Civics 2nd – A,B S – CH 7

01 কে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেন? [Dhaka · 2025]

উত্তর অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

02 মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যের শর্ত সম্পর্কে লেখ। [Dhaka · 2025]

উত্তর মহাহিসাব নীরিক্ষক ও নিয়ন্ত্রকের কার্যের শর্ত হলো-তিনি সম্পূর্ণভাবে স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করেন। মহাহিসাব নীরিক্ষক ও নিয়ন্ত্রক (CAG) একজন সাংবিধানিক কর্মকর্তা, যিনি সরকারের আয়-ব্যয়ের হিসাব যাচাই ও নিরীক্ষার দায়িত্ব পালন করেন। তিনি সংসদের প্রতি জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থব্যবস্থার -স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেন। তার কার্যসম্পাদনে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারে না। বাংলাদেশ সংবিধানের ১২৭ থেকে ১৩২ অনুচ্ছেদে তার ক্ষমতা ও দায়িত্ব নির্ধারিত রয়েছে, যা তাকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দেয়।

03 মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে কে নিয়োগ দেন? [Rajshahi · 2025]

উত্তর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে রাষ্ট্রপতি নিয়োগদান করেন।

04 ন্যায়পাল বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর ন্যায়পাল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ‘Ombudsman’, যার অর্থ প্রতিনিধি বা মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের অনুকরণে বাংলাদেশে ন্যায়পাল পদটি সংবিধানের ৭৭নং অনুচ্ছেদের মাধ্যমে সৃষ্টি করা হয়। ন্যায়পাল হলো সেই পদ, পদাধিকারবলে যিনি সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নিযুক্ত হবেন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান সুযোগ-সুবিধা লাভ করবেন এবং তার কাজের জন্য তিনি সংসদের নিকট দায়ী থাকেন।

05 ‘দুদক’ কত সালে প্রতিষ্ঠিত হয়? [Rajshahi · 2025]

উত্তর দুদক/ দুর্নীতি দমন কমিশন ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।

06 ন্যায়পাল কী? [Rajshahi · 2025]

উত্তর ন্যায়পাল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ‘Ombudsman’, যার অর্থ প্রতিনিধি বা মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের অনুকরণে বাংলাদেশে ন্যায়পাল পদটি সংবিধানের ৭৭নং অনুচ্ছেদের মাধ্যমে সৃষ্টি করা হয়। ন্যায়পাল হলো সেই পদ, পদাধিকারবলে যিনি সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নিযুক্ত হবেন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান সুযোগ-সুবিধা লাভ করবেন এবং তার কাজের জন্য তিনি সংসদের নিকট দায়ী থাকেন।

07 অধ্যাদেশ জারি করেন কে? [Jessore · 2025]

উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

08 সার্বজনীন ভোটের অধিকার বলতে কী বোঝায়? [Jessore · 2025]

উত্তর ভোটাধিকার যখন সকল শ্রেণি, পেশা, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধর্ম নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত থাকে, তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলা হয়। এতে আইনে স্বীকৃত যোগ্যতাসম্পন্ন যেকোনো ব্যক্তি ভোটার হবে এবং ভোট দিতে পারে। আধুনিক বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশে এরূপ ভোটাধিকার চালু আছে।

09 বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে? [Comilla · 2025]

উত্তর নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।

10 মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? [Comilla · 2025]

উত্তর মুসলিম লীগ একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করলেও অল্প সময়ের মধ্যে তা সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় এবং কেবল হিন্দুদের স্বার্থের প্রতিনিধিত্বের দিকে ঝুঁকে পড়ে। যার ফলে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়। এক্ষেত্রে মুসলমানদের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তারা একটি স্বতন্ত্র সংগঠনের মাধ্যমে স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করে। যার কারণে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করা হয়।

11 সাংবিধানিক প্রতিষ্ঠান কী? [Chittagong · 2025]

উত্তর রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়।

12 নির্বাচন কমিশনের গঠন ব্যাখ্যা কর। [Chittagong · 2025]

উত্তর বাংলাদেশ নির্বাচন কমিশন সংবিধানের ১১৮নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক ৪ জন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। কমিশনারদেরকে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন। নিয়োগের পর থেকে অনধিক পাঁচ বছর তারা -নিজ দায়িত্ব পালন করবেন।

13 নির্বাচন কমিশন কী? [Sylhet · 2025]

উত্তর বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের সকল নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধানের জন্য গঠিত একটি সাংবিধানিক সংস্থার নামই হলো নির্বাচন কমিশন।

14 অ্যাটর্নি জেনারেল কেন নিয়োগ দেওয়া হয়? ব্যাখ্যা কর। [Sylhet · 2025]

উত্তর অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য। তিনি রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ মামলায় আদালতে যুক্তি উপস্থাপন করেন এবং সরকারের বিভিন্ন বিভাগকে আইনি পরামর্শ দেন। সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে থাকেন। আদালতের কাজে সহায়তা প্রদান, সংবিধানের ব্যাখ্যা ও আইনি জটিলতার সমাধানে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই পদে একজন অভিজ্ঞ ও দক্ষ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়ে থাকে যাতে রাষ্ট্রের স্বার্থ রক্ষা নিশ্চিত হয়।

15 সরকারি কর্মকমিশনের সদস্যদের কার্যকাল কত বছর? [Barisal · 2025]

উত্তর সরকারি কর্মকমিশনের সদস্যদের কার্যকাল ৫ বছর।

16 সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানকে কীভাবে অপসারণ করা যায়? [Barisal · 2025]

উত্তর সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানকে সুপ্রিম কোর্টের বিচারকের মতো প্রক্রিয়ায় অপসারণ করা হয়। সংবিধান অনুযায়ী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ বা অযোগ্যতার অভিযোগ উঠলে তাকে সরাসরি অপসারণ করা যায় না। প্রথমে একটি নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ প্রমাণিত হতে হয়। তারপর সংসদের অনুরোধে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন। এই বিধান সরকারি কর্মকমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষায় সহায়ক, যাতে নিয়োগ প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় থাকে।

17 রাজনৈতিক দলের নিবন্ধন করে কোন সংস্থা? [Barisal · 2025]

উত্তর রাজনৈতিক দলের নিবন্ধন করে নির্বাচন কমিশন।

18 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধিবিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে ‘সেগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, ৪. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানসহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

19 বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? [Dinajpur · 2025]

উত্তর বাংলাদেশ সংবিধানের অভিভাবক বিচার বিভাগের সুপ্রিম কোর্ট।

20 মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর ১৯৫৮ সালে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করার মাধ্যমে সামরিক শাসক হিসেবে আবির্ভূত হন জেনারেল আইয়ুব খান। ক্ষমতা গ্রহণের পর তিনি তার শাসনকে স্থায়ী করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেন। আর এ কর্মসূচির মধ্যে রাজনৈতিক সংস্কার কর্মসূচি ছিল অন্যতম এবং এ রাজনৈতিক সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মৌলিক গণতন্ত্র। এ মৌলিক গণতন্ত্র হলো রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রপতি নির্ধারণ করা। জেনারেল আইয়ুব খান তার এ মৌলিক গণতন্ত্রের ভিত্তিতেই ১৯৬২ সালে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা চালু করেন।

21 অ্যাটর্নি জেনারেলের মেয়াদকাল কত বছর? [Dinajpur · 2025]

উত্তর অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী পদে বহাল থাকেন।

22 যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল? [Dinajpur · 2025]

উত্তর পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগকে প্রতিহত করার জন্য পূর্ব পাকিস্তানের কতিপয় নেতৃবৃন্দ মিলিতভাবে যুক্তফ্রন্ট গঠন করে। এ রাজনৈতিক দলটি গঠনের পিছনে নানা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এর মধ্যে একটি ছিল মুসলিম লীগের প্রতিশ্রুতি ভঙ্গ। আঞ্চলিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কে মুসলিম লীগ আশার বাণী শুনিয়েছিল তা বাস্তবায়ন না করায় এর বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠিত হয়। এছাড়া আরও একটি উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা বৈষম্যমূলক নীতি অবলম্বন করে। এ বৈষম্য দূর করার স্বার্থেও যুক্তফ্রন্ট গঠিত হয়।

23 বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা কে? [Mymensingh · 2025]

উত্তর বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা হলেন অ্যাটর্নি জেনারেল।

24 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]

উত্তর বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধিবিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, ৪. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানসহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

25 জাতীয় সংসদের আসন সংখ্যা কত? [Dhaka · 2023]

উত্তর জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০।

26 বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? [Dhaka · 2023]

উত্তর বাংলাদেশের রাষ্ট্রপতির জাতীয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচনকার্য পরিচালনা করবেন। সংবিধানের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছরের জন্য তার পদে অধিষ্ঠিত হবেন। তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয়পদে বহাল থাকবেন। একাধিক্রমে দুই মেয়াদের বেশি অর্থাৎ ১০ বছরের বেশি কেউ রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবেন না।

27 সাংবিধানিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও? [Comilla · 2023]

উত্তর রাষ্ট্রের নাগরিকদের চাহিদা, নিরাপত্তা, অধিকার ও অংশগ্রহণের জন্য সংবিধানের বিভিন্ন বিধি-বিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে তাকে সংবিধানিক প্রতিষ্ঠান বলে।

28 দুর্নীতিকে সামাজিক ব্যাধি বলার কারণ কী? [Comilla · 2023]

উত্তর নীতি বা আইনের পরিপন্থী কাজই হলো দুর্নীতি। এ দুর্নীতির উৎপত্তি, বিকাশ এবং এর দ্বারা ক্ষতির শিকার সবই হয় সমাজে। সামাজিক পরিমন্ডলেই দুর্নীতির চর্চা হয় এবং সমাজকে তিলে তিলে ধ্বংস করে দেয়। তাই দুর্নীতিকে সামাজিক ব্যাধি বলা হয়।

29 মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? [Comilla · 2023]

উত্তর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

30 গ্রিন হাউস ইফেক্ট কিভাবে জলবায়ু পরিবর্তন করে? [Comilla · 2023]

উত্তর গ্রিন হাউস ইফেক্ট বলতে পৃথিবীর অভ্যন্তরে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। সূর্য থেকে যে তাপ শক্তি পাওয়া যায় পৃথিবী থেকে তা বিকিরণের মাধ্যমে আবার মহাশূন্যে ফিরে যায়। কিন্তু বায়ুমন্ডলে গ্রিনহাউস ইফেক্টের জন্য প্রচুর পরিমাণ সিএফসি, মিথেন ইত্যাদি গ্যাস জমে থাকার ফলে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ বাধাপ্রাপ্ত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসায় ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।এভাবেই গ্রিনহাউস ইফেক্ট জলবায়ু পরিবর্তন করে এবং পরিবেশগত বিপর্যয় ঘটায়।

31 বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হয় কত সালে? [Comilla · 2023]

উত্তর বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হয় ১৯৭২ সালে।

32 ইভটিজিং রোধ করা প্রয়োজন কেন? [Comilla · 2023]

উত্তর ইভটিজিং এর কবলে পড়ে প্রতিদিন অনেক তরুণীকে অকালে প্রাণ দিতে হচ্ছে। এর প্রতিবাদ করতে গিয়ে বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন ও শিক্ষকরা ও লাঞ্ছিত হচ্ছেন এবং অনেককে প্রাণ দিতে হয়েছে। ছেলেদের বেপরোয়া উত্ত্যক্ততার শিকার হয়ে অনেক মেয়ের স্কুল কলেজ যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইভটিজিং এর ভয়াল থাবায় কোমলমতি মেয়েদের স্বপ্নভঙ্গ হচ্ছে। তাই ইভটিজিং বন্ধের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

33 BPSC এর পূর্ণরুপ কি? [Jessore · 2023]

উত্তর BPSC এর পূর্ণরুপ হলোঃ Bangladesh Public Service Commission.

34 কী কী কারনে মহহিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রককে পদচ্যুত করা যায়? [Jessore · 2023]

উত্তর মহাসচিব নিরক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। তিনি দায়িত্ব গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটে সে সময় পর্যন্ত স্বীয়পদে বহাল থাকবেন। তবে এর পূর্বেও তিনি রাষ্ট্রপতি কে উদ্দেশ্য করে স্বাক্ষর যুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করতে পারেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারকদের মতোই স্বাধীন। শাসন বিভাগ ইচ্ছামতো তাকে পদযুক্ত করতে পারে না। কেবল অসদাচরণ বা অসামর্থের কারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশে তাকে অপসারণ করা যায়। সহজ কথায় সুপ্রিম কোর্টের কোন বিচারক যে রূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন, সেরুপ পদ্ধতি ও কারণে মহা হিসাব নিরক্ষক ও অপসারিত হতে পারেন।

35 দুর্নীতি কী? [Chittagong · 2023]

উত্তর ব্যক্তি স্বার্থের প্রাপ্ত ক্ষমতার অপব্যবহার করাই দুর্নীতি।

36 ব্যক্তির আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের ব্যাপারে সরকারের কোন প্রতিষ্ঠান কী কার্যক্রম গ্রহণ করতে পারে। [Chittagong · 2023]

উত্তর ব্যক্তির আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদের ব্যাপারে সরকারের দুর্নীতি দমন কমিশন কার্যক্রম পরিচালনা করতে পারে। বাংলাদেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে রক্ষা শুধু প্রয়োজনই নয়, সময়ের শ্রেষ্ঠ দাবিও বটে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিদ্যমান বিভিন্ন ধরনের দুর্নীতির তদন্ত করা দুর্নীতির দমন কমিশনের অন্যতম প্রধান কাজ। দুর্নীতির দমন কমিশন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের দায়িত্বে অবহেলা করা, বল প্রয়োগ, হুমকি প্রদান বা ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে কোন স্বার্থ হাসিল করা প্রভৃতি অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদেরকে আইনের সোপর্দ করে থাকে।

37 দুর্নীতি কী? [Mymensingh · 2023]

উত্তর ব্যক্তিস্বার্থে অর্পিত ক্ষমতার অপব্যবহার করার নামই দুর্নীতি।

38 ন্যায়পাল বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]

উত্তর ন্যায়পাল পদের প্রতিষ্ঠা বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। সংবিধানে ৭৭ নং অনুচ্ছেদে ঘোষণা করা হয় যে, সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করতে পারবে। সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য ন্যায়পাল পদের প্রতিষ্ঠা করা হয়। তিনি সুপ্রিম কোর্টের আপেল বিভাগের একজন বিচার সমান মর্যাদা ও সুযোগ সুবিধা লাভ করবেন। তবে তিনি তার কাজের জন্য সংশোধন নিকট দায়ী থাকবেন।

39 রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? [Sylhet · 2023]

উত্তর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলেন এটর্নি জেনারেল।

40 বাংলাদেশের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? [Sylhet · 2023]

উত্তর বাংলাদেশ নির্বাচন কমিশন সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। কমিশনারদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দান করবেন। নিয়ে আজকের পর থেকে অনধিক পাঁচ বছর তারা নিজ দায়িত পালন করবেন।

41 এটর্নি জেনারেল এর মূল কাজ কী? [Dinajpur · 2023]

উত্তর এটর্নি জেনারেলের মূল কাজ সরকারের স্বপক্ষে আইনি লড়াই করা।

42 ‘গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অপরিসীম’- ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]

উত্তর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের পূর্ব শর্ত হলো কার্যকর নির্বাচন ব্যবস্থা। অন্যকথায় নির্বাচনের ওপর জনগণের আস্থা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। আর এ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রের সকল নির্বাচন পরিচালনা এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। এছাড়া নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ, দল সম্পর্কিত নীতিমালা ও নির্বাচন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করাও নির্বাচন কমিশনের কাজ। এসব কাজের মাধ্যমে জনগণ নির্বাচনের মাধ্যমে সরাসরি শাসন কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। তাই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের ভূমিকা অত্যাধিক।

43 মহাহিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক কে নিয়োগ দান করেন? [Dhaka · 2022]

উত্তর মহাহিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রককে রাষ্ট্রপতি নিয়োগ দান করেন।

44 এটর্নি জেনারেলের কার্যক্রম ব্যাখ্যা কর। [Dhaka · 2022]

উত্তর এটর্নি জেনারেল প্রজাতন্ত্রের আইন উপদেষ্টা। তিনি রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের বিরুদ্ধে যে কোন মামলায় তিনি প্রজাতন্ত্রের পক্ষে আদালতে বক্তব্য পেশ করবেন।এছাড়াও আইনের জটিল প্রশ্নে এটর্নি জেনারেল প্রজাতন্ত্রের পক্ষে মত প্রকাশ করবেন এবং সরকারের আইন উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন করবেন।

45 সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে? [Dhaka · 2022]

উত্তর রাষ্ট্রের নাগরিকদের চাহিদা, নিরাপত্তা, অধিকার ও অংশগ্রহণের জন্য সংবিধানের বিভিন্ন বিধি-বিধানের আলোকে সরকারি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে, তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।

46 কীভাবে সরকারি কর্ম কমিশনের যোগ্য প্রার্থী বাছাই করে? [Dhaka · 2022]

উত্তর বাংলাদেশ সরকারি কর্মকমিশন (BPSC) প্রজাতন্ত্রের কর্মে যোগ্যতা সম্পন্ন, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের জন্য কাজ করে। এ উদ্দেশ্যে কমিশন সর্বপ্রথম নিয়োগপ্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র সংগ্রহ করে এবং প্রাথমিকভাবে তা বাছাইয়ের কাজ সম্পন্ন করে। এরপর প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীর বিভিন্ন লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।

47 বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি কী? [Rajshahi · 2022]

উত্তর বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবী হলো এটর্নি জেনারেল।

48 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ? [Rajshahi · 2022]

উত্তর বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধি-বিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. এটর্নি জেনারেল এর কার্যালয়, ৪. মহাহিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় । এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান সহ সদস্যগন রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

49 ACC- এর পূর্ণরূপ কী? [Jessore · 2022]

উত্তর ACC – এর পূর্ণরূপ হলো- Anti Corruption Commission।

50 জলবায়ু পরিবর্তনের দুটি কারণ উল্লেখ কর। [Jessore · 2022]

উত্তর জলবায়ু পরিবর্তনে অন্যতম দুটি কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন,বৃক্ষ নিধন ও বনভূমি উজাড়।মানুষের দ্বারা উষ্ণতা বৃদ্ধিকারক গ্যাস মিশ্রণের পরিমাণ বৃদ্ধির ফলে বায়ুমণ্ডল ও পৃথিবীর ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে, ভূপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি পাবার ফলে ঘরবাড়ি, আসবা পত্র তৈরি,জ্বালানি কাজে ব্যবহার ইত্যাদি কারণে অপরিকল্পিত ও অধিকহারে বৃক্ষ নিধন করা হচ্ছে। ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে।

51 AIDS- এর পূর্ণরূপ কী? [Comilla · 2022]

উত্তর AIDS- এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome.

52 জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়? [Comilla · 2022]

উত্তর সাধারণ জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থার অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোন অঞ্চলের বা কোন দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ু উপাদান সমূহের যেমন – উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোন অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।

53 বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? [Chittagong · 2022]

উত্তর বাংলাদেশ সংবিধানের অভিভাবক বাংলাদেশের সুপ্রিম কোর্ট।

54 ইভটিজিং রোধ করা প্রয়োজন কেন? [Chittagong · 2022]

উত্তর ইভটিজিং এর কবলে পড়ে প্রতিদিন অনেক তরুণীকে অকালে প্রাণ দিতে হচ্ছে । এর প্রতিবাদ করতে গিয়ে বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন ও শিক্ষকরা ও লাঞ্ছিত হচ্ছেন এবং অনেককে প্রাণ দিতে হয়েছে। ছেলেদের বেপরোয়া উত্ত্যক্ততার শিকার হয়ে অনেক মেয়ের স্কুল কলেজ যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইভটিজিং এর ভয়াল থাবায় কোমলমতি মেয়েদের স্বপ্নভঙ্গ হচ্ছে। তাই ইভটিজিং বন্ধের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

55 AIDS- এর পূর্ণরূপ কী? [Sylhet · 2022]

উত্তর AIDS- এর পূর্ণরূপ হলো – Acquired Immune Deficiency Syndrome.

56 জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়? [Sylhet · 2022]

উত্তর সাধারণ জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থার অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোন অঞ্চলের বা কোন দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ু উপাদান সমূহের যেমন – উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোন অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।

57 বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে? [Dinajpur · 2022]

উত্তর বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতির কথা বলা হয়েছে।

58 জলবায়ু পরিবর্তনের দুটি কারণ লেখ। [Dinajpur · 2022]

উত্তর জলবায়ু পরিবর্তনের অন্যতম দুটি কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন, বৃক্ষ নিধন ও বনভূমি উজাড়। মানুষের দ্বারা উষ্ণতা বৃদ্ধিকারক গ্যাস নিঃসরনের পরিমাণ বৃদ্ধির ফলে বায়ুমণ্ডল ও পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে, সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে ঘরবাড়ি, আসবাব পত্র তৈরি, জ্বালানি কাজে ব্যবহার ইত্যাদির কারণে অপরিকল্পিত ও অধিক হারে বৃক্ষনিধন করা হচ্ছে। ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে।

59 অধ্যাদেশ জারি করেন কে? [Mymensingh · 2022]

উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

60 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? [Mymensingh · 2022]

উত্তর বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধি-বিধানের আলোকে সরকারি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সংবিধানিক প্রতিষ্ঠান। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়, ৪. এটর্নি জেনারেলের কার্যালয়। এসব সংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান সহ সদস্য কোন রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

61 বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কাজ কী? [Dhaka · 2019]

উত্তর সরকারি কাজে জনবল নিয়োগের জন্য উপযুক্ত লোকদের মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কাজ।

62 নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয়? [Dhaka · 2019]

উত্তর বাংলাদেশ নির্বাচন কমিশন হলো একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান।

সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে (১১ নং অনুচ্ছেদে) বলা হয়েছে- “প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে”। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে এবং রাষ্ট্রপতি সময়ে সময়ে যেরূপ নির্দেশ করবেন, সেরূপ সংখ্যক অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত আইনের বিধানাবলি সাপেক্ষে রাষ্ট্রপ্রতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন। নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। 63 বাংলাদেশ সরকারি কর্মকমিশন কী?

[Rajshahi · 2019] উত্তর

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (BPSC) হলো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা প্রজাতন্ত্রের জন্য দক্ষ কর্মকর্তা বাছাই করে। 64 ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?

[Rajshahi · 2019] উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে পরিচালিত আন্দোলনই হলো ১৯৭১-এর অসহযোগ আন্দোলন। কেন্দ্রীয় শাসনের বিপরীতে স্বশাসন প্রতিষ্ঠা ছিল এ আন্দোলনের মূল লক্ষ্য। ১৯৭০ এর নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগকে সরকার গঠনের আহ্বান জানানোর পরিবর্তে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। ফলে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু করে। 65

সার্ক-এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? [Comilla · 2019]

উত্তর সার্ক এর সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান। 66

জলবায়ু পরিবর্তনের দুটি কারণ লিখ। [Comilla · 2019]

উত্তর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যা জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাবে প্রকৃতি ব্যাপকভাবে হুমকির মুখে পড়ছে এবং পৃথিবী দ্রুত সংকটময় পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের অন্যতম দুটি কারণ হলো- গ্রিনহাউজ প্রতিক্রিয়া এবং ক্লোরোফ্লোরো কার্বন (CFC) গ্যাস। বায়ুমন্ডলে নানা ধরনের গ্রিনহাউজ গ্যাসের মাত্রা বেড়ে গিয়ে মহাশূন্যে তাপ নির্গমনে বাধার সৃষ্টি করছে যার ফলাফল হলো বৈশ্বিক উষ্ণায়ন। আর CFC গ্যাস ওজোন স্তরের ক্ষতি করার কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে সরাসরি এসে পড়ছে, যা জীবজগতের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

67 বাংলাদেশে কয়টি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে?

[Chittagong · 2019] উত্তর বাংলাদেশে ৪টি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে।

68 ‘অ্যাটর্নি জেনারেল’ কী?

[Chittagong · 2019] উত্তর অ্যাটর্নি জেনারেল হলেন সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা।

অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন। অ্যাটর্নি জেনারেল সরকারের কৌসুলি হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া আইন বিশেষজ্ঞ বা দক্ষ আইন উপদেষ্টা হিসেবে সরকারের পক্ষে সকল আদালতে অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে বিভিন্ন ধরনের মামলা পরিচালনা করতে হয়। সংবিধানের ১০৬ অনুচ্ছেদানুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত বিষয়সমূহে মতামত প্রদানের জন্য সুপ্রিম কোর্টের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হলেন অ্যাটর্নি জেনারেল এবং এক্ষেত্রে তিনি তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন। 69

বাংলাদেশে মন্ত্রিসভার প্রধান কে? [Sylhet · 2019] উত্তর

বাংলাদেশে মন্ত্রিসভার প্রধান হলেন প্রধানমন্ত্রী। 70

সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বুঝায়? [Sylhet · 2019] উত্তর

সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানকে বোঝায়। গণতান্ত্রিক রাষ্ট্র তার কাজের গতিশীলতার জন্য কতগুলো প্রতিষ্ঠান তৈরি করে। যার ক্ষমতা ও কার্যাবলি সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত । এগুলোই সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।

71 জাতীয় সংসদের আসন সংখ্যা কত? [Jessore · 2019]

উত্তর জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০টি।

72 ভাষা আন্দোলন বলতে কী বোঝায়? [Jessore · 2019]

উত্তর ভাষা আন্দোলন বলতে বোঝায় বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে সংঘটিত গণআন্দোলন।

১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পরপরই দেশটির রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। কিন্তু পূর্ব পাকিস্তানের ছাত্র- জনতা প্রতিবাদমুখর হয়ে ওঠে এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন শুরু করে। এ আন্দোলনে আবুল বরকত, আব্দুল জব্বার, রফিক উদ্দিন, সালাহুদ্দিনসহ আরো অনেকে শহিদ হন। এ আন্দোলনই ভাষা আন্দোলন নামে পরিচিত। 73 বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবি কী?

[Barisal · 2019] উত্তর

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবি হলো অ্যাটর্নি জেনারেল। 74 নির্বাচনে কেন নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন?

[Barisal · 2019] উত্তর

নাগরিকরা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার অংশীদার হয়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক শাসন পরিচালিত হয়। নাগরিকগণ তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে আইন প্রণয়ন এবং সরকার পরিচালনায় অংশ্রহণ করে। আর প্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণ তথা নাগরিকদের পক্ষেই শাসন পরিচালনা করে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতার পূর্বশর্তই হচ্ছে নির্বাচন। এজন্যই বর্তমান প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় নির্বাচনে নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। 75

নির্বাচন কী? [Dhaka · 2018]

উত্তর নির্বাচন হলো ভোটদানের মাধ্যমে প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। 76

সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়? [Dhaka · 2018]

উত্তর সর্বজনীন ভোটাধিকার বলতে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোটদানের অধিকারকে বোঝায়। ভোটদানের অধিকার নাগরিকদের রাজনৈতিক অধিকার। রাষ্ট্রের সংবিধান এবং সরকারি বিধিবিধানের মাধ্যমে স্বীকৃত পন্থায় নাগরিকদের প্রার্থী বাছাইয়ের ক্ষমতাকে ভোটাধিকার বলা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটদানের অধিকার সর্বত্র স্বীকৃত এবং সংরক্ষিত। গ উদ্দীপকের উল্লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটির সাথে আমার পঠিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাদৃশ্য আছে।

77 বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?

[Dhaka · 2017] উত্তর বাংলাদেশের সংবিধানের অভিভাবক হলো- জাতীয় সংসদ।

78 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?

[Dhaka · 2017] উত্তর সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানকে বোঝায়।
প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্র তার কাজের গতিশীলতার জন্য কতগুলো প্রতিষ্ঠান তৈরি করে। যার ক্ষমতা ও কার্যাবলি সংবিধান অনুযায়ী সুনিদিষ্ট ও সুনিয়ন্ত্রিত। এগুলোই হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন, নির্বাচন কমিশন, এটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইত্যাদি।

79 বাংলাদেশ সরকারি কর্মকমিশন কী?

[Rajshahi · 2017] উত্তর বাংলাদেশ সরকারি কর্মকমিশন এমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদের মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করে থাকে।

80 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

[Rajshahi · 2017] উত্তর বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের অন্য বিভাগের হস্তক্ষেপ হতে মুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন করার ক্ষমতাকে বোঝায়।
ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম, কর্ণধার এবং অগ্রপথিক হচ্ছে বিচার বিভাগ। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। নাগরিক অধিকার সুরক্ষা ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। স্বাধীন বিচার বিভাগ ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অসম্ভব।

81 জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত?

[Dinajpur · 2017] উত্তর জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০।

82 প্রশাসনিক ট্রাইব্যুনাল কী?

[Dinajpur · 2017] উত্তর বাংলাদেশের বিচারব্যবস্থার একটি বৈশিষ্ট্য হলো প্রশাসনিক ট্রাইব্যুনালের অস্তিত্ব।

বাংলাদেশের সংবিধানে ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। এটি একটি স্বতন্ত্র বিচার ব্যবস্থা, যা সুপ্রিম কোর্টের অধীনে নয়। প্রশাসনিক ট্রাইব্যুনালের সংখ্যা ও প্রকৃতি, ট্রাইব্যুনালের সদস্যসংখ্যা, সদস্যদের নিয়োগ পদ্ধতি ও কর্মের শর্তাবলি সংসদ আইন দ্বারা নির্ধারিত হয়। 83

সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে? [Comilla · 2017] উত্তর

যেসব প্রতিষ্ঠান সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের কার্য পরিচালনা করতে পারে সেসব প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়। 84

কীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রার্থী বাছাই করে? [Comilla · 2017] উত্তর

সরকারি কর্মকমিশন পরীক্ষা গ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে।
কর্মকমিশন সরকারি কাজে জনবল নিয়োগের জন্য উপযুক্ত লোকদের মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করে। কর্মকমিশন যোগ্য প্রার্থীর কাছ থেকে আবেদন গ্রহণ করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিরপেক্ষভাবে যোগ্য চাকরিপ্রার্থী বাছাই করে নিয়োগের সুপারিশ করে। 85

ইভটিজিং কাকে বলে? [Sylhet · 2017] উত্তর

প্রকাশ্যে পুরুষ দ্বারা নারীকে উত্ত্যক্ত এবং নির্যাতন করাকে ইভটিজিং বলে। 86

গণমাধ্যমের স্বাধীনতা কীভাবে দুর্নীতি রোধ করে? [Sylhet · 2017] উত্তর

গণমাধ্যমের স্বাধীনতা দুর্নীতিবিরোধী প্রচারণার মাধ্যমে দুর্নীতি রোধ করে। দুর্নীতি দমনে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখে। এক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। গণমাধ্যম দুর্নীতিবিরোধী প্রচারণা, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র ইত্যাদি প্রচার করে জনগণের মধ্যে দুর্নীতির বিরূপ প্রভাব উপস্থাপন করে দুর্নীতির প্রতিকার করে। আর এসব সম্ভব হয় তখনই যখন গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে।

87 জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? [Jessore · 2017]

উত্তর জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০।

88 প্রশাসনিক ট্রাইব্যুনাল কী? [Jessore · 2017]

উত্তর বাংলাদেশের বিচারব্যবস্থার একটি বৈশিষ্ট্য হলো প্রশাসনিক ট্রাইব্যুনালের অস্তিত্ব।
বাংলাদেশের সংবিধানে ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। এটি একটি স্বতন্ত্র বিচার ব্যবস্থা, যা সুপ্রিম কোর্টের অধীনে নয়। প্রশাসনিক ট্রাইব্যুনালের সংখ্যা ও প্রকৃতি, ট্রাইব্যুনালের সদস্যসংখ্যা, সদস্যদের নিয়োগ পদ্ধতি ও কর্মের শর্তাবলি সংসদ আইন দ্বারা নির্ধারিত হয়।

89 বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? [Barisal · 2017]

উত্তর সমাজের যে জনগোষ্ঠী স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ হয় এবং নিজেদের ও সমাজের চাহিদা পূরণ করতে পারে না, তারাই হলো বিশেষ চাহিদার জনগোষ্ঠী।

90 দুর্নীতি দমন কমিশন বলতে কী বোঝায়? [Barisal · 2017]

উত্তর প্রশাসন ও সমাজের দুর্নীতি দমন করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রতিষ্ঠানটি কাজ করে সেটিই হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন স্বশাসিত, স্বাধীন ও নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান। এটি তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে একজন হলেন চেয়ারম্যান। প্রত্যেকেই মনোনয়ন কমিটির সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। দুর্নীতিমুক্ত দেশ গড়তে দুর্নীতি দমন কমিশন সব ধরনের আইনগত পদক্ষেপ নিতে পারেন।

91 সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে? [Chittagong · 2017]

উত্তর যেসব প্রতিষ্ঠান সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের কার্য পরিচালনা করতে পারে সেসব প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়।

92 কীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রার্থী বাছাই করে? [Chittagong · 2017]

উত্তর সরকারি কর্মকমিশন পরীক্ষা গ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে।
কর্মকমিশন সরকারি কাজে জনবল নিয়োগের জন্য উপযুক্ত লোকদের মনোনয়নের উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করে। কর্মকমিশন যোগ্য প্রার্থীর কাছ থেকে আবেদন গ্রহণ করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিরপেক্ষভাবে যোগ্য চাকরিপ্রার্থী বাছাই করে নিয়োগের সুপারিশ করে।