Civics 1st – A,B S – CH 8

01 জনমত কী? [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর পৌরনীতিতে প্রভাবশালী, যুক্তিসংগত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকেই জনমত হিসেবে আখ্যায়িত করা হয়।

02 জনমত গঠনে পরিবারের ভূমিকা লেখ। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026]

উত্তর পরিবার হলো সামাজিকীকরণের প্রথম এবং প্রধান মাধ্যম যা শিশুদের মধ্যে মৌলিক রাজনৈতিক ধ্যানধারণা ও মূল্যবোধ তৈরি করে। সাধারণত পরবর্তী জীবনে ছেলেমেয়েদের রাজনৈতিক চিন্তাভাবনা মাতা-পিতার রাজনৈতিক মতামত দ্বারা প্রভাবিত হয়, যা জনমত গঠনের ভিত্তি হিসেবে কাজ করে।

03 রাজনৈতিক সংস্কৃতি কী? [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2026]

উত্তর রাজনৈতিক সংস্কৃতি হলো একটি সমাজের রাজনৈতিক মূল্যবোধ, বিশ্বাস, মনোভাব এবং আচরণবিধির সমষ্টি।

04 নির্বাচকমন্ডলী ধারণাটি ব্যাখ্যা কর। [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2026]

উত্তর নির্বাচকমণ্ডলী বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যারা রাষ্ট্রের শাসনব্যবস্থায় অংশগ্রহণের লক্ষ্যে প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট প্রদানের আইনগত অধিকার ধারণ করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচকমণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তাদের মতামতের ভিত্তিতেই জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং সরকার গঠিত হয়। নির্বাচনের মাধ্যমে এই গোষ্ঠীটি তাদের রাজনৈতিক ইচ্ছা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটায়, যা সরকারের স্থায়িত্ব এবং নীতি নির্ধারণকে সরাসরি প্রভাবিত করে।

05 জনমত কী? [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর পৌরনীতিতে জনমত বলতে কেবল জনকল্যাণকামী, যুক্তিসংগত, স্পষ্ট এবং প্রভাবশালী মতামতকে বোঝায়।

06 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝ? [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2026]

উত্তর প্রাচীনকাল থেকেই রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু উদ্ভাবন করেছে তার সমষ্টিকেই বলা হয় রাজনৈতিক সংস্কৃতি। বস্তুত রাজনৈতিক সংস্কৃতি হলো বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের ফসল। সর্বোপরি রাজনৈতিক সংস্কৃতি বলতে জনসাধারণের মধ্যে প্রচলিত সেই মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায়, যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে।

07 জনমত বলতে কী বোঝায়? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর পৌরনীতিতে জনমত বলতে কেবল সেই প্রভাবশালী, যুক্তিসংগত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকে বোঝায় যা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে।

08 অর্থনৈতিক বিষয়ে জনমত কেন গুরুত্বপূর্ণ? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026]

উত্তর অর্থনৈতিক বিষয়ে জনমত গুরুত্বপূর্ণ কারণ এটি সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করে। জনমতের চাপে সরকার অনেক সময় নতুন জনহিতকর পরিকল্পনা গ্রহণ এবং অর্থনৈতিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হয়। সুষ্ঠু জনমত অর্থনৈতিক বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সুশাসন নিশ্চিত করতে সাহায্য করে। এর ফলে সরকার জনস্বার্থবিরোধী কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সাহস পায় না, যা সাধারণ মানুষের অধিকার রক্ষা করে।

09 জনমত কী? [নটরডেম কলেজ · 2026]

উত্তর সংখ্যাগরিষ্ঠ জনগণের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত।

10 জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম কোনটি? ব্যাখ্যা করো। [নটরডেম কলেজ · 2026]

উত্তর জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম হলো পরিবার। পরিবার থেকেই শিশুর সামাজিকীকরণ শুরু হয়। পরিবারের সদস্যদের আলাপ-আলোচনা, আচার-আচরণ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি শিশুর মনে গভীর প্রভাব ফেলে। শৈশব থেকেই পরিবারের মাধ্যমে শিশু দেশপ্রেম, নাগরিক দায়িত্ব এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে, যা পরবর্তীতে তার সুচিন্তিত মতামত বা জনমত গঠনে ভিত্তি হিসেবে কাজ করে।

11 ‘The politics’ গ্রন্থটি কার লেখা? [মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর ‘The Politics’ গ্রন্থটি গ্রিক দার্শনিক অ্যারিস্টটল-এর লেখা।

12 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? [মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026]

উত্তর রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার ‘The Civic Culture’ গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, ‘রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি।’ অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনৈতিক বিষয়ে কী চিন্তা করে তা রাজনৈতিক সংস্কৃতির মধ্যদিয়েই প্রকাশিত হয়।

13 জনমত কী? [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2026]

উত্তর জনমত হলো কল্যাণধর্মী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম।

14 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2026]

উত্তর প্রাচীনকাল থেকেই রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু উদ্ভাবন করেছে তার সমষ্টিকেই বলা হয় রাজনৈতিক সংস্কৃতি। বস্তুত রাজনৈতিক সংস্কৃতি হলো বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের ফসল। সর্বোপরি রাজনৈতিক সংস্কৃতি বলতে জনসাধারণের মধ্যে প্রচলিত সেই মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায়, যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে।

15 নির্বাচকমণ্ডলী কী? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026]

উত্তর নির্বাচন ব্যবস্থায় ভোটার বা নির্বাচকের সমষ্টিকে নির্বাচকমণ্ডলী বলা হয়।

16 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2026]

উত্তর রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়।  মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার ‘The Civic Culture’ গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, ‘রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি।’ অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনৈতিক বিষয়ে কী চিন্তা করে তা রাজনৈতিক সংস্কৃতির মধ্যদিয়েই প্রকাশিত হয়।

17 জনমত কাকে বলে? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026]

উত্তর জনমত বলতে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বা সামাজিক ইস্যুতে জনগণের সুচিন্তিত, কল্যাণকামী ও বলিষ্ঠ অভিমতকে বোঝায়।

18 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2026]

উত্তর রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার ‘The Civic Culture’ গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, ‘রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি।’ অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনৈতিক বিষয়ে কী চিন্তা করে তা রাজনৈতিক সংস্কৃতির মধ্যদিয়েই প্রকাশিত হয়।

19 Natio বা Natus শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? [রাজশাহী কলেজ · 2026]

উত্তর ‘Natio’ বা ‘Natus’ শব্দ দুটি ল্যাটিন ভাষা থেকে এসেছে

20 চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? [রাজশাহী কলেজ · 2026]

উত্তর চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী, যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থকে যথাযথভাবে আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। এরা সাধারণত নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সরকারের নীতিকে দৃশ্যমান ও অদৃশ্যমানভাবে প্রভাবিত করার চেষ্টা করে। শিক্ষক সমিতি, বণিকসংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন, সুশীল সমাজ প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ।’

21 রাষ্ট্রের উপাদান কয়টি? [Dhaka · 2019]

উত্তর রাষ্ট্রের উপাদান ৪টি। যথা: ১ জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।

22 জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কী? [Dhaka · 2019]

উত্তর জাতি ও জাতীয়তার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।  জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। অন্যদিকে, কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে । অর্থাৎ জাতি গঠনের ক্ষেত্রে রাষ্ট্রীয় সংগঠন থাকা অপরিহার্য, কিন্তু জাতীয়তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজন নেই। জাতি গঠনের পূর্বশর্ত হলো জাতীয়তাবোধ ও স্বাধীনতা। কিন্তু জাতীয়তা গঠনে স্বাধীনতার প্রয়োজন নেই, বরং মানসিক ঐক্যানুভূতি, অভিন্ন ভাষা-সংস্কৃতি ও ইতিহাস- ঐতিহ্য থাকা প্রয়োজন।

23 নির্বাচকমণ্ডলী কী? [Rajshahi · 2019]

উত্তর নির্বাচন ব্যবস্থায় ভোটার বা নির্বাচকের সমষ্টিকে নির্বাচকমণ্ডলী বলা হয়।

24 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? [Rajshahi · 2019]

উত্তর রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায় । মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার ‘The Civic Culture’ গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, ‘রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি।’ অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনৈতিক বিষয়ে কী চিন্তা করে তা রাজনৈতিক সংস্কৃতির মধ্যদিয়েই প্রকাশিত হয়।

25 রাজনৈতিক সংস্কৃতি কী? [Dinajpur · 2019]

উত্তর রাজনৈতিক সংস্কৃতি হলো সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধ যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে।

26 গণতন্ত্রে জনমতের প্রতিফলন কীভাবে হয়? [Dinajpur · 2019]

উত্তর গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকারের পরিচালনা ও সরকারের গঠন এবং  সরকারের পরিবর্তন জনমতের ওপর নির্ভরশীল। নির্বাচনের মাধ্যমে  জনমতের রায় নিয়েই জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং জনপ্রতিনিধিরা  সরকার গঠন করে। অর্থাৎ জনমতই প্রকৃতপক্ষে সরকার গঠন করে। জনমতকে উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনমত হলো গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের মূল চাবিকাঠি।

27 জনমত কী? [Comilla · 2019]

উত্তর জনমত হচ্ছে কল্যাণধর্মী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে।

28 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝ? [Comilla · 2019]

উত্তর রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার ‘The Civic Culture’ গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, ‘রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি।’ অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনৈতিক বিষয়ে কী চিন্তা করে তা রাজনৈতিক সংস্কৃতির মধ্যদিয়েই প্রকাশিত হয়।

29 কোন শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়? [Jessore · 2019]

উত্তর বিংশ শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়।

30 ‘রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি’ ব্যাখ্যা কর। [Jessore · 2019]

উত্তর রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। এটি রাজনৈতিক ব্যবস্থার নির্ধারক।সাধারণ অর্থে রাজনৈতিক সংস্কৃতি বলতে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক জীবনধারা সম্পর্কে তাদের মনোভাব, বিশ্বাস ও মূল্যবোধকে বোঝানো হয়। রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক বিষয় সম্পর্কে সমাজের মানুষের মনোভাব, বিশ্বাস, অনুভূতি এবং মূল্যবোধের সমন্বয়ে রাজনৈতিক সংস্কৃতি গঠিত হয়। তাই বলা যায়, রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি।

31 সরকার কী? [Chittagong · 2019]

উত্তর সরকার হচ্ছে সার্বভৌম রাষ্ট্রের এমন সংগঠন যার মাধ্যমে রাষ্ট্রীয় আইন, বিধি প্রয়োগ ও শাসনকাজ পরিচালিত হয়।

32 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? [Chittagong · 2019]

উত্তর রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার ‘The Civic Culture’ গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, ‘রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি।’ অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনৈতিক বিষয়ে কী চিন্তা করে তা রাজনৈতিক সংস্কৃতির মধ্যদিয়েই প্রকাশিত হয়।

33 প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? [Barisal · 2019]

উত্তর যে সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাকে প্রজাতান্ত্রিক সরকার বলে।

34 বড় রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার উপযোগী কেন? [Barisal · 2019]

উত্তর বৃহৎ ও বৈচিত্র্যময় রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার উপযোগী। কেননা, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় আঞ্চলিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কেন্দ্র ও প্রদেশসমূহের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতার বণ্টনের ভিত্তিতে গঠিত সরকারকে বোঝায়। এ সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশসমূহ নিজ নিজ এখতিয়ারভুক্ত বিষয়ে স্বাধীন ও স্বতন্ত্র থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় বৃহৎ রাষ্ট্র এবং তার ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ রাষ্ট্রের আঞ্চলিক বৈচিত্র্য দু’টোই রক্ষা করা যায় বলে এই সরকার ব্যবস্থা বৃহৎ ও বৈচিত্র্যময় রাষ্ট্রের জন্য উপযোগী।

35 জনমত কী? [Dhaka · 2018]

উত্তর সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে।

36 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? [Dhaka · 2018]

উত্তর রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়।  মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার ‘The Civic Culture’ গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, ‘রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি।’ অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনৈতিক বিষয়ে কী চিন্তা করে তা রাজনৈতিক সংস্কৃতির মধ্যদিয়েই প্রকাশিত হয়।

37 SMS এর পূর্ণ রুপ কি? [Rajshahi · 2018]

উত্তর SMS-এর পূর্ণরূপ হলো— Short Message Service।

38 সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়? [Rajshahi · 2018]

উত্তর সামাজিক ন্যায়বিচার হলো সমাজের সব মানুষকে তার প্রাপ্য অধিকার ন্যায়সঙ্গতভাবে প্রদান করা।

আইনের চোখে সবাই সমান। সমাজে বসবাসকারী সবার সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। জাতি-ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে সবার কাজ, আচরণ ও ন্যায়-অন্যায় বিচারের মানদণ্ড হতে হবে এক ও অভিন্ন । সামাজিক ন্যায়বিচারের মাধ্যমে মানুষ সুবিচার লাভ করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সামাজিক ন্যায়বিচার ব্যক্তিস্বাধীনতার অন্যতম রক্ষাকবচ ও রাষ্ট্রের ভিত্তি, যা সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করে। 39 জাতির সংজ্ঞা দাও।

[Dhaka · 2017] উত্তর

জাতি হচ্ছে রাজনৈতিক চেতনায় ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ জনসমষ্টি, যারা স্বাধীনতা অর্জন করেছে বা স্বাধীনতাকামী। 40 ‘জাতীয়তা একটি মানসিক ধারণা’- ব্যাখ্যা করো।

[Dhaka · 2017] উত্তর

জাতীয়তা হলো একটি মানসিক ধারণা, যা অন্য জনসমাজ থেকে কোনো একটি জনসমাজকে পৃথক করে ও নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে। জাতীয়তা এক ধরনের মানসিক অনুভূতি। কোনো নির্দিষ্ট জনসমষ্টি যখন কিছু আলাদা বৈশিষ্ট্যের ভিত্তিতে নিজেদেরকে ঐক্যবোধের চেতনায় উদ্বুদ্ধ করে তখন তাদের ঐ চেতনাকে জাতীয়তা বলে। এটি একটি ভাবগত বিষয়, মানসিক অবস্থা; জীবনযাত্রা, চিন্তা এবং অনুভূতির প্রক্রিয়া। 41 গণতন্ত্রের প্রাথমিক শর্ত কী?

[Barisal · 2017] উত্তর

গণতন্ত্রের প্রাথমিক শর্ত ‘জনমত’। 42 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝ?

[Barisal · 2017] উত্তর

রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার দর্পণ। এটি রাজনৈতিক ব্যবস্থার নির্ধারক। সাধারণ অর্থে রাজনৈতিক সংস্কৃতি বলতে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক জীবনধারা সম্পর্কে তাদের মনোভাব, বিশ্বাস ও মূলবোধকে বোঝানো হয়। রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক বিষয় সম্পর্কে সমাজের সকল মনোভাব, বিশ্বাস, অনুভূতি এবং মূলবোধের সমন্বয়ে রাজনৈতিক সংস্কৃতি গঠিত হয়। 43 নেতৃত্ব কী?

উত্তর নেতৃত্ব হচ্ছে ব্যক্তি বা দলের সেসব গুণাবলি যা কোনো জাতি বা সমাজকে ইন্সিত লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে।

44 রাজনৈতিক সংস্কৃতি কী? উত্তর

প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে মানুষ নতুন নতুন রাজনৈতিক চিন্তাভাবনা, উদ্ভাবন করেছে। রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু উদ্ভাবন করেছে তার সবটাকেই একত্রে বলা হয় রাজনৈতিক সংস্কৃতি। বস্তুত রাজনৈতিক সংস্কৃতি হলো বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের ফসল। রাজনৈতিক সংস্কৃতিকে একটি দেশের রাজনৈতিক উন্নয়নের সূচক হিসেবে বিবেচনা করা যেতে পারে। যে দেশের রাজনৈতিক সংস্কৃতি যত উন্নত সেদেশের রাজনীতি তত সমৃদ্ধশালী। 45

জনমত কী? উত্তর জনমত হলো কল্যাণধর্মী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম

46 অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?

উত্তর যে রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যক নাগরিক রাজনৈতিক বিষয়ে সক্রিয় ও উদ্যোমী ভূমিকা গ্রহণ করে থাকে তাকে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতিক বলে। এখানে ব্যক্তিমাত্রই তার অধিকার, ক্ষমতা ও কর্তব্য সম্পর্কে সতত সচেতন থাকে। এ ধরনের সংস্কৃতিতে অংশগ্রহণকারীরা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সংরক্ষণের ব্যাপারে সক্রিয় হতে পারে, আবার অনুরূপভাবে আমূল পরিবর্তনের ব্যাপারে উদ্যোগী হতে পারে। 47

জনমতের ইংরেজি প্রতিশব্দ কী? উত্তর

জনমতের ইংরেজি প্রতিশব্দ হলো Public Opiniori. 48 জনমত বলতে কী বোঝায়?

উত্তর সাধারণ অর্থে ‘জনমত’ হলো জনগণের বেশিরভাগ অংশের মতামত। এ অর্থে কোনো বিষয়ে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতের সমষ্টিকে জনমত বোঝায়। তবে পৌরনীতিতে জনমত বলতে সমাজের প্রভাবশালী, যৌক্তিক, স্পষ্ট, কল্যাণকামী, মতামতকে জনমত বলা হয়। লর্ড ব্রাইস বলেছেন, “জনমত হলো সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি।” জে, এস. মিল বলেছেন, “কোনো নির্দিষ্ট জাতীয় সমস্যার ওপর জনগণের সংগঠিত অভিমতের নাম জনমত।

49 রাজনৈতিক সংস্কৃতি কী? উত্তর

রাজনৈতিক সংস্কৃতি হলো সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধ, যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে। 50

সংবাদপত্র কীভাবে জনমত গঠনে ভূমিকা রাখে? উত্তর সংবাদপত্র জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সংবাদপত্রের মাধ্যমে জনগণ দেশি-বিদেশি বিভিন্ন সংবাদ, তথ্য ও ঘটনাপ্রবাহ পরিবেশনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাদির ওপর মতামত ব্যক্ত করে জনগণের দৃষ্টি আকর্ষণ করে। দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে শিক্ষাবিদ ও জ্ঞানী ব্যক্তিদের অভিমত জনসম্মুখে তুলে ধরে রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে সচেতন করে তোলে। সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের ক্ষেত্রে এক শক্তিশালী বাহন হিসেবে কাজ করে। এজন্য এটিকে সমাজের দর্পণও বলা হয়ে থাকে।

51 রাজনৈতিক সংস্কৃতি কী?

উত্তর রাজনৈতিক সংস্কৃতি হলো সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধ যা মানুষের আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে। 52

রাজনৈতিক সংস্কৃতির সাথে গণতন্ত্রের সম্পর্ক লেখ। উত্তর

রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্রের মধ্যে কার্যক্ষেত্রে গভীর সম্পর্ক লক্ষ করা যায়। রাজনৈতিক সংস্কৃতি গণতন্ত্রকে অর্থবহ করে তোলে। রাজনৈতিক সংস্কৃতি দ্বারা উদ্দীপ্ত জনগোষ্ঠী রাজনৈতিকভাবে সংস্কৃতিবান থাকে বলেই রাজনৈতিক ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ জনমতকে উপেক্ষা করতে পারে না। কোনো রাজনৈতিক ব্যবস্থায় বিরাজমান উন্নত রাজনৈতিক সংস্কৃতির ওপর গণতন্ত্রের সফলতা অনেকাংশে নির্ভরশীল। অন্যদিকে, গণতন্ত্রের আদর্শে উজ্জীবিত জনগোষ্ঠী রাজনৈতিক সংস্কৃতি বিকাশের অপরিহার্য শর্ত হিসেবেও প্রভাব রাখে। ফলে রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্র পারস্পরিক সম্পর্কযুক্ত এবং একটির অগ্রগতি অন্যটির অগ্রগতিকে প্রভাবান্বিত করে। 53 “Voice of People is the Voice of God” উক্তিটি কে করেছেন?

উত্তর Voice of people is the Voice of God- উক্তিটি করেছেন ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো।

54 রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? উত্তর

প্রাচীনকাল থেকেই রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু উদ্ভাবন করেছে তার সমষ্টিকেই বলা হয় রাজনৈতিক সংস্কৃতি। বস্তুত রাজনৈতিক সংস্কৃতি হলো বিভিন্ন রাজনৈতিক। কর্মকান্ডের ফসল। সর্বোপরি রাজনৈতিক সংস্কৃতি বলতে জনসাধারণের মধ্যে প্রচলিত সেই মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায়, যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে।