রধান বাহন হওয়ার উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আরবের অধিকাংশ অঞ্চলে মরুভূমি। আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। উট একবার পানি পান করে দীর্ঘদিন ধরে রাখতে পারে। তাই মরুবাসীরা খাদ্য, পানীয় সংগ্রহ ও যোগাযোগ প্রদান বহন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যম হসাবে উটকে ব্যবহার করে। তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। 31

মিশরীয় লিখন পদ্ধতির নাম কি? [Sylhet · 2021] উত্তর

মিশরীয়দের লিখন পদ্ধতি নাম হল হায়ারোগ্লিফিক। 32

প্যাপিরাস কি? ব্যাখ্যা কর। [Sylhet · 2021] উত্তর

প্যাপিরাস বলতে এক ধরনের নলখাগড়া জাতীয় ঘাস বা উদ্ভিদকে বোঝার যার মাধ্যমে মিশরীয়রা কাগজ আবিষ্কার করে। নীলনদের তীরে নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস জন্মাতো। তারা এগুলা দিয়ে বিশেষ পদ্ধতিতে এক উন্নত মানের কাগজ আবিষ্কার করত। এক্ষেত্রে প্যাপিরাস গাছের কান্ডের ছাল ছাড়িয়ে পাশাপাশি রাখা হতো। একটির ওপর আরেকটির ফালি রেখে রোদে শুকানো হতো। এরপর ফালিগুলোকে চাপ দিয়ে বানানো হতো প্যাপিরাসের কাগজ। 33

হায়ারোগ্লিফিক কি? [Sylhet · 2021] উত্তর

মিশরীয়দের উদ্ভাবিত চিত্রলিপিভিত্তিক লিখন পদ্ধতিই হায়ারোগ্লিফিক। 34

হানিফ সম্প্রদায় কার? ব্যাখ্যা কর। [Sylhet · 2021] উত্তর

ইসলাম পূর্ব যুগে আরবের আল্লাহর একত্ববাদ এর বিশ্বাসীরা হলো হানিফ সম্প্রদায়। জাহেলিয়া যুগে আরব সমাজের মুষ্টিমের লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা দেব-দেবের পূজা থেকে বিরত থাকতো। এদের সংখ্যা ছিল খুবই কম। তারা শুধু মূর্তিপূজা নয় তৎকালীন আরবের অন্যায় অত্যাচার কুসংস্কার অনৈতিক জীবনযাপন ঘোরবিরোধী ছিল। এরা হযরত ইব্রাহিম (আঃ) এর প্রচারিত তাওহীদের অনুসারী ছিল। জাহেলিয়া যুগে এরাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল। 35

ইয়েমেন শব্দের অর্থ কী ? [Rajshahi · 2019] উত্তর

‘ইয়েমেন’ শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান । 36

হানিফ কারা ? ব্যাখ্যা করো । [Rajshahi · 2019] উত্তর

ইসলাম-পূর্ব যুগে আরবের আল্লাহর একত্ববাদে বিশ্বাসীরা হলো হানিফ সম্প্রদায়। জাহেলি যুগে আরব সমাজে মুষ্টিমেয় লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা দেব-দেবীর পূজা থেকে বিরত থাকত। এদের সংখ্যা ছিল খুব কম। শুধু মূর্তিপূজা নয়, এরা তৎকালীন আরবের অন্যায়-অত্যাচার কুসংস্কার, অনৈতিক জীবনযাপনের ঘোরবিরোধী ছিল। এরা হযরত ইবরাহিম (আ)-এর প্রচারিত তাওহিদের অনুসারী ছিল। জাহেলি যুগে এরাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল

37 হিলফুল ফুযুল অর্থ কী ? [Rajshahi · 2019]

উত্তর ‘হিলফুল ফুযুল’ অর্থ শান্তিসংঘ ।

38 হায়ারোগ্লিফিক কী ? ব্যাখ্যা করো । [Rajshahi · 2019]

উত্তর মিসরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতি ‘হায়ারোগ্লিফিক’ নামে পরিচিত ।

‘হায়ারোগ্লিফিক’ একটি গ্রিক শব্দ, যার অর্থ পবিত্র লিপি। ‘হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতিতে নানা প্রকার দ্রব্যের ছবি আঁকা থাকত। এ থেকে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে তৈজসপত্রে, “ফলক এবং কবরে মৃতের পরিচয়ের ফলক আকারে গায়ে খোদাই করা হতো। পরে প্যাপিরাস কাগজ আবিষ্কৃত হলে এতে এ লিপি উৎকীর্ণ করা হয়। প্রায় ৭৫০টি চিত্রলিপির চিহ্ন দিয়ে এ প্রাচীন মিসরীয় লিপি পদ্ধতি তৈরি হয়েছিল । আর এসব চিত্রলিপিই হায়ারোগ্লিফিক নামে পরিচিত। 39 ‘জাজিরাতুল আরব’ অর্থ কী ?

[Rajshahi · 2019] উত্তর

‘জাজিরাতুল আরব’ অর্থ আরব উপদ্বীপ । 40 উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন ? ব্যাখ্যা করো।

[Rajshahi · 2019] উত্তর

মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন হওয়ায় উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় । আরবের অধিকাংশ অঞ্চলই মরুময় । আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় মরুময় আরবে এটি সর্বাধিক গৃহপালিত প্রাণী । উট একবার পানি পান করে দীর্ঘদিন (শীতকালে প্রায় ২৫ এবং গ্রীষ্মকালে ৫দিন) ধরে রাখতে পারে । তাই মরুবাসীরা খাদ্য-পানীয় সংগ্রহ ও যোগাযোগের প্রধান বাহন এবং ক্রয়- বিক্রয়ের মাধ্যম হিসেবে উট ব্যবহার করতো। এ কারণে উটকে মরুভূমির জাহাজ’ বলা হয়। 41

পিরামিড কী ? [Dhaka · 2019]

উত্তর মিসরীয়দের নির্মিত পাথরের তৈরি ত্রিভুজ আকৃতির অনেক উঁচু সমাধিসৌধই হলো পিরামিড। 42

মিসরকে নীল নদের দান বলা হয় কেন ? [Dhaka · 2019]

উত্তর নীল নদ প্রাচীন মিসরীয় সভ্যতার বিকাশে প্রধান ভূমিকা রাখায় মিসরকে নীল নদের দান বলা হয়। কৃষিসহ দৈনন্দিন কাজে প্রাচীন মিসরীয়দের ব্যবহৃত পানির প্রধান উৎস ছিল নীল নদ। প্রতিবছর বন্যার পর নীলনদের অববাহিকা অঞ্চলে উর্বর পলিমাটির আস্তরণ পড়ত। এ পলিমিশ্রিত উর্বর জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এছাড়া মিসরীয়দের লিখন পদ্ধতি ও পঞ্জিকা উদ্ভাবন, জ্যোতির্বিদ্যা চর্চা, নৌপরিবহন ইত্যাদি ক্ষেত্রেও নীল নদের ভূমিকা ছিল। এভাবে মিসরীয় সভ্যতার বিকাশ ও উন্নতির মূলে ছিল নীল নদ। এসব কারণে দেশটিকে নীল নদের দান বলা হয় ।

43 আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কী ?

[Dhaka · 2019] উত্তর আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা বা অন্ধকারের যুগ ।

44 হানিফ সম্প্রদায় কারা ? ব্যাখ্যা করো ।

[Dhaka · 2019] উত্তর ইসলাম-পূর্ব যুগে আরবের আল্লাহর একত্ববাদে বিশ্বাসীরা হলো হানিফ সম্প্রদায় ।

জাহেলি যুগে আরব সমাজে মুষ্টিমেয় লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা দেব-দেবীর পূজা থেকে বিরত থাকত। এদের সংখ্যা ছিল খুব কম। শুধু মূর্তিপূজা নয়, এরা তৎকালীন আরবের অন্যায়-অত্যাচার কুসংস্কার, অনৈতিক জীবনযাপনের ঘোরবিরোধী ছিল। এরা হযরত ইবরাহিম (আ)-এর প্রচারিত তাওহিদের অনুসারী ছিল। জাহেলি যুগে এরাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল । 45

কে মিসরকে নীল নদের দান বলেছেন? [Dhaka · 2018] উত্তর

ইতিহাসের জনক হেরোডোটাস মিসরকে নীল নদের দান বলেছেন। 46

মিসরকে নীল নদের দান বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো। [Dhaka · 2018] উত্তর

নীল নদ প্রাচীন মিসরীয় সভ্যতার বিকাশে প্রধান ভূমিকা রাখায় মিসরকে নীল নদের দান বলা হয়। কৃষিসহ দৈনন্দিন কাজে প্রাচীন মিসরীয়দের ব্যবহৃত পানির প্রধান উৎস ছিল নীল নদ। প্রতিবছর বন্যার পর নীলনদের অববাহিকা অঞ্চলে উর্বর পলিমাটির আস্তরণ পড়ত। এ পলিমিশ্রিত উর্বর জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এছাড়া মিসরীয়দের লিখন পদ্ধতি ও পঞ্জিকা উদ্ভাবন, জ্যোতির্বিদ্যা চর্চা, নৌপরিবহন ইত্যাদি ক্ষেত্রেও নীল নদের ভূমিকা ছিল। এভাবে মিসরীয় সভ্যতার বিকাশ ও উন্নতির মূলে ছিল নীল নদ। এসব কারণে দেশটিকে নীল নদের দান বলা হয়।

47 প্রাক-ইসলামি আরবের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? [Dhaka · 2018]

উত্তর প্রাক-ইসলামি আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস।

48 উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? ব্যাখ্যা করো। [Dhaka · 2018]

উত্তর মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন হওয়ায় উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

আরবের অধিকাংশ অঞ্চলই মরুময়। আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় মরুময় আরবে এটি সর্বাধিক গৃহপালিত প্রাণী। উট একবার পানি পান করে দীর্ঘদিন (শীতকালে প্রায় ২৫ এবং গ্রীষ্মকালে ৫দিন) ধরে রাখতে পারে। তাই মরুবাসীরা খাদ্য-পানীয় সংগ্রহ ও যোগাযোগের প্রধান বাহন এবং ক্রয়- বিক্রয়ের মাধ্যম হিসেবে উট ব্যবহার করে। এ কারণে একে মরুভূমির জাহাজ বলা হয়। 49 ‘জাজিরা’ অর্থ কী?

[Rajshahi · 2018] উত্তর

‘জাজিরা’ অর্থ দ্বীপ বা উপদ্বীপ। 50 উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

[Rajshahi · 2018] উত্তর

মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন হওয়ায় উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আরবের অধিকাংশ অঞ্চলই মরুময়। আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় মরুময় আরবে এটি সর্বাধিক গৃহপালিত প্রাণী। উট একবার পানি পান করে দীর্ঘদিন (শীতকালে প্রায় ২৫ এবং গ্রীষ্মকালে ৫দিন) ধরে রাখতে পারে । তাই মরুবাসীরা খাদ্য-পানীয় সংগ্রহ ও যোগাযোগের প্রধান বাহন এবং ক্রয়- বিক্রয়ের মাধ্যম হিসেবে উট ব্যবহার করে। এ কারণে একে মরুভূমির জাহাজ বলা হয়। 51

হিলফুল ফুযুল অর্থ কী? [Rajshahi · 2018]

উত্তর ‘হিলফুল ফুযুল’ অর্থ শান্তিসংঘ। 52

হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা করো। [Rajshahi · 2018]

উত্তর মিসরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতি ‘হায়ারোগ্লিফিক’ (Hieroglyphic) নামে পরিচিত। হায়ারোগ্লিফিক অর্থ পবিত্র লিপি। এটি ছিল একটি লিখিত ভাষা। এ ভাষায় নানাপ্রকার দ্রব্য, প্রাকৃতিক বিষয় প্রভৃতির ছবি আঁকা থাকত, যার মাধ্যমে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে তৈজসপত্রে এবং কবরে মৃতের পরিচয়ের ফলক আকারে খোদাই করা হতো । পরে মিসরে প্যাপিরাস কাগজ আবিষ্কৃত হলে এতে এ লিপি উৎকীর্ণ করা হয়। এ লিখন পদ্ধতি তিনটি রূপে বিকাশ লাভ করেছে। যথা: চিত্রভিত্তিক, অক্ষরভিত্তিক এবং বর্ণভিত্তিক। প্রায় ৭৫০টি চিত্রলিপির চিহ্ন দিয়ে প্রাচীন মিসরীয় লিপি পদ্ধতি তৈরি হয়েছিল। মিসরীয়রা চিত্রলিপিভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে সভ্যতার বিকাশে বিশেষ অবদান রেখেছে।

53 পেপিরাস কী?

[Dhaka · 2017] উত্তর পেপিরাস হলো নীল নদের তীরে জন্ম নেওয়া নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস বা উদ্ভিদ, যা দিয়ে মিসরীয়রা কাগজ আবিষ্কার করে।

54 মিসরীয়দের চিত্র লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দাও।

[Dhaka · 2017] উত্তর মিসরীয়রা চিত্রলিপিভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে সভ্যতার বিকাশে বিশেষ অবদান রেখেছে।

মিসরীয়দের লিখন পদ্ধতি ‘হায়ারোগ্লিফিক’ (Hieroglyphic) নামে পরিচিত। হায়ারোগ্লিফিক অর্থ পবিত্র লিপি। এটি ছিল একটি লিখিত ভাষা। এ ভাষায় নানাপ্রকার দ্রব্য, প্রাকৃতিক বিষয় প্রভৃতির ছবি আঁকা থাকত, যার মাধ্যমে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো। হায়ারোগ্লিফিক শিলালিপি প্রথমে তৈজসপত্র, ফলক এবং কবরের গায়ে খোদাই করা হতো। পরে মিসরে কাগজ আবিষ্কৃত হলে এতে এ লিপি উৎকীর্ণ করা হয়। এ লিখন পদ্ধতি তিনটি রূপে বিকাশ লাভ করেছে। যথা: চিত্রভিত্তিক, অক্ষরভিত্তিক এবং বর্ণভিত্তিক। প্রায় ৭৫০টি চিত্রলিপির চিহ্ন দিয়ে প্রাচীন মিসরীয় লিপি পদ্ধতি তৈরি হয়েছিল। 55

মালা’ কী? [Dhaka · 2017] উত্তর

প্রাক-ইসলামি আরবের রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা মালা নামে পরিচিত ছিল, যেটি মক্কায় বিবদমান গোত্রীয় ভারসাম্য রক্ষায় কাজ করত। 56

সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর। [Dhaka · 2017] উত্তর

আরবের উকাজ মেলায় পুরস্কারপ্রাপ্ত সাতটি কবিতাকে সাবায়ে মুয়াল্লাকাত বা ‘সপ্ত ঝুলন্ত’ কবিতা বলা হতো। প্রতি বছর মক্কার নিকটবর্তী উকাজের বার্ষিক মেলায় আরবের প্রখ্যাত কবিগণ কবিতা প্রতিযোগিতার আয়োজন করত। উকাজের বাৎসরিক সাহিত্য সম্মেলনে সাতটি কবিতাকে পুরস্কৃত করা হতো। সোনালি হরফে লিপিবদ্ধ করে এ কবিতাগুলো মক্কায় কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এ কবিতাগুলোর বিষয়বস্তু ছিল প্রেম, যুদ্ধবিগ্রহ, বীরত্বপূর্ণ কাহিনি, বংশ গৌরব, আরব সমাজের আতিথেয়তা, স্বাধীনতা ইত্যাদি। এ কবিতাগুলোই সপ্ত ঝুলন্ত কবিতা বা সাবায়ে মুয়াল্লাকাত নামে পরিচিত ছিল।

57 কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি? [Rajshahi · 2017]

উত্তর ‘বাব ইল’ শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি।

58 জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো। [Rajshahi · 2017]

উত্তর জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বোঝায়।

‘জাজিরা’ আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ। আর আরব একটি ভূখন্ডের নাম। সুতরাং জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি একটি বৈচিত্র্যময় দেশ। এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এরূপ ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়। 59 হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

[Rajshahi · 2017] উত্তর

হুদায়বিয়ার সন্ধি ৬২৮ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। 60 আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

[Rajshahi · 2017] উত্তর

আইয়ামে জাহেলিয়া বলতে ইসলামপূর্ব আরবের অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ সময়কালকে বোঝায়। আইয়ামে জাহেলিয়া শব্দটি আরবি। এর বাংলা অর্থ অজ্ঞতা বা অন্ধকারের যুগ। মহানবি (স)-এর আবির্ভাবের পূর্বে আরবের প্রায় একশ বছর সময়কালকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। এ সময় মানুষের মধ্যে কোনো প্রকার নৈতিকতা, সততা, দায়িত্বজ্ঞান ও শালীনতা ছিল না। অন্যায়-অনাচারে সমাজ ভরপুর ছিল। এ জন্য এ সময়কালকে আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারের যুগ বলা হয়।