01
বিশ্বায়ন কী?[Jessore · 2025]
উত্তর
বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে; রাষ্ট্র ও সম্প্রদায়ের পুরানো কাঠামো ও সীমানা অবলুপ্ত ইচ্ছে এবং সৃষ্টি হচ্ছে এক বিশ্ব সীমানা ও বিশ্ব সম্প্রদায়।
02
বিশ্বায়নের ফলে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ বিপর্যয়ের মুখে পড়তে পারে ব্যাখ্যা কর।[Jessore · 2025]
উত্তর
বিশ্বের সংকোচন ও পরস্পর নির্ভরশীলতা হলো বিশ্বায়ন। বিশ্বায়নের ফলে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ বিপর্যয়ের মুখে পড়তে পারে। কারণ-
বিশ্বায়নের বিপক্ষে অন্যতম যুক্তি হলো সাংস্কৃতিক আগ্রাসন। বিশ্বায়নের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের যে ধারা প্রবাহিত হচ্ছে, তার ফলে স্বল্পোন্নত দেশসমূহের সংস্কৃতি ও মূল্যবোধের ওপর বিরূপ প্রভাব পড়েছে। বিশ্বায়নের ফলে উন্নত দেশগুলোর সংস্কৃতির আগ্রাসনে স্বল্পোন্নত দেশসমূহ তাদের নিজস্ব সাহিত্য, সংস্কৃতি ও মূল্যবোধ হারিয়ে পশ্চিমা অপসংস্কৃতির শিকারে পরিণত হচ্ছে।
03
অপ্রচলিত রপ্তানি পণ্য কী?[Jessore · 2025]
উত্তর
যে সমস্ত পণ্যসামগ্রী সাম্প্রতিকালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে তাকে অপ্রচলিত রপ্তানি পণ্য বলা হয়।
04
বিশ্বায়নের ফলে দ্রব্যমূল্য হ্রাস পায়- ব্যাখ্যা কর।[Jessore · 2025]
উত্তর
বিশ্বায়নের ফলে দ্রব্যমূল্য হ্রাস পায়। কারণ-
বিশ্বায়নের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে পণ্য, প্রযুক্তি ও তথ্যের আদান-প্রদান সহজ হয়। এতে বৈদেশিক পণ্য প্রতিযোগিতামূলক দামে বাজারে আসে। উৎপাদনে প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা বৃদ্ধি পাওয়া উৎপাদন খরচ কমে যায়। ফলে বাজারে পণ্যের সরবরাহ বাড়ে এবং দ্রব্যমূল্য হ্রাস পায়।
05
অপ্রচলিত রপ্তানি পণ্য কী?[Comilla · 2025]
উত্তর
যে সমস্ত পণ্যসামগ্রী সাম্প্রতিকালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে তাকে অপ্রচলিত রপ্তানি পণ্য বলা হয়।
06
দেশীয় শিল্পের ওপর বিশ্বায়নের বিরূপ প্রভাব ব্যাখ্যা কর।[Comilla · 2025]
উত্তর
দেশীয় শিল্পের ওপর বিশ্বায়নের বেশকিছু বিরূপ প্রভাব রয়েছে।
বিশ্বায়নের ফলে আন্তর্জাতিক বাজার উন্মুক্ত হয় এবং দেশীয় শিল্পকে বিদেশি বৃহৎ প্রতিষ্ঠানের সাথে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। বিদেশি প্রতিষ্ঠানগুলো সাধারণত উন্নত প্রযুক্তি, কম উৎপাদন খরচ এবং বৃহৎ আকারের সুবিধা ভোগ করে, যা দেশীয় ছোট ও মাঝারি শিল্পের জন্য টিকে থাকা কঠিন করে তোলে। এর ফলে অনেক দেশীয় শিল্প ক্ষতির শিকার হয় এবং বন্ধ হয়ে যায় ও বিপুল সংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারায়, যা দেশের শিল্পায়নকে বাধাগ্রস্ত করতে পারে।
07
FDI-এর পূর্ণরূপ লেখ।[Dhaka · 2025]
উত্তর
FDI-এর পূর্ণরূপ হলো- Foreign Direct Investment
08
“একাধিক দ্রব্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি।”- ব্যাখ্যা কর।[Dhaka · 2025]
উত্তর
হ্যাঁ, একাধিক দ্রব্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি, কারণ এটি দেশগুলোর মধ্যে বিশেষীকরণ ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে।
যখন একটি দেশ একাধিক দ্রব্য উৎপাদনে তুলনামূলক সুবিধা অর্জন করে, তখন সে সেসব দ্রব্য উৎপাদনে বিশেষীকরণ করে। এতে উৎপাদন খরচ কমে ও পণ্যের পরিমাণ বাড়ে। এই উদ্বৃত্ত পণ্য রপ্তানি করে তারা এমন পণ্য আমদানি করে যা উৎপাদনে তাদের অসুবিধা রয়েছে। এভাবে বিভিন্ন দ্রব্যের বিনিময়ের মাধ্যমে দেশগুলো তাদের সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে উৎপাদন দক্ষতা বাড়াতে পারে।
09
আমদানি শুল্ক কী?[Sylhet · 2025]
উত্তর
কোনো দেশ থেকে পণ্য আমদানি করলে সেই পণ্যের ওপর আরোপিত করকে আমদানি শুল্ক বলে।
10
“আন্তর্জাতিক বাণিজ্যের মূল কারণ উৎপাদন খরচের পার্থক্য।”-ব্যাখ্যা কর।[Sylhet · 2025]
উত্তর
আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কারণ হলো বিভিন্ন দেশে উৎপাদন খরচে পার্থক্য থাকা।
বিশ্বের প্রতিটি দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, শ্রমের মূল্য ও প্রযুক্তিগত দক্ষতা একরকম নয়। ফলে এক দেশ যে পণ্য সহজে ও কম খরচে উৎপাদন করতে পারে, অন্য দেশ সেই পণ্য উৎপাদনে বেশি খরচ করে। যেমন, বাংলাদেশে শ্রম সস্তা হওয়ায় পোশাক শিল্প বিকশিত হয়েছে, আর জার্মানিতে প্রযুক্তির উৎকর্ষ থাকায় যন্ত্রপাতি উৎপাদনে তারা দক্ষ। এই পার্থক্যের ফলে দেশগুলো একে অপরের সঙ্গে বাণিজ্য করে, যাতে তারা তুলনামূলকভাবে কম খরচে উৎপাদিত পণ্য রপ্তানি করে এবং অন্য দেশের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারে। এর ফলে বিশ্বব্যাপী সম্পদের দক্ষ ব্যবহার ও অর্থনৈতিক লাভ বৃদ্ধি পায় ।
11
মূলধনী দ্রব্য কাকে বলে?[Sylhet · 2025]
উত্তর
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পায়নের জন্য যেসব মূলধনী সামগ্রী বিদেশ থেকে আমদানি করা হয় তাই মূলধন সামগ্রী।
12
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও খাদ্যসামগ্রী আমদানি করতে হয় কেন?[Sylhet · 2025]
উত্তর
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও নানা কারণে খাদ্যসামগ্রী আমদানি করতে হয়।
দেশের কৃষি উৎপাদন অনেক সময় চাহিদার তুলনায় কম থাকে, বিশেষ করে গম, ডাল, ভোজ্যতেল ইত্যাদি খাদ্যপণ্যে। প্রাকৃতিক দুর্যোগ বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদির কারণে ফসল নষ্ট হয় এবং উৎপাদনে ঘাটতি দেখা দেয়। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা দিন দিন বাড়ছে, যা স্থানীয় উৎপাদন দিয়ে পূরণ করা সম্ভব হয় না। এছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তির অভাব, কৃষিজমির, অব্যবস্থাপনা এবং অব্যাহত নগরায়ণও খাদ্য উৎপাদনে বাধা সৃষ্টি করছে। এসব কারণে বাংলাদেশকে চাহিদা মেটাতে বিদেশ থেকে খাদ্যসামগ্রী আমদানি করতে হয়।
13
প্রচলিত রপ্তানি পণ্য কী?[Rajshahi · 2025]
উত্তর
কোনো দেশ ঐতিহ্যগতভাবে তার বিশেষায়িত উৎপাদন ক্ষমতার সুযোগ নিয়ে অনেক আগে থেকেই যেসব পণ্য রপ্তানি করে আসছে, তাকে প্রচলিত রপ্তানি পণ্য বলে। বাংলাদেশের ক্ষেত্রে পাট, চা, চামড়া, কাগজ এর উদাহরণ।
14
ট্যাক্স হলিডে রপ্তানি বাণিজ্যকে কীভাবে সম্প্রসারণ করে?[Rajshahi · 2025]
উত্তর
ট্যাক্স হলিডে হলো এমন একটি সরকারি সুবিধা, যা ব্যক্তি, কর্পোরেশন বা উভয়ের জন্য ট্যাক্স কম বা সম্পূর্ণভাবে অপসারণ করাকে বোঝায়। রপ্তানিমুখী শিল্পের প্রসার ঘটানোর জন্য রপ্তানিমুখী শিল্পকে ‘ট্যাক্স হলিডে’ সুবিধা প্রদান করা হয়। দেশের শিল্পনীতির সাথে সামঞ্জস্য রেখে উদ্যোক্তাদের ‘ট্যাক্স হলিডে’ সুবিধা প্রদান করা হয়। তাই স্বাভাবিকভাবেই এটি রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের জন্য সহায়ক।
15
অপ্রচলিত রপ্তানি পণ্য কাকে বলে?[Chittagong · 2025]
উত্তর
যে সমস্ত পণ্যসামগ্রী সাম্প্রতিকালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে ‘তাকে অপ্রচলিত রপ্তানি পণ্য বলা হয়।
16
শিক্ষা কীভাবে মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে?[Chittagong · 2025]
উত্তর
শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আর প্রশিক্ষণ একজন মানুষকে নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর দাঁড় করিয়ে তোলে। একজন শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতার গুণগত পরিবর্তন সাধনে শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেয়। তাই মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণ। প্রথম শর্ত হিসেবে কাজ করে।
তাই বলা যায়, শিক্ষা মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে।
17
ট্যাক্স হলিডে কী?[Chittagong · 2025]
উত্তর
ট্যাক্স হলিডে হলো সরকার কর্তৃক কোনো শিল্প বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের জন্য আরোপিত কর থেকে অব্যাহতি প্রদান, যা বিনিয়োগকে উৎসাহিত করে। সাধারণত রপ্তানির ক্ষেত্রে ট্যাক্স হলিডে প্রদান করা হয়।
18
বিশ্বায়ন কীভাবে বাণিজ্য বদ্ধি করে?[Chittagong · 2025]
উত্তর
বিশ্বায়ন বাণিজ্য বৃদ্ধি করে, কারণ এটি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীভূতকরণকে ত্বরান্বিত করে ‘পণ্য ও সেবার অবাধ প্রবাহ নিশ্চিত করে।
বিশ্বায়নের ফলে দেশগুলো একে অপরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত হয়, যা নতুন বাণিজ্য সুযোগ তৈরি করে। তথ্যপ্রযুক্তির উন্নয়ন, পরিবহণ খরচ হ্রাস এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি সহজ হওয়ায় পণ্য, সেবা ও মূলধনের অবাধ আদান-প্রদান সম্ভব হয়। এর ফলে দেশগুলো বিশেষীকরণের মাধ্যমে উৎপাদন দুক্ষতা বাড়ায়, যা বিশ্ব অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি করে।
19
বিশ্বায়ন কী?[Dinajpur · 2025]
উত্তর
বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে; রাষ্ট্র ও সম্প্রদায়ের পুরানো কাঠামো ও সীমানা অবলুপ্ত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে এক বিশ্ব সীমানা ও বিশ্ব সম্প্রদায়।
20
অপ্রচলিত রপ্তানি দ্রব্য বলতে কী বোঝায়?[Dinajpur · 2025]
উত্তর
অপ্রচলিত রপ্তানি দ্রব্য বলতে ঐসব পণ্যকে বোঝায় যা কোনো দেশের ঐতিহ্যগতভাবে প্রধান রপ্তানি পণ্য নয় অথবা যার রপ্তানি সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এগুলো সাধারণত দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ায় এবং প্রচলিত প্রধান রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করে। এই ধরনের পণ্য নতুন বাজার তৈরি করে এবং রপ্তানি আয়কে আরও স্থিতিশীল করতে ভূমিকা রাখে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক।
21
ওয়েজ আর্নার্স স্কিম কী?[Dinajpur · 2025]
উত্তর
ওয়েজ আর্নার্স স্কিম হলো প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সকে বৈধ পথে দেশে আনার জন্য সরকার কর্তৃক প্রবর্তিত একটি বিশেষ স্কিম, যার মাধ্যমে প্রবাসীরা নিজেদের আয়ের একটি অংশ দেশে প্রেরণ করতে পারে এবং এর বিপরীতে বিশেষ সবিধা পায়।
22
আন্তর্জাতিক বাণিজ্যের কারণে একচেটিয়া প্রভাব হ্রাস পায়-ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্যের কারণে একচেটিয়া প্রভাব হ্রাস পায়। আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বিদেশি পণ্য ও উৎপাদকরা দেশীয় বাজারে প্রবেশ করতে পারে। এর ফলে দেশীয় একচেটিয়া প্রতিষ্ঠানগুলোকে বিদেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এই প্রতিযোগিতা দেশীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের পণ্যের মান উন্নত করতে, দাম কমাতে এবং নতুনত্ব আনতে বাধ্য করে; যা ভোক্তার জন্য উপকারী এবং একচেটিয়া প্রভাবকে হ্রাস করে।
23
অভ্যন্তরীণ বাণিজ্য কী?[Mymensingh · 2025]
উত্তর
একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নিজস্ব ভৌগোলিক সীমানার মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়।
24
বৈদেশিক বাণিজ্য কেন প্রয়োজন? বুঝিয়ে লেখ।[Mymensingh · 2025]
উত্তর
বৈদেশিক বাণিজ্য প্রয়োজন কারণ, একটি দেশ সব পণ্য ও সেবা নিজের দেশে উৎপাদন করতে পারে না। প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি ও দক্ষতার ঘাটতি মেটাতে অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে হয়। আবার নিজের উৎপাদিত অতিরিক্ত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এটি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নে সহায়তা করে।
25
FDI-এর পূর্ণরূপ লেখো।[Dhaka · 2025]
উত্তর
FDI-এর পূর্ণরূপ হলো- Foreign Direct Investment.
26
‘একাধিক দ্রব্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি’- ব্যাখ্যা করো।[Dhaka · 2025]
উত্তর
আন্তর্জাতিক বাণিজ্যে দুটি দেশের মধ্যে দ্রব্যের ক্রয় বিক্রয় হয়।
দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য ও সেবার ক্রয়-বিক্রয়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এ ধরনের বাণিজ্যে দেশের উৎপাদিত অতিরিক্ত দ্রব্য রপ্তানি করা হয়। বিপরীতে দেশের চাহিদা অনুযায়ী অন্য দ্রব্য আমদানি করা হয়। এভাবে দুটি পৃথক দ্রব্য আমদানি ও রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। তাই বলা যায়, একাধিক দ্রব্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি।
27
বিশ্বায়ন কী?[Dhaka · 2023]
উত্তর
বিশ্বায়ন হচ্ছে মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা।
28
আবগারি শুল্ক রপ্তানিকে কিভাবে প্রভাবিত করে? [Dhaka · 2023]
উত্তর
আবগারি শুল্ক রপ্তানির পরিমাণ হ্রাস করে।
দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও পর্যায়ে কর ধার্য করা হয় তা আফগারি শুল্ক। এই শুল্ক ধার্য করা হলে দেশে উৎপাদিত দ্রব্যসামগ্রিক দাম তুলনামূলকভাবে বেড়ে যায়। ফলে এদেশীয় দ্রব্যসামগ্রী চাহিদা বিদেশীদের নিকট হ্রাস পায়। ফলশ্রুতিতে উক্ত দ্রব্য রপ্তানি পরিমাণ হ্রাস পায়।
29
প্রচলিত রপ্তানি দ্রব্য কাকে বলে?[Dhaka · 2023]
উত্তর
কোনো দেশ যেসব পণ্য দীর্ঘকাল ধরে রপ্তানি করে থাকে সেসব পণ্যসামগ্রীকে প্রচলিত রপ্তানি দ্রব্য বলা হয়।
30
বাংলাদেশ সরকার বিলাস দ্রব্য আমদানিকে নিরুৎসাহিত করে মূলধনী দ্রব্য আমদানিতে অগ্রাধিকার প্রদান করছে কেন? [Dhaka · 2023]
উত্তর
দেশের অর্থনীতিতে স্বনির্ভর ও উন্নত করতে সরকার মূলধনী দ্রব্য আমদানিতে অগ্রাধিকার প্রদান করেছেন।
মূলধনী দ্রব্য আমদানির ফলে দেশীয় উপকরণের উৎপাদনশীলতা বাড়ে। মোট উৎপাদন বৃদ্ধি পায়। এ কারণে উৎপাদিত দ্রব্য আর বিদেশ থেকে আমদানি করতে হয় না। তাই বৈদেশিক মুদ্রা সাশ্রয় অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। অন্যদিকে বিশালসাজ দ্রব্য উৎপাদনের কোনো ভূমিকা রাখে না। কিন্তু বৈদেশিক মুদ্রার ঠিকই অপচয় ঘটায়। এ কারণে সরকারের বিলাসজাত দ্রব্য পরিবর্তে মূলধনী দ্রব্য আমদানিতে অগ্রাধিকার দিয়েছে।
31
কর কাকে বলে? [Dhaka · 2023]
উত্তর
প্রত্যক্ষ কোনো উপকারের আশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে যা প্রদান করা হয় তাই কর
32
সরকারকে কেন আগে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেই অনুযায়ী আয়ের উৎস খুঁজে বের করতে হয়? [Dhaka · 2023]
উত্তর
সরকার আগে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং সেই অনুযায়ী আয় করে।
সাধারণত সরকারকে বাধ্যতামূলকভাবে কিছু খাতে ব্যয় করতে হয়। পাশাপাশি আরও অনেক অনিশ্চিত ব্যয় বহন করতে হয়। অন্যদিকে সরকার নিশ্চিতভাবেই বিভিন্ন উৎস থেকে তার প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারে। অর্থাৎ সরকারের নিশ্চিত আয় এর পরিমাণ দ্বারা ব্যয় বহন করতে হয়। তাই সরকার প্রথমে তার ব্যয় সম্পর্কে প্রক্ষেপণ করে। পরবর্তীতে তার প্রয়োজন অনুযায়ী আয় বা অর্থের সংস্থান করে।
33
মূল্য সংযোজন কর কি? [Dhaka · 2023]
উত্তর
কোনো দ্রব্যের উৎপাদনের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত মূল্য সংযোজনের উপর যে কর ধার্য করা হয় তা মূল্য সংযোজন কর।
34
আয়কর কে প্রত্যক্ষ কর বলা হয় কেন? [Dhaka · 2023]
উত্তর
আয়করের করঘাত অন্যের উপর চাপানো যায় না তাই এটি একটি প্রত্যক্ষ কর।
প্রত্যক্ষ কর বলতে বোঝায় যে করে করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে। অর্থাৎ যার ওপর কর আরোপ করা হয় তাকেই করের চূড়ান্ত ভার বহন করতে হয়। আয়কর ব্যক্তির আয়ের ওপর ধার্য করা হয়। ফলে ব্যক্তি এই কর অন্যের উপর চাপাতে পারে না। তাকেই এই কর পরিশোধ করতে হয়। আর তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
35
আন্তর্জাতিক বাণিজ্য কি?[Chittagong · 2023]
উত্তর
দুই বা ততোদিক সর্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
36
বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো – ব্যাখ্যা কর।[Chittagong · 2023]
উত্তর
একেবারে কোনো ধরনের বাণিজ্য না হওয়ার চেয়ে অন্ততপক্ষে কিছু বাণিজ্য সংঘটিত হওয়া একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ।
তুলনামূলক ব্যয় নীতির ভিত্তিতে যে দেশ যে পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা পায় সে দেশ সেই পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। আর যে দেশ উৎপাদনে আপেক্ষিক সুবিধা কম সেই পণ্য আমদানি করবে। এভাবে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়। আর বাণিজ্য না হলে বাধ্য হয়ে বেশি খরচে পণ্যটি উৎপাদন করতে হয়। এতে সম্পদেরও অপচয় হয়। তাই বলা যায় একেবারে বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য হওয়া ভালো।
37
বৈদেশিক সাহায্য কি? [Rajshahi · 2023]
উত্তর
দেশের উন্নয়নে বৈদেশিক কোনো সংস্থা বা দেশ থেকে ঋণ, প্রকল্প, দ্রব্য ইত্যাদি সহায়তা গ্রহণ করাই হলো বৈদেশিক সাহায্য।
38
আমদানি বৃদ্ধি কিভাবে বৈদেশিক মুদ্রার ঘাটতি সৃষ্টি করে? [Rajshahi · 2023]
উত্তর
আমদানি বৃদ্ধি বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য বিনষ্ট করে।
সাধারণত দৃশ্যমান রপ্তানি আয় ও আমদানি ব্যয় সমান হলে তাই বাণিজ্য ভারসাম্য। এ অবস্থায় আমদানি বৃদ্ধি পেলে আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে বেশি হবে। এর ফলে দেশে বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দিবে। এতে আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিকূল ভারসাম্য অর্জিত হবে।
39
অভ্যন্তরীণ বাণিজ্য কি? [Jessore · 2023]
উত্তর
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
40
দুটি দেশের মধ্যে কেন বাণিজ্য সংঘটিত হয়? [Jessore · 2023]
উত্তর
প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি, ভৌগলিক অবস্থান, জলবায়ু ইত্যাদি কারণে দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয়।
দ্রব্য উৎপাদনের উপকরণ প্রাপ্তি, ভৌগলিক অবস্থান, জলবায়ু উন্নত, তথ্যপ্রযুক্তি ইত্যাদি কারণে কোনো দেশে কোনো একটি দ্রব্য উৎপাদন সুবিধা ভোগ করতে পারে। এতে ঐ দ্রব্যটির প্রাচুর্য দেখা দেবে। আবার ঐ একই কারণে কোনো অন্য দেশ ঐ বিশেষ দ্রব্যটি উৎপাদনে অসুবিধা সম্মুখীন হতে পারে। ফলে ঐ দ্রব্যটি কম উৎপাদন হবে অথচ চাহিদা অধিক হতেই পারে। সুতরাং ২য় দেশটি ১ম দেশ থেকে ঐ দ্রব্যটি আমদানি করবে । এইজন্য দেশ দুটির মধ্যে বাণিজ্য সংঘটিত হবে।
41
বৈদেশিক সাহায্য কি? [Jessore · 2023]
উত্তর
দেশের জরুরী প্রয়োজন ও অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক কোনো সংস্থা বা দেশ থেকে ঋণ, প্রকল্প গ্রহণ করায় বৈদেশিক সাহায্য।
42
দেশীয় শিল্পের উপর বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা কর।[Jessore · 2023]
উত্তর
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত দেশীয় শিল্পের উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়।
বিশ্বায়নের সবচেয়ে বড় লক্ষ হচ্ছে মুনাফা অর্জন ও আর্থিক আদিপ্রত্য বিস্তার করা। বাংলাদেশের বাজার বিদেশি পূর্ণর জন্য উন্মুক্ত করে দেওয়া সেসব পণ্যর আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। দেশীয় পূর্ণতার বাজার হারাচ্ছে। ফলে দেশীয় পণ্যর উৎপাদন ও বিকাশ ব্যাহত হচ্ছে। এতে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। যদিও দেশি পণ্য বিশ্ব বাজারে পরিচিত ও সম্প্রচারিত হচ্ছে তবুও দেশে শিল্প ও শিল্পায়নে নেতিবাচক প্রভাব বিরাজ করছে।
43
অভ্যন্তরীণ বাণিজ্য কি? [Barisal · 2023]
উত্তর
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য বা সেবা বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
44
তথ্য প্রযুক্তির উন্নয়ন বিশ্বায়নকে বেগবান করে – ব্যাখ্যা কর। [Barisal · 2023]
উত্তর
বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির মধ্যে সম্মুখীন সম্পর্ক বিদ্যমান।
বিশ শতাব্দি শেষ দিকে তথ্যপ্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটায় তথ্যপর অবাধ প্রবাহ সম্ভব হচ্ছে। দিন দিন তথ্য প্রযুক্তির যত প্রসার ঘটচে ততই বিশ্বের দেশগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ ও সম্পর্ক স্থাপন সম্ভব হচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের প্রসার ঘটছে এবং বিশ্বের জ্ঞান ও প্রযুক্তির দ্রুত ছড়িয়ে পড়ছে। এইসব বিশ্বায়ন প্রক্রিয়াকে গতিশীল করে তুলছে। তাই তথ্যপ্রযুক্তির উন্নয়ন বিশ্বায়নকে বেগবান করে।
45
বিশ্বায়ন কাকে বলে?[Comilla · 2023]
উত্তর
বিশ্বায়ন হচ্ছে মূলধনসহ পন্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা।
46
প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ উন্নয়নের জন্য অধিক গুরুত্বপূর্ণ – ব্যাখ্যা কর।[Comilla · 2023]
উত্তর
রাষ্ট্রের উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কার্যকরী ভূমিকা রাখে।
একটি দেশের সরকারি আয় দ্বারা সকল ব্যয় মেটানো সর্বদা সম্ভব হয় না। তাই বৈদেশিক সাহায্যের প্রয়োজন। সেই ক্ষেত্রে বিদেশ থেকে বিনিয়োগ পেল উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পায়। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ দেশের ঘাটতি ব্যয় পূরন করতে সহায়তা করে। ফলে রাষ্টের উন্নয়নের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ অধিক গুরুত্বপূর্ণ।
47
বৈদেশিক বাণিজ্য কাকে বলে?[Comilla · 2023]
উত্তর
নিজ দেশের বাইরে দুই বা ততোদিক দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময় বৈদেশিক বাণিজ্য বলে।
48
আন্তর্জাতিক বাণিজ্য একচেটিয়া প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – ব্যাখ্যা কর।[Comilla · 2023]
উত্তর
আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত দেশের মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান থাকে বলে একচেটিয়া প্রভাব হ্রাস পায়।
আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ হয়। ফলে শিক্ষার, সংস্কৃতি, জ্ঞানবিজ্ঞান, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তিবিদ্যার আদান প্রদান ঘটে। এভাবে বাণিজ্য লিপ্ত দেশগুলোর মধ্যে সৌন্দর্য ও সহযোগিতা বৃদ্ধি পায়। তাছাড়া এ ধরনের উৎপাদকগন প্রতিযোগিতা এটিকে থাকার জন্য কম খরচে উন্নত মানের দ্রব্য উৎপাদনে নিয়োজিত হয়। এতে দক্ষতা বৃদ্ধি পায। তাই আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত দেশের মধ্যে একচেটিয়া প্রভাব হ্রাস পায়।
49
FDI এর পূর্ণরূপ লেখ। [Sylhet · 2023]
উত্তর
FDI এর পূর্ণরূপ হলো Foreign Direct Investment.
50
তথ্য প্রযুক্তির উন্নয়ন ও প্রসার বিশ্বায়নের সহায়ক – ব্যাখ্যা কর। [Sylhet · 2023]
উত্তর
তথ্য ও প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটায় বিশ্বায়ন সম্ভব হয়েছে।
তথ্যপ্রযুক্তির যত প্রসার ঘটছে ততই বিশ্বের দেশগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ ও সম্পর্ক স্থাপন সহজে হচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের প্রসার করছে এবং বিশ্বের জ্ঞান ও প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। তথ্যপ্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটায় তথ্যের অবাধ প্রবাহ সম্ভব হচ্ছে। সুতরাং তথ্য ও প্রযুক্তির উন্নয়ন ও প্রসার বিশ্বায়নের সহায়ক ।
51
আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? [Sylhet · 2023]
উত্তর
দুই বা ততোধিক সর্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দ্রব্য ও সবার বিনিময়কে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলে।
52
Tax Holiday রপ্তানি মুখী শিল্প বিকাশের সহায়ক – ব্যাখ্যা কর। [Sylhet · 2023]
উত্তর
ট্যাক্স হলিডে সুবিধা রপ্তানিমুখী শিল্পকে সম্প্রসারিত করে।
বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পীর দ্রুত প্রসারের লক্ষ্যে দেশে শিল্পনীতির সাথে সাদৃশ্য রেখে উদ্যোগতাদেরকে ট্যাক্স হলিডে সুবিধা প্রদান করা হয়। রপ্তানি পণ্যের দাম কম রাখার জন্য রপ্তানিমুখী শিল্পীর উৎপাদন ব্যয় হ্রাস করতে হয়। এ উদ্দেশ্যে রপ্তানি মুখে শিল্পে বিদ্যুৎ ও গ্যাসের দাম হ্রাস প্রয়োজনীয় কাঁচামাল আমদানির উপর কর বেতার, ট্যাক্স হলিডে সুবিধা প্রদান। রপ্তানি বাণিজ্য লাভজনক হয় এবং বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পায়। তাই বলা যায় ট্যাক্স হলিডে সুবিধার রপ্তানিমুখী শিল্প বিকাশের সহায়ক।
53
আমদানি কি?[Mymensingh · 2023]
উত্তর
কোনো দেশ ভিন্ন কোনো দেশ থেকে পণ্যসামগ্রী ক্রয় করলে তাকে আমদানি বলে।
54
কাঁচা পাটকে কেন বাংলাদেশের প্রচলিত রপ্তানি পন্য বলা হয়?[Mymensingh · 2023]
উত্তর
কাঁচাপাট চিরাচরিতভাবে প্রথম থেকেই রপ্তানি করা হয় তাই কাঁচাপাট প্রচলিত রপ্তানি পণ্য ।
বাংলাদেশ যেসব পণ্য সচরাচর বিশ্ববাজারে রপ্তানি করে আসছে সেগুলোকে প্রচলিত রপ্তানি পণ্য বলে। যেমন কাঁচাপাট,ট পাটজাত দ্রব্য,চা, চামড়া ইত্যাদি বাংলাদেশ বিশ্ববাজারে রপ্তানি করছে। বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্যের মধ্যে কাঁচাপাট অন্যতম। ২০২২-২২ অর্থবছরে বাংলাদেশ প্রায় ২১৬ মিলিয়ন ডলারের কাঁচাপাট বিদেশে রপ্তানি করেছে।
55
বিশ্বায়ন কী?[Comilla · 2022]
উত্তর
মূলধন প্রদত্ত পণ্য ও সেবার অবাধ প্রবাহকে বিশ্বায়ন বলে।
56
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?[Comilla · 2022]
উত্তর
পৃথিবীতে কোনো দেশই সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ নয়। সেজন্য পারস্পারিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক রাষ্ট্র যে বাণিজ্যে লিপ্ত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। পৃথিবীর কোনো দেশই তার প্রয়োজনের সবটুকু অর্জন করতে পারে না। সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময়ে অন্য কোনো দেশ থেকে চাহিদা সম্পন্ন দ্রব্য বা সেবাটি আমদানি করতে হয়। এরূপ পারস্পারিক লেনদেনের ভিত্তিতে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।
57
অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?[Comilla · 2022]
উত্তর
দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে পণ্য ও সেবার বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
58
উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি-ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
উদ্ধৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি- উক্তিটি যথার্থ।
কোনো পন্য যখন দেশের অভ্যন্তরে উৎপাদিত হয়ে দেশের জনসাধারণের সামগ্রিক চাহিদা মিটিয়ে উদ্ধৃত্ত থাকে তখন সেই উদ্ধৃত্ত পরিমাণকে বাণিজ্যের উদ্দেশ্যে বিদেশে রপ্তানি করা হয়। একটি দেশে কোনো দ্রব্য অধিক পরিমাণ উৎপাদিত হলেও অন্যদেশে তার ঘাটতি থাকতে পারে। উক্ত ঘাটতি পূরণের লক্ষ্যে দেশটি এ উদ্ধৃত্ত অংশ আমদানি করে। অর্থাৎ উদ্ধৃত্ত অংশই রপ্তানির ভিত্তি।
59
বিশ্বায়ন কী?[Comilla · 2022]
উত্তর
মূলধন প্রদত্ত পণ্য ও সেবার অবাধ প্রবাহকে বিশ্বায়ন বলে।
60
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?[Comilla · 2022]
উত্তর
পৃথিবীতে কোনো দেশই সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ নয়। সেজন্য পারস্পারিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক রাষ্ট্র যে বাণিজ্যে লিপ্ত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। পৃথিবীর কোনো দেশই তার প্রয়োজনের সবটুকু অর্জন করতে পারে না। সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময়ে অন্য কোনো দেশ থেকে চাহিদা সম্পন্ন দ্রব্য বা সেবাটি আমদানি করতে হয়। এরূপ পারস্পারিক লেনদেনের ভিত্তিতে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।
61
অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?[Comilla · 2022]
উত্তর
দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে পণ্য ও সেবার বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
62
উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি-ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
উদ্ধৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি- উক্তিটি যথার্থ।
কোনো পন্য যখন দেশের অভ্যন্তরে উৎপাদিত হয়ে দেশের জনসাধারণের সামগ্রিক চাহিদা মিটিয়ে উদ্ধৃত্ত থাকে তখন সেই উদ্ধৃত্ত পরিমাণকে বাণিজ্যের উদ্দেশ্যে বিদেশে রপ্তানি করা হয়। একটি দেশে কোনো দ্রব্য অধিক পরিমাণ উৎপাদিত হলেও অন্যদেশে তার ঘাটতি থাকতে পারে। উক্ত ঘাটতি পূরণের লক্ষ্যে দেশটি এ উদ্ধৃত্ত অংশ আমদানি করে। অর্থাৎ উদ্ধৃত্ত অংশই রপ্তানির ভিত্তি।
63
বিশ্বায়ন কী?[Jessore · 2022]
উত্তর
পুঁজিসহ উৎপাদনের সকল উপকরণ এর আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মিলবন্ধনের দ্বারা একটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠাই হলো বিশ্বায়ন।
64
পৃথক মুদ্রা ব্যবস্থা কীভাবে আন্তর্জাতিক বাণিজ্যকে বাধাগ্রস্ত করে?[Jessore · 2022]
উত্তর
বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
আন্তর্জাতিক বাণিজ্যে ভৌগোলিক সীমা অতিক্রম করতে হয়। এই ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। আন্তর্জাতিকে বাণিজ্যে একটি সাধারণ মুদ্রা থাকে, কারণ পৃথক মুদ্রা ব্যবস্থায় মুদ্রার বিনিময়মূল্য নির্ধারণে সমস্যা হয়ে দাঁড়ায়। পৃথক মুদ্রা ব্যবস্থা সব দেশে গ্রহণযোগ্যতাও পায়না। এসবের পৃথক মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যকে বাধাগ্রস্থ করে।
65
সংরক্ষণ বাণিজ্য কী?[Jessore · 2022]
উত্তর
যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে, তাকে প্রত্যক্ষ কর বলে।
66
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার শর্তগুলো কী?[Jessore · 2022]
উত্তর
মূল্য সংযোজন কর বা মূসক হলো পরোক্ষ কর। যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে অর্থাৎ যে করের ভার সহজেই অন্যের উপর চাপানো যায়, তাকে পরোক্ষ কর বলে। মূল্য সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থায় একটি নতুন সংযোজন, যা ভ্যাট নামে পরিচিত।
67
বিশ্বায়ন কী?[Chittagong · 2022]
উত্তর
মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থাই হলো বিশ্বায়ন।
68
“উদ্বৃত্ত পণ্য রপ্তানি আন্তর্জাতিক বাণিজ্যের মূল লক্ষ্য”—বুঝিয়ে লেখ।[Chittagong · 2022]
উত্তর
উদ্ধৃত অন্য রপ্তানি আন্তর্জাতিক বাণিজ্যের মূল লক্ষ্য, নিচে বুঝিয়ে লেখা হলো-
উদ্বৃত পন্য হল আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি। কোন দেশ তার ভৌগোলিক অবস্থানে, জলবায়ু, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা ইত্যাদির জন্য কোন একটি পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা ভোগ করে। এতে করে যে দেশটি যে পণ্য অধিক উৎপাদন করতে পারে সে পণ্য অন্য দেশের রপ্তানি ও অন্যান্য দ্রব্য অন্য দেশ থেকে আমদানি করে, এভাবে উদ্বৃত্ত দ্রব্য রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়, সুতরাং বলা যায় উদ্ধৃত পণ্য রপ্তানিই আন্তর্জাতিক বাণিজ্যের মূল লক্ষ্য।
69
প্রকল্প সাহায্য কী?[Chittagong · 2022]
উত্তর
দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে যে সাহায্য গ্রহণ বা প্রদান করা হয় তাই প্রকল্প সাহায্য।
70
“বিশ্বায়ন প্রযুক্তির বিকাশ ঘটায়”—ব্যাখ্যা কর।[Chittagong · 2022]
উত্তর
মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থাই হল বিশ্বায়ন।
বিশ্বায়নের ফলে এক দেশের আবিষ্কৃত প্রযুক্তি অন্য দেশ সহজেই গ্রহণ করে নিজেরা বিকশিত হতে পারে। প্রযুক্তির অবাধ প্রবাহ বিশ্বায়নের অন্যতম বৈশিষ্ট্য। আবার বিশ্বায়নের মাধ্যমে বিভিন্ন দেশের মেধাবীদের সুসমন্বয় এর মাধ্যমে নতুন প্রযুক্তির উদ্ভব হয়, এভাবে বিশ্বায়ন বিশ্বব্যাপী প্রযুক্তির বিকাশ ঘটায়।
71
বিশ্বায়ন কী?[Rajshahi · 2022]
উত্তর
বিশ্বায়ন হলো একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে ধারণা, পণ্য এবং পরিষেবা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
72
অপ্রচলিত রপ্তানি দ্রব্য বলতে কী বোঝায়?[Rajshahi · 2022]
উত্তর
অপ্রচলিত রপ্তানি দ্রব্য হল ওই পণ্য বা দ্রব্য যা পূর্বে রপ্তানি হত না কিন্তু বর্তমানে রপ্তানি হচ্ছে।
এটি অসাধারণ, বিশেষ বা অসামান্য হতে পারে এবং সাধারণ সহজে বিপণন হয় না। এগুলো সাধারণভাবে ব্যবহার করা হয় না। বর্তমানে বাংলাদেশে অপ্রচলিত রপ্তানি দ্রব্যসমূহ হলো- মাছ, মৎস্যজাত পণ্য, প্লাস্টিক ও প্লাস্টিক জাত পণ্য, ইলেকট্রনিক্স পণ্য ইত্যাদি।
এসব পণ্যের ব্যবহার দেশে কম তবে রপ্তানি যোগ্য তাই অপ্রচলিত পণ্য।
73
বৈদেশিক অনুদান কী?[Rajshahi · 2022]
উত্তর
বৈদেশিক অনুদান হলো এমন একটি অর্থনৈতিক সাহায্য যা একটি দেশ অথবা সংস্থা অন্য একটি দেশকে প্রদান করে।
74
কীভাবে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্ভব ঘটে?[Rajshahi · 2022]
উত্তর
দেশের সীমানা পেরিয়ে পারস্পরিক চাহিদা মেটানোর জন্য পণ্য বা দ্রব্য সামগ্রী বিনিয়োগের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের উদ্ভব ঘটে।
বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়ে আন্তর্জাতিক বাণিজ্যের ভূমিকা অনস্বীকার্য। সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য কোন দেশ তার উদ্ধৃত পণ্য বা সেবা সামগ্রী অন্য দেশে বিনিয়োগ করে। এতে জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি পায়। বৈদেশিক রিজার্ভ অর্জনের মাধ্যমে দেশীয় শক্তি সমৃদ্ধ হয়, দেশীয় দ্রব্যের বাজার সৃষ্টি ও আন্তর্জাতিক সম্প্রীতি অর্জন করা যায়।
75
অভ্যন্তরীণ বাণিজ্য কী?[Dhaka · 2022]
উত্তর
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য বা সেবা বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে ।
76
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার দুটি কারণ ব্যাখ্যা করো।[Dhaka · 2022]
উত্তর
পারস্পরিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয় ।
পৃথিবীতে কোনো দেশই তার প্রয়োজনের সবটুকু দ্রব্য-সেবা উৎপাদন করতে পারে না। কোনো দেশ কোনো বিশেষ দ্রব্য দেশীয় চাহিদার তুলনায় বেশি উৎপাদন করতে পারে। আবার কোনো দ্রব্য উৎপাদনের উপকরণের ঘাটতি থাকলে তা উৎপাদনের পরিবর্তে আমদানি করে থাকে। এভাবে উদ্বৃত্ত পণ্য রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। এছাড়া কোনো দেশের অর্থনীতিকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।
77
কৃষি কী?[Dhaka · 2022]
উত্তর
ফসল, বনায়ন, পশুপাখি, মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলা হয় ।
78
“বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলে”- ব্যাখ্যা করো ।[Dhaka · 2022]
উত্তর
পরিবেশ দূষণের ফল হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন, যা কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলে ।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দরুন সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রে । কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এতে খরা অতিবৃষ্টি, অসময়ে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আবার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। এতে উৎপাদন বাধাগ্রস্থ হচ্ছে। ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন তথা খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে। অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির ওপর বিরূপ প্রভাব ফেলছে।
79
অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?[Barisal · 2022]
উত্তর
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্যসামগ্রী ও সেবার বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে ।
80
আন্তর্জাতিক বাণিজ্য কেন হয়?[Barisal · 2022]
উত্তর
পারস্পরিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়।
পৃথিবীতে কোনো দেশই তার প্রয়োজনের সবটুকু উৎপাদন করতে পারে না। কোনো দেশ কোনো বিশেষ দ্রব্য দেশীয় চাহিদার তুলনায় বেশি উৎপাদন করতে পারে। আবার কোনো দ্রব্য উৎপাদনের পরিবর্তে কম খরচে আমদানি করাই অধিক লাভজনক। তাই উদ্বৃত্ত পণ্য রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়। এভাবে দুটি দেশের মধ্যে দ্রব্য বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় ।
81
বাণিজ্য কী?[Sylhet · 2022]
উত্তর
দুই বা ততোধিক ব্যক্তি বা দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে বাণিজ্য বলে ।
82
আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ভোক্তারা কীভাবে উপকৃত হয়? ব্যাখ্যা করো।[Sylhet · 2022]
উত্তর
আন্তর্জাতিক বাণিজ্যের ফলে ভোক্তারা উন্নতমানের পণ্য কম দামে ভোগ করতে পারে।
আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত দেশের মধ্যে বিভিন্ন মানের ও দামের দ্রব্যের আদান-প্রদান হয়। এর ফলে বাজারে ‘বিক্রেতার সংখ্যা ও যোগান উভয় বৃদ্ধি পায়। তাই দ্রব্যের দাম হ্রাস পায়। আবার উন্নত মানের পণ্য এবং অনুৎপাদিত পণ্য ভোগের সুবিধাও সৃষ্টি হয়। তাই ভোক্তার সুবিধা ও ইচ্ছে অনুযায়ী বিভিন্ন দ্রব্য কম দামে ভোগ করতে পারে। এভাবে তারা আন্তর্জাতিক বাণিজ্য থেকে উপকৃত হয়।
83
বিশ্বায়ন কী?[Mymensingh · 2022]
উত্তর
বিশ্বায়ন হচ্ছে মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা।
84
বিদ্যুৎ ও গ্যাসের দাম কীভাবে রপ্তাতি বাণিজ্য সম্প্রসারণে বাধা সৃষ্টি করে?[Mymensingh · 2022]
উত্তর
বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়ে বলে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বাধা সৃষ্টি হয় ।
রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য প্রয়োজন অধিক পরিমাণ দ্রব্য রপ্তানি করা। এজন্য উৎপাদনের উপকরণসমূহের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু উৎপাদনের উপকরণ যেমন— বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি পেলে পণ্যদ্রব্যের উৎপাদন খরচ বাড়বে। এতে ঐ পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাবে। ফলে রপ্তানি বাণিজ্যের বাজার সংকুচিত হয়ে যাবে। তাই বলা যায়, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি পেলে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বাধার সৃষ্টি হয় ।
85
বিশ্বায়ন কী?[Sylhet · 2022]
উত্তর
বিশ্বায়ন হচ্ছে মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবামের একটি সম্মিলিত ব্যবস্থা।
86
আন্তর্জাতিক বাণিজ্যের ফলে একচেটিয়া প্রভাব হ্রাস পায়- ব্যাখ্যা করো।[Sylhet · 2022]
উত্তর
আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বাজারে বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়। সাধারণত কোনো দ্রব্যের উৎপাদনকারী বা বিক্রেতা একজন হলে সম্পূর্ণ যোগান একজনই নিয়ন্ত্রণ করে। তাই বাজারে বিক্রেতার একচেটিয়া প্রভাব তৈরি হয়। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিভিন্ন দেশের উৎপাদনকারী বাজারে প্রবেশ করে। ফলে কোনো পণ্যের যোগানদানকারী বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়। তাই বিক্রেতার একচেটিয়া প্রভাবও হ্রাস পায়।
87
অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?[Dinajpur · 2022]
উত্তর
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
88
একেবারে বাণিজ্য না হওয়ার চেয়ে কিছুটা বাণিজ্য হওয়াও ভালো-ব্যাখ্যা করো।[Dinajpur · 2022]
উত্তর
একেবারে কোনো ধরনের বাণিজ্য না হওয়ার চেয়ে অন্ততপক্ষে কিছু বাণিজ্য সংঘটিত হওয়া একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ।
তুলনামূলক ব্যয় নীতির ভিত্তিতে যে দেশ যে পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা পায়, সে দেশ সেই পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। আর, যে পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা কম সেই পণ্য আমদানি করবে। এভাবে দুটো দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়। আর বাণিজ্য না হলে বাধ্য হয়ে বেশি খরচে পণ্যটি উৎপাদন করতে হয়। এতে সম্পদের অপচয় হয়। তাই বলা যায়, একেবারে বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য হওয়া ভালো।
89
অভ্যন্তরীণ বাণিজ্য কী?[Jessore · 2021]
উত্তর
কোনো দেশের অভ্যন্তরে সাধারণত একই দেশের অধিবাসীও একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্যসামগ্রী ও সেবার বিনিময়ের অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
90
‘বৈদেশিক বাণিজ্য দেশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক’—ব্যাখ্যা কর।[Jessore · 2021]
উত্তর
দেশের চাহিদা মিটিয়ে যখন বিদেশে বাণিজ্য করা হয় তখন দেশীয় সম্পদের পূর্ণ ব্যবহার হয়। ফলে উৎপাদনও বৃদ্ধি পায়।
দুই বা ততোধিক দেশের মাঝে যখন বাণিজ্য সম্পন্ন হয় তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। বৈদেশিক বাণিজ্যের ফলে দ্রব্য রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। ফলে উদ্যোক্তা বেশি পরিমাণে দ্রব্য উৎপাদন করে। আবার অন্য দেশ থেকে কাঁচামাল এনে নিজ দেশেও ব্যবসার প্রসার ঘটানো যায়। এতে দেশীয় সফলদের সুষ্ঠু ব্যবহার হয়। তাই বৈদেশিক বাণিজ্য দেশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
91
প্রচলিত রপ্তানি পণ্য কী?[Jessore · 2021]
উত্তর
কোনো দেশে যেসব পণ্য দীর্ঘ সময় ধরে রপ্তানি হয়ে আসছে সেসকল দ্রব্য সামগ্রীকে প্রচলিত রপ্তানি পণ্য বলে।
92
দেশীয় শিল্পের ওপর বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা কর।[Jessore · 2021]
উত্তর
বিশ্বায়নের ফলে বাংলাদেশের মানুষ দেশীয় পণ্যের ব্যবহার কমিয়ে বিদেশী পণ্যের প্রতি বেশি উৎসাহিত হচ্ছে, যা দেশীয় শিল্পের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে।
বিশ্বায়নের মাধ্যমে প্রতিটা দেশ মুনাফা অর্জন ও আধিপত্য বিস্তারের লক্ষে সহজেই বাংলাদেশের বাজারে তাদের পণ্য উন্মুক্ত করে দেয়। ফলে মানুষ দেশীয় পণ্যের প্রতি আগ্রহ হারাচ্ছে। ফলে দেশীয় উদ্যোক্তার দেশীয় পণ্যের উৎপাদন কমিয়ে দিচ্ছে। এতে এসব শিল্পের বিকাশ ব্যহত হওয়ায় বাণিজ্য ঘাটতি দেখা দিচ্ছে। যদিও দেশীয় পণ্য বিশ্ববাজারে পরিচিত ও সম্প্রসারিত হচ্ছে, তবুও এদেশের শিল্পে বিশ্বায়ন নেতিবাচক প্রভাব ফেলছে।
93
অভ্যন্তরীণ বাণিজ্য কী?[Dhaka · 2021]
উত্তর
একটি সার্বভৌম দেশ নিজ ভৌগোলিক সীমানার মধ্যে যে বাণিজ্য সংগঠিত করে, তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
94
আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত দেশের উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায় কেন?[Dhaka · 2021]
উত্তর
আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে উৎপাদন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে।
আন্তর্জাতিক বাণিজ্যে সর্বদা কঠোর প্রতিযোগিতা বিরাজমান। বর্তমানে মুক্তবাজার অর্থনীতিতে সকল দেশই চায় যেন তাদের পণ্যের গুণগতমান সর্বোচ্চ থাকে। আন্তর্জাতিক বাণিজ্যে জড়িত দেশগুলোর দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের মাধ্যমে তাদের উৎপাদন দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি করে।
95
বৈদেশিক সাহায্য কী?[Dhaka · 2021]
উত্তর
বিশেষ সুবিধা প্রদান সাপেক্ষে এক দেশ থেকে অন্য দেশে সম্পদ হস্তান্তরকে বৈদেশিক সাহায্য বলে।
96
সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা কর।[Dhaka · 2021]
উত্তর
বিশ্বায়নের মাধ্যমে বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য মুক্ত বাজারে প্রবেশ করেছে।
এখন খুব সহজেই এক দেশ অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে সক্ষম। এর ফলে স্বল্পোন্নত দেশসমূহের সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তারা নিজেদের মূল্যবোধ হারিয়ে পশ্চিমা অপসংস্কৃতির কাছে নিজেদের বিলিয়ে দিচ্ছে, যা একটি দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
97
অপ্রচলিত পণ্য কী?[Comilla · 2021]
উত্তর
কোনো দেশের যেসব পণ্য দীর্ঘকাল ধরে রপ্তানি হয় না সেসব পণ্য সামগ্রীকে অপ্রচলিত পন্য বলে।
98
অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে প্রধান দুটি পার্থক্য উল্লেখ কর।[Comilla · 2021]
উত্তর
অভ্যন্তরীণ বাণিজ্য ভৌগোলিক সীমার মধ্যে সংঘটিত হয়; কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য ভৌগোলিক সীমার বাইরে একাধিক রাষ্ট্রের মধ্যে সংঘটিত হয়।
অভ্যন্তরীণ বাণিজ্যে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ে সমস্যা না হলেও আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা বাণিজ্যে বাঁধা সৃষ্টি করে। তাছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন দেশে সরকারি বাঁধা নিষেধ, শুল্ক কর, বৈদেশিক বিনিময় হার ইত্যাদি ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে এসব সমস্যা থাকে না।
99
অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?[Chittagong · 2021]
উত্তর
কোন স্বাধীন দেশ যখন নিজ দেশের সীমানার মধ্যে বাণিজ্য কার্যক্রম পরিচালনা করে, তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
100
“বাণিজ্য সকলকে আরও লাভবান করে তুলে” – ব্যাখ্যা কর।[Chittagong · 2021]
উত্তর
বর্তমান বিশ্বকে সার্বিকভাবে সচল রেখেছে বাণিজ্য।
কোন দেশই সম্পদের দিক হতেও স্বয়ংসম্পূর্ণ নয়, সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে অনেক সময় দেখা যায় তারা কোন উৎপাদন করতে ব্যহত হচ্ছে৷ সেক্ষেত্রে তারা বাণিজ্যের মাধ্যমে অন্য দেশ হতে পণ্য আমদানি করে। তারা তাদের উদ্বৃত্ত বিদেশে রপ্তানি করে আর্থিকভাবে লাভবান হয়৷ এভাবেই বাণিজ্য প্রত্যেক দেশকে লাভবান হতে সাহায্য করে।
101
জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?[Chittagong · 2021]
উত্তর
কোন দেশের জনসংখ্যা কে ওই দেশের আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়।
102
জনসংখ্যা ও উন্নয়নের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।[Chittagong · 2021]
উত্তর
জনগণ ও উন্নয়নের মধ্যে অস্থিস্থাপক সম্পর্ক বিদ্যমান।
দক্ষ জনগণ একটি দেশের উন্নয়ন সংগঠিত করে। অপরদিকে, অদক্ষ জনগণ দেশের উন্নয়নের অন্তরায়। দেশের জনসংখ্যা অধিক হলেও যদি তা দক্ষ হয় তবে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। আবার যদি, কম জনসংখ্যা ও অদক্ষ হয় তবে তা নেতিবাচক প্রভাব ফেলে।
103
আমদানি বিকল্প শিল্প কী?[Chittagong · 2021]
উত্তর
বিদেশ থেকে যেসব দ্রব্য আমদানি করা হয়, সেসব দ্রব্য নিযস্ব ব্যবস্থাপনায় নিজ দেশে উৎপাদন করাকে আমদানি বিকল্প শিল্প বলে।
104
বাংলাদেশ কোন ধরনের মূলধনী দ্রব্য আমদানি করে?[Chittagong · 2021]
উত্তর
বাংলাদেশ কৃষি খাত ও শিল্প খাতের উন্নয়নের জন্য উল্লেখযোগ্য পরিমাণ দ্রব্য আমদানি করে থাকে-
কৃষি ও শিল্প খাতে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য প্রতিনিয়ই বিভিন্ন সামগ্রী আমদানি করতে হয়, যেমন: ভারী যন্ত্রপাতি, লৌহ, ইস্পাত, কলকব্জা, রেলওয়ে ইঞ্জিন, মোটর, পার্টস ইত্যাদি।
105
বিশ্বায়ন কী?[Chittagong · 2021]
উত্তর
বিশ্বের প্রতিটি অঞ্চলের অন্য অঞ্চলের সাথে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতাই হলো বিশ্বায়ন।
106
বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির মধ্যে সম্পর্ক সমমূখী- ব্যাখ্যা কর।[Chittagong · 2021]
উত্তর
বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। বিংশ শতাব্দীর শেষ দিকে তথ্যপ্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটায় তথ্যের অবাধ প্রবাহ সম্ভব হচ্ছে। দিন দিন তথ্যপ্রযুক্তির যত প্রসার ঘটছে ততই বিশ্বের দেশগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ ও সম্পর্ক স্থাপন সম্ভব হচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের প্রসার ঘটছে এবং বিশ্বে জ্ঞান ও । প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। এসবই বিশ্বায়ন প্রক্রিয়াকে গতিশীল করে তুলছে। সুতরাং বলা যায়, বিশ্বায়ন ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক সমমুখী।
107
বৈদেশিক সাহায্য কাকে বলে?[Mymensingh · 2021]
উত্তর
বিশেষ সুবিধা প্রদান সাপেক্ষে এক দেশ থেকে অন্য দেশে সম্পদ হস্তান্তরকে বৈদেশিক সাহায্য বলে।
108
জনশক্তি রপ্তানি বলতে কী বোঝায়?[Mymensingh · 2021]
উত্তর
জনশক্তি রপ্তানি বলতে দেশের শ্রমশক্তিকে শ্রমিক হিসেবে বিদেশে রপ্তানি করাকে বোঝায়।
জনশক্তি রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ রয়েছে। যেইসব দেশের প্রচুর জনশক্তি নেই অথচ প্রচুর জনসম্পদ রয়েছে তারা এসব জনশক্তি বিদেশে রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।
109
অপ্রচলিত রপ্তানি পণ্য কাকে বলে?[Mymensingh · 2021]
উত্তর
যেসব দ্রব্য বাংলাদেশ থেকে আগে রপ্তানি করা হতো না কিন্তু এখন করা হয় তাকে অপ্রচলিত রপ্তানি পণ্য বলে।
110
বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো- ব্যাখ্যা কর।[Mymensingh · 2021]
উত্তর
একেবারে বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য হওয়া ভালো। তুলনামূলক ব্যয় নীতির ভিত্তিতে যে দেশ যেই পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা পায় সে যে সেই পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। আর যেই পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা কম সেই পণ্য আমদানি করবে। এভাবে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়। আর বাণিজ্য না হলে বাধ্য হয়ে বেশি খরচে পণ্যটি উৎপাদন করতে হয়। এতে সম্পদের অপচয় হয়।
111
আন্তর্জাতিক বাণিজ্য কী?[Rajshahi · 2021]
উত্তর
দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী, দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলে।
112
‘বৈদেশিক সাহায্য দেশকে পরনির্ভরশীল করে তোলে’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2021]
উত্তর
বৈদেশিক সাহায্য গ্রহীতা দেশ নিজ দেশের উন্নয়নের জন্য স্বাধীনভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে পারে না। কারণ দাতা দেশ সাহায্য গ্রহীতা দেশের জন্য এরূপ পরিকল্পনা তৈরি করে যাতে দাতা দেশের অর্থনৈতিক স্বার্থ হাসিল হয়। অর্থাৎ বৈদেশিক সাহায্য প্রদানের সময় দাতা দেশ বা সংস্থাসমূহ বিভিন্ন ধরনের কঠিন শর্ত আরোপ করে থাকে। আর এসব শর্ত সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মঙ্গলজনক হয় না। আর এর ফলে একটি দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে না। এভাবে বৈদেশিক সাহায্য একটি দেশকে পরনির্ভরশীল করে তোলে।
113
বৈদেশিক সাহায্য কী?[Rajshahi · 2021]
উত্তর
বৈদেশিক সাহায্য হলো একদেশ কর্তৃক অন্যদেশের জন্য সামরিক ও বেসামরিক পর্যায়ে সাময়িকভাবে অর্থ সম্পদ ও কারিগরি সহায়তা।
114
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?[Rajshahi · 2021]
উত্তর
পারস্পরিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়।
পৃথিবীতে প্রত্যেক দেশেরই বিদ্যমান সম্পদ ও উৎপাদন ক্ষমতা সীমাবদ্ধ। কোনো দেশই তার প্রয়োজনের সবটুকু উৎপাদন করতে পারে না। কোনো দেশ কোনো বিশেষ দ্রব্য দেশীয় চাহিদার তুলনায় বেশি উৎপাদন করতে পারে আবার কোনো দ্রব্য উৎপাদন করতে পারলেও অর্থনৈতিক দিক দিয়ে লাভবান না হওয়ায় তা উৎপাদনের পরিবর্তে আমদানি করে থাকে। এভাবে উদ্বৃত্ত পণ্য রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। তাছাড়া কোনো দেশের অর্থনীতিকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।
115
বিশ্বায়ন কী?[Dinajpur · 2021]
উত্তর
বিশ্বায়ন হচ্ছে মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা।
116
‘বৈদেশিক সাহায্য বাংলাদেশের জন্য আবশ্যক’- ব্যাখ্যা করো।[Dinajpur · 2021]
উত্তর
বৈদেশিক সাহায্য একটি দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় স্বল্প। ফলে এখানে সঞ্চয় ও মূলধন গঠনের হারও নিম্ন। তাই এদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্যের ওপর নির্ভর করতে হয়। তাছাড়া বাংলাদেশে প্রায় প্রতিবছর বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। বৈদেশিক সাহায্য এসব দুর্যোগ মোকাবেলায় সাময়িকভাবে ব্যাপক সহায়তা করে থাকে। এ কারণে বলা যায়, ‘বৈদেশিক সাহায্য বাংলাদেশের জন্য আবশ্যক।’
117
আন্তর্জাতিক বাণিজ্য কী?[Barisal · 2021]
উত্তর
দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী, দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলে।
118
“উদ্বৃত্ত দ্রব্য রপ্তানি, ঘাটতি দ্রব্য আমদানি আন্তর্জাতিক বাণিজ্যের লক্ষ্য” ব্যাখ্যা করো।[Barisal · 2021]
উত্তর
উদ্বৃত্ত দ্রব্য রপ্তানি ও ঘাটতি দ্রব্য আমদানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি।
কোনো দেশ তার ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা ইত্যাদির জন্য কোনো একটি পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা ভোগ করে। ফলে যে দেশটি যে দ্রব্যটি বেশি উৎপাদন করে সেই দ্রব্যটির উদ্বৃত্ত অংশ রপ্তানি করে বিনিময়ে অন্যান্য দ্রব্য অন্য কোনো দেশ হতে আমদানি করে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশে সস্তা শ্রমের প্রাচুর্যতা থাকায় গার্মেন্টস শিল্প গড়ে উঠেছে। প্রতি বছর বাংলাদেশে বিভিন্ন ধরনের তৈরি পোশাক নিজেদের চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে এবং বিনিময়ে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল শিল্প প্রধান দেশ থেকে আমদানি করে। সুতরাং বলা যায়, উদ্বৃত্ত দ্রব্য রপ্তানি, ঘাটতি দ্রব্য আমদানি আন্তর্জাতিক বাণিজ্যের লক্ষ্য।
119
ওয়েজ আর্নার্স স্কিম কী?[Barisal · 2021]
উত্তর
বিদেশে কর্মরত নাগরিকদের আয় দেশে সহজে আনা এবং কাজে লাগানোর জন্য যে স্কিম তাই ওয়েজ আর্নার্স স্কিম।
120
“আন্তর্জাতিক বাণিজ্য ব্যতীত উন্নয়ন সম্ভব নয়”- ব্যাখ্যা করো। [Barisal · 2021]
উত্তর
পারস্পরিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়।
পৃথিবীতে কোনো দেশই তার প্রয়োজনের সবটুকু উৎপাদন করতে পারে না। কোনো দেশ কোনো বিশেষ দ্রব্য দেশীয় চাহিদার তুলনায় বেশি উৎপাদন করতে পারে। আবার কোনো দ্রব্য উৎপাদন করতে পারলেও অর্থনৈতিক দিক দিয়ে লাভবান না হওয়ায় তা উৎপাদনের পরিবর্তে আমদানি করে থাকে। এভাবে উদ্বৃত্ত পণ্য রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানির করে একটি দেশ অর্থনৈতিকভাবে সুবিধা ভোগ করতে পারে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তাই বলা যায়, আন্তর্জাতিক বাণিজ্য ব্যতীত উন্নয়ন সম্ভব নয়।
121
প্রচলিত রপ্তানি পণ্য কী?[Barisal · 2021]
উত্তর
কোনো দেশে যেসব পণ্য দীর্ঘকাল ধরে রপ্তানি করে আসছে সেসব পণ্য সামগ্রীকে প্রচলিত রপ্তানি পণ্য বলে।
122
দেশীয় শিল্পের ওপর বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো।[Barisal · 2021]
উত্তর
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত দেশীয় শিল্পের ওপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়।
বিশ্বায়নের সবচেয়ে বড় লক্ষ হচ্ছে মুনাফা অর্জন ও আর্থিক আধিপত্য বিস্তার করা। বাংলাদেশের বাজার বিদেশি পণ্যের জন্য উন্মুক্ত করে দেয়ায় সেসব পণ্যের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। দেশীয় পণ্য তার বাজার হারাচ্ছে। ফলে দেশীয় পণ্যের উৎপাদন ও বিকাশ ব্যাহত হচ্ছে। এতে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। যদিও দেশীয় পণ্য বিশ্ব বাজারে পরিচিত ও সম্প্রসারিত হচ্ছে, তবুও এদেশের শিল্পে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব বিরাজ করছে।
123
বিশ্বায়ন কী?[Dhaka · 2019]
উত্তর
পুঁজিসহ উৎপাদনের সকল উপকরণ এর আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মিল বন্ধনের দ্বারা একটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করাকে বিশ্বায়ন বলে।
124
ট্যাক্স হলিডে সুবিধা কোন ধরনের শিল্পকে দেওয়া হয় এবং কেন?[Dhaka · 2019]
উত্তর
মূলত অনুন্নত অঞ্চলে শিল্পায়ন, বিশেষ ধরনের শিল্পের উন্নয়ন, রপ্তানী উন্নয়ন, জীবন রক্ষাকারী ও আবশ্যিক কোনো দ্রব্যের উৎপাদন করতে ট্যাক্স হলিডে দেওয়া হয়ে থাকে। রপ্তানিমুখী শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় পর্যন্ত কর অবকাশ দেওয়াকে ট্যাক্স হলিডে বলা হয়।
125
বিশ্বায়ন কী?[Rajshahi · 2019]
উত্তর
বিশ্বের বিভিন্ন দেশের সম্পদ, পুঁজি, প্রযুক্তি, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়াদি কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে গণ্ডিবদ্ধ না রেখে তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বায়ন।
126
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার ২টি কারণ লেখ। [Rajshahi · 2019]
উত্তর
দুই বা ততোধিক দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দ্রব্য ও সেবার বিনিময় আন্তর্জাতিক বাণিজ্য। কোনো দেশেই পৃথকভাবে সার্বিক দিক নিয়ে স্বাবলম্বী হতে পারে না। একটি দেশ হয়তো কোনো বিশেষ পণ্যের উদ্বৃত্ত সৃষ্টি করছে আবার অন্য পণ্যের অভাব রয়েছে। অন্যদেশ হয়তো একটি পণ্য উৎপাদন করে উদ্বৃত্ত সৃষ্টি করছে যা অন্য দেশের ঘাটতি । এরূপ সহায়তাজনিত কারণে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।
127
বিশ্বায়ন কী?[Comilla · 2019]
উত্তর
বিশ্বের বিভিন্ন দেশের সম্পদ, পুঁজি, প্রযুক্তি, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়াদি কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে গতিবদ্ধ না রেখে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বায়ন।
128
দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয় কেন?[Comilla · 2019]
উত্তর
বাংলাদেশ বৈদেশিক সাহায্য গ্রহণ করে। একটি দেশ তখনই বৈদেশিক সাহায্য গ্রহণ করে যখন তার দেশের সম্পদ, অবস্থান, অর্থ ইত্যাদি ওই দেশের জন্য পর্যাপ্ত না হয়। এক্ষেত্রে বাংলাদেশ ছোট একটি দেশ, অতিরিক্ত জনসংখ্যা, অনুন্নত অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদি দিক বিবেচনা করে বাংলাদেশ বৈদেশিক সাহায্য গ্রহণ করে থাকে।
129
বিশ্বায়ন কী?[Jessore · 2019]
উত্তর
বিশ্বের বিভিন্ন দেশের সম্পদ, পুঁজি, প্রযুক্তি, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়াদি কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে গণ্ডিবদ্ধ না রেখে তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়াই হচ্ছে বিশ্বায়ন।
130
বিশ্বায়নের একটি ইতিবাচক ও একটি নেতিবাচক প্রভাব লেখ।[Jessore · 2019]
উত্তর
বিশ্বায়নের সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব হলো বিশ্বব্যাপী উৎপাদনে ব্যবহৃত উপকরণের গতিশীলতা তথা শ্রম, পুঁজি ও প্রযুক্তির প্রবাহ বৃদ্ধি। অন্যদিকে, বিশ্বায়নের ফলে উন্নত কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহার করে যে সকল পণ্যসামগ্রী উৎপাদন করছে অনুন্নত দেশগুলো তার সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না। ফলে অর্থনৈতিক শোষণ সৃষ্টি হয় যা বিশ্বায়নের প্রধান নেতিবাচক প্রভাব।
131
অভ্যন্তরীণ বাণিজ্য কী?[Chittagong · 2019]
উত্তর
একটি দেশের অভ্যন্তরে সংঘটিত যেকোনো ধরনের বাণিজ্যই অভ্যন্তরীণ বাণিজ্য।
132
“বৈদেশিক সাহায্য পরনির্ভরশীলতা বাড়ায়।” ব্যাখ্যা কর। [Chittagong · 2019]
উত্তর
বৈদেশিক সাহায্য পরনির্ভরশীলতা বাড়ায়। এতে একটি দেশ অন্য আরেকটি দেশের প্রতি পরনির্ভরশীল হয়ে পড়ে। কেউ যখন তার প্রয়োজনীয় কোনো জিনিস বারবার অন্যের কাছ থেকে পেয়ে যায়, তবে তার নিজে করার প্রবণতাটা হ্রাস পায় এবং অচিরেই সে পরনির্ভরশীল হয়ে পড়ে। একটি দেশের ক্ষেত্রেও একই নীতি কার্যকর। এছাড়া এতে দেশীয় উদ্যোগ নষ্ট হয়ে যায়। তাই বলা যায়, বৈদেশিক সাহায্য পরনির্ভরশীলতা বাড়ায়।
133
অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?[Chittagong · 2019]
উত্তর
একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে লেনদেন বা ব্যবসায় সংঘটিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
134
উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি— ব্যাখ্যা কর।[Chittagong · 2019]
উত্তর
উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি। একটি দেশ তার উৎপাদিত পণ্যের দ্বারা প্রথমে দেশের অভ্যন্তরের চাহিদা মেটায় দেশের চাহিদা মিটিয়ে যদি উদ্বৃত্ত পণ্য বা দ্রব্য অবশিষ্ট থাকে তবে তা বিদেশে রপ্তানি করা হয়। তাই কোনো পণ্যের উদ্বৃত্ত ছাড়া কোনো বৈদেশিক বাণিজ্য হয় না। তাই বলা যায়, উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের মূলভিত্তি।
135
বিশ্বায়ন কী?[Barisal · 2019]
উত্তর
বিশ্বের বিভিন্ন দেশের সম্পদ, পুঁজি, প্রযুক্তি, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়াদি কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে গণ্ডিবদ্ধ না রেখে তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বায়ন।
136
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার ২টি কারণ লেখ।[Barisal · 2019]
উত্তর
দুই বা ততোধিক দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দ্রব্য ও সেবার বিনিময় আন্তর্জাতিক বাণিজ্য। কোনো দেশেই পৃথকভাবে সার্বিক দিক নিয়ে স্বাবলম্বী হতে পারে না। একটি দেশ হয়তো কোনো বিশেষ পণ্যের উদ্বৃত্ত সৃষ্টি করছে আবার অন্য পণ্যের অভাব রয়েছে। অন্যদেশ হয়তো একটি পণ্য উৎপাদন করে উদ্বৃত্ত সৃষ্টি করছে যা অন্য দেশের ঘাটতি। এরূপ সহায়তাজনিত কারণে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।
137
অভ্যন্তরীণ বাণিজ্য কী?[Sylhet · 2019]
উত্তর
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয় তাই অভ্যন্তরীণ বাণিজ্য।
138
বিশ্বায়নের ফলে বেকারত্ব বৃদ্ধি পায় কিনা?[Sylhet · 2019]
উত্তর
না, বিশ্বায়নের ফলে বেকারত্ব বৃদ্ধি পায় না বরং কমে। কেননা বিশ্বায়নের অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রমের অবাধ প্রবাহ। বিশ্বায়ন প্রক্রিয়ায় মূলধন ও পণ্যের মতো শ্রমের অবাধ চলাচল স্বীকৃত। বিশ্বায়ন ব্যবস্থায় পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে শ্রম চলাচল করতে পারে। ফলে বেকারত্ব বাড়ে না বরং কমে।
139
বৈদেশিক সাহায্য কাকে বলে?[Dinajpur · 2019]
উত্তর
বিশেষ সুবিধা প্রদান সাপেক্ষে এক দেশ থেকে অপর দেশে সম্পদ স্থানান্তরই হচ্ছে বৈদেশিক সাহায্য।
140
বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের মধ্যে কয়েকটি পার্থক্য লেখ।[Dinajpur · 2019]
উত্তর
বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্য দুটি পৃথক ধারণা। বৈদেশিক বাণিজ্য একটি দ্বিমুখী ব্যবস্থা। কিন্তু বৈদেশিক সাহায্য একটি একমুখী ব্যবস্থা। বৈদেশিক বাণিজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ঘটে। কিন্তু বৈদেশিক বাণিজ্যে কেরলই বাহ্যিক অর্থনৈতিক সুবিধা অর্জিত হয়। বৈদেশিক বাণিজ্যে আমদানি-রপ্তানি ব্যবধান দূরীভূত হলেও বৈদেশিক সাহায্যে তা হয় না।
141
অভ্যন্তরীণ বাণিজ্য কী?[Dinajpur · 2019]
উত্তর
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য চলে তাই হলো অভ্যন্তরীণ বাণিজ্য।
142
আন্তর্জাতিক বাণিজ্য কীভাবে সংঘটিত হয়? ব্যাখ্যা কর।[Dinajpur · 2019]
উত্তর
বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ায় দ্রব্য ও সেবা বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। আন্তর্জাতিক বাণিজ্য পৃথক মুদ্রা, পৃথক রাজস্বনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মকানুনের অধীনে পরিচালিত হয়। এক্ষেত্রে বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে বিনিময় হার নিরূপণ করা হয়ে থাকে।
143
বিশ্বায়ন কী?[Dhaka · 2018]
উত্তর
বিশ্বায়ন হলো মূলধনসহ পণ্য ও সেবা অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা।
144
বৈদেশিক সাহায্যের তুলনায় বৈদেশিক বাণিজ্য উত্তম- ব্যাখ্যা করো। [Dhaka · 2018]
উত্তর
বৈদেশিক বাণিজ্য অর্থনীতির জন্য শুভ ফলাফল বয়ে আনে, কিন্তু বৈদেশিক সাহায্য বেশির ভাগ ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সাধারণত, উন্নয়নশীল দেশ আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় কাঁচামালের জন্য বিদেশের ওপর নির্ভরশীল। এক্ষেত্রে বৈদেশিক সাহায্যের ওপর অত্যধিক নির্ভরশীল হলে দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। তাছাড়া, বৈদেশিক দাতা সংস্থা বা দেশগুলো তাদের ঋণের বিপরীতে বিভিন্ন কঠিন শর্তারোপ করে। এর ফলে পরনির্ভরশীলতা আরও বৃদ্ধি পায়। পক্ষান্তরে, বৈদেশিক বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করলে দেশের প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তাই স্পষ্টতই বলা যায়, বৈদেশিক সাহায্যের তুলনায় বৈদেশিক বাণিজ্য অধিক উত্তম।
145
আন্তর্জাতিক বাণিজ্য কী? [Rajshahi · 2018]
উত্তর
সাধারণত কোনো দেশের দ্রব্যসামগ্রী যদি সেই দেশের ভৌগোলিক সীমানা পেরিয়ে অন্য দেশে বিনিময় হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
146
উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি- ব্যাখ্যা কর। [Rajshahi · 2018]
উত্তর
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আপেক্ষিক সুবিধা অনুযায়ী বা বাণিজ্যিক উদ্দেশ্যে দ্রব্যসামগ্রী সেবাকর্মের জন্য উৎপাদন করা হয়। এক্ষেত্রে দেশীয় চাহিদা মেটানোর পর যা উদ্বৃত্ত থাকে সেসব দ্রব্যসামগ্রী অন্য দেশে রপ্তানি করা হয়। ফলে বাণিজ্যের উদ্ভব হয়। সুতরাং দেখা যায়, উদ্বৃত্ত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি।
147
বাংলাদেশের কয়েকটি আমদানি দ্রব্যের নাম লেখ।[Rajshahi · 2017]
উত্তর
বাংলাদেশের প্রধান প্রধান আমদানি দ্রব্যসামগ্রী হলো- ভোজ্য তেল, গম, অপরিশোধিত পেট্রোলিয়াম, সার, ক্লিংকার, সুতা, ভারী যন্ত্রপাতি, লৌহ, ইস্পাত, কৃষি যন্ত্রপাতি, রেলওয়ে ইঞ্জিন, বৈদ্যুতিক সরঞ্জাম খনিজ দ্রব্য প্রভৃতি প্রধান।
148
‘বৈদেশিক সাহায্য বাংলাদেশের জন্য আবশ্যক’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]
উত্তর
বৈদেশিক সাহায্য একটি দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এদেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নে
বৈদেশিক সাহায্যের গুরুত্ব অনস্বীকার্য। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় স্বল্প। ফলে এখানে সঞ্চয় ও মূলধন গঠনের হারও নিম্ন। তাই এদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্যের ওপর নির্ভর করতে হয়। তাছাড়া বাংলাদেশে প্রায় প্রতিবছর বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। বৈদেশিক সাহায্য এসব দুর্যোগ মোকাবেলায় সাময়িকভাবে ব্যাপক সহায়তা করে থাকে। এ কারণে বলা যায়, ‘বৈদেশিক সাহায্য বাংলাদেশের জন্য আবশ্যক।’
149
বৈদেশিক সাহায্য কী?[Dinajpur · 2017]
উত্তর
বৈদেশিক সাহায্য হলো একদেশ কর্তৃক অন্যদেশের জন্য সামরিক ও বেসামরিক পর্যায়ে সাময়িকভাবে অর্থ সম্পদ ও কারিগরি সহায়তা।
150
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। [Dinajpur · 2017]
উত্তর
পৃথিবীর কোনো দেশের পক্ষেই প্রয়োজনীয় সকল দ্রব্য বা সেবা উৎপাদন করা সম্ভব হয় না। ফলে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় দ্রব্য ও সেবার জন্য একদেশ অন্যদেশের ওপর নির্ভরশীল হয়ে থাকে। এজন্যই আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদের পার্থক্য হেতু কোনো বিশেষ দেশ, বিশেষ পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা ভোগ করতে পারে। আপেক্ষিক সুবিধা অনুযায়ী, কোনো বিশেষ দ্রব্য উৎপাদন ও রপ্তানি করে থাকে এবং আপেক্ষিকভাবে যা উৎপাদনে অসুবিধা সে দ্রব্য আমদানি করে। যেমন- বাংলাদেশ চীনে পাটজাত দ্রব্য রপ্তানি করে সে দেশ থেকে কাপড় আমদানি করলে বাণিজ্য সংঘটিত হয়।
151
আমদানি কী?[Comilla · 2017]
উত্তর
যে প্রক্রিয়ায় একটি দেশ অন্যদেশের পণ্য ও সেবা ক্রয় করে তাকে আমদানি বলে।
152
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?[Comilla · 2017]
উত্তর
পারস্পরিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়।
পৃথিবীতে প্রত্যেক দেশেরেই বিদ্যমান সম্পদ ও উৎপাদন ক্ষমতা সীমাবদ্ধ। কোনো দেশেই তার প্রয়োজনের সবটুকু উৎপাদন করতে পারে না। কোনো দেশেই কোনো বিশেষ দ্রব্য দেশীয় চাহিদার তুলনায় বেশি উৎপাদন করতে পারে। আবার কোনো দ্রব্য উৎপাদন করতে পারলেও অর্থনৈতিক দিক দিয়ে লাভবান না হওয়ায় তা উৎপাদনের পরিবর্তে আমদানি করে থাকে। এভাবে উদ্বৃত্ত পণ্য রপ্তানি ও প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। তাছাড়া কোনো দেশের অর্থনীতিকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।
153
বিশ্বায়ন কী?[Chittagong · 2017]
উত্তর
কবিশ্বায়ন হচ্ছে মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা।
154
বাংলাদেশের অর্থনীতির জন্য আন্তর্জাতিক বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ? আলোচনা করো।[Chittagong · 2017]
উত্তর
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তুলনামূলক ব্যয় সুবিধার ভিত্তিতে বাংলাদেশে বিশেষায়ণের সুযোগ নিয়ে তার সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারে।
এ বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ অতি-প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আয় করে এবং তা দ্বারা শিল্পের প্রয়োজনীয় কাঁচামালও যন্ত্রপাতি আমদানি করতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ অনুৎপাদিত প্রয়োজনীয় দ্রব্যাদি, আধুনিক কারিগরি জ্ঞান ও প্রযুক্তি আমদানি করতে পারে। এসব বিভিন্ন সুবিধা অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশের অর্থনীতির জন্য আন্তর্জাতিক বাণিজ্যি গুরুত্বপূর্ণ।
155
আন্তর্জাতিক বাণিজ্য কী?[Sylhet · 2017]
উত্তর
দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী, দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলে।
156
অপ্রচলিত রপ্তানি পণ্য বলতে কী বোঝায়?[Sylhet · 2017]
উত্তর
যেসব পণ্যসামগ্রী কিছুদিন আগেও বাংলাদেশ থেকে রপ্তানি করা হতো না; কিন্তু সাম্প্রতিককালে রপ্তানি করা হচ্ছে এসব পণ্যকে অপ্রচলিত পণ্য বলা হয়। যেমন- তৈরি পোশাক, হিমায়িত খাদ্যসামগ্রী, হোসিয়ারি দ্রব্য, হস্তশিল্পজাত দ্রব্য, সার ও রাসায়নিক দ্রব্য। কৃষিজাত দ্রব্য যথা- শাকসবজি, ফলমূল প্রভৃতি বাংলাদেশের রপ্তানি পণ্য তালিকায় নতুন সংযোজন। এসব নতুন নতুন পণ্যসামগ্রীকে অপ্রচলিত রপ্তানি পণ্য বলা হয়।
157
আন্তর্জাতিক বাণিজ্য কী?[Jessore · 2017]
উত্তর
দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী দ্রব্য ও সেবাকর্মের বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
158
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান দুটি পার্থক্য লেখ। [Jessore · 2017]
উত্তর
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে প্রধান দুটি পার্থক্য নিম্নরূপ:
১. আন্তর্জাতিক বাণিজ্যে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার পার্থক্যহেতু বাণিজ্য ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে এ ধরনের কোনো বাধা থাকে না।
২. বিভিন্ন দেশের মধ্যে সরকারি বাধা-নিষেধ, শুল্ক, কর, বৈদেশিক বিনিময় হার ইত্যাদি ক্ষেত্রে পার্থক্য থাকে বলে বাণিজ্য নিষ্পত্তির ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও জটিলতা সৃষ্টি হয়। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে এরূপ সরকারি বিধি-নিষেধের পার্থক্য না থাকায় দেনা-পাওনা নিষ্পত্তিতে জটিলতা থাকে না।
159
আন্তর্জাতিক বাণিজ্য কী?[Barisal · 2017]
উত্তর
দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী, দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
160
আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?[Barisal · 2017]
উত্তর
শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে। শিক্ষা হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। সমাজে শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদে পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনী ক্ষমতা অর্জন করে। মানুষ নিজেকে এবং রাষ্ট্রের বিদ্যমান সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে সক্ষম হয়। এভাবেই শিক্ষা মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে।
161
বিশ্বায়ন কী?[Barisal · 2017]
উত্তর
কবিশ্বায়ন হচ্ছে মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা।
162
‘বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো।’- ব্যাখ্যা করো।[Barisal · 2017]
উত্তর
আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি হচ্ছে আন্তর্জাতিক শ্রমবিভাগ ও ভৌগোলিক বিশেষীকরণ।
তুলনামূলক ব্যয়নীতির ভিত্তিতে যে দেশ যে পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা পায়, সে দেশ সেই পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। আর, যে পণ্য উৎপাদনে আপেক্ষিক সুবিধা কম সেই পণ্য আমদানি করবে। এভাবে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়। আর বাণিজ্য না হলে বাধ্য হয়ে বেশি খরচে পণ্যটি উৎপাদন করতে হয়। এতে সম্পদের অপচয় হয়। তাই বলা যায়, একেবারে বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য হওয়া ভালো।
163
বিশ্বায়ন কী?[Dhaka · 2017]
উত্তর
বিশ্বের বিভিন্ন দেশের সম্পদ, পুঁজি, প্রযুক্তি, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়াদি কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে গন্ডিবদ্ধ না রেখে তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বায়ন।
164
“বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো।”- ব্যাখ্যা কর।[Dhaka · 2017]
উত্তর
কোনো দেশে বাণিজ্য শূন্য হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো। এর পরিপ্রেক্ষিতে বলা যায়, বাণিজ্য অল্প পরিমাণে হলেও তা থেকে কিছুটা আয় হয়ে থাকে। এতে করে দেশের মূলধন ঘাটতি পূরণ হয়। কিন্তু একেবারে বাণিজ্য না হলে অল্প পরিমাণ আয়ও সম্ভব হয় না। তখন ঘাটতি মূলধন পূরণ না হয়ে বরং বৃদ্ধি পায়।
