01 বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? [নটরডেম কলেজ · 2026]
উত্তর বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি।
02 ইউনিয়ন পরিষদের গঠন পদ্ধতি লেখ। [নটরডেম কলেজ · 2026]
উত্তর বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার সর্বনিম্নস্তরে অবস্থিত ইউনিয়ন পরিষদ। মূলত গ্রামাঞ্চলের স্থানীয় সমস্যার সমাধান এবং জনগণের প্রয়োজন মেটানোর জন্য জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ১৯৯৭সালের ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ১ জন চেয়ারম্যান, ৯ জন নির্বাচিত সদস্য এবং ৩ জন নির্বাচিত মহিলা সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। প্রত্যেকটি ইউনিয়নকেই ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয় এবং এর প্রত্যেকটি থেকে একজন করে সদস্য নির্বাচিত হয় এবং প্রতি তিনটি ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হয়। এভাবে একজন চেয়ারম্যানসহ মোট ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এছাড়া সরকার কর্তৃক একজন সচিব থাকেন যিনি ইউনিয়নের দাপ্তরিক কর্মকাণ্ড সম্পাদন করেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল পাঁচ বছর।
03 ১৯৫৮ সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন কে? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]
উত্তর ১৯৫৮ সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা।
04 খিলাফত আন্দোলন বলতে কী বোঝ? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026]
উত্তর খিলাফত আন্দোলন হলো প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের সুলতান তথা মুসলিম বিশ্বের খলিফার মর্যাদা ও তুরস্কের অখন্ডতা রক্ষার জন্য ভারতীয় উপমহাদেশের মুসলমানদের পরিচালিত একটি গণআন্দোলন। ১৯১৯ থেকে ১৯২৪ সাল পর্যন্ত ব্রিটিশ বিরোধী এই আন্দোলনে ভারতীয় মুসলমানরা খিলাফতের অস্তিত্ব রক্ষায় সোচ্চার হয়েছিল।
05 পৌরসভার প্রধানকে কী বলা হয়? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]
উত্তর পৌরসভার প্রধানকে মেয়র বলা হয়।
06 স্থানীয় উন্নয়নে উপজেলা পরিষদ কী কাজ করে? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]
উত্তর উপজেলা পরিষদ স্থানীয় উন্নয়নে পাঁচশালা ও বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং হস্তান্তরিত বিভিন্ন সরকারি দফতরের কর্মসূচি বাস্তবায়ন করে। এটি আন্তঃইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ, সংস্কার এবং সামাজিক বনায়ন কর্মসূচিসহ পরিবেশ উন্নয়নের কাজ করে থাকে।
07 স্থানীয় সরকার কী? [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026]
উত্তর স্থানীয় সরকার বা স্থানীয় শাসন বলতে একটি নির্দিষ্ট এলাকায় জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয়ভাবে পরিচালিত শাসনকে বোঝায়।
08 পৌরসভা কীভাবে গঠিত হয়? [কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026]
উত্তর বাংলাদেশের শহর এলাকার সমস্যা সমাধানের লক্ষ্যে পৌরসভা স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭২ সালের স্থানীয় শাসন আদেশে সকল শহর কমিটিকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন এবং পৌরসভা আইন অনুযায়ী ১ জন মেয়র এবং কয়েকজন কাউন্সিলর এবং কয়েকজন মহিলা কাউন্সিলর নিয়ে পৌরসভা গঠিত হয়। সকলেই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন, পৌরসভার কার্যক্রম ৫ বছর।
09 স্থানীয় সরকার কী? [চট্টগ্রাম কলেজ · 2026]
উত্তর স্থানীয় সরকার হলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলভিত্তিক জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয়ভাবে পরিচালিত শাসনব্যবস্থা।
10 স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [চট্টগ্রাম কলেজ · 2026]
উত্তর স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন। কেন্দ্রীয় শাসনের নিম্নস্তরে গ্রাম ও শহর এলাকায় নানাবিধ সমস্যা ও জনগণের প্রয়োজন মেটানোর জন্যই স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো প্রতিষ্ঠিত। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত এবং স্ব-স্ব এলাকার জনগণের নিকট দায়িত্বশীল। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা।
11 স্থানীয় সরকার কী? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]
উত্তর স্থানীয় সরকার হলো সমগ্র দেশকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা।
12 উপজেলা পরিষদের গঠন বর্ণনা করো। [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026]
উত্তর উপজেলা পরিষদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান (এদের মধ্যে একজন হবেন মহিলা) এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার (যদি থাকে) মেয়র এবং তিনজন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। ২০০৯ সালের উপজেলা পরিষদ আইনে জাতীয় সংসদ সদস্যদের পরিষদের পরামর্শকের ভূমিকা পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার (যদি থাকে) চেয়ারম্যানবৃন্দ পদাধিকারবলে এর সদস্য হবেন। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার (যদি থাকে) নির্বাচিত মহিলা সদস্যদের ভোটে তাদের মধ্য থেকে তিনজন মহিলা উপজেলা পরিষদের সদস্য নির্বাচিত হবেন। এই পরিষদের জন্য তিন সদস্যের একটি চেয়ারম্যান প্যানেল থাকবে, যার অন্তত একজন হবেন মহিলা। উপজেলা নির্বাহী অফিসার (UNO) পরিষদের নির্বাহী কর্মকর্তা বা সচিবের দায়িত্ব পালন করবেন। পরিষদের কার্যকাল হবে পাঁচ বছর।
13 পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ কী? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ হলো বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) পরিচালনার জন্য গঠিত বিশেষায়িত স্থানীয় সরকার ব্যবস্থা।
14 স্থানীয় স্বায়ত্তশাসন কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]
উত্তর স্থানীয় স্বায়ত্তশাসন গুরুত্বপূর্ণ কারণ এটি তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা এবং স্থানীয় সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে সহায়তা করে।
স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো স্থানীয় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। এর ফলে সাধারণ মানুষ সরাসরি শাসনকার্যে অংশগ্রহণের সুযোগ পায়, যা নাগরিক সচেতনতা বৃদ্ধি করে। এছাড়া এটি কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কমায় এবং স্থানীয় সম্পদ ও সমস্যার সঠিক ব্যবহারের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
15 বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কত সালে? [ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2026]
উত্তর ১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
16 সংবিধান সংশোধন পদ্ধতি ব্যাখ্যা করো। [ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2026]
উত্তর সংবিধান সংশোধন হলো রাষ্ট্রের পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সংবিধানের কোনো ধারা বা বিধানের পরিবর্তন, পরিমার্জন বা সংযোজন করার প্রক্রিয়া।
বাংলাদেশের সংবিধানের ১৪২নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়। এটি একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান হওয়ায় এটি পরিবর্তনের জন্য জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন হয়। সংশোধনী বিলটি সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয় এবং রাষ্ট্রপতির সম্মতির মাধ্যমেই তা কার্যকর হয়।
17 স্থানীয় সরকার কী? [Dhaka · 2019]
উত্তর স্থানীয় সরকার হলো সমগ্র দেশকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা।
18 পৌরসভার গঠন বর্ণনা করো। [Dhaka · 2019]
উত্তর শহরকেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসন কাঠামোর মৌলিক একক হচ্ছে পৌরসভা।
প্রতিটি পৌরসভাকে কতগুলো ওয়ার্ডে বিভক্ত করা হয়। পৌরসভার ওয়ার্ড সংখ্যা নির্ধারিত হয় শহরের আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে। সমগ্র পৌর এলাকা থেকে একজন মেয়র, প্রত্যেকটি ওয়ার্ড থেকে একজন সদস্য এবং প্রতি তিনটি ওয়ার্ড থেকে একজন সংরক্ষিত মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পৌরসভার সদস্যদেরকে কাউন্সিলর বলা হয় এবং এদের কার্যকাল পাঁচ বছর। বিভিন্ন কাজ ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রত্যেক পৌরসভায় একজন নির্বাহী কর্মকর্তা থাকেন। 19 পার্বত্য জেলা কয়টি?
[Comilla · 2019] উত্তর
বাংলাদেশে পার্বত্য জেলা তিনটি (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি)। 20 জেলা প্রশাসকের দুটি কাজ সম্পর্কে লেখ।
[Comilla · 2019] উত্তর
বাংলাদেশের প্রশাসন ব্যবস্থায় জেলা প্রশাসক অন্যতম গুরুত্বপূর্ণ পদ। জেলা প্রশাসকের দুটি কাজ হলো- ১. প্রশাসনিক কাজ: জেলা প্রশাসক জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রশাসন সংক্রান্ত সমস্ত দায়-দায়িত্ব তাঁর ওপরই ন্যস্ত। বাংলাদেশ সচিবালয় হতে প্রেরিত সকল প্রশাসনিক সিদ্ধান্ত ও নীতিমালা তিনি তাঁর অধঃস্তন সহকর্মীদের সহযোগিতায় বাস্তবায়িত করেন। জেলার প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠুরূপে পরিচালনার জন্য তিনি প্রয়োজনীয় সিদ্ধান্তসমূহ গ্রহণ করে থাকেন। ২. শান্তি-শৃঙ্খলা রক্ষা: জেলা প্রশাসক জেলার সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও আইন- শৃঙ্খলা রক্ষা করেন এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান করেন। এক্ষেত্রে অতিরিক্ত ডেপুটি কমিশনার (ADC), ম্যাজিস্ট্রেটগণ ও জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (SP) তাকে সহযোগিতা করে থাকেন। জেলার পুলিশ, আনসার ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তাঁর নিয়ন্ত্রণাধীন।
21 বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি কী?
[Sylhet · 2019] উত্তর বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি হলো অ্যাটর্নি জেনারেল।
22 স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
[Sylhet · 2019] উত্তর স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়।
স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তৃক মনোনীত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি। 23
NGO-এর পূর্ণরূপ কী? [Jessore · 2019] উত্তর
NGO-এর পূর্ণরূপ হলো Non Government Organization. 24
দুর্নীতি বলতে কী বোঝায়? [Jessore · 2019] উত্তর
দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করাকে বোঝায়। রাজনৈতিক ও সরকারি প্রশাসনে সাধারণত ঘুষ, বলপ্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার এবং ব্যক্তি বিশেষকে সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হয়। এছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত পর্যায়ে বিভিন্ন উপায়ে মানুষকে ঠকিয়ে নিজের ক্ষমতাও প্রতিষ্ঠা বা চাওয়া পূর্ণ করা হলে তাকে দুর্নীতি হিসেবে চিহ্নিত করা যায়। মোটকথা, নীতি বিচ্যুত হয়ে যেকোন কাজ করাই হলো দুর্নীতি।
25 ‘EU’-এর পূর্ণরূপ কী? [Barisal · 2019]
উত্তর EU-এর পূর্ণরূপ হলো European Union ।
26 স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝ? [Barisal · 2019]
উত্তর স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়।
স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তৃক মনোনীত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি। 27 পৌরসভার প্রধানকে কী বলা হয়?
[Dhaka · 2017] উত্তর
পৌরসভার প্রধানকে মেয়র বলা হয়। 28 স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝ?
[Dhaka · 2017] উত্তর
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়।
স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের স্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তৃক মনোনীত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি। 29 স্থানীয় শাসন কী?
[Rajshahi · 2017] উত্তর
স্থানীয় শাসন হচ্ছে অঞ্চলভিত্তিক শাসনব্যবস্থা, যেটি গঠিত হয় স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে। 30 স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
[Rajshahi · 2017] উত্তর
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়।
স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তৃক মনোনীত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি। 31 বাংলাদেশের তিনটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম লিখ।
[Dinajpur · 2017] উত্তর
বাংলাদেশের তিনটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা। 32 স্থানীয় সরকার বলতে কী বোঝ?
[Dinajpur · 2017] উত্তর
স্থানীয় সরকার বলতে সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক এলাকাভিত্তিক শাসনব্যবস্থাকে বোঝায়।
স্থানীয় সরকার হলো সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ। সরকার কেন্দ্রীয় পর্যায়ে নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করে। এ ব্যবস্থায় স্থানীয় শাসন কর্তৃপক্ষের কোনো স্বাধীনতা, স্বায়ত্তশাসনের অধিকার ও নীতিনির্ধারণি ক্ষমতা থাকে না। তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশে এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে দায়িত্ব পালন করে। বাংলাদেশের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন হলো স্থানীয় সরকার ব্যবস্থার উদাহরণ। 33 বাংলাদেশ সুপ্রিম কোর্টের গঠন উল্লেখ করো।
[Comilla · 2017] উত্তর
বাংলাদেশের সংবিধানের ৯৪ নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ এ দুটি বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। 34 কীভাবে মৌলিক অধিকার বলবৎ করা যায়?
[Comilla · 2017] উত্তর
কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে হাইকোর্টের মাধ্যমে মৌলিক অধিকার বলবৎ করা যায়।
মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য সংবিধানের ১০২নং অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোট বিভাগের নিকট মামলা রুজু করার অধিকারের নিশ্চয়তা দান করা হয়েছে। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতে তার এখতিয়ারে স্থানীয় সীমার মধ্যে কোর্ট কর্তৃক প্রয়োগযোগ্য সকল বা যেকোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে। 35 দুর্নীতি কাকে বলে?
[Sylhet · 2017] উত্তর
অবৈধ সুযোগ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির আইন ও নীতিবিরুদ্ধ কাজকে দুর্নীতি বলে। 36 খাদ্যে ভেজাল রোধ করা প্রয়োজন কেন?
[Sylhet · 2017] উত্তর
জনস্বাস্থ্য রক্ষা তথা সুস্থ জীবনের নিশ্চয়তার জন্য খাদ্যে ভেজাল রোধ প্রয়োজন।
বর্তমান যুগে খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর প্রভাবে নানাভাবে শারীরিক ঝুঁকি বাড়ে। এর ফলে শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। এতে কিডনি, লিভার ও পাকস্থলীর ক্ষতি হয়। তাই সুস্থ থাকার জন্য খাদ্যে ভেজাল রোধ করা অত্যন্ত প্রয়োজন। 37 পৌরসভার প্রধানের পদ কী?
[Jessore · 2017] উত্তর
পৌরসভার প্রধানের পদ হলো মেয়র। 38 উপজেলা পরিষদের কাজ লিখ।
[Jessore · 2017] উত্তর
উপজেলা পরিষদ বাংলাদেশের অন্যতম একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রশাসন ও সংস্থাপন সংক্রান্ত বিষয়াদি পরিচালনা, জনশৃঙ্খলা রক্ষা, জনকল্যাণমূলক কার্য সম্পর্কিত সেবা প্রদান, স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। এছাড়াও উপজেলা পরিষদ পাঁচসালা ও বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং ডানস্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতসহ বিভিন্ন কাজ করে থাকে। 39
স্থানীয় শাসন কী? [Barisal · 2017]
উত্তর সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক এলাকাভিত্তিক শাসনব্যবস্থাই হলো স্থানীয় শাসন। যেমন- বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন। 40
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Barisal · 2017]
উত্তর স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তৃক মনোনীত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি।
41 বাংলাদেশ সুপ্রিম কোর্টের গঠন উল্লেখ করো।
[Chittagong · 2017] উত্তর বাংলাদেশের সংবিধানের ৯৪ নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ এ দুটি বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত।
42 কীভাবে মৌলিক অধিকার বলবৎ করা যায়?
[Chittagong · 2017] উত্তর কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে হাইকোর্টের মাধ্যমে মৌলিক অধিকার বলবৎ করা যায়।
মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য সংবিধানের ১০২নং অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোট বিভাগের নিকট মামলা রুজু করার অধিকারের নিশ্চয়তা দান করা হয়েছে। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতে তার এখতিয়ারে স্থানীয় সীমার মধ্যে কোর্ট কর্তৃক প্রয়োগযোগ্য সকল বা যেকোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে।
43 গণতন্ত্রের মানসপুত্র কাকে বলা হতো?
উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। 44
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝ? উত্তর
স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন। কেন্দ্রীয় শাসনের নিম্নস্তরে গ্রাম ও শহর এলাকায় নানাবিধ সমস্যা ও জনগণের প্রয়োজন মেটানোর জন্যই স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো প্রতিষ্ঠিত। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত এবং স্ব-স্ব এলাকার জনগণের নিকট দায়িত্বশীল। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা। 45 ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা সদস্যসংখ্যা কত?
উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যসংখ্যা তিন জন।
46 স্থানীয় সরকার কাকে বলে? উত্তর
স্থানীয় সরকার বলতে একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলভিত্তিক জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয়ভাবে পরিচালিত শাসনব্যবস্থাকে বোঝায়। স্থানীয় শাসনব্যবস্থায় সরকার কর্তৃক নিযুক্ত কর্মচারীবৃন্দ থাকেন যারা সরকারের মূল লক্ষ্য ও নীতিসমূহ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনকল্যাণ ও সুশাসন নিশ্চিত করে। স্থানীয় সরকার স্থানীয় জনগণকে স্থানীয় সমস্যা এবং এর সমাধান সম্পর্কে সচেতন করে তোলে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্নস্তর হলো স্থানীয় শাসন। 47
যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? উত্তর যুক্তফ্রন্ট ১৯৫৩ সালে গঠিত হয়।
48 বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?
উত্তর খেলাফত আন্দোলনের ব্যর্থতার ফলে হিন্দু-মুসলমান সম্প্রীতি বিনষ্ট হবার উপক্রম হলে এ. কে. ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মোঃ আঃ করিম, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামবাদী, মৌঃ মুজিবর রহমান প্রমুখ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাদি নিয়ে আলাপ-আলোচনা করেন এবং হিন্দু-মুসলমানদের দাবি-দাওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন করেন। এ চুক্তি ঐতিহাসিক ‘বেঙ্গল প্যাক্ট’ নামে খ্যাত। চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টি, ১৯২৩ সালের ১৬ ডিসেম্বর এর কাউন্সিল সভায় এ চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়। 49
মজলুম জননেতা কে ছিলেন? উত্তর
মজলুম জননেতা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 50 ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ?
উত্তর হাজী শরীয়তউল্লাহ পরিচালিত আন্দোলনের নাম ‘ফরায়েজি আন্দোলন’। ‘ফরায়েজি’ শব্দটি এসেছে ‘ফরজ’ শব্দ থেকে, যার অর্থ ‘অবশ্য পালনীয়’। তিনি তার অনুসারীদের ধর্মীয় কুসংস্কারমুক্ত হয়ে মুসলমানদের ‘ফরজ’ অর্থাৎ অবশ্য করণীয় কর্তব্য পালনে আহ্বান জানান। কেননা, হাজী শরীয়তউল্লাহ লক্ষ করেন, মুসলমান জনগণ পীরপূজা, পীরের দরগায় উরস এবং কবর পূজায় লিপ্ত। তিনি এসব পালনের ঘোর বিরোধিতা করেন এবং সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন। এ কারণেই তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম হয়েছে ফরায়েজি আন্দোলন।
51 ওয়ার্ডসভা কী? উত্তর
প্রত্যেক ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের সমন্বয়কে ওয়ার্ড সভা বলে। 52
ইউনিয়ন পরিষদের পরিকল্পনা প্রক্রিয়ায় জনগণ কীভাবে অংশগ্রহণ করতে পারে? উত্তর ইউনিয়ন পরিষদের পরিকল্পনা প্রক্রিয়ার জনগণের অংশগ্রহণ প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব লক্ষ করা যায়। নাগরিক কল্যাণ ও স্থানীয় উন্নয়নের যেসব পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয় যেসব বাস্তবায়নের জন্য প্রথম এবং প্রধানত প্রয়োজন নাগরিকদের অংশগ্রহণ। পরিষদে নির্বাচিত প্রতিনিধিদের জনগণ সরাসরি বা প্রত্যক্ষভাবে সহযোগিতা করে। আবার নিজেদের দাবি ও প্রয়োজন ইত্যাদি বিষয় পরিষদের প্রতিনিধিদের, জানিয়ে পরবর্তী উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়া জনগণ পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে।
53 NGO কী?
উত্তর NGO হলো এমন আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা সাধারণত অলাভজনক ও স্বাধীনভাবে সরকার কর্তৃক সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের বাইরে মানবকল্যাণ ও পরিবেশগত কল্যাণের লক্ষ্যে কাজ করে। 54
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? উত্তর
স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন। কেন্দ্রীয় শাসনের নিম্নস্তরে গ্রাম ও শহর এলাকায় নানাবিধ সমস্যা ও জনগণের প্রয়োজন মেটানোর জন্যই স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো প্রতিষ্ঠিত। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত এবং স্ব-স্ব এলাকার জনগণের নিকট দায়িত্বশীল। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা। 55 ইউনিয়ন পরিষদে কতজন সদস্য রয়েছে?
উত্তর ইউনিয়ন পরিষদে মোট ১৩ জন সদস্য রয়েছে।
56 স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বৈশিষ্ট্য লেখ। উত্তর
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারে বৈশিষ্ট্য হলো- ১. স্থানীয় স্বায়ত্তশাসন আইনসংগতভাবে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের রাজনৈতিক পদ্ধতি। ২. এ সরকার ব্যবস্থায় এলাকার প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সমস্যার নির্ধারিত সহজ সমাধান সম্ভব। ৩. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ নির্বাচিত সংস্থা। এ সরকার স্থানীয় এলাকায় নীতি নির্ধারণ ও বাস্তবায়ন এবং সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে স্বাধীন ও সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। ৪. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার স্বাধীন হলেও এদের মৌলিকত্ব নেই। তাই কেন্দ্রীয় সরকার ইচ্ছামতো তাদের ক্ষমতা সংকোচন করতে পারে। 57
সিটি কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কী বলা হয়? উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়।
58 স্থানীয় সরকার বলতে কী বোঝায়?
উত্তর স্থানীয় সরকার বলতে একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলভিত্তিক জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয়ভাবে পরিচালিত শাসনব্যবস্থাকে বোঝায়। স্থানীয় শাসনব্যবস্থায় সরকার কর্তৃক নিযুক্ত কর্মচারীবৃন্দ থাকেন যারা সরকারের মূল লক্ষ্য ও নীতিসমূহ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনকল্যাণ ও সুশাসন নিশ্চিত করে। স্থানীয় সরকার স্থানীয় জনগণকে স্থানীয় সমস্যা এবং এর সমাধান সম্পর্কে সচেতন করে তোলে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্নস্তর হলো স্থানীয় শাসন। 59
দুর্নীতি দমন কমিশন কখন প্রতিষ্ঠিত হয়? উত্তর
দুর্নীতি দমন কমিশন ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। 60 গণভোেট কী?
উত্তর দেশের ভোটাধিকার প্রাপ্ত জনগণ জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের পক্ষে জাতি, ধর্ম নির্বিশেষে যে মতামত প্রদান করে, তাকে গণভোেট বলা হয়।
গণভোটের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন ও নির্বাচকমণ্ডলী। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দ, মতামত, সিদ্ধান্ত এবং সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে থাকে। গণভোট বলতে দেশের জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে কোনো জাতীয় প্রশ্নে যে মতামত দেয়, তাকেই গণভোট বলে অভিহিত করা হয়।
