01 ‘কৃষক-প্রজা পার্টি’ কে প্রতিষ্ঠা করেন? [Dhaka · 2025]
উত্তর ‘কৃষক-প্রজা পার্টি’ প্রতিষ্ঠা করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
02 ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ? [Dhaka · 2025]
উত্তর পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের সংস্কার ও বিকৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তউল্লাহর এ আন্দোলন মুসলমানদের সামাজিক জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। দলে দলে গ্রামবাংলার মুসলমানগণ ফরায়েজি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাজজীবন থেকে কুসংস্কারগুলো দূর করতে মুসলমানগণ ইসলামি চেতনায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। মহাজন, জমিদার ও নীলকর বণিকদের বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়।
03 ‘দেশবন্ধু’ উপাধি দেওয়া হয় কাকে? [Rajshahi · 2025]
উত্তর ‘দেশবন্ধু’ উপাধি দেওয়া হয় চিত্তরঞ্জন দাসকে।
04 ‘ভাগ কর ও শাসন কর নীতি’ বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]
উত্তর ঔপনিবেশিক আমলে ব্রিটিশ শাসকরা ১৯০৫ সালে বাংলাকে ভাগ করে শাসনকার্য পরিচালনা করার যে নীতি গ্রহণ করেছিল তাকেই ‘ভাগ কর শাসন কর’ নীতি বলে। এ নীতির আওতায় ব্রিটিশরা বাংলাকে বিভক্ত করে একটি সাম্প্রদায়কে নিজেদের অনুকূলে রেখে অপর সম্প্রদায়কে শাসন করার পরিকল্পনা গ্রহণ করেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করা।
05 বাঁশের কেল্লা কোথায় নির্মিত হয়? [Rajshahi · 2025]
উত্তর কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মিত হয়।
06 বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কাকে এবং কেন? [Rajshahi · 2025]
উত্তর নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়। শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অপরিসীম। তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে, শিক্ষা ব্যতীত এ ভূখণ্ডের মুসলমান সম্প্রদায়ের মুক্তির কোনো বিকল্প পথ নেই। তাই তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ১৮৬৩ সালে তার একক প্রচেষ্টায় ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ বা ‘মুসলিম সাহিত্য সমিতি’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাছাড়া তার অক্লান্ত প্রচেষ্টায় ১৮৫৫ সালে ‘কলকাতা হিন্দু কলেজ’ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। এর ফলে মুসলমানদের ইংরেজি শিক্ষার পথ প্রশস্ত হয়। তিনি নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন। তার প্রচেষ্টায় কলকাতা আলিয়া মাদ্রাসার প্রভূত উন্নতি সাধিত হয়। তিনি মুহসিন ফান্ড পুনর্গঠন করেন। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে উত্তর ভারতের স্যার সৈয়দ আহমদের মতো তার বিশেষ অবদান ছিল বলেই তাকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয়।
07 ফরায়েজি আন্দোলন কেমন আন্দোলন ছিল? [Jessore · 2025]
উত্তর ফরায়েজি আন্দোলন ছিল উনিশ শতকে বাংলায় সংঘটিত একটি ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন।
08 ‘ফারাক্কা লং মার্চ’ বলতে কী বোঝ? [Jessore · 2025]
উত্তর ভারত কর্তৃক গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে তীব্র পানির সংকট দেখা দেয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানী এর প্রতিবাদে ফারাক্কা অভিমুখে ১৯৭৬ সালে ১৯ মাইল দীর্ঘ এক পদযাত্রা করেন। এটিই ইতিহাসে ‘ফারাক্কা লং মার্চ’ হিসেবে পরিচিত।
09 বিশ্বায়ন কী? [Jessore · 2025]
উত্তর বিশ্বায়ন হলো একটি বহুবিধ প্রক্রিয়া যা বিশ্বকে আরও কাছাকাছি নিয়ে আসে এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করে।
10 মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন? [Jessore · 2025]
উত্তর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতী ভূমিকার জন্য মজলুম জননেতা বলা হয়। তৎকালীন ব্রিটিশ ভারতে জমিদার, মহাজন, সুদখোর, দালাল, নায়েব-গোমস্তাদের অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারাজীবন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।
11 খাদ্যে ভেজাল কী? [Comilla · 2025]
উত্তর খাদ্যদ্রব্যের সঙ্গে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণকে খাদ্যে ভেজাল বলা হয়।
12 ন্যায়পাল বলতে কী বোঝায়? [Comilla · 2025]
উত্তর ন্যায়পাল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ‘Ombudsman’, যার অর্থ প্রতিনিধি বা মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের অনুকরণে বাংলাদেশে ন্যায়পাল পদটি সংবিধানের ৭৭নং অনুচ্ছেদের মাধ্যমে সৃষ্টি করা হয়। ন্যায়পাল হলো সেই পদ, পদাধিকারবলে যিনি সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নিযুক্ত হবেন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান সুযোগ-সুবিধা লাভ করবেন এবং তার কাজের জন্য তিনি সংসদের নিকট দায়ী থাকেন।
13 মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে কে নিয়োগদান করেন? [Comilla · 2025]
উত্তর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে রাষ্ট্রপতি নিয়োগদান করেন।
14 জলবায়ুর পরিবর্তন বলতে কী বোঝায়? [Comilla · 2025]
উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণকে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোনো দেশের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন- উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
15 বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? [Comilla · 2025]
উত্তর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
16 অ্যাটর্নি জেনারেলের দুটি কাজ লেখ। [Comilla · 2025]
উত্তর অ্যাটর্নি জেনারেলের দুটি কাজ নিম্নরূপ। যথা-
১. অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
২. আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ এবং সরকারের আইন উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
17 কাকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয়? [Chittagong · 2025]
উত্তর নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।
18 ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ? [Chittagong · 2025]
উত্তর পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের সংস্কার ও বিকৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তউল্লাহর এ আন্দোলন মুসলমানদের সামাজিক জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। দলে দলে গ্রামবাংলার মুসলমানগণ ফরায়েজি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাজজীবন থেকে কুসংস্কারগুলো দূর করতে মুসলমানগণ ইসলামি চেতনায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। মহাজন, জমিদার ও নীলকর বণিকদের বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়।
19 দেশবন্ধু উপাধি দেওয়া হয় কাকে? [Chittagong · 2025]
উত্তর ‘দেশবন্ধু’ উপাধি দেওয়া হয় চিত্তরঞ্জন দাসকে।
20 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝ? [Chittagong · 2025]
উত্তর রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।
21 ‘ঋণ সালিশি বোর্ড’ কী? [Sylhet · 2025]
উত্তর ‘ঋণ সালিশি বোর্ড’ হলো একটি সরকারি আইনি সংস্থা, যেটি অসহায় ও ঋণগ্রস্ত কৃষককে সহায়তা এবং আর্থিক সুবিধা দেওয়ার মাধ্যমে নিজেদের জমির দখল নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রিটিশ শাসনাধীন ভারতের বাংলা প্রদেশে গঠন করা হয়।
22 মওলানা ভাসানীকে কেন মজলুম জননেতা বলা হয়? ব্যাখ্যা কর। [Sylhet · 2025]
উত্তর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতী ভূমিকার জন্য মজলুম জননেতা বলা হয়। তৎকালীন ব্রিটিশ ভারতে জমিদার, মহাজন, সুদখোর, দালাল, নায়েব-গোমস্তাদের অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারাজীবন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।
23 ‘বেঙ্গল প্যাক্ট’ কী? [Sylhet · 2025]
উত্তর ১৯২৩ সালে হিন্দু-মুসলমানদের দাবি-দাওয়া সংবলিত ঐতিহাসিক চুক্তিই ‘বেঙ্গল প্যাক্ট’ নামে খ্যাত।
24 বারাসাত বিদ্রোহ কেন হয়েছিল? ব্যাখ্যা কর। [Sylhet · 2025]
উত্তর ব্রিটিশ শোষণের যাঁতাকলে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন মীর নিসার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা-জমিদারদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতার অভিযোগ করলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালে তিনি দলবলসহ চব্বিশ পরগনার কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের কিছু অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষকসেনাকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
25 তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? [Barisal · 2025]
উত্তর তিতুমীর কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন।
26 হাজি শরীয়তউল্লাহ কেন ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু করেছিলেন? [Barisal · 2025]
উত্তর মুসলমানদের কুসংস্কার দূরীকরণে ফরায়েজি আন্দোলনের ভূমিকা ছিল অপরিসীম। হাজী শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করা। সে সময় মুসলমান সমাজ প্রচলিত পীরপূজা, কবরপূজা ইত্যাদি নানা ধরনের অনৈসলামিক, কার্যকলাপ গোটা বাংলার মুসলিম সমাজকে আচ্ছন্ন করে রেখেছিল। তিনি মুসলমানদের জীবনব্যবস্থা থেকে অনৈসলামিক কার্যকলাপ পরিহার করার জোরালো নির্দেশ দেন এবং ইসলামের ফরজ কাজগুলো যথাযথভাবে পালন করার উদাত্ত আহ্বান জানান। তার এ পদক্ষেপের ফলে মুসলমানদের অনেকেই কুসংস্কার মুক্ত হন এবং তাদের মধ্যে ইসলামি আত্মবিশ্বাস জাগ্রত হয়।
27 তিতুমীরের প্রকৃত নাম কী? [Barisal · 2025]
উত্তর তিতুমীরের পুরো/ প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী।
28 মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যাখ্যা কর। [Barisal · 2025]
উত্তর মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল। মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা ও চিন্তাধারার প্রসার ঘটানো।
উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মুসলমান সমাজ শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। হিন্দু সম্প্রদায় ব্রিটিশ শিক্ষাব্যবস্থার সুফল গ্রহণ করলেও মুসলমানরা নানা ধর্মীয় ও সামাজিক কারণে ‘পাশ্চাত্য শিক্ষার প্রতি অনাগ্রহী ছিল। এই প্রেক্ষাপটে নবজাগরণ ঘটাতে এবং মুসলমান সমাজকে জাগ্রত করতে নবাব আব্দুল লতিফ ১৮৬৩ সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি মুসলমানদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলে এবং সামাজিক ও বৌদ্ধিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে। 29 মজলুম জননেতা কাকে বলা হয়?
[Dinajpur · 2025] উত্তর
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বলা হয়। 30 লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?
[Dinajpur · 2025] উত্তর
উপমহাদেশের মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠা করাই ছিল লাহোর প্রস্তাবের মূলকথা। ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন এবং এসব স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য বা প্রদেশগুলোর স্বায়ত্তশাসন ও সার্বভৌম নিশ্চিতকরণ, সংখ্যালঘুদের অধিকার ও স্বার্থরক্ষার জন্য উপযুক্ত সংবিধান প্রণয়ন ও নীতি গ্রহণ ইত্যাদি বিষয় ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূলকথা। 31 ‘মোহামেডান লিটারেরি সোসাইটি’ প্রতিষ্ঠা করেন কে?
[Mymensingh · 2025] উত্তর
মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন নওয়াব আব্দুল লতিফ। 32 ফরায়েজি আন্দোলন কাকে বলে?
[Mymensingh · 2025] উত্তর
পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের সংস্কার ও বিকৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তউল্লাহর এ আন্দোলন মুসলমানদের সামাজিক জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। দলে দলে গ্রামবাংলার মুসলমানগণ ফরায়েজি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাজজীবন থেকে কুসংস্কারগুলো দূর করতে মুসলমানগণ ইসলামি চেতনায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। মহাজন, জমিদার ও নীলকর বণিকদের বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবন্ধ হতে শুরু করে এবং প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়। 33 গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে?
[Mymensingh · 2025] উত্তর
গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। 34 আসামে ‘লাইন প্রথার’ বিরুদ্ধে কেন আন্দোলন হয়েছিল?
[Mymensingh · 2025] উত্তর
আসামে ‘লাইন প্রথা’-এর বিরুদ্ধে আন্দোলন হয়েছিল কারণ এটি স্থানীয় অসমীয়া ও অভিবাসী বাঙালিদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছিল। ব্রিটিশরা ১৯২০ সালে আসামে ‘লাইন প্রথা’ চালু করে, যা নির্দিষ্ট এলাকায় বাঙালি (প্রধানত মুসলিম ও হিন্দু) কৃষকদের বসতি নিষিদ্ধ করেছিল। স্থানীয়রা মনে করত যে বাঙালিরা তাদের জমি ও সংস্কৃতির জন্য হুমকি। অন্যদিকে, বাঙালিরা এই নীতিকে অবিচার হিসেবে দেখত, কারণ এটি তাদের জীবন-জীবিকায় বাধা সৃষ্টি করেছিল। এই বৈষম্য ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে উভয় পক্ষই আন্দোলন গড়ে তোলে। পরবর্তীতে এটি অসমীয়া জাতীয়তাবাদ ও নাগরিকত্ব বিতর্কের দীর্ঘস্থায়ী ইস্যুতে রূপ নেয়। 35
এ. কে ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেন। [Dhaka · 2023]
উত্তর এ. কে ফজলুল হক বরিশাল জেলার (বর্তমান ঝালকাঠি জেলা) রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। 36
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুএ বলা হয় কেন? [Dhaka · 2023]
উত্তর সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইনসভার স্বাধীনতা, এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। গণতন্ত্রে জনগণের কথাই যে শেষকথা তা তিনি মনে প্রানে বিশ্বাস করতেন তিনি বিশ্বাস করতেন, ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নয়। তার সুদীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। 37
বেঙ্গল প্যাক্ট কী? [Dhaka · 2023]
উত্তর বেঙ্গল প্যাক্ট হলো হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক ব্যবধান দূর করে পারস্পারিক সম্প্রীতি তৈরির জন্য ১৯২৩ সালে সম্পাদিত ঐতিহাসিক চুক্তি। 38
লাহোর প্রস্তাব বলতে কী বোঝায়? [Dhaka · 2023]
উত্তর ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলার কৃতি সন্তান শেরে বাংলা এ.কে ফজলুল হক যে প্রস্তাব উপস্থাপন করেন, সে প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে খ্যাত। ব্রিটিশ ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 39
কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়? [Rajshahi · 2023]
উত্তর ছয় দফা কর্মসূচিকে বাঙালির মুক্তি সনদ বলা হয়। 40
দুর্নীতি বলতে কী বোঝায়? [Rajshahi · 2023]
উত্তর দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোন ব্যক্তি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ সম্পদ কিংবা সুযোগ-সুবিধা নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়। স্বজনপ্রীতি, ঘুষ, প্রতারণা ইত্যাদি ও দুর্নীতির মধ্যে পড়ে। আবার যার উপর যে দায়িত্ব রয়েছে, তা পালন না করে এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোন সুযোগ পাইয়ে দেওয়াও দুর্নীতি। 41
দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? [Comilla · 2023]
উত্তর দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 42
ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর। [Comilla · 2023]
উত্তর বাঙালির জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। পাকিস্তান রাষ্ট্রের পর ১৯৪৭ সালের পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মাঝে সম্পর্কে টানাপোড়ন শুরু হয়। ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রের সূচনা হয়েছিল রাষ্ট্রভাষার প্রশ্নের সে রাষ্ট্রের ভাঙ্গন শুরু হয়ে যায়। রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে বাঙালি পাকিস্তানি প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। ভাষা আন্দোলন বাঙালির জাতির মধ্যে নিজস্বতা তথা জাতীয়তাবোধের বিচ্ছুরণ ঘটায়। এ বোধ বাঙালি জাতিকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মূলতন্ত্র হিসেবে ভূমিকা রাখছে। তাই ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাপক ও বিস্তৃত। 43
দ্বৈত শাসন বলতে কী বোঝায়? [Jessore · 2023]
উত্তর দ্বৈত শাসন বলতে বোঝায় একই সাথে দুটি কর্তৃপক্ষের শাসন ব্যবস্থা। 44
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কেন সংঘটিত হয়েছিল? [Jessore · 2023]
উত্তর ‘জালিয়ানওয়ালাবাগ’ হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অন্যতম কুখ্যাত ঘটনা। ১৯১৯ সালের ১৩ এপ্রিল তারিখে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনা নায়ক ব্রিগেডিয়ার রেগিনান্ড ডায়েরের নির্দেশে এই হত্যাকান্ড সংঘটিত হয়। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতীয় সরকারকে প্রতিশ্রুতি দেয় যুদ্ধ শেষ হলে পরাধীন দেশগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হবে। কিন্তু যুদ্ধ শেষ হলেও ইংরেজ সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। ফলে ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। ১৯১৯ সালের এপ্রিল মাসে ব্রিটিশ সরকার বিক্ষুব্ধ জনতাকে ঠেকাতে ১৪৪ ধারা জারি করে। এমনই এক সময় প্রায় ২০ হাজার মানুষ শিখদের নববর্ষ উদযাপন করার উদ্দেশ্যে জালিয়ানওয়ালাবাগে জড়ো হলে সেখানে একটানা ১০ মিনিট ধরে গুলি চালায়। এতে নিহত হন প্রায় দেড় হাজার মানুষ। ইতিহাসে এটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। 45
মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? [Jessore · 2023]
উত্তর মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন নওয়াব আব্দুল লতিফ। 46
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলা হয় কেন? [Jessore · 2023]
উত্তর সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইনসভার স্বাধীনতা, এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। গণতন্ত্রে জনগণের কথাই যে শেষকথা তা তিনি মনে প্রানে বিশ্বাস করতেন তিনি বিশ্বাস করতেন, ভালো সরকার গঠনে স্বশাসিত সরকারের বিকল্প নয়। তার সুদীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। 47
১৯৫৮ সালে কে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন? [Jessore · 2023]
উত্তর ১৯৫৮ সালে ইস্কান্দার আলী মির্জা পাকিস্তানের সামরিক শাসন জারি করেন। 48
“তমুদ্দিন মজলিস” কেন গঠন করা হয়েছিল? [Jessore · 2023]
উত্তর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তমুদ্দিন মজলিস গঠিত হয়। ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই মুসলিম লীগের প্রভাবশালী নেতা ও বুদ্ধিজীবীরা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মতামত প্রদান করেন। তখনই ড. মোহাম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার অল্প কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়। এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘ পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ‘ প্রকাশিত হয়। এ সংগঠনের উদ্যোগে রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন বেগবান হয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ লাভ করে। 49
ঋণ-সালিশী বোর্ড গঠন করেন কে? [Chittagong · 2023]
উত্তর ঋণ-সালিশী বোর্ড গঠন করেন শেরেবাংলা এ. কে ফজলুল হক। 50
আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ করা হয়েছিল কেন? [Chittagong · 2023]
উত্তর দলটি সকল ধর্ম-বর্ণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ করা হয়। ১৯৫৪ সালে নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে ২১-২৩ অক্টোবরের তৃতীয় কাউন্সিল সভায় ধর্মনিরপেক্ষ কাউন্সিলের অধিকারী হিসেবে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। এর অন্যতম কারণ ছিল অমুসলিমরাও যাতে দলে যোগ দেওয়ার সুযোগ লাভ করে। অর্থাৎ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়। 51
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? [Mymensingh · 2023]
উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। 52
মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা কর। [Mymensingh · 2023]
উত্তর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম। মুজিবনগর সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সার্বিক দিক থেকে নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়োজিত ছিল । সামরিক তৎপরতার পাশাপাশি কূটনৈতিকভাবে এ সরকার সক্রিয় ও মৌলিক ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ববাসীর সমর্থন আদায় করা ও মুক্তিযুদ্ধের ব্যয় ও শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহের মৌলিক প্রতিষ্ঠান এ সরকার। এভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করে একটি সফল জনযুদ্ধে করে বিজয় অর্জনে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 53
দেশবন্ধু উপাধিতে কে ভূষিত হন? [Mymensingh · 2023]
উত্তর দেশবন্ধু উপাধিতে চিত্তরঞ্জন দাস ভূষিত হন। 54
গণতন্ত্রের মানসপুত্র কাকে বলা হয়? কেন? [Mymensingh · 2023]
উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইনসভার স্বাধীনতা, এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। গণতন্ত্রে জনগণের কথাই যে শেষকথা তা তিনি মনে প্রানে বিশ্বাস করতেন তিনি বিশ্বাস করতেন, ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নয়। তার সুদীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। 55
ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে? [Mymensingh · 2023]
উত্তর ফরায়েজী আন্দোলনের প্রবক্তা হলেন হাজী শরীয়তুল্লাহ। 56
অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]
উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয়’ অপারেশন সার্চলাইট ‘। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের উপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১ টা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট। 57
বেঙ্গল প্যাক্ট কী? [Barisal · 2023]
উত্তর বেঙ্গল প্যাক্ট হলো হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক ব্যবধান দূর করে পারস্পারিক সম্প্রীতি তৈরির জন্য ১৯২৩ সালে সম্পাদিত ঐতিহাসিক চুক্তি। 58
লাহোর প্রস্তাব বলতে কী বোঝায়? [Barisal · 2023]
উত্তর ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলার কৃতি সন্তান শেরে বাংলা এ.কে ফজলুল হক যে প্রস্তাব উপস্থাপন করেন, সে প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে খ্যাত। ব্রিটিশ ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 59
ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন? [Barisal · 2023]
উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত আইনজীবী, যিনি কুমিল্লা থেকে নির্বাচিত পাকিস্তান গণপরিষদ সদস্য ছিলেন। 60
আগরতলা মামলা বলতে কী বোঝায়? [Barisal · 2023]
উত্তর ১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক বাঙালির জাতীয় জাগরণকে চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরই অংশ হিসেবে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ মামলা দায়ের করে। ইতিহাসে এ মামলা ঐতিহাসিক ‘আগরতলা মামলা’ নামে পরিচিত। এ মামলার আনুষ্ঠানিক নাম ছিল ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। 61
বঙ্গভঙ্গ কী? [Barisal · 2023]
উত্তর ১৯০৫ সালে ভারতের সর্ববৃহৎ প্রদেশ বাংলা প্রদেশকে বিভক্ত করে দুটি নতুন ও পৃথক প্রদেশ সৃষ্টিই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। 62
ফরায়েজী আন্দোলন বলতে কী বোঝায়? [Barisal · 2023]
উত্তর হাজী শরীয়তুল্লাহ পরিচালিত ফরজভিত্তিক আন্দোলনের নাম হচ্ছে ফরায়েজী আন্দোলন। আরবি ‘ফরজ’ শব্দ থেকে ফরায়েজি শব্দের উৎপত্তি, যার অর্থ অবশ্য পালনীয়। হাজী শরীয়তুল্লাহর লক্ষ্য করেন – সে সময়ের মুসলমান সমাজে পীরপূজা, কবর পূজা, মনসা পূজা, শীতল পূজা ইত্যাদি নানা ধরনের অনৈসলামিক কার্য আচ্ছন্ন করেছিল। এ ধরনের অনৈসলামিক ও কুসংস্থারাচ্ছান্ন পরিবেশকে দূর করার লক্ষ্যে তিনি এক বৃহত্তম আন্দোলনের ডাক দেন। ইতিহাসে এ আন্দোলনের ফরায়েজী আন্দোলন নামে পরিচিত। 63
তিতুমীরের পূর্ণনাম কী? [Sylhet · 2023]
উত্তর তিতুমীর এর পূর্ণনাম সৈয়দ মীর নিসার আলী। 64
কাকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয় ও কেন? [Sylhet · 2023]
উত্তর নওয়াব আব্দুল লতিফকে বাংলা সৈয়দ আহমদ বলা হয়। মুসলমান সমাজের দুঃখ -দুর্দশা ও দুর্গতি স্যার সৈয়দ আহমদকে চরমভাবে ব্যাথিত করেছিল। তিনি উপলব্ধি করেন, মুসলমানদের পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি ঘৃণা ও উদাসীনতা তাদের দুঃখ -দৈন্যের কারণ। এসব দিক চিন্তা করে তিনি মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতা ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণের উপর জোর দেন বাংলার মুসলমানদেরও উন্নয়নের ক্ষেত্রে নওয়াব আব্দুল লতিফ একই চিন্তা করেছিলেন। স্যার সৈয়দ আহমেদের মত তিনি ও মুসলমানদের উন্নয়নের সমাজ সংস্কার মূলক ও শিক্ষা বিস্তারমূলক কাজ করেন। এইসব দিক বিবেচনা করে নওয়াব আব্দুল লতিফকে বাংলার ‘সৈয়দ আহমদ’ বলা হয়। 65
ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে? [Sylhet · 2023]
উত্তর ফরায়েজী আন্দোলনের প্রবক্তা হলেন হাজী শরীয়তুল্লাহ। 66
কাকে মজলুম জননেতা বলা হয় এবং কেন? [Sylhet · 2023]
উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। 67
তিতুমীরের প্রকৃত নাম কী? [Dinajpur · 2023]
উত্তর তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। 68
মুসলমানদের কুসংস্কার দূরীকরণে ফরায়েজী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]
উত্তর মুসলমানদের কুসংস্কার দূরীকরণে ফরায়েজী আন্দোলনের ভূমিকা ছিল অপরিসীম। হাজীশরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করা। সে সময় প্রচলিত পীরপূজা, কবরপূজা, ইত্যাদি নানা ধরনের অনৈসলামিক কার্যকলাপ গোটা বাংলার মুসলিম সমাজকে আচ্ছন্ন করে রেখেছিল। তিনি মুসলমানদের জীবন ব্যবস্থা থেকে অনৈসলামিক কার্যকলাপ পরিহার করার জন্য ও নির্দেশ দেন এবং ইসলামের ফরজ কাজগুলো যথাযথ পালন করার উদাও আহ্বান জানান। তারে পদক্ষেপের ফলে মুসলমানদের অনেকেই কুসংস্কার মুক্ত হন এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হয়। 69
মজলুম জননেতা নামে খ্যাত কোন নেতা? [Dinajpur · 2023]
উত্তর মজলুম জননেতা নামে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 70
নওয়াব আব্দুল লতিফ কে বাংলা স্যার সৈয়দ আহমেদ বলা হয় কেন? [Dinajpur · 2023]
উত্তর নওয়াব আব্দুল লতিফকে বাংলা সৈয়দ আহমদ বলা হয়। মুসলমান সমাজের দুঃখ -দুর্দশা ও দুর্গতি স্যার সৈয়দ আহমদকে চরমভাবে ব্যাথিত করেছিল। তিনি উপলব্ধি করেন, মুসলমানদের পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি ঘৃণা ও উদাসীনতা তাদের দুঃখ -দৈন্যের কারণ। এসব দিক চিন্তা করে তিনি মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতা ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণের উপর জোর দেন বাংলার মুসলমানদেরও উন্নয়নের ক্ষেত্রে নওয়াব আব্দুল লতিফ একই চিন্তা করেছিলেন। স্যার সৈয়দ আহমেদের মত তিনি ও মুসলমানদের উন্নয়নের সমাজ সংস্কার মূলক ও শিক্ষা বিস্তারমূলক কাজ করেন। এইসব দিক বিবেচনা করে নওয়াব আব্দুল লতিফকে বাংলার ‘সৈয়দ আহমদ’ বলা হয়। 71
ফরায়েজী আন্দোলন কাকে বলে? [Dhaka · 2022]
উত্তর পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের কুসংস্কার ও বিবৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজী আন্দোলন নামে পরিচিত। 72
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানুসপুত্র বলা হয় কেন?ব্যাখ্যা কর। [Dhaka · 2022]
উত্তর সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইনসভার স্বাধীনতা, এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। গণতন্ত্রে জনগণের কথাই যে শেষকথা তা তিনি মনে প্রানে বিশ্বাস করতেন তিনি বিশ্বাস করতেন, ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নয়। তার সুদীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। 73
কোন কর্মসূচিকে বাংলার মুক্তির সনদ বলা হয়? [Dhaka · 2022]
উত্তর বাংলাদেশ শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ছয় দফা কর্মসূচিকে বাংলার মুক্তি সনদ বলা হয়। 74
নবাব আব্দুল লতিফকে বাংলা সৈয়দ আহমদ বলা হয় কেন? ব্যাখ্যা কর। [Dhaka · 2022]
উত্তর শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য । তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে, শিক্ষা ব্যতীত মুসলমান সম্প্রদায়ের মুক্তির কোন বিকল্প পথ নেই। তাই তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ১৮৬৩ সালে তার একক প্রচেষ্টায় ‘মোহ্যামেডন লিটারারি সোসাইটি ‘বা মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাছাড়া তার অক্লান্ত প্রচেষ্টায় ১৮৫৫ সালে কলকাতায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। এর ফলে মুসলমানদের ইংরেজি শিক্ষার পথ প্রশস্ত হয়। তিনি নানা সমাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করেন।তার প্রচেষ্টায় কলকাতা আলিয়া মাদ্রাসার প্রভৃত উন্নতি সাধিত হয়। তিনি মুহসিন ফান্ড পূর্ণগঠন করেন। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে উত্তর ভারতের স্যার সৈয়দ আহমেদের মতো তার বিশেষ অবদান ছিল বলেই তাকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয়। 75
মজলুম জননেতা কে ছিলেন? [Dhaka · 2022]
উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন একজন মজলুম জননেতা। 76
লাহোর প্রস্তাব কেন উত্থাপন করা হয়েছিল? ব্যাখ্যা কর। [Dhaka · 2022]
উত্তর ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাবের গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও স্বশাসনের চেতনা জাগ্রত হয়। আর এই ক্ষেত্রে মুসলিম স্বার্থের প্রতিনিধিত্ব করে ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন। যার ফলে পরবর্তীকালে মুসলমান জনসাধারণের মধ্যে আলাদা আবাসভূমির চিন্তা জাগ্রত হয়। এ চিন্তা ধারার আলোকে ১৯৪০ সালের ২৩ মার্চ বাংলার মুখ্যমন্ত্রী এ. কে ফজলুল হক কর্তৃক লাহোর প্রস্তাব উপস্থাপিত হয়। মূলত লাহোর প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি অঞ্চলে দুটি পৃথক রাষ্ট্র গঠনের চিন্তা করা হয়। 77
কৃষক-প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? [Rajshahi · 2022]
উত্তর কৃষক প্রজা পার্টি শেরে বাংলা এ. কে. ফজলুল হক প্রতিষ্ঠা করেন। 78
ফরায়েজী আন্দোলন বলতে কী বোঝ? [Rajshahi · 2022]
উত্তর হাজী শরীয়তুল্লাহ পরিচালিত ফরজভিত্তিক আন্দোলনের নাম হচ্ছে ফরায়েজী আন্দোলন। আরবি ফরজ শব্দ থেকে ফরায়েজী শব্দের উৎপত্তি, যার অর্থ অবশ্যই পালনীয়। হাজী শরীয়তুল্লাহ লক্ষ্য করেন – সে সময়ে মুসলমান সমাজে পীর পূজা, কবর পূজা, মনসা পূজা, শীতল পূজা ইত্যাদি নানা ধরনের অনৈসলামিক কার্য আচ্ছন্ন করেছিল। এ ধরনের অনৈসলামিক ও কুসংস্কারাচ্ছন্ন পরিবেশকে দূর করার লক্ষ্যে তিনি এক বৃহত্তম গণ আন্দোলনে ডাক দেন। ইতিহাসে এ আন্দোলনই ফরায়েজী আন্দোলন নামে পরিচিত। 79
ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে? [Jessore · 2022]
উত্তর ফরাজী আন্দোলনের প্রবক্তা হলেন হাজী শরীয়তুল্লাহ। 80
শিক্ষা বিস্তারে এ. কে. ফজলুল হকের অবদান লেখ। [Jessore · 2022]
উত্তর শেরেবাংলা এ. কে. ফজলুল হক একজন শিক্ষাবিদ ছিলেন। তিনি জ্ঞানের মশাল হাতে নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলন সংগঠক ছিলেন। তিনি ১৯১৩ সালে বঙ্গীয় আইন পরিষদের একটি শিক্ষা পরিকল্পনা পেশ করেন। তিনি বরিশালে চাখার কলেজ, মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ, শিবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ, কলকাতা লেডি ব্রাবোন কলেজ, ঢাকার ইডেন গার্লস কলেজ, কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাছাড়া তার স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক প্রতিষ্ঠিত হয়। শেরেবাংলার অক্লান্ত প্রচেষ্টায় কলকাতা টেইলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল ও বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয়। 81
কাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়? [Jessore · 2022]
উত্তর নওয়াব আব্দুল লতিফকে বাংলা সৈয়দ আহমদ বলা হয়। 82
মাওলানা ভাসানীকে বাংলার মজলুম জননেতা বলা হয় কেন? [Jessore · 2022]
উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। 83
ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন? [Comilla · 2022]
উত্তর ফরায়েজী আন্দোলনের নেতা হলেন হাজী শরীয়তুল্লাহ। 84
বারাসাত বিদ্রোহ কী? [Comilla · 2022]
উত্তর ব্রিটিশ শোষণের যাঁতাকালে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন নিশার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা -জমিদারদের শোষণ ও নির্যাতন প্রতিহত করা। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতা সম্পর্কে অভিযোগ জানানো হলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালের তিনি দলবল সহ চব্বিশ পরগনায় কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের বিভিন্ন অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষক সেনাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 85
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? [Comilla · 2022]
উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের প্রত্যাবর্তন করেন। 86
রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কী বোঝায়? [Comilla · 2022]
উত্তর যে মহান আদর্শের উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, সেই আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যে সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে নীতি সংযোজন করা হয়েছে তাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এ চারটি নীতির উল্লেখ রয়েছে।সংবিধানে ১০,১১ও১২ নং অনুচ্ছেদে এসব নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে। 87
তিতুমীরের আসল নাম কী? [Comilla · 2022]
উত্তর তিতুমীরের আসল নাম মীর নিসার আলী। 88
মাওলানা ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন? [Comilla · 2022]
উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। 89
তিতুমীর এর পূর্ণ নাম কী? [Chittagong · 2022]
উত্তর তিতুমীরের পূর্ণ নাম সৈয়দ মীর নিসার আলী। 90
বঙ্গভঙ্গ রদ কী? [Chittagong · 2022]
উত্তর পূর্ববঙ্গের জনগন বঙ্গভঙ্গের ফলে অত্যন্ত খুশি হয় এবং নতুন উদ্দীপনা নিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নে ব্রতি হয়। কিন্তু ভারতের জাতীয়তাবাদী নেতৃত্ববৃন্দ বঙ্গভঙ্গ কে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। ধীরে ধীরে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। ব্রিটিশ পণ্য বর্জন তথা স্বদেশী আন্দোলনের অন্যতম। আন্দোলনকারীদের এই বিক্ষোভের মুখে ব্রিটিশ সরকার নতি স্বীকার করে। ফলে ১৯১১ সালের ডিসেম্বর মাসে দিল্লির দরবারে সম্রাট পঞ্চম জর্জের রাজ্যভিযেক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যে রদ ঘোষণা করা হয় তাই বঙ্গভঙ্গ রদ নামে পরিচিত। 91
বাংলাদেশের সংবিধান কবে হতে কার্যকর হয়? [Chittagong · 2022]
উত্তর বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর হতে কার্যকর হয়। 92
গণপরিষদ কী? [Chittagong · 2022]
উত্তর গণতান্ত্রিক দেশের সংবিধান জনগণের দ্বারা রচিত ও গৃহীত হয়। জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার গুরুর দায়িত্ব যে সংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয় তাকে গণপরিষদ বলে। বাংলাদেশের জন্য একটি স্থায়ী সংবিধান রচনার উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতি ১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। সে মোতাবেক গণপরিষদ গঠন করা হয়। পরবর্তীতে ১৯৭২ সালে এই গণপরিষদী বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন করে। 93
ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন? [Sylhet · 2022]
উত্তর ফরায়েজী আন্দোলনের নেতা হলেন হাজী শরীয়তুল্লাহ। 94
বারাসাত বিদ্রোহ কী? [Sylhet · 2022]
উত্তর ব্রিটিশ শোষণের যাঁতাকালে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন নিশার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা -জমিদারদের শোষণ ও নির্যাতন প্রতিহত করা। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতা সম্পর্কে অভিযোগ জানানো হলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালের তিনি দলবল সহ চব্বিশ পরগনায় কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের বিভিন্ন অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষক সেনাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 95
তিতুমীরের আসল নাম কী? [Sylhet · 2022]
উত্তর তিতুমীরের আসল নাম মীর নিসার আলী। 96
মাওলানা ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন? [Sylhet · 2022]
উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। 97
গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? [Barisal · 2022]
উত্তর গণতন্ত্রের মানসপত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। 98
বারাসাত বিদ্রোহ কী? [Barisal · 2022]
উত্তর ব্রিটিশ শোষণের যাঁতাকালে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন নিশার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা -জমিদারদের শোষণ ও নির্যাতন প্রতিহত করা। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতা সম্পর্কে অভিযোগ জানানো হলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালের তিনি দলবল সহ চব্বিশ পরগনায় কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের বিভিন্ন অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষক সেনাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 99
কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়? [Dinajpur · 2022]
উত্তর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়। 100
প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Dinajpur · 2022]
উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের পূর্ণ কর্তৃত্ব কে বোঝায়।প্রাদেশিক স্বার্থ শাসন ব্যবস্থায় দেশরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত এবং অর্থ এ ত্রিবিধ বিচার কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে নাস্তা থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিচার, পুলিশ এবং আইন-শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের কর্তৃক প্রাদেশিক সরকারের হাতে ন্যাস্ত থাকে। যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার এর বন্টন কে মূলত প্রাদেশিক স্বার্থ শাসন বলে। 101
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? [Dinajpur · 2022]
উত্তর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৪টি আসন লাভ করে। 102
বঙ্গভঙ্গের রদের দুটি কারণ লেখ। [Dinajpur · 2022]
উত্তর বঙ্গভঙ্গ রদের দুটি কারণ হলো – ১. প্রতিক্রিয়াশীল হিন্দু গোষ্ঠী বঙ্গভঙ্গ কে বঙ্গমাতা অনুচ্ছেদ ও জাতীয়তাবাদবিরোধী গণ্য করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
২. বঙ্গভঙ্গ রদ করার জন্য ভারতে স্বদেশী আন্দোলন শুরু হয়। এ আন্দোলনের মাধ্যমেই বিলেতি পণ্য বর্জন ইংরেজির ওপর চাপ সৃষ্টি করে। 103
বাঙালি কৃষককূলের মুক্তির অগ্রদূত কাকে বলা হয়? [Mymensingh · 2022] উত্তর
বাঙালি কৃষককূলের মুক্তির অগ্রদূত বলা হয় শেরে বাংলা এ. কে. ফজলুল হককে। 104
নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন? [Mymensingh · 2022] উত্তর
শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য । তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে, শিক্ষা ব্যতীত মুসলমান সম্প্রদায়ের মুক্তির কোন বিকল্প পথ নেই। তাই তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ১৮৬৩ সালে তার একক প্রচেষ্টায় ‘মোহ্যামেডন লিটারারি সোসাইটি ‘বা মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাছাড়া তার অক্লান্ত প্রচেষ্টায় ১৮৫৫ সালে কলকাতায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। এর ফলে মুসলমানদের ইংরেজি শিক্ষার পথ প্রশস্ত হয়। তিনি নানা সমাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করেন।তার প্রচেষ্টায় কলকাতা আলিয়া মাদ্রাসার প্রভৃত উন্নতি সাধিত হয়। তিনি মুহসিন ফান্ড পূর্ণগঠন করেন। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে উত্তর ভারতের স্যার সৈয়দ আহমেদের মতো তার বিশেষ অবদান ছিল বলেই তাকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয়। 105
মজলুম জননেতা কে? [Mymensingh · 2022] উত্তর
মজলুম জননেতা ছিলেন মাওলানা হামিদ খান ভাসানী। 106
লাহোর প্রস্তাব বলতে কী বোঝায়? [Mymensingh · 2022] উত্তর
১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলার কৃতি সন্তান শেরে বাংলা এ. কে. ফজলুল হক যে প্রস্তাব উপস্থাপন করে সে প্রস্তাব ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে খ্যাত। ব্রিটিশ ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 107
আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলের বর্তমান নাম কী? [Dhaka · 2021] উত্তর
আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলের বর্তমান নাম হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। 108
বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়? [Dhaka · 2021] উত্তর
প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে ভারতের তদানীন্তন ভাইসরয় লর্ড কার্জন প্রায় ২ লক্ষ বর্গমাইল আয়তনের বিশাল প্রদেশ বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করেন। তিনি পূর্ব বাংলার কে আসামের সাথে যুক্ত করে পূর্ববঙ্গ ও আসার নামে একটি নতুন প্রদেশ গঠন করেন। অপরদিকে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যাকে একত্রিত করে গঠিত করা হয় বাংলা প্রদেশ। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলা প্রেসিডেন্সি কে এভাবে দুটি প্রদেশে বিভক্ত করার বিষয়টি ভারতের ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। প্রশাসনিক সুবিধার কথা উল্লেখ করা হলেও ব্রিটিশদের বঙ্গ বিভাগের পেছনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ নিহিত ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। 109
স্বারাজ দল কী? [Dhaka · 2021] উত্তর
স্বারাজ দল স্বরাজ পার্টি, যা ১৯২২ সালে কংগ্রেসের একাংশের সমর্থনে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে গঠিত হয়। 110
অসহযোগ আন্দোলন বলতে কী বোঝ? [Dhaka · 2021] উত্তর
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানী ক্ষমতাসীন শাসকগোষ্ঠী অধিবেশন আহ্বান ও ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে। ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। স্বাধিকার আন্দোলন স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারে নিষ্পেষিত বাংলার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগ দেয় এবং সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ইতিহাসে এ আন্দোলনকে অসহযোগ আন্দোলন বলে অভিহিত করা হয়। 111
দেশবন্ধু উপাধিতে কে ভূষিত হন? [Rajshahi · 2021] উত্তর
দেশবন্ধু উপাধিতে চিত্তরঞ্জন দাস ভূষিত হন। 112
গণতন্ত্রের মানসপুত্র কাকে বলা হয়? কেন? [Rajshahi · 2021] উত্তর
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইনসভার স্বাধীনতা, এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। গণতন্ত্রে জনগণের কথাই যে শেষকথা তা তিনি মনে প্রানে বিশ্বাস করতেন তিনি বিশ্বাস করতেন, ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নয়। তার সুদীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। 113
CFC- এর পূর্ণরূপ কী? [Rajshahi · 2021] উত্তর
CFC -এর পূর্ণরূপ হচ্ছে Cloro Fluoro Carbon 114
মজলুম জননেতা সম্পর্কে লেখ। [Rajshahi · 2021] উত্তর
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম হয় ১৮৮০ সালে সিরাজগঞ্জ শহরের অদুরে ধানগড়া গ্রামে। বাল্যকালে পিতাকে হারিয়ে তিনি চাচার আশ্রয় বড় হন। পরবর্তীতে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর সৈয়দ নাসিরউদ্দিন বোগদাদির কাছে ধর্মীয় শিক্ষা পান। খিলাফত আন্দোলন এর মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি ১৯১৯ সালে কংগ্রেসের সদস্য পদ লাভ করেন। ১৯২৪ সালে আসাম ও বাংলা কৃষক সম্মেলন করেন। ১৯৩০ সালে তিনি মুসলিম লীগে যোগ দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন। ১৯৭৬ সালে এ মহান নেতার মৃত্যু হয়। 115
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? [Jessore · 2021] উত্তর
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 116
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কে মজলুম জননেতা বলা হয় কেন? [Jessore · 2021] উত্তর
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। 117
কে স্বরাজ দল গঠন করেন? [Jessore · 2021] উত্তর
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ দল গঠন করেন। 118
বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝ? [Jessore · 2021] উত্তর
খেলাফত আন্দোলনের ব্যর্থতার ফলে হিন্দু -মুসলমান সম্প্রীতি বিনষ্ট হবার উপক্রম হলে এ. কে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামাবাদী, মৌঃমুজিবুর রহমান প্রমুখ বাংলাদেশের রাজনৈতিক সাম্যবাদী নিয়ে আলাপ-আলোচনা করেন এবং হিন্দু- মুসলমানদের দাবি-দাওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন করেন। এ চুক্তি ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট নামে খ্যাত। 119
বিশ্বায়ন কী? [Comilla · 2021] উত্তর
সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্যে নিয়ে বিশ্বব্যাপী বিজ্ঞানভিত্তিক ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় এগিয়ে চলাকে বিশ্বায়ন বলে। 120
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন? [Comilla · 2021] উত্তর
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, নায়েব – গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। 121
দেশবন্ধু উপাধি কাকে দেওয়া হয়? [Comilla · 2021] উত্তর
চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধি দেওয়া হয়। 122
দুর্নীতি বলতে কী বোঝায়? [Comilla · 2021] উত্তর
দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ, সম্পদ কিংবা সুযোগ সুবিধার নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়। স্বজনপ্রীতি,ঘুষ, প্রতারণা ইত্যাদি দুর্নীতির মধ্যেই পড়ে। আবার যার ওপর যে দায়িত্ব রয়েছে তা পালন না করে এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোনো সুযোগ পাইয়ে দেওয়াও দুর্নীতি। 123
দেশবন্ধু উপাধি কাকে দেওয়া হয়? [Comilla · 2021] উত্তর
চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধি দেওয়া হয়। 124
দুর্নীতি বলতে কী বোঝায়? [Comilla · 2021] উত্তর
দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ, সম্পদ কিংবা সুযোগ সুবিধার নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়। স্বজনপ্রীতি,ঘুষ, প্রতারণা ইত্যাদি দুর্নীতির মধ্যেই পড়ে। আবার যার ওপর যে দায়িত্ব রয়েছে তা পালন না করে এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোনো সুযোগ পাইয়ে দেওয়াও দুর্নীতি। 125
দেশবন্ধু উপাধি কাকে দেওয়া হয়? [Comilla · 2021] উত্তর
চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধি দেওয়া হয়। 126
দুর্নীতি বলতে কী বোঝায়? [Comilla · 2021] উত্তর
দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ, সম্পদ কিংবা সুযোগ সুবিধার নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়। স্বজনপ্রীতি,ঘুষ, প্রতারণা ইত্যাদি দুর্নীতির মধ্যেই পড়ে। আবার যার ওপর যে দায়িত্ব রয়েছে তা পালন না করে এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোনো সুযোগ পাইয়ে দেওয়াও দুর্নীতি। 127
তিতুমীর কে ছিলেন? [Chittagong · 2021] উত্তর
তিতুমীর ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের নেতা। 128
প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Chittagong · 2021] উত্তর
প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের পূর্ণ কর্তৃত্বকে বোঝায়।প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থায় দেশরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত এবং অর্থ এ ত্রিবিধ বিচার কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে নাস্তা থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিচার, পুলিশ এবং আইন-শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের কর্তৃক প্রাদেশিক সরকারের হাতে ন্যাস্ত থাকে। যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার এর বন্টনকে মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে। 129
ফরায়েজি আন্দোলন কী? [Chittagong · 2021] উত্তর
ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী হাজী শরীয়াতুল্লাহ পরিচালিত অবশ্য পালনীয় বা ফরজ কর্তব্য আহ্বানভিত্তিক আন্দোলনের নাম ফরায়েজী আন্দোলন। 130
দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? [Chittagong · 2021] উত্তর
ভারতবর্ষের দুটি পৃথক জাতি হিন্দু ও মুসলমান বাস করে। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু -মুসলিম সমস্যার সমাধানের জন্য হিন্দু নেতৃত্ববৃন্দের সাথে আলাপ-আলোচনা করেও ব্যর্থ হন। ফলে জিন্নাহ উপলব্ধি করেন যে হিন্দু সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না। এছাড়া মুসলমানদের কৃষ্টি-কালচার স্বতন্ত্র, আশা-আকাঙ্ক্ষা স্বতন্ত্র এমনকি তাদের ইতিহাস ঐতিহ্য ও স্বতন্ত্র , সুতরাং জাতীয়তার যে কোনো মানদন্ড অনুযায়ী মুসলমান পৃথক জাতি। তার এই মতবাদটিই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। 131
মৌলিক গণতন্ত্র কী? [Chittagong · 2021] উত্তর
জেনারেল আইয়ুব খান কর্তৃক জারিকৃত রাজনৈতিক কর্মসূচি যার ভিত্তিতে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচিত না করে প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়, তা মৌলিক গণতন্ত্র নামে পরিচিত। 132
কাকে এবং কেন মজলুম জননেতা বলা হয়? [Chittagong · 2021] উত্তর
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। 133
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? [Chittagong · 2021] উত্তর
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 134
অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়? [Chittagong · 2021] উত্তর
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয়’ অপারেশন সার্চলাইট ‘। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের উপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১ টা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট। 135
তাকে দেশবন্ধু উপাধি দেওয়া হয়? [Sylhet · 2021] উত্তর
চিত্তরঞ্জন দাস কে দেশবন্ধু উপাধি দেওয়া হয়। 136
বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝ? [Sylhet · 2021] উত্তর
খেলাফত আন্দোলনের ব্যর্থতার ফলে হিন্দু -মুসলমান সম্প্রীতি বিনষ্ট হবার উপক্রম হলে এ. কে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামাবাদী, মৌঃমুজিবুর রহমান প্রমুখ বাংলাদেশের রাজনৈতিক সাম্যবাদী নিয়ে আলাপ-আলোচনা করেন এবং হিন্দু- মুসলমানদের দাবি-দাওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন করেন। এ চুক্তি ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট নামে খ্যাত। 137
কে, কখন ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন? [Sylhet · 2021] উত্তর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। 138
ঋণ-সালেসি বোর্ড বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। [Sylhet · 2021] উত্তর
১৯৩৭ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক কৃষক ও প্রজাদের ঋণের ভার্ব রাঘবের উদ্দেশ্যে যে বোর্ড গঠন করে তাকে ঋণ সালিশি বোর্ড বলা হয়। বাংলার অত্যাচারিত ও নিষ্পেষিত কৃষক খুনের অবস্থা দেখে তিনি এ বোর্ড গঠন করেন। তিনি দরিদ্র কৃষক প্রজাদের অবস্থার উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তিনি ছিলেন বাংলার নিপীড়িত, নির্যাতিত, কৃষক কুলের মুক্তিদাতা। কৃষকদের মুক্তির লাখে ফজলুল হক মন্ত্রিসভা ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন ও পাস করে। বাংলার অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের শোষণ থেকে কৃষকদের রক্ষা করাই ছিল ঋণ সলিসি বোর্ডের অন্যতম উদ্দেশ্য। 139
মজলুম জননেতা কে? [Barisal · 2021] উত্তর
মজলুম জননেতা হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 140
শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান ব্যাখ্যা কর। [Barisal · 2021] উত্তর
প্রজ্ঞা ও দূরদর্শী নবাব স্যার সলিমুল্লাহ উপলব্ধি করেছিলেন যে, মুসলমান সমাজ শিক্ষা বিস্তারে মনোনিবেশ না করলে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারবেনা। এজন্য তিনি প্রাথমিক পর্যায় ঢাকায় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, যা বর্তমানে বাংলাদেশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। সলিমুল্লাহ মুসলিম হল, মিটফোর্ড হাসপাতাল তারই প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। এছাড়া তিনি সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তার প্রত্যক্ষ সহযোগিতা ছিল। এজন্য বলা হয় তৎকালীন শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান অনস্বীকার্য। 141
মজলুম জননেতা কে? [Mymensingh · 2021] উত্তর
মজলুম জননেতা হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 142
শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান ব্যাখ্যা কর। [Mymensingh · 2021] উত্তর
প্রজ্ঞা ও দূরদর্শী নবাব স্যার সলিমুল্লাহ উপলব্ধি করেছিলেন যে, মুসলমান সমাজ শিক্ষা বিস্তারে মনোনিবেশ না করলে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারবেনা। এজন্য তিনি প্রাথমিক পর্যায় ঢাকায় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, যা বর্তমানে বাংলাদেশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। সলিমুল্লাহ মুসলিম হল, মিটফোর্ড হাসপাতাল তারই প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। এছাড়া তিনি সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তার প্রত্যক্ষ সহযোগিতা ছিল। এজন্য বলা হয় তৎকালীন শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান অনস্বীকার্য। 143
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? [Barisal · 2021] উত্তর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি ১৯৭২ সালের স্বদেশ প্রত্যাবর্তন করেন। 144
ঋণ-সালেসি বোর্ডের ভূমিকা ব্যাখ্যা কর। [Barisal · 2021] উত্তর
বাঙালি কৃষকদের স্বার্থরক্ষায় শেরে বাংলা এ. কে. ফজলুর হক যতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে একটি হল ঋণ শালিশি বোর্ড গঠন। কৃষকদের দুরব্যবস্থা,ঋণের দায় ও জমিদারের উদ্বরণের হাত থেকে রক্ষার জন্য তিনি “১৯৩৭ সালের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় ঋণ শালিশি বোর্ড গঠন করেন। “তারে উদ্বেগের ফলে অর্থনৈতিক দিক থেকে ধ্বংসমুক্ষ কৃষককুল মুক্তি পায়। 145
ঢাকা ইডেন কলেজ কে প্রতিষ্ঠা করেন? [Dinajpur · 2021] উত্তর
ঢাকা ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক। 146
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন? [Dinajpur · 2021] উত্তর
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। 147
CFC- এর পূর্ণরূপ কী? [Dinajpur · 2021] উত্তর
CFC -এর পূর্ণরূপ হচ্ছে Cloro Fluoro Carbon 148
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন? [Dinajpur · 2021] উত্তর
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইনসভার স্বাধীনতা, এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। গণতন্ত্রে জনগণের কথাই যে শেষকথা তা তিনি মনে প্রানে বিশ্বাস করতেন তিনি বিশ্বাস করতেন, ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নয়। তার সুদীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। 149
রাষ্ট্রভাষা আন্দোলন কী? [Mymensingh · 2021] উত্তর
রাষ্ট্রভাষা হিসেবে প্রিয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে দাবি নিয়ে যে আন্দোলন হয়েছিল তাই ভাষা আন্দোলন। 150
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে কেন গণতন্ত্রের মানসপত্র বলা হয়? ব্যাখ্যা কর। [Mymensingh · 2021] উত্তর
সংসদীয় গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইনসভার স্বাধীনতা এবং নিয়ম তান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। ১৯৬২ সালে তারই প্রচেষ্টায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে National Democratic Front (NDF) গঠিত হয়। গণতন্ত্রের জনগণের কথায় যে শেষ কথা তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নেই। তার সুদীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। 151
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? [Dhaka · 2019] উত্তর
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। 152
নবাব আব্দুল লতিফকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয় কেন? [Dhaka · 2019] উত্তর
বাংলা অঞ্চলে সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে স্যার সৈয়দ আহমদের মতো অবদান রাখার কারণে নবাব আব্দুল লতিফকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয়। স্যার সৈয়দ আহমদ মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সাথে সহযোগিতার নীতি ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ওপর জোর দেন। তাঁর মতো নবাব আব্দুল লতিফও বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা ব্যতীত বাংলার মুসলমানদের উন্নতি সম্ভব নয়। এ জন্যে তিনি বাংলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন এবং মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে সচেষ্ট হন। তার এরূপ কর্মকাণ্ডের জন্যে তাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।
153 ফরায়েজি আন্দোলন কী? [Rajshahi · 2019]
উত্তর ফরায়েজি আন্দোলন হলো হাজী শরীয়তউল্লাহ কর্তৃক পরিচালিত ফরজভিত্তিক ধর্মীয় সংস্কার আন্দোলন।
154 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? [Rajshahi · 2019]
উত্তর রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
প্রত্যেকটি রাষ্ট্র তার কাজের গতিশীলতার জন্য কতগুলো প্রতিষ্ঠান তৈরি করে। যার ক্ষমতা ও কার্যাবলি সংবিধান কর্তৃক সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত। এগুলোই হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (BPSC), নির্বাচন কমিশন (EC), অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ইত্যাদি। 155 বঙ্গভঙ্গ কী?
[Rajshahi · 2019] উত্তর
১৯০৫ সালে বাংলা প্রেসিডেন্সিকে প্রশাসনিক সুবিধার জন্য লর্ড কার্জন দুই ভাগে ভাগ করেন; এই ঘটনা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। 156 দ্বৈতশাসন বলতে কী বোঝায়?
[Rajshahi · 2019] উত্তর
১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভ বাংলা প্রদেশকে শাসন করার যে নীতি গ্রহণ করে তা-ই দ্বৈত শাসন নামে পরিচিত। দ্বৈত শাসন হলো দুইজনের শাসন। এ ব্যবস্থায় বাংলার আইন-শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল নবাবের ওপর। অন্যদিকে বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমি-জমার বিবাদ সম্পর্কিত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়। অর্থাৎ এক্ষেত্রে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, আর নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। লর্ড ক্লাইভের এ অভিনব নীতিই দ্বৈত শাসন নামে পরিচিত। 157
ইউনিয়ন পরিষদের সদস্যসংখ্যা কত? [Comilla · 2019]
উত্তর ইউনিয়ন পরিষদের সদস্যসংখ্যা মোট ১৩ জন। 158
স্থানীয় স্বায়ত্তশাসন কাকে বলে? [Comilla · 2019]
উত্তর স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তৃক মনোনীত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি।
159 ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে?
[Chittagong · 2019] উত্তর ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হলেন হাজী শরীয়তউল্লাহ।
160 বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝায়?
[Chittagong · 2019] উত্তর তিতুমীর কৃষকদের নিয়ে ১৮২৫ সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিলেন তাই ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
তিতুমীরের কৃষক আন্দোলন ছিল অত্যাচারী নীলকর বণিক এবং স্থানীয় জমিদারদের বিরুদ্ধে। তিনি ইংরেজ সরকারের নিকট বহুবার এ বিষয়ে নালিশ দেন। কিন্তু কোনো সুরাহা না পেয়ে ১৮২৫ সালে ৮৩ হাজার কৃষক সেনাকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন তিতুমীর এখন এ দেশের নবাব। দেশের সকল প্রজাই স্বাধীন। কৃষকরাই এ দেশের জমির মালিক। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মানি না। তিতুমীরের এ বিদ্রোহ ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 161
NGO-এর পূর্ণরূপ কী? [Chittagong · 2019] উত্তর
NGO-এর পূর্ণরূপ হলো Non-Government Organization. 162
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? [Chittagong · 2019] উত্তর
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তৃক মনোনীত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি।
163 দেশবন্ধু উপাধি দেওয়া হয় কাকে? [Sylhet · 2019]
উত্তর দেশবন্ধু উপাধি দেওয়া হয় চিত্তরঞ্জন দাশকে।
164 নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কেন? [Sylhet · 2019]
উত্তর সমাজ সংস্কার ও শিক্ষাবিস্তারে স্যার সৈয়দ আহমদের মতো অবদান রাখার কারণে নওয়াব আবদুল লতিফকে ‘বাংলার সৈয়দ আহমদ’ বলা হয়।
মুসলমান সমাজের দুঃখ, দুর্দশা ও দুর্গতি স্যার সৈয়দ আহমদকে চরমভাবে ব্যথিত করেছিল। তিনি উপলব্ধি করেন, মুসলমানদের পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি ঘৃণা ও উদাসীনতা তাদের দুঃখ দৈন্যের কারণ। তাই তিনি মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সঙ্গে সহযোগিতা ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ওপর জোর দেন। বাংলার মুসলমানদের উন্নয়নের ক্ষেত্রে নওয়াব আব্দুল লতিফ অনুরূপ ভাবনা ভেবেছিলেন। স্যার সৈয়দ আহমদের মতো তিনিও বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানদের উন্নতি সম্ভব নয়। এ জন্যই তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করার জন্য সচেষ্ট হন। এ সকল কারণে নওয়াব আব্দুল লতিফকে বাংলার ‘সৈয়দ আহমদ’ বলা হয়। 165 তিতুমীরের পুরো নাম কী?
[Jessore · 2019] উত্তর
তিতুমীরের পুরো নাম সৈয়দ মীর নিসার আলী। 166 ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়?
[Jessore · 2019] উত্তর
ফরায়েজি আন্দোলন বলতে হাজী শরীয়তউল্লাহ কর্তৃক পরিচালিত ফরজভিত্তিক ধর্মীয় সংস্কার আন্দোলনকে বোঝায়। ১৮১৮ সালে হাজী শরীয়তউল্লাহ মক্কা থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি দেখলেন, মুসলমানরা নানা প্রকার কুসংস্কারে লিপ্ত। তারা কবরপূজা, পিরপূজা, ওরস ও মানত করে পরিত্রাণ পাবে বলে মনে করত। এ অবস্থা দেখে হাজী শরীয়তউল্লাহ ধর্মীয় সংস্কার আন্দোলনের ডাক দেন। এতে ইসলাম ধর্মের পাঁচটি ফরজ পালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। এই আন্দোলনই ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। 167
দেশবন্ধু উপাধি দেওয়া হয় কাকে? [Barisal · 2019]
উত্তর দেশবন্ধু উপাধি দেওয়া হয় চিত্তরঞ্জন দাশকে। 168
তিতুমীর কেন বাঁশের কেল্লা স্থাপন করেন? [Barisal · 2019]
উত্তর স্থানীয় অত্যাচারী জমিদার ও ঔপনিবেশিক ইংরেজ সরকারের বাহিনীকে প্রতিহত করতে এবং নিজের অনুসারীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা তিতুমীর দরিদ্র কৃষকদের সাথে নিয়ে অত্যাচারী জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তার আন্দোলন চব্বিশ পরগনা ও নদীয়া জেলার কৃষক, তাঁতীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। এক সময় সরকারসহ ক্ষমতাবানদের সাথে তাদের সংঘাত শুরু হয়। জমিদারদের বাহিনী এবং ব্রিটিশ সরকারের সেনাদল তিতুমীরের হাতে কয়েকবার পরাজিত হয়। তিতুমীর তার বাহিনীর নিরাপত্তা রক্ষা এবং প্রশিক্ষণের জন্য নারিকেলবাড়িয়ায় বাঁশ দিয়ে একটি কেল্লা নির্মাণ করেন।
169 কত সালে ‘বেঙ্গল প্যাক্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়?
[Dhaka · 2018] উত্তর ‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয় ১৯২৩ সালে।
170 ‘বেঙ্গল প্যাক্ট’ বলতে কী বোঝায়?
[Dhaka · 2018] উত্তর বেঙ্গল প্যাক্ট হলো বাংলার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান সাম্প্রদায়িক বিভেদ সমাধানের লক্ষ্যে সম্পাদিত চুক্তি।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ অনুভব করেছিলেন যে, বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবি অগ্রাহ্য করে স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয় । এ দিক বিবেচনা করে চিত্তরঞ্জন দাশ মুসলমানদের সমর্থন ও হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। বাংলার মুসলিম নেতারাও তাঁর সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এ. কে. ফজলুল হক, মৌলভী আবদুল করিম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাদের উদ্যোগে ১৯২৩ সালে ‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয়। 171
কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়? [Dhaka · 2017] উত্তর
১৯৬৬ সালে বঙ্গবন্ধুর উত্থাপিত ছয় দফা কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। 172
ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ? [Dhaka · 2017] উত্তর
ফরায়েজি আন্দোলন বলতে হাজি শরীয়তউল্লাহ কর্তৃক পরিচালিত ফরজভিত্তিক আন্দোলনকে বোঝায়।
১৮১৮ সালে হাজি শরীয়তউল্লাহ মক্কা থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি দেখলেন মুসলমানরা নানা প্রকার কুসংস্কারে লিপ্ত। তারা কবরপূজা, পিরপূজা, ওরস ও মানত করে পরিত্রাণ পাবে বলে মনে করত। এ অবস্থা দেখে হাজি শরীয়তউল্লাহ ধর্মীয় সংস্কার আন্দোলনের ডাক দেন। এতে ইসলাম ধর্মের পাঁচটি ফরজ পালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। এই আন্দোলনই ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। 173
মীর নিসার আলী কে ছিলেন? [Rajshahi · 2017] উত্তর
তিতুমীরের আসল নাম ছিল মীর নিসার আলী, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম অস্ত্রধারণ করে শহিদ হন। 174
ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝ? [Rajshahi · 2017] উত্তর
ফরায়েজি আন্দোলন বলতে হাজী শরীয়তউল্লাহ কর্তৃক পরিচালিত ফরজভিত্তিক আন্দোলনকে বোঝায়।
১৮১৮ সালে হাজী শরীয়তউল্লাহ মক্কা থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি দেখলেন মুসলমানরা নানা প্রকার কুসংস্কারে লিপ্ত। তারা কবরপূজা, পিরপূজা, ওরস ও মানত করে পরিত্রাণ পাবে বলে মনে করত। এ অবস্থা দেখে হাজী শরীয়তউল্লাহ ধর্মীয় সংস্কার আন্দোলনের ডাক দেন। এতে ইসলাম ধর্মের পাঁচটি ফরজ পালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। এই আন্দোলনই ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। 175
মজলুম জননেতা কে ছিলেন? [Dinajpur · 2017] উত্তর
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন মজলুম জননেতা। 176
তিতুমীর কেন বাঁশের কেল্লা স্থাপন করেন? [Dinajpur · 2017] উত্তর
ইংরেজ বাহিনীকে প্রতিহত করতে লোকদের সামরিক প্রশিক্ষণ প্রদানের জন্য তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন। তিতুমীর তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে অত্যাচারী জমিদার এবং ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এ আন্দোলনের এক পর্যায়ে তিনি চব্বিশ পরগনা, নদীয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে স্বাধীনতা ঘোষণা করেন। এরপর স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমীরের হাতে বেশ কয়েকবার পরাজিত হয়। তখন তিতুমীর বুঝতে পারেন ইংরেজদের হাতে তার পরাজয় অবশ্যম্ভাবী। তাই তিনি তার সেনাবাহিনীর আত্মরক্ষা এবং প্রশিক্ষণের প্রয়োজনে নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা স্থাপন করেন। 177
ফরায়েজি আন্দোলন কাকে বলে? [Comilla · 2017] উত্তর
হাজি শরীয়তউল্লাহ সমাজে প্রচলিত পিরপূজা ও অন্যান্য কুসংস্কার ত্যাগ করে ফরজ পালনভিত্তিক যে আন্দোলন গড়ে তোলেন তা-ই ফরায়েজি আন্দোলন হিসেবে পরিচিত। 178
হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন? [Comilla · 2017] উত্তর
হোসেন শহীদ সোহ্রাওয়াদী ছিলেন গণতন্ত্রমনা। রাজনীতিতে গণতান্ত্রিক ধারা চালু করার মানসে তিনি পাকিস্তানে প্রথম শক্তিশালী বিরোধী দলের জন্মদান করেন। তিনি বিশ্বাস করতেন যে, সাধারণ নির্বাচনই গণতেন্ত্রর সূতিকাগার। তিনি জনগণের স্বাধিকারকে গণতন্ত্রের
অন্যতম পূর্বশর্ত হিসেবে গ্রহণ করেছিলেন। সব সময় ভাবতেন শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই চূড়ান্ত। গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে তিনি পিছপা হতেন না। তিনি বিশ্বাস করতেন, নির্ভুল নীতির ওপর প্রতিষ্ঠিত গণতন্ত্র কখনই ব্যর্থ হতে পারে না। গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতা ছিলেন বলেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। 179
‘দ্বিজাতি তত্ত্ব’ কাকে বলে? [Sylhet · 2017] উত্তর
মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু ও মুসলমান সম্প্রদায় দুটিকে পৃথক জাতি হিসেবে চিহ্নিত করে ধর্মের ভিত্তিতে ভারত বিভক্তির যে দাবি তুলেছিলেন তাকে দ্বিজাতি তত্ত্ব বলে। 180
মুসলীম লীগ কেন গঠন করা হয়? [Sylhet · 2017] উত্তর
মূলমানদের দুরবস্থার অবসান করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য মুসলিম লীগ গঠন করা হয়।
ব্রিটিশ শাসনের শুরু থেকেই ভারতের মুসলমান সম্প্রদায় অবহেলিত ও বঞ্চিত হতে থাকে। ১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠার পর হিন্দুরাই সবক্ষেত্রে অগ্রাধিকার পেত। কংগ্রেসের হিন্দু ঘেঁষা একচেটিয়া নীতি মুসলমানদের অতিষ্ঠ করে তোলে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে মুসলমানগণ তাদের সবধরনের সামাজিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হতো। এসব ঘটনার প্রেক্ষিতে বিংশ শতাব্দীর প্রথমার্ধে মুসলিম পুনর্জাগরণ ঘটে। তারা নিজেদের জন্য আলাদা রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। ফলে ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 181
প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন? [Jessore · 2017] উত্তর
প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় ১৯৫৮ সালের ৭ অক্টোবর। 182
আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো। [Jessore · 2017] উত্তর
পাকিস্তান সরকার ১৯৬৮ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আরও ৩৪ জন বাঙালি সামরিক ও সিএসপি কর্মকর্তার বিরুদ্ধে যে মামলা দায়ের করে তাই আগরতলা মামলা নামে পরিচিত।
মামলায় উল্লেখ করা হয়েছিল যে, শেখ মুজিবসহ এ কর্মকর্তারা ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যের আগরতলা শহরে ভারত সরকারের সাথে এক বৈঠকে পাকিস্তানকে বিভক্ত করার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা তৈরি করেছে। মামলায় ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে শেখ মুজিবুর রহমানকে আখ্যায়িত করা হয়। কিন্তু সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এবং মওলানা ভাসানী সরকারি এ চক্রান্তের বিরুদ্ধে এবং মামলা প্রত্যাহার ও শেখ মুজিবসহ সকল বন্দির মুক্তির দাবিতে গণআন্দোলন গড়ে তোলেন। 183
তিতুমীরের পূর্ণ নাম কী? [Barisal · 2017] উত্তর
তিতুমীরের পূর্ণ নাম হলো সৈয়দ মীর নিসার আলী। 184
বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়? [Barisal · 2017] উত্তর
বাংলার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য সম্পাদিত একটি চুক্তি হলো বেঙ্গল প্যাক্ট।
ব্রিটিশ শাসনের অধীনে বাংলার ৬০ ভাগ জনগণ মুসলমান হলেও তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। এ অবস্থার প্রেক্ষিতে অসাম্প্রদায়িক ও উদার মানসিকতার অধিকারী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বেঙ্গল প্যাক্ট এর উদ্যোগ গ্রহণ করেন। তার অক্লান্ত প্রচেষ্টায় এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়াদী, স্যার আব্দুল করিমসহ অন্যান্য মুসলিম নেতৃবৃন্দের সাথে ১৯২৩ সালে বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়। অচিরেই এ চুক্তি সি আর দাশ ফর্মুলা নামে খ্যাতি লাভ করে। রাজনীতি, ধর্ম, কর্ম ইত্যাদি ক্ষেত্রে হিন্দু-মুসলমান উভয়ের স্বার্থ রক্ষা ও অগ্রাধিকার প্রতিষ্ঠাই হলো বেঙ্গল প্যাক্টের মূলকথা। দেশবন্ধুর এ প্রচেষ্টা নিঃসন্দেহে বাংলার হিন্দু-মুসলিম ঐক্যের পথ প্রশস্ত করেছিল। 185
ফরায়েজি আন্দোলন কাকে বলে? [Chittagong · 2017] উত্তর
হাজি শরীয়তউল্লাহ সমাজে প্রচলিত পিরপূজা ও অন্যান্য কুসংস্কার ত্যাগ করে ফরজ পালনভিত্তিক যে আন্দোলন গড়ে তোলেন তা-ই ফরায়েজি আন্দোলন হিসেবে পরিচিত। 186
হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন? [Chittagong · 2017] উত্তর
হোসেন শহীদ সোহ্রাওয়াদী ছিলেন গণতন্ত্রমনা। রাজনীতিতে গণতান্ত্রিক ধারা চালু করার মানসে তিনি পাকিস্তানে প্রথম শক্তিশালী বিরোধী দলের জন্মদান করেন। তিনি বিশ্বাস করতেন যে, সাধারণ নির্বাচনই গণতেন্ত্রর সূতিকাগার। তিনি জনগণের স্বাধিকারকে গণতন্ত্রের
অন্যতম পূর্বশর্ত হিসেবে গ্রহণ করেছিলেন। সব সময় ভাবতেন শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই চূড়ান্ত। গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে তিনি পিছপা হতেন না। তিনি বিশ্বাস করতেন, নির্ভুল নীতির ওপর প্রতিষ্ঠিত গণতন্ত্র কখনই ব্যর্থ হতে পারে না। গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতা ছিলেন বলেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।
