01
উৎপাদন সম্ভাবনা রেখা কী?[Dhaka · 2025]
উত্তর
উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়।
02
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক- ব্যাখ্যা কর।[Dhaka · 2025]
উত্তর
ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক। অর্থনীতির প্রত্যেকটি বিশেষ অংশের পৃথক আলোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। পক্ষান্তরে, অর্থনীতির সামগ্রিক ক্রিয়া সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।
03
অর্থনৈতিক ব্যবস্থা কী?[Dhaka · 2025]
উত্তর
যে উৎপাদন প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক কাঠামো দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে অর্থব্যবস্থা বলে।
04
অর্থনীতিতে নির্বাচনের সমস্যা দেখা দেয় কেন?[Dhaka · 2025]
উত্তর
অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতার কারণে নির্বাচনের সমস্যা দেখা দেয়।
মানুষের জীবনে অফুরন্ত অভাবের তুলনায় অভাব পূরণের সম্পদ সীমিত বলে সব অভাব একসাথে পূরণ করা যায় না। তাই ভোক্তার পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের অভাবে তার অনেক অভাবের মধ্যে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করার প্রয়োজনেই নির্বাচন সমস্যা দেখা দেয়।
05
ব্যষ্টিক অর্থনীতি কী?[Rajshahi · 2025]
উত্তর
অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
06
“দুষ্প্রাপ্যতার কারণে নির্বাচন সমস্যার সৃষ্টি হয়।”– ব্যাখ্যা কর।[Rajshahi · 2025]
উত্তর
সম্পদের দুষ্প্রাপ্যতার জন্য মানুষকে নির্বাচনের সমস্যায় পড়তে হয়। স্বল্প সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নির্বাচিত অভাব পূরণের ক্ষেত্রে সম্পদের বিকল্প ব্যবহার করতে হয়। এ অবস্থায় মানুষকে অভাবের তীব্রতা অনুযায়ী সম্পদের ব্যবহার বাছাই করতে হয়। এভাবে অনেক অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাবের বাছাইকে নির্বাচন বলে। সুতরাং দেখা যায়, মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। তাই মানুষকে নির্বাচন করে বেশি গুরুত্বপূর্ণ অভাব আগে পূরণ করতে হয়।
07
দাম প্রক্রিয়া কী?[Rajshahi · 2025]
উত্তর
যেকোনো অর্থনৈতিক ব্যবস্থায় বাজারব্যবস্থার প্রকৃতিকে দাম প্রক্রিয়া (Price Mechanism) বলা হয়।
08
সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?[Rajshahi · 2025]
উত্তর
সম্পদের স্বল্পতার জন্য অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ অপ্রতুল। তাই এই সম্পদের স্বল্পতার জন্য মানুষের সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।
09
দুষ্প্রাপ্যতা কী?[Jessore · 2025]
উত্তর
মানবজীবনে অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।
10
সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?[Jessore · 2025]
উত্তর
সম্পদের স্বল্পতার জন্য অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ অপ্রতুল। তাই এই সম্পদের স্বল্পতার জন্য মানুষের সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।
11
দুষ্প্রাপ্যতা কাকে বলে?[Comilla · 2025]
উত্তর
মানবজীবনে অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।
12
“সীমাহীন অভাব ও সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই মানুষকে নির্বাচন সমস্যায় পড়তে হয়।”- ব্যাখ্যা কর।[Comilla · 2025]
উত্তর
সম্পদের দুষ্প্রাপ্যতার জন্য মানুষকে নির্বাচনের সমস্যায় পড়তে হয়। স্বল্প সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নির্বাচিত অভাব পূরণের ক্ষেত্রে সম্পদের বিকল্প ব্যবহার করতে হয়। এ অবস্থায় মানুষকে অভাবের তীব্রতা অনুযায়ী সম্পদের ব্যবহার বাছাই করতে হয়। এভাবে অনেক অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাবের বাছাইকে নির্বাচন বলে। তাই দেখা যায়, মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। তাই মানুষকে নির্বাচন করে বেশি গুরুত্বপূর্ণ অভাব আগে পূরণ করতে হয়।
13
অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?[Comilla · 2025]
উত্তর
যে উৎপাদন প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক কাঠামো দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।
14
মিশ্র অর্থব্যবস্থায় কীভাবে দাম নির্ধারিত হয়?[Comilla · 2025]
উত্তর
মিশ্র অর্থব্যবস্থায় বাজার অর্থনীতির ধারণাকে উৎসাহিত করা হয়। বাজার চাহিদা ও জোগানের ঘাত-প্রতিঘাতে এখানে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। তবে সরকার রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দামব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণত অর্থনীতিতে ক্রেতা-বিক্রেতার ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে বাজার ভারসাম্য অবস্থায় পৌঁছায়, যেখানে চাহিদা ও জোগান সমান। তবে ভারসাম্যতায় অসামঞ্জস্যতা থাকলে সরকার দামের উচ্চসীমা ও নিম্নসীমা নির্ধারণের মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকে।
15
নির্বাচন কী?[Chittagong · 2025]
উত্তর
অর্থনীতিতে নির্বাচন বলতে একাধিক অভাবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে বোঝায়।
16
ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক-ব্যাখ্যা কর।[Chittagong · 2025]
উত্তর
ব্যষ্টিক অর্থনীতি’ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক। অর্থনীতির প্রত্যেকটি বিশেষ অংশের পৃথক আলোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। পক্ষান্তরে, অর্থনীতির সামগ্রিক ক্রিয়া সামষ্টিক তাই বলা যায়, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। অর্থনীতি একে অপরের পরিপূরক।
17
দুষ্প্রাপ্যতা কী?[Chittagong · 2025]
উত্তর
মানবজীবনে অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।
18
“সম্পদের ব্যক্তিমালিকানা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণি বৈষম্য সৃষ্টি করে।”- ব্যাখ্যা কর।[Chittagong · 2025]
উত্তর
ধনতান্ত্রিক সমাজে ব্যক্তিগত মালিকানাকে স্বীকার করে নেওয়ায় সেখানে সকলের সম্পদের পরিমাণ সমান হয় না। ব্যক্তিগত সম্পদ ও সম্পত্তি অর্জনের ভিত্তিতে সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ইত্যাদি বিভিন্ন শ্রেণির উদ্ভব হয়। পুঁজিবাদের কারণে সৃষ্ট এ শ্রেণিবিভাজনের ফলে সমাজে বিভিন্ন বৈষম্য তৈরি হয়। যেমন- উচ্চবিত্তের সন্তানের উন্নত শিক্ষালাভের সুযোগ পায় আর হতদরিদ্ররা শিক্ষা থেকে বঞ্চিত হয়।
তাই বলা যায়, সম্পদের ব্যক্তিমালিকানা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণি বৈষম্য সৃষ্টি করে।
19
ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?[Sylhet · 2025]
উত্তর
অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
20
নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ কী?[Sylhet · 2025]
উত্তর
অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতার কারণে নির্বাচন সমস্যা উদ্ভব হয়।
মানুষের জীবনে অফুরন্ত অভাবের তুলনায় অভাব পূরণের সম্পদ সীমিত বলে সব অভাব একসাথে পূরণ করা যায় না। তাই ভোক্তার পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের অভাবে তার অনেক অভাবের মধ্যে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করার প্রয়োজনেই নির্বাচন সমস্যা দেখা দেয়।
21
ব্যষ্টিক অর্থনীতি কী?[Barisal · 2025]
উত্তর
অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যন্টিক অর্থনীতি বলে।
22
পুঁজিবাদী অর্থব্যবস্থায় কীভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়?[Barisal · 2025]
উত্তর
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বাজারে দ্রব্যের চাহিদা ও জোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হয়।
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে শুধু বাজার চাহিদা ও বাজার জোগান পণ্যের দাম নির্ধারণে ভূমিকা রাখে।
23
অর্থনৈতিক সমস্যা কী?[Barisal · 2025]
উত্তর
দ্রব্য কতটুকু উৎপাদান করা হবে, কী উপায়ে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে তা নির্বাচন করাই হলো সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা।
24
দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।[Barisal · 2025]
উত্তর
মানুষের অভাব অসীম এবং অভাব পূরণের সম্পদ দুষ্প্রাপ্য। এ দুষ্প্রাপ্য সম্পদ দ্বারা সকল অভাব একসাথে পূরণ করা যায় না। আবার মানুষের জীবনে সকল অভাবের গুরুত্ব একই রকম নয়। এজন্যই মানুষকে একাধিক অভাবের মধ্য থেকে অধিক গুরুত্বপূর্ণ অভাব নির্বাচন করতে হয়। আর এভাবে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন পরস্পর সম্পর্কিত।
25
মিশ্র অর্থনীতি কী?[Dinajpur · 2025]
উত্তর
যে অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগ ও সরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়।
26
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য দেখাও।[Dinajpur · 2025]
উত্তর
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য হলো-
১. অর্থনীতির প্রত্যেকটির বিশেষ অংশের পৃথক আলোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। কিন্তু অর্থনীতির সামগ্রিক ক্রিয়া সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত।
২. ব্যষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ক্ষুদ্র। কিন্তু সামষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি বৃহৎ।
27
অভাব কী?[Mymensingh · 2025]
উত্তর
মানুষের ক্রয়ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাই অভাব।
28
নির্বাচন সমস্যার উদ্ভব হয় কেন?[Mymensingh · 2025]
উত্তর
অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতার কারণে নির্বাচন সমস্যা উদ্ভব হয়।
মানুষের জীবনে অফুরন্ত অভাবের তুলনায় অভাব পূরণের সম্পদ সীমিত -বলে সব অভাব একসাথে পূরণ করা যায় না। তাই ভোক্তার পর্যাপ্ত –আর্থিক সামর্থ্যের অভাবে তার অনেক অভাবের মধ্যে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করার প্রয়োজনেই নির্বাচন সমস্যা দেখা দেয়।
29
নির্বাচন কী?[Mymensingh · 2025]
উত্তর
অর্থনীতিতে নির্বাচন বলতে একাধিক অভাবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে বোঝায়।
30
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিকে পরস্পরের পরিপূরক বলা হয় কেন? [Mymensingh · 2025]
উত্তর
ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক। অর্থনীতির প্রত্যেকটি বিশেষ অংশের পৃথক আলোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। পক্ষান্তরে, অর্থনীতির সামগ্রিক ক্রিয়া সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।
31
শ্রম নিবিড় উৎপাদন কৌশল কি?[Dhaka · 2023]
উত্তর
যে উৎপাদন পদ্ধতিতে মূলধনের তুলনায় শ্রম বেশি নিয়োগ করা হয় তাকে শ্রমনিবিড় উৎপাদন কৌশল বলে।
32
বিশেষ অভাব সসীম – ব্যাখ্যা কর।[Dhaka · 2023]
উত্তর
বিশেষ অভাব সসীম বলতে বোঝায় কোনো বিশেষ দ্রব্যের অভাব অসীম নয়।
মানুষ একটি দ্রব্যের অভাব পূরণের পর অপর একটি দ্রব্যের অভাব বোধ করে। কিন্তু কোনো একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে একসময় তার প্রান্তিক উপযোগ শূন্য হয়। তখন ব্যক্তি তার উক্ত দ্রব্যের অভাব বোধ করে না। আর এই জন্যই বলা হয় বিশেষ অভাব সসীম।
33
দুষ্প্রাপ্যতা কি?[Dhaka · 2023]
উত্তর
প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতা বলে।
34
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক – ব্যাখ্যা কর।[Dhaka · 2023]
উত্তর
ব্যষ্টিক অর্থনীতির বিষয় হলো একজন ভোক্তা বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, সঞ্চয়, আয়, ব্যয় ইত্যাদি। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির বিষয় হলো একটি দেশের মোট উৎপাদন, জাতীয় আয়, মোট চাহিদা, মোট যোগান, সাধারন দামস্তার ইত্যাদি। তাই ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পৃথকভাবে একটি অসম্পূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ। কারণ সামষ্টিককে বাদ দিয়ে যেমন আলোচনা অসম্পূর্ণ তেমন এই ব্যষ্টিককে বাদ দিয়ে সামষ্টিক আলোচনা নিরর্থক।
এসব কারণে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।
35
দুষ্প্রাপ্যতা কাকে বলে?[Jessore · 2023]
উত্তর
অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।
36
মানুষকে কেন নির্বাচনের সমস্যায় পড়তে হয়?[Jessore · 2023]
উত্তর
মানুষকে নির্বাচনে সমস্যায় পড়তে হয় কারণ সমাজে অভাবে তুলনায় সম্পদ সীমিত হওয়ায়। মানুষের অভাব অসীম কিন্তু এই অভাব পূরণের সম্পদ সীমিত। মানুষের সব অভাব সমান গুরুত্ব নয় বলে কোনো নির্দিষ্ট সময় সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। তাই ব্যক্তিকে তার অভাবের গুরুত্ব অনুসারে কোন অভাব আগে এবং কোন অভাব পরে পূরণ করতে হয়। আর এইভাবেই অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয়।
37
ব্যাষ্টিক অর্থনীতি কাকে বলে?[Jessore · 2023]
উত্তর
অর্থশাস্ত্রের যে শাখায় অর্থনীতির অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
38
অর্থনীতিতে সব অভাব একসঙ্গে পূরণ করা সম্ভব নয় – ব্যাখ্যা কর।[Jessore · 2023]
উত্তর
অভাবে তুলনায় সম্পদ সীমিত হওয়াই অর্থনীতিতে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।
অসীম অভাব পূরণের জন্য মানুষের প্রয়োজনীয় সম্পদ সীমিত। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজে প্রতিটি মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে। একটি অভাব পূরণ হলে আর একটি অভাব ও নতুনরূপে দেখা দেয়। মানুষ এসব নতুন অভাব সম্পদের সাহায্যে পূরণ করে। কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পরিমাণ সীমিত। সীমিত এর সম্পদ দিয়ে মানুষ তার অসংখ্য অভাবে সামান্যই মেটাতে পারে। এজন্য মানুষের পক্ষে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।
39
উৎপাদন সম্ভাবনা রেখা কি?[Barisal · 2023]
উত্তর
বিদ্যমান সম্পদও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রন প্রকাশকারী রেখাই উৎপাদন সম্ভাবনা রেখা।
40
মৌলিক অর্থনৈতিক সমস্যা কিভাবে সৃষ্টি হয়?[Barisal · 2023]
উত্তর
সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে মৌলিক অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়।
মানুষের প্রধান অর্থনৈতিক সমস্যা সমূহ হলো কি উৎপাদন করতে হবে কিভাবে করতে হবে এবং কার জন্য করতে হবে। এ সমস্যাসমূহ উদ্ভবের কারণ হলো মানুষের অফুরন্ত অভাবে তুলনা সম্পদে স্বল্পতা বা দুষ্ভাব্যতা। সম্পদ যদি অসীম হতো তবে মানুষের জন্য সবকিছু উৎপাদন করা যেত এবং কোন সমস্যা থাকতো না। তাই বলা যায় সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণ।
41
নির্বাচন কি?[Barisal · 2023]
উত্তর
অর্থনীতিতে নির্বাচন বলতে অনেক অভাবের মধ্যে থেকে সর্বাধিক প্রয়োজনীয় অভাব গুলো বাছাই করার পন্থাকে বোঝায়।
42
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক – ব্যাখ্যা কর। [Barisal · 2023]
উত্তর
ব্যষ্টিক অর্থনীতির বিষয় হলো একজন ভোক্তা বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, সঞ্চয়, আয়, ব্যয় ইত্যাদি। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির বিষয় হলো একটি দেশের মোট উৎপাদন, জাতীয় আয়, মোট চাহিদা, মোট যোগান, সাধারন দামস্তার ইত্যাদি। তাই ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পৃথকভাবে একটি অসম্পূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ। কারণ সামষ্টিককে বাদ দিয়ে যেমন আলোচনা অসম্পূর্ণ তেমন এই ব্যষ্টিককে বাদ দিয়ে সামষ্টিক আলোচনা নিরর্থক।
এসব কারণে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।
43
ঢাল কী?[Barisal · 2023]
উত্তর
স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধিন চলকের পরিবর্তনের আনুপাতিক হারকে ঢাল বলে।
44
বিলাসজাত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয় কেন? [Barisal · 2023]
উত্তর
বিলাসজাত দ্রব্যের দাম স্বল্প পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয় তাই বিলাসজাত দ্রব্য স্থিতিস্থাপক।
দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদা পরিবর্তনের হার বেশি হয় তবে এদের পরিবর্তনের অনুপাত হলো স্থিতিস্থাপক চাহিদা। বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদা পরিবর্তন আর বেশি হয়। আই বিলাসজাত দ্রব্য চাহিদা স্থিতিস্থাপক হয়।
45
দাম প্রক্রিয়া কি? [Dinajpur · 2023]
উত্তর
অর্থনীতিতে পণ্য বা সেবার দাম যে প্রক্রিয়া নির্ধারিত হয় সেই প্রক্রিয়াকে দাম প্রক্রিয়া বলে।
46
সম্পদের স্বল্পতা কেন মৌলিক অর্থনৈতিক সমস্যা? [Dinajpur · 2023]
উত্তর
মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো কি উৎপাদন করতে হবে কিভাবে করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে। আর এই সমস্যাসমূহ উদ্ভবের কারণ হলো মানুষের অসীম অভাবে তুলনা সম্পদে স্বল্পতা ও দুষপ্রাপ্যতা। সম্পদ যদি অসীম হত তাহলে মানুষের কোনো সমস্যাই সৃষ্টি হতো না। আর এই অসীম অভাবে তুলনায় সম্পদের স্বল্পতার কারণে মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভব হয়।
47
দুষ্প্রাপ্যতা কাকে বলে? [Dinajpur · 2023]
উত্তর
অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।
48
নির্বাচন একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা – ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]
উত্তর
মানুষকে নির্বাচনে সমস্যায় পড়তে হয় কারণ সমাজে অভাবে তুলনায় সম্পদ সীমিত হওয়ায়। মানুষের অভাব অসীম কিন্তু এই অভাব পূরণের সম্পদ সীমিত। মানুষের সব অভাব সমান গুরুত্ব নয় বলে কোনো নির্দিষ্ট সময় সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। তাই ব্যক্তিকে তার অভাবের গুরুত্ব অনুসারে কোন অভাব আগে এবং কোন অভাব পরে পূরণ করতে হয়। আর এইভাবেই অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয়।
49
ঢাল কাকে বলে? [Dinajpur · 2023]
উত্তর
স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের আনুপাতিক হারকে ঢাল বলে।
50
গিফেন দ্রব্যের চাহিদা রেখা কেন ঊর্ধ্বগামী? ব্যাখ্যা কর।[Dinajpur · 2023]
উত্তর
গিফেন দ্রব্যের ক্ষেত্রে দামের সাথে চাহিদা সম্পর্ক সমমুখী হওয়াতে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। অত্যন্ত স্বল্প আয়ের জনগণের ভোগ্যদ্রব্যের মধ্যে এমন কিছু দ্রব্য থাকে যেগুলো ব্যতীত অন্য কোনো দ্রব্য ভোগ করা সম্ভব হয় না। এইসব দ্রব্যের দাম বাড়লেও আয় স্বল্পতা তাই এগুলো ব্যতীত অন্য দ্রব্য ভোগ করতে পারেনা। এই কারণে উক্ত দ্রব্যের ভোগই বাড়াতে হয়। আর এটি গিফেন দ্রব্য নামে পরিচিত। আর এইসব কি গিফেন দ্রব্যের চাহিদা ও দামের মধ্যে সমমুখী সম্পর্ক বিরাজ করে।
51
দাম প্রক্রিয়া কি? [Comilla · 2023]
উত্তর
যেকোনো অর্থনীতিতে পন্য ও সেবার দাম যে প্রক্রিয়ায় নির্ধারিত হয় তাকে দাম প্রক্রিয়া বলে।
52
সুযোগ ব্যয় বলতে কী বোঝায়? [Comilla · 2023]
উত্তর
সুযোগ ব্যয় বলতে বোঝায় একটি দ্রব্য পাওয়ার জন্য অন্যদিকে ত্যাগ করতে হয়।
পণ্য নির্বাচন সমস্যা থেকেই সুযোগ ব্যয় ধারণা উদ্ভব হয়। আর এই সুযোগ ব্যয়কে দুইটি দ্রব্যের পারস্পরিক বিনিময়ও বলা হয়। যেমন এক বিঘা জমিতে ধান চাষ করলে দশ কুইন্টাল ধান উৎপাদন করা যায়। আবার পাট চাষ করলে পাঁচ কুইন্টাল পাট উৎপাদন করা যায়। এক্ষেত্রে দান উৎপাদন করলে ১০ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হবে পাঁচ কুইন্টাল পাট। আর এই ত্যাগকৃত পরিমাণই হল সুযোগ ব্যয় ।
53
অর্থনৈতিক ব্যবস্থা কি? [Comilla · 2023]
উত্তর
যে প্রাতিষ্ঠানিক কাঠামো দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে
54
শ্রমনিবিড় উৎপাদন কৌশল বলতে কী বোঝায়?[Comilla · 2023]
উত্তর
যে উৎপাদন প্রক্রিয়া মূলধনের তুলনায় অধিক পরিমাণে শ্রম ব্যবহৃত হয়ে তাকে শ্রমনিবিড় উৎপাদন কৌশল বলে। শ্রম ও মূলদনের বিভিন্ন অনুপাত ব্যবহার করে উৎপাদন কৌশল নির্ধারণ করা হয়। শ্রমের মূল্য কম এবং সহজলভ্য হলে শ্রমের পরিমাণ বেশি হয়। তাই অনুন্নত দেশগুলো অধিক শ্রম ব্যবহার কর উৎপাদন পরিচালনা করে। শ্রম মূলধন হওয়ায় এই পদ্ধতিতে শ্রমিনিবিড় উৎপাদন কৌশল বলে।
55
অর্থনীতিতে নির্বাচন কি?[Rajshahi · 2023]
উত্তর
অর্থনীতিতে নির্বাচন বলতে অনেক অভাবের মধ্যে থেকে সর্বাধিক প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করার পন্থাকে বোঝায়।
56
অর্থনীতিতে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন? [Rajshahi · 2023]
উত্তর
অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় অর্থনীতিতে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।
অসীম অভাব পূরণের জন্য মানুষের প্রয়োজনীয় সম্পদ সীমিত। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ অভাবে সাথে সংগ্রাম করে আসছে। একটি অভাব পূরণ হলে অন্য একটি অভাব নতুনরূপে দেখা দেয়। মানুষ এইসব নতুন অভাব সম্পদের সাহায্যে পূরণ করে। কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পরিমাণ সীমিত। সীমিত এর সম্পদ নিয়ে মানুষ তার অসংখ্য অভাবের সামান্যই মেটাতে পারে।
57
সম্পদ কি?[Rajshahi · 2023]
উত্তর
যেসব দ্রব্যসামগ্রীর উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং সাহ্যিকতা আছে সেগুলোকে অর্থনীতিতে সম্পদ বলে।
58
সম্পদের ব্যাক্তি মালিকানা ধনতান্ত্রিক অবস্থায় শ্রেণী বৈষম্য সৃষ্টি করে – ব্যাখ্যা করো।[Rajshahi · 2023]
উত্তর
ধনতান্ত্রিক দেশের সম্পদের বেশিরভাগই কিছু পুঁজিপতি ও উদ্যোক্তাদের মালিকানায় থাকে বলে শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয়।
পুঁজিপতিরা দরিদ্র শ্রমিকদের দুর্বলতা সুযোগ দিয়ে কম মজুরিতে তাদের কাজে নিয়োজিত করে এবং মজুরির উদ্বৃত্ত অংশ আত্মসাৎ করে। এ প্রক্রিয়ায় একদিকে পুঁজিপতিরা যেমন অধিক ধনসম্পদের মালিক হয় ওঠে অন্যদিকে দরিদ্র শ্রমিকরা আরো দরিদ্র হয়ে পড়ে। আর এই কারণে সমাজে ধনী ও দরিদ্র শ্রেণীর উদ্ভব ঘটে এবং শ্রেণী বৈষম্য দেখা দেয়।
59
সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও। [Chittagong · 2023]
উত্তর
অর্থনীতির বিভিন্ন বিষয় বা সামান্য খন্ড খন্ড ভাবে বিশ্লেষণ না করে সামগ্রীকভাবে বিশ্লেষণ করার প্রক্রিয়াকে সামষ্টিক অর্থনীতি বলে।
60
কোন অর্থব্যবস্থায় পূর্ণ প্রতিযোগিতার ধারণা অনুপস্থি? [Chittagong · 2023]
উত্তর
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় পূর্ণপ্রতিযোগিতার ধারণা অনুপস্থিত।
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক আর্থ-সামাজিক ব্যবস্থার যেখানে উৎপাদনের উপকরণগুলোর উপর রাষ্ট্রীয় মালিকানা রয়েছে। এইখানে ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত থাকে। উৎপাদিত সম্পদ মানুষের কাজে পরিমাণ ও যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ ও বন্টন করা হয়। এই অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয় বলে পূর্ণ প্রতিযোগিতা অনুপস্থিত থাকে।
61
দুষ্প্রাপ্যতা কি?[Chittagong · 2023]
উত্তর
প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতা বলে ।
62
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন অসম বন্টন পরিস্থিতির সৃষ্টি হয়?[Chittagong · 2023]
উত্তর
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা থাকায় অসম বন্টন পরিস্থিতি সৃষ্টি হয়।
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় থাকে। সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয় । ফলে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রভৃতি শ্রেণীর উদ্ভব হয়। মুনাফা অর্জন ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য হওয়ায় আয়বৈষম্য ও অসম বন্টন পরিলক্ষিত হয়।
63
মৌলিক অর্থনৈতিক সমস্যা কি? [Mymensingh · 2023]
উত্তর
দ্রব্য কতটুকু উৎপাদন হবে, কোন পদ্ধতিতে উৎপাদন হবে এবং তাদের জন্য উৎপাদন করা হবে তা নির্বাচন করাই হলো সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা।
64
মিশ্র অর্থব্যবস্থায় মূল্য কিভাবে নির্ধারিত হয়?[Mymensingh · 2023]
উত্তর
মিশ্র অর্থব্যবস্থায় সাধারণত স্বয়ংক্রিয় দামব্যবস্থায় বাজার মূল্য নির্ধারিত হয়।
মিশ্র অর্থব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতার পরস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে বাজারে চাহিদা ও যোগান ভূমিকা রাখে। দ্রব্যের দাম তার চাহিদা ও যোগান নির্ধারিত হলেও দামিস্তরের অতিরিক্ত উর্ধ্বগতি সরকারি হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা হয়।
65
সম্পদের দুষ্প্রাপ্যতা কাকে বলে? [Sylhet · 2023]
উত্তর
অভাবের তুলনায় সম্পদে স্বল্পতা ও অপর্যাপ্ততাকে অর্থনীতিকে দুষপ্রাপ্যতা বলে।
66
অসীম অভাবের সাথে নির্বাচন সমস্যার সম্পর্ক রয়েছে – ব্যাখ্যা করো।[Sylhet · 2023]
উত্তর
মানুষকে নির্বাচনে সমস্যায় পড়তে হয় কারণ সমাজে অভাবে তুলনায় সম্পদ সীমিত হওয়ায়। মানুষের অভাব অসীম কিন্তু এই অভাব পূরণের সম্পদ সীমিত। মানুষের সব অভাব সমান গুরুত্ব নয় বলে কোনো নির্দিষ্ট সময় সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। তাই ব্যক্তিকে তার অভাবের গুরুত্ব অনুসারে কোন অভাব আগে এবং কোন অভাব পরে পূরণ করতে হয়। আর এইভাবেই অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয়।
67
মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে?[Sylhet · 2023]
উত্তর
যে অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানার পাশাপাশি সরকারি মালিকার উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে মিশ্র অর্থনীতি বলে।
68
ব্যাষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি এক নয় কেন?[Sylhet · 2023]
উত্তর
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর সম্পর্কযুক্ত হলেও এক নয়।
অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক বা আচারণ বিশ্লেষণ করা হয় তা ব্যষ্টিক অর্থনীতি। অন্যদিকে অর্থনীতির যে শাখায় সামগ্রিক দিক বিশ্লেষণ করা হয় তা সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির আলোকে অর্থনীতির প্রকৃত অবস্থা বিশ্লেষণ করা যায় না। কিন্তু সাহসিক অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা তুলে ধরা যায়।
69
ব্যষ্টিক অর্থনীতি কী?[Mymensingh · 2023]
উত্তর
অর্থশাস্ত্রের যে শাখায় একজন ভোক্তা বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
70
নির্বাচন সমস্যাটি মূলত কী কারণে উদ্ভুত? ব্যাখ্যা করো।[Mymensingh · 2023]
উত্তর
অর্থনীতিতে অসীম অভাব ও সীমিত সম্পদের জন্য নির্বাচন সমস্যা দেখা দেয়।
মানুষের অভাব অসীম। কিন্তু অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত। তাই অভাবগুলো সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে পূরণ করা হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভাব এবং সম্পদের বিকল্প ব্যবহার কীভাবে ঠিক করা হবে তা নির্বাচন করতে হয়। ফলে নির্বাচন সমস্যার উদ্ভব ঘটে।
71
অর্থনৈতিক ব্যবস্থা কী?[Rajshahi · 2022]
উত্তর
যে সমস্ত সামাজিক ও আইনগত কাঠামোর মধ্য থেকে মানুষের যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক অবস্থা বলে।
72
নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিযোগিতা থাকে না কেন?[Rajshahi · 2022]
উত্তর
নির্দেশ্মূলক অর্থনীতিতে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকায় এ অর্থব্যবস্থায় প্রতিযোগিতা থাকে না।
নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের মালিকানা রাষ্ট্রের অধীন। উপকরণসমূহ রাষ্ট্রীয় মালিকানাধীন থাকায় এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত স্বার্থ অর্জনের সুযোগ থাকে না। তাই নির্দেশমূলক অর্থব্যবস্থায় প্রতিযোগিতা অনুপস্থিত।
73
ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে?[Rajshahi · 2022]
উত্তর
যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা ও ব্যক্তির স্বতন্ত্র বিদ্যমান থাকে তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।
74
নির্দেশমূলক অর্থব্যবস্থা ও ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য লেখ।[Rajshahi · 2022]
উত্তর
নির্দেশমূলক ও ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে।
যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা থাকে তাকে নির্দেশমূলক ব্যবস্থা বলে। অন্যদিকে যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা থাকে কেবল তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব প্রকাশ পায়। কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় প্রকাশ পায় না।
75
ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?[Jessore · 2022]
উত্তর
অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র একক বা আচরণ বিশ্লেষণ করে দেখানো হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
76
অর্থনীতিতে নির্বাচন সমস্যা কেন দেখা দেয়?[Jessore · 2022]
উত্তর
অভাব অসীম ও সম্পদ সীমিত হওয়ার কারণে নির্বাচন সমস্যা দেখা দেয়।
অসীম অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত বিদায় অভাবের গুরুত্ব অনুসারে সম্পদের বিকল্প ব্যবহারের দ্বারা পূরণ করা হয়। প্রয়োজনীয়তা অনুসারে অভাব পূরণ করতে হয় বলে নির্বাচনের সমস্যা দেখা দেয়।
77
নির্বাচন কী?[Jessore · 2022]
উত্তর
অর্থনীতিতে প্রয়োজনীয়তা অনুসারে অনেক অভাবের মধ্যে থেকে অভাব বাছাই করার প্রক্রিয়াকে নির্বাচন বলে।
78
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম কীভাবে নির্ধারিত হয়?[Jessore · 2022]
উত্তর
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হয়।
এখানে যোগান চাহিদা অপেক্ষা বেশি হলে দাম হ্রাস পায়। দাম হ্রাস পায় বিপরীতক্রমে চাহিদা অপেক্ষা যোগানোর কম হলে দাম বৃদ্ধি পায়। এভাবে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের ফলে চাহিদা ও যোগান সমান হলে দাম নির্ধারিত হয় যা স্বয়ংক্রিয় দামব্যবস্থা নামে পরিচিত।
79
PPC-এর পূর্ণরূপ লেখ।[Mymensingh · 2022]
উত্তর
PPC এর পূর্ণরূপ Production Possibility Curve.
80
অভাব অসীম- ব্যাখ্যা কর।[Mymensingh · 2022]
উত্তর
অভাব অসীম। জীবনের প্রতিটি মুহূর্তে মানুষকে কোন না কোন অভাবের সম্মুখীন হতে হয়। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হলে সে বিলাসবহুল দ্রব্যের অভাব অনুভব করে। আর এভাবেই প্রতিনিয়ত মানুষ অভাব অনুভব করে। তাই বলা হয় অভাব অসীম।
81
নির্বাচন কী?[Mymensingh · 2022]
উত্তর
অনেক অভাবের মধ্যেই দুষ্প্রাপ্যতার ভিত্তিতে সর্বাধিক প্রয়োজনীয় অভাব বাছাই করকে নির্বাচন বলে।
82
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর প্রতিযোগী নয় বরং পরিপূরক ব্যাখ্যা কর।[Mymensingh · 2022]
উত্তর
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর প্রতিযোগী নয় বরং পরিপূরক।
অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আলোচনা করা হয়। যেমন একজন ব্যাক্তির চাহিদা, আয়, ব্যয় ইত্যাদি। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে বৃহৎ বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন কোন দেশের মোট উৎপাদন, জাতীয় আয়, ব্যয় ইত্যাদি। ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতির সাথে সম্পর্কিত। ব্যষ্টিক অর্থনীতি বাদ দিয়ে সামষ্টিক অর্থনীতির পরিপূর্ণ নয়। তেমনি সামষ্টিক অর্থনীতি বাদ দিয়ে ব্যষ্টিক অর্থনীতি পরিপূর্ণ নয়।
83
উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে?[Dinajpur · 2022]
উত্তর
উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রন নির্দেশ করে।
84
অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন একটি বড় সমস্যা- ব্যাখ্যা কর।[Dinajpur · 2022]
উত্তর
সীমিত সম্পদের সীমারেখার মধ্যে অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা দেয়।
মানুষের অভাব অসীম। তবে সে তুলনায় অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত। তাই অধিক গুরুত্বপূর্ণ অভাব গুলো অগ্রাধিকারের ভিত্তিতে আগে পূরণ করতে হয়। এজন্য প্রয়োজন অভাব নির্বাচন করতে হয়। তাছাড়া ব্যক্তির কোন অভাব সীমিত সম্পদের মধ্যে কিভাবে পূরণ করবে তা নির্বাচন করতে হয়। আর এই নির্বাচন পদ্ধতিটাই তখন সমস্যা হিসেবে অভিযুক্ত হয়।
85
নির্দেশমূলক অর্থনীতি কাকে বলে?[Dinajpur · 2022]
উত্তর
যে অর্থব্যবস্থায় সম্পদের ভোগ, বন্টন, বিনিময় ইত্যাদি সকল বিষয়ের পরিকল্পনার রাষ্ট্রীয় মালিকানায় নিয়ন্ত্রিত হয় তাকে নির্দেশমূলক অর্থনীতি বলে।
86
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে দুটি পার্থক্য লেখ।[Dinajpur · 2022]
উত্তর
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান। পার্থক্যগুলো থেকে দুটি পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলোঃ-
| ব্যষ্টিক অর্থনীতি | সামষ্টিক অর্থনীতি |
| ১। অর্থনীতির প্রতিটি এককের বৈশিষ্ট্য যখন আলাদাভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যক্তিক অর্থনীতি বলে। | ১।অর্থনীতির আওতাভুক্ত সকল বিষয় যখন সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে। |
| ২। অর্থনীতির পরিধি যথেষ্ট সংক্ষিপ্ত বা ক্ষুদ্র । | ২। সামগ্রিক অর্থনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। |
87
অভাব কী?[Dhaka · 2022]
উত্তর
মানুষের প্রয়োজন মেটাতে পারে এমন কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে।
88
‘সম্পদের দুগ্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল ভিত্তি’ ব্যাখ্যা কর।[Dhaka · 2022]
উত্তর
দুষ্প্রাপ্য সম্পদ ব্যবহার করে কিভাবে মানুষের অভাব পূরণ করা যায় তা থেকে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি।
পৃথিবীতে সম্পদ সীমিত কিন্তু মানুষের চাহিদা অসীম। এই সীমিত সম্পদ দিয়ে মানুষের চাহিদা পূরণ করার জন্যই বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়।সম্পদ যদি অসীম হতো,তবে মানুষের সকল চাহিদা পূরণ করা সম্ভব হতো এবং কোন সমস্যা সৃষ্টি হতো না। তাই বলা যায় সম্পদের দুষ্প্রাপ্যতাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ।
89
অর্থনৈতিক ব্যবস্থা কী?[Comilla · 2022]
উত্তর
অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজে উৎপাদন, সম্পদের বণ্টন ও বিনিময় এবং দ্রব্য ও সেবার ভোগ এসবের মধ্যে সমন্বয় সাধন করা হয়।
90
অভাব পূরণে নির্বাচন সমস্যায় পড়তে হয় কেন?[Comilla · 2022]
উত্তর
সমাজে অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় নির্বাচন সমস্যা দেখা দেয়।
মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণে সম্পদ সীমিত। এ সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পুরণ করা সম্ভব নয়। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় অভাব এ সীমিত সম্পদের সাথয্যে পূরণ করা হয়। সম্পদের দুষ্প্রাপ্যতার কারণেই মানুষকে প্রয়োজনীয় অভাব নির্বাচন করতে হয়। এভাবেই অভাব পূরণে নির্বাচন সমস্যায় পড়তে হয়।
91
দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝ?[Comilla · 2022]
উত্তর
অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।
92
ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক- ব্যাখ্যা কর।[Comilla · 2022]
উত্তর
ব্যষ্টিক অর্থনীতিকে সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় না বলে এরা একে অপরের পরিপূরক।
অর্থনীতির যে শাখায় অতি ক্ষুদ্র বিষয় নিয়ে পৃথকভাবে আলেচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি এবং যে শাখায় অর্থনীতির বৃহৎ দিকসমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। কোনো অর্থনৈতিক সমস্যার পূর্ণ বিশ্লেষণের জন্য ব্যষ্টিক ও সামষ্টিক উভয়ের বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এজন্য ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপুরক বলা হয়।
93
চাহিদা স্থিতিস্থাপকতা কী?[Comilla · 2022]
উত্তর
দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।
94
পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন?[Comilla · 2022]
উত্তর
দাম ও চাহিদার সম্মুখী সম্পর্কের কারণে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।
দুটি দ্রব্যের মধ্যে যদি একটির পরিবর্তে অপরটি ব্যবহার করা যায় তবে তাকে পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে। এক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু চাহিদা বিধি অনুসারে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে এ বিপরীত সম্পর্ক হয় না ফলে চাহিদা বিধি কার্যকর হয় না।
95
উৎপাদন অপেক্ষক কী?[Comilla · 2022]
উত্তর
কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের পরিমাণের মধ্যকার সম্পর্ক যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে উৎপাদন অপেক্ষক বলে।
96
একচেটিয়া বাজারে গড় আয় ও প্রান্তিক আয় সমান হয় না কেন?[Comilla · 2022]
উত্তর
একচেটিয়া বাজারে বিক্রয়ের পরিমাণ বাড়ালে গড় আয়ের চেয়ে প্রান্তিক আয় অধিক হারে কমে ফলে উভয়ই সমান হয় না।
একচেটিয়া বাজারে মোট আয় বৃদ্ধি করার ফলে দাম কমালে AR ও MR উভয়ই হ্রাস পায়। তবে AR এর চেয়ে MR অধিক হারে হ্রাস পায়। অর্থাৎ AR ও MR উভয়ই নিম্নগামী হলেও MR রেখা AR রেখার নিচে অবস্থান করে। এজন্য একচেটিয়া বাজারে গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) সমান হয় না।
97
ব্যষ্টিক অর্থনীতি কী?[Sylhet · 2022]
উত্তর
অর্থনীতির যে শাখায় অর্থনীতির অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন বিষয় স্বতন্ত্রভাবে আলোচনা করা হয়, তাকে ব্যাষ্টিক অর্থনীতি বলে।
98
“সম্পদের দুষ্প্রাপ্যতাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ”- ব্যাখ্যা কর।[Sylhet · 2022]
উত্তর
সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে মানুষের সকল অর্থনৈতিক সমস্যার উদ্ভাবন হয়।
মানবজীবনে অভাবের তুলনায় সম্পদ সীমিত। অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সম্পদের এ ঘাটতি বা অপ্রতুলতাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা। মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন, সে পরিমাণ সম্পদের যোগান প্রকৃতিতে নেই কিংবা প্রকৃতিতে সম্পদ থাকলেও তা মানুষের নাগালের বাইরে। আর এই সম্পদের অপ্রাপ্যতা থেকে অভাবের সৃষ্টি হয়। মানুষের এই অভাব অসীম। একারণেই সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণ।
99
নির্বাচন বলতে কী বোঝায়? [Sylhet · 2022]
উত্তর
একাধিক অভাবের মধ্য থেকে অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকেই নির্বাচন বলে।
100
“ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়”—ব্যাখ্যা কর।[Sylhet · 2022]
উত্তর
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার ব্যক্তিমালিকানা এবং অবাধ স্বাধীনতা বিদ্যমান।
এই অর্থব্যবস্থায় ব্যক্তিই নিরঙ্কুশ ক্ষমতার মালিক। তার মালিকানা নিয়ন্ত্রণহীন ও অসীম। ভোক্তা যেভাবে ইচ্ছা তার সম্পদ ব্যয় ও ভোগ করতে পারে। এক্ষেত্রে রাষ্ট্র কোনো প্রকার হস্তক্ষেপ করেনা। যদি ভোক্তার কের্নার সক্ষমতা থাকে, তাহলে সে তার সক্ষমতা বা সামর্থ্য অনুযায়ী দ্রব্য ক্রয়-বিক্রয় করতে পারে। তাই পরিশেষে বলা যায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়।
101
অর্থব্যবস্থা কী?[Chittagong · 2022]
উত্তর
যে প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তির কার্যকলাপ দ্বারা পরিচালিত হয় তাকে অর্থব্যবস্থা বলে।
102
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণি বৈষম্য সৃষ্টি হয় কেন?[Chittagong · 2022]
উত্তর
সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকার কারণে অর্থব্যবস্থায় শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়।
সমাজের বিভিন্ন ধরনের মানুষের বসবাস রয়েছে। সবাই এক শ্রেণীর লোক নয়, সমাজে কারো আয় বেশি, কারো আয় কম। আয়ের উপর ভিত্তি করে সমাজে শ্রেণী তৈরি করা হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আয় ও সম্পদ বন্টনে অসমতা ও বৈষম্য থাকবে। সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকায় আয় বন্টন অসম হয়। যার সম্পদ যত বেশি, তার আয় তত বেশি।
103
ব্যষ্টিক অর্থনীতি কী?[Chittagong · 2022]
উত্তর
ব্যষ্টিক অর্থনীতি একটি ফার্ম, প্রত্যেক ফার্ম, প্রত্যেকটি দ্রব্যের দাম, মজুরি, ব্যক্তিগত আয়, প্রত্যেকটি শিল্প এবং প্রত্যেক দ্রব্য পৃথকভাবে আলোচনা করে।
104
নির্বাচন সমস্যার উদ্ভব হয় কেন?[Chittagong · 2022]
উত্তর
নির্বাচন সমস্যার উদ্ভব হয় সম্পদের সীমাবদ্ধতার কারণে।
অনেকগুলো সমস্যা থেকে সবচেয়ে প্রয়োজনীয় অর্থনৈতিক সমস্যা বেছে নেওয়াকে নির্বাচন বলে। মানুষের অভাব যেমন অসীম, অভাব পূরণের সম্পদ সসীম। এই সীমিত সম্পদ দ্বারা সকল সমস্যা একই সাথে সমাধান করা যায় না। সে অর্থনৈতিক সমস্যা আগে সমাধান প্রয়োজন, তাকে নির্বাচন করতে হয়। মানুষ বাছাই করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যা দেখা দেয়।
105
অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা কী?[Barisal · 2022]
উত্তর
অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে ।
106
ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে স্বয়ংক্রিয় দামব্যবস্থার সম্পর্ক কীরূপ?[Barisal · 2022]
উত্তর
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান।
বাজারে কোনো পণ্যের যোগান অপেক্ষা চাহিদা বেশি হলে দাম বৃদ্ধি পাবে। আর চাহিদা কম হলে দাম হ্রাস পাবে। অর্থনীতিতে এরূপ দামব্যবস্থাকে স্বয়ংক্রিয় দামব্যবস্থা বলে। ধনতন্ত্রে সরকার বা অন্য কেউ দাম নিয়ন্ত্রণ করে না। বরং ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়। অর্থাৎ ধনতন্ত্রে স্বয়ংক্রিয় দামব্যবস্থার দ্বারা বাজার পরিচালিত হয়। সুতরাং বলা যায়, ধনতন্ত্রের সাথে স্বয়ংক্রিয় দামব্যবস্থার একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ।
107
উৎপাদন সম্ভাবনা রেখা কী?[Barisal · 2022]
উত্তর
যে রেখার বিভিন্ন বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপাদিত দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় তাই উৎপাদন
সম্ভাবনা রেখা ।
108
মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় কেন?[Barisal · 2022]
উত্তর
সম্পদের স্বল্পতা ও অভাবের অসীমতা থেকে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় ।
মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো হলো— কী উৎপাদন করতে হবে, কীভাবে করতে হবে এবং কার জন্য করতে হবে। এই সমস্যাগুলো উদ্ভবের কারণ হলো মানুষের অসীম অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। যদি সম্পদ অসীম হতো এবং মানুষের অভাব সীমিত হতো তাহলে মানুষের জন্য সবকিছুই উৎপাদন করা যেত। আর কোনো সমস্যাও সৃষ্টি হতো না। তাই বলা যায়, সম্পদের স্বল্পতা ও অসীম অভাবের কারণে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় ।
109
অভাব কী?[Dhaka · 2019]
উত্তর
মানুষের ক্রয়ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে।
110
উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়?[Dhaka · 2019]
উত্তর
বিদ্যমান প্রযুক্তি ও নির্দিষ্ট পরিমাণ উপকরণ দ্বারা উৎপাদিত দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দেশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) বলে।
মনে করি, একটি সমাজ তার সীমাবদ্ধ সম্পদের সাহায্যে ১ লক্ষ বই অথবা ১ কোটি কলম তৈরি করতে পারে। সমাজ ইচ্ছা করলে কলম উৎপাদন হ্রাস করে বই উৎপাদন বৃদ্ধি করতে পারে। আবার একই পরিমাণ সম্পদের সাহায্যে বই ও কলমের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারে। এভাবে সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন সম্ভাবনা রেখার (PPC) সাহায্যে দেখানো যায়
111
উৎপাদন সম্ভাবনা রেখা কী?[Rajshahi · 2019]
উত্তর
বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশকারী রেখাই উৎপাদন সম্ভাবনা রেখা।
112
অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?[Rajshahi · 2019]
উত্তর
অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।
অসীম অভাব পূরণের জন্য মানুষের প্রয়োজনীয় সম্পদ সীমিত। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে। একটি অভাব পূরণ হলে আর একটি অভাব নতুনরূপে দেখা দেয়। মানুষ এসব নতুন অভাব সম্পদের সাহায্যে পূরণ করে। কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পরিমাণ সীমিত। সীমিত এ সম্পদ দিয়ে মানুষ তার অসংখ্য অভাবের সামান্যই মেটাতে পারে। এজন্য মানুষের পক্ষে সব অভাব একসাথে পূরণ করা সম্ভবপর হয় না।
113
উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে?[Comilla · 2019]
উত্তর
উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপাদিত দ্রব্যের সম্ভাবনাময় বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়।
114
‘নির্বাচন’ কেন মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল?[Comilla · 2019]
উত্তর
অসীম অভাবের মধ্যে কোন গুরুত্বপূর্ণ অভাবটি সর্বপ্রথম পূরণ করতে হবে তা নির্ধারণ করতে হয় বলে নির্বাচনকে মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল বলা হয়। যেহেতু অভাবের তুলনায় সম্পদ সীমিত, সেহেতু এ সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার ও অপচয় রোধ করা দরকার। এ কাজ করতে গিয়ে অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়, তা হলো নির্বাচন সমস্যা। নির্বাচন সমস্যা বলতে বোঝায়, সম্পদ এমনভাবে ব্যবহার করা যাতে তার দ্বারা সমাজের বেশির ভাগ লোকের অধিকাংশ অভাব পূরণ হয়। তাই কোন অভাবগুলো অধিক গুরুত্বপূর্ণ ও প্রথমে পূরণ করতে হবে তা নির্বাচন করতে হয়। আর এ কারণে নির্বাচনকে মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল বলা হয়।
115
PPC-এর পূর্ণরূপ কী?[Jessore · 2019]
উত্তর
PPC-এর পূর্ণরূপ হলো- Production Possibility Curve
116
অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন?[Jessore · 2019]
উত্তর
সমাজে অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় নির্বাচন সমস্যা দেখা দেয়।
মানুষের অভাব অসীম। কিন্তু এই অভাব পূরণের সম্পদ সীমিত। তাই কোনো নির্দিষ্ট সময়ে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না, আবার সব অভাব সমান গুরুত্বপূর্ণ নয়। তাই ব্যক্তিকে তার অভাবের গুরুত্ব অনুসারে কোনো অভাব আগে এবং কোনো অভাব পরে পূরণ করতে হয়। এভাবেই অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয়।
117
দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝ?[Chittagong · 2019]
উত্তর
অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।
118
নির্দেশমূলক অর্থব্যবস্থায় ‘কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ’ গুরুত্বপূর্ণ কেন?[Chittagong · 2019]
উত্তর
নির্দেশমূলক অর্থব্যবস্থায় ‘কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ’ কর্তৃক দ্রব্য বা সেবার দাম নির্ধারিত হয় বলে এটি গুরুত্বপূর্ণ।
নির্দেশমূলক অর্থব্যবস্থায় সরকার একক উদ্যোক্তা হিসেবে বিভিন্ন উৎপাদন কাজ পরিচালনা করে। এ উৎপাদনের পেছনে ব্যক্তির মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না। সর্বোপরি এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে পণ্যের দাম নির্ধারণ হয় না। কেন্দ্রীয় কর্তৃপক্ষ সব পণ্যের দাম নির্ধারণ করে। তাই এখানে অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। এ কারণে নির্দেশমূলক অর্থব্যবস্থায় ‘কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ’ গুরুত্বপূর্ণ।
119
মাত্রাগত উৎপাদন কী?[Chittagong · 2019]
উত্তর
দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।
120
দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন?[Chittagong · 2019]
উত্তর
দীর্ঘকালে সকল ব্যয় বা উৎপাদনের সকল উপকরণের ব্যয় পরিবর্তনশীল হওয়ায় স্থির ব্যয় থাকে না। স্বল্পকালে উৎপাদন ব্যয় বলতে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় উভয়কে বোঝানো হয়। কিন্তু দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন- স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয়ই স্থির থাকে না।
121
অর্থনৈতিক ব্যবস্থা কী?[Sylhet · 2019]
উত্তর
যে সব প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়।
122
কেন নির্বাচন সমস্যা উদ্ভব হয়?[Sylhet · 2019]
উত্তর
সম্পদের স্বল্পতার কারণে নির্বাচন সমস্যা উদ্ভব হয়। অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় এ সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার ও অপচয় রোধ করা দরকার। এ কাজ করতে গিয়ে অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়, তা হলো নির্বাচন সমস্যা। সম্পদের ব্যবহার এমনভাবে করা উচিত যাতে তা দ্বারা সমাজের বেশির ভাগ লোকের অধিকাংশ অভাব পূরণ করা যায়। তবে সম্পদের স্বল্পতার কারণে মানুষের সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। তাই কোন অভাবগুলো অধিক গুরুত্বপূর্ণ ও প্রথমে পূরণ করতে হবে তা নির্বাচন করতে হয়। অর্থাৎ সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে সামঞ্জস্য বিধান করতে গিয়ে নির্বাচন সমস্যার উদ্ভব হয়।
123
উৎপাদন বলতে কী বোঝ?[Barisal · 2019]
উত্তর
যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট কারিগরি জ্ঞানের ভিত্তিতে বস্তুগত উপকরণকে বস্তুগত উৎপাদনে রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হয়, তাকে উৎপাদন বলে।
124
উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা দাও।[Barisal · 2019]
উত্তর
বিদ্যমান প্রযুক্তি ও নির্দিষ্ট পরিমাণ উপকরণ দ্বারা উৎপাদিত দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দেশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) বলে। মনে করি, একটি সমাজ তার সীমাবদ্ধ সম্পদের সাহায্যে ১ লক্ষ বই অথবা ১ কোটি কলম তৈরি করতে পারে। সমাজ ইচ্ছা করলে কলম উৎপাদন হ্রাস করে বই উৎপাদন বৃদ্ধি করতে পারে। আবার একই পরিমাণ সম্পদের সাহায্যে বই ও কলমের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারে। এভাবে সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো যায়।
125
ধ্রুবক কী?[Barisal · 2019]
উত্তর
গণিতশাস্ত্রে যেসব বিষয় বা রাশির মান সব অবস্থাতেই অপরিবর্তিত থাকে, তাকে ধ্রুবক বলে।
126
উপকরণ দাম কীভাবে যোগানের পরিমাণকে প্রভাবিত করে?[Barisal · 2019]
উত্তর
উপকরণের দামের সাথে দ্রব্যের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান। উপকরণের দাম বাড়লে উৎপাদন ব্যয় বাড়ে। ফলে দাম স্থির থাকলেও যোগান কমে। সেক্ষেত্রে যোগান রেখার আকৃতি বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয়। প্রদত্ত চিত্রে দেখা যায়, ‘X’ দ্রব্য উৎপাদনের জন্য উপকরণের দাম P0 থেকে P1-এ বৃদ্ধি পেলে দ্রব্যের উৎপাদন ব্যয় বাড়ায় দ্রব্যের যোগান OQ0 থেকে OQ1তে হ্রাস পায়।

127
দুষ্প্রাপ্যতা কাকে বলে?[Dhaka · 2018]
উত্তর
অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।
128
মিশ্র অর্থব্যবস্থায় মূল্য কীভাবে নির্ধারিত হয়?[Dhaka · 2018]
উত্তর
মিশ্র অর্থব্যবস্থায় সাধারণত স্বয়ংক্রিয় দামব্যবস্থায় বাজারমূল্য নির্ধারিত হয়। তবে মূল্য নির্ধারণে মুদ্রাস্ফীতি বা মুদ্রাসংকোচনের সময় সরকারি হস্তক্ষেপ পরিলক্ষিত হয়।
মিশ্র অর্থব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়। এক্ষেত্রে বাজারে চাহিদা ও যোগান ভূমিকা রাখে। দ্রব্যের দাম তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হলেও দামস্তরের অতিরিক্ত ঊর্ধ্বগতি সরকারি হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া অত্যাবশ্যকীয় দ্রব্যের দাম সরকারি নিয়ন্ত্রণে রাখা হয়। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে দাম নির্ধারিত হলেও কিছু কিছু ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ লক্ষ করা যায়।
129
ব্যষ্টিক অর্থনীতি কী? [Rajshahi · 2018]
উত্তর
অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
130
“নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত।” আলোচনা কর। [Rajshahi · 2018]
উত্তর
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মূলধনের প্রাধান্য, মুনাফার উদ্দেশ্যে উৎপাদন, উৎপাদনের উপাদানসমূহের ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। আর নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদনের যাবতীয় উপাদানের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। পক্ষান্তরে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদন কাজ রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয় বলে শ্রমিক শোষণের সুযোগ থাকে না।
131
দুষ্প্রাপ্যতা কী?[Dinajpur · 2017]
উত্তর
অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা (Scarcity) বলে।
132
সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন? ২[Dinajpur · 2017]
উত্তর
মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত হওয়ার দরুন নির্বাচন সমস্যায় পড়তে হয়। মূলত এখান থেকেই সুযোগ ব্যয় ধারণার সৃষ্টি। কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্যটির উৎপাদন/ভোগ যে পরিমাণ ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয়। উদাহরণস্বরূপ বলা যায়, এক বিঘা জমিতে ধান চাষ করলে বিশ কুইন্টাল ধান উৎপাদন করা যায়। আবার পাট চাষ করলে দশ কুইন্টাল পাট উৎপাদন করা যেত। এক্ষেত্রে বিশ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো দশ কুইন্টাল পাট।
133
উপযোগ কী?[Dinajpur · 2017]
উত্তর
উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়।
134
মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়- ব্যাখ্যা করো।[Dinajpur · 2017]
উত্তর
মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকলে তার নিকট উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এক পর্যায়ে সে আর ঐ দ্রব্যটি ভোগ করতে চায় না। এমতাবস্থায় ভোক্তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ভোক্তার লিচু খাওয়ার ইচ্ছা হলো। এখন সে প্রথম লিচুটি যে আগ্রহ নিয়ে ভোগ করে পরেরটি ভোগের ক্ষেত্রে তার সে আগ্রহ কমে যায়। অর্থাৎ প্রথম লিচুর তুলনায় দ্বিতীয় লিচু থেকে সে কম উপযোগ পায়। তৃতীয় লিচুর ক্ষেত্রে উপযোগ আরো হ্রাস পায়। এভাবে এক পর্যায়ে তার লিচু খাওয়ার আর কোনো আগ্রহ থাকবে না। ফলে সে আর লিচু গ্রহণ করবে না। এ অবস্থায় ভোক্তার নিকট লিচুর মোট উপযোগ সর্বোচ্চ হলেও প্রান্তিক উপযোগ হয় শূন্য।
135
নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে?[Comilla · 2017]
উত্তর
নির্দেশমূলক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে দেশের যাবতীয় সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে এবং কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয়।
136
‘দুষ্প্রাপ্যতা ও নির্বাচন’ কীভাবে সম্পর্কিত?[Comilla · 2017]
উত্তর
অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন ধারণা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও এদের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান।
মানুষের সব অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। মানুষের অসংখ্য অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাই হলো দুষ্প্রাপ্যতা। অপরদিকে, অসংখ্য অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাবের বাছাই হলো নির্বাচন। তাই মানুষকে সম্পদের দুষ্প্রাপ্যতার জন্যই অসীম অভাবকে তীব্রতার মাত্রানুসারে নির্বাচন করতে হয়।
137
দুষ্প্রাপ্যতা কী?[Jessore · 2017]
উত্তর
অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা (Scarcity) বলে।
138
কোন অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না?[Jessore · 2017]
উত্তর
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না।
ধনতন্ত্রে স্বয়ংক্রিয় মূল্যব্যবস্থা মানুষের অর্থনৈতিক কার্যাবলিকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। এখানে সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নিয়ন্ত্রণ করা হয় না। বরং ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া- প্রতিক্রিয়ার দ্বারা বাজারে পণ্যের দাম নির্ধারিত হয়। বাজার চাহিদা ও বাজার যোগান পণ্য ও সেবার দাম নির্ধারণে ভূমিকা রাখে।
139
উৎপাদন সম্ভাবনা রেখা কী?[Barisal · 2017]
উত্তর
উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।
140
উৎপাদন সম্ভাবনা রেখার ওপর কোন বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু?[Barisal · 2017]
উত্তর
উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থিত বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু।
সীমিত সম্পদ এবং অসীম অভাবের কারণে সৃষ্ট হয় অভাবের। গুরুত্ব অনুসারে অভাব সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো হয়। এ রেখার ভেতরের বিন্দু সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। কারণ ভেতরের বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু অ-অর্জনযোগ্য অঞ্চল নির্দেশ করে। কারণ সম্পদের পূর্ণ ব্যবহার হলেও উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দুতে উৎপাদন করা সম্ভব হয় না। আর উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করে। কারণ উক্ত বিন্দুগুলোতে সম্পদের পূর্ণ ব্যবহার হয়। সুতরাং, উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুগুলোই অধিক কাম্য।
141
অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝায়?[Sylhet · 2017]
উত্তর
অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে, জনগণ তাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ দ্রব্য ও সেবা ভোগ করতে চায় তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হওয়াকে বোঝায়।
142
ব্যষ্টিক অর্থনীতিকে কি সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায়?[Sylhet · 2017]
উত্তর
ব্যষ্টিক অর্থনীতিকে সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় না। এরা একে অপরের পরিপূরক।
ব্যষ্টিক অর্থনীতিতে অনেক সময় ক্ষুদ্রাংশের নির্ভুল বিশ্লেষণ হয় না বলে অর্থনৈতিক সমস্যার সঠিক চিত্র পাওয়া যায় না। আবার ব্যষ্টিক আলোচনা ছাড়া কেবল সামষ্টিক আলোচনা অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নয়। কাজেই কোনো অর্থনৈতিক সমস্যার পূর্ণ বিশ্লেষণের জন্য ব্যষ্টিক বা সামষ্টিক যেকোনো একটির ওপর নির্ভর করা যায় না। অর্থনৈতিক সমস্যার প্রকৃতি নির্ধারণ ও সঠিক বিশ্লেষণের জন্য উভয়ের বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এ জন্য ব্যষ্টিক অর্থনীতিকে সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় না। এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ পল এ. স্যামুয়েলসন বলেন, “ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই; উভয়ই অতীব প্রয়োজনীয়।”
