Economics 2nd – A,B S – CH 4

01

আত্মকর্মসংস্থান করি।[Jessore · 2025]

উত্তর

আত্মকর্মসংস্থান বলতে এমন এক ধরনের ব্যবস্থাকে বোঝায়, যা অল্প পরিমাণ মূলধন ও সামান্য প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করে অর্থ উপার্জনের সুযোগ করে দিয়ে পরনির্ভরশীলতা ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়।

02

নিট অভিবাসন হার কখন ধনাত্মক হয়? ব্যাখ্যা কর।[Jessore · 2025]

উত্তর

সাধারণত নিট অভিবাসন বলতে কোনো ব্যক্তি স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক দেশ থেকে অন্য দেশে গমন করাকে নির্দেশ করে। অতএব নির্দিষ্ট করে বলতে গেলে কোনো নির্দিষ্ট দেশে বা স্থানে বহিরাগমন (In-migration) এবং বহির্গমন (Out-migration)-এর পার্থক্যকে নিট অভিবাসন (Net-migration) বলা হয়।

যদি কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি স্থানে স্থায়িভাবে বহিরাগতদের সংখ্যা I এবং স্থায়িভাবে বহির্গামীর সংখ্যা E এবং জনসংখ্যা P হয়, তবে উক্ত স্থানের নিট অভিবাসন হার =IEP

যদি কোনো দেশের বাইরের থেকে বেশি মানুষ আসে এবং সে দেশ হতে কম মানুষ অন্য দেশে যায় তখন নিট অভিবাসন হার ধনাত্মক হয়।

03

নিট অভিবাসন কী?[Jessore · 2025]

উত্তর

কোনো নির্দিষ্ট দেশে বা স্থানে বহিরাগমন (In-migration) এবং বহির্গমন (Out-migration) এর পার্থক্যকে নিট অভিবাসন (Net-migration) বলা হয়।

04

আত্মকর্মসংস্থানই বেকারত্ব নিরসনের অন্যতম উপায়- ব্যাখ্যা কর।[Jessore · 2025]

উত্তর

জনসংখ্যা অর্থনৈতিক উন্নয়নের জন্য যেমনি আশীর্বাদ, তেমনি অভিশাপ। অর্থনৈতিক উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। দেশের জনগণ যদি অদক্ষ হয়, তাহলে সেই জনসংখ্যা উন্নয়নে বাধা সৃষ্টি করে। তবে দক্ষ জনশক্তি দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। তবে কম বা বেশি নয়; কাম্য জনসংখ্যাই উন্নয়নে সহযোগী। সুতরাং জনসংখ্যা ও উন্নয়ন পরস্পরকে প্রভাবিত করে।

05

শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী?[Comilla · 2025]

উত্তর

শূন্য জনসংখ্যা বৃদ্ধি হলো জন্মহার ও মৃত্যুহারের সমান অবস্থা। সুতরাং একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে জন্মহার ও মৃত্যুহারের পরিমাণ সমান হলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি (Zero Population Growths) বলা হয়।

06

“জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে।”- ব্যাখ্যা কর।[Comilla · 2025]

উত্তর

জনসংখ্যা বৃদ্ধির হার যদি খাদ্য উৎপাদন বৃদ্ধির হার অপেক্ষা বেশি হয় তাহলে খাদ্যের ঘাটতি হবে। পৃথিবীর জনবহুল কিছু দেশে খাদ্য ঘাটতি আছে। এসব দেশকে প্রতিবছর প্রচুর খাদ্য আমদানি করতে হয়। আবার উন্নত দেশগুলোতে কাম্য জনসংখ্যা থাকায় তারা খাদ্য রপ্তানি করতে পারে। সেদিক থেকে বলা যায়, জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করতে পারে। তবে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে জনসংখ্যা অনেক কম থাকলেও সেখানে দুর্ভিক্ষ লেগে থাকে। এর কারণ হলো, ওই দেশগুলো তাদের ভূমির পর্যাপ্ত ব্যবহার করতে পারে না এবং তাদের কৃষি উৎপাদন এখনও প্রকৃতিনির্ভর।

07

অভিবাসন কী?[Comilla · 2025]

উত্তর

অভিবাসন বলতে কোনো ব্যক্তি স্থায়ী বা অস্থায়িভাবে বসবাসের লক্ষ্যে এক দেশ থেকে অন্য দেশে গমনকে নির্দেশ করে।

08

মানবসম্পদ উন্নয়নের উপায় ব্যাখ্যা কর।[Comilla · 2025]

উত্তর

মানবসম্পদ উন্নয়নের উপায়গুলো হলো- শিক্ষাবিস্তার, নারী শিক্ষার
প্রসার, প্রশিক্ষণের ব্যবস্থা, জনস্বাস্থ্যের উন্নয়ন, খাদ্য ও পুষ্টি হীনতা দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, গ্রামাঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, বাসস্থান সমস্যা দূরীকরণ, সম্পদের সুষম বণ্টন নিশ্চিতকরণ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদি। এ উপায়গুলো বাস্তবায়নের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন সম্ভব।

09

জনসংখ্যা ঘনত্ব কী?[Dhaka · 2025]

উত্তর

জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গমাইলে বা প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে তাকেই বোঝায়। কোনো দেশে জনসংখ্যাকে সে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়।

10

বহিরাগমন জনসংখ্যার ওপর কীভাবে প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।[Dhaka · 2025]

উত্তর

জবাইরাগমন জনসংখ্যার ওপর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলে। বহিরাগমনের প্রধান ইতিবাচক প্রভাব হলো এটি দেশের কর্মক্ষম ও দক্ষ জনশক্তি বৃদ্ধি করে, যা শ্রমবাজারের ঘাটতি পূরণ করতে এবং অর্থনৈতিক উৎপাদনে অবদান রাখতে পারে। বহিরাগতরা নতুন প্রযুক্তি ও জ্ঞান নিয়ে আসে, যা দেশের উদ্ভাবনী শক্তি বাড়ায়। তবে, এর নেতিবাচক প্রভাবও রয়েছে। বহিরাগমন দেশের জনসংখ্যা বৃদ্ধি করে, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাসস্থানের মতো সীমিত সামাজিক সেবার ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং কর্মসংস্থানের জন্য প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে পারে।

11

মানবসম্পদ উন্নয়ন কী?[Rajshahi · 2025]

উত্তর

সুষম খাদ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ, উন্নত স্বাস্থ্যসেবা প্রভৃতি সুযোগ-সুবিধা প্রদান এবং আর্থসামাজিক পরিবেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশের শ্রমশক্তির গুণগত মান উন্নয়নকে মানবসম্পদ উন্নয়ন বলা হয়।

12

“শিক্ষা ও প্রশিক্ষণ আত্মকর্মসংস্থানের দুটি প্রধান উপাদান।”-ব্যাখ্যা কর।[Rajshahi · 2025]

উত্তর

শিক্ষা ও প্রশিক্ষণ আত্মকর্মসংস্থানের দুটি প্রধান উপাদান, কারণ এগুলো একজন ব্যক্তিকে স্বাবলম্বী হতে এবং নিজের উদ্যোগে কিছু শুরু করতে অপরিহার্য ভূমিকা পালন করে।

শিক্ষা একজন ব্যক্তিকে প্রয়োজনীয় জ্ঞান ও মেধা অর্জনে সহায়তা করে, যা তাকে ব্যবসার সুযোগ চিহ্নিত করতে এবং কার্যকর পরিকল্পনা প্রণয়নে সক্ষম করে তোলে। অন্যদিকে, প্রশিক্ষণ ব্যবহারিক দক্ষতা ও কারিগরি জ্ঞান প্রদান করে, যা উৎপাদিত পণ্য বা সেবার মান নিশ্চিতকরণ এবং কার্যসম্পাদনে অপরিহার্য। এই দুটি উপাদানের সমন্বয়ে একজন ব্যক্তি আত্মবিশ্বাসী ও সফল আত্মকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

13

জ্যামিতিক হার কী?[Sylhet · 2025]

উত্তর

গুণন হারে বৃদ্ধি পাওয়া হলো জ্যামিতিক হার। যেমন- ১, ২, ৪, ৮, ১৬, ৩২,…।

14

সকল ক্ষেত্রে জনসংখ্যা কি সম্পদ হয়ে থাকে? ব্যাখ্যা কর।[Sylhet · 2025]

উত্তর

সকল ক্ষেত্রে জনসংখ্যা সম্পদ হয়ে থাকে না।
একটি দেশের জনসংখ্যা তখনই সম্পদে পরিণত হয়, যখন তারা শিক্ষিত, দক্ষ, সুস্বাস্থ্যের অধিকারী এবং উৎপাদনক্ষম হয়। যদি জনসংখ্যার একটি বড় অংশ অশিক্ষিত, অসুস্থ ও বেকার থাকে, তবে তারা দেশের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। উন্নত মানবসম্পদ তৈরি করতে হলে তাদের উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করুতে হয়। জনসংখ্যা সঠিকভাবে ব্যবহৃত হলে তা জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠতে পারে, অন্যথায় তা দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক অস্থিরতার কারণ হতে পারে।

15

নমুনা জরিপ কী?[Sylhet · 2025]

উত্তর

পুরো, জনসংখ্যার পরিবর্তে একটি ছোট অংশের ওপর তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে নমুনা জরিপ বলে।

16

নারীর ক্ষমতায়নের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক কেমন তা আলোচনা কর।[Sylhet · 2025]

উত্তর

নারীর ক্ষমতায়ন ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
যখন নারীরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিকভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার লাভ করেন, তখন তারা পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হন, কম বয়সে বিয়ে এড়িয়ে চলেন এবং ইচ্ছেমতো সন্তান নেওয়ার সক্ষমতা অর্জন করেন। এর ফলে সন্তান জন্মহার হ্রাস পায়, জনসংখ্যা নিয়ন্ত্রণে আসে এবং পরিবার ও সমাজে টেকসই উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। অতএব, নারীর ক্ষমতায়ন জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে। 

17

জনসংখ্যার পরিমাপ কাকে বলে?[Sylhet · 2025]

উত্তর

জনসংখ্যার সংখ্যাভিত্তিক পরিমাণের সাথে সাথে জনসংখ্যার হ্রাসবৃদ্ধি, হ্রাসবৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, জন্মহার ও মৃত্যুহার, নারী-পুরুষের সংখ্যা ও অনুপাত ইত্যাদি পরিমাপ হলো জনসংখ্যার পরিমাপ। 

18

কোনো দেশে জনসংখ্যা স্থির অবস্থায় রাখতে হলে জনসংখ্যা বৃদ্ধির হার কত হতে হবে? মতামত দাও।[Sylhet · 2025]

উত্তর

কোন দেশে জনসংখ্যা স্থির অবস্থায় রাখতে হলে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হতে হবে।
কিছু কিছু দেশে লক্ষ করা যায় তাদের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য। জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যের ওপর নির্ভর করে জনসংখ্যার হ্রাসবৃদ্ধি। জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার

এখন, একটি নির্দিষ্ট সময়ে যদি একটি দেশের জন্মহার ও মৃত্যুহার সমান হয়, তাহলে ঐ দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হবে।
তাই বলা যায়, কোনো কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হতে পারে। 

19

আত্মকর্মসংস্থান কী?[Rajshahi · 2025]

উত্তর

আত্মকর্মসংস্থান বলতে এমন এক ধরনের ব্যবস্থাকে বোঝায়, যা অল্প পরিমাণ মূলধন ও সামান্য প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করে অর্থ উপার্জনের সুযোগ করে দিয়ে পরনির্ভরশীলতা ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়।

20

বহির্গমন জনসংখ্যার ওপর কীভাবে প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।[Rajshahi · 2025]

উত্তর

জবাইরাগমন জনসংখ্যার ওপর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলে। বহিরাগমনের প্রধান ইতিবাচক প্রভাব হলো এটি দেশের কর্মক্ষম ও দক্ষ জনশক্তি বৃদ্ধি করে, যা শ্রমবাজারের ঘাটতি পূরণ করতে এবং অর্থনৈতিক উৎপাদনে অবদান রাখতে পারে। বহিরাগতরা নতুন প্রযুক্তি ও জ্ঞান নিয়ে আসে, যা দেশের উদ্ভাবনী শক্তি বাড়ায়। তবে, এর নেতিবাচক প্রভাবও রয়েছে। বহিরাগমন দেশের জনসংখ্যা বৃদ্ধি করে, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাসস্থানের মতো সীমিত সামাজিক সেবার ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং কর্মসংস্থানের জন্য প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে পারে।

21

নিট অভিবাসন কাকে বলে?[Chittagong · 2025]

উত্তর

কোনো নির্দিষ্ট দেশে বা স্থানে বহিরাগমন (In-migration) এবং বহির্গমন (Out-migration)-এর পার্থক্যকে নিট অভিবাসন বলা হয়।

22

মানবসম্পদ উন্নয়নে স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ কেন?[Chittagong · 2025]

উত্তর

মানবসম্পদ উন্নয়নের সাথে স্বাস্থ্য ও সেবার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। আমাদের দেশের অধিকাংশ লোক রুগ্ধ ও দুর্বল স্বাস্থ্যের অধিকারী। ফলে আমাদের দেশে জনসাধারণের শারীরিক যোগ্যতা ও কর্মক্ষমতা অত্যন্ত কম। এ অবস্থার উন্নতি সাধন করতে হলে দেশে স্বাস্থ্য ও সেবার সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। দেশে অধিকসংখ্যক হাসপাতাল ও ক্লিনিক স্থাপন ও চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে জনগণের স্বাস্থ্যগত যোগ্যতা বৃদ্ধি করা যেতে পারে।
তাই বলা যায়, মানবসম্পদ উন্নয়নে স্বাস্থ্যসেবা খুবই গুরুত্বপূর্ণ।

23

আত্মকর্মসংস্থান কী?[Chittagong · 2025]

উত্তর

আত্মকর্মসংস্থান বলতে এমন এক ধরনের ব্যবস্থাকে বোঝায়, যা অল্প পরিমাণ মূলধন ও সামান্য প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করে অর্থ উপার্জনের সুযোগ করে দিয়ে পরনির্ভরশীলতা ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়।

24

উচ্চ জন্মহার রোধে নারীশিক্ষার ভূমিকা কীরূপ?[Chittagong · 2025]

উত্তর

উচ্চ জন্মহার রোধে নারীশিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর।
শিক্ষিত নারীগণ পরিবার পরিকল্পনা সম্পর্কে অধিক সচেতন হন এবং জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে আগ্রহী হন। শিক্ষা নারীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে, ফলে দেরিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা দেখা যায়। শিক্ষিত মায়েরা তাদের সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ে অধিক যত্নশীল হন এবং ছোট পরিবার ধারণায় বিশ্বাসী হন। এছাড়াও শিক্ষা নারীকে সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা দেয়, যা তাদের সন্তান সংখ্যা নির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলে।

25

জনসংখ্যার ঘনত্ব কী?[Barisal · 2025]

উত্তর

জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গমাইলে বা প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে তাকেই বোঝায়। কোনো দেশে জনসংখ্যাকে সে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়।

26

প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন পরস্পরের সাথে সম্পর্কিত-ব্যাখ্যা কর।[Barisal · 2025]

উত্তর

শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আর উপর্যুক্ত প্রশিক্ষণ একজন মানুষকে নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর দাঁড় করিয়ে তোলে। একজন শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতার গুণগত পরিবর্তন সাধনে শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেয়। তাই মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণ প্রথম শর্ত হিসেবে কাজ করে।
তাই বলা যায়, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন পরস্পরের সাথে সম্পর্কিত। 

27

কাম্য জনসংখ্যা কী?[Barisal · 2025]

উত্তর

কযে জনসংখ্যা কোনো দেশের একটা নির্দিষ্ট সময়ে বিদ্যমান থাকলে সে দেশের সম্পদের পরিপূর্ণ ব্যবহার করা সম্ভব, তাকে কাম্য জনসংখ্যা বলে।

28

আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক- ব্যাখ্যা কর।[Barisal · 2025]

উত্তর

মানুষের প্রধান হাতিয়ার তার নিজের আত্মবিশ্বাস। যার ওপর ভিত্তি করে সে তার নিজের দারিদ্র্য বিমোচনে সক্ষম হতে পারে। আত্মবিশ্বাস ও উপযুক্ত পরিবেশ থেকেই আত্মকর্মসংস্থানের সৃষ্টি। নিজেকে নিজের কোনো কাজে নিয়োজিত করাই আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেই নিজের বেকারত্ব লাঘব করতে পারে। আত্মকর্মসংস্থান হলো এমন এক ধরনের কর্মসংস্থান, যা স্বল্প মূলধন ও সামান্য প্রশিক্ষণ দিয়ে একজন ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে পরনির্ভরশীলতা ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়। ফলে দারিদ্র্য। দূর হয়। তাই বলা যায়, আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরিকরণে সহায়ক । 

29

বিশ্বায়ন কী?[Barisal · 2025]

উত্তর

বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে; রাষ্ট্র ও সম্প্রদায়ের পুরানো কাঠামো ও সীমানা অবলুপ্ত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে এক বিশ্ব সীমানা ও বিশ্ব সম্প্রদায়।

30

দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয় কেন?[Barisal · 2025]

উত্তর

কোনো দেশের নিজেদের উদ্বৃত্ত পণ্য বিক্রয় এবং ঘাটতি পণ্য আমদানির জন্য দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয়। পৃথিবীর কোনো একটি দেশের পক্ষেই তার প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য এবং সেবা এককভাবে উৎপাদন করা সম্ভব নয়। নিজের প্রয়োজনে একটি দেশকে পণ্যের জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। আবার নিজের কিছু দ্রব্যে উদ্বৃত্ত পণ্য থাকে, যা অন্য দেশের নিকট বিক্রয় করতে হয়। এ কারণেই দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয়।

31

বেকারত্ব কী?[Dinajpur · 2025]

উত্তর

বেকারত্ব হলো এমন একটি অবস্থা, যেখানে কাজ করতে সক্ষম ও ইচ্ছুক ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ পায় না। এ অবস্থায় ব্যক্তি আয়-উপার্জন থেকে বঞ্চিত হয় এবং আর্থিক ও মানসিক যন্ত্রণায় ভোগে।

32

জনসংখ্যা বৃদ্ধির হার কখন শূন্য হয়?[Dinajpur · 2025]

উত্তর

জনসংখ্যা বৃদ্ধির হার তখন শূন্য হয় যখন কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের জন্মহার এবং মৃত্যুহার সমান হয়।
এই পরিস্থিতিতে জন্ম ও মৃত্যুর কারণে মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। এছাড়াও যদি নিট অভিবাসন শূন্য হয়, অর্থাৎ দেশ থেকে যত লোক বাইরে যায়, তত লোকই বাইরে থেকে আসে, তাহলেও জনসংখ্যা স্থিতিশীল থাকে এবং এর সামগ্রিক বৃদ্ধির হার শূন্য হয়। এই অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি (Zero Population Growth – ZPG) বলা হয়।

33

প্রাকৃতিক নিরোধ বলতে কী বোঝ?

[Mymensingh · 2025]

উত্তর

অতিরিক্ত জনসংখ্যার ভয়াবহ পরিস্থিতিতে কোনো প্রাকৃতিক দুর্যোগে বা কারণে জনসংখ্যার প্রাণ সংহারকে প্রাকৃতিক নিরোধ বলে।

34

“জনসংখ্যা নিয়ন্ত্রণে নারী শিক্ষা অগ্রণী ভূমিকা পালন করে।”-ব্যাখ্যা কর।[Mymensingh · 2025]

উত্তর

সন্তান জন্মদান থেকে শুরু করে লালন-পালনে একজন নারীর ভূমিকা সর্বাধিক।
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ নারীদের অশিক্ষা ও অসচেতনতা। শিক্ষিত নারীরা জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে অবহিত হতে পারে ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সঠিক ব্যবহার করতে পারে। এভাবে নারী শিক্ষা জনসংখ্যা হ্রাসে ভূমিকা রাখে।

35

আত্মকর্মসংস্থান কী?[Dinajpur · 2025]

উত্তর

নিজস্ব পুঁজি, মেধা ও দক্ষতা ব্যবহার করে যখন একজন ব্যক্তি অন্যের অধীনে চাকরি না করে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তখন তাকে আত্মকর্মসংস্থান বলে।

36

শিক্ষা কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে?[Dinajpur · 2025]

উত্তর

শিক্ষা মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতাকে বৃদ্ধি করে তাদের উৎপাদনশীলতা বাড়ায়।
শিক্ষার মাধ্যমে ব্যক্তিরা নতুন তথ্য ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারে, ‘সমস্যার সমাধান করার ক্ষমতা অর্জন করে এবং তাদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে। শিক্ষিত জনগোষ্ঠী সমাজের জন্য অধিক কার্যকরী এবং উৎপাদনশীল হয়ে ওঠে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে সরাসরি অবদান রাখে। উন্নত শিক্ষা স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং উন্নত জীবনধারা বজায় রাখতেও সাহায্য করে।

37

জ্যামিতিক হার কী?[Mymensingh · 2025]

উত্তর

গুণন হারে বৃদ্ধি পাওয়া হলো জ্যামিতিক হার। যেমন- ১, ২, ৪, ৮, ১৬, ৩২,…।

38

প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে?[Mymensingh · 2025]

উত্তর

শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আর উপযুক্ত প্রশিক্ষণ একজন মানুষকে নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর দক্ষ করে তোলে। একজন শ্রমিকের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতার গুণগত পরিবর্তন ঘটে। মানবসম্পদ উন্নয়নের জন্য আমাদের দেশে সুষ্ঠু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে আমাদের শ্রমশক্তির দক্ষতা বাড়বে এবং বিদেশে শ্রম নিয়োগ বৃদ্ধি পাবে।

তাই বলা যায়, প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান।

39

নিট অভিবাসন হার এর সূত্রটি লেখ।[Chittagong · 2023]

উত্তর

40

কাম্য জনসংখ্যা ও সর্বোচ্চ উৎপাদন কিভাবে সম্পর্কিত?[Chittagong · 2023]

উত্তর

কাম্য জনসংখ্যা এমন একটা স্তর যেখানে আয় উৎপাদন সর্বাধিক হয়। 

কাম্য জনসংখ্যা স্থরে উৎপাদন ব্যবস্থা সাপেক্ষে সর্বোচ্চ ও মাথাপিছু আয় অর্জিত হয়। কাম্য জনসংখ্যা দ্বারস দেশের সম্পদকে সুষ্ঠু ভাবে কাজে লাগানো যায়। ফলে সর্বোচ্চ উৎপাদনে নির্দিষ্ট দক্ষ জনসংখ্যা অবদান রাখে। তাই কাম্য জনসংখ্যা ও সর্বোচ্চ উৎপাদন ধনাত্মকভাবে সম্পর্কিত।

41

অশোধিত মৃত্যুহার কি?[Dhaka · 2023]

উত্তর

একটি নির্দিষ্ট বছরে কোনো দেশের জনসংখ্যা প্রতি হাজারে যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে তাকে অশোধিত মৃত্যুহার বলে।

42

জনসংখ্যা বৃদ্ধি কখন প্রত্যাশিত হতে পারে? [Dhaka · 2023]

উত্তর

জনসংখ্যার পরিমাণ কাম্য জনসংখ্যা অপেক্ষা কম হলে জনসংখ্যা বৃদ্ধি প্রত্যাশিত হবে। 

জনসংখ্যার যে স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তা কাম্য জনসংখ্যা। কিন্তু দেশের জনসংখ্যা কাম্যস্তর অপেক্ষা কম বা বেশি হলে মাথাপিছু আয় নিম্ন হয়। তাই জনসংখ্যার পরিমাণ কাম্য স্তর অপেক্ষা কম হলে জনসংখ্যা বৃদ্ধি করতে হবে। তাই এ অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি প্রত্যাশিত।

43

স্থূল জন্মহার কি?[Chittagong · 2023]

উত্তর

কোনো একটি নির্দিষ্ট বছরে একটি দেশের জনসংখ্যা প্রতি ১০০০ জনে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই হলো ঐ সময় ঐ দেশের স্থূল জন্মহার।

44

জলবায়ু পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করে – ব্যাখ্যা কর। [Chittagong · 2023]

উত্তর

কোন একটি দেশে জলবায়ুর ওপর জনসংখ্যা নির্ভর করে বলে এটি জনসংখ্যা বৃদ্ধির একটি মৌলিক নির্ধারক। 

সাধারণত গ্রীষ্মপ্রদান দেশে উষ্ণ জলবায়ুর প্রভাবে অতি অল্প বয়সে ছেলেমেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে। ফলে এসব দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হয়। অপরদিকে শীতপ্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার প্রয়োজনীয় প্রধান দেশে তুলনায় কম। কারণ শীতপ্রধান দেশের মানুষের প্রজনন ক্ষমতা কম হয়। অর্থাৎ জলবায়ু জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাসের  ক্ষেত্র ভূমিকা পালন করে। 

45

বেকারত্ব কি? [Dhaka · 2023]

উত্তর

কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না এ অবস্থানকেই বেকারত্ব বলে।

46

জনস্বাস্থ্য ও পুষ্টির সাথে মানবসম্পদ উন্নয়নের সম্পর্ক কিরূপ? ব্যাখ্যা কর।[Dhaka · 2023]

উত্তর

জনস্বাস্থ্য ও পুষ্টির সাথে মানবসম্পদ উন্নয়নের সম্পর্ক সমমুখী। 

সাধারণত শিক্ষিত, দক্ষ, কর্মক্ষম জনশক্তিকে মানবসম্পদ বলা হয়। ব্যক্তি যত বেশি কর্মক্ষম হবে তার উৎপাদনশীলতা তত বেশি হবে। আর কর্ম ক্ষমতা তথা সুস্থ ও সবল দেহ ও জনস্বাস্থ্য তথা সুষম খাদ্য গ্রহণ, পরিচ্ছন্ন বাসস্থান পুষ্টি ইত্যাদির ওপর নির্ভর করে। তাই জন্য স্বাস্থ্য ও পুষ্টি উন্নত মানের হলে ব্যক্তি কর্মদক্ষতা বাড়ে। অর্থাৎ মানব সম্পদের উন্নয়ন ঘটে।

47

বেকারত্ব কি? [Rajshahi · 2023]

উত্তর

কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না এ অবস্থানকেই বেকারত্ব বলে। 

48

শিক্ষা মানবসম্পদ উন্নয়নে কিভাবে সহায়তা করে?[Rajshahi · 2023]

উত্তর

মানবসম্পদ উন্নয়নের সাথে শিক্ষা প্রত্যক্ষভাবে জড়িত। 

শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন ব্যক্তি বিভিন্ন বিষয় জ্ঞান লাভ করে। শিক্ষা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। সমাজে শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদের পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনী ক্ষমতা অর্জন করে। এর মাধ্যমে মানুষ নিজেকে উন্নত করতে এবং রাষ্ট্রের বিদ্যমান সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে সক্ষম হয়। এভাবে শিক্ষা মানব সম্পদ উন্নয়নকে প্রভাবিত করে।

49

জনসংখ্যার ঘনত্ব কি? [Rajshahi · 2023]

উত্তর

কোনো দেশে প্রতি বর্গকিলোমিটারে যতজন লোক বসবাস করে তাকে  জনসংখ্যার ঘনত্ব বলে। 

50

জনসংখ্যা বাড়লে জনসংখ্যার ঘনত্ব বাড়ে কেন ?[Rajshahi · 2023]

উত্তর

জনসংখ্যা ও জনসংখ্যার ঘনত্বের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। 

জনসংখ্যার ঘনত্ব সাধারণত একটি এলাকা বা দেশের ভূমির সাথে জনসংখ্যার অনুপাতকে নির্দেশ করে। অথাৎ একটি দেশের মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। দেশের জনসংখ্যার পরিমাণ বেশি হলে এর ঘনত্ব বেশি হয়। আর জনসংখ্যার পরিমাণ কম হলে ঘনত্ব কম হয়। তাই জনসংখ্যা বাড়লে জনসংখ্যার ঘনত্ব বাড়ে। 

51

মানবসম্পদ উন্নয়ন কি? [Barisal · 2023]

উত্তর

শিক্ষা ও প্রশিক্ষণের  মাধ্যমে মানুষকে দক্ষ ও কর্মঠ  হিসেবে পরিণত করা হলে তাকে মানবসম্পদ উন্নয়ন বলা হয়। 

52

আত্মকর্মসংস্থানের মূল ভিত্তি আত্মপ্রত্যয় – ব্যাখ্যা কর। [Barisal · 2023]

উত্তর

নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাই হলো আত্মকর্মসংস্থান। 

একজন আত্মপ্রত্যয়ী  ব্যক্তি ঝুঁকি নিতে সাহস পায়। ফলে নিজস্ব   উদ্যোগে উৎপাদন কার্যক্রমে জড়িত হতে পারে। আর্তকর্মসংস্থানের পূর্বশত হলো নিজের দক্ষতা ও বুদ্ধিমত্তার ব্যাপারে আত্মপ্রত্যয়ী হওয়া। তাই আত্মপ্রত্যয় থাকলে একজন দক্ষ ব্যক্তি  স্ব-উদ্যোগে উৎপাদনকার্যে নিয়োজিত হতে পারে। সুতরাং আত্মকর্মসংস্থানের মূল ভিত্তি হল আত্মপ্রত্যয়। 

53

মুদ্রা সংকোচন কি?[Barisal · 2023]

উত্তর

দ্রব্যসামগ্রিক যোগান কমার ফলে অর্থের যোগান কমে দামস্তর হ্রাস পেলে তাকে মুদ্রা সংকোচন বলে। 

54

সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয় – ব্যাখ্যা কর। [Barisal · 2023]

উত্তর

সরকার সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি করলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। সরকার দারিদ্র্য বিমোচনের প্রতি বছর বৃদ্ধ, প্রতিবন্ধী, বিধবা ও দুস্থ মহিলাদের আর্থিক সহযোগ দেয়। এছাড়াও মাতৃকালীন, মুক্তিযোদ্ধা ও এসিডদগ্ধ মহিলাদের বিশেষ ভাতা প্রদান করে। এসব ভাতা ও আর্থিক সহায়তা অর্থের যোগান বৃদ্ধি করে। অর্থের যোগান বৃদ্ধি পাওয়ায় তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। 

55

জনসংখ্যার ঘনত্ব কি? [Barisal · 2023]

উত্তর

কোনো দেশে প্রতি বর্গকিলোমিটারে গড়ে যতজন লোক স্থায়ীভাবে বাস করে তাকে জনসংখ্যা ঘনত্ব বলে।

56

ভূ প্রকৃতি কিভাবে জনসংখ্যার গুরুত্বপূর্ণ নির্ধারক? ব্যাখ্যা কর। [Barisal · 2023]

উত্তর

একটি দেশের জনসংখ্যা ভূ-প্রকৃতির ওপর অনেকাংশে নির্ভর করে। দুর্গম পাহাড়ি এলাকা, বিচ্ছিন্ন দীপাঞ্চল বা মরু অঞ্চলের জীবন যাপন অত্যন্ত কঠিন। তাই এরকম অঞ্চলের জনবসতি কম বলে জনসংখ্যা কম হয়।  কিন্তু উর্বর সমতল এলাকায় জীবনযাপন সহজসাধ্য এবং অনাবিল। তাই জনবসতি অধিক হয়। অর্থাৎ ভূ-প্রকৃতির ওপর জনসংখ্যার আকার নির্ভর করে।  তাই বলা যায় প্রকৃতি জনসংখ্যার অন্যতম নির্ধারক। 

57

জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?[Comilla · 2023]

উত্তর

কোনো দেশে প্রতি বর্গকিলোমিটারে গড়ে যতজন লোক স্থায়ীভাবে বাস করে তাকে জনসংখ্যা ঘনত্ব বলে।

58

অধিক জনসংখ্যা মূলধন গঠনে নেতিবাচক ভূমিকা রাখে – ব্যাখ্যা কর।[Comilla · 2023]

উত্তর

দেশের ভৌগোলিক আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হলে তা মূলধন গঠনের নেতিবাচক প্রভাব ফেলে। 

কোনো দেশের জনসংখ্যা বিদ্যমান সম্পদের তুলনায় বেশি হলে তার মূলধন গঠনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে অতিরিক্ত খাদ্য চাহিদা সৃষ্টি হয়। বলে মানুষের মাথাপিছু আয় মাধ্যমে জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। এছাড়া দেশে অধিক জনসংখ্যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি, নির্ভরশীলতার হার বৃদ্ধি, সামাজিক অবকাঠামো ব্যয় বৃদ্ধি পায়। মানুষ অধিক অর্থ ব্যয় করে এবং সঞ্চয় কমে যায়। যা মূলধন গঠনে নেতিবাচক প্রভাব ফেলে।

59

আদমশুমারি কি?[Comilla · 2023]

উত্তর

আদমশুমারি হলো নির্দিষ্ট দেশের নির্দিষ্ট সময়ে সব ব্যক্তির আর্থিক ও সামাজিক তথ্যাদির সংগ্রহ, সংকলন ও প্রকাশনা সামগ্রিক প্রক্রিয়া।

60

প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ উপাদান – ব্যাখ্যা কর।[Comilla · 2023]

উত্তর

জনগণকে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করা যায়। 

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত সম্পদের পাশাপাশি মানবসম্পদ একান্ত প্রয়োজন। মানবসম্পদ উন্নয়নের শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার মাধ্যমে মানুষের আন্তনিহিত কর্মগুলো জাগ্রত হবে। আর প্রশিক্ষণের মাধ্যমে উক্ত কর্মের ক্রমাগত দক্ষ হতে থাকবে। এভাবে মানুষের আন্তর্নিহিত কর্মগুণ উন্নত ও বিকশিত করার মাধ্যমে মানবসম্পদ তৈরি করা যায়।

61

সূচক সংখ্যা কি? [Barisal · 2023]

উত্তর

সূচক সংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। 

62

অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতির জন্য দায়ী – ব্যাখ্যা কর। [Barisal · 2023]

উত্তর

অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতির অন্যতম কারণ।

কোনো দেশে অর্থের যোগান বৃদ্ধি পেলে দেশের জনগণের আয় বেড়ে যায়। ফলে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থের যোগানের বৃদ্ধির সাথে সাথে দ্রব্যসামগ্রীর উৎপাদন বৃদ্ধি না পেলে যোগান ঘাটতি সৃষ্টি হয়। ফলে দ্রব্যসামগ্রীর দামস্তর ক্রমেই বাড়তে থাকে। এটি মুদ্রাস্ফীতি নামে পরিচিত। তাই বলা যায়, অর্থ সরবাহ বৃদ্ধি মুদ্রাস্ফীতির মূল কারণ।

63

নিট অভিবাসন কাকে বলে? [Sylhet · 2023]

উত্তর

অনির্দিষ্ট সময় দেশে মোট বহিরাগমন ও বহির্গমনের পার্থক্যকে নিয়ে অভিবাসন বলে। 

64

জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা কর। [Sylhet · 2023]

উত্তর

পরিকল্পনা জনসংখ্যা বৃদ্ধিরোধে সহায়তা করে। পরিকল্পিত উপায়ে পরিবার গঠনকে পরিবার পরিকল্পনা বলে। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি দ্বারা জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করা হয়। পরিবার পরিকল্পনার ফলে পরিবারের আর্থিক সামর্থ্যের রেখে সন্তান জন্ম নেওয়া পরিকল্পনা করা হয়। ফলে মানুষ তার সামর্থ্য অনুযায়ী সন্তান জন্ম দিতে পারে। এতে জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়। 

65

স্থূল জন্মহার কি?[Mymensingh · 2023]

উত্তর

কোনো একটি নির্দিষ্ট বছরে একটি দেশের জনসংখ্যা প্রতি ১০০০ জনে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই হলো ঐ সময় ঐ দেশের স্থূল জন্মহার।

66

জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র লেখ।[Mymensingh · 2023]

উত্তর

জনসংখ্যার ঘনত্ব= মোট জনসংখ্যা / আয়তন

67

বেকারত্ব কি?[Mymensingh · 2023]

উত্তর

কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না এ অবস্থানকেই বেকারত্ব বলে।

68

শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়ক – ব্যাখ্যা কর।[Mymensingh · 2023]

উত্তর

শিক্ষা ও প্রশিক্ষণ হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। 

শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদের পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনশীল ক্ষমতা অর্জন করে। অন্যদিকে কোনো একটি কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তা বার বার করাই হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ মানুষের শ্রমের গুণগতমান বাড়িয়ে উৎপাদনশীল করে। প্রশিক্ষণ যত উন্নত পদ্ধতিতে দেওয়া হয় মানুষ ততই তার কাজে দক্ষ হয়ে ওঠে। এভাবে শিক্ষা ও প্রশিক্ষণ মানব সম্পদ উন্নয়নের সহায়তা করে।

69

মানবসম্পদ উন্নয়ন কী?[Comilla · 2022]

উত্তর

শিক্ষা ও পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করাকেই মানবসম্পদ উন্নয়ন বলে।

70

জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে—ব্যাখ্যা কর।[Comilla · 2022]

উত্তর

জনসংখ্যা বৃদ্ধি পেলে বর্ধিত জনসংখ্যারও খাদ্যের যোগান দিতে হয়। সেক্ষেত্রে অতিরিক্ত এ জনসংখ্যার খাদ্যের যোগান দিতে গিয়ে খাদ্য সমস্যা দেখা দেয়। আমরা ম্যালথাসের তথ্য মতে বলতে পারি, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে কিন্তু খাদ্যের উৎপাদন বাড়ে গানিতিক হারে। অর্থাৎ খাদ্য উৎপাদনের চেয়ে জনসংখ্যার হার বেশি দাঁড়ায় দেয়। ফলে খাদ্য সংকট দেখা দেয়। তাই, অতিরিক্ত জনসংখ্যা খাদ্য সমস্যা সৃষ্টি করে।

71

আত্মকর্মসংস্থান কী?[Comilla · 2022]

উত্তর

নিজস্ব জ্ঞান ও দক্ষতার আলোকে ন্যূনতম ঝুঁকি স্বীকারের মাধ্যমে জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংথান বলে।

72

শিক্ষা কীভাবে মানবসম্পদের উন্নয়ন প্রভাবিত করে? ব্যাখ্যা কর।[Comilla · 2022]

উত্তর

জনসংখ্যা মানবসম্পদে রূপান্তরিত করা এবং এ রূপান্তরিত মানবসম্পদের চূড়ান্ত উন্নতি সাধনের পিছলে শিক্ষার অবদান অনস্বীকার্য।

শিক্ষার সাহায্যে বক্তি তার সুপ্ত জ্ঞানের জাগরণ ঘটিয়ে উন্নয়নে অবদান রাখতে পারে। শিক্ষা হলো মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। ব্যক্তি শিক্ষার মাধ্যমে নিজেকে সম্পদে পরিণত করতে পারে ও বিভিন্ন কৌশল ও সৃজনী শক্তিকে কাজে লাগাতে পরে। এছাড়াও সম্পদের কাম্য ব্যবহার দক্ষতার সাথে নিশ্চিত করতে পারে। অর্থাৎ শিক্ষা মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে। 

73

কাম্য জনসংখ্যা বলতে কী বোঝ?[Jessore · 2022]

উত্তর

জনসংখ্যার যে স্তরে উৎপাদন ও আয় সর্বোচ্চ হয়, তাকে কাম্য জনসংখ্যা বলে।

74

জনসংখ্যা ঘনত্বের ওপর জন্মহারের প্রভাব কীরূপ?[Jessore · 2022]

উত্তর

জনসংখ্যার ঘনত্বের সাথে জন্মহারের সম্পর্ক ধনাত্মক।

প্রতি বর্গমাইল বা বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে, তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। জনসংখ্যা বাড়লে জনসংখ্যার ঘনত্ব বাড়ে। আর জন্মহার বলতে একটি নির্দিষ্ট বছরে একটি নির্দিষ্ট দেশের মোট জনসংখ্যাকে বোঝায়, জন্মহারের কমা বা বাড়ার সাথে একটি দেশের জনসংখ্যা কমে বা বাড়ে। অতএব, জনসংখ্যা ঘনত্বের সাথে জন্মহারের সম্পর্ক ধনাত্মক।

75

গাণিতিক হার কী?[Jessore · 2022]

উত্তর

গাণিতিক হার হলো কোনোকিছু যোগ হারে বৃদ্ধি পাওয়া, যেমনー ১, ২, ৩……

76

নিট অভিবাসন কীভাবে জনসংখ্যা বৃদ্ধির হারকে প্রভাবিত করে?[Jessore · 2022]

উত্তর

নিট অভিবাসনের সাথে জনসংখ্যা বৃদ্ধির হার ধনাত্মক।

কোনো নির্দিষ্ট দেশ বা স্থানের বহিরাগমন বা বহির্গমনের পার্থক্য হলো নিট অভিবাসন। বর্তমানে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির হার নির্ধারণের ক্ষেত্রে নিট অভিবাসন গুরুত্বপূর্ণ। নিট অভিবাসন বেশি হলে জনসংখ্যার ঘনত্ব বাড়ে আর কম হলে ঘনত্ব কমে।

77

সূচক সংখ্যা কী?[Jessore · 2022]

উত্তর

সূচক সংখ্যা হলো একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গড়।

78

“অর্থের যোগানের সাথে মুদ্রাস্ফীতির সম্পর্ক সরাসরি”—ব্যাখ্যা কর।[Jessore · 2022]

উত্তর

অর্থের যোগানের সাথে মুদ্রাস্ফীতির সম্পর্কে সরাসরি অর্থের যোগান হ্রাস-বৃদ্ধির সাথে দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধি সম্পর্কিত। সরকার কর্তৃক প্রচলিত অর্থের যোগান বৃদ্ধির ফলে দামস্তর বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে যে হারে অর্থের যোগান বৃদ্ধি পায়, সে অনুপাতে দ্রব্য ও সেবার সরবরাহ বাড়ে না। ফলে বাজারে অধিক পরিমাণ অর্থ, কম পরিমাণ দ্রব্য ও সেবার পিছনে ধাবিত হয়।

79

মুদ্রাস্ফীতি হার কী?[Jessore · 2022]

উত্তর

কোনো নির্দিষ্ট বছরের প্রেক্ষিতে হিসাবি বছরের দ্রব্যমূল্যের শতকরা পরিবর্তনের হারই হলো মুদ্রাস্ফীতির হার।

80

উদার ঋণনীতি কীভাবে মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে।[Jessore · 2022]

উত্তর

বাণিজ্যিক ব্যাংকের উদার ঋণনীতি আমাদের দেশের মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ।

ব্যাংক কর্তৃক অতিরিক্ত ঋণ সৃষ্টির ফলে দেশে অর্থের যোগান বৃদ্ধি পায়। ফলে দামস্তর উর্ধ্বমুখী হয়ে মুদ্রাস্ফীতি ঘটে। অপ্রত্যাশিত জরুরি অবস্থা মোকাবিলা, ঘাটতি বাজেট পূরণ ইত্যাদি বাস্তবায়নে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে ক্রমান্বয়ে অধিক হারে ঋণ গ্রহণ করছে। এই অধিক ঋণ গ্রহণের ফলেও মুদ্রাস্ফীতি হচ্ছে।

81

গাণিতিক বৃদ্ধির হার কী?[Chittagong · 2022]

উত্তর

১, ২, ৩, ৪, ৫, ৬… হারে বা ক্রমান্বয়ে কোন কিছু বৃদ্ধি পাওয়াই হলো গাণিতিক বৃদ্ধি।

82

দরিদ্রতা জনসংখ্যা বৃদ্ধিকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।[Chittagong · 2022]

উত্তর

 দারিদ্রতা জনসংখ্যা বৃদ্ধিকে নানাভাবে প্রভাবিত করে, যা নিচে ব্যাখ্যা করা হলো-

জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহের মধ্যে দরিদ্রতা অন্যতম। দরিদ্ররা শর্করা জাতীয় খাবার বেশি খায়, আর শর্করা জাতীয় খাদ্য মানুষের প্রজনন ক্ষমতা বাড়ায়। আমিষ ও স্নেহ জাতীয় খাবার ব্যয়বহুল হওয়ায় তা দরিদ্র জনগোষ্ঠীর নাগালের বাইরে থাকে। তাই তারা বাধ্য হয়েই শর্করা জাতীয় খাদ্য বেশি খেয়ে থাকে, ফলে তাদের প্রজনন ক্ষমতা বেশি হয়। এতে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাই বলা যায় দরিদ্রতা জনসংখ্যা বাড়ায়।

83

CBR এর পূর্ণরূপ লেখ।[Chittagong · 2022]

উত্তর

CBR এর পূর্ণরূপ হলো Crude Birth Rate.

84

অধিক জনসংখ্যা কীভাবে পরিবেশ বিপর্যয় ঘটায়? ব্যাখ্যা কর।[Chittagong · 2022]

উত্তর

অধিক জনসংখ্যা বিভিন্নভাবে পরিবেশ বিপর্যয় ঘটায়। নিচে ব্যাখ্যা করা হলো-

অধিক জনসংখ্যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। কারণ অধিক জনসংখ্যার জন্য খাদ্যের প্রয়োজন বেশি হয়, অধিক খাদ্য উৎপাদনের জন্য কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশক বেশি ব্যবহৃত হয়, ফলে পানি ও মাটি দূষিত হয়। এছাড়া অতিরিক্ত জনসংখ্যার জন্য অধিক পরিমাণ বাসস্থান প্রয়োজন হয়, মানুষ বনভূমি উজাড় করে এবং আবাদযোগ্য জমিতে বাসস্থান নির্মাণ করছে, এভাবে অধিক জনসংখ্যা পরিবেশ বিপর্যয় ঘটায়।

85

CPI এর পূর্ণরূপ লেখ।[Chittagong · 2022]

উত্তর

CPI এর পূর্ণরূপ হলো Consumer Price Index.

86

মুদ্রাস্ফীতির ফলে ঋণগ্রহীতা কীভাবে সুবিধা ভোগ করে- ব্যাখ্যা কর।[Chittagong · 2022]

উত্তর

মুদ্রাস্ফীতির ফলে ঋণকৃত অর্থের প্রকৃত মূল্য কমে যাওয়ার ফলে ঋণগ্রহীতা লাভবান হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস এ রুপ অবস্থা যদি অর্থনীতিতে ধারাবাহিকভাবে চলতে থাকে তবে সে অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। এর ফলে দামস্তর বৃদ্ধি পাওয়ার কারণে ঋণগ্রহীতা কে পূর্বপেক্ষা কম পরিমাণ দ্রব্য বিক্রয় করেই ঋণ পরিশোধ করতে পারে। ফলে রিং গ্রহীতার ঋণের ভার হ্রাস পায়। তাই পূর্বের চেয়ে প্রকৃত মূল্যে কম টাকা পরিশোধ করতে হয় বলে মুদ্রাস্ফীতি হলে ঋণ গ্রহীতারা লাভবান হয়।

87

অধিক জনসংখ্যা কী?[Rajshahi · 2022]

উত্তর

কোন দেশের আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হয় এবং জনসংখ্যার জন্য পরিবেশ ভারসাম্য ব্যাহত হয় তাই অধিক জনসংখ্যা।

88

কীভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়?[Rajshahi · 2022]

উত্তর

মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ ও পুষ্টির ব্যবস্থা, পরিবেশ সম্মত আবাসন ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে জনসংখ্যা কে জনসম্পদে রূপান্তর করা যায়।

শিক্ষা ও প্রশিক্ষণ সৃষ্টি এবং সম্মানিত কোর্স গুলির মাধ্যমে জনসংখ্যা জনসম্পদে পরিণত করা যেতে পারে, কারণ এটি লোকের কৌশল এবং প্রভাবশালীতা বাড়াতে  সাহায্য করে। উদ্যোগ, ব্যবসা এবং ক্যারিয়ার প্রবৃদ্ধি দেশের অর্থনৈতিক বিকাশ কে সহায়ক করতে পারে। দক্ষতা বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির মাধ্যমে এবং জনসংখ্যাকে জনশক্তি হিসেবে গড়ে তুলতে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন

89

নিট অভিবাসন কি?[Dhaka · 2022]

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে দেশে মোট বহিরাগমন ও বহির্গমনের পার্থক্যকে নিট অভিবাসন বলে ।

90

প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়ন করে?[Dhaka · 2022]

উত্তর

প্রশিক্ষণের মাধ্যমে কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো কাজে দক্ষতা অর্জনের মাধ্যমে মানসম্পদে পরিণত হয়।

কোনো একটি কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তা বারবার করাই হলো প্রশিক্ষণ। কোনো কাজের জন্য প্রশিক্ষণ মানুষকে ঐ কাজটি কার্যকর ও ফলপ্রসূ উপায়ে সম্পাদন করতে সাহায্য করে। এটি মানুষের শ্রমের গুণগত মান বাড়ায়। ফলে মানুষের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। প্রশিক্ষণ যত উন্নত পদ্ধতিতে প্রদান করা হয় মানুষ ততই তার কাজে দক্ষ হয়ে ওঠে। এ জন্যই বলা হয়— প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে।

91

কাম্য জনসংখ্যা কী?[Dhaka · 2022]

উত্তর

জনসংখ্যার যে স্তরে জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে ।

92

‘অধিক জনসংখ্যা বংলাদেশের প্রধান সমস্যা’– কেন?[Dhaka · 2022]

উত্তর

বাংলাদেশের সব সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো অধিক জনসংখ্যা ।

একটি দেশে কাম্য মাত্রার চেয়ে জনসংখ্যা বেশি হলে তা জনসংখ্যা সমস্যায় পরিণত হয়। দেশে বিদ্যমান কর্মসংস্থানের চেয়ে জনসংখ্যা বেশি হলে অতিরিক্ত লোকজনকে বেকার থাকতে হয় । তারা অর্থনীতিতে কোনো অবদান রাখে না। দেশের অর্থনৈতিক উন্নয়নে এদের উল্লেখযোগ্য অবদান না থাকায় এরা বোঝা হিসেবে পরিগণিত হয়। আর এরূপ জনসংখ্যা সমস্যা দেশের উন্নয়নের পথে প্রতিবন্ধকতাস্বরূপ। তাই অধিক জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে বিবেচিত হয়।

93

শিল্প কী?[Dhaka · 2022]

উত্তর

কোনো সমজাতীয় দ্রব্য উৎপাদনে দেশের সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে ।

94

“ক্ষুদ্র ও কুটির শিল্প দেশে সুষম উন্নয়ন ঘটায়”—ব্যাখ্যা করো।[Dhaka · 2022]

উত্তর

ক্ষুদ্র ও কুটির শিল্প গ্রামীণ অর্থনীতির বিকাশ সাধনের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন ঘটায়।

শ্রী বাংলাদেশে বৃহৎ শিল্পগুলো সাধারণত শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে। গ্রামের সাধারণ পরিবারের লোকজনের এসব শিল্পে কাজ করার সুযোগ খুবই কম থাকে। বিপরীতে অধিকাংশ ক্ষুদ্র ও কুটির শিল্পের কারখানাগুলো গ্রামাঞ্চলে ও শহরের উপকন্ঠে স্থপিত হয়ে থাকে। যা ‘অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তাই গ্রামাঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রসার লাভ করলে সুষম উন্নয়ন ঘটবে।

95

জনসংখ্যার ঘনত্ব কী?[Barisal · 2022]

উত্তর

কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রতি কিলোমিটারে গড়ে যে পরিমাণ জনসংখ্যা বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে ।

96

“শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে”— ব্যাখ্যা করো।[Barisal · 2022]

উত্তর

শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত হয়।

শিক্ষা হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদে পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনী ক্ষমতা অর্জন করে। অন্যদিকে কোনো একটি কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তা বার বার করাই হলো প্রশিক্ষণ । প্রশিক্ষণ মানুষের শ্রমের গুণগত মান বাড়িয়ে উৎপাদনশীল করে। প্রশিক্ষণ যত উন্নত পদ্ধতিতে প্রদান করা হয় মানুষ ততই তার কাজে দক্ষ হয়ে ওঠে। এভাবেই শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে।

97

মানবসম্পদ উন্নয়ন কী?[Barisal · 2022]

উত্তর

কর্মক্ষম জনশক্তি বা শ্রমশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে ।

98

“জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে”-ব্যাখ্যা করো।[Barisal · 2022]

উত্তর

অধিক জনসংখ্যা খাদ্য সমস্যা সৃষ্টি করে।

ম্যালথাসের, তত্ত্বানুযায়ী জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে ও খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। অর্থাৎ খাদ্য উৎপাদনের চেয়ে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি। এ কারণে একটি নির্দিষ্ট সময় পর জনসংখ্যার পরিমাণ খাদ্য উৎপাদনের চেয়ে বেশি হয়। এই অতিরিক্ত জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ সম্ভব হয় না। ফলে খাদ্য সংকট তৈরি হয়। আর, এভাবে অতিরিক্ত জনসংখ্যা খাদ্য সমস্যা সৃষ্টি করে ।

99

মুদ্রাস্ফীতি কাকে বলে?[Barisal · 2022]

উত্তর

উৎপাদন স্থির থেকে দ্রব্যসামগ্রীর দামের ক্রমাগত বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলে ।

100

 মজুতদারি ক্ষতিকর কেন?[Barisal · 2022]

উত্তর

মজুতদারি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে ।

মজুতদারি হলো উৎপাদিত পণ্যের সম্পূর্ণ অংশ যোগান না দিয়ে জমিয়ে বা মজুত করে রাখা। এতে দেশের দ্রব্যসামগ্রীর ঘাটতি দেখা দেয়। ফলে দ্রব্যের যোগান সংকটের কারণে মূল্য বৃদ্ধি পায়। যা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। আর এই মুদ্রাস্ফীতির ফলে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ে। এই কারণেই মজুতদারি ক্ষতিকর।

101

উল্লম্ফল মুদ্রাস্ফীতি কী?[Barisal · 2022]

উত্তর

 অত্যন্ত দ্রুত গতিতে দামস্তরের ঊর্ধ্বমুখী বৃদ্ধির হারকে উল্লম্ফল মুদ্রাস্ফীতি বলে ।

102

“অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি বাংলাদেশের মুদ্রাস্ফীতি ঘটায়”- ব্যাখ্যা করো।[Barisal · 2022]

উত্তর

 বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম একটি কারণ হলো অনুৎপাদনশীল খাতে সরকারি ব্যয় বৃদ্ধি।

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন আর্থ-সামাজিক অবকাঠামো নির্মাণের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। এসব ব্যয় উৎপাদনশীল ও অনুৎপাদনশীল খাতে ব্যয় করে থাকে। কিন্তু বিগত কয়েক বছরে অনুৎপাদনশীল খাতের ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। এতে উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় দ্রব্যসামগ্রীর মূল্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। অর্থাৎ অনুৎপাদনশীল খাতের ব্যয় বৃদ্ধির ফলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে।

103

নিট অভিবাসন কী?[Sylhet · 2022]

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের বহির্গমন ও বহিরাগমনের পার্থক্যই হলো নিট অভিবাসন।

104

ভূ-প্রকৃতি জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক — ব্যাখ্যা করো।[Sylhet · 2022]

উত্তর

একটি দেশের জনসংখ্যা ভূ-প্রকৃতির ওপর অনেকাংশে নির্ভর করে। দুর্গম পাহাড়ি এলাকা, বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল বা মরু অঞ্চলে জীবনযাপন অত্যন্ত কঠিন । তাই এরূপ অঞ্চলে জনবসিত কম বলে জনসংখ্যাও কম হয় । কিন্তু উর্বর সমতল এলাকায় জীবনযাপন সহজসাধ্য এবং অনাবিল । তাই জনবসতি অধিক হয়। ফলে জনসংখ্যাও বেশি হয়। অর্থাৎ ভূ-প্রকৃতির ওপর জনসংখ্যার আকার নির্ভর করে। তাই বলা যায়, ভূ-প্রকৃতির জনসংখ্যার অন্যতম নির্ধারক।

105

সূচক সংখ্যা কী?[Sylhet · 2022]

উত্তর

সূচক সংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি, যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

106

সরকারি ব্যয় বৃদ্ধির ফলে দামস্তর বাড়ে—ব্যাখ্যা করো ।[Sylhet · 2022]

উত্তর

অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি সৃষ্টি করে ।

দেশে বিভিন্ন অনুন্নয়ন ও উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রায়ই তার আয়ের তুলনায় অনেক বেশি ব্যয় করে ফেলে। এমন ক্ষেত্রে অধিক ব্যয় মেটাতে গিয়ে স্বল্প সময়েই সরকারকে অতিরিক্ত নোট ছাপাতে হয় কিংবা বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে হয়। কিন্তু স্বল্পকালে উৎপাদন বাড়ানো সম্ভব হয় না বলে দামস্তর বাড়ে ও মুদ্রাস্ফীতি দেখা দেয় ।

107

মুদ্রা সংকোচন কী?[Sylhet · 2022]

উত্তর

দামস্তর ক্রমাগত হ্রাস পাওয়ার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলে ।

108

মুদ্রাস্ফীতির ফলে অর্থের মূল্য হ্রাস পায়”- ব্যাখ্যা করো।[Sylhet · 2022]

উত্তর

মুদ্রাস্ফীতির সাথে অর্থের মূল্যের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান । মুদ্রাস্ফীতির ফলে দামস্তর বৃদ্ধি পায়। আবার দামস্তরের সাথে অর্থমূল্যের ঋণাত্মক সম্পর্ক থাকায় দামস্তর বাড়লে অর্থমূল্য হ্রাস পায়। তাই মুদ্রাস্ফীতি ঘটলে অর্থমূল্য হ্রাস পায়। বিপরীতে মুদ্রা সংকোচন ঘটলে বা দামস্তর হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে অর্থমূল্য হ্রাস পায়। কিন্তু মুদ্রা সংকোচনের ফলে অর্থমূল্য বৃদ্ধি পায়।

109

জনসংখ্যার ঘনত্ব কী?[Sylhet · 2022]

উত্তর

কোনো দেশে প্রতি বর্গকিলোমিটারে গড়ে যতজন লোক বসবাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে ।

110

মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম- ব্যাখ্যা করো।[Sylhet · 2022]

উত্তর

শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির অন্তর্নিহিত যোগ্যতা জাগ্রত হয়। শিক্ষা মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদে পরিণত করার কৌশল ও সৃজনশীক্ষমতা অর্জন করে। অন্যদিকে কোনো একটি কাজ সুষ্ঠু নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে বারবার করাই হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ শ্রমের গুণগত মান বাড়িয়ে উৎপাদনশীল করে। প্রশিক্ষণ যত ভালো ও অধিক হবে ব্যক্তি তার কাজে ততই ‘দক্ষ হবে। অর্থাৎ, মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

111

মুদ্রাস্ফীতি কাকে বলে?[Dinajpur · 2022]

উত্তর

উৎপাদন স্থির থেকে দ্রব্যের দামস্তর ক্রমাগত বৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে।

112

সহনীয় পর্যায়ের মুদ্রাস্ফীতি কীভাবে অর্থনীতির জন্য সহায়ক? ব্যাখ্যা করো।[Dinajpur · 2022]

উত্তর

সহনীয় পর্যায়ের মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ।

সহনীয় পর্যায়ের মুদ্রাস্ফীতির ফলে দামস্তর ধীরে ধীরে বৃদ্ধি পায়। এতে বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে প্রত্যাশা বাড়ে। তাই বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষিজাত ও | শিল্পজাত পণ্যের মোট উৎপাদন বৃদ্ধি পায়। এটি অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা পালন করে ।

113

বিশ্বায়ন কী?[Dinajpur · 2022]

উত্তর

বিশ্বায়ন হলো মূলধনসহ পণ্য ও সেবার অবাধ প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা।

114

আন্তর্জাতিক বাণিজ্য উৎপাদন বৃদ্ধি করে ব্যাখ্যা করো ।[Dinajpur · 2022]

উত্তর

আন্তর্জাতিক বাণিজ্যের ফলে মোট উৎপাদন বৃদ্ধি পায় ।

পৃথিবীর প্রত্যেক দেশ তাদের প্রয়োজনীয় সকল দ্রব্যসামগ্রী উৎপাদন করতে পারে না। একেক দেশ একেক দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যয় সংকোচন সুবিধা পায়। ফলে দেশটি ঐ দ্রব্য উৎপাদন করলে কম খরচে দেশীয় চাহিদার তুলনায় বেশি দ্রব্য উৎপাদন করতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে উদ্বৃত্ত পণ্য রপ্তানি এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারে। ফলে পৃথিবীর অপারাপর দেশগুলোও উপকরণ প্রাপ্তির সুবিধা এবং দক্ষতা অনুসারে সর্বোচ্চ উৎপাদন করতে পারে। ফলে প্রত্যেক দেশের উৎপাদন বৃদ্ধি পায়।

115

জনসংখ্যার ঘনত্ব কী?[Dinajpur · 2022]

উত্তর

কোনো দেশে প্রতি বর্গকিলোমিটারে যত জন লোক বসবাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে।

116

প্রাকৃতিক ব্যবস্থা (Positive Checks) কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে?[Dinajpur · 2022]

উত্তর

ম্যালথাসের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি উপায়ের মধ্যে প্রাকৃতিক ব্যবস্থা একটি ।
জনসংখ্যা নিয়ন্ত্রণের ‘প্রাকৃতিক ব্যবস্থা বলতে খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রিত হওয়াকে বোঝায় । খাদ্যের পরিমাণের চেয়ে জনসংখ্যা অধিক হলে দেশে খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ কার্যকর হয়। ফলে জনসংখ্যার অতিরিক্ত কিছু অংশ নিশ্চিহ্ন হয়ে যায়। তাই জনসংখ্যা হ্রাস পায়। এভাবে প্রাকৃতিক ব্যবস্থা জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ।

117

আত্মকর্মসংস্থান কী?[Dinajpur · 2022]

উত্তর

স্ব-উদ্যোগে উৎপাদনশীল কাজে নিয়োজিত হয়ে উপার্জন করার প্রচেষ্টা বা ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে ।

118

নিট অভিবাসন ধারণাটি ব্যাখ্যা করো।[Dinajpur · 2022]

উত্তর

অভিবাসন হলো স্থায়ী বা অস্থায়িভাবে বসবাসের লক্ষ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা।

কোনো নির্দিষ্ট দেশে বহিরাগমন এবং বহির্গমনের পার্থক্যকে নিট অভিবাসন বলে। এটি জনসংখ্যা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। কোনো সময়ে বহিরাগমনের পরিমাণ বহির্গমনের চেয়ে বেশি হলে নিট অভিবাসন ধনাত্মক হয়। ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। আবার বহির্গমনের সংখ্যা বহিরাগমনের চেয়ে বেশি হলে নিট অভিবাসন ঋণাত্মক হয়। ফলে জনসংখ্যা হ্রাস পায় ।

119

অভিবাসন কী?[Mymensingh · 2022]

উত্তর

স্থায়িভাবে বসবাসের লক্ষ্যে এক স্থান পরিত্যাগ করে অন্য কোনো স্থানে মানুষের বসতি স্থাপনের জন্য আগমনকে অভিবাসন বলে ।

120

অধিক জনসংখ্যা কীভাবে বৈদেশিক নির্ভরশীলতা বৃদ্ধি করে?[Mymensingh · 2022]

উত্তর

ভৌগোলিক আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হলে অধিক জনসংখ্যাকে নির্দেশ করে ।

জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত খাদ্য ও দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়। ফলে খাদ্য ঘাটতি পূরণের জন্য প্রতি বছর প্রচুর পণ্যদ্রব্য আমদানি করতে হয়। দেশে আমদানির তুলনায় রপ্তানি না হলে বাণিজ্য ঘাটতি দেখা যায়। আর এ বাণিজ্য ঘাটতি পূরণ করতে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভর করতে হয়। এটি বৈদেশিক নির্ভরশীলতাকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, অধিক জনসংখ্যা বৈদেশিক নির্ভরশীলতা বৃদ্ধি করে ।

121

জনসংখ্যার ঘনত্ব কী?[Mymensingh · 2022]

উত্তর

জনসংখ্যার ঘনত্ব বলতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রতি বর্গকিলোমিটারে গড়ে যত জন লোক স্থায়িভাবে বাস করে তাকে বোঝায় ।

122

শিক্ষা ও প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে?[Mymensingh · 2022]

উত্তর

শিক্ষা ও প্রশিক্ষণ হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদে পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনীক্ষমতা অর্জন করে। অন্যদিকে, কোনো একটি কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তা বার বার করাই হলো প্রশিক্ষণ । প্রশিক্ষণ মানুষের শ্রমের গুণগত মান বাড়িয়ে উৎপাদনশীল করে। প্রশিক্ষণ যত উন্নত পদ্ধতিতে দেওয়া হয়, মানুষ ততই তার কাজে দক্ষ হয়ে ওঠে । এভাবেই শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে।

123

ভোক্তার দাম সূচক কী?[Mymensingh · 2022]

উত্তর

ভোক্তাদের ব্যয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে মূল্যসূচক নির্ণয়ের পদ্ধতিকে ভোক্তার মূল্যসূচক বা CPI বলে ।

124

সরকারি ব্যয় কীভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে? ব্যাখ্যা করো[Mymensingh · 2022]

উত্তর

সরকারি ব্যয় বৃদ্ধি মুদ্রাস্ফীতির অন্যতম কারণ বলে বিবেচিত হয়ে

থাকে ।

দেশে বিভিন্ন অনুন্নয়ন ও উন্নয়নমূলক কাজের জন্য সরকার প্রায়ই তার আয়ের তুলনায় অনেক বেশি ব্যয় করে ফেলে। এ অত্যধিক ব্যয় মেটাতে গিয়ে স্বল্প সময়েই সরকারকে অতিরিক্ত নোট ছাপাতে হয় কিংবা বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে হয়। কিন্তু স্বল্পকালে উৎপাদন বাড়ানো সম্ভব হয় না বলে দামস্তর বাড়ে ও মুদ্রাস্ফীতি দেখা দেয় ।

125

মৃত্যু হারের সূত্রটি লেখ।[Jessore · 2021]

উত্তর

কোনো দেশে প্রতি বছর প্রতি হাজারে যতজন মানুষ মৃত্যুবরণ করে তা সে দেশের মৃত্যুর হার বলে।

সূত্রঃ

126

জনসংখ্যা ও খাদ্য সমস্যা কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।[Jessore · 2021]

উত্তর

জনসংখ্যা ও খাদ্য উৎপাদন একে অপরের পরিপুরক।

জনসংখ্যা যেমন খাদ্য উৎপাদন করে, আবার খাদ্যের তুলনায় জনসংখ্যা যখন বেশি হয় তখন খাদ্যসমস্যা বা ঘাটতির সৃষ্টি হয়। প্রকৃতিতে সম্পদ সীমিত। জনসংখ্যা যে হারে বাড়ছে খাদ্য উৎপাদন সেই হারে না বাড়ায় এই খাদ্য সমস্যার সৃষ্টি হয়। তাই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে জনসংখ্যা খাদ্য উৎপাদনে সহায়ক হলেও অধিক জনসংখ্যা খাদ্য সমস্যার সৃষ্টি করে। তাই বলা যায়, জনসংখ্যা ও খাদ্য উৎপাদন একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত।

127

জন্মহার কী?[Jessore · 2021]

উত্তর

কোনো দেশে প্রতিবছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে সে দেশের জন্মহার বলে।

128

‘নারী উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য’ – ব্যাখ্যা কর।[Jessore · 2021]

উত্তর

শিক্ষা ব্যতীত কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই নারী উন্নয়ন তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য।

 জনসম্পদকে মানবসম্পদে রূপান্তর করা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আর এজন্য প্রয়োজন শিক্ষা। নারীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। শিক্ষার মাধ্যমে নারীরা উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠে, ও নতুন কর্মসংস্থান গড়ে ওঠে। ফলে দেশের সামগ্রিক উন্নয়ন হয়। এভাবে দেশের সার্বিক কল্যানের জন্য নারী উন্নয়নে শিক্ষার ভূমিকা অপরিহার্য।

129

জনসংখ্যার ঘনত্ব কী?[Jessore · 2021]

উত্তর

কোনো দেশের প্রতি বর্গ কিলোমিটারে গড়ে যতজন মানুষ বাস করে তাকে ঐ দেশের জন্যাসংখ্যার ঘনত্ব বলে।

130

‘জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণ ঘটায়’—ব্যাখ্যা কর।[Jessore · 2021]

উত্তর

অতিরিক্ত সবকিছুই পরিবেশের জন্য ক্ষতিকর। জনসংখ্যাও তার ব্যতিক্রম নয়।

 জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। এতে পরিবেশ তার উপাদানগত ভারসাম্য হারায়। ফলে পরিবেশ দূষিত হয়। অতিরিক্ত জনসংখ্যার কারণে শহরে ভবনগুলো আনুভূমিকভাবে গড়ে না উঠে উল্লম্বভাবে গড়ে ওঠে। অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি, অভিবাসন, নগরায়ন ইত্যাদি সমস্যা পরিবেশের উপর প্রতিকূল প্রভাব সৃষ্টি করে। অতিরিক্ত যানবাহন, বাসস্থানের অব্যবস্থা, ময়লা নিষ্কাশনের অব্যবস্থায় পরিবেশ হুমকির মুখে পড়ছে। এছাড়া বনভূমি কেটে বসবাসের উপযোগী জায়গা তৈরি করেও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। তাই বলা যায় জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের দূষণ ঘটায়।

131

শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী?[Dhaka · 2021]

উত্তর

কোন নির্দিষ্ট সময়ে দেশের জনসংখ্যা যদি কোনো পরিবর্তন না হয়, তবে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে।

132

জলবায়ু পরিবর্তনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।[Dhaka · 2021]

উত্তর

জলবায়ু একটি দেশের জনসংখ্যা নির্ধারণের অন্যতম মৌলিক নির্ধারক হিসেবে বিবেচিত হয়।

 আমরা বিভিন্ন দেশের জনসংখ্যার হার তুলনা করলে বুঝতে পারবো যে, গ্রীষ্মপ্রধান দেশগুলোর জনগণের প্রজনন ক্ষমতা বেশি। তাছাড়া তারা অল্প বয়সেই সন্তান ধারণক্ষমে পরিণত হয়। অন্যদিকে শীতপ্রধান দেশের মানুষের প্রজনন ক্ষমতা গ্রীষ্মপ্রধান দেশের তুলনায় কম এবং তারা সন্তান ধারণক্ষমও দেরিতে হয়। যা দ্বারা স্পষ্ট তো বুঝা যায়, জলবায়ু পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করে।

133

নিট অভিবাসন কী?[Dhaka · 2021]

উত্তর

কোন অঞ্চলের মোট আগমন ও মোট নির্গমনের পার্থক্যকে নিট অভিবাসন বলে।

134

শিক্ষা ও প্রশিক্ষণের সাথে মানবসম্পদ উন্নয়নের সম্পর্ক কেমন? ব্যাখ্যা কর।[Dhaka · 2021]

উত্তর

শিক্ষা ও প্রশিক্ষণের সাথে মানব সম্পদ উন্নয়নের সম্পর্ক সমমুখী। 

শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তিকে সেই বিষয়ে পারদর্শী করে তোলা যায়। এর মাধ্যমে একজন মানুষ দক্ষ মানবসম্পদে পরিণত হয়। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের ফলে একজন মানুষের সেই কাজের বিষয়ে সৃজনশীলতা সৃষ্টি হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

135

বিশ্বায়ন কী?[Dhaka · 2021]

উত্তর

বিশ্বের প্রতিটি অংশের সাথে অপর অংশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পারস্পরিক আত্মনির্ভরশীলতাকেই বিশ্বায়ন বলে।

136

ট্যাক্স হলিডে রপ্তানি বাণিজ্যকে কীভাবে সম্প্রসারণ করে?[Dhaka · 2021]

উত্তর

রপ্তানিমুখী শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানকে যখন নির্দিষ্ট সময় পর্যন্ত কর প্রদান হতে অবকাশ দেওয়া হয়, তখন তাকে ট্যাক্স হলিডে বলে।

মূলত অনুন্নত অঞ্চলে ও অনুন্নত শিল্পের প্রবৃদ্ধির জন্য এই অবকাশ দেওয়া হয়ে থাকে। এতে করে এসমস্ত অঞ্চল ও এসমস্ত শিল্পের সাথে জড়িত লোকরা তাদের সম্পূর্ণ পুঁজি ব্যবসায়ের উন্নয়নে ব্যবহার করতে পারে। যার ফলে এসমস্ত পণ্য উৎপাদন ও তার রপ্তানি সহজ হয়। তাছাড়া জীবন রক্ষাকারী ও আবশ্যিক কোন পণ্য উৎপাদনেও এর সেবা প্রদান করা হয়ে থাকে।

137

নিট অভিবাসন কাকে বলে?[Comilla · 2021]

উত্তর

একটি নির্দিষ্ট বছরে কোন একটি দেশের মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত জনসংখ্যার মধ্যকার পার্থক্য হলো ঐ দেশের নিট অভিবাসন।

138

মানবসম্পদ উন্নয়নে সুস্বাস্থ্য গুরুত্বপূর্ণ কেন?[Comilla · 2021]

উত্তর

দেশের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মানবসম্পদ উন্নয়নে সুস্বাস্থ্য গুরুত্বপূর্ণ। উৎপাদনশীল ও দক্ষ শ্রম শক্তিকে মানবসম্পদ বলে। স্বাস্থ্যই সকল সুখের মূল। দুর্বল, অসুস্থ ও ভগ্ন স্বাস্থ্যর অধিকারী লোকজন সাধরণত কর্মবিমুখ। ফলে উৎপাদনশীলতা কমে যায় এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এ কারণে মানবসম্পদ উন্নয়নে সুস্বাস্থ্য জরুরি।

139

জ্যামিতিক হার কী?[Comilla · 2021]

উত্তর

গুণন হারে বৃদ্ধি পাওয়াই হলো জ্যামিতিক বৃদ্ধির হার। যেমন- ১, ২, ৪, ৮, ১৬, ৩২……।

140

নারী শিক্ষা কীভাবে জনসংখ্যা হ্রাসে অবদান রাখে?[Comilla · 2021]

উত্তর

নারী শিক্ষা প্রসার জনসংখ্যা রোধে সহায়তা করে।

নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো হলে নারীসমাজ অতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে সচেতন হবে। ফলে তারা নিজ থেকেই জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগী হবে। তাছাড়া তারা শিক্ষিত হলে ঘরের বাইরের কাজ করার সুযোগ পাবে। ফলে সন্তান ধারণ করাই তাদের একমাত্র কাজ মনে না করে তারা উৎপাদনশীল কাজে যুক্ত হবে। এতে তারা সন্তান জন্মদানের সুযোগও কম পাবে এবং সন্তান জন্মদানেও কম আগ্রহী হবে। আবার কর্মজীবী হওয়ায় তাদের উপর মাতৃত্বের বোঝাও চাপিয়ে দেওয়া যাবে না। ফলে জনসংখ্যা বৃদ্ধি রোধ হবে।

141

কাম্য জনসংখ্যা কী?[Comilla · 2021]

উত্তর

কোন দেশে একটি নির্দিষ্ট সময়ে যে জনসংখ্যা থাকলে গড় উৎপাদন বা মাথাপিছু আয় সর্ব্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে।

142

‘অধিক জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা’ – কেন?[Comilla · 2021]

উত্তর

বাংলাদেশের সকল সমস্যার মধ্যে অন্যতম হলো অধিক জনসংখ্যা।

সাধারণত কোন নির্দিষ্ট সময়ে একটি দেশে কাম্য মাত্রার চেয়ে জনসংখ্যা বেশি হলে তা জনসংখ্যা সমস্যায় পরিণত হয়। P দেশে বিদ্যমান কর্মসংস্থানের চেয়ে জনসংখ্যা বেশি হলে লোকজনকে বেকার থাকতে হয়। ফলে এরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে না। দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান না থাকায় তারা দেশের বোঝা হিসেবে পরিগণিত হয়। এরূপ জনসংখ্যা সমস্যা দেশের উন্নয়নের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। তাই অধিক জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে বিবেচিত হবে।

143

মানব সম্পদ উন্নয়ন বলতে কী বোঝ?[Chittagong · 2021]

উত্তর

কোন দেশের জনগণকে সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে শ্রমশক্তিতে পরিণত করাকে মানবসম্পদ উন্নয়ন বলে।

144

নারী শিক্ষা কীভাবে জনসংখ্যা হ্রাসে ভূমিকা রাখে?[Chittagong · 2021]

উত্তর

নারী শিক্ষা জনসংখ্যা হ্রাসে মুখ্য ভূমিকা পালন করে। নারীরা শিক্ষিত হলে তারা অধিক জনসংখ্যার কুফল সম্পর্কে জ্ঞান অর্জন করবে, তাদের অশিক্ষা ও অসচেতনা দেশের জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। সঠিক শিক্ষার মাধ্যমে তারা জন্মনিয়ন্ত্রণে পদ্ধতির সঠিক ব্যবহার করতে সক্ষম হবে। তা দেশের জনসংখ্যা হ্রাসে সাহায্য করবে।

145

অভিবাসন কী?[Chittagong · 2021]

উত্তর

স্থায়ীভাবে বসবাসের জন্য মানুষ তার পূর্বের বাসভূমি ত্যাগ করে নতুন দেশে গমন করাকে অভিবাসন বলে।

146

জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে- ব্যাখ্যা কর।[Chittagong · 2021]

উত্তর

জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সংকট তৈরি করে। ম্যালথাসের তথ্য অনুসারে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এর মাধ্যমে আমরা সহজেই বলতে পারি জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায় খাদ্য উৎপাদন সে হারে বৃদ্ধি পায়না। উন্নত দেশে কাম্য জনসংখ্যা বজায় থাকে যার ফলে তারা নিজ দেশের খাদ্য চাহিদা পূরণ করে ও তা রপ্তানি করতে সক্ষম হয়।

147

বৃহদায়তন শিল্প কী?[Chittagong · 2021]

উত্তর

যে শিল্পে জমি এবং কারখানা ব্যতিরেকে প্রতিস্থাপন ব্যয়সহ স্থায়ী সম্পদের মূল্য ৩০ কোটি টাকার বেশি এবং ২৫০ জনের অধিক শ্রমিক কর্মরত থাকে তাকে বৃহদায়ন শিল্প বলে।

148

আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন? ব্যাখ্যা কর।[Chittagong · 2021]

উত্তর

দেশের প্রয়োজনীয় অভাব পূরণের উদ্দেশ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়ে থাকে।

কোন দেশই সম্পদের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ নয়। আবার প্রত্যেক দেশেই এমন কিছু অন্য রয়েছে যা অন্য দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।  এভাবে প্রত্যেক দেশের অভাব ও যোগানের ভারসাম্য বজায় রাখার জন্য আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।

149

জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?[Mymensingh · 2021]

উত্তর

প্রতি বর্গ কিলোমিটার বা বর্গমাইল এ কতজন লোক বাস করে তার পরিমাপকে জনসংখ্যার ঘনত্ব বলে।

150

নারী শিক্ষা কীভাবে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে পারে?[Mymensingh · 2021]

উত্তর

নারী শিল্পের মাধ্যমে নারীর সচেতনতা বৃদ্ধি পাবে যা জনসংখ্যা বৃদ্ধি রোধে সহায়ক হবে।

 সন্তান জন্মদান থেকে শুরু করে লালন পালনে একজন নারীর ভূমিকা সর্বধিক। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ নারীদের অশিক্ষা ও ও সচেতনতা। শিক্ষিত নারীরা জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে অবহিত হতে পারে ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সার্থক ব্যবহার করতে পারে। এভাবে নারী শিক্ষা জনসংখ্যা বৃদ্ধি রোধে ভূমিকা রাখে।

151

বেকারত্ব কী?[Mymensingh · 2021]

উত্তর

বেকারত্ব হল কর্মক্ষম জনসংখ্যার সেই অংশ যারা প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না।

152

মানবসম্পদ উন্নয়নে স্বাস্থ্যসেবার ভূমিকা কী?[Mymensingh · 2021]

উত্তর

সুস্বাস্থ্য জনগণের মৌলিক অধিকার সমূহের একটি।

 জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের মাধ্যমে স্বাস্থ্যবান জাতি তৈরি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে স্বাস্থ্য সেবার গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের জনসাধারণের শারীরিক যোগ্যতা ও কর্মক্ষমতা অত্যন্ত কম। এ অবস্থার উন্নতি সাধন করতে হলে দেশে স্বাস্থ্য ও সেবার সুযোগ বৃদ্ধি করতে হবে । জেলা উপজেলায় হাসপাতালের শয্যা বৃদ্ধি মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সংখ্যক জনবল বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে।

153

শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে?[Mymensingh · 2021]

উত্তর

কোন নির্দিষ্ট সময়ে দেশের জনসংখ্যা যদি কোন পরিবর্তন না হয় তবে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে।

154

পরিবার পরিকল্পনা বলতে কী বোঝায়?[Mymensingh · 2021]

উত্তর

একটি পরিবারের সন্তানসন্ততি নেওয়ার যে পূর্ব পরিকল্পনা, তাকে পরিবার পরিকল্পনা বলে।

 পরিবার পরিকল্পনা বলতে প্রতিটি ব্যক্তি ও পরিবারকে বিদ্যমান মাথাপিছু সম্পদ ও সুযোগের প্রেক্ষিতে পরিবারের আয়তন কে সামঞ্জস্যপূর্ণ করতে  উদ্যোগী হওয়া। এর ফলে পরিবারের প্রতিটি সমস্যা,জীবন যাত্রার মান উন্নত ও সুনিশ্চিত হবে।

155

মানবসম্পদ উন্নয়ন বলতে কী বোঝ?[Rajshahi · 2021]

উত্তর

কর্মক্ষম জনশক্তি বা শ্রমশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে।

156

প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ তৈরি করে? ব্যাখ্যা করো।[Rajshahi · 2021]

উত্তর

প্রশিক্ষণের মাধ্যমে কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো কাজে দক্ষতা অর্জনের মাধ্যমে মানসম্পদে পরিণত হয়।

কোনো একটি কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তা বার বার করাই হলো প্রশিক্ষণ। কোনো কাজের জন্য প্রশিক্ষণ মানুষকে ঐ কাজটি কার্যকর ও ফলপ্রসূ উপায়ে সম্পাদন করতে সাহায্য করে। প্রশিক্ষণ মানুষকে উৎপাদনশীল করে তার শ্রমের গুণগত মান বাড়ায়। প্রশিক্ষণ যত উন্নত পদ্ধতিতে প্রদান করা হয় মানুষ ততই তার কাজে দক্ষ হয়ে ওঠে। এ জন্যই বলা হয়- প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে।

157

কাম্য জনসংখ্যা কী?[Rajshahi · 2021]

উত্তর

কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে যে জনসংখ্যা বর্তমান থাকলে গড় উৎপাদন বা মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে।

158

নারী শিক্ষা কীভাবে জনসংখ্যা হ্রাসে ভূমিকা রাখে?[Rajshahi · 2021]

উত্তর

নারী শিক্ষার প্রসার জনসংখ্যা রোধে সহায়তা করে। নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো হলে নারী সমাজ অতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে সচেতন হবে। তারা নিজ থেকেই জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগী হবে। আবার তারা শিক্ষিত হলে ঘরের বাইরে কাজ করার সুযোগ পাবে। এতে তারা সন্তানধারণ করাই তাদের একমাত্র কাজ মনে না করে উৎপাদনশীল কাজেও যুক্ত থাকবে। ফলে জন্মদানের সুযোগও কম পাবে আবার জন্মদানেও কম আগ্রহী হবে। আবার কর্মজীবী হওয়ায় তাদের সামাজিক মর্যাদা বাড়বে। তাই ইচ্ছের বিরুদ্ধে তাদের ওপর মাতৃত্বের বোঝা চাপিয়ে দেয়াও সম্ভব হবে না। ফলে জনসংখ্যা বৃদ্ধি রোধ হবে।

159

জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?[Rajshahi · 2021]

উত্তর

একটি দেশে প্রতি বর্গমাইল বা বর্গকিলোমিটারে গড়ে যে সংখ্যক মানুষ বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে।

160

মানবসম্পদ উন্নয়নের সাথে স্বাস্থ্য ও সেবার সম্পর্ক কী?[Rajshahi · 2021]

উত্তর

কোনো দেশের জনসংখ্যাকে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সুস্বাস্থ্য ও দক্ষ মানবগোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে মানবসম্পদ উন্নয়ন বলে।

মানবসম্পদ উন্নয়নের উপাদান হিসেবে স্বাস্থ্যসেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুচিকিৎসা প্রদানের মাধ্যমে মানুষকে সুস্থ, সবল ও নীরোগ রাখতে পারলে মানবসম্পদের উন্নয়ন ঘটে। মানবসম্পদের উন্নয়নের উদ্দেশ্যে অধিক সংখ্যক হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, মাতৃসদন, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি স্থাপন এবং সেগুলো থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা জরুরি।

161

মানবসম্পদ উন্নয়ন কী?[Rajshahi · 2021]

উত্তর

মানুষ যখন উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে এবং যথাযথ স্বাস্থ্যসেবা পেয়ে দক্ষ, কর্মঠ ও অভিজ্ঞ মানুষে পরিণত হয়, তখন তাকে মানবসম্পদ উন্নয়ন বলা হয়।

162

যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে কী বলে? ব্যাখ্যা করো।[Rajshahi · 2021]

উত্তর

যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ তাকে কাম্য জনসংখ্যা বলে।

কাম্য জনসংখ্যার চেয়ে যেখানে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রতিকূল হয়। এ অবস্থা কেবল দীর্ঘকালীন প্রবৃদ্ধির জন্য ক্ষতিকারক নয় বরং স্বল্পকালীন প্রবৃদ্ধির জন্যও ক্ষতিকারক হতে পারে। এ অবস্থায় প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হয়।

163

আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?[Dinajpur · 2021]

উত্তর

নিজ উদ্যোগে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকেই আত্মকর্মসংস্থান বলে।

164

নারী শিক্ষা কীভাবে জনসংখ্যা হ্রাসে ভূমিকা রাখে?[Dinajpur · 2021]

উত্তর

নারী শিক্ষার প্রসার জনসংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়ে মহিলাদের জন্য ঘরে-বাইরে কাজের সংস্থান করতে পারলে তারা সন্তান জন্মদানের সুযোগ কম পাবে এবং জন্মহার হ্রাস পাবে। কারণ কর্মজীবী মহিলাদের সামাজিক মর্যাদা বেশি বলে ইচ্ছার বিরুদ্ধে তাদের ওপর মাতৃত্বের বোঝা চাপিয়ে দেওয়া সম্ভব হয় না।

165

স্থূল মৃত্যুহার কাকে বলে?[Dinajpur · 2021]

উত্তর

কোনো জনসমষ্টিতে প্রতি বছর প্রতি হাজারে মোট যে সংখ্যক লোক মৃত্যুবরণ করে তাঁকে স্থূল বা অশোধিত মৃত্যুহার বলে।

166

আত্মকর্মসংস্থান কীভাবে দারিদ্র্যবিমোচন করে? ব্যাখ্যা করো।[Dinajpur · 2021]

উত্তর

আত্মকর্মসংস্থান একটি দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের আয় বৃদ্ধিতে সহায়তা করে এবং এর ফলে দেশে দারিদ্র্যের পরিমাণ বা মাত্রা হ্রাস পায়।

সাধারণত নিজের অর্থ বা ঋণ গ্রহণের মাধ্যমে নিজস্ব বুদ্ধিমত্তা ও দক্ষতার আলোকে সীমিত ঝুঁকি নিয়ে নিজস্ব উদ্যোগে জীবিকা অর্জনের প্রচেষ্টাকে আত্মকর্মসংস্থান বলা হয়। এর ফলে উদ্যোক্তাসহ তার প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য কর্মীরা তুলনামূলক উন্নত জীবনযাপন করতে সক্ষম হয়। এভাবে আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করে।

167

নিট অভিবাসন কী?[Dinajpur · 2021]

উত্তর

একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশের মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত জনসংখ্যার মধ্যকার পার্থক্য হলো ঐ দেশের নিট অভিবাসন।

168

মানবসম্পদ উন্নয়নের উপায়গুলো কী?[Dinajpur · 2021]

উত্তর

জনগণকে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিণত করা যায়।

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত সম্পদের পাশাপাশি মানবসম্পদ একান্ত প্রয়োজন। মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণের  বিকল্প নেই। শিক্ষার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত কর্মগুলো জাগ্রত হবে। আর প্রশিক্ষণের মাধ্যমে উক্ত কর্মে ক্রমাগত দক্ষ হতে থাকবে। এভাবে মানুষের অন্তর্নিহিত কর্মগুণ উন্নত ও বিকশিত করার মাধ্যমে মানবসম্পদ তৈরি করা যায়।

169

স্থূল জন্মহার কী?[Barisal · 2021]

উত্তর

কোনো একটি নির্দিষ্ট বছরে একটি দেশের জনসংখ্যার প্রতি ১,০০০ জনে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই হলো ঐ সময়ে ঐ দেশের স্থূল জন্মহার।

170

‘জনসংখ্যা বেশি হারে বৃদ্ধি উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলে’- ব্যাখ্যা করো।[Barisal · 2021]

উত্তর

যেসব দেশের ভৌগোলিক আয়তনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, সেসব দেশে অধিক জনসংখ্যা উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

কোনো দেশের জনসংখ্যা যদি বিদ্যমান সম্পদের তুলনায় বেশি হয় তাহলে তা অর্থনৈতিক উন্নয়নের পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে অতিরিক্ত খাদ্যের চাহিদা সৃষ্টি হয়। তাছাড়া অধিক জনসংখ্যা দেশে বেকার সমস্যা সৃষ্টি করে। ফলে মানুষের মাথাপিছু আয় হ্রাসের মাধ্যমে জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। এছাড়া দেশে অধিক জনসংখ্যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি, নির্ভরশীলতার হার বৃদ্ধি, সামাজিক অবকাঠামো ব্যয় বৃদ্ধি পায়। এতে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়।

171

‘শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী?[Barisal · 2021]

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে জন্মহার ও মৃত্যুহারের মধ্যে সমতা আসলে এ অবস্থানকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়।

172

“সুস্বাস্থ্য ও মানবসম্পদ পরিপূরক”- ব্যাখ্যা করো।[Barisal · 2021]

উত্তর

মানবসম্পদ উন্নয়নের জন্য যেসব উপাদান প্রয়োজন হয় তার মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম।

উন্নত স্বাস্থ্য সুবিধা প্রদানের মাধ্যমে জনসাধারণকে সুস্বাস্থ্যের অধিকারী করে কর্মক্ষম করা যায়। পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধার অভাব থাকলে জনসাধারণের এক বিরাট অংশ বিভিন্ন ধরনের রোগ, অপুষ্টি ও শারীরিক অক্ষম হয়ে পড়ে। এতে তারা পরনির্ভরশীল হয়ে যায়। উপযুক্ত স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে এসব জনসাধারণ সুস্বাস্থ্যের অধিকারী হলে তাদেরকে কর্মে নিয়োজিত করা যাবে। ফলে মানবসম্পদের উন্নয়ন ঘটবে। অর্থাৎ সুস্বাস্থ্যবান মানুষেই মানবসম্পদের অধিকারী। তাই বলা যায়, সুস্বাস্থ্য ও মানবসম্পদ একে অপরের পরিপূরক।

173

আত্মকর্মসংস্থান কী?[Barisal · 2021]

উত্তর

নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজস্ব প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্ম-কর্মসংস্থান বলে।

174

“প্রশিক্ষণ দক্ষ মানবসম্পদ তৈরি করে”- ব্যাখ্যা করো।[Barisal · 2021]

উত্তর

প্রশিক্ষণের মাধ্যমে কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো কাজে দক্ষতা অর্জনের মাধ্যমে মানবসম্পদে পরিণত হয়।

কোনো একটি কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তা বার বার করাই হলো প্রশিক্ষণ। সাধারণত কোনো কাজের জন্য প্রশিক্ষণ মানুষকে ঐ কাজটি কার্যকর ও ফলপ্রসূ উপায়ে সম্পাদন করতে সাহায্য করে। প্রশিক্ষণ মানুষকে উৎপাদনশীল করে তার শ্রমের গুণগত মান বাড়ায়। প্রশিক্ষণ যত উন্নত পদ্ধতিতে প্রদান করা হয় মানুষ ততই তার কাজে দক্ষ হয়ে ওঠে। এজন্যই বলা হয় প্রশিক্ষণ মানবসম্পদ তৈরি করে।

175

জনসংখ্যা ঘনত্ব কাকে বলে?[Dhaka · 2019]

উত্তর

প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে তার পরিমাপকে জনসংখ্যার ঘনত্ব বলে। 

176

প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে?[Dhaka · 2019]

উত্তর

মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। মানবসম্পদ হলো জনশক্তিকে দক্ষ করে তোলা। আর জনশক্তিকে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ শ্রমিককে দক্ষ করে তোলা হয়। তাই বলা যায় যে, মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম।

177

মানবসম্পদ কী?[Dhaka · 2019]

উত্তর

যুগের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত দক্ষ জনসমষ্টি যারা প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার যোগ্য তারাই মানবসম্পদ।

178

শিক্ষা ও প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে?[Dhaka · 2019]

উত্তর

মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। কারণ মূল্যবোধ সৃষ্টি, দক্ষ শ্রমিক ও উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা ও উন্নয়ন, জনগণের উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি সৃষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে শিক্ষা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ জনশক্তিকে মানবসম্পদে পরিণত করা যায়।

179

অভিবাসন কী?[Rajshahi · 2019]

উত্তর

কোনো স্থান বা দেশ থেকে স্থায়িভাবে বসবাসের জন্য অন্যস্থানে চলে যাওয়াই হলো অভিবাসন। 

180

মানবসম্পদ উন্নয়ন কীভাবে আত্মকর্মী সৃষ্টিতে সহায়ক?[Rajshahi · 2019]

উত্তর

মানবসম্পদ উন্নয়ন আত্মকর্মী সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। মানবসম্পদ বলতে বোঝায় জনশক্তিকে। কোনো দেশের জনশক্তিকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানবগোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে মানব সম্পদ উন্নয়ন বলে । মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দক্ষ শ্রমিক সৃষ্টির ফলে বেকারও দূর হয়। দক্ষ উদ্যোক্তা ও দক্ষ শ্রমশক্তি অর্থনৈতিক উন্নয়ন জোরদার করে। এভাবেই মানবসম্পদ উন্নয়ন আত্মকর্ম সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে।

181

আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?[Comilla · 2019]

উত্তর

নিজ উদ্যোগে জীবিকার্জনের জন্য উৎপাদন কাজে নিয়োজিত থাকাকে আত্মকর্মসংস্থান বলে। 

182

ভূপ্রকৃতি দ্বারা জনসংখ্যা বৃদ্ধি কীভাবে প্রভাবিত হয়?[Comilla · 2019]

উত্তর

ভূপ্রকৃতি দ্বারা একটি দেশের জনসংখ্যা প্রভাবিত হয়। ভূপ্রকৃতির কারণের একেক দেশের জনসংখ্যা একেক রকম হয়। ভূপ্রকৃতির ওপর জনসংখ্যার বৃদ্ধিও নির্ভর করে। যেমন আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি নাতিশীতোষ্ণ ও জলবায়ুর কারণে এখানে মানুষ দ্রুত যৌবন প্রাপ্ত হয়। এখানে দ্রুত গর্ভসঞ্চার হয় এবং তা সাধারণত নষ্ট হয় না। ফলে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পায়। তাছাড়া এদেশ সমতল হওয়ায় অধিকাংশ লোকই তাদের স্ত্রী সন্তান নিয়ে একত্রে বসবাস করে। যা জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে কাজ করে। 

183

স্থূল জন্মহার কী?[Jessore · 2019]

উত্তর

সাধারণত এক বছরে একটি দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাই হলো সে দেশের স্থূল জন্মহার বলে। 

184

জনসংখ্যা বৃদ্ধি বৈদেশিক বাণিজ্যের ওপর কীরূপ প্রভাব ফেলে?[Jessore · 2019]

উত্তর

জনসংখ্যা বৃদ্ধি বৈদেশিক বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ক্রমবর্ধমান জনসংখ্যার সামগ্রিক চাহিদা পূরণের জন্য প্রতিবছর খাদ্য ঘাটতি মোকাবিলা, নিত্যপ্রয়োজনীয় ও অতি প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে হয়। কিন্তু সেই তুলনায় রপ্তানির পূরিমাণ ততটা বাড়ে না। ফলে জনসংখ্যা বৃদ্ধি বৈদেশিক বাণিজ্যে ঘাটতি তৈরি করে। 

185

স্থূল জন্মহার কী?[Chittagong · 2019]

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাই হলো স্থূল জন্মহার। 

186

শিক্ষা কীভাবে মানবসম্পদের উন্নয়ন প্রভাবিত করে? ব্যাখ্যা কর।[Chittagong · 2019]

উত্তর

শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আর উপরিউক্ত প্রশিক্ষণ একজন মানুষকে নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর দাঁড় করিয়ে তোলে। একজন শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতার গুণগত পরিবর্তন সাধনে শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেয়। তাই মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণ প্রথম শর্ত হিসেবে কাজ করে। তাই বলা যায়, শিক্ষা মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে। 

187

জনসংখ্যা ঘনত্ব কী?[Barisal · 2019]

উত্তর

একটি দেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে তার পরিমাপই জনসংখ্যার ঘনত্ব।

188

প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়ন করে?[Barisal · 2019]

উত্তর

শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আর উপযুক্ত প্রশিক্ষণ একজন মানুষকে নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর দক্ষ করে তোলে। একজন শ্রমিকের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতার গুণগত পরিবর্তন ঘটে। এভাবেই প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে। 

189

অভিবাসন কী?[Barisal · 2019]

উত্তর

কোনো স্থান বা দেশ থেকে স্থায়িভাবে বসবাসের জন্য অন্যস্থানে চলে যাওয়াই হলো অভিবাসন। 

190

মানবসম্পদ উন্নয়ন কীভাবে আত্মকর্মী সৃষ্টিতে সহায়ক?[Barisal · 2019]

উত্তর

মানবসম্পদ উন্নয়ন আত্মকর্মী সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। মানবসম্পদ বলতে বোঝায় ‘জনশক্তিকে। কোনো দেশের জনশক্তিকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানবগোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে মানব সম্পদ উন্নয়ন বলে । মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দক্ষ শ্রমিক সৃষ্টির ফলে বেকারও দূর হয়। দক্ষ উদ্যোক্তা ও দক্ষ শ্রমশক্তি অর্থনৈতিক উন্নয়ন জোরদার করে। এভাবেই মানবসম্পদ উন্নয়ন আত্মকর্ম সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে।

191

স্থূল জন্মহার কী?[Sylhet · 2019]

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাই হলো সেই দেশের স্থূল জন্মহার।

192

কর্মসংস্থানের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন?[Sylhet · 2019]

উত্তর

বাংলাদেশে জনাধিক্যের চাপ কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলছে। কারণ আমাদের দেশে যে দ্রুতগতিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না। ফলে দেশে বেকারত্ব, অর্ধবেকারত্ব, ছদ্মবেশী বেকারত্ব দিন দিন বৃদ্ধি পেয়ে মারাত্মক আকার ধারণ করছে। শিল্পায়নের ধীরগতি এবং সেবা খাতের সীমিত উন্নয়নের ফলে এদেশের কৃষিবহির্ভূত খাতে কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে বাংলাদেশে বেকার সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। এ বিপুল লোকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তখন একেবারে অসম্ভব হয়ে পড়ে। 

193

আত্মকর্মসংস্থান কী ?[Dinajpur · 2019]

উত্তর

স্বাধীনভাবে একজন ব্যক্তির স্ব-উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকাকে আত্মকর্মসংস্থান বলে।

194

মানবসম্পদ উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা কর।[Dinajpur · 2019]

উত্তর

কোনো দেশের জনসাধারণকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা দিয়ে দক্ষ ও সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা হলো মানবসম্পদ উন্নয়ন। অর্থাৎ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করাই হলো মানবসম্পদ উন্নয়ন। এজন্য প্রয়োজন চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ সুবিধা ও উন্নত জীবনমান।

195

নিট অভিবাসন কী?[Dhaka · 2018]

উত্তর

একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশের মোট বহিরাগমন ও বহির্গমন এর পার্থক্যকে ঐদেশের নিট অভিবাসন বলা হয়।

196

আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক- ব্যাখ্যা করো।[Dhaka · 2018]

উত্তর

আত্মকর্মসংস্থান একটি দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের আয় বৃদ্ধিতে সহায়তা করে এবং এর ফলে দেশে দারিদ্র্যের পরিমাণ বা মাত্রা হ্রাস পায়।
সাধারণত কোনো ব্যক্তি নিজের অর্থ বা ঋণ গ্রহণের মাধ্যমে নিজস্ব বুদ্ধিমত্তা ও দক্ষতার আলোকে সীমিত ঝুঁকি নিয়ে নিজস্ব উদ্যোগে জীবিকা অর্জনের প্রচেষ্টাকে আত্মকর্মসংস্থান বলা হয়। এর ফলে উদ্যোক্তাসহ তার প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য কর্মীরা তুলনামূলক উন্নত জীবনযাপন করতে সক্ষম হয়। তাই বলা যায়, আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক।

197

জনসংখ্যার ঘনত্ব কী? [Dhaka · 2018]

উত্তর

জনসংখ্যার ঘনত্ব বলতে কোনো দেশের প্রতি বর্গমাইল বা বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাকে বোঝায়। 

198

জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে-ব্যাখ্যা কর। [Dhaka · 2018]

উত্তর

জনসংখ্যা বৃদ্ধি খাদ্য উৎপাদনের মাত্রাকে অতিক্রম করলে তার অনিবার্য পরিণতি খাদ্যাভাব। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় অনেক দেশে এ সত্য আজ প্রমাণিত। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। জনাধিক্যের কারণে প্রতিবছর গড়ে ৩০-৩৫ লাখ টন খাদ্য ঘাটতি সৃষ্টি হয়। কেননা বর্তমানে এ দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭, অন্যদিকে খাদ্য উৎপাদন বৃদ্ধির হার ১৫। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে। 

199

কাম্য জনসংখ্যা কী? [Rajshahi · 2018]

উত্তর

যে জনসংখ্যা সর্বোচ্চ পরিমাণ মাথাপিছু আয় আহরণ করতে সহায়ক তাই কাম্য জনসংখ্যা। 

200

মানবসম্পদ উন্নয়নের প্রধান দুটি সূচকের ব্যাখ্যা দাও। [Rajshahi · 2018]

উত্তর

মানবসম্পদ উন্নয়নে প্রধান দুটি সূচক ব্যাখ্যা করা হলো—

শিক্ষার্জন বা জ্ঞানার্জন : মানবসম্পদ উন্নয়নের অন্যতম সূচক হলো শিক্ষার্জন বা জ্ঞানার্জন। জ্ঞান পরিমাপ করা হয় বয়স্ক শিক্ষার হার এবং স্কুল শিক্ষার গড় বয়স দ্বারা। এখানে বয়স্ক শিক্ষার গুরুত্ব হলো ২/৩ এবং স্কুল শিক্ষার গড় বয়সের গুরুত্ব হলো ১/৩। 

জীবনযাত্রার মান : কোনো দেশের জনগণের জীবনযাত্রার মানও মানবসম্পদ উন্নয়নের সূচক হিসেবে ব্যবহৃত হয়। কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান বাড়লে মানবসম্পদের উন্নয়ন হয়েছে বলে ধরে নেওয়া হয়। জনগণের জীবনযাত্রার মান পরিমাপে মানুষের মাথাপিছু আয়ের ভিত্তিতে ক্রয়ক্ষমতা জীবনযাত্রার ব্যয় সূচক নির্ণয় করা হয়। 

201

শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? [Rajshahi · 2018]

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে দেশের জনসংখ্যা যদি কোনো পরিবর্তন না হয় তবে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। 

202

মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা কী? [Rajshahi · 2018]

উত্তর

মানবসম্পদ উন্নয়ন হলো জনশক্তিকে দক্ষ করে তোলা। আর জনশক্তিকে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ শ্রমিককে দক্ষ করে তোলা হয়। তাই বলা যায়, মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। 

203

জনসংখ্যার ঘনত্ব কী?[Rajshahi · 2017]

উত্তর

জনসংখ্যার ঘনত্ব বলতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রতি বর্গকিলোমিটারে গড়ে কতজন লোক স্থায়ীভাবে বাস করে তা বোঝায়।

204

‘স্বাস্থ্য সেবার সম্প্রসারণ মানবসম্পদ উন্নয়নে সহায়ক’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]

উত্তর

মানবসম্পদ উন্নয়নের জন্য যেসব সহায়ক উপাদান প্রয়োজন তার মধ্যে স্বাস্থ্য সেবার সম্প্রসারণ অন্যতম। উন্নত স্বাস্থ্য সুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জনসাধারণের শারীরিক যোগ্যতা বাড়ানো হলে তাদের পক্ষে ভারী ও কষ্টকর কাজে নিয়োজিত হওয়া সম্ভব হবে। পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা প্রদানের মাধ্যমে শ্রমিকদের মধ্যে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলে তাদের উৎপাদনশীলতা বাড়বে। বিভিন্ন ধরনের রোগ, অপুষ্টি ও শারীরিক অক্ষমতার কারণে বাংলাদেশের জনসংখ্যার এক বিরাট অংশ পরনির্ভরশীল। এ জনগোষ্ঠীকে উৎপাদনক্ষম করে গড়ে তোলার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অপরিহার্য। সুতরাং বলা যায়, স্বাস্থ্য সেবার সম্প্রসারণ এদেশের মানবসম্পদ উন্নয়নে সহায়ক।

205

নিট অভিবাসন কী?[Dinajpur · 2017]

উত্তর

একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশের মোট অভিবাসী জনসংখ্যা ও মোট দেশান্তরিত জনসংখ্যার মধ্যকার পার্থক্য হলো ঐ দেশের নিট অভিবাসন।

206

নারী শিক্ষা কীভাবে জনসংখ্যা হ্রাসে ভূমিকা রাখে? [Dinajpur · 2017]

উত্তর

নারী শিক্ষার প্রসার জনসংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের নারী সমাজের সিংহভাগ ঘরের বাইরে গিয়ে উৎপাদন কাজে অংশগ্রহণ করে না। ফলে তারা পরিবারের জন্য আয় উপার্জনে অক্ষম। নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়ে মহিলাদের জন্য ঘরে-বাইরে কাজের সংস্থান করতে পারলে আমাদের দেশে জন্মহার হ্রাস পাবে। কারণ, কর্মজীবী মহিলাদের সামাজিক মর্যাদা বেশি বলে ইচ্ছার বিরুদ্ধে তাদের ওপর মাতৃত্বের বোঝা চাপিয়ে দেয়াও সম্ভব হবে না।

207

কাম্য জনসংখ্যা তত্ত্বটি কী?[Comilla · 2017]

উত্তর

বিংশ শতাব্দীর প্রথমদিকে অধ্যাপক অ্যাডউইন ক্যানান, ডাল্টন, রবিন্স প্রমুখ আধুনিক অর্থনীতিবিদগণ ম্যালথাসের জনসংখ্যাতত্ত্বের একটি বিকল্প তত্ত্ব প্রচার করেন, যা কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত।

208

অধিক জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা- ব্যাখ্যা করো।[Comilla · 2017]

উত্তর

বাংলাদেশের সকল সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো অধিক জনসংখ্যা।
সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে দেশে কাম্য মাত্রার চেয়ে জনসংখ্যা বেশি হলে তা জনসংখ্যার সমস্যায় পরিণত হয়। তাছাড়া বাংলাদেশের অর্থনীতি খুব বেশি সচ্ছল না হওয়ায় এই বিপুল সংখ্যক জনসংখ্যার সকল মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ। এদেশের বেশিরভাগ লোকের জীবনযাত্রার মান খুব নিম্ন হওয়ায় এরা উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হতে পারে না। দেশের অর্থনৈতিক উন্নয়নে এদের উল্লেখযোগ্য অবদান না থাকায় এরা বোঝা হিসেবে সাব্যস্ত হয়। আর এরূপ জনসংখ্যা সমস্যা দেশের সকল উন্নয়নের পথে প্রতিবন্ধকতাস্বরূপ। তাই অধিক জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে বিবেচিত হয়।

209

জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখ।[Chittagong · 2017]

উত্তর

জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি নিম্নরূপ:
DP=TPTA
যেখানে DP = জনসংখ্যার ঘনত্ব,
TP = মোট জনসংখ্যা এবং TA = মোট আয়তন

210

অধিক জনসংখ্যা কীভাবে স্বল্প মাথাপিছু আয়ের কারণ হিসেবে কাজ করে?[Chittagong · 2017]

উত্তর

কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। তাই নির্দিষ্ট জাতীয় আয়কে ক্রমেই বেশি সংখ্যক জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় কমে যাওয়ারই কথা। প্রকৃতপক্ষে যেমন নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ও সেবা ক্রমেই অধিক সংখ্যক লোকের মধ্যে ভাগ করলে মাথাপিছু দ্রব্য ও সেবা প্রাপ্তির পরিমাণ কমে যায়, তেমনি নির্দিষ্ট জাতীয় আয় ক্রমবর্ধমান জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় কমে যায়। তাই অধিক জনসংখ্যা স্বল্প মাথাপিছু আয়ের কারণ হিসেবে কাজ করে।

211

জনসংখ্যার ঘনত্ব কী?[Sylhet · 2017]

উত্তর

কোনো দেশের বা এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে, তাকে ঐ দেশ বা এলাকার জনসংখ্যা ঘনত্ব বলে।

212

কীভাবে মানবসম্পদ তৈরি করা যায়?[Sylhet · 2017]

উত্তর

জনগণকে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিণত করা যায়। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত সম্পদের পাশাপাশি মানবসম্পদ একান্ত প্রয়োজন। আর মানবসম্পদ তৈরি করা যায় মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে। মানবসম্পদ উন্নয়ন বলতে কোনো দেশের জনশক্তিকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান প্রদানের মাধ্যমে দক্ষ মানবগোষ্ঠী গড়ে তোলাকে বোঝায়। কাজেই, মানুষের অন্তর্নিহিত কর্মগুণ উন্নত ও বিকশিত করার মাধ্যমে মানবসম্পদ তৈরি করা যায়।

213

জনসংখ্যার ঘনত্ব কী?[Jessore · 2017]

উত্তর

জনসংখ্যা বলতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রতি বর্গকিলোমিটারে কত লোক স্থায়িভাবে বাস করে তা বোঝায়।

214

প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে?[Jessore · 2017]

উত্তর

কোনো একটি কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তা বার বার করাই হলো প্রশিক্ষণ। তাই কোনো কাজের জন্য প্রশিক্ষণ মানুষকে ঐ কাজটি কার্যকর ও ফলপ্রসূ উপায়ে সম্পাদন করতে সাহায্য করে। প্রশিক্ষণ মানুষকে উৎপাদনশীল করে তার শ্রমের গুণগত মান বাড়ায়। প্রশিক্ষণ যত উন্নত পদ্ধতিতে প্রদান করা হয় মানুষ ততই তার কাজে দক্ষ হয়ে ওঠে। এ জন্যই বলা হয়- প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে।

215

কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি লেখ।[Barisal · 2017]

উত্তর

অধ্যাপক ডালটন কাম্য জনসংখ্যা সূত্রটি প্রদান করেন।
M=AOO

যেখানে, M = অসামঞ্জস্যের পরিমাণ ০ = কাম্য
জনসংখ্যা, A = প্রকৃত জনসংখ্যা।

216

শিক্ষা কীভাবে মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে?[Barisal · 2017]

উত্তর

শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে। শিক্ষা হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। সমাজে শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদে পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনী ক্ষমতা অর্জন করে। মানুষ নিজেকে এবং রাষ্ট্রের বিদ্যমান সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে সক্ষম হয়। এভাবেই শিক্ষা মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে।

217

আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?[Barisal · 2017]

উত্তর

নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজস্ব প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে।

218

‘কোনো কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির হার (০)’- কীভাবে সম্ভব?[Barisal · 2017]

উত্তর

স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার সমান হলে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হয়।
কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে শতকরায় প্রকাশ করলে ঐ দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার পাওয়া যায়।

এখন, একটি নির্দিষ্ট সময়ে যদি একটি দেশের জন্মহার ও মৃত্যুহার সমান হয়, তাহলে ঐ দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হবে। তাই বলা যায়, কোনো কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হতে পারে।

219

আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?[Dhaka · 2017]

উত্তর

নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজস্ব প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে।

220

কোনো কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির হার (০)’- কীভাবে সম্ভব?[Dhaka · 2017]

উত্তর

স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার সমান হলে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হয়।
কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে শতকরায় প্রকাশ করলে ঐ দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার পাওয়া যায়।

জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার = জন্মহারমৃত্যুহার১০০০১০০×

এখন, একটি নির্দিষ্ট সময়ে যদি একটি দেশের জন্মহার ও মৃত্যুহার সমান হয়, তাহলে ঐ দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হবে। তাই বলা যায়, কোনো কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হতে পারে।