Economics 1st – A,B S – CH 6

01

স্থায়ী মূলধন কী?[আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]

উত্তর

যে মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার হলেও কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না, তাকে স্থায়ী মূলধন বলা হয়।

02

মূলধন কি নিষ্ক্রিয় উপাদান? ব্যাখ্যা করো।[আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026]

উত্তর

হ্যাঁ, মূলধন একটি নিষ্ক্রিয় উপাদান।

মূলধন হলো মনুষ্য সৃষ্ট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অধিক উৎপাদনে সাহায্য করে। তবে উৎপাদনে সাহায্য করার কাজটি মূলধন নিজে থেকে করতে পারে না। মূলধন মনুষ্য সৃষ্ট হওয়ায় মানুষের সহযোগিতায় তা উৎপাদনে ব্যবহৃত হতে পারে। তাছাড়া সংগঠকের বুদ্ধিমত্তা ও শ্রমিকের শ্রম ছাড়া মূলধনের নিজস্ব কোনো কার্যক্ষমতা নেই। এজন্য মূলধনকে একটি নিষ্ক্রিয় উপাদান হিসেবে গণ্য করা হয়। 

03

নিমজ্জমান মূলধন কী?[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

যে মূলধন দ্রব্যের একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে নিমজ্জমান মূলধন বলে।

04

‘মূলধন গঠন সঞ্চয়ের উপর নির্ভরশীল’- ব্যাখ্যা করো।[আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর

সঞ্চয় বাড়লে মূলধন বাড়ে, আর সঞ্চয় কমলে মূলধন কমে।

মূলধন গঠন মূলত সঞ্চয়ের ওপর নির্ভরশীল। যখন মানুষের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় তখন মূলধন গঠনের পরিমাণও বৃদ্ধি পায়। আবার মানুষের সঞ্চয়ের পরিমাণ হ্রাস পেলে মূলধন গঠনের পরিমাণও হ্রাস পায়। সুতরাং, সঞ্চয়ের সাথে মূলধন গঠনের সমমুখী সম্পর্ক বিদ্যমান। 

05

নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায়?[নটরডেম কলেজ · 2026]

উত্তর

যেসব মূলধন শুধু একটি বিশেষ ধরনের উৎপাদন কাজে ব্যবহৃত হয় এবং অন্য কোনো উৎপাদন কাজে সহজে ব্যবহার করা যায় না, তাকে নিমজ্জমান মূলধন বলে।

06

সুদের হার কীভাবে মূলধনের গঠনকে প্রভাবিত করে?[নটরডেম কলেজ · 2026]

উত্তর

সুদের হার সঞ্চয়ের হ্রাস-বৃদ্ধি ঘাটয়ে মূলধন গঠনকে প্রভাবিত করে।

মূলধন গঠন মূলত নির্ভর করে ব্যক্তিগত সঞ্চয়ের ওপর। আর সঞ্চয় নির্ভর করে সুদের হারের ওপর। যদি সুদের হার বেশি, হয়, তাহলে মানুষ বেশি সঞ্চয় করে। এই সঞ্চিত অর্থই বিনিয়োগকারীরা মূলধন হিসেবে ঋণ নিয়ে থাকে। অন্যদিকে, সুদের হার কম হলে সঞ্চয়ের প্রবণতা কমে যায়। ফলে মূলধন গঠনের হারও হ্রাস পায়। সুতরাং বলা যায়, সুদের হার মূলধন গঠনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। 

07

মূলধন কী?[ঢাকা কমার্স কলেজ · 2026]

উত্তর

মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়, তাকে মূলধন বলে।

08

রাজনৈতিক গতিশীলতা কীভাবে মূলধনের গতিশীলতার ওপর প্রভাব ফেলে?[ঢাকা কমার্স কলেজ · 2026]

উত্তর

রাজনৈতিক গতিশীলতা সরাসরি মূলধনের গতিশীলতার ওপর প্রভাব ফেলে।

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে ব্যবসায়ীরা বিনিয়োগে উৎসাহিত হয়। ফলে বিনিয়োগের পরিমাণ বাড়ে। ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। এটি অর্থনীতিকে ত্বরান্বিত করে। অন্যদিকে, রাজনৈতিক অস্থিতিশীলতা দেশি-বিদেশি বিনিয়োগের পরিমাণ হ্রাস করে। ফলে অর্থনৈতিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পরে। এতে মূলধনের গতিশীলতা হ্রাস পায়।

09

নিট খাজনা কী?[ঢাকা কমার্স কলেজ · 2026]

উত্তর

শুধু জমি ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ প্রদান করা হয়, তাকে নিট খাজনা বলে।

10

ভূমির যোগান অস্থিতিস্থাপক হয় কেন?[ঢাকা কমার্স কলেজ · 2026]

উত্তর

ভূমির যোগান সীমাবদ্ধ হওয়ায় ভূমিকে উৎপাদনের অস্থিতিস্থাপক উপাদান হিসেবে গণ্য করা হয়।

ভূমির যোগান সীমাবদ্ধ। তাই ভূমির চাহিদা বৃদ্ধি পেলে যোগান বাড়ানো যায় না। অর্থাৎ, জমির যোগান অস্থিতিস্থাপক বা সীমাবদ্ধ হওয়ায় চাইলেই এর পরিমাণ বৃদ্ধি করা সম্ভব না। এজন্য জমির চাহিদা বৃদ্ধি পাওয়ায় জমির মালিককে জমি ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। এরূপ বৈশিষ্ট্যের জন্যই ভূমিকে উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদান হিসেবে গণ্য করা হয়।

11

মূলধন কী?[আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026]

উত্তর

যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে বা উপার্জনে সহায়তা করে সেই সম্পদই মূলধন

12

মূলধন গঠন সঞ্চয়ের উপর নির্ভরশীল। ব্যাখ্যা কর।[আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2026]

উত্তর

সঞ্জয় মূলধন গঠনে প্রত্যক্ষভাবে সহায়তা করে। সঞ্চয় হতে মূলধনের সৃষ্টি । মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশ বর্তমানে উপভোগ না করে কিছুটা ভবিষ্যতের জন্য সঞ্জয় করে। এ সঞ্জিত অর্থ যখন বিনিয়োগ কাজে নিয়োজিত হয় তখন তা মূলধনে পরিণত হয়। তাই বলা যায়, মূলধন গঠন সঞ্চয়ের উপর নির্ভরশীল।

13

স্থায়ী মূলধন কী?[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026]

উত্তর

যে মূলধন সামগ্রী উৎপাদন ক্ষেত্রে দীর্ঘসময় ধরে ব্যবহার করা যায় অর্থাৎ একবার ব্যবহারেই শেষ হয় না তাকে স্থায়ী মূলধন বলে।

14

“মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান”- ব্যাখ্যা দাও।[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026]

উত্তর

মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান— বক্তব্যটি যথার্থ। মূলধন উৎপাদনের কোনো মৌলিক উপাদান এবং প্রকৃতির দান নয়, বরং মানুষের শ্রম এবং প্রাকৃতিক সম্পদের যুক্ত প্রচেষ্টায় মূলধনের সৃষ্টি যা মানুষ অধিকতর উৎপাদন কার্যে নিয়োগ করে। তাই অর্থনীতিবিদ বম-বোয়ার্ক বলেন,” “Capital is the produced means of production”.

15

মূলধনের স্তরগত গতিশীলতা কী?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

চলতি মূলধনের কিছু অংশ যদি স্থায়ী মূলধনে রূপান্তরিত করা হয়, তাহলে তাকে মূলধনের স্তরগত গতিশীলতা বলে।

16

খনির প্রাকৃতিক গ্যাস কেন মূলধন নয়?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

খনির প্রাকৃতিক গ্যাস মূলধন হিসেবে বিবেচিত হবে না। কারণ খনি থেকে যে গ্যাস পাওয়া যায় এটি প্রকৃতি প্রদত্তভাবে আসে, মূলধন উৎপাদনে কোনো মৌলিক উপাদান বা প্রকৃতির দান নয়। মানুষের শ্রম ও প্রাকৃতিক সম্পদের যুক্ত প্রচেষ্টায় মূলধনের সৃষ্টি, যা মানুষ অধিকতর উৎপাদন কার্যে নিয়োগ করে। এটি একটি ক্ষণস্থায়ী উপাদান। তাই খনির প্রাকৃতিক গ্যাসকে মূলধন বলা যায় না।

17

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে?[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

যে প্রতিষ্ঠান সরকারি নীতি ও আদর্শের আওতায় একটি স্বাধীন পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে।

18

দারিদ্র্য বিমোচনে NGO সরকারের সম্পূরক শক্তি- ব্যাখ্যা কর।[হলিক্রস কলেজ · 2026]

উত্তর

বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে NGO-সমূহ সরকারের অত্যন্ত কার্যকর সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তারা ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং কারিগরি প্রশিক্ষণের মতো বহুমুখী কর্মসূচির মাধ্যমে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে। এছাড়া সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি এনজিওগুলো দুর্গম ও অবহেলিত এলাকায় দ্রুত সেবা পৌছাতে সাহায্য করে।

19

নিমজ্জমান মূলধন কী?[যশোর সরকারি মহিলা কলেজ · 2026]

উত্তর

যে মূলধন একটি বিশেষ ধরনের উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে নিমজ্জমান মূলধন বলে।

20

সুদের হার মূলধন গঠনকে কীভাবে প্রভাবিত করে?[যশোর সরকারি মহিলা কলেজ · 2026]

উত্তর

মানুষের আয় থেকে ভোগ বাদ দিয়ে যা থাকে তাই সঞ্চয়। মানুষের সঞ্চয় বেশি হলে বিনিয়োগও বেশি হয়। ফলে মূলধনের পরিমাণ বাড়ে। আবার মানুষের সঞ্চয় হ্রাস পেলে বিনিয়োগ হ্রাস পায়। ফলে মূলধনের পরিমাণ কমে। সুতরাং সঞ্চয় ও মূলধনের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান।

21

মূলধন কাকে বলে?[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর

যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে বা উৎপাদনে সহায়তা করে তাকে মূলধন বলে ।

22

 সঞ্চয় কীভাবে মূলধন গঠনে সহায়ক? ব্যাখ্যা কর ।[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর

সঞ্চয় মূলধন গঠনে প্রত্যক্ষভাবে সহায়তা করে। সঞ্চয় হতে মূলধনের সৃষ্টি। মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশ বর্তমানে উপভোগ না করে কিছুটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। এ সঞ্চিত অর্থ যখন বিনিয়োগ কাজে নিয়োজিত হয় তখন তা মূলধনে পরিণত হয় এভাবে সঞ্চয় মূলধন গঠনকে প্রভাবিত করে।

23

মূলধন কী?[কারমাইকেল কলেজ, রংপুর · 2026]

উত্তর

যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে বা উৎপাদনে সহায়তা করে তাকে মূলধন বলে।

24

মূলধনের গতিশীলতা কীভাবে সৃষ্টি হয়?[কারমাইকেল কলেজ, রংপুর · 2026]

উত্তর

মূলধনের স্থানান্তর হচ্ছে মূলধনের গতিশীলতা। মূলধন বা মূলধন সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে, এক শিল্প থেকে অন্য শিল্পে এবং এক ধরনের ব্যবহার থেকে অন্য ধরনের ব্যবহারে স্থানান্তর করাই হচ্ছে মূলধনের গতিশীলতা। অর্থাৎ মূলধন এক উৎপাদন ক্ষেত্রে কম কার্যকর হলে তা অন্যত্র স্থানান্তর করে একে অধিকতর কার্যক্রম করার মাধ্যমে মূলধনের গতিশীলতা সৃষ্টি হয়।

25

ব্যবহারভিত্তিক মূলধনকে কয় ভাগে ভাগ করা যায়?[সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]

উত্তর

ব্যবহারভিত্তিক মূলধনকে দুই ভাগে ভাগ করা যায়।

26

মূলধনের গতিশীলতার ক্ষেত্রে কোনটি প্রধান অন্তরায়?[সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026]

উত্তর

মূলধনের গতিশীলতার প্রধান অন্তরায়গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক জটিলতা। এর আওতায় বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগসংক্রান্ত কড়াকড়ি, মূলধনে স্থানান্তরের ওপর আরোপিত কর, জটিল আইন প্রক্রিয়া এবং আমলাতান্ত্রিক জটিলতা অন্যতম।
এছাড়াও রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং তথ্যের স্বল্পতা মূলধনের গতিশীলতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

27

স্থায়ী মূলধন কী?[Dhaka · 2019]

উত্তর

যে মূলধন সামগ্রী উৎপাদন ক্ষেত্রে দীর্ঘসময় ধরে ব্যবহার করা যায় অর্থাৎ একবার ব্যবহারেই শেষ হয় না তাকে স্থায়ী মূলধন বলে।

28

“মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান”- ব্যাখ্যা দাও।[Dhaka · 2019]

উত্তর

মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান— বক্তব্যটি যথার্থ। মূলধন উৎপাদনের কোনো মৌলিক উপাদান এবং প্রকৃতির দান নয়, বরং মানুষের শ্রম এবং প্রাকৃতিক সম্পদের যুক্ত প্রচেষ্টায় মূলধনের সৃষ্টি যা মানুষ অধিকতর উৎপাদন কার্যে নিয়োগ করে। তাই অর্থনীতিবিদ বম-বোয়ার্ক বলেন,” “Capital is the produced means of production”.

29

মূলধন কাকে বলে?[Comilla · 2019]

উত্তর

যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে বা উৎপাদনে সহায়তা করে তাকে মূলধন বলে ।

30

 সঞ্জয় কীভাবে মূলধন গঠনে সহায়ক? ব্যাখ্যা কর ।[Comilla · 2019]

উত্তর

সঞ্জয় মূলধন গঠনে প্রত্যক্ষভাবে সহায়তা করে। সঞ্জয় হতে মূলধনের সৃষ্টি। মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশ বর্তমানে উপভোগ না করে কিছুটাং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। এ সঞ্চিত অর্থ যখন বিনিয়োগ কাজে নিয়োজিত হয় তখন তা মূলধনে পরিণত হয় এভাবে সঞ্চয় মূলধন গঠনকে প্রভাবিত করে।

31

নিমজ্জমান মূলধন কী?[Jessore · 2019]

উত্তর

যে মূলধন দ্রব্যের অত্যন্ত সীমিত ব্যবহার এবং একটি নির্দিষ্ট পক্ষ উৎপাদনে ব্যবহৃত হয় তাই নিমজ্জমান মূলধন ।

32

অর্থ কি মূলধন? ব্যাখ্যা কর।[Jessore · 2019]

উত্তর

না, অর্থ মূলধন নয়। কারণ অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। এ দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, অর্থ মূলধন নয় । তবে অর্থ দ্বারা যেকোনো মূলধন দ্রব্য ক্রয় করা যায়।

33

মূলধন কী?[Chittagong · 2019]

উত্তর

সঞ্চিত শ্রম ও সঞ্জিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফলই মূলধন ।

34

“মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্ট”— বুঝিয়ে লেখ ।[Chittagong · 2019]

উত্তর

সঞয় মূলধন গঠনে প্রত্যক্ষভাবে সহায়তা করে। সঞ্জয় হতে মূলধনের সৃষ্টি । মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশ বর্তমানে উপভোগ না করে কিছুটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। এ সঞ্জিত অর্থ যখন উৎপাদন কাজে বিনেয়োগ করা হয় তখন তা মূলধনে পরিণত হয় । অর্থাৎ মূলধন সঞ্চয় থেকে সৃষ্টি ।

35

মূলধন কী?[Barisal · 2019]

উত্তর

যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে বা উপার্জনে সহায়তা করে সেই সম্পদই মূলধন

36

মূলধন গঠন সঞ্চয়ের উপর নির্ভরশীল। ব্যাখ্যা কর।[Barisal · 2019]

উত্তর

সঞ্জয় মূলধন গঠনে প্রত্যক্ষভাবে সহায়তা করে। সঞ্চয় হতে মূলধনের সৃষ্টি । মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশ বর্তমানে উপভোগ না করে কিছুটা ভবিষ্যতের জন্য সঞ্জয় করে। এ সঞ্জিত অর্থ যখন বিনিয়োগ কাজে নিয়োজিত হয় তখন তা মূলধনে পরিণত হয়। তাই বলা যায়, মূলধন গঠন সঞ্চয়ের উপর নির্ভরশীল।

37

নির্বাচন বলতে কী বোঝ?[Dinajpur · 2019]

উত্তর

অর্থনীতিতে নির্বাচন বলতে একাধিক অভাবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে বোঝায় ।

38

উৎপাদন সম্ভাবনা রেখাকে সীমান্ত রেখা বলা হয় কেন?[Dinajpur · 2019]

উত্তর

উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি বিন্দুর সঞার পথ যা কোনো সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্ৰণ নির্দেশ করে। অর্থাৎ এ রেখা দ্বারা চলতি সম্পদ সাপেক্ষে ওই সমাজ কতটা উৎপাদন করতে পারবে তার সীমানা নির্দিষ্ট করা হয়। তাই উৎপাদন সম্ভাবনা রেখাকে সীমান্ত রেখা বলা হয় ।

39

মূলধন কাকে বলে? [Dhaka · 2018]

উত্তর

মানুষের উৎপাদিত সম্পদের যে অংশ সরাসরি ভোগের জন্য ব্যবহার না হয়ে পুনরায় অধিকতর উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকেই অর্থনীতিতে মূলধন বলে। 

40

‘চলতি মূলধনকে আবর্তিত মূলধনও বলা হয়’- কারণ কী? [Dhaka · 2018]

উত্তর

যেসব মূলধন একবার ব্যবহারেই নিঃশেষ হয়ে যায় বা একবার ব্যবহার করলেই অন্যরূপ ধারণ করে তাকে চলতি মূলধন (Working Capital) বলা হয়। 

এ ধরনের মূলধন উৎপাদন ক্রিয়ার মধ্যে বৃত্তের মতো আবর্তিত হয় বলে একে আবর্তিত মূলধনও (Circulation Capital) বলে। যেমন- ধান উৎপাদনের ক্ষেত্রে বীজ হলো মূলধন। বীজ দ্বারা ধান উৎপাদিত হলে তার কিছু অংশ আবার ব্যবহারের জন্য বীজ হিসেবে রাখা হয়। 

41

একমালিকানা কারবার কাকে বলে? [Dhaka · 2018]

উত্তর

একজন মালিক কর্তৃক ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালিত হলে তাকে একক মালিকানা কারবার বলে। 

42

অংশীদারি কারবারে বিশ্বাস ও আস্থার অভাব হয় কেন? [Dhaka · 2018]

উত্তর

কয়েক ব্যক্তি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালিত হলে তাকে অংশীদারি কারবার বলে। এ অংশীদারি কারবারে চুক্তির ভিত্তিতে মুনাফা লাভের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হয়। যে সম্পর্কের মূলভিত্তি চুক্তি। এ কারবারের সম্পর্কের ক্ষেত্র তাই বিশ্বাস ও আস্থার অভাব হয়। 

43

মূলধন কী? [Rajshahi · 2018]

উত্তর

মূলধন হলো মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সেসমস্ত জিনিস, যে জিনিসটি পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়।

44

মূলধনের সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক কী? [Rajshahi · 2018]

উত্তর

মানুষের আয় থেকে ভোগ বাদ দিয়ে যা থাকে তাই সঞ্জয়। মানুষের সঞ্জয় বেশি হলে বিনিয়োগও বেশি হয়। ফলে মূলধনের পরিমাণ বাড়ে। আবার মানুষের সঞ্জয় হ্রাস পেলে বিনিয়োগ হ্রাস পায় ফলে মূলধনের পরিমাণ কমে। সুতরাং সঞ্জয় ও মূলধনের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। 

45

মূলধন গঠন কী?[Dhaka · 2017]

উত্তর

কাযা মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়, তাকে মূলধন বলে। যেমন- যন্ত্রপাতি, কারখানা, কাঁচামাল ইত্যাদি।

46

অনুন্নত দেশে মূলধন গঠনের হার কম কেন?[Dhaka · 2017]

উত্তর

অনুন্নত দেশে জনগণের মাথাপিছু আয় স্বল্প হওয়ার কারণে মূলধন গঠন কম হয়। সাধারণত অনুন্নত দেশে জনগণের আয় কম হয়। এর ফলে সঞ্চয় কম হয়। সঞ্চয় কম বলে বিনিয়োগ কম ফলে মূলধন গঠনও কম। তাই বলা যায়, অনুন্নত দেশে জনগণের আয় কম হওয়ায় মূলধন গঠনের হার কম।

47

যৌথ মূলধনী কারবার কী?[Dhaka · 2017]

উত্তর

যখন একাধিক ব্যক্তি যৌথভাবে মিলিত হয়ে মূলধন সরবরাহ করে ব্যবসা বা কারবার শুরু করে তখন তাকে যৌথ মূলধনী কারবার বলে।

48

অংশীদারি কারবারে কি পর্যাপ্ত মূলধনের যোগান দান সম্ভব?[Dhaka · 2017]

উত্তর

অংশীদারি কারবারে অংশীদারদের সংখ্যা সীমিত হয়। তাই পর্যাপ্ত মূলধনের যোগান দেওয়া সম্ভব হয় না। অংশীদারি কারবারের মালিকরা সাধারণত সমাজের মধ্যবিত্ত শ্রেণি থেকে আসেন বলে তারা যথেষ্ট ধন-সম্পদের মালিক হন না। এছাড়া এ কারবারের অংশীদারদের অসীম দায়িত্ব, স্বল্প স্থায়িত্ব, কারবারের ওপর জনগণের আস্থার অভাব রয়েছে। এ জন্য অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলো অংশীদারি ব্যবসায়কে ঋণ দিতে চায় না। এসব কারণে অংশীদারি কারবারে পর্যাপ্ত মূলধনের যোগান দান সম্ভব হয় না।

49

মূলধনের গতিশীলতা কাকে বলে?[Comilla · 2017]

উত্তর

মূলধনসামগ্রী একস্থান হতে অন্যস্থানে, এক শিল্প হতে অন্য শিল্পে এবং এক ধরনের ব্যবহার হতে অন্য ধরনের ব্যবহারে স্থানান্তর করাকেই মূলধনের গতিশীলতা বলে।

50

সঞ্চয়ের সামর্থ্যের ওপর মূলধন গঠন নির্ভর করে- ব্যাখ্যা করো।[Comilla · 2017]

উত্তর

সঞ্চয়ের সামর্থ্যের ওপর মূলধন গঠনের হার নির্ভর করে। তবে এ সঞ্চয়ের সামর্থ্য মানুষের আয়ের ওপর নির্ভরশীল। আয় বেশি হলে সঞ্চয়ের সামর্থ্য বেশি হয় এবং আয় কম হলে সঞ্চয়ের সামর্থ্য কম হয়। মানুষের জীবনধারণের ব্যয়ভার বহন করার পর যা উদ্বৃত্ত থাকে তাই সঞ্চয়। ফলে যে দেশে আয় বেশি সে দেশে সঞ্চয়ের পরিমাণ বেশি। এ কারণে এসব দেশে মূলধন গঠনের হারও বেশি। সুতরাং মানুষের সঞ্চয়ের সামর্থ্যই হলো মূলধন গঠনের প্রধান উৎস।

51

মূলধন কী?[Jessore · 2017]

উত্তর

মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত হয়ে যে উপাদানটি পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়, তাকে মূলধন বলে।

52

সঞ্চয় কীভাবে মূলধন গঠনকে প্রভাবিত করে?[Jessore · 2017]

উত্তর

সঞ্চয় বাড়লে মূলধন বাড়ে, আর সঞ্চয় কমলে মূলধন কমে, এভাবে সঞ্চয় মূলধন গঠনকে প্রভাবিত করে।

মূলধন গঠন মূলত সঞ্চয়ের ওপর নির্ভর করে। যখন মানুষের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় তখন মূলধন গঠনের পরিমাণও বৃদ্ধি পায়। আবার যখন মানুষের সঞ্চয়ের পরিমাণ হ্রাস পায় তখন মূলধন গঠনের পরিমাণও হ্রাস পায়। সুতরাং সঞ্চয়ের সাথে মূলধন গঠনের সমমুখী সম্পর্ক বিদ্যমান। এভাবে সঞ্চয় মূলধন গঠনকে প্রভাবিত করে।

53

নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায়?[Barisal · 2017]

উত্তর

যে মূলধন কেবল একটি বিশেষ ধরনের উৎপাদনক্ষেত্রে ব্যবহৃত হয় এবং যা অন্য কোনো উৎপাদন কাজে ব্যবহার করা যায় না তাকে নিমজ্জমান মূলধন বলে।

54

মূলধনের গতিশীলতা কীভাবে সৃষ্টি হয়?[Barisal · 2017]

উত্তর

মূলধনের গতিশীলতা বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে।

কোনো বিশেষ পণ্য উৎপাদনের জন্য কোনো বিশেষ অঞ্চলে সস্তায় শ্রম পাওয়া গেলে বিনিয়োগকারীরা সেখানে মূলধন নিয়ে যায়। একটি দেশের বা বিশেষ অঞ্চলে যদি সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো উন্নত থাকে তাহলে ওই অঞ্চলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। আবার নতুন এলাকায় উন্নয়ন কাজ শুরু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে বলে সেখানে মূলধন স্থানান্তরিত হয়।

55

মূলধন গঠন কী?[Chittagong · 2017]

উত্তর

সাধারণত একটি নির্দিষ্ট বছরের তুলনায় পরবর্তী বছরে যে পরিমাণ মূলধন অর্থনীতিতে সংযোজিত হয় তাকে মূলধন গঠন বলে।

56

সুদের হার মূলধন গঠনকে কীভাবে প্রভাবিত করে?[Chittagong · 2017]

উত্তর

সুদের হার যদি বেশি হয় তবে জনগণ বর্তমান ভোগ থেকে বিরত থেকে সঞ্চয়ে আগ্রহী হয়, যা মূলধন গঠনে সাহায্য করে।
সঞ্চয় হলো মূলধন গঠনের অন্যতম প্রধান উপাদান। কোনো দেশে সঞ্চয় বেশি হলে সেখানে মূলধন গঠনের পথ প্রশস্ত হয়। আবার সঞ্চয় নির্ভর করে সুদের হারের ওপর। সুদের হার বেশি হলে মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ে, অর্থাৎ অধিক সুদের হার মানুষকে অধিক সঞ্চয়ে উদ্বুদ্ধ করে যা মূলধন গঠনে সহায়ক। সুদের হার এভাবে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে মূলধন গঠনকে প্রভাবিত করে।

57

স্থায়ী মূলধন কাকে বলে?[Sylhet · 2017]

উত্তর

যেসব মূলধন জাতীয় দ্রব্যসামগ্রী দীর্ঘদিন টিকে থাকে এবং উৎপাদন কাজে বার বার ব্যবহৃত হয় তাকে স্থায়ী মূলধন বলে।

58

মূলধন কেন একটি নিষ্ক্রিয় উপাদান?[Sylhet · 2017]

উত্তর

মূলধন হলো মনুষ্যসৃষ্ট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অধিক উৎপাদনে সাহায্য করে; তবে উৎপাদনে এ সাহায্য করার কাজটি মূলধন নিজে করতে পারে না।
মূলধন মনুষ্য-সৃষ্ট হওয়ায় মানুষের সহযোগিতায় তা উৎপাদনে ব্যবহৃত হতে পারে। তাছাড়া সংগঠকের বুদ্ধিমত্তা ও শ্রমিকের শ্রম ছাড়া মূলধনের নিজস্ব কোনো কার্যক্ষমতা নেই। এজন্য মূলধনকে একটি নিষ্ক্রিয় উপাদান হিসেবে গণ্য করা হয়।

59

মূলধন কী?

উত্তর

যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে।

60

করের মাধ্যমে মূলধনের যোগান কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা কর। 

উত্তর

অর্থনীতিতে ব্যবসায় বাণিজ্যে উৎপাদনশীলতা সৃষ্টি করাকে মূলধনের যোগান বলে। যেকোনো দেশের GNI বা মোট জাতীয় আয় উক্ত দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা পরিমাপ করে, যা নির্ধারণ করে আয় প্রবাহ, ব্যবহৃত হয় সামগ্রিক আর্থিক সম্পদের যোগান মডেলে। করের মাধ্যমে মূলধনের যোগান প্রভাবিত হয়। সরকার অনেক সময় বাজেটে বিদ্যমান করের হার বৃদ্ধি করে এবং অতিরিক্ত কর ধার্য করে মূলধনের যোগান সৃষ্টি করে।

61

ভাসমান মূলধন বলতে কী বোঝায়?

উত্তর

যেসব মূলধন একাধিক উৎপাদন কাজে ব্যবহার করা যায় এবং প্রয়োজনবোধে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা যায় তাকে ভাসমান মূলধন বলে।

62

পেট্রোলকে কেন চলতি মূলধন বলা হয়?

উত্তর

যে মূলধন উৎপাদন কাজে একবার ব্যবহার করলেই নিঃশেষ হয়ে যায় তাকে চলতি মূলধন বলে। যেমন পেট্রোলকে চলতি মূলধন বলা হয়। কারণ স্বল্পগুমেয়াদী উৎস হতেই এ মূলধন সংগৃহীত হয় এবং ব্যবহার করার সাথে সাথে একসময় নিঃশেষ হয়ে যায়। তাই পেট্রোলকে চলতি মূলধন বলা হয়।

63

মূলধন কী?

উত্তর

যে সম্পদ থেকে কিছু আয় উপার্জন করা যায় তাই মূলধন।

64

দক্ষ মানবসম্পদ কীভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধি করে? ব্যাখ্যা কর।

উত্তর

যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাই মূলধন। দক্ষ মানবসম্পদ নানাভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধি করে। কোনো দেশের মানবসম্পদের ওপর মূলধনের গতিশীলতা নির্ভর করে। দক্ষ মানবসম্পদে সমৃদ্ধ দেশে মূলধন গতিশীল হয়। দক্ষ মানবসম্পদের কারণে তারা নিজ নিজ কাজ অধিক যত্ন ও নিষ্ঠার সাথে সম্পন্ন করতে পারে ফলে মূলধন গতিশীল হয়।

65

মূলধন কী?

উত্তর

মূলধন হলো ভবিষ্যত সম্পদ উৎপাদনের জন্য অতীত শ্রমের সংগৃহীত উপাদান।

66

খনির প্রাকৃতিক গ্যাস কেন মূলধন নয়?

উত্তর

খনির প্রাকৃতিক গ্যাস মূলধন হিসেবে বিবেচিত হবে না। কারণ খনি থেকে যে গ্যাস পাওয়া যায় এটি প্রকৃতি প্রদত্তভাবে আসে, মূলধন উৎপাদনে কোনো মৌলিক উপাদান বা প্রকৃতির দান নয়। মানুষের শ্রম ও প্রাকৃতিক সম্পদের যুক্ত প্রচেষ্টায় মূলধনের সৃষ্টি যা মানুষ অধিকতর উৎপাদন কার্যে নিয়োগ করে। এটি একটি ক্ষণস্থায়ী উপাদান। তাই খনির প্রাকৃতিক গ্যাসকে মূলধন বলা যায় না।

67

চলতি মূলধন কী?

উত্তর

যেসব মূলধন ক্ষনস্থায়ী।, একবার ব্যবহার করলেই নিঃশেষ হয়ে যায় সেগুলোই চলতি মূলধন।

68

শক্তি সম্পদের পর্যাপ্ততা কীভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।

উত্তর

যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাই মূলধন। আর মূলধনের স্থানান্তরকে মূলধনের গতিশীলতা বলে। শক্তি সম্পদের পর্যাপ্ততা মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে নানাভাবে সহায়তা করে। শক্তি ও জ্বালানি সম্পদের পর্যাপ্ততার ওপর মূলধনের গতিশীলতা নির্ভরশীল। যে দেশ শক্তি ও জ্বালানি সম্পদে স্বয়ংসম্পূর্ণ, সে দেশে মূলধনের গতিশীলতা আপনা-আপনিই সৃষ্টি হয় এবং দেশ ক্রমান্বয়ে উন্নত হয়।

69

অর্থনীতিতে মূলধন কাকে বলে?

উত্তর

মানুষের শ্রমের দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের জন্য ব্যবহার না হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকেই অর্থনীতিতে মূলধন বলে।

70

সঞ্চয় বাড়লেই মূলধন গঠন হয় না কেন?

উত্তর

কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রকৃত মূলধন দ্রব্যের মজুত বৃদ্ধিকেই মূলধন গঠন বা মূলধন সৃষ্টি বলে। অন্যভাবে যন্ত্রপাতি, কাঁচামাল, বিদ্যুৎ, পরিবহণ, দ্রব্য, রাস্তাঘাট, বাঁধ প্রভৃতি মূলধন দ্রব্য বেশি পরিমাণ তৈরি করাকে মূলধন গঠন বলে। দেশের মানুষের সঞ্চিত অর্থ সংগ্রহ করে মূলধন দ্রব্য উৎপাদনে বিনিয়োগ করলে মূলধন সৃষ্টি হয়। তাই কেবলমাত্র সঞ্চয় বৃদ্ধি পেলেই মূলধন গঠন হয় না।

71

নিমজ্জিত মূলধন কাকে বলে?

উত্তর

যে মূলধন কেবল এক জাতীয় উৎপাদন কাজে ব্যবহার হয়ে থাকে এবং অন্য ক্ষেত্রে বা অন্য উদ্দেশ্যে ব্যবহার হতে পারে না তাকে নিমজ্জমান মূলধন বলে।

72

খনির প্রাকৃতিক গ্যাস কি মূলধন? বুঝিয়ে লেখ।

উত্তর

খনির প্রাকৃতিক গ্যাস মূলধন হিসেবে বিবেচিত হবে না। কারণ খনি থেকে যে গ্যাস পাওয়া যায় এটি প্রকৃতি প্রদত্তভাবে আসে, মূলধন উৎপাদনে কোনো মৌলিক উপাদান বা প্রকৃতির দান নয়। মানুষের শ্রম ও প্রাকৃতিক সম্পদের যুক্ত প্রচেষ্টায় মূলধনের সৃষ্টি যা মানুষ অধিকতর উৎপাদন কার্যে নিয়োগ করে। এটি একটি ক্ষণস্থায়ী উপাদান। তাই খনির প্রাকৃতিক গ্যাসকে মূলধন বলা যায় না।

73

Money Value কী?

উত্তর

Money Value বা মুদ্রার মূল্য বলতে মুদ্রার ক্রয়ক্ষমতাকে বোঝায়।

74

ক্ষয়ক্ষতিজনিত ব্যয়ের কারণে মূলধন ক্ষণস্থায়ী উপাদান- ব্যাখ্যা কর।

উত্তর

ক্ষয়জনিত কারণে মূল মূলধন ক্ষণস্থায়ী। কারণ নীট মূলধন নির্ণয়ে প্রতিবছরের মূলধন থেকে ক্ষয়জনিত ব্যয় বাদ দিতে হয়। এভাবে ব্যয় বিয়োগ দিতে গিয়ে মূলধন এক সময় অবলুপ্ত হয়। ক্ষয়জনিত ব্যয় যদি বেশি পরিমাণে হয় তবে মূলধন দ্রুত শেষ হয়ে যায়। তাই ক্ষয়জনিত কারণে মূলধন ক্ষণস্থায়ী।

75

মূলধনের গতিশীলতা কাকে বলে?

উত্তর

মূলধন সামগ্রী একস্থান থেকে অন্যস্থানে, এক শিল্প থেকে অন্যশিল্পে এবং এক ধনের ব্যবহার হতে অন্য ধরনের ব্যবহারে স্থানান্তর করাকে মূলধনের গতিশীলতা বলে।

76

চলতি মূলধন ও স্থায়ী মূলধনের মধ্যে পার্থক্য নির্দেশ কর। 

উত্তর

যেসব মূলধন উৎপাদন কাজে বার বার ব্যবহার করা হলেও এগুলোর কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না, তাকে স্থায়ী মূলধন বলে। অপরদিকে, যেসব মূলধন একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় বা একবার ব্যবহার করলে অন্যরূপ ধারণ করে তাকে চলতি মূলধন বলে। স্থায়ী মূলধন স্থায়ী অর্থাৎ, দীর্ঘকাল পর্যন্ত টিকে থাকে। অন্যদিকে চলতি মূলধন ক্ষণস্থায়ী।

77

মূলধন কী?

উত্তর

যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে।

78

মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক ব্যাখ্যা কর।

উত্তর

মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক প্রত্যক্ষ। উৎপাদন কাজে বেশি মূলধন ব্যবহৃত হলে শ্রমিকের দক্ষতা বাড়ে। দেশে বেশি হারে মূলধন গঠিত হলে ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে, নতুন নতুন কলকারখানা স্থাপিত হয় এবং বিদ্যমান কল-কারখানার প্রসার ঘটে। এসবের ফলে অনেক মানুষের কর্মসংস্থান ঘটে।

79

মূলধন কী?

উত্তর

যে সম্পদ কোন আয় সৃষ্টি করে বা উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে।

80

মূলধন কীভাবে সৃষ্টি হয়?

উত্তর

প্রকৃতপক্ষে সঞ্চিত অর্থ বা অন্যান্য উপাদান দিয়ে মূলধনের সৃষ্টি হয়। বর্তমান ভোগ হতে বিরত থেকে তা ভবিষ্যৎ উৎপাদন কাজে সহায়তা করলে, তাকে মূলধন বলে। তবে মূলধন বলতে অর্থ বা সে উৎপাদনের উপকরণকে বোঝায়। বর্তমানে প্রাপ্ত বা উৎপাদিত যে কোনো উপাদান বর্তমান ভোগে ব্যবহার না করে পরবর্তী উৎপাদনে কাজে লাগানো যায়। আর এ প্রক্রিয়ার মাধ্যমেই মূলধন গঠিত হয়।

81

মূলধন কী?

উত্তর

মূলধন হলো সেই সম্পদ যা আয় সৃষ্টি করে বা উপার্জন সহায়তা করে।

82

স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?

উত্তর

স্থায়ী ও চলতি মূলধনের পার্থক্য:
১. যে মূলধন দীর্ঘ সময়ব্যাপী ব্যবহার করা যায় তাকে. স্থায়ী মূলধন বলে। অন্যদিকে, যে মূলধন একবারের বেশি ব্যবহার করা যায় না তাকে চলতি মূলধন বলে।
২. স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদি, অন্যদিকে চলতি মূলধন স্বল্পমেয়াদি।
৩. চলতি মূলধনের উৎপাদন ক্ষমতা কম, অন্যদিকে স্থায়ী মূলধনের উৎপাদন ক্ষমতা বেশি।