01
মুদ্রাসংকোচন কী?[Jessore · 2025]
উত্তর
যেখানে পণ্য ও দ্রব্যের গড় মূল্যস্তর ধারাবাহিকভাবে কমে এমন অর্থনৈতিক অবস্থাকে মুদ্রাসংকোচন বলে।
02
প্রাকৃতিক দুর্যোগ কীভাবে মুদ্রাস্ফীতির জন্য দায়ী? ব্যাখ্যা কর।[Jessore · 2025]
উত্তর
অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে শিল্প ও কৃষি উৎপাদন ব্যাহত হয়। ফলে দ্রব্যের উৎপাদন ও যোগান হ্রাস পায়। অর্থের যোগান অপরিবর্তিত থেকে দ্রব্যের যোগান হ্রাস পাওয়ার দরুন দ্রব্যমূল্য বৃদ্ধিহেতু মুদ্রাস্ফীতি ঘটে।
03
সূচক সংখ্যা কী?[Jessore · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট বছরের (ভিত্তি বছর) তুলনায় বিবেচ্য বছরে (হিসাবি বছর) কোনো দেশের অর্থনীতিতে গড় দামন্তরের ওঠানামা তথা অর্থের মূল্যের হ্রাস-বৃদ্ধি পরিমাপ করার নিমিত্তে যে সংখ্যা ব্যবহার করা হয়। তাকে সূচক সংখ্যা বলে।
04
সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়- ব্যাখ্যা কর।[Jessore · 2025]
উত্তর
সামাজিক নিরাপত্তার আওতায় সরকার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রতিবছর বৃদ্ধ, এসিড দগ্ধ মহিলা, শারীরিক ও অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা, দরিদ্র মায়ের জন্য মাতৃত্ব ভাতা, মুক্তিযোদ্ধা প্রভৃতি শ্রেণির জনগণকে বিশেষ ভাতা প্রদান করছে। এর ফল অর্থের সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি দেখা দেয়।
05
সূচক সংখ্যা কী?[Comilla · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট বছরের (ভিত্তি বছর) তুলনায় বিবেচ্য বছরে (হিসাবি বছর) কোনো দেশের অর্থনীতিতে গড় দামন্তরের ওঠানামা তথা অর্থের মূল্যের হ্রাস-বৃদ্ধি পরিমাপ করার নিমিত্তে যে সংখ্যা ব্যবহার করা হয়, তাকে সূচক সংখ্যা বলে।
06
‘সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে’- ব্যাখ্যা কর।[Comilla · 2025]
উত্তর
সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির অন্যতম কারণ সরকারি ব্যয়। বর্তমানে সকল দেশের সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। কিন্তু সরকারি ব্যয় যে হারে বৃদ্ধি পায় স্বল্পকালে উৎপাদন সে হারে বাড়ে না। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ সমস্যা বেশি হয়।
07
ভোক্তার দাম সূচক কী?[Comilla · 2025]
উত্তর
ভোক্তাদের ব্যয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে যে সূচক নির্ণয় করা হয় তাকে ভোক্তার দাম সূচক (CPI) বলে।
08
অর্থের জোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে কি?[Comilla · 2025]
উত্তর
হ্যাঁ, অর্থের জোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে।
যখন কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উপায়ে বাজারে অর্থের জোগান বাড়ায়, তখন জনগণের হাতে ব্যয় করার মতো অর্থের পরিমাণ বেড়ে যায়। এর ফলে সামগ্রিক চাহিদা (Aggregate Demand) বৃদ্ধি পায়। যদি অর্থনীতিতে পণ্যের উৎপাদন বা জোগান (Aggregate Supply) সেই অনুপাতে না বাড়ে, তখন অতিরিক্ত চাহিদা সীমিত পণ্যের পেছনে ধাবিত হয়। এর ফলস্বরূপ, পণ্যের দাম বেড়ে যায়, যা মুদ্রাস্ফীতি সৃষ্টি করে।
09
উল্লম্ফ মুদ্রাস্ফীতি কী?[Dhaka · 2025]
উত্তর
অত্যন্ত দ্রুতগতিতে দামস্তরের আকাশমুখী বৃদ্ধির হারকে উল্লম্ফন মুদ্রাস্ফীতি বলে।
10
একটি দেশের জন্য মুদ্রাস্ফীতি কি সবসময় খারাপ? ব্যাখ্যা কর।[Dhaka · 2025]
উত্তর
অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সর্বদা খারাপ ফল বয়ে আনে না। স্বল্প মাত্রায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। দামস্তর সহনীয় মাত্রায় বাড়তে থাকলে মুনাফা, বিনিয়োগ, উৎপাদন ও আয় বৃদ্ধি পায়। নিয়োগ বাড়ে ফলে বেকারত্ব কমে। কাজেই সহনীয় মাত্রায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে। সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয়।
11
মুদ্রা সংকোচন কী?[Dhaka · 2025]
উত্তর
যখন দেশে দ্রব্যসামগ্রীর জোগান অপেক্ষা অর্থের জোগান কম হয়, এর ফলে দামস্তর ক্রমাগত হ্রাস পেতে থাকে, তখন তাকে মুদ্রাসংকোচন বলে।
12
“মুদ্রাস্ফীতি হলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়।”- ব্যাখ্যা কর।[Dhaka · 2025]
উত্তর
মুদ্রাস্ফীতি হলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়। কেননা সে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বাপেক্ষা কম পণ্যদ্রব্য ক্রয় করতে পারে। তাই বলা যায়, মুদ্রাস্ফীতির কারণে ঋণদাতারা ক্ষতির সম্মুখীন হয়।
13
মুদ্রাস্ফীতি কাকে বলে?[Sylhet · 2025]
উত্তর
যখন অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হয় তখন সেই অবস্থাই মুদ্রাস্ফীতি।
14
উপকরণ ব্যয় বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি ঘটাতে পারে? ২[Sylhet · 2025]
উত্তর
উৎপাদন উপকরণের ব্যয় বৃদ্ধি মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ কারণ। যখন কাঁচামাল, জ্বালানি, শ্রম বা বিদ্যুতের মতো উপকরণের দাম বাড়ে, তখন উৎপাদন খরচ বেড়ে যায়। এই বাড়তি খরচ উৎপাদকরা পণ্যের বিক্রয়মূল্যে অন্তর্ভুক্ত করেন, ফলে বাজারে সেই পণ্যের দাম বৃদ্ধি পায়। একাধিক খাতে একই পরিস্থিতি দেখা দিলে সামগ্রিকভাবে পণ্যের দাম বাড়তে থাকে, অর্থাৎ, মূল্যস্তর ঊর্ধ্বমুখী হয়। এ প্রক্রিয়াকে উৎপাদন ব্যয়ভিত্তিক মুদ্রাস্ফীতি (cost-push inflation) বলা হয়। ফলে উপকরণ ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ জনগণকে আগের চেয়ে বেশি দামে প্রয়োজনীয় পণ্য ও সেবা কিনতে হয়, যা তাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে।
15
ব্যাংক হার কী?[Rajshahi · 2025]
উত্তর
ব্যাংক হার হলো যে নির্দিষ্ট সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে থাকে।
16
রপ্তানি বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে? ব্যাখ্যা কর।[Rajshahi · 2025]
উত্তর
কোনো দেশের আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে বৈদেশিক বাণিজ্য থেকে উদ্বৃত্ত সৃষ্টি হয়। বাণিজ্য উদ্বৃত্ত মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ মানুষের চাহিদা বৃদ্ধি হয়। এ অবস্থায় সামগ্রিক জোগান স্থির থাকলে চাহিদা বৃদ্ধিজনিত কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় অর্থাৎ মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়।
17
যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি’কী?[Rajshahi · 2025]
উত্তর
যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি হলো যুদ্ধের সময় সামরিক ব্যয় বৃদ্ধি এবং উৎপাদনের পরিমাণ কমে যাওয়ার ফলে সৃষ্ট দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি।
18
চাহিদার বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লেখ।[Rajshahi · 2025]
উত্তর
চাহিদার বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি উভয়ই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নির্দেশ করলেও এদের উৎপত্তির কারণ ভিন্ন।
চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটে যখন অর্থনীতিতে পণ্যের সামগ্রিক জোগানের তুলনায় চাহিদা বেড়ে যায়, ফলে দাম বাড়ে। এটি মানুষের হাতে অতিরিক্ত অর্থ বা সরকারি ব্যয় বৃদ্ধির কারণে হতে পারে। অন্যদিকে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটে যখন উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে পণ্যের দাম বৃদ্ধি পায়। এক্ষেত্রে কাঁচামাল বা শ্রমিকের মজুরি বৃদ্ধির মতো বিষয়গুলো উৎপাদন খরচ বাড়িয়ে দেয়, যা উৎপাদকদের দাম বাড়াতে বাধ্য করে।
19
সূচক সংখ্যা কী?[Chittagong · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট বছরের (ভিত্তি বছর) তুলনায় বিবেচ্য বছরে (হিসাবি বছর) কোনো দেশের অর্থনীতিতে গড় দামস্তরের ওঠানামা তথা অর্থের মূল্যের হ্রাস-বৃদ্ধি পরিমাপ করার নিমিত্তে যে সংখ্যা ব্যবহার করা হয়, তাকে সূচক সংখ্যা বলে।
20
মজুরি বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি ঘটায়?[Chittagong · 2025]
উত্তর
মজুরি বৃদ্ধি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি (Cost-Push Inflation) ঘটাতে পারে।
যখন শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়, তখন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচ বেড়ে যায়। এই বর্ধিত উৎপাদন খরচ পুষিয়ে নেওয়ার জন্য উৎপাদকরা উৎপাদিত পণ্যের দাম বাড়িয়ে দেন। পণ্যের দাম বাড়লে বাজারে সামগ্রিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, যা মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। অনেক সময় মজুরি বৃদ্ধির ফলে মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে যায় এবং পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, যা চাহিদাজনিত মুদ্রাস্ফীতিতেও ভূমিকা রাখতে পারে। এভাবে মজুরি বৃদ্ধি মুদ্রাস্ফীতিতে সরাসরি প্রভাব ফেলে।
21
মুদ্রাস্ফীতি কী?[Chittagong · 2025]
উত্তর
মুদ্রাস্ফীতি হলো এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে একটি নির্দিষ্ট সময়ে দ্রব্য ও সেবার সাধারণ দামস্তর ক্রমাগত বৃদ্ধি পায় এবং এর ফলস্বরূপ মুদ্রার ক্রয়ক্ষমতা হ্রাস পায়। সহজ কথায়, মুদ্রাস্ফীতি হলে একই পরিমাণ অর্থ দিয়ে আগের চেয়ে কম পণ্য ও সেবা কেনা যায়।
22
মুদ্রাস্ফীতি কখন কল্যাণকর হতে পারে?[Chittagong · 2025]
উত্তর
মুদ্রাস্ফীতি সাধারণত ক্ষতিকর হলেও, সীমিত ও নিয়ন্ত্রিত মাত্রার মুদ্রাস্ফীতি (সাধারণত ২-৩%) কিছু ক্ষেত্রে অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে। এই নির্দিষ্ট মাত্রার মূল্যস্ফীতি উৎপাদনকারী ও ব্যবসায়ীদেরকে মুনাফার সুযোগ তৈরি করে, যা তাদের নতুন বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে উৎসাহিত করে। এর ফলে অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। এছাড়াও এটি মুদ্রাসংকোচনের ঝুঁকি কমিয়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করে।
23
মুদ্রাসংকোচন কী?[Barisal · 2025]
উত্তর
যখন দেশে দ্রব্যসামগ্রীর জোগান অপেক্ষা অর্থের জোগান কম হয়, এর ফলে দামস্তর ক্রমাগতী হ্রাস পেতে থাকে, তখন তাকে মুদ্রাসংকোচন বলে।
24
ঋণগ্রহীতার ওপর মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
মুদ্রাস্ফীতি ঋণগ্রহীতার ওপর দ্বিমুখী প্রভাব ফেলে। একদিকে যদি ঋণটি স্থির সুদের হারে নেওয়া হয়, তাহলে মুদ্রস্ফীতির কারণে টাকার ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় ঋণগ্রহীতা ভবিষ্যতে কম মূল্যের অর্থে ঋণ পরিশোধ করতে পারে। এতে প্রকৃত অর্থে তার ঋণভার হ্রাস পায়, যা তার জন্য লাভজনক। অন্যদিকে, যদি ঋণের সুদের হার পরিবর্তনশীল হয় বা বাজারে সুদের হার বৃদ্ধি পায়, তাহলে ঋণ পরিশোধের ব্যয় বাড়ে। পাশাপাশি মুদ্রাস্ফীতির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে ঋণগ্রহীতার ব্যয় বেড়ে যায়, ফলে তার ওপর আর্থিক চাপ সৃষ্টি হয়। তাই মুদ্রস্ফীতি কখনো ঋণগ্রহীতার জন্য সহায়ক, আবার কখনো সমস্যারও সৃষ্টি করে।
25
GNP ডিফ্লেটর কী?[Barisal · 2025]
উত্তর
নামিক বা আর্থিক GNP ও প্রকৃত GNP-এর অনুপাতকে GNP ডিফ্লেটর বলে।
26
মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয় কেন? ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সর্বদা খারাপ ফল বয়ে আনে না। স্বল্প মাত্রায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। দামস্তর সহনীয় মাত্রায় বাড়তে থাকলে মুনাফা, বিনিয়োগ, উৎপাদন ও আয় বৃদ্ধি পায়। নিয়োগ বাড়ে ফলে বেকারত্ব কমে। কাজেই সহনীয় মাত্রায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে। সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয়
27
সূচক সংখ্যা কী?[Dinajpur · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট বছরের (ভিত্তিবছর) তুলনায় বিবেচ্য বছরে (হিসাবি বছর) কোনো দেশের অর্থনীতিতে গড় দামস্তরের ওঠানামা তথা অর্থের মূল্যের হ্রাস-বৃদ্ধি পরিমাপ করার নিমিত্তে যে সংখ্যা ব্যবহার করা হয়। তাকে সূচক সংখ্যা বলে।
28
‘মুদ্রাস্ফীতি সর্বদা খারাপ নয়’- ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সর্বদা খারাপ ফল বয়ে আনে না। স্বল্প মাত্রায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। দামস্তর সহনীয় মাত্রায় বাড়তে থাকলে মুনাফা, বিনিয়োগ, উৎপাদন ও আয় বৃদ্ধি পায়। নিয়োগ বাড়ে ফলে বেকারত্ব কমে। কাজেই সহনীয় মাত্রায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে।
সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয়।
29
মুদ্রাস্ফীতি কী?[Mymensingh · 2025]
উত্তর
যখন অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হয় তখন সেই অবস্থাই মুদ্রাস্ফীতি।
30
সরকারি ব্যয় বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে? ব্যাখ্যা কর।[Mymensingh · 2025]
উত্তর
সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির অন্যতম কারণ সরকারি ব্যয়। বর্তমানে সকল দেশের সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। কিন্তু সরকারি ব্যয় যে হারে বৃদ্ধি পায় স্বল্পকালে উৎপাদন সে হারে বাড়ে না। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ সমস্যা বেশি হয়।
31
CPI কী?[Mymensingh · 2025]
উত্তর
ভোক্তাদের ব্যয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে যে সূচক নির্ণয় করা হয় তাকে ভোক্তার দাম সূচক (CPI) বলে।
32
মুদ্রাস্ফীতি শ্রমিক শ্রেণির জীবনযাত্রার মানের ওপর কী প্রভাব ফেলবে? বুঝিয়ে লেখ।[Mymensingh · 2025]
উত্তর
মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রেণির জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব লক্ষণীয়।
মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে পণ্যের দাম বাড়ে, অথচ শ্রমিক শ্রেণির আয় সাধারণত একই থাকে বা তুলনামূলক কম হারে বাড়ে। ফলে তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পায় এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বহন করতে গিয়ে চরম অর্থনৈতিক চাপের মুখে পড়ে। মজুরি না বাড়লে বাস্তব আয় (real income) কমে যায়, যা তাদের জীবনযাত্রার মানকে অবনতির দিকে ঠেলে দেয়। শ্রমিকশ্রেণির সন্তানদের পড়াশোনায় ছেদ পড়ে, অপুষ্টি বাড়ে এবং স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পায়। এতে সামগ্রিকভাবে তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে। ফলে মুদ্রাস্ফীতি শ্রমিকশ্রেণির জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
33
মুদ্রাসংকোচন কী?[Dhaka · 2025]
উত্তর
দ্রব্যসামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হলে দামস্তর ক্রমাগত হ্রাস পেতে থাকে, তখন তাকে মুদ্রাসংকোচন বলে।
34
‘মুদ্রাস্ফীতি হলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়’- ব্যাখ্যা করো।[Dhaka · 2025]
উত্তর
মুদ্রাস্ফীতির ফলে অর্থের প্রকৃত মূল্য কমে যাওয়ার কারণে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়।
ঋণ প্রদানের সময় দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতির সময় অপেক্ষা কম থাকে। তাই এসময় ঋণের ক্রয়ক্ষমতা বেশি হয়। আর মুদ্রাস্ফীতি হলে দামস্তর বৃদ্ধি পায়। তখন ঋণের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। ঋণদাতা যেহেতু ঋণ প্রদানের সমপরিমাণ অর্থই ফেরত পায়, তাই মুদ্রাস্ফীতির পর তার ক্রয়ক্ষমতা কম হয়। এভাবে মুদ্রাস্ফীতি হলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়।
35
ভোক্তার মূল্য সূচক কি?[Chittagong · 2023]
উত্তর
ভোক্তার ব্যয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে দাম সূচক নির্ণয় পদ্ধতিতে ভোক্তার মূল্যসূচক বলা হয়।
36
মুদ্রাস্ফীতির সময় ঋণগ্রহীতা লাভবান হয় – ব্যাখ্যা কর।[Chittagong · 2023]
উত্তর
মুদ্রাস্ফীতি হলে ঋণের প্রকৃত মূল্য কমে যাওয়ায় ঋণগ্রহীতা লাভবান হয়।
মুদ্রাস্ফীতির ফলে দ্রব্য দামস্তর বৃদ্ধি পায়। এই দামস্তর বৃদ্ধির ফলে ঋণগ্রহীতা পূর্বাপেক্ষা কম পরিমাণ দ্রব্য বিক্রি করেই ঋণ পরিশোধ করতে পারে। ফলে ঋণ গ্রহীতাদের ঋণ ভার হ্রাস পায়। অর্থাৎ ঋণের প্রকৃত মূল্য কমে যায়। তাই পূর্বের চেয়ে প্রকৃত মূল্য কম টাকা পরিশোধ করতে হয় বলে মুদ্রাস্ফীতি হলে ঋণগ্রহীতারা লাভবান হয়।
37
মুদ্রাস্ফীতি কি?[Dhaka · 2023]
উত্তর
উৎপাদন স্থির থেকে দ্রব্যের দামস্তর ক্রমাগত বৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে।
38
অর্থের অবমূল্যায়ন মুদ্রাস্ফীতির উপর কিরূপ প্রভাব ফেলে? ব্যাখ্যা করো।[Dhaka · 2023]
উত্তর
অর্থের অবমূল্যায়ন মুদ্রাস্ফীতি বৃদ্ধি করে।
অর্থের অবমূল্যায়ন হলে দেশীয় মুদ্রার মূল্যমান হ্রাস পায়। ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পায়। অর্থাৎ আমদানিকৃত দ্রব্য সামগ্রির দাম বাড়ে। এ কারণে দেশে দ্রব্য সামগ্রী সামগ্রিক দামস্তর ক্রমশ বৃদ্ধি পায়। ফলে মুদ্রাস্ফীতি ঘটে। এভাবে অর্থের অবমূল্যায়ন মুদ্রাস্ফীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে।
39
ব্যাংক হার কি? [Chittagong · 2023]
উত্তর
ব্যাংক হার বলতে সে হারকে বোঝায় যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কর্থ ধার দেয়।
40
মুদ্রা সংকোচন হল মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা – ব্যাখ্যা কর।[Chittagong · 2023]
উত্তর
মুদ্রাস্ফীতি হলে দামস্তর বেড়ে যায় ও মুদ্রাসংকোচন ঘটলে দামস্তর কমে যায়।
মুদ্রাস্ফীতিতে অর্থের মূল্য হ্রাস পায় এবং মুদ্রাসংকোচন এর ফলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির ফলে বিনিয়োগ বাড়ে। মুদ্রাসংকোচনের ফলে বিনিয়োগ কমে। তাছাড়া সামগ্রিক চাহিদা মুদ্রাস্ফীতির কারণে বাড়ে কিন্তু মুদ্রাসংকোচনের কারণে কমে। সুতরাং বলা যায় যে, মুদ্রা সংকোচন হল মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা।
41
মুদ্রাস্ফীতি কি? [Rajshahi · 2023]
উত্তর
সাধারণত দামস্থরের ক্রমবৃদ্ধির প্রবণতায় হলো মুদ্রাস্ফীতি।
42
মুদ্রাস্ফীতির ফলে ভোক্তা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়?[Rajshahi · 2023]
উত্তর
দামস্তরের ক্রমাগত বৃদ্ধি মুদ্রাস্ফীতিকে নির্দেশ করে।
দ্রব্যসামগ্রিক যোগান বৃদ্ধি না পেয়ে যদি অর্থের যোগান বৃদ্ধি পায় তবে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়। অর্থনীতিতে এই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। অর্থের ক্রয় ক্ষমতা হ্রাসের কারণে সমপরিমাণ অর্থ দিয়ে পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্য পাওয়া যায়। ফলে ভোক্তা সাধারন ক্ষতিগ্রস্ত হয়।
43
সূচক সংখ্যা কি? [Rajshahi · 2023]
উত্তর
সূচক সংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
44
অর্থের যোগান বৃদ্ধির কারণে কিভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়? [Rajshahi · 2023]
উত্তর
অর্থের যোগান বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে।
কোনো দেশে অর্থের যোগান বাড়লে দেশের জনগণের আয় বেড়ে যায়। ফলে তাদের ক্রয়ক্ষমতা বাড়ে। তাই দেশের সামগ্রিক চাহিদাও বাড়ে। কিন্তু অর্থ বৃদ্ধির সাথে দ্রব্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধি না পেলে দ্রব্যের যোগান ঘাটতি সৃষ্টি হয়। ফলে দ্রব্যসামগ্রীর দামস্তর বৃদ্ধি পায়। এভাবে অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে।
45
মুদ্রাস্ফীতি কি?[Jessore · 2023]
উত্তর
সাধারণত দামস্থরের ক্রমবৃদ্ধির প্রবণতায় হলো মুদ্রাস্ফীতি।
46
কিভাবে অর্থের যোগান মুদ্রাস্ফীতি সৃষ্টি করে – ব্যাখ্যা দাও। [Jessore · 2023]
উত্তর
অর্থের যোগান বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে।
কোনো দেশে অর্থের যোগান বাড়লে দেশের জনগণের আয় বেড়ে যায়। ফলে তাদের ক্রয়ক্ষমতা বাড়ে। তাই দেশের সামগ্রিক চাহিদাও বাড়ে। কিন্তু অর্থ বৃদ্ধির সাথে দ্রব্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধি না পেলে দ্রব্যের যোগান ঘাটতি সৃষ্টি হয়। ফলে দ্রব্যসামগ্রীর দামস্তর বৃদ্ধি পায়। এভাবে অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে।
47
চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি? [Jessore · 2023]
উত্তর
সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বাড়লে দামস্তর যদি বাড়ে তবে তাকে চাহিদা বৃদ্ধিজণিত মুদ্রাস্ফীতি বলে।
48
মুদ্রাস্ফীতি হলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় কেন? [Jessore · 2023]
উত্তর
মুদ্রাস্ফীতির ফলে অর্থের প্রকৃত মূল্য কমে যাওয়ার কারণে ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়।
মুদ্রাস্ফীতির কারণে ঋণদাতারা লোকসানের সম্মুখীন হয়। মুদ্রাস্ফীতির সময় ঋণদাতারা একটি নির্দিষ্ট সময়ের পরে প্রধানকৃত ঋণের সুদাসলসহ যে অর্থ পায় তার ক্রয়ক্ষমতা পূর্বেচেয়ে কম হয়। কারণ ঋণদাতা যখন ঋণ দেয় দেয় তখন দ্রব্যসামগ্রী যে দাম থাকে মুদ্রাস্ফীতির সময় তার চেয়ে দাম বেশি থাকে। এজন্য মুদ্রাস্ফীতির সময় ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়।
49
অর্থের মূল্য কি? [Comilla · 2023]
উত্তর
নির্দিষ্ট অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে।
50
প্রাকৃতিক দুর্যোগের কারণে মুদ্রাস্ফীতি ঘটে – ব্যাখ্যা কর।[Comilla · 2023]
উত্তর
প্রাকৃতিক দুর্যোগের কারণে বাজারে যোগান হ্রাস পেলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়।
প্রাকৃতিক দুর্যোগ দেশের উৎপাদন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। ফলে বাজারে পণ্যের যোগান হ্রাস পায়। পণ্যের যোগান হ্রাস পেলে দামস্তর বৃদ্ধি পায়। ফলস্বরূপ অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাই বলা যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে মুদ্রাস্ফীতি ঘটে।
51
মুদ্রাস্ফীতি কি?[Sylhet · 2023]
উত্তর
যখন অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হয় তখন সেই অবস্থাই মুদ্রাস্ফীতি।
52
মুদ্রাস্ফীতির ফলে কৃষকের উৎপাদনের ওপর কেমন প্রভাব পড়বে?[Sylhet · 2023]
উত্তর
মুদ্রাস্ফীতি ফলে কৃষকের উৎপাদনের উপর ইতিবাচক প্রভাব পড়বে।
মুদ্রাস্ফীতি ফলে দামস্তর দ্রুতগতিতে বেড়ে যায়। ফলে ধনী কৃষিজীবী সম্প্রদায় ব্যাপকভাবে লাভবান হয়। কেননা দামস্তর যে হারে বাড়ে উৎপাদন ব্যয় সে হারে বাড়ে না। যার ফলে উৎপাদন খরচ কম হয। উৎপাদন খরচ কম হলে উৎপাদিত পণ্য বেশি দামে বিক্রি করতে পারে। তাই মুদ্রাস্ফীতির ফলে কৃষকের উৎপাদনের উপর ইতিবাচক প্রভাব পড়ে।
53
সরকারি আয় কাকে বলে?[Comilla · 2023]
উত্তর
আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে সরকার যে অর্থ আয় করে তাকে সরকারি আয় বলে।
54
মুদ্রাস্ফীতি রোধে আয়কর সহায়তা করে – ব্যাখ্যা কর।[Comilla · 2023]
উত্তর
প্রগতিশীল হারে আয়কর বৃদ্ধির সামগ্রিক চাহিদা হ্রাস করে মুদ্রাস্ফীতি রোধে সহায়তা করে।
দেশের জনগণকে তার আয়ের একটি অংশ সরকারকে কর হিসেবে দিতে হয়। মুদ্রাস্ফীতি রোধে সরকার আয়কর বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধিক আয়কর প্রদানের ফলে মুদ্রার যোগান হ্রাস পায়। মুদ্রার যোগান হ্রাস মুদ্রাস্ফীতি রোধ করে। ফলস্বরূপ আয়কর মুদ্রাস্ফীতি রোধ সহায়ক হয়।
55
ভোক্তার দাম সূচকের সূত্রটি লেখ। [Sylhet · 2023]
উত্তর
ভোক্তার দামসূচক (CPI) এর সুত্রটি হলো –
56
একজন ঋণগ্রহিতার উপর মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা কর। [Sylhet · 2023]
উত্তর
মুদ্রাস্ফীতি হলে ঋণের প্রকৃত মূল্য কমে যাওয়ায় ঋণগ্রহীতা লাভবান হয়।
মুদ্রাস্ফীতির ফলে দ্রব্য দামস্তর বৃদ্ধি পায়। এই দামস্তর বৃদ্ধির ফলে ঋণগ্রহীতা পূর্বাপেক্ষা কম পরিমাণ দ্রব্য বিক্রি করেই ঋণ পরিশোধ করতে পারে। ফলে ঋণ গ্রহীতাদের ঋণ ভার হ্রাস পায়। অর্থাৎ ঋণের প্রকৃত মূল্য কমে যায়। তাই পূর্বের চেয়ে প্রকৃত মূল্য কম টাকা পরিশোধ করতে হয় বলে মুদ্রাস্ফীতি হলে ঋণগ্রহীতারা লাভবান হয়।
57
ব্যাংক হার কি? [Dinajpur · 2023]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রদেয় ঋণের জন্য নূন্যতম সুদের হারই ব্যাংক হার
58
সীমিত আয়ের লোকের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কিরূপ? [Dinajpur · 2023]
উত্তর
সীমিত আয়ের মানুষের ওপর মুদ্রাস্ফীতির বীরূপ প্রভাব পড়ে।
মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। তখন সীমিত আয়ের লোকের উপর মুদ্রাস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। কারণ তাদের আয়ের সীমা নির্দিষ্ট থাকে। এই নিদিষ্ট আয়ের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব পড়লে তাদের প্রকৃত আয় কমে যায়। ফলে তাদের ক্রয় ক্ষমতা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জীবনযাত্রার মান এবং ভোগব্যয় কমে যায়।
59
মুদ্রাস্ফীতি কি? [Mymensingh · 2023]
উত্তর
সাধারণত দামস্থরের ক্রমবৃদ্ধির প্রবণতায় হলো মুদ্রাস্ফীতি।
60
মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্রটি লেখ।[Mymensingh · 2023]
উত্তর
ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে দ্রব্যমূল্য শতাংশিক বৃদ্ধির হারকে মুদ্রাস্ফীতি বলা হয়।
মুদ্রাস্ফীতি নির্ণয়ের সময় অতীতের কোনো একটি বছরেরকে ভিত্তি বছর ধরা হয়। ভিত্তি বছরের দামস্তরের তুলনায় আলোচ্য বছরে দামেরস্তরে যে শতকরা বৃদ্ধি ঘটে তাই মুদ্রাস্ফীতি হার।

61
সূচক সংখ্যা কি? [Mymensingh · 2023]
উত্তর
সূচক সংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
62
মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয় – ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]
উত্তর
মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয় মৃদু মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাম্য।
মৃদু মুদ্রাস্ফীতি সময় বেশি মুনাফা লাভের আশায় উদ্যোক্তারা বিনিয়োগে বেশি আগ্রহী হয়। এর ফলে উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে আয় ও সঞ্চয় বৃদ্ধি পায়। যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়ন কে নির্দেশ করে। তাই বলা যায় মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়।
63
CPI এর পূর্ণরূপ কী?[Comilla · 2022]
উত্তর
CPI এর পূর্ণরূপ হলো: – Consumer Price Index.
64
অর্থ সরবরাহ বৃদ্ধি মুদ্রাস্ফীতির মূল কারণ—ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
অতিরিক্ত অর্থের যোগানই মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। অর্থের যোগানের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক সমমুখী ও অর্থমূল্যের সম্পর্ক বিপরীতমুখী। অর্থের সরবরাহ বেড়ে গেলে দ্রব্যের সেবার পরিমাণ বৃদ্ধি না পেলেও দ্রব্যের দামস্তর বৃদ্ধি পায়। ফলে পূর্বে নির্দিষ্ট মূল্যে যে সেবা বা দ্রব্য ক্রয় করা যেত অর্থের বিপুল সরবরাহে তার থেকে কম সেবা বা দ্রব্য ক্রয় করা যায় উক্ত মূল্যে। অর্থাৎ অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়। এরূপ পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়।
65
সূচক সংখ্যা কী?[Comilla · 2022]
উত্তর
সূচক হলো এক বিশেষ সংখ্যাবাচক পদ্ধতি যার সাহায্যে অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করা হয়।
66
“মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয়”—ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়, মৃদু মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
মুদ্রাস্ফীতিতে অর্থের মূল্য হ্রাস পায়। এক্ষেত্রে ক্রেতা ও পাওনাদাররা ক্ষতিগ্রস্ত হয় ঠিকই কিন্তু মৃদু মুদ্রাস্ফীতির ফলে অনেক উদ্যোক্তা অতিরিক্ত সুনাফা লাভের আশায় বিনিয়োগে ইচ্ছা পোষণ করে। উৎপাদন ও আয় বৃদ্ধির ফলে ভোগ ও সঞ্চয়ের বৃদ্ধি ঘটে। অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন বৃদ্ধি পায়। সুতরাং মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়।
67
CPI এর পূর্ণরূপ কী?[Comilla · 2022]
উত্তর
CPI এর পূর্ণরূপ হলো: – Consumer Price Index.
68
অর্থ সরবরাহ বৃদ্ধি মুদ্রাস্ফীতির মূল কারণ—ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
অতিরিক্ত অর্থের যোগানই মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। অর্থের যোগানের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক সমমুখী ও অর্থমূল্যের সম্পর্ক বিপরীতমুখী। অর্থের সরবরাহ বেড়ে গেলে দ্রব্যের সেবার পরিমাণ বৃদ্ধি না পেলেও দ্রব্যের দামস্তর বৃদ্ধি পায়। ফলে পূর্বে নির্দিষ্ট মূল্যে যে সেবা বা দ্রব্য ক্রয় করা যেত অর্থের বিপুল সরবরাহে তার থেকে কম সেবা বা দ্রব্য ক্রয় করা যায় উক্ত মূল্যে। অর্থাৎ অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়। এরূপ পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়।
69
সূচক সংখ্যা কী?[Comilla · 2022]
উত্তর
সূচক হলো এক বিশেষ সংখ্যাবাচক পদ্ধতি যার সাহায্যে অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করা হয়।
70
“মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয়”—ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়, মৃদু মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
মুদ্রাস্ফীতিতে অর্থের মূল্য হ্রাস পায়। এক্ষেত্রে ক্রেতা ও পাওনাদাররা ক্ষতিগ্রস্ত হয় ঠিকই কিন্তু মৃদু মুদ্রাস্ফীতির ফলে অনেক উদ্যোক্তা অতিরিক্ত সুনাফা লাভের আশায় বিনিয়োগে ইচ্ছা পোষণ করে। উৎপাদন ও আয় বৃদ্ধির ফলে ভোগ ও সঞ্চয়ের বৃদ্ধি ঘটে। অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন বৃদ্ধি পায়। সুতরাং মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়।
71
G.N.P ডিফ্লেকটর কী?[Rajshahi · 2022]
উত্তর
আর্থিক GNP ও প্রকৃত GNP এর অনপাতকে GNP ডিফ্লেকটর বলে।
72
কোন মাত্রার মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য ভালো?[Rajshahi · 2022]
উত্তর
মৃদু মাত্রার মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য ভালো।
মৃদু মুদ্রাস্ফীতিকে চলমান বা স্বাস্থ্যকর অর্থনীতি বলা হয়। দেশে বিদ্যমান ব্যবহৃত সম্পদ এবং অপূর্ন নিয়োগ অবস্থায় মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতির চাকা কে সচল করতে সহায়তা করে। মৃদু মুদ্রাস্ফীতি একটি অর্থনীতির উন্নতির জন্য আবশ্যক। এর ফলে প্রচুর বিনিয়োগ হয়েছে এবং এর ফলে চাকরির সুযোগ বেড়েছে, যার ফলে বেকারত্ব কমে গিয়েছে। এটি কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক।
73
CPI- এর পূর্ণরূপ কী ?[Dhaka · 2022]
উত্তর
CPI এর পূর্ণরূপ হলো Consumer Price Index.
74
“অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি ঘটায়”- ব্যাখ্যা করো।[Dhaka · 2022]
উত্তর
অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি সৃষ্টি করে ।
দেশে বিভিন্ন অনুন্নয়ন ও উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রায়ই তার আয়ের তুলনায় অনেক বেশি ব্যয় করে ফেলে। এমন ক্ষেত্রে অধিক ব্যয় মেটাতে গিয়ে স্বল্প সময়েই সরকারকে অতিরিক্ত নোট ছাপাতে হয় কিংবা বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে হয়। কিন্তু স্বল্পকালে উৎপাদন বাড়ানো সম্ভব হয় না বলে দামস্তর বাড়ে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয় ।
75
সূচক সংখ্যা কী?[Mymensingh · 2022]
উত্তর
সূচক সংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি, যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
76
“মুদ্রাস্ফীতি সর্বদা খারাপ নয়”– ব্যাখ্যা করো ।[Mymensingh · 2022]
উত্তর
দ্রাস্ফীতি সব সময় খারাপ নয়, মৃদু মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাম্য ।
মৃদু মুদ্রাস্ফীতির সময় বেশি মুনাফা লাভের আশায় উদ্যোক্তারা বিনিয়োগে বেশি আগ্রহী হয়। এর ফলে উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে ভোগ ও সঞ্জয় বৃদ্ধি পায়। যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়নকে নির্দেশ করে । তাই বলা যায়, মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়।
77
সূচক সংখ্যা কী?[Dinajpur · 2022]
উত্তর
অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার জন্য যে বিশেষ সংখ্যাবাচক পদ্ধতি অবলম্বন করা হয় তাকে সূচক সংখ্যা বলে।
78
মুদ্রাস্ফীতি ঘটার জন্য অতিরিক্ত সরকারি ব্যয় কতখানি দায়ী? ব্যাখ্যা করো।[Dinajpur · 2022]
উত্তর
মুদ্রাস্ফীতি ঘটার জন্য অতিরিক্ত সরকারি ব্যয় অনেকাংশে দায়ী।
সরকারি ব্যয় অতিরিক্ত হলে অর্থনীতিতে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায়। জনগণের হাতে অর্থের যোগান বৃদ্ধি পাওয়ায় তাদের চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু স্বল্পকালে একই অনুপাতে উৎপাদন বাড়ে না। তাই সামগ্রিক চাহিদা বাড়লেও সামগ্রিক যোগান স্থির থাকে। ফলে দামস্তর বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এ মুদ্রাস্ফীতির মূল কারণ হলো অতিরিক্ত সরকারি ব্যয়।
79
মুদ্রাস্ফীতি কী?[Dhaka · 2019]
উত্তর
যখন অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হয় তাকে মুদ্রাস্ফীতি বলে।
80
অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়?[Dhaka · 2019]
উত্তর
অর্থনৈতিক উন্নয়নে মৃদু ও সহনীয় মাত্রার মুদ্রাস্ফীতির প্রয়োজন।
মৃদু ও সহনীয় মাত্রার মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে থাকে। এসময় বিনিয়োগকারীগণ অধিক বিনিয়োগে আগ্রহী হন ফলে দেশে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি পেয়ে থাকে। তাই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মৃদু ও সহনীয় মাত্রায় মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়।
81
CIP-এর পূর্ণরূপ লেখ। [Rajshahi · 2019]
উত্তর
CPI-এর পূর্ণরূপ হলো – Consumer’s Price Index.
82
পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে- ব্যাখ্যা কর।[Rajshahi · 2019]
উত্তর
হ্যাঁ, পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে। পরোক্ষ কর বলতে এমন একটি করকে বোঝায় যার করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পতিত হয় । পরোক্ষ কর আরোপ করা হয় দ্রব্যসামগ্রী ও সেবার ওপর। ফলে খুচরা পর্যায়ে দ্রব্যের দাম নির্ধারিত হয় পরোক্ষ করসহ। বর্ধিত এ ব্যয় দ্রব্যের মূল্যস্তর বৃদ্ধি করে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয় । তাই বলা যায়, পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে।
83
মুদ্রাস্ফীতি কী?[Comilla · 2019]
উত্তর
মুদ্রাস্ফীতি বলতে দ্রব্য সামগ্রীর ক্রমাগত দাম বৃদ্ধি এবং অর্থের ক্রমাগত মূল্য হ্রাসকে বোঝায়।
84
“সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে”- ব্যাখ্যা কর।[Comilla · 2019]
উত্তর
হ্যাঁ, সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির অন্যতম কারণ স্বকারি ব্যয়। বর্তমানে সকল দেশের সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। কিন্তু সরকারি ব্যয় যে হারে বৃদ্ধি পায় স্বল্পকালে উৎপাদন সে হারে বাড়ে না। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ সমস্যা বেশি হয়।
85
সূচক সংখ্যা কী?[Comilla · 2019]
উত্তর
কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গড় হচ্ছে সূচক সংখ্যা।
86
মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়? ব্যাখ্যা কর।[Comilla · 2019]
উত্তর
মুদ্রাস্ফীতির ফলে ঋণগ্রহীতারা লাভবান হয় এবং ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়। কেননা ঋণদাতা প্রদত্ত ঋণের সমপরিমাণ অর্থ ফেরত পেলেও তা দিয়ে পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারে। ফলে ঋণদাতা প্রকৃতপক্ষে কম টাকা ফেরত পায়। অন্যদিকে, ঋণগ্রহীতা একই কারণে বেশি লাভবান হয়।
87
অভ্যন্তরীণ বাণিজ্য কী?[Jessore · 2019]
উত্তর
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য চলে তা অভ্যন্তরীণ বাণিজ্য।
88
“প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম”- ব্যাখ্যা কর।[Jessore · 2019]
উত্তর
কোনো কোম্পানি যখন পুঁজি বাজারে নতুন শেয়ার বিক্রয়ের জন্য ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলা হয়। প্রাথমিক শেয়ারের দাম সাধারণত মাধ্যমিক শেয়ারের তুলনায় কম থাকে এবং প্রাথমিক শেয়ারের দরপতনের সম্ভাবনা খুব কম থাকে তাই তুলনামূলকভাবে প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম।
89
মুদ্রাস্ফীতি কী?[Chittagong · 2019]
উত্তর
মুদ্রাস্ফীতি হলো এমন একটি পরিস্থিতি যখন দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য হ্রাস পায় ।
90
অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি সৃষ্টি করে কি? ব্যাখ্যা কর।[Chittagong · 2019]
উত্তর
হ্যাঁ, অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। কারণ অতিরিক্ত সরকারি ব্যয়ের মাধ্যমে বাজারে অর্থের যোগান বেড়ে যায়। সাধারণ মানুষের হাতে অর্থের যোগান বেড়ে যায়। যাতে করে দ্রব্যের চাহিদা বেড়ে যায়। অতিরিক্ত অর্থ দিয়ে বেশি মূল্যে দ্রব্য ক্রয়ে সবাই আগ্রহী হয়। এতে অর্থের মূল্য কমে দ্রব্যমূল্য বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তাই বলা যায়, সরকারি ব্যয় অতিরিক্ত হলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়।
91
CIP এর পূর্ণরূপ লেখ। [Barisal · 2019]
উত্তর
CPI-এর পূর্ণরূপ হলো – Consumer’s Price Index.
92
পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে— ব্যাখ্যা কর।[Barisal · 2019]
উত্তর
হ্যাঁ, পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে। পরোক্ষ কর বলতে এমন একটি করকে বোঝায় যার করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পতিত হয়। পরোক্ষ কর আরোপ করা হয় দ্রব্যসামগ্রী ও সেবার ওপর ফলে খুচরা পর্যায়ে দ্রব্যের দাম নির্ধারিত হয় পরোক্ষ করসহ বর্ধিত এ ব্যয় দ্রব্যের মূল্যস্তর বৃদ্ধি করে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়) তাই বলা যায়, পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে।
93
মৃদু মুদ্রাস্ফীতি কাকে বলে?[Sylhet · 2019]
উত্তর
দামস্তর ধীরে ধীরে এবং ক্রমশ বৃদ্ধি পেয়ে তা সহনীয় পর্যায়ে থাকলে তাকে মৃদু মুদ্রাস্ফীতি বলে। যা সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত করে।
94
ঋণদাতার ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কী?[Sylhet · 2019]
উত্তর
মুদ্রাস্ফীতির ফলে দেনাদাররা লাভবান হয়। কিন্তু ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতির সময় ঋণদাতা বা পাওনাদাররা ক্ষতিগ্রস্ত হয়। কারণ তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ ফিরে পেলেও তা দ্বারা পূর্বাপেক্ষা কম পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবে।
95
মুদ্রাস্ফীতি কী?[Dinajpur · 2019]
উত্তর
মুদ্রাস্ফীতি বলতে এমন এক অবস্থাকে বোঝায়, যখন স্বল্পকাল ব্যবধানে উৎপাদন স্থির থেকে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকে এবং এর ফলে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়।
96
অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে কী?[Dinajpur · 2019]
উত্তর
হ্যাঁ, মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি।
বাংলাদেশেও মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ অর্থের যোগানের পরিমাণ বৃদ্ধি। অর্থের যোগান বিপুল পরিমাণে বাড়লে দ্রব্যসামগ্রী ও সেবার পরিমাণ তার তুলনায় না বাড়লে দামস্তর বেড়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। আর অর্থের যোগান বাড়লে মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বাড়ে। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এভাবেই মুদ্রার যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলে।
97
ব্যাংক হার কী?[Dhaka · 2018]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রদেয় ঋণের জন্য ন্যূনতম সুদের হারই হলো ব্যাংক হার।
98
মজুতদার ও চোরাচালান ক্ষতিকর কেন?[Dhaka · 2018]
উত্তর
একটি গতিশীল অর্থনীতির জন্য মজুতদার ও চোরাচালান ক্ষতিকর। মজুতদার একটি দেশের উৎপাদিত পণ্যের সম্পূর্ণ অংশ যোগান না দিয়ে জমিয়ে বা মজুত করে রাখে। এতে দেশে দ্রব্যসামগ্রীর যোগানের ঘাটতি দেখা দেয়। এর ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় যা সাধারণ জনগণের ভোগান্তি বৃদ্ধি করে। অন্যদিকে, চোরাচালানের ফলে দেশ থেকে মূল্যবান সম্পদ পাচার হয়ে যায়। অথচ এই মূল্যবান সম্পদ বৈধভাবে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা যেত। মূলত এসব কারণেই মজুতদার ও চোরাচালান অর্থনীতির জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়।
99
সূচক সংখ্যা কী? [Rajshahi · 2018]
উত্তর
মূল্যের সমষ্টিকে এবং কোনো একটি নির্দিষ্ট সময়ে কতকগুলো নির্ধারিত দ্রব্যের গড়পড়তা মূল্যকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাই সূচক সংখ্যা।
100
অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়- ব্যাখ্যা কর। [Rajshahi · 2018]
উত্তর
সরকারি ও বেসরকারি পর্যায়ে অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। সামাজিক অনুষ্ঠান, শিশুপার্ক, স্টেডিয়াম ইত্যাদি ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করে। ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়।
101
মুদ্রাস্ফীতি কী?[Rajshahi · 2017]
উত্তর
মুদ্রাস্ফীতি বলতে এমন এক অবস্থাকে বোঝায়, যখন স্বল্পকাল ব্যবধানে উৎপাদন স্থির থেকে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকে এবং এর ফলে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়।
102
‘মুদ্রাস্ফীতি উৎপাদনকারীর জন্য সুফল বয়ে আনে।’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]
উত্তর
মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন ও মুনাফা বাড়ে বলে উৎপাদনকারী লাভবান হয় ও তাদের মুনাফা বৃদ্ধি পায়।
মুদ্রাস্ফীতির হার ভেদে উৎপাদনের ওপর এর প্রভাব বিভিন্ন হয়। মুদ্রাস্ফীতি স্বল্প মাত্রার হলে তা উৎপাদনের ওপর অনুকূল প্রভাব ফেলে। সহনীয় মাত্রার মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতিতে দামস্তর ধীরে ধীরে বাড়তে থাকলে উদ্যোক্তারা অনেক সময় লাভের আশায় উৎপাদন বাড়ায়। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদক ও ব্যবসায়ীদের মুনাফা যথেষ্ট বৃদ্ধি পায়। ফলে তারা বেশি মুনাফা অর্জনের সুযোগ পায়। আবার, মুদ্রাস্ফীতির সময় কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যয় অপেক্ষা পণ্যের দাম বেশি হয়। তাই এ সময় কৃষকশ্রেণি বিশেষ করে ধনী কৃষক লাভবান হয়। তাই বলা যায়, ‘মুদ্রাস্ফীতি উৎপাদনকারীর জন্য সুফল বয়ে আনে।’
103
মুদ্রাস্ফীতি কী?[Dinajpur · 2017]
উত্তর
মুদ্রাস্ফীতি বলতে এমন এক অবস্থাকে বোঝায়, যখন স্বল্পকাল ব্যবধানে উৎপাদন স্থির থেকে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকে এবং এর ফলে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়।
104
‘অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি ঘটায়’- ব্যাখ্যা করো। [Dinajpur · 2017]
উত্তর
দেশে বিভিন্ন অনুন্নয়ন ও উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রায়ই তার আয়ের তুলনায় অনেক বেশি ব্যয় করে ফেলে। এ অত্যধিক ব্যয় মেটাতে গিয়ে স্বল্প সময়েই সরকারকে অতিরিক্ত নোট ছাপাতে হয় কিংবা বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে হয়। কিন্তু স্বল্পকালে উৎপাদন বাড়ানো সম্ভব হয় না বলে দামস্তর বাড়ে ও মুদ্রাস্ফীতি দেখা দেয়।
105
সূচক সংখ্যা কী?[Comilla · 2017]
উত্তর
সূচক সংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি, যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
106
অর্থ সরবরাহ বৃদ্ধি মুদ্রাস্ফীতির মূল কারণ- ব্যাখ্যা করো।[Comilla · 2017]
উত্তর
অর্থের সরবরাহ বৃদ্ধি পেলে এর ক্রয়ক্ষমতা হ্রাস পায় তাই মুদ্রাস্ফীতি ঘটে।
বাজারে অর্থের যোগান বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যায়। এটি বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রধান কারণ বলে বিবেচিত হয়। কারণ বাজারে অর্থের ক্রয় ক্ষমতা কমে গেলে একই পণ্য পূর্বের তুলনায় অধিক পরিমাণ অর্থ দিয়ে ক্রয় করতে হয়। অর্থাৎ অর্থের যোগান বিপুল পরিমাণে বাড়লে দ্রব্যসামগ্রী ও সেবার তুলনায় দামস্তর বেড়ে যায়। ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এভাবে বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পেলে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় মুদ্রাস্ফীতি ঘটে।
107
মুদ্রাস্ফীতি কী?[Chittagong · 2017]
উত্তর
সমাজের দ্রব্যসামগ্রীর যোগানের তুলনায় মোট চাহিদা বৃদ্ধির ফলে দামস্তরের যে ক্রমাগত বৃদ্ধি ঘটে এবং অর্থের মূল্য তথা তার ক্রয়ক্ষমতা হ্রাস পেতে থাকে, সে অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে।
108
মুদ্রাস্ফীতির সাথে অর্থের মূল্যের কি ধরনের সম্পর্ক রয়েছে?- ব্যাখ্যা করো।[Chittagong · 2017]
উত্তর
মুদ্রাস্ফীতির সাথে অর্থের মূল্যের সরাসরি ও বিপরীত সম্পর্ক রয়েছে। দেশের যখন মুদ্রাস্ফীতির মাত্রা বাড়ে তখন দামস্তর বাড়ে। দামস্তরের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক বিপরীত। কাজেই যখন দেশে মুদ্রাস্ফীতির মাত্রা বাড়ে অর্থাৎ দামস্তর বাড়ে তখন অর্থের মূল্য কমে যায়। আবার মুদ্রাস্ফীতির মাত্রা কমলে অর্থাৎ দামস্তর কমলে অর্থের মূল্য বাড়বে।
109
সূচক সংখ্যা কী?[Sylhet · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট বছরের গড়পড়তা মূল্যকে অন্যকোনো ভিত্তি বছরের গড়পড়তা মূল্যের সাথে তুলনায় শতাংশরূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সূচক সংখ্যা বলে।
110
রপ্তানি বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে? ব্যাখ্যা করো। [Sylhet · 2017]
উত্তর
রপ্তানি বৃদ্ধির দ্বারা অভ্যন্তরীণ বাজারে যোগান হ্রাস ঘটলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়।
আবার, কোনো দেশে আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে তথা বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত দেখা দিলে জনগণের আয় বৃদ্ধি পায় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু সে অনুপাতে উৎপাদন না হলে তখন দ্রব্য সামগ্রীর দামস্তর বৃদ্ধি পায়। অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেয়। কাজেই, রপ্তানি বৃদ্ধির দ্বারা অভ্যন্তরীণ যোগান হ্রাস বা আয় বৃদ্ধি ঘটলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়।
111
ভোক্তার মূল্যসূচক কী?[Jessore · 2017]
উত্তর
ভোক্তাদের ব্যয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে মূল্য সূচক নির্ণয়ের পদ্ধতিকে ভোক্তার মূল্য সূচক বা CPI বলে।
112
সরকারি ব্যয় বৃদ্ধি মুদ্রাস্ফীতি ঘটায়- ব্যাখ্যা করো।[Jessore · 2017]
উত্তর
পিপিপির (Public Private Partnership-PPP) মাধ্যমে বিপুলায়তন পুঁজির সমাবেশ ঘটে। সৃষ্টি হয় বহুমুখী ও সম্প্রসারিত প্রতিষ্ঠান। এর আওতায় প্রতিষ্ঠিত বিনিয়োগ কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে একটি দেশে সংগত কারণেই কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং বেকারত্বের হার হ্রাস পায়।
113
সূচক সংখ্যা কী?[Barisal · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট বছরের গড়পড়তা দামকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পড়তা দামের তুলনায় শতাংশরূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে সূচক সংখ্যা বলে।
114
খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য খারাপ কেন? ব্যাখ্যা করো।[Barisal · 2017]
উত্তর
খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটার অন্যতম কারণ হলো- শ্রমিক সংঘসমূহের দাবির প্রেক্ষিতে মজুরি এতটা বৃদ্ধি, যা তাদের উৎপাদনশীলতার সাথে সংগতিপূর্ণ নয়। তাছাড়া, একচেটিয়া কারবারিরা অতিরিক্ত মুনাফার লোভে কোনো অজুহাতে তাদের দ্রব্যের যোগান লক্ষণীয়ভাবে কমিয়ে দিলে এ মুদ্রাস্ফীতি দেখা দেয়। ব্যাপকভাবে পরোক্ষ কর আরোপের দরুন দামস্তর বাড়লে জনসাধারণ বেশি ব্যয় করতে বাধ্য হয়; তখন স্থির আয়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়। এসব কারণে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য খারাপ বলে গণ্য হয়।
115
সূচক সংখ্যা কী?[Barisal · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে কতগুলো দ্রব্যের গড় দামের সাথে অপর একটি সময়ে ঐ দ্রব্যগুলোর গড় দামের তুলনায় শতকরা পরিবর্তনের হার প্রকাশ করাকে সূচক সংখ্যা বলে।
116
‘মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়’। বুঝিয়ে লেখ।[Barisal · 2017]
উত্তর
মৃদু মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাম্য।
মৃদু মুদ্রাস্ফীতির সময় বেশি মুনাফা লাভের আশায় উদ্যোক্তারা বিনিয়োগে বেশি আগ্রহী হয়। এর ফলে উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে ভোগ ও সঞ্চয় বাড়ে। যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়নকে নির্দেশ করে। তাই বলা যায়, মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়।
117
সূচক সংখ্যা কী?[Dhaka · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে কতকগুলো দ্রব্যের গড় দামের সাথে অপর একটি সময়ে ওই দ্রব্যগুলোর গড় দামের তুলনায় শতকরা পরিবর্তনের হার প্রকাশ করাকে সূচক সংখ্যা বলে।
118
‘মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়’- বুঝিয়ে লেখো।[Dhaka · 2017]
উত্তর
মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়, মৃদু মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাম্য।
মৃদু মুদ্রাস্ফীতির সময় বেশি মুনাফা লাভের আশায় উদ্যোক্তারা বিনিয়োগে বেশি আগ্রহী হয়। এর ফলে উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে ভোগ ও সঞ্চয় বৃদ্ধি পায়। যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়নকে নির্দেশ করে। তাই বলা যায়, মুদ্রাস্ফীতি সব সময় খারাপ নয়।
