Economics 2nd – A,B S – CH 2

01

শস বহুমুখীকরণ কী?[Jessore · 2025]

উত্তর

শুধু একটি ফসলের ওপর নির্ভর না করে বছরের বিভিন্ন সময় আবহাওয়া ও প্রযুক্তিগত সুবিধা বিবেচনা করে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা শস্য বহুমুখীকরণ বা Multiculture বলা হয়।

02

সেচ সুবিধার সম্প্রসারণ অধিক কর্মসংস্থানে সহায়ক- ব্যাখ্যা কর।[Jessore · 2025]

উত্তর

সেচ সুবিধার সম্প্রসারণের ফলে অধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। সেচ সুবিধার সম্প্রসারণের ফলে কৃষিজমিতে সারা বছর চাষাবাদ সম্ভব হয়, যা ফসলের উৎপাদন ও বৈচিত্র্য বাড়ায়। এতে করে কৃষিকাজে শ্রমের চাহিদা বৃদ্ধি পায় এবং কৃষিভিত্তিক শিল্প, পরিবহণ ও বিপণন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। অপরদিকে, জমির ব্যবহারে বহুমুখিতা দেখা যায়। তাই সেচ সুবিধার সম্প্রসারণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

03

কৃষিজোত কী?[Jessore · 2025]

উত্তর

একজন কৃষকের পক্ষে সর্বোত্তম ও সর্বাপেক্ষা লাভজনকভাবে যতটুকু জমি চাষ করা সম্ভব এবং একটি সংসার স্বাচ্ছন্দ্যের সাথে প্রতিপালনের জন্য যা যথেষ্ট তাই কৃষিজোত।

04

কৃষকের দরিদ্রতাই পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির অন্যতম অন্তরায়-ব্যাখ্যা কর।[Jessore · 2025]

উত্তর

কৃষকের দরিদ্রতাই পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির অন্যতম অন্তরায়।

কারণ কৃষকের ভোগের অর্থের অভাবের কারণে তারা উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাত করতে পারে না। ফলে মাঝে মাঝে নগদ অর্থের জন্য মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে বিক্রি করে দেয়। এছাড়া পর্যাপ্ত তথ্য না পাওয়ায় কত দামে বিক্রি করতে হবে তা জানতে পারে না। ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।

05

শস্য বহুমুখীকরণ কী?[Dhaka · 2025]

উত্তর

শস্য বহুমুখীকরণ বা Multiculture হলো শুধু একটি ফক্সলের ওপর নির্ভর না করে বছরের বিভিন্ন সময় আবহাওয়া ও প্রযুক্তিগত সুবিধা বিবেচনা করে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা।

06

জীবননির্বাহী খামার এবং বাণিজ্যিক খামার কি একই? ব্যাখ্যা কর।[Dhaka · 2025]

উত্তর

জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামার ধারণা দুটি ভিন্ন। নিচে বিষয়টি দেখানো হলো-

i. বাণিজ্যিক খামার বলতে ওই ধরনের খামারকে বোঝায়, যেখানে উৎপাদনকারী বাণিজ্যিক উদ্দেশ্যে বৃহদায়তনভিত্তিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, জীবন নির্বাহী খামার বলতে যে খামারে উৎপাদিত ফসলের আয় হতে কোনো কৃষক ও তার পরিবার মোটামুটিভাবে জীবিকা নির্বাহে সক্ষম হয়।
ii. বাণিজ্যিক খামারে উৎপাদিত ফসল বিক্রি করে উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে সর্বাধিক সম্ভব মুনাফা অর্জন করাই এ খামারের উদ্দেশ্য। অপরদিকে, পরিবারের ভরণপোষণ করাই জীবন নির্বাহী খামারের উদ্দেশ্য।

07

কষিপণ্যের বিপণন কী?[Comilla · 2025]

উত্তর

কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তার কাছে পৌছায় সে প্রক্রিয়াকে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা বলে।

08

শস্য বহুমুখীকরণ খাদ্য ঘাটতি পূরণে সহায়ক- ব্যাখ্যা কর।[Comilla · 2025]

উত্তর

শস্য বহুমুখীকরণ খাদ্য ঘাটতি পূরণে সহায়ক।- ব্যাখ্যা করা হলো-। একই জমিতে একই ফসলের বারবার চাষ করলে জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। আর বিভিন্ন শস্য পর্যায়ক্রমে চাষ করলে জমির উর্বরতা ঠিক থাকে। ফলে উৎপাদন বাড়ে। এছাড়াও কৃষক শস্য বহুমুখীকরণের দরুন। অর্থনৈতিক ও বৈজ্ঞানিকভাবে উপকৃত হতে পারে। সুতরাং শস্য বহুমুখীকরণ করলে খাদ্য ঘাটতি দূর করে খাদ্যে উৎপাদন বাড়বে।

09

কৃষিজোত কী?[Comilla · 2025]

উত্তর

একজন কৃষকের পক্ষে সর্বোত্তম ও সর্বাপেক্ষা লাভজনকভাবে যতটুকু জমি চাষ করা সম্ভব এবং একটি সংসার  স্বাচ্ছন্দ্যের সাথে প্রতিপালনের জন্য যা যথেষ্ট তাই কৃষিজোত।

10

কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে- ব্যাখ্যা কর।[Comilla · 2025]

উত্তর

কৃষি বাংলাদেশের অর্থনীতির জীবনীশক্তি। উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। দেশের জিডিপিতে কৃষি খাত অর্থাৎ ফসল, মৎস্য, প্রাণিসম্পদ এবং বন গুরুত্বপূর্ণ অবদান রাখে, শ্রমশক্তির প্রায় অর্ধেক কর্মসংস্থান জোগান এবং কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের প্রধান কাঁচামাল সরবরাহ করে।
সুতরাং দেখা যায় কৃষি জাতীয় উন্নয়নে সহায়ক।

11

কৃষিপণ্যের বিপণন কী?[Rajshahi · 2025]

উত্তর

কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছায় সে প্রক্রিয়াকে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা বলে।

12

“কৃষি এবং পরিবেশ পরস্পর পরিপূরক।”- ব্যাখ্যা কর।[Rajshahi · 2025]

উত্তর

মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বসবাস ও তার কাজকর্ম পরিচালনা করে তাই হলো পরিবেশ। ভূপ্রকৃতি, মাটি, গাছপালা, নদনদী, জলবায়ু, আবহাওয়া, উৎপাদনের ক্ষেত্র ইত্যাদি পরিবেশের উপাদান। এসব উপাদান ছাড়া কৃষি সম্ভব নয় তাই কৃষি ও পরিবেশ পরস্পর পরিপূরক।

13

কৃষিজোত কী?[Sylhet · 2025]

উত্তর

একজন কৃষকের পক্ষে সর্বোত্তম ও সর্বাপেক্ষা লাভজনকভাবে যতটুকু জমি চাষ করা সম্ভব এবং একটি সংসার স্বাচ্ছন্দ্যের সাথে প্রতিপালনের জন্য যা যথেষ্ট তাই কৃষিজোত

14

“বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে কিছু নেতিবাচক প্রভাবও লক্ষ করা যায়।”- ব্যাখ্যা কর।[Sylhet · 2025]

উত্তর

বাংলাদেশের কৃষি উন্নয়নে প্রযুক্তির ব্যবহার যেমন ফলন বৃদ্ধিতে সহায়ক হয়েছে। তেমনি এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বেড়েছে, যা মাটির প্রাকৃতিক উর্বরতা নষ্ট করছে এবং পরিবেশ দূষণের কারণ হচ্ছে। সেচের জন্য অতিরিক্ত পানি ভূগর্ভের পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছে। এছাড়া উচ্চ ফলন জাতের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখেও পড়েছে।

15

আদর্শ কৃষি খামার কাকে বলে?[Sylhet · 2025]

উত্তর

প্রচলিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ জমিতে একটি ফার্মের একরপ্রতি সর্বাধিক উৎপাদন পাওয়া যায় এবং উৎপাদিত ফসলের আয় হতে কৃষক ও তার পরিবার সন্তোষজনকভাবে জীবিকা নির্বাহ করে জীবনযাপনের সুযোগ পায়, সে পরিমাণ জমিকে আদর্শ খামার বলে।

16

“জীবননির্বাহী খামারে বহুবিধ ফসল উৎপাদিত হওয়ায় ঝুঁকির মাত্রা কম হয়।”- ব্যাখ্যা কর।[Sylhet · 2025]

উত্তর

জীবন নির্বাহী খামার হলো এমন একটি খামার, যেখানে উৎপাদিত ফসলের আয় হতে মূলত কৃষক পরিবারের নিজের চাহিদা মেটাতে ব্যবহার করে।
জীবন নির্বাহী খামারে সাধারণত কৃষকরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকেন। এ ধরনের খামারে একাধিক ফসল উৎপন্ন হওয়ায় একটি ফসল নষ্ট হলেও অন্য ফসল থেকে আয়ের সুযোগ থাকে। ফলে সামগ্রিকভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা কমে যায়। আবহাওয়া, রোগবালাই বা বাজারমূল্যের ওঠানামার মতো ঝুঁকিগুলো অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এ কারণে বহুবিধ ফসল উৎপাদন জীবন নির্বাহী খামারগুলোকে তুলনামূলকভাবে স্থিতিশীল ও ঝুঁকিমুক্ত করে তোলে।

17

কৃষিপ্রযুক্তি কী?[Chittagong · 2025]

উত্তর

কৃষিপ্রযুক্তি হলো কৃষিপণ্যের উৎপাদন, ব্যবহার, সংরক্ষণ ও বাজারজাতকরণের উদ্দেশ্যে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি, কৌশল ও যন্ত্রপাতির ব্যবহার।

18

কৃষক ঋণ গ্রহণ করে কেন?[Chittagong · 2025]

উত্তর

অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর বেশিরভাগ কৃষক দরিদ্র হয়ে থাকে। বিভিন্ন কৃষি উপকরণ ক্রয়, গুদামঘর নির্মাণ, প্রাথমিক ইত্যাদি প্রক্রিয়াকরণ, পরিবহণ, বাজারজাতকরণ ইত্যাদি কাজে কৃষকদের প্রচুর অর্থের দরকার হয়। কিন্তু নিজস্ব তহবিল থেকে তারা এর সামান্য অংশই জোগান দিতে পারে। এজন্য কৃষকরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করে।

19

শস্য বহুমুখীকরণ কী?[Chittagong · 2025]

উত্তর

শস্য বহুমুখীকরণ বা Multiculture হলো শুধু একটি ফসলের ওপর নির্ভর না করে বছরের বিভিন্ন সময় আবহাওয়া ও প্রযুক্তিগত সুবিধা বিবেচনা করে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা।

20

কৃষিতে অভিযোজন প্রয়োজন কেন?[Chittagong · 2025]

উত্তর

কৃষিতে অভিযোজন প্রয়োজন কারণ জলবায়ু পরিবর্তন ও বাজারের চাহিদা মোকাবিলায় এটি অপরিহার্য।
জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে, যা কৃষিকে প্রভাবিত করে। এ অবস্থায় টিকে থাকতে পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে মানানসই ফসল নির্বাচন করতে হয়। এছাড়াও বাজারের চাহিদা নিরন্তর পরিবর্তিত হয়। তাই কৃষকদের নতুন ফসল উৎপাদন ও আধুনিক পদ্ধতি গ্রহণ করে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে অর্থাৎ, অভিযোজন করতে হয়, যা তাদের উৎপাদন ও আয় নিশ্চিত করতে সাহায্য করে।

21

কৃষিপ্রযুক্তি কী?[Barisal · 2025]

উত্তর

কৃষিপ্রযুক্তি হলো কৃষিপণ্যের উৎপাদন, ব্যবহার, সংরক্ষণ ও বাজারজাতকরণের উদ্দেশ্যে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি, কৌশল ও যন্ত্রপাতির ব্যবহার। 

22

“শস্য বহুমুখীকরণ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক।”- ব্যাখ্যা কর।[Barisal · 2025]

উত্তর

শস্য বহুমুখীকরণের ফলে একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষ করা হয়, যার ফলে মাটির পুষ্টি উপাদানের ভারসাম্য রক্ষা পায় এবং মাটির উর্বরতা বজায় থাকে। পাশাপাশি এটি কৃষকদের একাধিক মৌসুমি ফসল চাষের সুযোগ করে দেয়, ফলে সারা বছর জমি চাষযোগ্য থাকে ও উৎপাদনের পরিমাণ বাড়ে। বহুমুখীকরণ ঝুঁকি কমায়, কারণ একটি ফসল নষ্ট হলেও অন্য ফসল থেকে কৃষক আয় করতে পারেন। সবমিলিয়ে শস্য বহুমুখীকরণ টেকসই কৃষিব্যবস্থার জন্য অপরিহার্য এবং তা উৎপাদন বৃদ্ধিতে কার্যকরভাবে সহায়ক। 

23

কৃষিপণ্যের বিপণন কী?[Barisal · 2025]

উত্তর

কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তার কাছে পৌছায় সে প্রক্রিয়াকে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা বলে।

24

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির জন্য ক্ষতিকর- ব্যাখ্যা কর।[Barisal · 2025]

উত্তর

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। জলবায়ু পরিবর্তনের ফলে কখনো অতিবৃষ্টি ও বন্যা এবং কখনো অনাবৃষ্টি ও খরা দেখা দেয়। বৈশ্বিক উষ্ণতার কারণে প্রায় প্রতিবছরই ঝড়, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয় ফলে কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হয় এবং খাদ্য আমদানি বৃদ্ধি পায়। যার ফলে দেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

25

কৃষিজোত কী?[Mymensingh · 2025]

উত্তর

একজন কৃষকের পক্ষে সর্বোত্তম ও সর্বাপেক্ষা লাভজনকভাবে যতটুকু জমি চাষ করা সম্ভব এবং একটি সংসার স্বাচ্ছন্দ্যের সাথে প্রতিপালনের জন্য যা যথেষ্ট তাই কৃষিজোত।

26

বৈশ্বিক উষ্ণতা বাংলাদেশের কৃষি উৎপাদনকে কীভাবে প্রভাবিত করবে বলে মনে কর?[Mymensingh · 2025]

উত্তর

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। জলবায়ু পরিবর্তনের ফলে কখনো অতিবৃষ্টি ও বন্যা এবং কখনো অনাবৃষ্টি ও খরা দেখা দেয়। বৈশ্বিক উষ্ণতার কারণে পায় প্রতিবছরই ঝড়, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয় ফলে কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হয় এবং খাদ্য আমদানি বৃদ্ধি পায়। যার ফলে দেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

27

জৈব প্রযুক্তি কী?[Mymensingh · 2025]

উত্তর

যে প্রযুক্তির সাহায্যে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্যসম্পন্ন জীবের উদ্ভাবন বা উপজাত দ্রব্য প্রস্তুত করা যায়, তাকে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি বলে।

28

‘মাশরুম একটি ঔষধি গুণসম্পন্ন খাবার’- ব্যাখ্যা কর।[Mymensingh · 2025]

উত্তর

মাশরুম উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এটি রক্তের কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। মাশরুম টিউমার/ক্যানসার কোষের বৃদ্ধি কমিয়ে দেয়। এইডস প্রতিরোধক হিসেবে কাজ করে। এটি ডেঙ্গুজ্বর, অর্শরোগ, অ্যাজমা রোগ, কোষ্ঠকাঠিন্য, অ্যালার্জি ও জন্ডিস রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে।

29

কৃষিজোত কাকে বলে?[Dinajpur · 2025]

উত্তর

কোনো একজন কৃষক বা সংগঠকের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাদযোগ্য তাকে কৃষিজোত বলে।

30

উন্নত বীজের ব্যবহার কীভাবে কৃষিকে প্রভাবিত করে?[Dinajpur · 2025]

উত্তর

উন্নত বীজের ব্যবহার কৃষিকে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগত মান উন্নয়নের মাধ্যমে গভীরভাবে প্রভাবিত করে।
উন্নত বীজ ব্যবহারের ফলে ফসলের ফলন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, যা কৃষকদের আয় বাড়াতে সাহায্য করে। এই বীজগুলো সাধারণত রোগ ও পোকামাকড় প্রতিরোধী হয়, ফলে ফসলের ক্ষতি কম হয় এবং কীটনাশকের ব্যবহারও হ্রাস পায়। এছাড়াও উন্নত বীজ একই জমিতে একাধিক ফসল চাষের সুযোগ তৈরি করে এবং উৎপাদিত পণ্যের গুণগত মান ও পুষ্টিগুণ উন্নত করে, যা কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে তোলে।

31

যৌথ খামার কী?[Dinajpur · 2025]

উত্তর

যৌথ খামার হলো এমন এক ধরনের কৃষিব্যবস্থা যেখানে একাধিক কৃষক সম্মিলিতভাবে তাদের জমি, শ্রম ও মূলধন একত্রিত করে যৌথ ব্যবস্থাপনায় চাষাবাদ করে এবং উৎপাদিত ফসলের ভাগ নেয়। এ ব্যবস্থায় কৃষকরা ব্যক্তিগত মালিকানা বজায় রেখেও বড় আকারের খামারের সুবিধা ভোগ করতে পারে।

32

সনাতনী কৃষি কাঠামো প্রবৃদ্ধিকে কীভাবে প্রভাবিত করে?[Dinajpur · 2025]

উত্তর

সনাতনী কৃষি কাঠামো প্রবৃদ্ধিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এই কাঠামোতে আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ, সার ও সেচব্যবস্থার ব্যবহার সীমিত থাকে। কৃষকরা মূলত প্রকৃতির ওপর নির্ভরশীল থাকেন এবং সনাতন পদ্ধতিতে চাষাবাদ করেন, যার ফলে ফসলের উৎপাদনশীলতা কম হয়। এতে কৃষি খাতের মোট উৎপাদন বৃদ্ধি পায় না, কৃষকদের আয় সীমিত থাকে এবং সামগ্রিক অর্থনীতিতে এই খাতের অবদান কম হয়, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করে।

33

পরিবেশ দূষণ কি?[Chittagong · 2023]

উত্তর

প্রাকৃতিক অথবা মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের উপাদানগুলোর উপর নেতিবাচক পরিবর্তনকে পরিবেশ দূষণ বলে।

34

কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কিভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।[Chittagong · 2023]

উত্তর

বেশি করে মূলধন ও নতুন নতুন বিনিয়োগ সৃষ্টির মাধ্যমে কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থান বৃদ্ধি প্রভাবিত করে।

কৃষিতে উন্নত বীজের মাধ্যমে চাষ করলে অল্প জমিতে অধিক ফসল পাওয়া যায়। এতে করে কৃষক উদ্বৃত্ত ফসল বিক্রি করে লাভবান হতে পার। পরবর্তীতে কৃষক আরো বেশি জমি নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করতে পারে । অন্যদিকে বাণিজ্যিক ভিত্তিক চাষাবাদে কৃষকের একার কিংবা পরিবারের শ্রম যথেষ্ট হয় না। এজন্য তাকে বাইরে থেকে শ্রমিক নিয়োগ দিতে হয়। যার ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।

35

মিশ্র খামার কি?[Chittagong · 2023]

উত্তর

যে খামারের এক অংশে ফসল চাষাবাদ অন্য অংশে পশু পালন করা হয় তাই মিশ্র খামার।

36

কৃষির জন্য ঋণ গ্রহণ অত্যাবশ্যক – ব্যাখ্যা কর।[Chittagong · 2023]

উত্তর

দীর্ঘমেয়াদি কৃষিঋণকে কৃষি উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। তাই কৃষির জন্য ঋণ গ্রহণ অত্যাবশ্যক।

কৃষি জমির স্থায়ী উন্নয়ন নলকূপ বসান, ট্রাক্টর ক্রয, ভারি যন্ত্রপাতি ক্রয়, পুরনো ঋণ পরিশোধে দীর্ঘমেয়াদি ঋণের প্রয়োজন হয় । কৃষি জমির উৎপাদন বাড়াতে চাইলে প্রথমে কৃষি জমির স্থায়ী উন্নয়ন আবশ্যক। কারণ কৃষি জমি যদি উন্নত চাষাবাদের উপযোগী না হয় তা হয় তবে ফসল উৎপাদন কখনো কাঙ্ক্ষিত হবে না। এক্ষেত্রে এসব সমস্যা সমাধানের জন্য কৃষককে দীর্ঘমেয়াদি বা বৃহৎ উৎস হতে ঋণ গ্রহণ করতে হয়।

37

কৃষি পণ্য বিপণন বলতে কী বোঝ? [Dhaka · 2023]

উত্তর

কৃষিপণ্য বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানো হয়।

38

কৃষি ক্ষেত্রে আইসিটি কিভাবে ব্যবহৃত হয়?[Dhaka · 2023]

উত্তর

বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও সেবা কৃষকদের নিকট পৌঁছিয়ে কৃষি খাতের উন্নয়নে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কৃষকরা আইসিটির মাধ্যমে কৃষির বিভিন্ন সমস্যা ও সমাধান কীটনাশকের ব্যবহার ইত্যাদি সম্পর্কে জানতে পারছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও আধুনিক কলাকৌশলের প্রয়োগ সম্পর্কে জানতে পারছে। এভাবে আইসিটি কৃষিক্ষেত্রে পরোক্ষভাবে ব্যবহৃত হচ্ছে।

39

বায়োটেকনোলজি কি?[Dhaka · 2023]

উত্তর

কোনো উদ্ভিদ বা প্রাণী থেকে প্রাপ্ত কোন বস্তুুকে প্রযুক্তি সাহায্যে মানুষের কল্যাণে ব্যবহার করার পদ্ধতিকে বায়োটেকনোলজি বলে।

40

বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থা আনুষ্ঠানিক উৎসগুলোর উপর বেশি নির্ভরশীল কেন?[Dhaka · 2023]

উত্তর

বাংলাদেশের কৃষকরা নানাবিধ কারণে অনানুষ্ঠানিক উৎসহগুলো থেকে ঋণ গ্রহণ করে।

বাংলাদেশ প্রাতিষ্ঠানিক ঋণদানকারী সংস্থার সংখ্যা কম। আবার এসব সংস্থার ঋণদান পদ্ধতিও জটিল ও শর্তসাপেক্ষ । অশিক্ষিত কৃষকদের পক্ষে তা অনুসরণ করে ঋণ নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই তারা অনানুষ্ঠানিক উৎস থেকে বেশি ঋণ নেয়। এ কারণে বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থা অনানুষ্ঠানিক উৎসের ওপর বেশি নির্ভরশীল। 

41

কৃষিজোত কি?[Rajshahi · 2023]

উত্তর

কোনো কৃষকের অধীনে বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের জন্য আবাদযোগ্য তাকে কৃষিজোত বলে। 

42

কৃষি খাতের উন্নতি হলে কৃষকের দরিদ্রতা হ্রাস পাবে – ব্যাখ্যা কর।[Rajshahi · 2023]

উত্তর

কৃষি খাতের উন্নতি হলে কৃষি উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পায়।

বাংলাদেশের অর্থনীতিতে এককভাবে কৃষি সবচেয়ে বড় খাত। দেশের প্রায় ৬০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাই এই খাতের উন্নয়ন হলে কৃষি উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ফলে দরিদ্র কৃষকদের আয় বৃদ্ধি পাবে। তাদের আয় বৃদ্ধির ফলে জীবনযাত্রার মান ও বৃদ্ধি পাবে। এতে তারা দরিদ্র তার হাত থেকে মুক্তি পাবে। তাই কৃষি খাতের উন্নতি হলে কৃষকদের দারিদ্রতা হ্রাস পাবে। 

43

কুটির শিল্প কি?[Jessore · 2023]

উত্তর

নিজ গৃহে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন ও সহজলভ্য কাঁচামাল দ্বারা যে শিল্প পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে।

44

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির জন্য ক্ষতিকর – ব্যাখ্যা কর। [Jessore · 2023]

উত্তর

পরিবেশ দূষণের ফল হলো বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি যা কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দরুন সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রে কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এতে খর, অতিবৃষ্টি, অসময় বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আবার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। এতে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন তথা খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে। অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির উপর বিরূপ প্রভাব ফেলছে।

45

কৃষি পণ্যের বিপণন কি? [Jessore · 2023]

উত্তর

যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদনকারীদের কাছ থেকে ভোক্তাদের কাছে পৌঁছে তাকে কৃষি পণ্য বিপণন বলে।

46

কৃষি খামার ও কৃষি জোত কোন অর্থে এক নয়?[Jessore · 2023]

উত্তর

কৃষি কাজ পরিচালনার দিক থেকে কৃষিখামার ও কৃষিজোত এক নয়।

কোনো একজন কৃষকের অধীনে চাষযোগ্য জমির মোট পরিমাণকে কৃষিজোত বলে। আর কৃষিজোতের যে অংশে কৃষিকাজ পরিচালনা বা ফসল ফলানো হয় তাই কৃষি খামার। খামার মূলত ভূমি ব্যবস্থাপনাকে নির্দেশ করে। অর্থাৎ যেখানে উৎপাদন কাজ পরিচালিত হয় তা খামার। কিন্তু কৃষিজোত উৎপাদনে সাথে সম্পর্কিত নয়। উৎপাদনযোগ্য হলে তা কৃষিজোত। তাই কৃষি খামার ও কৃষিজেত দুটি ভিন্ন ধারণা । 

47

আদর্শ খামার কি? [Barisal · 2023]

উত্তর

উৎপাদনের উপাদানগুলো সুষ্ঠুভাবে প্রয়োগের ফলে যে খামারে একক প্রতিফলক সর্বাধিক হয় তাকে আদর্শ কৃষি খামার বলে।

48

মাশরুম একটি ঔষধি গুনসম্পন্ন খাবার – ব্যাখ্যা কর। [Barisal · 2023]

উত্তর

মাশরুম ঔষুধি গুন সম্পূর্ণ একটি সবজি।

মাশরুম প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। তাই এটি শিশুদের হার ও দাঁত গঠনে বিশেষ কার্যকর। উচ্চারণ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তাদের জন্য মাশরুম অত্যাবশ্যক। মাশরুমে ইরিডাডেনিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ আছে যার রক্তের চর্বি কমাতে সাহায্য করে। তাই এটি হৃদরোগীদের জন্যও আদর্শ খাবার। মাশরুমের ট্রাইটারপিন থাকা এটি এইডস প্রতিরোধ হিসেবে ব্যবহৃত হয়। এটি বয়স্কদের আদর্শ আমিষ, অ্যাজমারোগ নিরাময় ও রূপচর্চায় অতুলনীয়।

49

PPP কি?[Barisal · 2023]

উত্তর

PPP এর পূর্ণরূপ হলো Public Private Partnership।  

50

আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়ক – ব্যাখ্যা কর। [Barisal · 2023]

উত্তর

আমাদিন বিকল্প শিল্প আমদানি নির্ভরতা হ্রাস করার মাধ্যমে দেশকে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করে।

কোন দ্রব্য আমদানি করার পরিবর্তে দেশেই উৎপাদন করার জন্য গড়ে তোলা শিল্পই আমদানি বিকল্প শিল্প । একটি দেশের রপ্তানির তুলনায় আমদানি বেশি হলে বৈদেশিক লেনদেনের ঘাটতি দেখা দেয়। ফলে দেশটি নির্ভরশীল হয়ে যায়। এই নির্ভরশীলতা করার মাধ্যমে দেশটিতে যেসব দ্রব্য আমদানি হয় সেসব দ্রব্য শিল্প স্থাপন করা উচিত। তাহলে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি হ্রাস পাবে। 

51

সরকারি অর্থ ব্যবস্থা কি? [Barisal · 2023]

উত্তর

অর্থনীতির যে শাখায় সরকারের আয়-ব্যয় ও সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।

52

প্রত্যক্ষ কর সামাজিক ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ – ব্যাখ্যা কর। [Barisal · 2023]

উত্তর

প্রত্যক্ষ কর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রন্থা।

প্রত্যক্ষ করের মধ্যে অন্যতম হচ্ছে আয়কর। আয়কর সাধারণত ব্যক্তি সাধারণের আয়ের ওপর ধার্য করা হয়। তাই ধনীদের ক্ষেত্রে প্রগতিশীল হারে কর আদায় করা হয়। আর গরিবদের থেকে কম কর আদায় মুক্ত করা হয়। ফলে সমাজে ধনী ও গরিবদের মধ্যে আয়বৈষম্য হ্রাস পায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। তাই প্রত্যক্ষ কর সামাজিক ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ। 

53

শস্য বহুমুখীকরণ কি? [Barisal · 2023]

উত্তর

একই জমিতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে। 

54

কৃষকদের দারিদ্র কৃষি পণ্য বিপণনের প্রধান সমস্যা – ব্যাখ্যা কর।[Barisal · 2023]

উত্তর

বাংলাদেশে কৃষিপণ্য বিপণন ব্যবস্থা নানা সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কৃষকের দরিদ্রতা।

বাংলাদেশের অধিকাংশ কৃষক খুবই দরিদ্র। তারা অর্থের অভাবে ফসল কাটার সাথে সাথে কম মূল্যই তা বিক্রি করে থাকে। এমনকি তারা ফসল গুদামজাতও করতে পারেনা। অন্যদিকে ক্রেতা হিসেবে আছে অল্প সংখ্যক ফড়িয়া, দালাল, আড়তদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী। নগদ অর্থের প্রয়োজনে কৃষক স্বল্পমূল্যে তাদের কাছে কৃষি পণ্য বিক্রি করতে বাধ্য হয়। তাই কৃষকের দরিদ্রতাকে কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা বলা হয়। 

55

শস্য বহুমুখীকরণ কি?[Comilla · 2023]

উত্তর

একই জমিতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে।

56

বাংলাদেশের কৃষি প্রকৃতি নির্ভর – ব্যাখ্যা কর।[Comilla · 2023]

উত্তর

বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় কৃষিকাজ প্রাকৃতি পরিবেশের ওপর অধিকমাত্রায় নির্ভশীল হয়ে থাকে।

বাংলাদেশের কৃষি এখনো পরিবেশের উপর নির্ভরশীল। মাটির উর্বরতার ওপর কৃষি উৎপাদন অনেকাংশে নির্ভর করে। পর্যাপ্ত আধুনিক সেচ ব্যবস্থার অভাবে আমাদের দেশের কৃষকরা চাষাবাদ এর জন্য বৃষ্টির উপর নির্ভর করে থাকে। এছাড়া পরাগায়ণের কাজে পশু-পাখি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে । তাই কৃষি ব্যবস্থা পরিবেশ বিশেষত প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল।

57

জৈব প্রযুক্তি কি?[Comilla · 2023]

উত্তর

কোন উদ্ভিদ বা প্রাণী থেকে প্রাপ্ত কোন বস্তুুকে প্রযুক্তি সাহায্যে মানুষের কল্যাণে ব্যবহার করার পদ্ধতিকে জৈব প্রযুক্তি বলে ।

58

বৈশ্বিক উষ্ণতা ফসল উৎপাদন কমে যাওয়ার কারণ – ব্যাখ্যা কর। [Comilla · 2023]

উত্তর

পরিবেশ দূষণের ফল হলো বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি যা কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দরুন সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রে কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এতে খর, অতিবৃষ্টি, অসময় বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আবার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। এতে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন তথা খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে। অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির উপর বিরূপ প্রভাব ফেলছে।

59

শস্য বহুমুখীকরণ কাকে বলে? [Sylhet · 2023]

উত্তর

একই জমিতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে।

60

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষি উন্নয়নকে ব্যাহত করছে – উক্তিটি ব্যাখ্যা কর। [Sylhet · 2023]

উত্তর

পরিবেশ দূষণের ফল হলো বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি যা কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দরুন সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রে কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এতে খর, অতিবৃষ্টি, অসময় বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আবার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। এতে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন তথা খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে। অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির উপর বিরূপ প্রভাব ফেলছে।

61

জীবননির্বাহী খামার কি? [Sylhet · 2023]

উত্তর

যে খামারে পারিবারিক শ্রম ব্যবহার করে পরিবারের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করা হয় তাকে জীবননির্বাহী খামার বলে। 

62

কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে ভূমিকা পালন করতে পারে? [Sylhet · 2023]

উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় তথ্য সংগ্রহ , সংরক্ষ, প্রক্রিয়াজাতকরণ ও তা বন্টন।

পরিবর্তনশীল বিশ্বের সাথে দ্রুত যোগাযোগ, তথ্য আদান-প্রদান, জুতসই সিদ্ধান্ত গ্রহণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি এই অপার সম্ভাবনা বাংলাদেশের কৃষিকেও করেছে সমৃদ্ধ। যেমন আবহাওয়ার পূর্বাভাস, উন্নত বীজ উদ্ভাবন, কৃষি পণ্যর সঠিক মূল্য সম্পর্কে সচেতন থাকা এবং কৃষি পুণ্যের বাজারজাতকরণ ও গুদামজাতকরণে, উৎপাদন বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

63

মাশরুম কি?[Dinajpur · 2023]

উত্তর

মাশরুম হলো এক ধরনের ছত্রাক জাতীয় পরজীবী যা পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন সবজি। 

64

আমিষের অভাব পূরণে হাঁস-মুরগি পালন কিভাবে ভূমিকা রাখে? [Dinajpur · 2023]

উত্তর

হাঁস মুরগির মাংস ও ডিম উন্নতমানের প্রাণিজ আমিষের উৎস। দেশের অধিকাংশ মানুষ পুষ্টি সমস্যায় আক্রান্ত। বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা চাপে আমিষ জাতীয় খাদ্যের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। যেহেতু হাঁস মুরগির মাংস ও ডিম আমিষ সমৃদ্ধ খাদ্য। তাই অল্প শ্রম ও অল্প খরচে হাঁস মুরগি পুষে আমিষের ঘাটতি সহজে মেটানো যায়। সেজন্য আমিষের অভাব পূরণে হাঁস মুরগি পালন অত্যাবশকীয়। 

65

জনসংখ্যার ঘনত্ব কি? [Dinajpur · 2023]

উত্তর

কোনো দেশে প্রতি বর্গকিলোমিটারে গড়ে যতজন লোক স্থায়ীভাবে বাস করে তাকে জনসংখ্যা ঘনত্ব বলে। 

66

স্থূল জন্মহার কিভাবে পরিমাপ করা হয়?[Dinajpur · 2023]

উত্তর

জনসংখ্যার অন্যতম নির্ধারক হল স্থুল জন্মহার। কোন একটি বছরে এর একটি দেশের জনসংখ্যার প্রতি ১০০০ জনে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে, তা হলো ওই সময়ে ওই দেশের স্থূল জন্মহার। ফুল জন্মহার নির্ণয়ের সূত্রটি হল :

67

সূচক সংখ্যা কি? [Dinajpur · 2023]

উত্তর

সূচক সংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। 

68

মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় কেন ?[Dinajpur · 2023]

উত্তর

মুদ্রাস্ফীতির ফলে অর্থের প্রকৃত মূল্য কমে যাওয়ার কারণে ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়। 

মুদ্রাস্ফীতির কারণে ঋণদাতারা লোকসানের সম্মুখীন হয়। মুদ্রাস্ফীতির সময় ঋণদাতারা একটি নির্দিষ্ট সময়ের পরে প্রধানকৃত ঋণের সুদাসলসহ যে অর্থ পায় তার ক্রয়ক্ষমতা পূর্বেচেয়ে কম হয়। কারণ ঋণদাতা যখন ঋণ দেয় দেয় তখন দ্রব্যসামগ্রী যে দাম থাকে মুদ্রাস্ফীতির সময় তার চেয়ে দাম বেশি থাকে। এজন্য মুদ্রাস্ফীতির সময় ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়। 

69

জীবননির্বাহী খামার কি?[Mymensingh · 2023]

উত্তর

যে খামারে পারিবারিক শ্রম ব্যবহার করে পরিবারের ভরণপোষণের জন্য কৃষি পণ্য উৎপাদন করা হয় তাকে জীবননির্বাহী খামার বলে।

70

কৃষি জাতীয় উন্নয়নের সহায়ক – ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]

উত্তর

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির ভিত্তি হল কৃষি যা জাতীয় উন্নয়নের ব্যাপকভাবে সহায়তা করে।

বাংলাদেশের মোট শ্রমশক্তির ৪৫.৩৩% লোক কৃষি কাজে নিয়োজিত। ২০২২-২৩ অর্থবছরে GDP তে সমন্বিত কৃষিখাতের অবদান ছিল ১১.২০ ভাগ। তাছাড়া শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কৃষি থেকে আসে । আবার বাণিজ্যিকভাবে উৎপাদন করে বিভিন্ন কৃষি সামগ্রী রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এটি একটি দেশের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায়, কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে।

71

শস্য বহুমুখীকরণ কি?[Mymensingh · 2023]

উত্তর

একই জমিতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে।

72

কৃষকরা কেন ঋণ গ্রহণ করে?[Mymensingh · 2023]

উত্তর

কৃষিকাজের ব্যয় নির্বাহের জন্য কৃষকরা ঋণ গ্রহণ করে।

কৃষি উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ যেমন— লাঙ্গল, যন্ত্রপাতি, বীজ ও কীটনাশকের প্রয়োজন হয়। কিন্তু কৃষকদের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়া এসব প্রয়োজনীয় উপকরণ ক্রয় করতে পারে না তখন তারা ঋণ গ্রহণ করে। তাই বলা যায়, কৃষির আনুষঙ্গিক উপকরণ ক্রয় ও অন্যান্য উপাদান ব্যয় নির্বাহের জন্য ঋণ গ্রহণ করে।

73

শস্য বহুমুখীকরণ কী?[Comilla · 2022]

উত্তর

একটি আবাদি জমিতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে।

74

‘জীবন নির্বাহী খামার’ ও ‘বাণিজ্যিক খামার’ ধারণা দুটি ভিন্ন- ব্যাখ্যা কর।[Comilla · 2022]

উত্তর

উৎপাদন ক্ষেত্রে জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিকভ খামার উদ্দেশ্যগতভাবে এক নয়।

জীবন নির্বাহী খামার বলতে বোঝায় কৃষকের দৈনন্দিন চাহিদা ও পারিবারিক ব্যয় বহনের নিমিত্তে যে খামার করা হয় অর্থাৎ এখানে জীবন নির্বাহকেই মুখ্য হিসেবে ধরা হয়। অন্যদিকে বাণিজ্যিক খামার মুনাফা অর্জনের দিকে লক্ষ রেখে ধাবিত হয়। যেখানে উৎপাদকের মূল উদ্দেশ্যই হলো অধিকতর মুনাফা অর্জন।

75

কৃষি ঋণ কী?[Comilla · 2022]

উত্তর

কৃষিক্ষেত্রে উৎপাদন চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে কৃষকরা ঋণের বিভিন্ন উৎস থেকে যে ঋণ গ্রহণ করে থাকে তাকে কৃষি ঋণ বলে। 

76

বাংলাদেশের কৃষি কি প্রকৃতির ওপর নির্ভরশীল? ব্যাখ্যা কর।[Comilla · 2022]

উত্তর

বাংলাদেশের কৃষি ব্যবস্থা এখন অবধি প্রযুক্তি নির্ভর না হওয়ায় কৃষিকাজ প্রকৃতির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষি ব্যবস্থা অতিমাত্রায় প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। যেমন: মাটির উর্বরতার ওপর কৃষি উৎপাদন অনেকাংশে নির্ভরশীল। বৈরী আবহাওয়ায় কৃষিকাজ ব্যাহত হয় ও দ্রব্য উৎপাদনে ক্ষতি স্বীকার করতে হয়। আধুনিক সেচ ব্যবস্থার পরিবর্তে দেশের কৃষি ব্যবস্থা বৃষ্টির পানির উপর নির্ভরশীল।

77

শস্য বহুমুখীকরণ কী?[Comilla · 2022]

উত্তর

একটি আবাদি জমিতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে।

78

‘জীবন নির্বাহী খামার’ ও ‘বাণিজ্যিক খামার’ ধারণা দুটি ভিন্ন- ব্যাখ্যা কর।[Comilla · 2022]

উত্তর

উৎপাদন ক্ষেত্রে জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিকভ খামার উদ্দেশ্যগতভাবে এক নয়।

জীবন নির্বাহী খামার বলতে বোঝায় কৃষকের দৈনন্দিন চাহিদা ও পারিবারিক ব্যয় বহনের নিমিত্তে যে খামার করা হয় অর্থাৎ এখানে জীবন নির্বাহকেই মুখ্য হিসেবে ধরা হয়। অন্যদিকে বাণিজ্যিক খামার মুনাফা অর্জনের দিকে লক্ষ রেখে ধাবিত হয়। যেখানে উৎপাদকের মূল উদ্দেশ্যই হলো অধিকতর মুনাফা অর্জন।

79

কৃষি ঋণ কী?[Comilla · 2022]

উত্তর

কৃষিক্ষেত্রে উৎপাদন চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে কৃষকরা ঋণের বিভিন্ন উৎস থেকে যে ঋণ গ্রহণ করে থাকে তাকে কৃষি ঋণ বলে। 

80

বাংলাদেশের কৃষি কি প্রকৃতির ওপর নির্ভরশীল? ব্যাখ্যা কর।[Comilla · 2022]

উত্তর

বাংলাদেশের কৃষি ব্যবস্থা এখন অবধি প্রযুক্তি নির্ভর না হওয়ায় কৃষিকাজ প্রকৃতির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষি ব্যবস্থা অতিমাত্রায় প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। যেমন: মাটির উর্বরতার ওপর কৃষি উৎপাদন অনেকাংশে নির্ভরশীল। বৈরী আবহাওয়ায় কৃষিকাজ ব্যাহত হয় ও দ্রব্য উৎপাদনে ক্ষতি স্বীকার করতে হয়। আধুনিক সেচ ব্যবস্থার পরিবর্তে দেশের কৃষি ব্যবস্থা বৃষ্টির পানির উপর নির্ভরশীল।

81

কৃষিপণ্যের বিপণন কী?[Jessore · 2022]

উত্তর

কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যাখ্যা হলো কৃষিপণ্যের বিপণন।

82

কৃষিজাত ও কৃষি খামার কি একই?[Jessore · 2022]

উত্তর

কৃষিজাত ও কৃষি খামার একই নয়।

কোনো একজন কৃষক বা সংগঠনের অধীনে যে পরিমাণ জমি আবাদযোগ্য তাকে কৃষিজোত বলে। আর, কোনো কৃষিজোতের যখন চাষাবাদের পরিকল্পনা হয়, তাকে কৃষিখামার বলে। সুতরাং, আবাদযোগ্য বা চাষাবাদের উপযোগী কোন কৃষকের যে কোনো আকৃতির জমি কৃষিজোত আর উক্ত কৃষিজোতে চাষের পরিকল্পনা করা হলে তা কৃষি খামার। অতএব, বলা যায়, কৃষিজাত ও কৃষি খামার এক নয়।

83

কৃষি প্রযুক্তি কী?[Chittagong · 2022]

উত্তর

কৃষির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি উপকরণের সর্বাধিক দক্ষতা পূর্ণ ব্যবহার ও প্রয়োগের কলাকৌশল কে কৃষি প্রযুক্তি বলে।

84

বৈশ্বিক উষ্ণতা কৃষির জন্য হুমকিস্বরূপ-ব্যাখ্যা কর।[Chittagong · 2022]

উত্তর

পরিবেশ দূষণের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও জলবায়ু পরিবর্তিত হচ্ছে যা কৃষির জন্য হুমকিস্বরূপ। নিম্নে ব্যাখ্যা করা হলো-

কৃষির ওপর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব সর্বাধিক। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তিত হয়ে মানুষ ও প্রাকৃতিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এবং মৎস্য উৎপাদন ও প্রজনন ক্ষমতা ধ্বংস হচ্ছে। ফলে কৃষির ওপর বিরূপ প্রভাব পড়ছে।

85

কৃষিপণ্যের বিপণন কী?[Chittagong · 2022]

উত্তর

উৎপাদিত কৃষি পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তাদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াকে কৃষি পণ্যের বিপণন বলে ।

86

মাশরুম মানবদেহের জন্য উপকারি খাদ্য-ব্যাখ্যা কর।[Chittagong · 2022]

উত্তর

মাশরুম হল এক ধরনের সবজি যা ঔষধি গুণসম্পন্ন।

মাশরুম শিশুদের হার ও দাঁত গঠনের জন্য বিশেষ কার্যকর, কারণ এতে প্রচুর ক্যালসিয়াম বিদ্যমান। মাশরুমে ইরিডাডেনিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ আছে যার রক্তের চর্বি কমাতে সাহায্য করে। তাই এটি হৃদ রোগীদের জন্য আদর্শ খাবার। আবার, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তাদের জন্য মাশরুম আবশ্যক, মাশরুমের টাইটারপিন থাকায় এটি এইডসকে প্রতিরোধ করতে পারে, তাই বলা যায় যে মাশরুম মানবদেহের জন্য অত্যন্ত উপকারী খাদ্য।

87

কৃষিতে ভর্তুকি কী?[Rajshahi · 2022]

উত্তর

কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকার উৎপাদন ব্যয়ের যে অংশ বিশেষ বহন করে তাই কৃষি ভর্তুকি । 

88

পরিবেশ দূষণ কেন হয়?[Rajshahi · 2022]

উত্তর

পরিবেশের উপাদান গুলো যখন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে দূষিত হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে।

 মানব সৃষ্ট কারণে পরিবেশ দূষিত হয়। যেমন- যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র ,কলকারখানা ইত্যাদি থেকে নির্গত দূষিত বায়ু দূষণ সৃষ্টি করে।  গৃহস্থলীর বর্জ্য,কারখানা থেকে নির্গত বিষাক্ত পদার্থ ইত্যাদি পানি দূষণ করে। তবে প্রাকৃতিক কারণেও পরিবেশ দূষিত হয়। যেমন বন্যা ,ঘূর্ণিঝড় , ভূমিকম্প ইত্যাদির কারণে পরিবেশ দূষণ হয়।

89

কৃষিজোত কী?[Dhaka · 2022]

উত্তর

কোনো কৃষকের অধীনে বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের জন্য আবাদযোগ্য তাকে কৃষিজোত বলে ।

90

শস্য বহুমুখীকরণ কি খাদ্য ঘাটতি পূরণ করে? ব্যাখ্যা করো।[Dhaka · 2022]

উত্তর

হ্যাঁ, শস্য বহুমুখীকরণ দেশের খাদ্য ঘাটতি পূরণ করে ।

কৃষিনীতির লক্ষ্য হলো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষিতে শস্যের বহুমুখীকরণের ফলে একের পর এক শস্য উৎপাদন হয়। ফলে মোট উৎপাদনের পরিমাণ বাড়বে। এতে কৃষি উৎপাদন তথা খাদ্যের সামগ্রিক যোগান বৃদ্ধি পাবে। এতে দেশে খাদ্য ঘাটতি দূর হয়ে দ্রুত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে এগিয়ে যাবে।

91

শস্য বহুমুখীকরণ কী?[Barisal · 2022]

উত্তর

 শস্য বহুমুখীকরণ বলতে একই জমিতে বিভিন্ন মৌসুমে কেবল একটি শস্যের পরিবর্তে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করার প্রক্রিয়াকে বোঝায় ।

92

 “মধ্যস্বত্বভোগীদের ভূমিকার কারণে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পায় না ।”—ব্যাখ্যা করো ।[Barisal · 2022]

উত্তর

কৃষিপণ্য বাজারজাতকরণ প্রক্রিয়ায় দালাল, ফড়িয়া, মজুতদার, আড়তদার ইত্যাদি মধ্যবর্তী ব্যবসায়ী শ্রেণিকে মধ্যস্বত্বভোগী বলা হয় । মধ্যস্বত্বভোগীরা তৃণমূল কৃষকদের কাছ থেকে নাম মাত্র মূল্যে কৃষিপণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তাদের নিকট উচ্চ মূল্যে বিক্রি করে। ফলে কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি পেলেও কৃষক সম্প্রদায় ফসলের ন্যায্য মূল্য পায় না । এতে ভোক্তা ও উৎপাদক উভয়ই ক্ষতিগ্ৰস্ত হয় ।

93

কৃষিজোত কাকে বলে?[Barisal · 2022]

উত্তর

কৃষক যে আয়তনের জমির ওপর কৃষিকাজ পরিচালনা করে, তাকে কৃষিজোত বলে ৷

94

কৃষকরা ঋণ গ্রহণ করে কেন?[Barisal · 2022]

উত্তর

কৃষকরা কৃষিকাজের বিভিন্ন প্রয়োজনে ঋণ গ্রহণ করে থাকে ।

উদাহরণস্বরূপ বলা যায়, কৃষিকাজের জন্য বিভিন্ন ধরনের উপকরণ ক্রয়; কৃষিকাজ পরিচালনা; প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা; গবাদিপশুর মড়কে নতুন করে পশু ক্রয়; পৈতৃক ঋণ পরিশোধ; উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ; গুদামঘর নির্মাণ ইত্যাদি কারণে কৃষক বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে ।

95

কৃষি ঋণ কী?[Sylhet · 2022]

উত্তর

কৃষিকাজ পরিচালনার জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে, তাকে কৃষি ঋণ বলে ।

96

শস্য বহুমুখীকরণের ফলে কর্মসংস্থান কীভাবে প্রভাবিত হয়?[Sylhet · 2022]

উত্তর

শস্য বহুমুখীকরণের ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় ।

এক ফসলের পরিবর্তে বিভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ বলে। শস্য বহুমুখীকরণের ফলে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং সারা বছরব্যাপী জমিতে নিবিড় চাষাবাদ চলে। ফলে সারাবছরই শস্য উৎপাদন ও বাজারজাতকরনের প্রক্রিয়া চলে । তাই কর্মসংস্থান বৃদ্ধি পায় ।

97

কৃষি কী ?[Sylhet · 2022]

উত্তর

ফসল, বনায়ন, পশুপাখি, মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলা হয় ।

98

কৃষি খামার ও কৃষিজোত দুটি ভিন্ন ধারণা- ব্যাখ্যা করো।[Sylhet · 2022]

উত্তর

কৃষি খামার ও কৃষিজোত এক নয় ।

কোনো একজন কৃষকের অধীনে চাষযোগ্য জমির মোট পরিমাণকে কৃষিজোত বলে। আর কৃষিজোতের যে অংশে কৃষিকাজ পরিচালনা বা ফসল ফলানো হয় তাই কৃষি খামার। খামার মূলত ভূমি ব্যবস্থাপনাকে নির্দেশ করে । তাই যেখানে উৎপাদন কাজ, পরিচালিত হয় তা খামার। কিন্তু কৃষিজোত উৎপাদনের সাথে সম্পর্কিত নয়। উৎপাদনযোগ্য হলেই তা কৃষিজোত। তাই বলা যায়, কৃষি খামার ও কৃষিজোত দুটি ভিন্ন ধারণা।

99

কৃষির উপখাত কয়টি?[Dinajpur · 2022]

উত্তর

কৃষির উপখাত ৪টি।

100

সহজ শর্তে ঋণ প্রাপ্তি কৃষি উন্নয়নে সহায়ক — ব্যাখ্যা করো।[Dinajpur · 2022]

উত্তর

সহজ শর্তযুক্ত কৃষি ঋণ কৃষকদের জন্য সুবিধাজনক ।

কৃষকেরা উপকরণ ক্রয়, জমির রক্ষণাবেক্ষণ, উৎপাদিত দ্রব্যের বাজারজাতকরণ ইত্যাদি কারণে কৃষি ঋণ গ্রহণ করে। কৃষিকাজ প্রকৃতির ওপর নির্ভরশীল হওয়ায় উৎপাদন ও মুনাফা অর্জনের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকে। তাই কৃষি ঋণের শর্ত কঠিন হলে তা অনেক কৃষকই গ্রহণ করতে পারে না। ফলে কৃষিকাজ ব্যাহত হয় । তাই সহজ শর্তে ঋণ পাওয়া গেলে কৃষকের পক্ষে তা গ্রহণ সহজ ও সুবিধাজনক হবে। ফলে কৃষির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

101

কৃষিকাজ কী?[Dinajpur · 2022]

উত্তর

ভূমি কর্ষণের মাধ্যমে ফসল উৎপাদন করার কাজই হলো কৃষি কাজ।

102

শিল্পের কাঁচামালের জন্য কৃষির গুরুত্ব অপরিসীম—ব্যাখ্যা করো ।[Dinajpur · 2022]

উত্তর

শিল্পের কাঁচামালের অধিকাংশ যোগান কৃষি থেকে আসে।

বাংলাদেশের অধিকাংশ শিল্প কারখানায় মূলত ভোগ্যপণ্য এবং মধ্যবর্তী দ্রব্য উৎপাদিত হয়। এসব দ্রব্যসামগ্রী উৎপাদন করতে প্রচুর পরিমাণ কাঁচামালের প্রয়োজন হয়। এসব কাঁচামালের বৃহত্তর যোগান আসে কৃষি খাত থেকে। আবার, এসব কাঁচামালের অধিকাংশ শুধু কৃষি উৎপাদনের মাধ্যমেই পাওয়া সম্ভব। তাই শিল্পের কাঁচামালের জন্য কৃষির গুরুত্ব অপরিসীম।

103

কৃষি খামার কী?[Mymensingh · 2022]

উত্তর

একজন কৃষক ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে থাকে তাকে কৃষি খামার বলে ।

104

“শস্য বহুমুখীকরণ কৃষি উৎপাদনে ঝুঁকি কমায়”—ব্যাখ্যা করো।[Mymensingh · 2022]

উত্তর

শস্য বহুমুখীকরণের মাধ্যমে একই জমিতে বছরের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা সম্ভব ।

বাংলাদেশের বেশিরভাগ কৃষক এখনও তাদের জমিতে বছরের পর বছর একই শস্যের চাষ করে। দেশের প্রায় ৭৫ ভাগ জমিতে প্রায় সারাবছর শুধু ধানের চাষ হয়। ফলে কোনো কারণে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে কৃষকরা প্রচুর লোকসানের সম্মুখীন হয়। কিন্তু এ পদ্ধতিতে কোনো কারণে একটি ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে অন্য ফসল দিয়ে তা ক্ষতি পূরণ করা যায় । এতে করে কৃষি উৎপাদনে ঝুঁকির মাত্রাও কমে আসে।

105

কৃষি ঋণ কী?[Mymensingh · 2022]

উত্তর

কৃষিকাজ পরিচালনার জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয়।

106

কৃষি পরিবেশের ওপর নির্ভরশীল-ব্যাখ্যা করো ।[Mymensingh · 2022]

উত্তর

বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় কৃষিকাজ প্রাকৃতিক পরিবেশের ওপর অধিকমাত্রায় নির্ভরশীল হয়ে থাকে।

ভূ-প্রকৃতি, গাছপালা, নদ-নদী, জলবায়ু, আবহাওয়া, জীববৈচিত্র্য ইত্যাদি নিয়েই প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় । মাটির উর্বরতার ওপর কৃষি উৎপাদন অনেকাংশে নির্ভর করে। পর্যাপ্ত আধুনিক সেচ ব্যবস্থার অভাবে কৃষকরা চাষাবাদের জন্য বৃষ্টির ওপর নির্ভর করে থাকে। এছাড়া পরাগায়নের কাজে পশু-পাখি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই বলা যায়, কৃষিব্যবস্থা পরিবেশ বিশেষত প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল।

107

মিশ্র খামার কী?[Jessore · 2021]

উত্তর

যে খামারে ফসল উৎপাদন করার পাশাপাশি পশু পালন করা হয় তাকে মিশ্র খামার বলে।

108

সনাতনী কৃষি কাঠামো বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।[Jessore · 2021]

উত্তর

পুরাতন, অনুন্নত ও ত্রুটিপূর্ণ চাষাবাদ ব্যবস্থাকে কৃষির সনাতন কাঠামো বলে।

 সনাতন পদ্ধতিতে লাঙল ও জোয়ালের মাধ্যমে কৃষিকাজ করা হতো। উন্নত প্রজাতির বীজ, সার এর পরিবর্তে অনুন্নত বীজ, গোবর সার ইত্যাদি ব্যবহার করা হতো। চাষাবাদের জন্য বৃষ্টির উপর নির্ভর করতে হতো। সময় মতো বৃষ্টি হলে চাষাবাদ ভালো হতো, অন্যথায় নয়। এজন্য সনাতন কৃষিব্যবস্থাকে ‘মৌসুমি বৃষ্টির জুয়া খেলা’ বলা হতো। ফলে এ চাষাবাদ ব্যবস্থায় কৃষি হয়ে পড়ে অত্যন্ত নিম্ন উৎপাদনশীল।

109

পরিবেশ দূষণ কী?[Jessore · 2021]

উত্তর

পরিবেশ যেসব উপাদান দিয়ে গঠিত সেসব উপাদানগুলোর মধ্যে যখন ভারসাম্যহীনতা বিরাজ করে তখন তাকে পরিবেশ দূষণ বলে।

110

কৃষকরা ঋণ গ্রহণ করে কেন? ব্যাখ্যা কর।[Jessore · 2021]

উত্তর

বাংলাদেশের কৃষকদের ঋণ গ্রহণের প্রধান কারণ মূলধনের ঘাটতি। এছাড়া আরও বিভিন্ন কারণে তারা ঋণ গ্রহণ করে থাকে।

 কৃষিকাজের বিভিন্ন উপকরণ ক্রয়, কৃষিকাজ পরিচালনা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা, গবাদি পশু মারা গেলে নতুন পশু ক্রয়, পূর্বের ঋণ পরিশোধ, উৎপাদিত ঋণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, গুদামঘর তৈরি ইত্যাদি কারণে কৃষকরা ঋণ নিয়ে থাকে।

111

কৃষিজোত কী?[Jessore · 2021]

উত্তর

কৃষক যে আয়তনের জমির ওপর কৃষিকাজ পরিচালনা করে, তাকে কৃষিজোত বলে।

112

‘উচ্চ ফলনশীল বীজ কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক’—ব্যাখ্যা কর।[Jessore · 2021]

উত্তর

উচ্চ ফলনশীল বীজ অধিক উৎপাদন হয় বলে এটি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক।

সাধারণত উদ্ভিদ জন্মানোর জন্য উদ্ভিদের যে অংশ ব্যবহার করা হয় তাই বীজ। উন্নত মানের ফসলের বীজে উৎপাদন বেশি হয়। উচ্চ ফলনশীল বীজে একই পরিমাণ জমিতে আগের চেয়ে বেশি ফলন হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) এ পর্যন্ত ১০২ ধরনের উফসী ফসলের বীজ উদ্ভাবন করেছে। যার ফলে কৃষিতে বাম্পার ফলন হচ্ছে। তাই বলা যায়, উচ্চ ফলনশীল বীজ কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক।

113

কৃষি জোত কাকে বলে?[Dhaka · 2021]

উত্তর

কোন একজন কৃষক বা সংগঠনের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি উৎপাদনের আবাদযোগ্য তাকে কৃষিজোত বলে। 

114

ভোগ্য ঋণ ও অনুৎপাদনশীল ঋণের মধ্যে দুটি পার্থক্য লেখ।[Dhaka · 2021]

উত্তর

ভোগ্য ঋণ হলো এমন ঋণ যা অন্য কোন ঋণের কারণে নষ্ট হওয়া অথবা পূর্বের প্রদানের বা সেবার জন্য গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অনুৎপাদনশীল ঋণ হলো এমন ঋণ, যা নির্দিষ্ট শর্তাদি অনুমোদনের ভিত্তিতে প্রদান করা হয়। এ সমস্ত ঋণ সাধারণত বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য অর্থ প্রতিষ্ঠান দ্বারা দেওয়া হয়। এদের পার্থক্যঃ

ভোগ্য ঋণ অনুৎপাদনশীল ঋণ 
১। ভোগ্য ঋণে নষ্ট বা অপরাধ অভাব থাকে, যার মাধ্যমে ধারাবাহিকভাবে লাভবান হতে হয়।১। অনুৎপাদনশীল ঋনে নির্ধারিত শর্ত মেনে চলতে হয়, যদি এই শর্তাদি ভঙ্গ হয়, তবে সাজা অনুভব করতে হয়।
২। ভোগ্য ঋণ এসব প্রয়োজনীয় ক্ষেত্রে প্রদান করা হয়, যা দেশের অর্থনীতির সাথে মিলে থাকে।২। অনুৎপাদনশীল ঋণে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বে নির্ধারিত শর্ত বা লোন এর মাধ্যমে ধারাবাহিকভাবে লাভবান হতে হয়।

115

জীবন নির্বাহী খামার কাকে বলে?[Dhaka · 2021]

উত্তর

যে খামারে পারিবারিক শ্রম ব্যবহার করে ভরণপোষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করা হয় তাকে জীবননির্বাহী খামার বলে।

116

শস্য বহুমুখীকরণ কি খাদ্য ঘাটতি দূর করে? ব্যাখ্যা কর।[Dhaka · 2021]

উত্তর

হ্যাঁ!  শস্য বহুমুখীকরণ হলে দেশের খাদ্য ঘাটতি দূর হয়।

কৃষিনীতির লক্ষ্য হলো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। শস্য বহুমুখীকরণ করা হলে দেশে একের পর এক শস্য উৎপাদন হবে।পাশাপাশি দেশে অনেক ধরনের শস্য বা ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। খাদ্যের এই সামগ্রিক যোগান বৃদ্ধির ফলে দেশে খাদ্য ঘাটতি দূর হয়ে দ্রুত খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে।

117

কৃষি বিপণন কী?[Dhaka · 2021]

উত্তর

কৃষি বিপণন হলো কৃষি পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, ঝুঁকি বহন ইত্যাদি কার্যাবলীর সমন্বয়।

118

জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে দুটি পার্থক্য লেখ।[Dhaka · 2021]

উত্তর

জীবন নির্বাহী ও বাণিজ্যিক খামারের দুইটি পার্থক্যঃ

জীবন নির্বাহীবাণিজ্যিক খামার
(১) যে খামারের মাধ্যমে খামারি তার পরিবার পরিচালনা করে তাকে জীবন নির্বাহী খামার বলে।(১) যে খামার খামারি বাণিজ্যিক স্বার্থ অর্জনে পরিচালিত করে তাকে বাণিজ্যিক খামার বলে।
(২) পরিবারের ভরণ পোষণ করাই এ খামারের উদ্দেশ্য।(২) উৎপাদিত ফসলের মাধ্যমে উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে সর্বাধিক মুনাফা অর্জন করা এর প্রধান উদ্দেশ্য।

119

কৃষি কী?[Comilla · 2021]

উত্তর

ফসল, বনায়ন, পশুপাখি, মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলে।

120

মৌমাছি পালন কৃষিকাজ কেন?[Comilla · 2021]

উত্তর

মৌমাছি পালন কৃষির প্রাণিসম্পদ উপখাত হিসেবে কৃষিকাজের অন্তর্ভুক্ত।

কৃষিকাজ বলতে ফসল, শাক-সবজি, বনজসম্পদ, মৎস সম্পদ, এবং প্রাণি সম্পদের উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, ও বাজারজাতকরণকে বোঝায়। গরু ছাগল, হাঁস, মুরগি, মৎস্য উৎপাদনের পাশাপাশি মৌমাছি পালনও বর্তমানে একটি লাভজনক পদ্ধতি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষকেরা সরিষা ক্ষেতে, ফুল-বাগানে সহ বিভিন্নভাবে মৌমাছি চাষ করে লাভবান হয়েছে। তাই প্রাণিসম্পদ হিসেবে মৌমাছি চাষ করাও কৃষিকাজ।

121

কৃষিজোত কী?[Comilla · 2021]

উত্তর

কৃষক যে আয়তনের জমির উপর কৃষিকাজ পরিচালনা করে, তাকে কৃষিজোত বলে।

122

সমবায় গঠন কীভাবে কৃষি উন্নয়নে সহায়তা করে?[Comilla · 2021]

উত্তর

সমবায় গঠন কৃষকদের কৃষিঋণ প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাধারণ বাংলাদেশের কৃষকদের সহজ শর্তে ঋণ পেতে অনেক সমস্যায় পড়তে হয়। ফলে তাদের মূলধন জোগাত করতে অনেক কষ্ট হয়ে যায়। কৃষি উৎপাদনও ব্যাহত হয়ে যায়। ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের সমবায় গঠন করে, ঐ সমবায়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ঋণ প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। ক্ষুদ্র কৃষকদের সমবায়ভিত্তিক বাণিজ্যিক খামার গঠন করতে পারলে সহজে ঋণের যোগান নিশ্চিত করা যাবে।

123

যৌথ খামার কী?[Comilla · 2021]

উত্তর

যে খামারে কৃষক নিজেদের জমি, মূলধন একত্রিত করে এবং প্রত্যেক কৃষক তার নিজস্ব শ্রমের পরিমাণ ও মান অনুসারে ফসলের ভাগ গ্রহণ করে তাকে যৌথ খামার বলে।

124

মধ্যস্বত্বভোগীরা কৃষকের ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে কেন?[Comilla · 2021]

উত্তর

মধ্যস্বত্বভোগীরা নিজেদের মুনাফার জন্যই কৃষকের ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তিতে বাঁধা সৃষ্টি করে।

কৃষিপণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়ায় দালাল, ফড়িয়া, বেপারি, মজুদদার, সহ বিভিন্ন ধরণের মধ্যস্বত্বভোগী থাকে। এরা কৃষকদের কাছ থেকে মৌসুমের সময় কম দামে পণ্য ক্রয় করে তা ভোক্তাদের নিকট বেশি দামে বিক্রয় করে। অনেক সময় এরা কৃষকদের ভুল তথ্য প্রদান করে তাদের নায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে।

125

কৃষির উপখাতগুলো কী কী?[Sylhet · 2021]

উত্তর

বাংলাদেশের কৃষির উপখাত ৪টি – ১. শস্য ও শাক-সবজি, ২. পশু সম্পদ, ৩. বনজসম্পদ ও

৪. মৎস্য সম্পদ.

126

চিংড়িকে সাদা সোনা বলা হয় কেন?[Sylhet · 2021]

উত্তর

বাংলাদেশের চিংড়ি উচ্চ আন্তর্জাতিক মূল্যে কারণে স্থানীয়ভাবে সাদা সোনা নামে পরিচিত।

সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর নিম্নভূমিতে বর্তমানে পরিকল্পিতভাবে চিংড়ি চাষ হচ্ছে। পূর্বে চিংড়ি চাষ কেবল জেলেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তা অনেকের কাছেই আত্মকর্মসংস্থান, অর্থোপার্জন ও বৈদেশিক মুদ্রা আয়ের একটি উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণত অভ্যন্তরীণ বাজারে চিংড়ি খাদ্যপণ্য হিসেবে কেনা-বেচা এবং আন্তর্জাতিক বাজারে হিমায়িত খাদ্যসামগ্রী হিসেবে রপ্তানি করা হয়। বর্তমানে চিংড়ি বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানিপণ্য হিসেবে তালিকায় স্থান করে নিয়েছে। তাই চিংড়িকে ‘সাদা সোনা’ বলা হয়।

127

শিল্প কী?[Sylhet · 2021]

উত্তর

সে প্রক্রিয়ায় উৎপাদনের উপকরণ ও যন্ত্রপাতি ব্যবহার করে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্যে এবং মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করা হয়, তাকেই শিল্প বলা হয়।

128

“পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল”—ব্যাখ্যা কর।[Sylhet · 2021]

উত্তর

উন্নত জাতের পাট, সঠিক চাষাবাদ, উন্নত প্রযুক্তির ব্যবহার, পাটজাত দ্রব্যের সঠিক উদ্ভাবন, পাটের বিকল্প দ্রব্য ব্যবহার এর ক্ষতিকর দিক ও পাটের ব্যবহার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ইত্যাদির কারণে পাট শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।

পাটের বিকল্প পণ্য ব্যবহার এর কারণে পাটের চাহিদা কমে গেলেও বর্তমানে এর মাধ্যমে প্রচুর রুচিশীল পণ্য আবিষ্কার হওয়ায় এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যেগুলো পরিবেশের কোনো ক্ষতিসাধন করে না। তাই পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল।

129

কৃষি ঋণ কী?[Sylhet · 2021]

উত্তর

কৃষি কাজ পরিচালনার জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে, তাকে কৃষি ঋণ বলে।

130

কৃষকেরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?[Sylhet · 2021]

উত্তর

কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণ কম পাওয়ার কারণ আনুষ্ঠানিকতা ও সময় সাপেক্ষতা। প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো প্রয়োজনের তুলনায় অল্প ও শহর ভিত্তিক। আবার, গ্রামের সহজ সরল কৃষকেরা প্রাতিষ্ঠানিক ঋণের আনুষ্ঠানিকতাকে ভয় পায়। তাছাড়া এ উৎসের ঋণদান পদ্ধতি জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। যা কৃষকের প্রয়োজনে দ্রুত ঋণ পেতে বাধা হয়ে দাঁড়ায়। এসব কারণে কৃষকেরা প্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ কম পায়।

131

জনসংখ্যার ঘনত্ব কী?[Sylhet · 2021]

উত্তর

একটি দেশে প্রতি বর্গমাইল বা বর্গকিলোমিটারে গড়ে যে সংখ্যক মানুষ বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে।

132

আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক- ব্যাখ্যা কর।[Sylhet · 2021]

উত্তর

আত্মকর্মসংস্থান একটি দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের আয় বৃদ্ধিতে সহায়তা করে এবং এর ফলে দেশে দারিদ্র্যের পরিমাণ বা মাত্রা হ্রাস পায়। সাধারণত কোনো ব্যক্তির নিজের অর্থ বা ঋণ গ্রহণের মাধ্যমে নিজস্ব বুদ্ধিমত্তা ও দক্ষতার আলোকে সীমিত ঝুঁকি নিয়ে নিজস্ব উদ্যোগে জীবিকা অর্জনের প্রচেষ্টাকে আত্মকর্মসংস্থান বলা হয়। এর ফলে উদ্যোক্তাসহ তার প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য কর্মীরা তুলনামূলক উন্নত জীবনযাপন করতে সক্ষম হয়। তাই বলা যায়, আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক।

133

অপ্রচলিত পণ্য কী?[Sylhet · 2021]

উত্তর

কোনো দেশ যেসব পণ্য দীর্ঘকাল ধরে রপ্তানি করে আসছে সেসব পণ্য সামগ্রীকে প্রচলিত পণ্য বলে।

134

কেন অধিক রপ্তানিমুখী শিল্প স্থাপন করা প্রয়োজন? ব্যাখ্যা কর।[Sylhet · 2021]

উত্তর

দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অধিক রপ্তানিমুখী শিল্প স্থাপন প্রয়োজন। যেসব শিল্পের দ্রব্য মূলত রপ্তানি করার উদ্দেশ্যে উৎপন্ন করা হয় সেসবই রপ্তানিমুখী শিল্প। এ শিল্পে দেশীয় সম্পদের পূর্ণ ব্যবহার হয়। ফলে নতুন কর্মংস্থান সৃষ্টি হয়। এ শিল্পের দ্রব্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এতে করে দেশে বিনিয়োগ বাড়ে ও বাণিজ্য ঘাটতি কমে যায়। এসব কারণে অধিক রপ্তানিমুখী শিল্প স্থাপন করা প্রয়োজন।

135

অভিবাসন কী?[Sylhet · 2021]

উত্তর

স্থায়িভাবে বসবাসের লক্ষ্যে পূর্বের বসতি এবং স্থান পরিত্যাগ করে নতুন বসতি স্থাপনের জন্য অন্য কোনো স্থানে মানুষের আগমনকে অভিবাসন বলে।

136

কীভাবে স্কুল জন্মহার পরিমাপ করবে? ব্যাখ্যা কর।[Sylhet · 2021]

উত্তর

কোনো একটি নির্দিষ্ট বছরে একটি দেশের জনসংখ্যার প্রতি ১,০০০ জনে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই হলো ঐ সময়ে ঐ দেশের স্থূল জন্মহার। নিচের সূত্রের সাহায্যে কোনো একটি দেশের স্থূল জন্মহার পরিমাপ করা যায়।
অর্থাৎ CBR = (B/P)× ১০০০। [যেখানে, CBR Crude Birth Rate (স্থূল জন্মহার), B = একটি নির্দিষ্ট বছরে মোট জীবিত জন্মসংখ্যা, P = একটি নির্দিষ্ট বছরের মধ্যসময়ে মোট জনসংখ্যা।]

উদাহরণস্বরূপ, ২০২০ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৫,৯৯,০০,০০০ এবং ঐ বছরে জন্মগ্রহণ করেছে এমন জীবিত শিশুর সংখ্যা ৩০,২২,১১০ জন। তাহলে ২০২০ সালে বাংলাদেশের স্থূল জন্মহার

(CBR)= (৩০২২১১০/১৫৯৯০০০০০)X১০০০ = ১৮.৯

137

হাইটেক শিল্প কী?[Sylhet · 2021]

উত্তর

‘হাইটেক শিল্প’ বলতে জ্ঞান ও পুঁজিনির্ভর, উচ্চ প্রযুক্তিভিত্তিক, পরিবেশবান্ধব এবং আইটি বা গবেষণা ও উন্নয়ন নির্ভর শিল্পকে বোঝায়।

138

বৃহৎ শিল্প কীভাবে বেকার সমস্যা সমাধান করতে পারে?[Sylhet · 2021]

উত্তর

দেশের সিংহভাগ লোকের কর্মসংস্থান সৃষ্টি করে বৃহৎ শিল্প বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শিল্প খাতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই দেশের বেকার সমস্যা লাঘব করতে হলে বৃহৎ শিল্পের প্রয়োজন। কারণ একমাত্র বৃহৎ শিল্পের প্রসারের মাধ্যমে বাড়তি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

139

Foreign Aid কী?[Sylhet · 2021]

উত্তর

একটি দেশের অর্থনৈতিক প্রক্রিয়া চালু রাখার জন্য বিভিন্ন দাতা দেশ এবং সংস্থা থেকে যে ঋণ ও অনুদান পাওয়া যায়, তাকে বৈদেশিক সাহায্য বা Foreign Aid বলে।

140

বাংলাদেশের অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ?[Sylhet · 2021]

উত্তর

আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে বলে বাংলাদেশের অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। দুই বা ততোধিক দেশের মধ্যে যখন দ্রব্য বা সেবা ক্রয়-বিক্রয় হয়, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এই বাণিজ্যের ফলে দেশের উদ্বৃত্ত দ্রব্য অন্য দেশে রপ্তানি করা যায়। আবার, নিজ দেশের জন্য প্রয়োজনীয় দ্রব্য অন্য দেশের থেকে আমদানি করা যায়। ফলে নিজ দেশের সম্পদের পূর্ণ ব্যবহার হয়। দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। সর্বোপরি, অর্থনৈতিক উন্নয়নের জন্য এদেশে আন্তর্জাতিক বাণিজ্য গুরুত্বপূর্ণ।

141

কাম্য জনসংখ্যা কী?[Sylhet · 2021]

উত্তর

কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে যে জনসংখ্যা বর্তমান থাকলে গড় উৎপাদন বা মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে।

142

কর্মসংস্থানের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন?[Sylhet · 2021]

উত্তর

জীবনধারণ এর জন্য কর্মসংস্থানের একান্ত প্রয়োজন। বাংলাদেশে জনাধিক্যের চাপ কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলে। কারণ, আমাদের দেশে যে দ্রুতগতিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না। ফলে দেশে বেকারত্ব, অর্ধবেকারত্ন, ছদ্মবেশী বেকারত্ব দিন দিন বৃদ্ধি পেয়ে মারাত্মক আকার ধারণ করছে। শিল্পায়নের ধীরগতি এবং সেবা খাতের সীমিত উন্নয়নের ফলে এদেশের কৃষিবহির্ভূত খাতে কর্মসংস্থানের সুযোগও খুবই সীমিত।

143

কৃষি খামার কী?[Sylhet · 2021]

উত্তর

একজন সিদ্ধান্ত গ্রহণকারী কৃষকের অধীনে কৃষিকাজে ব্যবহৃত জমিকে কৃষি খামার বলে।

144

মাশরুম কী ঔষধি সবজি? ব্যাখ্যা কর।[Sylhet · 2021]

উত্তর

মাশরুম একটি ঔষধি গুণসম্পন্ন সবজি। মাশরুম প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। তাই এটি শিশুদের হাড় ও দাঁত গঠনে বিশেষ কার্যকর। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে যাঁরা আক্রান্ত তাদের জন্য মাশরুম অত্যাবশ্যক। মাশরুমে ইরিডাডেনিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ আছে, যা রক্তের চর্বি কমাতে সাহায্য করে। তাই এটি হৃদরোগীদের জন্যও আদর্শ খাবার। মাশরুমে ট্রাইটারপিন থাকায় এটি এইডস প্রতিরোধক হিসেবে ব্যবহূত হয়। এটি বয়স্কদের আদর্শ আমিষ, অ্যাজমারোগ নিরাময়ক ও রূপচর্চায় অতুলনীয়।

145

রপ্তানিমুখী শিল্প কী?[Sylhet · 2021]

উত্তর

যেসব শিল্প প্রতিষ্ঠান প্রধানত রপ্তানিযোগ্য দ্রব্যাদি উৎপাদন ও তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে সেগুলোকে রপ্তানিমুখী শিল্প বলে।

146

ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখ।[Sylhet · 2021]

উত্তর

ক্ষুদ্র এ কুটির শিল্প গ্রামীণ অর্থনীতির বিকাশ সাধনের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন ঘটায়। বাংলাদেশে বৃহৎ শিল্পগুলো সাধারণ শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে। গ্রামের সাধারণ পরিবারের লোকজনের এসব শিল্পে কাজ করার সুযোগ খুবই কম থাকে। বিপরীতে অধিকাংশ ক্ষুদ্র ও কুটির শিল্পের কারখানাগুলো গ্রামাঞ্চলে ও শহরের উপকণ্ঠে স্থপিত হয়ে থাকে। যা অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।

147

শস্য বহুমুখীকরণ বলতে কী বোঝ?[Chittagong · 2021]

উত্তর

কোন একক ফসল এবং একক প্রযুক্তির উপর নির্ভর না করে একাধিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একাধিক ফসল উৎপাদনকে শস্য বহুমুখীকরণ বলে।

148

কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে- ব্যাখ্যা কর।[Chittagong · 2021]

উত্তর

কৃষি জাতীয় উন্নয়নে বিরাট সহায়তা করে থাকে। কৃষি বাংলাদেশের আদিম পেশা। প্রাচীনকাল থেকে এর মাধ্যমে আমাদের দেশের লোকেরা তাদের জীবন নির্বাহ করে আসছে। বাংলাদেশের উন্নয়নের অন্যতম মূল চালিকাশক্তি হলো কৃষি। দরিদ্র বিমোচনে, জীবন যাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদির সাথে কৃষিখাতের যোগসূত্র রয়েছে, অনেক কৃষিপণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। কৃষির মাধ্যমে আমদানি বিকল্প পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। তাই বলা যায়, কৃষি জাতীয় উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে।

149

কৃষিজোত কী?[Chittagong · 2021]

উত্তর

কৃষিজাতের জন্য কৃষকের অধীনে একটি অখন্ড কৃষি জমিই হলো কৃষিজোত।

150

“বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয়- ব্যাখ্যা কর।[Chittagong · 2021]

উত্তর

বাংলাদেশের কৃষকেরা স্বল্পশিক্ষিত বিধায় প্রতিষ্ঠানিক উৎসের নিয়ম-নীতি বুঝতে ব্যর্থ হয় এবং ঋণ সুবিধা থেকে বঞ্চিত হয়।

প্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ নেওয়ার সময় আমরা খেয়াল করি সেখানে নিয়ম-কানুন ও শর্ত মেনে ঋণ গ্রহণ করতে হয়, কিন্তু আমাদের দেশের অধিকাংশ কৃষকই স্বল্পশিক্ষিত, যার ফলে এসব নিয়ম-নীতি তাদের বোধগম্য হয়ে উঠে না। ফলে তারা প্রাতিষ্ঠানিক উৎসের ঋণ হতে বিমুখ হয়।

151

আত্মতোষণ খামার কাকে বলে?[Mymensingh · 2021]

উত্তর

যে খামারে উৎপাদিত ফসলের আয় হতে কোন কৃষক ও তার পরিবার মোটামুটি  সন্তোষজনকভাবে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় তাকে আত্মতোষণ খামার বলে।

152

কৃষি খামার ও কৃষিজোত বলতে কী বোঝায়?[Mymensingh · 2021]

উত্তর

কৃষি খামার ও কৃষিজোত  দুটি কাছাকাছি অর্থ বহন করলেও উভয়ের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে।

 কোন একজন কৃষক বা সংগঠকের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাদযোগ্য তাকে কৃষি জোত বলে। পক্ষান্তরে, কোন কৃষিজোতে যখন কৃষি শিল্প ও অন্যান্য সকল প্রকার উৎপাদন কাজ পরিচালিত হয় তাই হলো খামার।  খামারের আয়তন বড় কিংবা ছোট হতে পারে।

153

কৃষি ঋণ কী?[Mymensingh · 2021]

উত্তর

কৃষিকাজের ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে।

154

পরিবেশ দূষণ কীভাবে কৃষি উৎপাদনে প্রভাব ফেলে?[Mymensingh · 2021]

উত্তর

বৈচিত্র্যময় ভৌগোলিক কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম জৈব বৈচিত্র সমৃদ্ধ একটি দেশ।

 বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও এখানকার কৃষি ব্যবস্থা উন্নত নয়। এর প্রধান কারণ হলো পরিবেশ দূষণ, অতিবৃষ্টি, বন্যা, সাইক্লোন ইত্যাদির কারণে কৃষি ফসল নষ্ট হচ্ছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদির কারণে চাষাবাদের স্বাভাবিক রূপ ক্ষুন্ন হচ্ছে।

155

মাশরুম কী?[Mymensingh · 2021]

উত্তর

মাশরুম সবজি জাতীয় ঔষধি ফল।

156

কৃষিতে ভর্তুকির প্রভাব কী?[Mymensingh · 2021]

উত্তর

কৃষিতে ভর্তুকির প্রভাব ইতিবাচক।

 জনস্বার্থে রক্ষা ও কৃষির উন্নয়নের জন্য উৎপাদন ব্যয়ের অংশবিশেষ সরকার কর্তৃক বহন করাকে ভর্তুকি বলা হয়। বাংলাদেশে  সার, উন্নত জাতের বীজ, কীটনাশক্‌ কৃষি যন্ত্রপাতি, সেচ ইত্যাদি ক্ষেত্রে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক সহায়তা দিলে কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে।  পাশাপাশি কৃষিতে উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং উৎপাদন বাড়বে।

157

কৃষি কাঠামো কী?[Rajshahi · 2021]

উত্তর

কৃষিপণ্য উৎপাদনের পদ্ধতি ও উদ্দেশ্য, কৃষিকাজের সাথে জড়িত মানুষের আর্থ-সামাজিক অবস্থা ইত্যাদির সমন্বিত রূপকে কৃষি কাঠামো বলে।

158

কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কীভাবে প্রভাবিত করে?[Rajshahi · 2021]

উত্তর

বেশি করে মূলধন ও নতুন নতুন বিনিয়োগ সৃষ্টির মাধ্যমে কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থান বৃদ্ধি প্রভাবিত করে।

উন্নত বীজের মাধ্যমে চাষ করলে অল্প জমিতে অধিক ফসল পাওয়া যায়। এতে করে কৃষক উদ্বৃত্ত ফসল বিক্রি করে সে টাকায় আরও বেশি জমি নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করতে পারে। অন্যদিকে, বাণিজ্যিকভিত্তিক চাষাবাদে কৃষকের একার কিংবা পরিবারের শ্রম যথেষ্ট হয় না। এজন্য তাকে বাইরে থেকে শ্রমিক নিয়োগ দিতে হয়। যার ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।

159

জীবননির্বাহী খামার কী?[Rajshahi · 2021]

উত্তর

যে খামারে পারিবারিক শ্রম ব্যবহার করে পরিবারের ভরণ-পোষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করা হয় তাকে জীবননির্বাহী খামার বলে।

160

‘কৃষক দরিদ্র তাই ফসল বিপণনের সমস্যাও বেশি’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2021]

উত্তর

বাংলদেশে কৃষিপণ্য বিপণন ব্যবস্থা নানা ধরনের সমস্যায় আক্রান্ত এবং এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কৃষকের দরিদ্রতা।

বাংলাদেশের অধিকাংশ কৃষক খুবই দরিদ্র। তারা অর্থের অভাবে ফসল কাটার সাথে সাথে কম মূল্যেই তা বিক্রয় করে থাকে। এমনকি তারা ফসল গুদামজাতও করতে পারে না। ফলে তারা ফসলের দাম বৃদ্ধি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে না। অন্যদিকে, ক্রেতা হিসেবে আছে অল্পসংখ্যক ফড়িয়া, দালাল, আড়তদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী। নগদ অর্থের প্রয়োজনে কৃষক স্বল্পমূল্যে তাদের কাছে কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হয়। সুতরাং, কৃষকের দরিদ্রতাকে কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা বলা যায়।

161

কৃষি কী?[Rajshahi · 2021]

উত্তর

ফসল, বনায়ন, পশুপাখি, মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলা হয়।

162

‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলে’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2021]

উত্তর

পরিবেশ দূষণের ফল হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন, যা কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দরুন সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রের ওপর। জলবায়ুর পরিবর্তন মানবজীবন এবং সমগ্র প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কৃষি উৎপাদনের ওপর তার প্রভাব সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে ফসল উৎপাদন হ্রাস, বন্যার ঝুঁকি বৃদ্ধি, বৃক্ষরাজি, মৎস্য উৎপাদন ও প্রজননক্ষমতা ধ্বংস হচ্ছে। ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন তথা খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে। খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ায় বাংলাদেশের মতো দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে তৈরি হচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতা।

163

কৃষিঋণ কী?[Dinajpur · 2021]

উত্তর

কৃষিকাজ পরিচালনার জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষিঋণ বলা হয়।

164

কৃষি কি জাতীয় উন্নয়নে সহায়ক?[Dinajpur · 2021]

উত্তর

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির ভিত্তি হলো কৃষি, যা জাতীয় উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে।

বাংলাদেশের মোট শ্রমশক্তির ৪০.৬০% লোক কৃষি কাজে নিয়োজিত। ২০২১-২২ অর্থবছরে GDP তে সমন্বিত কৃষিখাতের অবদান ছিল ১১.৫০ ভাগ। তাছাড়া, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কৃষি হতে আসে। আবার, বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে বিভিন্ন কৃষিসামগ্রী (মাছ, মাংস, পশুর চামড়া ইত্যাদি) রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। যা একটি দেশের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায়, কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে।

165

জৈব প্রযুক্তি কী?[Dinajpur · 2021]

উত্তর

কোনো উদ্ভিদ বা প্রাণী বা তা থেকে প্রাপ্ত কোনো বস্তুকে প্রযুক্তির সাহায্যে মানুষের কল্যাণে ব্যবহার করার পদ্ধতিকে জৈব প্রযুক্তি বলে।

166

কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কীভাবে প্রভাবিত করে?[Dinajpur · 2021]

উত্তর

বেশি করে মূলধন ও নতুন নতুন বিনিয়োগ সৃষ্টির মাধ্যমে কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করে।

উন্নত বীজের মাধ্যমে চাষ করলে অল্প জমিতে অধিক ফসল পাওয়া যায়। এতে করে কৃষক উদ্বৃত্ত ফসল বিক্রি করে সে টাকায় আরও বেশি জমি নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করতে পারে। অন্যদিকে, বাণিজ্যভিত্তিক চাষাবাদে কৃষকের একার কিংবা পরিবারের শ্রম যথেষ্ট হয় না। এজন্য তাকে বাইরে থেকে শ্রমিক নিয়োগ দিতে হয়। যার ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।

167

কৃষি খামার কী?[Dinajpur · 2021]

উত্তর

একজন কৃষক ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে থাকে তাকে কৃষি খামার বলে।

168

বাংলাদেশের কৃষি কি প্রকৃতির ওপর নির্ভরশীল? ব্যাখ্যা করো।[Dinajpur · 2021]

উত্তর

বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় কৃষিকাজ প্রাকৃতিক পরিবেশের ওপর অধিকমাত্রায় নির্ভরশীল হয়ে থাকে।

ভূ-প্রকৃতি, মাটি, গাছপালা, নদ-নদী, জলবায়ু, আবহাওয়া, আলো, বাতাস, পানি, নদী, পশুপাখি, জীববৈচিত্র্য ইত্যাদি নিয়েই প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। বাংলাদেশের কৃষি এখনও পরিবেশের ওপর নির্ভরশীল। মাটির উর্বরতার ওপর কৃষি উৎপাদন অনেকাংশে নির্ভর করে। পর্যাপ্ত আধুনিক সেচ ব্যবস্থার অভাবে আমাদের দেশের কৃষকরা চাষাবাদের জন্য বৃষ্টির ওপর নির্ভর করে থাকে। এছাড়া পরাগায়নের কাজে পশু-পাখি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই বলা যায়, কৃষিব্যবস্থা পরিবেশ বিশেষত প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল।

169

অভ্যন্তরীণ বাণিজ্য কী?[Dinajpur · 2021]

উত্তর

দেশীয় সীমানার ভেতরে সাধারণত একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্যসামগ্রী ও সেবার বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।

170

আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় কেন?[Dinajpur · 2021]

উত্তর

পারস্পরিক চাহিদা পূরণের লক্ষ্যে দুই বা ততোধিক দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়।

পৃথিবীতে প্রত্যেক দেশেরই বিদ্যমান সম্পদ ও উৎপাদন ক্ষমতা সীমাবদ্ধ। কোনো দেশই তার প্রয়োজনের সবটুকু উৎপাদন করতে পারে না। কোনো দেশ কোনো বিশেষ দ্রব্য দেশীয় চাহিদার তুলনায় বেশি উৎপাদন করতে পারে আবার কোনো দ্রব্য উৎপাদন করতে পারলেও অর্থনৈতিক দিক দিয়ে লাভবান না হওয়ায় তা উৎপাদনের পরিবর্তে আমদানি করে থাকে। এভাবে উদ্বৃত্ত পণ্য রপ্তানি ও প্রয়োজনীয়  পণ্য আমদানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। তাছাড়া কোনো দেশের অর্থনীতিকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়।

171

কৃষি প্রযুক্তি কী?[Barisal · 2021]

উত্তর

কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি উপকরণের সর্বাধিক পক্ষতাপূর্ণ ব্যবহার ও প্রয়োগের কলাকৌশলকে কৃষি প্রযুক্তি বলে। 

172

বাণিজ্যিক ও জীবননির্বাহী খামারের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি পার্থক্য লেখো।[Barisal · 2021]

উত্তর

জীবননির্বাহী খামারে সনাতন পদ্ধতিতে এবং বাণিজ্যিক খামারে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়। 

যে খামারে কৃষক তার নিজের তথা পরিবারের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করেন তাকে বলা হয় জীবননির্বাহী খামার। অন্যদিকে, যে খামার বাণিজ্যিক ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে বলা হয় বাণিজ্যিক খামার। জীবননির্বাহী খামার পরিবারের সদস্য দ্বারাই কার্য পরিচালিত হয়, তাই নতুন কর্মসংস্থানের সুযোগ থাকে না। পক্ষান্তরে, বাণিজ্যিক খামারে বৃহৎ পরিসরে উৎপাদন পরিচালিত হয় বলে এখানে বহু লোকের কর্মসংস্থানের সুযোগ থাকে। 

173

কৃষি খামার কী?[Barisal · 2021]

উত্তর

একজন সিদ্ধান্ত গ্রহণকারী কৃষকের অধীনে কৃষিকাজে ব্যবহৃত জমিকে কৃষি খামার বলে। 

174

বাংলাদেশের কৃষি মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল – ব্যাখ্যা করো। [Barisal · 2021]

উত্তর

কৃষি প্ৰজনন সম্বন্ধীয় কাজ হওয়ায় তা মৌসুমি বায়ুর ওপর অনেকাংশে নির্ভরশীল

কৃষিকাজের জন্য প্রচুর পানির প্রয়োজন। মৌসুমি বায়ুর প্রভাবে যদি সময়মতো বৃষ্টিপাত হয়, তাহলে কৃষি উৎপাদন ভালো হয়। কিন্তু যদি বৃষ্টিপাত না হয় তাহলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। অথচ পর্যাপ্ত পরিমাণ সেচ ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির উপর নির্ভরতা কমানো যায়। কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত সেচ ব্যবস্থা নেই। কাজেই কৃষি উৎপাদনের জন্য মৌসুমি বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, বাংলাদেশের কৃষি মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল।

175

কৃষিঋণ কী?[Barisal · 2021]

উত্তর

কৃষিকাজ পরিচালনার জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষিঋণ বলা হয়।

176

মৎস্য চাষের দুটি উপকারিতা লেখো।[Barisal · 2021]

উত্তর

মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণিজ আমিষ সরবরাহ বৃদ্ধি করা যায় মাছ অত্যন্ত পুষ্টিকর আমিষ জাতীয় খাদ্য। আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের প্রায় ৫৮% আসে মৎস্য হতে। মৎস্য চাষ একদিকে যেমন বেকারত্ব দূর করে অন্যদিকে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করে। তাই প্রত্যেক বাড়ির আশপাশে ডোবা, পুকুরে, জলাশয়ে মাছ চাষের আওতায় আনা সম্ভব হলে দেশ হবে উপকৃত এবং দূর হবে বেকারত্ব।

177

কৃষিপণ্য বিপণন কী?[Dhaka · 2019]

উত্তর

কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, নমুনাকরণ, ঝুঁকি বহন ইত্যাদি কার্যাবলিকে বোঝায়।

178

কৃষি খামার ও কৃষিজোত কি এক? ব্যাখ্যা কর।[Dhaka · 2019]

উত্তর

কৃষি খামার ও কৃষিজোত ধারণা দুটি কাছাকাছি অর্থে ব্যবহৃত হলেও উভয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কোনো একজন কৃষক বা সংগঠকের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাদযোগ্য তাকে কৃষিজোত বলে। পক্ষান্তরে কোনো কৃষিজোতে যখন চাষাবাদের পরিকল্পনা করা হয় তখন তাকে কৃষি খামার বলে। 

179

কৃষিপণ্য বিপণন বলতে কী বোঝ?[Rajshahi · 2019]

উত্তর

কৃষিপণ্য বিতরণ বা বিপণন হলো কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য ভোক্তার নিকট পৌছানোর প্রক্রিয়া। 

180

কৃষকরা কেন ঋণ গ্রহণ করে?[Rajshahi · 2019]

উত্তর

আমাদের দেশে অধিকাংশ কৃষকই প্রান্তিক প্রকৃতির। এতে করে তাদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় স্বল্প পরিমাণ জমি ছাড়া আর তেমন কিছুই নয়। কিন্তু শুধু জমি দিয়ে চাষ সম্ভব নয়। অন্যান্য কৃষি উপকরণগুলো সংগ্রহের জন্য তাকে অর্থ সংগ্রহ করতে হয় বিভিন্ন উপায়ে। তাই এসব কারণে একজন কৃষক ঋণ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

181

বাণিজ্যিক খামার কাকে বলে?[Rajshahi · 2019]

উত্তর

যে খামারে বাণিজ্যিক উদ্দেশ্যে বৃহদায়তন উৎপাদন পরিচালিত হয় তাকে বাণিজ্যিক খামার বলে। 

182

কৃষকের দরিদ্রতাই কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা ব্যাখ্যা কর।[Rajshahi · 2019]

উত্তর

কৃষকের দরিদ্রতায় কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা বলে আমি মনে করি। বাংলাদেশের কৃষির উৎপাদন ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রে বাণিজ্যিক ভিত্তিতে বাজারজাতকরণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান গুদামজাতকরণের সুবিধা পায় না। এছাড়া আর্থিক সংকটের কারণে অসহায় অবস্থায় থাকে। ফলে বাধা বাধা হয়ে সে মধ্যস্বত্বভোগীদের কাছে পণ্য বেঁচে দেয়। এতে সে ক্ষতিগ্রস্ত হয়। 

183

কৃষি ঋণ কী?[Comilla · 2019]

উত্তর

সাধারণত কৃষি কাজের ওপর সে ঋণ সহজ শর্তে প্রদান করা হয় তাই কৃষি ঋণ। 

184

চিংড়িকে সাদা সোনা বলা হয় কেন?[Comilla · 2019]

উত্তর

বর্তমানে রপ্তানি আয়ে মৎস্য খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অবস্থান এক্ষেত্রে বিশ্বে চতুর্থ। আর এ মৎস্য আয়ের মধ্যে চিংড়ির অবদান সবচেয়ে বেশি। চিংড়ি রপ্তানি শুরু হয় আশির দশকে। রপ্তানির সূচনালগ্ন হতে আজ পর্যন্ত এটি একটি সমৃদ্ধশালী খাতে পরিণত হয়েছে। চিংড়ি রপ্তানি করে সরকার প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এসব দিক বিবেচনা করে বাংলাদেশে চিংড়িকে সাদা সোনা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। 

185

কৃষি কাঠামো কী?[Jessore · 2019]

উত্তর

দেশের অর্থনীতিতে কৃষির অবস্থা ও গুরুত্ব, উৎপাদনের উদ্দেশ্য ভূমিস্বত্ব ব্যবস্থা, খামারের আয়তন, উৎপাদন ব্যবস্থা, কৃষির উপখাতের তুলনামূলক গুরুত্ব ইত্যাদি নিয়ে গঠিত কৃষি খাতের সার্বিক অবস্থাই কৃষি কাঠামো। 

186

কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কীভাবে প্রভাবিত করে?[Jessore · 2019]

উত্তর

কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে ইতিবাচকভাবে প্রভাবিত করে । উন্নত বীজের ব্যবহারের ফলে কৃষিতে ‘অবিরাম চাষ পদ্ধতি’ প্রবর্তিত হয়েছে। যার ফলে জমিতে একটি ফসল ওঠার সাথে সাথে আরেকটা ফসলের চাষ শুরু হয়। এভাবে মৌসুমি বেকারত্ব হ্রাস পায়। এছাড়াও কৃষিতে উন্নত বীজের আবিষ্কারের যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেক্ষেত্রেও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। 

187

কৃষি খামার কী?[Jessore · 2019]

উত্তর

সাধারণত একজন কৃষকের অধীনে যে পরিমাণ জমি চাষাবাদ করা হয় তাই কৃষি খামার।

188

“শস্য বহুমুখীকরণের ফলে ঝুঁকি হ্রাস সম্ভব”- ব্যাখ্যা কর।[Jessore · 2019]

উত্তর

শস্য বহুমুখীকরণের ফলে একই জমিতে কৃষক বিভিন্ন ফসল উৎপাদন করে। তাই প্রাকৃতিক দুর্যোগ বা অন্যকোনো কারণে একটি ফসলের ক্ষতি হলে কৃষক অন্য ফসল দ্বারা সে ক্ষতি পূরণ করে নিতে সক্ষম হয়। যা শস্য বহুমুখীকরণের ফলেই সম্ভব। এভাবেই শস্য বহুমুখীকরণের ফলে ঝুঁকি হ্রাস সম্ভব।

189

কৃষি কাঠামো কী?[Chittagong · 2019]

উত্তর

দেশের অর্থনীতিতে কৃষির অবস্থা ও গুরুত্ব, উপাদানের উদ্দেশ্য, ভূমিস্বত্ব ব্যবস্থা, খামারের আয়তন, উৎপাদন ব্যবস্থা, কৃষির উপখাতের তুলনামূলক গুরুত্ব ইত্যাদি নিয়ে গঠিত কৃষিখাতের সার্বিক অবস্থাই কৃষি কাঠামো।

190

শস্য বহুমুখীকরণ কি খাদ্য ঘাটতি পূরণ করে? ব্যাখ্যা কর।[Chittagong · 2019]

উত্তর

একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফলের উৎপাদন কল্যাণকর ও সুবিধাজনক। এরূপ ব্যবস্থাকে শস্য বহুমুখীকরণ পদ্ধতি বলা হয়ে থাকে। একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের উৎপাদন করলে জমির সকল রাসায়নিক উপাদানের সদ্ব্যবহার ঘটে এবং জমির উর্বরতা সংরক্ষণ করা যায়। ভিন্ন ভিন্ন ফসল উৎপাদিত হওয়ায় কৃষকদের বিভিন্ন ধরনের ফসলের চাহিদাও পূরণ করা সম্ভব হবে।

191

আমদানি বিকল্প শিল্প কী?[Chittagong · 2019]

উত্তর

কোনো একটি দেশ যেসব দ্রব্য আমদানি করে থাকে তা যদি আমদানি না করে দেশের অভ্যন্তরে উৎপাদন করা হয় তাই আমদানি বিকল্প শিল্প।

192

শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়- ব্যাখ্যা কর।[Chittagong · 2019]

উত্তর

শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। কারণ শিল্প বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে । মালিকানার ধরনের ওপর ভিত্তি করে ব্যবস্থাপনা পরিচালিত হয়। কখনো ব্যবস্থাপনার আকৃতি মাঝারি, কখনো ক্ষুদ্র ও বৃহৎ প্রকৃতির হয়। তাই বলা যায়, শিল্পের ভিন্নতার সাথে ব্যবস্থাপনার ধরন নির্ভরশীল।

193

কৃষিপণ্যের বিপণন কী ?[Barisal · 2019]

উত্তর

কৃষিপণ্যের বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীদের কাছ থেকে ভোক্তাদের কাছে পৌছানো হয়। 

194

কৃষি খামার ও কৃষিজোত কি একই?[Barisal · 2019]

উত্তর

কৃষি খামার এবং কৃষিজোত একই নয়। কারণ একজন কৃষকের অধীনে যে পরিমাণ জমি থাকে এবং সে জমির বিষয়ে একক সিদ্ধান্ত গ্রহণকারী যখন কৃষক নিজেই থাকবে, তখন তাকে কৃষি খামার বলে । অন্যদিকে একজন কৃষক যে পরিমাণ জমির ওপর কৃষি কাজু পরিচালনা করে তাকে কৃষিজোত বলে। 

195

কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কী কী?[Sylhet · 2019]

উত্তর

কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসমূহ হলো— আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার, ধনী কৃষক, দালাল, ব্যাপারি, প্রতিবেশী ইত্যাদি। 

196

কৃষিভিত্তিক শিল্প স্থাপনকে অগ্রাধিকার দেওয়া জরুরি কেন?[Sylhet · 2019]

উত্তর

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে কৃষি উপকরণ যথেষ্ট সহজলভ্য। কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানে সহজ ও সস্তায় কাঁচামাল পাওয়া যায়। ফলে উৎপাদন খরচ কম হয়। এজন্য উৎপাদিত পণ্যের মূল্য কম হয়। এসব কারণে কৃষিভিত্তিক শিল্প স্থাপনকে অগ্রধিকার দেওয়া জরুরি। 

197

কৃষি বিপণন কী?[Sylhet · 2019]

উত্তর

কৃষি বিপণন হলো কৃষিপণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, ঝুঁকি বহন ইত্যাদি কার্যাবলি।

198

কৃষি খামার ও কৃষিজোত কোন অর্থে এক নয়?[Sylhet · 2019]

উত্তর

কোনো একজন কৃষক বা সংগঠকের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাদযোগ্য, তাকে কৃষিজোত বলে। পক্ষান্তরে, কোনো কৃষিজোতে যখন চাষাবাদের পরিকল্পনা করা হয় তখন তাকে কৃষি খামার বলে। সুতরাং আবাদযোগ্য বা চাষাবাদের উপযোগী কোনো কৃষক বা সংগঠনের যে কোনো আকৃতির জমিকে কৃষিজোত এবং উক্ত কৃষিজোতে উৎপাদনকার্য শুরু হলে তাকে কৃষি খামার বলা হয় কৃষিজোত ও কৃষি খামার এক নয়। 

199

কৃষিপণ্যের বিপণন কী?[Dinajpur · 2019]

উত্তর

কৃষিপণ্য বিপণন হলো কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য ভোক্তার নিকট পৌছানোর প্রক্রিয়া।

200

কৃষি পরিবেশের ওপর নির্ভরশীল- ব্যাখ্যা কর।[Dinajpur · 2019]

উত্তর

কৃষির বিভিন্ন ক্ষেত্র পরিবেশের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। অর্থাৎ পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা কৃষি প্রভাবিত হয়। পরিবেশের বিভিন্ন উপাদান যেমন— মাটি, বায়ু, গাছপালা, পানি, বৃষ্টিপাত ইত্যাদি ব্যতীত কৃষিকাজ অসম্ভব। তাই বলা যায়, কৃষি পরিবেশের ওপর নির্ভরশীল। 

201

কৃষিজোত কাকে বলে?[Dhaka · 2018]

উত্তর

কৃষক যে আয়তনের জমির উপর কৃষিকাজ পরিচালনা করে, তাকে কৃষিজোত বলে।

202

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেই কৃষকগণ ফসলের ন্যায্য মূল্য পায় না- ব্যাখ্যা করো।[Dhaka · 2018]

উত্তর

কৃষিপণ্য বাজারজাতকরণ প্রক্রিয়ায় দালাল, ফড়িয়া, বেপারি, মজুতদার, আড়তদার ইত্যাদি মধ্যবর্তী ব্যবসায়ী শ্রেণিকে মধ্যস্বত্বভোগী বলা হয়।
এ সকল ব্যবসায়ীরা তৃণমূল কৃষকদের কাছ থেকে নাম মাত্র মূল্যে কৃষিপণ্য ক্রয় করে বাজারে উচ্চ মূল্যে চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রি করে। ফলে কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি পেলেও কৃষক সম্প্রদায় ফসলের ন্যায্য মূল্য পায় না। এতে ভোক্তা ও উৎপাদক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।

203

জীবন নির্বাহী খামার কী? [Rajshahi · 2018]

উত্তর

জীবন নির্বাহের জন্য স্বল্প পুঁজি, নিজস্ব শ্রম ও নিজস্ব ব্যবস্থাপনায় কৃষক যে কৃষিকাজ পরিচালনা করে তাকে জীবন নির্বাহী কৃষি খামার বলে।

204

দীর্ঘমেয়াদি কৃষি ঋণ কৃষি উন্নয়নের ভিত্তি—ব্যাখ্যা কর। [Rajshahi · 2018]

উত্তর

যে ঋণের টাকা পাঁচ বছর থেকে বিশ বছরের মধ্যে পরিশোধ করতে হয় তাকে দীর্ঘমেয়াদি ঋণ বলে। সাধারণত জমির স্থায়ী উন্নয়ন, ট্রাক্টর ক্রয়, ভারী যন্ত্রপাতি ক্রয়পুরনো ঋণ পরিশোধ ইত্যাদি কাজে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করা হয়। 

সুতরাং দেখা যায়, দীর্ঘমেয়াদি কৃষি ঋণ উন্নয়নের ভিত্তি। 

205

কৃষিঋণ কী?[Dhaka · 2017]

উত্তর

কৃষিকাজ পরিচালনার জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষিঋণ বলা হয়।

206

‘কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে’- ব্যাখ্যা করো।[Dhaka · 2017]

উত্তর

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির ভিত্তি হলো কৃষি। কৃষি জাতীয় উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে।

বাংলাদেশের মোট শ্রমশক্তির ৪৫.১% লোক কৃষি কাজে নিয়োজিত। ২০১৫-১৬ অর্থবছরে GDPতে এ খাতের অবদান ছিল ১৫.৩৩%। তাছাড়া, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কৃষি হতে আসে। আবার, বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে বিভিন্ন কৃষি সামগ্রী (মাছ, মাংস, পশুর চামড়া ইত্যাদি) রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, যা একটি দেশের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায়, কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে।

207

শস্য বহুমুখীকরণ বলতে কী বোঝায়?[Dhaka · 2017]

উত্তর

একই জমিতে বিভিন্ন মৌসুমে কেবল একটি শস্যের পরিবর্তে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ বলে।

208

‘বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয়।’- ব্যাখ্যা করো।[Dhaka · 2017]

উত্তর

বাংলাদেশের কৃষকরা নানাবিধ কারণে প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয়।

বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণদানকারী সংস্থার সংখ্যা কম। তাছাড়া, এসব ঋণদানকারী সংস্থার ঋণ প্রদানের ক্ষমতাও কম। আবার, ঋণদান পদ্ধতিও জটিল, শর্তসাপেক্ষ ও সময়সাপেক্ষ বলে অশিক্ষিত ও নিরক্ষর কৃষকের পক্ষে তা অনুসরণ করা কঠিন হয়ে পড়ে। তাই, দরিদ্র ও অশিক্ষিত কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয়।

209

বাংলাদেশে কৃষির উপখাতসমূহ কী?[Rajshahi · 2017]

উত্তর

বাংলাদেশে কৃষির উপখাতসমূহ হলো শস্য ও শাকসবজি, পশু সম্পদ, বনজ সম্পদ ও মৎস্য সম্পদ।

210

‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে।’- ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]

উত্তর

পরিবেশ দূষণের ফল হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দরুন সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রের ওপর। জলবায়ুর পরিবর্তন মানবজীবন এবং সমগ্র প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কৃষি উৎপাদনের ওপর তার প্রভাব সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে ফসল উৎপাদন হ্রাস, বন্যার ঝুঁকি বৃদ্ধি, বৃক্ষরাজি ও মৎস্য উৎপাদন ও প্রজনন ধ্বংস হচ্ছে। ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন তথা খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে। খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ায় বাংলাদেশের মতো দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে তৈরি হচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতা।

211

শস্য বহুমুখীকরণ কী?[Dinajpur · 2017]

উত্তর

একই জমি বা কৃষিজোতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ (Crop Diversification) বলে।

212

শস্য বহুমুখীকরণের ফলে কি খাদ্য ঘাটতি দেখা দিতে পারে? ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]

উত্তর

ঘনা। কৃষিতে শস্য বহুমুখীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। জনবহুল দেশে ব্যাপক খাদ্য চাহিদা পূরণে এটি সহায়ক।
শস্য বহুমুখীকরণের মধ্য দিয়ে বিগত দুই দশক যাবৎ বাংলাদেশের কৃষিক্ষেত্রে ঘটেছে নীরব বিপ্লব। অর্থাৎ একই জমিতে বার বার একই ফসল না চাষ করে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করলে জমির উর্বরতা এবং ফসল উৎপাদন দুটিই বৃদ্ধি পায়। এরূপ চাষাবাদ করাই হলো শস্য বহুমুখীকরণ। সুতরাং বলা যায়, শস্য বহুমুখীকরণের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব।

213

কৃষিপণ্যের বিপণন কী?[Dinajpur · 2017]

উত্তর

কৃষিপণ্যের বিপণন বলতে কৃষিপণ্যের ক্রয়-বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়।

214

কৃষি পরিবেশের ওপর নির্ভরশীল- ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]

উত্তর

হ্যাঁ, বাংলাদেশের কৃষি প্রকৃতির ওপর নির্ভরশীল। পর্যাপ্ত সেচ ব্যবস্থার অভাবে আমাদের দেশের কৃষকরা চাষাবাদের জন্য বৃষ্টির ওপর নির্ভর করে থাকে। মৌসুমি বায়ুর প্রভাবে যদি সময়মতো বৃষ্টিপাত হয় তাহলে ভালো ফসল হয়, কিন্তু যদি সময়মতো বৃষ্টিপাত না হয় তাহলে ভালো ফসল হয় না। ফলে দেখা যায় বাংলাদেশের কৃষিব্যবস্থা এখনো অনেকটাই প্রকৃতির ওপর নির্ভরশীল।

215

কৃষি খামার কী?[Comilla · 2017]

উত্তর

একজন কৃষক ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে থাকে তাকে কৃষি খামার বলে

216

কৃষি কেন পরিবেশের ওপর নির্ভরশীল?[Comilla · 2017]

উত্তর

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও সার্বিকভাবে কৃষিকাজ ত্রুটিপূর্ণ ও প্রকৃতিনির্ভর। বাংলাদেশের কৃষির অন্য একটি মৌলিক সমস্যা হচ্ছে প্রকৃতির পরিবেশের ওপর নির্ভরশীলতা। আমাদের দেশের সেচব্যবস্থা অনুন্নত বিধায় মৌসুমি বৃষ্টিপাতের ওপর কৃষি খুব বেশি নির্ভরশীল। সময়মতো ও পরিমিত বৃষ্টির অভাবে প্রায়ই কৃষি উৎপাদন ব্যাহত হয়।
যেকোনো কৃষিদ্রব্য উৎপাদনে সময়মতো পর্যাপ্ত পরিমাণে পানি সেচের প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশে এখনো ব্যাপকভাবে বিজ্ঞানসম্মত উপায়ে সেচব্যবস্থার প্রচলন হয়নি। ফলে কৃষি মূলত প্রাকৃতিক পরিবেশের বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল।

217

কৃষিজোত কী?[Chittagong · 2017]

উত্তর

কৃষক যে আয়তনের জমির ওপর কৃষিকাজ পরিচালনা করে তাকে কৃষিজোত বলে।

218

একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের উৎপাদন কি কল্যাণকর?[Chittagong · 2017]

উত্তর

একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন শস্য চাষ করলে কৃষকের বিভিন্ন ধরনের শস্যের চাহিদা পূরণ হয়। ধানসহ গম, ভুট্টা, আলু, সব্জি ইত্যাদি উৎপাদন করলে সামগ্রিকভাবে খাদ্যোৎপাদন বাড়ে। বিভিন্ন শস্য চাষের ফলে সারাবছর ধরে কৃষিকাজ চলে বলে গ্রামাঞ্চলে কর্মসংস্থান বাড়ে। কোনো কারণে একটি শস্যের উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে অন্য শস্যা দ্বারা তা অনেকটাই পূরণ করে নেওয়া যায় বলে কৃষিতে ঝুঁকির মাত্রা কমে। সুতরাং বলা যায়, একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদন করা কল্যাণকর।

219

জীবননির্বাহী খামার কাকে বলে?[Chittagong · 2017]

উত্তর

কযে খামারে পারিবারিক শ্রম ব্যবহার করে পরিবারের ভরণ-পোষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করা হয় তাকে জীবননির্বাহী খামার বলে।

220

‘প্রকৃতিনির্ভর কৃষি’ বাংলাদেশের কৃষি উন্নয়নের একটি বড় সমস্যা’- ব্যাখ্যা করো।[Chittagong · 2017]

উত্তর

বাংলাদেশের কৃষি প্রকৃতির ওপর নির্ভরশীল। এখানে বৃষ্টিপাত নিয়মিত, পর্যাপ্ত ও সময়মতো হলে কৃষিকাজ সফলতার সাথে পরিচালনা করা যায়; অন্যথায় কৃষি উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়। তাছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটায় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস, নদীতে লোনা পানির প্রবেশ ইত্যাদি সমস্যাও দেখা দিচ্ছে, যা কৃষি উৎপাদন বাধাগ্রস্ত করে তুলছে। সুতরাং বলা যায়, বাংলাদেশে প্রকৃতিনির্ভর কৃষি উন্নয়নের একটি বড় সমস্যা।

221

কৃষি কী?[Sylhet · 2017]

উত্তর

ফসল, বনায়ন, পশুপাখি, মাছ চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলা হয়।

222

কৃষির উপখাতগুলো কী কী?[Sylhet · 2017]

উত্তর

বাংলাদেশের কৃষিখাত চারটি উপখাতে বিভক্ত। যথা: ১. শস্য ও শাকসবজি; ২. প্রাণিজ সম্পদ; ৩. বনজ সম্পদ এবং ৪. মৎস্য।
বিভিন্ন প্রকার শস্য ও শাকসবজি নিয়ে কৃষির শস্য ও শাকসবজি উপখাতটি গঠিত। এটি কৃষির বৃহত্তম উপখাত। গৃহে ও খামারে পালিত নানা জাতীয় পশু-পাখি নিয়েই বাংলাদেশ প্রাণিজ সম্পদ উপখাতটি গঠিত। গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস-মুরগি প্রভৃতি এই উপখাতের অন্তর্ভুক্ত। আর বাঁশ, কাঠ, বেত, মোম, মধু, রাবার, শন ইত্যাদি নিয়ে বনজ সম্পদ উপখাত এবং নদ-নদী, খাল-বিল, সামুদ্রিক মৎস্য ও মৎস্যজাত দ্রব্য নিয়ে মৎস্য উপখাত গঠিত।

223

কৃষিপণ্য বিপণন কী?[Sylhet · 2017]

উত্তর

কৃষিপণ্যের বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌছানো হয়।

224

কৃষি ঋণের উৎসগুলো কী কী?[Sylhet · 2017]

উত্তর

কৃষি ঋণের উৎসগুলোকে দু’ভাগে ভাগ করা যায়। যথা: ১. অপ্রাতিষ্ঠানিক উৎস এবং ২. প্রাতিষ্ঠানিক উৎস। কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হলো- ১. আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব; ২. গ্রাম্য মহাজন; ৩. গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার; ৪. ফড়িয়া ও বেপারি; ৫. গ্রাম্য সম্পদশালী ব্যক্তি। আর প্রাতিষ্ঠানিক উৎসগুলো হলো- ১. বাংলাদেশ কৃষি ব্যাংক; ২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক; ৩. বাণিজ্যিক ব্যাংক; ৪. বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড; ৫. ভূমি বন্ধকি ব্যাংক; ৬. গ্রামীণ ব্যাংক; ৭. বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড।

225

জীবননির্বাহী খামার বলতে কী বোঝ?[Jessore · 2017]

উত্তর

যে খামারে পারিবারিক শ্রম ব্যবহার করে পরিবারের ভরণ-পোষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করা হয় তাকে জীবন নির্বাহী খামার বলে।

226

কৃষিপণ্য বিপণনে দুটি প্রধান সমস্যা লেখ।[Jessore · 2017]

উত্তর

বাংলাদেশে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থায় বিভিন্ন সমস্যা বিদ্যমান, যার মধ্যে দুটি প্রধান সমস্যা নিম্নরূপ:
১. পণ্যের শ্রেণিবিভাগ ও নমুনাকরণের অভাব: বাংলাদেশে নিম্নমানের বীজ, শস্যোৎপাদনকালে প্রাকৃতিক বিপর্যয়, শস্যরোগ, পণ্য সংরক্ষণের অভাব ইত্যাদি কারণে উৎপাদিত কৃষিপণ্যের গুণগত মান নিম্ন হয়। তাছাড়া পণ্যের সুষ্ঠু শ্রেণিবিভাগ, মান নির্ধারণ ও শনাক্তকরণের অভাবেও কৃষকরা পণ্যের উপযুক্ত দাম পায় না।
২. মধ্যস্বত্বভোগীদের শোষণ: এদেশে কৃষিপণ্য বিপণনের বিভিন্ন ২ পর্যায়ে দালাল, ফড়িয়া, বেপারি, আড়ৎদার ইত্যাদি বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগী অবস্থান করে। এরা কৃষকদের অসুবিধার সুযোগ নিয়ে কমদামে পণ্য ক্রয় করে। এ জন্য কৃষকরা তাদের উৎপাদনের উপযুক্ত দাম পায় না।

227

কৃষি খামার কী?[Jessore · 2017]

উত্তর

কৃষক তার আওতাধীন জমিতে কী কী শস্য, কী পরিমাণে এবং কোন পদ্ধতিতে উৎপাদন করবে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। এরকম সিদ্ধান্ত গ্রহণকারী একককে কৃষি খামার বলে।

228

চিংড়িকে সাদা সোনা বলা হয় কেন?[Jessore · 2017]

উত্তর

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সমুদ্রোপকূলবর্তী জেলাগুলোর নিম্নভূমিতে পরিকল্পিতভাবে চিংড়ি চাষ হচ্ছে। পূর্বে চিংড়ি চাষ কেবল জেলেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তা অনেকের কাছেই আত্মকর্মসংস্থান, অর্থোপার্জন ও বৈদেশিক মুদ্রা আয়ের একটি সুন্দর উপায় বলে বিবেচিত হচ্ছে। অভ্যন্তরীণ বাজারে চিংড়ি খাদ্যপণ্য হিসেবে বেচা-কেনা এবং আন্তর্জাতিক বাজারে চিংড়ি হিমায়িত খাদ্য হিসেবে রপ্তানি করা হয়। উভয়ক্ষেত্রেই চিংড়ি থেকে অর্থাগম হয়। চিংড়ি সাদা; তার মাধ্যমে এ অর্থাগম হয় বলে চিংড়িকে সাদা সোনা বলা হয়।

229

শস্য বহুমুখীকরণ কাকে বলে?[Barisal · 2017]

উত্তর

কৃষি খামারে একটিমাত্র শস্যের পরিবর্তে পর্যায়ক্রমে একাধিক শস্য উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে।

230

কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?[Barisal · 2017]

উত্তর

বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কৃষিঋণ গ্রহণ প্রক্রিয়াটি জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক। প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো প্রয়োজনের তুলনায় স্বল্প; সেগুলো শহরভিত্তিক হওয়ায় কৃষকরা সে খাতে যেতে চায় না। দরিদ্র কৃষকরা যেহেতু জামানত দিতে পারে না, তাই প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণও পায় না। এসব কারণে আমাদের দরিদ্র কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায়।