01
চলক কী?[Dhaka · 2025]
উত্তর
যেসব রাশির মান স্থান ও সময়ের সাথে পরিবর্তনশীল তাকে চলক বলে।
02
জোগানের পরিমাণের ওপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা কর।[Dhaka · 2025]
উত্তর
দ্রব্যের জোগানের ওপর ভর্তুকির ধনাত্মক প্রভাব রয়েছে।
ভর্তুকির প্রভাবে দ্রব্যের জোগানের পরিমাণ প্রভাবিত হয়। কোনো দ্রব্যের উৎপাদনে ভর্তুকি দিলে জোগানের পরিমাণ বৃদ্ধি পায়। আবার ভর্তুকির পরিমাণ কমিয়ে দিলে জোগানের পরিমাণ হ্রাস পায়। তাই বলা যায়, ভর্তুকির দ্বারা দ্রব্যের জোগান প্রভাবিত হয়।
03
প্রান্তিক উপযোগ কী?[Dhaka · 2025]
উত্তর
কোনো দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট উপযোগ যতটুকু পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।
04
ক্রেতার আয় কীভাবে চাহিদার পরিমাণকে প্রভাবিত করে?[Dhaka · 2025]
উত্তর
কোনো দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখন তাকে চাহিদা বলে। চাহিদার সাথে আয়ের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ক্রেতার ক্রয়ের সামর্থ্য প্রত্যক্ষভাবে তার আয়ের ওপর নির্ভরশীল। আয় বৃদ্ধি পেলে ভোক্তার ক্রয়ক্ষমতা অর্থাৎ চাহিদা বৃদ্ধি পায়। আবার আয় কমে গেলে চাহিদা কমে যায়। চাহিদা আয়ের ওপর নির্ভরশীল। এভাবে আয় চাহিদাকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে।
05
ঢাল কাকে বলে?[Rajshahi · 2025]
উত্তর
স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে নির্ভরশীল চলকের যে পরিবর্তন হয়, তার অনুপাত যদি রেখার মাধ্যমে পরিমাপ করা হয় তাকে ওই রেখার ঢাল বলা হয়।
06
আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্য দুটির প্রকৃতি কীরূপ?[Rajshahi · 2025]
উত্তর
আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্য দুটি পরস্পর পরিবর্তক দ্রব্য হবে।
দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটির দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার আপেক্ষিক বা শতকরা পরিবর্তন ঘটে। এ দুই অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্যদ্বয়ের সম্পর্ক পরিবর্তক হবে। যেমন- চা, কফি।
07
চলক কী?[Rajshahi · 2025]
উত্তর
যেসব রাশির মান স্থান ও সময়ের সাথে পরিবর্তনশীল তাকে চলক বলে।
08
আয় চাহিদাকে কীভাবে প্রভাবিত করে?[Rajshahi · 2025]
উত্তর
কোনো দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখন তাকে চাহিদা বলে। চাহিদার সাথে আয়ের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ক্রেতার ক্রয়ের সামর্থ্য প্রত্যক্ষভাবে তার আয়ের ওপর নির্ভরশীল। আয় বৃদ্ধি পেলে ভোক্তার ক্রয়ক্ষমতা অর্থাৎ চাহিদা বৃদ্ধি পায়। আবার আয় কমে গেলে চাহিদা কমে যায়। চাহিদা আয়ের ওপর নির্ভরশীল। অতএব বলা যায়, আয় চাহিদাকে এ প্রত্যক্ষভাবে প্রভাবিত করে।
09
প্রান্তিক উপযোগ কী?[Jessore · 2025]
উত্তর
কোনো দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট উপযোগ যতটুক পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।
10
চলক ও ধ্রুবক একই নয় কেন?[Jessore · 2025]
উত্তর
যে যেসব বিষয়ের মান পরিবর্তিত হতে পারে বা যাদের মান ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয়, তাই চলক। কোনো একটি দ্রব্যের দাম বিভিন্ন অবস্থায় বিভিন্ন হতে পারে। এজন্যই দামকে চলক বলে। চলককে X, Y, Z, π, φ, μ ইত্যাদি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অন্যদিকে, ধ্রুবক একটি স্থির রাশি। যেসব বিষয় বা রাশির মান একটি গাণিতিক প্রক্রিয়ায় সবসময় স্থির বা নির্দিষ্ট থাকে, তাকে ধ্রুবক বলে। যেমন- প্রাকৃতিক সংখ্যা ১, ২, ৩… ইত্যাদি। আর তাই চলক ও ধ্রুবক একই নয়।
11
চাহিদা কী?[Jessore · 2025]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাই চাহিদা।
12
জোগান রেখা সাধারণত ঊর্ধ্বগামী হয় কেন?[Jessore · 2025]
উত্তর
কোনো দ্রব্যের দামের সাথে তার জোগানের সম্পর্ক সমমুখী। দ্রব্যের দাম বাড়লে জোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে জোগান কমে। স্বাভাবিক অবস্থায় দামের সাথে জোগানের এরূপ সম্পর্কের জন্য জোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ দামের সাথে জোগানের সম্পর্ক সমমুখী। তাই জোগান রেখা সাধারণত উর্ধ্বগামী হয়।
13
অর্থনীতিতে উপযোগ কাকে বলে?[Comilla · 2025]
উত্তর
কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাই হলো উপযোগ।
14
ভোক্তার ‘আয়ের পরিবর্তন’ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ওপর কীভাবে প্রভাব ফেলে?[Comilla · 2025]
উত্তর
ভোক্তার আয়ের পরিবর্তন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ওপর প্রভাব ফেলে। ভোক্তার আয় বৃদ্ধি পেলে অতিরিক্ত আয়ের ফলে তার দ্রব্য ভোগের পরিমাণ ক্রমাগত হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে পারে। আবার আয় হ্রাস পেলে এমনিতেই তার দ্রব্য ভোগের পরিমাণ অনেক কমে যেতে পারে।
15
চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কাকে বলে?[Comilla · 2025]
উত্তর
একটি জিনিসের দাম পরিবর্তনের ফলে অন্য জিনিসের চাহিদা পরিবর্তনের হারকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে।
16
‘আবহাওয়ার পরিবর্তন’ কীভাবে জোগানের পরিমাণকে প্রভাবিত করে?[Comilla · 2025]
উত্তর
আবহাওয়া কোনো দ্রব্যের জোগানকে নানাভাবে প্রভাবিত করে। আবহাওয়ার অনুকূল প্রভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। ফলে জোগানও বৃদ্ধি পায়। প্রতিকূল প্রভাবে কৃষি উৎপাদন হ্রাস পায়। অর্থাৎ জোগানও হ্রাস পায়।
17
চাহিদা কী?[Chittagong · 2025]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাই চাহিদা।
18
জোগান রেখা কি সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়?[Chittagong · 2025]
উত্তর
জোগান রেখা সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয় না। পরিবর্তক দ্রব্যের দামের পরিবর্তন, আবহাওয়ার প্রভাব, সময় মেয়াদ, রাজার পরিস্থিতি ইত্যাদির প্রভাবে জোগান বিধির ব্যতিক্রমহেতু জোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী নাও হতে পারে।
19
উপযোগ কী?[Chittagong · 2025]
উত্তর
কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাই হলো উপযোগ।
20
কাগজ ও কলম দ্রব্য দুটির সম্পর্ক কেমন?[Chittagong · 2025]
উত্তর
কাগজ ও কলম- এ দুটি দ্রব্য একে অন্যের পরিপূরক দ্রব্য। একটি দ্রব্য ভোগের জন্য যখন অন্য আর একটি দ্রব্যের প্রয়োজন হয়, তখন দ্রব্য দুটিকে পরস্পর পরিপূরক দ্রব্য বলা হয়। কাগজে লিখতে কলমের দরকার, ঠিক তেমনি কলম দিয়ে লিখতে কাগজের দরকার। এখানে কাগজ ও কলম একে অন্যের পরিপূরক। তাই কাগজ ও কলমকে পরিপূরক দ্রব্য বলে।
21
চাহিদা কী?[Sylhet · 2025]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাই চাহিদা।
22
চাহিদার হ্রাস-বৃদ্ধি বলতে কী বোঝায়?[Sylhet · 2025]
উত্তর
বিবেচ্য দ্রব্যের দাম ব্যতীত চাহিদার ওপর প্রভাব সৃষ্টিকারী অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনকে চাহিদার হ্রাস-বৃদ্ধি বলে। এক্ষেত্রে ক্রেতার রুচি, আয়, অভ্যাস, ক্রেতার সংখ্যা, অন্যান্য-দ্রব্যের দাম ইত্যাদি পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ বাড়লে এরূপ অবস্থাকে চাহিদার বৃদ্ধি এবং দাম স্থির থেকে অন্যান্য অবস্থার’ পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ কমলে এরূপ অবস্থাকে চাহিদার হ্রাস বলা হয়। চাহিদার হ্রাস-বৃদ্ধি হলে চাহিদা রেখা স্থানান্তরিত হয়।
23
চাহিদা বিধি কী?[Sylhet · 2025]
উত্তর
কোনো দ্রব্যের বাজার দামের সাথে তার চাহিদার পরিমাণের সম্পর্ককে যে বিধির সাহায্যে ব্যাখ্যা করা যায় তাই চাহিদা বিধি।
24
ঊর্ধ্বগামী রেখার ঢাল কীরূপ?[Sylhet · 2025]
উত্তর
স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে নির্ভরশীল চলকের যে পরিবর্তন হয়, তার অনুপাত যদি রেখার মাধ্যমে পরিমাপ করা হয়, তাকে ওই রেখার ঢাল বলা হয়। সাধারণত স্বাধীন চলককে ভূমি অক্ষে এবং অধীন চলককে লম্ব অক্ষে পরিমাপ করা হয়। এক্ষেত্রে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল সবসময় ধনাত্মক হয়। এক্ষেত্রে একটি চলকের মান বাড়লে অপর চলকের মান বাড়ে এবং একটি চলকের মান কমলে অপর চলকের মান কমে।
25
চলক কী?[Barisal · 2025]
উত্তর
যেসব রাশির মান স্থান ও সময়ের সাথে পরিবর্তনশীল তাকে চলক বলে।
26
জোগানের ওপর সময় ও আবহাওয়ার প্রভাব ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
সময় ও আবহাওয়া কোনো দ্রব্যের জোগানকে নানাভাবে প্রভাবিত করে। স্বল্পমেয়াদে দাম পরিবর্তিত হলেও রাতারাতি জোগানের পরিবর্তন সম্ভব হয় না। কিন্তু দীর্ঘমেয়াদে দামের পরিবর্তনের সাথে সাথে জোগানের পরিবর্তন ঘটে, এভাবে সময় জোগানকে প্রভাবিত করে।
আবহাওয়ার অনুকূল প্রভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় ফলে জোগানও বৃদ্ধি পায়। প্রতিকূল প্রভাবে কৃষি উৎপাদন হ্রাস পায় অর্থাৎ জোগানও হ্রাস পায়।
27
জোগান অপেক্ষক কী?[Barisal · 2025]
উত্তর
জোগান অপেক্ষক হলো এমন একটি সমীকরণ, যা কোনো দ্রব্যের জোগান এবং তার দাম ও অন্যান্য নির্ধারণকারী উপাদানের মধ্যকার কার্যকরী সম্পর্ককে প্রকাশ করে।
28
প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। [Barisal · 2025]
উত্তর
মোট উপর্যোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি।
অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য ও সেবার ভোগ থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিগত রূপকে মোট উপযোগ বলে। ভোগ দ্রব্যের প্রান্তিক উপযোগের সমষ্টিই মোট উপযোগ।
সূত্রাক্রারে,
এখানে, মোট উপয়োগ
প্রান্তিক উপযোগ
সংখ্যক দ্রব্যের প্রান্তিক উপযোগ।
29
চলক কাকে বলে?[Dinajpur · 2025]
উত্তর
যেসব রাশির মান স্থান ও সময়ের সাথে পরিবর্তনশীল তাকে চলক বলে।
30
দামের সাথে জোগানের সম্পর্ক কীরূপ? বুঝিয়ে লেখ। [Dinajpur · 2025]
উত্তর
কোনো দ্রব্যের দামের সাথে তার জোগানের সম্পর্ক সমমুখী। দ্রব্যের দাম বাড়লে জোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে জোগান কমে। স্বাভাবিক অবস্থায় দামের সাথে জোগানের এরূপ সম্পর্কের জন্য জোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ দামের সাথে জোগানের সম্পর্ক সমমুখী।
31
রেখার ঢাল কী?[Dinajpur · 2025]
উত্তর
অপেক্ষকের দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে রেখার ঢাল বলে।
32
আয় চাহিদাকে কীভাবে প্রভাবিত করে?[Dinajpur · 2025]
উত্তর
কোনো দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখন তাকে চাহিদা বলে। চাহিদার সাথে আয়ের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ক্রেতার ক্রয়ের সামর্থ্য প্রত্যক্ষভাবে তার আয়ের ওপর নির্ভরশীল। আয় বৃদ্ধি পেলে ভোক্তার ক্রয়ক্ষমতা অর্থাৎ চাহিদা বৃদ্ধি পায়। আবার আয় কমে গেলে চাহিদা কমে যায়। চাহিদা আয়ের ওপর নির্ভরশীল। অতএব বলা যায়, আয় চাহিদাকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে।
33
অপেক্ষক কী?[Mymensingh · 2025]
উত্তর
দুই বা ততোধিক চলকের মধ্যকার নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে’অপেক্ষক বলে।
34
জোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন?[Mymensingh · 2025]
উত্তর
কোনো দ্রব্যের দামের সাথে তার জোগানের সম্পর্ক সমমুখী। দ্রব্যের দাম বাড়লে জোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে জোগান কমে। স্বাভাবিক অবস্থায় দামের সাথে জোগানের এরূপ সম্পর্কের জন্য জোগান রেখা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ দামের সাথে জোগানের সম্পর্ক সমমুখী।
35
পরিপূরক দ্রব্য কী?[Mymensingh · 2025]
উত্তর
দুটি দ্রব্যের মধ্যে একটির ভোগ বৃদ্ধির জন্য যদি অন্যটির ভোগ বৃদ্ধির প্রয়োজন হয়, তবে দ্রব্য দুটিকে একে অপরের পরিপূরক বলা যায়।
36
সাধারণত চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন?[Mymensingh · 2025]
উত্তর
কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তা অনেক ক্রেতা বা ভোক্তার ক্রয়ক্ষমতার বাইরে চলে যার ফলে তার সামগ্রিক চাহিদা হ্রাস পায়। আবার দাম হ্রাস পেলে অনেক ক্রেতা তা ক্রয় করতে সক্ষম হয়। এভাবে দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক দেখা যায়। দাম ও চাহিদার এ বিপরীতমুখী সম্পর্কের কারণেই চাহিদা রেখা সাধারণত বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়।
37
পরিবর্তক দ্রব্য কি?[Dhaka · 2023]
উত্তর
যদি কোনো দ্রব্যের অভাব অন্য দ্রব্যেরর দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব হয় তখন তাকে পরিবর্তক দ্রব্য বলে।
38
স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন? ব্যাখ্যা কর।[Dhaka · 2023]
উত্তর
স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়।
কারণ একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তা চাহিদা রাখায় দেখানো হয়। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে ভোক্তার চাহিদার পরিমাণ কমে। আবার দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। আর এই কারনে চাহিদার রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়।
39
গড় ব্যয় কি?[Dhaka · 2023]
উত্তর
কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়।
40
স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদান গুলো কি কি? [Dhaka · 2023]
উত্তর
স্বল্পকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব নয়। এক্ষেত্রে কিছু উপাদান স্থির হিসেবে বিবেচিত হয় যেগুলো ক্রয় করতে সংগঠন কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে। স্থির ব্যয়ের খাজনা, স্থায়ী শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি ক্ষয়ক্ষতিপূরণ বাবদ ব্যয়, কর্মচারীদের বেতন, ভাতা ইত্যাদিকে বোঝায়। স্বল্পকালের এইসব উপাদানের ব্যয় স্থির থাকে।
41
প্রান্তিক উপযোগ কাকে বলে?[Jessore · 2023]
উত্তর
কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করার ফলে ভোক্তা যে পরিমাণ বাড়তি উপযোগ পায় তাই প্রান্তিক উপযোগ।
42
ভোক্তার রুচি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির উপর কিভাবে প্রভাব ফেলে?[Jessore · 2023]
উত্তর
ভোক্তার রুচি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকারিতার উপর প্রভাব ফেলে।
রুচি স্থির থেকে কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। ফলে ক্রমহ্রারসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়। কিন্তু রুচির পরিবর্তনের কারণে ভোক্তা বেশি ভোগ করলেও প্রান্তিক উপযোগের ক্রমশ বৃদ্ধি পায়। ফলে প্রান্তিক উপযোগ বাড়ে এবং ক্রমহ্রাসমান উপযোগ বিধি ব্যাত্যয় ঘটে।
43
চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে?[Jessore · 2023]
উত্তর
দামের পরিবর্তনের ফলে তার চাহিদার পরিমাপে যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে।
44
সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেলে সরিষার তেলের চাহিদার পরিমাণ উপর কি প্রভাব পড়তে পার? ব্যাখ্যা কর।[Jessore · 2023]
উত্তর
সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেলে সরিষার তেলের চাহিদা বৃদ্ধি পায়।
সয়াবিন তেল ও সরিষার তেল পরিবর্তক দ্রব্য। পরিবর্তন দ্রব্যের একটির দাম বৃদ্ধি পেলে অন্যটির চাহিদা বৃদ্ধি পায়। সয়াবিন তেলের দাম ও সরিষার তেলে চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক কাজ করে। তাই সয়াবিন তেলের দাম বাড়লে সরিষার তেলের চাহিদা বাড়ে।
45
প্রান্তিক উপযোগ কি?[Barisal · 2023]
উত্তর
অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগে যে পরিবর্তন হয় তাই প্রান্তিক উপযোগ।
46
ভোক্তার রুচি ও অভ্যাস কিভাবে কোন দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করে? [Barisal · 2023]
উত্তর
ভোক্তার রুচি ও অভ্যাস চাহিদাকে সমমুখীভাবে প্রভাবিত করে।
কোনো দ্রব্য চাহিদা বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। উপাদানগুলো হলো দ্রব্যের দাম, ভোক্তার আয়, ভোক্তার রুচি ইত্যাদি। সাধারণত অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থেকে ভোক্তার রুচি ও অভ্যাস বৃদ্ধি পেলে দ্রব্য চাহিদা বৃদ্ধি পায়। আবার ভোক্তার রুচি ও অভ্যাস হ্রাস পেলে দ্রব্য চাহিদার হ্রাস পায়। অর্থাৎ ভোক্তার রুচি ও অভ্যাস যে দিকে পরিবর্তন হয় চাহিদা ওদিকে পরিবর্তিত হয়। এটি সমমুখী সম্পর্ক নির্দেশ করে।
47
চাহিদার নির্ধারক কি?[Dinajpur · 2023]
উত্তর
যেসব বিষয় বা অবস্থা একটি দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করে সেগুলোকে একত্রে চাহিদা নির্ধারক বলে।
48
যোগান ও মজুদের মধ্যে কিভাবে পার্থক্য করা যায়?[Dinajpur · 2023]
উত্তর
যোগান ও মজুদ কথা দুটি সমার্থক মনে হলেও অর্থনীতিতে এ ধারণা দুটির ভিন্ন অর্থ রয়েছে।
কোনো নির্দিষ্ট দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমানকে মজুদ বলে। আর মজুদের যে অংশ বিক্রেতাগণ নির্দিষ্ট দামে বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে ঐ দ্রব্যের যোগান বলে। অর্থাৎ যোগান মজুদের একটি অংশ মাত্র। তাই বলা যায় যোগান ও মজুদের মধ্যে পার্থক্য রয়েছে।
49
উৎপাদন অপেক্ষক কি? [Dinajpur · 2023]
উত্তর
কোন ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুুগত উপাদানের মধ্যকার সম্পর্ক যে অপেক্ষকের মাধ্যমে দেখানো হয় তাই উৎপাদক অপেক্ষক।
50
যখন MC>AC হয় তখন মোট খরচ কিভাবে পরিবর্তন হয়?[Dinajpur · 2023]
উত্তর
উৎপাদন ক্ষেত্রে মোট খরচ যে পর্যায়ে অধিকারে বৃদ্ধি পায় তাই MC > AC হয়।উৎপাদনের প্রথম পর্যায়ে মোট খরচ কম হারে বাড়ে। ফলে এ পর্যায়ে প্রান্তিক ব্যয় অপেক্ষা গড় ব্যয় বেশি থাকে। কিন্তু উৎপাদনের শেষে পর্যায়ে মোট খরচ অধিক হারে বাড়ে। ফলে গড় ব্যয় থেকে প্রান্তিক ব্যয় বেশি থাকে।
51
চাহিদা কি? [Comilla · 2023]
উত্তর
এক নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ক্রেতা কোনো একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে।
52
পরিপূরক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন হবে? [Comilla · 2023]
উত্তর
পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদা সমমুখী সম্পর্কের আকারে চাহিদা রেখা নিম্নগামী হয়।
একটি দ্রব্যর সাথে অন্য একটি দ্রব্য ভোগ করতে হলে দ্রব্য দুটি একে অপরের পরিপূরক দ্রব্য। এ ধরনের দ্রব্যেট ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির ভোগ ব্যয় বেড়ে যায়। যেমন চা ও চিনি। তাই এক্ষেত্রে যদি চিনির দাম বাড়ে তাহলে চায়ের চাহিদা হ্রাস পাবে। অর্থাৎ দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে। তাই চাহিদার রেখা নিম্নগামী হয়।
53
গিফেন দ্রব্য কি? [Comilla · 2023]
উত্তর
যে দ্রব্যের দাম কমলে তার চাহিদা কমে এবং দাম বাড়লে তার চাহিদা বাড়ে তাকে গিফেন দ্রব্য বলে।
54
স্বর্ণের চাহিদা স্থিতিস্থাপক হয় কেন?[Comilla · 2023]
উত্তর
স্বর্ণ বিলাস দ্রব্য হওয়ায় চাহিদা স্থিতিস্থাপন হয়। স্থিতিস্থাপকতার মান এক একক অপেক্ষায় অধিক হলে তা স্থিতিস্থাপক চাহিদা। স্বর্ণ বিলাসসাজ হওয়ায় দামের আপেক্ষিক পরিবর্তনের চেয়েও চাহিদার আপেক্ষিক পরিবর্তন বেশি হয়। ফলে স্বর্ণের দাম স্থিতিস্থাপকতার মানও একের চেয়ে অধিক হয়। তাই স্বর্ণের চাহিদা স্থিতিস্থাপক হয়।
55
পরামিতি কী?[Comilla · 2023]
উত্তর
গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অজ্ঞাত থাকে তাকে পরামিতি বলে।
56
চাহিদা কি শুধুই দামের উপর নির্ভর করে?[Comilla · 2023]
উত্তর
চাহিদা শুধু দামের উপর নির্ভরশীল নয়।
কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ক্রেতা কোনো দ্রব্য যে পরিমাণ করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে। চাহিদার পরিমাণ ক্রেতার আয়, রুচি ইত্যাদি দ্বারা প্রভাবিত। যেমন ক্রেতার আয় বাড়লে চাহিদা বাড়ে শীতের সময় গরম কাপড়ের চাহিদা বাড়ে রুচির পরিবর্তন হলে চাহিদা ও পরিবর্তন ইত্যাদি। তাই বলা যায় চাহিদা শুধু দামের উপর নির্ভরশীল নয়।
57
অপেক্ষক কি?[Rajshahi · 2023]
উত্তর
দুই বা ততোদিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিকভাবে প্রকাশ করা হলে তাকে অপেক্ষক বলে ।
58
চাহিদা রেখা কি সর্বদাই ডানদিকে নিম্নগামী?[Rajshahi · 2023]
উত্তর
চাহিদা রেখা সর্বদা ডানদিকে নির্ম্নগামী হয় না কখনো কখনো ঊর্ধ্বগামী হয়।
সাধারণত চাহিদা রেখা বাম দিক থেকে ডানদিকে নিম্নগামী হয়। কারণ দাম ও চাহিদার পরিমাণ এর মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। কিন্তু চাহিদা বিধির ব্যতিক্রম ক্ষেত্রগুলোতে চাহিদা রেখা ডান দিকে উর্ধ্বগামী হয়। যেমন ভোক্তার আয়ের পরিবর্তন, গিফেন দ্রব্য, বিলাসজাত দ্রব্য ইত্যাদি। এ ক্ষেত্রে দাম ও চাহিদা পরিমাণ এর মধ্যে সম্মুখীন সম্পর্ক বিরাজ করে। তাই এই সকল ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে উর্ধ্বগামী হয়।
59
চাহিদার সংকোচন কি?[Rajshahi · 2023]
উত্তর
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বা চাহিদার পরিমাণ কমে তাকে চাহিদার সংকোচন বলে।
60
প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়?[Rajshahi · 2023]
উত্তর
মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়।
ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকলে তার নিকট উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এক পর্যায়ে সে আর ঐ দ্রব্যটি ভোগ করতে চায় না। এমনতা অবস্থায় তার নিকট ঐ দ্রব্যর প্রান্তিক উপযোগ শূন্য হয়। এইভাবে এক পর্যায়ে তার ঐ দ্রব্যটি ব্যবহার করার আর কোন আগ্রহ থাকবে না। আর তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়।
61
উপযোগ পরিমাপের একক কি? [Chittagong · 2023]
উত্তর
উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল।
62
উপযোগের সংখ্যাগত পরিমাপ যথার্থ নয় কেন?[Chittagong · 2023]
উত্তর
উপযোগ মনস্তাত্ত্বিক ধারণা হওয়ায় উপযোগের সংখ্যাগত পরিমাপ যথার্থ নয়। উপযোগ একটি মানসিক ধারণা এবং এটি কেবল পর্যায়গতভাবে সাজানো যায়। তাছাড়া পর্যায়গতভাবে পরিমাপ করলে সঠিক ধারণা পাওয়া যায়। এক্ষেত্রে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে বেশি উপযোগ প্রকাশ করে। এইভাবে মানসিক সন্তুষ্টির বিষয়টি প্রাধান্য পায়। সংখ্যাবাচক করা হলে তা ভোক্তার মানসিক সন্তুষ্টিকে প্রতিফলিত করতে পারে না। তাই উপযোগের সংখ্যাগত পরিমাপ বাস্তব সম্মত এবং যথার্থ নয়।
63
ঢাল কি?[Chittagong · 2023]
উত্তর
সাধারণ কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চালকের যে পরিবর্তন ঘটে তার অনুপাতকে ঢাল বলে।
64
চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য হয় কখন? [Chittagong · 2023]
উত্তর
সম্পর্কহীন দ্রব্য ক্ষেত্রে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য হয়।
পরস্পর স্বাধীন দ্রব্য ক্ষেত্রে দ্রব্য দুটির মধ্যে কোনো সম্পর্ক থাকে না। ফলে একটি দ্রব্য দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্য চাহিদা কোনো প্রভাব থাকে না। ফলে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য হয়। অর্থাৎ শূন্য আড়াআড়ি স্থিতিস্থাপকতা সম্পর্কহীন দ্রব্যেকে নির্দেশ করে।
65
চাহিদা কি? [Mymensingh · 2023]
উত্তর
একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ক্রেতা কোনো একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে সেই দ্রব্যের চাহিদা বলে।
66
আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয় – ব্যাখ্যা কর।[Mymensingh · 2023]
উত্তর
ক্রেতার আয়ের সাথে চাহিদার সমমুখী সম্পর্ক বিদ্যমান।
দাম স্থির থেকে ক্রেতার আয় বৃদ্ধি পেলে ক্রেতার ক্রয় ক্ষমতা বাড়ে। আবার আয় কমলে তারপর ক্ষমতার হ্রাস পায়। তাই সেই পূর্বের দাম কম পরিমাণ কিনতে ইচ্ছুক থাকে। ফলে চাহিদার হ্রাস পায়। অর্থাৎ ক্রেতার আয় বাড়লে চাহিদা বাড়ে আবার আয় কমলে চাহিদা কমে।
67
উপযোগ কাকে বলে? [Mymensingh · 2023]
উত্তর
উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা।
68
দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী – ব্যাখ্যা কর। [Mymensingh · 2023]
উত্তর
দামের সাথে যোগানের সম্পর্ক সম্মমুখী কারণ কোনো দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে এর যোগানের পরিমাণ বাড়ে। আবার দাম কমার সাথে সাথে এর যোগানের পরিমাণ কমে। অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বা চাহিদার পরিমাণ কমে। যাকে চাহিদার সংকোচন বলে।
69
অর্থনীতিতে উপযোগ কাকে বলে? [Sylhet · 2023]
উত্তর
অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা বা গুণকে বোঝায়।
70
সংখ্যাগত ও পর্যায়গত উপযোগের ধারণার মধ্যে পার্থক্য রয়েছে – ব্যাখ্যা কর।[Sylhet · 2023]
উত্তর
উপযোগ পরিমাপের দুইটি ভিন্ন পদ্ধতি হচ্ছে পরিমাণগত উপযোগ ও পর্যায়গত উপযোগ।
কোনো দ্রব্যের উপযোগ সংখ্যা ১, ২, ৩…. দ্বারা পরিমাপ করাকে পরিমাণগত বা সংখ্যাগত উপযোগ বলে। আর কোনো দ্রব্যের উপযোগ ১ম, ২য়, ৩য় ইত্যাদি পর্যায়গতভাবে সাজালে তাকে পর্যায়গত উপযোগ বলে। অর্থাৎ পরিমান বাচক উপযোগ উপযোগের সংখ্যা কত পরিমাণ বুঝালেও পর্যায়বাচক উপযোগ উপযোগের পরিমাণ ভিত্তিক স্তরবিন্যাস করা হয়। এইজন্যই পরিমাপ পদ্ধতি তারা দুইটি ভিন্ন উপযোগ।
71
অপেক্ষক কাকে বলে?[Sylhet · 2023]
উত্তর
স্বাধীন চলকের সাথে অধিন চলকের সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে।
72
চলক ও ধ্রুবক কেন এক নয়? [Sylhet · 2023]
উত্তর
চালাক ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারলো ধ্রুবক একটি নির্দিষ্ট মান গ্রহণ করে।
সাধারণত যে রাশি বা প্রতীক ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাকে চলক বলে। অন্যদিকে ধ্রুবক এমন এক ধরনের রাশি যার মান স্থির বা নির্দিষ্ট থাকে। যেমন চাহিদা সমীকরণ Q=a – bp এর ক্ষেত্রে চলক P এর মান ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু a এর মান সব সময় নির্দিষ্ট থাকে। কাজেই বলা যায় চলক ও ধ্রুবক এক বিষয় নয়।
73
চলক কাকে বলে?[Rajshahi · 2022]
উত্তর
যেসব রাশির মান পরিবর্তন হয় তাকে চলক বলে।
74
চাহিদা বিধিতে আয় স্থির ধরা হয় কেন? ব্যাখ্যা কর।[Rajshahi · 2022]
উত্তর
চাহিদা বৃদ্ধিতে দামের সাথে চাহিদার সম্পর্ক দেখানোর কারণে আয় স্থির ধরা হয়।
দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্কই হলো চাহিদা বিধি। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে বিপরীত দিকে দাম কমলে চাহিদা বাড়ে। চাহিদা শুধুমাত্র দামের উপর নির্ভরশীল নয়। দাম ছাড়াও ভোক্তার রুচি, আয়, সময় ইত্যাদির উপর নির্ভর করে। কিন্তু চাহিদা বিধিতে শুধুমাত্র দামের সাথে সম্পর্ক প্রকাশ করা হয়। তাই আয়স্থির ধরা হয়।
75
অপেক্ষক কী?[Rajshahi · 2022]
উত্তর
স্বাধীন চলকের সাথে অধীর চালকের সম্পর্ককে গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে।
76
স্বর্ণের চাহিদার স্থিতিস্থাপকতা কেমন হবে ব্যাখ্যা কর।[Rajshahi · 2022]
উত্তর
স্বর্ণের চাহিদা স্থিতিস্থাপকতা একক অপেক্ষা বেশি।
কোন দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন এর ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশ পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। স্বর্ণের দামের সামান্যতম পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। ফলের স্থিতিস্থাপকতার মান একক অপেক্ষা বেশি হয়।
77
বাজার ভারসাম্য কাকে বলে?[Jessore · 2022]
উত্তর
বাজারে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হলে তাকে বাজার ভারসাম্য বলে।
78
পরিবহণ খরচ বাড়লে যোগান কি বাড়ে? কেন?[Jessore · 2022]
উত্তর
পরিবহন খরচ বাড়লেও যোগানের পরিমাণ হ্রাস পায়।
নির্দিষ্ট সময়ে কোন বিক্রেতা বিভিন্ন দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। যোগানের কিছু নির্ধারক হলো- দ্রব্যের দাম, কাঁচামালের দাম, পরিবহন খরচ, সময়, আবহাওয়া ইত্যাদি। দ্রব্যের পরিবহন খরচ, উৎপাদন খরচের সাথে সম্পর্কিত বলে পরিবহন খরচ বাড়লে উৎপাদন খরচ বাড়ে ও যোগান হ্রাস পায়।
79
চাহিদা কাকে বলে।[Jessore · 2022]
উত্তর
কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা কোন দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে।
80
কোনো দ্রব্যের পরিপূরক দ্রব্যের দাম বাড়লে দ্রব্যটির চাহিদাতে কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।[Jessore · 2022]
উত্তর
কোন দ্রব্যের পরিপূরক দ্রব্যের দাম বাড়লে দ্রব্যটির চাহিদা হ্রাস পায়।
যখন দুটি দ্রব্য ভোগ করতে হলে একসাথে ভোগ করতে হয় তখন দ্রব্য দুটির একটিকে অপরটির পরিপূরক দ্রব্য বলে। পরিপূরক দ্রব্যের দাম বাড়লে মোট খরচ বাড়ে বলে অপর দ্রব্যের চাহিদা কমে যায়।
81
চাহিদা সূচি কাকে বলে?[Jessore · 2022]
উত্তর
চাহিদা বিধির গাণিতিক প্রকাশ বা চাহিদা বিধিকে তালিকায় প্রকাশ করা হলে তাকে চাহিদা সূচি বলে।
82
‘যোগান ও মজুদ এক নয়।’— বুঝিয়ে বল।[Jessore · 2022]
উত্তর
সাধারণভাবে যোগান ও মজুদ এক মনে হলেও অর্থনীতির ধারণায় এদের পার্থক্য বিদ্যমান।
বিক্রয় যোগ্য দ্রব্যের মোট পরিমাণ মজুদ। অর্থাৎ মজুদ বৃহত্তর ধারণা। অপরদিকে কোন নির্দিষ্ট সময়ে ও দামে কোন বিক্রেতা কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। যোগান মজুদের অংশ।
83
যোগান বিধি কী?[Mymensingh · 2022]
উত্তর
দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে।
84
মোট উপযোগ সর্বোচ্চ অবস্থায় প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন?[Mymensingh · 2022]
উত্তর
মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়।
মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ হ্রাস পায় এবং মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। সুতরাং মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়।
85
প্রান্তিক উপযোগ কী?[Mymensingh · 2022]
উত্তর
কোন দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।
86
লম্ব অক্ষের সমান্তরাল চাহিদা রেখার স্থিতিস্থাপকতা শূন্য হয় কেন?[Mymensingh · 2022]
উত্তর
দামের পরিবর্তনে চাহিদার কোন পরিবর্তন না ঘটলে স্থিতিস্থাপকতার মান শূন্য হয়।
দামের পরিবর্তন সাপেক্ষে যদি চাহিদার কোন পরিবর্তন না হয় তাহলে চাহিদা রাখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন না হলে চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান শূন্য হয়।
87
রেখার ঢাল কাকে বলে?[Dinajpur · 2022]
উত্তর
কোন রেখার স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে রেখার ঢাল বলে।
88
চাহিদা রেখা ঊর্ধ্বগামীও হতে পারে- ব্যাখ্যা কর।[Dinajpur · 2022]
উত্তর
চাহিদা বিধির ব্যতিক্রম ঘটলে চাহিদা রেখা উর্ধ্বগামী হতে পারে। চাহিদা রেখা হলো চাহিদা বিধির জ্যামিতিক রূপ।চাহিদা বিধিতে দামের সাথে চাহিদা ও পরিমানের সম্পর্ক বিপরীতমুখি। চাহিদার পরিবর্তন দাম ছাড়াও ঘটতে পারে যখন ক্রেতার আয়, রুচি, সময় পরিবর্তন হয়। ফলে দাম স্থির থাকলে চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে। যার ফলশ্রুতিতে চাহিদা বিধির ব্যতিক্রম হয়। এই সময় চাহিদা রেখা বাম থেকে ডান দিকে উর্ধ্বগামী হয়।
89
অপেক্ষক কী?[Dinajpur · 2022]
উত্তর
এক বা একাধিক স্বাধীন চালকের সাথে অধিন চলকের পারস্পরিক সম্পর্ককে অপেক্ষক বলে।
90
ভোক্তার আয় কীভাবে চাহিদা বিধিকে প্রভাবিত করে?[Dinajpur · 2022]
উত্তর
ভোক্তার আয় চাহিদা বিধি প্রভাবিত করে। ভোক্তার আয়ের উপর চাহিদার রেখা নির্ভরশীল। কেননা আয় পরিবর্তন হলে দ্রব্যের দাম পরিবর্তনের ফলে চাহিদার উপর তেমন প্রভাব ফেল না। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রয়েছে দামের পরিবর্তনের ফলে চাহিদের যে পরিবর্তন হয়ে তাকে চাহিদা বিধি বলে। যখন কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় সে ক্ষেত্রে চাহিদা কমবে কিন্তু দাম বৃদ্ধির সাথে যদি আয়ের বৃদ্ধি পায় সে ক্ষেত্রে চাহিদা না কমে বাড়তে পারে বা একই থাকতে পারে। সে ক্ষেত্রে বলা যায় ভোক্তার আয় চাহিদা বিধিকে প্রভাবিত করে।
91
অপেক্ষক কী?[Dhaka · 2022]
উত্তর
দুই বা ততোদিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে।
92
সব সময় আয়ের পরিবর্তনে চাহিনার পরিবর্তন হয় না- ব্যাখ্যা কর।[Dhaka · 2022]
উত্তর
সবসময় আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয় না। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে তার আয় বাড়লে বিবেচ্য দ্রব্যের চাহিদার পরিবর্তন হয় না।
সাধারণত আয় বাড়লে চাহিদা বাড়ে। আয় কমলে চাহিদা কমে। কিন্তু কিছু দ্রব্য অর্থাৎ নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক । অর্থাৎ এ দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে আয় ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ক দেখা যায়। যেখানেই অন্য সকল দ্রব্যে আয় ও চাহিদার সম্মুখী সম্পর্ক বিদ্যমান ।এইজন্য আয়ের পরিবর্তনে সবসময় চাহিদার পরিবর্তন হয় না।
93
চাহিদা কী?[Dhaka · 2022]
উত্তর
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাই চাহিদা।
94
পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কীরূপ? ব্যাখ্যা কর।[Dhaka · 2022]
উত্তর
পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়।
যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ভোগ করে প্রায়ই সমান উপযোগ লাভ করা যায় তবে দ্রব্য দুটিকে পরস্পর পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে। এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটি দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বৃদ্ধি পায়। যেমন চা ও কফির মধ্যে চায়ের দাম বৃদ্ধি পেলে কপির চাহিদা তথা ভোগ বৃদ্ধি পাবে। পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার সম্মুখী সম্পর্কের কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়।
95
ঢাল কী?[Comilla · 2022]
উত্তর
স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের আনুপাতিক হারকে ঢাল বলে।
96
‘যোগান ও মজুদ এক নয়’ – ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
যোগান ও মজুদ ধারণা দুটির ভিন্ন অর্থ রয়েছে।
একটি দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণ হলো মজুদ। কিন্তু কোনো নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে ঐ দ্রব্যের যোগান বলে। যোগান হলো মজুদের একটি অংশ। এজন্য বলা যায় যোগান ও মজুদ এক নয়।
97
ফার্ম কী?[Comilla · 2022]
উত্তর
সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে।
98
একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই হয় কেন?[Comilla · 2022]
উত্তর
একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন হয়।
সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। এবং সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে। একচেটিয়া বাজারে একটিমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। এ বাজারে পণ্যের নিকটতম বিকল্প দ্রব্য থাকে না। অন্য ফার্ম না থাকায় একটি ফার্মই শিল্প হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ এ একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন।
99
প্রান্তিক উপযোগ কী?[Sylhet · 2022]
উত্তর
কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, তাই প্রান্তিক উপযোগ।
100
ভোক্তার রুচির সাথে চাহিদার সম্পর্ক ব্যাখ্যা কর।[Sylhet · 2022]
উত্তর
ভোক্তার রুচি ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।
একটি দ্রব্যের প্রতি চাহিদা বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। উপাদান গুলো হলো দ্রব্যের দাম, বিকল্প দ্রব্যের দাম, পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের দাম, ভোক্তার রুচি ও অভ্যাস ইত্যাদি। সাধারণ চাহিদার অন্যান্য নির্ধারক গুলো অপরিবর্তিত থাকা অবস্থায় যদি ভোক্তার রুচি বেড়ে যায় তাহলে চাহিদাও বাড়বে। আবার ভোক্তার রুচি কমে গেলে চাহিদাও কমে যাবে। তাই এই দিক দিয়ে বিবেচনা করে বলা যায়, ভোক্তার রুচি ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।
101
উপযোগ কী?[Chittagong · 2022]
উত্তর
কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে।
102
প্রান্তিক উপযোগ হ্রাস পায় কেন?[Chittagong · 2022]
উত্তর
মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়া যায়।
কোন দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উপযোগ বলে, অতিরিক্ত এক একক দ্রব্যের ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উপযোগ বলে। ভোগের পরিমাণ কখনো খুব দ্রুত হারে বাড়ে, সমান হারে বাড়ে বা কম হারে বাড়ে। ভোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক বিপরীত। ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে যায়।
103
চাহিদা বিধি কী?[Chittagong · 2022]
উত্তর
যে বিধির সাহায্য দাম ও চাহিদার পরিমাণ এর মধ্যে বিপরীত প্রকাশ করে, তাকে চাহিদা বিধি বলে।
104
শুধুমাত্র কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যায় না কেন?[Chittagong · 2022]
উত্তর
শুধু কোনো কিছু পাওয়ার চাহিদা বলা যায় না।
কোনো দ্রব্য ভোগ করার ইচ্ছাকে চাহিদা বলে। চাহিদা তখনই বলা যাবে যখন এই শর্ত মানবে ー
১। কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা,
২। দ্রব্যটির ক্রয় করার ক্ষমতা বা প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য।
৩। অর্থ ব্যয় করে দ্রব্য ক্রয় করার ইচ্ছা।
তিনটির মধ্যে একটি না মানলে সেটা চাহিদা বলা যাবে না। চাহিদার তিনটি শর্তকে একত্রিত করে সৃষ্টি করা হয় কার্যকর চাহিদা।
105
যোগান কী?[Chittagong · 2022]
উত্তর
একজন বিক্রেতার কাছে মজুতের যতটুকু দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক, তাকে যোগান বলে।
106
হীরকের চাহিদা স্থিতিস্থাপক হয় কেন?[Chittagong · 2022]
উত্তর
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা হল অস্থিতিস্থাপক এবং বিলাসজাতীয় দ্রব্যের চাহিদা হল স্থিতিস্থাপক। তাই হীরকের চাহিদা স্থিতিস্থাপক।
স্থিতিস্থাপকের মান যদি ১ এর অধিক হয়, সেটি বিলাস জাতীয় দ্রব্যকে নির্দেশ করে। হীরকের দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন হয় বেশি। দামের পরিবর্তনের লক্ষ্যে চাহিদার যদি তেমন কোনো পরিবর্তন না হয়, তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে।
107
প্রান্তিক উপযোগ কী?[Barisal · 2022]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ বলে।
108
গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন?[Barisal · 2022]
উত্তর
গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহাদিাির মধ্যে সরাসরি সম্পর্ক, তাই চাহিদা বিধি কার্যকর হয় না ।
সাধারণত চাহিদা বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে। আর দাম কমলে চাহিািদ বাড়ে। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লেও চাহিদা বাড়ে। আবার দাম কমলেও চাহিদা কমে । অর্থাৎ গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে সরাসরি সম্পর্ক বিদ্যমান। তাই গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।
109
স্বাধীন চলক কী?[Barisal · 2022]
উত্তর
কোনো অপেক্ষকে যে চলক স্বাধীনভাবে যেকোনো মান গ্রহণ করতে পারে তাকে স্বাধীন চলক বলে।
110
দ্রব্যের যোগানের ওপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করো।[Barisal · 2022]
উত্তর
কোনো দ্রব্যের উৎপাদনে ভর্তুকি দিলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়।
কোনো দ্রব্যের উৎপাদনে ভর্তুকি প্রদান করা হলে ঐ দ্রব্যের উৎপাদন খরচ কম হয়। যার ফলে মালিকপক্ষ বেশি পরিমাণে দ্রব্য উৎপাদন করতে পারে। অর্থাৎ ভর্তুকি পেলে একই খরচে বেশি পরিমাণে দ্রব্য উৎপাদন করা যায়। তাই বাজারে দ্রব্যের যোগান বৃদ্ধি পায়। অর্থাৎ দ্রব্য উৎপাদনে ভর্তুকি দিলে বাজারে দ্রব্যের যোগান বৃদ্ধি পায় ।
111
চলক কী?[Chittagong · 2021]
উত্তর
যে সাংকেতিক চিহ্নের মান সর্বদাই পরিবর্তিত হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন মান ধারণ করে তাকে চলক বলে।
112
যোগান বিধি বলতে কী বোঝায়?[Chittagong · 2021]
উত্তর
যোগান বিধি হল সেই বিধি যেখানে কোন দ্রব্যের দাম ও যোগানের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয়।
যোগান বিধি বলতে বোঝায়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। অর্থাৎ, কোন দ্রব্যের দামের মধ্যে সমমুখী সম্পর্ক বিরাজমান। অতএব, দাম ও যোগানের মধ্যে এই সমমূখী সম্পর্ককে যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান বিধি বলে।
113
উপযোগ কী?[Chittagong · 2021]
উত্তর
কোন দ্রব্য বা সেবার যে বিশেষ গুণ দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব তাকে উপযোগ বলে।
114
“দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক সমমুখী”- ব্যাখ্যা কর।[Chittagong · 2021]
উত্তর
যোগানবিধি অনুসারে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে, যোগান বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়।
যোগান বিধি মোতাবেক, দামের সাথে যোগান সমমুখী। সাধারণত যোগানকারীরা দ্রব্যের দামের উপর নির্ভর করে যোগান কমবেশি করেন। যখন দ্রব্যের দাম বেশি থাকে তখন বিক্রেতা/ যোগানদাতারা অধিক মুনাফার আশায় অধিক পরিমাণে যোগান দেয়। আবার দ্রব্যের দাম কম থাকলে কম যোগান দেয়। ফলে বলা যায়, দ্রব্যের দামের সাথে যোগান সমমুখী।
115
ঢাল কী?[Chittagong · 2021]
উত্তর
কোন অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন ঘটে তার অনুপাতকে ঢাল বলে।
116
আয় চাহিদাকে কীভাবে প্রভাবিত করে?[Chittagong · 2021]
উত্তর
চাহিদার সাথে আয়ের সমমুখী সম্পর্ক বিরাজমান।
আয় বাড়লে চাহিদা বাড়ে এবং চাহিদা রেখা ডানদিকে প্রসারিত হয়। অর্থাৎ পূর্বের দামে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। অন্যদিকে আয় কমলে চাহিদা রেখা বামদিকে স্থানান্তরিত হয় এবং চাহিদা কমে যায়। তখন একই দামে চাহিদার পরিমাণ হ্রাস পায়।
117
উপযোগ কী?[Dhaka · 2021]
উত্তর
দ্রব্যের যে বিশেষ গুণ মানুষের অভাব মেটাতে সক্ষম তাকে উপযোগ বলা হয়।
118
স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন?[Dhaka · 2021]
উত্তর
কোন নির্দিষ্ট সময়ে ক্রেতারা বিভিন্ন দামে যে পরিমাণ পণ্য ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে চাহিদা বলে এবং তা একটি রেখার মাধ্যমে দেখানো হলে তাকে চাহিদা রেখা বলে।
স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে কোন দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তাই স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী।
119
চাহিদা কী?[Dhaka · 2021]
উত্তর
কোন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট দামে কোন দ্রব্যের যে পরিমাণ ক্রেতারা ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে।
120
দামের সাথে যোগানের সম্পর্ক কীরূপ? বুঝিয়ে লেখ।[Dhaka · 2021]
উত্তর
দামের সাথে যোগানের সম্পর্ক সম্মুখ-মুখী বা ধনাত্মক।
কোন উৎপাদক উৎপাদনের যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয় করতে চাই তাকে যোগান বলা হয়। আর বাজারে এই যোগানের সাথে দামের সম্পর্ক সম্মুখী। যখন দাম বৃদ্ধি পায় তখন অধিক মুনাফা লাভের আশায় দোকানদার এর যোগান বাড়িয়ে দেয় এবং ঠিক বিপরীত দাম কমলে যোগানে কমিয়ে দেয়। তাই বলা যায় দামের সাথে যোগানের সম্পর্ক সম্মুখী বা ধনাত্মক।
121
চলক কাকে বলে?[Dhaka · 2021]
উত্তর
যার মান পরিবর্তনশীল অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন মান ধারণ করে তাকে চলক বলে।
122
আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্য দুটির প্রকৃতি কীরূপ হবে?[Dhaka · 2021]
উত্তর
আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধণাত্মক হলেই দ্রব্য দুইটি একে অপরের পরিবর্তক।
একটি দ্রব্যের দাম পরিবর্তনের ফলেই অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন হলে একে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে।
ধরি, A ও B দুটি পরিবর্তক দ্রব্য এর দাম। A এর দাম ১০ থেকে ২০ টাকা হলে B এর চাহিদা ১০ একক থেকে ৩০ একক হয়।
সুতরাং Ec>0, তাই A ও B দুটি পরিবর্তন দ্রব্য।
123
চাহিদার হ্রাস-বৃদ্ধি কী?[Barisal · 2021]
উত্তর
চাহিদা অপেক্ষকে দাম স্থির রেখে অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে চাহিদার হ্রাস-বৃদ্ধি বলে।
124
পরিমাণগত উপযোগ ও পর্যায়গত উপযোগ একই নয়—ব্যাখ্যা কর।[Barisal · 2021]
উত্তর
পরিমাণগত ও পর্যায়গত উপযোগ ভিন্ন।
উপযোগকে সংখ্যা দ্বারা পরিমাপ করাকে সংখ্যাগত বা পরিমাণগত উপযোগ বলে। যেমন ১, ২, ৩…… অপরদিকে উপযোগ পর্যায়গতভাবে সাজালে তাকে পর্যায়গত উপযোগ বলে। পরিমাণগত উপযোগ সংখ্যাগত অপরদিকে পর্যায়গত উপযোগ হলো উপযোগের পরিমাণগত স্তর-বিস্তার।
125
অপেক্ষক কাকে বলে?[Barisal · 2021]
উত্তর
দুই বা ততোধিক চলকের সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে।
126
“কোনো অপেক্ষকে একাধিক অধীন চলক থাকতে পারে না”—যুক্তিসহ ব্যাখ্যা করবে?[Barisal · 2021]
উত্তর
কোনো অপেক্ষকে একাধিক, অধীন চলক থাকতে পারে না।
অপেক্ষক মূলত এক বা একাধিক স্বাধীন চলকের সাথে একটি অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক সম্পর্ক। তাই স্বাধীন চলক একাধিক হলেও অধীন চলক একাধিক হতে পারে না।
127
চাহিদা বিধি কী?[Barisal · 2021]
উত্তর
দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। দাম ও চাহিদার এই বিপরীতমূখী সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে।
128
“বক্ররেখার ঢাল সকল বিন্দুতে সমান নয়”—ব্যাখ্যা কর।[Barisal · 2021]
উত্তর
বক্ররেখার ঢাল সব বিন্দুতে সমান নয় বরং ভিন্ন।
স্বাধীন চলক ও অধীন চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে। বক্ররেখার লম্ব ও ভূমির দৈর্ঘ্য ভিন্ন হওয়ায় ঢাল স্থির থাকে না বরং একেক বিন্দুতে একেক রকম হয়।
129
উপযোগ কী?[Jessore · 2021]
উত্তর
কোন দ্রব্যের অভাবে মেটানোর ক্ষমতা কে উপযোগ বলে।
130
মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি ব্যাখ্যা কর।[Jessore · 2021]
উত্তর
প্রতি একক হতে প্রাপ্ত উপযোগ অর্থাৎ প্রান্তিক উপযোগ যোগ করলে মোট উপযোগ হয়।
কোন দ্রব্যের প্রতি এক একক হতে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে। আর এই প্রান্তিক উপযোগের সমষ্টি হল মোট উপযোগ। অর্থাৎ TU = MU3 + MU2 + MU1
131
যোগান কী?[Jessore · 2021]
উত্তর
বিক্রয়ের উদ্দেশ্যে যে পরিমাণ দ্রব্যসামগ্রী বর্তমান থাকে তাকে যোগান বলে।
132
স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য কী?[Jessore · 2021]
উত্তর
যে চলক স্বাধীনভাবে মান গ্রহণ করে তাকে স্বাধীন চলক বলে। আবার, যে চলকের মান অন্য মানের উপর নির্ভরশীল তাকে অধীন চলক বলে।
কোনো অপেক্ষকে একাধিক স্বাধীন চলক থাকে, অপেক্ষককে একটি মাত্র অধীন চলক থাকে।
133
চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী?[Jessore · 2021]
উত্তর
কোন দ্রব্যের দামের পরিবর্তন এর ফলে তার চাহিদার পরিমাণে যে পরিবর্তন ঘটে থাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে।
134
কেন বিলাসজাত দ্রব্য স্থিতিস্থাপক?[Jessore · 2021]
উত্তর
কোন দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের চেয়ে যদি চাহিদার পরিমাণের আপেক্ষিক পরিবর্তন বেশি হয় তবে তাকে স্থিতিস্থাপক চাহিদের বলে।
বিলাসিতজাত দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের তুলনায় চাহিদা অধিক হারে পরিবর্তিত হয়। এভাবে দামের পরিবর্তনের ফলে চাহিদের পরিবর্তনের হার বেশি হলে এরূপ চাহিদা স্থিতিস্থাপক চাহিদাকে নির্দেশ করে। তাই বলা যায় বিলাসজাত দ্রব্য স্থিতিস্থাপক।
135
চাহিদা কী?[Jessore · 2021]
উত্তর
চাহিদা বলতে কোন ক্রেতার একটি নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য ও ইচ্ছাকে বুঝায়।
136
চালের মূল্য বৃদ্ধিতে গমের চাহিদার উপর যে প্রভাব পড়বে তা ব্যাখ্যা কর।[Jessore · 2021]
উত্তর
চালের মূল্য বৃদ্ধিতে গমের চাহিদাও বৃদ্ধি পাবে।
চাল ও গম হলো পরস্পর পরিবর্তক দ্রব্য। দুইটি দ্রব্যের মধ্যে একটি পরিবর্তে অন্যটি ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ পাওয়া যায়,তাদেরকে পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলা হয়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটি দাম বৃদ্ধি পেলে অন্যটির চাহিদাও বৃদ্ধি পায়। তাই চালের মূল্য বৃদ্ধির সাথে সাথে গমের চাহিদা বৃদ্ধি পাবে।
137
উপযোগ কী?[Sylhet · 2021]
উত্তর
কোন দ্রব্যের ওই বিশেষ গুণ কে উপযোগ বলা হয় যা দ্বারা মানুষের অভাব মেটানো সম্ভব।
138
গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ঊর্ধ্বমুখী হয় কেন?[Sylhet · 2021]
উত্তর
গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার সাথে দামের সম্মুখীন হওয়ার কারণ এ এসব দ্রব্যের চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়।
এমন কিছু দ্রব্য আছে যেগুলো ব্যতীত অন্য দ্রব্য ভোগ করা সম্ভব হয় না। সাধারণ অন্তত নিম্ন বা স্বল্প আয়ের জনগণের মধ্যে এসব দ্রব্যের ব্যবহার দেখা যায়। এসব দ্রব্য হল গিফেন দ্রব্য। এসব দ্রব্যের দাম বাড়লেও ভোগ বারে কারণ এগুলো ব্যতীত অন্য দ্রব্য ভোগ করা যায় না। অর্থাৎ চাহিদা ও দামের সমমুখী তাই এসব দ্রব্যের চাহিদা রেখা উর্ধ্বগামী।
139
অপেক্ষক কী?[Sylhet · 2021]
উত্তর
দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা যায় তখন তাকে অপেক্ষক বা function বলা হয়।
140
দামের সাথে যোগানের সম্পর্ক ব্যাখ্যা কর।[Sylhet · 2021]
উত্তর
দামের সাথে যোগানের সম্পর্ক সম্মুখে বা ধণাত্মক।
কোন উৎপাদক উৎপাদনের যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রয় করতে চায়, তাকে যোগান বলা হয়। আর বাজারে এই যোগানের সাথে দামের সম্পর্ক সমমুখী।
যখন দাম বৃদ্ধি পায় তখন অধিক মুনাফা লাভের আশায় দোকানদার এর জবান বাড়িয়ে দেয়। এবং ঠিক বিপরীতে দাম কমলে যোগান কমিয়ে দেয়। তাই বলা যায়, দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী বা ধনাত্মক।
141
চাহিদা কী?[Sylhet · 2021]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দামে কোন ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলা হয়।
142
যোগানের ওপর সময়ের প্রভাব ব্যাখ্যা কর।[Sylhet · 2021]
উত্তর
পর্যাপ্ত সময় দেওয়া না হলে চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হয় না।
কোন নির্দিষ্ট সময়ে যখন কোন উৎপাদক উৎপাদনের যে পরিমাণ অংশ বাজারে বিক্রি করতে ইচ্ছুক তাকে যোগান বলে। স্বল্পকালীন ও দীর্ঘকালীন সময় দ্রব্যের যোগান যথাক্রমে অস্থিতিস্থাপক ও স্থিতিস্থাপক হয়।স্বল্পকালে যোগান পরিবর্তন করা যায় না তবে দীর্ঘকালের পরিবর্তন করা যায়। তাই বলা যায়, সময়ের ওপর যোগানের নির্ভরশীলতা রয়েছে।
143
ভেবলেন দ্রব্য কী?[Rajshahi · 2021]
উত্তর
যেসব দ্রব্য মানুষের মর্যদা বৃদ্ধি করে দেখতে জাঁকজমকপূর্ণ এসব পণ্যকে ভেবলেন দ্রব্য বলে।
144
ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হয় না কেন?[Rajshahi · 2021]
উত্তর
দাম অপরিবর্তিত থাকলে ভোক্তার আয় বাড়লে চাহিদা বিধির কার্যকর হয় না।
চাহিদা বিধি অনুসারে, অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু দাম স্থির অবস্থায় কোন ব্যক্তির আইয় বাড়লে সে বেশি ক্রয় করবে তাই তখন চাহিদা বিধি কার্যকর হয় না।
145
চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী?[Rajshahi · 2021]
উত্তর
কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়।
146
চায়ের দাম বাড়লে চিনির চাহিদার পরিবর্তন ব্যাখ্যা কর।[Rajshahi · 2021]
উত্তর
চা ও চিনি পরস্পরপরিপূরক দ্রব্য হওয়ায় চায়ের দাম বাড়লে চিনির চাহিদা কমবে।
পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা কমে যায় এক্ষেত্রে এদের মধ্যকার সম্পর্ক বিপরীত। যেমন চায়ের কেজি যখন ৪০ টাকা তখন চিনির চাহিদা ১০০ একক।চায়ের দাম বৃদ্ধি পেয়ে ৬০ টাকা হলে চীনের চাহিদার আসবে ৫০ একক হয়।
147
পরিপূরক দ্রব্য কাকে বলে?[Rajshahi · 2021]
উত্তর
যে দ্রব্য দুইটি একে অপরের উপর নির্ভরশীল বা যে দ্রব্য দুইটির একটি ভোগ বাড়াতে হলে আরেকটির ভোগ বৃদ্ধি করতে হয় তাকে পরিপূরক দ্রব্য বলে।
148
সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যোগান বিধি অকার্যকর ব্যাখ্যা কর।[Rajshahi · 2021]
উত্তর
যোগান আর বাড়ানো সম্ভব না বলে সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যোগান বিধি অকার্যকর।
যোগান বিধি অনুসারে, কোন দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে কিন্তু কিছু পণ্য আছে যার যোগান আর বাড়ানো সম্ভব নয়, সেক্ষেত্রে দাম বাড়ালেও যোগান বাড়ে না বলে যোগান বিধি অকার্যকর।
149
রেখার ঢাল কী?[Mymensingh · 2021]
উত্তর
কোন রেখার উচ্চতা ও অনুভূমির দৈর্ঘ্য এর অনুপাতকে রেখার ঢাল বলা হয়।
150
প্রান্তিক উপযোগ কখন ঋণাত্মক হয়?[Mymensingh · 2021]
উত্তর
কোন দ্রব্য এর মোট উপযোগ সর্বাধিক হয়ে যাওয়ার পর প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়।
কোন দ্রব্য যখন ক্রমাগতভাবে ভোগ হয় মোট উপযোগ বৃদ্ধি পেতে থাকে কিন্তু ভোগ করার একপর্যায়ে যখন ঐ ভোগ থেকে আর কোন সন্তুষ্টি বা উপযোগ পাওয়া যায় না তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়ে যায় এবং মোট উপযোগ সর্বাধিক হয়।এরপর থেকে আর কোন ভোগ করা হলে মোট উপযোগ হ্রাস পায় এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়।
151
নির্ভরশীল চলক কী?[Mymensingh · 2021]
উত্তর
যে চলকটির মান অন্যান্য চলকের উপর নির্ভরশীল তাকে নির্ভরশীল চলক বলা হয়।
152
‘কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই চাহিলা নয়’- ব্যাখ্যা কর।[Mymensingh · 2021]
উত্তর
কোন কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যায় না। কারণ চাহিদা হওয়ার জন্য এর তিনটি বৈশিষ্ট্য থাকতে হয়। সেগুলো হলোঃ-
১।কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা
২।ক্রয় করার ইচ্ছা
৩।অর্থ ব্যয় করার সামর্থ্য
এই তিনটি বৈশিষ্ট্য থাকলেই তাকে চাহিদা বলা যাবে। শুধু কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যায় না।
153
চাহিদার আয় স্থিতিস্থাপকতা কী?[Mymensingh · 2021]
উত্তর
ভোক্তার আয়ের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে।
154
সময় কীভাবে কোনো দ্রব্যের যোগানকে প্রভাবিত করে?[Mymensingh · 2021]
উত্তর
স্বল্পকালে সাধারণত দ্রব্যের যোগান অস্থিতিস্থাপক হলেও সময়ের পরিবর্তনে দীর্ঘকালের যোগান স্থিতিস্থাপক হয়। সাধারণত স্বল্পকালে দামের পরিবর্তনের সাথে সাথে যোগান পরিবর্তন আনা তেমন সম্ভব হয় না। ফলে স্বল্পকালে বাজারে যোগানের কেমন পরিবর্তন না হলেও দীর্ঘকালের পরিবর্তন সম্ভব। এভাবে সময় দ্রব্যের যোগান কে প্রভাবিত করে।
155
ভারসাম্য দাম কী?[Mymensingh · 2021]
উত্তর
যে দামে কোন দ্রব্যের মোট চাহিদা ও মোট যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলা হয়।
156
কোনো দ্রব্যের চাহিদার উপর ভোক্তার আয় পরিবর্তনের প্রভাব কীরূপ?[Mymensingh · 2021]
উত্তর
দাম অপরিবর্তিত থাকলে ভোক্তার আয় বাড়লে চাহিদা বিধি কার্যকর হয় না।
চাহিদা অনুসারে অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু দাম স্থির অবস্থায় কোন ব্যক্তির আয় বাড়লে সে পূর্বের চেয়ে বেশি ক্রয় করবে। এক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।
157
প্রান্তিক উপযোগ কী?[Comilla · 2021]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ বলে।
158
প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন?[Comilla · 2021]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যে পরিমাণে বৃদ্ধি পায় তাই হলো প্রান্তিক উপযোগ।
ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। যেমন: একজন ভোক্তা ২ একক পেয়ারা ভোগ করে ১২ টাকার সমান মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ পায়। এখন ভোক্তা যদি অতিরিক্ত আরও এক একক পেয়ারা ভোগ করে তাহলে তার মোট উপযোগ বৃদ্ধি পায় ১৬ টাকার সমান। এ ক্ষেত্রে ভোক্তার প্রান্তিক উপযোগ হবে (১৬-১২) = ৪ টাকার সমান। সুতরাং, দেখা যায়, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আর এ কারণেই প্রান্তিক উপযোগ রেখাটি বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয়।
159
চাহিদা বিধি কী?[Comilla · 2021]
উত্তর
কোনো দ্রব্যের বাজার দামের সাথে তার চাহিদার পরিমাণের সম্পর্ক যে বিধির সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকে চাহিদা বিধি বলে।
160
চাহিদা বিধি কি সবসময় কার্যকর হয়?[Comilla · 2021]
উত্তর
চাহিদা বিধি সর্বদা কার্যকর হয় না।
সাধারণত চাহিদা বিধিতে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক বিদ্যমান তা প্রকাশ পায়। তবে কিছু কিছু ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম লক্ষ করা যায়। যেমন- গিফেন দ্রব্য ও বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিরাজ করে। এক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।
161
স্থিতিস্থাপকতা কী?[Comilla · 2021]
উত্তর
অর্থনীতিতে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে স্থিতিস্থাপকতা বলে ।
162
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় কেন?[Comilla · 2021]
উত্তর
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না বলে চাহিদা অস্থিতিস্থাপক হয় । কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার তেমন কোনো পরিবর্তন না ঘটলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এমনটি দেখা যায়। কারণ এসব দ্রব্য দৈনন্দিন জীবনে যতটুকু পরিমাণ লাগবে, তার চেয়ে কম ভোগ করা যায় না। তাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও চাহিদা তেমন পরিবর্তিত হয় না। এজন্যই মূলত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়ে থাকে ।
163
রেখার ঢাল কাকে বলে?[Comilla · 2021]
উত্তর
স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে রেখার ঢাল বলে।
164
অর্থনীতিতে ‘মজুদ’ ও ‘যোগান’ কি এক হতে পারে?[Comilla · 2021]
উত্তর
সাধারণভাবে মজুদ ও যোগান কথা দুটি সমার্থক মনে হলেও অর্থনীতিতে এ ধারণা দুটির ভিন্ন অর্থ রয়েছে।
বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণ হলো মজুদ। কিন্তু কোনো নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে ঐ দ্রব্যের যোগান বলে। যোগান হলো মজুদের একটি অংশ। মনে করি, একজন বিক্রেতার বিক্রয়যোগ্য মোট ৫০০ কেজি চাল আছে এবং বাজারে প্রতি কেজি চালের দাম ২৫ টাকা। যদি এ দামে বিক্রেতা ২০০ কেজি চাল বিক্রয় করতে ইচ্ছুক থাকে সে ক্ষেত্রে ৫০০ কেজি চালকে মজুদ এবং ২০০ কেজি চালকে যোগান বলা যাবে। তাই বলা যায়, অর্থনীতিতে যোগান ও মজুদ এক নয় ।
165
রেখার ঢাল কী?[Dinajpur · 2021]
উত্তর
কোনো রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে ঢাল বলতে ঐ বিন্দু থেকে স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে রেখার ঢাল বলে।
166
‘ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল শূন্য’- ব্যাখ্যা করো।[Dinajpur · 2021]
উত্তর
স্বাধীন চলকের তথা ভূমি অক্ষের সাথে সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য (০) হয়। এক্ষেত্রে স্বাধীন চলকের মানের পরিবর্তন দ্বারা অধীন চলকের মানের কোনো পরিবর্তন হয় না।
চিত্রে ST হলো ভূমি অক্ষের সাথে একটি সমান্তরাল সরলরেখা, যার A বিন্দুতে ঢাল = (পরিবর্তন A থেকে B বিন্দু পর্যন্ত) = ৫৫২০১০ = ০১০ = ০

সুতরাং বলা যায়, ভূমি অক্ষের সাথে সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য হয়।
167
চাহিদা কী?[Dinajpur · 2021]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, তাকে সে দ্রব্যের চাহিদা বলে।
168
চাহিদা রেখা কখন ঊর্ধ্বগামী হয়?[Dinajpur · 2021]
উত্তর
চাহিদা বিধির ব্যতিক্রম ক্ষেত্রগুলোতে চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়।
সাধারণত চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয়, কারণ দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। কিন্তু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়। যেমন- ‘ভোক্তার আয়ের পরিবর্তন, গিফেন দ্রব্য, বিলাসজাত দ্রব্য, বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন প্রভৃতি। এক্ষেত্রে দাম ও চাহিদা পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক রয়েছে। এ সকল ক্ষেত্রে চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়।
169
আয় স্থিতিস্থাপকতা কী?[Dinajpur · 2021]
উত্তর
ক্রেতা বা ভোক্তার আর্থিক আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা (Income Elasticity) বলে।
170
উপকরণমূল্য কোনো দ্রব্যের যোগানকে কীভাবে প্রভাবিত করে?[Dinajpur · 2021]
উত্তর
উপকরণের দাম যোগানের পরিমাণকে ঋণাত্মকভাবে প্রভাবিত করে।
কোনো দ্রব্য উৎপাদনের প্রয়োজনীয় উপকরণসমূহের দাম বৃদ্ধি পেলে উক্ত দ্রব্যের মোট উৎপাদন খরচ বৃদ্ধি পায়। ফলে উৎপাদিত দ্রব্যের কাঙ্ক্ষিত যোগান নিশ্চিত করা সম্ভব হয় না। অন্যদিকে, প্রয়োজনীয় উপকরণের মূল্য কম হলে উৎপাদন ব্যয় হ্রাস পায়। এতে মোট উৎপাদন বৃদ্ধি পায়। ফলে পর্যাপ্ত যোগান দেওয়া সম্ভব হয়। অর্থাৎ উপকরণের দাম বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট দ্রব্যের যোগান হ্রাস পায় ও উপকরণের দাম হ্রাস পেলে দ্রব্যের যোগান বৃদ্ধি পায়। এভাবে উপকরণের ‘দাম সংশ্লিষ্ট দ্রব্যের যোগানকে প্রভাবিত করে।
171
চলক কী?[Dinajpur · 2021]
উত্তর
যে সাংকেতিক চিহ্নের মান পরিবর্তনশীল অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন মান ধারণ করে তাকে চলক বলে।
172
অধীন চলক, স্বাধীন চলক থেকে কীভাবে ভিন্ন? ব্যাখ্যা করো।[Dinajpur · 2021]
উত্তর
অধীন চলক, স্বাধীন চলক থেকে নির্ভশীলতার দিক থেকে ভিন্ন। যে চলক স্বাধীন চলকের মানের ওপর নির্ভর করে তাকে অধীন চলক বলে। স্বাধীন চলক যেকোনো মান নিয়ে অধীন চলকের মানের পরিবর্তন ঘটায়। স্বাধীন চলক স্বাধীনভাবে কাজ করে আর অধীন চলক স্বাধীন চলকের ওপর নির্ভরশীল হয়ে কাজ করে। তাই অধীনচলক স্বাধীন চলক থেকে ভিন্ন।
173
উপযোগ কী?[Dhaka · 2019]
উত্তর
উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়।
174
সর্বোচ্চ মোট উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন?[Dhaka · 2019]
উত্তর
মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকলে তার নিকট উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এক পর্যায়ে সে আর ঐ দ্রব্যটি ভোগ করতে চায় না। এমতাবস্থায় ভোক্তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ভোক্তার লিচু খাওয়ার ইচ্ছা হলো। প্রথম লিচুর তুলনায় দ্বিতীয় লিচু থেকে সে কম উপযোগ পায়। তৃতীয় লিচুর ক্ষেত্রে উপযোগ আরও হ্রাস পায়। এভাবে এক পর্যায়ে তার লিচু খাওয়ার আর কোনো আগ্রহ থাকবে না। ফলে সে আর লিচু গ্রহণ করবে না। এ অবস্থায় ভোক্তার নিকট লিচুর মোট উপযোগ সর্বোচ্চ হলেও প্রান্তিক উপযোগ হয় শূন্য।
175
চাহিদা ও যোগানের প্রধান নির্ধারকের নাম লেখো।[Dhaka · 2019]
উত্তর
চাহিদা ও যোগানের প্রধান নির্ধারক হলো দাম।
176
কফির দাম কমে গেলে চায়ের চাহিদার পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করো।[Dhaka · 2019]
উত্তর
চা ও কফি পরিবর্তক দ্রব্য হওয়ায় কফির দাম কমে গেলে চায়ের চাহিদা কমবে।
সাধারণত যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ লাভ করা যায়, তবে দ্রব্য দুটিকে পরস্পর পরিবর্তক বলা হয়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বেড়ে যায়। কফি ও চা এর মধ্যে যদি কফির দাম কমে যায়, তবে চায়ের চাহিদা তথা ভোগ কমবে। এজন্য পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।
177
উপযোগ কী?[Rajshahi · 2019]
উত্তর
উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের অভাব মেটানো সম্ভব হয়।
178
‘দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক সমমুখী’- বুঝিয়ে লেখো।[Rajshahi · 2019]
উত্তর
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায় অর্থাৎ দাম যে দিকে পরিবর্তিত হয় যোগানও সেদিকে পরিবর্তিত হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্য বা সেবার দাম বাড়লে তার যোগানের পরিমাণ বাড়ে। আবার কোনো দ্রব্য বা সেবার দাম কমলে, তার যোগানের পরিমাণ কমে। দাম কমলে মুনাফা কমে যায় কিংবা ক্ষতি হয় বলে এমন অবস্থার সৃষ্টি হয়।
179
চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?[Comilla · 2019]
উত্তর
একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে তার চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।
180
চা ও কফির পারস্পরিক চাহিদা রেখা কেমন হবে?[Comilla · 2019]
উত্তর
চা ও কফি এ দুইটি পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়।
যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ লাভ করা যায়, তবে দ্রব্য দুটিকে পরস্পর পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলা হয়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বেড়ে যায়। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এজন্য চা ও কফির চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয়।
181
যোগান বিধি কী?[Comilla · 2019]
উত্তর
যে বিধির সাহায্যে দাম ও যোগানের মধ্যকার সরাসরি সম্পর্ক প্রকাশ করা হয়, তাকে যোগান বিধি বলে।
182
আয় বাড়লে সবক্ষেত্রে চাহিদা বাড়ে না কেন?[Comilla · 2019]
উত্তর
নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার আয় বাড়লে বিবেচ্য দ্রব্যের চাহিদা না বেড়ে বরং কমে যায়।
নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক। অর্থাৎ এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার আয় বাড়লে তা পূর্বের চেয়ে কম ভোগ করে। ফলে দ্রব্যটির চাহিদা হ্রাস পায়। সকল দ্রব্যের ক্ষেত্রে আয়ের সাথে চাহিদার সমমুখী সম্পর্ক থাকলেও গিফেন বা নিকৃষ্ট দ্রব্য যেমন মোটা কাপড়, নিম্নমানের সবজি প্রভৃতির ক্ষেত্রে আয় ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাই আয় বাড়লে সবক্ষেত্রে চাহিদা বাড়ে না।
183
জিডিপি কী?[Comilla · 2019]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে।
184
‘সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে’- ধারণাটি বুঝিয়ে লেখো।[Comilla · 2019]
উত্তর
সঞ্চয়ের সাথে বিনিয়োগ ধনাত্মকভাবে সম্পর্কিত। আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাই হলো সঞ্চয়; আর সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদনক্ষেত্রে নিয়োগ করা হলো বিনিয়োগ। সঞ্চয় থেকেই বিনিয়োগের সৃষ্টি; এজন্য সঞ্চয় ও বিনিয়োগ ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। সময়ের ব্যবধানে একসময় সঞ্চয়ই বিনিয়োগে রূপান্তরিত হয়। তাই বর্তমানের সঞ্চয়কে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। সঞ্চয় থেকে বিনিয়োগের উদ্ভব ঘটে, যার জন্য সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে।
185
কোন দেশে সঞ্চয় প্রবণতা কম দেখা যায়?[Jessore · 2019]
উত্তর
অনুন্নত ও উন্নয়নশীল দেশে সঞ্চয় প্রবণতা কম দেখা যায়।
186
বিজ্ঞাপন কি চাহিদাকে প্রভাবিত করে?[Jessore · 2019]
উত্তর
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্যগুলোর ক্ষেত্রে বিজ্ঞাপন চাহিদাকে বিশেষভাবে প্রভাবিত করে।
সাধারণত পূর্ণ প্রতিযোগিতামূলক ও একচেটিয়া বাজারের পণ্য ছাড়া অন্যান্য বাজারের পণ্য যেমন: সাবান, কসমেটিকস সামগ্রী, টেলিভিশন, মোবাইল ফোন ইত্যাদির ক্ষেত্রে বিজ্ঞাপন দ্বারা ক্রেতা বা ভোক্তাগণ বেশ প্রভাবিত হয়। অর্থাৎ ভালো ও আকর্ষণীয় বিজ্ঞাপনের কল্যাণে কোনো দ্রব্যের চাহিদা বাড়তে পারে। সুতরাং বলা যায়, বিজ্ঞাপন চাহিদাকে প্রভাবিত করে।
187
প্রান্তিক উপযোগ কী?[Sylhet · 2019]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায়, তাকে প্রান্তিক উপযোগ বলে।
188
মোট উপযোগ স্থির হারে বাড়লে প্রান্তিক উপযোগের মধ্যে কোন ধরনের পরিবর্তন ঘটবে?[Sylhet · 2019]
উত্তর
মোট উপযোগ স্থির হারে বাড়লে প্রান্তিক উপযোগের কোনো পরিবর্তন ঘটে না।
সাধারণত প্রান্তিক উপযোগ বাড়লে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে, আর প্রান্তিক উপযোগ কমলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। কিন্তু প্রান্তিক উপযোগ স্থির থাকলে মোট উপযোগ স্থির হারে বাড়ে। সুতরাং, মোট উপযোগ যদি স্থির হারে বাড়ে, তাহলে বুঝতে হবে প্রান্তিক উপযোগ স্থির আছে অর্থাৎ প্রান্তিক উপযোগের কোনো পরিবর্তন ঘটেনি।
189
চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী?[Sylhet · 2019]
উত্তর
কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে তার চাহিদার পরিমাণে যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে।
190
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় কেন?[Sylhet · 2019]
উত্তর
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না বলে চাহিদা অস্থিতিস্থাপক হয়। কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার তেমন কোনো পরিবর্তন না ঘটলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এমনটি দেখা যায়। কারণ এসকল দ্রব্য দৈনন্দিন জীবনে যতটুকু পরিমাণ লাগবে, তার চেয়ে কম ভোগ করা যায় না। তাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও চাহিদা তেমন একটা পরিবর্তিত হয় না। এজন্যই মূলত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়ে থাকে।
191
চাহিদা কাকে বলে?[Dinajpur · 2019]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, তাকে সে দ্রব্যের চাহিদা বলে।
192
প্রান্তিক উপযোগ থেকে কীভাবে মোট উপযোগ পাওয়া যায়?[Dinajpur · 2019]
উত্তর
একটি দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যোগ করে মোট উপযোগ পাওয়া যায়।
কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের সর্বশেষ একক হতে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে। আর বিবেচ্য দ্রব্যের বিভিন্ন একক হতে প্রান্তিক উপযোগের সমষ্টিই হলো মোট উপযোগ। অর্থাৎ TU = MU1 + MU2+…………………+MUn এখানে TUn ও MUn হলো যথাক্রমে n সংখ্যক একক হতে প্রাপ্ত মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ।
193
বাজার ভারসাম্য কী?[Rajshahi · 2019]
উত্তর
বাজারে যে দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় সেই পরিস্থিতিকে রাজার ভারসাম্য বলে।
194
জীবন ‘রক্ষাকারী ওষুধ ক্রয়ের ক্ষেত্রে চাহিদা বিধি কেন কার্যকর হবে না?[Rajshahi · 2019]
উত্তর
সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার মধ্যকার এরূপ বিপরীত সম্পর্ক প্রকাশক বিধিকে চাহিদা বিধি বলে। এক্ষেত্রে জীবনরক্ষাকারী ওষুধের দাম বাড়লেও যে চাহিদা হবে আবার দাম কমলেও সেই চাহিদা থাকবে। অর্থাৎ দামের সাথে এর চাহিদার ‘কোনো সম্পর্ক না থাকায় চাহিদা বিধি কার্যকর হবে না।
195
কোন রেখার ঢাল ধনাত্মক?[Jessore · 2019]
উত্তর
যোগান রেখার ঢাল ধনাত্মক।
196
প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন ?[Jessore · 2019]
উত্তর
কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে ভোক্তার নিকট ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। অর্থাৎ ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কমতে থাকে। ভোগের সাথে প্রান্তিক উপযোগের এরূপ বিপরীত সম্পর্ক থাকার কারণে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়।
197
চলক কী?[Chittagong · 2019]
উত্তর
গণিতশাস্ত্রে এবং অর্থনীতিতে ব্যবহৃত যেসব বিষয় বা রাশির মান পরিবর্তিত হয় সেগুলো চলক ৷
198
কাগজ ও কলম— এ দুটি দ্রব্যের সম্পর্ক কেমন?[Chittagong · 2019]
উত্তর
কাগজ ও কলম এ দুটি দ্রব্য একে অন্যের পরিপূরক দ্রব্য কাগজে লিখতে কলমের দরকার ঠিক তেমনি কলম দিয়ে লিখতে কাগজের দরকার। এখানে কাগজ ও কলম একে অন্যের পরিপূরক। তাই কাগজ ও কলমকে পরিপূরক দ্রব্য বলে ।
199
চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী?[Chittagong · 2019]
উত্তর
কোনো দ্রব্যের দাম পরিবর্তনের ফলে ঐ দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় তাকে ঐ দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা বলে ।
200
টেলিভিশনের চাহিদা স্থিতিস্থাপক হয় কেন ?[Chittagong · 2019]
উত্তর
টিভিসহ অন্যান্য বিলাস জাত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয় । দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার যোগ হয়, তবে এদের পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপক চাহিদা বলে । টিভি এবং অন্যান্য বিলাসজাত দ্রব্যের দাম পরিবর্তনে চাহিদার ব্যাপক হারে পরিবর্তন ঘটে। তাই এসব দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা একের চেয়ে অধিক হয়
201
চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে?[Dhaka · 2018]
উত্তর
কোনো দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে তার চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়- এ দুয়ের অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে।
202
পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার সম্পর্ক কীরূপ?[Dhaka · 2018]
উত্তর
পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। সাধারণত যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ লাভ করা যায়। তবে দ্রব্য দুটিকে পরস্পর পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলা হয়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বেড়ে যায়। যেমন- চা ও কফি এর মধ্যে যদি চায়ের দাম বৃদ্ধি পায় তবে কফির চাহিদা তথা ভোগ বৃদ্ধি পাবে। এজন্য পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।
203
অপেক্ষক কী?[Rajshahi · 2018]
উত্তর
দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক যখন গাণিতিক উপায়ে প্রকাশ করা হয় তখন তাকে অপেক্ষক বলে।
204
“আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয়” ব্যাখ্যা করো। [Rajshahi · 2018]
উত্তর
আয়ের সাথে চাহিদার ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। দাম স্থির থাকা অবস্থায় ভোক্তায় আয় বাড়লে তার ক্রয়ক্ষমতা বাড়ার | দরুন সে বেশি ক্রয় করবে। সেক্ষেত্রে দাম স্থির থাকা সত্ত্বেও ভোস্তার কাছে দ্রব্যের চাহিদা বাড়বে। একইভাবে, ভোক্তার আয় কমলে চাহিদা কমে। তাই বলা যায়, আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয়।
205
রেখার ঢাল কাকে বলে? [Rajshahi · 2018]
উত্তর
রেখার কোনো নির্দিষ্ট বিন্দুর ঢাল বলতে ওই বিন্দু থেকে অধীন ও স্বাধীন চলকের পরিবর্তনের অনুপাতকে নির্দেশ করে ।
অর্থাৎ রেখার ঢাল = চলকেরপরিবর্তনচলকেরপরিবর্তন
206
চলক ও ধ্রুবক একই নয় কেন? [Rajshahi · 2018]
উত্তর
যেসব বিষয়ের মান পরিবর্তিত হতে পারে বা যাদের মান ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয়, তাই চলক। কোনো একটি দ্রব্যের দাম বিভিন্ন অবস্থায় বিভিন্ন হতে পারে। এজন্যই দামকে চলক বলে। চলককে X, Y, , ইত্যাদি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অন্যদিকে ধ্রুবক-একটি স্থির রাশি। যেসব বিষয় বা রাশির মান একটি গাণিতিক প্রক্রিয়ায় সবসময় স্থির বা নির্দিষ্ট থাকে, তাকে ধ্রুবক বলে। যেমন— প্রাকৃতিক সংখ্যা ১, ২, ৩….. ইত্যাদি। আর তাই চলক ও ধুরক একই নয়।
207
প্রান্তিক উপযোগ কী?[Dhaka · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ (Marginal Utility) বলে।
208
গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বিধি প্রযোজ্য হবে?[Dhaka · 2017]
উত্তর
গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য হয় না।
চাহিদা বিধিতে বলা হয়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে লক্ষ করা যায়, দাম বাড়লে দ্রব্যের চাহিদা বেড়ে যায় এবং দাম কমলে চাহিদা কমে যায়। অর্থাৎ, গিফেন দ্রব্যের চাহিদা রেখা ঊর্ধ্বগামী। কাজেই গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য হবে না।
209
চাহিদা কী?[Dinajpur · 2017]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, তাকে সে দ্রব্যের চাহিদা বলে।
210
ক্রেতার আয় বৃদ্ধি পেলে মোবাইলের চাহিদার কীরূপ পরিবর্তন হবে?[Dinajpur · 2017]
উত্তর
ক্রেতার আয় বৃদ্ধি পেলে মোবাইল ফোনের চাহিদা বৃদ্ধি পাবে। মোবাইল ফোন একটি স্বাভাবিক বা সাধারণ পণ্য আর স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে ভোক্তার আয়ের সাথে চাহিদার সরাসরি বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ ভোক্তার আয় বাড়লে স্বাভাবিক পণ্যের চাহিদা বাড়ে; আর আয় কমলে চাহিদা কমে। তাই বলা যায়, ক্রেতার আয় বাড়লে মোবাইল ফোনের চাহিদা বাড়বে।
211
যোগান কী?[Dinajpur · 2017]
উত্তর
কোনো বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে উৎপাদিত দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত বা ইচ্ছুক থাকে তাকে অর্থনীতিতে যোগান বলে।
212
বক্র রেখার ঢাল কি স্থির? ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]
উত্তর
বক্ররেখার ঢাল স্থির নয় বরং এর প্রতিটি বিন্দুতে ঢাল ভিন্ন হয়। কোনো রেখার ঢাল হলো ওই রেখার স্বাধীন চলক ও অধীন চলকের পরিবর্তনের অনুপাত। তবে বক্র রেখার উল্লম্ব ও আনুভূমিক দৈর্ঘ্য ভিন্ন হয়। যার ফলে এর ঢাল স্থির থাকে না।
213
প্রান্তিক উপযোগ কাকে বলে?[Comilla · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ (Marginal Utility) বলে।
214
উপকরণ দাম কীভাবে যোগানের পরিমাণকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।[Comilla · 2017]
উত্তর
উপকরণের দাম যোগানের পরিমাণকে ঋণাত্মকভাবে প্রভাবিত করে।
কোন দ্রব্য উৎপাদনের প্রয়োজনীয় উপকরণসমূহের দাম বৃদ্ধি পেলে উক্ত দ্রব্যের মোট উৎপাদন খরচ বৃদ্ধি পায়। ফলে উৎপাদিত দ্রব্যের কাঙ্ক্ষিত যোগান নিশ্চিত করা সম্ভব হয় না। অন্যদিকে, প্রয়োজনীয় উপকরণের মূল্য কম হলে উৎপাদন ব্যয় হ্রাস পায়। এতে মোট উৎপাদন বৃদ্ধি পায়। ফলে পর্যাপ্ত যোগান দেওয়া সম্ভব হয়। অর্থাৎ উপকরণের দাম বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট দ্রব্যের যোগান হ্রাস পায় ও উপকরণের দাম হ্রাস পেলে দ্রব্যের যোগান বৃদ্ধি পায়। এভাবে উপকরণের দাম সংশ্লিষ্ট দ্রব্যের যোগানকে প্রভাবিত করে।
215
চলক কাকে বলে?[Comilla · 2017]
উত্তর
গণিতশাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল, সেসব রাশিকে চলক (Variable) বলে।
216
বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন?[Comilla · 2017]
উত্তর
বিলাসজাত দ্রব্য আভিজাত্যের কারণ বলে বিবেচিত হয়, সে কারণে এতে চাহিদা বিধি কার্যকর হয় না। এটি চাহিদা বিধির ব্যতিক্রম বলা যায়।
যে সমস্ত দ্রব্য সামাজিক মর্যাদা বাড়ায় (যেমন- দামি গাড়ি, সৌখিন গহনা ইত্যাদি) সেগুলোর দাম বাড়লেও চাহিদা না কমে বরং বাড়ে। এক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না। এ সমস্ত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়। কাজেই বলা যায়, বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।
217
চলক কাকে বলে?[Jessore · 2017]
উত্তর
যে প্রতীক বা রাশি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাকে চলক বলে। যেমন- P, X, Y, π, η ইত্যাদি।
218
আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে দ্রব্যদ্বয়ের সম্পর্ক কীরূপ হবে?[Jessore · 2017]
উত্তর
আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে সম্পর্কিত দ্রব্য দুটি পরস্পরের পরিপূরক হয়।
পরিপূরক দ্রব্য, যেমন- চা ও চিনি। এরূপ দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়। যেমন- চা পাতার কেজি যখন ৪০ টাকা তখন চিনির চাহিদা ১০০ একক। চা পাতার দাম বৃদ্ধি পেয়ে কেজি ৬০ টাকা হলে চিনির চাহিদা হ্রাস পেয়ে ৫০ একক হয়।
সুতরাং, আড়াআড়ি স্থিতিস্থাপকতা,
৫০২০৪০১০০
=-১ (ঋণাত্মক মান)
219
উপযোগ কাকে বলে?[Barisal · 2017]
উত্তর
কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা বা গুণ থাকে তাকে অর্থনীতিতে উপযোগ বলে।
220
প্রান্তিক উপযোগ কখন বাড়তে থাকে?[Barisal · 2017]
উত্তর
ভোগের প্রাথমিক পর্যায়ে প্রান্তিক উপযোগ বাড়তে থাকে।
অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করলে মোট উপযোগে যে বৃদ্ধি হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। যদি ভোক্তা একই দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকে তবে ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। তবে ভোক্তা যখন শূন্য থেকে ভোগ বাড়ায় তখন প্রথম পর্যায়ে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে, অর্থাৎ প্রান্তিক উপযোগ বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, ভোগের প্রাথমিক অবস্থায় প্রান্তিক উপযোগ বাড়তে থাকে।
221
চাহিদা অপেক্ষক কী?[Barisal · 2017]
উত্তর
অন্যান্য অবস্থা অপরিবর্তিত (ভোক্তার আয়, রুচি, অভ্যাস, বিকল্প দ্রব্যের দাম) থাকলে দ্রব্যের দাম (P) ও চাহিদার (Q) মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তা যখন গাণিতিক উপায়ে প্রকাশ করা হয় তাকে চাহিদা অপেক্ষক বলে।
222
দামের সাথে বিলাসজাত এবং নিত্যপ্রয়োজীয় দ্রব্যের সম্পর্ক কীরূপ হয়?[Barisal · 2017]
উত্তর
দামের সাথে বিলাসজাত দ্রব্যের সমমুখী এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে।
বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যকার সম্পর্ক সমমুখী হয়। কেননা বিলাসজাত দ্রব্য সমাজে ভোক্তার মর্যাদা বৃদ্ধি বা আভিজাত্য দেখানোর জন্য ব্যবহৃত হয়। তাই এসব দ্রব্যের দাম বাড়লেই ক্রেতা আরো বেশি ক্রয় করতে চায়। আর অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের দাম হ্রাস পেলে তার চাহিদা বৃদ্ধি পায় আর দাম বৃদ্ধি পেলে তার চাহিদা হ্রাস পায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে এ বিপরীতমুখী সম্পর্ক পরিলক্ষিত হয়।
223
রেখার ঢাল কী?[Chittagong · 2017]
উত্তর
একটি রেখার কোনো নির্দিষ্ট বিন্দু থেকে স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে নির্ভরশীল চলকের যে পরিমাণ পরিবর্তন হয় তার অনুপাতকে রেখার ঢাল বলে।
224
ভোক্তার আয় কীভাবে চাহিদাকে প্রভাবিত করে?[Chittagong · 2017]
উত্তর
চাহিদা নির্ধারণকারী বিষয়গুলোর মধ্যে আয় অন্যতম। কারণ আয় বাড়লে ক্রেতার চাহিদা বাড়ে এবং আয় কমলে চাহিদা কমে। আয় বাড়লে ক্রেতার ক্রয়ক্ষমতা বাড়ার কারণে চাহিদা বাড়ে। আবার আয় কমলে তার ক্রয়ক্ষমতা কমার কারণে চাহিদা কমে। যেমন- ভোক্তার আয় বাড়লে বিলাসজাত দ্রব্যের চাহিদা বাড়ে এবং আয় কমলে বিলাসজাত দ্রব্যের চাহিদা কমে। এভাবে ভোক্তার আয় চাহিদাকে প্রভাবিত করে।
225
প্রান্তিক উপযোগ কী?[Chittagong · 2017]
উত্তর
কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ বলে।
226
চাহিদা রেখা কেন ঊর্ধ্বগামী হতে পারে?[Chittagong · 2017]
উত্তর
বিভিন্ন কারণে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হতে পারে।
কোনো দ্রব্যের পরিবর্তক দ্রব্যের দাম তার চাহিদাকে প্রভাবিত করে; যেমন, চিনি ও গুড়ে ক্ষেত্রে চিনির দাম বাড়লে তার পরিবর্তক দ্রব্য গুড়ের চাহিদা বাড়ে। সেক্ষেত্রে গুড়ের চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়। আবার, ভোক্তার আয় বাড়লে সাধারণত সে কোনো দ্রব্য বেশি ক্রয় করে; যেমন- তার আয় বাড়লে মিষ্টির চাহিদা বাড়ে। এমন ক্ষেত্রে দ্রব্যটির চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। সুতরাং বিভিন্ন কারণে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হতে পারে।
227
চলক কী?[Sylhet · 2017]
উত্তর
গণিতশাস্ত্রে যেসব বিষয় বা রাশির মান পরিবর্তিত হয় সেগুলোকে চলক বলে।
228
উপকরণের দাম দ্বারা দ্রব্যের যোগান কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা করো।[Sylhet · 2017]
উত্তর
কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়। উৎপাদনকারীকে বিভিন্ন উপকরণ সংগ্রহের জন্য অর্থ ব্যয় করতে হয়। প্রয়োজনীয় উপকরণসমূহের দাম বাড়লে তার উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। এক্ষেত্রে দ্রব্যের দাম অপরিবর্তিত থাকলেও উৎপাদন তথা যোগানের পরিমাণ কমে যায়। উৎপাদনের উপকরণের দাম দ্বারা দ্রব্যের
যোগান বিপরীতভাবে প্রভাবিত হয়।
229
চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে?[Sylhet · 2017]
উত্তর
দ্রব্যের দামের পরিবর্তন ছাড়াই ক্রেতার আর্থিক আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে, এ দুয়ের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে।
230
চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল?[Sylhet · 2017]
উত্তর
চাহিদা শুধু দামের উপর নির্ভরশীল নয়।
কোনো দ্রব্যের চাহিদা তার দাম ছাড়াও অন্যান্য বিষয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়। যেমন কোনো দ্রব্যের পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে দ্রব্যটির চাহিদা পরিবর্তিত হতে পারে। ক্রেতার বুচি, পছন্দ, আয় ইত্যাদি পরিবর্তিত হলেও দ্রব্যটির চাহিদা বাড়ে বা কমে। আবার ঋতু পরিবর্তন, বাজারে ক্রেতার সংখ্যার পরিবর্তন, আকর্ষণীয় বিজ্ঞাপন ইত্যাদি দ্বারা চাহিদা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকে। তাই চাহিদাকে শুধু দামের ওপর নির্ভরশীল বলা যায় না।
