Civics 2nd – A,B S – CH 5

01 বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী কে? [নটরডেম কলেজ · 2026]

উত্তর বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল।

02 প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কী বোঝায়? [নটরডেম কলেজ · 2026]

উত্তর প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে বোঝায় প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গঠিত বিশেষ বিচারব্যবস্থা। বাংলাদেশের সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এ প্রশাসনিক ট্রাইব্যুনাল। এটি বাংলাদেশের বিচার বিভাগের একটি অভিনব পদক্ষেপ। সংবিধানের ১১৭ অনুচ্ছেদে বলা হয়েছে, “জাতীয় সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারবে।”

03 স্থানীয় শাসন কী? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]

উত্তর স্থানীয় শাসন হচ্ছে অঞ্চলভিত্তিক শাসনব্যবস্থা, যেটি গঠিত হয় স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে।

04 স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026]

উত্তর স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়।

স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ কর্মকাণ্ডের জন্য নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি। 05 জোট নিরপেক্ষতা কী?

[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026] উত্তর

পৃথিবীর কোনো সামরিক জোটের আওতাধীন না হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে আন্তর্জাতিক দায়িত্ব পালন এবং সকল রাষ্ট্রের সাথে সহযোগিতা বৃদ্ধির নীতিই হলো জোট নিরপেক্ষতা। 06 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাজ কী?

[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026] উত্তর

জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী শাখা নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব হলো বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এই পরিষদ আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে এবং প্রয়োজনে শান্তি বিপন্নকারী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ বা সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। এছাড়া এটি যুদ্ধ বন্ধে কোথাও শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের কাজও সম্পাদন করে। 07 কোন কোন বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়?

[কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026] উত্তর

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট গঠিত হয়। 08 কোরাম বলতে কী বোঝায়?

[কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026] উত্তর

‘কোরাম’ শব্দের অর্থ হলো সংসদের কাজ পরিচালনার জন্য ন্যূনতম সদস্যের উপস্থিতি সংখ্যা। বাংলাদেশ সংবিধান অনুযায়ী, কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে জাতীয় সংসদের কাজ পরিচালনা করা যায়। অধিবেশন চলাকালে সদস্য সংখ্যা ৬০ জনের কম হলে এবং স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হলে, প্রয়োজনীয় সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত তিনি অধিবেশন স্থগিত বা মুলতবি রাখেন। 09 অধ্যাদেশ কে জারী করেন?

[চট্টগ্রাম কলেজ · 2026] উত্তর

অধ্যাদেশ জারী করেন রাষ্ট্রপতি। 10 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

[চট্টগ্রাম কলেজ · 2026] উত্তর

বিচার বিভাগের স্বাধীনতা বলতে এমন এক অবস্থা বা পরিবেশকে বোঝায় যেখানে বিচারকগণ আইন বিভাগ ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে কারও কাছে নতি স্বীকার না করে বা কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়ে কেবল আইন ও বিবেক অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে পারেন। বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষ না হয় তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায়বিচারের একটি মানদণ্ড। 11 অধ্যাদেশ কে জারি করেন?

[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026] উত্তর

বাংলাদেশের সংবিধানের ৯০ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। 12 কোরাম বলতে কী বোঝায়?

[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026] উত্তর

কোরাম মানে Required Number of members অর্থাৎ যে সংখ্যক সদস্যের উপস্থিতিতে কোন সভার কার্যপরিচালনা করা যায় তাকে কোরাম বলে। বাংলাদেশে সংবিধান মোতাবেক কমপক্ষে এক পঞ্চমাংশ অর্থাৎ ৩০০ জনের মধ্যে ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে সংসদের কাজ পরিচালিত হতে পারে। ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন এবং পাঁচ মিনিটকাল ঘণ্টা বাজাতে বলেন। ঘণ্টাধ্বনি ব্যর্থ হওয়ার পরও কোরাম না হলে স্পিকার অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। 13 মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কতজন ছিল?

[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026] উত্তর

মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল তিন জন। 14 ন্যায়পাল সম্পর্কে যা জান লেখো।

[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026] উত্তর

ন্যায়পাল বলতে এমন একজন সরকারি মুখপাত্র বা প্রতিনিধিকে বোঝায় যিনি সরকারি কর্মকর্তাদের বেআইনি কাজ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেন। সরকারি আমলা ও সাধারণ নাগরিকদের মধ্যে মধ্যস্থতাকারী সরকারি এজেন্ট হিসেবে ন্যায়পাল স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে থাকেন। তিনি বিভিন্ন সরকারি অভিযোগের তদন্ত ও সে সম্পর্কে রিপোর্ট পেশ করেন। ন্যায়পালের কার্যাবলির মধ্যে রয়েছে বেসামরিক প্রশাসন ও আদালতের কার্যক্রম তত্ত্বাবধান করা। তাকে বেআইনি কার্যকলাপ, কর্তব্যে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করতে হয়। যেকোনো প্রশাসনিক কর্তৃপক্ষ সংবিধানের বিধি বা দেশের আইন লঙ্ঘন করলে ন্যায়পাল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। 15 অধ্যাদেশ জারি করেন কে?

[হলিক্রস কলেজ · 2026] উত্তর

রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। 16 সচিবালয় বলতে কী বোঝায়?

[হলিক্রস কলেজ · 2026] উত্তর

বাংলাদেশের মন্ত্রণালয়গুলোকে যৌথভাবে সচিবালয় বলা হয়।
সচিবালয় বাংলাদেশের সামগ্রিক প্রশাসনের স্নায়ুকেন্দ্র। দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত এখানে গৃহীত হয়। এটি সরকারের কর্মসূচি, নীতি ও পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন করে থাকে। সচিবালয়ের কর্মকর্তাগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের নীতি নির্ধারণে ও শাসনকার্যে সহায়তা করে। বাংলাদেশের প্রশাসনিক সংগঠনের পদসোপানে সচিবালয়ের স্থান সর্বোচ্চ। 17 উপজেলা কোষাগারের রক্ষক কে?

[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026] উত্তর

উপজেলা কোষাগারের রক্ষক হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 18 জাতীয় সংসদে কোরাম বলতে কী বোঝায়?

[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026] উত্তর

কোরাম মানে Required Number of members অর্থাৎ যে সংখ্যক সদস্যের উপস্থিতিতে কোন সভার কার্যপরিচালনা করা যায় তাকে কোরাম বলে।
বাংলাদেশে সংবিধান মোতাবেক কমপক্ষে এক পঞ্চমাংশ অর্থাৎ ৩০০ জনের মধ্যে ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে সংসদের কাজ পরিচালিত হতে পারে। ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন এবং পাঁচ মিনিটকাল ঘণ্টা বাজাতে বলেন। ঘণ্টাধ্বনি ব্যর্থ হওয়ার পরও কোরাম না হলে স্পিকার অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। 19 উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান কতজন থাকবেন?

[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026] উত্তর

উপজেলা পরিষদে ২ জন ভাইস চেয়ারম্যান থাকবেন (যার মধ্যে একজন নারী)। 20 ইউনিয়ন পরিষদের গঠন কাঠামো লেখো।

[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026] উত্তর

১ জন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ মোট ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়।
ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে মোট ৯ জন সাধারণ সদস্য এবং প্রতি ৩টি ওয়ার্ড থেকে একজন করে মোট ৩ জন মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পরিষদের প্রধান বা চেয়ারম্যানও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। এদের সকলের কার্যকাল ৫ বছর। 21 জেলার সরকারি কোষাগারের নিয়ন্ত্রক বলা হয় কাকে?

[ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2026] উত্তর

জেলা প্রশাসককে জেলার সরকারি কোষাগারের নিয়ন্ত্রক বলা হয়। 22 মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?

[ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2026] উত্তর

মৌলিক গণতন্ত্র হচ্ছে একধরনের সীমিত গণতন্ত্র যাতে কেবল কিছু নির্দিষ্ট লোকের অংশগ্রহণে জাতীয় নেতৃত্ব নির্বাচন করা হতো।
জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে দেশে মৌলিক গণতন্ত্র নামে এক অভিনব ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি একটি নতুন ধারার নির্বাচন কাঠামো প্রতিষ্ঠা করেন। এই নির্বাচন প্রক্রিয়ার মূলভিত্তি ছিল এই মৌলিক বা বুনিয়াদি গণতন্ত্র। এ পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে, মন্ত্রিসভা ও প্রতিনিধি পরিষদসমূহ সর্বতোভাবে প্রেসিডেন্টের অধীন থাকা এবং প্রাদেশিক বা অন্য কোনো স্তরে স্বায়ত্তশাসনের অনুপস্থিতি। প্রারম্ভিক পর্যায়ে মৌলিক গণতন্ত্র ছিল একটি চারস্তর বিশিষ্ট ব্যবস্থা। নিম্নস্তর থেকে শুরু করে এ স্তরগুলো ছিল- ১. ইউনিয়ন পরিষদ এবং শহর ও ইউনিয়ন কমিটি, ২. থানা পরিষদ, ৩. জেলা পরিষদ এবং ৪. বিভাগীয় পরিষদ। 23 নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি কে ছিলেন?

[ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2026] উত্তর

নিখিল ভারত মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন স্যার আগা খান। 24 সুপ্রিম কোর্টের পর্যালোচনা ক্ষমতা বলতে কী বোঝায়?

[ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2026] উত্তর

সুপ্রিম কোর্টের পর্যালোচনা ক্ষমতা বা ‘জুডিশিয়াল রিভিউ’ বলতে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন বা সরকারি আদেশকে অবৈধ ঘোষণা করার ক্ষমতাকে বোঝায়।
বাংলাদেশের সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন যদি সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি হয়, তবে তা বাতিল বা অবৈধ ঘোষণা করতে পারে। নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় এবং সংবিধানের প্রাধান্য বজায় রাখতে এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিচার বিভাগের স্বাধীনতার একটি অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত। 25 সর্বপ্রথম কোন দেশে AIDS-এ আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়?

[ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2026] উত্তর

সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে (USA) AIDS-এ আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। 26 বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?

[ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2026] উত্তর

বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে সেই সকল ব্যক্তিদের বোঝায় যাদের শারীরিক, মানসিক বা ইন্দ্রিয়গত সীমাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাপনের জন্য বিশেষ সহায়তার প্রয়োজন হয়।
প্রকৃতপক্ষে অসুস্থতা, দুর্ঘটনা, চিকিৎসার ত্রুটি বা জন্মগত কারণে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অক্ষমতা তৈরি হয় এবং তার কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায়, তবে তাকে বিশেষ চাহিদার ব্যক্তি বলা হয়। এদেরকে সাধারণত প্রতিবন্ধী বলা হলেও বর্তমানে সম্মানজনকভাবে ‘বিশেষ চাহিদার জনগোষ্ঠী’ হিসেবে অভিহিত করা হয়। 27 অধ্যাদেশ কে জারি করেন?

[Dhaka · 2019] উত্তর

অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। 28 অর্থ বিল বলতে কী বুঝায়?

[Dhaka · 2019] উত্তর

জাতীয় সংসদে উত্থাপিত যে বিলে কর ধার্য, ধার্যকৃত করের হার পরিবর্তন, ঋণ গ্রহণ বা ঋণ পরিশোধ, ব্যয়ের মঞ্জুরি প্রভৃতি বিষয়ে আলোচনা হয় তাকে অর্থ বিল বলা হয়। সংসদে উত্থাপিত কোনো বিল অর্থ বিল কি না তা নির্ধারণ করেন সংসদের স্পিকার। এ বিষয়ে তার মতামতই চূড়ান্ত। তবে কোনো অর্থ বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত জাতীয় সংসদে পেশ করা যায় না। 29

স্থানীয় শাসন কী? [Rajshahi · 2019]

উত্তর স্থানীয় শাসন হচ্ছে অঞ্চলভিত্তিক শাসনব্যবস্থা, যেটি গঠিত হয় স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে। 30

স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Rajshahi · 2019]

উত্তর স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ কর্মকাণ্ডের জন্য নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি।

31 তিতুমীরের পুরো নাম কী?

[Comilla · 2019] উত্তর তিতুমীরের পুরো নাম সৈয়দ মীর নিসার আলী

32 বৈদেশিক নীতি বলতে কী বোঝায়?

[Comilla · 2019] উত্তর যে নীতির সাহায্যে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয় তাই বৈদেশিক নীতি।

বর্তমানে কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। তাই সব রাষ্ট্রই কোনো না কোনো বিষয়ে অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল। এজন্য এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক স্থাপিত হয়। সাধারণত জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বৈদেশিক সম্পর্ক স্থাপন, সংরক্ষণ ও সম্প্রসারণ করা হয়। 33

কোরাম কী? [Chittagong · 2019] উত্তর

জাতীয় সংসদের কাজ পরিচালনার জন্য ন্যূনতম যে পরিমাণ সদস্যের উপস্থিতি প্রয়োজন তাকে কোরাম বলা হয়। 34

বাংলাদেশের জাতীয় সংসদের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর। [Chittagong · 2019] উত্তর

১৯৭২ সালের সংবিধান মোতাবেক ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদ নামে এককক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত হয়। ৩০০ জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে একক নির্বাচনি এলাকা হতে নির্বাচিত হন এবং বাকি ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। মহিলা সদস্যগণ সংসদের নির্বাচিত সদস্যদের ভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে নির্বাচিত হন। তবে মহিলারা অন্যান্য নির্বাচনি এলাকা থেকেও সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর। জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন । তারা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন। আসনসংখ্যার দিক দিয়ে নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

35 মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? [Sylhet · 2019]

উত্তর মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব

36 স্পিকারের কার্যাবলি লিখ। [Sylhet · 2019]

উত্তর স্পিকার হলেন জাতীয় সংসদের পরিচালক।

জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন। তারা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। স্পিকার জাতীয় সংসদের সভাপতিত্ব করেন। তিনি সংসদের বিতর্কের মধ্যস্থতা, সিদ্ধান্ত প্রদান, ভোটের ফলাফলসহ প্রয়োজনীয় কার্যাবলি সম্পাদন করেন। সংসদ অধিবেশনে কোন সাংসদ কখন এবং কতক্ষণ কথা বলতে পারবেন তা নির্ধারণ এবং তাদের নিময়-বহির্ভূত কর্মকাণ্ডের জন্য সিদ্ধান্ত প্রদান করেন। 37 সংসদ পরিচালনা করেন কে?

[Jessore · 2019] উত্তর

সংসদ পরিচালনা করেন স্পিকার। 38 খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?

[Jessore · 2019] উত্তর

খাদ্যের মানকে ইচ্ছাকৃতভাবে নিম্নমুখী করার জন্য নিম্ন মানের খাদ্য উপাদান ভালো খাদ্যের সাথে মেশানোকে বলা হয় খাদ্যে ভেজাল। খাদ্যে ভেজাল বলতে বোঝায়, প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের ও অস্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি করা। ভালো ও উৎকৃষ্ট খাদ্যের সাথে নিকৃষ্ট কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ বা রং মেশানো হলেও তা ভেজাল বলে গণ্য হবে। খাদ্যে ভেজাল বিষয়টি সাধারণত দুইভাবে সম্পন্ন হয়। যথা— অসাবধানতাবশত বা অনিচ্ছাকৃত এবং ইচ্ছাকৃত। মাছ, মাংস, ফল অথবা সবজিতে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যেমন— ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন ও ফরমালিন মেশানো খাদ্যে ভেজালের উদাহরণ। 39

বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি? [Jessore · 2019]

উত্তর বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র হলো সচিবালয়। 40

জলবায়ু পরিবর্তনের দুটি কারণ লিখ। [Jessore · 2019]

উত্তর কোনো স্থানের বা অঞ্চলের ৩০-৪০ বছরের জলবায়ুর উপাদান যেমন— তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আদ্রতা ও শুষ্কতার উল্লেখযোগ্য পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করা হলো: ১. শিল্পকারখানার বর্জ্য ও কালো ধোঁয়া: শিল্পকারখানা থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, এবং নাইট্রাস অক্সাইড বায়ু দূষণ করছে। এর ফলে বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে গেছে এবং হিমাঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

২. বনভূমি উজাড়করণ: শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে মানুষ একের পর এক বনভূমি উজাড় করে শিল্পকারখানা গড়ে তুলছে। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে কাঠের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ার ফলে দিন দিন বনভূমির পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 41

বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোনটিকে? [Jessore · 2019] উত্তর

বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় ছয়দফাকে। 42

নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণ কেন প্রয়োজন? [Jessore · 2019] উত্তর

নির্বাচন ব্যবস্থা হলো সাংবিধানিক নিয়ম অনুসরণ করে নাগরিকদের মতামত জানাবার পদ্ধতি। নাগরিকগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন এবং সরকার গঠিত হয়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক শাসন পরিচালিত। নাগরিকগণ তাদের ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নিবাৰ্চন করে আইন প্রণয়ন এবং সরকার পরিচালনায় অংশ্রহণ করে থাকে। আর প্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিগণ জনগণ তথা নাগরিকদের পক্ষেই শাসন পরিচালনা করে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতার পূর্বশর্তই হচ্ছে নির্বাচন। এজন্যই বর্তমান প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় নির্বাচনে নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।

43 কোরাম কী? [Barisal · 2019]

উত্তর যে পরিমাণ সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ পরিচালনা করা যায় তাকে কোরাম বলা হয়।

44 ন্যায়পাল সম্পর্কে কী জান? [Barisal · 2019]

উত্তর ন্যায়পাল বলতে এমন একজন সরকারি মুখপাত্র বা প্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তাকে বোঝায় যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেন।

সরকারি আমলা ও সাধারণ নাগরিকদের মধ্যে মধ্যস্থতাকারী সরকারি এজেন্ট হিসেবে ন্যায়পাল স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে থাকেন। বিভিন্ন ধরনের অভিযোগের তদন্ত ও সে সম্পর্কে রিপোর্ট পেশ করেন। ন্যায়পালের কার্যাবলির মধ্যে রয়েছে বেসামরিক প্রশাসন ও আদালতের কার্যক্রম তত্ত্বাবধান করা। তাকে বেআইনি কার্যকলাপ, কর্তব্যে অবহেলা ও ক্ষমতার অপপ্রয়োগের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করতে হয়। যেকোনো দায়িত্বশীল কর্মকর্তা সংবিধানের বিধি বা দেশের আইন লঙ্ঘন কিংবা প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক বিধিবদ্ধ নিয়মকানুন ভঙ্গ করলে ন্যায়পাল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। 45 মন্ত্রণালয় কী?

[Dhaka · 2018] উত্তর

মন্ত্রণালয় হলো সচিবালয়ের একটি প্রশাসনিক শাখা। 46 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

[Dhaka · 2018] উত্তর

বিচার বিভাগের স্বাধীনতা বলতে শাসন বিভাগ ও আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে বিচারকদের স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করার ক্ষমতাকে বোঝায়। কোনো দেশের শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না তা বিচারের মাপকাঠি হলো সে দেশের বিচার বিভাগ কার্য সম্পাদনে কতটুকু স্বাধীন। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমাজব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত। জনগণের মৌলিক অধিকার, সংবিধান এবং আইন সংরক্ষণে বিচার বিভাগের স্বাধীনতা জরুরি। 47

বাংলাদেশের শাসন বিভাগের প্রধান কে? [Dhaka · 2017]

উত্তর বাংলাদেশের শাসন বিভাগের প্রধান হলেন প্রধানমন্ত্রী। 48

বিচার বিভাগীয় পর্যালোচনা কী? [Dhaka · 2017]

উত্তর আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন কিংবা শাসন বিভাগের কাজ সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা বিচার বিভাগ কর্তৃক পর্যালোচনা করার ক্ষমতাই হলো বিচার বিভাগীয় পর্যালোচনা।
বিচার বিভাগীয় পর্যালোচনা ধারণাটির উদ্ভব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক। সংবিধানের অভিভাবক ও রক্ষাকারী হিসেবে বিচার বিভাগ এর শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রাখার জন্য সচেষ্ট থাকে। বিচার বিভাগের নিকট যদি প্রতীয়মান হয় যে, আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন সংবিধানের সাথে অসংগতিপূর্ণ, তাহলে তা বাতিল করার ক্ষমতা বিচার বিভাগের রয়েছে। তেমনি শাসন বিভাগের কোনো কাজ সংবিধানসম্মত না হলে বিচার বিভাগ তা অবৈধ ঘোষণা করতে পারে। সংবিধানের শ্রেষ্ঠত্ব ও পবিত্রতা বজায় রাখতে বিচার বিভাগ এ ক্ষমতা প্রয়োগ করে। 49

জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? [Dhaka · 2017]

উত্তর জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। 50

বাংলাদেশের আইনসভার গঠন লেখো। [Dhaka · 2017]

উত্তর বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে জাতীয় সংসদ ৩৫০ জন সদস্যের মধ্যে ৩০০ জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনি এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। এছাড়া ৫০ টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। এরা সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। সংসদের কার্য পরিচালনার জন্য সংসদ সদস্যদের ভোটে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হন। 51

বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী? [Dinajpur · 2017]

উত্তর বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 52

সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ? [Dinajpur · 2017]

উত্তর সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে বাংলাদেশের সংবিধানের বিভিন্ন বিধিবিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলো কে বোঝায়।
বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের গঠন, ক্ষমতা ও কার্যাবলি সাংবিধানিক আইন অনুযায়ী পরিচালিত হয়। এ প্রতিষ্ঠানগুলোর ওপর সরকার তথা নির্বাহী বিভাগ কোনো হস্তক্ষেপ করতে পারে না এরা স্বাধীনভাবে নিজেদের দায়িত্ব পালন করে। এই সংস্থাগুলোর সভাপতি ও সদস্যগণ নির্দিষ্ট মেয়াদে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ সরকারি কর্মকমিশন, নির্বাচন কমিশন, এটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 53

বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী কে? [Dinajpur · 2017]

উত্তর বাংলাদেশে সরকারের প্রধান আইনজীবী হলেন এটর্নি জেনারেল। 54

সচিবালয় বলতে কী বোঝায়? [Dinajpur · 2017]

উত্তর সচিবালয় বলতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহ নিয়ে গঠিত প্রশাসনিক সংস্থাকে বোঝায়।
সচিবালয় হলো একটি দেশের তথা প্রশাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র। সরকারি যাবতীয় কর্মসূচি ও সিদ্ধান্ত সর্বপ্রথম সচিবালয়ে গৃহীত হয়। সচিবালয় বিভিন্ন প্রকল্পও বাস্তবায়ন করে। সর্বোপরি দেশের প্রশাসন যন্ত্রকে পরিচালনার জন্য প্রয়োজনীয় যাবতীয় কার্য সম্পাদনকারী দপ্তরই হলো সচিবালয়। 55

কোরাম কাকে বলে? [Comilla · 2017]

উত্তর যে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য সংসদে উপস্থিত থাকলে সংসদের কার্যক্রম শুরু করা যায় তাকে কোরাম বলে। 56

বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন? [Comilla · 2017]

উত্তর ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমাজব্যবস্থার স্তম্ভ হিসেবে বিবেচিত। বিচার বিভাগের স্বাধীনতা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে। বিচার বিভাগের ওপর আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ থাকলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নাগরিক অধিকার সুরক্ষা ও সর্বোপরি নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 57

কোরাম কাকে বলে? [Sylhet · 2017]

উত্তর জাতীয় সংসদের কাজ যে পরিমাণ সদস্যের উপস্থিতিতে পরিচালনা করা যায় তাকে কোরাম বলা হয়। 58

স্থানীয় উন্নয়নে স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) কীভাবে ভূমিকা রাখে [Sylhet · 2017]

উত্তর স্থানীয় উন্নয়নে স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) বৃহত্তর সমাজ উন্নয়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ করে স্থানীয় পর্যায়ে অগ্রগতি সাধিত হওয়ার পেছনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) এর ভূমিকা বেশ প্রশংসার দাবিদার। স্থানীয় পর্যায়ের জনগোষ্ঠীর জন্য মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচিসহ নানাবিধ কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে বৈষম্য ও বঞ্চনা থেকে রক্ষা, ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত এবং আইনের শাসন সুসংহত করার ক্ষেত্রে এ সংস্থার ভূমিকা অগ্রগণ্য। 59

প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে? [Sylhet · 2017]

উত্তর সংবিধানের ১১৭নং অনুচ্ছেদ অনুযায়ী কর্মচারী ও রাষ্ট্রায়ত্ত সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য সংসদীয় আইনের দ্বারা গঠিত প্রতিষ্ঠানকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে। 60

১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ব্যাখ্যা কর। [Sylhet · 2017]

উত্তর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতার পরোক্ষ ঘোষণা। যে কারণে এটি বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় এক ঘটনা।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরদিন থেকে সমগ্র দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। তাঁর নির্দেশনা অনুযায়ী দেশের স্কুল-কলেজ, অফিস-আদালত, কল-কারখানা সব বন্ধ হয়ে যায়। সমগ্র জনতা বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর সদস্যদের প্রতিহত করতে থাকে। মূলত তার এ ভাষণে পরোক্ষভাবে স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তার আহ্বানে সাড়া দিয়েই বাঙালি জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এজন্য বক্তাবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয়। 61

বাংলাদেশ সরকার প্রধানের পদ কী? [Jessore · 2017]

উত্তর বাংলাদেশে সরকার প্রধানের পদ প্রধানমন্ত্রী। 62

বাংলাদেশের মন্ত্রী পরিষদের গঠন বর্ণনা করো। [Jessore · 2017]

উত্তর বাংলাদেশে সরকার পরিচালনার জন্য একটি মন্ত্রিপরিষদ রয়েছে। প্রধানমন্ত্রী এর নেতা। তিনি যেরূপ সংখ্যক প্রয়োজন মনে করবেন, সেরূপ সংখ্যক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করেন। মন্ত্রিপরিষদের মন্ত্রিগণ সাধারণত সংসদ সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য কিন্তু সংসদ সদস্য নন এমন ব্যক্তিত্ব মন্ত্রী নিযুক্ত হতে পারেন। তবে এর সংখ্যা মন্ত্রিপরিষদের মোট সদস্যসংখ্যার এক দশমাংশের বেশি হবে না। মন্ত্রিসভা যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থেকে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা কোনো কারণে সংসদ ভেঙে গেলে মন্ত্রিসভাও ভেঙে যায়। 63

বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য পদের ন্যূনতম বয়স কত বছর? [Jessore · 2017]

উত্তর বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য পদের ন্যূনতম বয়স ২৫ বছর। 64

মৌলিক অধিকার বলতে কী বোঝ? [Jessore · 2017]

উত্তর মৌলিক অধিকার বলতে আমরা রাষ্ট্রপ্রদত্ত সেসব সুযোগ-সুবিধাকে বুঝি যা ব্যতীত নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। অর্থাৎ মানুষের ব্যক্তিত্ব ও মেধা বিকাশের জন্য একান্তভাবে অপরিহার্য যে সকল অধিকার রাষ্ট্র কর্তৃক বলবৎকৃত হয় সেইগুলোই মৌলিক অধিকার বলে স্বীকৃত।
মৌলিক অধিকার ব্যতীত সভ্য জীবনযাপন করা সম্ভব নয়। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই জনগণের মৌলিক অধিকারসমূহ তাদের শাসনতন্ত্রে সন্নিবেশিত থাকে। গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি হলো মৌলিক অধিকার। 65

বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী কে? [Jessore · 2017]

উত্তর বাংলাদেশে সরকারের প্রধান আইনজীবী হলেন এটর্নি জেনারেল। 66

সচিবালয় বলতে কী বোঝায়? [Jessore · 2017]

উত্তর সচিবালয় বলতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহ নিয়ে গঠিত প্রশাসনিক সংস্থাকে বোঝায়।
সচিবালয় হলো একটি দেশের তথা প্রশাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র। সরকারি যাবতীয় কর্মসূচি ও সিদ্ধান্ত সর্বপ্রথম সচিবালয়ে গৃহীত হয়। সচিবালয় বিভিন্ন প্রকল্পও বাস্তবায়ন করে। সর্বোপরি দেশের প্রশাসন যন্ত্রকে পরিচালনার জন্য প্রয়োজনীয় যাবতীয় কার্য সম্পাদনকারী দপ্তরই হলো সচিবালয়। 67

বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? [Barisal · 2017]

উত্তর জাতীয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 68

শাসন বিভাগ বলতে কী বোঝ? [Barisal · 2017]

উত্তর আধুনিক রাষ্ট্রে সরকারের তিনটি অঙ্গ বা বিভাগের মধ্যে শাসন বিভাগ একটি।
বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা বিদ্যমান। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরাই দেশ পরিচালনা করেন। সংসদ সদস্যদের মধ্য থেকেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। এই সংসদ সদস্যদের মধ্য থেকেই একজন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন। তিনিই শাসনব্যবস্থার মূলস্তম্ভ। তার নেতৃত্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়ে শাসন বিভাগ গঠিত হয়। 69

কোরাম কাকে বলে? [Chittagong · 2017]

উত্তর যে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য সংসদে উপস্থিত থাকলে সংসদের কার্যক্রম শুরু করা যায় তাকে কোরাম বলে। 70

বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন? [Chittagong · 2017]

উত্তর ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমাজব্যবস্থার স্তম্ভ হিসেবে বিবেচিত। বিচার বিভাগের স্বাধীনতা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে। বিচার বিভাগের ওপর আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ থাকলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নাগরিক অধিকার সুরক্ষা ও সর্বোপরি নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 71

কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়? উত্তর

দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। 72 অভিশংসন বলতে কী বোঝায়?

উত্তর অভিশংসন হলো জাতীয় সংসদের বিচারসংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ রাষ্ট্রপতির আচরণের বিচার করে অভিশংসন করতে পারবেন অর্থাৎ সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, দৈহিক ও মানসিক অসুস্থতা ও অক্ষমতার কারণে সংসদ অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেন।

73 বাংলাদেশের আইনসভার নাম কী? উত্তর

বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। 74

অভিশংসন বলতে কী বোঝায়? উত্তর অভিশংসন হলো জাতীয় সংসদের বিচারসংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ রাষ্ট্রপতির আচরণের বিচার করে অভিশংসন করতে পারবেন অর্থাৎ সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, দৈহিক ও মানসিক অসুস্থতা ও অক্ষমতার কারণে সংসদ অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেন।

75 মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

উত্তর মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব। 76

ন্যায়পাল সম্পর্কে কী জান? উত্তর

ন্যায়পাল পদের প্রতিষ্ঠা বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। সংবিধানের ৭৭ অনুচ্ছেদে ঘোষণা করা হয় যে, সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ, প্রতিষ্ঠা করতে পারবে। সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য ন্যায়পাল পদের প্রতিষ্ঠা করা হয়। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা লাভ করবেন। তবে তিনি তার কাজের জন্য সংসদের নিকট দায়ী থাকবেন। 77 পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি কী?

উত্তর পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি মেয়র।

78 প্রশাসনিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের গুরুত্ব ব্যাখ্যা কর। উত্তর

প্রশাসনিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের পুরুত্ব বেশ তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় পর্যায়ে স্ব-শাসন ও সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক পর্যায়ে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 79

বাংলাদেশের ১ম জাতীয় সংসদ নির্বাচন কখন হয়েছিল? উত্তর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ১৯৭৩ সালের ৭ মার্চ।

80 বাংলাদেশের বৈদেশিক নীতির মূলকথা লেখ।

উত্তর বাংলাদেশের বৈদেশিক নীতির প্রধান বৈশিষ্ট্য হলো বন্ধুত্বের নীতি। এ নীতির মূলকথা হলো “সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়”। এ নীতির ভিত্তিতেই বাংলাদেশ বিশ্বের সব দেশের সাথে বন্ধুত্ব, সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলেছে। সবার সাথে সহযোগিতাই এ নীতির মূলকথা। 81

অভিশংসন কী? উত্তর

সাংবিধানিকভাবে সুনির্দিষ্ট কারণে রাষ্ট্রপতি যদি স্বীয় পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেন, তবে তাঁকে নির্দিষ্ট উপায়ে অপসারণ করাকে অভিশংসন বলা হয়। 82 প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কী বোঝায়?

উত্তর প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে বোঝায় প্রচলিত বিচারব্যবস্থার বাইরে গঠিত বিশেষ বিচারব্যবস্থা। এটি বাংলাদেশের বিচার বিভাগের একটি অভিনব পদক্ষেপ। এর এখতিয়ারের আওতাভুক্ত বিষয়ের মধ্যে রয়েছে- প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলি, নিয়োগ, বদলি, বরখাস্ত বা অপসারণ, অর্থদণ্ড, কর্মের মেয়াদ ও অন্যান্য শান্তিদান সম্পর্কিত, সরকারের ওপর ন্যস্ত কোনো সম্পত্তি অর্জন, প্রশাসন, ব্যবস্থাপনা ও বিলি ব্যবস্থা সম্পর্কিত এবং হাইকোর্ট বিভাগের নির্দেশ জারির এখতিয়ার নেই, এরূপ বিষয়ে এখতিয়ার থাকা।

83 মৌলিক অধিকার কী? উত্তর

মৌলিক অধিকার হলো রাষ্ট্র প্রদত্ত সেসব সুযোগ-সুবিধা যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। 84

বাংলাদেশে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল? উত্তর বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে দ্বাদশ সংশোধনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। এর ফলে চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার অবসান ঘটে। এ আইন পাসের ফলে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসকে পরিণত হন।

85 সুপ্রিম কোর্ট কী?

উত্তর হাইকোর্ট ও আপিল বিভাগের সমন্বয়ে গঠিত ও সংবিধানের ৯৪(১) অনুচ্ছেদবলে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। 86

স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর। উত্তর

আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের উদ্ভবের ফলে রাষ্ট্রের জনকল্যাণমূলক কার্যাবলি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে সরকারের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধান করা সম্ভব হয় না। প্রশাসনিক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারি ক্ষমতা ও কর্তৃত্বকে নিম্নস্তরে নিয়ে আসা প্রয়োজন। স্থানীয় শাসন কর্তৃপক্ষের ওপর সরকারের কতিপয় দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমেই মূলত স্থানীয় শাসনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় শাসনের ফলে জনগণ অতি সহজেই সরকারি সেবা গ্রহণ করতে পারছে। সুতরাং বর্তমান কল্যাণমূলক রাষ্ট্রে স্থানীয় সরকারের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 87 অভিশংসন কী?

উত্তর অভিশংসন হলো সাংবিধানিক পদের অধিকারী কোনো ব্যক্তিকে পদচ্যুত করা হবে কি না সে উপলক্ষে আয়োজিত সংসদীয় বিচার।

88 বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? উত্তর

বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের অন্য বিভাগের (আইন ও শাসন বিভাগ) হস্তক্ষেপ মুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পন্ন করার ক্ষমতাকে বোঝায়। বিচার বিভাগের স্বাধীনতার অর্থ হলো মূলত কর্তব্য পালনের ক্ষেত্রে বিচারকদের স্বাধীনতা। বিচারকরা যখন রায় প্রদানের ক্ষেত্রে সব প্রকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এবং সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবেন, তখনই বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা রক্ষিত হবে। বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নাগরিক স্বাধীনতা রক্ষার অন্যতম রক্ষাকবচ।