Economics 1st – A,B S – CH 4

01

অলিগোপলি বাজার কী?[Dhaka · 2025]

উত্তর

বাজারে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা সমজাতীয় অথবা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে তাকে অলিগোপলি বাজার বলে।

02

একচেটিয়া বাজারে বিজ্ঞাপনের প্রয়োজন হয় না কেন?[Dhaka · 2025]

উত্তর

একচেটিয়া কারবারে কোনো নিকট পরিবর্তন দ্রব্য বাজারে থাকে না। ফলে তাকে কোনো ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় না। আবার একচেটিয়া বাজারে নতুন কোনো ফার্ম প্রবেশ করতে পারে না। তাই এ বাজারের প্রচার ও বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে না। এসব কারণে একচেটিয়া বাজারে বিজ্ঞাপনেরও প্রয়োজন হয় না তাই বিজ্ঞাপন ব্যয়েরও প্রয়োজন পড়ে না।

03

অর্থনীতিতে বাজার কী?[Dhaka · 2025]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং কোনো দ্রবকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় করা হয়।

04

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন AR = MR হয়?[Dhaka · 2025]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দামগ্রহীতা বলা হয়। এ বাজারের মূল বৈশিষ্ট্য হলো P = AR = MR, অর্থাৎ বাজারে দ্রব্যের চাহিদা ও জোগান দ্বারা দ্রব্যের দাম নির্ধারিত হয়। এই নির্ধারিত দামটি ফার্মকে গ্রহণ করতে হয় এবং এ দামেই দ্রব্য বিক্রি করতে হয়। এ কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR হয়।

05

স্বল্পকালীন বাজার কী?[Rajshahi · 2025]

উত্তর

যে বাজারে দ্রব্যের চাহিদা পরিবর্তনের সাথে সাথে জোগান সামান্য পরিবর্তন হয় তাকে স্বল্পকালীন বাজার বলে।

06

ফার্মের স্বাভাবিক মুনাফা বলতে কী বোঝ?[Rajshahi · 2025]

উত্তর

ফার্মের আয় ও ব্যয় পরস্পর সমান হলে যে মুনাফা পাওয়া যায় তাকে স্বাভাবিক মুনাফা বলে। অর্থাৎ মুনাফা π=TRTC=0 হয়।
সুতরাং শূন্য মুনাফাই স্বাভাবিক মুনাফা। সাধারণত দীর্ঘকালীন একচেটিয়া বাজার ও দীর্ঘকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরূপ মুনাফা অর্জিত হয়। তবে এক্ষেত্রে ভারসাম্য অর্জনের নির্ধারিত দুটি শর্ত ছাড়াও অতিরিক্ত শর্ত P = AR = AC পালিত হয়।

07

শিল্প কী?[Rajshahi · 2025]

উত্তর

একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের কাজে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সবগুলোর সমষ্টিকে শিল্প বলা হয়।

08

ফার্মের স্বাভাবকি মুনাফা বলতে কী বোঝায়?[Rajshahi · 2025]

উত্তর

ফার্মের আয় ও ব্যয় পরস্পর সমান হলে যে মুনাফা পাওয়া যায় তাকে স্বাভাবিক মুনাফা বলে। অর্থাৎ মুনাফা pi = TR – TC = 0 হয়। সুতরাং শূন্য মুনাফাই স্বাভাবিক মুনাফা। দীর্ঘকালীন একচেটিয়া বাজার ও দীর্ঘকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরূপ মুনাফা অর্জিত হয়। তবে এক্ষেত্রে ভারসাম্য অর্জনের নির্ধারিত দুটি শর্ত ছাড়াও অতিরিক্ত শর্ত P = AR = AC পালিত হয়।

09

ফার্ম কী?[Jessore · 2025]

উত্তর

দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়।

10

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন-ব্যাখ্যা কর।[Jessore · 2025]

উত্তর

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য লক্ষ করা যায় না। ফার্ম একক ব্যবস্থাপনায় এবং শিল্পের অন্তর্গত ফার্মসমূহ ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত। যেহেতু একচেটিয়া বাজারে একজন বিক্রেতা থাকে এবং পণ্যের কোনো নিকট বিকল্প থাকে না, তাই এই বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন।

11

শিল্প কী?[Jessore · 2025]

উত্তর

একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের কাজে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সবগুলোর সমষ্টিকে শিল্প বলা হয়।

12

ফার্মের স্বাভাবকি মুনাফা বলতে কী বোঝায়?[Jessore · 2025]

উত্তর

ফার্মের আয় ও ব্যয় পরস্পর সমান হলে যে মুনাফা পাওয়া যায় তাকে স্বাভাবিক মুনাফা বলে। অর্থাৎ মুনাফা pi = TR – TC = 0 হয়। সুতরাং শূন্য মুনাফাই স্বাভাবিক মুনাফা। দীর্ঘকালীন একচেটিয়া বাজার ও দীর্ঘকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরূপ মুনাফা অর্জিত হয়। তবে এক্ষেত্রে ভারসাম্য অর্জনের নির্ধারিত দুটি শর্ত ছাড়াও অতিরিক্ত শর্ত P = AR = AC পালিত হয়।

13

একচেটিয়া বাজার কাকে বলে?[Comilla · 2025]

উত্তর

যে বাজারে একজন উৎপাদক বা বিক্রেতা কিন্তু অসংখ্য ক্রেতার – মধ্যে দ্রব্য ক্রয়-বিক্রয় হয় তাকে একচেটিয়া বাজার বলে।

14

পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মকে ‘দামগ্রহীতা’ বলা হয় কেন?[Comilla · 2025]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ফার্ম বা বিক্রেতা এবং ক্রেতা থাকে। প্রত্যেক ফার্ম একই জাতীয় পণ্য উৎপাদন করে। একটি ফার্ম আলাদাভাবে বাজারের মোট জোগানের একটি অতি ক্ষুদ্র অংশ উৎপাদন ও জোগান নিয়ন্ত্রণ করে মাত্র। তাই এককভাবে কোনো ফার্ম বা ক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারে না। বরং চাহিদা ও জোগানের সমন্বয়ে যে দাম বাজারে নির্ধারিত হয় প্রত্যেক ক্রেতা-বিক্রেতা সে দাম গ্রহণ করে। এজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে – একটি ফার্মকে ‘দামগ্রহীতা’ বা Price Taker বলা হয়।

15

বাজার কি?[Chittagong · 2025]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং কোনো দ্রবকে বোঝায়, যা ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় করা হয়।

16

মনোপসনি বাজারে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে, বিক্রেতা নয়- ব্যাখ্যা কর।[Chittagong · 2025]

উত্তর

যখন কোনো বাজারে দ্রব্যের ক্রেতা যাত্র একজন এবং বিক্রেতা অসংখ্য থাকে তখন তাকে মনোপসনি বা ‘ক্রেতার একচেটিয়া বাজার বলে। এরূপ বাজারের দাম সৃষ্টিকারী হলো ক্রেতা। যেহেতু এ বাজারে বহুসংখ্যক বিক্রেতা থাকে এবং একজনমাত্র ক্রেতা থাকে তাই ক্রেতা যে দামে দ্রব্য কিনতে ইচ্ছুক হয় সে দামই বাজারে দ্রব্যের দাম হিসেবে নির্ধারিত হয়। বিক্রেতা সেই দামে দ্রব্য বিক্রয় করে বাধ্য হয়। তাই বলা যায়, মনোপসনি বাজারে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয়।

17

স্বাভাবিক মুনাফা কী?[Chittagong · 2025]

উত্তর

ফার্মের আয় ও ব্যয় পরস্পর সমান হলে যে মুনাফা পাওয়া যায় তাকে স্বাভাবকি মুনাফা বলে।

18

একচেটিয়া কারবারী কীভাবে দামের ওপর প্রভাব বিস্তার করে?[Chittagong · 2025]

উত্তর

একচেটিয়া বাজার হলো এমন একটি বাজার কাঠামো যেখানে একমাত্র বিক্রেতা পণ্যের সব জোগান নিয়ন্ত্রণ করে এবং অসংখ্য ক্রেতা থাকে। উক্ত বাজারে বিক্রেতা ইচ্ছামতো তার পণ্যের জোগান বাড়াতে বা কমাতে পারে এবং ইচ্ছামতো দাম বাড়াতে বা কমাতে পারে। তাই বলা যায়, একচেটিয়া কারবারি দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

19

অর্থনীতিতে বাজার কাকে বলে?[Sylhet · 2025]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং কোনো দ্রবকে বোঝায়, যা ক্রেতা-বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় করা হয়।

20

পূর্ণ প্রতিযোগিতায় AR রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?[Sylhet · 2025]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং সকল বিক্রেতা সমজাতীয় পণ্য বিক্রি করে। ফলে প্রতিটি ফার্মকে বাজারে প্রচলিত দাম মেনে নিতে হয়। এজন্য কোনো একটি নির্দিষ্ট ফার্ম কোনো একটি পণ্যের দাম ইচ্ছা করলেই বাড়াতে পারে না। এর ফলে প্রতিটি অতিরিক্ত একক পণ্য বিক্রির জন্য ফার্ম একই পরিমাণ আয় পায়। এই স্থিতিশীল দামের কারণে গড় আয় (AR) রেখা সর্বদা ভূমি অক্ষের সমান্তরাল থাকে।

21

অলিগোপলি বাজার কাকে বলে?[Sylhet · 2025]

উত্তর

 যে বাজারে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা সমজাতীয় অথবা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে তাকে অলিগোপলি বাজার বলে।

22

ফার্ম কখন অস্বাভাবিক মুনাফা অর্জন করে।[Sylhet · 2025]

উত্তর

একটি ফার্ম তখন অস্বাভাবিক মুনাফা অর্জন করে যখন তার মোট আয় মোট ব্যয় থেকে বেশি হয়। অর্থাৎ, যখন কোনো ফার্মের উৎপাদিত পণ্যের বাজার দাম তার গড় উৎপাদন ব্যয়ের থেকে বেশি হয় P > AP, তখনই সে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এই অতিরিক্ত মুনাফা ফার্মের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার পর পাওয়া যায়। এ ধরনের মুনাফা সাধারণত স্বল্প সময়ের জন্য অর্জিত হয়, কারণ এর ফলে নতুন ফার্মগুলো বাজারে প্রবেশ করতে আকৃষ্ট হয় এবং প্রতিযোগিতার কারণে দাম কমে গিয়ে এই মুনাফা বিলীন হয়ে যায়।

23

মনোপসনি বাজার কী?[Sylhet · 2025]

উত্তর

যে বাজারে একজন মাত্র ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে তাকে মনোপসনি বাজার বলা হয়।

24

একচেটিয়া কারবারি কীভাবে দামের ওপর প্রভাব বিস্তার করে?[Sylhet · 2025]

উত্তর

একচেটিয়া কারবারি দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে। একচেটিয়া বাজার হলো এমন একটি বাজার কাঠামো যেখানে একমাত্র বিক্রেতা পণ্যের সব জোগান নিয়ন্ত্রণ করে এবং অসংখ্য ক্রেতা থাকে। উক্ত বাজারে বিক্রেতা ইচ্ছামতো তার পণ্যের জোগান বাড়াতে বা কমাতে পারে এবং ইচ্ছামতো দাম বাড়াতে বা কমাতে পারে। তাই বলা যায়, একচেটিয়া কারবারি দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

25

দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কী?[Barisal · 2025]

উত্তর

একজন মাত্র ক্রেতা এবং একজন মাত্র বিক্রেতার সমন্বয়ে গঠিত বাজারকে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে।

26

পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে ‘দাম গ্রহীতা’ বলা হয় কেন? ব্যাখ্যা কর।[Barisal · 2025]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ফার্ম বা বিক্রেতা এবং ক্রেতা থাকে। প্রত্যেক ফার্ম একই জাতীয় পণ্য উৎপাদন করে। একটি ফার্ম আলাদাভাবে বাজারের মোট জোগানের একটি অতি ক্ষুদ্র অংশ উৎপাদন ও জোগান নিয়ন্ত্রণ করে মাত্র। তাই এককভাবে কোনো ফার্ম বা ক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারে না। বরং চাহিদা ও জোগানের সমন্বয়ে যে দাম বাজারে নির্ধারিত হয় প্রত্যেক ক্রেতা-বিক্রেতা সে দাম গ্রহণ করে। এজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে ‘দামগ্রহীতা’ বা Price Taker বলা হয়।

27

ডুয়োপলি বাজার কী?[Barisal · 2025]

উত্তর

যে বাজারে দুইজন মাত্র বিক্রেতা দ্রব্যের জোগান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে তাকে ভুয়োপলি বাজার বলে।

28

ফার্ম এবং শিল্প কি একই? ব্যাখ্যা কর।[Barisal · 2025]

উত্তর

হ্যাঁ, ফার্ম ও শিল্প একই হতে পারে।
কয়েকটি ফার্ম নিয়ে শিল্পের অস্তিত্ব। যেহেতু একচেটিয়া বাজার একক ফার্মের বাজার, তাই এ বাজারের ফার্ম ও শিল্প একই। আলাদাভাবে শিল্পের অস্তিত্ব লক্ষ করা যায় না। তাই বলা যায়, একচেটিয়া বাজার ফার্ম ও শিল্প অভিন্ন।

29

অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?[Dinajpur · 2025]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং কোনো দ্রবকে বোঝায়, যা ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় করা হয়।

30

ফার্ম ও শিল্পের পার্থক্য দেখাও।[Dinajpur · 2025]

উত্তর

ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য হলো-
১. যে ব্যবসায়িক প্রতিষ্ঠান একটি মাত্র দ্রব্য উৎপাদন করে তাকে ফার্ম বলে। কিন্তু একটি পণ্য বা দ্রব্য উৎপাদনে যতগুলো প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সমষ্টিকে শিল্প বলে।
২. ফার্ম স্বল্প মেয়াদের সাথে সংশ্লিষ্ট। অপরদিকে, শিল্প দীর্ঘমেয়াদের সাথে সংশ্লিষ্ট।

31

একচেটিয়া বাজার কী?[Dinajpur · 2025]

উত্তর

যে বাজারে একজন উৎপাদক বা বিক্রেতা কিন্তু অসংখ্য ক্রেতার মধ্যে দ্রব্য ক্রয়-বিক্রয় হয় তাকে একচেটিয়া বাজার বলে।

32

পূর্ণ প্রতিযোগিতায় কেতা ও বিক্রেতাকে দামগ্রহীতা বলা হয় কেন?[Dinajpur · 2025]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ফার্ম বা বিক্রেতা এবং ক্রেতা থাকে। প্রত্যেক ফার্ম একই জাতীয় পণ্য উৎপাদন করে। একটি ফার্ম আলাদাভাবে বাজারের মোট জোগানের একটি অতি ক্ষুদ্র অংশ উৎপাদন ও জোগান নিয়ন্ত্রণ করে মাত্র। তাই এককভাবে কোনো ফার্ম বা ক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারে না। বরং চাহিদা ও জোগানের সমন্বয়ে যে দাম বাজারে নির্ধারিত হয় প্রত্যেক ক্রেতা-বিক্রেতা সে দাম গ্রহণ করে। এজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে ‘দামগ্রহীতা’ বা Price Taker বলা হয়।

33

শিল্প কী?[Mymensingh · 2025]

উত্তর

একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের কাজে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সবগুলোর সমষ্টিকে শিল্প বলা হয়।

34

ফার্মের স্বাভাবকি মুনাফা বলতে কী বোঝায়?[Mymensingh · 2025]

উত্তর

ফার্মের আয় ও ব্যয় পরস্পর সমান হলে যে মুনাফা পাওয়া যায় তাকে স্বাভাবিক মুনাফা বলে। অর্থাৎ মুনাফা π=TRTC=0 হয়। সুতরাং শূন্য মুনাফাই স্বাভাবিক মুনাফা। দীর্ঘকালীন একচেটিয়া বাজার ও দীর্ঘকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরূপ মুনাফা অর্জিত হয়। তবে এক্ষেত্রে ভারসাম্য অর্জনের নির্ধারিত দুটি শর্ত ছাড়াও অতিরিক্ত শর্ত P=AR=AC পালিত হয়।

35

মনোপসনি বাজার কী?[Mymensingh · 2025]

উত্তর

যে বাজারে একজন মাত্র ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে তাকে মনোপসনি বাজার বলা হয়।

36

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন কেন?[Mymensingh · 2025]

উত্তর

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য লক্ষ করা যায় না। ফার্ম একক ব্যবস্থাপনায় এবং শিল্পের অন্তর্গত ফার্মসমূহ ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত। যেহেতু একচেটিয়া বাজারে একজন বিক্রেতা থাকে এবং পণ্যের কোনো নিকট বিকল্প থাকে না, তাই এই বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন।

37

দ্বি-পাক্ষিক একচেটিয়া বাজার কি?[Dhaka · 2023]

উত্তর

কোনো দ্রব্যের ক্রয়-বিক্রির একজন বিক্রেতা ও একজন ক্রেতার মধ্যে সংগটিত হলে তা দ্বি-পাক্ষিক একচেটিয়া বাজার।

38

একচেটিয়া বাজারে AR>MR- ব্যাখ্যা কর।[Dhaka · 2023]

উত্তর

একচেটিয়া বাজারে AR>MR বলতে বোঝায় একচেটিয়া বাজারে গড় আয় প্রান্তিক আয় অপেক্ষা বেশি হয়। 

একচেটিয়া বাজারে ক্রেতার ইচ্ছে অনুযায়ী দাম নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু বিক্রয়ের পরিমাণ বাড়াতে হলে তাকে দাম কমাতে হয়। তাই বিক্রয়ের বৃদ্ধির সাথে গড় আয় ও প্রান্তিক আয় উভয় কমতে থাকে। কিন্তু প্রান্তিক আয় গড় আয় অপেক্ষায় অধিকারী কমে। এই কারণে একচেটিয়া বাজারে গড় আয় প্রান্তিকায় অপেক্ষা বেশি হয়।

39

ফার্ম কী?[Dhaka · 2023]

উত্তর

একই ব্যবস্থাপনা ও মালিকানার অধীনে কোনো দ্রব্য উৎপাদনকারী স্বয়ংসম্পূর্ণ ইউনিটকে ফার্ম বলে।

40

ক্রেতা বাজার কে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয় – ব্যাখ্যা কর।[Dhaka · 2023]

উত্তর

যে বাজারে একজন মাত্র ক্রেতা ও অসংখ্য বিক্রেতা দ্রব্যের ক্রয় বিক্রয় করে তাকে মনোপসনি বাজার বলে। এই বাজারে ক্রেতা একজন হওয়ায় দ্রব্য চাহিদা একজনের উপর নির্ভরশীল। তাই ক্রেতা চাহিদা হ্রাস বৃদ্ধির মাধ্যমে বাজার দামকে প্রভাবিত করতে পারে। এ কারণে বলা হয় ক্রেতা বাজার কে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয়।

41

মনোপসনি কি?[Dinajpur · 2023]

উত্তর

যে বাজারে বিক্রেতা সংখ্যা বেশি হলেও ক্রেতার সংখ্যা মাত্র একজন হয় তাকে মনোপসনি বাজার বলে। 

42

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য করা যায় না কেন? [Dinajpur · 2023]

উত্তর

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন বা একই হয় কারণ একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম থাকায় ফার্ম ও শিল্প একই হয়।

সমজাতীয় কোনো দ্রব্য ও সেবা উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। আর ঐ দ্রব্য যোগানদানকারী বা উৎপাদনকারী সকল ফার্মের সমষ্টি হল শিল্প। আর একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম বিদ্যমান থাকে। এই ফার্মই বাজারে পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে। আর এই ফার্মটিই শিল্প হিসেবে বিবেচিত হয়। 

43

ফার্মের ভারসাম্যের প্রথম শর্ত(necessary condition) কী? [Dinajpur · 2023]

উত্তর

ফার্মের ভারসাম্যের প্রথম শর্ত হলো ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হতে হবে। 

44

AR রেখা কখন নিম্নগামী হয়?[Dinajpur · 2023]

উত্তর

বিক্রয় বৃদ্ধির সাথে দ্রব্যের দাম হ্রাস হলে AR রেখা নিম্নগামী হয়।

অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম বা বিক্রেতাকে বেশি পরিমাণে দ্রব্য বিক্রি করতে হলে তা কম দামে বিক্রি করতে হয়। এবং দ্রব্যের যোগান বৃদ্ধি করতে গেলে দাম কমাতে হয়। এজন্য এরূপ বাজারে যত বেশি পরিমাণ দ্রব্য বিক্রয় হয়, দাম বা গড় আয় ততই হ্রাস পায়। এরূপ পরিস্থিতিতে ফার্ম বা বিক্রেতার গড় আয় তথা AR রেখা নিম্নগামী হয়।

45

ফার্ম কি?[Comilla · 2023]

উত্তর

একই ব্যবস্থাপনা ও মালিকানার অধীনে কোনো দ্রব্য উৎপাদনকারী স্বয়ংসম্পূর্ণ ইউনিটকে ফার্ম বলে। 

46

কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়? কেন? [Comilla · 2023]

উত্তর

একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। আর একচেটিয়া কারবারে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র ফার্ম দ্বারা উৎপাদিত হয়। তাই ফার্মটি তার ইচ্ছা অনুযায়ী পণ্যের দাম নির্ধারণ করতে পারে। একচেটিয়া বাজারে ক্রেতা দামের উপর হস্তক্ষেপ করতে পারেনা। ফার্মের নির্ধারিত দামে সবাই পণ্য ক্রয় করে। 

47

ডুয়োপলি বাজার কি? [Comilla · 2023]

উত্তর

যে বাজারে ক্রেতার ত সংখ্যা মাত্র ২ জন কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকে তাকে ডুয়োপসনি বাজার বলে। 

48

পূর্ণ প্রতিযোগিতা ফার্মকে দাম গ্রহীতা বলা হয় – ব্যাখ্যা কর। [Comilla · 2023]

উত্তর

যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা দরকষাকষির মাধ্যমে কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নির্ধারিত দাম মেনে নিয়ে ফার্ম উৎপাদন পরিচালনা করে। এ বাজারে এককভাবে কেউ দ্রব্যের দাম কে প্রভাবিত করতে পারেনা। কিন্তু সব ফার্মই ক্রেতা ও বিক্রেতার দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দাম মেনে নেয়। এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। 

49

একচেটিয়া বাজার কাকে বলে?[Jessore · 2023]

উত্তর

যে বাজারে একজন উৎপাদক কিন্তু অসংখ্য ক্রেতার মধ্যে দ্রব্য ক্রয় বিক্রয় তাই হচ্ছে একচেটিয়া বাজার।

50

পূর্নপ্রতিযোগিতামূলক বাজারে AR=MR হয় কেন?[Jessore · 2023]

উত্তর

যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা দরকষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে কোনো পণ্য ক্রয় বিক্রয় করে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম স্থির থাকায় প্রান্তিক আয় ও গড় আয় দামের সমান হয়। এ বাজারে চাহিদা ও যোগানের সমতা দ্বারা দাম নির্ধারিত হয়। এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা দ্রব্যের দাম কে প্রভাবিত করতে পারেনা। তাই প্রতি একক দ্রব্য দাম একই হয় বলে গড়া আয় ও প্রান্তিক আয় দামের সমান হয়।

51

বাজার কাকে বলে?[Jessore · 2023]

উত্তর

ক্রেতা ও বিক্রেতার দরকষাকষিতে নির্দিষ্ট দামে কোনো দ্রব্য ক্রয়-বিক্রয়কে বাজার বলে।

52

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন – ব্যাখ্যা কর।[Jessore · 2023]

উত্তর

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন বা একই হয় কারণ একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম থাকায় ফার্ম ও শিল্প একই হয়। 

সমজাতীয় কোনো দ্রব্য ও সেবা উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। আর ঐ দ্রব্য যোগানদানকারী বা উৎপাদনকারী সকল ফার্মের সমষ্টি হল শিল্প। আর একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম বিদ্যমান থাকে। এই ফার্মই বাজারে পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে। আর এই ফার্নটিই শিল্প হিসেবে বিবেচিত হয়।

53

ডুয়োপলি কি?[Rajshahi · 2023]

উত্তর

যে বাজারে মাত্র দুইজন বিক্রেতা পণ্য জোগান নিয়ন্ত্রণ করে তাকে ডুয়োপলি বাজার বলে।

54

একচেটিয়া কারবারি কিভাবে দামের উপর প্রভাব বিস্তার করে?[Rajshahi · 2023]

উত্তর

একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। একচেটিয়া কারবারে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে। একচেটিয়া কারবারে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র ফার্ম দ্বারা উৎপাদিত হয়। তাই একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের উপর প্রভাব বিস্তার করে।

55

মনোপসনি কি?[Rajshahi · 2023]

উত্তর

যে বাজারে বিক্রেতা সংখ্যা বেশি হলেও ক্রেতার সংখ্যা মাত্র একজন হয় তাকে মনোপসনি বাজার বলে।

56

পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন?[Rajshahi · 2023]

উত্তর

একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। আর একচেটিয়া কারবারে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র ফার্ম দ্বারা উৎপাদিত হয়। এজন্য একচেটিয়া কারবারি দ্রব্যের দাম বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বিক্রয় বাড়তে হলে দ্রব্যের দাম কমাতে হবে। এ কারণে বিক্রয়ের বিভিন্ন পরিমাণে দ্রব্যের বিভিন্ন দামের সৃষ্টি হয় । এই একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা ও অসংখ্য ক্রেতা দ্রব্যের ক্রয় বিক্রয় করে।

57

উৎপাদন অপেক্ষক কি? [Mymensingh · 2023]

উত্তর

কোন ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুুগত উৎপাদানের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।

58

স্বল্পকালে স্থির খরচ থাকে কেন?[Mymensingh · 2023]

উত্তর

স্বল্পকালে উৎপাদন কাজে নিয়োজিত সব উপকরণ পরিবর্তন করা যায় না তাই স্থির খরচ বিদ্যমান থাকে।

স্বল্পকালে উৎপাদন অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন হয় না। উৎপাদন ব্যবস্থায় এমন কিছু উপকরণ থাকে যেগুলো স্বল্পকালে পরিবর্তন করা যায় না। আর এইসব উপকরণের জন্য ব্যয়ই হলো স্থির ব্যয়। তাই স্বল্পকালে স্থির ব্যয় পরিবর্তন করা যায় না।

59

শিল্প কি?[Chittagong · 2023]

উত্তর

বিভিন্ন ব্যবস্থাপনায় কোনো সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত ফার্মের সমষ্টিকে শিল্প বলে।

60

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের প্রকৃতি কেমন হয়?[Chittagong · 2023]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের প্রকৃতি সমজাতীয়।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। সমজাতীয় বলতে এমন দ্রব্যকে বোঝায় যেগুলো গুণগত দিক থেকে একই। তাছাড়া সমজাতীয় দ্রব্যের অভিন্ন এককগুলো পরস্পরের পূর্ণ পরিবর্তক হয়। তাই এই ধরনের পণ্যের প্রতি একেক দাম একই বা স্থির থাকে।

61

অর্থনীতিতে বাজার কাকে বলে?[Sylhet · 2023]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে কোন পণ্যকে বোঝায়। যা ক্রেতা ও বিক্রেতার দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়।

62

ফার্ম ও শিল্প এক অর্থে ব্যবহৃত হয় না কেন?[Sylhet · 2023]

উত্তর

বিভিন্ন কাঠামোগত পার্থক্যের কারণে ফার্ম ও শিল্প এক অর্থে ব্যবহৃত হয় না। 

একই ব্যবস্থাপনা ও মালিকানার অধীনে কোনো দ্রব্য উৎপাদনকারী স্বয়ংসম্পূর্ণ ইউনিটকে ফার্ম বলে। আর বিভিন্ন ব্যবস্থাপনায় কোনো সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত ফার্মের সমষ্টিকে শিল্প বলে। ফার্ম হলো একক উৎপাদক প্রতিষ্ঠান আর সেই হিসেবে এটি শিল্পের সদস্য। আর একই দ্রব্য উৎপাদনকারী ফার্মগুলো নিয়ে শিল্প গঠিত হয় এবং একটি শিল্পে সাধারণত অনেকগুলো ফার্ম থাকে। আর এসব দৃষ্টিকোণ থেকে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।

63

অর্থনীতিতে বাজার কী?[Rajshahi · 2022]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে এমন কোন দ্রব্য কে বুঝায় যা ক্রেতা বিক্রেতার দরকষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামের ক্রয় বিক্রয় হয়।

64

ফার্ম ও শিল্পের দুটি পার্থক্য লেখ।[Rajshahi · 2022]

উত্তর

ফার্ম ও শিল্পের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে।

একই ব্যবস্থাপনায় স্বয়ংসম্পূর্ণ একাধিক প্লান্ট এর সমষ্টিকে ফার্ম বলে। একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে। ফার্মের পরিধি সীমিত। অন্যদিকে শিল্পের পরিধি ব্যাপক।

65

অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী?[Rajshahi · 2022]

উত্তর

যখন বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কম থাকে এবং তাদের মধ্যে আংশিক প্রতিযোগিতা বিরাজ করে তখন তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।

66

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই- ব্যাখ্যা কর।[Rajshahi · 2022]

উত্তর

একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদক বা বিক্রেতা থাকায় ফার্ম ও শিল্প ও অভিন্ন হয়।

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোন পার্থক্য লক্ষ্য করা যায় না। ফার্ম একক ব্যবস্থাপনায় এবং শিল্পের অন্তর্গত ফার্মসমূহ ভিন্ন ভিন্ন  ব্যবস্থায় পরিচালিত হয়। যেহেতু একচেটিয়া বাজার ব্যবস্থায় একজন বিক্রেতা থাকে এবং পণ্যের কোন নিকট বিকল্প পণ্য থাকেনা। তাই এ বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোন পার্থক্য থাকে না।

67

মনোপসনি বাজার কাকে বলে?[Jessore · 2022]

উত্তর

যে বাজারে ক্রেতা একজন ও অসংখ্য বিক্রেতা ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পন্ন করে তাকে মনোপসনি বাজার বলে।

68

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন প্রান্তিক আয় ও গড় আয় দামের সমান হয়?[Jessore · 2022]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম স্থির থাকে বলেই প্রান্তিক আয় ও গড় আয় দামের সমান হয়।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের দ্বারা দাম নির্ধারিত হয়। কোন ক্রেতা বা বিক্রেতা দাম কে প্রভাবিত করতে পারে না যার ফলে ক্রয়-বিক্রয়ের পরিমাণ বাড়লেও দাম স্থির থাকে না। তাই  গড় আয় ও প্রান্তিক আয় সমান হয়।

69

বাজার কী?[Mymensingh · 2022]

উত্তর

বাজার বলতে বোঝায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ দরকষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে কোন দ্রব্য ক্রয় বিক্রয় এর ব্যবস্থা।

70

পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?[Mymensingh · 2022]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন ফার্ম যতই খরচ করেই উৎপাদন করুক না কেন তাকে বাজার নির্ধারিত মূল্যে বিক্রি করতে হয়। তাই চাহিদা রাখা ভূমি অক্ষে এর সমান্তরাল হয়।

71

অলিগোপলি বাজার কাকে বলে?[Mymensingh · 2022]

উত্তর

যে বাজারে ২ এর বেশি বিক্রেতা আছে কিন্তু অত্যাধিক নয় সে বাজারকে অলিগোপলি বাজার বলে।

72

“একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন।” – ব্যাখ্যা কর।[Mymensingh · 2022]

উত্তর

একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদক থাকায় ফার্ম ও শিল্প ও অভিন্ন হয়।

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোন পার্থক্য লক্ষ্য করা যায় না। যেহেতু একচেটিয়া বাজারে একজন বিক্রেতা থাকে এবং নিকট বিকল্প কোন দ্রব্য থাকে না। তাই এ বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই ।

73

ফার্ম কী?[Dinajpur · 2022]

উত্তর

যদি কোন একক প্রতিষ্ঠান সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদন ও যোগান দিয়ে থাকে তাকে ফার্ম বলে।

74

পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে ‘দাম গ্রহীতা’ বলা হয় কেন?[Dinajpur · 2022]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু ক্রেতা ও বিক্রেতার ঘাত প্রতিঘাতের মাধ্যমে বাজার দাম নির্ধারিত হয় সেহেতু সে নির্ধারিত দামটি ফার্মকে গ্রহণ করতে হয়।  সেজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। এই বাজারে কোন একক ক্রেতা বা বিক্রেতা থাকে না। অসংখ্য ক্রেতা মাধ্যমে ও তাদের দ্বারা সে বাজারে দাম নিরূপণ হয় । তাই ফার্মকে গ্রহণ করতে হয়।

75

জিডিপি কী?[Dinajpur · 2022]

উত্তর

কোন অর্থবছরে কোন দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপন্ন হয় সেসব সেবা  ও দ্রব্যের মূল্যের সমষ্টিকে জিডিপি (GDP) বলে। 

76

জিডিপি কী?[Dinajpur · 2022]

উত্তর

বিনিয়োগ সঞ্চয়ের উপর নির্ভরশীল। বর্তমানে যা সঞ্চয় হিসেবে রাখা হয় ভবিষ্যতে সে অর্থই বিনিয়োগের মূলধন হিসেবে কাজ করে। 

আয়ের যে অংশ ভোগ ক্ষেত্রে ব্যয় না করে ভবিষ্যতের উদ্দেশ্যে জমা রাখা হয়। সেই সঞ্চিত অর্থই ভবিষ্যৎ মূলধন হিসেবে উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করলে তা বিনিয়োগের ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ বলা যায়, সঞ্চয় বিনিয়োগের ভিত্তি। 

77

বাজার কাকে বলে?[Dinajpur · 2022]

উত্তর

যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দামে ক্রেতা ও বিক্রেতার ঘাত প্রতিঘাতে বা দর কষাকষির মাধ্যমে দ্রব্যের ক্রয়-বিক্রয় সম্পন্ন হয় তাকে বাজার বলে। 

78

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন- ব্যাখ্যা কর।[Dinajpur · 2022]

উত্তর

একচেটিয়া বাজার হলো এরুপ একটি বাজার ব্যবস্থা যেখানে একটি মাত্র উৎপাদন প্রতিষ্ঠান সামগ্রিক বাজারকে নিয়ন্ত্রণ করে। সেজন্য ফার্মই শিল্প হিসেবে ভূমিকা পালন করে এবং সমস্ত ক্রয় বিক্রয় পরিচালনা করে। সুতরাং বলা যায় একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন। এই ফার্মই পণ্য দ্রব্যের সমস্ত যোগান দিয়ে থাকে।অন্য কোন উৎপাদন প্রতিষ্ঠানের উক্ত বাজারে প্রবেশ নিষেধ। ফলে উক্ত ফার্মটিই সামগ্রিক শিল্প হিসেবে ভূমিকা রাখে। 

79

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী?[Dhaka · 2022]

উত্তর

যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা দের মধ্যে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা বিরাজ করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।

80

‘একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন’- ব্যাখ্যা কর।[Dhaka · 2022]

উত্তর

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প ও অভিন্ন হয়।

সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোন একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। আবার সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে। একচেটিয়া বাজারে একটি মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। এ বাজারে পণ্যের কোন নিকটতম বিকল্প দ্রব্য থাকে না। এ জন্য একটি মাত্র ফার্ম উৎপাদিত পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে বলে ফার্ম ও শিল্প  অভিন্ন হয়।

81

ভারসাম্য কী?[Dhaka · 2022]

উত্তর

ভারসাম্য বলতে বিভিন্ন সম্পর্কযুক্ত চালক সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে  স্থিতিবস্থা অর্জন করাকে বোঝায়।

82

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR MR হয় কেন?[Dhaka · 2022]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম স্থির থাকার কারণে AR=MR হয়।

 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন একজন ক্রেতার পক্ষে পণ্যের বাজার চাহিদা রেখার স্থান পরিবর্তন করা সম্ভব নয় এবং বিক্রেতার পক্ষেও যোগান রাখাকে প্রভাবিত করা সম্ভব নয়। দ্রব্যমূল্য বাজার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। এই কারণেই পণ্যের দাম স্থির থাকে বলে গড় আয় এবং প্রান্তিকায় সমান হয় ।

83

বাজার কাকে বলে?[Comilla · 2022]

উত্তর

কোন দ্রব্যের ক্রয়-বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার ফলে একটি নির্দিষ্ট দামের উদ্ভব হলে অর্থনীতিতে তাকে বাজার বলে।

84

‘পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দামগ্রহীতা বলা হয়’—ব্যাখ্যা কর।[Comilla · 2022]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নির্ধারিত দাম ফার্ম মেনে নিয়ে উৎপাদন পরিচালনা কমে।

যে বাজারে অসংখ্যা ক্রেতা ও বিক্রেতা দরকষাকষির মাধ্যমে দ্রব্য ক্রয়-বিক্রয় করে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে চাহিদা ও যোগানের দ্বারা ভারসাম্য দাম নির্ধারিত হয়। কোনো ক্রেতা বা বিক্রেতা এ দামকে প্রভাবিত করতে পারে না। ফলে একটি ফার্মকে নির্ধারিত দাম মেনে নিতে হয়। এজন্য পূর্ণ-প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়।

85

ফার্ম কী?[Chittagong · 2022]

উত্তর

অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে।

86

একচেটিয়া বাজারে P = AR > MR হয় কেন।[Chittagong · 2022]

উত্তর

একচেটিয়া বাজারে গড় আয় প্রান্তিক আয় অপেক্ষা বেশি হয়। একচেটিয়া বাজারে, ব্যবসায়ী ইচ্ছা অনুযায়ী দাঙ্গার নিয়ন্ত্রণ করতে পারলেও বেশি পরিমাণ দ্রব্য বিক্রয় করতে হলে তাকে দাম কমাতে হয়। আর বিপরীতে দাম বাড়ালে কম বিক্রয় করতে হয়। তাই প্রান্তিক আয় ও গড় আয় রেখা দুটোই ডান দিকে নিম্নগামী হয়। কিন্তু প্রান্তিক আয় গড় আয়ের চেয়ে অধিকতর নিম্নগামী হয়। তাই একচেটিয়া বাজারে AR > MR হয়।

87

GDP কাকে বলে?[Chittagong · 2022]

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধে উৎপাদিত দ্রব্য ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে।

88

“বিনিয়োগ সঞ্চয়ের উপর নির্ভরশীল”—ব্যাখ্যা কর।[Chittagong · 2022]

উত্তর

স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় থাকলে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় থাকে না।

স্বয়ম্ভূত ভোগের অস্তিত্বসহ আয়ের ওপর ভোগের নির্ভরশীলতার সম্পর্ককে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। পক্ষান্তরে, ভোক্তার চলমান আয়ের ওপর ভোগের নির্ভলশীলতাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। অর্থাৎ, স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ থাকায় আয় শূন্য অবস্থায় ভোগ ব্যয় ধনাত্মক হয়। কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে স্বয়ম্ভূত ভোগ না থাকায় আয় শূন্য হলে ভোগ ব্যয়ও শূন্য হয়।

89

মনোপসনি কী?[Chittagong · 2022]

উত্তর

যে বাজারে বিক্রেতার সংখ্যা বেশি হলেও ক্রেতার সংখ্যা মাত্র একজন হয় তাকে মনোপসনি বাজার বলে।

90

ফার্ম ও শিল্প কি এক হতে পারে? ব্যাখ্যা কর।[Chittagong · 2022]

উত্তর

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প এক হতে পারে। একচেটিয়া বাজারে বিক্রয়যোগ্য দ্রব্যটি মাত্র একটি ফার্ম দ্বারা উৎপাদিত হয়। এজন্য এখানে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। একচেটিয়া বাজারে কোনো পণ্যের প্রতিষ্ঠান একটি হওয়ায় উক্ত প্রতিষ্ঠান বা ফার্ম শিল্প হিসেবে বিবেচিত হয়। তাই বলা যায়, একচেটিয়া

বাজারে একটি ফার্ম শিল্প হিসেবে বিবেচিত হতে পারে।

91

 শিল্প কী?[Barisal · 2022]

উত্তর

কোনো সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয় ।

92

একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম সব সময়ই কি অস্বাভাবিক মুনাফা অর্জন করে? ব্যাখ্যা করো।[Barisal · 2022]

উত্তর

একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম সব সময় অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে না ।

একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম তিনটি অবস্থার সম্মুখীন হতে পারে। অর্থাৎ কখনো স্বাভাবিক মুনাফা, কখনো অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে। আবার কখনো ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে ।

কারণ স্বল্পকালে ফার্ম উৎপাদন খরচ ও পণ্যের যোগান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে না। তবে একচেটিয়া বাজারে দীর্ঘকালে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে ।

93

মনোপসনি বাজার কী?[Barisal · 2022]

উত্তর

যে বাজারে অসংখ্য বিক্রেতা থাকলেও ক্রেতার সংখ্যা মাত্র একজন তাকে মনোপসনি বাজার বলে ।

94

একচেটিয়া বাজারে AR রেখা নিম্নগামী কেন?[Barisal · 2022]

উত্তর

একচেটিয়া বাজারে গড় আয় রেখা এবং ফার্মের চাহিদা রেখা ও ক্রেতার চাহিদা রেখা সমার্থক হওয়ায় AR রেখা নিম্নগামী হয়। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম বা বিক্রেতাকে বেশি পরিমাণে দ্রব্য বিক্রয় করতে হলে তা কম দামে বিক্রয় করতে হয়। অন্যকথায়, দ্রব্যের যোগান বৃদ্ধি করতে গেলে দাম কমাতে হয়। এজন্য এরূপ বাজারে যত বেশি পরিমাণ দ্রব্য বিক্রয় হয়, দাম বা গড় আয় ততই হ্রাস পায়। এরূপ পরিস্থিতিতে ফার্ম বা বিক্রেতার গড় আয় তথা AR রেখা নিম্নগামী হয়।

95

অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?[Sylhet · 2022]

উত্তর

ক্রেতা-বিক্রেতার দরকষাকষিতে কোনো নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয়-বিক্রয়কে বাজার বলে ।

96

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = AR = MR হয় কেন?[Sylhet · 2022]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকায় প্রান্তিক আয় ও গড় আয় দামের সমান হয়।

যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা দরকষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে কোনো পণ্য ক্রয়-বিক্রয় করে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে চাহিদা ও যোগানের সমতা দ্বারা দাম নির্ধারিত হয়। এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। ফলে বিক্রয়ের পরিমাণ বাড়ালেও দ্রব্যের দাম স্থির থাকে। তাই প্রতি একক দ্রব্যের দাম একই হয় বলে গড় আয় ও প্রান্তিক আয় দামের সমান হয়। অর্থাৎ P = AR = MR হয়।

97

অলিগোপলি বাজার বলতে কী বোঝায়?[Sylhet · 2022]

উত্তর

যে বাজারে অসংখ্য ক্রেতা, কিন্তু মুষ্টিমেয় বিক্রেতা কোনো দ্রব্য বিক্রয় করে তাকে অলিগোপলি বাজার বলে ।

98

অবাধ প্রবেশ এবং প্রস্থান একচেটিয়া বাজারকে পূর্ণ প্রতিযোগিতা থেকে আলাদা করে-ব্যাখ্যা করো।[Sylhet · 2022]

উত্তর

অবাধ প্রবেশ এবং প্রস্থান একচেটিয়া বাজারকে পূর্ণ প্রতিযোগিতা থেকে আলাদা করে।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা-বিক্রেতার অবাধ প্রবেশ ও প্রস্থানের স্বাধীনতা থাকায় প্রচুর নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারে। ফলে বিক্রেতার সংখ্যা অসংখ্য হওয়ায় বাজারে একক বিক্রেতার প্রভাব থাকে না। অন্যদিকে, একচেটিয়া বাজারে বিক্রেতার অবাধ প্রবেশের সুযোগ না থাকায় একজন বিক্রেতা অবস্থান করতে থাকে। ফলে তার বাজার প্রভাবও একচেটিয়ার মতোই বিদ্যমান থাকে।

99

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী?[Chittagong · 2021]

উত্তর

যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা অবাধ প্রতিযোগিতার মাধ্যমে কোন সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।

100

কেন একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়?[Chittagong · 2021]

উত্তর

একচেটিয়া বাজারের বিক্রেতা দ্রব্যের দামের উপর একচেটিয়া প্রভাব বিস্তার করে বলে বিক্রেতাকে দামের স্রষ্টা বলে। 

একচেটিয়া বাজার হল যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে এবং উৎপাদিত দ্রব্যের কোন ঘনিষ্ঠ পরিবর্তক থাকে না। বাজারে প্রবেশের বাঁধা থাকে। যেহেতু একটি ফার্মই পণ্য উৎপাদন করে এবং যোগান দেয় ফলে তার পরিবর্তক দ্রব্য পাওয়া যায় না। ফলে ফার্ম ইচ্ছামত দাম নির্ধারণ করে। এ কারণেই এ বাজারের বিক্রেতাকে দামের স্রষ্টা বলে।

101

মনোপসনি বাজার কাকে বলে?[Dhaka · 2021]

উত্তর

যে বাজারে অসংখ্য বিক্রেতা হলেও ক্রেতা একজন হয় তাকে মনোপসনি বাজার বলে।

102

একচেটিয়া বাজারের গড় আয় রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন?[Dhaka · 2021]

উত্তর

একচেটিয়া বাজার দাম ও যোগান সম্পূর্ণ এককভাবে উৎপাদনকারী নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে সে যদি বেশি বিক্রয় করতে চাই তাহলে তা কম দামে বিক্রয় করতে হয় অর্থাৎ যোগান বাড়াতে হলেই দাম কমাতে হয় । এই কারণে বেশি বিক্রয়ের কারণ এই দাম কমাতে থাকে ফলে গড় আয়ও হ্রাস পায়। তাই একচেটিয়া বাজারে AR রেখা নিম্নগামী।

103

বাজার কাকে বলে?[Dhaka · 2021]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে কোন স্থানকে না বুঝিয়ে কোন পণ্য বা দ্রব্য কে বুঝায় যা অসংখ্য ক্রেতা ও বিক্রেতার দর কষা্কষির মাধ্যমে নির্ধারণ করা হয়।

104

পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে কেন AR =MR?[Dhaka · 2021]

উত্তর

পণ্য প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য বা পণ্যের দাম একই হওয়ায় AR=MR । 

 যে বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা কোন সমজাতীয় পণ্য বা দ্রব্য একই দামে দরকষাকষির মাধ্যমে ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। এই বাজারে যত পণ্য বিক্রয় করা হোক না কেন দাম একই থাকে। যার কারণে  AR=MR হয়।

105

প্রান্তিক ব্যয় বলতে কী বোঝ?[Dhaka · 2021]

উত্তর

উৎপাদনের পরিমাণ এক এক বৃদ্ধির জন্য যে পরিমাণ ব্যয় বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে।

106

একচেটিয়া কারবারি কীভাবে দামের উপর প্রভাব বিস্তার করে?[Dhaka · 2021]

উত্তর

একচেটিয়া কারবারে বিক্রেতার ইচ্ছা অনুযায়ী দাম নির্ধারিত হয় । যে কারবারে শুধু একজন বিক্রেতা অসংখ্য ক্রেতার নিকট পণ্য ক্রয় বিক্রয় করে তাকে একচেটিয়া করবার বলে। এই কারবারে কোন প্রতিযোগী না থাকায় দাম ও যোগানের উপর বিক্রেতা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। সে তার সুবিধাজনক ভাবে দাম নির্ধারণ করে।

107

আন্তর্জাতিক বাজার কাকে বলে?[Barisal · 2021]

উত্তর

কোনো দ্রব্যের বাজার যদি নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে কয়েকটি দেশ জুড়ে তথা বিশ্বব্যাপী বিস্তৃত হয়, তাকে আন্তর্জাতিক বাজার বলে।

108

“বাস্তবে বিশুদ্ধ পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার কোথাও নেই”—ব্যাখ্যা কর।[Barisal · 2021]

উত্তর

“বাস্তবে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোথাও নেই”—কারণ এই বাজারের সবগুলো বৈশিষ্ট্য একসাথে পাওয়া যায় না।

 যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা বাজার নির্ধারিত দামে সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই বাজারের বৈশিষ্ট্যগুলো হলো নির্দিষ্ট দাম, সমজাতীয় দ্রব্য, অসংখ্য কেতা-বিক্রেতা, প্রস্থানের সুযোগ, বাজারে অবাধ প্রবেশ ইত্যাদি। যেমন- ধানের প্রাথমিক বাজারে বহুসংখ্যক ক্রেতা-বিক্রেতা থাকে এবং কোনো একজন উৎপাদক ধানের বাজারকে প্রভাবিত করতে পারে না। এভাবে অন্যান্য খাদ্যশস্য, মাছ, মুরগি, ডিম, দুধ প্রভৃতির বাজারও পূর্ণ প্রতিযোগিতামূলক বা তার কাছাকাছি। অর্থাৎ একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সবগুলো বৈশিষ্ট্য না থাকায় বাস্তবে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নেই।

109

শিল্প কাকে বলে?[Barisal · 2021]

উত্তর

সমজাতীয় দ্রব্য যা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়।

110

পূর্ণপ্রতিযোগিতায় ক্রেতা ও বিক্রেতাকে দামগ্রহীতা বলা হয় কেন?[Barisal · 2021]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতায় ক্রেতা ও বিক্রেতাকে দামগ্রহীতা বলা হয় কারণ ক্রেতা-বিক্রেতাকে একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করতে হয়।

 পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ফার্ম বা বিক্রেতা এবং ক্রেতা থাকে। প্রত্যেক ফার্ম সমজাতীয় পণ্য উৎপাদন করে। একটি ফার্ম আলাদাভাবে বাজারের মোট যোগানের একটি অতিক্ষুদ্র অংশ উৎপাদন ও যোগান নিয়ন্ত্রণ করে মাত্র। তাই এককভাবে কোনো ফার্ম বা ক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারে না, বরং চাহিদা ও যোগানের সমন্বয়ে বাজারে যে দাম নির্ধারিত হয় তাকে প্রত্যেক ক্রেতা-বিক্রেতা সেই দাম গ্রহণ করে।

111

ডুয়োপলি বাজার কী?[Jessore · 2021]

উত্তর

যে বাজারে দুজন বিক্রেতা পুরো বাজার নিয়ন্ত্রণ করে তাকে  ডুয়োপলি বাজার বলে।

112

একটি মনোপলি ফার্ম মূল্য নিয়ন্ত্রণ করে- ব্যাখ্যা কর।[Jessore · 2021]

উত্তর

বাজারে কোন বিকল্প দ্রব্য বিদ্যমান না থাকায় মনোপলি ফার্ম মূল্য নিয়ন্ত্রণ করে ।

মনোপলি ফার্ম তার ইচ্ছামত দাম হ্রাস-বৃদ্ধি করতে পারে। তার কোন প্রতিযোগী নাই। তাই বিক্রেতারাই দাম ঠিক করে। এ বাজারে ক্রেতার কোনো ভূমিকা নাই।

113

ফার্ম কী?[Sylhet · 2021]

উত্তর

AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মের মুনাফার ধরনের কেমন পরিবর্তন হবে? বিশ্লেষণ কর।

114

একচেটিয়া বাজারে ফার্মকে ‘দাম সৃষ্টিকারী’ বলা হয় কেন?[Sylhet · 2021]

উত্তর

একচেটিয়া বাজারে বিক্রেতা নিজের সুবিধা মত দ্রব্য এর দাম নির্ধারণ করায়, একে দাম সৃষ্টিকারী বা Price Maker বলা হয়।

যে বাজার অসংখ্য ক্রেতা ও শুধু একজন বিক্রেতা থাকে এবং বিক্রেতা পণ্যের দাম ও যোগানের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। শুধু একজন উৎপাদক বিধায় এ বাজারে সে তার সুবিধামতাবেক লাভের আশায় দাম নির্ধারণ করে, তাই একচেটিয়া কারবারকে price maker বা দাম সৃষ্টিকারী বলা হয়।

115

ডুয়োপলি বাজার কী?[Sylhet · 2021]

উত্তর

যে বাজারে মাত্র দুজন বিক্রেতা সমগ্র বাজারের যোগান ও দাম নিয়ন্ত্রণ করে ডুয়োপলি বাজার বলে।

116

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই হয় কেন?[Sylhet · 2021]

উত্তর

একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে বিধায় এ বাজারে ফার্ম ও শিল্প একই।

অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনের নিয়োজিত একক উৎপাদন প্রতিষ্ঠানকে ফার্ম বলে আর ফার্মের সমষ্টিকে শিল্প বলে।

একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্মই পণ্যদ্রব্য বিক্রয় করে। বিধায় বাজারে যোগান ও দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তাছাড়া এ বাজারে দ্রব্যের নিকট পরিবর্তিত দ্রব্য থাকে না।

117

অলিগোপলি বাজার কী?[Rajshahi · 2021]

উত্তর

যে বাজারে কয়েকজন বিক্রেতা সমজাতীয় বা পৃথকীকৃত দ্রব্য  বিক্রয় করে তাকে অলিগোপলি বাজার বলে।

118

একচেটিয়া বাজারে বিজ্ঞাপন খরচ নেই কেন?[Rajshahi · 2021]

উত্তর

একচেটিয়া কারবারে প্রতিযোগী না থাকায় বিজ্ঞাপনের জন্য  কোন অর্থ ব্যয় করতে হয় না।

 যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং পণ্যের দাম বা যোগান সম্পূর্ণ বিক্রেতা নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে। এই বাজারে পণ্যের পরিবর্তক দ্রব্য নেই। এই বাজারে  যেহেতু আর কোন বিক্রেতা নাই । তাই কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এই কারবারে কোন বিজ্ঞাপন ব্যয় করতে হয় না।

119

স্বল্পকালীন বাজার কী?[Rajshahi · 2021]

উত্তর

যে বাজারে চাহিদা পরিবর্তনের সাথে সাথে যোগান সামান্য পরিবর্তন করা যায় তাকে স্বল্পকালীন বাজার বলা হয়।

120

একটি মাত্র ফার্ম কি কখনো শিল্প হিসেবে বিবেচিত হতে পারে? ব্যাখ্যা কর।[Rajshahi · 2021]

উত্তর

একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে বিধায় এ বাজারে ফার্ম ও শিল্প একই।

অর্থনীতিতে সম জাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত একক উৎপাদন  প্রতিষ্ঠানকে ফার্ম বলে আর ফার্মের সমষ্টিকে শিল্প বলে। একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্মই দ্রব্য বিক্রয় করে বিধায় বাজারে যোগান ও দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে।তাছাড়া এ বাজারে দ্রব্যের নিকট পরিবর্তক দ্রব্য থাকে না।

121

মূলধন বাজার কাকে বলে?[Rajshahi · 2021]

উত্তর

যে বাজারে দীর্ঘমেয়াদি ঋণের কারবার হয় তাকে মূলধন বাজার বলে।

122

ফার্মের স্বাভাবিক মুনাফা বলতে কী বোঝায়?[Rajshahi · 2021]

উত্তর

যখন একটি ফার্মের মোট ব্যয় ও মোট আয় সমান হয় তখন তাকে ফার্মের স্বাভাবিক মুনাফা বলা হয়।

 ফার্ম ভারসাম্য অবস্থা পূরণের জন্য প্রয়োজনীয় শর্তঃ

১) MR = MC

২)  MR রেখার ঢাল < MC রেখার ঢাল।

৩) P=AC যেখানে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়।

এখানে AR=AC  হয় বিধায় হয় TC=TR । যার ফলে স্বাভাবিক মুনাফা (0)  অর্জিত হয়।

123

উৎপাদন কী?[Mymensingh · 2021]

উত্তর

উৎপাদনের উপকরণ ব্যবহার করে বস্তুগত উপকরণকে বস্তুগত উৎপাদনে রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হলো উৎপাদন।

124

দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না-ব্যাখ্যা কর।[Mymensingh · 2021]

উত্তর

দীর্ঘকালের উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায় বিধায় দীর্ঘকালে কোন স্থির ব্যয় থাকে না।

অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কোন নির্দিষ্ট সময়সীমাকে বোঝায় না বরং এমন সময়কে বোঝায় যখন একটি ফার্ম তার সকল উৎপাদনের উপকরণ প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারে। যার কারণে দেখা যায় দীর্ঘকালের সকল পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয়ে পরিণত হয়ে যায়। তাই দীর্ঘকালে কোন স্থির ব্যয় থাকে না।

125

একক ক্রেতার বাজারকে কী বলে?[Mymensingh · 2021]

উত্তর

একক ক্রেতার বাজার কে মনোপসনি বাজার বলা হয়।

126

পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?[Mymensingh · 2021]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয় বিধায় চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।

বাজারে অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা থাকায় চাহিদা ও যোগানের পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে  দাম নির্ধারিত হয়। আর নতুন কোন ফার্ম আসতে হলে সে প্রচলিত দাম মেনে নেয়।

 তাই এই বাজারে চাহিদা রেখা ভূমি  অক্ষের সমান্তরাল।

127

বাজার কী?[Mymensingh · 2021]

উত্তর

বাজার বলতে একটি পণ্যকে বোঝায় যা একটি নির্দিষ্ট দামে ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়।

128

একচেটিয়া বাজারে AR>MR হয় কেন?[Mymensingh · 2021]

উত্তর

একচেটিয়া বাজারে গড় আয় প্রান্তিক আয় অপেক্ষা বেশি হয়।

একচেটিয়া বাজারে, ব্যবসায়ী ইচ্ছা অনুযায়ী দামস্তর নিয়ন্ত্রণ করতে পারলেও বেশি পরিমাণ দ্রব্য বিক্রয় করতে হলে তাকে দাম কমাতে হয়। আর বিপরীতে দাম বাড়ালে কম বিক্রয় করতে হয়। তাই প্রান্তিক আয় ও গড় আয় রেখা দুটোই ডান দিকে নিম্নগামী হয়। কিন্তু প্রান্তিক আয় গড় আয়ের চেয়ে অধিকতর নিম্নগামী হয়। তাই একচেটিয়া বাজারে AR > MR হয়।

129

মনোপসনি বাজার কী?[Comilla · 2021]

উত্তর

যে বাজারে বিক্রেতার সংখ্যা বেশি হলেও ক্রেতার সংখ্যা মাত্র একজন হয় তাকে মনোপসনি বাজার (Monopsony Market) বলে।

130

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন কেন?[Comilla · 2021]

উত্তর

অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয় ।

আবার, কোনো সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনের নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। আমরা জানি, একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম বা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। তাছাড়া, এ বাজারে উৎপাদিত পণ্যের কোনো নিকটতম বিকল্প পণ্য থাকে না। তাই বলা যায়, একটি মাত্র ফার্ম উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে বলে এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন হয়।

131

অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?[Comilla · 2021]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়।

132

পূর্ণ প্রতিযোগিতায় P = AR = MR কেন হয়?[Comilla · 2021]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাজার চাহিদা ও যোগানের সমতা দ্বারা পণ্যের দাম নির্ধারিত হয়। কোনো একজন ক্রেতার পক্ষে বাজার চাহিদা পরিবর্তন করা সম্ভব নয়। আবার একজন বিক্রেতা পণ্যের মোট যোগানের একটি নগণ্য অংশ উৎপাদন করে। ফলে তার পক্ষেও পণ্যের বাজার যোগানকে প্রভাবিত করা সম্ভব নয়। তাই এ বাজারে বিক্রেতা দ্রব্যের প্রতিটি একক থেকে একই গড় আয় (AR বা প্রান্তিক আয় (MR) বা দাম (P) পায়। এজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = AR = MR হয়।

133

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?[Comilla · 2021]

উত্তর

যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার (Perfect Competition Market) বলে ।

134

বাংলাদেশের তৈরি পোশাকের বাজারকে কেন আন্তর্জাতিক বাজার বলা যায়?[Comilla · 2021]

উত্তর

যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা দেশের ভূখণ্ডের বাইরেও বিস্তৃত থাকে, তা আন্তর্জাতিক বাজারকে নির্দেশ করে ।

আন্তর্জাতিক বাজারে দ্রব্যের চাহিদা সাধারণভাবে বিশ্বজুড়ে বিস্তৃত থাকে। বাংলাদেশের তৈরি পোশাক পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তৈরিকৃত পোশাক দেশের সীমানা অতিক্রম করে অন্য দেশের মধ্যে বিস্তৃত বলে একে আন্তর্জাতিক বাজারের পণ্য বলা হয় ।

135

মাত্রাগত উৎপাদন কী?[Dinajpur · 2021]

উত্তর

দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত পরিবর্তন বা মাত্রাগত উৎপাদন বা Returns to Scale বলে।

136

একচেটিয়া বাজার ও একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারের মধ্যে পার্থক্য কীরূপ?[Dinajpur · 2021]

উত্তর

একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকলেও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে অনেক বিক্রেতা থাকে কিন্তু অসংখ্য নয়। যে বাজারে একজন বিক্রেতা বা একটি উৎপাদন প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট দ্রব্যের মোট যোগান প্রদান করে তাকে একচেটিয়া বাজার বলে। পক্ষান্তরে, যে বাজারে বহুসংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য বিক্রয় করে তাকে একচেটিয়া প্রতিযোগিতমূলক বাজার বলে। একচেটিয়া বাজারের দ্রব্যের ঘনিষ্ঠ বিকল্প থাকে না। কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলো একই ধরনের হলেও অভিন্ন নয়।

137

স্থানীয় বাজার কী?[Dinajpur · 2021]

উত্তর

যে পণ্যের বাজার দেশের একটি বিশেষ স্থান বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে স্থানীয় বাজার (Local Market) বলে।

138

একচেটিয়া কারবারে AR > MR হয় কেন?[Dinajpur · 2021]

উত্তর

একচেটিয়া কারবারে গড় আয় প্রান্তিক আয় অপেক্ষা বেশি হয়। অর্থাৎ AR > MR হয়।

একচেটিয়া কারবারে ব্যবসায়ী ইচ্ছা অনুযায়ী দামস্তর নিয়ন্ত্রণ করতে পারলেও বেশি পরিমাণ দ্রব্য বিক্রয় করতে হলে তাকে দাম কমাতে হয়। আর বিপরীতে, দাম বাড়ালে কম বিক্রয় করতে হয়। তাই প্রান্তিক আয় ও গড় আয় রেখা দুটোই ডান দিকে নিম্নগামী হয়। কিন্তু প্রান্তিক আয় গড় আয়ের চেয়ে অধিকতর নিম্নগামী হয়। তাই একচেটিয়া কারবারে AR > MR হয়।

139

অলিগোপলি কী?[Dinajpur · 2021]

উত্তর

যে বাজারে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা সমজাতীয় অথবা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে, তাকে অলিগোপলি বাজার বলে।

140

একচেটিয়া কারবারি দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে কি? ব্যাখ্যা করো।[Dinajpur · 2021]

উত্তর

একচেটিয়া ব্যবসায়ে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে। একচেটিয়া ব্যবসায়ে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। সাধারণত একচেটিয়া ব্যবসায়ে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র বিক্রেতা দ্বারা বিক্রিত হয়। তাই একচেটিয়া ব্যবসায়ী দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একচেটিয়া ব্যবসায়ী তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

141

বাজার কী?[Dinajpur · 2021]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়।

142

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন কেন? ব্যাখ্যা করো।[Dinajpur · 2021]

উত্তর

অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়।

আবার, কোনো সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনের নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। আমরা জানি, একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম বা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। তাছাড়া, এ বাজারে উৎপাদিত পণ্যের কোনো নিকটতম বিকল্প পণ্য থাকে না। তাই বলা যায়, একটি মাত্র ফার্ম উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে বলে এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন হয়।

143

ফার্ম কী?[Dhaka · 2019]

উত্তর

অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা যায়।

144

একচেটিয়া কারবারি কীভাবে দামের ওপর প্রভাব বিস্তার করে?[Dhaka · 2019]

উত্তর

একচেটিয়া কারবারে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে। একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। সাধারণত একচেটিয়া কারবারে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র ফার্ম দ্বারা উৎপাদিত হয়। তাই একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একচেটিয়া কারবারি তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

145

অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?[Rajshahi · 2019]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বুঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়- বিক্রয় হয়।

146

পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে ‘দামগ্রহীতা’ বলা হয় কেন?[Rajshahi · 2019]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে অবাধে ক্রয়-বিক্রয় করে এবং প্রচলিত দামের ওপর কেউ প্রভাব বিস্তার করতে পারে না বলে একে দাম গ্রহীতা বলে।

প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া- প্রতিক্রিয়ার মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। এই দামকে মেনে নিয়ে একটি ফার্ম বাজারের মোট যোগানের সামান্য অংশ উৎপাদন ও সরবরাহ করে। বাজারের প্রচলিত দামের ওপর এককভাবে কোনো ফার্ম প্রভাব বিস্তার করতে পারে না। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে দামগ্রহীতা বলা হয়।

147

দ্বি-পক্ষীয় বাজার কাকে বলে?[Comilla · 2019]

উত্তর

বাজারে একজনমাত্র ক্রেতা ও বিক্রেতা থাকলে তাকে দ্বিপাক্ষিক বা দ্বি-পক্ষীয় বাজার বলা হয়।

148

চিনিকল আখ ক্রয়ের ক্ষেত্রে কী ধরনের সুবিধা ভোগ করে? ব্যাখ্যা করো।[Comilla · 2019]

উত্তর

চিনিকল আখ ক্রয়ের ক্ষেত্রে মনোপসনি বা একজন ক্রেতার সুবিধা ভোগ করে।

যে বাজার একজন মাত্র ক্রেতা থাকে কিন্তু বিক্রেতা অনেক থাকে, তাকে মনোপসনি বাজার বলে। যেমন- আখ চাষবর্তী অঞ্চলে আখচাষী অনেক থাকলেও আখ ক্রেতা তথা চিনিকল একটি থাকে। এই চিনিকল মনোপসনি বাজারের অন্তর্ভুক্ত হওয়ায় আখ ক্রয়ে একক ক্রেতা হওয়ার সুবিধা তথা একচেটিয়া সুবিধা ভোগ করে।

149

ডুয়োপসনি বাজার কী?[Jessore · 2019]

উত্তর

যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র দুইজন, কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকে, তাকে ডুয়োপসনি বাজার বলে।

150

ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে, বিক্রেতা নয়- ব্যাখ্যা করো।[Jessore · 2019]

উত্তর

মনোপসনি বাজারে বিক্রেতা নয় ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে। কোনো দ্রব্যের বাজার ‘মনোপসনি মার্কেটে পরিণত হলে সেখানে বিক্রেতার সংখ্যা অসংখ্য হলেও ক্রেতা থাকে মাত্র একজন। তাই এ বাজারে ক্রেতাই দ্রব্যের দাম নির্ধারণ বা চাহিদা কম-বেশি করে যোগান প্রভাবিত করার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে পারে। বিক্রেতা দাম কমিয়ে দিলে বাজারে অন্য কোনো ক্রেতার অনুপস্থিতিতে বিক্রেতাদেরকে কম দামেই বিক্রি করতে হয়।

151

অর্থনীতিতে বাজার কাকে বলে?[Chittagong · 2019]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়।

152

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন- ব্যাখ্যা করো।[Chittagong · 2019]

উত্তর

একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে বলে এখানে ফার্ম ও শিল্প অভিন্ন। অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। আবার, কোনো সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনের নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। আমরা জানি, একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম বা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। তাছাড়া, এ বাজারে উৎপাদিত পণ্যের কোনো নিকটতম বিকল্প পণ্য থাকে না। সুতরাং, একটি মাত্র ফার্ম উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে বলে এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন।

153

ফার্ম কাকে বলে?[Sylhet · 2019]

উত্তর

অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। যেমন- এক একটি কাগজ কল হলো এক একটি ফার্ম।

154

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে কেন?[Sylhet · 2019]

উত্তর

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয দ্রব্য নির্ধারিত দামে বিক্রয় হয় বলে এখানে দাম স্থির থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি সমজাতীয় দ্রব্যের ক্রয়-বিক্রয় হয়। বাজার সম্বন্ধে ক্রেতা-বিক্রেতা পূর্ণভাবে জ্ঞাত থাকে। ফলে এখানে ক্রেতা বা বিক্রেতাদের মধ্যে কেউ এককভাবে নির্ধারিত দাম পরিবর্তন করতে পারে না। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি দামই বিরাজ করে। যেমন- সোনার বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক হওয়ায় সেখানে একটি দামই বলবৎ থাকে।

155

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী?[Barisal · 2019]

উত্তর

যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।

156

কেন একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়?[Barisal · 2019]

উত্তর

একচেটিয়া বাজারে বিক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয় কারণ বিক্রেতা তার ইচ্ছা অনুযায়ী পণ্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে। বাজারে একটিমাত্র ফার্ম থাকলে, উৎপাদিত পণ্যের নিকট বিকল্প দ্রব্য না থাকলে এবং সর্বোপরি প্রতিযোগী ফার্মের প্রবেশাধিকার না থাকলে পণ্যের যোগানের ওপর ঐ ফার্মের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকে। এক্ষেত্রে একটি ফার্ম পণ্যের দামের ওপর একক প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ, ফার্ম প্রয়োজনে দাম বাড়াতে পারে কিংবা কমাতে পারে। এ বাজারে দাম নির্ধারণে ক্রেতার কোনো ভূমিকা নেই। বিক্রেতা নিজেই তার পণ্যের দাম নির্ধারণ করে। এজন্য একচেটিয়া বাজারে বিক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয়।

157

অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?[Dinajpur · 2019]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বুঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়।

158

সব বাজারে কি AR > MR হয়? ব্যাখ্যা করো।[Dinajpur · 2019]

উত্তর

না, সব বাজারে প্রান্তিক আয় (MR) অপেক্ষা গড় আয় (AR) বেশি হয় না।

অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR > MR হলেও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR হয়। কারণ পূর্ণ প্রতিযোগিতায় সব ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দাম মেনে নিয়ে দ্রব্য বা সেবা ক্রয়-বিক্রয় করে। অন্যদিকে, অপূর্ণ প্রতিযোগিতায় বিক্রেতা দ্রব্যের দামের ওপর কম-বেশি প্রভাব বিস্তার করতে পারে। এজন্য এ ধরনের বাজারে AR > MR হয়। তাই বলা যায়, সব বাজারে AR > MR হয় না।

159

যোগান বিধি কী?[Dinajpur · 2019]

উত্তর

সাধারণত দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের মধ্যকার এরূপ সমমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় সেই বিধিই যোগান বিধি।

160

যোগান ও মজুদ এক নয়- ব্যাখ্যা কর।[Dinajpur · 2019]

উত্তর

অর্থনীতিতে যোগান ও মজুদ এক অর্থে ব্যবহৃত হয় না। এগুলোর মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। বিক্রেতার নিকট যে পরিমাণ দ্রব্য গচ্ছিত থাকে তার সমুদয় অংশকে মজুদ বলে। পক্ষান্তরে, বিক্রেতা ওই মজুদের যে অংশ কোনো একটি নির্দিষ্ট দামে, ও নির্দিষ্ট সময়ে বাজারে বিক্রয় করতে প্রস্তুত থাকে, তাকে যোগান বলে। যেমন— কোনো কৃষকের ২০০ মণ ধান জমা আছে। এ ২০০ মণ ধানই মজুদ। এ মজুদকৃত ধান থেকে কৃষক ৫০ মণ ধান বিক্রয় করতে রাজি হয়। এ ৫০ মণ ধান হলো যোগান ।

161

মনোপসনি বাজার কী?[Rajshahi · 2018]

উত্তর

মনোপসনি বাজার হলো এমন এক ধরনের বাজার যেখানে বিক্রেতার সংখ্যা বেশি হলেও ক্রেতা একজন।

162

একচেটিয়া কারবারি কীভাবে দামের ওপর প্রভাব বিস্তার করে? [Rajshahi · 2018]

উত্তর

একচেটিয়া কারবারে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে। এজন্য একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। সাধারণত একচেটিয়া কারবারে বিক্রয়যোগ্য দ্রব্যটি কেবল একটি ফার্ম দ্বারা উৎপাদিত হয়। তাই একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। তাই বলা যায়, একচেটিয়া কারবারি তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

163

ডুয়োপলি বাজার কাকে বলে? [Dhaka · 2018]

উত্তর

যে বাজারে দুইজন মাত্র বিক্রেতা দ্রব্যের যোগান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে তাকে ডুয়োপলি বাজার বলে। 

164

ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন কার্যক্রম চালিয়ে যায়? [Dhaka · 2018]

উত্তর

SAC > P AVC হলে ফার্ম লোকসান স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। কেননা P > AVC হলে ফার্ম তার অর্জিত আয় দিয়ে পরিবর্তনীয় খরচ তুলেও স্থির খরচের একটি অংশ তুলে নিতে পারে তাই উৎপাদন চালালে লোকসান হবে স্থির খরচের চেয়ে কম । অর্থচ উৎপাদন না করলে ফার্মকে পুরো স্থির খরচই লোকসান গুনতে হবে । তাই উৎপাদন চালিয়ে সে লোকসান ন্যূনতম করতে চাইবে। 

165

চাহিদার সংকোচন কী?[Dhaka · 2017]

উত্তর

কোনো দ্রব্যের দাম বৃদ্ধির ফলে যখন চাহিদার পরিমাণ হ্রাস পায় তখন তাকে চাহিদার সংকোচন বলা হয়।

166

যোগান রেখা কি সর্বদা ডানদিকে ঊর্ধ্বগামী হয়?[Dhaka · 2017]

উত্তর

যোগান রেখা সাধারণত বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়। কারণ যোগান বিধি অনুযায়ী, দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। আবার যোগান বিধির ব্যতিক্রম ঘটলে, যোগান রেখা তখন ঊর্ধ্বগামী না হয়ে বরং ভূমি বা লম্ব অক্ষের সমান্তরাল হয়। যেমন- দুর্লভ পণ্যসামগ্রীর ক্ষেত্রে যোগান লম্ব অক্ষের সমান্তরাল হয়ে থাকে। আবার শ্রমের যোগান রেখা বামদিকে পশ্চাৎগামী হয়ে থাকে। সুতরাং যোগান রেখা সর্বদা ডানদিকে ঊর্ধ্বগামী হয় না।

167

একচেটিয়া বাজার কাকে বলে?[Rajshahi · 2017]

উত্তর

যে বাজারে মাত্র একজন উৎপাদনকারী বা বিক্রেতা কোনো দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে এবং দ্রব্যটির কোনো নিকট পরিবর্তিত দ্রব্য থাকে না তাকে একচেটিয়া বাজার বলে।

168

দীর্ঘকালীন বাজারে দাম নির্ধারণে চাহিদা ও যোগানের ভূমিকা কেমন?[Rajshahi · 2017]

উত্তর

দীর্ঘকালীন সময়ে বাজারে দাম নির্ধারণে চাহিদা ও যোগান যৌথ ভূমিকা রাখে। যে বাজারে দ্রব্যের চাহিদার সাথে সাড়া দিয়ে যোগান পরিবর্তন করা যায় তাকে দীর্ঘকালীন বাজার বলে। দীর্ঘকালীন সময়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের আয়তন, সংখ্যা, যন্ত্রপাতি- এমনকি উৎপাদন পদ্ধতিও সামগ্রিকভাবে পরিবর্তন করা যায়। ফলে চাহিদা ও যোগানের মধ্যে সমাঞ্জস্য বিধান করেই দীর্ঘকালীন বাজারে দ্রব্যের দাম নির্ধারিত হয়। সুতরাং বলা যায়, দীর্ঘকালীন বাজারে দাম নির্ধারণে চাহিদা ও যোগানের যুগ্ম ভূমিকা থাকে।

169

অর্থনীতিতে বাজার কাকে বলে?[Comilla · 2017]

উত্তর

ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলে।

170

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে- ব্যাখ্যা করো।[Comilla · 2017]

উত্তর

স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতায় কোনো ফার্ম স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা বা ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ অব্যাহত রাখলেও দীর্ঘমেয়াদে ফার্মসমূহ কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্যে পৌঁছে। দীর্ঘকাল বলতে এমন একটি সময় বা মেয়াদকে বোঝায় যে অবস্থায় কোনো ফার্মের সকল ব্যয়ই হয় পরিবর্তনীয় এবং নতুন নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে বা পুরাতন ফার্ম ইচ্ছা করলে শিল্প থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং দীর্ঘকালে ফার্মের আয়তন ও সংখ্যা উভয়ই পরিবর্তন করা যায়। তাই এ সময়ে ফার্ম বাজারে টিকে থাকতে কেবল স্বাভাবিক মুনাফা (normal profit) অর্জন করে।

171

অর্থনীতিতে বাজার কাকে বলে? [Jessore · 2017]

উত্তর

বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্য, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়াকে বোঝায়।

172

অতি স্বল্পকালীন বাজারে শুধু চাহিদার ওপর দাম নির্ধারিত হয় কেন?[Jessore · 2017]

উত্তর

অতি স্বল্পকালীন বাজারে যোগানের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব নয় বলে শুধু চাহিদার ওপর পণ্যের দাম নির্ধারিত হয়।

যখন কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়, তখন সে বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে। এ বাজারের স্থায়িত্বকাল এতই কম যে এ সময়ে দ্রব্যের যোগান বাড়ানো বা কমানো যায় না। অন্যকথায়, এ বাজারে দ্রব্যের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। তাই এ বাজারে দ্রব্যের দাম চাহিদার তীব্রতার দ্বারাই নির্ধারিত হয়।

173

মনোপসনি বাজার কী?[Jessore · 2017]

উত্তর

যে বাজারে বিক্রেতার সংখ্যা বেশি হলেও ক্রেতার সংখ্যা মাত্র একজন তাকে মনোপসনি বাজার (Monopsony Market) বলে।

174

একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই হয় কেন?[Jessore · 2017]

উত্তর

অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। আবার, কোনো সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনের কাজে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে।

আমরা জানি, একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম বা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। তাছাড়া, এ বাজারে উৎপাদিত পণ্যের কোনো নিকটতম বিকল্প পণ্য থাকে না এবং উক্ত ফার্ম ব্যতীত অন্য কোনো ফার্ম বাজারে প্রবেশ করতে পারে না। তাই একটি মাত্র ফার্ম উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে বলে এ বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন হয়।

175

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী?[Barisal · 2017]

উত্তর

যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।

176

কেন একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়?[Barisal · 2017]

উত্তর

একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়। কারণ কেবল একটি ফার্মই বাজারের মোট যোগানের সম্পূর্ণ অংশ উৎপাদন ও সরবরাহ করে থাকে।

একচেটিয়া বাজারে ক্রেতার সংখ্যা অধিক হলেও বিক্রেতার সংখ্যা মাত্র একজন। একচেটিয়া বাজারে উৎপাদনকারী বা বিক্রেতার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। তাই সে ইচ্ছেমতো দ্রব্যের যোগানের হ্রাস-বৃদ্ধির মাধ্যমে দ্রব্য সামগ্রীর দাম নির্ধারণ করতে পারে। এ জন্য একচেটিয়া বাজারে একচেটিয়া কারবারি বা বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়।

177

অপূর্ণ প্রতিযোগিতার বাজার কী?[Chittagong · 2017]

উত্তর

যে বাজারে ক্রেতা বিশেষ করে বিক্রেতাদের সংখ্যা কম থাকে, বিক্রেতাদের দ্রব্যসমূহের গুণগত পার্থক্য এবং দামের ভিন্নতা থাকে তাকে অপূর্ণ প্রতিযোগিতার বাজার বলে।

178

AR রেখা কেন নিম্নগামী হয়?[Chittagong · 2017]

উত্তর

অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম বা বিক্রেতাকে বেশি পরিমাণে দ্রব্য বিক্রয় করতে হলে তা কম দামে বিক্রয় করতে হয়। অন্যকথায়, দ্রব্যের যোগান বৃদ্ধি করতে গেলে দাম কমাতে হয়। এজন্য এরূপ বাজারে যত বেশি পরিমাণ দ্রব্য বিক্রয় হয়, দাম বা গড় আয় ততই হ্রাস পায়। এরূপ পরিস্থিতিতে ফার্ম বা বিক্রেতার গড় আয় তথা AR রেখা নিম্নগামী হয়।

179

অর্থনীতিতে বাজার কাকে বলে?[Sylhet · 2017]

উত্তর

অর্থনীতিতে বাজার বলতে একটি দ্রব্য তার ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়াকে বোঝায়।

180

স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে শুধু কি পরিবর্তনশীল খরচ থাকে?[Sylhet · 2017]

উত্তর

স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে পরিবর্তনশীল খরচ নয় বরং স্থির খরচও থাকে।
যে উৎপাদন অপেক্ষকে একটি বা কয়েকটি উপকরণ পরিবর্তনশীল ও বাকিগুলো স্থির ধরা হয় তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। যেমন Q=f( L, K0)=5+2 L হলো একটি স্বল্পকালীন অপেক্ষক। কারণ, এক্ষেত্রে ব্যবহৃত দুটি উপকরণ L-(শ্রম) ও K-(মূলধন) এর মধ্যে L-কে পরিবর্তনশীল ও K-কে স্থির তথা K0 = 5 ধরা হয়েছে। এক্ষেত্রে যদি L-কে পরিবর্তনশীল ও K0-কে স্থির খরচ ধরা হয়, তবে বলা যায়, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির খরচও অন্তর্ভুক্ত রয়েছে।