Civics 2nd – A,B S – CH 4

01 মুসলিম লীগ কত সালে গঠিত হয়? [Dhaka · 2025]

উত্তর মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে।

02 যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়? [Dhaka · 2025]

উত্তর পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগকে প্রতিহত করার জন্য বাংলার কতিপয় নেতৃবৃন্দ রাজনৈতিক দল যেমন-মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কৃষক-শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম, হাজী মোহাম্মদ দানেশের নেতৃত্বে বামপন্থি গণতন্ত্রী দল এবং আবুল হাশিমের নেতৃত্বে পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যে রাজনৈতিক জোট গঠন করা হয় তাকে ‘যুক্তফ্রন্ট’ বলা হয়।

03 অধ্যাদেশ জারি করেন কে? [Rajshahi · 2025]

উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

04 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধিবিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. এটর্নি জেনারেলের কার্যালয়, ৪. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানসহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

05 মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? [Jessore · 2025]

উত্তর মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।

06 মৌলিক অধিকার বলতে কী বোঝায়? [Jessore · 2025]

উত্তর মৌলিক অধিকার বলতে রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ-সুবিধা বোঝায়, যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, যা সংবিধানে সন্নিবেশিত থাকে এবং যা সরকার লঙ্ঘন করতে পারে না। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৭ অনুচ্ছেদ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।

07 বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ কী? [Jessore · 2025]

উত্তর বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি অ্যাটর্নি জেনারেল।

08 বাংলাদেশ সরকারি কর্মকমিশন কীভাবে গঠিত হয়? [Jessore · 2025]

উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে বলা হয়েছে, একজন চেয়ারম্যানসহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হবে। রাষ্ট্রপতির ৫৭নং অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যসংখ্যা অন্যূন ৬ জন এবং অনূর্ধ্ব ১৫ জন নির্ধারিত করা হবে। তবে কমিশনের অর্ধেক সদস্য এমন হবেন যারা কমপক্ষে ২০ বছর বা তারও বেশি সরকারের কর্মে কোনো পদে অধিষ্ঠিত ছিলেন। সরকারি-কর্মকমিশনের প্রধানের পদবি হলো চেয়ারম্যান। কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া (এর মধ্যে যেটি অগ্রে ঘটবে) পর্যন্ত স্ব-স্ব পদে বহাল থাকবেন।

09 দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? [Comilla · 2025]

উত্তর দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ।

10 ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের কুসংস্কার ও বিকৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তউল্লাহর এ আন্দোলন মুসলমানদের সামাজিক জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। দলে দলে গ্রামবাংলার মুসলমানগণ ফরায়েজি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাজজীবন থেকে কুসংস্কারগুলো দূর করতে মুসলমানগণ ইসলামি চেতনায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। মহাজন, জমিদার ও নীলকর বণিকদের বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়।

11 অপারেশন সার্চলাইট কী? [Comilla · 2025]

উত্তর পাকিস্তানি শাসক কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে গণহত্যা হয়েছিল তাই ইতিহাসে ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।

12 মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর ১৯৫৮ সালে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করার মাধ্যমে সামরিক শাসক হিসেবে আবির্ভূত হন জেনারেল আইয়ুব খান। ক্ষমতা গ্রহণের পর তিনি তার শাসনকে স্থায়ী করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেন। আর এ কর্মসূচির মধ্যে রাজনৈতিক সংস্কার কর্মসূচি ছিল অন্যতম এবং এ রাজনৈতিক সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মৌলিক গণতন্ত্র। এ মৌলিক গণতন্ত্র হলো রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন করা। জেনারেল আইয়ুব খান তার এ মৌলিক গণতন্ত্রের ভিত্তিতেই ১৯৬২ সালে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা চাল করেন।

13 ১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? [Chittagong · 2025]

উত্তর ১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।

14 বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি কীরূপ? ব্যাখ্যা কর। [Chittagong · 2025]

উত্তর বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। এক্ষেত্রে সংবিধান সংশোধনে প্রথমত কোনো বিলই সংশোধনের জন্য সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হবে না। যদি না উক্ত বিলের শিরোনামে সংবিধানের কোনো বিধান সংশোধন করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ না থাকে। দ্বিতীয়ত, সংবিধান সংশোধনের বিল সংসদের মোট সদস্যের অন্তত দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে। এভাবে কোনো বিল গৃহীত হলে তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে এবং রাষ্ট্রপতি উক্ত বিলটিকে সাত দিনের মধ্যে সম্মতি দান করবেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি যদি সাত দিনের মধ্যে সম্মতি না দেয় তাহলে সাত দিন অতিবাহিত হলে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য করা হবে। এভাবেই বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়।

15 গণপরিষদ কী? [Sylhet · 2025]

উত্তর গণতান্ত্রিক দেশে জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার গুরুদায়িত্ব যে সাংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয় তাকে গণপরিষদ বলে।

16 খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কেন গঠন করা হয়েছিল? ব্যাখ্যা কর। [Sylhet · 2025]

উত্তর খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে।

স্বাধীনতা লাভের পর বাংলাদেশে একটি কার্যকর, গণতান্ত্রিক ও জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত একটি সংবিধান প্রণয়ন জরুরি হয়ে পড়ে। সে লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল জাতীয় সংসদের সদস্যদের নিয়ে ‘খসড়া সংবিধান প্রণয়ন কমিটি’ গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন। এ কমিটির মূল দায়িত্ব ছিল বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম, গণমানস ও মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী একটি সংবিধানের কাঠামো তৈরি করা। 17 ১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন?

[Barisal · 2025] উত্তর

১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন। 18 বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি কীরূপ? ব্যাখ্যা কর।

[Barisal · 2025] উত্তর

বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। এক্ষেত্রে সংবিধান সংশোধনে প্রথমত কোনো বিলই সংশোধনের জন্য সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হবে না। যদি না উক্ত বিলের শিরোনামে সংবিধানের কোনো বিধান সংশোধন করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ না থাকে। দ্বিতীয়ত, সংবিধান সংশোধনের বিল সংসদের মোট সদস্যের অন্তত দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে। এভাবে কোনো বিল গৃহীত হলে তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে এবং রাষ্ট্রপতি উক্ত বিলটিকে সাত দিনের মধ্যে সম্মতি দান করবেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি যদি সাত দিনের মধ্যে সম্মতি না দেয় তাহলে সাত দিন অতিবাহিত হলে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য করা হবে। এভাবেই বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়। 19 সার্বজনীন ভোটাধিকার কী?

[Dinajpur · 2025] উত্তর

নারী-পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক তথা ১৮ বছর বয়স্ক নাগরিকের ভোটদানের অধিকারকে সর্বজনীন ভোটাধিকার বলে। 20 গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

[Dinajpur · 2025] উত্তর

পূর্ব পাকিস্তানে ৬ দফাভিত্তিক আন্দোলন যখন তুঙ্গে তখন শাসকগোষ্ঠী শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে। তারপর ছাত্রসমাজ পাকিস্তান সামরিক সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে বিশেষ করে আগরতলা মামলা প্রত্যাহারসহ ওই মামলার সকল আসামির বিনাশর্তে মুক্তি ও অন্যান্য যৌক্তিক দাবিতে ১৯৬৯ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। একপর্যায়ে ছাত্র-জনতার এ আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। ইতিহাসে এ গণঅভ্যুত্থানই ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান নামে পরিচিত। 21 বাংলাদেশ সংবিধান কবে থেকে কার্যকর হয়?

[Mymensingh · 2025] উত্তর

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। 22 মৌলিক অধিকার বলতে কী বোঝ?

[Mymensingh · 2025] উত্তর

মৌলিক অধিকার বলতে রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ-সুবিধা বোঝায়, যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, যা সংবিধানে সন্নিবেশিত থাকে এবং যা সরকার লঙ্ঘন করতে পারে না। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৭ অনুচ্ছেদ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। 23 মৌলিক অধিকার কী?

[Dhaka · 2023] উত্তর

মৌলিক অধিকার বলতে মানব জীবনের এমন কতকগুলো অপরিহার্য সুযোগ-সুবিধাকে বোঝায়, যেগুলোর পিছনে সমাজ বা রাষ্ট্রীয় কর্তৃত্বের নিশ্চয়তা থাকে। 24 রাষ্ট্রীয় মূলনীতি বলতে কী বোঝায়?

[Dhaka · 2023] উত্তর

যে মহান আদর্শে অদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো, সেই আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্য সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে নীতি সংযোজন করা হয়েছে তাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এ চারটি নীতির উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৯, ১০, ১১ ও ১২ নং অনুচ্ছেদে এসব নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে। 25 দুর্নীতি কী?

[Dhaka · 2023] উত্তর

ব্যক্তিস্বার্থে অর্পিত ক্ষমতার অপব্যবহার করার নামই দুর্নীতি। 26 ন্যায়পাল বলতে কী বোঝায়?

[Dhaka · 2023] উত্তর

ন্যায়পাল পদের প্রতিষ্ঠা বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। সংবিধানে ৭৭ নং অনুচ্ছেদে ঘোষণা করা হয় যে, সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করতে পারবে। সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য ন্যায়পাল পদের প্রতিষ্ঠা করা হয়। তিনি সুপ্রিম কোর্টের আপেল বিভাগের একজন বিচার সমান মর্যাদা ও সুযোগ সুবিধা লাভ করবেন। তবে তিনি তার কাজের জন্য সংশোধন নিকট দায়ী থাকবেন। 27 HIV- এর পূর্ণরূপ কী?

[Rajshahi · 2023] উত্তর

HIV এর পূর্ণরূপ হলো- Human Immune deficiency virus. 28 ভাষা আন্দোলন বলতে কী বোঝায়?

[Rajshahi · 2023] উত্তর

ভাষার মর্যাদা রক্ষার্থে ১৯৫২ সালের পূর্ব বাংলার ছাত্র জনতা যে আন্দোলন করে তাই হলো ভাষা আন্দোলন। পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পরপরই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দু কে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এই ঘোষণায় পূর্ব বাংলার ছাত্র জনতা প্রতিবাদী হয়ে ওঠে এবং আন্দোলন পরিচালনা করে। এ আন্দোলনে কয়েকজন ছাত্র শহীদ হন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি সংগঠিত এ আন্দোলনে হলো ভাষা আন্দোলন। 29 বাংলাদেশের মন্ত্রিসভার প্রধান কে?

[Rajshahi · 2023] উত্তর

বাংলাদেশের মন্ত্রিসভার প্রধান প্রধানমন্ত্রী। 30 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?

[Rajshahi · 2023] উত্তর

সংবিধানে বর্ণিত সুস্পষ্ট বিধি-বিধানের অনুসারে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাকে সংবিধানিক প্রতিষ্ঠান বলে। এসব প্রতিষ্ঠানের গঠন, ক্ষমতা, পদের যোগ্যতা, মেয়াদ, কার্যাবলী ইত্যাদি বিষয়ের সংবিধানে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। সরকারি কর্মকমিশন, নির্বাচন কমিশন, এটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় প্রভৃতি হলো বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। 31 যুক্তফ্রন্ট কী?

[Jessore · 2023] উত্তর

১৯৫৪ সালের নির্বাচনের অংশগ্রহণকারী একটি সম্মিলিত রাজনৈতিক জোট হলো যুক্তফ্রন্ট। 32 মৌলিক গণতন্ত্র কী প্রকৃত গণতন্ত্র? ব্যাখ্যা কর।

[Jessore · 2023] উত্তর

মৌলিক গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র নয়। কেননা, মৌলিক গণতন্ত্র হলো জেনারেল আইয়ুব খানের এক অভিনব শাসন ব্যবস্থা। এটি এমন এক সীমিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সার্বজনীন ভোটাধিকার প্রদানের পরিবর্তে কিছু সংখ্যক নির্ধারিত প্রতিনিধির দ্বারা জাতীয় নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা করা হয়। প্রারদ্ভিক পর্যায়ে মৌলিক গণতন্ত্র ছিল একটি পাঁচ স্তর বিশিষ্ট ব্যবস্থা। মূলত জেনারেল আইয়ুব খান ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের জনবিচ্ছিন্ন গণতন্ত্রের সূচনা করে। তাই একে প্রকৃত গণতন্ত্র বলা হয় না। 33 মৌলিক অধিকার কী?

[Chittagong · 2023] উত্তর

মৌলিক অধিকার বলতে মানবজীবনে কতকগুলো অপরিহার্য সুযোগ সুবিধাকে বোঝায়, সেগুলোর পিছনে সমাজ বা রাষ্ট্রীয় কর্তৃত্বের নিশ্চয়তা থাকে। 34 বাংলাদেশ সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতিটি ব্যাখ্যা কর।

[Chittagong · 2023] উত্তর

বাংলাদেশের সংবিধানের ১২ নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা নীতির উল্লেখ রয়েছে। এখানে বলা হয়েছে -“রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে কোন ধর্মের ব্যবহার, কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার ওপর উৎপীড়ন করা হবে না। ” রাষ্ট্রের দৃষ্টিতে সকল ধর্ম সমান। নারী -পুরুষ, ধর্ম- বর্ণ, গোত্র নির্বিশেষে সকলে যাতে নিজ নিজ ধর্ম পালন, প্রচার ও প্রসার করতে পারে সে ব্যাপারে রাষ্ট্রীয় গ্যারান্টি হিসেবে এ মূলনীতি কে সংবিধানের সংযোজন করা হয়। 35 বাংলাদেশ সংবিধানের কতটি তাফসিল আছে?

[Mymensingh · 2023] উত্তর

বাংলাদেশ সংবিধানের ৭ টি তফসিল আছে। 36 বাংলাদেশ সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতিটি ব্যাখ্যা কর।

[Mymensingh · 2023] উত্তর

বাংলাদেশ সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মূলনীতি হলো ধর্মনিরপেক্ষতা। দেশ থেকে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা উচ্ছেদ করে, কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদাদান থেকে বিরত থেকে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার প্রতিরোধ করে এবং অন্য কোন বিশেষ ধর্ম পালনকারীর প্রতি বৈষম্য প্রদর্শন হতে বিরত থাকে রাষ্ট্র নিরপেক্ষতার এক নিরঙ্কুশ পরিবেশ সৃষ্টি করাই হলো ধর্মনিরপেক্ষতা। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র কোনরূপ হস্তক্ষেপ করবে না এটিই হল ধর্মনিরপেক্ষতা। 37 মৌলিক অধিকার কী?

[Barisal · 2023] উত্তর

মৌলিক অধিকার বলতে মানব জীবনের এমন কতকগুলো অপরিহার্য সুযোগ-সুবিধাকে বোঝায়, যেগুলোর পিছনে সমাজ বা রাষ্ট্রীয় কর্তৃত্বের নিশ্চয়তা থাকে। 38 রাষ্ট্রীয় মূলনীতি বলতে কী বোঝায়?

[Barisal · 2023] উত্তর

যে মহান আদর্শে অদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো, সেই আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্য সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে নীতি সংযোজন করা হয়েছে তাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এ চারটি নীতির উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৯, ১০, ১১ ও ১২ নং অনুচ্ছেদে এসব নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে। 39 মহাহিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক পদে কে নিয়োগ দেন?

[Barisal · 2023] উত্তর

মহাহিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক পদে রাষ্ট্রপতি নিয়োগ দেন। 40 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?

[Barisal · 2023] উত্তর

বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধি-বিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সংবিধানিক প্রতিষ্ঠান। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. মহাহিসাব নিরক্ষর ও নিয়ন্ত্রক কার্যালয়, ৪. এটর্নি জেনারেল কার্যালয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান সহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। 41 বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি?

[Sylhet · 2023] উত্তর

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১৫৩ টি। 42 মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

[Sylhet · 2023] উত্তর

মৌলিক অধিকার বলতে রাষ্ট্রপ্রদত্ত সেই সকল সুযোগ সুবিধা বোঝায়, যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, যা সংবিধানে সন্নিবেশিত থাকে এবং যা সরকার লঙ্ঘন করতে পারে না। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্ব শর্ত। 43 ধর্ম নিরপেক্ষতা কী?

[Dinajpur · 2023] উত্তর

দেশ থেকে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা উচ্ছেদ করে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার প্রতিরোধ করে সকল ধর্মকে সমান মর্যাদা দেওয়ার নীতিই নিরপেক্ষতা। 44 সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।

[Dinajpur · 2023] উত্তর

নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকারের গুরুত্ব অনস্বীকার্য যা একটি দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতোই অলঙ্ঘনীয়। কোন ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারে। মৌলিক অধিকার ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত হিসেবে পরিগণিত। তাই সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ খুবই গুরুত্বপূর্ণ। 45 প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?

[Dhaka · 2022] উত্তর

প্রজাতন্ত্রের কোনো বিষয়ে অথবা কোনো সংবিধিবদ্ধ সংস্থার অদ্ভুত বিষয় নিষ্পত্তি বা বিচারের দায়িত্বপ্রাপ্ত সালিশ সভাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলা হয়। 46 বাংলাদেশের সংবিধানের যেকোনো একটি মূলনীতি ব্যাখ্যা কর।

[Dhaka · 2022] উত্তর

বাংলাদেশ সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মূলনীতি হলো ধর্মনিরপেক্ষতা। দেশ থেকে সর্বপ্রকার সম্প্রদায়িকতা উচ্ছেদ করে, কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদাদাম থেকে বিরত থেকে, রাজনৈতিক উদ্দেশ্য ধর্মের অপব্যবহার প্রতিরোধ করে এবং কোনো বিশেষ ধর্ম পালনকারীর প্রতি বৈষম্য প্রদর্শন হতে বিরত থেকে রাষ্ট্র নিরপেক্ষতার একটি নিষ্কলুষ পরিবেশ সৃষ্টি করাই হলো ধর্মনিরপেক্ষতা। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র কোনরূপ হস্তক্ষেপ করবে না এটাই হল ধর্মনিরপেক্ষতা। 47 দেশবন্ধু হিসেবে কে পরিচিত?

[Rajshahi · 2022] উত্তর

দেশবন্ধু হিসেবে পরিচিত চিত্তরঞ্জন দাস। 48 এ. কে. ফজলুল হককে কৃষককুলের মুক্তির দিশারী বলা হয় কেন?

[Rajshahi · 2022] উত্তর

কৃষক দরদী জননেতা ফজলুল হক অনুভব করতে পেরেছিলেন যে, বাঙালির উন্নতি নির্ভর করে কৃষক সমাজের ভাগ্যের উন্নতির ওপর। এজন্য তিনি বাংলার অশিক্ষিত কৃষকদের সচেতন করে তোলার জন্য কৃষক-প্রজা আন্দোলন করে তোলেন। ১৯১৩ সালে কৃষি ঋণ এন্ড পাস করেন, ১৯৩৭ সালে কৃষকদের জন্য ঋণ-সালিসী বোর্ড গঠন করেন। তবে কৃষকদের জন্য তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস করা। যার ফলে জমিদারি প্রথার অবসান ঘটে। এভাবে শেরে বাংলা কৃষকদের নিকট মুক্তির দিশারী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। 49 বাংলাদেশ সংবিধানে সর্বমোট কতটি সংশোধনী গৃহীত হয়েছে?

[Jessore · 2022] উত্তর

বাংলাদেশের সংবিধানের সর্বমোট ১৭ টি সংশোধনী গৃহীত হয়েছে। 50 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?

[Jessore · 2022] উত্তর

সংবিধানে বর্ণিত সুস্পষ্ট বিধি-বিধান অনুসারে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। এসব প্রতিষ্ঠানের গঠন, ক্ষমতা, কার্যাবলী, পদের যোগ্যতা, মেয়াদ ইত্যাদি বিষয় সংবিধানে সুস্পষ্ট ভাবে বর্ণিত আছে। সরকারি কর্মকমিশন, নির্বাচন কমিশন, এটর্নি জেনারেলের অফিস, মাহাহিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, সুপ্রিম কোর্ট প্রভৃতি হলো বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। 51 মুসলিম লীগ কত সালে গঠিত হয়?

[Chittagong · 2022] উত্তর

মুসলিম লীগ গঠিত হয় ১৯০৬ সালে। 52 মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

[Chittagong · 2022] উত্তর

নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য যে সকল অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম সংবিধান হতে প্রাপ্ত এবং সরকারের বা বিশেষ মহলের অলঙ্গনীয় তাই হলো মৌলিক অধিকার। মৌলিক অধিকার নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য একান্তই অপরিহার্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৬ অনুচ্ছেদ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বর্ণনা দেয়া হয়েছে। 53 স্বরাজ দল কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?

[Sylhet · 2022] উত্তর

স্বরাজ দল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উদ্যোগে প্রতিষ্ঠা হয়। 54 আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল?

[Sylhet · 2022] উত্তর

৬ দফার আন্দোলন আইয়ুব বিরোধী আন্দোলনে পরিণত হলে স্বৈরাচারী আইয়ুব- মোনায়েম সরকার শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ ধ্বংস করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলার নীল নকশার রচনা করেন। আইএফ সরকার পূর্ব বাংলাকে দমন করার জন্য এ মামলায় ৩৫ জনের নামে দায়ের করেছিল। শেখ মুজিবকে দমন, আন্দোলনের ভীতি, ৬ দফা, সুশীল সমাজের উত্থান, আইন-শৃঙ্খলা পদ্ধতি সহ প্রভৃতি বিষয়গুলোকে দমিয়ে রাখায় ছিল আগরতলা মামলার উদ্দেশ্য। 55 মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

[Barisal · 2022] উত্তর

মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। 56 বঙ্গভঙ্গের কারণ কী?

[Barisal · 2022] উত্তর

অবিভক্ত বাংলার আয়তন ছিল প্রায় ২ লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি। এ বিশাল আয়তনের প্রদেশের শাসনকার্য পরিচালনা করা একজন গর্ভনরের পক্ষে নিতান্ত দুরূহ ও কষ্টসাধ্য ব্যাপার ছিল। তাছাড়া পূর্ব বাংলার জনগণের স্বার্থ রক্ষার্থে মুসলিম নেতৃবৃন্দ পূর্ব বাংলাকে আলাদা প্রতিশ্রুপে গড়ে তোলার জন্য ব্রিটিশ সরকার নিকট দাবি উত্থাপন করেন। তাই প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার কথা চিন্তা করে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ করেন। 57 সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?

[Dinajpur · 2022] উত্তর

সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ সালে। 58 প্রতিবন্ধীর ধারণা ব্যাখ্যা কর।

[Dinajpur · 2022] উত্তর

প্রতিবন্ধী হলো তারাই যারা দৈহিক, মানসিক ও বোধশক্তি জনিত দিক থেকে অসুবিধাগ্রস্থতার কারণে সমাজে সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ এবং স্বাভাবিক জীবন যাপন থেকে বঞ্চিত। প্রতিবন্ধী শব্দটির আভিধানিক অর্থ পঙ্গু। শরীরের কোন অঙ্গ যদি স্বাভাবিক কাজকর্ম করতে না পারে তবে সেই অঙ্গকে বিকল হিসেবে ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী বলা হয়। কিন্তু সম্প্রতিককালে এ ধারার পরিবর্তন হয়েছে। এখন প্রতিবন্ধী শব্দটিকে ব্যাপক অর্থে বোঝানো হয়ে থাকে। এখন প্রতিবন্ধী বলতে তাদের বোঝানো হয় যারা দৈহিক, মানসিক কিংবা অর্থ সামাজিক অসুবিধার কারণে সুস্থ, স্বাভাবিক ও স্বাবলম্বী জীবন যাপন করতে পারে না। তাই শুধু মানুষ দৈহিক কারণে প্রতিবন্ধী হয় না। মানসিক, সামাজিক ও অর্থনৈতিক কারণে প্রতিবন্ধী হতে পারে। 59 সর্বজনীন ভোটাধিকার কী?

[Mymensingh · 2022] উত্তর

সর্বজনীন ভোটাধিকার হল সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের অধিকার। 60 ছয় দফাকে বাংলার মুক্তি সনদ বলা হয় কেন?

[Mymensingh · 2022] উত্তর

ছয় দফা পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকস সহ সকল অধিকারের কথা তুলে ধরে। এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলক বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা না হলেও এ ছয় দফা কর্মসূচি বাংলাদেশে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। সমগ্র বাঙালি জাতি এ যুগসন্ধিক্ষণে আপোশের নেতা শেখ মুজিবুর রহমান এগিয়ে আসেন তার ছয় দফা কর্মসূচি নিয়ে বাঙালি জাতিকে বাঁচাতে। তাই ছয় দফা কে বাঙালির মুক্তি সনদ বলা হয়। 61 ন্যায়পাল কী?

[Dhaka · 2021] উত্তর

প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত কর্মকর্তাদের কাজের তদারকির জন্য সংসদীয় আইনের দ্বারা সৃষ্ট পদ হলো ন্যায়পাল। 62 মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

[Dhaka · 2021] উত্তর

যেসব অধিকার মানুষের মৌলিক  প্রয়োজন বা চাহিদার সাথে সম্পর্কিত সেগুলোকে মৌলিক অধিকার বলে। এ ধরনের অধিকার দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত এবং কার্যকর করা হয়। মৌলিক অধিকার আইনের মতোই অলঙ্কনীয়। কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হতে পারেন। মৌলিক অধিকার ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্ব শর্ত হিসেবে পরিগণিত হয়। 63 কখন থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

[Barisal · 2021] উত্তর

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ সংবিধান কার্যকর হয়। 64 খাদ্য ভেজাল বলতে কী বোঝো?

[Barisal · 2021] উত্তর

খাদ্য ভেজাল বলতে সাধারণত বিশুদ্ধ বা খাঁটি নয়, এমন খাদ্যদ্রব্য কে বোঝায়। কিংবা উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণকে খাদ্য ভেজাল বলা হয়। অর্থাৎ খাদ্য ভেজাল বলতে বোঝায়, যেসব খাদ্যদ্রব্য প্রাকৃতিক ও স্বাভাবিক উপায়ে প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের, অকেজো ও অস্বাস্থ্যকর জিনিস দিয়ে তৈরি করা হয়। খাদ্যের ভেজাল মেশানো যেমন এটি সামাজিক অপরাধ তেমনি একটি মানবতাবিরোধী অপরাধও বটে। 65 মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

[Jessore · 2021] উত্তর

মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। 66 রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কী বোঝো?

[Jessore · 2021] উত্তর

যে মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, সেই আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্য সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে নীতি সংযোজন করা হয়েছে তাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এ চারটি মূলনীতির উল্লেখ করা হয়েছে। সংবিধানে ১০,১১,ও১২ নং অনুচ্ছেদে এসব নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে। 67 BSTI- এর পূর্ণরূপ কী?

[Comilla · 2021] উত্তর

BSTI – এর পূর্ণরূপ হলো Bangladesh Standard and Testing Institution. 68 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?

[Comilla · 2021] উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের পূর্ণ কর্তৃত্বকে বোঝায়।প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থায় দেশরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত এবং অর্থ এ ত্রিবিধ বিচার কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে নাস্তা থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিচার, পুলিশ এবং আইন-শৃঙ্খলা ইত্যাদি  বিষয়ের কর্তৃক প্রাদেশিক সরকারের হাতে ন্যাস্ত থাকে। যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির  সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার এর বন্টনকে মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে। 69 জলবায়ু পরিবর্তন কী?

[Chittagong · 2021] উত্তর

কোনো এলাকার দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর সময়ের জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন -তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, আদ্রতা, বায়ুর গতি ইত্যাদির উল্লেখযোগ্য পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। 70 আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়?

[Chittagong · 2021] উত্তর

১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক বাঙালি জাতীয় জাগরনের চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরই অংশ হিসেবে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে প্রধান আসামী করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা দায়ের করে। এ মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। 71 ১৯৭২ সালের সংবিধানের খড়সা প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?

[Sylhet · 2021] উত্তর

১৯৭২  সালের সংবিধানে খড়সা প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন। 72 মৌলিক অধিকারের গুরুত্ব বর্ণনা কর।

[Sylhet · 2021] উত্তর

নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকারের গুরুত্ব অনস্বীকার্য যা একটি দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতই অলংঘনীয়। কোন কোন ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারেন। এ আইন পরিবর্তন যোগ্য নয়। ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্ব শর্ত হিসেবে পরিগণিত হয়। 73 বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন?

[Sylhet · 2021] উত্তর

বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন। 74 জাতীয়তাবাদ ধারণাটি ব্যাখ্যা কর।

[Sylhet · 2021] উত্তর

অভিন্ন ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিকতা এবং ঐক্যের সমন্বয়ে গড়ে ওঠে জাতীয়তাবাদ। ভাষাগত ও সংস্কৃতিগত একক শর্তাব বিশিষ্ট ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ প্রয়াস জাতীয়তাবাদের মূলভিত্তি। ইতিহাস,ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও ভাষাগত দিক থেকে অন্যান্য সম্প্রদায় থেকে আলাদা করে রাখে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ এটাই প্রমাণ করে যে, প্রতিটি জাতিই স্বাধীন ও স্বতন্ত্র। 75 বাংলাদেশ সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে?

[Barisal · 2021] উত্তর

বাংলাদেশ সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। 76 মুজিবনগর সরকার বলতে কী বোঝায়?

[Barisal · 2021] উত্তর

মুজিবনগর সরকার হলো মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত একটি অস্থায়ী সরকার। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর (বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকানন)  আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধিরা মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে একটি সরকার গঠন করে, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। ১৭ই এপ্রিল নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। 77 বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?

[Dinajpur · 2021] উত্তর

বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি। 78 ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের দুটি কারণ লেখ।

[Dinajpur · 2021] উত্তর

১৯৬৮ সালে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে যে আন্দোলনের সূত্রপাত হয় তাদের জুড়ে ছড়িয়ে পড়ে। ১৯৬৯ সালে তার তীব্রতর হয়ে গণআন্দোলনের রূপ নেয় যা ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নামে খ্যাত। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের দুটি কারণ হলো- ১. ১৯৬৮ সালের অক্টোবর মাসে সাময়িক শাসন জারি করা হলে গণতন্ত্র শাসন প্রতিষ্ঠার আশা ধূলিসাৎ হয়ে যায়। যার প্রতিক্রিয়ায় গণঅভ্যুত্থান ঘটে। ২. আইয়ুবী শাসন আমলে সকল উন্নয়ন কর্মকাণ্ড কেবল পশ্চিম পাকিস্তানি গৃহীত হওয়ায় পাকিস্তানের দুই অংশের মাঝে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য পরিলক্ষিত হয়। এর প্রতিবাদে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান সূচিত হয়।

79 বাংলাদেশ সংবিধান কত তারিখে গৃহীত হয়েছে?

[Mymensingh · 2021] উত্তর বাংলাদেশ সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গৃহীত হয়েছে।

80 বাংলাদেশ সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতিটি ব্যাখ্যা কর।

[Mymensingh · 2021] উত্তর বাংলাদেশের সংবিধানের ১২ নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা নীতির উল্লেখ রয়েছে। এখানে বলা হয়েছে -“রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে কোন ধর্মের ব্যবহার, কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার ওপর উৎপীড়ন করা হবে না। ” রাষ্ট্রের দৃষ্টিতে সকল ধর্ম সমান। নারী -পুরুষ, ধর্ম- বর্ণ, গোত্র নির্বিশেষে সকলে যাতে নিজ নিজ ধর্ম পালন, প্রচার ও প্রসার করতে পারে সে ব্যাপারে রাষ্ট্রীয় গ্যারান্টি হিসেবে এ মূলনীতি কে সংবিধানের সংযোজন করা হয়।

81 বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়?

[Dhaka · 2019] উত্তর ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রথম বিজয় দিবস থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

82 ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়?

[Dhaka · 2019] উত্তর ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বরং সকল ধর্মের ধর্মীয় বিশ্বাস সংরক্ষণ করা।

ধর্মনিরপেক্ষতা নীতি ব্যাখ্যা প্রসঙ্গে সংবিধানে বলা হয়েছে যে, রাষ্ট্র কর্তৃক কোনো বিশেষ ধর্মকে উৎসাহ প্রদান, সাম্প্রদায়িকতা এবং ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবেও ধর্মকে ব্যবহার করা যাবে না। কেউ যাতে অন্যের ধর্ম পালনে বাঁধা দিতে না পারে সেজন্যে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। 83

মৌলিক অধিকার কী? [Rajshahi · 2019] উত্তর

মৌলিক অধিকার হলো রাষ্ট্র প্রদত্ত সেসব সুযোগ-সুবিধা, যা নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। 84

ন্যায়পাল বলতে কী বোঝায়? [Rajshahi · 2019] উত্তর

ন্যায়পাল বলতে এমন একজন সরকারি মুখপাত্র বা প্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তাকে বোঝায় যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেন। সরকারি আমলা ও সাধারণ নাগরিকদের মধ্যে মধ্যস্থতাকারী সরকারি এজেন্ট হিসেবে ন্যায়পাল স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে থাকেন। বিভিন্ন ধরনের অভিযোগের তদন্ত ও সে সম্পর্কে রিপোর্ট পেশ করেন। ন্যায়পালের কার্যাবলির মধ্যে রয়েছে বেসামরিক প্রশাসন ও আদালতের কার্যক্রম তত্ত্বাবধান করা। তাকে বেআইনি কার্যকলাপ, কর্তব্যে অবহেলা ও ক্ষমতার অপপ্রয়োগের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করতে হয়। যেকোনো দায়িত্বশীল কর্মকর্তা সংবিধানের বিধি বা দেশের আইন লঙ্ঘন কিংবা প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক বিধিবদ্ধ নিয়মকানুন ভঙ্গ করলে ন্যায়পাল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

85 বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? [Comilla · 2019]

উত্তর সংবিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি চারটি।

86 ছয়দফার দুটি কর্মসূচি সম্পর্কে লিখ। [Comilla · 2019]

উত্তর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ছয়দফা কর্মসূচির অন্যতম ২টি দফা হলো-

১. পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার হবে পার্লামেন্টারি পদ্ধতির। এর যুক্তরাষ্ট্রীয় সংবিধান ও পার্লামেন্টারি সরকার লাহোর প্রস্তাবের ভিত্তিতে গঠিত হবে। প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আইনসভাই হবে সর্বেসর্বা। সরকার যাবতীয় কার্যাবলির জন্য আইনসভার নিকট দায়ী থাকবে। সংবিধানে জনগণের পূর্ণ মৌলিক অধিকার রক্ষিত হবে। সর্বোপরি যুক্তরাষ্ট্রীয় সরকার ও সংবিধানের অধীনে সত্যিকারের পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ২. যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনে কেবল দুটি বিষয় থাকবে- দেশরক্ষা ও পররাষ্ট্র। সরকারের অবশিষ্ট বিষয়গুলো প্রদেশসমূহের হাতে ন্যস্ত থাকবে। 87

ন্যায়পাল কী? [Comilla · 2019]

উত্তর ন্যায়পাল হচ্ছেন সংসদ কর্তৃক নিযুক্ত একজন কর্মকর্তা। তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতির সমান ক্ষমতার অধিকারী হবেন। বাংলাদেশের সংবিধানের ৭৭নং অনুচ্ছেদে ন্যায়পালের বিধান রাখা হয়েছে। 88

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়? [Comilla · 2019]

উত্তর বিচারবিভাগের স্বাধীনতা হলো সরকারের আইন বা নির্বাহী বিভাগ থেকে পৃথক করে বিচার বিভাগকে কর্মক্ষেত্রে স্বাধীনতা প্রদান করা। জনগণের মৌলিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবিধান ও আইন সংরক্ষণে বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত জরুরি। কেননা পৃথিবীতে মানুষের অধিকার আদায়ের শেষ আশ্রয়স্থল হলো আদালত। কোনো দেশের শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা বিচারের মাপকাঠি হলো সে দেশের বিচার বিভাগ কার্যসম্পাদনে কতটুকু স্বাধীন। বাংলাদেশ সংবিধানের ২২নং অনুচ্ছেদে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে।

89 বাংলাদেশের সংবিধানের এ পর্যন্ত কয়টি সংশোধনী হয়েছে?

[Chittagong · 2019] উত্তর বাংলাদেশের সংবিধানের এ পর্যন্ত ১৭টি সংশোধনী হয়েছে।

90 মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

[Chittagong · 2019] উত্তর মৌলিক অধিকার বলতে রাষ্ট্রপ্রদত্ত সেসব সুযোগ-সুবিধাকে বোঝায় যা ব্যতীত নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়।

মানুষের ব্যক্তিত্ব ও মেধা বিকাশের জন্য একান্তভাবে অপরিহার্য যে সকল অধিকার রাষ্ট্র কর্তৃক বলবৎ হয় সেইগুলোই মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। মৌলিক অধিকার ব্যতীত সভ্য জীবনযাপন করা সম্ভব নয়। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই জনগণের মৌলিক অধিকারসমূহ তাদের শাসনতন্ত্রে সন্নিবেশিত থাকে। গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি হলো মৌলিক অধিকার। 91

অস্থায়ী সংবিধান আদেশ জারি হয় কত তারিখে? [Sylhet · 2019] উত্তর

অস্থায়ী সংবিধান আদেশ জারি হয় ১৯৭২ সালের ১১ জানুয়ারি। 92

গণপরিষদ বলতে কী বোঝায়? [Sylhet · 2019] উত্তর

গণপরিষদ হলো সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে গঠিত অস্থায়ী পরিষদ। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৩ মার্চ ‘বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি করেন। তিনি ঘোষণা করেন যে, এ আদেশ ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে কার্যকর হবে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় পরিষদের ১৬৯ জন এবং প্রাদেশিক পরিষদের ৩০০ জন সদস্য, সর্বমোট ৪৬৯ জন সদস্যের মধ্য থেকে ৪০৩ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। এর মধ্যে ৪০০ জন ছিলেন আওয়ামী লীগ দলীয়, একজন ন্যাপ (মোজাফফর) এবং অন্য ২ জন ছিলেন স্বতন্ত্র।

93 বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? [Rajshahi · 2017]

উত্তর বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো চারটি।

94 মৌলিক অধিকার বলতে কী বোঝায়? [Rajshahi · 2017]

উত্তর মৌলিক অধিকার বলতে রাষ্ট্রপ্রদত্ত সেসব সুযোগ-সুবিধাকে বোঝায় যা ব্যতীত নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। মানুষের ব্যক্তিত্ব ও মেধা বিকাশের জন্য একান্তভাবে অপরিহার্য যে সকল অধিকার রাষ্ট্র কর্তৃক বলবৎ হয় সেইগুলোই মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। মৌলিক অধিকার ব্যতীত সভ্য জীবনযাপন করা সম্ভব নয়। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই জনগণের মৌলিক অধিকারসমূহ তাদের শাসনতন্ত্রে সন্নিবেশিত থাকে। গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি হলো মৌলিক অধিকার।

95 প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে? [Comilla · 2017]

উত্তর প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলি, নিয়োগ, বদলি, বরখাস্ত বা অবসর, অর্থদণ্ড, কর্মের মেয়াদ ইত্যাদি যে প্রতিষ্ঠান মীমাংসা করে তাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে।

96 স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন? [Comilla · 2017]

উত্তর স্থানীয় সমস্যাসমূহ স্থানীয়ভাবে দ্রুত সমাধান এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থানীয় স্বায়ত্তশাসন অত্যন্ত প্রয়োজনীয়। কোনো এলাকার সমস্যা স্থানীয় সরকারই ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম এবং সে অনুযায়ী সমাধানের ব্যবস্থাও দ্রুততার সাথে গ্রহণ করতে পারে। বস্তুত স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নিজস্ব সমস্যা সমাধানের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে নেতৃত্বের বিকাশ সাধন করতে পারে। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ গণতন্ত্রের খুঁটিস্বরূপ এবং এগুলোর মাধ্যমে গণতন্ত্র গভীরতা অর্জন করতে পারে। তাই বলা যায়, আধুনিককালে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম।

97 স্থানীয় শাসন কাকে বলে? [Sylhet · 2017]

উত্তর কেন্দ্রীয় সরকারের পক্ষে স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায় এবং সরকারি নীতি, আদর্শ ও সিদ্ধান্ত বাস্তবায়নকে স্থানীয় শাসন বলে।

98 মৌলিক অধিকার কেন প্রয়োজন? [Sylhet · 2017]

উত্তর মানুষ হিসেবে বেঁচে থাকা এবং সুস্থ, সুন্দর জীবন পরিচালনার জন্য মৌলিক অধিকার প্রয়োজন।
যেসব অধিকার পূরণ ব্যতীত মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে তা- ই মৌলিক অধিকার। যেমন- খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অধিকার, চলাফেরা, কথা বলার অধিকার প্রভৃতি। এসব অধিকার পূরণ ছাড়া নাগরিকগণ সুস্থ, স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না। তাই বাংলাদেশ সংবিধানের ১৫নং অনুচ্ছেদে মৌলিক অধিকার পূরণের
নিশ্চয়তা প্রদান করা হয়েছে।

99 মৌলিক অধিকার কী? [Barisal · 2017]

উত্তর মৌলিক অধিকার হলো রাষ্ট্র প্রদত্ত সেসব সুযোগ-সুবিধা, যা নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য।

100 দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়? [Barisal · 2017]

উত্তর দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে এমন সংবিধানকে বোঝায় যা সহজে পরিবর্তন করা যায় না। দুষ্পরিবর্তনীয় সংবিধানের পরিবর্তন পদ্ধতি জটিল হয়। সাধারণ আইন তৈরির পদ্ধতিতে এ সংবিধান পরিবর্তন করা যায় না। উদাহরণস্বরূপ- বাংলাদেশের সংবিধানের কথা বলা যায়। এ সংবিধানের কোনো ধারার পরিবর্তন করতে হলে জাতীয় সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশের সম্মতি প্রয়োজন। এটি কার্যকর করার জন্য রাষ্ট্রপতির সম্মতিও থাকতে হবে। সংবিধানের ১৪২নং অনুচ্ছেদে এ সংক্রান্ত বিধান সংযোজন করা হয়েছে।

101 প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে? [Chittagong · 2017]

উত্তর প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলি, নিয়োগ, বদলি, বরখাস্ত বা অবসর, অর্থদণ্ড, কর্মের মেয়াদ ইত্যাদি যে প্রতিষ্ঠান মীমাংসা করে তাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে।

102 স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন? [Chittagong · 2017]

উত্তর স্থানীয় সমস্যাসমূহ স্থানীয়ভাবে দ্রুত সমাধান এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থানীয় স্বায়ত্তশাসন অত্যন্ত প্রয়োজনীয়। কোনো এলাকার সমস্যা স্থানীয় সরকারই ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম এবং সে অনুযায়ী সমাধানের ব্যবস্থাও দ্রুততার সাথে গ্রহণ করতে পারে। বস্তুত স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নিজস্ব সমস্যা সমাধানের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে নেতৃত্বের বিকাশ সাধন করতে পারে। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ গণতন্ত্রের খুঁটিস্বরূপ এবং এগুলোর মাধ্যমে গণতন্ত্র গভীরতা অর্জন করতে পারে। তাই বলা যায়, আধুনিককালে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম।