Civics 2nd – A,B S – CH 2

01 মজলুম জননেতা কাকে বলা হয়? [Dhaka · 2025]

উত্তর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

02 স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়? [Dhaka · 2025]

উত্তর হিন্দু সম্প্রদায় দ্বারা প্রভাবিত কংগ্রেস নেতৃবৃন্দ সূচনালগ্ন থেকে বিভিন্নভাবে বঙ্গভঙ্গ রদের প্রচেষ্টা চালায়। এরই ধারাক্রমে তারা ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে স্বদেশি আন্দোলনের আদর্শকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এ আদর্শ অনুযায়ী তারা ব্রিটিশ দ্রব্য বর্জন, বিদেশি রীতিনীতি পরিহার এবং স্বদেশি পণ্য ব্যবহার করে দেশীয় সংস্কৃতিতে উজ্জীবিত হতে জনগণকে আহ্বান করে। এটিই ছিল স্বদেশি আন্দোলন।

03 কোন আইনে ভারতবর্ষের মুসলমানদের জন্য সর্বপ্রথম ‘পৃথক নির্বাচন’ ব্যবস্থা প্রবর্তন করা হয়? [Dhaka · 2025]

উত্তর মর্লে-মিন্টো সংস্কার আইনবলে মুসলমানদের জন্য সর্বপ্রথম ‘পৃথক নির্বাচন’ ব্যবস্থা প্রবর্তন করা হয়।

04 অপারেশন সার্চলাইট কী? [Dhaka · 2025]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের পর যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় ‘অপারেশন সার্চলাইট’। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত তড়িঘড়ি করে বৈঠক সমাপ্ত এবং বাঙালিদের অতর্কিত হামলা করার. নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১টা থেকে নিরস্ত্র, ঘুমন্ত নিরীহ বাঙালি বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সাধারণ মানুষের প্রতি নৃশংসতম হত্যাযজ্ঞে লিপ্ত হয়। যাকে সাংবাদিক এন্থনি ম্যাসকারেনহার্স বিশ শতকের সর্বাপেক্ষা ঘৃণ্যতম প্রবঞ্চনা বলে উল্লেখ করেন। ২৫ মার্চের এ কালরাত্রির ঘটনাটিই ‘অপারেশন সার্চলাইট’ হিসেবে পরিচিত।

05 ১৯৭০ সালের নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে? [Dhaka · 2025]

উত্তর ১৯৭০ সালের নির্বাচনে ২৪টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

06 মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী বলতে কী বোঝায়? [Dhaka · 2025]

উত্তর মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী বলতে সেসব বাহিনীকে বোঝায়, যেসব বাহিনী সংগঠিতভাবে সামরিক কৌশলে যুদ্ধ করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে নিয়মিত বাহিনী গঠিত হয় ১১ নম্বর সেক্টরকে ভিত্তি করে, যা পরে ‘মুক্তিবাহিনী’ নামে পরিচিত হয়। এই বাহিনীতে সাবেক ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), সেনাবাহিনী, পুলিশ, আনসার ও শিক্ষিত তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়। তারা ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় পরিকল্পিতভাবে সম্মুখযুদ্ধে অংশ নেয়। যুদ্ধ পরিচালনার জন্য তাদের নিজস্ব ইউনিফর্ম, অস্ত্র, রসদ ও নেতৃত্ব ছিল।

07 যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল? [Dhaka · 2025]

উত্তর যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

08 দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? [Dhaka · 2025]

উত্তর রাজনৈতিক ইতিহাসে দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের ভাগ্য উন্নয়নের এক যুগান্তকারী মাইলফলক। এ তত্ত্বের মূলকথা ছিল ভারতে মুসলমানরা যেকোনো বিচারে একটি স্বতন্ত্র জাতি এবং তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এ পৃথক জাতিসত্তার স্বার্থরক্ষার জন্য ভারতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই রচিত হয় ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে মনে করা হয়।

09 পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? [Rajshahi · 2025]

উত্তর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।

10 কতজন সদস্যের সমন্বয়ে পাকিস্তানের প্রথম গণপরিষদ গঠিত হয়েছিল? [Rajshahi · 2025]

উত্তর পাকিস্তানের প্রথম গণপরিষদ মোট ৭৯ জন সদস্যের সমন্বয়ে গঠিত হয়েছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার পর পরই একটি গণপরিষদ গঠন করা হয় সংবিধান রচনার উদ্দেশ্যে। প্রথমে এ গণপরিষদের সদস্যসংখ্যা ছিল ৬৯ জন। তবে পরবর্তীতে দেশীয় রাজ্য ও উপজাতীয় অঞ্চল থেকে আরও ১০ জন সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় মোট সদস্যসংখ্যা দাঁড়ায় ৭৯ জনে। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন যোগেন্দ্রনাথ মন্ডল, এরপর মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতি নির্বাচিত হন।

11 মজলুম জননেতা ছিলেন কে? [Rajshahi · 2025]

উত্তর মজলুম জননেতা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

12 যুক্তফ্রন্ট নির্বাচন বলতে কী বোঝায়? [Rajshahi · 2025]

উত্তর পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগকে প্রতিহত করার জন্য বাংলার কতিপয় নেতৃবৃন্দ রাজনৈতিক দল যেমন-মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কৃষক-শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম, হাজী মোহাম্মদ দানেশের নেতৃত্বে বামপন্থি গণতন্ত্রী দল এবং আবুল হাশিমের নেতৃত্বে পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যে রাজনৈতিক জোট গঠন করা হয় তাকে ‘যুক্তফ্রন্ট’ বলা হয়।

13 সামরিক শাসন কী? [Jessore · 2025]

উত্তর সামরিক বাহিনী যখন আমলাদের সহায়তায় রাজনৈতিক নেতৃবৃন্দকে পশ্চাতে ফেলে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তগত করে তখন তাকে সামরিক শাসন বলে।

14 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝ? [Jessore · 2025]

উত্তর ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ২১ ফেব্রুয়ারির বিশ্বব্যাপী রূপই হলো’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলন বাঙালি জাতির জীবনে একটি অনন্যসাধারণ ঘটনা। মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য বাঙালির আত্মত্যাগ অবিস্মরণীয় ইতিহাস। ভাষার জন্য এত বড় ত্যাগ বিশ্বে আর কোনো জাতি করেনি। বাংলা ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে এত লোকের জীবন দেওয়ার ঘটনা আর কোথাও নেই। তাই আমাদের ভাষা দিবসকে জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

15 গণতন্ত্রের মানসপুত্র কে ছিলেন? [Jessore · 2025]

উত্তর গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে।

16 নির্বাচন কমিশনের গঠন লেখ। [Jessore · 2025]

উত্তর একজন প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন নির্বাচন কমিশনারের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করেন। এটি একটি সাংবিধানিক পদ। রাষ্ট্রপ্রতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগদান করবেন এবং সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলি নির্ধারিত হবে।

17 BPSC-এর পূর্ণরূপ কী? [Comilla · 2025]

উত্তর BPSC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Public Service Commission.

18 মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন? [Comilla · 2025]

উত্তর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতী ভূমিকার জন্য মজলুম জননেতা বলা হয়। তৎকালীন ব্রিটিশ ভারতে জমিদার, মহাজন, সুদখোর, দালাল, নায়েব-গোমস্তাদের অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারাজীবন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাই মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

19 দুর্নীতি কী? [Comilla · 2025]

উত্তর আক্ষরিক অর্থে দুর্নীতি (Corruption) বলতে সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি আচরণকে বোঝায়। সহজ কথায় ক্ষমতাকে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার করাকে দুর্নীতি বলে।

20 সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? [Comilla · 2025]

উত্তর বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিধিবিধানের আলোকে সরাসরি যেসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে সেগুলোই মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান। এরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান হলো- ১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ২. নির্বাচন কমিশন, ৩. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, ৪. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানসহ সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।

21 পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? [Chittagong · 2025]

উত্তর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।

22 মোহামেডান লিটারারি সোসাইটি কেন গঠন করা হয়? ব্যাখ্যা কর। [Chittagong · 2025]

উত্তর মোহামেডান লিটারারী সোসাইটি গঠিত হয়েছিল মুসলমানদের শিক্ষা-সংস্কৃতিতে অগ্রসর করার উদ্দেশ্যে।
উনবিংশ শতাব্দীতে মুসলমানরা সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে পড়েছিল। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে নবজাগরণ ঘটানোর প্রয়োজন ছিল। এজন্য ১৮৬৩ সালে নবাব আবদুল লতিফের নেতৃত্বে গঠিত হয় মোহামেডান লিটারারি সোসাইটি। এই সংগঠন মুসলমানদের আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করত, বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করত এবং মুসলমান সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখত। এটি মুসলমানদের মধ্যে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটায়।

23 পাকিস্তানের ১ম সংবিধান প্রণীত হয় কত সালে? [Chittagong · 2025]

উত্তর পাকিস্তানের ১ম সংবিধান প্রণীত হয় ১৯৫৬ সালে।

24 ১৯৭২ সালে গণপরিষদ কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর। [Chittagong · 2025]

উত্তর গণপরিষদ আদেশ অনুসারে ১৯৭০ ও ১৯৭১ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদ এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে বাংলাদেশ থেকে নির্বাচিত সকল সদস্য (১৬৯ + ৩১০ = ৪৭৯ জন) নিয়ে গণপরিষদ গঠিত হওয়ার কথা। কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন নিহত, স্বাভাবিক মৃত্যু এবং অন্যান্য কারণে কিছু সংখ্যক সদস্য বাদ পড়ায় মোট ৪০৩ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। এর মধ্যে ৪০০ জন ছিলেন আওয়ামী লীগ দলীয়, একজন ন্যাপ (মোজাফ্ফর) সদস্য এবং অন্য ২ জন ছিলেন স্বতন্ত্র। ১৯৭২ সালের ১০ এপ্রিল রাষ্ট্রপতি গণপরিষদের অধিবেশন আহ্বান করেন। অধিবেশনের প্রথম দিনে শাহ আব্দুল হামিদ স্পিকার এবং মোহাম্মদ উল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

25 ‘অপারেশন সার্চলাইট কী? [Sylhet · 2025]

উত্তর পাকিস্তানি শাসক কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে গণহত্যা হয়েছিল তাই ইতিহাসে ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।

26 তমদ্দুন মজলিস কেন গঠন করা হয়েছিল? ব্যাখ্যা কর। [Sylhet · 2025]

উত্তর ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই মুসলিম লীগের প্রভাবশালী নেতা ও বুদ্ধিজীবীরা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মতামত প্রদান করেন। তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এ সংগঠনের উদ্যোগেই রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন বেগবান হয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ লাভ করে।

27 স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কী? [Sylhet · 2025]

উত্তর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হলো মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা একটি অস্থায়ী বেতার সম্প্রচার কেন্দ্র, যা মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের মনোবল চাঙ্গা রাখতে এবং যুদ্ধের খবর ও প্রেরণামূলক বার্তা পৌঁছে দিতে অপরিহার্য ভূমিকা পালন করে।

28 ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কেন আয়োজন করা হয়েছিল? ব্যাখ্যা কর। [Sylhet · 2025]

উত্তর ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করা হয়েছিল বাংলাদেশের যুদ্ধাপরাধ ও মানবিক বিপর্যয় সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা এবং শরণার্থীদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা ও লক্ষ লক্ষ মানুষের শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেওয়া আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে বিশ্বখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শঙ্কর নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেন। এ কনসার্টে সংগৃহীত অর্থ যুদ্ধাহত ও শরণার্থীদের সহায়তায় ব্যবহৃত হয়।

29 পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? [Barisal · 2025]

উত্তর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।

30 পাকিস্তানের প্রথম গণপরিষদ কেন বাতিল করা হয়েছিল? [Barisal · 2025]

উত্তর সংবিধান রচনার ক্ষেত্রে চরম ব্যর্থতার কারণ দেখিয়ে ১৯৫৪ সালে গভর্নর জেনারেল গুলাম মুহাম্মদের আদেশে প্রথম গণপরিষদ বাতিল করা হয়েছিল। গণপরিষদ পাকিস্তানের সংবিধান প্রণয়নের দায়িত্বে নিয়োজিত ছিল এবং তা একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথে অগ্রসর হচ্ছিল। কিন্তু পরিষদ যখন গভর্নর জেনারেলের ক্ষমতা সীমিত করার উদ্যোগ নেয়, তখন গোলাম মুহাম্মদ নিজ স্বার্থে ও কর্তৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে গণপরিষদ ভেঙে দেন। এ পদক্ষেপ ছিল গণতন্ত্রবিরোধী এবং পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার সূচনা করে। এতে দেশটিতে সামরিক শাসনের ভিত্তি দৃঢ় হয়।

31 কোন গণপরিষদ পাকিস্তানের প্রথম সংবিধান রচনা করে? [Barisal · 2025]

উত্তর দ্বিতীয় গণপরিষদ পাকিস্তানের প্রথম সংবিধান রচনা করে।

32 ১৯৫৮ সালের সামরিক শাসন জারির কারণ ব্যাখ্যা কর। [Barisal · 2025]

উত্তর ১৯৫৬ সালের সংবিধান কার্যকর হওয়ার পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে নতুন করে ষড়যন্ত্র, দলীয় সংঘাত, দুরভিসন্ধিমূলক কার্যকলাপ শুরু হয়। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান ষড়যন্ত্রের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভায় ঘন ঘন পরিবর্তনকে অনিবার্য করে তোলে তাছাড়া সুবিধাবাদী ক্ষমতালিপ্সা রাজনৈতিক নেতৃত্বের অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক কার্যকলাপ শাসনতন্ত্রকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এছাড়া উপদলীয় কোন্দল, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের অযাচিত হস্তক্ষেপ, রাজনীতিতে আমলাতন্ত্রের অনধিকার চর্চা, নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব ইত্যাদি কারণে ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা সমগ্র দেশে সামরিক আইন জারি করেন।

33 ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন? [Dinajpur · 2025]

উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত আইনজীবী, যিনি কুমিল্লা থেকে নির্বাচিত পাকিস্তান গণপরিষদ সদস্য ছিলেন।

34 বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝায়? [Dinajpur · 2025]

উত্তর ব্রিটিশ শোষণের যাঁতাকলে পিষ্ট হয়ে কৃষকরা যখন সর্বস্বান্ত ও দিশেহারা হয়ে পড়ে তখন মীর নিসার আলী ওরফে তিতুমীর কৃষক আন্দোলন গড়ে তোলেন। তিতুমীরের কৃষক আন্দোলনের মূল লক্ষ্য ছিল নীলকর ও স্থানীয় সামন্ত রাজা-জমিদারদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। ইংরেজ সরকারকে একাধিকবার নীলকর ও জমিদারদের স্বেচ্ছাচারিতার অভিযোগ করলেও তাদের উদাসীনতায় ক্ষিপ্ত হয়ে তিতুমীর নিজ বাহিনীকে সংগঠিত করেন। ১৮২৫ সালে তিনি দলবলসহ চব্বিশ পরগনার কিয়দংশ এবং নদীয়া ও ফরিদপুরের কিছু অংশের সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন। স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত প্রায় ৮৩ হাজার কৃষকসেনাকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যা ইতিহাসে তিতুমীরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

35 অধ্যাদেশ কে জারি করেন? [Dinajpur · 2025]

উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

36 বেঙ্গল প্যাক্ট কী? [Dinajpur · 2025]

উত্তর ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যের পথ প্রশস্ত করে বেঙ্গল প্যাক্ট। আর বেঙ্গল প্যাক্ট স্থাপনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা অবিস্মরণীয়। চিত্তরঞ্জন দাস বুঝতে সক্ষম হন যে, বাংলার মুসলমানদের দাবি-দাওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই তিনি বাংলার মুসলিম নেতা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিকে ইতিহাসে বেঙ্গল প্যাক্ট বলা হয়। ১৯২৩ সালে স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।

37 মৌলিক গণতন্ত্রীর সংখ্যা কতজন ছিল? [Mymensingh · 2025]

উত্তর মৌলিক গণতন্ত্রীর সংখ্যা ছিল পূর্ব পাকিস্তানের ৪০ হাজার এবং পশ্চিম পাকিস্তানের ৪০ হাজার মোট ৮০ হাজার।

38 অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? [Mymensingh · 2025]

উত্তর ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি ক্ষমতাসীন শাসকগোষ্ঠী অধিবেশন আহ্বান ও ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। স্বাধিকার আন্দোলন স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারে নিষ্পেষিত বাংলার সর্বস্তরের মানুষ এ আন্দোলনে যোগ দেয় এবং সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ইতিহাসে এ আন্দোলনকে ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলে অভিহিত করা হয়।

39 উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রথম ঘোষণা করেন কে? [Mymensingh · 2025]

উত্তর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রথম ঘোষণা করেন পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ।

40 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কেন গঠন করা হয়? [Mymensingh · 2025]

উত্তর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় পূর্ব পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার আন্দোলন একত্রিত ও শক্তিশালী করার জন্য। ১৯৪৭ সালে পাকিস্তান গঠনের পর রাষ্ট্রভাষা নির্ধারণের বিষয়ে সমস্যা দেখা দেয়। পশ্চিম পাকিস্তানের নেতৃত্ব বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মানতে চায় না। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষাজীবীরা একত্র হয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। এর উদ্দেশ্য ছিল বাংলার জন্য সর্বাত্মক ঐক্য সৃষ্টি করা, ভাষা আন্দোলনকে সংগঠিতভাবে পরিচালনা করা এবং সরকারকে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে প্রভাবিত করা। এতে সাধারণ মানুষও আন্দোলনে যুক্ত হয়।

41 ‘জেড’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন? [Mymensingh · 2025]

উত্তর ‘জেড’ ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান।

42 ‘অপারেশন সার্চলাইট’ বলতে কী বোঝ? [Mymensingh · 2025]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের পর যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় ‘অপারেশন সার্চলাইট’। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত তড়িঘড়ি করে বৈঠক সমাপ্ত এবং বাঙালিদের অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১টা থেকে নিরস্ত্র, ঘুমন্ত নিরীহ বাঙালি বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সাধারণ মানুষের প্রতি নৃশংসতম হত্যাযজ্ঞে লিপ্ত হয়। যাকে সাংবাদিক এন্থনি ম্যাসকারেনহাস বিশ শতকের সর্বাপেক্ষা ঘৃণ্যতম প্রবঞ্চনা বলে উল্লেখ করেন। ২৫ মার্চের এ কালরাত্রির ঘটনাটিই ‘অপারেশন সার্চলাইট’ হিসেবে পরিচিত।

43 ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন? [Dhaka · 2023]

উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত আইনজীবী, যিনি কুমিল্লা থেকে নির্বাচিত পাকিস্তান গণপরিষদ সদস্য ছিলেন।

44 আগরতলা মামলা বলতে কী বোঝায়? [Dhaka · 2023]

উত্তর ১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক বাঙালির জাতীয় জাগরণকে চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরই অংশ হিসেবে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ মামলা দায়ের করে। ইতিহাসে এ মামলা ঐতিহাসিক ‘আগরতলা মামলা ‘ নামে পরিচিত। এ মামলার আনুষ্ঠানিক নাম ছিল ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।

45 যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? [Dhaka · 2023]

উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

46 মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা কর। [Dhaka · 2023]

উত্তর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম। মুজিবনগর সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সার্বিক দিক থেকে নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়োজিত ছিল । সামরিক তৎপরতার পাশাপাশি কূটনৈতিকভাবে এ সরকার সক্রিয় ও মৌলিক ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ববাসীর সমর্থন আদায় করা ও মুক্তিযুদ্ধের ব্যয় ও শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহের মৌলিক প্রতিষ্ঠান এ সরকার। এভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করে একটি সফল জনযুদ্ধে করে বিজয় অর্জনে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

47 দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? [Rajshahi · 2023]

উত্তর দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ।

48 আগরতলা মামলা দায়ের করা হয় কেন? [Rajshahi · 2023]

উত্তর ছয় দফাভিত্তিক বাঙালির জাতির জাগরণকে চিরতরে ন্যাসাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী যে ষড়যন্ত্রের আশ্রয় নেয় আগরতলা মামলা ছিল তার ঐ ফলশ্রুতি। আইয়ুব সরকার পূর্ব বাংলাকে দমনের জন্য এ মামলা দায়ের করেছিল ৩৫ জনের বিরুদ্ধে। শেখ মুজিবকে দমন, আন্দোলনের ভীতি, ছয় দফা, সুশীল সমাজের উত্থান, ছাত্র আন্দোলন, ক্ষমতার লোভ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ প্রভৃতি কারণে আগরতলা মামলা দায়ের করা হয়েছিল।

49 BPSC- এর পূর্ণরূপ কী? [Rajshahi · 2023]

উত্তর BPSC- এর পূর্ণরূপ হল -Bangladesh Public Service Commission.

50 কী উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়? [Rajshahi · 2023]

উত্তর যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যায়, অত্যাচার ও বাঙালির প্রতি বিমাতা সুলভ আচরণের অবসান ঘটানো। অর্থাৎ যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে সমুচিত জবাব দেওয়া ও পূর্ব পাকিস্তানের মানুষের দ্বারা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাছাড়া মুসলিম লীগের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাও ছিল যুক্তফ্রন্টের উদ্দেশ্য।

51 মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন? [Comilla · 2023]

উত্তর মৌলিক গণতন্ত্র আইয়ুব খান প্রবর্তন করেন।

52 ২৫ মার্চকে “কাল রাত” বলা হয় কেন? [Comilla · 2023]

উত্তর ২৫ মার্চ রাতে ইতিহাসের জঘন্যতম গণহত্যা সংঘটিত হয় বলে এ রাতেকে কালরাত্রি বলা হয়। ২৫ মার্চ বাঙালির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা। ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে পাকিস্তানি হানাদার বাহিনী চালাতে থাকে পৈশাচিক হত্যাযজ্ঞ। তারা ঢাকা সহ অন্যান্য শহরেও হাজার হাজার নিরীহ, নিরস্ত্র বাঙালি কে নির্মাণভাবে হত্যা করে। এ কারণে ২৫ মার্চকে ইতিহাসে কালরাত্রে হিসেবে অভিহিত করা হয়।

53 মজলুম জননেতা কে ছিলেন? [Comilla · 2023]

উত্তর মজলুম জননেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

54 যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? ব্যাখ্যা কর। [Comilla · 2023]

উত্তর যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যায়, অত্যাচার ও বাঙালিদের প্রতি বিমাতাসুলভ আচরণের অবসান ঘটানো। অর্থাৎ যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগের সমুচিত জবাব দেওয়া ও পূর্ব পাকিস্তানের মানুষের দ্বারা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান করা।

55 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? [Comilla · 2023]

উত্তর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করা হয়।

56 রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা সম্পর্কে ব্যাখ্যা কর। [Comilla · 2023]

উত্তর রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা হলো নাগরিকের অধিকার। নাগরিকগণ অধিকার ভোগের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। অধিকার ছাড়া মানুষ তার ব্যক্তিত্বের উপলব্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তি সার্বজনীন কল্যাণ সাধন। রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য রাষ্ট্র নাগরিক সুযোগ-সুবিধা তথা অধিকার প্রদান করা থাকে।

57 জাতীয়তাবাদ কী? [Jessore · 2023]

উত্তর নিজের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য তথা দেশের প্রতি ভালোবাসা এবং নিজেদের স্বাতন্ত্র্য করে দেখতে পাওয়ার যে মনোভাব তাই জাতীয়তাবাদ।

58 অপারেশন সার্চলাইট সম্পর্কে কি জান? লেখ। [Jessore · 2023]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয়’ অপারেশন সার্চলাইট ‘। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের উপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১ টা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট।

59 আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? [Jessore · 2023]

উত্তর আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

60 মাওলানা ভাসানীকে ‘মজলুম জননেতা’ বলা হয় কেন? [Jessore · 2023]

উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তার মহতি ভূমিকার কারণে মজলুম জননেতা বলা হয়। ব্রিটিশ ভারতের জমিদার, মহাজন, সুদখোর, দালাল, ন্যায়েব- গোমস্তাদের অত্যাচার ও অবিচার এর বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষক, শ্রমিক ও মজুরদের পাশে থেকেছেন। নির্ভীকভাবে তাদের কথা অকপটে বলেছেন। সারা জীবন সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ও জেল- জুলুমের শিকার হয়েছেন। তাই তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

61 মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? [Chittagong · 2023]

উত্তর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

62 বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোন কর্মসূচিকে? [Chittagong · 2023]

উত্তর পাকিস্তানি শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের প্রতি যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, সেখানে ছয় দফা কর্মসূচি ছিল এক বলিষ্ঠ প্রতিবাদ। ছয় দফা প্রস্তাবে উজ্জীবিত হয়ে ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির জনতা অকুন্ঠচিওে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা আসে ছয় দফার ঐক্য থেকে। ছয় দফা আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। বলা হয়, ” ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি ছিল ছয় দফা কর্মসূচি। এজন্য ছয় দফা কে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।

63 যুক্তফ্রন্ট কী? [Chittagong · 2023]

উত্তর ১৯৫৪ সালের পাকিস্তানের সাধারণ ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খেলাফতে রাব্বানী পার্টির সমন্বয়ে যে রাজনৈতিক জোট গঠন করা হয়েছিল, তাই ইতিহাসে যুক্তফ্রন্ট নামে পরিচিত।

64 ১৯৫৬ সালের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখ। [Chittagong · 2023]

উত্তর ১৯৫৬ সালের প্রণীত সংবিধানের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে দুটি বৈশিষ্ট্য হলো-

১. ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল লিখিত। এটি ছিল বিশ্বের দীর্ঘতম শাসনতন্ত্র গুলোর মধ্যে অন্যতম। এতে ১টি প্রস্তাবনা, ১৩ টি ভাগ, ২৩৪ টি অনুচ্ছেদ এবং ৬ টি তফসিল ছিল। ২. গণতন্ত্রের দিক দিয়ে এ শাসনতন্ত্র ছিল যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। যুক্তরাষ্ট্রীয় ভাবধারার প্রায় সকল বৈশিষ্ট্য এতে বিদ্যমান ছিল। যেমন – কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন, শাসনতন্ত্রের প্রাধান্য, শাসনতন্ত্রের দুষ্পরিবর্তণীয়তা ইত্যাদি। 65

পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে কার্যকর হয়? [Chittagong · 2023]

উত্তর পাকিস্তানের প্রথম সংবিধান ১৯৫৬ সালে কার্যকর হয়। 66

১৯৫৪ সালে পাকিস্তানের কোন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? [Chittagong · 2023]

উত্তর ১৯৫৪ সালে পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই শাসকদল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোন উদ্যোগ গ্রহণ করেননি। ১৯৫১ সালে প্রাদেশিক নির্বাচনের কথা থাকলেও তা পিছিয়ে ১৯৫৪ সালে দেওয়া হয়। এ নির্বাচনের তথা পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটনোর লক্ষে পূর্ব পাকিস্তানের পাঁচটি রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়। 67

আগরতলা মামলার আসামি সংখ্যা কতজন ছিলেন? [Chittagong · 2023]

উত্তর আগরতলা মামলার আসামি সংখ্যা ৩৫ জন ছিলেন। 68

১৯৭১ সালের ২৫ মার্চের রাত কেন আমাদের জাতীয় জীবনে কাল রাত হিসেবে খ্যাত। [Chittagong · 2023]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ইতিহাসের জঘন্যতম কাজ সঠিকভাবে সংগঠনের জন্য যেসব যোগ্যতা ও কর্মদক্ষতা সম্পন্ন কর্ম গণহত্যা সংঘটিত হয় বলে এ রাতেকে কালরাত্রি বলা হয়। ২৫ মার্চ বাঙালির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা। ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে পাকিস্তানি হানাদার বাহিনী চালাতে থাকে পৈশাচিক হত্যাযজ্ঞ। তারা ঢাকা সহ অন্যান্য শহরেও হাজার হাজার নিরীহ, নিরস্ত্র বাঙালি কে নির্মাণভাবে হত্যা করে। এ কারণে ২৫ মার্চকে ইতিহাসে কালরাত্রে হিসেবে অভিহিত করা হয়। 69

সামরিক শাসন কী? [Mymensingh · 2023]

উত্তর সামরিক বাহিনীর দ্বারা যখন রাষ্ট্রের শাসন পরিচালিত হয় তখন সেই শাসনকে সামরিক শাসন বলা হয়। 70

জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়? [Mymensingh · 2023]

উত্তর সাধারণত জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার দৈনন্দিন অবস্থায় অনেক দিনের বিবরণ কে বোঝায়। আর জলবায়ু পরিবর্তন বলতে কোনো অঞ্চলের বা কোন দেশের ৩০-৪০বছরের আবহাওয়ার গড় অবস্থার রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। জলবায়ুর উপাদানসমূহের যেমন – উত্তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির গড় হতে কোনো অঞ্চলের জলবায়ুর অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। 71

কত সালে ৬ দফার দাবি পেশ করা হয়েছিল? [Mymensingh · 2023]

উত্তর ১৯৬৬ সালের ৬ দফা দাবি পেশ করা হয়েছিল। 72

নির্বাচন কমিশনের গঠন প্রণালী লেখ৷ [Mymensingh · 2023]

উত্তর বাংলাদেশ নির্বাচন কমিশন সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। কমিশনারদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দান করবেন।নিয়োগের পর থেকেই অনধিক পাঁচ বছর তারা নিজ দায়িত্ব পালন করবেন। 73

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? [Barisal · 2023]

উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক ছিল নৌকা। 74

ভাষা আন্দোলন বলতে কী বোঝায়? [Barisal · 2023]

উত্তর সাধারণভাবে ভাষার দাবিতে যে আন্দোলন করা হয় তাকে ভাষা আন্দোলন বলে। আরো একটু ব্যাপকভাবে বলতে গেলে কোন দেশ, জাতি তাদের মায়ের ভাষা রক্ষার জন্য যে আন্দোলন সংগ্রাম চালায় তাকে ভাষা আন্দোলন বলে। পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষার জন্য এত লোক জীবন দেওয়ার ইতিহাস আর কোথাও নেই। একমাত্র বাঙালিরাই পারে ভাষা আন্দোলনের জন্য জীবন দিতে। তাই আমাদের ভাষা দিবসকে সারা বিশ্ব আজ শ্রদ্ধাভরে পালন করছে। 75

অপারেশন সার্চলাইট কী? [Barisal · 2023]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালি জনগণের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা পরিচালনা করে তার সাংকেতিক নাম ছিল ‘অপারেশন সার্চলাইট’। 76

মুজিবনগর সরকার বলতে কী বোঝায়? [Barisal · 2023]

উত্তর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর বাঙালি প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যায়। এমতাবস্থায় ১৯৭১ সালের ১০ই এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামে আওয়ামী লীগের দলীয়, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করা হয়। এ ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী সমূহের সর্বাধিনায়ক করে । ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠন হয় এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এটাই ‘মুজিবনগর সরকার’ নামে অভিহিত। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার উদ্দেশ্যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। 77

কত তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয়? [Sylhet · 2023]

উত্তর ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। 78

“বাঙালির ম্যাগনাকার্টা” বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন? [Sylhet · 2023]

উত্তর পাকিস্তানি শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের প্রতি যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, সেখানে ৬ দফা কর্মসূচি ছিল এক বলিষ্ঠ প্রতিবাদ। ৬ দফা প্রস্তাবে উজ্জীবিত হয়ে ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির জনতা অকুন্ঠচিওে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা আসে ৬ দফার ঐক্য থেকে। ৬ দফা আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। বলা হয়, ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি ছিল ৬ দফা কর্মসূচি। এজন্য ৬ দফা কে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়। 79

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? [Sylhet · 2023]

উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা। 80

অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়? [Sylhet · 2023]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় ‘অপারেশন সার্চলাইট’। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের উপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১ টা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট। 81

কত সালে বাংলা দাপ্তরিকভাবে রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়? [Sylhet · 2023]

উত্তর ১৯৫৬ সালে বাংলা দাপ্তরিকভাবে রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়। 82

মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল? [Sylhet · 2023]

উত্তর মুক্তিযুদ্ধে বাঙ্গালীকে নেতৃত্বদানের উদ্দেশ্যে মুজিবনগর সরকার গঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করতে এবং সুসংহত করতে মুজিবনগর সরকার গঠন করা হয়। এ সরকার গঠনে আরও একটা উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সঠিক ও সুশৃংখল পন্থায় এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই মূলত মুজিবনগর সরকার গঠিত হয়। 83

জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূলকথা কী? [Dinajpur · 2023]

উত্তর জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূলকথা হলো- ধর্মের ভিত্তিতে পৃথক আবাসভূমি। 84

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের তাৎপর্য কী? [Dinajpur · 2023]

উত্তর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ী বাঙালি জাতীয়তাবাদের প্রথম আনুষ্ঠানিক বিজয়।এ জয়লাভ বাঙালীদের ২১ দফা ভিত্তিক কর্মসূচি বিজয়। ভাষা আন্দোলনের মাধ্যমে যে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল তা আক্ষরিক অর্থেই আরো অধিক সুসংগত ও পরিণতিশীল রূপ লাভ করে।এছাড়াও এই নির্বাচনের ফলাফলের প্রাদেশিক স্বাধিকার ও স্বায়ত্তশাসনের প্রতি বাঙালিদের অকুণ্ঠ সমর্থনের দিকটি এবং সত্যিকারের অর্থে জনপ্রতিনিধি করা – সেসব বিষয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। তাই যুক্তফ্রন্ট সরকারের বিজয়ের গুরুত্ব অত্যাধিক। 85

১৯৫৮ সালের সামরিক শাসন কে জারি করেন? [Dinajpur · 2023]

উত্তর ১৯৯৮ সালের সামরিক শাসন জারি করেন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। 86

১৯৭০ সালের জাতীয় নির্বাচনের ফলাফল অখণ্ড পাকিস্তানের শেষ মৃত্যুবার্তা- ব্যাখ্যা কর। [Dinajpur · 2023]

উত্তর ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল কে বিশ্লেষণ করলে দেখা যায়, জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তানের ১৬৯ টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭ টি আসন লাভ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানের এই দল কোনো আসন পাইনি। কিন্তু পশ্চিম পাকিস্তানের অধিকাংশ আসনে এই দল জয়লাভ করে। অর্থাৎ এই নির্বাচনে পাকিস্তান এক অংশ অন্য অংশকে সমর্থন করে না বলে প্রমাণ পাওয়া যায়। ১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক স্বাধিকার আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সফলতা ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের জয়লাভের মাধ্যমে পূর্ণতা লাভ করে এবং সর্বোপরি এ জয়লাভী বাংলাদেশ স্বাধীনতা এনে দেয়। তাই বলা যায় ১৯৭০ সালের নির্বাচন ছিল অখন্ড পাকিস্তানে মৃত্যুর শেষ বার্তা। 87

ছয়দফার প্রথম দফা উল্লেখ কর। [Dhaka · 2022]

উত্তর ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহারো বিরোধীদলীয় নেতাদের একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। এর প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। 88

যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? ব্যাখ্যা কর। [Dhaka · 2022]

উত্তর যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যায়, অত্যাচার ও বাঙালিদের প্রতি বিমাতাসুলভ আচরণের অবসান ঘটানো। অর্থাৎ যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগের সমুচিত জবাব দেওয়া ও পূর্ব পাকিস্তানের মানুষের দ্বারা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান করা। 89

কত সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয়? [Rajshahi · 2022]

উত্তর ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয়। 90

যুক্তফ্রন্ট কী? ব্যাখ্যা কর। [Rajshahi · 2022]

উত্তর ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের পাঁচটি দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোট হলো যুক্তফ্রন্ট। মুসলিম লীগের পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দ পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের সাথে বৈষম্যমূলক আচরণ করে কোণঠাসা করে রাখে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নেতৃবৃন্দ আলাদা প্ল্যাটফর্মের কথা ভাবতে থাকে। একই ধারাবাহিকতায় ১৯৫৪ সালে নির্বাচনের কথা ঘোষিত হলে আওয়ামী লীগ, কৃষক – শ্রমিক পার্টি,নেজামে ইসলাম, গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে যুক্তফ্রন্ট ট্রামে একটি ঐক্য জোট গঠন করে। আর এটাই ঐতিহাসিক যুক্তফন্ট নামে পরিচিত। 91

যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী কে ছিলেন? [Rajshahi · 2022]

উত্তর যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিলেন ইউসুফ আলী চৌধুরী। 92

আগরতলা মামলা বলতে কী বুঝ। [Rajshahi · 2022]

উত্তর ১৯৬৬ সালের ছয় দফা ভিত্তিক বাঙালি জাতীয় জাগরণকে চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরই অংশ হিসেবে ১৯৬৮ সালের জানুয়ারি মাসের তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও সামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করে। ইতিহাসে এ মামলা ঐতিহাসিক আগরতলা মামলার নামে পরিচিত। এ মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। 93

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মোট কয়টি আসন লাভ করে? [Rajshahi · 2022]

উত্তর ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬৭ টি এবং প্রাদেশিক পরিষদের ২৯৮ টি আসন লাভ করে। 94

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝ? [Rajshahi · 2022]

উত্তর ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবি পেশ করেন। পূর্ব পাকিস্তানের ৬ দফা ভিত্তিক আন্দোলন যখন তুঙ্গে তখন শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে মোট ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করেন। তারপর ছাত্র সমাজ পাকিস্তান সামরিক সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে বিশেষ করে আগরতলা মামলা প্রত্যাহার সহ এ মামলার সকল আসামীর বিনা শর্তে মুক্তি ও অন্যান্য যৌক্তিক দাবিতে ১৯৬৯ সালে ৫ জানুয়ারি ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। একপর্যায়ে ছাত্র জনতার এই আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নেয়। ইতিহাসে এর গণঅভ্যতা নেই ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান নামে পরিচিত। 95

বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে স্বীকৃতি দেওয়া হয়। [Jessore · 2022]

উত্তর বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ১৯৫৬ সালে স্বীকৃতি দেওয়া হয়। 96

মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়? [Jessore · 2022]

উত্তর মৌলিক গণতন্ত্র বলতে বোঝায় সামরিক শাসন জেনারেল আইয়ুব খান কর্তৃক উদ্ভাবিত উদ্ভট গণতান্ত্রিক ব্যবস্থা। ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করার মাধ্যমে সামরিক শাসক হিসেবে আবির্ভূত হন জেনারেল আইয়ুব খান। ক্ষমতা গ্রহণের পর তিনি তার শাসনকে স্থায়ী করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেন। আর এ কর্মসূচির মধ্যে রাজনৈতিক সংস্কার কর্মসূচি ছিল অন্যতম এবং এ রাজনৈতিক সংস্থার কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মৌলিক গণতন্ত্র। এ মৌলিক গণতন্ত্র হলো রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রপতি নির্ধারণ করা। জেনারেল আইয়ুব খান তার এ মৌলিক গণতন্ত্রের ভিত্তিতেই ১৯৬২ সালে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা চালু করেন। 97

শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? [Jessore · 2022]

উত্তর শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। 98

১৯৭১ সালের ২৫ মার্চ রাত্রিকে কালরাত্রি বলা হয় কেন? [Jessore · 2022]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ইতিহাসের জঘন্যতমকোন কাজ সঠিকভাবে সংগঠনের জন্য যেসব যোগ্যতা ও কর্মদক্ষতা সম্পন্ন কর্ম গণহত্যা সংঘটিত হয় বলে এ রাতেকে কালরাত্রি বলা হয়। ২৫ মার্চ বাঙালির ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা। ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে পাকিস্তানি হানাদার বাহিনী চালাতে থাকে পৈশাচিক হত্যাযজ্ঞ। তারা ঢাকা সহ অন্যান্য শহরেও হাজার হাজার নিরীহ, নিরস্ত্র বাঙালি কে নির্মাণভাবে হত্যা করে। এ কারণে ২৫ মার্চকে ইতিহাসে কালরাত্রে হিসেবে অভিহিত করা হয়। 99

বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন। [Jessore · 2022]

উত্তর বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। 100

৭ মার্চের ভাষণের তাৎপর্য লেখ। [Jessore · 2022]

উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে ৭ মার্চে ঐতিহাসিক ভাষণ দেন তা বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যবহুল ঘটনা। এ ভাষণের মাধ্যমেই পূর্ব বাংলার জনগণ স্বাধীনতা আদায়ের সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ হয়। উক্ত ভাষণ থেকেই বাঙালি জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা লাভ করে। শুধু তাই নয়, ৭ মার্চের ভাষণ এই বাঙালিকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে এবং তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যোগ দিতে অনুপ্রেরণা যোগায়। রতিতে বাঙালি জাতির স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটাতে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীন করে বাংলাদেশকে। স্বাধীনতার উদ্দিপ্ত বাঙালি জাতির জন্য ৭ মার্চের ভাষণ ছিল একটি মাইলফলক। 101

আগরতলা মামলার আসামি সংখ্যা কত ছিল? [Comilla · 2022]

উত্তর আগরতলা মামলার আসামি সংখ্যা ছিল ৩৫ জন। 102

অপারেশন সার্চলাইট কী? [Comilla · 2022]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের ওপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনীর রাত এগারোটা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট। 103

কে ৬-দফা কর্মসূচি ঘোষণা করেন? [Comilla · 2022]

উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬-দফা কর্মসূচি ঘোষণা করেন। 104

অপারেশন সার্চলাইট সম্পর্কে কী জান? [Comilla · 2022]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের ওপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনীর রাত এগারোটা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট। 105

কোন আইন এর মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে? [Chittagong · 2022]

উত্তর ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। 106

লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কী ছিল? [Chittagong · 2022]

উত্তর লাহোর প্রস্তাবের মূলকথা ছিল মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন। ১৯৪০ সালের ২৩ মার্চ নিখিল ভারত মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশের মুসলিমদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের দাবি জানিয়ে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। লাহোর প্রস্তাবের মূল কথা ছিল উত্তর-পশ্চিম অপূর্ব ভারতে থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সংলগ্ন স্থানসমূহকে নিয়ে মুসলিমদের জন্য একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করা। তবে প্রস্তাবটি সংশোধন করে একটি রাষ্ট্রের কথা বলা হয়। 107

পাকিস্তানে কে প্রথম সামরিক আইন জারি করেন? [Chittagong · 2022]

উত্তর ১৯৫৮ সালে ইস্কান্দার মির্জা পাকিস্তানের সামরিক শাসন জারি করেন। 108

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? [Chittagong · 2022]

উত্তর ভাষা আন্দোলন বাঙালির জাতির জীবনে এক অনন্য সাধারণ ঘটনা। মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য বাঙালির আত্মত্যাগ অবিস্মরণীয় ইতিহাস। ভাষার জন্য এত বড় ত্যাগ বিশ্বে কোনো জাতি করেনি। বাংলা ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে এত লোকের জীবন দেওয়ার ঘটনা আর কোথাও নেই। তাই আমাদের ভাষা দিবসকে জাতিসংঘ ১৯১৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বস্তুুত ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ২১ ফেব্রুয়ারির বিশ্বব্যাপী রুপই হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 109

পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? [Chittagong · 2022]

উত্তর পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের সংঘটিত হয়। 110

৩ জুন পরিকল্পনা কী? [Chittagong · 2022]

উত্তর মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণে ভারতে মন্তব্যটি অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। ওই সময় ভারতের নতুন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃত্ববৃন্দের সাথে ক্ষমতা হস্তান্তর ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা চালান।কিন্তু এ প্রচেষ্টায় তিনি ব্যর্থ হয়ে ঘোষণা করেন, ভারত বিভাগ ছাড়া ভারতের শান্তি প্রতিষ্ঠার কোন বিকল্প উপায় নেই। পরবর্তীতে সাম্প্রদায়িকতার ভয়াবহতায় কংগ্রেস ভারত বিভক্তি মেনে নিতে বাধ্য হয়। এমতাবস্থায় ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃত্ববৃন্দের সাথে এক ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে ৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। 111

আগরতলা মামলার আসামি সংখ্যা কত ছিল? [Sylhet · 2022]

উত্তর আগরতলা মামলার আসামি সংখ্যা ছিল ৩৫ জন। 112

অপারেশন সার্চলাইট কী? [Sylhet · 2022]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের ওপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনীর রাত এগারোটা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট। 113

৭০ সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? [Sylhet · 2022]

উত্তর ৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 114

লাহোর প্রস্তাব বলতে কী বোঝোয়? [Sylhet · 2022]

উত্তর ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগ বার্ষিক সম্মেলনে বাংলার কৃতিসন্তান শেরে বাংলা এ. কে. ফজলুল হক যে প্রস্তাব পাঠ করেন সে প্রস্তাবই আল্লাহর প্রস্তাব নামে খ্যাত। লাহোর প্রস্তাবে বলা হয়, ভৌগলিক অবস্থান অনুযায়ী সন্নিহিত অবস্থান সমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। প্রয়োজন মত সিমা পরিবর্তন করে সেসব স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চল সমূহের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এসব স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। লাহোর প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালের ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। 115

কোন নেতাকে দেশবন্ধু বলা হয়? [Barisal · 2022]

উত্তর চিত্তরঞ্জন দাস কে দেশবন্ধু বলা হয়। 116

৭ মার্চের ভাষণের গুরুত্ব কী? [Barisal · 2022]

উত্তর বাঙালির জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারে কালজয়ী ভাষণে বাঙালির জাতি পেয়ে যায় স্বাধীনতা ও গেরিলা যুদ্ধের দিকনির্দেশনা। তার দিকনির্দেশনায় দেশের মুক্তি কামি মানুষ ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালি ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় কাঙ্খিত মুক্তির লক্ষ্যে। বঙ্গবন্ধুর এ ভাষণে উজ্জীবিতে হয়ে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে এবং লক্ষ্য প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 117

১৯৭২ সালের সংবিধানে বাংলাদেশের কোন পদ্ধতির সরকার প্রবর্তন করা হয়? [Dinajpur · 2022]

উত্তর ১৯৭২ সালের সংবিধানে বাংলাদেশের সংসদীয় অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকারের পদ্ধতি প্রবর্তন করা হয়। 118

অপারেশন সার্চলাইট কী? ব্যাখ্যা কর। [Dinajpur · 2022]

উত্তর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের ওপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনীর রাত এগারোটা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট। 119

কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? [Dinajpur · 2022]

উত্তর যুক্তফ্রন্ট ১৯৫৩ সালে ৪ ডিসেম্বর গঠিত হয়। 120

অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? [Dinajpur · 2022]

উত্তর ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে পাকিস্তানী ক্ষমতাসীন শাসকগোষ্ঠী অধিবেশন আহ্বান ও ক্ষমতার স্থানান্তরে টালবাহানা শুরু করে। ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। স্বাধিকার আন্দোলন স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারে নিষ্পেসিত বাংলা সর্বস্তরের মানুষের আন্দোলনে যোগ দেয় এবং সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।ইতিহাসে এ আন্দোলনকে অসহযোগ আন্দোলন বলে অভিহিত করা হয়। 121

আগরতলা মামলার মোট কতজন আসামি ছিল? [Dinajpur · 2022]

উত্তর আগরতলা মামলায় আসামি ছিল ৩৫ জন। 122

ছয় দফা কর্মসূচির দুটি দফা বর্ণনা কর। [Dinajpur · 2022]

উত্তর ছয় দফা কর্মসূচির দুটি দফার- প্রথম দফা হলো- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধানে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান।

দ্বিতীয় দফা হলো- কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য সব বিষয়ে অঙ্করাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। 123

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? [Mymensingh · 2022] উত্তর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি। 124

প্রাদেশিক স্বার্থ শাসন বলতে কী বোঝায়? [Mymensingh · 2022] উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের পূর্ণ কর্তৃত্ব কে বোঝায়।প্রাদেশিক স্বার্থ শাসন ব্যবস্থায় দেশরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত এবং অর্থ এ ত্রিবিধ বিচার কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে নাস্তা থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিচার, পুলিশ এবং আইন-শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের কর্তৃক প্রাদেশিক সরকারের হাতে ন্যাস্ত থাকে। যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার এর বন্টন কে মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে। 125

মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন? [Mymensingh · 2022] উত্তর

মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন জেনারেল আইয়ুব খান। 126

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে লেখ। [Mymensingh · 2022] উত্তর

পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হবার পর থেকে পূর্ব বাংলার জনগণকে পাকিস্তানের শাসকগোষ্ঠী নানা ভাবে তাদের শাসন ও শোষন করতে থাকে। তাদের সকল অধিকার থেকে বঞ্চিত করার প্রয়াস চালায়। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৫১ সালে পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও কর্তৃত্ব হারানোর ভয়ে ক্ষমতাসেন মুসলিম লীগ ন্যানাটাল বাহানা করতে থাকে। কিন্তু আন্দোলনের চাপে নানা ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সরকার ১৯৫৪ সালে মার্চে পূর্ব বাংলার প্রাদেশিক পরিশোধ নির্বাচন দিতে বাধ্য হয়। এ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতান্ত্রিক দল ও পাকিস্তানী খেলাফতে রব্বানী পার্টির নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ৩০৯ টি আসনের মধ্যে ২৩৭ টি আসন লাভ করে। ইতিহাসে এটি ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নামে পরিচিত। 127

অপারেশন সার্চলাইট কী? [Mymensingh · 2022] উত্তর

পাকিস্তানি শাসক কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর যে গণহত্যা হয়েছিল তাই ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত। 128

১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? [Mymensingh · 2022] উত্তর

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিয়োগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি ক্ষমতাশীল শাসকগোষ্ঠী অধিবেশন আহ্বান ও ক্ষমতা অত্যান্তরে টালবাহানা শুরু করে। ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভের ফেটে পড়ে। স্বাধীকার আন্দোলন স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারে নিষ্পেষিত বাংলা সর্বস্তরের মানুষ এ আন্দোলনে যোগ দেয়া এবং সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ইতিহাসে এ আন্দোলনকে অসহযোগ আন্দোলন বলে অবহিত করা হয়। 129

যুক্তফ্রন্ট কী? [Dhaka · 2021] উত্তর

১৯৫৪ সালের পাকিস্তান সাধারণ ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজাম ইসলাম, গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খেলাফতে রাব্বানী পার্টির সমন্বয়ে যে রাজনৈতিক জোট গঠন করা হয়েছিল, তাই ইতিহাসে যুক্তফ্রন্ট নামে পরিচিত। 130

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝ? [Dhaka · 2021] উত্তর

ভাষা আন্দোলন বাঙালি জাতির জীবনে একটি অনন্য সাধারণ ঘটনা। মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য বাঙালির আত্মত্যাগ অবিস্মরণীয় ইতিহাস।  ভাষার জন্য এত বড় ত্যাগ বিশ্বের কোন জাতই করেনি।বাংলা ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে এত লোকের জীবন দেওয়ার ঘটনা আর কোথাও নেই। তাই আমাদের ভাষা দিবস কি জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বস্তুত ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ২১ ফেব্রুয়ারীর বিশ্বব্যাপির রুপই হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 131

অপারেশন সার্চলাইট কী? [Dhaka · 2021] উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র নিরীহ ঘুমন্ত বাঙালি জনগণের উপর পাকিস্তানি বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। এই গণহত্যাযজ্ঞের সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। 132

যৌথবাহিনী বলতে কী বোঝো? [Dhaka · 2021] উত্তর

১৯৭১ সালের ৩ নভেম্বর পাকিস্তান ভারতের উপর বিমান হামলার করতে ভারত তার সমোচিত শিক্ষা দেওয়ার জন্য মুজিবনগর সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশ এবং ভারত সরকার মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীদের সমন্বয়ে একটি বাহিনী গঠন করে। এটি ইতিহাসের যৌথবাহিনী নামে পরিচিত। যৌথবাহিনী মুক্তিযুদ্ধের বীরত্বের সাথে লড়াই করে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের দ্বারপ্রান্তে নিয়ে আসে। 133

সামরিক শাসন কী? [Dhaka · 2021] উত্তর

সাধারণ সামরিক বাহিনীর শাসনকে সামরিক শাসন বলা হয়। 134

১৯৫৮ সালের সামরিক শাসন যাদের দুটি কারণ বর্ণনা কর। [Dhaka · 2021] উত্তর

১৯৯৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানে তদানীন্তন প্রেসিডেন্ট জেনারেল স্টান্দার মির্জা সমগ্র দেশে সামরিক আইন জারি করে। এ সামরিক আইন জারির সমর্থনের যেসব কারণ বিদ্যমান ছিল তন্মধ্যে দুটি হলো- ১. ১৯৫৬ সালের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে ষড়যন্ত্র, দলীয় সংঘাত কার্যকারণ শুরু হয়। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান ষড়যন্ত্রের মাধ্যমে কেন্দ্রীয় প্রাদেশিক মন্ত্রিসভায় ঘন ঘন পরিবর্তনকে অনিবার্য করে তোলে, যা ১৯৫৮  সালের সামরিক শাসন জারি করতে বাধ্য করে।

২. সুবিধাবাদী ক্ষমতালিঙ্গ রাজনৈতিক নেতৃত্বের অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক কার্যকলাপ শাসনতন্ত্রকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এছাড়া উপদলীয় কোনো দল , রাজনৈতিক দলগুলোর মধ্যে দলীয় শৃঙ্খলার অভাব, রাজনীতিতে আমলাতন্ত্রের অনধিকার চর্চা, নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব ইত্যাদি কারণে সামরিক শাসন জারি করা হয়। 135 পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার দাবী প্রথম কে উত্থাপন করেন?

[Rajshahi · 2021] উত্তর

পাকিস্তান গণপরিষদের বাংলা ভাষার দাবি প্রথম উত্থাপন  করেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। 136 তমুদ্দুন মজলিস সম্পর্কে লেখ।

[Rajshahi · 2021] উত্তর

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তমুদ্দুন মজলিস গঠিত হয়। ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বে মুসলিম লীগের প্রভাবশালী নেতা ও বুদ্ধিজীবীরা উর্ধ্বকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মতামত প্রদান করেন। তখনই ড. মোহাম্মদ শহীদুল্লাহ সহ বাংলার বুদ্ধিজীবী লোকগণ এর প্রতিবাদ করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার অব্যাবহিত্ত পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এ সংগঠনের উদ্যোগকে ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পত্রিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশিত হয়। এ সংগঠনের উদ্বেগে রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন বেগবান হয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ লাভ করে। 137 যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?

[Rajshahi · 2021] উত্তর

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা । 138 আগরতলা মামলা কী? ব্যাখ্যা কর।

[Rajshahi · 2021] উত্তর

১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক বাঙালির জাতীয় জাগরনের চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরে অংশ হিসেবে  ১৯৬৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা দায়ের করে। ইতিহাসে এ মামলা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। এ মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। 139 কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?

[Jessore · 2021] উত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়। 140 যুক্তফ্রন্ট সম্পর্কে কী জান? ব্যাখ্যা কর।

[Jessore · 2021] উত্তর

পাকিস্তান শাসকগোষ্ঠীর  ঔপনিবেশিক মনোভাব পূর্ব বাংলাকে রাজনৈতিকভাবে কোণঠাসা  করে রাখে। যে কারণে সংবিধান অনুযায়ী ১৯৫১ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনকে পিছিয়ে ১৯৫৪ সালে অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়। এতে পূর্ব বাংলার রাজনৈতিক নেত্রীবৃন্দ অত্যন্ত ক্ষুব্ধ হন এবং ক্ষমতাসীন মুসলিম লীগকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতান্ত্রিক দল এবং পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এটি ছিল সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত প্রথম নির্বাচন। এতে যুক্তফ্রন্ট ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়লাভ করে। শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী। 141 যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?

[Jessore · 2021] উত্তর

যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। 142 ছাত্র সমাজের ১১ দফার দুটি দফা লেখ।

[Jessore · 2021] উত্তর

ছাত্র আন্দোলন ও ১১ দফা দাবি বাঙালি জাতির ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। মূলত ১১ দফা দাবি সংবলিত ঘোষণা ও কার্যক্রম স্বৈরশক্তিকে কাপিয়ে তোলে। ১১ দফার গুরুত্বপূর্ণ দুটি দাবি হলো সার্বজনীন ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন এবং ৬ দফার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন। 143 ছয় দফা কে ঘোষণা করেন?

[Jessore · 2021] উত্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন। 144 ভাষা আন্দোলন বলতে কী বোঝায়?

[Jessore · 2021] উত্তর

সাধারণভাবে ভাষার দাবিতে যে আন্দোলন করা হয় তাকে ভাষা আন্দোলন বলে। আরো একটু ব্যাপকভাবে বলতে গেলে কোন দেশ, জাতি তাদের মায়ের ভাষা রক্ষার জন্য যে আন্দোলন সংগ্রাম চালায় তাকে ভাষা আন্দোলন বলে। পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষার জন্য এত লোক জীবন দেওয়ার ইতিহাস আর কোথাও নেই। একমাত্র বাঙালিরাই পারে বাংলা ভাষার জন্য জীবন দিতে। তাই আমাদের ভাষা দিবসকে সারা বিশ্ব আজ শ্রদ্ধা ভরে পালন করছে। 145 সংবিধান কী?

[Comilla · 2021] উত্তর

সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা সংবলিত সর্বোচ্চ দলিল। 146 শিক্ষা ক্ষেত্রে শেরে বাংলা এ. কে.  ফজলুল হকের অবদান ব্যাখ্যা কর।

[Comilla · 2021] উত্তর

শেরে বাংলা এ.  কে. ফজলুল হক একজন শিক্ষাবিদ ছিলেন। তিনি জ্ঞানের মশাল হাতে নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক ছিলেন। তিনি ১৯১৩  সালে বঙ্গীয় আইন পরিষদের একটি শিক্ষা পরিকল্পনা পেশ করেন। তিনি বরিশালে চাখার কলেজ, মুন্সীগঞ্জে হররগঙ্গা কলেজ, শিবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ, কলকাতায় লেডি  ব্রাবোন কলেজ, ঢাকার ইডেন গার্লস কলেজ, কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়     প্রতিষ্ঠাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাছাড়া তার স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল প্রতিষ্ঠিত হয়। শেরেবাংলা অক্লান্ত প্রতিষ্ঠায় কলকাতা টেইলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল ও বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয়। 147 সংবিধান কী?

[Chittagong · 2021] উত্তর

সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা সংবলিত সর্বোচ্চ দলিল। 148 শিক্ষা ক্ষেত্রে শেরে বাংলা এ. কে.  ফজলুল হকের অবদান ব্যাখ্যা কর।

[Chittagong · 2021] উত্তর

শেরে বাংলা এ.  কে. ফজলুল হক একজন শিক্ষাবিদ ছিলেন। তিনি জ্ঞানের মশাল হাতে নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক ছিলেন। তিনি ১৯১৩  সালে বঙ্গীয় আইন পরিষদের একটি শিক্ষা পরিকল্পনা পেশ করেন। তিনি বরিশালে চাখার কলেজ, মুন্সীগঞ্জে হররগঙ্গা কলেজ, শিবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ, কলকাতায় লেডি  ব্রাবোন কলেজ, ঢাকার ইডেন গার্লস কলেজ, কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়     প্রতিষ্ঠাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাছাড়া তার স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল প্রতিষ্ঠিত হয়। শেরেবাংলা অক্লান্ত প্রতিষ্ঠায় কলকাতা টেইলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল ও বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয়। 149 পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন?

[Comilla · 2021] উত্তর

পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 150 আগরতলা মামলা বলতে কী বোঝো?

[Comilla · 2021] উত্তর

১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক বাঙালির জাতীয় জাগরনের চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরে অংশ হিসেবে  ১৯৬৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা দায়ের করে। ইতিহাসে এ মামলা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। এ মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। 151 কে প্রথম পাকিস্তানের সামরিক আইন জারি করেন?

[Chittagong · 2021] উত্তর

পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা। 152 ১১ দফা আন্দোলন বলতে কী বোঝায়?

[Chittagong · 2021] উত্তর

১১ দফা আন্দোলন হলো ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের স্বৈরাচারবিরোধী ছাত্র কর্মসূচি। আইয়ুব- মোনায়েম বিরোধী আন্দোলনে জনগণ যখন মুখর, ১৯৬৯ সালের ৪ ঠা জানুয়ারি ‘ডাকসু’ কার্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠন সমন্বিতভাবে সাংবাদিক সম্মেলন করে এই ১১ দফা দাবি বা কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির অন্যতম দাবি গুলো ছিল হামুদুর শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিল, সংসদীয় গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠা, ৬ দফা ভিত্তিক স্বায়ত্তশাসন, সকল রাজ মন্দির মুক্তি, ব্যাংক, বীমা ও বৃহৎ শিল্প ব্যাংক প্রভৃতি জাতীয়করণ ইত্যাদি। ৬৯ এর গণঅভ্যুত্থানে এই ১১ দফার গুরুত্ব অপরিসীম ছিল। 153 কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

[Sylhet · 2021] উত্তর

১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। 154 আগরতলা মামলা কেন দায়ের করা হয়েছিল?

[Sylhet · 2021] উত্তর

পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামের বঙ্গবন্ধু সশস্ত্র বিপ্লবের দিকে আকৃষ্ট  হয়।বিভিন্ন সময় বঙ্গবন্ধুর সাথে নানা পেশার, বিশেষ করে সেনাবাহিনীর তরুণ বাঙালি সদস্যদের যোগাযোগ হয়। কয়েকজন বাঙালি অফিসার সশস্ত্র বিপ্লবের জনসংঘটিত হতে থাকলে তা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নিকট প্রকাশ হয়ে যায়। তখন পাকিস্তানি সরকার অভিযোগ করে যে, বঙ্গবন্ধুর নেতৃত্বে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হচ্ছে। এ কারণে আগরতলা মামলা দায়ের করা হয়েছিল। 155 মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়?

[Sylhet · 2021] উত্তর

মুজিবনগর সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত হয়। 156 ৬ দফাকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কেন?

[Sylhet · 2021] উত্তর

পাকিস্তানি শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালির জনগণের প্রতি যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, সেখানে ৬ দফা কর্মসূচি ছিল এক বলিষ্ঠ প্রতিবাদ। ৬ দফা প্রস্তাবে উজ্জীবিত হয়ে ১৯৭০ সালের নির্বাচনে বাঙালী জনতা অকুণ্ঠ  চিত্তে আওয়ামী লীগের বিপুল ভোটে জয়যুক্ত করে। ১৯৭১  সালের মুক্তিযুদ্ধের প্রেরণা আসে ৬ দফার ঐক্য থেকে। ৬ দফা আন্দোলনের পথ ধরে পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। বলা হয় ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি ছিল ৬ দফা কর্মসূচি। এজন্য ৬ দফাকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়। 157 আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন?

[Barisal · 2021] উত্তর

আগরতলা মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 158 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?

[Barisal · 2021] উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের স্বাধীনতাকেই বোঝায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনে যে ব্যবস্থা রাখা হয় এর ফলশ্রুতি হিসেবে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়। ১৯৩৫ সালের আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন এর মূল কথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা সর্বময় কর্তৃত্বের অধিকারী হবে। 159 ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ সর্বমোট কতটি আসন লাভ করে?

[Barisal · 2021] উত্তর

১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের আওয়ামী লীগ সর্বমোট ১৬৭ টি আসন লাভ করে। 160 অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়?

[Barisal · 2021] উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া  হয়’ অপারেশন সার্চলাইট ‘।  ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালি জাতির ইতিহাসে  এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত সুকৌশলে বাঙ্গালীদের উপর অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১ টা থেকে নিরস্ত্র ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর ইতিহাসের সর্বাধিক বর্বরোচিত হামলা চালায়। পাকিস্তানের প্রশাসন এ ঘৃণিত হত্যাযজ্ঞের নামকরণ করে অপারেশন সার্চলাইট। 161 যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক কী ছিল?

[Dinajpur · 2021] উত্তর

যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক ছিল নৌকা। 162 ১৯৫৬ সালের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখ।

[Dinajpur · 2021] উত্তর

১৯৫৬ সালের প্রণীত সংবিধানের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে দুটি বৈশিষ্ট্য হলো- ১. ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল লিখিত। এটি ছিল বিশ্বের দীর্ঘতম শাসনতন্ত্র গুলোর মধ্যে অন্যতম। এতে ১টি প্রস্তাবনা, ১৩ টি ভাগ, ২৩৪টি অনুচ্ছেদ এবং ছয়টি তফসিল ছিল । ২. গণতন্ত্রের দিক দিয়ে এর শাসনতন্ত্র ছিল যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। যুক্তরাষ্ট্রীয় ভাবধারায় প্রায় সকল বৈশিষ্ট্য এতে বিদ্যমান ছিল। যেমন – কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন, শাসনতন্ত্রের প্রাধান্য, শাসনতন্ত্রের দুষ্পরিবর্তনীয়তা ইত্যাদি।

163 লাহোর প্রস্তাব কে পেশ করেন?

[Dinajpur · 2021] উত্তর লাহোর প্রস্তাব পেশ করেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

164 আগরতলা মামলা বলতে কী বোঝোয়?

[Dinajpur · 2021] উত্তর ১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক বাঙালির জাতীয় জাগরনের চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরে অংশ হিসেবে  ১৯৬৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা দায়ের করে। ইতিহাসে এ মামলা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। এ মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।

165 লাহোর প্রস্তাব কে পেশ করেন?

[Mymensingh · 2021] উত্তর লাহোর প্রস্তাব পেশ করেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

166 আগরতলা মামলা বলতে কী বোঝোয়?

[Mymensingh · 2021] উত্তর ১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক বাঙালির জাতীয় জাগরনের চিরতরে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরে অংশ হিসেবে  ১৯৬৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা দায়ের করে। ইতিহাসে এ মামলা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। এ মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।

167 রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি?

[Dinajpur · 2021] উত্তর রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান।

168 ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি বলা হয় কেন?

[Dinajpur · 2021] উত্তর ২৫ মার্চ রাতে ইতিহাসের জঘন্যতম গণহত্যা সংঘটিত হয় বলে এ রাতকে কালরাত্রি বলা হয়। ২৫ মার্চ বাঙালির  ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা। ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর নির্বিশেষে পাকিস্তান হানাদার বাহিনী চালাতে থাকে পৈশ্বাচিক  হত্যাযজ্ঞ তারা ঢাকা সহ অন্যান্য শহরেও হাজার হাজার নিরীহ, নিরস্ত্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। এ কারণে ২৫ মার্চ কে ইতিহাসে কালরাত্রি হিসেবে অভিহিত করা হয়।

169 যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফাটি কি ছিল?

[Mymensingh · 2021] উত্তর যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

170 মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?

[Mymensingh · 2021] উত্তর মৌলিক গণতন্ত্র বলতে বোঝায় সামরিক শাসক জেনারেল আইয়ুব খান কর্তৃক উদ্ভাবিত উদ্ভট গণতান্ত্রিক ব্যবস্থা। ১৯৫৮ সালের পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করার মাধ্যমে সামরিক শাসক  হিসেবে আবির্ভূত হন জেনারেল আইয়ুব খান। ক্ষমতা গ্রহণের পর তিনি তার শাসনকে স্থায়ী করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেন। আর এ কর্মসূচির মধ্যে রাজনৈতিক সংস্থার কর্মসূচি ছিল অন্যতম এবং এ রাজনৈতিক সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মৌলিক গণতন্ত্র। এ মৌলিক গণতন্ত্র হলো রাষ্ট্রপতিকে সরাসরি  নির্বাচিত না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বের দ্বারা রাষ্ট্রপতি নির্ধারণ করা। জেনারেল আইয়ুব খান তার এ মৌলিক গণতন্ত্রের ভিত্তিতেই ১৯৬২ সালের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করেন।

171 শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?

[Mymensingh · 2021] উত্তর শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তৎকালীন ডাকসুর ডিপি তোফায়েল আহমেদ।

172 দুর্নীতি বলতে কী বোঝায়?

[Mymensingh · 2021] উত্তর দুর্নীতি হলো চরম অপরাধ ও একটি সামাজিক ব্যাধি। যখন কোন ব্যক্তি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ, সম্পদ কিংবা সুযোগ সুবিধার নেয় তখন তাকে দুর্নীতি বলা হয়। স্বজনপ্রীতি,ঘুষ, প্রতারণা ইত্যাদি দুর্নীতির মধ্যেই পড়ে। আবার যার ওপর যে দায়িত্ব রয়েছে তা পালন না করে এবং অবৈধ লেনদেনের মাধ্যমে কাউকে কোনো সুযোগ পাইয়ে দেওয়াও দুর্নীতি।

173 বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা কে ছিলেন?

[Dhaka · 2019] উত্তর বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

174 ৭ মার্চের ভাষণের সাংবিধানিক গুরুত্ব বর্ণনা কর।

[Dhaka · 2019] উত্তর বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ একটি অতীব তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক প্রামাণিক দলিল। ২০১৭ সালে ইউনেস্কো এ ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ এর স্বীকৃতি দিয়েছে।

সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদের কথা বলেছেন। তিনি বাংলার মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির কথা বলেছেন। একই সঙ্গে এ ভাষণে তিনি বাঙালি জাতির গণতান্ত্রিক অধিকারের দাবি তুলেছেন। সবশেষে বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ভাষণে ধর্মনিরপেক্ষতার উল্লেখ করেছেন । তিনি তাঁর বাঙালি জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠায় হিন্দু-মুসলিম সবার কথাই বলেছেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব বিবেচনায় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে এ ভাষণটিকে পঞ্চম তফসিলভুক্ত করা হয়। 175

লাহোর প্রস্তাব কী? [Rajshahi · 2019] উত্তর

ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবই হচ্ছে লাহোর প্রস্তাব। 176

বাংলাদেশের বৈদেশিক নীতি বলতে কী বোঝায়? [Rajshahi · 2019] উত্তর

বাংলাদেশের বৈদেশিক নীতি হলো সরকার কর্তৃক প্রণীত অপরাপর রাষ্ট্রসমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক ও আচরণের নীতিমালা। স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’ এ নীতি অনুসরণ করে বৈদেশিক সম্পর্ক বজায় রেখে চলছে। একটি নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সব সময়ই প্রভাবশালী রাষ্ট্রসমূহের পক্ষাবলম্বন থেকে বিরত থাকছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ায় অন্য মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সুদৃঢ় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

177 ভাষা আন্দোলন কী? [Rajshahi · 2019]

উত্তর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পাকিস্তানের স্বাধীনতার পরই যে আন্দোলন শুরু হয়েছিল তাই ভাষা আন্দোলন নামে পরিচিত।

178 বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কী বোঝায়? [Rajshahi · 2019]

উত্তর আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন কিংবা শাসন বিভাগের কাজ সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা বিচার বিভাগ কর্তৃক পর্যালোচনা করার ক্ষমতাই হলো বিচার বিভাগীয় পর্যালোচনা।

বিচার বিভাগীয় পর্যালোচনা ধারণাটির উদ্ভব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক। সংবিধানের অভিভাবক ও রক্ষাকারী হিসেবে বিচার বিভাগ এর শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সচেষ্ট থাকে। বিচার বিভাগের কাছে যদি প্রতীয়মান হয় যে, আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন সংবিধানের সাথে অসংগতিপূর্ণ, তাহলে তা বাতিল করার ক্ষমতা বিচার বিভাগের রয়েছে। তেমনি শাসন বিভাগের কোনো কাজ সংবিধানসম্মত না হলে বিচার বিভাগ তা অবৈধ ঘোষণা করতে পারে। সংবিধানের শ্রেষ্ঠত্ব ও পবিত্রতা বজায় রাখতে বিচার বিভাগ এ ক্ষমতা প্রয়োগ করে । 179 ‘ঐতিহাসিক আগরতলা মামলা’ কী?

[Rajshahi · 2019] উত্তর

পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট ৩৫ জন বাঙালি সামরিক-বেসামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে তাই ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। 180 প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?

[Rajshahi · 2019] উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশগুলোর নিজস্ব স্বাধীন শাসনব্যবস্থাকে বোঝায়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়েছিল। এতে প্রাদেশিক স্বায়ত্তশাসন তিনটি নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল প্রথমত, সংবিধান অনুযায়ী প্রাদেশিক সরকারের ওপর ন্যস্ত বিষয়গুলোতে কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত, প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। তৃতীয়ত, অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিটি প্রদেশ আত্মনির্ভরশীল হবে। মোটকথা প্রদেশগুলোর সুনির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্তি এবং প্রাদেশিক সরকারের দায়িত্বশীল হওয়াই হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। 181

সার্ক কী? [Rajshahi · 2019]

উত্তর সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার ৮টি প্রতিবেশী রাষ্ট্র নিয়ে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। 182

প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কী বোঝায়? [Rajshahi · 2019]

উত্তর প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গঠিত বিশেষ বিচার ব্যবস্থা। বাংলাদেশের সংবিধানের ১১৭নং অনুচ্ছেদ অনুযায়ী কর্মচারী ও রাষ্ট্রায়ত্ত সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য আইনের দ্বারা গঠিত প্রতিষ্ঠানকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে। এটি বাংলাদেশের বিচারব্যবস্থায় একটি অভিনব ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশের জাতীয় সংসদ আইনের মাধ্যমে এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে।

183 ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান কী?

[Rajshahi · 2019] উত্তর ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান হলো পশ্চিম পাকিস্তানি শাসকচক্রের কুশাসনের বিরুদ্ধে সে বছর পূর্ব-পাকিস্তানে পরিচালিত তীব্র গণ- আন্দোলন।

184 মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?

[Rajshahi · 2019] উত্তর মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত গণতন্ত্র যাতে কেবল কিছু নির্দিষ্ট লোকের অংশগ্রহণে জাতীয় নেতৃত্ব নির্বাচন করা হতো। তাদের বলা হতো মৌলিক গণতন্ত্রী।

জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে দেশে মৌলিক গণতন্ত্র নামে এক অভিনব ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি একটি নতুন ধারার নির্বাচন কাঠামো প্রতিষ্ঠা করেন । আর নির্বাচন প্রক্রিয়ার মূল ভিত্তি ছিল এই মৌলিক বা বুনিয়াদী গণতন্ত্র। এ পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে, মন্ত্রিসভা ও প্রতিনিধি পরিষদসমূহ সর্বতোভাবে প্রেসিডেন্টের অধীন থাকা এবং প্রাদেশিক বা অন্য কোনো স্তরে স্বায়ত্তশাসনের অনুপস্থিতি। প্রারম্ভিক পর্যায়ে মৌলিক গণতন্ত্র ছিল একটি পাঁচস্তর বিশিষ্ট ব্যবস্থা। নিম্নস্তর থেকে শুরু করে এ স্তরগুলো ছিল- ১. ইউনিয়ন পরিষদ এবং শহর ও ইউনিয়ন কমিটি, ২. থানা পরিষদ, ৩. জেলা পরিষদ, ৪. বিভাগীয় পরিষদ এবং ৫. প্রাদেশিক উন্নয়ন উপদেষ্টা পরিষদ। 185

পাকিস্তানে সামরিক শাসন প্রথম কত সালে জারি করা হয়? [Comilla · 2019] উত্তর

পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয় ১৯৫৮ সালে। 186

ভাষা আন্দোলন বলতে কী বোঝায়? [Comilla · 2019] উত্তর

ভাষা আন্দোলন বলতে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে সংঘটিত গণআন্দোলনকে বোঝায়। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পরপরই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। কিন্তু পূর্ব পাকিস্তানের ছাত্র-জনতা প্রতিবাদমুখর হয়ে ওঠে এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন শুরু করে। এ আন্দোলনে ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক, শফিকসহ আরো অনেকে শহিদ হন। এ আন্দোলনই ভাষা আন্দোলন নামে পরিচিত।

187 ছয়দফা কর্মসূচি কত সালে পেশ করা হয়? [Comilla · 2019]

উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে ঐতিহাসিক ছয়দফা কর্মসূচি পেশ করেন।

188 ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়? [Comilla · 2019]

উত্তর হাজী শরীয়তউল্লাহ পরিচালিত ধর্মীয় সংস্কার আন্দোলন হলো ফরায়েজি আন্দোলন।

ফরায়েজি শব্দটি এসেছে আরবি ‘ফরজ থেকে যার অর্থ হলো অবশ্য পালনীয়। হাজী শরীয়তউল্লাহ বাংলার মুসলমানদের কুসংস্কার ও অনৈসলামিক আচার অনুষ্ঠান ত্যাগ করে ফরজ পালনের আহ্বান জানান। মুসলমানদের নানা কুসংস্কার ও অধঃপতন তাকে বিচলিত করে। তিনি এর সংস্কারের লক্ষ্যে সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু করেন। ফরজের ওপর জোর দেওয়ায় এর নাম হয় ফরায়েজি আন্দোলন। 189 পাকিস্তানের সংবিধান কখন রচিত হয়?

[Chittagong · 2019] উত্তর

পাকিস্তানের সংবিধান রচিত হয় ১৯৫৬ সালে। 190 আগরতলা ষড়যন্ত্র মামলা কী?

[Chittagong · 2019] উত্তর

পাকিস্তান সরকার ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে তিনিসহ মোট ৩৫ জন বাঙালি সামরিক-বেসামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে তাই আগরতলা মামলা নামে পরিচিত। মামলায় উল্লেখ করা হয়েছিল, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঐ কর্মকর্তারা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সেদেশের সরকারের সাথে এক বৈঠক করে পাকিস্তানকে বিভক্ত করার ষড়যন্ত্র করেছেন। পাকিস্তান সরকারের এ চক্রান্তের বিরুদ্ধে এবং মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধুসহ সব বন্দির মুক্তির দাবিতে মওলানা ভাসানীর নেতৃত্বে গণ- আন্দোলন গড়ে ওঠে। তীব্র গণ-আন্দোলনের মুখে আইয়ুব সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। 191

ছয়দফা কর্মসূচি কে উত্থাপন করেন? [Chittagong · 2019]

উত্তর ছয়-দফা কর্মসূচি উত্থাপন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 192

মুজিবনগর সরকার কী? ব্যাখ্যা কর। [Chittagong · 2019]

উত্তর মুক্তিযুদ্ধকে গতিময় ও সুসংহত করার লক্ষ্যে ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীসমূহের সর্বাধিনায়ক করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠন করা হয়। মেহেরপুরে অবস্থিত বৈদ্যনাথতলা গ্রামে গঠিত এ অস্থায়ী সরকারই ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত। মুজিবনগর সরকারের গঠন অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। এ সরকারই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করে।

193 মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?

[Sylhet · 2019] উত্তর মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।

194 যুক্তফ্রন্ট গঠনের পটভূমি লিখ।

[Sylhet · 2019] উত্তর যুক্তফ্রন্ট গঠনের লক্ষ্য ছিল ১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করা।

১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের অন্য গুরুত্বপূর্ণ সমমনা রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে জোটবদ্ধ হয়। ১৯৫৩ সালের নভেম্বর মাসে ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোট চারটি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়। দলগুলো হলো- আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলামি পার্টি এবং গণতন্ত্রী দল। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। 195

কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? [Jessore · 2019] উত্তর

মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 196

ছয়দফাকে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলা হয় কেন? [Jessore · 2019] উত্তর

ছয় দফা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ৬টি দাবি সংবলিত একটি কর্মসূচি। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্বাঞ্চলের জনগণের প্রতি নানা অবিচার, শোষণ-বঞ্চনা ও নির্যাতন শুরু করে। চাকরি, কৃষি, শিল্পসহ অর্থনৈতিক সকল ক্ষেত্রেই তারা পাহাড়সম বৈষম্য তৈরি করে। এ অবস্থায় বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি পেশ করেন। তিনি এ কর্মসূচিকে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন এ দাবির মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন।

197 ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? [Barisal · 2019]

উত্তর ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শরীয়তউল্লাহ।

198 ‘মজলুম জননেতা’ বলা হয় কাকে এবং কেন? [Barisal · 2019]

উত্তর মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

ভাসানী কৃষক, শ্রমিকসহ নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন নিবেদিতপ্রাণ। এ সংগ্রামে তিনি নিজেও বার বার নির্যাতিত হয়েছেন। মজলুম কথাটির অর্থ নিপীড়িত। জনদরদি এই নেতা শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন। দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত জনগণের স্বার্থরক্ষায় তার অবদান অপরিসীম। তাদের স্বার্থে তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। এ কারণে মওলানা ভাসানী মজলুম জননেতা হিসেবে পরিচিত হন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, কৃষক প্রজা আন্দোলন, পাকিস্তান আন্দোলন ইত্যাদি সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 199 যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?

[Barisal · 2019] উত্তর

যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা। 200 ভাষা আন্দোলন কেন হয়েছিল?

[Barisal · 2019] উত্তর

পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও উর্দুকে দেশের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রতিবাদে ভাষা, আন্দোলন হয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকেই বাঙালিরা ভাষাকেন্দ্রিক বৈষম্যের শিকার হয়। এ সময় পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা ৫৬.৪০ ভাগের মাতৃভাষা ছিল বাংলা এবং মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা ছিল উর্দু। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দুভাষী বুদ্ধিজীবীরা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আর এ কারণেই পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংঘটিত হয়। 201

বাংলাদেশের আইনসভার নাম কী? [Barisal · 2019]

উত্তর বাংলাদেশের আইন সভার নাম হলো জাতীয় সংসদ। 202

গণভোটের প্রয়োজন হয় কেন? [Barisal · 2019]

উত্তর গণভোট বলতে কোনো বিষয়ে জনমত যাচাইকে বোঝানো হয়। কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের প্রত্যক্ষ অভিমত যাচাইয়ের উদ্দেশ্যে গণভোটের আয়োজন করা হয়। যদি সংবিধানের কোনো বিধান সংশোধনের জন্য জাতীয় সংসদের আইনই যথেষ্ট বলে মনে না হয়, সেক্ষেত্রে এরূপ কোনো বিলে সম্মতিদানের পূর্বে রাষ্ট্রপতি জনমত যাচাইয়ের ব্যবস্থা করেন।

203 ছয়দফা কী?

[Dhaka · 2018] উত্তর ছয়দফা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত বাঙালির অধিকার আদায়ের ৬টি গুরুত্বপূর্ণ দাবি সংবলিত কর্মসূচি।

204 যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়?

[Dhaka · 2018] উত্তর যুক্তফ্রন্ট বলতে ১৯৫৪ সালে অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী একটি রাজনৈতিক জোটকে বোঝায়।

১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে জোটবদ্ধ হয়ে ভোটে লড়ার পরিকল্পনা করে। এর পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের নভেম্বর মাসে ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের (পরে আওয়ামী লীগ) কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোট চারটি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়। দলগুলো হলো- আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজাম-ই-ইসলামি পার্টি এবং গণতন্ত্রী দল । নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। 205

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? [Dhaka · 2018] উত্তর

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। 206

ভাষা আন্দোলন বলতে কী বোঝায়? [Dhaka · 2018] উত্তর

ভাষা আন্দোলন বলতে বোঝায় বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে সংঘটিত গণআন্দোলনকে। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পরপরই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পাকিস্তানের কেন্দ্রীয় অবাঙালি নেতৃবৃন্দ ঘোষণা করেন রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু। কিন্তু পূর্ব পাকিস্তানের ছাত্র- জনতা ও বুদ্ধিজীবীরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন শুরু করেন। এ আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেকে শহিদ হন। এ আন্দোলনই ভাষা আন্দোলন নামে পরিচিত।

207 বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? [Dhaka · 2018]

উত্তর বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা অর্থাৎ পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন।

208 শাসন বিভাগ বলতে কী বোঝায়? [Dhaka · 2018]

উত্তর শাসন বিভাগ বলতে সরকারের সেই বিভাগকে বোঝায় যে বিভাগ সংসদের প্রণীত আইন অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে।

সরকারের তিনটি বিভাগের মধ্যে শাসন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসন বিভাগই সরকারের আসল চালিকাশক্তি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের নিয়ে শাসন বিভাগ গঠিত হয়। শাসন বিভাগের কাজ হলো আইনসভা কর্তৃক প্রণীত আইনের বাস্তবায়ন করা। 209 ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কখন?

[Dhaka · 2018] উত্তর

ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে। 210 ‘দ্বিজাতি তত্ত্ব’ বলতে কী বোঝায়?

[Dhaka · 2018] উত্তর

‘দ্বিজাতি তত্ত্ব’ হলো ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের একটি রাজনৈতিক মতবাদ। মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪০ সালের ২২ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলে সভাপতির ভাষণে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমি গঠনের লক্ষ্যে ‘দ্বিজাতি তত্ত্ব’ ঘোষণা করেন। তার মতে, ভারতের হিন্দু ও মুসলমান সম্প্রদায় ধর্মীয় দর্শন, সামাজিক রীতি, ইতিহাস ইত্যাদি দিক দিয়ে স্বতন্ত্র। সুতরাং জাতীয়তার মানদণ্ডে তারা পৃথক দুটি জাতি। তার এই মতবাদটি ‘দ্বিজাতি তত্ত্ব’ নামে পরিচিত । 211

১৯৫৮ সালে কে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন? [Dhaka · 2017]

উত্তর ১৯৫৮ সালে পাকিস্তানের তদানিন্তন প্রেসিডেন্ট ইস্কান্দার মীজী পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। 212

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝ? [Dhaka · 2017]

উত্তর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিকে বোঝায়। বাঙালি জাতির ইতিহাসে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় একটি দিন।
এদিন মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে বাঙালি জাতি নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। ভাষার জন্য বাঙালির এ মহান আত্মত্যাগকে মূল্যায়ন করে ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে জাতিসংঘভুক্ত সবগুলো দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। 213

যুক্তফ্রন্ট কী? [Rajshahi · 2017]

উত্তর যুক্তফ্রন্ট হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দলের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক জোট। 214

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়? [Rajshahi · 2017]

উত্তর ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে পাকিস্তানি শাসকচক্রের বিরুদ্ধে ১৯৬৯ সালে সংঘটিত বাংলার জনগণের তীব্র আন্দোলনই উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত।
পূর্ব বাংলায় জাতিগত নিপীড়ন ও বঞ্চনা এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বায়ত্তশাসনের সংগ্রামসহ বিভিন্ন পর্যায়ে গড়ে ওঠা স্বকীয় সত্তার বোধ উনসত্তরের গণঅভ্যুত্থান সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। বস্তুত এ অভ্যুত্থান ছিল পাকিস্তান প্রতিষ্ঠা পরবর্তীকালের সর্ববৃহৎ গণজাগরণ। এ অভ্যুত্থানের মধ্য দিয়েই আইয়ুব খান সরকারের পতন ঘটে। 215

ছয়-দফা কর্মসূচি কী? [Rajshahi · 2017]

উত্তর পূর্ব বাংলার জনগণের প্রতি শাসকগোষ্ঠীর চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কর্মসূচি পেশ করেন তাই ছয়-দফা কর্মসূচি নামে পরিচিত। 216

আগরতলা মামলা বলতে কী বোঝায়? [Rajshahi · 2017]

উত্তর পাকিস্তান সরকার ১৯৬৮ সালের জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আরও ৩৪ জন বাঙালি সামরিক ও সিএসপি কর্মকর্তার বিরুদ্ধে যে মামলা দায়ের করে তাই আগরতলা মামলা নামে পরিচিত।
মামলায় উল্লেখ করা হয়েছিল, শেখ মুজিবসহ এ কর্মকর্তারা ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যের আগরতলা শহরে ভারত সরকারের সাথে এক বৈঠকে পাকিস্তানকে বিভক্ত করার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা তৈরি করেছে। মামলায় ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিযুক্ত করা হয়। কিন্তু সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এবং মওলানা ভাসানী সরকারের এ চক্রান্তের বিরুদ্ধে এবং মামলা প্রত্যাহার ও শেখ মুজিবসহ সকল বন্দির মুক্তির দাবিতে গণ আন্দোলন গড়ে তোলেন। 217

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের কয়টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে? [Rajshahi · 2017]

উত্তর ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের ১৬৭টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। 218

১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়? [Rajshahi · 2017]

উত্তর বঙ্গাবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে পরিচালিত আন্দোলনই হলো অসহযোগ আন্দোলন।
১৯৭০ এর নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরে সামরিক সরকারের গড়িমসি এবং পশ্চিম পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির সরাসরি অসহযোগিতার ফলে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। এ আন্দোলনের পরিণতিতে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং নয়মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। 219

লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন? [Dinajpur · 2017]

উত্তর শেরে বাংলা এ. কে ফজলুল হক লাহোর প্রস্তাব উপস্থাপন করেন। 220

ভাষা আন্দোলন বলতে কী বোঝ? [Dinajpur · 2017]

উত্তর ভাষার মর্যাদা রক্ষার্থে ১৯৫২ সালে পূর্ব বাংলার ছাত্র জনতা যে আন্দোলন করে তাই হলো ভাষা আন্দোলন।
পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পরপরই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলা ভাষার ওপর আঘাত হানে। ১৯৫২ সালে তারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এই ঘোষণায় পূর্ব-বাংলার ছাত্র জনতা প্রতিবাদী হয়ে ওঠে এবং আন্দোলন পরিচালনা করে। এ আন্দোলনে কয়েকজন ছাত্র শহিদ হন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সংঘটিত এই আন্দোলনই হলো ভাষা আন্দোলন। 221

আগরতলা মামলার আসামি কতজন ছিল? [Dinajpur · 2017]

উত্তর আগরতলা মামলার আসামি ছিল ৩৫ জন। 222

যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়? [Dinajpur · 2017]

উত্তর যুক্তফ্রন্ট বলতে ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রহণকারী একটি সম্মিলিত রাজনৈতিক জোটকে বোঝায়।
১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে মোকাবিলা করার জন্য বিরোধী রাজনৈতিক দলসমূহের ঐক্যবদ্ধতার প্রয়োজন হয়। এ অবস্থায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়াদী প্রমুখের প্রচেষ্টায় বিরোধী রাজনৈতিক দলগুলো একটি জোট গঠন করে। চারটি দল নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর গঠন করা এই জোটটিই ‘যুক্তফ্রন্ট’ নামে পরিচিতি। এর শরিক দলগুলো হলো-১ আওয়ামী মুসলিম লীগ ২. নেজাম-ই-ইসলাম ৩. কৃষক-শ্রমিক পার্টি ও ৪. গণতন্ত্রী দল। 223

দ্বৈতশাসন কাকে বলে? [Comilla · 2017]

উত্তর ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভ বাংলা প্রদেশকে শাসন করার যে নীতি গ্রহণ করেন ইতিহাসে তাই ‘দ্বৈতশাসন’ নামে পরিচিত। 224

কেন ভাষা আন্দোলন হয়েছিল? [Comilla · 2017]

উত্তর পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষা বাংলা হওয়া সত্ত্বেও উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করার কারণে ভাষা আন্দোলন হয়েছিল।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর পরই বাঙালিরা ভাষাকেন্দ্রিক বৈষম্যের শিকার হয়। এ সময় পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬.৪০ ভাগের মাতৃভাষা ছিল বাংলা এবং ৩.২৭ ভাগ লোকের ভাষা ছিল উর্দু। কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দু ভাষাভাষি বুদ্ধিজীবীগণ বাংলাকে উপেক্ষা করে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আর এ কারণেই ভাষা আন্দোলন সংঘটিত হয়। 225

বাংলাদেশের আইনসভার গঠন উল্লেখ করো। [Sylhet · 2017]

উত্তর সংবিধান অনুযায়ী বাংলাদেশের আইনসভা ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত হবে। এর মধ্যে ৩০০ জন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এবং ৫০ জন মহিলা সদস্য সংসদের নির্বাচিত সদস্যগণের ভোটে নির্বাচিত হবেন। আইনসভায় একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকবেন। তারা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। 226

৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? [Sylhet · 2017]

উত্তর বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়ায় ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।
পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের আন্দোলনের প্রেক্ষাপটে ছয় দফা ব্যাপক ভূমিকা পালন করে। এ স্বাধিকার আন্দোলনের সিঁড়ি বেয়ে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয় এবং ছিনিয়ে নিয়ে আসে বাঙালি জাতির স্বাধীনতার রক্তিম সূর্য। বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এ জন্যই ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। 227

ফরায়েজি আন্দোলন কাকে বলে? [Sylhet · 2017]

উত্তর সমাজ থেকে কুসংস্কার ও অনৈসলামিক কর্মকাণ্ড দূর করে সঠিক ধর্মীয় বিধান প্রচলনের উদ্দেশ্য হাজি শরীয়তউল্লাহ পরিচালিত আন্দোলনকে ফরায়েজি আন্দোলন বলে। 228

‘ঋণ সালিশি বোর্ড’ কেন গঠন করা হয়েছিল? [Sylhet · 2017]

উত্তর দরিদ্র কৃষকদের উচ্চ হারের সুদ মওকুফ করে তাদের ঋণ পরিশোধের সুযোগ করে দিতে ‘ঋণ সালিশি বোর্ড’ গঠন করা হয়।
১৯৩৭ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিশি বোর্ড গঠন করেন। কারণ তিনি জানতেন কৃষক কুলের মুক্তি ব্যতীত বাংলার উন্নয়ন সম্ভব নয়। তাই এ বোর্ড গঠন করে তিনি কৃষকদের ঋণের দায়ভার থেকে মুক্ত করেন। 229

পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে কার্যকর হয়? [Jessore · 2017]

উত্তর পাকিস্তানের প্রথম সংবিধান ১৯৫৬ সালে কার্যকর হয়। 230

যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়? [Jessore · 2017]

উত্তর যুক্তফ্রন্ট হলো একটি রাজনৈতিক জোট। এটি ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর গঠিত হয়। মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। যথা- i. মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, ii. শেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি, iii. মাওলানা আতাহার আলীর নেজাম-ই-ইসলামি পার্টি এবং iv. হাজী দানেশের বামপন্থি গণতন্ত্রী দল। তৎকালীন ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যায়, অত্যাচার ও বাঙালিদের প্রতি বিমাতাসুলভ আচরণের অবসান ঘটানোই ছিল যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য। 231

কত সালে ছয়দফা দাবি পেশ করা হয়েছিল? [Jessore · 2017]

উত্তর ১৯৬৬ সালে ছয় দফা দাবি পেশ করা হয়েছিল। 232

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়? [Jessore · 2017]

উত্তর ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে পাকিস্তানি শাসকচক্রের বিরুদ্ধে ১৯৬৯ সালে সংঘটিত বাংলার জনগণের তীব্র আন্দোলনই উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত।
পূর্ব বাংলায় জাতিগত নিপীড়ন ও বঞ্চনা এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বায়ত্তশাসনের সংগ্রামসহ বিভিন্ন পর্যায়ে গড়ে ওঠা স্বকীয় সত্তার বোধ উনসত্তরের গণঅভ্যুত্থান সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। বস্তুত এ অভ্যুত্থান ছিল পাকিস্তান প্রতিষ্ঠা পরবর্তীকালের সর্ববৃহৎ গণজাগরণ। এ অভ্যুত্থানের মধ্য দিয়েই আইয়ুব খান সরকারের পতন ঘটে। 233

ভাষা আন্দোলন কী? [Barisal · 2017]

উত্তর মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় অধিষ্ঠিত করতে বাঙালি জাতি ১৯৫২ সালে যে আন্দোলন করে তাই হলো ভাষা আন্দোলন। 234

যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়? [Barisal · 2017]

উত্তর যুক্তফ্রন্ট বলতে ১৯৫৪ সালের নির্বাচনে অংশগ্রহণকারী একটি সম্মিলিত রাজনৈতিক জোটকে বোঝায়। ১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে মোকাবিলা করার জন্য বিরোধী রাজনৈতিক দলসমূহের ঐক্যবদ্ধতার প্রয়োজন হয়। এ অবস্থায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহ্রাওয়াদী প্রমুখের প্রচেষ্টায় বিরোধী রাজনৈতিক দলগুলো একটি জোট গঠন করে। চারটি দল নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যে জোট গঠন করা সেই জোটটিই ‘যুক্তফ্রন্ট’ নামে পরিচিতি। এর শরিক দলগুলো হলো-১ আওয়ামী মুসলিম লীগ ২. নেজাম-ই- ইসলাম ৩. কৃষক শ্রমিক পার্টি ও ৪. গণতন্ত্রী দল।

235 মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

[Barisal · 2017] উত্তর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমেদ।

236 ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

[Barisal · 2017] উত্তর ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে স্বৈরাচারী শাসকচক্রের বিরুদ্ধে ১৯৬৯ সালে বাংলার জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকে বোঝায়। জেনারেল আইয়ুব খানের একনায়কতান্ত্রিক স্বেচ্ছাচারী শাসন বাংলার মানুষকে অতিষ্ঠ করে তোলে। ফলে তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করে। তখন সরকার মিথ্যা মামলায় বঙ্গবন্ধুকে আটক করে। এর ফলে সমগ্র পূর্ব-বাংলার ছাত্রজনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তখন আন্দোলন থেকে এটি গণঅভ্যুত্থানে পরিণত হয়। এটিই ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান নামে পরিচিত।

237 পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

[Barisal · 2017] উত্তর পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন ১৯৭০ সালে অনুষ্ঠিত হয়।

238 নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

[Barisal · 2017] উত্তর নির্বাচন কমিশন বলতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচন পরিচালনার জন্য গঠিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে বোঝায়।
বাংলাদেশের সংবিধানের ১১৮নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ সংস্থাটি গঠন করা হয়। এটি স্বতন্ত্র, নিরপেক্ষ এবং স্বাধীনভাবে সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি পদের নির্বাচন ও অন্যান্য নির্বাচন পরিচালনা করে।

239 দ্বৈতশাসন কাকে বলে?

[Chittagong · 2017] উত্তর ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভ বাংলা প্রদেশকে শাসন করার যে নীতি গ্রহণ করেন ইতিহাসে তাই ‘দ্বৈতশাসন’ নামে পরিচিত।

240 কেন ভাষা আন্দোলন হয়েছিল?

[Chittagong · 2017] উত্তর পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষা বাংলা হওয়া সত্ত্বেও উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করার কারণে ভাষা আন্দোলন হয়েছিল।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর পরই বাঙালিরা ভাষাকেন্দ্রিক বৈষম্যের শিকার হয়। এ সময় পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬.৪০ ভাগের মাতৃভাষা ছিল বাংলা এবং ৩.২৭ ভাগ লোকের ভাষা ছিল উর্দু। কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দু ভাষাভাষি বুদ্ধিজীবীগণ বাংলাকে উপেক্ষা করে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আর এ কারণেই ভাষা আন্দোলন সংঘটিত হয়।