Economics 2nd – A,B S – CH 5

01

নিরাপদ খাদ্য কী?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

যে খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই কলুষিত হয় না এবং স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় না তাকে নিরাপদ খাদ্য বলে।

02

জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে- ব্যাখ্যা করো।[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

জনসংখ্যা বাড়লে খাদ্যের চাহিদা বৃদ্ধি পায়।

স্বাভাবিকভাবেই অতিরিক্ত জনসংখ্যা অতিরিক্ত খাদ্যের চাহিদা তৈরি করে। এক্ষেত্রে খাদ্যের উৎপাদন বা যোগান সে অনুপাতে বৃদ্ধি না পেলে খাদ্য ঘাটতি দেখা দেয়। ফলে খাদ্যের দাম বৃদ্ধি পায় এবং নিম্ন আয়ের লোকজন খাদ্যের ক্রয়যোগ্যতা হারায়। আবার অসাধু ব্যবসায়ীরা নানাভাবে সুবিধা গ্রহণ করে। এভাবে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

03

খাদ্যের উপযোগিতা কী?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]

উত্তর

পুষ্টিমানসম্পন্ন খাদ্যের সন্তোষজনক ও টেকসই যোগান, যা গ্রহণে সকল মানুষের সক্ষমতা রয়েছে, তাই খাদ্যের উপযোগিতা।

04

নিরাপদ খাদ্যের সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক কী?[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]

উত্তর

নিরাপদ খাদ্যের সাথে খাদ্য নিরাপত্তা ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।

যে খাদ্য উৎপাদনক্ষেত্র থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই দূষিত হয় না এবং স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় না, তাই নিরাপদ খাদ্য। আবার, খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় নির্ভরযোগ্য ও স্বাস্থ্যসম্মত খাদ্যের পর্যাপ্ত যোগান যা ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে বিদ্যমান। বেঁচে থাকার জন্য কেবল খাদ্য প্রাপ্তি যথেষ্ট নয় বরং সে খাদ্য হতে হবে ভেজালমুক্ত, স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং পুষ্টি উপাদানসমৃদ্ধ।

05

নিরাপদ খাদ্য কী?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

যে খাদ্য উৎপাদনক্ষেত্র থেকে শুরু করে ভোক্তার কাছে পৌছানো পর্যন্ত কোনোভাবেই কলুষিত হয় না এবং স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় না তাকে নিরাপদ খাদ্য বলা যায়।

06

খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?[ঢাকা কলেজ · 2026]

উত্তর

খাদ্য যাতে পচে নষ্ট না হয়ে যায় সেজন্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করা প্রয়োজন।

খাদ্য সংরক্ষণ বলতে বোঝায় খাদ্য যেন পচে নষ্ট না হয়ে যায় সেজন্য যথাযথ ব্যবস্থা অবলম্বন করে খাদ্যের গুণগত মান অনুসারে খাদ্যকে বিভিন্নভাবে মজুত রাখা। খাদ্যদ্রব্যের পুষ্টি উপাদানের গুণগত মান বজায় রাখা এবং খাদ্যের স্বাদ, গন্ধ প্রভৃতি বজায় রাখাই খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য। খাদ্যের অপচয় রোধ ও পুষ্টির চাহিদা পূরণ এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য খাদ্য সংরক্ষণ ও মজুত রাখা প্রয়োজন।

07

পুষ্টিকর খাদ্য কী?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর

খাদ্যের ছয়টি উপাদান সমৃদ্ধ খাবারই পুষ্টিকর খাদ্য।

08

নিরাপদ খাদ্য প্রয়োজন কেন?[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]

উত্তর

খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে খাদ্যের প্রাপ্যতা ও ক্রয়যোগ্যতা নিশ্চিতকরণের সাথে সাথে তা নিরাপদ করাও অত্যাবশ্যকীয়।

নিরাপদ খাদ্য মানুষকে সুস্থ-সবল রাখে। ফলে সে জীবনের বেশির ভাগ সময় কর্মক্ষম থাকে। খাদ্য নিরাপদ হলে রোগ-ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় এবং কর্মক্ষম থাকা সম্ভব হয়। এছাড়াও এ খাদ্য দেহ ও মনের স্বাভাবিক বিকাশ ঘটায়। তাই খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন।

09

খাদ্যের উপযোগিতা কী?[নটরডেম কলেজ · 2026]

উত্তর

পুষ্টিমানসম্পন্ন খাদ্যের নিরবচ্ছিন্ন ও টেকসই যোগান, যা গ্রহণ সব মানুষের সক্ষমতা রয়েছে, তাই খাদ্যের উপযোগিতা।

10

নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা ধারণা এক নয়- বুঝিয়ে লেখো।[নটরডেম কলেজ · 2026]

উত্তর

নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা ধারণা দুটি ভিন্ন হলেও একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত।
খাদ্য নিরাপত্তা একটি ব্যাপক ধারণা। এটি মূলত তিনটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। যথা- খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা এবং খাদ্যের ব্যবহার। অন্যদিকে, নিরাপদ খাদ্য বলতে বোঝায় পুষ্টিমানসম্পন্ন, ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত খাদ্য। এটি খাদ্য নিরাপত্তার ‘ব্যবহার’ দিকটির সাথে সরাসরি জড়িত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

11

খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝায়?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

খাদ্য নিরাপত্তা এমন এক অবস্থা যেখানে দেশের মানুষ সবসময় বাহ্যিক ও অর্থনৈতিক দিক থেকে তাদের প্রয়োজনমাফিক খাদ্য সংগ্রহের ক্ষমতা রাখে।

12

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ ভোক্তা কী ভূমিকা পালন করতে পারে?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ ভোক্তা ভেজালমুক্ত খাদ্য গ্রহণ এবং ভেজালকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাধ্যমে ভূমিকা রাখতে পারে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একজন ভোক্তা খাদ্য ক্রয়ের সময় তার গুণগত মান যাচাই করতে পারে। ভেজালের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে অন্যদের উদ্বুদ্ধ করতে পারে। এছাড়া ভেজালযুক্ত খাদ্য ক্রয় থেকে নিজেকে বিরত রাখা এবং কেউ খাদ্যে ভেজাল মেশালে আইনী সংস্থাকে তথ্য দিয়ে সাহায্য করা। এভাবে সাধারণ ভোক্তা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে।

13

পুষ্টিকর খাদ্য কী?[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

যেসব খাদ্যে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো (শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি) সঠিক পরিমাণে বিদ্যমান থাকে এবং যা শরীরের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাকে পুষ্টিকর খাদ্য বলে।

14

নিরাপদ খাদ্যের সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক কী?[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তা একে অপরের পরিপূরক।

  • খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় সকল মানুষের জন্য সবসময় প্রয়োজনীয় খাদ্যের প্রাপ্যতা এবং তা ক্রয়ের সামর্থ্য থাকা।
  • কিন্তু খাবার পেলেই হবে না, সেই খাবারটি হতে হবে স্বাস্থ্যসম্মত বা নিরাপদ। যদি খাদ্য অনিরাপদ বা বিষাক্ত হয়, তবে তা গ্রহণ করে মানুষ অসুস্থ হয়ে পড়বে, ফলে প্রকৃত ‘খাদ্য নিরাপত্তা’ অর্জিত হবে না। তাই বলা যায়, খাদ্য নিরাপদ না হলে খাদ্য নিরাপত্তা অর্থহীন হয়ে পড়ে।

15

খাদ্য নিরাপত্তা কী?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

দেশের সব মানুষ সবসময় বাহ্যিক ও অর্থনৈতিক দিক থেকে তাদের প্রয়োজনমাফিক খাদ্য সংগ্রহের ক্ষমতা রাখাকে খাদ্য নিরাপত্তা বলে।

16

খাদ্যের ক্রয় যোগ্যতার ওপর খাদ্য নিরাপত্তা নির্ভরশীল ব্যাখ্যা করো।[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

খাদ্যের ক্রয়যোগ্যতা খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধানভিত্তি।
খাদ্যের ক্রয়যোগ্যতা বলতে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ খাদ্য ক্রয়ের সামর্থ্যকে বোঝায়। এটি মূলত ব্যক্তির আয় এবং খাদ্যের দামের ওপর নির্ভরশীল। দেশে খাদ্য উৎপাদন পর্যাপ্ত থাকার পরও নিম্ন আয়ের কারণে জনগণ সেই খাদ্য কিনতে না পারলে তারা খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে খাদ্যের প্রাপ্যতা ও ব্যবহারের পাশাপাশি ক্রয়ক্ষমতাও নিশ্চিত করা অপরিহার্য।

17

উফশী প্রযুক্তি কী?[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর

‘উফশী’ (উচ্চ ফলনশীল) প্রযুক্তি হলো এমন এক ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি বা বীজের জাত, যা সনাতন বা দেশি জাতের তুলনায় অনেক বেশি ফলন দিতে সক্ষম।

18

নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ কেন?[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর

মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং মেধা ও শারীরিক বিকাশের জন্য নিরাপদ খাদ্য অপরিহার্য।

ভেজাল বা দূষিত খাদ্য গ্রহণ করলে মানবদেহে ক্যান্সার, কিডনি বিকল, হৃদরোগ এবং পেটের পীড়াসহ নানা জটিল ও দীর্ঘমেয়াদি রোগ বাসা বাঁধে। বিশেষ করে শিশুদের মানসিক ও শারীরিক বৃদ্ধিতে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। তাই জনস্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং একটি কর্মক্ষম ও সুস্থ জাতি গঠনে নিরাপদ খাদ্যের গুরুত্ব অপরিসীম।

19

ভেজাল খাদ্য কী?[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]

উত্তর

খাদ্য দ্রুত সংরক্ষণের জন্য বা তাড়াতাড়ি পাকানোর জন্য বা রং পাকা করার জন্য মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন রোগ সৃষ্টিকারী, কেমিক্যাল, বিষাক্ত রং ইত্যাদি যে খাদ্যদ্রব্যের মধ্যে ব্যবহার করা হয়, সেই খাদ্য ভেজাল খাদ্য।

20

খাদ্য প্রাপ্যতাই কি খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট?[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]

উত্তর

না, খাদ্য প্রাপ্যতাই খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট নয়।

খাদ্য নিরাপত্তার তিনটি প্রধান স্তম্ভ রয়েছে। যথা- খাদ্যের প্রাপ্যতা, ক্রয়ক্ষমতা ও খাদ্যের সঠিক ব্যবহার (পুষ্টি)। কেবল বাজারে পর্যাপ্ত খাদ্য থাকলেই হবে না, সেই খাদ্য কেনার মতো সাধারণ মানুষের আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং খাদ্যটি অবশ্যই নিরাপদ ও পুষ্টিকর হতে হবে। তাই শুধু প্রাপ্যতা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

21

ভেজাল খাদ্য কী?[সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

খাদ্য দ্রুত সংরক্ষণের জন্য বা তাড়াতাড়ি পাকানোর জন্য বা রং পাকা করার জন্য মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন রোগ সৃষ্টিকারী, কেমিক্যাল, বিষাক্ত রং ইত্যাদি খাদ্য দ্রব্যের মধ্যে ব্যবহার করা হলে তাকে ভেজাল খাদ্য বলে। 

22

খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হয় কেন?[সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

যদি কখনো দেশের খাদ্য উৎপাদন মারাত্মকভাবে কমে যায় অথবা কোনো কারণে জনগণের ক্রয়ক্ষমতা অনেক বেশি কমে যায় তখন খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আবার যদি মানুষ খাদ্য গ্রহণ করেও পর্যাপ্ত পুষ্টি না পায় তবেও খাদ্য নিরাপত্তার বিঘ্নিত হতে পারে। এছাড়া প্রতিকূল আবহাওয়া, বেকারত্ব, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি কারণেও খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

23

নিরাপদ খাদ্য আইন বাংলাদেশে কত সালে পাস হয়?[চট্টগ্রাম কলেজ · 2026]

উত্তর

বাংলাদেশে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালে পাস হয়।

24

খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।[চট্টগ্রাম কলেজ · 2026]

উত্তর

অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় ভালো মানের খাদ্যের সাথে নিম্নমানের বা ক্ষতিকর দ্রব্য মিশিয়ে খাদ্যের গুণগত মান নষ্ট করলে তাকে খাদ্যে ভেজাল বলা হয়। সাধারণত খাদ্যের ওজন বৃদ্ধি, বাহ্যিক চাকচিক্য বাড়ানো বা পচন রোধ করার জন্য ফরমালিন, কার্বাইড, কৃত্রিম রঙ বা ইটের গুঁড়ার মতো বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানো হয়। এর ফলে খাদ্য তার পুষ্টিগুণ হারায় এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায়।

25

FAO-এর পূর্ণরূপ লেখ।[বরিশাল সরকারি মহিলা কলেজ · 2026]

উত্তর

FAO এর পূর্ণরূপ হলো Food and Agriculture Organization।

26

‘কাবিখা’ কর্মসূচি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্ভুক্ত ব্যাখ্যা কর।[বরিশাল সরকারি মহিলা কলেজ · 2026]

উত্তর

কাবিখা কর্মসূচিটি গ্রামীণ দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে বলে এটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্ভুক্ত।
মৌসুমি বেকারত্ব বা অভাবের সময়ে গ্রামের কর্মহীন দরিদ্র মানুষকে দিয়ে রাস্তাঘাট মেরামতের মতো কাজ করিয়ে পারিশ্রমিক হিসেবে খাদ্যশস্য (চাল বা গম) দেওয়া হয়। এর ফলে তারা ক্ষুধা ও দারিদ্র্য থেকে রক্ষা পায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের বিপদের সময় সুরক্ষা দেয় বলেই একে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ বলা হয়।

27

নিরাপদ খাদ্য কী?[দিনাজপুর সরকারি কলেজ · 2026]

উত্তর

যে খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই কলুষিত হয় না এবং মানবদেহের জন্য কোনো হুমকির কারণ হয়ে দাড়ায় না। সেই খাদ্যই নিরাপদ খাদ্য।

28

খাদ্য সংরক্ষণ করার প্রয়োজন আছে কি?- ব্যাখ্যা কর।[দিনাজপুর সরকারি কলেজ · 2026]

উত্তর

খাদ্য একটা পচনশীল দ্রব্য। সঠিকভাবে খাদ্য প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা না হলে খাদ্য নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণ থাকে না। তাই খাদ্য নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা, পুষ্টিগুণ ধরে রাখা এসব কারণে খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন।

29

ভেজাল খাদ্য কী?[Dhaka · 2019]

উত্তর

খাদ্য দ্রুত সংরক্ষণের জন্য বা তাড়াতাড়ি পাকানোর জন্য বা রং পাকা করার জন্য মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন রোগ সৃষ্টিকারী, কেমিক্যাল, বিষাক্ত রং ইত্যাদি খাদ্য দ্রব্যের মধ্যে ব্যবহার করা হলে তাকে ভেজাল খাদ্য বলে। 

30

খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হয় কেন?[Dhaka · 2019]

উত্তর

যদি কখনো দেশের খাদ্য উৎপাদন মারাত্মকভাবে কমে যায় অথবা কোনো কারণে জনগণের ক্রয়ক্ষমতা অনেক বেশি কমে যায় তখন খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আবার যদি মানুষ খাদ্য গ্রহণ করেও পর্যাপ্ত পুষ্টি না পায় তবেও খাদ্য নিরাপত্তার বিঘ্নিত হতে পারে। এছাড়া প্রতিকূল আবহাওয়া, বেকারত্ব, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি কারণেও খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

31

উফশী প্রযুক্তি কী?[Rajshahi · 2019]

উত্তর

গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের বীজ ও অন্যান্য আধুনিক কৃষি উপকরণের সাহায্যে কৃষিকার্য পরিচালনা করাকে উচ্চ ফলনশীল প্রযুক্তি বা সংক্ষেপে উফশী প্রযুক্তি বলে। 

32

বাংলাদেশে খাদ্য নিরাপত্তা অর্জনের সম্ভাবনা কতটুকু?[Rajshahi · 2019]

উত্তর

বাংলাদেশের জনসংখ্যার এক বড় অংশের খাদ্য নিরাপত্তা বাইরে থাকলেও ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল মনে হয়। কেননা প্রাপ্ত তথ্যানুসারে দেখা যায় যে, এদেশের খাদ্য ঘাটতি এবং মানুষের ক্রয়ক্ষমতা আগের তুলনায় অনেকে বেড়েছে এবং এটি ক্রমবর্ধমান। মানুষ খাদ্যমান এবং পুষ্টি সম্পর্কে আগের চেয়ে সচেতন হচ্ছে। অসাধু ব্যবসায়ী ও ভেজাল উৎপাদকের ব্যাপারে সচেতনতা বাড়ছে। তাই অদূর ভবিষ্যতে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা অর্জনে সক্ষম হবে বলে মনে হয়। 

33

খাদ্যের উপযোগিতা কী?[Comilla · 2019]

উত্তর

মানুষের জন্য খাদ্যের অভাব মোচনের ক্ষমতা এবং নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা হলো খাদ্যের উপযোগিতা।

34

“জনসচেতনতা সৃষ্টি ব্যতীত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়”- ব্যাখ্যা কর।[Comilla · 2019]

উত্তর

হ্যাঁ, জনসচেতনতা ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না । দেশের সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন বিধিমালা বা আইন প্রণয়ন করেন। তবে সরকারের একার পক্ষে তা বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে জনগণ সচেতন হলে ওইসকল আইন কানুন সহজে বাস্তবায়ন করা সম্ভব হয় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। তাই বলা যায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই। 

35

নিরাপদ খাদ্য কী?[Jessore · 2019]

উত্তর

নিরাপদ খাদ্য বলতে মানসম্মত খাদ্যকে বোঝায়। 

36

দ্রুত শিল্পায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তার কোন দিকটি অর্জন ম্ভব? ব্যাখ্যা কর।[Jessore · 2019]

উত্তর

দ্রুত শিল্পায়নের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের সৃষ্টি হবে। ফলে ছদ্মবেশী বেকারত্ব এবং মৌসুমি বেকারত্ব দূর হবে। এতে মানুষের অর্থসংস্থান ঘটবে যা তাদের খাদ্য ক্রয়যোগ্যতা সৃষ্টি করবে। সুতরাং দ্রুত শিল্পায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তার ‘খাদ্য ক্রয়যোগ্যতা’ দিকটি অর্জন করা সম্ভব। 

37

পুষ্টিকর খাদ্য কী?[Chittagong · 2019]

উত্তর

সেসব খাদ্যে পুষ্টি গুণাগুণ বিদ্যমান তাই পুষ্টিকর খাদ্য।

38

“জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে”- ব্যাখ্যা কর। [Chittagong · 2019]

উত্তর

জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে। অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হয়, যা সকল দেশের জন্য উৎপাদন করা সম্ভব হয় না। যখন বর্ধিত জনসংখ্যার জন্য একটি দেশ খাদ্য ঘাটতি পূরণ করতে পারে না, তখন সে দেশে খাদ্য সমস্যা সৃষ্টি হয়। আর জনসংখ্যা কাম্যস্তরে থাকলে দেশের উৎপাদিত খাদ্যে তা পূরণ করা সম্ভব হয় । তাই বলা যায়, জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে। 

39

খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝ?[Barisal · 2019]

উত্তর

খাদ্য নিরাপত্তা বলতে এমন এক অবস্থা নির্দেশ করে যেখানে দেশের সব মানুষ সবসময় বাহ্যিক ও অর্থনৈতিক দিক থেকে তাদের প্রয়োজনমতো খাদ্য সংগ্রহের ক্ষমতা রাখে।

40

নিরাপদ খাদ্যের সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক কী?[Barisal · 2019]

উত্তর

নিরাপদ খাদ্যের সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক অতি ঘনিষ্ঠ। কিন্তু নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তা একই বিষয় নয়। নিরাপদ খাদ্য বলতে বোঝায় যে খাদ্য উৎপাদন ক্ষেত্র থেকে শুরু করে ভোক্তার কাছে পৌছানো পর্যন্ত কোনোভাবে কলুষিত হয় না এবং স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয় না। অন্যদিকে খাদ্য নিরাপত্তা এমন একটি অবস্থাকে নির্দেশ করে, যে অবস্থায় সকলের জন্য খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তা থাকে। 

41

নিরাপদ খাদ্য কী?[Sylhet · 2019]

উত্তর

যে খাবার গ্রহণ করলে মানুষের শরীরের বিভিন্ন কাজ স্বাভাবিকভাবে কার্যক্রম থাকে এবং কোনো ধরনের অসুখ দেখা দেয় না সেটিই হলো নিরাপদ খাদ্য। 

42

শিক্ষার সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক কীরূপ?[Sylhet · 2019]

উত্তর

দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী (৩৭.৭%) এখনও সাক্ষরতার বাইরে। মৌলিক শিক্ষা যা মানুষের বিবেককে জাগ্রত করে এবং উচ্চ শিক্ষার হার আরও কম। শিক্ষার সাথে জীবনমান উন্নত করার গভীর সম্পর্ক রয়েছে। যেহেতু বাংলাদেশের মানুষ প্রকৃত শিক্ষার অভাবে সচেতন হতে পারেনি, তাই তারা খাদ্যের মান ও পুষ্টিগত গুণাবলি সম্পর্কেও সচেতন নয়। তাই বলা যায়, শিক্ষার সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক অবিচ্ছেদ্য।

43

খাদ্যের প্রাপ্যতা কী?[Dinajpur · 2019]

উত্তর

খাদ্যের প্রাপ্যতা হলো সামঞ্জস্য বা প্রয়োজনের ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাওয়ার নিশ্চয়তা।

44

নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ কেন?[Dinajpur · 2019]

উত্তর

মানুষের জীবনমৃত্যুর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলো খাদ্য। নিরাপদ খাদ্য মানুষকে সুস্থ-সবল ও কর্মক্ষম রাখে এবং আয়ুষ্কাল বাড়ায়। কিন্তু দূষিত খাবার মানুষকে রোগাক্রান্ত, দুর্বল, অক্ষমরূপে বেড়ে উঠতে বাধ্য করে এবং আয়ুষ্কাল কমায়। দূষিত খাদ্য মানুষের মৃত্যুর কারণও হতে পারে। তাই সুস্থ-সবল এবং সুন্দর জীবনের জন্য নিরাপদ খাবারের প্রয়োজনীয়তা অনেক বেশি।

45

ভেজাল খাদ্য কী? [Dhaka · 2018]

উত্তর

খাদ্য দ্রুত সংরক্ষণের জন্য বা তাড়াতাড়ি পাকানোর জন্য বা রং পাকা করার জন্য মানবদেহের জন্য ক্ষতিকর, বিভিন্ন রোগ সৃষ্টিকারী, কেমিক্যাল, বিষাক্ত রং ইত্যাদি খাদ্যদ্রব্যের মধ্যে ব্যবহার করা হলে তাকে ভেজাল খাদ্য বলা হয়। 

46

ভেজাল খাদ্য কীভাবে খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করে? ব্যাখ্যা কর।[Dhaka · 2018]

উত্তর

বেঁচে থাকার জন্য যেমন খাদ্য দরকার তেমনি সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য ভেজালমুক্ত বা নিরাপদ খাদ্য অপরিহার্য। কারণ ভেজাল খাদ্য বিভিন্ন কঠিন রোগের জন্ম দেয়। দিনের পর দিন ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমরা জটিল ও মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছি। আমরা প্রতিদিন যা খাচ্ছি তার সিংহভাগই ভেজালে পরিপূর্ণ। এ ভেজালযুক্ত খাবার মানুষকে ক্রমশ মৃত্যুর দিকে নিয়ে যায়৷ 

47

নিরাপদ খাদ্য কী? [Rajshahi · 2018]

উত্তর

নিরাপদ খাদ্য বলতে ওইসব খাদ্যকে বোঝায় যেসব খাদ্যের পুষ্টিগুণ যথাযথ বিদ্যমান এবং যা পরিত্যক্ত হয় না। 

48

খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন? [Rajshahi · 2018]

উত্তর

খাদ্য একটা পচনশীল দ্রব্য। সঠিকভাবে খাদ্য প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা না হলে খাদ্য নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণ থাকে না। তাই খাদ্য নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা, পুষ্টিগুণ ধরে রাখা এসব কারণে খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন। 

49

নিরাপদ খাদ্য কী?[Rajshahi · 2017]

উত্তর

যে খাদ্য উৎপাদনক্ষেত্র থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই কলুষিত (Contaminated) হয় না এবং স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় না তাকে নিরাপদ খাদ্য বলা যায়।

50

‘খাদ্য নিরাপদকরণে জনসাধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]

উত্তর

সাধারণ জনগণ খাদ্যে ভেজাল মেশানো পছন্দ করে না। খাদ্যে ভেজাল মেশানো যে অনৈতিক এবং দণ্ডনীয় অপরাধ তা অনেকেই জানে না। তাদেরকে এ বিষয়গুলো সাধারণ জনগণ জানতে পারে, ভেজালবিরোধী আইন প্রয়োগে সরকারকে তথ্য দিয়ে সাহায্য করতে পারে। ভেজালের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সকলকে উদ্বুদ্ধ করতে পারে। কেউ খাদ্যে ভেজাল মেশালে তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে পারে। ভেজালযুক্ত খাদ্য ক্রয় থেকে নিজেকে বিরত রাখতে পারে।

51

খাদ্যের প্রাপ্যতা কী?[Dinajpur · 2017]

উত্তর

কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর নির্দিষ্ট সময়ে অত্যাবশ্যকীয় খাদ্য প্রাপ্তিকে খাদ্যের প্রাপ্যতা বলে।

52

জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্য নিরাপত্তা অর্জনে কীভাবে সহায়তা করে? ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]

উত্তর

জনসংখ্যা নিয়ন্ত্রণ করলে খাদ্যের ওপর চাপ হ্রাস পায়, যা কি না খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়তা করে।
বাংলাদেশে যেহেতু নানা সীমাবদ্ধতার কারণে হঠাৎ করে খাদ্যোৎপাদন বিপুল পরিমাণে বাড়ানো সম্ভব হয় না, তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করেই বিদ্যমান জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে। দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসলে অপেক্ষাকৃত কম পরিমাণ খাদ্য উৎপাদন করেও খাদ্য নিরাপত্তা অর্জন করা সম্ভব।

53

খাদ্য নিরাপত্তা কী?[Comilla · 2017]

উত্তর

খাদ্য নিরাপত্তা হলো এমন এক অবস্থা যেখানে দেশের সব মানুষ সবসময় বাহ্যিক ও অর্থনৈতিক দিক থেকে তাদের প্রয়োজনমাফিক খাদ্য সংগ্রহের ক্ষমতা রাখে।

54

জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সামঞ্জস্য বিধান আবশ্যক- বুঝিয়ে বলো।[Comilla · 2017]

উত্তর

জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সামঞ্জস্য বিধান করা যেকোনো দেশের জন্য অতি আবশ্যক।
কোনো দেশের উৎপাদিত মোট খাদ্য দ্বারা যদি সেই দেশের সকল জনগণের খাদ্যের চাহিদা পূরণ করা যায় তাহলে উৎপাদিত খাদ্য ও জনসংখ্যার মধ্যে সামঞ্জস্য রয়েছে বলে ধরে নেয়া যায়। তবে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায় খাদ্য উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে। ফলে অনেক সময় দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়, যা পূরণ করার জন্য সরকারকে খাদ্য আমদানির পথ বেছে নিতে হয়। যা একটি উন্নয়নশীল দেশের জন্য মোটেই কাম্য নয়। তাই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে যাতে এটি প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে পারে। সুতরাং, আমদানি ব্যয় কমাতে ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সামঞ্জস্য বিধান করা অতি আবশ্যক।

55

ভেজাল খাদ্য কী?[Chittagong · 2017]

উত্তর

এক খাদ্যের সাথে অন্য খাদ্যের সংমিশ্রণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যে এমন রাসায়নিক পদার্থ মিশ্রণ, খাদ্য সংরক্ষণের জন্য ক্ষতিকর দ্রব্য ব্যবহার, খাদ্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য রং প্রয়োগ ইত্যাদি একত্রে খাদ্যে ভেজাল বা ভেজাল খাদ্য বলে পরিচিত।

56

খাদ্য প্রাপ্যতাই কি খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট?[Chittagong · 2017]

উত্তর

খাদ্য নিরাপত্তার তিনটি দিক রয়েছে; যথা-
খাদ্যের প্রাপ্যতা, খাদ্য সংগ্রহের ক্ষমতা এবং খাদ্যের সদ্ব্যবহার। খাদ্য নিরাপত্তার এসব দিক এককভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। খাদ্যের প্রাপ্যতা যথেষ্ট থাকা সত্ত্বেও যদি পরিবারের খাদ্যের ক্রয় যোগ্যতা না থাকে বা পরিবারের খাদ্য ক্রয়যোগ্যতা আছে কিন্তু ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য সংগ্রহের ক্ষমতা নেই, তাহলেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য খাদ্যের প্রাপ্যতাই যথেষ্ট নয়।

57

নিরাপদ খাদ্য কী?[Sylhet · 2017]

উত্তর

কযে খাদ্য উৎপাদনক্ষেত্র থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই কলুষিত হয় না এবং স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় না তাকে নিরাপদ খাদ্য বলা যায়।

58

মজুদের ওপর খাদ্য নিরাপত্তা নির্ভর করে, ব্যাখ্যা করো। [Sylhet · 2017]

উত্তর

একটি দেশের সার্বিক প্রাপ্যতা তথা খাদ্য নিরাপত্তা বজায় রাখতে মজুদের ভূমিকা অপরিসীম।
খাদ্য নিরাপত্তার অন্যতম অত্যাবশ্যক দিক হলো খাদ্যের প্রাপ্যতা। আর এই প্রাপ্যতাকে পর্যাপ্ত রাখার জন্য খাদ্য মজুদ রাখা। এর ফলে আপদকালীন খাদ্য ঘাটতি মোকাবিলা করা যায়। মূলত সরকারের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ, আমদানি এবং খাদ্য সাহায্যকে অবলম্বন করে খাদ্যের মজুদ গড়ে ওঠে। যেমন- বাংলাদেশে সরকার প্রায় ১০ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রাখে। যা দেশের খাদ্যের প্রাপ্যতা তথা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। কাজেই বলা যায়, মজুদের ওপর খাদ্য নিরাপত্তা নির্ভর করে।

59

খাদ্য নিরাপত্তা কী?[Jessore · 2017]

উত্তর

খাদ্য নিরাপত্তা এমন এক অবস্থা নির্দেশ করে যেখানে দেশের সব মানুষ সবসময় বাহ্যিক ও অর্থনৈতিক দিক থেকে তাদের প্রয়োজনমতো খাদ্য সংগ্রহের ক্ষমতা রাখে।

60

খাদ্য প্রাপ্যতাই কি খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট? ব্যাখ্যা করো।[Jessore · 2017]

উত্তর

খাদ্য নিরাপত্তার তিনটি দিক রয়েছে; যথা-
খাদ্যের প্রাপ্যতা, খাদ্য সংগ্রহের ক্ষমতা এবং খাদ্যের সদ্ব্যবহার। খাদ্য নিরাপত্তার এসব দিক এককভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। খাদ্যের প্রাপ্যতা যথেষ্ট থাকা সত্ত্বেও যদি পরিবারের খাদ্য ক্রয় যোগ্যতা না থাকে বা পরিবারের খাদ্য ক্রয়যোগ্যতা আছে, কিন্তু ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য সংগ্রহের ক্ষমতা নেই, তাহলেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য খাদ্যের প্রাপ্যতাই যথেষ্ট নয়।

61

ভেজাল খাদ্য কী?[Barisal · 2017]

উত্তর

এক খাদ্যের সাথে অন্য খাদ্য মিশ্রণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন রাসায়নিক পদার্থ মিশ্রণ, খাদ্য সংরক্ষণের জন্য ক্ষতিকর দ্রব্য ব্যবহার, খাদ্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য রং প্রয়োগ ইত্যাদি একত্রে খাদ্যে ভেজাল বা ভেজাল খাদ্য বলে পরিচিত।

62

নিরাপদ খাদ্য প্রয়োজন কেন?[Barisal · 2017]

উত্তর

খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে খাদ্যের প্রাপ্যতা ও ক্রয়যোগ্যতা নিশ্চিতকরণের সাথে সাথে তা নিরাপদ করাও প্রয়োজন। নিরাপদ খাদ্য মানুষকে সুস্থ সবল রাখে; ফলে সে জীবনের বেশিরভাগ সময় কর্মক্ষম থাকে। খাদ্য নিরাপদ হলে রোগ-ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় এবং কর্মক্ষম থাকা সম্ভব হয়। নিরাপদ খাদ্য পুষ্টিসমৃদ্ধ হয় বলে তা থেকে পুষ্টি আহরণ সম্ভব হয় যা দেহ ও মনের স্বাভাবিক বিকাশ ঘটায়। তাই খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন।

63

খাদ্যের ক্রয়যোগ্যতা বলতে কী বোঝায়?[Barisal · 2017]

উত্তর

কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর, নির্দিষ্ট দামে, নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয়ের যোগ্যতাকেই খাদ্যের ক্রয়যোগ্যতা বলে।

64

‘শুধুমাত্র খাদ্যের অবাধ সরবরাহ থাকলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না’- বুঝিয়ে লেখ।[Barisal · 2017]

উত্তর

খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহার এই তিনটি বিষয়ের ওপর খাদ্য নিরাপত্তা নির্ভর করে। তাই, এর যেকোনো একটির ব্যাঘাত ঘটলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ব্যাহত হয়।
খাদ্যের প্রাপ্যতা ব্যক্তি ও পরিবারের চাহিদার প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তিকে নির্দেশ করে। আবার, খাদ্য প্রাপ্তির নিমিত্তে পর্যাপ্ত সম্পদ হলো ক্রয়যোগ্যতা এবং মৌলিক পুষ্টি জ্ঞানের মাধ্যমে খাদ্য গ্রহণ হলো খাদ্যের ব্যবহার। এখন, কোনো দেশে যদি পর্যাপ্ত খাদ্য থাকে, কিন্তু জনগণের তা ক্রয়ের ক্ষমতা নেই কিংবা পুষ্টি জ্ঞান অনুযায়ী, তার ব্যবহার নেই, তাহলে বলা যায়, ঐ দেশটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়নি। তাই, শুধু খাদ্যের অবাধ সরবরাহ (প্রাপ্যতা) থাকলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না।

65

খাদ্যের ক্রয়যোগ্যতা বলতে কী বোঝায়?[Dhaka · 2017]

উত্তর

কোনো নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ খাদ্যসামগ্রী ক্রয়ের যোগ্যতাকেই খাদ্যের ক্রয়যোগ্যতা বলে।

66

“শুধুমাত্র খাদ্যের অবাধ সরবরাহ থাকলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না।”- বুঝিয়ে লেখ।[Dhaka · 2017]

উত্তর

কোনো দেশে খাদ্যের অবাধ সরবরাহ থাকলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না। খাদ্য নিরাপত্তা হলো ত্রিমাত্রিক ধারণার সমষ্টি। যেখানে খাদ্যের প্রাপ্যতা হচ্ছে পূর্বশর্ত কোনো দেশে যদি পর্যাপ্ত খাদ্য থাকে, কিন্তু জনগণের তা ক্রয়ের ক্ষমতা নেই কিংবা পুষ্টি জ্ঞান অনুযায়ী তার ব্যবহার নেই, তাহলে বলা যায়, ঐ দেশটির খাদ্য নিরাপত্তার নিশ্চিত হয়নি তাই শুধু খাদ্যের অবাধ সরবরাহ থাকলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না।

67

নিরাপদ খাদ্য কী ?

উত্তর

মানুষের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ এবং ক্ষতিকর প্রভাব মুক্ত খাদ্য হলো নিরাপদ খাদ্য ।

68

বাংলাদেশের কৃষিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে— ব্যাখ্যা কর ।

উত্তর

বাংলাদেশের কৃষিতে সনাতন পদ্ধতি প্রচলিত থাকলেও ইদানীং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে । নতুন ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মধ্যে পরমাণু ও বায়োটেকনোলজি পদ্ধতি প্ৰয়োগ অন্যতম। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত বিভিন্ন ধরনের উন্নত বীজের ব্যবহার এদেশের কৃষিতে আধুনিক কৃষি প্রযুক্তির সবচেয়ে লক্ষণীয় ও গুরুত্বপূর্ণ দিক। কৃষিকে যান্ত্রিকীকরণের সব ধরনের সাহায্য-সহযোগিতাও সরকার থেকে দেওয়া হচ্ছে। কৃষকদের মাঝে নতুন ধরনের উদ্ভাবিত বীজ, কীটনাশক ইত্যাদি সরবরাহ করা হচ্ছে বিধায় কৃষকরা অধিক পরিমাণে শস্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে। এসব দিক বিবেচনায় বলা যায় যে, বাংলাদেশের কৃষিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে ।

69

খাদ্য নিরাপত্তা বলতে কী বুঝ ?

উত্তর

খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় সকলের জন্য সরবরাহকৃত পর্যাপ্ত পরিমাণ, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য যা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সহায়তা করে ।

70

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ ভোক্তা কী ভূমিকা পালন করতে পারে?

উত্তর

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একজন সাধারণ ভোক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মুষ্টিমেয় কিছু বিক্রেতা ও উৎপাদক খাদ্যে ভেজাল মিশিয়ে থাকলেও তা ভোগ করে জনসাধারণ বা সাধারণ ভোক্তা । তাই একজন সাধারণ ভোক্তা যদি ভেজাল খাদ্য পরিহার করে কিংবা ভ্রাম্যমাণ আদালত, ডিসিসির কর্তৃত্ব প্রাপ্ত টিম অথবা সরকারের নিয়োগপ্রাপ্ত কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবগত করতে সক্ষম হয় তবে নিরাপদ খাদ্য গ্রহণ অনেকটা নিশ্চিত হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একজন সাধারণ ভোক্তার সচেতনতাই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ।

71

খাদ্য নিরাপত্তা কী?

উত্তর

খাদ্য নিরাপত্তা হলো সকলের জন্য সবসময় পর্যাপ্ত পরিমাণ, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য সরবরাহ করা যা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সহায়তা করে ।

72

খাদ্যের প্রাপ্যতা কীভাবে মজুদ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর

খাদ্যের মজুদ না থাকলে খাদ্যের প্রাপ্যতা অনিশ্চিত হয়ে পড়ায় খাদ্যের প্রাপ্যতা মজুদ দ্বারা প্রভাবিত হয় ।
খাদ্য মজুদ না থাকলে এর প্রাপ্যতাও অনিশ্চিত ও প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমাদের কৃষি উৎপাদন প্রকৃতির ওপর নির্ভর করে থাকে। প্রাকৃতিক আবহাওয়া যদি অনুকূলে থাকে তবে খাদ্য উৎপাদন যথেষ্ট বেড়ে যায় এবং নিজেদের চাহিদা মিটিয়ে পরবর্তী সময়ের জন্য মজুদও করা যায়। এর ফলে খাদ্য প্রাপ্তি নিশ্চিত হয় । আর তা না হলে খাদ্য প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়ে। এভাবেই খাদ্যের প্রাপ্যতা মজুদ দ্বারা প্রভাবিত হয়।

73

খাদ্যের প্রাপ্যতা কী?

উত্তর

খাদ্যের প্রাপ্যতা হলো সামঞ্জস্য বা প্রয়োজনের ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাওয়ার নিশ্চয়তা।

74

 বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা কীভাবে প্রভাবিত হয় ?

উত্তর

বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা বেশ সক্রিয়ভাবে প্রভাবিত হয় ।
খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে, তেমনি অন্যদিকে খাদ্য আমদানিসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করছে। দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে বাংলাদেশে খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা যায় না বলে বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্য আমদানির ওপর নির্ভর করতে হয়।
তাই বলা যায়, বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রভাবিত হয় ।

75

নিরাপদ খাদ্য কী?

উত্তর

মানুষের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ এবং ক্ষতিকর প্রভাবমুক্ত খাদ্য হলো নিরাপদ খাদ্য ।

76

খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?

উত্তর

খাদ্য একটা পচনশীল দ্রব্য। সঠিকভাবে খাদ্য প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা না হলে খাদ্য নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণ থাকে না । তাই খাদ্য নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা, পুষ্টিগুণ ধরে রাখা এসব কারণে খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন ।