01
ASCII কী [Dhaka · 2025]
উত্তর
ASCII একটি বহুল প্রচলিত বিট কোড। ASCII এর পূর্ণনাম American Standard Code for Information Interchange | 02
6 + 5 + 3 =1110- ব্যাখ্যা কর।[Dhaka · 2025]
উত্তর
6+5+3=1110, এখানে 6 + 5 + 3 = 14 যা একটি দশমিক সংখ্যার যোগ। দশমিক সংখ্যা 14 এর বাইনারি 1110 হতে পারে। নিচে তা দেখানো হলো-

হতে পারে ।
03
ডিকোডার কী?[Dhaka · 2025]
উত্তর
ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যায় ইনপুটে বাইনারি কোন সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে।
04
চিত্র-১ এর P চিহ্নিত লজিক গেইটটি সর্বজনীন গেইট- প্রমাণ কর। [Dhaka · 2025]
উত্তর
চিত্র-১ এর P চিহ্নিত লজিক গেইটটি হলো গেইট। গেইট একটি সর্বজনীন গেইট কারণ এ গেইট দ্বারা সকল মৌলিক গেইট বাস্তবায়ন করা যায়। নিচে তা প্রমাণ করে দেখানো হলো-
গেইট বাস্তবায়ন: চিত্রের দুটি ইনপুট সমান।

অর্থাৎ গেইটটি একটি গেইট হিসেবে কাজ করে।
গেইট বাস্তবায়ন: দুটি গেইট সংযোগে একটি গেইট তৈরি হয়।

চিত্রের সার্কিটটি একটি গেইট হিসেবে কাজ করে।
গেইট বাস্তবায়ন: দুটি গেইটের আউটপুটকে পুনরায় গেইট দিয়ে প্রবাহিত করলে গেইট হিসেবে কাজ করে।

চিত্রের সার্কিটটি একটি গেইট হিসেবে কাজ করে।
05
Radix point কী?[Rajshahi · 2025]
উত্তর
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণসংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই Radix point।
06
$A=0041_{16^-}$ ব্যাখ্যা কর। [Rajshahi · 2025]
উত্তর
সংখ্যাটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। অর্থাৎ, A এর বেজ 16। হেক্সাডেসিমেলে 0-9 পর্যন্ত সংখ্যা ও A – F পর্যন্ত অক্ষর ব্যবহার করা হয়। A = (0041)16 সংখ্যাটির বামদিকের শূন্য (০) দুইটি সংখ্যার মানে কোনো প্রভাব ফেলে না। তাই সংখ্যাটিকে আকারেও লেখা যায়। সংখ্যাটি প্রয়োজন অনুযায়ী বাইনারী, অক্টাল ও দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা সম্ভব।
07
এনকোডার কী? [Rajshahi · 2025]
উত্তর
এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে।
08
0+ 1 = 1 উপপাদ্যটি কখন 1.0 = 0 হয়? ব্যাখ্যা কর। [Rajshahi · 2025]
উত্তর
0+1 = 1 উপপাদ্যটি দ্বৈত নীতি মেনে চললে 1.0 = 0 হয়। AND এবং OR অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে। AND এবং OR অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য দ্বৈত নীতি মেনে চলে। যেমন- AND (.) এবং OR (+) অপারেটর পরস্পর বিনিময় হয়। অর্থাৎ AND(.) এর পরিবর্তে OR (+) এবং OR (+) এর পরিবর্তে AND(.) ব্যবহৃত হয়। সাথে ০ এবং। পরস্পর বিনিময় করে। অর্থাৎ, ০ এর পরিবর্তে । এবং। এর পরিবর্তে । ব্যবহৃত হয়।
সুতরাং, দ্বৈত নীতি মেনে 0+1=1 উপপাদ্যটি 1.0 = 0 হয়।
09
2-এর পরিপূরক কী?[Jessore · 2025]
উত্তর
কোনো বাইনারি সংখ্যার 1 কে 0 এবং 0 কে 1 দিয়ে পরিবর্তন করে (বা 1 এর পরিপূরক) নিয়ে যে সংখ্যা পাওয়া যায়, তার সাথে 1 যোগ করে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় তা হচ্ছে 2 এর পরিপূরক।
10
বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২ কেন?[Jessore · 2025]
উত্তর
কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেইজ হচ্ছে ঐ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্ন সংখ্যা। বাইনারী সংখ্যা পদ্ধতিতে ০ এবং ১ এই চিহ্নদ্বয় অর্থাৎ, মাত্র ২টি চিহ্ন ব্যবহৃত হয়। তাই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেইজ ২।
11
সর্বজনীন গেইট কী? [Jessore · 2025]
উত্তর
যে সকল গেইট দিয়ে মৌলিক গেইটসহ অন্যান্য সকল প্রকার গেইট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেসব গেইট হচ্ছে সর্বজনীন গেইট।
12
$\overline{x+y}=\bar{x}, \bar{y}$ সত্যক সারণির সাহায্যে ব্যাখ্যা কর। [Jessore · 2025]
উত্তর
সত্যক সারণির সাহায্যে নিচে ব্যাখ্যা করা হলো-

অর্থাৎ, উপরোক্ত সত্যক সারণি থেকে দেখা যায় যে, ও এর মান সমান।
13
বুলিয়ান দ্বৈতনীতি কী? [Comilla · 2025]
উত্তর
বুলিয়ান অ্যালজেবরার উপপাদ্যে যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়, তাই বুলিয়ান দ্বৈতনীতি।
14
8+8=10 ব্যাখ্যা কর। [Comilla · 2025]
উত্তর
দশমিক সংখ্যা পদ্ধতিতে 8+8= 16 যা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হয় 10।
এখন,
এখানে,
1 0
সুতরাং, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 8+8 = 10 হয়।
15
ইউনিকোড কী? [Chittagong · 2025]
উত্তর
ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড।
16
বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়- ব্যাখ্যা কর। [Chittagong · 2025]
উত্তর
বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করা হয়। কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে কেবল একটি বিট প্রকাশ করে।
বাইনারি যোগের সত্যক সারণি-

বুলিয়ান যোগের সত্যক সারণি-

বাইনারি যোগের ক্ষেত্রে 1+1 = 10 কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1+ 1 = 1. সুতরাং বাইনারি এবং বুলিয়ান যোগ এক নয়।
17
ডিকোডার কী? [Chittagong · 2025]
উত্তর
ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি কোন সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে।
18
“কোনো বুলিয়ান চলক ও তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন” – বুঝিয়ে লেখ। [Chittagong · 2025]
উত্তর
বুলিয়ান বীজগণিতে কোনো চলকের পরিপূরক হচ্ছে তার বিপরীত মান। আর দ্বৈত পরিপূরক হচ্ছে পরিপূরকের আবার পরিপূরক। যদি কোনো বুলিয়ান A হয়, তবে তার পরিপূরক এবং তার দ্বৈত পরিপূরক বা দুই বার পূরক করলে হয় , যা আসলে A এর সমান।অর্থাৎ
উদাহরণ :

তাই বলা যায় যে, বুলিয়ান চলক ও তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন। 19
UTF এর পূর্ণরূপ কী?[Sylhet · 2025]
উত্তর
UTF এর পূর্ণরূপ হচ্ছে Unicode Transformation Format.
20
স্থানীয় মান কী? ব্যাখ্যা কর।[Sylhet · 2025]
উত্তর
কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে, তাকে ঐ অঙ্কের স্থানীয় মান বলা হয়। কোনো সংখ্যা পদ্ধতিতে ডান থেকে বামের স্থানীয় মানকে ঐ সংখ্যা পদ্ধতির বেজের ক্রমবর্ধমান সূচক (1, 2, 3…… ইত্যাদি) দ্বারা প্রকাশ করা হয়। যেমন 555 সংখ্যায় ডানদিকের প্রথম অঙ্কটির মান হলো 5 দ্বিতীয় অঙ্কটির মান হলো 50 এবং ততীয় অঙ্কটির মান হলো 500 কারণ এটিকে দশভিত্তিক সংখ্যা ধরলে এর ডানদিকের প্রথম অঙ্কটির স্থানীয় মান হলো 10° বা 1, পরের অঙ্কটির স্থানীয় মান হলো 101 বা 10 এবং সর্ববামের অঙ্কটির স্থানীয় মান হলো বা 100 ।
21
লজিক গেইট কী? [Sylhet · 2025]
উত্তর
বুলিয়ান অ্যালজেবরায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয়, তাই লজিক গেইট।
22
বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয়- ব্যাখ্যা কর। [Sylhet · 2025]
উত্তর
বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করা হয়। কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে কেবল একটি বিট প্রকাশ করে।
বাইনারি যোগের সত্যক সারণি-

বাইনারি যোগের ক্ষেত্রে 1+1 = 10 কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1+ 1 = 1. সুতরাং বাইনারি এবং বুলিয়ান যোগ এক নয়।
23
ইউনিকোড কী?[Barisal · 2025]
উত্তর
ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড।
24
চার বিটের কোড বুঝিয়ে লেখ। [Barisal · 2025]
উত্তর
চার বিটের কোডটি হলো BCD কোড। BCD এর পূর্ণ নাম Binary Coded Decimal। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য এ কোড ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অংককে সমতুল্য চার বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। এ কোডের মাধ্যমে ‘0’ হতে ‘9’ পর্যন্ত মোট 10টি সংখ্যাকে 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা নির্দেশ করা যায়।
25
অ্যাডার কী? [Barisal · 2025]
উত্তর
যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারী সংখ্যা যোগ করা যায় তা হচ্ছে অ্যাডার।
26
NOR Gate দ্বারা OR Gate বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা কর। [Barisal · 2025]
উত্তর
NOR গেইট দ্বারা OR গেইট বাস্তবায়ন কৌশল নিচে ব্যাখ্যা করা হলো-দুটি NOR গেইটের সংযোগে একটি OR গেইট তৈরি হয়।

27
MSB কী? [Dinajpur · 2025]
উত্তর
MSB বা Most Significant Bit হলো বাইনারি সংখ্যার সবচেয়ে বাম পাশের বিট যা সংখ্যা মান নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 28
বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়- ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করা হয়। কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে কেবল একটি বিট প্রকাশ করে।
বাইনারি যোগের সত্যক সারণি-

বাইনারি যোগের ক্ষেত্রে 1 + 1 = 10 কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1+ 1 = 1. সুতরাং বাইনারি এবং বুলিয়ান যোগ এক নয়। 29
কাউন্টার কী?[Dinajpur · 2025]
উত্তর
কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট, যা ফ্লিপ-ফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে। 30
NAND গেইটকে NOR গেইট দ্বারা বাস্তবায়ন সম্ভব- ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
নিচে NOR গেইট দ্বারা NAND গেইটের বাস্তবায়ন দেখানো হলো-

অতএব, NAND গেইটকে NOR গেইট দ্বারা বাস্তবায়ন সম্ভব। 31
EBCDIC কী? [Mymensingh · 2025]
উত্তর
যে কোডে 0 থেকে 9 অঙ্কের জন্য 1111, A থেকে Z বর্ণের জন্য 1100, 1101 ও 1110 এবং বিশেষ চিহ্নের জন্য 0100, 0101, 0110 ও 0111 জোন বিট হিসেবে ব্যবহার করা হয় তাই EBCDIC কোড। 32
ব্যাখ্যা কর [Mymensingh · 2025]
উত্তর
এখানে,
আবার, (1)
আবার,
সুতরাৎ,

অতএব. 33
বুলিয়ান পূরক কী? [Mymensingh · 2025]
উত্তর
বুলিয়ান অ্যালজেবরায় যেকোনো চলকের মান 0 বা 1 হতে পারে। এ 0 এবং 1 কে একটি অপরটির বুলিয়ান পূরক বলা হয়। 34
2 থেকে 4 লাইন ডিকোডার ব্যাখ্যা কর। [Mymensingh · 2025]
উত্তর
2 থেকে 4 ডিকোডারে দুটি ইনপুট লাইন থেকে চারটি আউটপুট লাইনের যে কোনো একটিতে 1. পাওয়া যায়। আউটপুট লাইনের যে কোনো একটিতে 1 এবং বাকি সবকয়টিতে ০ আউটপুট পাওয়া যায়। তবে কোন আউটপুট লাইনে 1 হবে, তা নির্ভর করে ইনপুটগুলোর মানের ওপর। 35
সাইন বিট কী?[Comilla · 2025]
উত্তর
বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়। এই অতিরিক্ত বিটকে সাইন বিট বলে।36
16 বিটের কোডটি ব্যাখ্যা কর।[Comilla · 2025]
উত্তর
16 বিটের আলফানিউমারিক কোডের নাম ইউনিকোড। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। 2020 সালে ইউনিকোডের 13-তম সংস্করণে 154 টি ভাষা স্থান পেয়েছে। সর্বশেষ ইউনিকোডের Standard অনুযায়ী যেখানে প্রত্যেকটা বর্ণের জন্য থেকে শুরু করে এর ভেতর একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে। ইউনিকোডে প্রতিটি ভাষার জন্য 65,536 টি স্থানে সংরক্ষণ করা আছে। সেজন্য আগে সে সমস্ত ভাষা কয়েক হাজার চিত্রকল্প দিয়ে লিখতে হতো (চীনা, জাপানি কিংবা কোরিয়ান) বলে কম্পিউটারে প্রক্রিয়া করা কঠিন ছিল, সেগুলোও এখন ইউনিকোডে সংকুলান করা গেছে।37
ইউনিভার্সাল গেট কী?[Dhaka · 2024]
উত্তর
যে সকল গেইট দিয়ে মৌলিক গেইটসহ অন্যান্য সকল প্রকার গেইট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেসব গেইট হচ্ছে ইউনিভার্সাল গেইট ।38
17 এর পরের সংখ্যাটি 20- ব্যাখ্যা কর ।[Dhaka · 2024]
উত্তর
17 সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে।
এখন,
এর পরবর্তী সংখ্যা
এখন,
অর্থাৎ 17 এর পরবর্তী সংখ্যা 20 হবে।39
ASCII কী?[Dhaka · 2024]
উত্তর
ASCII হলো একটি বহুল প্রচলিত 7 বিট কোড। ASCII এর পূর্ণনাম American Standard Code for Information Interchange।40
বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব—ব্যাখ্যা কর[Dhaka · 2024]
উত্তর
বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। 2 এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায় । বাইনারি সংখ্যার 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। এক্ষেত্রে যেকোনো ধনাত্মক সংখ্যার ঋণাত্মক মান বের করার জন্য ঐ সংখ্যার 2 এর পরিপূরক তৈরি করে সমকক্ষ ৪ টি বাইনারি সংখ্যার সমান করতে হবে। অতঃপর সংখ্যাদ্বয়ের চূড়ান্ত অবস্থা যোগ করে ফলাফল নির্ণয় করা হয় ।41
কোড কী?[Rajshahi · 2024]
উত্তর
কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড ।42
11 + 1 = 100 হতে পারে- ব্যাখ্যা কর।[Rajshahi · 2024]
উত্তর
11 + 1 = 100 হতে পারে। কারণ এটি বাইনারি সংখ্যার যোগ। বাইনারিতে শুধুমাত্র 0 ও 1 দুটি সংখ্যা রয়েছে। বাইনারি যোগের ক্ষেত্রে 1 + 1 = 0 হয় এবং ক্যারি 1 থাকে যা পরবর্তী সংখ্যা 1 এর সাথে যোগ হয়ে 0 হবে এবং ক্যারি 1 সামনে বসবে। নিচে যোগটি দেখানো হলো—

43
সত্যক সারণি কী?[Rajshahi · 2024]
উত্তর
একটি বিশেষ প্রক্রিয়ায় কোন ইনপুটের জন্য কোন আউটপুট পাওয়া যায় সেটি যদি একটি সারণি বা টেবিল দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা হয় সেটি হচ্ছে সত্যক সারণি বা ট্রুথ টেবিল44
A (A+A) = A ব্যাখ্যা কর।[Rajshahi · 2024]
উত্তর
A(A + A )= A। কারণ এখানে বুলিয়ান উপপাদ্যের সাহায্যে সরলীকরণ করা হয়েছে এবং সমীকরণটিতে Logical OR এবং Logical AND অপারেশন চালনা করা হয়েছে।
A(A + A)
যা একটি Logical OR
যা Math input error একটি Logical AND45
অ্যাসকি কোড কী ?[Jessore · 2024]
উত্তর
ASCII একটি বহুল প্রচলিত 7 বিট কোড। ASCII এর পূর্ণনাম American Standard Code for Information Interchange । 46
10 + 10 = 100 সম্ভব কী? দেখাও[Jessore · 2024]
উত্তর
বাইনারি সংখ্যা পদ্ধতিতে 10 + 10 = 100 সম্ভব। কারণ, এই সংখ্যা পদ্ধতিতে দুইটি অংক 0 ও 1 ব্যবহার করা হয়।
বাইনারি পদ্ধতিতে যোগের নিয়ম অনুযায়ী, 0+0 = 0 এবং 1 + 1 = 0, হাতে 1 এখন,
+ = 47
কাউন্টার কী?[Jessore · 2024]
উত্তর
কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট, যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।48
NAND গেইটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেইটে রূপান্তরিত হয়—ব্যাখ্যা কর।[Jessore · 2024]
উত্তর
NAND গেইটের সকল ইনপুট একই হলে ইহা NOT গেইটে রূপান্তরিত হয়, যা একটি মৌলিক গেইট। NOT গেইটের আউটপুট হলো ইনপুটের বিপরীত অবস্থা অর্থাৎ,

আমরা জানি, NAND গেইটের আউটপুট হলো AND গেইটের আউটপুটের বিপরীত। যদি ইনপুটগুলো একই হয় অর্থাৎ, সকল ইনপুট A হয় তখন,

যা NOT গেইটের আউটপুট।49
ইউনিকোড কী?[Comilla · 2024]
উত্তর
ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড।50
৪+৪=10 হয়-ব্যাখ্যা কর।[Comilla · 2024]
উত্তর
দশমিক সংখ্যা পদ্ধতিতে ৪+৪= 16 যা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হয় 10।
এখন,
এখানে,
1 0
সুতরাং, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ৪+৪= 10 হয়।51
ডিকোডার কী?[Comilla · 2024]
উত্তর
ডিকোডার-হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে বাইনারি কোন সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে।52
বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়-ব্যাখ্যা কর[Comilla · 2024]
উত্তর
বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করা হয়। কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে কেবল একটি বিট প্রকাশ করে।
বাইনারি যোগের সত্যক সারণি-

বুলিয়ান যোগের সত্যক সারণি-

বাইনারি যোগের ক্ষেত্রে 1+1 10 কিন্তু বুলিয়ান ‘যোগের ক্ষেত্রে 1+1=1. সুতরাং বাইনারি এবং বুলিয়ান যোগ এক নয়।53
ইউনিকোড কী?[Chittagong · 2024]
উত্তর
ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড।54
7 এর পরবর্তী সংখ্যাটি 10- ব্যাখ্যা কর।[Chittagong · 2024]
উত্তর
দশমিক পদ্ধতিতে 7 এর পরবর্তী সংখ্যা অথবা 7 + 1 = ৪ হয়। কিন্তু অকটাল সংখ্যা পদ্ধতিতে 7 এর সাথে । যোগ করলে যোগফল 7 + 1 = (10)৪ হয়। কারণ 7 হলো অকটাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক। তাই অকটাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরবর্তী সংখ্যাটি 10।55
এনকোডার কী?[Chittagong · 2024]
উত্তর
এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে।56
1+A=1 ব্যাখ্যা কর।[Chittagong · 2024]
উত্তর
বুলিয়ান অ্যালজেবরায় লেখা হয়। কারণ-
যদি ;
যদি श्या;
যেহেতু A এর যেকোনো মানের জন্য ফলাফল সর্বদা 1 হয় তাই 1+A এর মান 157
ভিত্তি কী?[Sylhet · 2024]
উত্তর
কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো চিহ্ন ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে সংখ্যাটির ভিত্তি বা বেজ।58
বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে— ব্যাখ্যা কর।[Sylhet · 2024]
উত্তর
ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভ হয়েছে। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। 2020 সালে ইউনিকোডের 13-তম সংস্করণে 154 টি ভাষা স্থান পেয়েছে। সর্বশেষ ইউনিকোডের Standard অনুযায়ী প্রত্যেকটা বর্ণের জন্য 0000 থেকে শুরু করে 10FFFF10 এর ভেতর একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে। ইউনিকোড়ে প্রতিটি ভাষার জন্য 65,536 টি স্থান সংরক্ষণ করা আছে। সেজন্য আগে যে সমস্ত ভাষা কয়েক হাজার চিত্রকল্প দিয়ে ‘লিখতে হতো (চীনা, জাপানি কিংবা কোরিয়ান) বলে কম্পিউটারে প্রক্রিয়া করা কঠিন ছিল, সেগুলোও এখন ইউনিকোডে সংকুলান করা গেছে।59
EBCDIC কী?[Sylhet · 2024]
উত্তর
যে কোডে 0 থেকে 9 অঙ্কের জন্য 1111, A থেকে Z বর্ণের জন্য 1100, 1101 ও 1110 এবং বিশেষ চিহ্নের জন্য 0100, 0101, 0110 ও 0111 জোন বিট হিসেবে ব্যবহার করা হয় তাই EBCDIC কোড ।60
3+3+3 = 11 কীভাবে সম্ভব? ব্যাখ্যা কর ।[Sylhet · 2024]
উত্তর
দশমিক সংখ্যা পদ্ধতিতে 3 + 3 + 3 = 9 যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয় 11 ।
এখানে,
1 1
তাই সম্ডব।61
এনকোডার কী?[Barisal · 2024]
উত্তর
এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে ।62
ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড— ব্যাখ্যা কর ।[Barisal · 2024]
উত্তর
যে কোডিংয়ে সংখ্যার সাথে সাথে অক্ষর, যতিচিহ্ন, সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় তাকে আলফানিউমেরিক কোড বলে। ইউনিকোড হলো প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে বর্তমান সময়ের অক্ষর, বর্ণ, চিহ্ন, ইমোজি ইত্যাদির এনকোডিং পদ্ধতি। এই পদ্ধতির ৮, ১৬ ও ৩২ বিট এককের তিনটি বহুল প্রচলিত সংস্করণ রয়েছে যেখানে প্রত্যেক সংখ্যা, অক্ষর ও চিহ্নের জন্য একটি করে নির্দিষ্ট হেক্সাডেসিমাল কোড রয়েছে। বর্তমানে বিশ্বের ১৫৪টি ভাষার সব অক্ষর, সংখ্যা ও চিহ্ন এতে ব্যবহার করা যায় বলে ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড।63
ভিত্তি কী?[Barisal · 2024]
উত্তর
কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো চিহ্ন ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে সংখ্যাটির ভিত্তি বা বেজ ।64
চার ইনপুট বিশিষ্ট OR গেইট বাস্তবায়নে কতটি NOR গেইটের প্রয়োজন? ব্যাখ্যা কর ।[Barisal · 2024]
উত্তর
OR গেইটের ক্ষেত্রে চারটি ইনপুট A, B, C, D হলে আউটপুট ফাংশন হবে,
ফাংশনটির NOR গেইট দিয়ে বাস্তবায়ন নিম্নরূপ,

উপরের সার্কিটটি থেকে দেখা যায়, চার ইনপুট বিশিষ্ট OR গেইট বাস্তবায়নে দুটি NOR গেইট প্রয়োজন ।65
লজিক গেইট কী?[Dinajpur · 2024]
উত্তর
বুলিয়ান অ্যালজেবরায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয়, তাই লজিক গেইট ।66
18 কী একটি অক্টাল সংখ্যা?[Dinajpur · 2024]
উত্তর
18 অকটাল সংখ্যা নয়। কারণ অকটাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6 3 7। মোট ৪টি অঙ্ক ব্যবহার করা হয়। অকটাল সংখ্যার বেজ ৪। অকটাল পদ্ধতিতে যেকোনো সংখ্যা লিখতে গেলে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে লিখতে হয়।67
২ এর পূরক কী?[Dinajpur · 2024]
উত্তর
কোনো বাইনারি সংখ্যার । কে () এবং () কে । দিয়ে পরিবর্তন করে (বা । এর পরিপূরক) নিয়ে যে সংখ্যা পাওয়া যায়, তার সাথে। যোগ করে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় তা হচ্ছে 2 এর পূরক।68
রেজিস্টার ও মেমোরি এক নয়” ব্যাখ্যা কর।[Dinajpur · 2024]
উত্তর
রেজিস্টার হলো একাধিক ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি এক প্রকার মেমোরি ডিভাইস, যা কতকগুলো বিটকে অল্প সময়ের জন্য ধারণ বা সংরক্ষণ করে রাখতে পারে কিন্তু মেমোরি ডিভাইসের মতো সবসময় একই ডেটা ধারণ করতে পারে না। তাই বলা যায় যে, রেজিস্টার ও মেমোরি এক নয়।69
Radix point কী?[Mymensingh · 2024]
উত্তর
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণসংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই Radix point ।70
NAND গেইট দিয়ে OR গেইট তৈরি করে ব্যাখ্যা কর।[Mymensingh · 2024]
উত্তর
নিচে NAND গেইট দিয়ে OR গেইটের বাস্তবায়ন দেখানো হলো—

এক্ষেত্রে বামের NAND গেইট দুটি NOT গেইট হিসেবে কাজ করে ।
সুতরাং চিত্রের সার্কিটটি একটি OR গেইট হিসেবে কাজ করে।71
মৌলিক উপপাদ্য কী?[Mymensingh · 2024]
উত্তর
বুলিয়ান অ্যালজেবরার যে উপপাদ্যগুলোর সাহায্যে জটিল লজিক ফাংশনের সমাধান করা হয় সেগুলোই মৌলিক উপপাদ্য ।72
বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক একই নয়- ব্যাখ্যা কর।[Mymensingh · 2024]
উত্তর
বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক একই নয়। বুলিয়ান চলকের মান নির্ধারিত 0 অথবা 1 এর যেকোনো একটি হতে হবে। অন্যদিকে প্রোগ্রামিং চলকের ডেটা টাইপ অনুযায়ী এর মান যেকোনো কিছুই হতে পারে।
যেমন : int a = 10;
char c = “A”; ইত্যাদি73
ব্লুটুথ কী?[Mymensingh · 2024]
উত্তর
ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তার বিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।74
রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধাজনক— ব্যাখ্যা কর ।[Mymensingh · 2024]
উত্তর
রাউটার একই প্রটোকলভুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের জন্য সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে। অন্যদিকে গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। রাউটারের মাধ্যমে ডেটা ট্রান্সলেশনের সুযোগ পাওয়া না গেলেও গেটওয়ে এ সুবিধা দিয়ে থাকে। এছাড়াও গেটওয়ে রাউটার অপেক্ষা দ্রুতগতিসম্পন্ন। তাই বলা | যায় যে, রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধাজনক।75
ASCII কোড কী?[Dhaka · 2023]
উত্তর
ASCII একটি বহুল প্রচলিত 7 বিট কোড। ASCII এর পূর্ণনাম American Standard Code for Information Interchange.76
কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব। ব্যাখ্যা কর।[Dhaka · 2023]
উত্তর
ডিকোডারের মাধ্যমে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব। ডিকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রুপান্তরিত করে। ডিকোডার একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্র। এর মাধ্যমে বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তর করা, বিভিন্ন ভাষায় লিখিত সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা, ASCII ও EBCDIC কোডকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করা সহ নানারকম ডিকোডিং এর কাজ করা যায়।77
কাউন্টার কাকে বলে?[Dhaka · 2023]
উত্তর
কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট, যা ফ্লিপ-ফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে ।78
বাইনারি ও বিসিডি এক নয়। ব্যাখ্যা কর।[Dhaka · 2023]
উত্তর
বিসিডি ও বাইনারি কোড এক নয়- নিম্নে তা ব্যাখ্যা করা হলো-
১. বাইনারি কোড একটি সংখ্যা পদ্ধতি। কিন্তু বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়।
২. বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র দুটি (0, 1) সংখ্যা ব্যবহৃত হয়৷ অপরদিকে BCD দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহৃত হয়।
৩. কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশের জন্য কম বিট লাগে কিন্তু কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট লাগে।79
চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে।[Rajshahi · 2023]
উত্তর
ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বুঝানোর জন্য সংখ্যার পূর্বে +/- চিহ্ন দিতে হয়। চিহ্ন বা সাইনযুক্ত এ সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে ।80
ASCII কোড একটি আলফানিউমেরিক কোড- ব্যাখ্যা কর।[Rajshahi · 2023]
উত্তর
কম্পিউটারে সংখ্যার সাথে সাথে বর্ণ, যতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করতে হয়৷ যে কোডিংয়ে সংখ্যার সাথে সাথে অক্ষর যতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় সেগুলোতে আলফা নিউমেরিক কোড ব্যবহার করা হয়। ASCII একটি সাত বিটের আলফানিউমেরিক কোড৷ ASCII কোডে ছোট হাতের, বড় হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা, যতি চিহ্ন, গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয়। তাই ASCII কোড একটি আলফানিউমেরিক কোড ।81
এনকোডার কাকে বলে?[Rajshahi · 2023]
উত্তর
এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে।82
ডি-মরগান এর উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে-ব্যাখ্যা কর।[Rajshahi · 2023]
উত্তর
ডি-মরগানের উপপাদ্যগুলো হলো-
প্রথম উপপাদ্য: দুই বা ততোধিক বুলিয়ান চলকের যোগফলের পূরক ঐ চলকগুলোর পূরকের গুণফলের সমান। Aও B বুলিয়ান চলক হলে-
দ্বিতীয় সূত্র: দুই বা ততোধিক বুলিয়ান চলকের গুণফলের পূরক ঐ চলকগুলোর পূরকের যোগফলের সমান।
A ও B বুলিয়ান চলক হলে
অর্থাৎ ডিমরগানের উপপাদ্য থেকে দেখা যায় যে, ডিমরগানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে।83
পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?[Comilla · 2023]
উত্তর
যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন, বেজ বা ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মান প্রয়োজন হয় তাই পজিশনাল সংখ্যা পদ্ধতি।84
(14)10 এর সমকক্ষ BCD কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন? বুঝিয়ে লিখ।[Comilla · 2023]
উত্তর
প্রতিটি দশমিক সংখ্যা প্রকাশ করার জন্য বিসিডি কোডো চারটি বাইনারি বিটের বিন্যাস ব্যবহার করা হয়। 1 এর বিসিডি কোড 0001 এবং 4 এর বিসিডি কোড 0100. সুতরাং (14)10 এর সমকক্ষ বিসিডি কোড হয় 00010100 যেখানে সর্বমোট ৮টি বাইনারি বিটের প্রয়োজন হয়েছে। আবার (14)10 এর সমতুল্য বাইনারি মান 1110 যেখানে সর্বমোট ৪টি বাইনারি বিটের প্রয়োজন হয়েছে। সুতরাং (14)10 এর সমকক্ষ BCD কোড এ বেশি বিট প্রয়োজন।85
অ্যাডার কী?[Comilla · 2023]
উত্তর
অ্যাডার হলো এমন একটি সমবায় বর্তনী যার সাহায্যে যোগের কাজ করা হয়।86
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কী প্রয়োজন? বুঝিয়ে লেখ।[Comilla · 2023]
উত্তর
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে তিনটি বিষয় জানা প্রয়োজন। তা হলো:
১. সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি।
২. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগলোর নিজস্ব মান।
৩. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান।87
সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কি? [Dinajpur · 2023]
উত্তর
কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো অংক ব্যবহার করতে হয় সেটি হচ্ছে সংখ্যাটির ভিত্তি বা বেজ।88
বহুল ব্যবহৃত ৮ বিট কোডটি ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]
উত্তর
বহুল প্রচলিত ৮ বিট কোডটি হলো EBCDIC. EBCDIC পূর্ণ নাম Extended Binary Coded Decimal Interchange Code. এটি একটি ৮ বিট বিসিটি কোড। যে কোডে 0-9 অংকের জন্য 1111, A থেকে Z বর্ণের জন্য 1100 1101 ও 1110 এবং বিশ্বাস চিহ্নের জন্য 0100,0101,0110 ও 0111 জোন বিট হিসেবে ব্যবহার করা হয় তাকে ই বি সি ডি আই সি কোড বলে। এ কোডে 28 বা 256 টি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্ন কে এ পদ্ধতিতে কোড হিসেবে কম্পিউটারে ব্যবহার উপযোগী করা আছে। এক কোটি সাধারণত আইবিএম এবং সমকক্ষ কম্পিউটারে ব্যবহৃত হয়। 89
কাউন্টার কি?[Dinajpur · 2023]
উত্তর
ফ্রিকোয়েন্সিয়াল সার্কিট ইনপুট এ দেওয়া পালসের সংখ্যা গুনতে পারে তাই কাউন্টার। 90
কোন বর্তনীর 2n সংখ্যক ইনপুট হলে n সংখ্যক আউটপুট হয়। ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]
উত্তর
এনকোডার বর্তনীতে 2n সংখ্যক ইনপুট হলে n সংখ্যক আউটপুট হয়। এনকোডার হল এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যাল কে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে। এনকোডার যে কাজটি করে তাকে এনকোডিং বলে। এনকোডার এর সাহায্যে আলফা নিউমেরিক বর্ণকে অ্যাসকি কোড, ই বি সি ডি আই সি কোড ও বিসিডি কোড এ পরিণত করা যায়। এন কোডারে অনেকগুলো ইনপুট থাকে যার মধ্যে মাত্র একটি activated থাকে অর্থাৎ যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুটে 0 থাকে।91
সংখ্যা পদ্ধতি বলতে কী বুঝ?[Mymensingh · 2023]
উত্তর
সংখ্যাকে প্রকাশ এবং গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। 92
4 বিটের কোডটি ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]
উত্তর
4 বিটের কোড হলো BCD কোড। BCD কোড এর পূর্ণ নাম হচ্ছে binary coded decimal। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য এই কোড ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অংক কে সমতুল্য চার বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিটি কোড বলে। এই কোডের মাধ্যমে 0-9 পর্যন্ত মোট 10 টি সংখ্যাকে 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়।93
এনকোডার কী?[Mymensingh · 2023]
উত্তর
যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা হয় অর্থাৎ আনকোডেড (Uncoded) ডেটাকে কোডেড (Coded) ডেটায় পরিণত করা হয় তাকে এনকোডার বলে।94
‘Output হলো Input -এর যৌক্তিক বিপরীত’-ব্যাখ্যা কর।[Mymensingh · 2023]
উত্তর
NOT গেইটে Output হলো Input -এর যৌক্তিক বিপরীত।
যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটিমাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্টের সমান হয় তাকে NOT গেইট বলে। NOT গেইটের ইনপুট ১ হলে আউটপুট হয় ০ এবং ইনপুট ০ হলে আউটপুট হয় ১। তাই বলা হয়, NOT গেইটে Output হলো Input -এর যৌক্তিক বিপরীত।95
রেজিস্টার কি?[Sylhet · 2023]
উত্তর
রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসর এর অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমোরি। 96
সত্যক সারণির সাহায্যে ডি মরগ্যানের উপপাদ্য প্রমাণ কর। [Sylhet · 2023]
উত্তর
সত্যক সারণির মাধ্যমে ডি মরগ্যানের উপপাদ্য নিচে প্রমাণ করা হলো:

97
বিট কি? [Sylhet · 2023]
উত্তর
বাইনারি অংকের সংক্ষিপ্ত রূপ হলো বিট। বিট হলো 0 ও 1।98
প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা কর।[Sylhet · 2023]
উত্তর
ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষায় লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। ২০২০ সালে ইউনিকোডের 13 টি সংস্করণে 154টি ভাষা স্থান পেয়েছে। সর্বশেষ ইউনিকোডের স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে প্রত্যেকটা বর্ণের জন্য (0000)16 থেকে শুরু করে (10FFFF)16 এর ভেতরে একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ইউনিকোডে প্রতিটি ভাষার জন্য 65,536 টি স্থানে সংরক্ষণ করা আছে। সেজন্য আগে সে সমস্ত ভাষা কয় হাজার চিত্রকল্প দিয়ে লিখা হতো বলে কম্পিউটারের প্রক্রিয়া করা কঠিন ছিল, সেগুলো এখন ইউনিকোডে সংকলন করা হয়ে গেছে। 99
রেডিক্স পয়েন্ট কী?[Jessore · 2023]
উত্তর
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই রেডিক্স পয়েন্ট। 100
9+7= 20 কীভাবে সম্ভব তা দেখাও।[Jessore · 2023]
উত্তর
দশমিক সংখ্যা পদ্ধতিতে 9+7=16 যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয় 20।
(9)10+(7)10= (16)10
এখন,
(16)10= (10000)2
এখানে, (10000)2= 010 000= 20
সুতরাং (10000)2= (20)8
সুতরাং দশমিক সংখ্যা ব্যবস্থায় 9+7 এর সমতুল্য অক্টাল মান 20. অর্থাৎ 9+7= 20 সম্ভব হয়। 101
কাউন্টার মোড নাম্বার কী?[Jessore · 2023]
উত্তর
কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে, তাই কাউন্টারের মোড নম্বর। 102
২ চলকের জন্য ডি-মরগ্যানের ১ম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে দেখাও।[Jessore · 2023]
উত্তর
ডি মরগ্যানের প্রথম উপপাদ্য: দুই বা ততোধিক বলিয়ান চলকের যোগফলের পূরক ওই চলক গুলোর পূরকের গুণফল এর সমান।

103
ক্লাউড কম্পিউটিং কী?[Jessore · 2023]
উত্তর
নিজস্ব ছোট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশাল আকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারের সংরক্ষণের ধারণাটি হল ক্লাউড কম্পিউটিং। 104
802.15 প্রযুক্তির সাহায্যে মোবাইল থেকে মোবাইলে ছবি প্রেরণ সম্ভব- বুঝিয়ে লিখ।[Jessore · 2023]
উত্তর
802.15 প্রযুক্তি টি হল ব্লুটুথ প্রযুক্তি। ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের (১০ মিটার বাদ ৩৩ ফিট এর কাছাকাছি) ভেতরে বিনা খরচের ডাটা আদান-প্রদানের বহু প্রচলিত ওয়ারলেস পদ্ধতি। ব্লুটুথ এর সাহায্যে বিনা খরচের স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইসে নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান প্রদান করতে পারে। বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাব, মেডিকেল ডিভাইস এবং বাসা বাড়ির বিনোদনের অনেক ডিভাইসের ব্লুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে।
এই প্রযুক্তির মাধ্যমে স্বল্পদুরুত্তের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের ছবি, ভিডিও, অডিও আদান-প্রদান সম্ভব।105
BCD কোড কী?[Chittagong · 2023]
উত্তর
একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অংককে আলাদাভাবে চারটি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। 106
5+3 = 10 ব্যাখ্যা কর।[Chittagong · 2023]
উত্তর
এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। দশমিক সংখ্যা পদ্ধতিতে 5+3= 8 হয়। কিন্তু অক্টাল পদ্ধতিতে যোগ করলে 5+3=10 হয়। অক্টাল পদ্ধতিতে ৭ এর পরবর্তী সংখ্যা ১০ বা দশমিক সংখ্যা পদ্ধতির সমতুল্য মান ৮।107
অ্যাডার কী?[Chittagong · 2023]
উত্তর
যে ডিজিটাল সার্কিট এর মাধ্যমে বাইনারি সংখ্যার যোগ করা যায় তা হচ্ছে অ্যাডার। 108
P+1 = 1 ব্যাখ্যা কর।[Chittagong · 2023]
উত্তর
যৌক্তিক যোগের বুলিয়ান উপপাদ্য অনুসারে P+1=1.
P এর মান 0 হলে,
P+1=0+1=1
অর্থাৎ P এর মান 0 বা 1 যাই হোক না কেন আউটপুট সর্বদা 1 হবে।
তাই P+1=1109
ফ্লিপ ফ্লপ কি? [Barisal · 2023]
উত্তর
ফ্লিপ ফ্লপ এক ধরনের সার্কিট যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুট এর মান সংরক্ষণ করা যায়। 110
ন্যান্ড গেইটকে সর্বজনীন গেইট বলা হয় কেন? [Barisal · 2023]
উত্তর
যেসব গেট দিয়ে মৌলিক গেইট বাস্তবায়ন করা যায় সেসব গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। NAND গেইট- NOT এবং AND গেইটের সমন্বয়ে তৈরি করা হয়। এ গেইট দিয়ে মৌলিক গেইট বাস্তবায়ন করা হয় বিধায় এ গেইটকে সার্বজনীন গেইট বলে। 111
ভিত্তি কি?[Barisal · 2023]
উত্তর
কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো চিহ্ন ব্যবহার করতে হয়, সেটিই হচ্ছে ঐই সংগঠনের ভিত্তি। 112
“পৃথিবীর সব মাতৃভাষার বর্ণকে ইউনিকোড কম্পিউটারের বর্ণের পরিবর্তন করেছে”- ব্যাখ্যা কর। [Barisal · 2023]
উত্তর
পৃথিবীর সব মাতৃভাষার বর্ণকে Unicode কম্পিউটারের বর্ণ পরিবর্তিত করেছে। Unicode কনসর্টিয়াম নামে একটি সংগঠন রক্ষণাবেক্ষণ করে থাকে। ২০২০ সালের ইউনিকোডের ১৩টি সংস্করণে ১৫৪ টি ভাষা স্থান পেয়েছে। সর্বশেষ ইউনিকোডের স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা বর্ণের জন্য 000016 থেকে শুরু করে (10FFFF)16 এর ভেতরে একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে. ইউনিকোডে প্রতিটি ভাষার জন্য ৬৫,৫৩৬ স্থান সংরক্ষণ করা আছে। প্রাচীন মিশরীয় হ্যালোগ্রাফিক ভাষা থেকে শুরু করে বর্তমানে ইমোজিকেও ইউনিকোডের আওতায় আনা হয়েছে।
তাই বলা যায়, পৃথিবীর সব মাতৃভাষার বর্ণকে ইউনিকোড কম্পিউটারের বর্ণের পরিবর্তন করেছে।113
বাইনারি সংখ্যা পদ্ধতি -ব্যাখা কর।[Dhaka · 2019]
উত্তর
0 ও 1 এ দুটি চিহ্ন ব্যবহার করে গড়ে ওঠা সংখ্যা পদ্ধতিই বাইনারি সংখ্যা পদ্ধতি।114
6+5+3= 1110 হতে পারে- ব্যাখা কর।[Dhaka · 2019]
উত্তর
6+5+3= 1110, এখানে 6+5+3= 14 যা একটি দশমিক সংখ্যার যোগ। দশমিক সংখ্যা 14 এর বাইনারি 1110 হতে পারে। নিচে তা দেখানো হলো-

115
এনকোডার কী?[Dhaka · 2019]
উত্তর
এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে।116
ইউনিকোড ” বাংলা ” ভাষা বুঝতে পারে – ব্যাখ্যা কর।[Dhaka · 2019]
উত্তর
ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে । ইনিকোড হচ্ছে পৃথবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। ইউনিকোড কনসোর্টিয়াম নামে একটি সংগঠন এটি রক্ষণাবেক্ষণ করে থাকে। ১৯৯১ সালে ২৪টি ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম সংস্করণ ১.০.০ প্রকাশিত হয় যেখানে বাংলা ভাষাও ছিলো। সর্বশেষ ইউনিকোডের Standard অনুযায়ী যেখানে প্রত্যেকটা বর্ণের জন্য 000016 থেকে শুরু করে 10FFFF16 এর ভেতর একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে। যেমন: 099516 হচ্ছে বাংলা অক্ষর ‘ক’। ইউনিকোড প্রতিটি ভাষার জন্য 65,536 টি স্থান সংরক্ষণ করা আছে।117
ASCII কী?[Rajshahi · 2019]
উত্তর
ASCII হচ্ছে একটি আলফানিউমেরিক কোড যার পূর্ণরূপ- American Standard Code for Information Interchange.118
২-এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে- ব্যাখ্যা কর।[Rajshahi · 2019]
উত্তর
সাধারণত কম্পিউটারের মাধ্যমে যোগ ও বিয়োগের কাজ করতে হলে যোগের জন্য Adder Circuit এবং বিয়োগের জন্য Subtractor Circuit পৃথক পৃথকভাবে ব্যবহার করতে হয়। এতে করে ডিজিটাল বর্তনীর জটিলতা বাড়ে এবং সর্বপরি মূল্যও বৃদ্ধি পায়। এ সকল অসুবিধা সমূহ দূর করার জন্য ২’এর পরিপূরক ব্যবহার করা হয়। ফলে ডিজিটাল বর্তনীটি সরল হয় ।119
রেজিস্টার কি?[Rajshahi · 2019]
উত্তর
রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি।120
F= সরল কর।[Rajshahi · 2019]
উত্তর
121
Unicode কী?[Chittagong · 2019]
উত্তর
Unicode হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষায় লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড।122
“1+1+1=1” ব্যাখ্যা কর।[Chittagong · 2019]
উত্তর
1+1+1=1 এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ যা QR (+) গেইট দ্বারা বাস্তবায়ন করা যায়। QR (+) গেইট ইনুপুটগুলোর মধ্যে যে কোনী একটি ইনপুটের মান 1 হলেই আউটপুট 1 হয়।123
Universal গেট কী?[Chittagong · 2019]
উত্তর
যেসব গেট দিয়ে মৌলিক গেটসহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায়,সে সকল গেট হচ্ছে Universal গেট।124
কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা কর।[Chittagong · 2019]
উত্তর
কম্পিউটারের ভাষাকে মানুষের বোধহম্য ভাষাকে রূপান্তরের সার্কিটটি ডিকোডার। ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে ডিকোডার বলে।কম্পিউটার এর আউটপুট ইউনিটে কোড ভাষায় লেখা তথ্যকে সাধারন আকারে প্রকাশ করতে ডিকোডার প্রয়োজন হয়।কন্ট্রোল ইউনিটে বিভিন্ন নির্দেশ,মেমোরি আ্যড্রেস, কাউন্টারের বাইনারি সংখা ইত্যাদি ডিকোড করতে ডিকোডার সাহায্য লাগে।ডিকোডার মেমোরি নয় কিন্তু মেমোরির মতো কাজ করে।কম্পিউটারে ব্যাবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে।125
বিসিডি কোড কি? [Jessore · 2019]
উত্তর
একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অংক কে আলাদা ভাবে চারটি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাই বিসিডি কোড।126
বিশ্বের সকল ভাষাকে কোনভুক্ত করা সম্ভব হয়েছে -ব্যাখ্যা কর [Jessore · 2019]
উত্তর
পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখি কে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড হচ্ছে ইউনিকোড। ইউনিকোড কনসার্টিয়াম নামে একটি সংগঠন এটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2020 সালে ইউনিকোডের 13 সংস্করণে 154 টি ভাষায় স্থান পেয়েছে। সর্বশেষ ইউনিকোডের standard অনুযায়ী এখানে প্রত্যেকটা বর্ণের জন্য 000016 থেকে শুরু করে 10FFFF16 এর ভেতর একটি সংখ্যা নির্দিষ্ট করে দেয়া আছে। ইউনিকোডে প্রতিটি ভাষার জন্য 65,536 স্থান সংরক্ষণ করা আছে। প্রাচীন মিশরীয় হ্যারোলোগ্রাফিক ভাষা থেকে শুরু করে বর্তমানের ইমোজিকে ও ইউনিকোর্ডের আওতায় আনা হয়েছে। তাই বিশ্বাস সকল ভাষাকে কোড মুক্ত করা সম্ভব হয়েছে।127
সার্বজনীন গেইট কি? [Jessore · 2019]
উত্তর
যেসব গেট দিয়ে মৌলিকের সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায়, সে সকল গেট হচ্ছে সার্বজনীন গেট।128
কোডের ডেটাকে আনকোটেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা কর।[Jessore · 2019]
উত্তর
কোডের ডেটাকে আন কোডের ডেটায় রূপান্তরের ডিভাইসটি হল ডিকোডার। ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে ডিকোডার বলে। কম্পিউটারের আউটপুট ইউনিটে কোন ভাষায় লেখা তথ্য কে সাধারণ আকারে প্রকাশ করতে ডিকোডারের প্রয়োজন হয়। কন্ট্রোল ইউনিটের বিভিন্ন নির্দেশ, মেমোরি অ্যাড্রেস, কাউন্টারে বাইনারি সংখ্যা ইত্যাদি ডি কোড করতে ডেকোটারের সাহায্য লাগে ডিকোডার মেমোরি নয় কিন্তু মেমোরির মতো কাজ করে।129
ইউনিকোড কী? [Comilla · 2019]
উত্তর
ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড।130
9+7= 10 সম্ভব কি-না? ব্যাখ্যা কর।[Comilla · 2019]
উত্তর
9+7= 10 এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ। দশমিক সংখ্যা পদ্ধতিতে 9+7=16 হয়। কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ করলে 10 হয়। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 15 এর পরবর্তী সংখ্যা 10 যা দশমিক সংখ্যা পদ্ধতির সমতুল্য মান 16।131
অ্যাডার কী?[Comilla · 2019]
উত্তর
যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যা যোগ করা যায় তা হচ্ছে অ্যাডার।132
M(M+N)= M ব্যাখ্যা কর।[Comilla · 2019]
উত্তর
M(M+N)
=M.M+M.N
=M+M.N
=M(1+N)
=M.1
=M
সুতরাং M(M+N)=M133
বিসিডি কোড কী?[Sylhet · 2019]
উত্তর
দশমিক সংখ্যার প্রতিটি অংককে অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত দশটি অংকের প্রতিটিকে উহার সমতুল্য ৪ (চার) বিট বাইনারি ডিজিট দ্বারা প্রতিস্থাপন করাই হলো বিসিডি কোড বলে ।134
“2-র পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়”— বুঝিয়ে লেখো ।[Sylhet · 2019]
উত্তর
কোনো বাইনারি 1-এর স্থলে 0 এবং 0 এর স্থলে 1 দ্বারা প্রতিস্থাপন করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে উক্ত সংখ্যার ১-এর পরিপূরক বলে। ১-এর পূরকের সাথে 1 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে ২-এর পরিপূরক বলে। ২-এর পরিপূরকের উদ্দেশ্য হলো কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করা। অর্থাৎ কোনো সংখ্যার ২-এর পরিপূরক করলে যে মান পাওয়া যায় তা উহার ঋণাত্মক মানের সমান । তাই বলা যায়, ২-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয় ৷135
কাউন্টারের মোড কী?[Sylhet · 2019]
উত্তর
কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুণতে পারে তাই হলো মোড।136
পাঁচ ইনপুটের অ্যান্ড গেইট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেইট প্রয়োজন? বুঝিয়ে লেখো ।[Sylhet · 2019]
উত্তর
পাঁচ ইনপুটের অ্যান্ড গেইটের ক্ষেত্রে আমরা জানি, আউটপুট
উপরোক্ত ফাংশনের লজিক সার্কিট নিম্নরূপ:

উপরোক্ত সার্কিট হতে দেখা যায় যে, পাঁচ ইনপুটের অ্যান্ড গেইট বাস্তবায়নে দুইটি ন্যান্ড গেইট প্রয়োজন ।137
ইউনিকোড কী?[Dinajpur · 2019]
উত্তর
বিশ্বের ছোট-বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তা ইউনিকোড নামে পরিচিত ।138
ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো।[Dinajpur · 2019]
উত্তর
ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতিটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ২(দুই) টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্ক হলো 0 ও 1। বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রতিটি চিহ্নকে বিট বলে। যেহেতু বাইনারিতে শুধু দুইটি অঙ্ক ব্যবহৃত হয়, তাই এর ভিত্তি 2 ।139
সত্যক সারণি কী?[Dinajpur · 2019]
উত্তর
টেবিল বা সারণির মাধ্যমে বিভিন্ন গেইটের কার্যনীতি প্রকাশ করাই হলো সত্যক সারণি ।140
NAND গেইট দিয়ে OR গেইট বাস্তবায়ন করো।[Dinajpur · 2019]
উত্তর
OR গেইট এর ক্ষেত্রে আমরা জানি,

141
ব্লুটুথ কী?[Rajshahi · 2019]
উত্তর
ব্লুটুথ 2.4 GHz থেকে 2.485 GHz ফ্রিকুয়েন্সির ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। যা ১-১০০ মিটার দূরত্বের মধ্যে কাজ করে।142
যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা করো।[Rajshahi · 2019]
উত্তর
মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্ত প্রত্যেক কম্পিউটার অন্য সব কম্পিউটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। এতে প্রতিটি ওয়ার্কস্টেশনের মধ্যে আলাদা আলাদা লিংক বা বাস থাকে। তাই প্রতিটি ওয়ার্কস্টেশন সরাসরি যেকোনো ওয়ার্কস্টেশনের সাথে ডেটা আদান- প্রদান করতে পারে। এটি ব্যয়বহুল কিন্তু ডেটা কমিউনিকেশনে সবচেয়ে বেশি নিশ্চয়তা প্রদান করে।143
অ্যাডার কী?[Barisal · 2019]
উত্তর
যে সমবায় সার্কিট যোগের কাজ করে তাকে অ্যাডার বলা হয়।144
একটি n-বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুণতে পারে- ব্যাখ্যা করো।[Barisal · 2019]
উত্তর
যে সিকুয়েন্সিয়াল সার্কিটের সাহায্যে তাতে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে তাকে কাউন্টার বলে। একটি n বিট বাইনারি কাউন্টার 0 থেকে 2n -1 পর্যন্ত গুণতে পারে কারণ n সংখ্যক ফ্লিপ ফ্লপ হলো n বিট বাইনারি কাউন্টার।145
কাউন্টার কি?[Dhaka · 2018]
উত্তর
কাউন্টার এক ধরনের ডিজিটাল সার্কিট যেটি গণনা করতে পারে।146
নর গেইট এর সকল ইনপুট একই হলে গেইটটি মৌলিক গেইট হিসেবে কাজ করে -বুঝিয়ে লেখ।[Dhaka · 2018]
উত্তর
NOR গেইটের সকল ইনপুট একই বা সমান হলে মৌলিক গেইট NOT হিসেবে কাজ করে। নিচে তা দেখানো হলোএখানে দুইটি NOR গেইট এর মান একই হওয়ার এটি একটি মৌলিক গেইট NOT হিসেবে কাজ করছে।147
কোড কী?[Dhaka · 2018]
উত্তর
কোড হলো কোনো বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে অদ্বিতীয় হিসেবে বাইনারি করার পদ্ধতি।148
৩-ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো।[Dhaka · 2018]
উত্তর
কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলতে ঐ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকসমূহের সংখ্যাকে বুঝায়। ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যার তিনটি মৌলিক প্রতীক থাকবে। আর মৌলিক প্রতীক অংকগুলো মধ্যে সর্বোচ্চ অংক হবে তার বেজের চেয়ে কম। ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক গুলো হবে 0,1,2। সুতরাং যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র 0,1,2 মৌলিক প্রতীকগুলো নিয়ে গঠিত তাকে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে।149
কোড কী?[Rajshahi · 2018]
উত্তর
কোনো তথ্যকে (অক্ষর, অংক, শব্দ এবং অন্যান্য চিহ্ন) সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকে কোড বলে।150
২-এর পরিপূরক গঠনের গুরুত্ব আলোচনা করো।[Rajshahi · 2018]
উত্তর
২-এর পরিপূরক গঠনের গুরুত্ব নিম্নে বর্ণনা করা হলো-
⦿ প্রকৃত-মান ও ১-এর পরিপূরক গঠনে ০ এর জন্য দুটি বাইনারি শব্দ (+০ ও-০) সম্ভব। কিন্তু বাস্তবে +০ ও -০ বলতে কিছু নেই।
বাস্তবে শুধু ০ আছে। ২-এর পরিপূরক গঠনে এ ধরনের কোন সমস্যা নেই।
⦿ ২-এর পরিপূরক সংখ্যার জন্য গাণিতিক সরল বর্তনী প্রয়োজন। সরল বর্তনী দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে।
⦿ ২-এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায়।
⦿ ২-এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। তাই আধুনিক কম্পিউটারে ২-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়।151
বুলিয়ান ধ্রুবক কী?[Rajshahi · 2018]
উত্তর
বুলিয়ান অ্যালজেবরায় যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন- Y= 1 + 0 এখানে 1 এবং 0 হচ্ছে বুলিয়ান ধ্রুবক।152
এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে- বুঝিয়ে লিখ।[Rajshahi · 2018]
উত্তর
যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে ডিজিটাল ডিভাইসের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা হয় তাকে এনকোডার বলে। মানুষ বোঝে আলফানিউমেরিক বর্ণ কিন্তু ডিজিটাল ডিভাইস বোঝে বাইনারি ০,১। এনকোডারের সাহায্যে যেকোনো আলফা নিউমেরিক বর্ণকে ASCII, EBCDIC ইত্যাদি কোডে অর্থাৎ বাইনারি ০,১ পরিণত করা যায়। এনকোডার না থাকলে মানুষের ভাষাকে ডিজিটাল ডিভাইসের ভাষায় পরিণত করা সম্ভব হতো না। ফলে মানুষ এবং ডিজিটাল ডিভাইসের মধ্যে কোনো সমন্বয় হতো না। তাই বলা যায়, ডিজিটাল ডিভাইসে এনকোডার ব্যাপক ভূমিকা রাখে।153
বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? [Dhaka · 2017]
উত্তর
যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান আ্যলজেবরা কতগুলো নিয়ম মেনে চলে বুলিয়ান স্বতঃসিদ্ধ।154
যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি ব্যাখ্যা কর। [Dhaka · 2017]
উত্তর
যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি হলো ডিকোডার।
যে লজিক সার্কিট কোন কোড কে ডিকোড করতে পারে তাকে ডিকোডার বলা হয়। এটি এমন একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। ডিকোডার ইনপুট এর সংখ্যা n হলে তার আউটপুট সংখ্যা 2n হবে এবং আউটপুট লাইনের যেকোনো একটি আউটপুট 1 হলে বাকি সব আউটপুট 0 পাওয়া যাবে। আউটপুট অবস্থার সর্বদা ইনপুট অবস্থার ওপর নির্ভরশীল।155
ইউনিকোড কী? [Rajshahi · 2017]
উত্তর
ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোডজি।156
কোন যুক্তিতে 1+1=1 এবং 1+1=10 হয় ব্যাখ্যা কর।[Rajshahi · 2017]
উত্তর
1+1=1 এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ যা OR (+) গেইট দ্বারা বাস্তবায়ন করা যায়। OR(+) গেইট ইনপুটগুলোর মধ্যে যে কোন একটি ইনপুটের মান 1 হলেই আউটপুট 1 হয়। অপরদিকে 1+1=10 কারণ এটি বাইনারি যোগফল। পার্থক্য হলো দশমিক যোগে 1+1=2 হয়। এখানে দশমিক পদ্ধতির 2 এর সমান বাইনারি পদ্ধতির দুই (10) হয়েছে।157
সংখ্যা পদ্ধতির বেজ কি?[Chittagong · 2017]
উত্তর
কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ঐ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা।158
3+5=10 কেন? ব্যাখ্যা কর।[Chittagong · 2017]
উত্তর
3 + 5 এর ফলাফল 10 হয়। যদি অক্টাল পদ্ধতিতে 3 ও 5 যোগ করা হয় তবে ফলাফল 10 হবে। ডেসিম্যাল পদ্ধতিতে 3 ও 5 যোগ করলে 8 হয় কিন্তু ডেসিম্যাল 8 অক্টাল 10 এর সমান। তাই বলা যায় 3 + 5 = 10 হবে।159
লজিক গেইট কী? [Chittagong · 2017]
উত্তর
লজিক গেইট হলো এক প্রকার ডিজিটাল সার্কিট যা যুক্তিমূলক সংকেতের প্রবাহ নির্বাহ করে।160
ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ- বুঝিয়ে লিখ।[Chittagong · 2017]
উত্তর
ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। সর্বশেষ ইউনিকোডের Standard অনুযায়ী যেখানে যেখানে প্রত্যেকটা বর্ণের জন্য 000016 থেকে শুরু করে 10FFFF16 এর ভেতর একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে। ইউনিকোডে প্রতিটি ভাষার জন্য 65,536টি স্থান সংরক্ষণ করা আছে। সেজন্য আগে সে সমস্ত ভাষা কয়েক হাজার চিত্রকল্প দিয়ে লিখতে হতো (চীনা, জাপানি কিংবা কোরিয়ান) বলে কম্পিউটারে প্রক্রিয়া করা কঠিন ছিল, সেগুলোও এখন ইউনিকোডে সংকুলান করা গেছে। প্রাচীন মিশরীয় হ্যারোলোগ্রাফিক ভাষা থেকে শুরু করে বর্তমানের ইমোজিকেও ইউনিকোডের আওতায় আনা হয়েছে। তাই ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ।161
ডিকোডার কি?[Sylhet · 2017]
উত্তর
ডিকোডার হল এমন একটি সার্কিট চার ইনপুটে বাইনারি কোন সংখ্যা দিলে আউটপুট সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে।162
চারবিট রেজিষ্টারে চারটি ফ্লিপ-ফ্লপ থাকে বুঝি লেখ।[Sylhet · 2017]
উত্তর
মেমোরি ডিভাইসের ক্ষুদ্রতম একক হলো ফ্লিপ-ফ্লপ গেইট।একটি ফ্লিপ -ফ্লপ ডেটার এক বিট ধারণ করতে পারে।একাধিক ফ্লিপ-ফ্লপের সমষ্টি -ই হলো রেজিস্টার। রেজিস্টার এক গুচ্ছ ফ্লিপ-ফ্লপ গেইট এর সমন্বয়ে গঠিত সার্কিট যেখানে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করে। n বিট রেজিষ্টারে n সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে এবং n বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে। এজন্য চারবিট রেজিস্টারে চারটি ফ্লিপ -ফ্লপ থাকে।163
2′ এর পরিপূরক কী?[Sylhet · 2017]
উত্তর
কোনো বাইনারি সংখ্যার 1 কে 0 এবং 0 কে 1 দিয়ে পরিবর্তন করে ( বা 1 এর পরিপূরক) নিয়ে যে সংখ্যা পাওয়া যায়, তার সাথে 1 যোগ করে যে বাইনারি সংখ্যা গঠন করে হয় তা হচ্ছে 2 এর পরিপূরক।164
বাইনারি ১+১ ও বুলিয়ান ১+১ এক নয়- বুঝিয়ে বল।[Sylhet · 2017]
উত্তর
বাইনারি যোগের ক্ষেত্রে ১ + ১ ব্যবহৃত হয়। এক্ষেত্রে ১+১ = ০ এবং ক্যারি ১ হয়। বুলিয়ান যোগের ক্ষেত্রে ১ + ১ = ১ হয়।এতে বুঝা যাচ্ছে যে,বুলিয়ান যোগ (+) চিহ্ন সাধারনত + চিহ্নকে বুঝায় না।বুলিয়ান যোগজে বলা হয় Logical Addition বা Logical OR operation. এ থেকে বুঝা যায় যে,বাইনারি ১+১ ও বুলিয়ান ১+১ এক নয়।165
সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝায়। [Jessore · 2017]
উত্তর
সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি।166
(11)10 সংখ্যাটিকে পজিশন সংখ্যা বলা হয় কেন?[Jessore · 2017]
উত্তর
পজিশনার পদ্ধতিতে একটি সংখ্যা যে প্রতীক গুলো দিয়ে প্রকাশ করা হয় সেই প্রতিকগুলোর সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান কম বা বেশি হতে পারে। একটি সংখ্যার মান বের করার জন্য প্রয়োজন সংখ্যাটিতে ব্যবহৃত অংক গুলোর নিজস্ব মান। সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং অংক গুলোর অবস্থান বা স্থানীয় মান। এখানে (11)10 সংখ্যাটির দশমিক সংখ্যা পদ্ধতি। এর ভিত্তি হচ্ছে 10।এ পদ্ধতিতে 0-9 পর্যন্ত মোট 10 মৌলিক অংক এর মধ্যে রয়েছে। এজন্য (11)10 সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয়।
167
বুলিয়ান অ্যালজেবরা কি?[Jessore · 2017]
উত্তর
বুলিয়ান অ্যালজেবরা একটি ভিন্ন ধরনের অ্যালজেবরা যেখানে শুধুমাত্র 0 এবং 1 এর সেট {0,1} নিয়ে কাজ করা হয়।
168
কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন? ব্যাখ্যা কর।[Jessore · 2017]
উত্তর
কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কারণ ডিজিটাল সিগন্যালের ব্যবহৃত অংক গুলো সহজেই ইলেকট্রিক্যাল সিগনালের সাহায্যে প্রকাশ করা যায়। কম্পিউটার ডিজাইনে বাইনার সঙ্গে পদ্ধতি ব্যবহার করা হয়। ডিজিটাল যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে। ডিজিটাল সিগন্যাল একটি সুইচ অন, অফ হতে পারে উপস্থিত, অনুপস্থিত থাকতে পারে। এগুলোর সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির মিল রয়েছে। তাই কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল উপযোগী সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। ডিজিটাল যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে। ডিজিটাল সিগন্যালে একটি সুইচ অন, অফ হতে পারে অথবা সিগনাল উপস্থিত, অনুপস্থিত থাকতে পারে। এগুলোর সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির মিল রয়েছে। তাই কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী।
169
রেজিস্টার কি? [Barisal · 2017]
উত্তর
রেজিস্টার হল মাইক্রোপ্রসেসর এর অভ্যন্তরে অবস্থিত একগুচ্ছ ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি।
170
(14)10 এর সমকক্ষ BCD কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন? বুঝিয়ে বল।[Barisal · 2017]
উত্তর
(14)10 এর সমকক্ষ BCD সংখা হচ্ছে:
(14)10 = 1 4
BCD =0001 0100
\ (14)10 এর সমকক্ষ BCD কোড হচ্ছে (14)10 = 00010100
(14)10 এর সমকক্ষ বাইনারি কোড হচ্ছে (14)10 = (1110)2
অর্থাৎ বলা যায় যে, BCD কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে BCD তে বিট বেশি লাগে।
171
এনকোডার কী?[Barisal · 2017]
উত্তর
এনকোডার হলো এমন এক ধরণের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে।
172
OR গেইটের তুলনায় XOR গেইট এর সুবিধা- ব্যাখ্যা কর।[Barisal · 2017]
উত্তর
OR একটি মৌলিক গেইট। OR গেইট দুই বা ততোধিক বাইনারি সংখ্যার লজিক্যাল যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। OR গেইটের মাধ্যমে লজিক্যাল যোগ ছাড়া অন্য কোন কাজ করা যায় না। কিন্তু XOR গেইট বিশেষ গেইট। X-OR গেইটের মাধ্যমে বিভিন্ন বিট তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায়। সার্কিট ছোট করার কাজে X-OR গেইট ব্যবহৃত হয়। XOR গেইট দুই বা ততোধিক বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এজন্য OR গেইটের তুলনায় XOR গেইটের সুবিধা বেশি।
173
রেজিস্টার কি?[Comilla · 2017]
উত্তর
রেজিস্টার হলো মাইক্রো প্রসেসর এর অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি।
174
Output, Input -এর যৌক্তিক বিপরীত ‘-ব্যাখ্যা কর। [Comilla · 2017]
উত্তর
যৌক্তিক পুরণের ক্ষেত্রে output হয় input এর যৌক্তিক বিপরীত। অর্থাৎ input এ যে মান দেওয়া হয় output এ তার সঠিক বিপরীত মান পাওয়া যায়। 0 ও 1 একটি অপরটির পূরক। তাই input 0 (মিথ্যা) হলে, output 1 (সত্য) হবে। আবার input 1 (সত্য) হলে, output 0 (মিথ্যা) হবে।
175
সংখ্যা পদ্ধতির বেজ কী?[Dhaka · 2017]
উত্তর
কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ঐ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা।
যেমন- বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি ২। কারণ এ পদ্ধতিতে মোট দুইটি মৌলিক চিহ্ন রয়েছে। যথা- ০ ও ১।
176
ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা কর।[Dhaka · 2017]
উত্তর
কম্পিউটারে ব্যবহৃত বর্ণ, অংক এবং বিভিন্ন গাণিতিক চিহ্নসহ ( ইত্যাদি) আরও কতগুলো বিশেষ চিহ্নের (!, @, #, $, %, ^, & ইত্যাদি) জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলা হয়।
ইউনিকোডের পূর্বে সর্বাধিক ব্যবহৃত আলফানিউমেরিক কোড হলো আসকি (ASCII) ASCII হলো American Standard Code for Information Interchange কথাটির সংক্ষিপ্ত রূপ। এটি 7 বিটের কোড যা দ্বারা 128 চিত্রটি প্রকাশ করা যায়। এর 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য বাকি 96টি ইংরেজি অক্ষর, সংখ্যা, যতি ও গাণিতিক চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয়।
177
টেলিমেডিসিন কী?[Rajshahi · 2017]
উত্তর
টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহয্যে চিকিৎসা সেবা নেওয়া। অর্থাৎ কোনো রোগী যখন হাতের কাছে কোনো ডাক্তারকে জরুরি কিছু জিজ্ঞেস করার উপায় নেই তখন টেলিমেডিসিন ব্যবহার করে ডাক্তারের সেবা নেওয়া যায়।
178
সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যয়বহুল কেন?[Rajshahi · 2017]
উত্তর
সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে একধরনের ডেটা ট্রান্সমিশন ব্যবস্থা যা প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইস সংরক্ষণ করে নেয়। অতঃপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করে। যেহেতু প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাথমিক সংরক্ষণের ডিভাইসের প্রয়োজন হয়, তাই এটি তুলনামূলকভাবে ব্যয় বহুল।
179
কম্পিউটার কোড কী?[Dinajpur · 2017]
উত্তর
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বিটের (০ বা ১) বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কম্পিউটার কোড বলা হয়।
180
২’-এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।[Dinajpur · 2017]
উত্তর
২’ এর পরিপূরক গঠন-এর প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো-
১. ২’ এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায়।
২. ২’ এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। তাই আধুনিক কম্পিউটারে ২’-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়।
181
BCD কোড কী?[Comilla · 2017]
উত্তর
BCD কোডের পূর্ণরূপ হচ্ছে Binary Coded Decimal। BCD কোডে ০ থেকে ৯ এই দশটি অঙ্কের প্রতিটিকে নির্দেশের জন্য ৪ বিট বাইনারি অঙ্ক ব্যবহার করা হয়।
182
5D কোন ধরনের সংখ্যা? ব্যাখ্যা কর।[Comilla · 2017]
উত্তর
5D হচ্ছে হেক্সাডেসিম্যাল সংখ্যা।
কারণ হেক্সাডেসিম্যাল সংখ্যায় ০ থেকে ১৫(F) পর্যন্ত মোট ১৬ টি সংখ্যা ব্যবহার করা হয়। ফলে D হচ্ছে হেক্সাডেসিম্যাল সংখ্যার অন্তর্ভুক্ত ১৩ তম সংখ্যা। অর্থাৎ ৫D হচ্ছে হেক্সাডেসিম্যাল সংখ্যা।
