Economics 1st – A,B S – CH 8

01

চুক্তিবদ্ধ খাজনা কী?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

ভূমি ব্যবহারকারী ভূমির মালিককে একটি নির্দিষ্ট সময়ান্তে চুক্তি অনুযায়ী যে পরিমাণ অর্থ দেয় তাকে চুক্তিবদ্ধ খাজনা বলে। 

02

দীর্ঘকালে নিম খাজনা শূন্য হয় কেন?[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর

মনুষ্যসৃষ্ট উৎপাদনের কিছু উপাদান স্বল্পকালে উদ্বৃত্ত আয় সৃষ্টি করলেও দীর্ঘকালে তার অস্তিত্ব থাকে না।
মানুষের তৈরি ঘরবাড়ি, কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদির যোগান স্বল্পকালে স্থির থাকে। এর ফলে স্বল্পকালে এসব উপকরণ হতে কিছু অতিরিক্ত আয় হয়। এটি নিম খাজনা নামে পরিচিত। কিন্তু দীর্ঘকালে এসব উপকরণের যোগান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। ফলশ্রুতিতে দীর্ঘকালে এসব উপকরণের অতিরিক্ত আয় লোপ পায়। তাই দীর্ঘকালে নিম খাজনা শূন্য হয়। 

03

অনুপার্জিত আয় কী?[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

ভূমির মালিকের নিজস্ব শ্রম বা বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধি পেলে এর মালিক যে অতিরিক্ত অর্থ লাভ করে, তাকে অনুপার্জিত আয় বলে।

04

খাজনা দামের অন্তর্ভুক্ত কী? ব্যাখ্যা করো।[মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর

খাজনার আধুনিক মতবাদ অনুযায়ী খাজনা দামের অন্তর্ভুক্ত কিনা তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে তার ওপর। স্বল্পতর দৃষ্টিকোণ থেকে জমি প্রকৃতির দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই। যার ফলে জমির কোনো যোগান দামও থাকে না। সুতরাং, জমির আদায়ের সম্পূর্ণটাই খাজনা এবং তা ফসলের দামকে প্রভাবিত করে না। অন্যদিকে, অপরিশ্রমিত ব্যবহারের ক্ষেত্রে, ব্যবহারের সামগ্রী উৎপাদনে ব্যবহৃত হলে এর দামের অন্তর্ভুক্ত থাকে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে জমি ব্যবহার করা হলে তা অন্য কোনো বিকল্প কাজে ব্যবহার করা যায় না। ফলে জমির যোগান দাম জমি ব্যবহারের জন্য অবশ্যই তার মালিককে প্রদান করতে হয়। যা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় ও দামের সাথে যুক্ত হয়।

05

নিম খাজনা কী?[আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]

উত্তর

মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালের যে অতিরিক্ত আয় হয়, তাকে নিম খাজনা বলে।

06

অনুপার্জিত আয় কীভাবে সৃষ্টি হয়?[আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]

উত্তর

দেশের আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন তথা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ফলে অনুপার্জিত আয় সৃষ্টি হয়।

কোনো এলাকায় জনসংখ্যা বৃদ্ধি পেলে, অতিরিক্ত শিল্প, কলকারখানা, বৈদ্যুতিক ব্যবস্থার উন্নয়নের কারণে সেখানকার জমির দাম হঠাৎ বহুগুণ বেড়ে যায়। ফলে এসব জমির মালিকগণ পূর্বের চেয়ে অতিরিক্ত আয় ভোগ করে। তবে এ বর্ধিত পরিমাণ আয়ের জন্য তাকে কোনো অর্থ ব্যয় বা পরিশ্রম করতে হয় না। সাধারণত এরূপ সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্যই অনুপার্জিত আয় সৃষ্টি হয়।

07

নিম খাজনা কী?[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

স্বল্পকালে মানুষের তৈরি কোনো উপকরণের চাহিদা বৃদ্ধির ফলে ঐ উপকরণটি তার ন্যূনতম যোগান দামের চেয়ে যে অতিরিক্ত আয় করে, তাকেই নিম খাজনা বলে।

08

খাজনা দাম দ্বারা প্রভাবিত হয় ব্যাখ্যা করো।[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

খাজনা দাম দ্বারা প্রভাবিত হবে কি না তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।।

জমি প্রকৃতির দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই। যার ফলে জমির কোনো যোগান দামও থাকে না। সুতরাং জমির আয়ের সম্পূর্ণটাই খাজনা। এটি ফসলের দামকে প্রভাবিত করে না। অন্যদিকে, জমির নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে, ব্যবহারের দামটি অবশ্যই উৎপাদন ব্যয়ের অংশ এবং দামের অন্তর্ভুক্ত থাকে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে জমি ব্যবহার করা হলে তা অন্য কোনো বিকল্প কাজে ব্যবহার করা যায় না। ফলে জমির যোগান দাম জমি ব্যবহারের জন্য অবশ্যই তার মালিককে প্রদান করতে হয় এবং যা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় ও দামের সাথে যুক্ত হয়। 

09

অনুপার্জিত আয় কী?[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

ভূমির মালিকের নিজস্ব শ্রম বা বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধি পেলে এর মালিক যে অতিরিক্ত অর্থ লাভ করে, তাকে অনুপার্জিত আয় বলে।

10

নিট খাজনা হচ্ছে শুধু ভূমি ব্যবহারের মূল্য- ব্যাখ্যা করো।[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026]

উত্তর

নিট খাজনার মধ্যে শুধু ভূমি ব্যবহারের দামই থাকে।
জমি বা ভূমি হচ্ছে অস্থিতিস্থাপক উপাদান। শুধু অস্থিতিস্থাপক উপকরণ (জমি) ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয় তাই নিট খাজনা। নিট খাজনা = মোট খাজনা  (মূলধনের সুদ + শ্রমের মজুরি + সংগঠনের মুনাফা)। তাই বলা যায় নিট খাজনা হচ্ছে শুধু ভূমি ব্যবহারের মূল্য।

11

খাজনা কী?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

অর্থনীতিতে ভূমি বা সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয়, তাকে খাজনা বলে।

12

খাজনা কী দামের অন্তর্ভুক্ত?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

খাজনা দামের অন্তর্ভুক্ত কিনা তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে তার ওপর।

জমি প্রকৃতির দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই। ফলে জমির কোনো যোগান দামও থাকে না। সুতরাং জমির আয়ের সম্পূর্ণটাই খাজনা এবং তা ফসলের দামকে প্রভাবিত করে না। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে জমি ব্যবহার করা হলে তা অন্য কোনো বিকল্প কাজে ব্যবহার করা যায় না। ফলে জমির যোগান দাম জমি ব্যবহারের জন্য অবশ্যই তার মালিককে প্রদান করতে হয়। এজন্য জমির যোগান দাম উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় ও দামের সাথে যুক্ত হয়। 

13

নিম খাজনা কী?[নটরডেম কলেজ · 2026]

উত্তর

স্বল্পকালে মানুষের তৈরি কোনো উপকরণের চাহিদা বৃদ্ধির ফলে ঐ উপকরণটি তার ন্যূনতম যোগান দামের চেয়ে যে অতিরিক্ত আয় করে, তাকেই নিম খাজনা বলে।

14

জমির উর্বরতা দ্বারা কীভাবে খাজনা সৃষ্টি হয়?[নটরডেম কলেজ · 2026]

উত্তর

ডেভিড রিকার্ডোর মতে, জমির উর্বরতার পার্থক্যের কারণেই খাজনার সৃষ্টি হয়।

জমি প্রকৃতির দান হলেও সব জমি সমান উর্বর নয়। অপেক্ষাকৃত বেশি উর্বর জমিতে যে উদ্বৃত্ত বা অতিরিক্ত উৎপাদন হয়, তাই খাজনা। অর্থাৎ, কম উর্বর জমিতে চাষ করলে উৎপাদন খরচ ও উৎপাদিত দ্রব্যের মূল্য সমান হয়। তাই কোনো খাজনা দিতে হয় না। কিন্তু সেই জমি অপেক্ষা উর্বর জমিতে যে অতিরিক্ত উৎপাদন হয়, তার মূল্যই হলো খাজনা। এভাবে জমির উর্বরতার পার্থক্য খাজনা সৃষ্টি করে।

15

অনুপার্জিত আয় কী?[আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026]

উত্তর

ভূমির মালিকের নিজস্ব শ্রম বা বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধি পেলে এর মালিক যে অতিরিক্ত অর্থ লাভ করে তাকে অনুপার্জিত আয় বলে।

16

ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক- ব্যাখ্যা করো।[আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026]

উত্তর

ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক ধারণাটি নিচে ব্যাখ্যা করা হলো-

অস্থিতিস্থাপক যোগান হলো, যে উপকরণের যোগান বৃদ্ধি পায় না। ফলে চাহিদা বাড়লে কোনো উপকরণের যোগান অস্থিতিস্থাপক হলে সর্বনিম্ন যোগান দামের চেয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করে। যেমন- জমির যোগান অস্থিতিস্থাপক বা সীমাবদ্ধ এবং চাইলেই এর পরিমাণ বৃদ্ধি করা সম্ভব না। এজন্য জমির চাহিদা বৃদ্ধি পাওয়ায় জমির মালিককে জমি ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। এরূপ বৈশিষ্ট্যের জন্যই ভূমির যোগানকে সম্পূর্ণ অস্থিতিস্থাপক বলা হয়।

17

খাজনা কী?[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026]

উত্তর

ভূমি ও অন্যান্য অস্থিতিস্থাপক যোগানসম্পন্ন প্রাকৃতিক সম্পদের মালিকানা থেকে প্রাপ্ত আয় হলো খাজনা ।

18

 “ভূমি উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদান” – ব্যাখ্যা দাও ।[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026]

উত্তর

ভূমি উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদান। কারণ ভূমি চাহিদার তুলনায় অপ্রতুল। তাই উৎপাদন ক্ষেত্রে এটি ব্যবহারের বিনিময়ে খাজনা দিতে হয়। প্রকৃতিতে মানুষের ব্যবহার উপযোগী কোনো উপাদানের যোগান অস্থিতিস্থাপক হলে তার খাজনা দিতে হয়। আর উৎপাদনের ক্ষেত্রে ভূমি ছাড়া উৎপাদন সম্ভবপর নয় । তাই অস্থিতিস্থাপক এ ভূমির ক্ষেত্রে খাজনা বহন করতে হয়।

19

প্রান্তিক জমি কী?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

যে জমি ব্যবহারের জন্য শুধু জোগান দাম দিতে হয় এবং যে জমির উৎপাদন শুধু জোগান দামের সমান হয়, তাকে প্রান্তিক জমি বলে।

20

কোনো অনুপার্জিত আয় সৃষ্টি হয়?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বা কোনো এলাকায় বা শহরে জনসংখ্যা বৃদ্ধি পেলে অতিরিক্ত শিল্প, কলকারখানা, রাস্তাঘাট, নালা নর্দমা, বৈদ্যুতিক ব্যবস্থা প্রভৃতির উন্নতি হলে সেখানকার জমির খাজনা বেড়ে যায়। ফলে এসব জমির মালিকগণ অতিরিক্ত আয় ভোগ করে। কিন্তু এ বর্ধিত আয়ের জন্য মালিককে অর্থ ব্যয় বা পরিশ্রম করতে হয়নি।

এ বর্ধিত আয়কে অনুপার্জিত আয় বলে। এভাবে অনুপার্জিত আয়ের উদ্ভব হয়।

21

নিম খাজনা কী?[যশোর সরকারি মহিলা কলেজ · 2026]

উত্তর

মনুষ্য নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা স্বল্পকালে মোট উৎপাদন হতে মোট পরিবর্তনশীল ব্যয়ের অধিক যে আয় পাওয়া যায়, তাকে অর্থনীতিতে নিম খাজনা বলা হয়।

22

খাজনা ও দামের মধ্যে পার্থক্য লেখ।[যশোর সরকারি মহিলা কলেজ · 2026]

উত্তর

খাজনা ও দাম অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা, তবে এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। নিচে খাজনা ও দামের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো-
সীমাবদ্ধ জোগানবিশিষ্ট কোনো সম্পদ থেকে অতিরিক্ত আয় পাওয়া যায়, তাই খাজনা। অন্যদিকে, দাম হলো একটি নির্দিষ্ট দ্রব্য বা সেবার অর্থনৈতিক মূল্য, যা চাহিদা ও জোগানের সমন্বয়ে বাজারে নির্ধারিত হয়। খাজনা সম্পদের উৎপাদন ব্যয়ের ওপরে প্রাপ্ত অতিরিক্ত আয় হিসাব গণ্য হয়। অপরদিকে, দাম নির্ধারিত হয় চাহিদা ও জোগানের ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে। সুতরাং খাজনা ও দামের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান।

23

নিট খাজনা কাকে বলে?[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর

মোট খাজনা হতে মূলধনের সুদ, বাড়ি ভাড়া ও তত্ত্বাবধানের নিমিত্তে মজুরি ও ঝুঁকি গ্রহণ করার জন্য মুনাফা বাদ দিয়ে যে অর্থ প্রদান করা হয় তাকে নিট খাজনা বলে।

24

দীর্ঘকালে নিম খাজনা শূন্য হয় কেন?[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর

নিম খাজনা স্বল্পকালীন আয় বলে দীর্ঘকালে তা থাকে না।
অর্থনীতিবিদ মার্শাল নিম খাজনা ধারণার অন্তর্ভুক্ত। তাঁর মতে, মানুষের তৈরি উৎপাদনের উপকরণগুলোর জোগান স্বল্পকালে অস্থিতিস্থাপক হওয়ায় এসবের চাহিদা বৃদ্ধি পেলে সেগুলো স্বাভাবিক আয় অপেক্ষা যে অতিরিক্ত আয় করে তাকে বলা হয় নিম খাজনা। এটি একটি স্বল্পকালীন আয় এবং তা দীর্ঘকালে লোপ পায়। মনুষ্যসৃষ্ট উপকরণের জোগান স্বল্পকালে স্থির থাকলেও দীর্ঘকালে তা হ্রাস-বৃদ্ধি করা যায় বলে নিম খাজনা দীর্ঘকালে থাকে না। অর্থাৎ, শূন্য হয়।

25

নিম খাজনা কাকে বলে?[কারমাইকেল কলেজ, রংপুর · 2026]

উত্তর

মনুষ্য নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা স্বল্পকালে মোট উৎপাদন হতে মোট পরিবর্তনশীল ব্যয়ের অধিক যে আয় পাওয়া যায়, তাকে অর্থনীতিতে নিম খাজনা বলা হয়।

26

খাজনা কেন দেওয়া হয়?[কারমাইকেল কলেজ, রংপুর · 2026]

উত্তর

খাজনা দেওয়ার প্রধান কারণ জমির জোগানের সীমাবদ্ধতা। এছাড়া জমির উর্বরতা পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। জমির ক্ষেত্রে লক্ষ করা যায়, কোনো জমি বেশি উর্বর আবার কোনো জমি কম উর্বর। অপেক্ষাকৃত বেশি উর্বর জমির খাজনাও বেশি হয়। আবার জমির অবস্থানগত পার্থক্যের কারণে খাজনার উদ্ভব ঘটে। আর এসব কারণে খাজনা দেওয়া হয়।

27

চুক্তিবদ্ধ খাজনা কী?[সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]

উত্তর

খাজনা ভূমি বা বাড়ির মালিক ও ব্যবহারকারীদের সঙ্গে পূর্ব চুক্তিমতো স্থির করা হয় বলে একে চুক্তিবদ্ধ খাজনা বলে।

28

নিট খাজনা হচ্ছে শুধু ভূমি ব্যবহারের মূল্য ব্যাখ্যা কর।[সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]

উত্তর

নিট খাজনা কেবল উৎপাদন কাজে ভূমি ব্যবহার করার জন্য ভূমির মালিককে প্রদত্ত পরিতোষিক বোঝায়।
মোট খাজনা হতে মূলধনের সুদ, বাড়ি ও তত্ত্বাবধানের নিমিত্তে মজুরি এবং ঝুঁকি গ্রহণ করার জন্য মুনাফা বাদ দিয়ে যে অর্থ প্রদান করা হয়, তাকে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা বলে। নিট খাজনার মধ্যে মোট খাজনার মতো বিভিন্ন উপাদান মিশ্রিত থাকে না। কেবল ভূমি ব্যবহার বাবদ যে অর্থ প্রদান করা হয়, তাই নিট খাজনা। তাই নিট খাজনা হচ্ছে শুধু ভূমি ব্যবহারের মূল্য।

29

খাজনা কী?[Dhaka · 2019]

উত্তর

ভূমি ও অন্যান্য অস্থিতিস্থাপক যোগানসম্পন্ন প্রাকৃতিক সম্পদের মালিকানা থেকে প্রাপ্ত আয় হলো খাজনা ।

30

 “ভূমি উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদান” – ব্যাখ্যা দাও ।[Dhaka · 2019]

উত্তর

ভূমি উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদান। কারণ ভূমি চাহিদার তুলনায় অপ্রতুল। তাই উৎপাদন ক্ষেত্রে এটি ব্যবহারের বিনিময়ে খাজনা দিতে হয়। প্রকৃতিতে মানুষের ব্যবহার উপযোগী কোনো উপাদানের যোগান অস্থিতিস্থাপক হলে তার খাজনা দিতে হয়। আর উৎপাদনের ক্ষেত্রে ভূমি ছাড়া উৎপাদন সম্ভবপর নয় । তাই অস্থিতিস্থাপক এ ভূমির ক্ষেত্রে খাজনা বহন করতে হয়।

31

নিট খাজনা কী?[Rajshahi · 2019]

উত্তর

মোট খাজনা হতে মূলধনের সুদ বাড়ি ভাড়া ও তত্ত্ববধানের নিমিত্তে মজুরি ও ঝুঁকি গ্রহণ করার জন্য মুনাফা বাদ দিয়ে যে অর্থ প্রদান করা হয় তাকে নিট খাজনা বলে।

32

জনসংখ্যা বৃদ্ধি কীভাবে অনুপার্জিত আয়ের সৃষ্টি করবে?[Rajshahi · 2019]

উত্তর

সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বা কোনো এলাকায় বা শহরে জনসংখ্যা বৃদ্ধি পেলে অতিরিক্ত শিল্প কলকারখানা, রাস্তাঘাট, নালানদমা, বৈদ্যুতিক ব্যবস্থা প্রভৃতির উন্নতি হলে সেখানকার জমির খাজনা বেড়ে যায়। ফলে এসব জমির মালিকগণ অতিরিক্ত আয় ভোগ করে। কিন্তু এ বর্ধিত আয়ের জন্য মালিককে অর্থ ব্যয় বা পরিশ্রম করতে হয়নি। এ বর্ধিত আয়কে অনুপার্জিত আর বলে। এভাবে অনুপার্জিত আয়ের উদ্ভব হয় ।

33

নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায়?[Sylhet · 2019]

উত্তর

যেসব মূলধনের ব্যবহার অত্যন্ত সীমিত অর্থাৎ তা কেবল বিশেষ একটি পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় সেসব মূলধনই নিমজ্জমান মূলধন।

34

সুদের হার মূলধন গঠনকে কীভাবে প্রভাবিত করে?[Sylhet · 2019]

উত্তর

সুদের হারের ওপর সঞ্জয়ের পরিমাণ অনেকাংশে নির্ভর করে। সুদের হার বেশি হলে মানুষের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ সুদের হার মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে। সঞ্জয় বাড়লে মূলধন গঠন বৃদ্ধি পায়। এভাবে সুদের হার মূলধনকে প্রভাবিত করে।

35

নিম খাজনা কী? [Dhaka · 2018]

উত্তর

মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকেই নিম খাজনা বলে। 

36

খাজনা ও দামের সম্পর্ক লেখ। [Dhaka · 2018]

উত্তর

খাজনা ও দামের সম্পর্ক কী তথা কোন অর্থে খাজনাকে দাম নির্ধারণকারী না বলে দাম দ্বারা নির্ধারিত বলা হয়ে থাকে তথা খাজনা দামের অন্তর্ভুক্ত কিনা এ নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর মতে, “খাজনা দামের অন্তর্ভুক্ত নয়।” অধ্যাপক পল. এ. স্যামুয়েলসন বলেন, “খাজনা দামের অন্তর্ভুক্ত নয়”— এটি বিপজ্জনক উক্তি। কারণ দাম নির্ধারণে খাজনার ভূমিকা রয়েছে। তবে আধুনিক অর্থনীতিবিদরা রিকার্ডোর সাথে একমত হয়েছেন যে, খাজনা দাম নির্ধারণ করে না; বরং দাম দ্বারা নির্ধারিত হয়। 

37

নিম খাজনা কী? [Rajshahi · 2018]

উত্তর

মনুষ্য নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা স্বল্পকালে মোট উৎপাদন হতে মোট পরিবর্তনশীল ব্যয়ের অধিক যে আয় পাওয়া যায়, তাকে অর্থনীতিতে নিম খাজনা বলা হয়। 

38

খাজনা কেন দেওয়া হয়? [Rajshahi · 2018]

উত্তর

খাজনা দেওয়ার প্রধান কারণ জমির যোগানের সীমাবদ্ধতা। এছাড়া জমির উর্বরতা পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। জমির ক্ষেত্রে লক্ষ করা যায়, কোনো জমি বেশি উর্বর আবার কোনো জমি কম উর্বর। অপেক্ষাকৃত বেশি উর্বর জমির খাজনাও বেশি হয়। আবার জমির অবস্থানগত পার্থক্যের কারণে খাজনার উদ্ভব ঘটে। আর এসব কারণে খাজনা দেওয়া হয়। 

39

অর্থনীতিতে খাজনা কী?[Dhaka · 2017]

উত্তর

অর্থনীতিতে ভূমি বা সীমাবদ্ধ যোগানবিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে খাজনা বলে।

40

অনুপার্জিত আয় কীভাবে উদ্ভব হয়?[Dhaka · 2017]

উত্তর

জমির চাহিদা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অনুপার্জিত আয়ের উদ্ভব হয়।

কোনো এলাকায় শহর প্রসারিত হলে বা নতুন শহর-বন্দর গড়ে উঠলে কিংবা শিল্পকারখানা স্থাপিত হলে সে এলাকার জমির দাম বেড়ে যায়।আবার, স্থানীয় কিংবা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন পরিকল্পনাধীনে যদি কোনো এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অফিস আদালত ইত্যাদি গড়ে উঠে তবে সে এলাকার জমির গুরুত্ব অনেক গুণ বেড়ে যায়। এতে কোনো অর্থ ব্যয় বা পরিশ্রম ছাড়া জমির মালিকের আয় বাড়ে। এভাবে অনুপার্জিত আয়ের উদ্ভব হয়।

41

খাজনা কী?[Rajshahi · 2017]

উত্তর

অর্থনীতিতে ভূমি বা সীমাবদ্ধ যোগানবিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে খাজনা বলে।

42

অনুপার্জিত আয় কীভাবে সৃষ্টি হয়?[Rajshahi · 2017]

উত্তর

দেশের আর্থ-সামাজিক অবকাঠামোর উন্নয়ন তথা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ফলে অনুপার্জিত আয় সৃষ্টি হয়। কোনো এলাকায় বা শহরে জনসংখ্যা বৃদ্ধি পেলে, অতিরিক্ত শিল্প, কলকারখানা, রাস্তাঘাট, বৈদ্যুতিক ব্যবস্থা প্রভৃতির উন্নতি ঘটলে সেখানকার জমির দাম হঠাৎ করে বহুগুণে বেড়ে যায়। ফলে এসব জমির মালিকগণ পূর্বের চেয়ে অতিরিক্ত আয় ভোগ করে থাকে। তবে এ বর্ধিত পরিমাণ আয়ের জন্য তাকে কোনো অর্থ ব্যয় করতে বা পরিশ্রম করতে হয় না। সাধারণত এরূপ সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যই অনুপার্জিত আয় সৃষ্টি হয়।

43

অর্থনৈতিক খাজনার সংজ্ঞা দাও।[Comilla · 2017]

উত্তর

ভূমি ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে অর্থনৈতিক খাজনা বলে।

44

ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে কেন খাজনার উদ্ভব হয়?[Comilla · 2017]

উত্তর

ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতার দরুন খাজনার উদ্ভব হয়।

একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে অধিক পরিমাণ শ্রম ও মূলধনের নিয়োগ বাড়াতে থাকলে প্রাথমিক অবস্থায় মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লেও পরবর্তীতে ক্রমহ্রাসমান হারে কমে। অপরদিকে, জমির পরিমাণ বাড়ানো যায় না বলে অতিরিক্ত উৎপাদনের জন্য জমির চাহিদা বাড়ে। যে কারণে জমির খাজনা দিতে হয়।

45

অনুপার্জিত আয় কী?[Jessore · 2017]

উত্তর

ভূমির মালিকের নিজস্ব শ্রম বা বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধি পেলে এর মালিক যে অতিরিক্ত অর্থ লাভ করে তাকে অনুপার্জিত আয় বলে।

46

ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক- ব্যাখ্যা করো।[Jessore · 2017]

উত্তর

ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক ধারণাটি নিচে ব্যাখ্যা করা হলো-

অস্থিতিস্থাপক যোগান হলো, যে উপকরণের যোগান বৃদ্ধি পায় না। ফলে চাহিদা বাড়লে কোনো উপকরণের যোগান অস্থিতিস্থাপক হলে সর্বনিম্ন যোগান দামের চেয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করে। যেমন- জমির যোগান অস্থিতিস্থাপক বা সীমাবদ্ধ এবং চাইলেই এর পরিমাণ বৃদ্ধি করা সম্ভব না। এজন্য জমির চাহিদা বৃদ্ধি পাওয়ায় জমির মালিককে জমি ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। এরূপ বৈশিষ্ট্যের জন্যই ভূমির যোগানকে সম্পূর্ণ অস্থিতিস্থাপক বলা হয়।

47

নিম খাজনা কী?[Chittagong · 2017]

উত্তর

স্বল্পকালে মানুষের তৈরি কোনো উপকরণের চাহিদা বৃদ্ধির ফলে ওই উপকরণটি তার ন্যূনতম যোগান দামের চেয়ে যে অতিরিক্ত আয় করে তাকে নিম খাজনা বলে।

48

খাজনা দামকে প্রভাবিত করে কী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।[Chittagong · 2017]

উত্তর

খাজনার আধুনিক মতবাদ অনুযায়ী খাজনা দামকে প্রভাবিত করে কি না তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে তার ওপর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে বলা যায় যে, জমি প্রকৃতির দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই এবং এর ফলে জমির কোনো যোগান দামও থাকে না। সুতরাং জমির আয়ের সম্পূর্ণটাই খাজনা এবং তা ফসলের দামকে প্রভাবিত করে না।
কিন্তু জমির নির্দিষ্ট ব্যবহারের বেলায়, ব্যবহারের দামটি অবশ্যই উৎপাদন ব্যয়ের অংশে পরিণত হয় এবং দামের অন্তর্ভুক্ত থাকে। কোনো এক উদ্দেশ্যে জমি ব্যবহার করা হলে তা অন্যকোনো বিকল্প কাজে ব্যবহার করা যায় না। ফলে জমির যোগান দাম জমি ব্যবহারের জন্য অবশ্যই তার মালিককে প্রদান করতে হয় এবং তা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় ও দামকে প্রভাবিত করে।

49

নিট খাজনা কী?[Sylhet · 2017]

উত্তর

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শুধু জমি ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে নিট খাজনা বলে।

50

খাজনা কি দামের অন্তর্ভুক্ত?[Sylhet · 2017]

উত্তর

খাজনার আধুনিক মতবাদ অনুযায়ী খাজনা দামের অন্তর্ভুক্ত কিনা তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে তার ওপর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায় যে, জমি প্রকৃতির দান বলে এর কোন উৎপাদন ব্যয় নেই। যার ফলে জমির কোনো যোগান দামও থাকে না। সুতরাং জমির আয়ের সম্পূর্ণটাই খাজনা এবং তা ফসলের দামকে প্রভাবিত করে না।
কিন্তু জমির নির্দিষ্ট ব্যবহারের বেলায়, ব্যবহারের দামটি অবশ্যই উৎপাদন ব্যয়ের অংশ এবং দামের অন্তর্ভুক্ত থাকে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে জমি ব্যবহার করা হলে তা অন্য কোনো বিকল্প কাজে ব্যবহার করা যায় না। ফলে জমির যোগান দাম জমি ব্যবহারের জন্য অবশ্যই তার মালিককে প্রদান করতে হয় এবং যা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় ও দামের সাথে যুক্ত হয়।

51

নিট খাজনা বলতে কী বোঝায়?

উত্তর

শুধু জমি ব্যবহারের জন্য জমির মালিককে যে পরিমাণে অর্থ প্রদান করা হয় তাকে নিট খাজনা বলে।

52

খাজনা দাম দ্বারা প্রভাবিত হয়- ব্যাখ্যা কর।

উত্তর

আধুনিক অর্থনীতিবিদদের মতে, খাজনা দামেরই একটি অংশ। কারণ একখন্ড জমি ব্যবহারের জন্য তার মালিককে অবশ্যই খাজনা দিতে হয়। সেজন্য খাজনাকে উৎপাদন ব্যয়ের সাথে ধরে ফসলের দাম নির্বাচন করা হয়। এক্ষেত্রে খাজনা দামের অন্তর্ভুক্ত হয় এবং তা দামকে প্রভাবিত করে। তাই বলা হয়, খাজনা দাম দ্বারা প্রভাবিত হয় কিন্তু দাম খাজনা দ্বারা প্রভাবিত হয় না।

53

নিট খাজনা কাকে বলে?

উত্তর

মোট খাজনা হতে মূলধনের সুদ, বাড়ি ও তত্ত্বাবধানের নিমিত্তে মজুরি ও ঝুঁকি গ্রহণ করার জন্য মুনাফা বাদ দিয়ে যে অর্থ প্রদান করা হয়, তাকে নিট খাজনা বলে।

54

খাজনা কেন দেওয়া হয়?

উত্তর

খাজনা দেওয়ার প্রধান কারণ জমির যোগানের সীমাবদ্ধতা। এছাড়া জমির উর্বরতা পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। জমির ক্ষেত্রে লক্ষ করা যায়, কোনো জমি বেশি উর্বর আবার কোনো জমি কম উর্বর। অপেক্ষাকৃত বেশি উর্বর জমির খাজনাও বেশি হয়। আবার জমির অবস্থানগত পার্থক্যের কারণে খাজনার উদ্ভব ঘটে।

আর এসব কারণে খাজনা দেওয়া হয়।

55

অনুপার্জিত আয় কী?

উত্তর

ভূমির মালিকের নিজস্ব শ্রম বা বিনিয়োগ ব্যতীত ভূমির মূল্য বৃদ্ধির ফলে মালিকের যে অতিরিক্ত আয় হয় তাই অনুপার্জিত আয়।

56

খাজনা কেন দামের অন্তর্ভুক্ত নয়? ব্যাখ্যা কর।

উত্তর

ভূমিতে যে উদ্বৃত্ত উৎপন্ন হয় তার মূল্য দ্বারা খাজনা নির্ধারিত হয়। খাজনা দ্বারা দাম নির্ধারিত হয় না। অর্থাৎ খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। শস্যের দাম খাজনা দ্বারা নির্ধারিত হয় না বরং খাজনাই দাম দ্বারা নির্ধারিত হয়। সুতরাং খাজনা দ্রব্যের দাম নির্ধারণ করে না, দাম দ্বারাই খাজনা নির্ধারিত হয় তাই খাজনা দামের অন্তর্ভুক্ত নয়।

সুতরাং মি. ক সাহেবের মোট খাজনার পরিমাণ-

বাসা ভাড়া ৮,০০০ টাকা
ঝুঁকির জন্য ২,০০০ টাকা
রক্ষণাবেক্ষণের জন্য ১,৫০০ টাকা
অন্যান্য বাবদ ৩,০০০ টাকা

মোট খাজনা ১৪,৫০০ টাকা

নিট খাজনা শুধু ৮০০০ টাকা। কারণ আমরা জানি, শুধু জমি ব্যবহারের জন্য যে অর্থ প্রদান করা হয় তাকে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা বলে।

সুতরাং জনাব ‘ক’-এর মোট খাজনার পরিমাণ ১৪,৫০০ টাকা এবং অর্থনৈতিক খাজনা বা নিট খাজনা ৮,০০০ টাকা।

57

ডেভিড রিকার্ডো প্রদত্ত খাজনার সংজ্ঞাটি লেখ।

উত্তর

ডেভিড রিকার্ডো প্রদত্ত খাজনার সংজ্ঞাটি হলো- “জমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির উৎপাদনের যে অংশ মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলে।”

58

খাজনা কি দামের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর

ভূমিতে যে উদ্বৃত্ত উৎপন্ন হয় তার মূল্য দ্বারা খাজনা নির্ধারিত হয়। খাজনা দ্বারা দাম নির্ধারিত হয় না। অর্থাৎ খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। শস্যের দাম খাজনা দ্বারা নির্ধারিত হয় না বরং খাজনাই দাম দ্বারা নির্ধারিত হয়। সুতরাং খাজনা দ্রব্যের দাম নির্ধারণ করে না, দাম দ্বারাই খাজনা নির্ধারিত হয় তাই খাজনা দামের অন্তর্ভুক্ত নয়।

59

খাজনা কী?

উত্তর

ভূমি বা সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদের ব্যবহারের জন্য তার মালিক ‘যে অর্থ প্রদান করা হয় তাই খাজনা।

60

উর্বরতার কারণে খাজনার উদ্ভব হয়- ব্যাখ্যা কর।

উত্তর

ভূমির উর্বরাশক্তির পার্থক্যের কারণে খাজনার ‘উদ্ভব হয়। উর্বরতার দিক থেকে বিবেচনা করলে দেখা যায় সকল জমি উর্বর নয়। উর্বর জমি হতে বেশি খাজনা পাওয়া যায় এবং অনুর্বর থেকে কম পাওয়া যায়। অনেক ক্ষেত্রে অনুর্বর জমিতে খাজনা শূন্যও হয়ে থাকে। তাই বলা যায় ভূমির উর্বরতার কারণে খাজনার উদ্ভব।

61

নিম খাজনা কাকে বলে?

উত্তর

মনুষ্য সৃষ্ট উৎপাদনের উপকরণ ব্যবহারের মাধ্যমে স্বল্পকালে প্রাপ্ত আয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের পার্থক্য থেকে সৃষ্ট উদ্বৃত্ত হলো নিম খাজনা।

62

ভূমির উর্বরতার পার্থক্যের কারণে কেন খাজনা সৃষ্টি হয়?

উত্তর

জমির উর্বরতার পার্থক্যের জন্যও খাজনার উদ্ভব ঘটে। সকল ভূমি সমান উর্বর নয়। কোনো ভূমি বেশি উর্বর, আবার কোনো ভূমি কম উর্বর। ভূমির এরূপ পার্থক্যহেতু কোনো ভূমিতে বেশি ফসল এবং কোনো ভূমিতে কম ফসল উৎপন্ন হয়। ফলে উর্বরতায় পার্থক্যের জন্য সৃষ্ট এ উদ্বৃত্ত আয় খাজনা হিসেবে দেওয়া হয়।

63

নিম খাজনার সূত্রটি লেখ।

উত্তর

সূত্র: নিম খাজনা = মোট আয় (TR) – মোট পরিবর্তনশীল ব্যয় (TVC)

64

অবস্থানগত পার্থক্যের কারণে কোন খাজনা দেওয়া হয়?

উত্তর

খাজনার উৎপত্তি ও উদ্ভব সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। খাজনার উৎপত্তি ও খাজনা প্রদানের কারণ সম্পর্কে মতপার্থক্য থাকলেও কতগুলো কারণকে সুনির্দিষ্ট করা যায়। এর মধ্যে অবস্থানগত পার্থক্য অন্যতম। জমির অবস্থানগত পার্থক্যের কারণে কাম্য জমি ব্যবহারকারীকে খাজনা দিতে হয়। দূরবর্তী জমি অপেক্ষা শহর ও বাজারের নিকটবর্তী জমি ব্যবহারকারীর নিকট চাহিদা বেশি। ফলে এ ধরনের জমির খাজনাও অধিক প্রদান করতে হয়।