01
অর্থ কী?[Dhaka · 2025]
উত্তর
কিছু বিনিময়ের মাধ্যম, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয় তাই হলো অর্থ।
02
মোবাইল ব্যাংকিং কীভাবে ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে?[Dhaka · 2025]
উত্তর
মোবাইল ব্যাংকিং একটি সহজ ও আধুনিক পদ্ধতি। মোবাইল ব্যাংকিং ব্যাংক কার্যক্রমকে সহজ করেছে। এর মাধ্যমে গ্রাহকের – সর্বশেষ ও স্থিতি খুব দ্রুত জানা যায়। এ ব্যাংকিং খরচ খুবই কম। এ ব্যাংকিং কার্যক্রমটি অনলাইন ব্যাংকিং কার্যক্রমের চেয়েও বেশি সহজ। এ ধরনের ব্যাংকিং আমানতকারীর বন্ধু। এ ব্যাংকিং ব্যবস্থায় – জালিয়াতির সম্ভাবনা কম।
03
অর্থের চাহিদা কী?[Dhaka · 2025]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকেই মুদ্রা বা অর্থের চাহিদা বলে।
04
কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার নীতি পদ্ধতির মাধ্যমে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?[Dhaka · 2025]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক খোলাবাজারে প্রথম শ্রেণির ঋণপত্র, সঞ্চয়পত্র ইত্যাদি ক্রয়-বিক্রয় করাকে খোলাবাজার নীতি বলা হয়। ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে সরকারি, ঋণপত্র ক্রয়-বিক্রয় করে। যেমন ঋণ কমানোর প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে বিক্রয় করে। আবার ঋণের পরিমাণ বাড়াতে হলে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে ঋণপত্র ক্রয় করে।
05
নিকাশঘর কী?[Rajshahi · 2025]
উত্তর
বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের আদান-প্রদানের ফলে যে পারস্পরিক দেনা-পাওনা সৃষ্টি হয় কেন্দ্রীয় ব্যাংক তা নিষ্পত্তি করে। কেন্দ্রীয় ব্যাংকের এ দেনা-পাওনা নিষ্পত্তির প্রক্রিয়াকে নিকাশঘর বলা হয়।
06
মুদ্রার কার্যাবলি ব্যাখ্যা কর।[Rajshahi · 2025]
উত্তর
মুদ্রা যেসব কাজ করে থাকে সেগুলোই মুদ্রার কার্যাবলি।
মুদ্রার কাজ চারটি। যথা- মাধ্যম, পরিমাপক, মান ও ভান্ডার। মুদ্রার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। মুদ্রা দ্রব্য ও সেবার পরিমাপক হিসেবে কাজ করে। তাছাড়া মুদ্রা স্থগিত লেনদেনের মান হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া মুদ্রা সঞ্চয়ের ভান্ডার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রাকে সর্বাপেক্ষা তারল্য সম্পদ হিসেবে গণ্য করেছেন।
07
বিশেষায়িত ব্যাংক কাকে বলে?[Rajshahi · 2025]
উত্তর
বিশেষ বিশেষ ক্ষেত্রের আর্থিক সহায়তার জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত ব্যাংককে বিশেষায়িত ব্যাংক বলা হয়। যেমন- বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উন্নয়নের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক।
08
কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পদ্ধতিতে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?[Rajshahi · 2025]
উত্তর
নগদ জমার হার পদ্ধতির সাহায্যে ঋণ নিয়ন্ত্রণ মূলত কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির অন্তর্ভুক্ত।
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের কিছু অংশ জমা রাখতে বলে। আমানতের এ অংশকেই নগদ জমার হার বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণ প্রদানের হার কমাতে চায় তখন – তারা বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর নগদ জমার হার বাড়িয়ে দেয় – ফলে ঋণ প্রদানের পরিমাণ কমে যায়।
09
ব্যাংক কী?[Jessore · 2025]
উত্তর
ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং ব্যবসায়ী ও অন্যান্যদের ঋণ প্রদান করে।
10
অর্থকে বিনিময়ের মাধ্যম বলা হয় কেন?[Jessore · 2025]
উত্তর
আধুনিক বিনিময় ব্যবস্থায় অর্থ একটি অনবদ্য আবিষ্কার। অতীতে সমাজে যখন অর্থের প্রচলন ছিল না তখন মানুষ এক দ্রব্যের সাথে অন্য দ্রব্যের সরাসরি বিনিময় করত। এ ব্যবস্থাকে ‘দ্রব্য বিনিময় প্রথা’ বলা হয়। কিন্তু এ ধরনের বিনিময় ব্যবস্থায় মানুষকে বেশকিছু অসুবিধার সম্মুখীন হতে হতো। মানুষের বিভিন্ন অভাবের মধ্যে অসামঞ্জস্যতা, দ্রব্যের অবিভাজ্যতা, সঞ্চয়ের সমস্যা প্রভৃতি দূরীকরণের লক্ষ্যে সমাজে মুদ্রা বা অর্থের প্রচলন ঘটে। যার ফলে দ্রব্যের বিনিময় সহজতর হয়েছে। তাই অর্থকে বিনিময়ের মাধ্যম বলা হয়।
11
অর্থের মূল্য কাকে বলে?[Jessore · 2025]
উত্তর
মুদ্রার নির্দিষ্ট এককের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাপের মাধ্যমে দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম পাওয়া যায় তাই অর্থের মূল্য।
12
কেন্দ্রীয় ব্যাংককে ‘নিকাশঘর’ বলা হয় কেন?[Jessore · 2025]
উত্তর
দৈনন্দিন ব্যবসায় বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পে-অর্ডার আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা দেনাদার হয়। কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা তার সর্বশেষ হিসাব সংরক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকসমূহের যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে, তা থেকে এরকম দেনা-পাওনার নিষ্পত্তি করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে -নিকাশঘর বলা হয়।
13
বিহিত মুদ্রা কাকে বলে?[Comilla · 2025]
উত্তর
যেসব মুদ্রা দেশের সরকারি আদেশ অনুসারে জনসাধারণ লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
14
কোনো দ্রব্যের দাম 20 টাকা হতে 30 টাকা হলে অর্থের মূল্যের কী পরিবর্তন ঘটে?[Comilla · 2025]
উত্তর
কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে।
অর্থের মূল্য
এখন দামস্তর হলে
অর্থের মূল্য
আবার দামস্তর হলে
অর্থের মূল্য
অতএব, দ্রব্যের দাম 20 টাকা থেকে 30 টাকা হলে অর্থের মৃল্যও হ্যাস শায়।
15
ব্যাংক হার কাকে বলে?[Comilla · 2025]
উত্তর
যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয় তাকে ব্যাংক হার বলে।
16
অনলাইন ব্যাংকিং গুরুত্বপূর্ণ কেন?[Comilla · 2025]
উত্তর
অনলাইন ব্যাংকিং বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি ব্যবহার করে গ্রাহক ঘরে বসেই টাকা স্থানান্তর, বিল পরিশোধ ও ব্যালেন্স চেক করতে পারে। এতে সময় ও খরচ বাঁচে এবং লেনদেন আরও দ্রুত হয়। নিরাপদ পদ্ধতিতে ২৪ ঘণ্টা যেকোনো জায়গা থেকে সেবা পাওয়া যায়। ফলে অর্থনৈতিক কার্যক্রম সহজ ও গতিশীল হয়।
17
মুদ্রা কী?[Chittagong · 2025]
উত্তর
কিছু বিনিময়ের মাধ্যম, খঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয় তাই হলো মুদ্রা।
18
ব্যাংক হার কীভাবে মুদ্রার জোগানকে প্রভাবিত করে?[Chittagong · 2025]
উত্তর
ব্যাংক হারের পরিবর্তন বাজার সুদের হারের পরিবর্তন ঘটিয়ে প্রদানযোগ্য ঋণের পরিমাণের পরিবর্তন ঘটাতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন ব্যাংক হার বাড়ায়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদানযোগ্য ঋণের ওপর সুদের হার বাড়ে। তখন ঋণযোগ্য মুদ্রা চাহিদা কমলে প্রদেয় ঋণের পরিমাণও কমে। আবার কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ বাড়াতে চাইলে ব্যাংক হার কমায়। এ প্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের প্রদেয় ঋণের জন্য সুদের হার কমিয়ে দেয়। ফলে ঋণের চাহিদা বাড়লে ঋণের প্রসার ঘটে। এভাবেই ব্যাংক হার মুদ্রার জোগানকে প্রভাবিত করে।
19
বাণিজ্যিক ব্যাংক কী?[Chittagong · 2025]
উত্তর
যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনসাধারণের কাছ থেকে তাদের সঞ্চয় বা উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং বিভিন্ন প্রয়োজনে তাদেরকে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
20
কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক- ব্যাখ্যা কর।[Chittagong · 2025]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের জন্য ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে।
বিভিন্ন কারণে দেশের তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন আর্থিক সংকটে পতিত হয়, ব্যবসায় বাণিজ্যের প্রয়োজনে ঋণের দরকার হলে অথবা ব্যক্তিগত পর্যায়ে ঋণ প্রদান করতে ব্যর্থ হলে অথবা অন্য কোনো মাধ্যম থেকে ঋণের প্রবাহ না থাকলে কেন্দ্রীয় ব্যাংক উক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে শেষ আশ্রয়স্থল হিসেবে ঋণ সরবরাহ করে। আবার কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রয়োজনীয় মুহূর্তে বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণ করতে, পারে। তাই কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বলা হয়।
21
মোবাইল ব্যাংকিং কী?[Sylhet · 2025]
উত্তর
মোবাইল ফোনের মাধ্যমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকে মোবাইল ব্যাংকিং বলা হয়।
22
ব্যাংক হার বাড়লে সুদের হার বাড়ে কেন?[Sylhet · 2025]
উত্তর
ব্যাংক হার হলো সেই সুদের হার যে হারে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে। সাধারণত একটি অর্থনীতিতে যখন অর্থের সরবরাহ বেশি থাকে তখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে থাকে। এ অবস্থা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদানের ওপর ব্যাংক হার বৃদ্ধি করে ফলে বাণিজ্যিক ব্যাংকের ওপর অতিরিক্ত সুদের বোঝা সৃষ্টি হয়। বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী ব্যক্তিদের বা প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক ব্যাংকগুলো সেই সুদের পরিমাণ চাপিয়ে দেয়।
তাই বলা যায়, ব্যাংক হার বাড়লে সুদের হারও বৃদ্ধি পায়।
23
অর্থের চাহিদা কী?[Barisal · 2025]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকেই অর্থের চাহিদা বলে।
24
“কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক।”- ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়, কারণ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো সরকারের ব্যাংক হিসেবে কাজ করা।
কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের তহবিল যেটি বিনা সুদে জমা রাখে ও সংরক্ষণ করে। সরকারের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করে। বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ করে এবং সরকারকে বিনা সুদে ঋণদান করে এবং বিভিন্ন অর্থনৈতিক নীতি নির্ধারণে পরামর্শ প্রদান করে। এজন্যই কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়।
25
বিহিত মুদ্রা কাকে বলে?[Barisal · 2025]
উত্তর
যেসব মুদ্রা দেশের সরকারি আদেশ অনুসারে জনসাধারণ লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
26
বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি একই? ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য একই নয়। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো আমানত গ্রহণ ও ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন করা। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন নয়, বরং দেশের আর্থিক ব্যবস্থা ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা। বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের স্বার্থে কাজ করলেও, কেন্দ্রীয় ব্যাংক কাজ করে জনগণের ও দেশের সামগ্রিক কল্যাণের জন্য।
27
চাহিদা আমানত কাকে বলে?[Dinajpur · 2025]
উত্তর
জনগণের গচ্ছিত অর্থ চাহিবা মাত্র ব্যাংক থেকে উত্তোলন করা যায় এরূপ আমানতকে চাহিদা আমানত বলে।
28
পণ্য দ্রব্যের দামস্তর বৃদ্ধি কীভাবে অর্থের মূল্যকে প্রভাবিত করে?[Dinajpur · 2025]
উত্তর
অর্থের মূল্য ও দামস্তরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। দ্রব্যসামগ্রীর মূল্য বা দামস্তর বৃদ্ধি পেলে মুদ্রার মূল্য হ্রাস পায়। আবার দ্রব্যসামগ্রীর মূল্য বা দামস্তর হ্রাস পেলে মুদ্রার মূল্য বৃদ্ধি
পায়। মুদ্রার মূল্যের সাথে দামস্তরের সম্পর্ককে নিচে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়-
এখানে, দ্রব্যের দাম
{ মুদ্রার মূল্য|
এক্ষেত্রে দামস্তর ( P ) বাড়লে মুদ্রার মূল্য ( ) হ্যাস পায় এবং দামস্তর কমলে মুদ্রার মুল্য বদ্ধি পায় ।
29
অনলাইন ব্যাংকিং কী?[Dinajpur · 2025]
উত্তর
ইন্টারনেটের মাধ্যমে যে সাধারণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে অনলাইন ব্যাংকিং বলে।
30
‘মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে’- ব্যাখ্যা কর।[Dinajpur · 2025]
উত্তর
আধুনিক বিনিময় ব্যবস্থায় অর্থ একটি অনবদ্য আবিষ্কার। অতীতে সমাজে যখন অর্থের প্রচলন ছিল না তখন মানুষ এক দ্রব্যের সাথে অন্য দ্রব্যের সরাসরি বিনিময় করত। এ ব্যবস্থাকে ‘দ্রব্য বিনিময় প্রথা’ বলা হয়। কিন্তু এ ধরনের বিনিময় ব্যবস্থায় মানুষকে বেশকিছু অসুবিধার সম্মুখীন হতে হতো। মানুষের বিভিন্ন অভাবের মধ্যে অসামঞ্জস্যতা, দ্রব্যের অবিভাজ্যতা, সঞ্চয়ের সমস্যা প্রভৃতি দূরীকরণের লক্ষ্যে সমাজে মুদ্রা বা অর্থের প্রচলন ঘটে। যার ফলে দ্রব্যের বিনিময় সহজতর হয়েছে। তাই অর্থকে বিনিময়ের মাধ্যম বলা হয়।
31
অর্থ কী?[Mymensingh · 2025]
উত্তর
যা কিছু বিনিময়ের মাধ্যম, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয় তাই হলো মুদ্রা।
32
অনলাইন ব্যাংকিং কীভাবে ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে?[Mymensingh · 2025]
উত্তর
প্রচলিত ব্যাংকিং সুবিধা কেবল কার্যদিবসে সকাল ১০টা থেকে ৫টার মধ্যে পাওয়া যায়। কিন্তু অনলাইন ব্যাংকিং সুবিধা ২৪ ঘণ্টাই পাওয়া সম্ভব। তাই এখানে সময়ের কোনো বাধানিষেধ নেই। এ ব্যাংকিং সুবিধার মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত অর্থ প্রেরণ করা যায়। চিরাচরিতভাবে ব্যাংকের কোনো শাখায় নগদ অর্থ জমা দিয়ে অন্য শাখায় পেতে কয়েকদিন সময় লাগে। কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের সহায়তায় এ কাজ কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করা সম্ভব। আর এভাবেই অনলাইন ব্যাংকিং সেবা ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে।
33
মোবাইল ব্যাংকিং কী?[Mymensingh · 2025]
উত্তর
মোবাইল ফোনের মাধ্যমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকে মোবাইল ব্যাংকিং বলা হয়।
34
কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?[Mymensingh · 2025]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়, কারণ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো সরকারের ব্যাংক হিসেবে কাজ করা।
কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের তহবিল বিনা সুদে জমা রাখে ও সংরক্ষণ করে। সরকারের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করে। বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ করে এবং সরকারকে বিনা সুদে ঋণদান করে এবং বিভিন্ন অর্থনৈতিক নীতি-নির্ধারণে পরামর্শ প্রদান করে। এজন্যই কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়।
35
অনলাইন ব্যাংকিং কি?[Dhaka · 2023]
উত্তর
যে ব্যাংকিং ব্যবসায় ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাই অনলাইন ব্যাংকিং।
36
কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয় কেন?[Dhaka · 2023]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংকের আন্তঃব্যাংক হিসাব নিষ্পত্তি করার কাজটিকেই নিকাশ ঘর বলা হয়।
ভিন্ন ভিন্ন ব্যাংকের ভিন্ন ভিন্ন শাখার মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেনে নিষ্পত্তি স্থলকে নিকাশ ঘর বলে। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকসমূহ তাদের মধ্যকার সব দেনাপাওনা নিষ্পত্তি করে থাকে। পৃথিবীর সব দেশেই এই নিকাশ ঘর ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় ব্যাংক এ দায়িত্ব পালন করে বলে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর বলা হয়।
37
চলতি আমানত কি? [Barisal · 2023]
উত্তর
যে আমানতের অর্থ চাইবামাত্র উত্তোলন করা যায় তাকে চলতি আমানত বলে।
38
ঋণ নিয়ন্ত্রণের জন্য খোলাবাজার নীতি কিভাবে কাজ করে? [Barisal · 2023]
উত্তর
যে নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারের সরাসরি ঋণপত্র ক্রয় বিক্রয় করে থাকে তাকে খোলাবাজার নীতি বলে।
মুদ্রাস্ফীতির সময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছে ঋণপত্র বিক্রয় করে যাতে বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রদান ক্ষমতার হ্রাস পায়। আর মন্দার সময় খোলাবাজার নীতি অনুসারে ঋণপত্র ক্রয় করে নেয় যাতে বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রদান ক্ষমতা বৃদ্ধি পায়।
39
অনলাইন ব্যাংকিং কি? [Barisal · 2023]
উত্তর
যে ব্যাংকিং ব্যবসায় ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাই অনলাইন ব্যাংকিং।
40
অর্থ কিভাবে মূল্যের পরিমাপক হিসেবে কাজ কর? [Barisal · 2023]
উত্তর
অর্থ সকল দ্রব্য, সেবা বা সম্পদের মূল্য পরিমাপক হিসেবে কাজ করে।
দ্রব্য বিনিময়ে প্রথায় মূল্য পরিমাপের কোনো স্বীকৃতি নির্দিষ্ট মাপকাঠি ছিল না । কিন্তু বর্তমানে মূল্যের পরিমাপক হিসেবে অর্থ সর্বত্র স্বীকৃত। মুদ্রার সাহায্য সহজেই দ্রব্য সামগ্রীর মূল্য পরিমাপ করে অতীত ও ভবিষ্যতের মূল্য সম্বন্ধে তুলনামূলক ধারনা পাওয়া যায়। সেজন্য সকল দ্রব্যের মূল্য অর্থের দ্বারা পরিমাপ করা হয়। তাই অর্থকে মূল্যর পরিমাপকক বলা হয়। এছাড়াও বিনিময় ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ অর্থ মূল্যের পরিমাপক হিসেবে ভূমিকা রাখে।
41
অর্থের প্রচলন গতি কি? [Dinajpur · 2023]
উত্তর
কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ কতবার হাত বদল হয় তাই অর্থের প্রচলন গতি।
42
কেন মানুষের অর্থের চাহিদা সৃষ্টি হয়? [Dinajpur · 2023]
উত্তর
অর্থকে কেন্দ্র করে মানুষের অর্থনৈতিক আবর্তিত হয় বলে মানুষের অর্থের প্রয়োজন হয়।
বর্তমান বিশ্বে অর্থ সর্বজনস্বীকৃতি এবং সর্বোৎকৃষ্ট বিনিময়ের মাধ্যম। অর্থ উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ কার্য নিবিঘ্নে করতে সহায়তা করে। এটি এমন একটি বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণযোগ্য। অর্থাৎ বিনিময়ের মাধ্য, সঞ্চয়ের বাহ, মূল্যের পরিমাপক নির্ধারণের জন্য মানুষের অর্থের প্রয়োজন হয়। এভাবেই অর্থ মানুষের চাহিদা সৃষ্টি করে।
43
অর্থের ফটকা চাহিদা কি? [Dinajpur · 2023]
উত্তর
ফটকা কারবারের উদ্দেশ্যে ফটকা কারবারি যে পরিমাণ নগদ অর্থ হাতে রাখতে চায় তাই অর্থের ফটকা চাহিদা।
44
অর্থকে মূল্যের পরিমাপক বলা হয় কেন?[Dinajpur · 2023]
উত্তর
অর্থ হলো মূল্য পরিমাপের মাপকাঠি।
দ্রব্য বিনিময়ে প্রথায় মূল্য পরিমাপের কোনো স্বীকৃতি নির্দিষ্ট মাপকাঠি ছিল না । কিন্তু বর্তমানে মূল্যের পরিমাপক হিসেবে অর্থ সর্বত্র স্বীকৃত। মুদ্রার সাহায্য সহজেই দ্রব্য সামগ্রীর মূল্য পরিমাপ করে অতীত ও ভবিষ্যতের মূল্য সম্বন্ধে তুলনামূলক ধারনা পাওয়া যায়। সেজন্য সকল দ্রব্যের মূল্য অর্থের দ্বারা পরিমাপ করা হয়। তাই অর্থকে মূল্যর পরিমাপকক বলা হয়।
45
বিহিত মুদ্রা কি? [Comilla · 2023]
উত্তর
দৈনন্দিন লেনদেনের জনগণ বিনিময়ের মাধ্যম ব্যবহার করতে আইনত বাধ্য থাকে তাই বিহিত মুদ্রা।
46
নিকাশ ঘর বলতে কি বোঝায়? [Comilla · 2023]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংকের আন্তঃব্যাংক হিসাব নিষ্পত্তি করার কাজটিকেই নিরাশঘর বলা হয়।
ভিন্ন ভিন্ন ব্যাংকের ভিন্ন ভিন্ন শাখার মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেনে নিষ্পত্তি স্থলকে নিকাশঘর বলে। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকসমূহ তাদের মধ্যকার সব দেনাপাওনা নিষ্পত্তি করে থাকে। পৃথিবীর সব দেশেই এই নিকাশঘর ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় ব্যাংক এ দায়িত্ব পালন করে বলে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর বলা হয়।
47
অর্থের চাহিদা কি? [Comilla · 2023]
উত্তর
একটি নির্দিষ্ট সময় দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলে।
48
মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কেন? [Comilla · 2023]
উত্তর
সহজে ব্যাংকিং সুবিধা পাওয়ায় মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকেও দেশের যেকোনো প্রান্তে সহজেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অন্যতম মাধ্যম মোবাইল ব্যাংকিং। ঘরে বসেই দিন রাত ২৪ ঘন্টা এই মোবাইলের মাধ্যমে লেনদেন কার্যক্রম পরিচালনা করা যায় বিধায় এ ব্যাংকিং পদ্ধতি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
49
অর্থের মূল্য কি? [Jessore · 2023]
উত্তর
নির্দিষ্ট অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায় তাই অর্থের মূল্য।
50
মোবাইল ব্যাংক কিভাবে ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে – ব্যাখ্যা কর।[Jessore · 2023]
উত্তর
কাউকে অর্থ প্রেরণ, সামগ্রীব মূল্য পরিশোধ, গৃহীত ঋণ প্রত্যর্পণ নিত্যাদি মোবাইল ব্যাংকিং এর সাহায্যে সহজে ও দ্রুত করা যায়।
মোবাইল ব্যাংকিং এ ব্যাংকিং সেবার ক্ষেত্রে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে মোবাইল ফোনে সাহায্যে আর্থিক লেনদেন করতে পারে। এ ব্যাংকিং সেবার ক্ষেত্রে গ্রাহককে ব্যক্তিগতভাবে ব্যাংকের কোনো শাখায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। এই মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ, ট্রেন, বাসে যাতায়াতের জন্য টিকেট দ্রুততর করা সম্ভব।
51
মোট দেশজ উৎপাদন (জিডিপি) কাকে বলে?[Jessore · 2023]
উত্তর
কোনো নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত চুড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।
52
সঞ্চয় ও বিনিয়োগ কিভাবে সম্পর্কিত?[Jessore · 2023]
উত্তর
সঞ্চয়ের সাথে বিনিয়োগ সরাসরি সম্পর্কযুক্ত।
আয় যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা রাখা হয় তাকে সঞ্চয় বলে। আরে সঞ্চিত অর্থ মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করলে তা বিনিয়োগকে নির্দেশ করে। অর্থাৎ সঞ্চয় হলো বিনিয়োগের প্রাথমিক অবস্থা। সঞ্চয় থেকে বিনিয়োগে সৃষ্টি। এজন্য সঞ্চয় বিনিয়োগের ভিত্তি।
53
নিকাশ ঘর কি?[Rajshahi · 2023]
উত্তর
বিভিন্ন ব্যাংকের মধ্যকার চেকের আদান-প্রদানের ফলে যেই পারস্পরিক দেনা পাওনা সৃষ্টি হয় তা নিষ্পত্তির জন্য যে প্রতিষ্ঠান কাজ করে থাকে তাকে নিকাশঘর বলে।
54
কেন্দ্রীয় ব্যাংককে ঋনদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?[Rajshahi · 2023]
উত্তর
অর্থ বাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়।
দেশের তালিকাভুক্ত ব্যাংকগুলো তারল্য সংকটের সময় বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণ প্রদান করে। কিংবা বোল্ড ও সিকিউরিটি ক্রয় বিক্রয় এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো দুর্দিনে তাহবিলের যোগান দিয়ে থাকে। এইরূপ ভূমিকার কারণে কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানেট শেষ আশ্রয়স্থল বলা হয়।
55
অর্থের মূল্য কি? [Chittagong · 2023]
উত্তর
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তারা যে পরিমাণ দ্রব্য ও সেবা কর্ম ক্রয় করা হয় তাই অর্থের মূল্য।
56
অর্থ সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে কাজ করে – ব্যাখ্যা কর। [Chittagong · 2023]
উত্তর
অর্থ সামাজিক মর্যাদা ও নিশ্চয়তার প্রতীক।
সমাজে মানুষের মর্যাদা ও নিরাপত্তা দ্রব্যসামগ্রী ও সম্পদের আর্থিক মূল্যমানের দ্বারা নির্ধারিত হয়। অর্থের মাধ্যমে সামাজিক দায়-দায়িত্ব পালন করা যায়। সামাজিক অনুষ্ঠান ও উৎসবের ক্ষেত্রে অর্থ দ্বারা উপটৌকন। এর ফলে অর্থ সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটে ।
57
নিকাশ ঘর কি? [Chittagong · 2023]
উত্তর
বিভিন্ন ব্যাংকের মধ্যকার চেকের আদান-প্রদানের ফলে যে পারস্পরিক দেনা পাওনা সৃষ্টি হয় তা নিষ্পত্তির জন্য যে প্রতিষ্ঠান কাজ করে তাই নিকাশ ঘর।
58
দামস্তর বৃদ্ধি অর্থমূল্যের সাথে কিভাবে সম্পর্কিত? [Chittagong · 2023]
উত্তর
দামস্তর বৃদ্ধির অর্থমূল্যের সাথে ঋণাত্মকভাবে সম্পর্কিত।
দামস্তর বাড়লে ১ একক অর্থ দ্বারা পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্যক্রয় করা যায়। তাই অর্থের মূল্য কমে। যদি দামস্তর P=10 টাকা হয় তবে অর্থের মূল্য Vm = = = 0.1 হয়। যদি দামস্তর বেড়ে P1=20 হয় তবে Vm1 = = = 0.05 হয়। অর্থাৎ পূর্বের তুলনায় অর্ধেক হয়। সুতরাং দামস্তর বাড়লে অর্থের মূল্য কমে।
59
বিহিতা মুদ্রা কি? [Mymensingh · 2023]
উত্তর
দৈনন্দিন লেনদেনের জনগণ বিনিময়ের মাধ্যম ব্যবহার করতে আইনত বাধ্য থাকে তাই বিহিত মুদ্রা।
60
ব্যাংক হার কিভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত করে?[Mymensingh · 2023]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বাড়িয়ে বা কমিয়ে মুদ্রার যোগানকে প্রভাবিত করতে পারে।
ব্যাংক হার বলতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারকে বোঝায়। কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বৃদ্ধি করে তাহলে বাণিজ্যিক ব্যাংকও সুদের হার বৃদ্ধি করে। ফলে ঋনের চাহিদা কমে। এতে অর্থে যোগানো হ্রাস পায়। বিপরীতভাবে ব্যাংক হার কমালে বাণিজ্যিক ব্যাংকে সুদের হার কমে। ফলে ঋনের চাহিদা বৃদ্ধি পায়। ঋনের চাহিদা বৃদ্ধি পেলে অর্থে যোগানো বৃদ্ধি পায়। তাই বলা যায় ব্যাংকা হার মুদ্রা যোগানকে প্রভাবিত করে।
61
বিশেষায়িত ব্যাংক কাকে বলে?[Sylhet · 2023]
উত্তর
যে ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোন দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে।
62
মোবাইল ব্যাংকিং কিভাবে ব্যাংকিং কার্যক্রম কে সহজ করেছে – ব্যাখ্যা করো।[Sylhet · 2023]
উত্তর
কাউকে অর্থ প্রেরণ, সামগ্রীব মূল্য পরিশোধ, গৃহীত ঋণ প্রত্যর্পণ নিত্যাদি মোবাইল ব্যাংকিং এর সাহায্যে সহজে ও দ্রুত করা যায়।
মোবাইল ব্যাংকিং এ ব্যাংকিং সেবার ক্ষেত্রে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে মোবাইল ফোনে সাহায্যে আর্থিক লেনদেন করতে পারে। এ ব্যাংকিং সেবার ক্ষেত্রে গ্রাহককে ব্যক্তিগতভাবে ব্যাংকের কোনো শাখায় উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। এই মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ, ট্রেন, বাসে যাতায়াতের জন্য টিকেট দ্রুততর করা সম্ভব।
63
মুদ্রা কাকে বলে?[Sylhet · 2023]
উত্তর
যা বিনিময়ে মাধ্যম, মূল্যের পরিমাপ হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট গ্রহণযোগ্য হয় তাকে মুদ্রা বলে ।
64
দামস্তরের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক কিরূপ – ব্যাখ্যা কর।[Sylhet · 2023]
উত্তর
দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান।
দামস্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। তাই একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের অর্থনীতি দামস্তার দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে। অন্যদিকে দামস্তর অর্ধেক হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে। ধরা যাক যে কোন নির্দিষ্ট সময় ১০০ থেকে বেড়ে ২০০ টাকা হলে উক্ত সময় অর্থের মূল্য অর্ধেক হয়ে ০.০১ থেকে ০.০০৫ হবে। এতেই বোঝা যায় দামস্তার দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয়।
65
অনলাইন ব্যাংকিং কী?[Mymensingh · 2023]
উত্তর
যে ব্যাংকিং ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে অনলাইন ব্যাংকিং বলে।
66
কেন্দ্রীয় ব্যাংককে খঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?[Mymensingh · 2023]
উত্তর
অর্থবাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়।
দেশের তালিকাভুক্ত ব্যাংকগুলো তারল্য সংকটের সময় বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণ প্রদান করে। কিংবা বন্ড ও সিকিউরিটি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর দুর্দিনে তহবিলের যোগান দিয়ে থাকে। এরূপ ভূমিকার কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।
67
আমানত কাকে বলে?[Rajshahi · 2022]
উত্তর
আমানত ( Deposit) বলতে নগদ অর্থ বা নগদ সমতুল্য কোন মূল্যবান সম্পদকে বুঝায় যা আমানতকারী কর্তৃক কোনো প্রতিষ্ঠান সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে গচ্ছিত রাখা হয়। সচরাচর আমানত বলতে ব্যাংক আমানতকেই বুঝানো হয়।
68
বাংলাদেশের দুই টাকার নোট কেন সসীম বিহিত মুদ্রা ব্যাখ্যা কর।[Rajshahi · 2022]
উত্তর
যে মুদ্রা দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায় এবং আইনগতভাবে তার অধিগ্রহণ জনসাধারণ বাধ্য করা যায় না তাকে সসীম বিহিত মুদ্রা বলে।
এধরনের মুদ্রার গ্রহণকারী কি পরিমান গ্রহণ করে তা তার ইচ্ছার উপর নির্ভর করে। তেমনি বাংলাদেশের এক টাকা ও দুই টাকার নোট ও ধাতব মুদ্রা ব্যক্তিকে অধিক গ্রহণের বাধ্য করা যায় না। তাই দুই টাকার নোট সসীম বিহিত মুদ্রা।
69
সসীম বিহিত মুদ্রা কাকে বলে?[Jessore · 2022]
উত্তর
যে মুদ্রা লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমার উপরে গ্রাহককে বাধ্য করা যায় না তাকে সসীম বিহিত মুদ্রা বলে।
70
মুদ্রার যোগানের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক কেমন? ব্যাখ্যা কর।
[Jessore · 2022]
উত্তর
মুদ্রার যোগানের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক ঋণাত্মক।
মুদ্রার যোগান বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দেয় যার ফলে মুদ্রার মূল্য কমে যায়। বিপরীতক্রমে মুদ্রার যোগান কমলে মুদ্রা সংকোচন দেখা দেয় এবং মূল্য বেড়ে যায়। অর্থাৎ পরস্পরের মধ্যে নেতিবাচক বা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।
71
খোলাবাজার কারবার কী?[Jessore · 2022]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছে ঋণপত্র বিক্রিকে খোলাবাজার কারবার বলে।
72
কেন্দ্রীয় ব্যাংককে কেন ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়?[Jessore · 2022]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়।
অর্থ বাজারের অভিভাবক হিসেবে অন্যান্য তালিকাভুক্ত ব্যাংকের তারল্য সংকটের সময় আর্থিক সহায়তা প্রদান করে (ঋণের মাধ্যমে)। এছাড়া ভন্ড ও সিকিউরিটি ভন্ড ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গুলোকে তহবিলের যোগান দিয়ে থাকে। এসব কারণেই কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়।
73
অনলাইন ব্যাংকিং কী?[Mymensingh · 2022]
উত্তর
যে ব্যাংকিং কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয় তাকে অনলাইন ব্যাংকিং বলে।
74
কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় কেন?[Mymensingh · 2022]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক।
কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলন ও মুদ্রানীতি বাস্তবায়নসহ পুরো মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে। মুদ্রা প্রচলন এর ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। তাই কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়।
75
ফিসারের বিনিময় সমীকরণটি লেখ।[Dinajpur · 2022]
উত্তর
ফিশারের বিনিময়ে সমীকরণটি হলঃ-
PT = MV
76
অর্থের একমাত্র কাজ কি বিনিময়ের মাধ্যম? ব্যাখ্যা কর।[Dinajpur · 2022]
উত্তর
অর্থ বিনিময়ের সর্বজন স্বীকৃত মাধ্যম তবে বিনিময়ে ছাড়াও অর্থ বিভিন্ন কার্যাদি সম্পন্ন করে থাকে। যেমন মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, ঋণের ভিত্তি, বিনিয়োগের ভিত্তি, তারল্যের মান ইত্যাদি কার্যাদি অর্থ সম্পাদন করে থাকে। দেনা পাওনা অর্থাৎ লেনদেন ও বিনিময় অর্থের গুরুত্বপূর্ণ কাজ তবে একমাত্র কাজ নয়।
77
মুদ্রা কী?[Dhaka · 2022]
উত্তর
সরকার কর্তৃক প্রবর্তিত সবার নিকট গ্রহণযোগ্য বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহনই মুদ্রা।
78
কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?[Dhaka · 2022]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কাজে সরকারের প্রতিনিধি ও সহায়ক হিসেবে কাজ করে বলে একে সরকারের ব্যাংক বলা যায়।
কেন্দ্রীয় ব্যাংক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে মুদ্রার প্রচলন, ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ করে থাকে। সরকারের অর্থ সংক্রান্ত বিভিন্ন নীতি প্রণয়নের সহায়তা করে থাকে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়।
79
বিহিত মুদ্রা কী?[Dhaka · 2022]
উত্তর
দৈনন্দিন লেনদেনে জনগণ বিনিময়ের যে মাধ্যম ব্যবহার করতে আইনত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
80
মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ কেন?[Dhaka · 2022]
উত্তর
মোবাইল ব্যাংকিং একটি যুগোপযোগী ব্যাংকিং।
মোবাইল ডিভাইসের মাধ্যমে কোন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদেরকে লেনদেন সম্পর্কিত সুবিধা প্রদানের মাধ্যম হলো মোবাইল ব্যাংকিং। এই পদ্ধতিতে শাখাবিহীন ব্যাংকে স্বল্প খরচে ও স্বল্প সময়ে দক্ষতার সাথে আর্থিক সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া যায়। যা একটি দেশকে বর্তমান সময়ে বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম করবে। সুতরাং বর্তমান যুগের চাহিদা মেটাতে মোবাইল ব্যাংকিং একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
81
অর্থের মূল্য কী?[Comilla · 2022]
উত্তর
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে।
82
দাম স্তরের পরিবর্তনে ব্যবসায় বাণিজ্যের গতি প্রকৃতি পরিবর্তন হয়- ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
দামস্তর দ্বারা বাণিজ্য প্রভাবিত হয়।
দ্রব্যের দামস্তর বৃদ্ধি পেলে ব্যবসায়ীদের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তারা অধিক মুনাফার আশায় অধিক বিনিয়োগ করে। ফলে ব্যবসা সম্প্রসারিত হয়। আবার দামস্তর কমলে ব্যবসায়ীরা বিনিয়োগে নিরুৎসাহিত হয়। এতে ব্যবসা-বাণিজ্য সংকুচিত হয়। অর্থাৎ বলা যায়, দামস্তর বাড়লে ও কমলে ব্যবসা-বাণিজ্যে যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক প্রভাব পড়ে।
83
অর্থের মূল্য কী?[Chittagong · 2022]
উত্তর
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলা হয়।
84
“মুদ্রার প্রচলন ব্যবসা-বাণিজ্যকে সহজ করেছে”- ব্যাখ্যা কর।[Chittagong · 2022]
উত্তর
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে মুদ্রার গুরুত্ব অপরিসীম। মুদ্রা সকল দ্রব্য, সেবা বা সম্পদের মূল্য পরিমাপকে সাধারণ মানদণ্ড হিসেবে কাজ করে। ফলে ব্যবসা-বাণিজ্যে বিনিময় ব্যবস্থায় উন্নয়ন ও লেনদেন সহজতর হয়েছে। অর্থের প্রচলনের ফলে বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন সহজ ও নিরাপদ হয়েছে। এখন ব্যবসা-বাণিজ্যের লেনদেন অতি সহজেই করা যায়। মুদ্রার প্রচলনের ফলেই ব্যবসা-বাণিজ্য প্রসারিত ও গতিশীল হতে পেরেছে। তাই বলা যায়, ‘মুদ্রার প্রচলন ব্যবসা-বাণিজ্য সহজ করেছে।
85
অর্থ কী?[Barisal · 2022]
উত্তর
যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন ও মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাই অর্থ।
86
কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পদ্ধতিতে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?[Barisal · 2022]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার বা পদ্ধতি হলো নগদ জমার হার পরিবর্তন করা।
কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাই নগদ জমার হার। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন অধিক হারে ঋণদান করতে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার বৃদ্ধি করে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যায়। আবার ঋণ সংকট দেখা দিলে কেন্দ্ৰীয় ব্যাংক নগদ জমার হার কমিয়ে দেয় । তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার বাড়িয়ে বা কমিয়ে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।
87
বিহিত মুদ্রা কী?[Barisal · 2022]
উত্তর
দৈনন্দিন লেনদেনে জনগণ বিনিময়ের যে মাধ্যম ব্যবহার করতে আইনগত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে ।
88
বাণিজ্যিক ব্যাংক কীভাবে মূলধন গঠনে সহায়তা করে?[Barisal · 2022]
উত্তর
মূলধন গঠন বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ । বাণিজ্যিক ব্যাংকের প্রধান একটি কাজ হলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা সঞ্চয় সংগ্রহ করা। জনগণ সধারণত তাদের ক্ষুদ্র সঞ্চয়গুলো বাণিজ্যিক ব্যাংকগুলোতে রাখে। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে মূলধন গঠন করে। আর এই সঞ্চয় সংগ্রহের মাধ্যমে মূলধন গঠন করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়তা করে ।
89
কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?[Sylhet · 2022]
উত্তর
যে প্রতিষ্ঠান দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে ।
90
‘ব্যাংক হার’ কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার- ব্যাখ্যা করো ।[Sylhet · 2022]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের অন্যতম প্রধান হাতিয়ার হলো ব্যাংক হার পরিবর্তন করা।
ব্যাংক হার বলতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারকে বোঝায়। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারও বৃদ্ধি পায়। ফলে ঋণের চাহিদা কমে। বিপরীতভাবে ব্যাংক হার কমালে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার কমে। ফলে ঋণের চাহিদা হাস পায়। এভাবে ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে।
91
মুদ্রার চাহিদা বলতে কী বোঝায়?[Chittagong · 2021]
উত্তর
কোন নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে রাখতে চায়, তাকে মুদ্রার চাহিদা বলে।
92
মুদ্রার কার্যাবলি ব্যাখ্যা কর।[Chittagong · 2021]
উত্তর
মুদ্রা পণ্য বা সেবা আদান-প্রদানের জন্য একটি বিনিময় মাধ্যম। মুদ্রার কার্যাবলী কে আধুনিক অর্থনীতিবিদগণ প্রধানত তিন ভাগে ভাগ করেছেন। যথাー (ক) বাণিজ্যিক কার্যাবলী, (খ) সামাজিক কার্যাবলী, (গ) মনস্তাত্ত্বিক কার্যাবলী।
বানিজ্যিক কার্যাবলীর মধ্যে রয়েছে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, ঋণের ভিত্তি, সঞ্চয়ের বাহন স্থগিত লেনদেনের মান, তারল্যের মান, বণ্টনের কাজ, সামাজিকভাবে মুদ্রা আমাদের মর্যাদা, নিরাপত্তা ও সম্পর্ক রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। আবার, মনস্তাত্ত্বিক ভাবে মুদ্রা আমাদের প্রফুল্ল থাকতে সহায়তা করে।
93
‘নিকাশঘর’ কী?[Chittagong · 2021]
উত্তর
বিভিন্ন ব্যাংকের মধ্যকার চেকের আদান-প্রদানের ফলে যে পারস্পরিক দেনা-পাওনার সৃষ্টি হয় তা নিষ্পত্তির জন্য যে প্রতিষ্ঠান কাজ করে থাকে তাকে নিকাশ ঘর বলা হয়।
94
অনলাইন ব্যাংকিং-এর বিশেষ সুবিধা ব্যাখ্যা কর।[Chittagong · 2021]
উত্তর
অনলাইন ব্যাংকিংয়ের বিশেষ সুবিধা হলো ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা।
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অন্যতম একটি মাধ্যম হলো ডেবিট কার্ড। এ কার্ডে সরাসরি গ্রাহকের হিসাবে অর্থ জমা হয় বিধায় একে ক্যাশ কার্ড বা সম্পদ কার্ড বলে। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য কেনাসহ যেকোনো ধরনের লেনদেন সম্পন্ন করা যায়, এটি নগদ অর্থের চাহিদা পূরণ করে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে।
95
বাণিজ্যিক ব্যাংক কী?[Chittagong · 2021]
উত্তর
বানিজ্যিক ব্যাংক হলো এমন একটি ব্যা আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং ঋণ হিসেবে প্রদান করে।
96
কেন্দ্রীয় ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ কার্যাবলি বর্ণনা কর।[Chittagong · 2021]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো নোট প্রচলন করা ও ঋণ নিয়ন্ত্রণ করা।
কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে মুদ্রা ও নোট প্রচলন করে থাকে। আবার, ঋনের স্বল্পতা ও আধিক্য উভয়ই যেকোনো দেশের জন্য ক্ষতিকর। তাই ঋণকে স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক পদক্ষেপ গ্রহণ করে থাকে।
97
কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?[Dhaka · 2021]
উত্তর
যে ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়।
98
মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয় কেন?[Dhaka · 2021]
উত্তর
পণ্য বা দ্রব্য সংরক্ষণ বা সম্পদ সংঞ্চয়ের বিনিময়ে অর্থ সঞ্চয় করা নিরাপদ ও সুবিধাজনক বিধায় মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয়।
সরকার কর্তৃক প্রবর্তিত যে মাধ্যম ব্যবহার করে লেনদেন বা দেনা পাওনা নিষ্পত্তি করা যায় তাকে মুদ্রা বলা হয়। কিন্তু পণ্য বা দ্রব্য যা দ্রুত পচনশীল বিদায় সংরক্ষণ করা যায় না বরং এর বিনিময় মূল্যের টাকা সংরক্ষণ করা যায় । তাই মুদ্রা হলো সঞ্চয়ের বাহন।
99
মুদ্রা কী?[Dhaka · 2021]
উত্তর
যে মাধ্যম দিয়ে লেনদেন বা বিনিময় ছাড়াও যা মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে এবং সরকার দ্বারা প্রবর্তিত থাকে মুদ্রা বলা হয়।
100
দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক কীরূপ?[Dhaka · 2021]
উত্তর
দাম স্তর ও অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত।
যখন কোন নির্দিষ্ট দ্রব্যের দাম স্তর বৃদ্ধি পায় তখন ওই দ্রব্যের অর্থের মূল্য হ্রাস পায় এবং দামস্তর হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায় । তাছাড়া দাম স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয় এবং দামস্থর অর্ধেক হলে অর্থের মূল্য দ্বিগুণ হয়।
101
বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?[Dhaka · 2021]
উত্তর
যে ব্যাংক মুনাফা পাওয়ার জন্য উদ্দেশ্যে জনগণ থেকে আমানত সংগ্রহ করে এবং আমানতকৃত অর্থ অধিক হারে ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়।
102
যে পদ্ধতিতে জমিলা টাকা প্রেরণ করে তার নাম উল্লেখপূর্বক তিনটি বৈশিষ্ট্য লেখ।[Dhaka · 2021]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় । কারণ এ ব্যাংক ঐ দেশের সকল বাণিজ্যিক ব্যাংকে নিয়ন্ত্রণ করে।
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষ থেকে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যাংকে নিয়ন্ত্রণ করে । এই ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করে, পরামর্শ দান করে্ ঋণ নিয়ন্ত্রণ করে,তাদের পরিচালনা করে ইত্যাদি ।
103
বিহিত মুদ্রা কাকে বলে?[Barisal · 2021]
উত্তর
যে সমস্ত মুদ্রা সরকারি আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে সবাই আইনগত বাধ্য থাকে তাকে বিহিতমুদ্রা বলে।
104
“অর্থের ব্যবহার না থাকলে সভ্যতার চাকা অচল”—উক্তিটি ব্যাখ্যা কর।[Barisal · 2021]
উত্তর
“অর্থের ব্যবহার না থাকলে সভ্যতার চাকা অচল” উক্তিটি যথার্থ। অর্থ হলো বিনিময়ের মাধ্যম। শূন্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন, আধুনিক বিনিময় ব্যবস্থার অর্থ একটি অনবদ্য আবিষ্কার, অতীতে সমাজে যখন অর্থের প্রচলন ছিল না তখন মানুষ এক দ্রব্যের সাথে অন্য দ্রব্যের সরাসরি বিনিময় করত। এ ব্যবস্থাকে দ্রব্য বিনিময় প্রথা বলা হয়। কিন্তু এ ধরণের বিনিময় ব্যবস্থায় মানুষকে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হতো। মানুষের বিভিন্ন অভাবের মধ্যে অসামঞ্জস্যতা, দ্রব্যের অবিভাজ্যতা, সঞ্চয়ের সমস্যা প্রভৃতি দূরীকরণের লক্ষ্যে সমাজে মুদ্রা বা অর্থের প্রচলন ঘটে। তাই বলা যায়, অর্থের ব্যবহার না থাকলে সভ্যতার চাকা অচল।
105
চাহিদা আমানত কাকে বলে?[Barisal · 2021]
উত্তর
যে আমানত আমানতকারীর চাহিদামাত্রই ব্যাংক কর্তৃপক্ষ দিতে বাধ্য থাকেন, তাকে চাহিদা আমানত বলে।
106
অর্থের প্রচলন গতি কি অর্থের মূল্যকে প্রভাবিত করতে পারে? কীভাবে?[Barisal · 2021]
উত্তর
অথের প্রচলন গতি অর্থের মূলকে প্রভাবিত করতে পারে।
একটি নির্দিষ্ট সময়ে একটি মুদ্রা যতবার হাত বদলায় তাকে তার প্রচলন গতি বলা হয়। ধাতব মুদ্রা ও কাগজি মুদ্রার সমষ্টিকে তাদের প্রচলন গতি দ্বারা গুণ করলে মুদ্রার মোট যোগান পাওয়া যাবে। অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান। এর ফলে অর্থের প্রচলন গতি বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পাবে আর অর্থের প্রচলন গতি হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পাবে।
107
আমানত কী?[Jessore · 2021]
উত্তর
আমানত বলতে নগদ অর্থ বা নগদ সমতুল্য কোন মূল্যবান সম্পদকে বুঝায় যা আমানতকারী কর্তৃক কোন প্রতিষ্ঠান সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত রাখা হয়।
108
অর্থের প্রয়োজন হয় কেন?[Jessore · 2021]
উত্তর
মানুষের দৈনন্দিন জীবনের নানাবিধ কাজের জন্য অর্থের প্রয়োজন।
অর্থের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ বিনিময়ের মাধ্যমে হিসেবে কাজ করা। অর্থ দ্রব্য ও সেবার পরিমাপক হিসেবে কাজ করে। এছাড়া সঞ্চয়ের মাধ্যম হিসেবেও অর্থ প্রয়োজন হয়।
109
মোবাইল ব্যাংকিং কী?[Jessore · 2021]
উত্তর
যে পদ্ধতিতে গ্রাহক মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেন করতে পারে তাকে মোবাইল ব্যাংকিং বলে।
110
দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক কী?[Jessore · 2021]
উত্তর
অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক ব্যস্তানুপাতিক।
অর্থের মূল্য যখন বৃদ্ধি পায় তখন দাম স্তর কমে যায়। আবার অর্থের মূল্য কমে গেলে দামস্তর বৃদ্ধি পায়। অর্থ মূল্য ও দামস্তর বিপরীতমুখী হয়ে চলে।
111
অর্থ কী?[Jessore · 2021]
উত্তর
যা বিনিময়ের মাধ্যম,মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে তাকে অর্থ বলে।
112
চাহিদা আমানত ও অর্থের যোগানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।[Jessore · 2021]
উত্তর
মুদ্রার যোগান এর অন্যতম উপাদান হলো চাহিদা আমানত। মানুষ তার আয়ের একটি অংশ চাহিদা আমানত হিসেবে ব্যাংকে জমা রাখে।
চাহিদা আমানত বলতে জনগণ কর্তৃক ব্যাংকের রক্ষিত আমানতের সেই অংশকে বুঝায় যা গ্রাহকরা চাহিদা মাত্র ব্যাংক পরিশোধ করতে বাধ্য। এই চাহিদা আমানত যেকোনো সময় নগদ অর্থে রূপান্তর করা যায়। এজন্য চাহিদা আমানত অর্থের যোগানের অন্যতম উপাদান হিসেবে কাজ করে।
113
বিহিত মুদ্রা কাকে বলে?[Sylhet · 2021]
উত্তর
সরকার দ্বারা প্রচলিত যে মুদ্রা দ্বারা দৈনন্দিন লেনদেনে জনগণ বিনিময় করে এবং ব্যবহার করতে আইনগত বাধ্য, তাকে বিহিত মুদ্রা বলে।
114
অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা কর।[Sylhet · 2021]
উত্তর
অর্থের পরিমাণ বা যোগানের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত বা ঋণাত্মক।
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অর্থের পরিমাণ বাড়লে অর্থের মূল্য হ্রাস পায়। এবং কমলে বৃদ্ধি পায়। আর অর্থের যোগান যে হারে বাড়বে, অর্থের মূল্য একই হারে কমবে।
এবং যে হারে কমবে ওই হারে অর্থ এর মূল্য বাড়বে। অর্থাৎ অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে এবং অর্থের যোগান অর্ধেক হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে।
115
অর্থের ফটকা চাহিদা কী?[Rajshahi · 2021]
উত্তর
ফটকা ব্যবসায়ী তার ফটকা ব্যবসায়ের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ হাতে রাখতে চাই তাকে অর্থের ফটকা চাহিদা বলে।
116
অর্থ কীভাবে ব্যক্তিজীবনে মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে?[Rajshahi · 2021]
উত্তর
অর্থ বিভিন্ন উপযোগ সৃষ্টির মাধ্যমে ও বিভিন্ন মুখী ব্যবহার দ্বারা ব্যক্তিজীবনে মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে।
ব্যক্তি জীবনে অর্থ সামাজিক মর্যাদার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সমাজে যাদের অর্থ আছে তাদের ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। তাদের ভোগ, বিলাসিতা, জীবনধারণ সবকিছুই ব্যতিক্রম। ধনী ব্যক্তিদের মতামতের মূল্য দেয়া হয়। সাধারণভাবে অর্থ মানুষের মনোবল বাড়ায় ও মানুষকে উৎফুল্ল রাখে। ব্যক্তির নিকট অর্থ থাকলে কোন কিছু করার আগে দুবার ভাবতে হয় না, আর্থিক সংকটের দুশ্চিন্তা নিতে হয় না। অর্থ অর্থনৈতিক নিরাপত্তাবোধ সহয দুশ্চিন্তামুক্ত জীবন যাপন দেয় বলে তা ব্যক্তি জীবনে মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে।
117
তারল্য নীতি কী?[Rajshahi · 2021]
উত্তর
তারল্য নীতি হলো যে নীতি অনুসরণ করে প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণ তরল অর্থ সংরক্ষণ রাখে যাতে গ্রাহক তার জমাকৃত অর্থ চাহিদা মাত্র ফেরত দিতে পারে।
118
মুদ্রার লেনদেন চাহিদা মানুষের আয়ের ওপর নির্ভর করে- ব্যাখ্যা কর।[Rajshahi · 2021]
উত্তর
“মুদ্রা লেনদেনের চাহিদা মানুষের আয়ের উপর নির্ভর করে” আলোচ্য উক্তিটি যৌক্তিক।
একটি নির্দিষ্ট সময়ে দেশের জনসাধারণ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ আর্থিক লেনদেনের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে রাখে তাকে মুদ্রার লেনদেনের চাহিদা বলে। সাধারণ দৃষ্টিতে একটি পরিবার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় যত বেশি হয় তাদের আর্থিক লেনদেনও তত বেশি হয়। আয় বেশি তো ভোগও বেশি। ফলস্বরূপ তাদের মুদ্রা লেনদেন চাহিদা ও বেশি হয়। তাই মুদ্রার লেনদেন চাহিদা মানুষের আয়ের উপর নির্ভর করে।
119
অর্থের সতর্কতামূলক চাহিদা কী?[Mymensingh · 2021]
উত্তর
অপরিকল্পিত ব্যয় মিটানোর জন্য জনসাধারণ ও ব্যবসা প্রতিষ্ঠান যে পরিমাণ নগদ অর্থ হাতে রাখতে চাই তাকে অর্থের সতর্কতামূলক চাহিদা বলে।
120
ঋণ নিয়ন্ত্রণের সাথে ব্যাংক হারের সম্পর্ক কীরূপ?[Mymensingh · 2021]
উত্তর
ঋণ নিয়ন্ত্রণের সাথে ব্যাংক হারের সম্পর্ক বিপরীত বা ঋণাত্মক।
কেন্দ্রীয় ব্যাংক দেশের সকল ব্যাংকের অভিভাবক হিসেবে ঋণ নিয়ন্ত্রণ করে। ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতির মধ্যে তিনটি পদ্ধতি রয়েছে। যার একটি হলো ব্যাংক হার নীতি।এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য ব্যাংক হার হ্রাস করে তখন বাজারের ঋণের পরিমাণ বাড়ে এবং ব্যাংকহার বৃদ্ধি করলে পরিমাণ কমে।
121
বিহিত মুদ্রা কী?[Mymensingh · 2021]
উত্তর
দৈনন্দিন লেনদেনে জনগণ বিনিময়ের যে মাধ্যম ব্যবহার করতে আইনগতভাবে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
122
মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে কেন?[Mymensingh · 2021]
উত্তর
সহজ ও দ্রুত ব্যাংকিং সুবিধা পাওয়ার কারণে মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রথাগত ব্যাংকিং পদ্ধতিতে ব্যাংকে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে লেনদেনসহ যাবতীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে হতো। তবে বর্তমানে তা আর প্রয়োজন হয় না। দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকেও দেশের যেকোন প্রান্তেই সহজ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অন্যতম মাধ্যম মোবাইল ব্যাংকিং।
যেকোনো সময় ব্যালেন্স জানা,লেনদেন করা সহ নানান কাজ ঘরে বসেই দিনরাত 24 ঘন্টায় পরিচালনা করা যায়। সহজলভ্য সেবার কারণে মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।
123
অনলাইন ব্যাংকিং কী?[Comilla · 2021]
উত্তর
যে ব্যাংকিং ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে অনলাইন ব্যাংকিং বলে।
124
মুদ্রার যোগান বলতে কি শুধু চাহিদা আমানতকেই নির্দেশ করে?[Comilla · 2021]
উত্তর
মুদ্রার যোগান বলতে শুধু চাহিদা আমানতকেই নির্দেশ করে না । মুদ্রার যোগান ধারণাটি যখন সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয় তখন তা একটি দেশে কোনো নির্দিষ্ট সময়ে প্রচলিত কাগজী নোট ও ধাতব মুদ্রা এবং ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে বোঝায়। আর বৃহত্তর অর্থে মুদ্রার যোগান হলো একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত কারেন্সি ও ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টি সুতরাং, মুদ্রার যোগান বলতে কেবল চাহিদা আমানতকে নির্দেশ করে না । চাহিদা আমানত মুদ্রার যোগানের একটি উপাদান মাত্র ।
125
বিহিত মুদ্রা কী?[Comilla · 2021]
উত্তর
দৈনন্দিন লেনদেনে জনগণ বিনিময়ের যে মাধ্যম ব্যবহার করতে আইনত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
126
বাণিজ্যিক ব্যাংককে কেন স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়?[Comilla · 2021]
উত্তর
বাণিজ্যিক ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়।
এ ব্যাংক জনগণের নিকট হতে অর্থ প্রথমে আমানত হিসেবে সংগ্রহ করা হয়। উক্ত আমানত পরবর্তীতে নির্দিষ্ট হারে জমা রেখে বাকি অংশ বিনিয়োগ করে বা অন্য কোনো প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদে ঋণ দান করে। বাণিজ্যিক ব্যাংকের এরূপ ঋণদান কাজ সাধারণত স্বল্প সময়ের জন্য হয়ে থাকে। কারণ, গ্রাহক তার জমাকৃত অর্থ যেকোনো সময় ফেরত চাইতে পারে। এক্ষেত্রে গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে মূলত বাণিজ্যিক ব্যাংকের ঋণের মেয়াদ স্বল্পমেয়াদি হয়। তাই বলা যায়, বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী।
127
বিহিত মুদ্রা কী?[Dinajpur · 2021]
উত্তর
দৈনন্দিন লেনদেনে জনগণ বিনিময়ের যে মাধ্যম ব্যবহার করতে আইনত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
128
কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয় কেন?[Dinajpur · 2021]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংকের আন্তঃব্যাংক হিসাব নিষ্পত্তি করার কাজটিকেই ‘নিকাশঘর’ বলা হয়।
ভিন্ন ভিন্ন ব্যাংকের ভিন্ন ভিন্ন শাখার মধ্যে আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তি স্থলকে নিকাশঘর বা ক্লিয়ারিং হাউজ বলে। এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকসমূহ তাদের মধ্যকার সব দেনাপাওনা নিষ্পত্তি করে থাকে। পৃথিবীর সব দেশেই এ নিকাশঘর ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক এ দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় ব্যাংক এদায়িত্ব। পালন করে বলে কেন্দ্রীয় ব্যাংককে ‘নিকাশঘর’ বলা হয়। এর ফলে ব্যাংকিং ব্যবস্থা তথা আর্থিক লেনদেন আরও গতিশীল হয়।
129
অর্থের চাহিদা কী?[Dinajpur · 2021]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলে।
130
‘মোবাইল ব্যাংকিং একটি যুগপোযোগী ব্যাংকিং’- ব্যাখ্যা করো।[Dinajpur · 2021]
উত্তর
মোবাইল ব্যাংকিং একটি যুগপোযোগী ব্যাংকিং।
মোবাইল ডিভাইসের মাধ্যমে কোনো আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদেরকে লেনদেন সম্পর্কিত সুবিধা প্রদানের মাধ্যমই হলো মোবাইল ব্যাংকিং। এ পদ্ধতিতে শাখাবিহীন ব্যাংকিং, স্বল্প খরচে ও স্বল্প সময়ে দক্ষতার সাথে আর্থিক সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া যায়। যার ফলে ব্যক্তিগত দক্ষতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সামাজিক দক্ষতার সমন্বয়ে দ্রুত উন্নত সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা যেতে পারে। যা একটি দেশকে বর্তমান সময়ের বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম করবে। অর্থাৎ যুগের চাহিদা মেটাতে মোবাইল ব্যাংকিং একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
131
মুদ্রা কী?[Dhaka · 2019]
উত্তর
যা বিনিময়ের সাধারণ মাধ্যম, মূল্যের পরিমাপ ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয়, তাকে মুদ্রা বলে।
132
মুদ্রার মূল্য বলতে কী বোঝ?[Dhaka · 2019]
উত্তর
মুদ্রার মূল্য বলতে তার ক্রয় ক্ষমতাকে বোঝায়।
একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা ক্রয় করা যায় তাই হলো অর্থের মূল্য। অর্থের এ ক্রয়ক্ষমতা তথা অর্থের মূল্য দুটি দিক থেকে বিবেচনা করা হয়। যথা: অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্রয়ক্ষমতা। অর্থের অভ্যন্তরীণ মূল্য বলতে দেশের অভ্যন্তরীণ অর্থের ক্রয়ক্ষমতাকে বোঝায়। অন্যদিকে, অর্থের বৈদেশিক মূল্য বলতে আন্তর্জাতিক বাজারে তার ক্রয়ক্ষমতাকে বোঝায়। এটি বৈদেশিক বিনিময় হারের মাধ্যমে প্রকাশ পায়। অর্থের মূল্য =

133
অনলাইন ব্যাংকিং কী?[Comilla · 2019]
উত্তর
যে ব্যাংকিং ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়, তাকে অনলাইন ব্যাংকিং বলে।
134
রিজার্ভের হার পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? বুঝিয়ে লেখো।[Comilla · 2019]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার পরিবর্তনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা পরিবর্তন করে দেশের ঋণ নিয়ন্ত্রণ করে। প্রায় সকল দেশেই ব্যাংকিং আইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিকট গচ্ছিত রাখতে হয়। তাই রিজার্ভের হার বাড়ানো হলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের ক্ষমতা হ্রাস পায় এবং রিজার্ভের হার কমানো হলে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে কম পরিমাণ অর্থ জমা রাখে এবং তাদের ঋণদান ক্ষমতা বাড়ে। এভাবেই রিজার্ভের হার পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে।
135
বিহিত মুদ্রা কত প্রকার?[Jessore · 2019]
উত্তর
বিহিত মুদ্রা দুই প্রকার।
136
মুদ্রাস্ফীতির ফলে ক্রেতা ও ভোগকারী কীভাবে প্রভাবিত হয়? [Jessore · 2019]
উত্তর
মুদ্রাস্ফীতির ফলে ক্রেতা ও ভোগকারী পূর্বের তুলনায় ক্রয়ক্ষমতা কমে ক্ষতিগ্রস্থ হয়। মুদ্রাস্ফীতির ফলে দাম বৃদ্ধি পেলে ক্রেতা ও ভোগকারীর ক্রয়ক্ষমতা হ্রাস পায়। ফলে তারা পূর্বের চেয়ে কম দ্রব্য ভোগ করতে পারে। এছাড়া মুদ্রাস্ফীতির সময় দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় প্রকৃত আয় হ্রাস পায়। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে ক্রেতা ও ভোগকারীদের জীবনযাত্রার মান হ্রাস পায়।
137
মুদ্রা কী?[Chittagong · 2019]
উত্তর
যা বিনিময়ের সাধারণ মাধ্যম, মূল্যের পরিমাপ ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয়, তাকে মুদ্রা বলা হয়।
138
কেন্দ্রীয় ব্যাংককে নিকাশঘর বলা হয় কেন?[Chittagong · 2019]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংকের আন্তঃব্যাংক হিসাব নিষ্পত্তি করার কাজটিকেই ‘নিকাশঘর’ বলা হয়। ভিন্ন ভিন্ন ব্যাংকের ভিন্ন ভিন্ন শাখার মধ্যে আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তি স্থলকে নিকাশঘর বা ক্লিয়ারিং হাউজ বলে। এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকসমূহ তাদের মধ্যকার সব দেনাপাওনা নিষ্পত্তি করে থাকে। পৃথিবীর সব দেশেই এ নিকাশঘর ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক এ দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় ব্যাংক এ দায়িত্ব পালন করে বলে কেন্দ্রীয় ব্যাংককে ‘নিকাশঘর’ বলা হয়। এর ফলে ব্যাংকিং ব্যবস্থা তথা আর্থিক লেনদেন আরও গতিশীল হয়।
139
অর্থ কী?[Sylhet · 2019]
উত্তর
যা বিনিময়ের সাধারণ মাধ্যম, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপ ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয়, তাকে মুদ্রা বা অর্থ বলা হয়।
140
অর্থ সরবরাহ বাড়ার কারণে অর্থমূল্য কমে কেন?[Sylhet · 2019]
উত্তর
অর্থ সরবরাহ বা যোগান বাড়লে দামস্তর বাড়ে, ফলশ্রুতিতে অর্থমূল্য কমে।
অর্থনীতিবিদ আরভিং ফিশারের বিনিময় সমীকরণ থেকে জানা যায়, অর্থের যোগান দ্বিগুণ হলে দামস্তরও দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়। অর্থাৎ, অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান। এজন্যই মূলত অর্থ সরবরাহ বাড়ার কারণে অর্থের মূল্য কমে।
141
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?[Barisal · 2019]
উত্তর
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো ‘বাংলাদেশ ব্যাংক’।
142
অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক আছে কি?[Barisal · 2019]
উত্তর
অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থনীতিবিদ আরভিং ফিশারের মতে, অর্থের পরিমাণ বা যোগানের ওপরই অর্থের মূল্য নির্ভর করে এবং অর্থের যোগানের পরিবর্তন হলে অর্থের মূল্যেরও পরিবর্তন হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্য সমানুপাতিক এবং বিপরীতমুখী। অর্থের যোগান যে হারে বাড়ে অর্থের মূল্যও ওই একই হারে কমে। আর অর্থের যোগান যে হারে কমে অর্থের মূল্যও ওই একই হারে বাড়ে। অর্থাৎ অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে এবং অর্থের যোগান অর্ধেক হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে।
143
মুদ্ৰা কী?[Dhaka · 2019]
উত্তর
যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার, মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে তাই মুদ্ৰা ।
144
মুদ্রার মূল্য বলতে কী বোঝ?[Dhaka · 2019]
উত্তর
কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায়, তাকে অর্থের মূল্য বলে ।
অর্থের মূল্য এখানে দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে। আর দামস্তর কমলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ দামস্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত ।
145
স্থায়ী মূলধন কী?[Rajshahi · 2019]
উত্তর
যে মূলধন উৎপাদন কাজে বহুদিন ধরে ব্যবহার করা যায় সেই মূলধনই স্থায়ী মূলধন।
146
অর্থ ও মূলধন কি এক? ব্যাখ্যা কর ।[Rajshahi · 2019]
উত্তর
অর্থ ও মূলধন এক নয়। অর্থ হলো তাই যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন ও স্থগিত লেনদেনের মান হিসেবে সর্বজন স্বীকৃত। আর মূলধন হলো মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। সুতরাং দেখা যায়, অর্থ ও মূলধন এক নয় ।
147
‘NGO’ এর পূর্ণরূপ লেখ।[Rajshahi · 2019]
উত্তর
NGO-এর পূর্ণরূপ হলো – Non Government organization.
148
“সংগঠকের দক্ষতার ওপর নির্ভর করে সংগঠনের সাফল্য”- ব্যাখ্যা কর ।[Rajshahi · 2019]
উত্তর
উৎপাদনের উপকরণগুলোকে সংগঠনের মাধ্যমে সমন্বয় করে উৎপাদন কাজটি সুষ্ঠুভাবে যে ব্যক্তি পরিচালনা করেন তিনিই সংগঠক । অর্থনীতির প্রধান বা অন্যতম সমস্যা কী পরিমাণ, কীভাবে, কার জন্য উৎপাদন করা হবে এবং কীভাবে বন্টন করা হবে তা নির্ধারণ করে, থাকেন সংগঠক। তাই সংগঠককে উৎপাদনের প্রধান চালিকাশক্তি বলা হয় । তাই বলা যায়, সংগঠকের দক্ষতার ওপর নির্ভর করে সংগঠনের সাফল্য ।
149
বিহিত মুদ্রা কী?[Barisal · 2019]
উত্তর
সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা চালু করে এবং মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, বিনিময়ের মাধ্যম হিসেবে দেশের জনসাধারণ যা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্ৰা বলে ।
150
মুদ্রার কার্যাবলি ব্যাখ্যা কর ।[Barisal · 2019]
উত্তর
মুদ্রার কাজ চারটি— মাধ্যম, পরিমাপক, মান ও ভাণ্ডার। মুদ্রার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। মুদ্রা দ্রব্য ও সেবার পরিমাপক হিসেবে কাজ করে। মুদ্রা স্থগিত লেনদেনের মান হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া মুদ্রা সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রাকে সর্বাপেক্ষা তারল্য সম্পদ হিসেবে গণ্য করেছেন।
151
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?[Barisal · 2019]
উত্তর
বাংলাদেশের কোয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক ।
152
অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক আছে কী?[Barisal · 2019]
উত্তর
“অর্থের পরিমাণ জনগণের হাতে মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে বোঝায়।” অন্যদিকে, মুদ্রার নির্দিষ্ট এককের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম পাওয়া যায় তাকে মুদ্রার মূল্য বা অর্থের মূল্য বলে। অর্থের পরিমাণ হলো দেশে অর্থের যোগানের পরিমাণ এবং অর্থের মূল্য হলো অর্থের ক্রয়ক্ষমতা। অর্থাৎ মুদ্রা যা ক্রয় করে তাই মুদ্রার মূল্য। সুতরাং অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক রয়েছে।
153
বিহিত মুদ্রা কাকে বলে?[Dinajpur · 2019]
উত্তর
সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা চালু করে এবং মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, বিনিময়ের মাধ্যম হিসেবে দেশের জনসাধারণ যা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
154
অর্থের মূল্যের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক লেখ ।[Dinajpur · 2019]
উত্তর
মুদ্রার মূল্য ও দামস্তরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে । দ্রব্যসামগ্রীর মূল্য বা দামস্তর বৃদ্ধি পেলে মুদ্রার মূল্য হ্রাস পায়। আবার দ্রব্যসামগ্রীর মূল্য বা দামস্তর হ্রাস পেলে মুদ্রার মূল্য বৃদ্ধি পায়। মুদ্রার মূল্যের সাথে দামস্তরের সম্পর্ককে নিচে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো-
এখানে, P = দ্রব্যের দাম
V m= মুদ্রার মূল্য
এক্ষেত্রে দামস্তর (P) বাড়লে মুদ্রার মূল্য হ্রাস পায় এবং দামস্তর কমলে মুদ্রার মুল্য বৃদ্ধি পায়।
155
নিট খাজনা কী?[Dinajpur · 2019]
উত্তর
মোট খাজনা হতে মূলধনের সুদ বাড়ি ও তত্ত্বাবধানের নিমিত্তে মজুরি ও ঝুঁকি গ্রহণ করার জন্য মুনাফা বাদ দিয়ে যে অর্থ প্রদান করা হয় তাই নিট খাজনা ।
156
খাজনা দামের অন্তর্ভুক্ত কী?[Dinajpur · 2019]
উত্তর
খাজনা দামের অন্তর্ভুক্ত কিনা তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে তার ওপর। যদি সামগ্রিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেখা হয় তবে জমির যোগান হিসেবে খাজনা উৎপাদন ব্যয়ের অংশ নয় বরং এটি দামের অংশ। তখন এটি একটি উদ্বৃত্ত। অন্যদিকে, একটি প্রতিষ্ঠান বা ফার্মের দৃষ্টিকোণ থেকে দেখলে (ব্যষ্টিক অর্থনীতি) খাজনা উৎপাদন ব্যয়ের অংশ এবং এক্ষেত্রে দামের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ, এটি নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা হচ্ছে তার ওপর ।
157
মুদ্রার চাহিদা কাকে বলে? [Dhaka · 2018]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকেই মুদ্রার চাহিদা বলে।
158
অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের মূল্য হ্রাস পেলে দ্রব্যমূল্যের কীরূপ পরিবর্তন হবে? ব্যাখ্যা কর। [Dhaka · 2018]
উত্তর
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অর্থের মূল্য হ্রাস পেলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কারণ অর্থের মূল্য হ্রাস পেলে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বের তুলনায় কম দ্রব্যসামগ্রী পাওয়া যায়। অর্থাৎ পূর্বের ওই পরিমাণ দ্রব্যসামগ্রী পাওয়ার জন্য অর্থের মূল্য হ্রাস পাওয়ায় পূর্বের তুলনায় বেশি অর্থ প্রদান করতে হয়। তাই অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অর্থের মূল্য হ্রাস পেলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়।
159
বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? [Dhaka · 2018]
উত্তর
যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনসাধারণের কাছ থেকে তাদের সঞ্চয় বা উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং বিভিন্ন প্রয়োজনে তাদেরকে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
160
বাংলাদেশ ব্যাংককে কেন কেন্দ্রীয় ব্যাংক বলা হয়? [Dhaka · 2018]
উত্তর
স্বাধীনতা লাভের পর দেশের ব্যাংক ও মুদ্রাব্যবস্থায় নেতৃত্ব প্রদানের জন্য ১৯৭২ সালে রাষ্ট্রপতির ‘বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ ১৯৭২’- এর বলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তানের সকল সম্পদ ও দায় নিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং এ ব্যাংকের নামকরণ করা হয় বাংলাদেশ ব্যাংক। এ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত দায়দায়িত্ব অর্পণ করা হয়, তাই বাংলাদেশ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়।
161
বিহিত মুদ্রা কী? [Rajshahi · 2018]
উত্তর
সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা চালু করে এবং মূল্যের পরিমাপক, সঞ্জয়ের বাহন, বিনিময়ের মাধ্যম হিসেবে দেশের জনসাধারণ যা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
162
ব্যাংক হার কীভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত করে? [Rajshahi · 2018]
উত্তর
ব্যাংক হারের পরিবর্তন বাজার সুদের হারের পরিবর্তন ঘটিয়ে প্রদানযোগ্য ঋণের পরিমাণের পরিবর্তন ঘটাতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন ব্যাংক হার বাড়ায়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদানযোগ্য ঋণের ওপর সুদের হার বাড়ে। তখন ঋণযোগ্য মুদ্রা-চাহিদা কমলে প্রদেয় ঋণের পরিমাণও কমে। আবার কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ বাড়াতে চাইলে ব্যাংক হার কমায়। এ প্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের প্রদেয় ঋণের জন্য সুদের হার কমিয়ে দেয়। ফলে ঋণের চাহিদা বাড়লে ঋণের প্রসার ঘটে।
163
অর্থের মূল্য কী?[Dhaka · 2017]
উত্তর
একটি নির্দিষ্ট পরিমাণ মুদ্রা দ্বারা যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করা যায় তাকে মুদ্রার মূল্য বলা হয়।
164
মুদ্রা কি শুধু ‘বিনিময়ের মাধ্যম’ হিসেবেই কাজ করে?[Dhaka · 2017]
উত্তর
মুদ্রা হলো সর্বজনস্বীকৃত ও সর্বোৎকৃষ্ট বিনিময়ের মাধ্যম। তবে, বর্তমানে মুদ্রা বিনিময়ের মাধ্যম ছাড়াও আরো অন্যান্য কাজ করে। যেমন- মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, স্থগিত লেনদেনের মান, ঋণের ভিত্তি ইত্যাদি। তাই বলা যায়, মুদ্রা শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে না।
165
আমানত কাকে বলে?[Rajshahi · 2017]
উত্তর
সঞ্চয় কিংবা মুদ্রার নিরাপত্তা বিধানের জন্য জনসাধারণ সাধারণত বাণিজ্যিক ব্যাংকে যে নগদ অর্থ গচ্ছিত রাখে তাকে আমানত বলে।
166
দ্রব্যমূল্যের পরিবর্তনের সাথে অর্থের মূল্য পরিবর্তনের সম্পর্ক ব্যাখ্যা করো।[Rajshahi · 2017]
উত্তর
দ্রব্যমূল্যের পরিবর্তনের সাথে অর্থের মূল্য পরিবর্তনের সম্পর্ক প্রত্যক্ষ কিন্তু বিপরীত।
অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয়ক্ষমতার পরিবর্তকে বোঝায়। এক একক অর্থের পরিবর্তে যদি পূর্বাপেক্ষা বেশি পরিমাণ দ্রব্য পাওয়া যায়, তবে বুঝতে হবে অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে। আবার এক একক অর্থের পরিবর্তে যদি পূর্বাপেক্ষা কম পরিমাণ দ্রব্য পাওয়া যায়, তবে বুঝতে হবে অর্থের মূল্য হ্রাস পেয়েছে। দ্রব্যের মূল্য হ্রাস পেলে এক একক অর্থের বিনিময়ে পূর্বাপেক্ষা বেশি এবং দ্রব্য মূল্য বৃদ্ধি পেলে এক একক অর্থের বিনিময়ে পূর্বাপেক্ষা কম দ্রব্যসামগ্রী ক্রয় করা যায়। সুতরাং দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায় এবং দ্রব্যমূল্য হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়।
167
বিহিত মুদ্রা কাকে বলে?[Comilla · 2017]
উত্তর
দৈনন্দিন লেনদেনে জনগণ বিনিময়ের যে মাধ্যম ব্যবহার করতে আইনত বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।
168
অর্থের পরিমাণের উপর অর্থের মূল্য নির্ভরশীল? ব্যাখ্যা করো।[Comilla · 2017]
উত্তর
অর্থনীতিবিদ আরভিং ফিশারের মতে, অর্থের পরিমাণ বা যোগানের ওপরই অর্থের মূল্য নির্ভর করে এবং অর্থের যোগানের পরিবর্তন হলে অর্থের মূল্যেরও পরিবর্তন হয়।
অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্য সমানুপাতিক এবং বিপরীতমুখী। অর্থের যোগান যে হারে বাড়ে অর্থের মূল্যও ওই একই হারে কমে। আর অর্থের যোগান যে হারে কমে অর্থের মূল্যও ওই একই হারে বাড়ে। অর্থাৎ অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে এবং অর্থের যোগান অর্ধেক হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে।
169
বানিজ্যিক ব্যাংক কী?[Jessore · 2017]
উত্তর
যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে মুদ্রা ও মুদ্রার মূল্য নিরূপণযোগ্য পণ্যদ্রব্যের লেনদেন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
170
দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্যের ওপর কি প্রভাব পড়ে?[Jessore · 2017]
উত্তর
দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্যের ওপর ঋণাত্মক প্রভাব পড়ে অর্থাৎ অর্থের মূল্য কমতে থাকে।
যখন দ্রব্যমূল্য কমে তখন এক একক অর্থ দ্বারা আগের চেয়ে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করা যায় বলে সেক্ষেত্রে অর্থের মূল্য বাড়ে। আবার দ্রব্যমূল্য বাড়লে এক একক অর্থ দ্বারা আগের চেয়ে কম পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করা যায় বলে সেক্ষেত্রে অর্থের মূল্য কমে। তাই বলা যায়, দ্রব্যমূল্য ও অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে।
171
মুদ্রার মূল্য কী?[Chittagong · 2017]
উত্তর
একটি নির্দিষ্ট সময়ে এক একক মুদ্রা দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাই হলো মুদ্রার মূল্য।
172
নগদ জমার অনুপাত কীভাবে মুদ্রার সরবরাহকে নিয়ন্ত্রণ করে?[Chittagong · 2017]
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পরিবর্তনের মাধ্যমে ঋণের পরিমাণ সংকোচন বা সম্প্রসারণ করে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার অনুপাত বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশি পরিমাণে নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। তখন ব্যাংকগুলোর কাছে নগদ জমার পরিমাণ কমে গেলে তাদের ঋণদান ক্ষমতা কমে; এ অবস্থায় বাজারে ঋণের পরিমাণ কমে গেলে মুদ্রার যোগান কমে। আবার নগদ জমার অনুপাত কমানো হলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কম পরিমাণ নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় বলে তাদের ঋণদানের ক্ষমতা বাড়ে; তখন ঋণের পরিমাণ তথা মুদ্রার সরবরাহ বাড়ে। নগদ জমার অনুপাত এভাবে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে।
173
বাণিজ্যিক ব্যাংক কাকে বলে[Sylhet · 2017]
উত্তর
মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং ব্যবসায়-বাণিজ্য ও অন্যান্য প্রয়োজনে স্বল্পমেয়াদি ঋণ দান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
174
কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? [Sylhet · 2017]
উত্তর
অর্থ বাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়। দেশের তালিকাভুক্ত ব্যাংকগুলো তারল্য সংকটের সময় বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। কেন্দ্রীয় ব্যাংক অর্থ বাজারের অভিভাবক হিসেবে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণদানে এগিয়ে আসে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণ প্রদান করে অথবা বন্ড ও সিকিউরিটি ইত্যাদি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর দুর্দিনে তহবিলের যোগান দিয়ে থাকে। এরূপ ভূমিকার কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।
