01 SAARC-এর পর্ণরূপ লেখ। [নটরডেম কলেজ · 2026]
উত্তর SAARC-এর পূর্ণরূপ হলো South Asian Association for Regional Co-operation.
02 বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কীরূপ ভূমিকা পালন করে? [নটরডেম কলেজ · 2026]
উত্তর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করাই হলো জাতিসংঘের প্রধান কাজ। বৈরিতার অবসান ঘটিয়ে যুদ্ধবিধ্বস্ত জনপদের শান্তি স্থাপনের জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংগঠনটি বিশ্বের বিভিন্ন সংঘাতময় স্থানে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গঠন করে কার্যক্রম পরিচালনা করে। এভাবেই জাতিসংঘ বিশ্বশান্তি রক্ষায় ভূমিকা রাখে।
03 বাংলাদেশ সংবিধানের কয়টি তফসিল রয়েছে? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]
উত্তর বাংলাদেশ সংবিধানের ৭টি তফসিল রয়েছে।
04 কোরাম কী? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]
উত্তর জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে সংসদের কাজ চলবে। অর্থাৎ ৬০ জন সদস্য নিয়ে কোরাম গঠিত হয়। সুতরাং যে ন্যূনতম সংখ্যক সদস্য নিয়ে সংসদ অধিবেশন চলতে পারে তাকে কোরাম বলে।
05 ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]
উত্তর ফরায়েজি আন্দোলনের প্রবক্তা ছিলেন হাজী শরীয়তউল্লাহ।
06 স্পিকারের কাজ সম্পর্কে লেখ। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]
উত্তর জাতীয় সংসদের স্পিকার একজন অত্যন্ত সম্মানীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি সংসদের সভাপতি। একজন স্পিকার বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। স্পিকার সংসদের বৈঠক স্থগিত এবং বন্ধ রাখতে পারেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি কোনো সংসদ সদস্যকে সতর্ক কিংবা বহিষ্কার করতে পারেন। স্পিকার নির্বাচিত সংসদের শপথবাক্য পাঠ করানোসহ বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকেন।
07 SAARC-এর পূর্ণরূপ কী? [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026]
উত্তর SAARC-এর পূর্ণরূপ হলো- South Asian Association for Regional Co-operation |
08 বাংলাদেশের বৈদেশিক নীতির একটি বৈশিষ্ট্য বর্ণনা কর। [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026]
উত্তর বাংলাদেশের বৈদেশিক নীতির একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ‘হলো ‘বন্ধুত্বের নীতি’। এই নীতির মূলকথা হলো ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়’, যার ভিত্তিতে বাংলাদেশ জন্মলগ্ন থেকে বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সম্ভাব, সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব গড়ে তুলেছে। আয়তনে ক্ষুদ্র এবং উন্নয়নকামী দেশ হিসেবে এই নীতি অনুসরণ করা বাংলাদেশের জন্য অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত।
09 সার্ক কখন প্রতিষ্ঠিত হয়? [চট্টগ্রাম কলেজ · 2026]
উত্তর সার্ক ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
10 আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনের সুবিধা আলোচনা কর। [চট্টগ্রাম কলেজ · 2026]
উত্তর আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনের প্রধান সুবিধা হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। এই ধরনের জোটের ফলে সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক হ্রাস পায়, যা সুলভ ও সাধারণ বাজার সৃষ্টিতে সাহায্য করে এবং নিজেদের উৎপাদিত পণ্যের বাণিজ্যিক প্রসার ঘটায়। এছাড়া যৌথ বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে দেশগুলো নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারে।
11 কমনওয়েলথ কী? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]
উত্তর কমনওয়েলথ হলো সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত বর্তমানে স্বাধীন এমন রাষ্ট্রসমূহ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন।
12 ওআইসি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]
উত্তর মুসলিম রাষ্ট্রসমূহের স্বার্থরক্ষা করার উদ্দেশ্যে ওআইসি (OIC) প্রতিষ্ঠা করা হয়েছিল।
মুসলিম দেশসমূহের সর্ববৃহৎ সংগঠনটির নাম ওআইসি, যার পূর্ণরূপ Organisation of Islamic Co operation (OIC)। এটি বিশ্বের সকল মুসলিম জাতির ঐক্য ও সংহতির প্রতীক। মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন ও ভবিষ্যতের মুসলমানদের সাথে ভূমিকা রাখা ওআইসি (OIC) গঠনের অন্যতম কারণ বা উদ্দেশ্য।
13 জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? [হলিক্রস কলেজ · 2026]
উত্তর জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
14 সার্কভুক্ত দেশগুলোর নাম লেখ। [হলিক্রস কলেজ · 2026]
উত্তর সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্কভুক্ত ৮টি দেশের নাম হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
15 বাংলাদেশের আইনসভার নাম কী? [ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2026]
উত্তর বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
16 যুক্তফ্রন্ট সম্পর্কে লেখো। [ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2026]
উত্তর যুক্তফ্রন্ট বলতে ১৯৫৪ সালে অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী একটি রাজনৈতিক জোটকে বোঝায়।
১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহণ করার জন্য এই পরিস্থিতিতে ১৯৫৩ সালের নভেম্বর মাসে ময়মনসিংহে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোট পাঁচটি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়। দলগুলো হলো- আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলামি পার্টি, গণতন্ত্রী দল এবং খিলাফত-ই-রব্বানি। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। 17 ‘OIC’র পূর্ণরূপ কী?
[Dhaka · 2019] উত্তর
‘OIC’র পূর্ণরূপ হলো Organisation of Islamic Cooperation. 18 বাংলাদেশের দুটি বৈদেশিক নীতি বর্ণনা কর।
[Dhaka · 2019] উত্তর
বৈদেশিক নীতি হলো এক রাষ্ট্রের সাথে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণের কৌশল। বাংলাদেশের বৈদেশিক নীতির প্রধান বৈশিষ্ট্য হলো- সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয় । ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ঘোষণা দেন। বাংলাদেশের বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং সমতা বজায় রাখা। 19
EU কী? [Dhaka · 2019]
উত্তর EU (European Union) হলো ইউরোপের একটি আঞ্চলিক অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। 20
জাতিসংঘ গঠনের উদ্দেশ্য বর্ণনা কর। [Dhaka · 2019]
উত্তর জাতিসংঘ গঠনের অন্যতম দুটি উদ্দেশ্য হলো— ১. আন্তর্জাতিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘের সাধারণ পরিষদ এ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও ব্যবস্থা গ্রহণ করে থাকে।
২. আন্তর্জাতিক আইনের সাহায্যে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরোধ নিষ্পত্তি করা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মূলত এ কাজ করে থাকে। এ পরিষদ আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির চেষ্টা করে। এ চেষ্টা ব্যর্থ হলে তারা সামরিক শক্তিও প্রয়োগ করতে পারে। 21
জাতীয় সংসদের আসন সংখ্যা কত? [Comilla · 2019] উত্তর
বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০টি। 22
নির্বাচন কমিশনের দুটি কাজ সম্পর্কে লিখ। [Comilla · 2019] উত্তর
বাংলাদেশ সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত। নির্বাচন কমিশনের কার্যাবলি সংবিধান কর্তৃক নির্ধারিত। নির্বাচন কমিশন যে সমস্ত কাজ করে থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কাজ হলো- ১. নির্বাচনি এলাকার সীমানা: নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে কোনো সমস্যা ও জটিলতার সৃষ্টি হলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।
২. রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান: সংসদ সদস্য নির্বাচন বা জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কয়েকটি ধাপ অনুসরণ করে। যেমন- তফসিল ঘোষণা, মনোনয়নপত্র ছাড়া, মনোনয়নপত্র গ্রহণ, বাছাই, চূড়ান্ত মনোনয়ন প্রকাশ, ভোট গণনা এবং ফলাফল প্রকাশ ইত্যাদি। রাষ্ট্রপতি পদের নির্বাচনের দায়িত্বও নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত। 23 OIC কী?
[Chittagong · 2019] উত্তর
OIC (Organisation of Islamic Co-operation) হলো বিশ্বের মুসলিম দেশগুলো নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। 24 সার্কের গঠন লিখ।
[Chittagong · 2019] উত্তর
সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সংগঠিত একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর তারিখে ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ৮টি। রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে পাঁচটি স্তর আছে। সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল। 25
BIMSTEC-এর পূর্ণরূপ কী? [Sylhet · 2019]
উত্তর BIMSTEC – এর পূর্ণরূপ হলো Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation. 26
জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝ? [Sylhet · 2019]
উত্তর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জোট নিরপেক্ষতা বলতে কোনো সামরিক জোটের সদস্য না হয়ে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি মেনে চলাকে বোঝায়। ডান নয়, বামও নয়, মিত্র বা অক্ষ, কোনো শক্তির সঙ্গে জোট বাঁধা নয়। প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া হলো জোট নিরপেক্ষ আন্দোলনের মূলনীতি। এই মূলনীতির ভিত্তিতে ১৯৬১ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) প্রতিষ্ঠিত হয়। কিউবার রাজধানী হাভানায় ন্যাম এর সদর দপ্তর অবস্থিত এবং বর্তমানে বিশ্বের ১২০টি দেশ এর সদস্য।
27 কত তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
[Sylhet · 2019] উত্তর ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
28 বাংলাদেশের বৈদেশিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
[Sylhet · 2019] উত্তর বাংলাদেশের বৈদেশিক নীতির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরি এবং বহির্বিশ্বের সমর্থন আদায় করা।
বাংলাদেশ সংবিধানের ২৫ (১) অনুচ্ছেদে পররাষ্ট্রনীতি সম্পর্কে বলা হয়েছে, “জাতীয় সার্বভৌম ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা”- এ সকল নীতিই হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। 29
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ অর্জন করে? [Jessore · 2019] উত্তর
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 30
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? [Jessore · 2019] উত্তর
বিচার বিভাগের স্বাধীনতা বলতে শাসন বিভাগ ও আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত থেকে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনা করার ক্ষমতাকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারকদের নিয়োগ পদ্ধতি, চাকরির নিরাপত্তা, বেতন, পদমর্যাদা এবং বিচারকদের দক্ষতা, জ্ঞান ও সাহসিকতার ওপর। কোনো রাষ্ট্রের শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না তা বিচারের মাপকাঠি হলো সে দেশের বিচার বিভাগের উৎকর্ষ। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমাজব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত। বিচার বিভাগের স্বাধীনতা সংবিধান ও আইন সংরক্ষণে খুবই জরুরি।
31 OIC-এর পূর্ণরূপ কী? [Barisal · 2019]
উত্তর OIC-এর পূর্ণরূপ হলো Organisation of Islamic Co-operation.
32 ‘ভাগ কর ও শাসন কর’ নীতি বলতে কী বোঝ? [Barisal · 2019]
উত্তর ভাগ কর ও শাসন কর ইংরেজ শাসকদের একটি কূটকৌশল বা কূটনীতি।
এ নীতিটি ছিল ব্রিটিশ সরকারের একটি চিরাচরিত প্রশাসনিক নীতি ১৮৮৫ সালের পর থেকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলন ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। ক্রমবর্ধমান ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার উপলব্ধি করে ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টি করা প্রয়োজন। এক্ষেত্রে তারা ভারতবর্ষের প্রধান দুটি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। প্রকৃতপক্ষে ক্ষমতাকে দীর্ঘায়িত এবং টেকসই করার লক্ষ্যে তারা এই কৌশল অবলম্বন করে। এ উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের চিরাচরিত ভাগ কর ও শাসন কর নীতি অনুসরণে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করে। 33 সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কী?
[Dhaka · 2018] উত্তর
সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম আফগানিস্তান। 34 বৈদেশিক নীতি বলতে কী বোঝায়?
[Dhaka · 2018] উত্তর
যে নীতির সাহায্যে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয় তাই বৈদেশিক নীতি। বর্তমানে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। তাই সব রাষ্ট্রই কোনো না কোনো বিষয়ে অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল। এজন্য এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক স্থাপিত হয়। সাধারণত জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বৈদেশিক সম্পর্ক স্থাপন, সংরক্ষণ ও সম্প্রসারণ করা হয়। 35
ওআইসি কী? [Dhaka · 2018]
উত্তর ওআইসি (OIC- Organisation of Islamic Co-operation) হলো বিশ্বের মুসলিম দেশগুলো নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। 36
কমনওয়েলথ বলতে কী বোঝায়? [Dhaka · 2018]
উত্তর কমনওয়েলথ হলো সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত বর্তমানে স্বাধীন এমন রাষ্ট্রসমূহ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। একসময় প্রায় সারা বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তৃত ছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসিত অঞ্চলগুলো একের পর এক স্বাধীন হতে থাকে। ব্রিটেন ও এর শাসন থেকে মুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্কের বন্ধন ধরে রাখার লক্ষ্যে ১৯৪৯ সালে কমনওয়েলথ গঠন করা হয়। ব্রিটেনের রাজা বা রানি হলেন এ সংগঠনটির প্রধান।
37 সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[Dhaka · 2017] উত্তর সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
38 জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝ?
[Dhaka · 2017] উত্তর জোট নিরপেক্ষ আন্দোলন বলতে বোঝায় বিশ্বের সামরিক জোট বা বৃহৎ কোনো রাষ্ট্রের জোটের মতাদর্শের বাইরে থেকে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
উদাহরণস্বরূপ বাংলাদেশের বৈদেশিক নীতির কথাই ধরা যাক। এদেশের বৈদেশিক নীতি স্বাধীন ও জোট নিরপেক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, শেখ হাসিনাসহ দেশের বড় বড় নেতা দ্ব্যর্থহীন কণ্ঠে স্বাধীন ও জোট নিরপেক্ষ বৈদেশিক নীতির কথা বলেছেন। বাংলাদেশ সরকার প্রত্যেক জাতির নিজস্ব ধারায় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন পদ্ধতি গড়ে তোলার অধিকারে বিশ্বাসী, আর এ বিষয়টিই হলো জোট নিরপেক্ষ আন্দোলনের মূলকথা।
39 কমনওয়েলথ কী?
[Rajshahi · 2017] উত্তর কমনওয়েলথ হলো কতগুলো স্বাধীন রাষ্ট্রের স্বেচ্ছাধীন সংস্থা।
40 বাংলাদেশের বৈদেশিক নীতি বলতে কী বোঝায়?
[Rajshahi · 2017] উত্তর বাংলাদেশের বৈদেশিক নীতি হলো সরকার কর্তৃক প্রণীত অপরাপর রাষ্ট্রসমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক ও আচরণের নীতিমালা। স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’ এ নীতি অনুসরণ করে বৈদেশিক সম্পর্ক বজায় রেখে চলছে। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সব সময়ই বিংশ শতাব্দীর স্নায়ুযুদ্ধে প্রভাবশালী রাষ্ট্রসমূহের পক্ষাবলম্বন থেকে বিরত থাকছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ায় অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে সুদৃঢ় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
41 কমনওয়েলথ গঠিত হয় কত সালে?
[Dinajpur · 2017] উত্তর ১৯৪৯ সালে কমনওয়েলথ গঠিত হয়।
42 সার্কের উদ্দেশ্য কী?
[Dinajpur · 2017] উত্তর সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিকে সামনে রেখে পারস্পরিক সহযোগিতাই হলো সার্কের উদ্দেশ্য।
সার্ক সনদে ৮টি লক্ষ্যের কথা উল্লেখ করা হয়। সেগুলো হলো- দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের কল্যাণ সাধন ও জীবনমান উন্নয়ন। দেশগুলোর মধ্যে যৌথভাবে আত্মনির্ভরশীলতা জোরদার করা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যমান বিরোধ, সমস্যার নিষ্পত্তি ও পারস্পরিক বিশ্বাস স্থাপন করা। সদস্য দেশগুলোর বিভিন্ন অগ্রগতির জন্য যৌথভাবে কার্যক্রম স্থির ও রূপায়ন করা। সদস্য দেশগুলোর মধ্যে সুসম্পর্ক স্থাপন ও সহযোগিতা জোরদার করা। সার্কভুক্ত ৮টি দেশ পারস্পরিক সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নীতি মেনে চলবে এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল থাকবে।
43 বৈদেশিক নীতির সংজ্ঞা দাও।
[Comilla · 2017] উত্তর পররাষ্ট্রনীতি বলতে নিজের স্বাধীনতা- সার্বভৌমত্বের সুরাহার জন্য একটি রাষ্ট্রের লক্ষ্য অর্জনের জাতীয় স্বার্থ আদায়ের বা প্রতিষ্ঠার জন্য ক্রিয়া- প্রতিক্রিয়াকে বোঝায়।
44 কেন ‘সার্ক’ গঠিত হয়েছিল?
[Comilla · 2017] উত্তর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির লক্ষ্যে সার্ক গঠিত হয়েছিল। বর্তমান বিশ্ব আঞ্চলিক সহযোগিতায় বিভিন্ন রাষ্ট্র জোটবদ্ধ হয়ে উন্নয়ন ও কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করছে। সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। পারস্পরিক কল্যাণ ও আঞ্চলিক সহযোগিতামূলক উদ্দেশ্য নিয়ে সার্ক গঠন করা হয়। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধন করে সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনের মানোন্নয়ন করা হচ্ছে সার্ক সনদের প্রধান লক্ষ্য।
45 প্রতিবন্ধি কারা?
[Sylhet · 2017] উত্তর প্রতিবন্ধি হলো তারাই যারা দৈহিক, মানসিক ও বোধ শক্তিজনিত অসুবিধার কারণে সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ ও স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত।
46 ওআইসি (OIC) কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
[Sylhet · 2017] উত্তর মুসলিম রাষ্ট্রসমূহের স্বার্থরক্ষা করার উদ্দেশ্যে ওআইসি (OIC) প্রতিষ্ঠা করা হয়েছিল।
মুসলিম দেশসমূহের সর্ববৃহৎ সংগঠনের নাম হল ওআইসি, যার পূর্ণরূপ হলো- Organisation of Islamic Co-operation (OIC)। এটি বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের ঐক্য ও সংহতির প্রতীক। মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন ও বহির্বিশ্বের মুসলমানদের স্বার্থে ভূমিকা রাখা ওআইসি (OIC) গঠনের অন্যতম কারণ।
47 বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
[Jessore · 2017] উত্তর বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
48 বৈদেশিক নীতি বলতে কী বোঝ?
[Jessore · 2017] উত্তর যে নীতির সাহায্যে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয় তাই বৈদেশিক নীতি।
বর্তমানে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। সব রাষ্ট্রই একে অন্যের ওপর নির্ভরশীল। তাই এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয়। সাধারণত জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বৈদেশিক সম্পর্ক স্থাপন, সংরক্ষণ ও সম্প্রসারণ করা হয়ে থাকে।
49 নির্বাচন কী?
[Barisal · 2017] উত্তর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াই হলো নির্বাচন।
50 বাংলাদেশের বৈদেশিক নীতি বলতে কী বোঝায়?
[Barisal · 2017] উত্তর বাংলাদেশের বৈদেশিক নীতি হলো সরকার কর্তৃক প্রণীত অপরাপর রাষ্ট্রসমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক ও আচরণের নীতিমালা। স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’ এ নীতি অনুসরণ করে বৈদেশিক সম্পর্ক বজায় রেখে চলছে। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সব সময়ই বিংশ শতাব্দীর স্নায়ুযুদ্ধে প্রভাবশালী রাষ্ট্রসমূহের পক্ষাবলম্বন থেকে বিরত থাকছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ায় অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে সুদৃঢ় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
51 বৈদেশিক নীতির সংজ্ঞা দাও।
[Chittagong · 2017] উত্তর পররাষ্ট্রনীতি বলতে নিজের স্বাধীনতা- সার্বভৌমত্বের সুরাহার জন্য একটি রাষ্ট্রের লক্ষ্য অর্জনের জাতীয় স্বার্থ আদায়ের বা প্রতিষ্ঠার জন্য ক্রিয়া- প্রতিক্রিয়াকে বোঝায়।
52 কেন ‘সার্ক’ গঠিত হয়েছিল?
[Chittagong · 2017] উত্তর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির লক্ষ্যে সার্ক গঠিত হয়েছিল। বর্তমান বিশ্ব আঞ্চলিক সহযোগিতায় বিভিন্ন রাষ্ট্র জোটবদ্ধ হয়ে উন্নয়ন ও কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করছে। সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। পারস্পরিক কল্যাণ ও আঞ্চলিক সহযোগিতামূলক উদ্দেশ্য নিয়ে সার্ক গঠন করা হয়। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধন করে সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনের মানোন্নয়ন করা হচ্ছে সার্ক সনদের প্রধান লক্ষ্য।
53 EU-র পূর্ণরূপ লেখ।
উত্তর EU-এর পূর্ণরূপ হলো European Union. 54
সার্কের দুটি উদ্দেশ্য ব্যাখ্যা কর। উত্তর
১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে ‘সার্ক সনদ’ স্বাক্ষরিত হয় সার্কের আটটি উদ্দেশ্যের মধ্যে জনজীবনের মানোন্নয়ন ও যৌথ স্বনির্ভরতা অর্জন দুটি উদ্দেশ্য। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে যৌথ স্বনির্ভরতাকে উন্নত ও জোরদারকরণ। 55 সার্ক কখন গঠিত হয়?
উত্তর ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক গঠিত হয়।
56 দুর্নীতি বলতে কী বোঝায়? উত্তর
সরকারি-বেসরকারি সকল পর্যায়ে ঘুষ, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন বা ব্যক্তি বিশেষের অবৈধ ও অসংগত সুবিধা গ্রহণ এবং নীতিবিরুদ্ধ সকল কাজকেই দুর্নীতি বলা হয়। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি ও এক ধরনের সামাজিক অপরাধ। মানব সভ্যতার শুরু থেকে আজ অবধি সকল সমাজ ও সকল রাষ্ট্রেই কোনো না কোনো ক্ষেত্রে এর প্রকোপ ও প্রসার পরিলক্ষিত হয়।’ 57
HIV-এর বিস্তারিত রূপ লেখ। উত্তর HIV-এর বিস্তারিত রূপ হচ্ছে- Human Immuno deficiency Virus.
58 নওয়াব আবদুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন?
উত্তর উনিশ শতকের মাঝামাঝি বাংলার মুসলমানদের চরম দুর্দিনে নওয়াব আবদুল লতিফ এক আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তিনি মুসলমানদের দুঃসময়ে তাদের উন্নতির পথের সন্ধান দিয়েছিলেন এবং তাদেরকে উন্নতির পথে পরিচালিত করেছেন। তিনি ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুসলমানদের স্বার্থরক্ষার জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেন। শিক্ষা, সমাজ সংস্কার ও অন্যান্য ক্ষেত্রে তার অবদান উত্তর ভারতের স্যার সৈয়দ আহমদের সাথে তুলনীয়। তাই নওয়াব আবদুল লতিফকে বাংলার ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয়। 59
বাংলাদেশের আইনসভা কতজন সদস্য নিয়ে গঠিত? উত্তর
বাংলাদেশের আইনসভা ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত। 60 ভেজাল খাদ্য গ্রহণের দুটি নেতিবাচক দিক উল্লেখ কর।
উত্তর ভেজাল খাদ্য গ্রহণের দুটি নেতিবাচক দিক হলো-
i. ভেজাল খাবার খেয়ে ভোক্তারা লিভার, কিডনি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, গ্যাস্টিক এমনকি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হচ্ছে।
ii. ভেজাল খাদ্য খেয়ে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
61 বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল তাৎপর্য কী? উত্তর
বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল তাৎপর্য হলো সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়। 62
জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা বিশ্ব বিবেককে ভীষণ আতঙ্কিত করে তোলে। বিশ্ববাসী এ ধরনের ধ্বংসলীলা থেকে রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। এ লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট মিলিত হয়ে এরূপ একটি সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বিভিন্ন সম্মেলন ঘোষণা ও চুক্তির মাধ্যমে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
63 উক্ত সংস্থার নাম কী?
উত্তর উক্ত সংস্থার নাম হলো সার্ক। 64
ওআইসি গঠনের প্রেক্ষাপট কী ছিল? উত্তর
মুসলমানদের ঐক্য ও সংহতি জোরদার করে ইসলামি স্থাপনাসমূহ রক্ষা করার প্রেক্ষাপটে ওআইসি গঠিত হয়।
বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর সংগঠন হলো ‘ওআইসি। মুসলমানদের ক্রমাবনতিশীল অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেদের সংগঠিত করার জন্য মুসলিম নেতৃবৃন্দ এ সংস্থা গঠনে উদ্যোগী হন। নিজেদের মধ্যে ঐক্য ও সংহতিবোধ দৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ ইসলাম বিরোধী শক্তিসমূহের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকার তাগিদে বিশেষ করে ১৯৬৯ সালে আল আকসা মসজিদে অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোর প্রচেষ্টার মাধ্যমে ১৯৬৯ সালে ২৫ সেপ্টেম্বর (OIC) Organization of Islamic Conference প্রতিষ্ঠা করা হয়। 65 EU কী?
উত্তর EU বা European Union হলো ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত দেশসমূহের অর্থনৈতিক জোট।
66 বৈদেশিক নীতি বলতে কী বোঝ? উত্তর
একটি রাষ্ট্র তার বৈদেশিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং পরিচালনার লক্ষ্যে যেসব নীতিমালা গ্রহণ করে, আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে এ নীতিমালা ওই দেশের বৈদেশিক নীতি হিসেবে পরিচিত। সাধারণভাবে বলা যায়, একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থরক্ষা করে বৈদেশিক সম্পর্ক স্থাপন, সংরক্ষণ ও সম্প্রসারণের ক্ষেত্রে যে নীতিমালা গ্রহণ করে তাই বৈদেশিক নীতি। সুতরাং একটি রাষ্ট্রের জাতীয় নীতির সম্প্রসারিত অংশকেই বৈদেশিক নীতি বলে। 67
‘দুদক’ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর দুদক/ দুর্নীতি দমন কমিশন ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
68 ন্যায়পাল কী?
উত্তর ন্যায়পাল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ‘Ombudsman’, যার অর্থ প্রতিনিধি বা মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের অনুকরণে বাংলাদেশে ন্যায়পাল পদটি সংবিধানের ৭৭নং অনুচ্ছেদের মাধ্যমে সৃষ্টি করা হয়। ন্যায়পাল হলো সেই পদ, পদাধিকারবলে যিনি সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নিযুক্ত হবেন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান সুযোগ-সুবিধা লাভ করবেন এবং তার কাজের জন্য তিনি সংসদের নিকট দায়ী থাকেন।
